Monday, April 30, 2012

শ্রদ্ধাঞ্জলি-‘জীবন থেকে নেয়া’ মৃত্যুর গল্প by এম এম খালেকুজ্জামান

দিনটিকে কী বলা হবে? জহির রায়হানের অন্তর্ধান দিবস, নাকি মৃত্যুদিবস? বড় ভাই শহীদুল্লা কায়সারকে ধরে নিয়ে গিয়েছিল পাকিস্তানি বাহিনী ও আলবদর বাহিনীর লোকেরা। জহির ছিলেন তখন কলকাতায়। এরই মধ্যে কয়েকটি তথ্যচিত্রও তৈরি করে ফেলেছেন। দেশে ফিরে তিনি খুঁজতে থাকলেন ভাইকে।

মেহেরজান-বিনির্মাণের বিপত্তি ও জাতীয়তাবাদী আবেগ by ফাহমিদুল হক

রুবাইয়াত হোসেন পরিচালিত মেহেরজান এবং চলচ্চিত্রটি নিয়ে তৈরি হওয়া ব্যাপক প্রতিক্রিয়া, দুই-ই আমার দৃষ্টি কেড়েছে। আমার ধারণা, মুক্তিযুদ্ধ নিয়ে আমরা অত্যন্ত আবেগপ্রবণ, হয়তো ওই মাত্রায় বিশ্লেষণপ্রবণ নই। ফলে মুক্তিযুদ্ধের ‘গ্র্যান্ড ন্যারেটিভ’-এর বাইরে কোনো কিছুই আমরা অনুমোদন দিতে চাই না।

বিশ্ব কুষ্ঠ দিবস-দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার by মার্টিন অধিকারী

আজ বিশ্ব কুষ্ঠ দিবস। ১৯৫৪ সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে কুষ্ঠরোগের বিষয়ে ভ্রান্ত ধারণা দূর করার এবং এ রোগের কারণে আক্রান্ত ব্যক্তিদের প্রতি গতানুগতিক দৃষ্টিভঙ্গি ও আচরণের পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ দিনটি পালিত হয়ে আসছে।

অভিবাসী শ্রমিক-প্রবাসীদের দুঃখগাথা প্রধানমন্ত্রী শুনবেন কি? by শরিফুল হাসান

একটু ভালো থাকবেন, পরিশ্রম করে টাকা পাঠিয়ে পরিবারে সচ্ছলতা ফেরাবেন, বদলে ফেলবেন ভাগ্যের চাকা—এমন স্বপ্ন নিয়ে প্রতিবছর লাখ লাখ বাংলাদেশি কর্মী বিদেশে যান। কিন্তু বেশির ভাগ সময়ই স্বপ্ন আর বাস্তবতা দূরে থেকে যায়। সারা দিন কাজ করেও তাঁরা অভিবাসন খরচের টাকাটাও তুলতে পারেন না। একসময় এই কর্মীরা বুঝতে পারেন, তাঁরা শুভংকরের ফাঁদে পড়েছেন। ফেরার পথ নেই।

বিশেষ সাক্ষাৎকার-সরকার নির্বাচনী প্রতিশ্রুতির উল্টো কাজ করছে by এম হাফিজউদ্দিন খান

এম হাফিজউদ্দিন খানের জন্ম ১৯৩৯ সালে সিরাজগঞ্জে। ১৯৫৫ সালে ম্যাট্রিক এবং ১৯৫৭ সালে ইন্টারমিডিয়েট পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। ১৯৬০ সালে স্নাতক ও ১৯৬১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি কিছুদিন নীলফামারী কলেজ ও খুলনার বিএল কলেজে অধ্যাপনা করেন।

পৃথক মন্ত্রণালয় করুন, উন্নয়নে দ্রুত পদক্ষেপ নিন-উপেক্ষিত রেলওয়ে

মহাজোট সরকার রেলওয়েকে ঢেলে সাজানোর গালভরা প্রতিশ্রুতি দিলেও গত দুই বছরে দেশের এই গুরুত্বপূর্ণ খাতটির উন্নয়নে কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশ যখন নির্ভরযোগ্য যোগাযোগমাধ্যম হিসেবে রেলওয়ের উন্নয়নে নানামুখী কর্মসূচি নিচ্ছে, তখন আমাদের নীতিনির্ধারকেরা হাত গুটিয়ে বসে আছেন।

খুন-ডাকাতির ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার হতে হবে-আইনশৃঙ্খলা পরিস্থিতি

রাজধানী ঢাকায় একজন সাংবাদিক ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করার পর অপরাধীরা নিরাপদে চলে গেছে। শুক্রবার সন্ধ্যায় তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। দুজন মানুষকে আবাসিক ফ্ল্যাটে সবার অজান্তে খুন করা সহজ কথা নয়। পেশাদার খুনি ছাড়া এটা সম্ভব নয়।

স্মরণ-বিস্মৃতিতে হারিয়ে যাবেন না মহেশচন্দ্র রায় by জেসমিন বুলি

কানিছাত গাড়ুছু আকাশী আকালী
আকালী ঝুমঝুম করে রে বন্ধুয়া
আকালী ঝুমঝুম করে।

অনৈতিকতা-দেশে-বিদেশে প্রতারণার রকমফের by আবদুল মান্নান

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে রাতের সংবাদে জিনের বাদশা গ্রেপ্তারবিষয়ক সংবাদ প্রচারিত হচ্ছিল। জিনের বাদশাবিষয়ক এমন সংবাদ নিয়মিত বিরতি দিয়ে বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত হয়। কিছু প্রতারক নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে সাধারণত ধনাঢ্য ধর্মভীরু মানুষকে নিয়মিত প্রতারণা করে।

জনদুর্ভোগ-অটোরিকশাচালকদের দৌরাত্ম্য চলছেই by চিররঞ্জন সরকার

রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশাচালকদের বাগে আনতে অনেক ঢাকঢোল পিটিয়ে সম্প্রতি নতুন সব নিয়মনীতি প্রবর্তন করা হলো। কিন্তু তাতে কাজ হচ্ছে না। নতুন নিয়মের বিষয়ে প্রথম দিন চালকদের কিছুটা সচেতন থাকতে দেখা গেলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আবারও অনিয়মকে নিয়মে পরিণত করছেন তাঁরা।

পাকিস্তান-সন্ত্রাসবিরোধী যুদ্ধে ‘পাকিস্তানি কায়দার’ সমাধান দরকার by হামিদ মির

সালমান তাসিরকে নিয়ে লেখা আমার জন্য বেশ কষ্টসাধ্য। একসময় তিনি আমার ভালো বন্ধু ছিলেন এবং পরে আবার তিনিই আমার ভয়ংকর শত্রু হয়ে ওঠেন। গভর্নর হিসেবে অনেক টিভি অনুষ্ঠানে তিনি আমার বিরুদ্ধে বলেছেন। ২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির পর স্বৈরশাসক পারভেজ মোশাররফের সঙ্গে যোগ দেওয়ায় আমি তাঁর বিরুদ্ধে গত কয়েক বছর অনেক লিখেছি।

কালের পুরাণ-আসন কমল, বাঁচল গণতন্ত্র! by সোহরাব হাসান

কয়েক দিন আগে ‘কালের পুরাণ’-এ আওয়ামী লীগের ভোটে ভাটার টান লেখার কারণে আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে কড়া গালি খেয়েছিলাম। তাঁরা বলতে চেয়েছেন, ‘এত দিন লোকটার আসল চেহারা বের হয়েছে। মাঝেমধ্যে বিএনপির সমালোচনা করলেও মূল টার্গেট আওয়ামী লীগ।

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে-পণ্ড শিক্ষামেলা

প্রায় প্রতিদিনই ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের দুর্বৃত্তপনার সংবাদ আসে। মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজও কম যায় না। যেখানে তাদের জোর আছে সেখানে তারাও দুর্বৃত্তায়নে একদমই পিছিয়ে নেই।

নতুন জনপ্রতিনিধি নিয়ে সংসদে যাবে কি বিএনপি?-সফল উপনির্বাচন

গণতন্ত্রের জন্য সুখবর হলো, দুটি আসনেই উপনির্বাচন মোটামুটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পৌর নির্বাচনের ধারাবাহিকতায় সংসদীয় আসনেও নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা যেমন বাড়ল, তেমনি সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হলো না।

শ্রদ্ধাঞ্জলি-সংগীতগুরুর প্রয়াণে by দিঠি হাসনাত

যখন আমরা একজন গুণী শিল্পীর কাছে যাই, তখন শুধু সেই ব্যক্তির একটা নির্দিষ্ট পারফরম্যান্সই দেখি না; নির্দিষ্ট পারফরম্যান্সের সঙ্গে লুকিয়ে থাকে একজন ব্যক্তির বহু বছরের সাধনা, অভিজ্ঞতা। আর এই উপলব্ধিটা অনেক বেশি সত্য উচ্চাঙ্গসংগীতের দিকপাল গুরু পণ্ডিত ভীমসেন যোশির মতো ব্যক্তিত্বের ক্ষেত্রে।

খোলা চোখে-দিন বদল হয় যেভাবে by হাসান ফেরদৌস

লেনিন বলেছিলেন, বিপ্লব হতে হলে দুটি জিনিস দরকার। এক. শাসিত, অর্থাৎ দেশের সাধারণ মানুষ এমন একটা অবস্থায় পৌঁছাবে যে তারা পুরোনো ব্যবস্থার অধীনে দেশ চলুক, তা আর মানতে চাইবে না; এবং দুই. যাঁরা শাসক, তাঁদের পক্ষে আর পুরোনো কায়দায় দেশ চালানো সম্ভব হবে না। এই দুই পরিস্থিতি যখন এক বিন্দুতে এসে মেলে, তখন সৃষ্টি হয় বৈপ্লবিক পরিস্থিতির।

স্মৃতি-যে তাহেরকে আমি জানতাম by লরেন্স লিফশুলজ

তাহেরের সঙ্গে আমার পরিচয় ১৯৭৪ সালে। আমি তখন বাংলাদেশেই বাস করছি। ওই বছরে প্রচণ্ড বন্যায় দেশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়, ক্ষতিগ্রস্ত হয় শস্য। রংপুর এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল বেশি। পাঁচ দিনের বেশি সময় ধরে জমির ফসল ছিল পানির নিচে। এর ফলে ভূমিহীন ও দরিদ্র কৃষক কাজের অভাবে খুব বিপাকে পড়েন। নিজেদের ক্ষুধা নিবারণেও তাঁরা চাল কিনতে পারেননি।

পর্যবেক্ষণ-কর্নেল তাহেরের বিচার: একটি সতর্ক ভাবনা by লরেন্স লিফশুলজ

সামরিক আদালতে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লে. কর্নেল এম এ তাহেরের (বীর উত্তম) গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজের বক্তব্য জানতে চেয়েছেন হাইকোর্ট। ব্যক্তিগত সমস্যার কারণে ২৬ জানুয়ারি হাইকোর্টে হাজির হতে পারেননি তিনি।

কর্মস্থলে বর্বরতার সব চিহ্ন মুছে ফেলা চাই-এখনো গেল না আঁধার

সভ্যতার চলাচল মহাসড়কের মতো। যারা প্রান্তবাসী, অনেক সময় সভ্যতার মহাসড়কে তারা উঠতেই পারে না। পৃথিবী থেকে দাসপ্রথা বিলুপ্ত হয়েছে কয়েক শতাব্দী আগে। অথচ এখনো রাজধানীর পাশের আশুলিয়ায় দাসপ্রথা যেন টিকে আছে। গত বৃহস্পতিবারের প্রথম আলোতে শেকল বাঁধা ৩০ শ্রমিকের আলোকচিত্রটিই তার প্রমাণ।

পরিচালনা পর্ষদ পুনর্গঠনের বিকল্প নেই-রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অব্যবস্থাপনা

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতিতে উদ্বেগ প্রকাশ করে এসবের প্রতিকার চেয়ে অবশেষে অর্থমন্ত্রীর শরণাপন্ন হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে লেখা এক দাপ্তরিক চিঠিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ঋণ অনুমোদন, কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদোন্নতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালকদের অযাচিত হস্তক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন।

স্মরণ-কিবরিয়া ভাইকে মনে পড়ে by শাহ মোহাম্মদ ইমাম মেহেদী

সেদিন ছিল ২০০৪ সালের অক্টোবর অথবা নভেম্বরের রোববারের এক সকাল। রোববারের ভোর সব সময় আমার কাছে অলস সময় কাটানোর দিন। সারা সপ্তাহের কর্মব্যস্ততা শেষে এই রোববার এলে যেন কিছুই করতে ইচ্ছা হয় না, এমনকি একটি টেলিফোন কল রিসিভ করাও আলসেমিতে ভরে যায়।

দূরদেশ-তিউনিসিয়া: শেষ দৃশ্য মঞ্চায়নের অপেক্ষা by আলী রীয়াজ

তিউনিসিয়ার গণ-অভ্যুত্থানের ঘটনাপরম্পরা এখনো শেষ হয়ে যায়নি। জনরোষের মুখে দেশের প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী সপরিবারে দেশত্যাগ করতে বাধ্য হলেও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিবর্তন ঘটেনি। ২৩ বছর ধরে চলা স্বৈরতান্ত্রিক শাসনের সুবিধাভোগী দল ও ব্যক্তিরা ক্ষমতা আঁকড়ে ধরে থাকার চেষ্টা করছেন।

আড়িয়ল বিল-নিজভূমে বাস্তুহারা করবেন না by এস এম মুজিবুর রহমান

২১ জানুয়ারি শুক্রবার আমার গ্রাম বিক্রমপুরের আলমপুর ও আশপাশের কয়েকটি গ্রামে যাই আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য। যেখানেই গেছি, স্বজনদের একটিই প্রশ্ন, আড়িয়ল বিলে আন্তর্জাতিক বিমানবন্দর করাটা কি এতই জরুরি? সারা দেশের রাস্তাঘাটের অবস্থা যেখানে ভালো নয়, বিক্রমপুরের ওপর দিয়ে যাওয়া ঢাকা-মাওয়া

শিক্ষক-রাজনীতি-মেধাবিকাশ ও মেধাবিনাশের তীর্থভূমি! by সুলতানা মোসতাফা

এবার বিলেতের মাটি স্পর্শ করার প্রায় পরক্ষণ থেকে আজ অবধি ক্রমাগত যে প্রশ্নটির সম্মুখীন হচ্ছি, তা হচ্ছে, ‘আসলে বিষয়টি কী?’ ম্যানচেস্টারের বাংলাদেশি ব্যবসায়ী এবং শিক্ষক সম্প্রদায়, কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী, হার্টফোর্ডশায়ারের সুশীল সমাজের বাংলাদেশি প্রতিনিধি, লন্ডনের খেটে খাওয়া বাংলাদেশি—সবাই উৎসুক

দুর্নীতি দমন-কাগুজে বাঘের হুংকারে আর লাভ হবে না by শাহ্দীন মালিক

গত দুই দিনে দুদক আইনের সংস্কার-সংক্রান্ত প্রস্তাবের ব্যাপারে দুদকের চেয়ারম্যান নিজেই প্রতিবাদ করেছেন। আইনে দুদককে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই আইনের কোন বা কী ধরনের সংস্কারে প্রতিষ্ঠানটির দুর্নীতি দমনের হাত শক্ত হবে আর কোন সংস্কারে সেই হাত কাটা যাবে, সেটা এর চেয়ারম্যান সাহেবই সবচেয়ে ভালো জানেন। স্পষ্টত, সংস্কার প্রস্তাবে প্রতিষ্ঠানটির হাত কাটার আশঙ্কা দুদক চেয়ারম্যান তিনি নিজেই করেছেন।

মানব পাচার-মানুষের মূল্য কত by মশিউল আলম

আমেরিকার মূল ভূখণ্ডের সিয়াটল শহর থেকে দক্ষিণ-পশ্চিম দিকে পাঁচ হাজার কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের বুকে সামোয়া আর্কিপেলাগো। এর একটি ছোট্ট অংশ আমেরিকান সামোয়া মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন। সেখানে কিল সু লি নামের এক দক্ষিণ কোরীয় ব্যবসায়ীর মালিকানাধীন তৈরি পোশাক কারখানা ‘দায়ুসা সামোয়া লিমিটেড’-এ কাজ করতেন প্রায় ৩০০ ভিয়েতনামি ও চীনা নারী-পুরুষ।

জনস্বাস্থ্যের হুমকি দূর করুন, সুপেয় পানি সহজলভ্য করুন-‘সুপেয়’ পানির নামে কী বিক্রি হচ্ছে?

ওয়াসার পানির সুনাম নেই তার অপ্রতুলতা ও সুপেয় না হওয়ার জন্য। যে পানিতে ময়লা নেই, ক্ষতিকর রাসায়নিক উপাদান বা জীবাণু নেই, তা-ই সুপেয়। বাংলাদেশে এই সুপেয় পানির ব্যবসা ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে এবং বোতল বা জারে করে সেই পানি সরবরাহও করা হয়। সুপেয় পানির সহজলভ্যতা না থাকাতেই পানি হয়ে উঠছে দামি।

নিয়ম রক্ষা নয়, কার্যকর ভূমিকা রাখুন-সংসদ ও বিরোধী দল

মঙ্গলবার শুরু হওয়া প্রথম অধিবেশনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের যোগ না দেওয়া আমাদের সংসদীয় রাজনীতিতে আরেকটি মন্দ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। খ্রিষ্টীয় বছরের শুরুর এই অধিবেশনে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি যে ভাষণ দেন, সরকার ও বিরোধী দলের সর্বোচ্চসংখ্যক সাংসদ তার ওপর বক্তব্য দেওয়ার সুযোগ পান।

নাট্যজনের নাট্যকর্ম by মান্নান হীরা

এসএম সোলায়মানকে নিয়ে উচ্চারিত বাক্যগুলোর মধ্যে দেখা যায়, প্রায় সবাই বলেছেন তিনি অর্থাৎ সোলায়মান ছিলেন খ্যাপা এবং অভিমানী। একথা আংশিক সত্য, সম্পূর্ণ নয়। আমরা এও জানি যে, এসএম সোলায়মান তার প্রায় সব নাটকে মৌলবাদ, সাল্ফপ্রদায়িকতা, সামরিক শাসন, স্বৈরাচার, ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে ভীষণ তির্যক কটূক্তি করেছেন।

পর্যটন-অবহেলায় পড়ে থাকা বিপুল সম্ভাবনা by অভয় প্রকাশ চাকমা

প্রায় সব দেশের অর্থনীতিতে পর্যটন শিল্প বিশেষ অবদান রাখছে। আমাদের দেশে পর্যটন শিল্পের জন্য পার্বত্য চট্টগ্রাম একটি সম্ভাবনাময় অঞ্চল। পর্বতশোভিত সাংস্কৃতিক ও নৃতাত্তি্বক বৈচিত্র্যপূর্ণ পার্বত্য চট্টগ্রাম পর্যটনের জন্য আদর্শ স্থান। প্রাকৃতিক সৌন্দর্যভরা পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্প বিকাশের জন্য কিছু পদক্ষেপ নিলে দেশি-বিদেশি পর্যটকের

রব্বানি হত্যাকাণ্ড-আফগান শান্তি প্রক্রিয়ায় বড় আঘাত by আলিশা জে. রুবিন

আফগান শান্তি প্রক্রিয়ার প্রধান বোরহানউদ্দিন রব্বানির সঙ্গে কোলাকুলির সময় এক গুপ্তঘাতক তার কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটিয়ে রব্বানিকে হত্যা করার ঘটনাটি তালেবানদের সঙ্গে পুনঃমিত্রতা গড়ে তোলা এবং ১০ বছরের আফগান যুদ্ধ অবসানের প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করল।

