Thursday, November 29, 2012

১১মাসে ২৫৪ অগ্নিকাণ্ডঃ মারাত্মক ঝুঁকিতে না’গঞ্জের শিল্প ও গার্মেন্টগুলো by তানভীর হোসেন

মারাত্মক অগ্নিঝুঁকিতে রয়েছে নারায়ণগঞ্জের গার্মেন্ট, শিল্প প্রতিষ্ঠান ও বহুতল ভবনগুলো। গত কয়েক বছরে নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। এ বছরের ২৭ নভেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় ছোট বড় মিলিয়ে ২৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

লাশটা পাইলেও নাড়িচাড়ি মাটি দিবার পাইনো হয় by ইসমাইল হোসেন

প্রতি বছরই হেমন্তে, মাঠজুড়ে সোনা রঙের ধান দেখে খুশিতে দোলে লতিফপুরবাসীর মন। সোনালী রঙের মাঠের হাসি ছড়িয়ে পড়ে চাষী-মা-ঝিদের মুখ থেকে গাঁয়ের প্রতিটি বাড়িতে, উঠোন থেকে উঠোনে।

নূরবানুর আঁধারভরা দিন আর অত্যাচারের রাত!

তালাকের পর স্বামীর ছুঁড়ে মারা এসিডে দৃষ্টি হারিয়ে আর দগদগে ঘায়ে সৃষ্ট বিকৃত চেহারা নিয়ে আবার সেই পাষণ্ডের ঘরেই ফিরতে বাধ্য হয়েছেন সাতক্ষীরার নুরবানু। দেখার কেউ নেই তাই নূরবানুকে স্বামীর কাছেই ফিরতে হবে এটাই মত পরিবারের ও এলাকাবাসীর।

চক্রান্ত করে তাজরীনে আগুনঃ মালিক দেলোয়ার by সাইদ আরমান

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর বিতর্কিত হয়ে পড়া তাজরীন ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মালিক দেলোয়ার হোসেন বলেছেন, “কারখানার ভেতর বা বাইরের কোনো মহল চক্রান্ত করে কারখানায় আগুন লাগিয়েছে। ঘটনার সঙ্গে কারখানার মধ্যম পর্যায়ের কর্মকর্তারা জড়িত।”

ফ্লাইওভার ট্র্যাজেডিঃ পাঁচদিন পর ঘটনাস্থলে পূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

নগরীর বহ্দ্দারহাট সংলগ্ন শাহ আমানত সেতু সংযোগ সড়কের বহ্দ্দার পুকুর এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে সংগঠিত দুর্ঘটনার পাঁচদিন পর বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে গেছেন পূর্ত মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা।

সাহারা গ্রুপের অধীনে দুই বিশ্বখ্যাত হোটেল

সুব্রত রায়ের মালিকানাধীন ভারতের অন্যতম বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠান সাহারা গ্রুপ নিউ ইয়র্কের দুটি বিখ্যাত হোটেলের মালিকানা কিনে নিয়েছে। নিউ ইয়র্ক প্লাজা ও ড্রিম নিউ ইয়র্ক নামের এ দুটি হোটেলই নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের কাছে অবস্থিত।

টাইম বর্ষসেরার তালিকায় তৃতীয় স্থানে মালালা

টাইম সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় এখন পর্যন্ত তৃতীয় স্থানে রয়েছে মালালা ইউসুফজাই। গতকাল রাত ১২টা পর্যন্ত এক লাখ ১২ হাজার ৪৫৯ জন ভোটার মালালার পক্ষে ভোট দিয়েছেন। আর বিপক্ষে দিয়েছেন ৩০ হাজার ৪৫৮ জন।

সংক্ষিপ্ত ভ্রমণে সাইকেল চালানো বা হাঁটাই ভালো

সংক্ষিপ্ত ভ্রমণে সাইকেলে করে কিংবা হেঁটে যাওয়াটাই হচ্ছে আদর্শ। ১৫-২০ মিনিটের পথ গাড়িতে না গিয়ে সাইকেল কিংবা হেঁটে যাওয়াটাই উত্তম বলে মত দিয়েছেন ব্রিটেনের বিশেষজ্ঞরা।

ফাঁদে চীনা পত্রিকা- আবেদনময়ী পুরুষ কিম জং-উন!

একটি মার্কিন ওয়েবসাইটের ফাঁদে পড়ে চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির দাপ্তরিক সংবাদপত্র দ্য পিপলস্ ডেইলি তাদের অনলাইন সংস্করণে ভুয়া খবর প্রকাশ করেছে। ব্যঙ্গাত্মক ওয়েবসাইট দ্য ওনিয়নের ফাঁদে পা দিয়ে পত্রিকাটি ওই খবর প্রকাশ করে।

মোবারক-পতনের পর সবচেয়ে বড় বিক্ষোভ

মিসরে নিজের ক্ষমতা বাড়ানোর আদেশ (ডিক্রি) জারি করে বেশ চাপে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। এই আদেশ জারি হওয়ার পর থেকে মিসরজুড়ে বিক্ষোভ চলছে। বিরোধীরা আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

বিবিসির বিশ্লেষণ- বিজ্ঞানীরা কি পারবেন?

ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুরহস্যের কিনারা করতে কাজ শুরু করেছেন বিজ্ঞানীরা। মৃৃত্যুর প্রায় এক দশক পর গত মঙ্গলবার কবর থেকে তাঁর দেহাবশেষ তোলা হয়।

বিএনপির অভিযোগ- সমাবেশে আসতে নেতা-কর্মীদের বাধা

ঢাকায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের সমাবেশে যাওয়ার পথে গতকাল বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নেতা-কর্মীদের পিটিয়ে জোর করে বাস থেকে নামিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন- প্রশাসকের বিরুদ্ধে ভবনের নকশা অনুমোদনে অনিয়মের অভিযোগ by আসিফ হোসেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব নেওয়ার আগে অন্তর্বর্তীকালীন ৪৪২টি ভবনের নকশা অনুমোদন করা হয়েছে। এসব নকশা অনুমোদনের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

জরিমানার পরও ফসলি জমিতে তৈরি হচ্ছে ইট

ভাটায় ইট পোড়ানোর ছাড়পত্র নেই; নেই জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্রও। তবু ফসলি জমিতে চলছে ইট তৈরির কাজ। অবৈধভাবে জনবসতি এলাকায় ইট পোড়ানোর দায়ে ভাটার মালিককে দুই মাস আগে জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। এতেও থামেননি তিনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব!- মরছে উপকূলের বাইন-কেওড়াগাছ by আব্দুল কুদ্দুস

কক্সবাজার শহরের প্রধান নদী বাঁকখালীর দুই তীরসহ মহেশখালী উপকূলে সৃজিত প্যারাবনের কয়েক হাজার বাইন ও কেওড়াগাছ মরে গেছে। আরও কয়েক লাখ গাছে মড়ক দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা এ জন্য জয়বায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন।

লিমনের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠন আবার পেছাল



র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার অভিযোগ গঠন গতকাল বুধবার দশমবারের মতো পেছানো হয়েছে। ঝালকাঠির বিশেষ আদালত-২-এর বিচারক পদ শূন্য থাকায় গতকাল অভিযোগ গঠন পেছানো হয়।

দশ ট্রাক অস্ত্র আটক মামলা- মবিন হোসেনের জেরা শুরু

দশ ট্রাক অস্ত্র আটক মামলায় চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার তৎকালীন সহকারী নিরাপত্তা কর্মকর্তা মবিন হোসেন খানকে জেরা করেছেন তৎকালীন ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমীন ও সিইউএফএলের সেই সময়ের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসীন উদ্দিন তালুকদারের আইনজীবীরা।

পদ্মা সেতু প্রকল্প- আরও পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক

পদ্মা সেতু প্রকল্পের অনিয়ম নিয়ে দ্বিতীয় দিনে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত পর্যায়ক্রমে বুয়েটের অধ্যাপক (পুরকৌশল) ইশতিয়াক আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী

সুব্রত বাইন ১২ দিনের পুলিশ হেফাজতে

বাংলাদেশের শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনকে ১২ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল বুধবার কলকাতা নগর মুখ্য বিচার বিভাগীয় আদালতের হাকিম দিলরুবা হোসেন এ আদেশ দেন।

ব দ লে যা ও ব দ লে দা ও মি ছি ল- ফুটপাতে পথের খোঁজে by ফারহানা হোসাইন

‘বদলে যাও বদলে দাও মিছিল’ ব্লগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নির্বাচিত ১৩টি ইস্যু নিয়ে অব্যাহত আলোচনা হচ্ছে। আজ ‘যানজট থেকে মুক্তি চাই’ ইস্যুতে একটি বিশ্লেষণাত্মক অভিমতসহ আরও দুজন লেখকের নির্বাচিত মন্তব্য ছাপা হলো।

বিএমএ নির্বাচন- নির্বাচিতদের কাছে প্রত্যাশা by শফিকুল ইসলাম



বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বা বিএমএ দেশের অর্ধলক্ষাধিক চিকিৎসকের জাতীয় সংগঠন। আজ ২৯ নভেম্বর এ সংগঠনের নেতৃত্ব নির্বাচন। এ নির্বাচন ঘিরে ইতিমধ্যেই সারা দেশে নানামুখী তৎপরতা চলছে।

টাঙ্গাইল-৩ উপনির্বাচন- মার্কা যেখানে গুরুত্ব পায়নি by এম সাখাওয়াত হোসেন

গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত হলো টাঙ্গাইল-৩ নির্বাচনী এলাকার জাতীয় সংসদের ১৩২ নম্বর আসনের উপনির্বাচন। ১২টি ইউনিয়ন, একটি পৌরসভা ও একটি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে গঠিত দুই লাখ ৬০ হাজার ৪৭৬ ভোটারের এই সংসদীয় আসনের নির্বাচন নিয়ে বিশেষ আগ্রহ ছিল।

শিক্ষাঙ্গনে গোলাগুলির মহড়া চলছেই- ছাত্রদলই বা কম কিসে?

