Showing posts with label আপেল মাহমুদ. Show all posts
Showing posts with label আপেল মাহমুদ. Show all posts

Tuesday, January 8, 2013

৪০০ কোটি টাকার জমি দখল-বিমানবন্দর স্টেশনের পাশে তৈরি হচ্ছে দুটি বিপণিবিতান, দুই বছর ধরে চলছে যজ্ঞ by আপেল মাহমুদ

রাজধানীর বিমানবন্দর ভিআইপি রেলস্টেশনের পাশে রেলওয়ের প্রায় দুই একর জমি বেদখল হওয়া পাকাপোক্ত হতে চলেছে। সংরক্ষিত জলাধার ভরাট করে প্রথমে এক একরের ওপর বিপণিবিতান তৈরি করে এরই মধ্যে দোকান ভাড়া দেওয়া হয়েছে।

Sunday, December 23, 2012

এমপির নাম ভাঙিয়ে বেপরোয়া ঘুষ গ্রহণ by আপেল মাহমুদ

ডেমরা সাব-রেজিস্ট্রি অফিসে স্থানীয় এমপির নামে একটি চক্র দলিলপিছু নির্দিষ্ট পরিমাণ ঘুষ আদায় করছে বলে ব্যাপক অভিযোগ উঠেছে। দলিল লেখক ও ভূমি মালিক থেকে শুরু করে আবাসন কম্পানির কর্মকর্তারা বলছেন, স্থানীয় সরকারদলীয় এমপি হাবিবুর রহমান মোল্লার নামে দলিলপিছু দেড় হাজার টাকা নিচ্ছেন ডেমরা সাব-রেজিস্ট্রার সাইফুল ইসলাম।

Friday, November 30, 2012

কারখানার ঝুঁকি তদারকি সংস্থা নিজেই ঝুঁকিতে by আপেল মাহমুদ

শ্রম আইন সঠিকভাবে অনুসরণ করে কারখানা চলছে কি না, তা তদারকির জন্য একটি সরকারি সংস্থা রয়েছে। তার নাম 'কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর'। কিন্তু গার্মেন্ট শ্রমিকদের স্বার্থরক্ষা করা, তাদের জীবন ঝুঁকিমুক্ত রাখা কিংবা কারখানার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এই সংস্থা কোনো ভূমিকাই রাখতে পারছে না।

Tuesday, November 27, 2012

দক্ষিণখানেও গার্মেন্টে আগুন-আদর্শ ব্যবস্থা থাকায় বেঁচে গেলেন শত শত শ্রমিক by আপেল মাহমুদ

সকাল প্রায় ১০টা। উত্তরার মোল্লারটেকের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী। একটু এগিয়ে যেতেই আগুনের লেলিহান শিখা চোখে পড়ে। সোয়ান, স্যার ডেনিম ও ম্যাককয়- এ তিনটি পোশাক কারখানা যে ভবনে, সেটির সামনে কয়েক হাজার মানুষের ভিড়। তাদের চোখে-মুখে উৎকণ্ঠার ছাপ।

Friday, October 12, 2012

প্রশ্নপত্র ফাঁস-সিন্ডিকেটের কবজায় বিজি প্রেসের গোপনীয় শাখা by আপেল মাহমুদ

বিজি প্রেসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন একজন উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তা। গত দেড় বছরে এ পদে তিনজন কর্মকর্তা যোগদান করেছেন। আবার তাঁরা বদলিও হয়ে গেছেন। বিজি প্রেসের বর্তমান উপপরিচালক আবদুল বারী এ তথ্য জানিয়েছেন কালের কণ্ঠকে।

Saturday, September 15, 2012

গাড়ি চলে না, হাঁটাও দুরূহ by আপেল মাহমুদ

চানখাঁরপুলের বাসিন্দা হাফিজুর রহমান। স্ত্রী-সন্তান ও বৃদ্ধ মা-বাবা নিয়ে দুই বছর ধরে একরকম বন্দি জীবন যাপন করছেন তিনি। খানাখন্দে ভরা জলাবদ্ধ রাস্তা, ড্রেনের দুর্গন্ধ। তাই রাস্তায় নামতেই অপেক্ষা করে নাভিশ্বাস। নিরাপত্তার ঝুঁকি নিয়ে ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হয়।

