Thursday, February 23, 2012

সাংবাদিকদের বেডরুম পাহারা দিতে কেউ বলেছে কী? by ফজলুল বারী

সাগরের এক ভাগ্নে দিগন্ত আমার ফেসবুক ফ্রেন্ড। তার নাম্বারটা কাছে ছিল। কিন্তু এতদিন কেন যেন ফোন করার সাহস করিনি। এর পরিবারটির সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ট সম্পর্কের কারনে এতবড় দুর্ঘটনার পর ফোন করে কী বলবো তা মানসিক কারণে কষ্টেরও ছিল। সব দ্বিধা ফেলে বৃহস্পতিবার ফোন করেছিলাম দিগন্তকে।

স্মরণ-হায় সোলায়মান!

শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা থেকে হেঁটে যাচ্ছিলাম পরীক্ষণ থিয়েটার হলের দিকে। হঠাৎ ডাক শুনে পেছনে তাকালাম। দেখলাম, হাসছে সোলায়মান। জিজ্ঞেস করলাম, যাও কোথায়? বলল, যাচ্ছি পরীক্ষণ থিয়েটারে। তখনই একঝাঁক হাসি আমার প্রায় কণ্ঠরোধ করেছিল। হাসিটার অর্থ বুঝলাম না।

ভাঙন-স্বপ্নদ্বীপ ভোলাকে বাঁচাতে এগিয়ে আসুন by নেয়ামত উল্যাহ

স্বপ্নদ্বীপ ভোলা। দুর্গম দ্বীপ। চারপাশে জল আর জল। এ দ্বীপকে, একটি স্বয়ংসম্পূর্ণ জেলাকে রক্ষা করতে ভোলাবাসী আন্দোলনে নেমেছে। আমাদের সরকারের উচিত, জেলাটিকে রক্ষা করা—আমাদের স্বপ্নকে রক্ষা করা। শুধু টাকা দিয়ে রক্ষা করলেই চলবে না; নিজে দাঁড়িয়ে থেকে রক্ষা করা যাকে বলে, সেভাবেই রক্ষা করা উচিত।

যুক্তি তর্ক গল্প-আমরা কি হারিয়ে ফেলছি রসবোধ? by আবুল মোমেন

রাজনীতিতে সহনশীলতার অভাব নিয়ে সমাজের সব মানুষই সোচ্চার। সমালোচনা সহ্য করার ক্ষমতা নেই—এমন সমালোচনার মুখোমুখি হতে হয় বিশেষভাবে শেখ হাসিনাকে। এর কারণ খালেদা জিয়া রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও কেবল দলের ও নিজের বক্তব্যেই অটল থাকেন। অনেকটা ভদ্রলোকের এককথার মতো।

প্রতিবাদ-শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের উদ্যোগ নিইনি by শমসের মবিন চৌধুরী

দৈনিক প্রথম আলোর ১৪ সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত একটি প্রতিবেদনের ব্যাপারে আমি আমার অবস্থান ব্যাখ্যা করা জরুরি বলে মনে করছি। উইকিলিকসের উদ্ঘাটিত তারবার্তার নামে প্রচারিত ওই প্রতিবেদনে বর্তমান প্রধানমন্ত্রীর পাসপোর্ট বাতিলের ব্যাপারে তখনকার জরুরি অবস্থার সরকারের এক সিদ্ধান্তের সঙ্গে আমার নাম জড়ানো হয়েছে। এ প্রসঙ্গে আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে, তথাকথিত তারবার্তায় সত্যকে বিকৃত করা হয়েছে।

মত দ্বিমত-জনদুর্ভোগ প্রতিকারের জন্যই হরতাল by মাহবুবউল্লাহ

তেল ও গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি ও সমমনা কয়েকটি দল আজ হরতাল পালন করছে। এর আগে গত সোমবার বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। কর্মীরা কয়েকটি বাসেও আগুন দিয়েছেন। অন্যদিকে পুলিশ সারা দেশে জামায়াতের কয়েক শ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

মত দ্বিমত-অরাজকতা সৃষ্টির জন্য এই হরতাল by হারুন-অর-রশিদ

তেল ও গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি ও সমমনা কয়েকটি দল আজ হরতাল পালন করছে। এর আগে গত সোমবার বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। কর্মীরা কয়েকটি বাসেও আগুন দিয়েছেন। অন্যদিকে পুলিশ সারা দেশে জামায়াতের কয়েক শ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

রাজপথ দখলের মহড়া দেখতে চাই না-হরতালে মাঠ গরম

হরতাল গণতান্ত্রিক অধিকার বলে যারা দাবি করে, তারা হরতাল আহ্বান ও পালনের ক্ষেত্রে জনগণের মতামত নেওয়ার বিন্দুমাত্র প্রয়োজন বোধ করে না। একইভাবে সরকার ও সরকারি দলও হরতাল ঠেকানোর নামে এমন সব কাণ্ড করে বসে, যাতে জনমনে ভীতির সঞ্চার হয়।

সরকারের ব্যয় কমাতে হবে-জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির চাপ

সাধারণ মানুষের জীবনযাত্রা নির্বাহের ব্যয় সহনীয় সীমা ছাড়িয়ে যাচ্ছে। সর্বশেষ ১৮ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেল ও গ্যাসের দাম আরেক দফা বাড়ানোর ফলে মূল্যস্ফীতির চাপও আরেক দফা বাড়বে—অর্থনীতিবিদেরা এমন আশঙ্কা প্রকাশ করছেন।

চারদিক-মার্সোকে পৃথিবী মনে রাখবে চিরকাল

এক দিন আগেই লিখছি মার্সেল মার্সোকে নিয়ে। কাল আমাদের প্রস্তুত হওয়ার পালা। তাঁকে নিয়ে সারা দিন কাটানোর পালা। ইতিহাস বলছে, ফরাসি বিপ্লবের সময় জনগণের মুখের কথার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হলে মূকাভিনয়শিল্প দেশের বিক্ষোভকে জাগিয়ে তুলেছিল।

সপ্তাহের হালচাল-সত্যের ঢাক আপনি বাজে by আব্দুল কাইয়ুম

এখন অভিযুক্ত ব্যক্তিরা বলছেন, উইকিলিকসে তাঁদের নামে যেসব গোপন তারবার্তা প্রকাশ করা হয়েছে, সেগুলো সব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ইত্যাদি। তাঁদের মূল কথা হলো, মার্কিন কূটনীতিকদের সঙ্গে বিভিন্ন সময়ে তাঁরা আলাপ করলেও প্রকাশিত কথাগুলো তাঁরা বলেননি।

ফিলিস্তিনি রাষ্ট্র-মধ্যপ্রাচ্য আগের মতো থাকবে না by রবার্ট ফিস্ক

চলতি সপ্তাহে ফিলিস্তিনি জনগণ নিজেদের কোনো রাষ্ট্র পাবে না। যদি তারা জাতিসংঘের সাধারণ পরিষদে পর্যাপ্ত পরিমাণ ভোট পায়, আর মাহমুদ আব্বাস মার্কিন-ইসরায়েলি শক্তির সামনে তাঁর স্বভাবসুলভ ছোট মনের পরিচয় না দেন, তবে তারা প্রমাণ করে দেবে যে তারা রাষ্ট্র হয়ে ওঠার উপযুক্ত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আগের ধার আর নেই।

নগর দর্পণ: চট্টগ্রাম-কাফকোর ঘটনা ও সাংসদের সম্মান by বিশ্বজিৎ চৌধুরী

একজন সাংসদের অনুরোধে স্থানীয় কিছু লোকজনকে কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছিল বহুজাতিক প্রতিষ্ঠান ‘কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি’ (কাফকো)। প্রশ্ন উঠতে পারে, যথাযথ নিয়োগ-প্রক্রিয়া অনুসরণ না করে এই অনুরোধে ঢেঁকি গেলা কতটা যুক্তিযুক্ত। সেই প্রশ্নে যাব না।

মত দ্বিমত-বিদেশি কোম্পানির স্বার্থেই দাম বাড়ছে by আনু মুহাম্মদ

জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ানোয় জনজীবনে এর চাপ পড়েছে, দ্রব্যমূল্যও বৃদ্ধির পরিস্থিতি তৈরি হয়েছে। এ বিষয়ের কার্যকারণ নিয়েদুজন অর্থনীতিবিদের দুটি লেখা প্রকাশ করা হলো। তেল-গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার পেছনে প্রধান যুক্তি হলো ভর্তুকি।

মত দ্বিমত-নবায়নযোগ্য জ্বালানিই সমাধান by মইনুল ইসলাম

জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ানোয় জনজীবনে এর চাপ পড়েছে, দ্রব্যমূল্যও বৃদ্ধির পরিস্থিতি তৈরি হয়েছে। এ বিষয়ের কার্যকারণ নিয়েদুজন অর্থনীতিবিদের দুটি লেখা প্রকাশ করা হলো। জ্বালানি তেলের পেছনে বেশ অনেকখানি ভর্তুকি দেওয়া হয়।

বিচার বন্ধের কর্মসূচি কীভাবে অধিকার?-বেপরোয়া জামায়াত

প্রতিবাদের অধিকার গণতন্ত্রে স্বীকৃত। কিন্তু গণতান্ত্রিক সমাজে বসবাস করতে হলে যেকোনো অধিকারের সীমারেখা মানতে হয়। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেছেন, ‘জামায়াত কোনো নিষিদ্ধ সংগঠন নয়, নির্বাচন কমিশনের একটি নিবন্ধিত দল।

সহিংস কর্মসূচি গ্রহণযোগ্য নয়-আবার হরতাল

প্রধান বিরোধী দল বিএনপি আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা যে হরতাল আহ্বান করেছে, তার যৌক্তিকতা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে। গতকাল দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

চারদিক-থেমো না শঙ্খচিল

তাঁর গান আগেও শুনেছি পথসভায়-ময়দানে। কিন্তু নিজের ভেতর জেগে ওঠার অনুভূতি প্রথম হয় শহীদ মিনারে। আখতারুজ্জামান ইলিয়াস প্রয়াণ করেছেন কদিন আগে। শহীদ মিনারে প্রথম শোকসভা ডাকা হয়েছিল বাংলাদেশ লেখক শিবিরের তরফ থেকে।

প্রাকৃতিক দুর্যোগ-ভূমিকম্পের ঝুঁকি নিরসনে কিছু প্রস্তাব by মেহেদী আহমেদ আনসারী

বাংলাদেশ ও এর আশপাশের এলাকায় ১৭৬২ থেকে ১৯৫০ সাল পর্যন্ত মোট নয়টি বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় সংঘটিত ৬ দশমিক ৮ মাত্রার সিকিম ভূমিকম্প ঢাকাসহ বাংলাদেশের সব মানুষকে যথেষ্ট আতঙ্কিত করেছে, যদিও এই ভূমিকম্পে বাংলাদেশে তেমন ক্ষতি হয়নি। তবে একই মাত্রার ভূমিকম্পে এ দেশে ভবিষ্যতে যথেষ্ট ক্ষতির আশঙ্কা রয়েছে। ভূমিকম্পের ঝুঁকি নিরসনের কিছু প্রস্তাব তুলে ধরতে চাই।

অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবসা-বাংলাদেশের কিডনি বাজার by মনির মনিরুজ্জামান

বাংলাদেশের কিডনি বাজারটি গত এক দশকের বেশি সময় ধরে সক্রিয় রয়েছে। এ বাজারের মূল চালিকাশক্তি হলো কিডনি ক্রেতা-বিক্রেতা, দালাল, চিকিৎসক ও ব্যবসায়ী। ১৯৯৯ সালে বাংলাদেশের সরকার মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজনের আইনটি পাস করে।