পকেটমার! by নোআয়ার হোসেন

মঙ্গলবার সমকালের 'অন্যদৃষ্টি' কলামে লেখা হয় :বাংলাদেশে পেঁয়াজ ব্যবসায়ীরা, বিশেষ করে যাদের মধ্যে ফটকাবাজির ঝোঁক রয়েছে তারা ভারতের রফতানি নীতিনির্ধারকদের হাজারবার সালাম জানাতেই পারে। তাদের এক সিদ্ধান্তে কয়েকদিনের জন্য বিপুল পরিমাণ অর্থ তারা আমাদের ক্রেতাদের পকেট থেকে প্রায় বিনা শ্রমে ও মূলধনে কেটে নিতে পেরেছেন।

মাদক-সর্বগ্রাসী আত্মবিধ্বংসী উপাদান by তাজনাহার নাজমুল

মাদকদ্রব্যের অপব্যবহার মারাত্মক সমস্যা। মানুষ বংশগতভাবে অপরাধী নয়, তেমনি কোনো মানুষ বংশগতভাবে মাদকাসক্তও নয়। পরিবেশ, পারিপাশর্ি্বকতা ও অন্যান্য আর্থ-সামাজিক অনুষঙ্গ তাকে মাদকাসক্তির দিকে ঠেলে দেয়। অনেক সস্তা পারিবারিক ও সামাজিক ঘটনাপ্রবাহ মানুষকে মাদকের অক্টোপাসে জড়িয়ে ফেলে। মূলত অজ্ঞতা ও কৌতূহল থেকেই মানুষ মাদকাসক্ত হয়।

সুশাসন-সংসদ সদস্য আচরণ আইন প্রণয়ন জরুরি by বদিউল আলম মজুমদার

একটি সংবাদপত্রের সাম্প্রতিক শিরোনাম অনুযায়ী, 'শতাধিক এমপি সরকারের মাথাব্যথার কারণ' (আমাদের সময়, ২৩ জুলাই ২০১১)। গণমাধ্যমের রিপোর্ট থেকে অনেক সংসদ সদস্যের অপকর্মের কাহিনীই এখন জানা যাচ্ছে। অনেকেই আইন-কানুন উপেক্ষা করে সংসদ সদস্য পদ কাজে লাগিয়ে ব্যবসায়িক ফায়দা লুটছেন।

মেঘনায় আতঙ্ক-জলদস্যু নয়, মাছের অভয়ারণ্য হোক

মেঘনা নদীর লক্ষ্মীপুর অঞ্চলে জলদস্যুর উৎপাত কী পর্যায়ে পেঁৗছেছে_ গত এক মাসে সেখানে ডাকাতির ঘটনার সংখ্যা তার একটি সূচক। বুধবার সমকালে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, এ সময়ের মধ্যে কেবল কমলনগর ও রামগতি উপজেলার আওতাধীন এলাকাতেই কমপক্ষে ৩৫টি ট্রলার জলদস্যুর কবলে পড়েছে।

হরতাল-অনাকাঙ্ক্ষিত কর্মসূচি

গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি হিসেবে হরতাল শুধু যে গুরুত্ব হারিয়েছে তা নয়, নাগরিকরা নানাভাবে এ কর্মসূচির প্রতি অনাস্থা জানিয়ে আসছেন। এই অনাস্থার পেছনের কারণগুলো সবার জানা। কর্মতৎপরতার স্বাভাবিক গতি কোনো রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যাহত হোক তা কারও কাছেই প্রত্যাশিত নয়।

চারদিক-রংপুর পুলিশ লাইন স্কুলের ২৫ বছর by নাজমুল হোসেন

দোস্ত, কেমন আছিস? কত দিন পর দেখা! মনে আছে তুই একদিন কালো জুতা পরে এসেছিলি আর শহীদ স্যারের বেত্রাঘাত! আচ্ছা, এখন কোথায় আছিস, মোবাইল নম্বর বল। দেখ, আমাদের স্কুল এখন কত্ত বড়! এই স্কুলমাঠেই কত দিন ক্রিকেট খেলেছি! জানিস, এবার আমাদের কলেজের ছাত্রী সারা দেশে মেডিকেলে থার্ড হয়েছে!’

চলচ্চিত্র-‘মেহেরজান’ যা বলতে চেয়েছে by রুবাইয়াত হোসেন

মেহেরজান মুক্তি পাওয়ার পর ছবিটি নিয়ে বিভিন্ন জায়গায় নানা রকম তর্ক-বিতর্ক শুরু হয়েছে। রোবায়েত ফেরদৌস, মাহমুদুজ্জামান বাবু, কাবেরী গায়েন ও ফেরদৌসী প্রিয়ভাষিণীও তাঁদের যৌথ রচনায় ছবিটির বিষয়বস্তু নিয়ে কতগুলো প্রসঙ্গ উত্থাপন করেছেন। মেহেরজান-এর পরিচালক হিসেবে সেসব প্রসঙ্গ ধরে কিছু বলা জরুরি।

কথ্য ভাষা-ভাষার মাস আসার আগে by উম্মে মুসলিমা

প্রমিত বাংলা, কথ্য ভাষা, চলিত রীতি ইত্যাদি নিয়ে ভাষার মাস ফেব্রুয়ারিতেই লেখালেখি, আলাপ-আলোচনা, বাগিবতণ্ডা চলতে থাকে। মাস শেষ হলে ভাষা নিয়ে আলাপ-আলোচনায় ভাটা পড়ে, যেন যত দায় ফেব্রুয়ারির। রবিঠাকুরের সেই গানে ‘একতারাটি একটি তারে, গানের বেদন বইতে নারে’-এর মতো ফেব্রুয়ারির একটা মাস কি

দারিদ্র্য-ক্ষুদ্রঋণ কার্যক্রমের সমস্যা কোথায়? by মামুন রশীদ

হতদরিদ্রদের দারিদ্র্যের বলয় থেকে বের করে আনার ক্ষেত্রে ক্ষুদ্রঋণ কর্মসূচি দীর্ঘদিন ধরে যে সক্ষমতা প্রমাণ করে আসছে, তার বিরুদ্ধে কয়েক বছর ধরেই একধরনের সংঘবদ্ধ ও সংগঠিত প্রপাগান্ডা বা প্রচারণা দেখা গেছে। এর ওপর সম্প্রতি সম্প্রচারিত ডেনমার্কের একজন সাংবাদিকের তৈরি একটি ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্রে যেভাবে ক্ষুদ্রঋণের সফলতা বা কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তাতে অনেকেই দ্বিধান্বিত।

মেহেরজান-মুক্তিযুদ্ধ ও নারীর প্রতি অবমাননার ছবি

খোলা মন নিয়েই আমরা মেহেরজান ছবিটি দেখতে গিয়েছিলাম। দাবি করা হয়েছিল, একাত্তরের পটভূমিতে নির্মিত এটি একটি যুদ্ধ ও ভালোবাসার ছবি। কিন্তু আমরা নিদারুণ আশাহত হয়েছি। আশাহত হয়েছি এ কারণে নয় যে, ছবিটি দুর্বল, চরিত্রগুলো আপনশক্তিতে দাঁড়াতে পারছে না,

ভূত তাড়ানোর সরিষায় ভূতের আলামত!-দুদক কর্মকর্তার ‘দুর্নীতি’

দুর্নীতি ‘দমন’ করতে গিয়ে দুর্নীতি! একসময় দেশে দুর্নীতি দমন ব্যুরো নামে যে প্রতিষ্ঠানটি ছিল, জনমনে এই প্রতিষ্ঠানটি অন্যতম দুর্নীতিগ্রস্ত হিসেবে বিবেচিত ছিল। ‘ব্যুরো’র যুগ আমরা পার হয়ে এসেছি। নতুন ভাবমূর্তি নিয়ে আমাদের সামনে এসেছে দুর্নীতি দমন কমিশন।

সবাইকে আচরণবিধি মেনে চলতে হবে-২৭ জানুয়ারির উপনির্বাচন

সম্প্রতি ২৪২টি পৌরসভার যে নির্বাচন হয়ে গেল, সাধারণভাবে তা সুষ্ঠু ও শান্তিপূর্ণ হিসেবে সব মহলে গ্রহণযোগ্যতা পেয়েছে। একটি রাজনৈতিক সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি ছিল নির্বাচন কমিশনের কাছে এক বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন মোটামুটি ভালোভাবেই তা মোকাবিলা করেছে।

জন্মদিন-মধুসূদনের অন্তিম দিনগুলি by কাজী শওকত শাহী

এই দিনে জন্মেছিলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। যশোরের সাগরদাঁড়িতে, কপোতাক্ষের তীরে। জন্মেছিলেন সোনার চামচ মুখে নিয়ে, কিন্তু জীবন কাটল তাঁর দীনতার চরম কষ্টে। বাংলা সাহিত্যাঙ্গনে নিয়ে এসেছিলেন তারুণ্যের উচ্ছ্বাস, কিন্তু মৃত্যুতে তাঁকে ঘিরে রইল করুণ ও কঠিন দুঃখ। এত দুঃখ খুব কম মানুষকেই সইতে হয়েছে।

গণতন্ত্র-তিউনিসিয়া: মানুষ কখন বিদ্রোহ করে by ফারুক ওয়াসিফ

পালানোর পথ দীর্ঘই হয়। বেন আলী যখন বুঝলেন যে তাঁর দিন শেষ, তখন একটা প্রশ্নই তাঁর মনে জেগেছিল: পালাব কোথায়? মনের পর্দায় সিনেমার মতো ভেসেছিল কয়েকজন রাষ্ট্রপ্রধানের মুখ। দেশ বলতে স্বৈরশাসকেরা মানুষ বোঝেন না, বোঝেন শাসনক্ষমতার শিখরে বসে থাকা কোনো ব্যক্তিকে।

সরকারের দুই বছর-পাহাড়িদের অন্তহীন দীর্ঘশ্বাস by ইলিরা দেওয়ান

জানুয়ারির প্রথম সপ্তাহে মহাজোট সরকারের দুই বছর পেরোল। এই ‘হানিমুন পিরিয়ড’-এ সরকারের সফলতা-ব্যর্থতা, প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব-নিকাশ মিলিয়ে দেখতে বসেছে পার্বত্য চট্টগ্রামের জনগণও। ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারের প্রতি আস্থা রেখে সারা দেশের মতো তিন পার্বত্য জেলার জনগণও মহাজোটের পক্ষে রায়

বিশ্বায়ন-কে দেখবে অভিবাসী শ্রমিকের মানবাধিকার by জহির আহমেদ

গত ১৬ জানুয়ারি ৯৭তম অভিবাসন ও রিফিউজি দিবস উপলক্ষে ভ্যাটিকানের পোপ ষোড়শ বেনেডিক্ট এক বাণীতে অভিবাসনকে বর্তমান বিশ্বায়নের গুরুত্বপূর্ণ অংশ মনে করেন। পোপের বাণীর মর্মার্থ হলো একক মানবপরিবার। তাঁর আহ্বান হলো, গ্রহণকারী দেশ যেমন অভিবাসিতদের অধিকার নিশ্চিত করবে, নিরাপত্তা দেবে, তেমনি প্রেরণকারী দেশও অভিবাসনের পথ মসৃণ করবে।

বাঘা তেঁতুল-জেলের ভাত by সৈয়দ আবুল মকসুদ

অস্ট্রেলিয়ার গবেষকেরা প্রায় ১৭ প্রজাতির হাঙরের ওপর জরিপ চালিয়ে গবেষণা করে দেখেছেন, হাঙর মাছ সবকিছু রংহীন দেখে। রঙিন বস্তুকে তারা দেখে রংহীন বর্ণে। গবেষণাপ্রধান ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধ্যাপক নাথান হার্ট বলেছেন, ‘এই তথ্য আমাদের হাঙরের আক্রমণ থেকে বাঁচার পথ খুলে দিল।

অরণ্যে রোদন-বাংলাদেশ যদি চলতে চায় by আনিসুল হক

বাংলাদেশটা কি চলছে নাকি থেমে আছে? কথাটা আলংকারিক অর্থে নয়, বলতে চাইছি বাস্তব অর্থে। বাংলাদেশের যোগাযোগব্যবস্থার হালটা কী? চলছে নিশ্চয়ই। নইলে তো সবকিছু থেমে যেত, বাজারে চাল-ডাল কিছুই মিলত না, পদ্মার ইলিশের পিঠে রুপোলি আলো ফেলতে পারত না কারওয়ান বাজারের রোদ,

ঢাকা বিশ্ববিদ্যালয়কে দখলদারমুক্ত করুন-অপ্রতিরোধ্য ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে গিয়ে অপদস্থ হয়েছেন এক প্রাধ্যক্ষ। আরেক ছাত্রাবাসে তদারকি করতে গিয়ে প্রাধ্যক্ষ অপদস্থ, কারণ তিনি ছাত্রলীগের নেতার অনুমতি নেননি। আরেকটি হলে ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ার পরও হলে অবস্থানরত ছাত্রলীগ নেতাদের বের করে দিতে গেলে তিন শিক্ষককে লাঞ্ছিত করেছে তারা।

সরকারের পদক্ষেপ যেন অর্থবহ হয়-শেয়ারবাজারে গতি ফেরানো

অবশেষে শেয়ারবাজারের সংকট নিরসনে সরকার কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছে। গত রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারের বিভিন্ন সংস্থা ও বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করে সন্ধ্যায় তা গণমাধ্যমের কাছে জানিয়েছেন।

শীতের সকালে টেলিভিশন by জিনিয়া জাহীন

একবার স্কুলের টার্ম পরীক্ষার জন্য খুব ভালো করে পড়ে গিয়েছিলাম ‘টেলিভিশন’ রচনাটি। কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলাম, রচনা এসেছে শীতের সকাল। আমি তো ‘শীতের সকাল’ কিছুই পড়িনি। আর ২০ নম্বর ছেড়েও তো পরীক্ষার হল থেকে আসা যায় না। কী আর করা, আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করলাম।

জনসেবা by আয়শা দেওয়ান

আমার ছোট মামা তখন ভার্সিটিতে পড়তেন। একবার শীতকালে কয়েকজন বন্ধু মিলে ঠিক করলেন তাঁরা কোনো জনসেবা করবেন। অনেক চিন্তাভাবনার পর ঠিক হলো তাঁরা নদীর তীরবর্তী গরিব লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন। আরও ঠিক করলেন, লোক দেখানো কিছু নয়, তাঁরা প্রকৃত জনসেবা করতে চান।

প্রটেকশন by সোহেল নওরোজ

আমার বন্ধুদের মধ্যে ইমরান ছিল সবচেয়ে ফাঁকিবাজ ও ধুরন্ধর। কোনো দিন ক্লাসের পড়া করে আসত না। পরিণাম যা হওয়ার তা-ই! শিক্ষকদের হাতে বেধড়ক পিটুনি। তবে গণিতের গৌতম স্যারের মার ছিল ভয়ংকর। একবার শুরু করলে আর থামতেন না। ইমরান মার থেকে বাঁচার কৌশল আবিষ্কারে নেমে পড়ল।

শীত নিয়ে কৌতুক by প্রাপ্তি

টানা এক মাস শীতের ছুটির পর স্কুল খুলেছে। ক্লাসে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে কথা হচ্ছে।
শিক্ষক: শীতের ছুটি কীভাবে কাটালে তোমরা?
ছাত্র: সোয়েটার পরে, মাফলার পরে, মোজা পরে, জ্যাকেট পরে।

এ সংখ্যা শুধুই আপনাদের-শীত!

দেশের মোট জনসংখ্যার শতকরা কত ভাগ অলস তা জানার জন্য আলাদা জরিপের প্রয়োজন নেই। রস+আলোর পাঠক সংখ্যাগুলোতে পাঠকদের অংশগ্রহণ দেখলে সহজেই তা বের করা যায়। অবস্থাটা একবার ভেবে দেখুন, শীত বিষয়ক লেখা নিয়ে পাঠক সংখ্যা হবে—এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই রস+আলো কার্যালয় ভরে উঠল নানা রকম

চারদিক-একটি পাঠাগার এবং... by আবুল কালাম মুহম্মদ আজাদ

নদীটি একটু বাঁক ফিরে গ্রামটির গা ছুঁয়ে গেছে। এর তীরে নিবিড় ছায়া ফেলে দাঁড়িয়ে আছে একটি বটগাছ। অদূরে আরও একটি পাইকড়গাছ। নদীটির নাম বড়াল। পদ্মার শাখা। গ্রামটির নাম বনকিশোর। এই গ্রামে এসে বড়ালের ধারে দাঁড়ালে উদাস হয়ে যায় মন।

ফিরে দেখা-ঊনসত্তরের মহান গণ-অভ্যুত্থানের কথা by তোফায়েল আহমেদ

আজ ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস। বাঙালি জাতির সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বলতম দিন। ১৯৬৯-এর এই দিনে উত্তাল সংগ্রামের যে দাবানল জ্বলে উঠেছিল, তা আজও চেতনায় সমুজ্জ্বল। স্বৈরশাসক আইয়ুব খান মনে করেছিলেন, বাংলার মানুষ চিরকাল থাকবে দাসত্বের শৃঙ্খলে আর তাঁর মসনদ হবে চিরস্থায়ী।

দুই দু’গুণে পাঁচ-পুনশ্চ বুদ্ধিদীপ্ত রসিকতা by আতাউর রহমান

লিখতে বসেই গল্পটা মনে পড়ে গেল: বিলেতের একটি বড় শহরে এক লোক দুটি পেঙ্গুইন নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তার সেটা চোখে পড়ায় তিনি তাঁকে বললেন সেগুলো চিড়িয়াখানায় নিয়ে যেতে। লোকটি মাথা নেড়ে সম্মতি জানালেন।

দিল্লির চিঠি-ভুল থেকে শিক্ষা নেয়নি ভারত by কুলদীপ নায়ার

সম্প্রতি পুলিশের সঙ্গে ‘এনকাউন্টারে’ দুজন মাওবাদী নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতের সুপ্রিম কোর্ট বললেন, ‘পুলিশ ভারতের নাগরিকদের “এনকাউন্টারে” গুলি করে মারতে চায় না।’ এ দেশের নাগরিকসমাজ সুপ্রিম কোর্টের এই মন্তব্যে কোনো প্রতিক্রিয়া দেখাল না—এটা আমার কাছে অদ্ভুত লেগেছে।

দাহকালের কথা-সূচক by মাহমুদুজ্জামান বাবু

দৃশ্যগুলো অস্বাভাবিক। কয়েক দিন ধরে দেশের গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত শেয়ারবাজারের সূচক ওঠানামার জুয়াখেলার নানা রঙের কাণ্ডকীর্তি দেখতে দেখতে আমাদের চোখ সেসব সয়েও নিল সম্ভবত নিজে নিজেই। নিয়মও তাই; প্রথম প্রথম খারাপ লাগবে। অস্বস্তি হবে।

কালের পুরাণ-হলুদ কার্ড, লাল কার্ড ও সংসদবিমুখ বিএনপি by সোহরাব হাসান

আগামীকাল মঙ্গলবার জাতীয় সংসদের যে অধিবেশন শুরু হচ্ছে, সেই অধিবেশন নানা কারণে গুরুত্বপূর্ণ। ইংরেজি নতুন বছরের এই প্রথম অধিবেশনে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেবেন। সরকারি ও বিরোধী দলের উল্লেখযোগ্যসংখ্যক সদস্য সেই ভাষণের ওপর বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন।

হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা দুঃখজনক-দশ লাখ টাকার ওষুধ ফেলে দেওয়া!