Monday, September 3, 2012

অবরুদ্ধ সদরঘাট পোস্তগোলা সড়ক-বাকল্যান্ড বাঁধ দখল করে ব্যবসায়ীদের চাঁদাবাজি by আপেল মাহমুদ

সচল যোগাযোগব্যবস্থা ব্যবসা কেন্দ্র জমে ওঠার পূর্বশর্ত। এ জন্য সংশ্লিষ্ট এলাকায় রাস্তাঘাট উন্মুক্ত রাখতে ব্যবসায়ীরা আন্দোলন পর্যন্ত করে থাকেন। কিন্তু পুরান ঢাকার শ্যামবাজার কৃষিপণ্য আড়ত বণিক সমিতি হাঁটছে উল্টো পথে। তারা দীর্ঘদিন ধরে বাকল্যান্ড বাঁধ দখল করে রীতিমতো চাঁদাবাজি চালিয়ে আসছে।

Monday, August 27, 2012

ডিজিটাল পদ্ধতিতে জমি নিবন্ধন মার্চ থেকে by আপেল মাহমুদ

আধুনিক ভূমি ব্যবস্থাপনার অংশ হিসেবে আগামী বছরের মার্চ মাস থেকেই জমির দলিল রেজিস্ট্রির (নিবন্ধনের) ক্ষেত্রে আধুনিক তথ্যপ্রযুক্তি অর্থাৎ ডিজিটাল পদ্ধতি চালু হচ্ছে। এ পদ্ধতি চালু হলে নিবন্ধন করার দিনই পাওয়া যাবে মূল দলিল।

Thursday, August 16, 2012

ফলোআপ-ছাত্রলীগের নামে পুরান ঢাকায় চাঁদা তুলছে ম্যাগনেট বাহিনী by আপেল মাহমুদ

কালের কণ্ঠে গত ১০ আগস্ট 'চাকা ঘুরলেই চাঁদা দিতে হয় হলার মালিকদের' শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ম্যাগনেট বাহিনী আরো বেপরোয়া হয়ে উঠেছে। তারা আগের চেয়ে বেশি চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন হলার মালিকরা। তাঁদের অসহায়ত্ত আরো বেড়েছে।

Saturday, August 4, 2012

গুলশানের ভেতর-বাহির-৩-দখলে দূষণে লেকের বারোটা by আপেল মাহমুদ

ছোট হয়ে আসছে গুলশান লেক। বেশ কিছু বহুতল ভবনের একাংশ লেকের ভেতরে ঢুকে গেছে। আর দূষণের মাত্রা এতটাই ভয়াবহ যে, পচা পানির কটু গন্ধে লেকের ত্রিসীমানায় টেকা দায়। গুলশান লেকের বিভিন্ন অংশ ঘুরে আরো দেখা গেছে, লেকের প্রায় ৪০ শতাংশ জায়গা কোনো না কোনোভাবে বেদখল হয়ে আছে।

গুলশানের ভেতর-বাহির-শেষ-রাজধানীর সবচেয়ে বড় বস্তিটিও এখানেই! by আপেল মাহমুদ

সুরম্য অট্টালিকায় সুশোভিত, অভিজাত গুলশানেই রয়েছে ঢাকার সবচেয়ে বড় বস্তিটি, যেখানে প্রায় তিন লাখ মানুষের বসবাস। এ যেন প্রদীপের নিচে অন্ধকার। সরকারি জমির ওপর গড়ে উঠেছে এই বস্তি। বাসিন্দারা মূলত নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষ। কড়াইল মৌজায় অবস্থান হওয়ায় এটি কড়াইল বস্তি নামে পরিচিত।