আরব বিদ্রোহ-লিবিয়াকে হারাল আফ্রিকা? by নক্স চিটিয়ো

বহু দশক ধরে লিবিয়া আফ্রিকার অপরিহার্য অংশ। গাদ্দাফির শক্ত ঘাঁটি সিরতে শহরে এখনো যুদ্ধ চলছে। এখানেই ১৯৬৩ সালে অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটির জন্ম হয়েছিল। স্থানীয় লিবীয়দের এক-চতুর্থাংশই কৃষ্ণাঙ্গ। অন্যদিকে লিবিয়ায় আফ্রিকা থেকে আসা অভিবাসী শ্রমিকের সংখ্যা ১০ লক্ষাধিক। গাদ্দাফি তাঁর চার দশকের শাসনামলে প্যান-আফ্রিকাবাদ ও আফ্রিকীয় বহু সংস্কৃতিবাদের প্রধানতম সমর্থক ছিলেন।

বাঘা তেঁতুল-বাংলানামা by সৈয়দ আবুল মকসুদ

হাজার বছর আগে, ১০১০ সালে পারস্য কবি ফেরদৌসী শেষ করেন শাহনামা। তাতে ছিল প্রায় ৬০ হাজার দ্বিপদী শ্লোক। যুদ্ধবিগ্রহ, ট্র্যাজেডি ও রাজরাজড়ার বীরত্বের কাহিনি—বেইমানি ও বিশ্বাসঘাতকতার উপাখ্যান ছিল না। চোগলখোরির তো নয়ই।

ভ্যাট প্রত্যাহারের সুফল ভোক্তারা পাবে কি?-চিনি ও সয়াবিন তেল

বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত জাতীয় সংসদের স্থায়ী কমিটি চিনি ও সয়াবিন তেলের দাম কমানোর লক্ষ্যে এই দুটি পণ্যের ওপর আরোপিত পাঁচ শতাংশ ভ্যাট (মূল্য সংযোজন কর) প্রত্যাহারের সুপারিশ করেছে। গত রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার তদারকির ওপর জোর দিয়ে

আগাম সতর্কতা ও প্রস্তুতিমূলক ব্যবস্থাই পথ-ভয় ছড়ানো ভূমিকম্প

রোববার সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকা যেভাবে ঝাঁকুনি খেয়েছে, তা সবার মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে। ভূমিকম্পের এ ধরনের কাঁপুনির অভিজ্ঞতা দেশবাসীর একেবারেই ছিল না। ভূমিকম্পের পূর্বাভাস জানতে না পারায় সতর্ক হওয়ারও সুযোগ নেই।

বাংলালিকস! by ফিউশন রহমান

localtalk@gmail.com উইকিলিকস ফাঁস করেছে আড়াই লাখ মার্কিন তারবার্তা। মার্কিন কূটনীতিকদের ভাষ্যে এসব তারবার্তায় বেরিয়ে এসেছে বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতার অন্দরমহলের খবর। সেটা স্বাভাবিকই। কেননা, মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিশ্বের মোড়ল। বাংলাদেশের মতো গরিব রাষ্ট্রের খুঁটিনাটি বিষয়ে খবরদারি-নজরদারি করা তারই সাজে।

একটি ফাটক (ফেসবুকে যে নাটক) by আলিম আল রাজি

চরিত্র: ছেলে ১, ছেলে ২, মেয়ে। মঞ্চ: ফেসবুক। নীল আর সাদা রং মিলে কিছুটা স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করবে। দৃশ্য এক:
মঞ্চে ধীরপায়ে এল একটি মেয়ে। সে হলো মেয়ে ১। এরপর এল একটি ছেলে। সে হলো ছেলে ১।মঞ্চে লেখা এল: মেয়ে ১ ওয়ান্টস টু বি ইওর ফ্রেন্ড।

যা চলে তাই গাড়ি by তারাপদ রায়

এক ড্রাইভার তার দেশোয়ালি ভাইদের সঙ্গে এক ছুটির দিনে যাদুঘর দেখতে গেছে। যাদুঘরে হাজার রকম দেখার জিনিস, দেখতে দেখতে সে তার বন্ধুদের নিয়ে এসেছে ম্যমির ওখানে। ম্যমিটি যে একটা মৃতদেহ সেটা সে বুঝতে পেরেছে কিন্তু ম্যমিটি একটু দেখেই ম্যমির গায়ে কি একটা কথা পড়ে সে দৌড়ে যাদুঘর থেকে বেরিয়ে যায়।

চারদিক-সুরের পরশমণি

‘বাজান রে, লাইগ্যা থাকিস’ বলে ওস্তাদ আলাউদ্দিন খাঁ যাঁকে আশীর্বাদ করে মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন, ড. যামিনীনাথ গঙ্গোপাধ্যায় যাঁকে বলেছিলেন, ‘করুণা রে, প্রচারে শিল্পীর ব্যর্থতা আর প্রকাশে সার্থকতা।’ আর যিনি বলে থাকেন, ‘সংগীত বিলাসের সামগ্রী নয়, সংগীত সাধনার মাধ্যমেই পরমেশ্বরের শ্রীচরণ লাভ করা যায়।

সরল গরল-যুক্তরাষ্ট্র বন্ধু হতে পারলে বিএনপি নয় কেন? by মিজানুর রহমান খান

মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৈকট্য ও সমঝোতা থেকে আমরা বুঝতে চাই, বিএনপির সঙ্গে তাঁর অহিনকুল সম্পর্কের গভীরতা কতটুকু। এটা এখন মাপা চলে আর সুযোগটি এনে দিয়েছে উইকিলিকস। যুক্তরাষ্ট্র ও বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের এই বৈপরীত্য একটি ইস্যুতে নয়, এর বহুমাত্রিক তাৎ পর্য আছে।

নাগরিক বিড়ম্বনা-সহজে বিল ও ট্যাক্স পরিশোধ by মো. আলী আকবর মল্লিক

অবসরপ্রাপ্ত চাকরিজীবী, পেশায় প্রকৌশলী রেদওয়ান রহমান ঢাকার একটি আবাসিক এলাকায় বাস করেন। চারতলা বাড়ির একটি তলায় নিজে থাকেন, অন্যগুলো ভাড়া দিয়েছেন। অবসর ভাতা আর হাউজ বিল্ডিং লোন নিয়ে শেষজীবনে বাড়িটি করেছেন। একটি ট্রেড লাইসেন্স আছে কিছু কনসালট্যান্সির কাজ করার জন্য।

জাতিসংঘে ফিলিস্তিন-স্বাধীনতা অর্জনের পথে আরেকটি পদক্ষেপ by ইউরি আভনেরি

স্থানীয় এক ব্যক্তি আমার সাক্ষাৎ কার নেওয়ার সময় জিজ্ঞাসা করলেন, ‘এটাই কি আপনার জীবনের সবচেয়ে খুশির সপ্তাহ হবে?’ তাঁর ইশারা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির জন্য ফিলিস্তিনের জাতিসংঘে যাওয়ার দিকে। প্রশ্নটা আমাকে বিস্মিত করল। বললাম, ‘তা কেন হবে?’

নদীর পানি ভাগাভাগি-মমতাহীন মমতা, মমতাহীন ভারত by নজরুল ইসলাম

সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকের আশানুরূপ সাফল্যের অভাবের জন্য অনেকেই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করেছেন। কিন্তু মমতা ব্যানার্জি মমতাহীনা কি না, সে প্রশ্ন এখানে নিরর্থক। একজন চৌকস রাজনীতিবিদের মতো তিনি তাঁর স্বার্থ দেখেছেন এবং তা দেখতে গিয়ে নিজ দেশের প্রধানমন্ত্রীকে বিব্রত এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যসমূহের মুখ্যমন্ত্রীদের এবং জনগণকে হতাশ করতে দ্বিধা করেননি।

যুক্তরাষ্ট্রের বোধোদয় শান্তির জরুরি শর্ত-জাতিসংঘের দরবারে ফিলিস্তিনের স্বাধীনতা

স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পথে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন ফিলিস্তিনি নেতৃত্ব। পৃথিবীর অন্যতম প্রাচীন জাতি হিসেবে স্বাধীনতার দাবি নিয়ে তাঁরা হাজির হতে যাচ্ছেন জাতিসংঘের দরবারে। ৬৩ বছর ধরে চলমান ফিলিস্তিনি ভূখণ্ড দখল এবং অব্যাহত আগ্রাসন ও হত্যাকাণ্ডের অবসানে একটি স্বাধীনতার স্বীকৃতি ছাড়া ফিলিস্তিনের জন্য শান্তিপূর্ণ কোনো

জনজীবনে দুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি নয়-বিরোধী দলের সমাবেশ

প্রধান বিরোধী দল বিএনপিসহ চারদলীয় জোট ২৭ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে; সেই সমাবেশ থেকে বিএনপির প্রধান বেগম খালেদা জিয়ার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার কথা। সমাবেশে সমমনা অন্যান্য দলের নেতা-কর্মীদেরও আমন্ত্রণ জানানো হবে; সেসব দলের মধ্যে থাকবে সেই দলগুলোও, যারা গড়ে উঠেছে বিএনপি থেকে বেরিয়ে যাওয়া

চারদিক-হাওরের জল-জলসায়

মেঘলা আকাশ। চারদিকে আবছা অন্ধকার। অন্ধকারেও হাওরের জলে মৃদুমন্দ ঢেউয়ের খেলা দেখছি। কখনো চোখে ভাসছে দূরের গ্রাম। মনে হয় এগুলো গ্রাম নয়, জলের বুকে হিজল-করচার ছোট ছোট বাগ। হাওর কখনো শান্ত, আবার কখনো বাতাসে ঢেউ বাড়ে। ছোট-বড় ঢেউ ছাপিয়ে চলছে আমাদের নৌকা।

খোলা হাওয়া-সুখের উপাত্ত ও উইকিলিকস-ঝড় by সৈয়দ মনজুরুল ইসলাম

অর্থনীতিতে সুখের উপাত্ত বা হ্যাপিনেস ডেটার ব্যবহার আছে। বিশেষ করে, সামাজিক কল্যাণের ক্ষেত্রে সরকারি নীতির প্রভাব নির্ণয়ে এ রকম জ্ঞান আমাকে দিয়েছিলেন এক অর্থনীতিবিদ বন্ধু। কয়েক বছর আগে কাগজে দেখেছিলাম, ‘গ্লোবাল হ্যাপিনেস ইনডেক্স’-এ বাংলাদেশ বিশ্বের দেশগুলোর ওপরের দিকে রয়েছে।

আল-কায়েদা-‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’: পেছনের মিথ by প্যাট্রিক ককবার্ন

গত কয়েক মাসে আল-কায়েদার সবচেয়ে ভয়াবহ হামলা ছিল কোনটা? গত সপ্তাহে ‘সন্ত্রাসবাদ’ মোকাবিলা নিয়ে নানা সাধুবাদ শোনা গেলেও আল-কায়েদার সাম্প্রতিক সবচেয়ে ভয়াবহ হামলার খবর কানে গেছে খুব কম মানুষেরই। এটি ঘটেছে ১৫ আগস্ট।

জনস্বাস্থ্য-চিকিৎ সায় অবহেলা ও অবহেলায় চিকিৎ সা by এ বি এম আবদুল্লাহ

সম্প্রতি অল্প সময়ের ব্যবধানে চিকিৎ সায় ‘অবহেলা’ বা ‘ভুল’জনিত কারণে রোগীর মৃত্যুর বেশ কিছু অভিযোগ মিডিয়ায় এসেছে। বরাবরের মতো এ নিয়ে রোগীর লোকদের সঙ্গে হাসপাতাল বা ক্লিনিক কর্তৃপক্ষের গোলযোগ, হাতাহাতি ঘটেছে, থানাপুলিশ জড়িত হয়েছে এবং হাসপাতালের চিকিৎ সক, কর্মকর্তা ও নার্সদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। প্রসঙ্গটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, আর তাই বিশদ আলোচনার দাবি রাখে।

বিশেষ সাক্ষাৎ কার-ভারত বুঝতে পেরেছে দুই দলের সঙ্গেই সম্পর্ক রাখতে হবে by শমসের মবিন চৌধুরী

শমসের মবিন চৌধুরীর জন্ম ১৯৫০ সালে চট্টগ্রামে। স্কুল ও কলেজের পর্ব শেষ করে পাকিস্তানি সেনাবাহিনীতে যোগ দেন ১৯৬৭ সালে। একাত্তরে অংশ নেন মুক্তিযুদ্ধে, ১১ এপ্রিল চট্টগ্রামের কালুরঘাটে এক সরাসরি যুদ্ধে আহত হয়ে বন্দী হন পাকিস্তানি সেনাবাহিনীর হাতে। ’৭১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পান বন্দিদশা থেকে।

একরাম বাহিনীর’ প্রথম আলো লোপাট-অন্ধ হলেই কি প্রলয় বন্ধ থাকে

ক্ষমতান্ধ ব্যক্তিদের আচরণ প্রায়ই প্রবাদের মতো হয়। প্রবাদ ছিল, অন্ধ হলেই প্রলয় বন্ধ থাকে না। প্রবাদ আছে, উটপাখি ঝড়ের ভয়ে বালুতে মুখ লুকিয়ে ভাবে, ঝড় তার গায়ে লাগছে না। নোয়াখালীর সাংসদ একরামুল করিম চৌধুরীর লোকজন প্রবাদ-কথিত সেই অর্বাচীনতাই করছে। তারা ‘নোয়াখালীতে সাংসদ একরামের “খলিফার শাসন”!