যে দেশে বিপুলসংখ্যক দরিদ্র মানুষ রোগে আক্রান্ত হলে ওষুধ কিনতে পারে না, সেই দেশে ১০ লাখ টাকা মূল্যের ওষুধ ফেলে দিতে হচ্ছে—এটা দুর্ভাগ্যজনক খবর। জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ দামি ওষুধসহ অনেক ওষুধ চিকিৎসা নিতে আসা রোগীদের না দিয়ে গুদামে ফেলে রেখেছিল।

বাংলাবান্ধার বন্ধন সুদৃঢ় হোক-দ্বিপক্ষীয় স্থলবন্দর উদ্বোধন

আঞ্চলিক বা উপ-আঞ্চলিক সহযোগিতার দিক উন্মোচনে বাংলাবান্ধা হতে পারে মাইলফলক। বাংলাবান্ধার ওপারে ভারতীয় ভূখণ্ডের নাম ফুলবাড়ী। এলাকাটির এমন এক কৌশলগত অবস্থান, যা শুধু দুই প্রতিবেশীকেই নয়, একসঙ্গে চার প্রতিবেশীকে বাঁধতে পারে।

গন্তব্য ঢাকা-খাট্টা গ্রামের মিঠা মানুষটির গল্প by শর্মিলা সিনড্রেলা

‘পাশ দিয়ে বয়ে চলেছে আড়িয়াল খাঁ নদ। বাড়ি থেকে নদের দূরত্ব নেহাত কম নয়। ভ্যানে যেতেই লাগে প্রায় ১৫ মিনিট আর হাঁটাপথে আধঘণ্টা তো বটেই। সেই নদের সীমাহীন জলে বড়শি বা জাল ফেলে মাছ ধরার আনন্দের কাছে এই দূরত্বটুকু নস্যি। তাই রোজই ছুটে যাওয়া হতো জলের টানে। তারপর দিন শেষে মাছ নিয়ে ঘরে ফেরা।

জ্বালানি-কোটি টাকার গ্যাস হারিয়ে কাঠগড়ায় বাংলাদেশ by বদরূল ইমাম

বিদেশি তেল গ্যাস কোম্পানি নাইকো রিসোর্স লিমিটেড ছাতক গ্যাসক্ষেত্রে (টেংরাটিলা) ২০০৫ সালে পর পর দুটি বিস্ফোরণ ঘটিয়ে গ্যাস সম্পদ ও পরিবেশের যে ক্ষতিসাধন করে, তার বিপরীতে বাংলাদেশ সরকার নাইকোর কাছে ৭৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে। যদিও অনেক বিশেষজ্ঞের মতে, প্রকৃত ক্ষতির পরিমাণ অনেক বেশি।

পানি ব্যবস্থাপনা-ঢাকার নদী-খাল সংরক্ষণের দায়িত্ব কার? by ম. ইনামুল হক

ঢাকার ভেতরের এবং আশপাশের নদী, খাল ও জলাভূমি দখল ও দূষণ নিয়ে লেখালেখির শেষ নেই। কিন্তু কোনো কাজ হচ্ছে না। ওয়াসা ও বিআইডব্লিউটিএ খাল উদ্ধার ও নদী খননের প্রকল্প হাতে নিচ্ছে, ঘটা করে তার উদ্বোধনও হচ্ছে, পত্রপত্রিকা-টেলিভিশনে ফলাও করে প্রচারও হচ্ছে, কিন্তু ফলাফল শূন্য বা বিপরীত।

নগর দর্পণ: চট্টগ্রাম-কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন তাহের? by বিশ্বজিৎ চৌধুরী

মুক্তিযুদ্ধের সময় জন্মই হয়নি তাহেরের। দেশ স্বাধীন হওয়ার আরও ছয় বছর পর ১৯৭৭ সালে তাঁর জন্ম। মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর কোনো স্মৃতি থাকার কথা নয়। কিন্তু বাবার কাছে শুনেছেন নিজের পরিবারের দুর্ভোগ-লাঞ্ছনা ও দুঃসহ অভিজ্ঞতার কথা।

বিশেষ সাক্ষাৎকার-বিশ্বমন্দা চলতে থাকলে আমাদের অবস্থাও খারাপ হবে by এ কে এন আহমেদ

এ কে এন আহমেদ বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় গভর্নর ছিলেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের নির্বাহী পরিচালক, পাকিস্তানের শিল্প উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), স্বাধীন বাংলাদেশে পুনর্গঠিত সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকেরও দায়িত্ব পালন করেন।

অস্ত্র নয়, সুস্থ রাজনীতিই পারে সমস্যার সমাধান করতে-পাহাড়ে গোষ্ঠী দ্বন্দ্বে অব্যাহত খুন

পার্বত্য চট্টগ্রামে রক্ত বহুভাবেই ঝরে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনী বনাম পাহাড়ি, পাহাড়ি বনাম বাঙালি অধিবাসী এবং পাহাড়ি বনাম পাহাড়ি—এই ত্রিমুখী সংঘাতে ঝরে যাচ্ছে প্রাণ। গত শুক্রবার পাহাড়িদের দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ছয়জন। এ নিয়ে গত চার মাসে কেবল রাঙামাটিতেই নিহত হলো মোট ১৫ জন।

ইজতেমা বিশ্বমানবতার কল্যাণ ও শান্তির প্রেরণা-আখেরি মোনাজাত

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুরু থেকে বিশ্ব ইজতেমা একবারেই অনুষ্ঠিত হলেও এবার ৪৫তম ইজতেমা প্রথমবারের মতো দুই পর্বে হচ্ছে। প্রথম পর্বে ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদের তীরে দেশের ৩৩ জেলার মুসল্লিদের সঙ্গে বিদেশ থেকে আসা মুসল্লিসহ কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান সমবেত

আমরাও একমত

কবিরা অনেক গুরুগম্ভীর কথা বলেন। আমরা আমাদের স্বল্পজ্ঞানে সেসব কথার মর্মার্থ বুঝতে পারি না। ফলে অনেক সময় তাঁদের কথার সঙ্গে একমত পোষণ করতে পারি না। কিন্তু এখন যে কথাগুলো উল্লেখ করা হবে, সেগুলোর সঙ্গে আমরা একমত।

হায় নিধিরাম! by জয় প্রকাশ

নিধিরামের বিপদ আর কাটে না। একটা বিপদ কাটিয়ে ওঠে তো আরেকটা বিপদ এসে ঘিরে ধরে। একবার এক মহিলাকে হঠাৎ রাস্তায় মাথা ঘুরে পড়ে যেতে দেখে হাসপাতালে নিয়ে গেল নিধিরাম। কিছুক্ষণ পর ডাক্তার এসে মুচকি হেসে জানালেন, সুখবর মি. নিধিরাম, আপনি বাবা হতে চলেছেন। নিধিরাম তো অবাক।

গুণীজন কহেন

যা কিছুই ঘটুক না কেন, কেউ না কেউ তা সিরিয়াসলি নেওয়ার একটা না একটা উপায় বের করবেই। ডেভ ব্যারি
মার্কিন লেখক টাকা কখনো আপনাকে সুখ দিতে পারে না। আমার এখন ৫০ মিলিয়ন ডলার আছে। কিন্তু যখন ৪৮ মিলিয়ন ছিল তখনো আমি ততটাই সুখী ছিলাম যতটা এখন আছি।

রসকারণ-বিড়াল অন্ধকারে কীভাবে দেখে? by আব্দুল কাইয়ুম

প্রায় অন্ধকার, স্বল্প আলোয় বিড়ালের চোখ জ্বলজ্বল করে। মনে হয়, চোখের জ্যোতিতে সে অন্ধকারে দেখতে পারে। আসলে পারে না। বিড়ালের চোখের স্নায়ুর চারপাশে একধরনের কোষের স্তরে আলো প্রতিফলিত হয় বলেই জ্বলজ্বল। বিড়ালের মতো বাঘ, সিংহ প্রভৃতি প্রাণীও স্বল্প আলোয় দেখতে পারে। এরা নিশাচর।

কর্তৃপক্ষ ভাবছে কী?-সম্ভাবনা ও অর্জনের গুম

ইদানীং মানুষের ঘুম হোক আর না হোক, দেশে মাঝে মাঝে মানুষ গুম হচ্ছে। গুমের প্রতিবাদে একটি দল নিয়মিত হরতাল ডাকছে। শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে সেসব হরতাল। আহ্া! কী শান্তি! কী শান্তি! কিন্তু কর্তৃপক্ষ নিজেদের ঘুমকে বেশ গুরুত্বপূর্ণ মনে করলেও গুমকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না।

চারদিক-তৃপ্তি হোটেল কখনো বন্ধ হয় না by ফারুখ আহমেদ

বাস থেকে নেমে রিকশা, তারপর পাঁচ মিনিটে উত্তরা হোটেল। এটি আবাসিক হোটেল। ঈশ্বরদী এসে স্টেশন রোডের পাশের এই উত্তরা হোটেলেই ডেরা গাড়লাম। পাশেই বাজার, মার্কেট, গঞ্জ, রেলস্টেশন, বেচাকেনা, মানুষের আনাগোনা। ঈশ্বরদীর অন্যতম দর্শনীয় স্থান এখানকার বেনারসিপল্লি, ফতেহ মোহাম্মদ এলাকা তার নাম।

অভিমত-নতুন ব্যাংক প্রতিষ্ঠা কতটা যুক্তিযুক্ত? by মাহফুজ কবীর

অতিসম্প্রতি বাংলাদেশ ব্যাংক নয়টি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্সের আবেদন অনুমোদন করেছে। দেশীয় উদ্যোক্তাদের ছয়টি এবং বাকিগুলো প্রবাসী বাংলাদেশিদের। বিষয়টি ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে এবং সংবাদমাধ্যমগুলো বিষয়টির পক্ষে-বিপক্ষে বক্তব্য তুলে ধরে যথেষ্ট গুরুত্বসহকারে খবরটি উপস্থাপন করেছে।

অর্থনীতি-জনতুষ্টি বনাম দুর্ভোগের বাজেট by জাফর আহমেদ চৌধুরী

যে বাজেট পেয়ে জনগণ তুষ্ট হয় আমরা তাকে ‘জনতুষ্টির বাজেট বলি। আবার যে বাজেট মানুষের কল্যাণ দিতে পারে না তা গণবিরোধী বা দুর্ভোগের বাজেট। সম্প্রতি সিলেটে এক প্রাকবাজেট আলোচনা সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিরাজমান অর্থনৈতিক অব্যবস্থাপনার দিকে ইঙ্গিত করে বলেন,

আন্তর্জাতিক পানি আইন-বাংলাদেশ নীতিগত অনুমোদন দিচ্ছে না কেন? by মো. সিরাজুল ইসলাম

গত ২২ মার্চ ছিল বিশ্ব পানি দিবস। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘পানি ও খাদ্যনিরাপত্তা’। একবিংশ শতাব্দীতে মানব সভ্যতার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হতে পারে পানি সমস্যা। এর সঙ্গে মানুষের জীবন ধারণ, খাদ্যনিরাপত্তাসহ অনেক উন্নয়ন কার্যক্রম জড়িত। কালের পরিক্রমায় পানির চাহিদা বেড়েছে বহু গুণে।

পাঠকের মন্তব্য-ঘোর অন্ধকারে এতটুকু আলো!

প্রথম আলোর অনলাইনে (prothom-alo.com) প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলা, প্রযুক্তি, ব্যবসা-বাণিজ্য নিয়ে পাঠকের মতামত প্রকাশিত হয়। তাঁদের এই মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।

পুলিশে পদোন্নতির একটি খারাপ দৃষ্টান্ত-মারলে পুরস্কার নইলে তিরস্কার!

মানিকগঞ্জ জেলার পুলিশ সুপারের চলতি দায়িত্বে যাঁকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি ৪৩ জনকে ডিঙিয়ে এসেছেন। সেই অর্থে তিনি সৌভাগ্যবান। তাঁর এই অভাবনীয় সৌভাগ্যের পেছনে অন্তত একটি চমকপ্রদ ঘটনা বিশেষ অবদান রেখেছে বলে ধারণা করা যায়।

এই ধ্বংসপ্রক্রিয়া এখনই থামান-বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা চলছে, তা নিরসনের জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বিশেষত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সহিংস রূপ নিয়েছে। সেখানে সরকারপন্থী ছাত্রলীগের নেতা-কর্মীদের একাংশ স্পষ্টই উপাচার্যের ঠ্যাঙারে বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

জাবি উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন জোরদার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে এবার আন্দোলনে নেমেছেন সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা। গতকাল রবিবার তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সেই সঙ্গে উপাচার্যের বাসভবনের সামনে লাগাতার অবস্থান শুরু করেছেন তাঁরা।

হরতালবিরোধী রিটের শুনানি হয়নি হরতালের কারণেই

চলমান এইচএসসি পরীক্ষার মধ্যে হরতাল করার ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে দাখিল করা রিট আবেদনের ওপর গতকাল রবিবার শুনানি হয়নি। বিরোধী দলের ডাকা হরতালের কারণে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ না বসায় এ শুনানি হয়নি।

সচিবালয়ে বিস্ফোরণ

দেশের প্রশাসনিক কার্যক্রমের প্রধান কেন্দ্র সচিবালয়ের ভেতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গতকাল রবিবার পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ওই সময় মন্ত্রণালয়েই অবস্থান করছিলেন।

আজও সারা দেশে হরতাল

ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদ এবং শিগগিরই তাঁকে উদ্ধারের দাবিতে আজ সোমবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। গতকাল রবিবারও হরতাল পালন করেছে তারা। এর আগে একই দাবিতে গত ২২, ২৩ ও ২৪ এপ্রিল তিন দিন হরতাল পালন করে বিএনপি।

হরতালে ঢাকায় ২৮টি ককটেল বিস্ফোরণ ৬ যানবাহনে আগুন, বিভিন্ন স্থানে সংঘাত-পুলিশ-পিকেটার মুখোমুখি

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দুই দিনের সকাল-সন্ধ্যা হরতালের প্রথম দিন গতকাল রবিবার বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ আর ধরপাকড়ের ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে ছয়টি যানবাহনে। জোটের অন্য শরিক দলের নেতা-কর্মীরা মাঠে নামার চেষ্টা করলেও পুলিশের ধাওয়ার মুখে নামতে পারেননি।

টেন্ডার নিয়ে ঢাকা কলেজে ছাত্রলীগের গোলাগুলি-দুইজন গুলিবিদ্ধ আহত ৩০

ঢাকা কলেজে গত শনিবার গভীর রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে অন্তত ৩০ ছাত্র আহত হয়েছে। গুলিবিদ্ধ দুই ছাত্রসহ ১০ জনের আঘাত গুরুতর। তিন কোটি টাকার টেন্ডার ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

রাজনীতিই গুরুত্ব পাবে হিলারির সফরে-টিকফা অনিশ্চিত, নিরাপত্তা চুক্তির সম্ভাবনা নেই by মেহেদী হাসান ও আবুল কাশেম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের আসন্ন বাংলাদেশ সফরে বহুল আলোচিত 'ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম অ্যাগ্রিমেন্ট' বা 'টিকফা' চুক্তি স্বাক্ষর হবে কি না, সে ব্যাপারে নিশ্চিত করে বলতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়।

ব্যর্থতায়, চাপে র‌্যাব-পুলিশ by পারভেজ খান

দেশে বেশ কিছু নিখোঁজ অথবা গুমের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত নিখোঁজ কাউকেই উদ্ধার করতে পারেনি র‌্যাব কিংবা পুলিশ। সর্বশেষ বিএনপি নেতা ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার নিখোঁজ হয়েছেন। দেশজুড়ে তোলপাড় চলছে এ ঘটনায়। এ নিয়ে চাপের মুখে আছে পুলিশ ও র‌্যাব।

যত মাসুল দেশবাসীর by রাজীব আহমেদ

চার বছর আগে রাজধানীর বাংলামোটর সিগন্যালে একটি কাভার্ড ভ্যানের চাপায় পা হারিয়েছিলেন রংপুরের পীরগঞ্জ থানার কোচারপাড়া গ্রামের বাসিন্দা আশরাফ হোসেন। এখন সেই সিগন্যালেই ভিক্ষা করে সংসার চলে তাঁর। একটি হুইল চেয়ারের মতো ভ্যানের পাশাপাশি তাঁর আছে বিয়ারিং দিয়ে তৈরি ছোট বাহন।

কৃষকের মাথায় হাত-কবে নির্ধারণ হবে ধানের দাম

সোনারঙা ধান এখন কৃষকের উঠোনে যেতে শুরু করেছে পুরোদমে। আগাম উৎপাদিত ধান ইতিমধ্যে কৃষকের খরচ জোগাতে বিক্রয়ের জন্যও প্রস্তুত। ঐতিহ্যের নবান্নের উৎসব না থাকলেও কৃষকের মুখে হাসি থাকার কথা এই সময়। কিন্তু পরিবেশ-পরিস্থিতি তার প্রতিকূলে। পাইকার দাম হাঁকছে অতি সামান্য। উৎপাদন মূল্য থেকেও অনেক কম।

'এশিয়ান টাইগার'-এর সামনে দুর্দিন

দেশ ও মানুষের স্বার্থে রাজনীতি করা প্রয়োজন বিশ্বমন্দায় গোটা দুনিয়া খাবি খাচ্ছে। ইউরোপের শক্তিশালী দেশগুলোতেও বেকার সমস্যা, অভাব-অনটন তীব্র হয়ে উঠেছে। আর তার মধ্যেও বাংলাদেশ এগিয়ে চলেছিল, বাড়ছিল রপ্তানি আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধির হার, যা দেখে বিস্মিত হচ্ছিল সারা দুনিয়া।

পবিত্র কোরআনের আলো-মানুষ আদিতে একটাই জাতি ছিল, পরে নানাভাবে বিভক্ত ও বিচ্ছিন্ন হয়েছে

১৭. ফামান আযলামু মিম্মানিফ্ তারা আ'লাল্লা-হি কাযিবান আও কায্যাবা বিআয়া-তিহি; ইন্নাহূ লা-ইউফলিহুল মুজরিমীন। ১৮. ওয়া ইয়া'বুদূনা মিন দূনিল্লা-হি মা লা ইয়াদ্বুর্রুহুম ওয়া লা ইয়ানফাউ'হুম ওয়া ইয়াক্বূলূনা হা-উলা-য়ি শুফাআ'-ঊনা ই'নদাল্লা-হি; ক্বুল আতুনাবি্বঊনাল্লা-হা বিমা লা ইয়া'লামূ ফিস্সামা-ওয়া-তি ওয়া লা ফিল আরদ্বি; ছুব্হা-নাহূ ওয়া তাআ'-লা আ'ম্মা ইউশ্রিকূন।

বিশেষ সাক্ষাৎকার : ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন-রাজনীতিবিদদের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবমাননাকর

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশনের ত্রুটি-বিচ্যুতি এবং বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে কালের কণ্ঠের সঙ্গে খোলামেলা কথা বলেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সাক্ষাৎকার গ্রহণ করেছেন মহসীন হাবিব

লেডিস ক্লাবের ফওজিয়া সামাদ by সালাম মাহমুদ

আকাশের চাঁদের মতো কিছু মানুষ আমাদের দৃষ্টি কেড়ে নেন এবং যুগ যুগ ধরে অন্ধকারে আলোর মশাল প্রজ্বলিত করে যান। এমনই একজন মহীয়সী নেত্রীর নাম বেগম ফওজিয়া সামাদ। তিনি ব্রিটিশ আমলে আসামের তদানীন্তন রাজধানী শিলংয়ে ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। বাবা প্রয়াত সফর আলী ও মা প্রয়াত আজিজুননেছা।