যশোরের এমএম কলেজে গত মঙ্গলবার ভরদুপুরে যাঁরা পরস্পরের মধ্যে মারামারি, পাল্টাপাল্টি ধাওয়া, বোমাবাজি-গোলাগুলি করে ত্রাস সৃষ্টি করেছেন, তাঁরা কবে কোন কালে শিক্ষার্থী ছিলেন কে জানে, তবে তাঁরা সবাই যে একই ছাত্রসংগঠনের নেতা-কর্মী, তা যশোরবাসী জানেন, সংবাদমাধ্যমের কল্যাণে দেশবাসীও জেনে গেলেন।

অবিলম্বে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করুন- উপযুক্ত ক্ষতিপূরণ চাই

গত শনিবার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস কারখানায় আগুনে পুড়ে ১১১ জন শ্রমিক মারা যাওয়ার পর গত চার দিনে ঘটনাস্থলে মালিকপক্ষের কেউ না যাওয়া কেবল দুঃখজনক নয়, নিষ্ঠুরতাও।

চারদিক- শ্রমিকের জীবন আজীবন যন্ত্রণা by সৈয়দ আশরাফুল জামান

কোন কথাটা আগে বলব? চাচাতো ভাইটির লাশ খুঁজে বেড়াচ্ছি আমি। ভাইয়ের লাশ খুঁজে পাওয়াটা যেমন ভাবনার বিষয়, এই মাসের বেতন পাওয়ার ভাবনাটাও কম গুরুত্বপূর্ণ নয় আমার কাছে। মাসটা যেতে না-যেতেই যে বাড়িওয়ালা এসে দাঁড়াবেন দরজায়।

রথম আলো গোলটেবিল বৈঠক- শিশু অপহরণ, হত্যা-মুক্তিপণ দাবি: শেষ কোথায়?

১৭ নভেম্বর প্রথম আলোর উদ্যোগে ‘শিশু অপহরণ, হত্যা-মুক্তিপণ দাবি: শেষ কোথায়?’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোলটেবিলের আলোচনা সংক্ষিপ্ত আকারে ছাপা হলো এই ক্রোড়পত্রে

ক্যাডার কবীরকে ভাড়া করে ছাত্রদল by ফখরে আলম

যশোর এমএম কলেজ ক্যাম্পাসে গত মঙ্গলবার ছাত্রদল ক্যাডারের প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রাথমিক স্কুলের গণ্ডি না পেরোলেও শহরের শংকরপুর এলাকার মাদক ব্যবসায়ী কবীর প্রকাশ্যে রিভলবার উঁচিয়ে ছাত্রদলের হ্যাট্টিক গ্রুপের হয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি করে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়িয়ে দেয়।

কাবিখার 'নির্বাচনী' চাল বরাদ্দ পেলেন এমপিরা by আশরাফুল হক রাজীব

সব সংসদ সদস্য কাবিখার (কাজের বিনিময়ে খাদ্য) চাল বরাদ্দ পেয়েছেন। এমপিদের দেওয়া হয়েছে ৩০০ টন এবং সংরক্ষিত আসনের মহিলা এমপিদের দেওয়া হয়েছে ১২০ টন করে চাল। সিটি করপোরেশনভুক্ত এলাকা বাদ দিয়ে এ বরাদ্দ দেওয়া হচ্ছে। অনেকেই একে নির্বাচনী চাল বলছে।

পদ্মায় কর্তৃত্ব বাড়াতে বিশ্বব্যাংক এডিবি জাইকার বৈঠক-বিশেষজ্ঞ দল আসছে ১ ডিসেম্বর

পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন পদ্ধতি পুনর্নির্ধারণে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) উচ্চপর্যায়ের কর্মকর্তারা একসঙ্গে গতকাল বুধবার ফিলিপাইনে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। ম্যানিলায় এডিবির সদর দপ্তরে ওই বৈঠক হয়।

আশুলিয়ায় এরশাদ-সরকার ৪০ লাখ শ্রমিকের জীবনের মূল্য দিতে ব্যর্থ

কোনো দুর্ঘটনা ঘটলে সরকার নিজেদের দোষত্রুটি না খুঁজে তাকে নাশকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তাঁর অভিযোগ, বর্তমান সরকার দেশের ৪০ লাখ নারী শ্রমিকের জীবনের মূল্য দিতে ব্যর্থ হচ্ছে।

কাজের সময় নিরাপত্তা দাবি-আগুন আতঙ্কে সড়কে শ্রমিক আশুলিয়ায় অবরোধ ভাঙচুর by তায়েফুর রহমান

আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকরা গতকাল বুধবার কারখানায় কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে সড়ক অবরোধ এবং যানবাহন ও কারখানা ভাঙচুর করে। সে সময় তারা দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

হাসিনার প্রাণ নিয়ে জামায়াত নেতার সাবধানবাণী

আওয়ামী লীগ যে নির্বাচনী ব্যবস্থায় ক্ষমতায় এসেছে, তা বন্ধ করে দেওয়ায় প্রধানমন্ত্রীর জীবনশঙ্কাও তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেছেন, 'তত্ত্বাবধায়ক সরকারের সিঁড়ি দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন।

পোশাক শ্রমিকদের দাবি বরাবরই উপেক্ষিত-বাধ্য হয়েই নামতে হয় সংঘাতে by রাজীব আহমেদ

পোশাক কারখানার ভাড়ার ওপর ৯ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) পুরোপুরি উঠে গেছে। নতুন বাজারে রপ্তানির ক্ষেত্রে মিলেছে নগদ ২ শতাংশ প্রণোদনা। প্রস্তাবিত উৎসে কর ১.২০ থেকে ০.৮ শতাংশে নামিয়ে আনতে বাধ্য হয়েছেন অর্থমন্ত্রী।