প্রাপ্তি জানার অধিকার দেশবাসীর আছে-মন্ত্রী-আমলাদের বিদেশ সফর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার সচিবদের সঙ্গে যে বৈঠক করেছিলেন, তাতে বেশ কয়েকজন সচিব অনুপস্থিত ছিলেন দেশের বাইরে থাকার কারণে। বিষয়টি তাঁর নজর এড়ায়নি। প্রধানমন্ত্রী সচিবদের ঘন ঘন বিদেশ সফরে বিরক্তি প্রকাশ করেন এবং জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া সচিবদের বিদেশ সফরে না যাওয়ার কথা বলেন।

তেল-চিনির দাম-রমজানের আগেই লাগাম টানুন

সংযমের মাস রমজান এগিয়ে আসছে। এর সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ মানুষের আতঙ্কও বাড়ছে। আতঙ্কের কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি। বিষয়টি নিয়ে সরকারের উদ্বেগ আছে। এ জন্য অনেক আগেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যে তেল ও চিনির সরবরাহ ব্যবস্থায় ডিও প্রথা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেনায় ডুবে যাচ্ছে বিমান-আবার বড় হোক তার পৃথিবী

আকাশে শান্তির নীড়' রচনা ছিল বিমানের লক্ষ্য। পৃথিবীকে ছোট করে আনার চেষ্টা ছিল। সে চেষ্টায় কখনো সাফল্য আসেনি তা নয়। কিন্তু এখন সে শান্তির নীড় গুটিয়ে গেছে। ছোট হয়ে গেছে বিমানের পৃথিবী। জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় এ সংস্থাটি এখন দেউলিয়া হওয়ার পথে। বিমানকে লাভজনক একটি প্রতিষ্ঠান করার লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে কম্পানি করা

পবিত্র কোরআনের আলো-আল্লাহ তায়ালা মানুষকে শাস্তি দিতে চান না যদি মানুষ সুপথে চলে

১৪৪. ইয়া আইয়্যুহাল্লাযীনা আমানূ লা-তাত্তাখিযূল কাফিরীনা আওলিইয়াআ মিন দূনিল মু'মিনীন; আতুরীদূনা আন তাজ'আলূ লিল্লাহি 'আলাইকুম সুল্ত্বানাম মুবীনা। ১৪৫. ইন্নাল মুনাফিক্বীনা ফিদ দার্কিল আস্ফালি মিনান নার; ওয়া লান তাজিদা লাহুম নাসীরা।

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ by ড. নিয়াজ আহম্মেদ

স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত একটি দেশের পুনর্গঠনের অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। শিক্ষার প্রাথমিক ভিত হিসেবে এ ধরনের সিদ্ধান্ত শিক্ষক সমাজের আর্থিক উন্নতিসহ জাতীয় উন্নয়নে এক অনন্য অধ্যায়ের সূচনা করে। প্রাথমিক শিক্ষার অবস্থা দিন দিন উন্নতির দিকে যেতে থাকে।

চালচিত্র-দেশপ্রেম, কর্মসংস্কৃতি, দেশগড়ার দুর্জয় সংকল্প by শুভ রহমান

জাপানের ভয়াবহ সুনামি, ভূমিকম্প আর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিপর্যয়ের কথা আমরা জেনেছি। চেরনোবিল, ভূপাল_সব পারমাণবিক বিপর্যয়কেই তা ছাড়িয়ে গিয়েছিল। তবু কী আশ্চর্য জাদুমন্ত্রে জাপান আবার প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে নিজের পায়ে খাড়া হয়েছে,

চরাচর-বাংলা একাডেমীতে নেই কোনো শহীদ মিনার by স্বপন কুমার দাস

ঢাকার যেসব পুরনো ভবনের সঙ্গে জড়িয়ে আছে বাঙালি জাতির আবেগ-উচ্ছ্বাস, তার মধ্যে বর্ধমান হাউস অন্যতম। এ ভবনে বসেই তৎকালীন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন বায়ান্নর একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য আন্দোলনরত ছাত্র-জনতার প্রতি পুলিশকে গুলি করার নির্দেশ দেন।

স্বাস্থ্যসেবার চালচিত্র by লুৎফর রহমান রনো

রোগী একজন শিক্ষিত-সচেতন নাগরিক। তাঁর শরীরে যে কিছু রোগ তাঁকে মাঝেমধ্যে পীড়া দেয়, সে রোগগুলো সম্পর্কে তিনি মোটামুটি সচেতন। বাস করেন প্রত্যন্ত গ্রামে। হঠাৎ একদিন বুকের নিচে (তাও বাঁ দিকে) প্রচণ্ড ব্যথা শুরু হয়। তার পরও তিনি নিশ্চিত, এটি হৃৎপিণ্ডের ব্যথা নয়। তবু বেতাল ব্যথার কারণে দ্রুত ভর্তি হলেন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে।

পলাশীর যুদ্ধ : স্বাধীনতা-সূর্য অস্তমিত নয় পরাধীনতার হাতবদল by ড. তুহিন ওয়াদুদ

বাংলার ইতিহাস, পরাধীনতার ইতিহাস। এই পরাধীনতার ইতিহাস কবে থেকে শুরু হয়েছে তা নিশ্চিত করে বলা যায় না। প্রচলিত অর্থে ব্রিটিশ ঔপনিবেশিকতাকে পরাধীনতার সময় বলে গণ্য করা হলেও প্রকৃত অর্থে এই পরাধীনতার ইতিহাস অনেক দীর্ঘ। ইংরেজরা এ দেশে আসার আগে থেকেই এ দেশ পরাধীনতার গ্রাসে পতিত ছিল।

আওয়ামী লীগের সংগ্রামের ৬২ বছর by সুভাষ সিংহ রায়

আমার এক প্রিয় মানুষ অঞ্জন রায় প্রায়ই বলেন, আওয়ামী লীগ তার বন্ধু চেনে না। বেশ আগে আহমদ ছফা বলেছিলেন, আওয়ামী লীগ যখন জয়লাভ করে তখন একা জয়লাভ করে; কিন্তু যখন পরাজিত হয় তখন সমগ্র জাতি পরাজিত হয়। আহমদ ছফার এ উক্তির দ্বিতীয় অংশের সঙ্গে একমত হলেও প্রথম অংশের সঙ্গে কিছুটা দ্বিমত রয়ে যায়।

সাদাকালো-তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংঘাতের অশুভ সূচনা-২ by আহমদ রফিক

তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে দুই দিনের হরতাল_তার দিনতামামি নেওয়ার আগে পূর্বকথায় ফিরে যেতে হয়। নিরপেক্ষ বিচারে (যদিও খালেদা জিয়ার একদা বক্তব্য, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়_আমাদের বিবেচনায় মৃত্তিকাবিচ্ছিন্ন অবাস্তব চিন্তার প্রকাশ। দলীয় রাজনীতি নিরপেক্ষ মানুষের সংখ্যা কম নয়।

প্রাক-প্রাথমিক শিক্ষা-ভিত্তি মজবুত করাটাই জরুরি

শিক্ষাই জাতির মেরুদণ্ড'_পুরনো এ কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই মেরুদণ্ড সোজা ও শক্ত রাখার কাজটাই এখন জরুরি। যেকোনো মূল্যে শিক্ষার মান উন্নত করতে হবে। শিক্ষাকে মানসম্মত করতে হবে। শিক্ষার মান বাড়ানোর কাজটা শুরু করতে হবে একেবারে গোড়া থেকে। আমাদের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।

'ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল'-যোগাযোগ খাতের প্রকল্প বাস্তবায়নে গতি চাই

বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার পূরণের লক্ষ্যে যোগাযোগ খাতে দীর্ঘর্তম পদ্মা সেতু, ঢাকায় ৩২ কিলোমিটার উড়াল সেতুসহ বেশ কিছু বড় প্রকল্প হাতে নিয়েছিল। কিন্তু সেগুলো বাস্তবায়নের গতি এতটাই ধীর যে কেবল হাঁকডাকই সার হচ্ছে। ফলে বিখ্যাত সেই পঙ্ক্তিটির কথাই মনে এসে যায়, 'ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল'।

পবিত্র কোরআনের আলো-মুনাফিকদের ব্যাপারে শেষ বিচারের দিন সঠিক ফয়সালা হবে

১৪১. আল্লাযীনা ইয়াতারাব্বাসূনা বিকুম; ফাইন কা-না লাকুম ফাতহুম্ মিনাল্লাহি ক্বা-লূ আলাম নাকুম্ মাআ'কুম; ওয়াইন কা-না লিল্কা-ফিরীনা নাসীবুন ক্বা-লূ আলাম নাছতাহ্উইয্ আ'লাইকুম ওয়ানাম্না'কুম্ মিনাল মু'মিনীনা; ফাল্লাহু ইয়াহ্কুমু বাইনাকুম ইয়াওমাল কি্বইয়ামাতি; ওয়া লান ইয়্যাজআ'লাল্লা-হু লিলকা-ফিরীনা আ'লাল মু'মিনীনা ছাবীলা।

কুড়িয়ে পাওয়া সংলাপ-'মানুষ হতে ব্যর্থ আমি ছাগল হতে চাইছি' by রণজিৎ বিশ্বাস

প্রতিবারই চেষ্টা থাকে, এবারও ছিল এবং এবারই প্রথম চেষ্টা থাকার পরও ফেল করলাম। আমার এক ভাবশিক্ষকের প্রস্থান দিবসের (১৪ মে) অনুষ্ঠানে উপস্থিত হতে পারলাম না। আমাকে শ্রমজীবনের একটি দাবি অবিকল্পভাবে পূরণ করতে হচ্ছিল।