সংস্কৃতি-রবীন্দ্রনাথের উত্তরাধিকার by অমিত বসু

রবীন্দ্রপরিবার বিশাল বৃক্ষের মতো। শাখা-প্রশাখা অগণন। অনেক শাখা শুকিয়েছে। কিন্তু যা আছে তা-ইবা কম কীসে। বিন্দুতে সিল্পুব্দ দর্শনের সুযোগ সুবর্ণের চেয়ে মূল্যবান। তা ছাড়া রবীন্দ্রনাথের উত্তরাধিকার বহনের দায়িত্ব তো আমাদেরও।

সমকালীন প্রসঙ্গ-ক্ষতি কিন্তু ক্ষমতাসীন দলেরই by বদিউর রহমান

রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান একজন সম্মানিত ব্যক্তি। দু-বছইর‌্যা তত্ত্বাবধায়কের আমলে অর্থাৎ সেনা-নির্দেশিত গত তত্ত্বাবধায়কের আমলে শেখ হাসিনা কারাবন্দি থাকাকালে তিনি যে মমতা ও প্রজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে ধরে রেখেছিলেন, তা প্রশংসনীয় এবং অনবদ্য নজিরও বটে আমরা যারা অন্তত বাল্যশিক্ষা পড়েছি ছোট থাকতে এবং তারপর হুজুরদের কাছে মক্তবে কিছুটা হলেও ধর্মশিক্ষা নিয়েছি, তারা জানি যে ক্ষমা মহত্ত্বের লক্ষণ।

অতিপ্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়া by শেখ রোকন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন প্রক্রিয়া, এর উদ্দেশ্য এবং নির্বাচিত হলে বাংলাদেশের লাভালাভ নিয়ে মৃদু হলেও কিছুটা সন্দেহ কিন্তু গোড়া থেকেই ছিল। যেমন সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের মূল অফিস সুইজারল্যান্ডে হলেও এর ওয়েবসাইটে কেন অফিসের ঠিকানা খুঁজে পাওয়া যায় না।

এই সমাজ-তাহলে '৭১-এর কী প্রয়োজন ছিল? by এএন রাশেদা

বিএনপি ও জামায়াত-শিবির গণতন্ত্রে নয়, খুনের রাজনীতিতে বিশ্বাস করে_ তাই ১৫ আগস্ট মহাধুমধামে কেক কেটে জন্মদিনের উৎসব করে; কিন্তু গণতন্ত্রের সুফল ভোগ করতে চায় ও করে। এখন কথা হলো, সুপ্রিম কোর্ট দুই সামরিক শাসকের শাসনকাল এবং তাদের দ্বারা সব ফরমান অবৈধ করার ফলে ১৯৭২-এর সংবিধানের ৪ মূলনীতি অক্ষত অবস্থায় ফিরে আসবে বলে ধারণা করা হয়েছিল

সাম্প্রতিক প্রসঙ্গ-নারী নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম নারী-পুরুষের মিলিত সংগ্রাম by বদরুদ্দীন উমর

ভিকারুননিসা স্কুলে ছাত্রী নির্যাতনের বিরুদ্ধে যে প্রবল প্রতিক্রিয়া দেখা গেছে তা যথার্থ। এর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ যেভাবে সারাদেশের স্কুল-কলেজে হয়েছে এটা এক অতি উচিত কাজ। কিন্তু এখানে এটাও বলা দরকার যে, ভিকারুননিসা ঢাকা শহরে বিত্তশালী বাঙালি পরিবারের ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় এখানে ছাত্রী নির্যাতনের

নরওয়ে হত্যাকাণ্ড-শান্তির দ্বীপে বিভীষিকা

৯৩ জন মানুষের প্রাণ সংহার ও শতাধিক মানুষকে আহত করার পর খুনি যখন বলে এ হত্যাকাণ্ড 'বিভীষিকাময় হলেও প্রয়োজনীয়', বিস্ময়ের সব সীমারেখা তাতে ধসে পড়ে। নতুন করে মানুষের মধ্যে এ উপলব্ধি জাগ্রত হয় যে, কোনো আদর্শ প্রতিষ্ঠার নামে নির্বিচার হত্যাকাণ্ড কতটা অনাকাঙ্ক্ষিত ও অপ্রয়োজনীয় হতে পারে।

অস্থির বাজার-মূল্য সহনশীল করতেই হবে

বাজারে সরকার নির্ধারিত দামে চিনি ও ভোজ্যতেল বিক্রি হবে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে রোববার এমন আশ্বাস মিলেছে ব্যবসায়ীদের তরফে। চরম অস্থির বাজার নিয়ন্ত্রণে আনতে তা কতটা কার্যকর হবে তা নিয়ে নানা মহলে সংশয় যথেষ্ট এবং এর মূলে রয়েছে নিকট ও দূর অতীতের তিক্ত অভিজ্ঞতা।

জালিস হাজির-পাকিস্তান পিপলস পার্টির পথে কাঁটা

আদালত অবমাননার দায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সপ্তাহকাল আগে দোষী সাব্যস্ত হয়েছেন। তবে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর অনিচ্ছা প্রকাশ করার মাধ্যমে বিচার বিভাগের প্রতি তাঁর দলের অশ্রদ্ধাবোধকে পরিষ্কার করে দিলেন।

চরাচর-গুরুদুয়ারা নানক শাহী by আলম শাইন

যত দূর জানা যায়, বাংলাদেশে শিখ সম্প্রদায়ের লোকজনের বাস খুব একটা নেই। বলা যায় তাঁদের সংখ্যা একেবারেই সীমিত। যাঁরা বাস করছেন তাঁদের বেশির ভাগই শহরকেন্দ্রিক আবাস গড়েছেন। এর অবশ্য বিবিধ কারণ রয়েছে। প্রধান কারণটি হচ্ছে নিরাপত্তাজনিত বিষয়।

হরতালের নেতিবাচক প্রভাব by ইফতেখার আহমেদ টিপু

হরতালের কারণে জনদুর্ভোগ অসহনীয় হয়ে উঠছে। এর প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। কাঁচাবাজার থেকে শুরু করে রপ্তানি বাজারে পর্যন্ত পড়েছে হরতালের নেতিবাচক প্রভাব। বন্দর থেকে মাল ছাড় পাচ্ছে না। ব্যাংক-বীমা, বন্দর, আমদানি-রপ্তানিসহ পুঁজিবাজার ও পরিবহন ব্যবসা_কোনো কিছুই এর বাইরে ছিল না।

নিত্যজাতম্-লোম বাছতে কম্বল উজাড় by মহসীন হাবিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। এই ডিজিটাল বাংলাদেশের অর্থ কী, তা আজও পরিষ্কার নয়। এর আক্ষরিক অর্থ এমন হতে পারে যে সব ক্ষেত্রে অ্যানালগ পদ্ধতি ত্যাগ করে ডিজিটাল পদ্ধতিতে পরিবর্তন করা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদদের রাজনীতি by ড. খুরশীদা বেগম

প্রতিপক্ষের নির্মম নির্যাতনে ২০১২ সালের ৯ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের স্নাতক সম্মান ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদের মর্মান্তিক মৃত্যু ঘটে। সেদিন দেশের মেধাসম্পদ থেকে খসে পড়ে আরেকটি প্রভাতি মেধা।

এ নৃশংস হত্যার বিচার হতে হবে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাত দিন নিদারুণ যন্ত্রণায় মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৬ এপ্রিল হেরে গেছেন আতর আলী। কিন্তু তাঁর মৃত্যু আবারও বাংলাদেশে সামাজিক অবক্ষয়ের একটি করুণ চিত্র রেখে গেল আমাদের সামনে। এ পৃথিবীতে মানুষের আগমন যেমন অবধারিত হয়ে আছে,

উন্নয়ন কর্মসূচির অর্থ ফেরত

নতুন বাজেট আসার আগেই এবার উন্নয়ন কর্মসূচির টাকা ফেরত যাচ্ছে। শুধু ফেরত যাওয়া নয়, নতুন করে অর্থ বরাদ্দও চাওয়া হয়েছে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ থেকে। পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন করতে না পারা মন্ত্রণালয়গুলো অর্থ ফেরত পাঠাতে শুরু করেছে বলে জানা গেছে।

চরাচর-বিশ্ব ধরিত্রী দিবস by তামান্না ইসলাম অলি

'ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা।' কত না সুন্দর আমাদের এই পৃথিবী। পাহাড়, নদী, সমুদ্র, বনের সৌন্দর্যে মানুষ আচ্ছন্ন হয়ে আছে আজীবন। এই আচ্ছন্নতায় সৃষ্টি হয়েছে অগণিত শিল্প। বহু পর্যটক হাজার বছর ধরে পথ হেঁটেছেন পৃথিবীর পথে। আমাদের আবাস এই পৃথিবী।

আলোকের এই ধরনাধারায় (পর্ব-২১)-নতুন দেশে তাঁর ঠাই হলো না by আলী যাকের

আজ আমি আমার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা উল্লেখ করতে চাই, যাঁরা আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বস্তুতপক্ষে স্কুল ছাড়ার পর থেকেই আমার সত্যিকারের শিক্ষা অর্জন শুরু এবং বিশ্ববিদ্যালয় পেরোবার পরই আমার সত্যিকারের পড়াশোনা শুরু হয়েছিল।

ধান কাটা থেকে ঘরে তোলা পর্যন্ত ক্ষতির হিসাব by ড. জীবন কৃষ্ণ বিশ্বাস

আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের ফসলের কর্তনোত্তর ক্ষতিবিষয়ক বিশেষজ্ঞ ড. গুমের্টের মতে, ধানের কর্তনোত্তর ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ শতাংশ। এর প্রধান কারণ ধান কাটতে দেরি করা, যথাসময়ে শ্রমিক না পাওয়া, যেনতেনভাবে ধান শুকানো ও গোলাজাত করা, সাধারণ মানের পুরনো চাল ছাঁটাই যন্ত্র ব্যবহার করা ইত্যাদি।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৮১ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মইনুল হোসেন চৌধুরী, বীর বিক্রম সাহসী ও সফল এক মুক্তিযোদ্ধা কুয়াশাচ্ছন্ন শীতের রাত। চারদিকে নিঃশব্দ ও থমথমে। মাঝেমধ্যে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক। অন্ধকারে জোনাকি পোকার আলো।

কয়েকটি স্থানে সংঘর্ষ, হামলা, ১৮৬ নেতা-কর্মী গ্রেপ্তার-হরতালে ব্যাপক যানবাহন ভাঙচুর

চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গতকাল রোববার হরতাল-সমর্থক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে হরতালবিরোধীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। রাজশাহীতে হরতাল-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের।

গুম থেকে বাঁচার উপায়

মানুষ গুম হয়ে যাওয়াটা যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হতে যাচ্ছে। যেকোনো সময় আপনিও হয়ে যেতে পারেন গুম, বিপদে পড়বে আপনার পরিবার। তাই দেখে নিন গুমের হাত থেকে বাঁচার উপায়। ভেবেছেন আশিকুর রহমানত
একা চলবেন না কবিগুরু গেয়েছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে।

মানুষের কথা-গরিবর মরণর পালা শুরু অইছে’ by আকমল হোসেন

গরিবর মরণর পালা শুরু অইছে। কামকাজ করতাম পাররাম না। মালিক আইতে পারলে না কামও নিত। কাম করলে চাউল ডাইল নিতাম।’ কথাগুলো দিনমজুর বদিল মিয়ার (৪৫)। গতকাল রোববার মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকায় টুকরি-কোদাল নিয়ে আরও আট-দশজন শ্রমিকসহ কাজের জন্য অপেক্ষা করছিলেন তিনি।

হিলারির সফরে নতুন মাত্রার প্রত্যাশা-আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ তিন সফর

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফর সন্ত্রাসবাদ দমন, গণতন্ত্র বিকাশ ও ধর্মীয় সহনশীলতায় বাংলাদেশের অর্জনের স্বীকৃতি পাচ্ছে। আর এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-মার্কিন সম্পর্কে যুক্ত হবে নতুন মাত্রা।
হিলারি ক্লিনটনের আসন্ন সফর নিয়ে এমন আশাবাদ রয়েছে বাংলাদেশের কর্মকর্তাদের।

কৃষকেরা দাম পান না, ক্রেতারাও ঠকছেন by শওকত হোসেন

উচ্চ চাহিদা ও সরবরাহ-সংকটের কারণে বিশ্বব্যাপী চালের দাম বাড়লেও বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন। এখানে চালের দাম বাড়ছে বণ্টন-সমস্যার কারণে। এতে লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। কৃষকেরা কম দামে চাল বিক্রি করছেন, কিন্তু ক্রেতারা কিনছেন বেশি দামে।

ইলিয়াস আলীকে জীবিত পাওয়া নিয়ে সংশয়

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফেরত পাওয়া নিয়ে হতাশ হয়ে পড়েছেন তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর। গতকাল রোববার প্রথম আলোর কাছে তিনি এ হতাশা ব্যক্ত করেন। একইভাবে বিএনপির নেতা-কর্মীরাও ইলিয়াসকে জীবিত ফিরে পাওয়া নিয়ে তাঁদের সংশয়ের কথা বলেছেন।

আমি এখন উত্তেজনার মধ্যে আছিঃ মোনালিসা by অনন্যা আশরাফ

নাচের দুরন্ত উড়াল পঙ্খী মোজেজা আশরাফ মোনালিসা। নাচ শিখেছেন সেই ছোটবেলা থেকে। মডেলিং আর অভিনয় তাকে তারকা খ্যাতি এনে দিলেও পোষা ময়নার মতো নাচকে আগলে রেখেছেন আদরে আদরে।

Sunday, April 29, 2012

চারদিক-বেথুন বীথি by রেজিনা বেগম

কলকাতার কাছেই মির্জাপুর (বাহির শিমুলিয়া)। সেখানে সদ্য প্রতিষ্ঠিত একটি মেয়েদের স্কুল। গেটের কাছে একটি ছোট্ট মেয়ে কাঁদছে দেখে এগিয়ে এলেন একজন ব্রিটিশ ভদ্রলোক। পরম স্নেহে বালিকাকে কান্নার কারণ জিজ্ঞেস করলেন।

সমাজ-শিক্ষার যে চেহারাটা আমরা দেখি না by মোহীত উল আলম

দিন দিন শিক্ষক হিসেবে আমি যত বুড়ো হচ্ছি, তত যেন নতুন নতুন জ্ঞান লাভ করছি শিক্ষার চরিত্র আর উদ্দেশ্য নিয়ে। একটি ছাত্র এসে দাঁড়াল আমার কামরার সামনে। খুব বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ঢুকতে অনুমতি দিলাম। আমার একটি কোর্সের ছাত্র। খুব নিয়মিত। কিন্তু লেখাপড়া কিচ্ছু পারে না।

নাগরিক অধিকার-নিরপেক্ষতার দায় ও বিচারবহির্ভূত হত্যা by মোজাম্মেল খান

কয়েক বছর আগে আমি যখন ঢাকায় গিয়েছিলাম, তখন একজন বর্ষীয়ান সাংবাদিককে টেলিফোন করেছিলাম, যাঁর লেখার বস্তুনিষ্ঠতা আমাকে খুবই আকৃষ্ট করত। জানতে চেয়েছিলাম কেন তিনি তাঁর বিশ্লেষণে দুই নেত্রীর মাঝে একজনের প্রতি খুবই দুর্বল, যেটা যেকোনো পাঠকের চোখে সহজভাবেই ধরা পড়ে।

তেল-সংকট-জ্বালানি খাতে অশুভ সংকেত by পিটার কাস্টার্স

বছরের শুরুতেই লক্ষণটা অশুভ। জানুয়ারির তিন তারিখে খবর হলো যে, অপরিশোধিত তেলের আন্তর্জাতিক দাম গত দুই বছরের মধ্যে চরমে পৌঁছেছে। অন্যদিকে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি নয় হাজার ৪৮৪ ডলার হবে বলে জানিয়েছেন এক বিশ্লেষক।

চিরকুট-তিউনিসিয়ার স্মৃতি by শাহাদুজ্জামান

টিভির পর্দায় তিউনিস শহরের হাবিব বারগুইবা এভিনিউয়ে বিক্ষোভরত হাজার হাজার মানুষের ছবি দেখে স্মৃতিতাড়িত হয়ে পড়ি। দুই পাশে চমৎকার সবুজ গাছের সারি ঘেরা ওই এভিনিউয়ে ফুরফুরে হাওয়ায় হেঁটে বেড়িয়েছি মাস ছয়েক আগে। আন্তর্জাতিক স্বাস্থ্যবিষয়ক গবেষণায় যুক্ত থাকার সুবাদে নানা দেশে যাওয়ার সুযোগ হয়।

পৌর নির্বাচন-সরকারের জেগে ওঠার ঘণ্টাধ্বনি by বদিউল আলম মজুমদার

সারা দেশে মোট ২৪২টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। যদিও অনিয়ম ও গোলযোগের কারণে ছয়টিতে নির্বাচনী ফলাফল আংশিক বা পুরোপুরিভাবে স্থগিত করা হয়েছে। যে ২৩৬টি আসনের নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে, বেসরকারি ফলাফল অনুযায়ী, সেগুলোতে বিএনপি ও বিএনপির মনোনীত প্রার্থীরা মোট ৯২টি মেয়র পদ এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মোট ১১টি মেয়র পদে বিজয়ী হয়েছেন।

অবহেলা আর উদাসীনতার অবসান হোক-জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু

জাহাজভাঙা ইয়ার্ডে জাহাজ কাটতে গিয়ে বিস্ফোরণে আবারও চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হলো। এ ধরনের মৃত্যু অতীতেও বারবার হয়েছে, এখনো হচ্ছে। আদালত এ শিল্পের কর্মপরিবেশ, শ্রমিকের নিরাপত্তার বিষয়ে বারবার নির্দেশনা ও রায় দিয়েছেন। তা বাস্তবায়নের দায়িত্ব ছিল সরকারের।

সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিন-গৃহস্থালির গ্যাস-সমস্যা

লোডশেডিং নিয়ে হল্লা-চিল্লার শেষ নেই। সরকারকেও এ নিয়ে নানা দৌড়ঝাঁপ করতে দেখা যাচ্ছে। কিন্তু রাজধানীবাসী যে দিনের পর দিন গ্যাসের অভাবের মধ্যে সময় পার করছে, তা নিয়ে আওয়াজ শোনা যাচ্ছে কম। গৃহস্থালির গ্যাস-সংকটের প্রধান শিকার মূলত নারীরা, কারণ আমাদের সমাজে রান্নাবান্নার কাজ তাঁরাই করে থাকেন।

মজিনার আশা দুই দেশের সম্পর্ক দারুণ ঘনিষ্ঠ হবে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের আসন্ন বাংলাদেশ সফরে দুই দেশের সম্পর্ক দারুণ ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড্যান ডাবি্লউ মজিনা। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের উদ্যোগে গতকাল শনিবার বারিধারা বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের কাছে এ আশা প্রকাশ করেন তিনি।

হিলারির সফর ২৫ ঘণ্টার by মেহেদী হাসান

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের আসন্ন ঢাকা সফর হতে পারে ২৫ ঘণ্টার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী শনিবার দুপুর ১টায় তিনি ঢাকায় পেঁৗছাবেন। ঢাকা ছাড়বেন পরদিন দুপুর ২টায়। হিলারির সফরের কথা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত বৃহস্পতিবার সন্ধ্যায় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার রাতে নিশ্চিত করেছে।