গলাবাজি করবেন না by অরণ্য ইমতিয়াজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে, উন্নয়নে বিশ্বাস করে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষ সুন্দরভাবে বাঁচার স্বপ্ন দেখে। আর বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়। সংখ্যালঘুরা, মা-বোনেরা শান্তিতে থাকতে পারে না।

নির্দলীয় সরকার না হলে লাগাতার হরতাল

জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, 'নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে সরকারের বিরুদ্ধে লাগাতার হরতাল দেওয়া হবে। কারফিউ কিংবা ইমার্জেন্সি দিয়েও কোনো কাজ হবে না। কারণ জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

ফ্রান্স-স্পেন পক্ষে, বিপক্ষে জার্মানি

জাতিসংঘে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রস্তাবে সমর্থন দেবে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়া গত মঙ্গলবার এ কথা জানান। ফ্রান্সের পর স্পেনও গতকাল বুধবার সমর্থন দেওয়ার কথা জানিয়েছে।

'সার্বভৌম রাষ্ট্রের' মর্যাদা দাবি-আজ জাতিসংঘে প্রস্তাব তুলবেন আব্বাস

জাতিসংঘের সাধারণ পরিষদে আজ বৃহস্পতিবার 'নন-মেম্বার অবজারভার স্টেট'-এর মর্যাদা পাওয়ার লক্ষ্যে প্রস্তাব তুলবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আজই প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা আছে। প্রস্তাব পাস হলে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা পাবে ফিলিস্তিন।

সময়মতো উচিত জবাব দেবে ইসরায়েল

'সার্বভৌম রাষ্ট্রের' মর্যাদা চেয়ে জাতিসংঘে ফিলিস্তিনিদের করা আবেদন পাস হয়ে যাবে_এটা এক রকম মেনেই নিয়েছে ইসরায়েল। তাই পরবর্তী করণীয় নির্ধারণে হিসাব-নিকাশ শুরু করেছে তারা। ইসরায়েলের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা গতকাল বুধবার এ তথ্য জানান।

কী হলে কী হবে?

ফিলিস্তিন মুক্তি আন্দোলন (পিএলও) বর্তমানে জাতিসংঘের 'স্থায়ী পর্যবেক্ষকের' মর্যাদা ভোগ করছে। এবার তারা 'নন মেম্বার অবজারভার স্টেট' বা 'সার্বভৌম রাষ্ট্রের' মর্যাদা দাবি করছে।

পাকিস্তানে সাধারণ নির্বাচন মে মাসে

পাকিস্তানের পরবর্তী সাধারণ নির্বাচন আগামী বছরের মে মাসে অনুষ্ঠিত হবে। দেশটির তথ্যমন্ত্রী কামার জামান কাইরা গত মঙ্গলবার এ ঘোষণা দেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশটিতে পূর্বনির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গাড়িবোমা ও গুলিতে ইরাকে নিহত ৩৬

ইরাকের বিভিন্ন শহরে গাড়িবোমা হামলা ও গুলিতে অন্তত ৩৬ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৭৬ জন। গত মঙ্গলবার শিয়া মসজিদগুলোকে লক্ষ্য করে মূলত এসব হামলা চালানো হয়। এখনো কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

গাড়িবোমায় দামেস্কে নিহত ৫৪

সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলীয় জারামানা এলাকায় গতকাল বুধবার কয়েক দফা গাড়িবোমা বিস্ফোরণে ৫৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২০ জন। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।

অনাস্থা ভোট উতরে গেলেন ইংলাক

থাইল্যান্ডের পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে সহজেই উতরে গেছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক ৪৬৭ ভোটের মধ্যে ৩০৮ ভোট পান।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সুজান রাইসের নিয়োগ অনিশ্চিত

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারি ক্লিনটনের পর প্রেসিডেন্ট বারাক ওবামার এক নম্বর পছন্দ সুজান রাইস বিরোধী রিপাবলিকানদের সঙ্গে বিব্রতকর বিবাদে জড়িয়ে পড়েছেন। রিপাবলিকানরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বর্তমান দূত সুজানের মন্ত্রী হওয়া ঠেকাতে যা কিছু সম্ভব সবই করবেন তাঁরা।

সাক্ষাৎকার- উড়ালসড়ক নির্মাণের যৌক্তিকতা ছিল না by জেরিনা হোসেন

প্রথম আলো: বহদ্দারহাট জংশনে উড়ালসড়ক নির্মাণ নিয়ে শুরু থেকে আপত্তি তুলেছিলেন নগর বিশেষজ্ঞরা। আপনিও সেই দলে ছিলেন। একটু ব্যাখ্যা করবেন কি? জেরিনা হোসেন: আসলে যেকোনো একটি বড় প্রকল্প করতে হলে মহাপরিকল্পনার প্রয়োজন।

পথটুকু ফুরাল না... by মীর আসলাম

‘ঘটনার মাত্র ১০ মিনিট আগেও ওর সঙ্গে কথা হয়। ভাবতেও পারিনি ১০ মিনিটের মাথায় এমন ঘটনা ঘটবে। এরপর খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোন করি। কিন্তু ও ধরেনি।’ কথাগুলো বলতে বলতে আঁচলের খুঁট দিয়ে চোখ মোছেন ঝুমা দে।