খুলনা ওয়াসা কি জেগে ঘুমায়? পাঁচ দিন ধরে পানি সরবরাহ বন্ধ

পানি ছাড়া মানুষের জীবন অচল—এ কথা সম্ভবত খুলনা ওয়াসা কর্তৃপক্ষের জানা নেই। জানা থাকলে নগরের ঘনবসতিপূর্ণ মুজগুন্নি এলাকায় পাঁচ দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকার পরও তারা এমন নির্বিকার থাকতে পারত না। এলাকার দুটি মোটরের একটি বিকল হওয়ায় পানি ওঠানো যাচ্ছে না বলেই দায়িত্ব শেষ করেছেন ওয়াসার কর্মকর্তারা। সেখানকার বাসিন্দা, যারা ট্যাঁকের পয়সা দিয়ে পানি কেনে, তাদের বঞ্চিত রাখার অধিকার ওয়াসার নেই। মোটর খারাপ হলে তা মেরামত করার দায়িত্ব ওয়াসা কর্তৃপক্ষের। ১৬ ফেব্রুয়ারি থেকে পানি সরবরাহ বন্ধ আছে। এই মোটর কত দিনে সারানো যাবে, সে ব্যাপারেও ওয়াসার কর্মকর্তারা কিছু বলতে পারছেন না।
এর মাধ্যমে খুলনা ওয়াসা কেবল দায়িত্বহীনতারই পরাকাষ্ঠা দেখায়নি, তারা এলাকাবাসীর পানি পাওয়ার মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করেছে। কোনো কারণে এলাকায় পানির মোটর বন্ধ থাকলে ওয়াসার দায়িত্ব দ্রুত সেই মোটর সারানো এবং অন্তর্বর্তী সময়ের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় এলাকাবাসীর কাছে পানি পৌঁছানো। প্রয়োজনে তারা সে জন্য বাড়তি অর্থ নিতে পারে। কিন্তু এভাবে দিনের পর দিন পানি থেকে মানুষকে বঞ্চিত করতে পারে না।
গ্রামগঞ্জে নাহয় খাল-পুকুর থেকে পানি সংগ্রহ করা যায়। শহরবাসীর সেই সুযোগ নেই। ওয়াসাই ভরসা। কিন্তু খুলনা ওয়াসা যদি এভাবে দায়িত্বহীনতার পরিচয় দেয়, মানুষ কোথায় যাবে? সব এলাকায় টিউবওয়েলও নেই যে বিকল্প পথে তারা পানি সংগ্রহ করতে পারবে। বিদ্যুৎ ছাড়াও হয়তো মানুষ চলতে পারে। প্রয়োজনে মোমবাতি ও হারিকেন বিদ্যুতের বিকল্প হতে পারে। কিন্তু পানির বিকল্প নেই। অন্তত জীবনধারণ ও গৃহস্থালির জন্য কিছু পানি তো তার চাই।
অতএব, অবিলম্বে খুলনার মুজগুন্নি এলাকায় পানি সরবরাহ করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। একই সঙ্গে কেন মোটর নষ্ট হলো, কাদের কারণে নষ্ট হলো, তা-ও খতিয়ে দেখা হোক। সরকারি সম্পদ এভাবে নষ্ট হতে দেওয়া যায় না। অনেকেই ভাবেন, মোটর নষ্ট হওয়া মানেই নতুন মোটর কেনা এবং কমিশন পাওয়া। কেবল খুলনা ওয়াসা নয়, সেবা খাতের সব প্রতিষ্ঠানকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানাই।

নগ্ন হতে দ্বিধা নেই!

ফেব্রুয়ারির ২০ তারিখ ছিল জিয়া খানের ২৩ তম জন্মদিন। আর এই জন্মদিনটি নতুন ছবির শুটিং ও মধ্যে দিয়েই কাটিয়েছেন। পাশাপাশি বেশ কিছু মিডিয়ার সঙ্গেও কথা বলেছেন তিনি। মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান দেন তিনি। চরিত্রের প্রয়োজনে সব কিছুই তিনি করতে রাজি আছেন বলেও জানান। জিয়ার এমন মন্তব্যের বিপরীতে তার কাছে একটি বলিউড ভিত্তিক চ্যানেলের প্রশ্ন ছিল মল্লিকার মতো খোলামেলা হয়ে কোআর্টিস্টের সঙ্গে বিছানার দৃশ্যে অভিনয়ে করতে রাজি আছেন কিনা। এমন প্রশ্নের উত্তরে বেশ অকোপটেই তিনি বলেন, আমি কারও মতো হতে চাই না। তবে চরিত্রের প্রয়োজনে যতটা নগ্ন হওয়া দরকার তা হতে আমার কোন দ্বিধা নেই। আর বলিউডের মতো বড় জায়গায় বিছানার দৃশ্যতো করতেই হতে পারে। আমি এক্ষেত্রে সব অভিনেত্রীদের সাহসিকতাকে ছাপিয়ে যেতে চাই। মল্লিকা, তনুশ্রী, বিদ্যা বালান এ ধরনের দৃশ্যে ক্যামেরাবন্দি হয়ে বেশ আলোচিত হয়েছেন। গ্ল্যামারার হট অভিনেত্রী হিসেবে আমারও বেশ নাম ডাক রয়েছে। আমি এই অবস্থানটিকে আরও দৃঢ় করতে চাই। সবচেয়ে হট অভিনেত্রীতে পরিণত হতে চাই। জিয়া খান শুধু সব থেকে হট অভিনেত্রী হওয়ার  বক্তব্যই দেননি। সেই লক্ষ্য পূরণের সময়ও বেঁধে দিয়েছেন। ২৪তম জন্মদিনের মধ্যেই তিনি সবচেয়ে হট অভিনেত্রী হিসেবে প্রমাণ করবেন বলেও জানিয়েছেন। আর সেই হিসেবে আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ বিষয়ে জিয়া বলেন, আমি হলফ করে বলতে পারি আগামী ২৪ বছর পূর্ণ হওয়ার আগেই এক্ষেত্রে দৃঢ় একটি ইমেজ দাঁড় হবে আমার। ইতিমধ্যে সেরকম কিছু ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি আমি। এ ছবিগুলোতে শরীরসর্বস্ব চরিত্রেই দর্শকরা তাদের প্রিয় জিয়া খানকে দেখতে পাবেন।

জাতিসংঘের পরিদর্শক দলকে ইরানের সাইটে প্রবেশে বাধা

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ইরানের একটি গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিতে প্রবেশ করতে বাধা দেয়া হয়েছে তাদের একদল পরিদর্শককে। সমপ্রতি বছরগুলোতে তেহরানের দক্ষিণে অবস্থিত পারচিন নামক ওই সামরিক সাইটেই ইরান তাদের পরমাণু অস্ত্র প্রকল্পের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিস্ফোরকের পরীক্ষা চালিয়েছে বলে সন্দেহ করা হয়। ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি (আইএইএ) এক বিবৃতিতে বলেছে, দুই দিনের আলোচনার পর পরমাণু প্রকল্প ইস্যুতে কোন চুক্তি না করেই ইরান থেকে তাদের পর্যবেক্ষক দল ফিরে যাচ্ছে। আইএইএ’র পরিচালক জেনারেল ইউকিয়া আমানো সাইটটি পরিদর্শনের অনুরোধ না রাখায় হতাশা ব্যক্ত করেছেন। তবে, সামরিক উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে পশ্চিমা বিশ্ব যে অভিযোগ এনেছে, তা বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ইরান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

গণপরিবহন-পাতালরেলে জট দূর, বিমানবাহিনীর উল্টা সুর by শেখ হাফিজুর রহমান

ঢাকা এখন প্রায় অকার্যকর এক শহর। জনসংখ্যার চাপ, নির্মল বাতাসের অভাব, বিশুদ্ধ পানির দুষ্প্রাপ্যতা, পুলিশের নিষ্ঠুরতা, ট্রাফিক জ্যাম, নোংরা-আবর্জনার স্তূপ—সবকিছু মিলিয়ে দিন দিন ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে উঠছে। পথে বেরোলে এখন প্রায়ই মনে হয়, পৃথিবী যেন ঢাকা শহরের রাস্তায় এসে থমকে গেছে।

সিরিয়ায় ব্যাপক সহিংসতা: শতাধিক নিহত

সিরিয়ায় গতকাল এক রক্তক্ষয়ী সহিংসতার ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। শুধু হোমস শহরেই ৪০ জন নিহত হয়েছে। দেশটির বিভিন্ন স্থানে আরও বহু মানুষ আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে নতুন এক ভিডিওচিত্রে দেখা গেছে, কমপক্ষে ৫শ’ সরকারি সেনা সদস্য আসাদবিরোধী বাহিনীতে যোগ দিয়েছে। সিরিয়ায় মানবিক সাহায্য পৌঁছে দিতে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। এ খবর দিয়েছে বিবিসি। সিরিয়ার বাবা আমোর শহরে ব্যাপক বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। সেখানে আটকা পড়েছে প্রায় ২৮ হাজার বেসামরিক মানুষ। সিরীয় সেনাবাহিনী বেসামরিক এলাকাগুলোতেও হামলা চালাচ্ছে বলে জানা গেছে। প্রেসিডেন্ট আসাদ বিরোধীদের ওপর সরকারি বাহিনীর অব্যাহত দমন-পীড়নে গত দুই সপ্তাহে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আর এজন্য পশ্চিমা বিশ্ব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার ভেটোকেই দায়ী করছে।

দুই দু’গুণে পাঁচ-পুনশ্চ হিমশীতল পরশ by আতাউর রহমান

কথাটা এই কলামে এর আগে বলেছি কি না, মনে নেই। দ্বিরুক্তি হলেও দুঃখ প্রকাশ ছাড়া কিছু করার নেই। লেখকেরা সাধারণত দুই শ্রেণীর—মাকড়সা টাইপ ও তাঁতি টাইপ। মাকড়সা তার নাভি থেকে সুতা বের করে জাল বোনে, যে কারণে মাকড়সার অপর নাম হচ্ছে ঊর্ণনাভ।

জ্বালানি-পরিবেশবান্ধব প্রযুক্তি উ ৎপাদন ব্যয় কমায় by মুশফিকুর রহমান

দেশে বাণিজ্যিক জ্বালানির ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় এবং শিল্প-বাণিজ্যের জন্যও ব্যয় বাড়ছে। বর্ধিত চাহিদার জ্বালানি তেল আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিদেশি ব্যাংকগুলোর কাছে বারবার ঋণ নিতে বাধ্য হচ্ছে।

কালের পুরাণ-গণতন্ত্র, বাংলাদেশি স্টাইল! by সোহরাব হাসান

বহু মত ও পথের সম্মিলনে গণতন্ত্র পরিপূর্ণতা লাভ করে। এখানে একক সিদ্ধান্তের কোনো স্থান নেই।’১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের বাণী।পাঠক, মাননীয় স্পিকারের বক্তব্যের সঙ্গে আমাদের দেশের প্রায়োগিক গণতন্ত্রের মিল খুঁজতে গেলে প্রথমেই হোঁচট

দুর্নীতিগ্রস্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে-ভিজিএফ কার্ড দুর্নীতি

গরিবের খাদ্য নিয়ে দুর্নীতির বিষয়ে এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশের পর সরকারের তরফে রুটিন প্রতিক্রিয়া দেখানো দুঃখজনক। গত ৮ সেপ্টেম্বর গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ১৩টি গ্রামের ওপর পরিচালিত সমীক্ষায় দেখা যায়,

নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ দিন-সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বৃহস্পতিবার সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকটি ছিল গুরুত্বপূর্ণ। কার কাজে তিনি সন্তোষ প্রকাশ করেছেন, কার কাজে অসন্তুষ্ট হয়েছেন, তার চেয়ে উদ্দীপক হলো, বৈঠকে উপস্থিত ৪৮ জন সচিবের মধ্যে ২৪ জনই বক্তব্য দিয়েছেন।

বাংলাদেশে পরিবর্তনের চালচিত্র by মামুন রশীদ

আমরা আজকাল পরিবর্তনের পথেই হেঁটে চলেছি এবং আমাদের দৈনন্দিন জীবনযাত্রা সেভাবেই অভ্যস্ত হয়ে উঠছে। কিন্তু কিভাবে পরিবর্তনটা ঘটেছে কিংবা এরই মধ্যে কতটা পরিবর্তন সাধিত হয়েছে তা নিয়ে ভাবা কিংবা পেছন ফিরে তাকানোর মতো সময় যেন অনেকের হাতেই নেই।