স্মরণ-স্মৃতিতর্পণ: আমার মা by খসরু চৌধুরী

পৃথিবীতে খুব কম মানুষই আছেন, যাঁরা আইনত ধর্মত মানবিক আবেদনকে সাক্ষী রেখে মাকে অসম্মান করতে পারেন। ফলে মাতৃ-উবাচ রচনা করে আমি পাঠকদের পৌনঃপুনিকতার চিরায়ত পুরাণ শোনাব না। আমি এমন একজন সংগ্রামী মানুষের কথা শোনাব, যিনি একাধারে শিক্ষাব্রতী, নারী অধিকারের প্রবক্তা এবং অদম্য অনমনীয় মানুষ—ঘটনাচক্রে তিনি আমি ও আমার ভাইবোনের মাতা।

অর্থনীতি-ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা ও উন্নয়ন-দর্শন by রুশিদান ইসলাম রহমান

পরিকল্পনা কমিশন সম্প্রতি ‘ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা’ প্রণয়ন করছে। মূল রূপরেখা ও একটি খসড়া প্রস্তুত হয়েছে। এই বিষয়ে সম্পৃক্ত যে ‘অর্থনীতিবিদ প্যানেল’ গঠিত হয়েছে, তার সদস্যদের মধ্যে আমি একজন। দলিলটির শুরুতেই এ পরিকল্পনার পটভূমি হিসেবে যে উন্নয়ন-দর্শন রয়েছে, তা ব্যাখ্যা করা প্রয়োজন।

ধর্ম-আদর্শ সমাজ গঠনে বিশ্ব ইজতেমা by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইজতেমা’ আরবি শব্দ; এর অর্থ হচ্ছে সমাবেশ বা সম্মেলন। ধর্মীয় কোনো কাজে বহুসংখ্যক মানুষকে একত্র করাকে ইজতেমা বলে। এ দৃষ্টিকোণ থেকে পৃথিবীর বহুসংখ্যক দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা যেখানে সমবেত হন, তাকে ‘বিশ্ব ইজতেমা’ বলা হয়।

বিশ্বনাথে হরতাল আতঙ্ক by মোহাম্মদ আলী শিপন

প্রধান বিরোধী দল বিএনপি আজ রবিবার ও পরের দিন সোমবার আবারও হরতাল ডাকায় আতঙ্কে আছে সিলেটের বিশ্বনাথের মানুষ। দলটির নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় গত ২৩ এপ্রিল হরতাল চলাকালে বিশ্বনাথে সহিংসতায় তিনজনের প্রাণহানি এখনো ভুলতে পারছে না মানুষ।

হরতাল প্রতিহত করার হুমকি আ. লীগের

বিএনপির ডাকা দুই দিনের হরতালকে 'পরিকল্পিত সন্ত্রাসী ও নৈরাজ্যমূলক কর্মসূচি' হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লিগ নেতারা। জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করারও সিদ্ধান্ত নিয়েছে দলটি। শান্তি, গণতন্ত্র ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে দলের শীর্ষ নেতৃত্ব সব নেতা-কর্মীকে সতর্ক থেকে বিরোধী দলের 'ষড়যন্ত্র' রুখে দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

* দিনার-জুনেদের খোঁজ মেলেনি ২৫ দিনেও * শহীদ মিনারে স্বজনদের অবস্থান কর্মসূচি-মোবাইল ফোন হঠাৎ সচল অন্য প্রান্ত থেকে ধমক

২৫ দিনেও খোঁজ পাওয়া যায়নি সিলেট জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও ছাত্রদলকর্মী জুনেদ আহমদের। তাঁরা বেঁচে আছেন কি না, তাও জানে না তাঁদের পরিবার। শুক্রবার গভীর রাতে জুনেদের মোবাইল হঠাৎ করে খোলা পাওয়া গেলেও অন্য প্রান্ত থেকে ধমক দিয়ে ফোন কেটে দেওয়া হয়।

ভারতের আন্তমন্ত্রণালয় কমিটি গঠন বাংলাদেশের কমিটি চলতি সপ্তাহে-প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে ট্রানজিট by আশরাফুল হক রাজীব

ভারতকে ট্রানজিট বা আন্তদেশ পরিবহন ও যোগাযোগ সুবিধা দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো স্থাপন করছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে ট্রানজিট ইস্যু নিয়ে আলোচনা হলেও তা কোনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। অবশেষে বিষয়টিতে অগ্রগতি হয়েছে। ট্রানজিটকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভারত ইতিমধ্যে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে।

ইলিয়াস আলী নিখোঁজ রহস্য-র‌্যাবের দাবি স্বজনরা সাহায্য করছে না

বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও তাঁর গাড়ির চালক আনসারের খোঁজ গত ১১ দিনেও মেলেনি। এমনকি, চাঞ্চল্যকর এ ঘটনার কোনো 'গ্রহণযোগ্য' প্রত্যক্ষদর্শীও পাননি তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। কথিত অপহরণ ঘটনায় সন্দেহভাজন ও প্রত্যক্ষদর্শী দাবিদার বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ ও তাঁদের দেওয়া তথ্য যাচাই করছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা।

এইচএসসি ও সমমান-আজ ও কালকের পরীক্ষা শুক্র ও শনিবার

বিএনপি আজ রবিবার ও আগামীকাল সোমবার হরতাল ডাকায় এই দুই দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এসব পরীক্ষার নতুন তারিখ আগামী শুক্র ও শনিবার (৪ ও ৫ মে) নির্ধারণ করা হয়েছে। তবে জুমার নামাজের কারণে শুক্রবার সকালের পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হবে।

অগ্রগতির গতি হারাচ্ছে 'এশিয়ান টাইগার'! by আরিফুজ্জামান তুহিন ও রাজীব আহমেদ

বিশ্বমন্দার মধ্যেও বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি ও প্রত্যাশারও বেশি হারে রপ্তানি বৃদ্ধি চমকে দিয়েছিল বিশ্বকে। সম্প্রতি বাংলাদেশে আসা বিদেশিদের মুখে ছিল এ বিস্ময়ের কথা। বাংলাদেশকে শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, আগামীর অর্থনীতির শক্তি হিসেবেই এখন দেখা হচ্ছে।

আজ ও কাল হরতাল

বিরোধীদলীয় নেতার বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসারের সন্ধান দিতে না পারায় আজ রবিবার ও কাল সোমবার সারা দেশে আবারও সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি। দুই দিনের হরতাল ঘোষণা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইলিয়াসকে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

অস্থিতিশীল উচ্চশিক্ষাঙ্গন-শিক্ষার পরিবেশ ফিরে আসুক

দেশের বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল হয়ে পড়ছে। একের পর এক সৃষ্টি হওয়া অস্থিতিশীলতা দেখে মনে হয় নিয়ন্ত্রণের কেউ নেই। সংগত কারণেই আশঙ্কা জন্মায় উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর শিক্ষার পরিবেশ বিঘি্নত হয়ে চলেছে কখনো শিক্ষার্থীদের কারণে, কখনো শিক্ষক ও প্রশাসনের কারণে।

সংলাপে বসুন-সংঘাত-হানাহানি কাম্য নয়

দেশের রাজনৈতিক অবস্থা ক্রমেই সংঘাতের দিকে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও রাষ্ট্রের স্থিতিশীলতা। দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের জীবনেও। তিন দিন হরতালের কারণে বাজারে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে। আর একবার দাম বাড়লে সেটাই স্থায়ী হয়ে যায়।

চরাচর-হাওরের পানি নাই রে যেথায়, নাই রে তাজা মাছ... by শামস শামীম

হাওরের পানি নাই রে যেথায়, নাই রে তাজা মাছ/বিলের বুকে ডানা মেলা নাই রে হিজল গাছ...' বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্তর সিলেটের হাওর জলাভূমির চিরায়ত দৃশ্য ছিল এটি। প্রাকৃতিক জীববৈচিত্র্য ও নান্দনিক সৌন্দর্যের স্বরূপ প্রত্যক্ষ করে উপমহাদেশের শেকড়সন্ধানী গণসংগীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাস বৃহত্তর হাওর-বাঁওড়ের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্বকারী এই গণসংগীত রচনা করেছিলেন।

বুয়েট ও জাবির অচলাবস্থার অবসান চাই by ড. নিয়াজ আহম্মেদ

প্রায় সাড়ে তিন বছর ধরে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভালোই চলে আসছিল। এ সময় বিশ্ববিদ্যালয়গুলো সেশনজটের জাঁতাকল থেকে বেরিয়ে আসতে অনেকটা সক্ষম হয়। শুরুতে সরকারদলীয় ছাত্র সংগঠনের অন্তর্দ্বন্দ্বে কয়েকটি বিশ্ববিদ্যালয় হোঁচট খেলেও ক্রমেই তা কাটিয়ে উঠতে থাকে।

বৃত্তের ভেতর বৃত্ত-সুখের ঠিকানা : সামনে ভুটান পেছনে বাংলাদেশ by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

ভুটান দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট 'সার্ক'-এর সদস্য রাষ্ট্র ভুটানের জনসংখ্যা এক কোটিরও কম। প্রায় ৭৫ লাখ জনসংখ্যা অধ্যুষিত এই ছোট্ট রাষ্ট্রটিতে সুখের ঠিকানা খুঁজে পেয়েছেন গবেষকরা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউটের গবেষকদের দাবি, অর্থনৈতিক সমৃদ্ধিতে ইউরোপ এগিয়ে রয়েছে বটে এবং তাদের মধ্যে সুখী কয়েকটি দেশও আছে; কিন্তু এর পরও ভুটানের মানুষ অনেক বেশি সুখী।

স্বচ্ছতার লড়াই-কর ফাঁকিবাজ ও টাকা পাচারকারীরা সাবধান! by মশিউল আলম

গত সোমবার লন্ডনের ফ্রন্টলাইন ক্লাবে বসেছিল এক ব্যতিক্রমী সংবাদ সম্মেলন। রুডলফ এলমার নামের একজন সাবেক ব্যাংকার ছিলেন সংবাদ সম্মেলনটির উদ্যোক্তা। কিন্তু সেখানে হাজির হয়েছিলেন হাটে-হাঁড়ি-ভাঙা ওয়েবসাইট উইকিলিকসের প্রধান সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ, যিনি যৌন অসদাচরণ-সংক্রান্ত এক মামলার আসামি হিসেবে

সময়চিত্র-আওয়ামী লীগ: হলুদ কার্ডের পর by আসিফ নজরুল

গত বছর ২০ ফেব্রুয়ারি রাতে অপেক্ষা করছি শহীদ মিনারের বেদিতে। একুশের প্রথম প্রহরে ফুল দিতে আসবেন প্রধানমন্ত্রী। তাঁর মন্ত্রিসভা ও দলের নেতারা এ জন্য অপেক্ষা করছেন। তাঁরা শহীদ মিনারের বাঁ দিকে দাঁড়ান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃস্থানীয় শিক্ষকেরা সারি বেঁধে দাঁড়ান মিনারের ডান দিকে।

বিক্ষোভের নামে ভাঙচুর কাম্য নয়-অস্থির শেয়ারবাজার

ঢাকার শেয়ারবাজারে দরপতনের প্রতিক্রিয়ায় রাস্তায় যানবাহন ভাঙচুর যেন নিয়মিত একটা বিষয়ে পরিণত হচ্ছে। যাঁরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নিরীহ সাধারণ মানুষের যানবাহন ভাঙচুর করছেন, তাঁদের বিবেচনাবোধ আমাদের বিস্মিত করে। প্রশ্ন জাগে, তাঁরা কি স্বাভাবিক বিচারবুদ্ধি হারিয়ে ফেলছেন?

সীমান্তে গুলি এখনই বন্ধ করা উচিত-ভারতের বিলম্বিত দুঃখ প্রকাশ

বাংলাদেশি কিশোরী ফেলানী নিহত হওয়ার পর বাংলাদেশ যেমন বিলম্বিত প্রতিবাদ জানিয়েছে, তেমনই ভারত সরকারও এ নির্মম ঘটনায় ত্বরিত কোনো ব্যবস্থা নেয়নি। ৭ জানুয়ারি এ হত্যার ঘটনার ১২ দিন পর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে ওই হত্যাকাণ্ডের জন্য ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।

রাষ্ট্রীয় কর্মকর্তাদের দুর্নীতি by এ এম এম শওকত আলী

রাষ্ট্রীয় কর্ম সম্পাদনে নিযুক্ত ব্যক্তিদের দুর্নীতির সংবাদ মিডিয়ায় বহুল প্রচারিত হয়। কারণ একাধিক। এক. এ ধরনের সংবাদ পড়তে বা জানতে সবাই আগ্রহী। দুই. এ সংবাদ দুর্নীতি দমন কমিশনকে প্রাথমিক পর্যায়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য সহায়ক উৎস হিসেবে কাজ করে।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয়

অনেক মন্দের ভেতরেও যখন দেশের একটা-দুটা সুখবর পাওয়া যায়, তখন একজন বাংলাদেশি হিসেবে সবারই প্রাণটা ভরে যায়। তেমনি একটি খবর হলো, আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডি'স-এর রেটিংয়ে বাংলাদেশ তার আগের অবস্থান ধরে রাখতে পেরেছে। দক্ষিণ এশিয়ায় এবারও বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে। এক নম্বরে আছে ভারত।

র‌্যাবের এখতিয়ার নিয়ে প্রশ্ন

র‌্যাবের এখতিয়ার নিয়ে আবার প্রশ্ন। লিমনকে নিয়ে বিতর্কে জড়িয়ে পড়া এলিট ফোর্স র‌্যাব নতুন আরেক বিতর্কে জড়িয়ে পড়ল। এবার র‌্যাবের শিকার নোয়াখালীর মুজাহিদুল ইসলাম সোহেল। র‌্যাব-১-এর নির্দেশনায় নোয়াখালীর সোনারপুরের বদরীপুর গ্রাম থেকে গভীর রাতে তুলে আনা হয়েছে সোহেলকে।

‘একসঙ্গে এত লোকের কখনো জানাজা পড়াইনি’ by রশিদুল হাসান

তিন ঘণ্টা একটি পেয়ারাগাছ আঁকড়ে ধরে নিজেকে রক্ষা করতে পারলেও বাঁচতে পারেনি আমার চার ভাই ও তিন বোন, চোখের সামনে তাদের মরতে দেখেও ওই দিন আমি তাদের জন্য কিছুই করতে পারিনি। পরের দিন সকালে পানি কমে যাওয়ার পর আমাদের পরিবারের সাতজনসহ একই স্থানে মোট ৪৭ জনের বিকৃত লাশ দেখতে পাই।’

হুমকির মুখে দ্বীপবাসী by মহীউদ্দিন শাহজাহান

সন্দ্বীপের দক্ষিণ ও পশ্চিমাংশে বিভিন্ন স্থানে বেড়িবাঁধ নেই, নেই স্লুইসগেট। এর ফলে ঝুঁকি নিয়ে বসবাস করছে সন্দ্বীপের কয়েকটি এলাকার বাসিন্দারা। জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে বর্ষায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে এলাকাবাসী।

সেকেলে বেড়িবাঁধ আতঙ্কিত মানুষ by আব্দুল কুদ্দুস

আজ রোববার, ভয়াল ২৯ এপ্রিল। ২১ বছর আগে অর্থাৎ ১৯৯১ সালের এই দিনে সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল কক্সবাজার উপকূল। জলোচ্ছ্বাসে মারা গেছে ৯০ হাজার ৫৪৩ নারী-পুরুষ-শিশু। এর মধ্যে কুতুবদিয়ায় মারা যায় প্রায় ৫৭ হাজার, মহেশখালীতে ১২ হাজার ও চকোরিয়ায় ২১ হাজার মানুষ।

আজ ভয়াল ২৯ এপ্রিল-আতঙ্কের নাম বেড়িবাঁধ by মিঠুন চৌধুরী

৯১ সালে জেঠাতো ভাইয়ের বউ ও ভাতিজিকে ভাসিয়ে নিয়ে যায় পানি। আমার ভাইঝি তার মাকে জড়িয়ে ধরে বাঁচাতে চেয়েছিল। কিন্তু পানির তোড়ে দুজনই ভেসে যায়। পরে তাদের লাশ উদ্ধার হলে দেখা যায়, দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে।’

ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ-আবারও দুই পক্ষের কর্মসূচি ‘জনস্বার্থে’! by একরামুল হক

বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলীর গুম হওয়ার ঘটনায় চট্টগ্রামের রাজনীতির মাঠ আবার উত্তপ্ত হয়ে উঠছে। বিষয়টিকে ঘিরে বিরোধী দল বিএনপি এবং সরকারি দল আওয়ামী লীগ ‘জনগণের স্বার্থে’ মাঠে থাকার ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে টানা তিন দিনের হরতালের সময় দুই দলের নেতা-কর্মীরা মাঠে অবস্থান নিয়ে হরতালের পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালন করেছেন।

অদ্ভুত আইন-দুধ পান না করাও অন্যায়! by শর্মিলা সিনড্রেলা

ছেলেবেলার দিনগুলোর কথা কি মনে পড়ে? সেই যে সেই সময়টা, যখন প্রতিদিন বিকেল কিংবা সন্ধ্যায় মায়ের বকুনি খেতে খেতে বিরক্ত হয়ে যেতেন। আর ভাবতেন, ‘উফ! এ যেন এক যন্ত্রণা। কবে যে বড় হব! দুধ খাওয়া থেকে মুক্তি মিলবে।’ একটা সময় আসে, যখন সত্যিই সেই যন্ত্রণা থেকে মেলে মুক্তি।

অগ্রক্রয়ের দাবি কীভাবে করবেন? by তানজিম আল ইসলাম

সেলিম ও আশরাফ দুই ভাই। তাঁদের এক বোন। বাবা-মা জীবিত নেই। বাবার সম্পত্তি ওয়ারিশসূত্রে পেয়েছেন তাঁরা। বণ্টননামা অনুযায়ী, যে যাঁর অংশ বুঝে নিয়েছেন তাঁরা। এর মধ্যে কৃষিজমি রয়েছে। সেলিম তাঁর প্রাপ্য কৃষিজমিটুকু বেচে দেওয়ার জন্য বায়না করেন একজন ক্রেতার সঙ্গে। আশরাফ তা জানতে পারেন।

পাঠকের প্রশ্ন: আইনি পরামর্শ-মা কি সম্পত্তি পাবেন না?

আমার মায়ের চাচাতো বোন হালিমা খাতুন ও চাচাতো ভাই নূর হোসেন ১৯৭০ সালে ঘূর্ণিঝড়ে একই রাতে মৃত্যুবরণ করেন। তাঁদের নিকটতম কোনো আত্মীয় জীবিত ছিল না। উল্লেখ্য, হালিমা বিবাহিত ছিলেন, তাঁর কোনো সন্তান ছিল না। নূর হোসেন অবিবাহিত ছিলেন।

প্রতিক্রিয়া: পারিবারিক আইন সংস্কারের চিন্তাভাবনা-বাস্তবায়িত হলে জটিলতা বাড়বে by সোহেল রানা

আইন কমিশনের উদ্যোগে ‘বাংলাদেশে পারিবারিক আইনের পর্যালোচনা’ শীর্ষক জাতীয় কর্মশালায় উপস্থিত থাকার সুযোগ না ঘটলেও প্রথম আলোর ‘আইন অধিকার’ পাতার কল্যাণে সে বিষয়ে বিশদ অবহিত হওয়া সম্ভব হয়েছে এবং পারিবারিক আদালতের একজন বিচারক হিসেবে ওই বিষয়ে বাস্তব অভিজ্ঞতাও রয়েছে।

ত্যাজ্যপুত্র কি আসলেই ত্যাজ্য? by আকরামুল ইসলাম

ধনাঢ্য ঘরের একমাত্র সন্তান শাকিল (ছদ্মনাম) পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করেছিলেন অপেক্ষাকৃত নিচু ঘরের সন্তান লিলিকে (ছদ্মনাম)। শাকিলের বাবার একান্ত ইচ্ছা ছিল, ধুমধাম করে ছেলের বিয়ে দেবেন তাঁর দীর্ঘ দিনের এক বন্ধুর মেয়ের সঙ্গে। কিন্তু শাকিল যখন সবার ইচ্ছার বিরুদ্ধে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেন,

রং বেরং-প্রত্যক্ষদর্শী

ব্রায়ান লারার অমর দুই কীর্তির বর্ষপূর্তি গেল এই মাসেই। ১৮ বছর হয়ে গেল সেই ‘৩৭৫’-এর। ১৯৯৪ সালের ১৮ এপ্রিল অ্যান্টিগার রিক্রিয়েশন গ্রাউন্ডে ভেঙেছিলেন গ্যারি সোবার্সের ৩৬ বছরের পুরোনো রেকর্ড (৩৬৫)। ২০০৪ সালের ১২ এপ্রিল, ওই একই মাঠে লারা টেস্ট ক্রিকেটকে উপহার দিয়েছিলেন প্রথম কোয়াড্রুপল সেঞ্চুরি (৪০০*)।

পাঠক কর্নার: সেরা চিঠি-মাঠে রাজনৈতিক অনুষ্ঠান কেন?