উড়ালসড়ক নিয়ে রাজনীতি by প্রণব বল

বহদ্দারহাটের উড়ালসড়ক দুর্ঘটনা রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বিরোধী দল যেমন সরকারের ব্যর্থতার বিষয়টিকে তুলে ধরে ফায়দা লোটার চেষ্টা করছে, তেমনি আওয়ামী লীগের ভেতরেও চলছে রাজনীতি।

প্রকল্প বাছাইয়ে চউকের অদক্ষতা by একরামুল হক

বহদ্দারহাট জংশনে উড়ালসড়ক নির্মাণের ক্ষেত্রে প্রকল্প বাছাইয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) অদক্ষতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞ মতামত পাশ কাটিয়ে একতরফাভাবে প্রকল্পটি বাস্তবায়নের কাজে হাত দেয় চউক।

পদত্যাগ করছেন মার্ক গ্রসম্যান

আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মার্ক গ্রসম্যান আগামী ডিসেম্বরে পদত্যাগ করবেন। তাঁর মুখপাত্র লরা লুকাস গতকাল বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। প্রায় দুই বছর ধরে গ্রসম্যান এ পদে আছেন।

স্থলযুদ্ধে অংশ নেওয়ার দাবি-পেন্টাগনের বিরুদ্ধে চার নারী সেনার মামলা

স্থলযুদ্ধে নারী সেনাদের অংশগ্রহণ নিষিদ্ধের নীতির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের চার নারী সেনা। তাঁদের যুক্তি, পেন্টাগনের এ নীতির মাধ্যমে নারীদের প্রতি অন্যায় করা হচ্ছে। দেশের জন্য জীবন বাজি রেখেই নারীরা সামরিক বাহিনীতে যোগ দেন।

ন্যানোর বিরোধী মমতা ন্যানো-ইলেকট্রনিকসের নয়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী দলের নেতা। ক্ষমতায় বামফ্রন্ট। সরকার বহুজাতিক কম্পানি টাটা মোটরসকে ন্যানো গাড়ি নির্মাণে কারখানা স্থাপনের জন্য জমি বরাদ্দ দেয়। টাটার জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনে শামিল হন তৃণমূল কংগ্রেস দলের নেত্রী মমতা।

অল্প স্বল্প গল্প

বারোতেই প্রেম! প্রেমের ব্যাপারে জেনিফার অ্যানিস্টনের অভিজ্ঞতা দেখা যাচ্ছে আক্ষরিক অর্থেই সুদীর্ঘ। বাল্যস্য বাল্যকাল থেকেই প্রেম করছেন এই হলিউড তারকা। প্রথম প্রেম করেছেন সেই ১২ বছর বয়সে! অর্থাৎ টিনএজ শুরুরও এক বছর আগেই! অ্যানিস্টনের সেই প্রেমের গল্প ফাঁস করেছেন আর কেউ নন, খোদ তাঁর সেই প্রথম প্রেমিক।

বিশ্ব সংগীত- অ্যামন অ্যামার্থ

মেলোডিক ডেথ মেটাল ধারার গানের শ্রোতাদের কাছে ‘অ্যামন অ্যামার্থ’ একটি অতি পরিচিত ব্যান্ডের নাম। তারা মেলোডিক ডেথ মেটাল ধারার অন্যতম পথপ্রদর্শক। আজ আমরা পাঠকদের কাছে ‘অ্যামন অ্যামার্থ’ নামক ব্যান্ডটির কথা তুলে ধরব।

হলিউড- লিঙ্কন স্পিলবার্গের সেরা ছবি?

চোখজোড়া রাজ্যের বিষণ্নতা। জানালা দিয়ে উদ্দেশ্যহীন তাকিয়ে আছেন। বোঝাই যাচ্ছে, বাইরের প্রাকৃতিক শোভা মোটেও টানছে না তাঁকে। কুঁচকে আছে ভ্রু। কপালে চিন্তার ভাঁজ। আব্রাহাম লিঙ্কন তাঁর জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। গৃহযুদ্ধ শেষের সঙ্গে সঙ্গেই শুরু হচ্ছে আরেক যুদ্ধ।

বলিউড- ঐ নতুনের কেতন ওড়ে...

শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ। স্ক্রিন অ্যাওয়ার্ডসের জুরি বোর্ড তালিকাও চূড়ান্ত হয়ে গেছে। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে বছরের হিসাব-নিকাশ কষতে ব্যস্ত সবাই। অন্যান্য বছরের মতো এবারও বলিউডে নতুন মুখদের সুযোগ করে দিয়েছেন নির্মাতারা।

মিসরে বিক্ষোভ অব্যাহত-পরিস্থিতি সম্পর্কে 'অন্ধকারে' যুক্তরাষ্ট্র

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির জারি করা অধ্যাদেশের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সাত দিন ধরে চলা এ বিক্ষোভে তিনজন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছে। গতকাল বুধবারও রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে অবস্থানকারী বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ।

যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশ-মিথ্যাচার নয়, ধূমপানের ক্ষতি সম্পর্কে জানান