চরাচর-বস্তির অন্য জগৎ by সাইফুল ইসলাম খান

'বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,/অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।' সভ্যতার ক্রমবিকাশে এভাবেই নারীর বন্দনা করেছেন কবি। কিন্তু পুরুষশাসিত সমাজব্যবস্থায় পুরুষরা নারীর এ অবদানকে বরাবরই অস্বীকার করে আসছে। নানা বৈষম্যের মধ্য দিয়ে নারী যুগে যুগে হয়েছে সহিংসতার শিকার।

বাজেটে উপেক্ষিত পার্বত্য চট্টগ্রাম by শাহনেওয়াজ বিপ্লব

বাংলাদেশের কথা ভাবলে আমাদের মনে পড়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের কথা। বাংলাদেশের কথা মনে হলে আমাদের মনে আসে বগুড়া, কুষ্টিয়া, মুন্সীগঞ্জ অথবা কক্সবাজারের কথা। পার্বত্য চট্টগ্রাম; তার খাগড়াছড়ি, বান্দরবান আর রাঙামাটির কথা, আমাদের মনেই আসে না।

আলো ফিরে আসুক চোখে আলো আসুক মানসিক অন্ধত্বে

ইদানীং সংবাদপত্রগুলোর ওয়েবসাইটে খবরের নিচে পাঠকের প্রতিক্রিয়া লেখার জায়গা থাকে। কোন খবর পাঠক কিভাবে নিচ্ছেন, এ নিয়ে তাঁদের মতামত কী তা জানার বেশ ভালো ব্যবস্থা। আমাদের সহকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্কর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মঞ্জুরের ওপর নির্যাতনের পর সাধারণ মানুষ কী ভাবছে, তা জানতে এসব

সময়ের প্রতিধ্বনি-ভারতের আশা-জাগানিয়া উদ্যোগ by মোস্তফা কামাল

গত বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরটি ছিল দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ। ওই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্কর্কে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। সুযোগ তৈরি হয় কংগ্রেস ও আওয়ামী লীগ তথা ইন্দিরা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিব পরিবারের মধ্যে ঐতিহ্যগত পারিবারিক সম্কর্ক ঝালাই করে

চলতি পথে-মণি সিংহের স্মৃতিসৌধে

বেনু দেবনাথ। কোনো গল্পের কেন্দ্রীয় চরিত্র হওয়ার মতো বৈচিত্র্যপূর্ণ ব্যক্তিত্ব নেই তাঁর। নেই তাঁর কাজে-কর্মে প্রখর প্রতিভার স্ফুরণ। অপরিসীম দারিদ্র্য ক্ষীণাঙ্গী এই নারীর জীবনের প্রতিটি অধ্যায়ের সঙ্গে যুক্ত। এই দারিদ্র্যকে মেনে নিয়েছিলেন বেনু দেবনাথ; স্বামী-সন্তান নিয়ে সনাতন ধর্মাবলম্বী সমাজের সঙ্গে জীবন যাপন করেছিলেন হাসিমুখেই।

বসবাসের অনুপযোগী শহর-ঢাকার এই দুর্নাম ঘোচানোর দায়িত্ব কার? by এ কে এম জাকারিয়া

আন্তর্জাতিক কোনো জরিপ, সূচক বা প্রতিবেদন প্রকাশ মানেই যেন বাংলাদেশের তরফ থেকে প্রতিবাদ, প্রতিবেদন বা সূচক প্রত্যাখ্যান। তা অ্যামনেস্টির মানবাধিকার-সংক্রান্ত রিপোর্ট, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা টিআইয়ের দুর্নীতির ধারণা সূচক—যা-ই হোক না কেন।

ধর্ম-ভেজাল প্রতিরোধে ইসলামি অনুশাসন by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলামের দৃষ্টিতে ভেজাল খাদ্য ও পণ্যদ্রব্যের উৎপাদন, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ এবং কঠোর শাস্তিযোগ্য অপরাধ। যে খাদ্য মানবদেহের জন্য অবশ্যম্ভাবী, সে খাদ্যই যদি ভেজাল হয়, তবে তা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে ওঠে। ভেজালের ব্যবসা যেমন হারাম, তেমনি তা খাদ্য হিসেবে গ্রহণও হারাম।

সুনেত্র গ্যাসক্ষেত্র-বাপেক্সের পরিকল্পনা অনুমোদন ও অর্থ বরাদ্দ জরুরি by কল্লোল মোস্তফা

বাংলাদেশের রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্সের সামপ্রতিক আবিষ্কৃত বিপুল সম্ভাবনাময় সুনেত্র গ্যাসক্ষেত্র নিয়ে নানা ধরনের আশঙ্কা দানা বাঁধছে। সুনেত্র গ্যাসক্ষেত্র অনুসন্ধান কূপ ও উন্নয়ন কূপ খননের যে পরিকল্পনা বাপেক্স করেছিল, সে অনুযায়ী মূল কাজগুলো এখনো শুরু করতে পারছে না বাপেক্স।

পুঁজিবাজার-সরকারের কি কিছুই করার নেই? by তোফায়েল আহমেদ

ডিসেম্বর ৫, ২০১০ বাংলাদেশের পুঁজিবাজারের দ্বিতীয় মহাবিপর্যয়ের দিন। তার পর থেকে অব্যাহত দরপতন, স্থবিরতা ও অনিশ্চয়তা। বাজার সংশোধন, স্থিতিশীলতা আনয়ন বা বাজার বিকাশের বাধাগুলো দূর করার ক্ষেত্রে কোথাও কোনো সিরিয়াস পদক্ষেপ চোখে পড়ছে না। বর্তমানে বাংলাদেশের পুঁজিবাজার বন্ধু ও অভিভাবকহীন।

আশুলিয়া থানায় পুলিশের পোশাকে এরা কারা?-এসআইদের নিজস্ব দপ্তর

পুলিশ বাহিনীর পদক্রমে এসআই তত বড় পদ না হলেও বাস্তবে একজন এসআইয়ের কত ‘দায়িত্ব’ কত ‘ব্যস্ততা’ আর কত কত ‘ক্ষমতা’! পুলিশ কর্তৃপক্ষ সারা দেশে বেশ কিছু মডেল থানা করেছিল, যেগুলো হবে সেবার আদর্শ। এই আদর্শ থানাগুলোর মধ্যে আশুলিয়া থানাকে ‘শ্রেষ্ঠতম’ উপাধি দেওয়া যায়।

অনুমোদন-প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করুন-রাজনৈতিক বিবেচনায় ব্যাংক

ব্যাংক-বিমার বিষয়টি পুরোপুরি অর্থনৈতিক। একটি দেশে কতটি বাণিজ্যিক ব্যাংক ও বিমা প্রতিষ্ঠা করা হবে, তা নির্ভর করে সে দেশের অর্থনীতির গতি-পরিধি তথা গ্রাহকদের চাহিদার ওপর। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক না থাকলেও রাজনৈতিক বিবেচনায় ব্যাংক বা বিমা কোম্পানি প্রতিষ্ঠার সিদ্ধান্তটি কোনোভাবেই সুবিবেচনাপ্রসূত নয়।

শ্রদ্ধাঞ্জলি-নিতুন কুন্ডুর দ্বিতীয় সংস্করণ হয় না

পরম, তোমার পরম সৌভাগ্য, তুমি শিল্পী নিতুন কুন্ডুর নাতি। যত বড় হবে, ততই তোমার গর্ব হবে এই জেনে যে তুমি এ দেশের একজন মেধাবী, পরিশ্রমী, সৃজনশীল ‘সেলফ মেইড’ মানুষের উত্তর-প্রজন্ম। যে মানুষটি আর্ট স্কুলে ভর্তি হওয়ার জন্য ১০ টাকা পকেটে নিয়ে গত শতাব্দীর পঞ্চাশের দশকে দিনাজপুর থেকে ঢাকায় এসেছিলেন।

অর্থনীতি-মুদ্রাস্ফীতি বনাম মূল্যস্ফীতি by ফারুক মঈনউদ্দীন

দেশের সার্বিক অর্থনীতি বিষয়ে সাধারণ শিক্ষিত মানুষ, অর্থনীতিবিদ, ভোক্তাসাধারণ—সবার আলোচনায় যে কথাগুলো ঘুরেফিরে আসে, তা হচ্ছে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা মূল্যস্ফীতি ইত্যাদি। এই দুটি ধারণার সাধারণীকৃত ব্যবহারের মধ্যে রয়েছে সামান্য বিভ্রান্তি।

গোধূলির ছায়াপথে-মেন্দিস আপ্পুর গল্প by মুস্তাফা জামান আব্বাসী

মাঝারি বয়স ও উচ্চতা, ঘোর তাম্রবর্ণের মেন্দিস আপ্পুর গল্প দিয়ে শুরু করছি। পুরো নাম ভিদানা মহাদিরামেগ মেন্দিস আপ্পু। দেখিনি তাকে, অথচ শ্রীলঙ্কায় সাত দিন ঘুরে এসে তার কথাই ভাবছি। দক্ষিণতম গালে শহরের সমুদ্রসৈকতে সারা দিন মাছ ধরার খেলায় মত্ত, বালুকাবেলা থেকে খানিকটা সমুদ্রের দিকে লম্বা বাঁশের চাং, সেখানে ঝুলে থাকে জেলেরা।

মধ্যবিত্ত জীবন-শাহরিক পাবলিকের ব্যথা ও বিচ্ছেদ by ফারুক ওয়াসিফ

শিশুদের বলা হয়েছিল গ্রামের ছবি আঁকতে। সবাই আঁকল গাছসহ একটি কুঁড়েঘর, সামনে চিকন নদী; আকাশে দু-চারটা খুদে পাখি। একজন আঁকল আরও কিছু। তার কুঁড়েঘর একটি নয়, কয়েকটি; গাছও একাধিক, উড়াল পাখিও তার বেশি। বাড়তি ঘরগুলো সে কেন এঁকেছে। শিশুটির জবাব, ‘বারে, প্রতিবেশী ছাড়া গ্রাম হয় নাকি?’

সময়ের প্রতিবিম্ব-চাওয়া-পাওয়ার হিসাব-নিকাশ by এবিএম মূসা

আমি টেলিভিশনের টক শোতে তেমন কিছু বলিনি, নিয়মিত কলামটিতে এই বিষয় নিয়ে কিছুই লিখিনি। বিষয়টি হচ্ছে, এক নম্বরে বাংলাদেশ-ভারত সম্পর্ক। তার পটভূমিকায় দুই নম্বরে হাসিনা-মনমোহন সিং বৈঠক। আগাম কিছু বলিনি বা লিখিনি তার কারণ, এ নিয়ে আগাম আশাবাদ আর উচ্ছ্বাস আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করেছিল।

অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক-রূপসা সেতুর টোলের দরপত্র

সাংসদ শেখ হেলাল, তাঁর ভাই শেখ সোহেল ও ভাগনে নিক্সন চৌধুরী। নিক্সন চৌধুরী জড়িত দরপত্র জমাদানে বাধা দেওয়ার কাজে। অথচ শেখ সোহেল ভাগনের কীর্তি স্বীকার করতে না চাইলেও ভাগনেটি মামার জোরে রূপসা সেতুর টোল আদায়ে নিজেদের ঠিকাদারি নিশ্চিত করেছেন বলে অভিযোগ।

আইনি-প্রক্রিয়া সঠিক পথে এগিয়ে চলুক-পুলিশি নিষ্ঠুরতার বিচার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ছাত্র আবদুল কাদের ন্যায়বিচার পাবেন—এমন প্রত্যাশা জোরালো হচ্ছে। তাঁর বিরুদ্ধে চলমান তিনটি মামলার তদন্তের শেষ পর্যায়ে মামলাগুলোর তদন্ত তদারক কর্মকর্তা মঙ্গলবার প্রথম আলোকে বলেছেন, যেসব অভিযোগে আবদুল কাদেরের বিরুদ্ধে মামলাগুলো করা হয়েছে, সেসব অপরাধের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ এখনো মেলেনি।