দেশের একসময়ের প্রধান খেলা ফুটবলের অবস্থা এখন এমনই যে খেলা বন্ধ রেখে ফুটবল স্টেডিয়ামে রাজনৈতিক সমাবেশ হয়। তাও আবার দেশের একমাত্র পেশাদার ফুটবল লিগ বন্ধ রেখে। ফুটবলের দেখভালের জন্য একটি ফেডারেশন আছে। কিন্তু নির্বাচনী মৌসুমে যারা নিজেদের নিয়েই ব্যস্ত, তারা মাঠের দেখভাল করবে কি! এভাবে চললে আর যা-ই হোক, দেশের ফুটবলের মান বাড়বে না এবং ভালো খেলোয়াড়ও উঠে আসবে না।

ফুটবলের দেশ পেলের ব্রাজিল ক্রিকেটও খেলে। পেলের দেশে ক্রিকেট by সিয়াম রহমান

একটা কৌতুক। ব্যাটে রান নেই ভারতীয় অধিনায়কের, তার পরও তিনি ধ...নী (বড়লোক)! আর ট্রিপল সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করেও অস্ট্রেলিয়ান অধিনায়ক সেই ক্লা....র্ক (কেরানি)! নামে কিবা আসে যায়! মর্যাদাটাই আসল। তাহলে একটা ছোটগল্প। ধোনি, ক্লার্কের মতো জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ম্যাট ফেদারস্টোনও।

ক্রিকেটের মেজাজি বিবর্তন by রণজিৎ বিশ্বাস

নিজের বয়স অপ্রয়োজনীয় রকম বেশি বলেই তরুণদের জন্য একটি সাধারণ সম্বোধন স্থির করে রেখেছি। দীর্ঘদিন ধরে ব্যবহারও করে চলেছি। ‘বালক’। এটি যদি খেলা হয়, দেশের ক্রিকেটারদেরও আমি বালক ডেকেছি। হাবিবুল থেকে শুরু করে তামিমকে।

বাফুফের নির্বাচনী রঙ্গ

আগামীকাল বাফুফের নির্বাচন। ২১টি পদে প্রার্থী ৫২ জন। এক ঝাঁক সাবেক ফুটবলার-সংগঠকের সঙ্গে আছেন রাজনৈতিক নেতা, মেয়র, পুলিশ কর্মকর্তাও। যাঁর ইচ্ছে, এসেই প্রার্থী হয়ে গেছেন! লিখেছেন মাসুদ আলম
অতঃপর রহিমের প্রস্থান কাজী সালাউদ্দিন সভাপতি পদে খালি মাঠ পাচ্ছেন! এই যখন জল্পনা, দৃশ্যপটে হঠাৎ হাজির আবদুর রহিম।

এই দিনে-অপার্থিব আনন্দময় দিনটি by লায়লা হাসান

২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। এ দিবস উপলক্ষে আমাদের নির্ধারিত স্লোগান ‘নৃত্যের তালে তালে বিশ্ব আজ এক সাথে’। এই অস্থির সময়ে আমরা চাই বিশ্ব ভ্রাতৃত্ব গড়ে তুলতে। সবার সহমর্মিতা ও সহযোগিতায় এ বিশ্ব ভরে উঠুক অনাবিল অপার্থিব আনন্দে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ দীর্ঘ অচলাবস্থার দায় কার? by শামছুল আলম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারও সন্ত্রাসের ঘটনা ঘটল। আন্দোলনরত সাংস্কৃতিক কর্মীদের ওপর হামলা চালাল ছাত্রলীগের কর্মীরা। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, বর্তমান উপাচার্য ছাত্র-শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও বিভাজন, অসন্তোষ সৃষ্টি করেছেন।

অচলাবস্থা-প্রধানমন্ত্রী, বুয়েটকে রক্ষা করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) একটি স্বনামধন্য বিদ্যাপীঠ। কিন্তু এর বর্তমান উপাচার্য ও উপ-উপাচার্যের কার্যক্রমকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। বুয়েটের মর্যাদা ও উৎকর্ষ রক্ষার্থে ৭ এপ্রিল থেকে শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন।

প্রেসিডেন্ট নির্বাচন-ফ্রান্সে ডানপন্থীদের মহা উত্থান! by শান্তনু মজুমদার

স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ববোধ’কে আপ্তবাক্য হিসেবে গ্রহণকারী দেশ ফ্রান্সে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে কট্টর ডানপন্থীরা আশাতীত সাফল্য লাভ করেছে। এটা দীর্ঘদিনের ব্যবধানে একজন সমাজতন্ত্রীর ক্ষমতায় আসীন হওয়ার সম্ভাবনাবিষয়ক আলাপ-আলোচনাকে পেছনে ফেলে দিয়েছে।

অর্থবহ তদন্তের স্বার্থে জোরালো উদ্যোগ প্রয়োজন-স্বাস্থ্য খাতে দুদকের মনোযোগ

সরকারের সেবা খাতগুলোর মধ্যে স্বাস্থ্য খাত বিভিন্ন কারণেই নাজুক। এর সঙ্গে সরাসরি মানুষের জীবন-মরণের সম্পর্ক। দুর্নীতির ব্যাপ্তি এখানে সরাসরি অধিক মানুষের চিকিৎসাহীনতায় পর্যবসিত হয়। তাই দুদক যে স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতি নিয়ে তদন্ত দল গঠন করে প্রতিবেদন তৈরির পদক্ষেপ নিয়েছে, তা সাধুবাদযোগ্য।

নিরপেক্ষ কমিশন গঠন করা হোক-হরতাল সমাধান নয়

পর পর তিন দিনের হরতালের পর চার দিনের বিরতিতে আবার টানা দুই দিনের হরতালের কর্মসূচি বড়ই পরিতাপের। বিএনপির গতকালের হরতাল ঘোষণার পর এইচএসসি পরীক্ষার তারিখ আবার পরিবর্তন করা হলো। আমরা আশা করব, বিএনপি এর পরের কর্মকৌশল নির্ধারণে বিষয়টি বিবেচনায় নেবে।

নাট্যজনের নাট্যকর্ম by মান্নান হীরা

এসএম সোলায়মানকে নিয়ে উচ্চারিত বাক্যগুলোর মধ্যে দেখা যায়, প্রায় সবাই বলেছেন তিনি অর্থাৎ সোলায়মান ছিলেন খ্যাপা এবং অভিমানী। একথা আংশিক সত্য, সম্পূর্ণ নয়। আমরা এও জানি যে, এসএম সোলায়মান তার প্রায় সব নাটকে মৌলবাদ, সাল্ফপ্রদায়িকতা, সামরিক শাসন, স্বৈরাচার, ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে ভীষণ তির্যক কটূক্তি করেছেন।

পর্যটন-অবহেলায় পড়ে থাকা বিপুল সম্ভাবনা by অভয় প্রকাশ চাকমা

প্রায় সব দেশের অর্থনীতিতে পর্যটন শিল্প বিশেষ অবদান রাখছে। আমাদের দেশে পর্যটন শিল্পের জন্য পার্বত্য চট্টগ্রাম একটি সম্ভাবনাময় অঞ্চল। পর্বতশোভিত সাংস্কৃতিক ও নৃতাত্তি্বক বৈচিত্র্যপূর্ণ পার্বত্য চট্টগ্রাম পর্যটনের জন্য আদর্শ স্থান। প্রাকৃতিক সৌন্দর্যভরা পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্প বিকাশের জন্য কিছু পদক্ষেপ নিলে দেশি-বিদেশি পর্যটকের মিলনমেলায় পরিণত হবে এ অঞ্চল।

রব্বানি হত্যাকাণ্ড-আফগান শান্তি প্রক্রিয়ায় বড় আঘাত by আলিশা জে. রুবিন

আফগান শান্তি প্রক্রিয়ার প্রধান বোরহানউদ্দিন রব্বানির সঙ্গে কোলাকুলির সময় এক গুপ্তঘাতক তার কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটিয়ে রব্বানিকে হত্যা করার ঘটনাটি তালেবানদের সঙ্গে পুনঃমিত্রতা গড়ে তোলা এবং ১০ বছরের আফগান যুদ্ধ অবসানের প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করল।

পকেটমার! by আনোয়ার হোসেন

মঙ্গলবার সমকালের 'অন্যদৃষ্টি' কলামে লেখা হয় :বাংলাদেশে পেঁয়াজ ব্যবসায়ীরা, বিশেষ করে যাদের মধ্যে ফটকাবাজির ঝোঁক রয়েছে তারা ভারতের রফতানি নীতিনির্ধারকদের হাজারবার সালাম জানাতেই পারে। তাদের এক সিদ্ধান্তে কয়েকদিনের জন্য বিপুল পরিমাণ অর্থ তারা আমাদের ক্রেতাদের পকেট থেকে প্রায় বিনা শ্রমে ও মূলধনে কেটে নিতে পেরেছেন।

মাদক-সর্বগ্রাসী আত্মবিধ্বংসী উপাদান by তাজনাহার নাজমুল

মাদকদ্রব্যের অপব্যবহার মারাত্মক সমস্যা। মানুষ বংশগতভাবে অপরাধী নয়, তেমনি কোনো মানুষ বংশগতভাবে মাদকাসক্তও নয়। পরিবেশ, পারিপাশর্ি্বকতা ও অন্যান্য আর্থ-সামাজিক অনুষঙ্গ তাকে মাদকাসক্তির দিকে ঠেলে দেয়। অনেক সস্তা পারিবারিক ও সামাজিক ঘটনাপ্রবাহ মানুষকে মাদকের অক্টোপাসে জড়িয়ে ফেলে।

সুশাসন-সংসদ সদস্য আচরণ আইন প্রণয়ন জরুরি by বদিউল আলম মজুমদার

একটি সংবাদপত্রের সাম্প্রতিক শিরোনাম অনুযায়ী, 'শতাধিক এমপি সরকারের মাথাব্যথার কারণ' (আমাদের সময়, ২৩ জুলাই ২০১১)। গণমাধ্যমের রিপোর্ট থেকে অনেক সংসদ সদস্যের অপকর্মের কাহিনীই এখন জানা যাচ্ছে। অনেকেই আইন-কানুন উপেক্ষা করে সংসদ সদস্য পদ কাজে লাগিয়ে ব্যবসায়িক ফায়দা লুটছেন।

চরাচর-শব্দের অত্যাচার, নিঃশব্দ ক্ষতি by বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

শ্রবণশক্তির ওপর মানুষের কর্মক্ষমতা ও উৎকর্ষ নির্ভরশীল। আমাদের শ্রবণশক্তির নির্দিষ্ট একটি মাত্রা রয়েছে। এর অতিরিক্ত বা উচ্চ স্বরের শব্দ আমাদের শ্রবণযন্ত্রসহ অন্যান্য অভ্যন্তরীণ শারীরিক কার্যকলাপেরও মারাত্মক ক্ষতিসাধন করে থাকে।

পবিত্র কোরআনের আলো-আল্লাহ ও রাসুলের পথে জীবনের ঝুঁকি নিয়ে হলেও কাজ করতে হবে

১১৯. ইয়া-আইয়্যুহাল্লাযীনা আ-মানূত্তাক্বুল্লা-হা ওয়া কূনূ মাআ'স্ সা-দিক্বীন। ১২০. মা কা-না লিআহ্লিল মাদীনাতি ওয়া মান হাওলাহুম্ মিনাল আ'রা-বি আন ইয়্যাতাখাল্লাফূ আ'ন রাসূলিল্লা-হি ওয়া লা-ইয়ার্গাবূ বিআনফুছিহিম আ'ন নাফছিহী; যা-লিকা বিআন্নাহুম লা-ইউসীবুহুম য্বামাউন ওয়ালা- নাসাবুন ওয়ালা- মাখ্মাসাতুন ফী ছাবীলিল্লা-হি

মেঘনায় আতঙ্ক-জলদস্যু নয়, মাছের অভয়ারণ্য হোক

মেঘনা নদীর লক্ষ্মীপুর অঞ্চলে জলদস্যুর উৎপাত কী পর্যায়ে পেঁৗছেছে_ গত এক মাসে সেখানে ডাকাতির ঘটনার সংখ্যা তার একটি সূচক। বুধবার সমকালে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, এ সময়ের মধ্যে কেবল কমলনগর ও রামগতি উপজেলার আওতাধীন এলাকাতেই কমপক্ষে ৩৫টি ট্রলার জলদস্যুর কবলে পড়েছে।

হরতাল-অনাকাঙ্ক্ষিত কর্মসূচি

গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি হিসেবে হরতাল শুধু যে গুরুত্ব হারিয়েছে তা নয়, নাগরিকরা নানাভাবে এ কর্মসূচির প্রতি অনাস্থা জানিয়ে আসছেন। এই অনাস্থার পেছনের কারণগুলো সবার জানা। কর্মতৎপরতার স্বাভাবিক গতি কোনো রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যাহত হোক তা কারও কাছেই প্রত্যাশিত নয়।

জাগ্রত চৌরঙ্গী by মোক্তাদির রশিদ আদর

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন কর্মস্থলে ছুটে আসতে হয়। সময় যায় যায়। যানজটের খপ্পরে পড়ে কত সময় যে ঝরে যায়, সে হিসাব নাইবা করলাম। পথের ধারে অবস্থিত ডাস্টবিনের বিকট দুর্গন্ধ। দেয়ালে সাঁটা রঙ-বেরঙের পোস্টার, ছোটবড় বিলবোর্ড। বিজ্ঞাপন।

অটিজম-ওরা সব বোঝে by আবিদা সুলতানা

সে মুহূর্তে আমি আমার ব্যথা ভুলে গেলাম এবং আমার মনে হলো 'অটিজম' শিশুরা সবকিছু বোঝে; কিন্তু প্রকাশ করতে পারে না। আর প্রকাশ করতে পারে না বলেই হয়তো অটিজম শিশুরা রাগকেও দমন করতে পারে না। আমরাই বুঝি না যে ওরা সবকিছু বোঝে।

আন্তর্জাতিক অটিজম সম্মেলন-আন্তর্জাতিক অটিজম সম্মেলন by জিল্লুর রহমান রতন

আশা করা হচ্ছে, এ সম্মেলনে দক্ষিণ এশিয়ায় শিশুদের অটিজমের চ্যালেঞ্জ মোকাবেলা ও প্রতিরোধে একটি অভিন্ন দিকনির্দেশনা প্রণীত হবে, যা এ অঞ্চলের অটিস্টিক শিশুদের সুন্দর ও সুরক্ষিত ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে। আর অটিস্টিক শিশুদের জন্য সুন্দর ও সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব আমাদের সবার অটিজম শিশুদের একটি স্নায়বিক

সংবর্ধনা বনাম পরীক্ষা by একরামুল হক শামীম

প্রভাবশালী নেতা, মন্ত্রী-এমপিদের সংবর্ধনার নামে স্কুল বন্ধ রাখা কিংবা পরীক্ষা স্থগিত রাখার ধারা নিয়ে অনেক ধরনের সমালোচনা হয়েছে। স্কুল-কলেজ বন্ধ রেখে শিক্ষার্থীদের রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রেখে সংবর্ধনা দেওয়া রীতি কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবার।

এই সমাজ-নারীর প্রজনন কর্মভার by রোকেয়া কবীর

নারীর প্রতি বিদ্যমান সনাতনী সমাজ ব্যবস্থায় নারী সমাজকে যে পরিমাণ অমানবিক অবস্থার ভেতর দিয়ে জীবনধারণ করতে হয়, সে অবস্থার পরিবর্তন করা না গেলে সমাজের বর্তমান অসম ও নির্যাতন-নিষ্পেষণমূলক অবস্থায় কোনো স্থায়ী পরিবর্তন আসবে না।

সাম্প্রতিক প্রসঙ্গ-রাষ্ট্রপতির ক্ষমা কোন বার্তা দিল? by আবু সাঈদ খান

ক্ষমা প্রদর্শনের বিধান বলে রাষ্ট্রপতির যেমন মানবিক ভূমিকা পালনের সুযোগ আছে, তেমনি দলীয় বিবেচনায় প্রকৃত অপরাধীদের প্রতি অনুকম্পা প্রদর্শনের দ্বারও খোলা আছে। এ বাস্তবতা যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি নীতিমালা বা আইন প্রণয়নের তাগিদ দেয়; যা সরকার ও রাষ্ট্রপতির ক্ষমতা অপব্যবহারের সুযোগ নিয়ন্ত্রিত করতে পারে।

কারাগারে নেশা উপকরণ-এ চক্র থামাতেই হবে

দেশের কারাগারগুলোতে মাদক 'ইয়াবা' সহজলভ্য হওয়ার খবর হতাশাজনক। রাজধানীর মাদক স্পটগুলোর মতো ঢাকা কেন্দ্রীয় কারাগারেও সব ধরনের নেশার উপকরণ পাওয়া যাচ্ছে। রোববার সমকালে 'কারাগারে ইয়াবা যেন মুড়ি-মুড়কি' শিরোনামের খবর থেকে জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে নির্বিঘ্নে মাদক ব্যবসা চলছে।

বাংলাদেশ-ভারত বাণিজ্য-সীমান্ত হাটের প্রতীকী যাত্রা

বা ংলাদেশ ও ভারতের মধ্যে বহুল প্রত্যাশিত সীমান্ত বাণিজ্য পরিচালনার জন্য প্রথম হাট শনিবার যাত্রা শুরু করেছে। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বালিয়ামারী সীমান্তে দু'দেশের বাণিজ্যমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাদের কেউ কেউ 'সীমান্ত হাটকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে মাইলফলক' হিসেবে অভিহিত করেন।

স্বচ্ছতাও আজ স্রেফ একটা মুখোশ! by শাহনেওয়াজ বিপ্লব

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের গাড়িতে পাওয়া ৭০ লাখ টাকার কেলেঙ্কারি নিয়ে পানি অনেক ঘোলা হলো। সরকারি দল আওয়ামী লীগের নেতারা আর বিরোধী দল বিএনপির নেতারা সেই ঘোলা পানিতে মাছ ধরতে কোমর বেঁধে নেমে পড়েছেন ইতিমধ্যে।

বহেকাল নিরবধি-আশফাক কায়ানি ও প্রধানমন্ত্রী গিলানি কেউ কারো চেয়ে কম নন by এম আবদুল হাফিজ