ধূমপানের ঝুঁকি সম্পর্কে মিথ্যাচার করার কথা স্বীকার করতে তামাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। ধূমপানের ভয়াবহতা, মানুষের শরীরে এর ক্ষতিকর প্রভাবের ব্যাপারে সঠিক তথ্য জনগণের কাছে আড়াল করছিল তারা।

পূর্বাভাসের চেয়েও বেশি মাত্রায় বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা

প্রতিবছর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে ৩ দশমিক ২ মিলিমিটার হারে। জার্মানির পোস্টড্যাম ইনস্টিটিউটের জলবায়ু প্রভাবসংক্রান্ত গবেষকদল গতকাল বুধবার নতুন এ তথ্য জানায়। জাতিসংঘের দেওয়া হিসাবের চেয়ে প্রায় এ হার ৬০ শতাংশ বেশি।

মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা-দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে যুক্তরাষ্ট্রকে-বিশেষজ্ঞরা বলছেন

ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ে দ্বিরাষ্ট্রীয় সমাধান অর্জনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে টেকসই শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া দরকার যুক্তরাষ্ট্রের। বিশেষজ্ঞরা হুঁশিয়ারি করেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের প্রাধান্য ধরে রাখার জন্যই এ ব্যাপারে ভাবতে শুরু করা উচিত তাদের।

অগ্নিঝুঁকিতে ঢাকা-সরকারের আন্তরিক উদ্যোগ প্রয়োজন

ঘন জনবসতিপূর্ণ মহানগরীর প্রায় দেড় কোটি মানুষের জীবন নিরাপত্তাহীন। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্পের ঝুঁকিতে নগরীর প্রায় প্রতিটি ভবন। কিন্তু এর চেয়ে বড় ঝুঁকিতে আছে মানবসৃষ্ট কিংবা দুর্ঘটনাজনিত অন্য কিছু কারণেও। এর মধ্যে আগুনে ভস্মীভূত হওয়ার ভয় সর্বাধিক।

বিলম্বে বোধোদয়-পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রের অবসান হোক

অবশেষে দুর্নীতির গন্ধ পেল দুদক। দেশের সবচেয়ে আলোচিত ইস্যু পদ্মা সেতু প্রকল্পে 'ঘুষ লেনদেনের ষড়যন্ত্র' খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আদৌ ঘুষ লেনদেন হয়েছে কি না, লেনদেন হয়ে থাকলে তার পরিমাণ কত- এসব বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও ঘুষ লেনদেনের ব্যাপারে কোথাও কোনো একটা ষড়যন্ত্র যে হয়েছে, সেটা বোধ হয় নিশ্চিত করতে চাইছে সংস্থাটি।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫৮২ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। আবদুর রউফ শরীফ, বীর প্রতীক সাহসী এক মুক্তিযোদ্ধা
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে মিত্র বাহিনীর সহযোগিতায় মুক্তিবাহিনীর কয়েকটি দল একযোগে আক্রমণ চালায় পঞ্চগড় জেলার বোদা থানায় (বর্তমানে উপজেলা)।

আলাউদ্দিন খাঁর গ্রামের বাড়ি by সুমন মোল্লা

আজ থেকে শুরু উচ্চাঙ্গসংগীতের চার দিনের উৎসবটি যাঁর নামে উৎসর্গ করা হয়েছে, তিনি ওস্তাদ আলাউদ্দিন খাঁ। আমাদের মাটির সন্তান। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা আলাউদ্দিন খাঁ সম্পর্কে কিছু কথা হোক।

উচ্চাঙ্গসংগীত উৎসব আজ শুরু- ঢাকায় উচ্চাঙ্গসংগীতের বড় আয়োজন by হারুন আল রশীদ

ঢাকায় উচ্চাঙ্গসংগীত উৎসবের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার। আর্মি স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় উৎসব শুরু হবে। উৎসবে বাংলাদেশের সংগীতরসিকেরা বিদুষী গিরিজা দেবী, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, পণ্ডিত শিব কুমার শর্মা, পণ্ডিত বিরজু মহারাজ, ওস্তাদ রশিদ খান, ওস্তাদ শহীদ পারভেজ ও পণ্ডিত অজয় চক্রবর্তীর মতো জগৎখ্যাত শিল্পীদের রাগদারি দেখার ও শোনার সুযোগ পাবেন।

তাজরীনে আগুন- অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না আহতরা by গোলাম মর্তুজা ও অরূপ রায়

আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে আগুন লাগার পর জানালা ভেঙে চারতলা থেকে লাফ দেন সুইং অপারেটর জয়তুন বেগম। নিচে পড়ার সময় তাঁর ডান পায়ের মাংসপেশিতে বাঁশ ঢুকে যায়। স্থানীয় লোকজন তাঁকে পাশের নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে নিলে চিকিৎসকেরা পেশি সেলাই করে দেন।

আশুলিয়া ট্র্যাজেডি- ষড়যন্ত্রতত্ত্ব নয়, হত্যাকাণ্ডের বিচার চাই by কাবেরী গায়েন

২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে আগুনে পুড়ে কয়লা হয়ে গেছেন ১৭০, ১৪৬, ১২৬ কিংবা ১১১ জন শ্রমিক। ১১১ জন পুড়ে কয়লা হয়ে যাওয়া শ্রমিকের মৃত্যুতে সরকারিভাবে নির্ধারিত জাতীয় শোক দিবস পালন করেছি আমরা। সব উপাসনালয়ে প্রার্থনার নির্দেশ দেওয়া হয়েছিল।