শ্রদ্ধাঞ্জলি-সৃষ্টিশীল এক মানুষের নীরব প্রস্থান

আগস্ট এলেই বুকটা কেঁপে ওঠে। কাকে কখন ছিনিয়ে নেবে, সেই আতঙ্কে থাকতে হয়। নেয় এমন সব ব্যক্তিত্বকে, যাঁরা আমাদের দেখান আলোর পথ। তেমনি একজন ব্যক্তিত্ব চলচ্চিত্রকার আখতারুজ্জামান। ২৩ আগস্ট অনেকটা নীরবে, নিভৃতে চলে গেলেন সৃষ্টির নেশায় মশগুল থাকা এই মানুষটি। তেমন আলোচিত নন, তবে আলোকিত একজন মানুষ।

উইকিলিকস-উইকিবোমায় আহত বিএনপি by মশিউল আলম

উইকিলিকসের প্রকাশ করা মার্কিন কূটনৈতিক তারবার্তাগুলোর সূত্র ধরে দেশের সংবাদপত্রগুলোতে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সম্পর্কে প্রকাশিত কিছু প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সোমবার এক অদ্ভুত বিবৃতি প্রকাশ করেছেন।

শিল্পীর সম্মানী-গান গাইবেন তো ভ্যাট দিতে হবে by আবিদ আনোয়ার

বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক অজিত রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে: শিল্পীদের সাহায্যার্থে একটি বিশেষ তহবিল গঠন করা হবে। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব ও আগ্রহে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইউএনবির সূত্রে এই খবর ৬ সেপ্টেম্বর পত্রপত্রিকায় ছাপা হয়েছে।

রাজনীতি-সমালোচকেরা কি আওয়ামী লীগের শত্রু? by বিশ্বজি ৎ চৌধুরী

আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের নির্ভয় উচ্চারণ শুনে বিস্মিত হয়েছি। নিজের নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যদি লস্কর-ই-তাইয়েবার সঙ্গে আলোচনায় বসতে পারেন, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার একসঙ্গে বসতে অসুবিধা কোথায়?’

বাংলাদেশ-ভারত সম্পর্ক-মমতার নাটুকেপনা, ভণ্ডুল তিস্তার পানির হিস্যা by মইনুল ইসলাম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শেষ মুহূর্তের ‘বেঁকে বসার নাটুকেপনার’ শিকার হয়ে তিস্তা নদীর পানির হিস্যা নির্ধারণের চুক্তি স্বাক্ষর থেকে ভারত একতরফাভাবে সরে যাওয়াতে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরটা প্রায় শুরু থেকেই বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল।

মন্ত্রণালয় ও ব্যবসায়ী সিন্ডিকেটের বাড়াবাড়ি থামুক-চিনির বাজার আবার কড়া

ঈদের আগে চিনি হঠা ৎ দুর্লভ হয়ে উঠলেও এখন ফিরে এসেছে গতানুগতিক ধারায়। অর্থা ৎ আসল-নকল সংকট চলবে এবং দাম বাড়তেই থাকবে। দাম বাড়ার এই ঘটনাচক্রে অবধারিতভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা দেখতে পাওয়া যাবে। এবারও তা-ই হয়েছে, চিনির দাম পুনর্নির্ধারণের ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিশ্বব্যাংকের আপত্তি খতিয়ে দেখা হোক-পদ্মা সেতু নির্মাণে বিলম্ব

যে পদ্মা সেতু নির্মাণকে মহাজোট সরকার অন্যতম প্রধান অগ্রাধিকার বিবেচনা করেছিল, পৌনে তিন বছর পর তার কাজ শুরু করতে না পারা ব্যর্থতা হিসেবেই বিবেচিত হবে। সর্বশেষ গোল বেধেছে পরামর্শক নিয়োগ নিয়ে। পদ্মা সেতুর নির্মাণকাজের জন্য যে পাঁচটি প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগ করা হয়েছিল, তার একটির ব্যাপারে আপত্তি তুলেছে বৃহত্তম দাতা সংস্থা বিশ্বব্যাংক।

চারদিক-ভাষার জন্য স্কুল

মাতৃভাষায় কথা বলতে পারেন ছোট-বড় প্রায় সবাই। সেই ভাষার লিপি বা বর্ণমালাও আছে। কিন্তু সেই বর্ণমালার সঙ্গে পরিচয় আছে হাতেগোনা দু-চারজনের। এ কারণে তারা শঙ্কিত—হয়তো একদিন তাদের কাছ থেকে তাদের মায়ের ভাষাটি হারিয়ে যাবে। যাঁরা ভাষা নিয়ে ভাবেন, তাঁদের অনেককেই বিষয়টি পীড়া দেয়, উদ্বিগ্ন করে।

পাহাড়ি জনগোষ্ঠী-ভাষার অধিকার ও পার্বত্য চুক্তি by ইলিরা দেওয়ান

১৫ ফেব্রুয়ারি এ বছরের প্রথম সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী এক প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে (সূত্র: যুগান্তর, বাংলানিউজ)। প্রধানমন্ত্রী বরাবরের মতো এবারও বেশ দৃঢ়তার সঙ্গে এ ঘোষণাটি দিলেন।

অর্থনীতি-আমাদের মুদ্রানীতি, মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধি by ফারুক মঈনউদ্দীন

চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষিত হওয়ার পর সংশ্লিষ্ট মহলে অন্যান্য বছরের মতো শঙ্কা এবং পূর্বাভাষিত বিশ্লেষণের কার্যকলাপ শুরু হয়। যদিও কেন্দ্রীয় ব্যাংকের মনোভাব এবং আগের কয়েক ষাণ্মাসিকের গৃহীত পদক্ষেপগুলো থেকে এবারেও প্রত্যাশিত ছিল, মুদ্রানীতির চেহারা কেমন হবে।

অমর একুশে-কেন্দ্রীয় শহীদ মিনারে জাদুঘর ও লাইব্রেরি by মুহাম্মদ জাহাঙ্গীর

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাবগম্ভীর পরিবেশ বজায় রাখা ও মিনারের পাশে একটি জাদুঘর ও লাইব্রেরি স্থাপনের জন্য হাইকোর্ট আবার সংস্কৃতি ও পূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। (১৩ ফেব্রুয়ারি) হাইকোর্ট এর আগেই এসব কাজ সম্পন্ন করার জন্য পূর্ত ও সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দুটি মন্ত্রণালয়ই তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।

সাহসী ঘোড়সওয়ার by সোহরাব হাসান

ফয়েজ আহ্মদকে তাঁর সাংবাদিক সতীর্থরা মধ্যরাতের অশ্বারোহী হিসেবে দেখতে পছন্দ করেন। একসময় তিনি ডাকসাইটে রিপোর্টার ছিলেন। রিপোর্টের খোঁজে সারা শহর চষে বেড়িয়েছেন। সেসব দিনের অভিজ্ঞতা লিখেছেন মধ্যরাতের অশ্বারোহীতে। সাপ্তাহিক বিচিত্রায় লেখাটি ধারাবাহিক ছাপা হলে পাঠকমহলে সাড়া পড়ে যায়। এরপর বের হয় সত্য বাবু মারা গেছেন, নগরে নন্দিনী।

সরল গরল-উচ্চ আদালত কি প্রজাতন্ত্রের বাইরে? by মিজানুর রহমান খান

বাংলা ভাষার বিকৃতি ও ভাষা দূষণ বিষয়ে হাইকোর্ট বিভাগের একটি রুল সম্প্রতি গণমাধ্যমে বড় খবর হয়েছে। ১৯৪৮ সালে জিন্নাহর কণ্ঠে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণার দিন থেকেই এ দেশের মানুষের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল উল্লেখ করে আদালত বলেন, ‘পৃথিবীতে বাংলাই একমাত্র ভাষা, যার জন্য মানুষ রক্ত দিয়েছে।

খুলনা ওয়াসা কি জেগে ঘুমায়?-পাঁচ দিন ধরে পানি সরবরাহ বন্ধ

পানি ছাড়া মানুষের জীবন অচল—এ কথা সম্ভবত খুলনা ওয়াসা কর্তৃপক্ষের জানা নেই। জানা থাকলে নগরের ঘনবসতিপূর্ণ মুজগুন্নি এলাকায় পাঁচ দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকার পরও তারা এমন নির্বিকার থাকতে পারত না। এলাকার দুটি মোটরের একটি বিকল হওয়ায় পানি ওঠানো যাচ্ছে না বলেই দায়িত্ব শেষ করেছেন ওয়াসার কর্মকর্তারা।

রাজনৈতিক সহিংসতায় বেশি ক্ষতি সরকারি দলের-১২ মার্চের কর্মসূচি

পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি ঘোষণার আপাতত যবনিকা ঘটেছে বলে প্রতীয়মান হচ্ছে। কিন্তু তাতে সহিংসতার আশঙ্কা একেবারে উবে যাচ্ছে না। এর আগে বিএনপি ঢাকার পূর্বনির্ধারিত কর্মসূচি পিছিয়ে দিয়ে জনমনে যে স্বস্তি দিয়েছিল, এবার আওয়ামী লীগ একই কৌশল নিয়েছে।

কার ভাগ্যে অস্কার!

ছোট্ট চৌকো একটা খাম। তার ভেতরেই যেন আছে গুপ্তধনের মানচিত্র কিংবা কৌটার মধ্যে লুকিয়ে রাখা প্রাণভোমরা। সেই ঔৎসুক্য নিয়ে সবাই ওই খামটার দিকে তাকিয়ে। ভেতরে লুকিয়ে থাকা কাগজটা বেরোল। ঘোষিত হলো: ‘অ্যান্ড দ্য উইনার ইজ...।’

ইমরান-কারিনা-নতুন জুটি

‘বেচারা (!) রণবীরের জন্য মায়া হচ্ছে, কারিনা তার দিদি বলে সে কখনো কারিনার নায়ক হতে পারবে না। একদিক থেকে এটা ভেবে আনন্দই হচ্ছে। হা হা হা—সদ্য মুক্তি পাওয়া এক ম্যায় ঔর এক তু ছবির সাফল্যের পর নায়ক ইমরান খান এখন আকাশে ভাসছেন, ‘বিশ্বাস করুন, আমাকে মাটিতেই নামানো যাচ্ছে না।

শিল্পী আছেন তবু শিল্পীসংকট! by কামরুজ্জামান

ঢাকার ছবিনির্মাতারা শিল্পীসংকটের মধ্যে পড়ে গেছেন। নির্মাতাদের একটাই কথা—নতুন মুখ না আসায় ছবি তৈরি করা কঠিন হয়ে পড়েছে। ঢাকাই ছবির বিভিন্ন সমস্যার মধ্যে এই শিল্পীসংকটের কারণে আরও অনেক সমস্যার সৃষ্টি হয়েছে।

কুসুম কথা by তৌহিদা শিরোপা

দৃশ্যটি বেশ আবেগঘন। মেয়েটির চোখ ছলছল করবে। এরপর চোখ দিয়ে পানি পড়তে থাকবে। চোখ ছলছল হচ্ছে, কিন্তু চোখ দিয়ে শত চেষ্টার পরও পানি পড়ছে না। বিষয়টি যখন সবার বোধগম্য হলো তখন চারদিকে হাসির রোল। লালটিপ চলচ্চিত্রের অভিনয়শিল্পী কুসুম সিকদার বলেন, আসলে ফ্রান্সের প্যারিস শহরে তখন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস।