দৃশ্যত মনে হচ্ছে, জারদারির নেতৃত্বাধীন পিপিপি সরকারকে ঘিরে প্রতিকূলতার মেঘ ক্রমেই কেটে যাচ্ছে। ফলে পাকিস্তানে দীর্ঘদিন পর একটি বেসামরিক সরকার তার মেয়াদ পূর্ণ করার পথে। এ সরকারই সম্ভবত তার নিজ শর্তে এবং সুবিধায় পরবর্তী নির্বাচন দেওয়ার বিলাসিতা ভোগ করতে যাচ্ছে।

আগুন কেড়ে নিল পাঁচটি তাজা প্রাণ

ফরিদপুরে একটি বসতবাড়িতে আগুন লেগে পাঁচ স্বজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১২টার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের খাঁকান্দা নাজিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন: গৃহকর্তা কেরেচ ভূঁইয়া (৬৫), নাতি শাহীন ভূঁইয়া (১৫) ও নাতনি ফিহা (৩) এবং তাঁদের আত্মীয় তহুরা (১২) ও গোলাম মহিউদ্দিন ওরফে

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৮০ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। হুমায়ুন কবীর চৌধুরী, বীর প্রতীক দুঃসাহসী এক মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর চৌধুরী বর্তমানে কানাডায় বসবাস করেন। ১৯৭১ সালে তিনি যুদ্ধ করেন দুই নম্বর সেক্টরে।

বাস-লেগুনা সংঘর্ষ, ছাত্রীসহ নিহত ৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রীসহ আট যাত্রী নিহত ও ২১ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন: উপজেলার মাগুরজোড়া গ্রামের মো. রফিকুল ইসলাম (৩২), মো. আসাদুল হক (২৭), মো. বাবুল হোসেন (৩০); সরকারি

লক্ষ্মীপুরে বিএনপির মিছিলে যুবলীগের হামলা, নিহত ১

লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজারে গতকাল শনিবার রাতে বিএনপির মিছিলে হামলা চালিয়েছেন স্থানীয় যুবলীগের কর্মীরা। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বাধলে গুলিবিদ্ধ হয়ে মারা যান জাহাঙ্গীর আলম (৪৫) নামের বিএনপির এক কর্মী।

সমুদ্রজয়ে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী-জনকল্যাণই লক্ষ্য, হারাবার ভয় নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনগণকে পিতার মতোই ভালোবাসতে শিখেছি। আমার মৃত্যুভয় নেই। কিছু হারাবার ভয়ও নেই। জনকল্যাণই আমার লক্ষ্য। জনগণের জন্য ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত।’ গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমুদ্রজয় উদ্যাপন জাতীয় নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনার জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী।

বিশেষ সাক্ষাৎকার-বেআইনি কাজের জন্য বিএসএফের শাস্তি হওয়া উচিত by নারায়ণচন্দ্র শীল

পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিচারপতি নারায়ণচন্দ্র শীলের জন্ম ১৯৪৩ সালের ২ নভেম্বর বাংলাদেশের তৎকালীন নোয়াখালী জেলায়। ২০০৫ সালের ৫ অক্টোবর পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশনের ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেন তিনি।

কালের পুরাণ-‘মিডিয়া এত হইচই করছে কেন’? by সোহরাব হাসান

বিগত বিএনপি-জামায়াত সরকারের মতো বর্তমান মহাজোট সরকারও মনে করে, দেশে কোনো সমস্যা নেই, সংকট নেই। যেসব সংকটের কথা বলা হচ্ছে, তার সবই গণমাধ্যম ও সাংবাদিকদের সৃষ্টি। এ প্রসঙ্গে সাবেক মন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর একটি উক্তি মনে পড়ছে।

আবার ‘রাজনৈতিক মামলা’ প্রত্যাহারের উদ্যোগ by রোজিনা ইসলাম

রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের সুপারিশ করতে দ্বিতীয় ধাপে কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে ছয় হাজার ৭৮৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছিল। এবার মামলা প্রত্যাহারের সুপারিশ করছে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর নেতৃত্বাধীন ‘রাজনৈতিক কমিটি’।

৪১ বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচার চলছে ৫০ জনের by শরিফুল হাসান

ভাগ্যবদলের স্বপ্নে তিন বছর আগে বাহরাইনে গিয়েছিলেন ২২ বছরের রাসেল। কিন্তু বিদেশি এক নাগরিককে খুনের দায়ে এখন তিনি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি। যেকোনো সময় তাঁর দণ্ড কার্যকর হতে পারে। রাসেলের মতো একই পরিণতির মুখোমুখি সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে থাকা আরও ৪০ বাংলাদেশি।

জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের তাণ্ডব by ইফতেখার মাহমুদ ও শামসুজ্জামান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারও রক্তপাত ঘটাল ছাত্রলীগ। গতকাল শনিবার উপাচার্যপন্থী হিসেবে পরিচিত ছাত্রলীগের কর্মীরা লাঠি, রড ও লোহার পাইপ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মীদের বেধড়ক মারধর করেছেন।
এরপর ছাত্রলীগ হামলা করেছে শিক্ষকদের ওপরও।

এই দিনে-মনে পড়ে আসাদের কথা? by শারমিন নাহার

জানুয়ারি মাসের শীতের দুপুরটা বেশ ঝরঝরে। আকাশ স্বচ্ছ আর মেঘমুক্ত। নিত্যদিনের মতো ব্যস্ত রাস্তায় গাড়ি চলছে। তবে এই গেটের কাছে এলেই গাড়ির গতি কিছুটা শ্লথ হয়ে যায়। বাসস্টপেজ বলে যাত্রীরা নামে, নতুন যাত্রী ওঠে। যাত্রী ওঠা-নামা চলে দিনমান আর গেটের নামটাও সবার জানা। তবে কেন এই গেটের নাম হলো ‘আসাদ গেট’, তা কি কেউ বলতে পারে?

বিমান-‘রেভিনিউ কম কিন্তু খরচ বেশি’ by এ কে এম জাকারিয়া

বাংলাদেশ বিমান পরপর দুই বছর লাভ করার পর দুই বছর ধরে আবার লোকসান দিচ্ছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এর একটি ব্যাখ্যা দিয়েছেন। ‘রেভিনিউ কম কিন্তু খরচ বেশি হওয়ায় লোকসান হয়েছে’ (প্রথম আলো, ১০ জানুয়ারি, ২০১১)। ব্যাখ্যা বটে! কম আয় ও বেশি ব্যয় কখন হয়? অদক্ষতা ও সঠিক ব্যবস্থাপনার অভাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়-এই তবে ছাত্রনেতা, এরই নাম প্রাধ্যক্ষ!

বড় ভাইদের সালাম দেয় না, সম্মান করে না, প্রোগ্রামে আসে না—তাদের মারব না তো কী করব?’ এই দম্ভোক্তিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল ছাত্রলীগ সভাপতির। প্রথম আলো ১৮ জানুয়ারি উদ্ধৃতি হিসেবে এটি তুলে ধরেছে। বিস্তারিত পড়ে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০-১২ জন শিক্ষার্থী, যাঁরা সবাই মাস্টারদা সূর্য সেন হলের একটি কক্ষে অবস্থান করেন।

Saturday, April 28, 2012

এই সময়-তারুণ্যের তরল আধুনিকতা, তারুণ্যের পাতলা সম্পর্ক by ফারুক ওয়াসিফ

আজকের তারুণ্যকে বলা যায় উল্টানো নারকেলের মতো। ওপরটা সাদা ও নরম, ভেতরটা বাদামি ও কঠিন। ওপরটা হলিউডি-বলিউডি, ভেতরটা স্বদেশি। ওপরটা মোবাইল ভেতরটা স্থির। বাইরে পপ কালচার ভেতরে পরিবার। আজকের মধ্যবিত্ত-উচ্চবিত্ত তারুণ্যের মন বুঝতে এই দুইয়ের সংঘাতকে বুঝতে হবে।

সময়ের প্রতিবিম্ব-একটি ‘মধ্যবর্তী নির্বাচন’ ও কমিশনের মূল্যায়ন by এবিএম মূসা

একটি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এত আলোচনা, আলোড়ন, উৎসাহ, আশঙ্কা আর উদ্বেগ আগে কখনো পরিলক্ষিত হয়নি। এর কারণ অনুসন্ধান ও অনুধাবন করতে হবে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে। ভবিষ্যতের রাজনীতির কোনো বার্তাও কি রয়েছে এই নির্বাচনী ফলাফলে, এ কথাও ভাবতে হবে।

প্রয়োজনের অতিরিক্ত বরাদ্দ বন্ধ করুন-কালোবাজারে পুলিশের চাল

খাদ্য বিভাগের এক তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নামে বরাদ্দ করা রেশনের চাল কালোবাজারে বিক্রি হচ্ছে। খাদ্য বিভাগের একজন অতিরিক্ত পরিচালকের নেতৃত্বে গঠিত এক তদন্ত কমিটির ওই প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের জন্য বরাদ্দ রেশনের চাল কালোবাজারে বিক্রি হয়, এটা তাদের তদন্তে প্রমাণিত হয়েছে।

হাঙ্গামাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন-শেষ দিনের পৌর নির্বাচন

দেশের সাতটি বিভাগে ২৪৩টি পৌরসভার নির্বাচন শুরু হয়েছিল যে সুষ্ঠু, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ পরিবেশে, শেষ পর্যন্ত তা বহাল থাকলে একটি আদর্শ নির্বাচনের দৃষ্টান্ত হতে পারত। কিন্তু শেষ দিনে নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী অঞ্চলের বেশ কয়েকটি কেন্দ্রে যে ব্যালট ছিনতাই, পোলিং এজেন্টদের বের করে দেওয়া এবং সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

মানুষের মুখ-স্বপ্নদলের শেষ গান by আজাদুর রহমান

পর্যাপ্ত সবুজ কামিজের মতো উজাড় করা গাছগাছালি, গেরুয়া ধানের মাঠ, নীল জলেশ্বরী আর পাথারিখেজুর যেন নিজ ভাষায় বয়ান করছে। ক্রমাগত দেখা দিচ্ছে সাদা বক আর খয়েরি শালিক। হঠাৎ করেই লম্বা ঘের। কোথায় গিয়ে ঠেকেছে, কে জানে! জলাভূমি ছেড়ে খেত, তারপর জলাভূমি, ফের ধানখেত লাফ দিয়ে দিয়ে থিতু হয়েছে জঙ্গলের পায়ের তলায়।

সপ্তাহের হালচাল-আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী by আব্দুল কাইয়ুম

পৌরসভা নির্বাচনে ফল বিপর্যয়ের জন্য আওয়ামী লীগের নেতারা বিদ্রোহী প্রার্থীদের দায়ী করে প্রমাণ করলেন যে তাঁরা নিজেদের দল সামলাতে অক্ষম। নিজের দলই যদি ঠিক করতে না পারেন, তাহলে দেশ ঠিক রাখবেন কীভাবে? রোগনির্ণয় যদি সঠিক হয়ে থাকে, তাহলে নেতারা হাত গুটিয়ে বসে আছেন কেন? এটা তো সাংঘাতিক কথা।

বন্য প্রাণী-একটি বাঘের মূল্য by খসরু চৌধুরী

২০০১ সালের জানুয়ারি মাসের এক সন্ধ্যাবেলা। সারা দিন সুন্দরবনে হাড়ভাঙা খাটুনির পর গরম জলে স্নান সেরে মংলার পশুর মোটেলের লাউঞ্জে বসে ডিনারের অপেক্ষা করছি। হঠাৎ আমাদের স্পিডবোটের চালক এগিয়ে এসে আস্তে করে আমাকে বলল, ‘স্যার, রুমে আসেন, কথা আছে।’

পাকিস্তান-আমার বন্ধু সালমান তাসির by তারিক আলী

পাঞ্জাবের গভর্নর সালমান তাসিরকে গুলি করে হত্যা করে মুমতাজ হুসাইন কাদরি হাসিমুখে আত্মসমর্পণ করেন। মনে হচ্ছে বহু পাকিস্তানি এই হত্যাকাণ্ড সমর্থন করছে। আর অন্যরা বুঝে উঠতে পারছে না, কীভাবে কাদরি এলিট ফোর্সে ঢুকলেন। সযত্নে যাচাই-বাছাই করেই সরকারি দেহরক্ষী নিয়োগ হয়।

জাতির পিতার কন্যা হিসেবে থাকতে চাই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে গভীরভাবে ভালোবেসে ছিলেন। তিনি দেশের মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিত্সা সেবা দিয়ে জনগণকে উন্নত জীবন দিতে চেয়েছিলেন। তিনি সব সময় জনগণের পাশে থেকেছেন।

সরল গরল-প্রধান বিচারপতির দৃষ্টিভঙ্গি ভ্রান্তিপ্রসূত by মিজানুর রহমান খান

বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, ‘রাষ্ট্রের তিনটি বিভাগ—আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ একে অপরের পরিপূরক। কেউ কারও ওপরে নয়।’ এই বক্তব্য তো এভাবে আসা অসমীচীন বলেই প্রতীয়মান হচ্ছে। পরিপূরক কথাটি তো সর্বজনীন শব্দ।

যথাযথ ‘মূল্যায়ন’ হওয়া উচিত!-‘দায়িত্ববান’ ছাত্রলীগ নেতা

সরকার চালায় সরকারি দল, সরকার পরিচালনার অনেক দায়িত্ব নিতে হয় দলকে। সরকারি দলের ছাত্রসংগঠনেরও অনেক দায়িত্ব থাকবে, সেটাই তো স্বাভাবিক! নেতারা দায়িত্ববান হলে তবেই না সংগঠন দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে! সূর্য সেন হলে এমনই এক ‘দায়িত্বশীল’ নেতাকে পেয়েছে ছাত্রলীগ।

কতদিন হরতাল চলবে, স্পষ্ট করা হোক by ফজলুল বারী

ইলিয়াস আলীর অবস্থান সম্ভবত সরকারের পাশাপাশি বিএনপিও জানে। এরপরও ইলিয়াস আলীর উদ্ধারের নামে সরকারি নাটক আর তার না ফেরা পর্যন্ত হরতাল চালু রাখার বিএনপির সিদ্ধান্তটি সম্পর্কে দেশের মানুষের উদ্দেশে উভয়পক্ষের সুস্পষ্ট বক্তব্য দরকার।

সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে-সিএনজিচালিত অটোরিকশার ভাড়া

সিএনজিচালিত অটোরিকশার ভাড়া সরকার যে হারে নির্ধারণ করে দিয়েছে, অটোরিকশার চালকেরা তা মেনে চলেন না—এ অভিযোগ অনেক পুরোনো। যেন তাঁরা তা মেনে চলেন, তেমন চেষ্টাও মাঝেমধ্যে করা হয়েছে। কিন্তু কখনোই সাফল্য আসেনি। সর্বশেষ গত রোববার থেকে নতুন ভাড়ার হার কার্যকর করার উদ্যোগটিও পুরোপুরি সফল হয়নি বলে খবর বেরিয়েছে।

মানুষের কল্যাণে জীবন দিতে প্রস্তুতঃ সংবর্ধনায় প্রধানমন্ত্রী by শামীম খান

সমুদ্রবিষয়ক আন্তর্জাতিক আদালতে (ইটলস) মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমানা মামলার রায়ে বাংলাদেশ জয় লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে দেশের কবি, শিল্পী, সাহিত্যিকসহ বিশিষ্ট নাগরিকরা প্রধানমন্ত্রীকে এ সংবর্ধনা দেন।

স্বর্গদূত গেলেন স্বর্গে ফিরে... by এমিল রুনি

জনাব, সোহেল তাজ, নিশ্চয়ই এক মহাতৃপ্তির মধ্যে আছেন। জানি, এ তৃপ্তির রেশ এক জীবনেও হয়তো কাটবে না, আর কাটারও কথা নয়। সত্যিই আপনার মানবজীবন আজ স্বার্থক ও এক মহা-পরিপূর্ণতায় অভিষিক্ত।

ইলিয়াসকে আমরাই গুম করেছি, আমাদেরকে শাস্তি দিন! by ফজলুল কাদের চৌধুরী

বাঘ বললো, এ্যাই বেটা ছাগল! তুই নদীর পানি ঘোলা করছিস কেন? তোর জন্য তো আমি পানি খেতে পারছি না।
ছাগল : আমি তো স্যার স্রোতের নীচে। পানি তো আপনাকে পার হয়ে আমার কাছে আসছে। আমি কিভাবে আপনার পানি ঘোলা করবো?

চাকরি পেলো হার্পার!

বয়স মাত্র নয় মাস। আর এরই মধ্যে চাকরির প্রস্তাব আসাতে শুরু করেছে হার্পার সেভেন বেকহামের জন্য। কেনই বা আসবে না? যার বাবা একজন আন্তর্জাতিক ফুটবল তারকা আর মা বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার, তার বাজার দর এই দুর্মূল্যের বাজারে যে কতো বেশি তা ঠিকই আঁচ করতে পেরেছে সবাই।

ইশা বলিউডের অ্যাঞ্জেলিনা জোলি

মডেলিং থেকে বলিউডে এসেছেন ইশা গুপ্তা। কিংফিশারের ক্যালেন্ডারে আবেদনময়ী ইশা দৃষ্টি কেড়েছেন সবার। সেই জের ধরেই ইশার ঝুলিতে আসে ‘জান্নাত ২’ ছবির ছবির প্রস্তাব। আর প্রথম ছবিটি মুক্তি না পেতেই তার কাছে এসে হাজির আরো দুটি বিগ বাজেট ছবি।

চকোলেটের বিজ্ঞাপনে কারিনা

গত বছর থেকেই সময়টা ভালো যাচ্ছে বেবোর। সাঈফের সঙ্গে পরিণতির দিকে এগোনোর পাশাপাশি একের পর এক বক্স-অফিস হিট। আর এবার নামী চকোলেট সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। বলিউডে উচ্চতার শিখরে পৌঁছনোর অন্যতম মাপকাঠি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া।

৫০ পর্বে লাক্স ব্রাইডল শো

বিয়ে নিয়ে আরটিভির নিয়মিত অনুষ্ঠান ‘লাক্স ব্রাইডাল শো’। শারমীন লাকীর উপস্থাপনায় অনুষ্ঠানটি ৫০ পর্বে পদার্পন করছে। আগামী ৩০ এপ্রিল সোমবার অনুষ্ঠানটির ৫০তম পর্ব  আরটিভিতে প্রচার হবের রাত ৯টা ৫০ মিনিটে। বিয়ে নিয়ে সাধারণত আমাদের দেশীয় টিভি চ্যানেলে তেমন উল্লেখ যোগ্য কোন অনুষ্ঠান হয়না।

ক্ল্যাসিক নাচেও দক্ষ বলিউডের ফারহা খান by অনন্যা আশরাফ

বলিউডের এসময়ের খ্যাতিমান নৃত্যপরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খান। নৃতাপরিচালনা ও কোরিওগ্রাফির পাশাপাশি চলচ্চিত্র পরিচালনার কাজটিও করেছেন। তবে নৃত্যপরিচালক হিসেবেই তার বেশি পরিচিতি। এ পর্যন্ত প্রায় বলিউডের ৮০টি ছবিতে ১০০টিরও বেশি গানে কোরিওগ্রাফি করেছেন তিনি।

চারদিক-সহস্রাব্দের পাটাতনে by এম এম খালেকুজ্জামান

আমরা এখন ২০১১ সালে আছি। ২০০০ সাল থেকে ২০১০—এই দশক কেবল একবিংশ শতাব্দীর শুরুই নয়, কালপরিক্রমার বিচারে এই দশক আরেকটি নতুন সহস্রাব্দের পাটাতনি দশকও। একটু পেছন ফিরে দেখা যাক। দশক শেষে এসে পেছনে তাকালে দেখি, দিগন্তরেখা বদলে দেওয়া নাইন-ইলেভেন।

মোস্ট বিউটিফুল ওমেন বিয়োন্সে নোয়েল by প্রীতি ওয়ারেছা

‘মোস্ট বিউটিফুল ওমেন ইন দ্য ওয়ার্ল্ড’, এটি কোনো সুন্দরী প্রতিযোগিতার খেতাব নয়। বিশ্বখ্যাত পিপল ম্যাগাজিন প্রতি বছর পাঠকের জরিপে হলিউড-সুন্দরীদের মধ্যে একজনকে এই উপাধি দিয়ে থাকে। চলতি বছর সেরা সুন্দরীর  এই উপাধি জিতে নিয়েছেন নিউ-মাম পপস্টার বিয়োন্স নোয়েল।

শেয়ারবাজার-বিপর্যয় ঠেকাতে চাই ধৈর্য ও বিচক্ষণতা by ফারুক মঈনউদ্দীন

আমাদের শেয়ারবাজারের হালচাল নিয়ে আশঙ্কা করতে করতেই একটা মহাধস পুরো দেশকে কাঁপিয়ে দিয়ে গেল হঠাৎ। বিনিয়োগকারীদের বেপরোয়া আচরণ এবং দেশজুড়ে বিভিন্ন ব্রোকারেজ হাউসের মাধ্যমে নতুন নতুন বিনিয়োগকারীর বাজারে প্রবেশ পুরো ২০১০ সালকে করে রেখেছিল চাঙা।

আন্তর্জাতিক নৃত্যদিবস এবং ছন্দময় নানা আয়োজন

২৯ এপ্রিল, বিশ্ব  নৃত্যদিবস। সারাবিশ্বের মতোই বাংলাদেশেও দিনটি পালন করা হচ্ছে উৎসব-আড়ম্বরে। নৃত্যচর্চার সঙ্গে যুক্ত সবশিল্পীরই এই দিনটি ঘিরে থাকে তুমুল ব্যস্ততা। ছোট-বড় সব নৃত্য সংগঠনই দেশ জুড়ে আয়োজন করে থাকে ছন্দময় নৃত্যের নানা অনুষ্ঠান এ বছর তার ব্যতিক্রম হয় নি।

ভাঙলো সুচরিতার ২৩ বছরের সংসার by বিপুল হাসান

ঢালিউডের সত্তর ও আশির দশকের জনপ্রিয় নায়িকা সুচরিতার সংসার ভেঙে গেছে। স্বামী চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যবসায়ী কেএমআর মঞ্জুরের সঙ্গে তার ডিভোর্স সম্পন্ন হয়েছে । সেই সঙ্গে ভেঙে গেছে, তাদের দীর্ঘ ২৩ বছরের সংসার।

কী দোষ ছিলো কৃষ্ণচূড়ার!