তত্ত্বাবধায়কের দাবি না মানলে টানা হরতাল

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এসব কর্মসূচিতে সরকার যদি বাধা দেয় বা কোনোরকমের নির্যাতন-নিপীড়ন চালায়, তাহলে হরতাল, অবরোধসহ সব ধরনের কর্মসূচি দেওয়া হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মালিক দায় চাপালেন কিছু কর্মকর্তার ওপর by শরিফুল হাসান

আগুনে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেন বলেছেন, তিনি কোথাও পালিয়ে যাননি। তবে আগুনে পুড়ে ১১১ জনের মৃত্যুর দায় চাপালেন তিনি তাঁর প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার ওপর।

রথম আলোর গোলটেবিল: পোশাক কারখানায় আগুন- মৃত্যুর জন্য দায়ী মালিকের অবহেলা

মালিকপক্ষের অবহেলাই তাজরীন ফ্যাশনস কারখানায় অগ্নিকাণ্ড ও শতাধিক শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী। আর তাই পোশাকশিল্প কারখানায় অগ্নিপ্রতিরোধব্যবস্থা নিয়মিত তদারকি এবং কারখানা ভবনে পর্যাপ্ত নির্গমন পথ (সিঁড়ি) রাখা নিশ্চিত করতে হবে।

আশুলিয়া অস্থির, পোশাকশ্রমিকেরা আগুন-আতঙ্কে

আগুনে ১১১ শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে গতকাল বুধবারও অস্থির ছিল আশুলিয়া। শ্রমিকেরা খণ্ড খণ্ড মিছিল, রাস্তা অবরোধ, ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দিয়ে তাঁদের ক্ষোভ প্রকাশ করেন। পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষও হয় শ্রমিকদের।

পবিত্র কোরআনের আলো-হজরত নূহ (আ.)-এর কওমের অবাধ্যতার কাহিনী উপস্থাপন

২৫. ওয়া লাক্বাদ আরছালনা- নূহ্বান ইলা- ক্বাওমিহি ইন্নী লাকুম্ নাযীরুম্ মুবীন। ২৬. আন লা-তা'বুদূ ইল্লাল্লা-হা; ইন্নী আখা-ফু আ'লাইকুম আ'যা-বা ইয়াওমিন আলীম।

ছাত্রশিবির এবং ছাত্রলীগ প্রসঙ্গ by ড. নিয়াজ আহম্মেদ

মাসের শুরুতে ইসলামী ছাত্রশিবির কর্তৃক বিভিন্ন স্থানে তাণ্ডব ও পুলিশের ওপর নির্মম নির্যাতন আমাদের হতবাক করেছে। যদিও তাদের আক্রমণ আকস্মিক; কিন্তু পরিকল্পনা ছিল সুদূরপ্রসারী ও শক্ত। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর থেকে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির মরিয়া হয়ে ওঠে।

পোশাক শিল্পে আর কত লাশের মিছিল! by শাহজাহান মিয়া

ভয়াবহ। ভয়ংকর। মর্মস্পর্শী না হৃদয়বিদারক- আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় সংঘটিত স্মরণকালের ভয়াবহ আগুনে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বর্ণনা দেওয়ার জন্য কোনো শব্দকেই যথাযথ, যথার্থ বা যথেষ্ট বলে কারো মনে হবে না। বিবেকের তাড়নায় শুধু লেখা বা কলম হাতে তুলে নেওয়া।

তত্ত্বাবধায়ক ইস্যুর সমাধান সংলাপে by একেএম সালাহ্উদ্দিন

এক অনিশ্চয়তা ও সংকটময় সন্ধিক্ষণে অবস্থান করছে দেশের সরকার ও প্রধান বিরোধী দল। দুর্নীতি ও দুঃশাসনে জর্জরিত এদেশের মানুষ দেশের গণতন্ত্র রক্ষার্থে সর্বোপরি নিজেদের মৌলিক অধিকার পুনরুদ্ধারে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মহাজোটকে সাদরে গ্রহণ করে।

শুধু ক্ষতিপূরণ নয়, বিচার হোক by সাইদ সিদ্দিকী

দেশের বাতাসে আজ লাশের গন্ধ। ১১১টি তাজা প্রাণ পুড়ে ছাই হয়ে গেছে। স্বাধীনতার পর দেশের গার্মেন্ট শিল্পে এত বড় আঘাত আর আসেনি। নিশ্চিন্তপুরের এই আঘাতের সঙ্গে আরেক আঘাত হানা দিয়েছে চট্টগ্রামে। নগরীর বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ধসে মৃত্যু হয়েছে ১৪ জনের।

প্রান্তজেলার পান্থজন by প্রবীর চন্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে অপরাহ্ন ৩টার দিকে বসে আছেন বাচ্চু ভাই। দেখে মোটামুটি চমকেই উঠলাম। একজন আলোকিত মানুষ, সর্বজন শ্রদ্ধেয় ও শিক্ষক, উত্তর জনপদের সাংস্কৃতিক নক্ষত্র বাচ্চু ভাই আমার ঘরের ভেতর!