জেমস-লেডিস পার্কে এক দুপুরে by মেহেদী মাসুদ

হ্যালো, কেমন আছেন? ভালো, ভালো। আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। ছবিও তোলা হবে। চলে আসুন।
সময়টা একটু বলবেন? কাল (রোববার) দুপুর দুইটায়। লেডিস পার্কে। লেডিস পার্কে? ছবি তুলবেন, বললেন না! গুলশান ২ নম্বরে। ছবি তোলার ফাঁকে কথা বলে ফেলব। খুব বেশি সময় দিতে পারব না। দেশের বাইরে যাচ্ছি।

চারদিক-মোহাম্মদ সুলতানকে জানছে পঞ্চগড়

পঞ্চগড়ে চলছে বইমেলা। মৃত্যুর ২৯ বছর পর ভাষাসংগ্রামী মোহাম্মদ সুলতানের নামে শুরু হয়েছে এই মেলা। সরকারি মিলনায়তন চত্বরে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান। ২১ ফেব্রুয়ারি শুরু হওয়া এই মেলা ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

সনদ বিড়ম্বনা-আইন পেশার উৎকর্ষসাধন অতি জরুরি by শাহ্দীন মালিক

১২ এপ্রিল ২০১২ সালের প্রথম আলোর ১২ পৃষ্ঠায় ‘বার কাউন্সিলের সনদ-বিড়ম্বনা’ শিরোনামের লেখাটির শেষে লেখক-পরিচয়ে আছে ‘লেখকেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী’।আদিলুর রহমান, নীলা চৌধুরী, কণা ভৌমিক, মো. সাইফুল ইসলাম, আশরাফুজ্জামান সেলিম ও রিক্তা পালের যৌথ লেখাটি তাদের বক্তব্য ও যুক্তি খুবই

প্রান্তকথা-তিস্তা সড়ক সেতু ও জনদুর্ভোগ by শান্ত নূরুননবী

১৮ ফেব্রুয়ারি ২০১২ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের রংপুরের তিস্তা সড়ক সেতুর নির্মাণকাজ পরিদর্শন করতে এসে বললেন, ‘সেতুর নির্মাণকাজ আগামী ৩০ জুনের মধ্যে শেষ হলে জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।’ মন্ত্রী আরও বলেছেন, ‘এর আগে এ সেতুর নির্মাণকাজ শেষ করতে বেশ কয়েকবার সময় বাড়ানো হয়েছে।

তথ্যপ্রযুক্তিতে বাংলা ব্যবহারে আরেক ধাপ অগ্রগতি-মুঠোফোনে খুদেবার্তা কার্যক্রমের উদ্বোধন

বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গের স্মৃতিবিজড়িত দিন একুশে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে এক চমৎকার আহ্বান উচ্চারিত হলো। সেদিন বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে এক অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সব উদ্ভাবন ও প্রয়োগে বাংলা ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

ব্যাংকগুলোর দায়িত্বশীল আচরণ কাম্য-মুদ্রাবাজারে অস্থিতিশীলতা

দেশের মুদ্রাবাজারে সম্প্রতি যে বড় ধরনের অস্থিরতা ও অস্থিতিশীলতা দেখা দিয়েছিল, তা এখন ধীরে ধীরে কেটে যাচ্ছে বলে প্রতীয়মান হয়। ইতিমধ্যে টাকা-ডলার বিনিময়হার খানিকটা সহনীয় হয়ে এসেছে। ডলারের বিপরীতে টাকা অতিমাত্রায় অবমূল্যায়িত হয়ে পড়েছিল, যা এখন অনেকটা সংশোধিত হয়েছে।

অবহেলায় পড়ে আছে কুড়িগ্রামের প্রথম শহীদ মিনার by মমিনুল ইসলাম মঞ্জু

গওহর পার্ক ময়দান। খোলামেলা এ ময়দানটি ছিল তখনকার কুড়িগ্রাম মহকুমা শহরের খেলাধুলা আর জনসমাবেশের একমাত্র মাঠ। এখনকার পুরনো শহরের মোল্লাপাড়ায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কঘেঁষা এই মাঠে ঢোকার বাঁ পাশে ছিল বড় শিমুল গাছ।

সাক্ষাৎকার সামির মেহতা-সাক্ষাৎকার গ্রহণ :শেখ রোকন-নদী রক্ষায় সীমান্তের দুই পাশের নাগরিক সমাজের ঐক্য জরুরি

নদী নিয়ে কর্মরত আন্তর্জাতিক সংগঠন 'ইন্টারন্যাশনাল রিভারস'-এর দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক সামির মেহতা হিমালয় অঞ্চলে ড্যাম নির্মাণের বিরুদ্ধে পরিচিত কণ্ঠস্বর। তিনি ২০১০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানে যোগ দেন।

রাজধানীতে যেতে চাই! by আনোয়ার হোসেন

রাজধানীর স্কুলে আসতে দেড় হাজার শিক্ষকের আবেদন_ সোমবার সমকালের একটি সংবাদ শিরোনাম। এতে বলা হয়, 'কেবল চিকিৎসক নন, সরকারি স্কুলের শিক্ষকরাও রাজধানীর বাইরে থাকতে চান না। থাকতে চান ঢাকাতেই। কোচিং ও প্রাইভেট পড়ানোর সুযোগ এর অন্যতম কারণ।'

এই সময়-রাজনীতি ও রাজনীতিকদের বচন by মাহফুজ মিশু

রাজনৈতিক মতভিন্নতা পৃথিবীর সব দেশেই আছে। সেখানেও রাজনীতিবিদরা পরস্পর আক্রমণ করেন, তর্কযুদ্ধে লিপ্ত হন। কিন্তু সেখানে তারা শিষ্টাচার লঙ্ঘন করেন না। অন্যকে অশ্রদ্ধা, অসম্মান করেন না। তাই রাজনীতিবিদদের শব্দচয়নে আরও সতর্ক হওয়া জরুরি সুন্দর কথায় কী না হয়! ব্যক্তিজীবন থেকে রাষ্ট্র্রীয় জীবন_ সবখানেই সুবচনের জয়জয়কার।

রাজনীতি-গণতন্ত্রই শেষ কথা by নুরুল ইসলাম বিএসসি

যে যত কথাই বলুক সরকার পরিবর্তনে একটা সাংবিধানিক পন্থা আছে, ভোটই হলো সরকার পরিবর্তনের একমাত্র উপায়। বিএনপি গ্রামগঞ্জে নিজেদের অবস্থান শক্ত না করে, ভোটারদের কাছে না গিয়ে, ঢাকা এসে গাড়ি ভাংচুর করে, অফিস আদালত দখল করতে চাইলে, সরকার এতই দুর্বল নয় যে তা নিয়ন্ত্রণ করতে পারবে না

সমকালীন প্রসঙ্গ-বালুচিস্তানের জনগণের জন্য আমেরিকানদের কুম্ভীরাশ্রু by বদরুদ্দীন উমর

এটা অবশ্যই বলা দরকার যে, একটি দেশের কোনো অংশে পৃথক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য অন্য একটি দেশের পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন আপাতদৃষ্টিতে যতই হাস্যকর মনে হোক, এর মধ্যে চরম ফ্যাসিবাদী ঔদ্ধত্যের প্রকাশ ছাড়া অন্য কিছু নেই।

ফয়েজ আহ্মদ-আলোকিত গুণীজনের বিদায়

বহুমাত্রিক গুণান্বিত মানুষ ফয়েজ আহ্মদের জীবনাবসান ঘটেছে ১৯ ফেব্রুয়ারির ভোরের আলো ফোটার মুহূর্তে। সাংবাদিকতা পেশায় তিনি খ্যাতি অর্জন করেছিলেন। একই সঙ্গে সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির অঙ্গনেও ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। তিনি দীর্ঘায়ু ছিলেন, বেঁচেছেন ৮৪ বছর। এর মধ্যে ছয় দশকেরও বেশি সময় কেটেছে প্রাণচঞ্চল কর্মময় জীবন।

বিশ্বসভায় বাঙালি-নবজাগরণের প্রত্যাশা

ভাষা আন্দোলনের ষাট বছর পূর্তির মাহেন্দ্রক্ষণগুলোতে নানা আয়োজনে মুখরিত হয়ে উঠেছে মহানগর ঢাকা। শুধু বাংলাদেশ নয়_ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা কিংবা নিউইয়র্ক, লন্ডনসহ প্রাচ্য-পাশ্চাত্যের শহরগুলোতে যেখানেই বাঙালির নিবাস, সেখানেই ক্রমশ নতুন তাৎপর্যে উদ্ভাসিত হয়ে উঠছে ভাষা আন্দোলন, একুশে ফেব্রুয়ারি।

প্রবাস থেকে ছুটি নিয়ে বইমেলায় by আতিক রহমান

বইমেলা-২০১২ উপভোগ করব বলে এবার অল্প ক'দিনের ছুটি নিয়ে সিডনি থেকে ঢাকায় এসেছি। জমজমাট বইমেলা, বড়ই উপভোগ্য, হৃদয় ছুঁয়ে যাওয়া একটা অনুভূতি, রোজ রোজ যাই, যে ক'দিন আছি। মাসব্যাপী এই বইমেলা। হরেক রকমের বই; ছোট-বড়দের হাজার হাজার বই। এ যেন বইয়ের এক মহাসমুদ্র।

আন্তর্জাতিক-মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও মিত্র শক্তির ডেমোক্রেসি এজেন্ডা by এম আবদুল হাফিজ

সিরীয় ইস্যুতে রাশিয়া ভেটো প্রয়োগ করলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নিরাপত্তা পরিষদকে Neutered(নপুংসক) আখ্যায়িত করেছেন। কিন্তু ইসরায়েলের আন্তর্জাতিক আইনবিরোধী বসতি স্থাপন করলে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের প্রস্তাবিত রেজ্যুলেশন (২০১১), যা নাকি ইসরায়েলিদের বসতিকে গুটিয়ে নিতে বলেছিল_ ভেটো দিয়েছিল।

সাবাস by আনোয়ার হোসেন

সরকারের প্রতি জনগণের আস্থা কমেছে_ এমন মূল্যায়ন একটি গোয়েন্দা সংস্থার। সাধারণত গোয়েন্দারা সরকারকে ক্লিন সার্টিফিকেট দেয়। তাদের ভাষ্য থাকে_ সবকিছু ঠিক আছে। বিরোধীরা সরকারকে হেয় করতে চায়। সংবাদপত্র ও টেলিভিশন সরকারের ভালো কিছু চোখে দেখে না। কিন্তু আলোচ্য প্রতিবেদনে তেমনটি করা হয়নি।

পাকিস্তান-সরকার ও গণতন্ত্রের ভাগ্য একসূত্রে গাঁথা by আয়েশা সিদ্দিকা

পাকিস্তানের জনমত স্পষ্টত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষ মনে করছে, জারদারি ও পাকিস্তান পিপলস পার্টি ষড়যন্ত্রের শিকার। অন্যপক্ষ মনে করছে, প্রেসিডেন্টকে আটকে ফেলতে পারলে সুশাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে। তবে প্রকৃত সত্যটা হচ্ছে, সুপ্রিম কোর্র্টের এই অ্যাক্টিভিজমটা ব্যক্তিবিশেষের বিরুদ্ধে পরিচালিত।

অর্থনীতি-সৎ ব্যাংক পরিচালকের সন্ধানে by খোন্দকার ইব্রাহিম খালেদ

ব্যাংক পরিচালনায় কল্যাণ নীতির ধারাবাহিকতা লক্ষণীয়। অন্য ব্যবসায়িক কোম্পানির সঙ্গে ব্যাংক কোম্পানির একটা মৌলিক পার্থক্য হলো, অন্যান্য কোম্পানি মালিকের মূলধন বা পুঁজিতে চলে। কিন্তু ব্যাংক পরিচালিত হয় আমানতকারীর জমা রাখা অর্থে। ব্যাংকে শেয়ারহোল্ডারদের মূলধন সামান্যই। বরং অ্যাকাউন্ট হোল্ডারদের অর্থই বেশি।