কী দোষ ছিলো কৃষ্ণচূড়া গাছ দুটির। ঝড়ে সামান্য কাত হয়েছিলো। দু’একটি ছোটো ডালও হয়তো ভেঙ্গে পড়েছিলো কোনো বাসভবনের ছাদে। কিন্তু তাতেই কতল হতে হলো ঢাকা মেডিকেল কলেজের ড. ফজলে রাব্বী আবাসিক হলের সীমানা প্রাচীরের মধ্যে বেড়ে ওঠা দুটি কৃষ্ণচূড়া গাছকে।

বঞ্চনা-একজন মা ও একটি সরকারি হাসপাতাল by জোবাইদা নাসরীন

সরকারি কর্মজীবী নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা হয়েছে। গত ৯ জানুয়ারি থেকে তা কার্যকর হলো। একজন নারী তাঁর কর্মজীবনে সর্বোচ্চ দুবার এই ছুটি ভোগ করতে পারবেন। ছুটির মেয়াদ বাড়ানোর উদ্দেশ্য, পূর্ণ ছয় মাসই যেন একটি শিশু মায়ের দুধ পায় আর শিশুর মৃত্যুহার যাতে কমে। তবে এই ছুটি

গদ্যকার্টুন-আমরা কি ব্যাঙের ভূমিকা নিতে যাচ্ছি? by আনিসুল হক

স্বর্ণকেশী বা স্বর্ণকেশিনীদের নিয়ে অনেক কৌতুক পশ্চিমে প্রচলিত আছে। এসব কৌতুকের একটাই বিষয়, প্রমাণ করার চেষ্টা যে, এদের মাথায় বুদ্ধি কম। যেমন একজন স্বর্ণকেশিনী ইলেকট্রনিকসের দোকানে ঢুকে বলল, ওই টেলিভিশনটার দাম কত?

সহজিয়া কড়চা-অলার শরম নাই, দেখনেঅলার শরম by সৈয়দ আবুল মকসুদ

উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের পৌরসভা নির্বাচনে বিএনপি যথেষ্ট ভালো এবং আওয়ামী লীগ অপেক্ষাকৃত খারাপ করায় পরদিন সকালে এক স্বনামধন্য আমাকে বললেন, ‘লজ্জা, বড়ই লজ্জার কথা।’ ওই নির্বাচনে ৭২টি পৌরসভার মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থী ৩৫, আওয়ামী লীগ-সমর্থিত ২৩, জামায়াত-সমর্থিত পাঁচ এবং জাতীয় পার্টি-সমর্থিত দুই এবং নির্দলীয় সাতজন নির্বাচিত হন।

উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে-যানজট কমাতে স্কুলবাস

গত রোববার থেকে স্কুলের শিক্ষার্থীদের জন্য বিআরটিসির তত্ত্বাবধানে রাজধানীর রাস্তায় নেমেছে স্কুলবাস। শুরুতে পরীক্ষামূলকভাবে মিরপুর-আজিমপুর রুটে ১৪টি বাস নিয়ে শুরু হয়েছে এই বিশেষ সেবা। জনবহুল এই মহানগরে স্কুলকেন্দ্রিক যানজটের দুঃসহ অভিজ্ঞতা কমবেশি সব নাগরিকেরই আছে।

যারা তাদের ব্যবহার করে, তাদেরও পাকড়াও করুন-ভাড়াটে সন্ত্রাসী

সব দোষ ভাড়াটে সন্ত্রাসীদের। স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কর্তৃপক্ষ এ ব্যাপারে একমত। গত সোমবারের প্রথম আলোর খবর: গত ছয় মাসে এক হাজারেরও বেশি খুন-ডাকাতির আসামি ছাড়া পেয়েছে। রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে অনেক মামলা।

গন্তব্য ঢাকা-জল, মাটি আর খেতের স্মৃতি by শর্মিলা সিনড্রেলা

কয়েকটি মাত্র টিনের ঘর, দূর-দূরান্তে আর কোনো বাড়ি নেই। চারপাশে সবুজ খেত, পাশ দিয়ে বয়ে চলা জলভরা নদী আর মাথার ওপর সীমান্ত বিস্তৃত নীল আকাশ। গ্রামের কথা বললে এমন সৌন্দর্যময় দৃশ্যই ভেসে আসে মনের চোখে। আর মোহাম্মদ মুসলেমের স্মৃতিতে এসব দৃশ্যের অনুষঙ্গ হিসেবে কাজ করে আরও কিছু মুহূর্ত।

সময়ের প্রেক্ষিত-তোমাকে ধন্যবাদ মুহামেদ বুআজিজি by মনজুরুল হক

মুহামেদ বুআজিজির প্রত্যাশা তেমন বেশি কিছু ছিল না। তবে তার পরও সামান্য সেই প্রত্যাশা তার পূরণ হয়নি। গরিবের প্রত্যাশা বরাবরই সামান্যতেই সীমাবদ্ধ থাকলেও সমাজ ও রাষ্ট্র অনেক ক্ষেত্রেই সেই সীমিত প্রত্যাশার সামনে বাধা হয়ে দাঁড়ায়। বিশ্ববিদ্যালয়ের পাট শেষ করা তিউনিসীয় সেই যুবক ছোটখাটো এক চাকরির সন্ধানে ছিল,

বিলেতের কথা-বিলেতের স্বপ্নফুল: বিজয়ফুল by শামীম আজাদ

প্রয়াত তসাদ্দুক আহমদ এমবিই ছিলেন বিলেতে বাংলাদেশি কমিউনিটির প্রাণপুরুষ। তাঁর পিঠে ছিল আগামীর ঝোলা আর পূর্ব প্রজন্মের পাওয়া না-পাওয়ার দাগ। তাঁর সঙ্গে হেঁটে হেঁটে কত গল্প শুনেছি। শুনেছি মুক্তিযুদ্ধের সময়ে লন্ডনের লেগুনে কী হয়েছিল।

দিল্লির চিঠি-ভুলে ভরা কংগ্রেসের ইতিহাস by কুলদীপ নায়ার

ইতিহাসকে যদি শুধু ঘটে যাওয়া ঘটনার বিবরণী বলি, তবু তা হতে হয় যথাযথ, পক্ষপাতহীন। ১২৫ বছর বয়সী কংগ্রেসের অর্জন কী, তা নিয়ে দলটির আনুষ্ঠানিক বিবরণী না সৎ, না তথ্যভিত্তিক। কংগ্রেস নেতারা কে কী বলেছিলেন, তা হয়তো ভারতবাসী ভুলে যাবে, কিন্তু তাঁরা যা করেছেন, তা তো কোনো দিন ভোলার নয়।

শিবের গীত-রবীন্দ্রনাথ, নৌকা ও ধানের শীষ by সৈয়দ মনজুরুল ইসলাম

রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী পালনের তোড়জোড় শুরু হয়ে গেছে বাংলাদেশে। সারা বছর ধরে রবীন্দ্র গবেষকেরা নতুন গবেষণার তাড়া অনুভব করবেন, অথবা পুরোনো গবেষণার তোড়া নতুন নামে সাজাবেন। এত বই আর সংকলন বের হচ্ছে এ বছর বিশ্বকবির ওপর যে সবচেয়ে অপ্রতিষ্ঠিত রবীন্দ্র-লেখককেও তিনখানা নিবন্ধ লিখতে হবে তাঁকে নিয়ে।

কালের পুরাণ-আওয়ামী লীগের ভোটে ভাটার টান by সোহরাব হাসান

ভোটাররা আবারও প্রমাণ করলেন, তাঁরাই সার্বভৌম, কোনো দলের বন্ধকি সম্পত্তি নন। দেশের সাতটি বিভাগের মধ্যে গত সপ্তাহে যে চারটি বিভাগের ১২১টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হলো, তাতে যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টি যে সন্দেহাতীতভাবে খারাপ করেছে, তা বলার অপেক্ষা রাখে না।

বেপরোয়া গাড়িচালনা বন্ধ করুন-মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

শনিবার সকালে নরসিংদীর ঘাশিরদিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশের ১০ জন সদস্যের মৃত্যু এক কথায় হূদয়বিদারক। মাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে পুলিশের ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওই ভ্যানে থাকা ১০ পুলিশের প্রত্যেকেই মারা গেছেন।

দাম স্থিতিশীল রাখতে বহুমুখী উদ্যোগ জরুরি-খাদ্যপণ্য পরিস্থিতি

বিশ্ববাজারে খাদ্যের দাম সামনের দিনগুলোতে বাড়বে—এমন পূর্বাভাস পাওয়া গেছে। কারণ, গত বছরের তুলনায় এবার প্রায় ৬ শতাংশ খাদ্যপণ্য বাজারে কম আসবে। বিশ্বের অনেক দেশে এরই মধ্যে এর চাপ পড়তে শুরু করেছে। খাদ্যপণ্যের দাম বাড়ার দিকে থাকলেও বাংলাদেশ এখনো বড় চাপে পড়েনি।

চারদিক-শেরপুরের মাছের মেলা by আকমল হোসেন

মাছের সঙ্গে বাঙালির পরিচয়, সেটা তো জন্মসূত্রেই। যদিও মাছের সেই সুদিন বা রমরমা সময় এখন নেই! সময় এখন এমন, অনেকের পক্ষে পছন্দের মাছ কিনে খাওয়া বা খুঁজে পাওয়া কঠিনই হয়ে উঠেছে। হাওর-বাঁওড়, বিল-বাদাড়, নদী-নালা থেকে হারিয়ে গেছে স্থানীয় জাতের অনেক মাছ। অনেক প্রজাতির মাছই বিপন্ন। তবু মাছ বলে কথা।

মিডিয়া ভাবনা-ব্যক্তিগত গোপনীয়তা ও সাংবাদিকের নৈতিকতা by মুহাম্মদ জাহাঙ্গীর

সংবাদপত্র তথা গণমাধ্যম মানুষের ব্যক্তিগত গোপনীয়তা কতটা উন্মুক্ত করার অধিকার রাখে, তা নিয়ে সম্প্রতি ভারতে এক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিতর্কের সূচনা করেছেন ভারতের প্রখ্যাত টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। সম্প্রতি ভারতে টু জি মোবাইল ফোনের লাইসেন্স ও রেডিও এয়ারওয়েবের বরাদ্দ নিয়ে বড় ধরনের অনিয়ম ও অর্থ আত্মসাতের খবর উন্মোচিত হয়েছে।

সুদান-গণভোটেই ভাগ্য নির্ধারিত by কাজী জহিরুল ইসলাম

আফ্রিকার সবচেয়ে বড় দেশের সম্মান আর থাকছে না সুদানের ললাটে। সুদানের প্রথম উপরাষ্ট্রপতি এবং দক্ষিণ সুদানের রাজনৈতিক দল সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের নেতা সালভা কির মায়ারদিতের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন দেশ দক্ষিণ সুদান।

স্বাস্থ্য অর্থায়ন-সর্বজনীন স্বাস্থ্যসেবা ক্ষেত্রে বড় বাধা ফি by ফরিদা আখতার

স্বাস্থ্যসেবা নিতে গিয়ে যেন মানুষের কষ্ট না হয় এবং সব মানুষ যেন স্বাস্থ্যসেবা নিতে পারে, তার জন্য ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব সদস্যদেশ অঙ্গীকার করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ রেজুলেশনের নম্বর হচ্ছে ৫৮ দশমিক ৩৩। এই রেজুলেশনের মূল কথা হচ্ছে, অসুস্থ মানুষের চিকিৎসা করতে গিয়ে রোগীর কাছ থেকেই অর্থ নিয়ে চিকিৎসা করা অমানবিক হয়ে দাঁড়ায়।

বিশেষ সাক্ষাৎকার-দুর্নীতিই আমাদের অর্থনীতি ও রাজনীতির প্রধান সমস্যা by মঈনুল ইসলাম

মঈনুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর মঈনুল ইসলাম যুক্তরাষ্ট্রের ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন।

সবার আগে সরকারের নিজের হাত পরিষ্কার করতে হবে-খাল দখলের কালভার্ট-কৌশল

কালভার্ট নির্মাণকে বলা যায় খাল দখলের সরকারি প্রকল্প। টাকা দিয়েছে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর, কাজ করেছে ঠিকাদার আর দখল পেয়েছে সরকারি দলের লোকজন এবং আবাসন কোম্পানিসহ বড় ব্যবসায়ীরা। গত শনিবারের প্রথম আলোর ‘হারিয়ে যাচ্ছে খাল’ শীর্ষক সংবাদে বলা হয়েছে,

স্বীকার করলেই চলবে না, ব্যবস্থা নিন-আইনশৃঙ্খলার অবনতি

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন শেষ পর্যন্ত স্বীকার করলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘কিছুটা’ অবনতি হয়েছে। কিন্তু ঢাকা মহানগরের ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক শুক্রবার ভরদুপুরে সন্ত্রাসীদের গুলিতে যেভাবে জনসমক্ষে খুন হলেন, তাতে স্পষ্ট হয়ে ওঠে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ‘কিছুটা’ নয়, গুরুতরভাবে ঘটেছে।

স্মরণ-দেশের হূদয় তারে রাখিয়াছে বরি by কাজল রশীদ

‘বাড়িও না ও হাত, পুড়ে ছাই হয়ে যাবে।’ পঙিক্তটা রণেশ দাশগুপ্তের। তুরস্কের বিপ্লবী কবি নাজিম হিকমতের কবিতা থেকে অনূদিত। সাংবাদিক মানিক সাহার স্মরণে দৃপ্ত এই উচ্চারণ। সততা ও পেশাগত নিষ্ঠার পরাকাষ্ঠায় তিনি ছিলেন সংশপ্তক। যাপিত জীবনে বামন ছিল না মনোবৃত্তি।

জাহাজ ছিনতাই-আরব সাগরের জলদস্যু by মশিউল আলম

পাঁচ থেকে দশজন পুরুষের একেকটি দল, বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। কাঁধে রকেটের ডগায় বসানো গ্রেনেড (আরপিজি), হাতে একে-৪৭ রাইফেল, উচ্চক্ষমতাসম্পন্ন দুরবিন, স্যাটেলাইট ফোন, কোমরে টিটি-৩০ ধরনের সেমি-অটোমেটিক পিস্তল ও ড্যাগার।

গণতন্ত্র-স্বৈরতন্ত্রের শেকড় উপড়ানো সহজ নয় by মানিক আনিসুজ্জামান

নব্বইয়ের স্বৈরাচারের পতনের পর আমরা আশা করেছিলাম, দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। কিন্তু মাগুরা উপনির্বাচন জানান দিয়ে যায় স্বৈরতন্ত্রের শেকড় উপড়ানো এত সহজ নয়। আমাদের চিন্তা-চেতনায়, মননে-মগজে সময়-সুযোগ পেলে স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে ওঠে।

সুদান-বিভক্তির অন্তরালে তেলের রাজনীতি by লিন্ডা এস হার্ড

নতুন জাতীয় সংগীত আর নতুন পতাকা নিয়ে হাজির হয়েছে দক্ষিণ সুদান। নিজস্ব মুদ্রাও চালু করেছে কয়েক বছর হলো। কিন্তু নতুন দেশটির নাম কী হবে, তা নিয়ে বিতর্ক এখনো ফুরায়নি। অনেকগুলো নাম চাপা দেওয়া হয়েছে। তার মধ্যে আছে নাইল প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়া, জৌয়ামা, নিউ সুদান ও সাউথ সুদান।

সরল গরল-মনমোহনের সফরে বাংলাদেশের মন মোহন হবে কি? by মিজানুর রহমান খান

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফর সামনে রেখে আমরা কি খুব বড় ধরনের বরফ গলার বিষয় আশা করতে পারি? প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের এক বছর পর সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা একটি কেতাদুরস্ত তথ্য প্রকাশ করেছেন। মি. কৃষ্ণা বলেছেন, ‘আমি মনে করি, এই সফর ২০১১ সালে হতে পারে।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি এই অসম্মান কেন?-রায়েরবাজার স্মৃতিসৌধ

স্বাধীনতার প্রাক্কালে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরেরা রায়েরবাজারের যে জায়গায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে নিয়ে হত্যা করে, সেখানে একটি পূর্ণাঙ্গ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণের দাবি ছিল সর্বমহলের। দীর্ঘ অপেক্ষার পর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হলেও সেটি এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি।

এ সাফল্য ভোটারদের, এ কৃতিত্ব নির্বাচন কমিশনের-পৌরসভা নির্বাচন

১২ ও ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হওয়ার জন্য নির্বাচন কমিশন ধন্যবাদ পেতে পারে। এই নির্বাচনে কোন দলের সমর্থিত কতজন প্রার্থী জয়ী বা পরাজিত হয়েছেন, সেটি বিবেচ্য বিষয় নয়। এখানে গুরুত্বপূর্ণ হলো, ভোটাররা নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন কি না।