এক রাস্তা অনেক দৌড় by অমিত বসু

কাঠঠোকরা যেভাবে গাছ ঠোকরায়, দেখলে ভয় হয়। মেশিনেও সেটা সম্ভব নয়। মাধ্যাকর্ষণ শক্তির চেয়ে ১২০০ গুণ বেশি জোরে। ঠোকরানোর সময় চোখ বুজে নেয়। তা না হলে মণি দুটি ছিটকে বেরিয়ে আসত। এত কষ্ট করে ঠুকরে যে কোনো লাভ হয়, তা-ও নয়।

বাংলাদেশ-মিয়ানমার-ঘরের বাইরে যেতেই হবে by শেখ রোকন

মিয়ানমারের সাম্প্রতিক সংকট নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সর্বশেষ (১২ নভেম্বর ২০১২) যে প্রতিবেদন প্রকাশ করেছে, তার বাংলা ভাবার্থ রবীন্দ্রনাথ থেকে ধার করা যায়। মিয়ানমার :স্টর্ম ক্লাউডস অন দ্য হোরাইজন_ 'কালি-মাখা মেঘে ওপারে অঁাঁধার'।

আলোর ইশারা-দোহা জলবায়ু সম্মেলন :অতি আশাবাদী না হওয়াই ভালো by আইনুন নিশাত

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বিশ্বের আবহাওয়া ও জলবায়ুতে যে পরিবর্তন আসছে, সে বিষয়ে একটি আন্তর্জাতিক কনভেনশন বা আইন তৈরি হয়েছিল ১৯৯২ সালে। তখনও বিজ্ঞানীদের মনে কিছুটা দ্বিধা ছিল জলবায়ু পরিবর্তনের মাত্রা নিয়ে।

দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষা-অনুসরণীয় দৃষ্টান্ত

চারদিকে হাজারো বাধা। তবু বাংলাদেশ এগিয়ে চলেছে। নানা রাজনৈতিক ও আর্থ-সামাজিক হতাশার মধ্যেও এ অগ্রগতি কীভাবে সম্ভব হচ্ছে, এমন প্রশ্ন উঠলে উত্তর মিলবে সাধারণ মানুষের শক্তির ওপর ভর করে চলেছে বাংলাদেশ।

এসইসির ক্ষমতা বৃদ্ধি-পুঁজিবাজারে আস্থা ফিরে আসুক

মঙ্গলবার জাতীয় সংসদে পুঁজিবাজার সংশ্লিষ্ট মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল পাস হয়েছে। একই দিনে পাস হওয়া আরেকটি বিলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) তদন্ত কাজের প্রয়োজনে যে কোনো ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের নথি তলবের ক্ষমতা দেওয়া হয়েছে।

স্মরণ-বিচিত্রার শাহাদত চৌধুরী by জাহাঙ্গীর হোসেন অরুণ

অস্ত্র খুব ছোটও হয়। যার হাতে যায় তার সাহস হয়ে যায় বড়। একবার অস্ত্র ধরলে পরে খালি হাতে থাকা দায়। ১৯৭১ সালে ঢাকায় ক্র্যাক প্লাটুন নামের গেরিলা বাহিনীতে যোগ দিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নিয়েছিলেন। সেক্টর-২-এর কমান্ডার জেনারেল খালেদ মোশাররফের সহযোগী হয়ে যুদ্ধ করেছেন।

'বিচ্ছিন্ন ঘটনা কারে কয়' by এ কে এম শাহনাওয়াজ

জুনায়েদ মণ্ডল মাঝ বয়সী সদালাপী মানুষ। হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন। বেশ রাজনীতিসচেতন। তাঁর ডাক্তারখানাসংলগ্ন একটি পত্রিকা বিক্রির স্টল আছে। নিজে একটি পত্রিকা রাখেন আর স্টল থেকে ধার করে আরো কয়েকটি পড়েন। রাজনৈতিক কলাম পড়ায় তাঁর নেশা আছে।

টিআইবির রিপোর্ট, বিভিন্ন মহলের প্রতিক্রিয়া by ওয়াহিদ নবি

সংসদ সদস্যদের সম্বন্ধে টিআইবি যে জরিপকাজটি প্রকাশ করেছে এবং তার প্রতিক্রিয়া যেভাবে বিভিন্ন মহল ব্যক্ত করেছে তাতে করে দুটি সন্তোষজনক ঘটনা ঘটেছে বলে মনে হয়। প্রথমটি হচ্ছে, তথ্যমন্ত্রী ও সংসদ সদস্যরা টিআইবির জরিপকাজটির পদ্ধতি জানতে চেয়েছেন।

সাদাকালো-একটি অগ্নিকাণ্ড ও কয়েকটি প্রশ্ন by আহমদ রফিক

বাংলাদেশের পোশাক শিল্প দেশের রপ্তানি আয়ের খুব বড় একটি খাত। এর প্রাণকণা গ্রাম থেকে আসা গরিব তরুণীকুল, যারা কোনো কোনো সমাজবিজ্ঞানীর মতে শ্রেণীগত নীরব বিপ্লব ঘটিয়েছে। কিন্তু ভেবে দেখার বিষয়, যাদের শ্রম, নিখুঁত কর্মদক্ষতায় দেশের বিশাল অর্থনৈতিক অর্জন, তাদের প্রাপ্তি কতটুকু।