চট্টগ্রামের ছয় চোর-বিত্তেও চিত্ত নষ্ট

অভাবে স্বভাব নষ্ট_ এ প্রবাদ বাংলায় জনপ্রিয়। দরিদ্র জনগোষ্ঠীর কেউ অপরাধকর্মে জড়িয়ে পড়লেই এর ব্যবহার হয়। সব গরিব মানুষ জীবন-জীবিকার প্রয়োজনে অপরাধে যুক্ত হয়ে পড়ে_ এমন কথা কেউ বলবে না। তবে এ বিষয়ে দ্বিমত কম যে, তাদের দিকে সন্দেহের তীর সহজেই ছুড়ে মারা যায়।

সীমান্ত সড়ক-নিরাপত্তা ও উন্নয়নের পথে এক ধাপ

ভারতের সঙ্গে স্থল সীমান্তরেখার সমান্তরালে সড়ক নির্মাণের যে খবর বুধবারের সমকালে প্রকাশ হয়েছে, তা নানা বিবেচনায় সাধুবাদযোগ্য। গত দুই দশকে সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড, সমাজবিরোধীদের তৎপরতা ও চোরাচালান বৃদ্ধির প্রেক্ষাপটে এই পদক্ষেপ সময়োচিতও।

আমাদের শিশু-কিশোর-অপরাধপ্রবণতা থেকে মুক্ত রাখতে হবে

নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় আমাদের সমাজজীবনকে গ্রাস করছে। তার প্রভাব আমাদের জীবনযাত্রা বিঘি্নত করছে, পাশাপাশি মনে করিয়ে দিচ্ছে, আগামী সময়টা ঘোলাটে হওয়ার সমূহ আশঙ্কার কথাও। অন্তত শিশু-কিশোরদের মধ্যে যখন সামাজিক অবক্ষয়জনিত ত্রুটি-বিচ্যুতি দেখা যেতে থাকে, দেখা যেতে থাকে নানা রকম অপরাধপ্রবণতা, তখন প্রশ্নের

বাংলাদেশ-ভারত সম্পর্ক-ঝুলে থাকা সমস্যার দ্রুত সমাধান হোক

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে নতুন করে বলার কিছু নেই। দুই দেশের বন্ধুত্বকে শুধু পুরনো বললে অনেক কমিয়ে বলা হয়। ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবেই অনেক গুরুত্ব বহন করে। কখনো সে সম্পর্ক হার্দিক উষ্ণতায় ঋদ্ধ হয়েছে। কখনো আবার বরফ জমেছে সম্পর্কে। সে বরফ গলতে সময় লেগেছে।

পবিত্র কোরআনের আলো-নবী ও মুমিনরা আত্মীয়তার অজুহাতে সত্য ও ন্যায় থেকে বিচ্যুত হতে পারেন না

১১৩. মা কা-না লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানূ আনইয়্যাছ্তাগফিরূ লিলমুশ্রিকীনা ওয়া লাও কা-নূ ঊলী ক্বুরবা- মিম্ বা'দি মা- তাবাইয়্যানা লাহুম আন্নাহুম আসহা-বুল জাহীম। ১১৪. ওয়া মা- কা-নাছ্তিগ্ফা-রু ইবরাহীমা লিআবীহি ইল্লা- আ'ন-ম্মাওই'দাতিন ওয়্যাআ'দাহা- ইয়্যা-হু; ফালাম্মা- তাবাইয়্যানা লাহূ আন্নাহূ আ'দুওয়্যুন লিল্লাহি তাবার্রাআ মিনহু; ইন্না ইবরাহীমা লাআওয়্যা-হুন হালীম।

চরাচর-হারিয়ে যাচ্ছে লাটিম খেলা by বিশ্বজিৎ পাল বাবু

লাটিম বা লাট্টু খেলা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নান্দনিক একটি খেলা। একসময় শহরাঞ্চলেও তা ব্যাপকভাবে চালু ছিল। কাবাডি, মোরগ লড়াই, গোল্লাছুট, দাঁড়িয়াবান্দা, কানামাছির মতো লাটিম খেলাটিও আজ যেন হারিয়ে যেতে বসেছে। আগের মতো এখন আর কাউকে লাটিম খেলতে দেখা যায় না।

একুশ : সত্য উপলব্ধির সহায়ক হোক by লুৎফর রহমান রনো

বিগত শতাব্দীর মধ্যভাগে আমাদের আত্মপরিচয়ের ইতিহাসে সগর্বে সংযুক্ত হয়েছিল যে দিনটি উজ্জীবনের উৎস হিসেবে, তার নাম একুশে ফেব্রুয়ারি। এই অমর একুশের অভিঘাতে বাংলাদেশ নামের স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্রের জন্ম। একুশের চেতনায় উদ্ভাসিত জাতি। বলা যায়, ভাষার হাত ধরে আমাদের পুনরুত্থান।

৩৬৪ দিনের নতুন ক্যালেন্ডার by ড. আবু এন এম ওয়াহিদ

এমন কী ভাবতে পারেন, আপনার জন্মদিন প্রতিবছর ঘুরেফিরে একই দিনে একই বারে পড়বে? অর্থাৎ দিবসটি যদি হয় ৩০ ডিসেম্বর শুক্রবার, আজীবন আপনি ৩০ ডিসেম্বর শুক্রবারেই আপনার জন্মদিন পালন করতে পারবেন। একইভাবে, ভাবতে পারেন আপনার স্ত্রী, ছেলেমেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং প্রিয়জনের জন্মদিন প্রতিবছর একই বারে বা দিনে

সাদাকালো-ভাষার বিকৃতি রোধে আসুন ঐক্যবদ্ধ হই by আহমদ রফিক

বাংলাদেশের শাসনতন্ত্র যে দেশ ও দশের স্বার্থ রক্ষার বিষয়ে সর্বদা সর্বক্ষেত্রে সচেতন নয়, কয়েক বছর ধরে নানা ঘটনায় তার প্রমাণ মেলে। সংবাদপত্রে প্রকাশিত যুক্তিসংগত সম্পাদকীয়-উপসম্পাদকীয় বা অনুরূপ রচনা শাসনযন্ত্র সব সময় বড় একটা আমলে নেয় না।

বইয়ের মেলা প্রাণের মেলা-মেলায় ভাটার টান by আশীষ-উর-রহমান

বইমেলায় শুরু হয়ে গেছে ভাটার টান। পেরিয়ে গেছে অমর একুশে। ফেব্রুয়ারির বাকি দিনগুলোতেও মেলা চলবে। তবে আগের মতো জনজোয়ার আর ফিরবে না। এমনটাই দেখা যায় বরাবর। একুশের পরের দিনগুলোতে বেশ নিরিবিলি পরিবেশ নেমে আসে মেলা চত্বরে। দেখেশুনে বই কেনার জন্য এ দিনগুলো আদর্শ।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩২২ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। আবিদুর রহমান, বীর বিক্রম সাহসী ও কুশলী এক নৌ-কমান্ডো গোপন ক্যাম্প থেকে সহযোদ্ধা নৌ-কমান্ডোদের নিয়ে আবিদুর রহমান বেরিয়ে পড়লেন। আবছা আলো, আবছা অন্ধকারের মধ্য দিয়ে নিঃশব্দে হেঁটে পৌঁছালেন নদীর পাড়ে।

পিংক সিটি জেনোভ্যালি-‘অনিয়মের’ প্রতিবাদ করে বাসিন্দারা বিপদে

সুন্দর নিরিবিলি পরিবেশে থাকার আশা নিয়ে বাড়ি কিনলেও রাজধানীর খিলক্ষেতের পিংক সিটি জেনোভ্যালি প্রকল্পের বাসিন্দারা সুখে নেই। বাড়ি ক্রেতাদের অভিযোগ, প্রকল্প কর্তৃপক্ষ উন্মুক্ত স্থান রাখা, বহুতল ভবন না তোলাসহ বিভিন্ন অঙ্গীকার ভঙ্গ করা ছাড়াও চুক্তির অতিরিক্ত টাকা নিয়েছে।

জয়নালের জন্য ভালোবাসা-১৫ লাখ ৯২ হাজার টাকা এফডিআর ও চেকে হস্তান্তর

ময়মনসিংহের রিকশা-চালক মো. জয়নাল আবেদিনের মমতাজ হাসপাতালের জন্য গঠিত তহবিলে জমা পড়া ১৫ লাখ ৯২ হাজার ৬৬৬ টাকা ৮৫ পয়সা গতকাল বুধবার হস্তান্তর করা হয়ছে। এর মধ্যে ১৫ লাখ ৭২ হাজার ৬৬৬ টাকা ৮৫ পয়সা জয়নাল আবেদিনের নামে এফডিআর (স্থায়ী আমানত) করে দেওয়া হয়।

যুক্তি তর্ক গল্প-হাটহাজারী: শুভবুদ্ধির জয় হোক by আবুল মোমেন

৯ ও ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাট ও হাটহাজারী সদরে হিন্দু সম্প্রদায়ের ওপর যেসব আক্রমণ হয়েছে তার বিস্তারিত বিবরণ বেশির ভাগ পত্রপত্রিকায় আসেনি। সম্ভবত এসব পত্রিকা বিষয়টির নাজুক বাস্তবতা এবং অনিশ্চিত প্রতিক্রিয়া ও পরিণতির কথা ভেবে দায়িত্বশীল সাংবাদিকতার অংশ হিসেবে খবরটি ফলাও করে প্রচার

মৈত্রীবন্ধন: এগিয়ে চলোপাঠক মন্তব্য-এ মহৎ উদ্যোগ সফল হোক

‘সাধু উদ্যোগ! মহৎ উদ্যোগ! কিন্তু এযাবৎ আমরা যা দেখেছি, তাতে দেখা গেছে ভারত আমাদের থেকে শুধু নিয়েছে, দেয়নি তেমন কিছুই। ভারত থেকে তেমন কোনো কিছু না পাওয়ার পেছনে আমাদের দেশের শাসকগোষ্ঠীর ক্ষমতার মসনদ আঁকড়ে থাকার প্রবণতার জন্য ভারতের সমর্থন অর্জনের অলীক প্রচেষ্টা এবং শাসকগোষ্ঠীর ও কূটনীতিকদের অদূরদর্শিতাও কম দায়ী নয়।’

সাক্ষাৎকারে ড. ইউনূস-রাজনৈতিকভাবে আমি কেন হুমকি হতে যাব?

শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার গতকাল বুধবার নিউইয়র্ক টাইমস-এর অনলাইন সংস্করণের ‘ইন্ডিয়া ইনক’-এ প্রকাশিত হয়েছে। সম্প্রতি মুহাম্মদ ইউনূস ভারতের মুম্বাই সফর করেন। ওই সময় তাঁর এ সাক্ষাৎকারটি নেওয়া হয়।

শেখ হাসিনার অনুরোধ-ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে মনোনীত করতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অনুরোধ করেছেন। গতকাল বুধবার ইইউ পার্লামেন্টের সদস্য জেন ল্যামবার্ট প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ প্রস্তাব দেন।

ক্ষতিগ্রস্তদের সুদ মওকুফ হচ্ছে

শেয়ারবাজারে ঋণ নিয়ে বিনিয়োগ করে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের এক বছরের সুদের ৫০ শতাংশ পর্যন্ত মওকুফের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতি পুষিয়ে দিতে নতুন আসা কোম্পানির শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণেরও প্রস্তাব করা হয়েছে।

ভারতের ঋণের পাঁচ প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত by রাহীদ এজাজ ও জাহাঙ্গীর শাহ

ভারতের ১০০ কোটি ডলারের ঋণে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কঠিন শর্তের কারণে প্রকল্পগুলো বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরও তা কার্যকর করা যাচ্ছে না। প্রকল্পগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে ভারত। তবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান চান ভারতীয় ঋণেই প্রকল্পগুলোর বাস্তবায়ন।