Thursday, August 2, 2012

পরিত্যক্ত জমি দখলে বহুমাত্রিক জালিয়াতি by আপেল মাহমুদ

গুলশানে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে গেজেটভুক্ত অন্তত ৩০টি প্লট জালিয়াতির সঙ্গে পাকিস্তানি পরিচয়ে শতাধিক ব্যক্তি সক্রিয় রয়েছে। ১৯৭১ সালের আগে এসব প্লটের মালিক বাংলাদেশ ছেড়ে গেলেও বর্তমানে তাঁদের নাম ধারণ করে প্লটগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি চক্র। একেক সময় একেকজন প্লটের মালিক হিসেবে আবির্ভূত হন।

Wednesday, August 1, 2012

গুলশানের ভেতর-বাহির-১-বাণিজ্যের চাপে চিঁড়েচ্যাপ্টা 'আদর্শ আবাসিক এলাকা' by আপেল মাহমুদ

গুলশান-২ নম্বর গোল চত্বর। চারপাশে তাকালে চোখ ধাঁধিয়ে যায়। সারি সারি স্কাইস্ক্র্যাপার (সুউচ্চ ইমারত)। মুহূর্তের ভ্রম হতে পারে, কোনো বিদেশি ব্যস্ততম বাণিজ্যিক নগরীর প্রাণকেন্দ্র নয় তো! বাস্তবে ফিরলেই দেখা যাবে এটা বাংলাদেশের রাজধানীর সেই অভিজাত আবাসিক এলাকা, যা ধীরে ধীরে রূপান্তরিত হয়ে গেছে রমরমা বাণিজ্যিক কেন্দ্রে।

Thursday, June 7, 2012

দুর্নীতি ধামাচাপা দিতে মূল্যবান নথিপত্র চুরি! by আপেল মাহমুদ

স্পেশাল অডিট চলাকালে মূল্যবান নথিপত্র চুরি হয়ে গেছে। মূলত বড় ধরনের অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতেই চুরির ঘটনা ঘটেছে। তেজগাঁও উন্নয়ন সার্কেল অফিসের ডিলিংস অ্যাসিস্ট্যান্ট মো. আনোয়ার হোসেনের কক্ষে রক্ষিত স্টিলের আলমারির তালা ভেঙে চোররা নিয়ে গেছে রেকর্ডপত্র, ক্যাশ বই, ব্যাংক হিসাবের চেক ইস্যু রেজিস্টারসহ আরো কিছু মূল্যবান কাগজপত্র।

Saturday, June 2, 2012

শনিবারের সুসংবাদ-বানরের জন্য ভালোবাসা by আপেল মাহমুদ

রাজধানীর দোলাইরপাড়ে তেজগাঁও উন্নয়ন সার্কেলের অফিস। সেখানে দেখা হয় পশু ও পাখিপ্রেমী যশোধন প্রামাণিকের সঙ্গে। সার্কেল অফিসারের কাছে এসেছেন রিলিফের চাল-গমের আশায়। তবে নিজের জন্য নয়। কিছু চাল-গম পাওয়া গেলে তা বিক্রি করে বানরের জন্য খাবার কিনে বিতরণ করবেন।

Friday, May 25, 2012

কমিশনে দলিলের নামে জালিয়াতি-১৫ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের চেষ্টা by আপেল মাহমুদ

কমিশনে দলিল রেজিস্ট্রি করার ক্ষেত্রে সাব-রেজিস্ট্রারদের সরেজমিন ঘটনাস্থলে যাওয়ার নিয়ম। কিন্তু বাস্তবে সাব-রেজিস্ট্রারদের পরিবর্তে অফিসের পিওন সেই দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ঢাকা রেজিস্ট্রি কমপ্লেক্সে এ ধরনের ঘটনা ঘটছে। এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু প্রমাণপত্র এ প্রতিবেদকের হাতে রয়েছে।

Tuesday, May 22, 2012

বোয়ালিয়া খাল দখল করে নিচ্ছে আশিয়ান সিটি by আপেল মাহমুদ

ষাটের বেশি বয়স ছৈমুদ্দিন মিয়ার। গরুর জন্য ঘাস সংগ্রহ করতে প্রতিদিন পাতিরা গ্রাম থেকে তিনি আসেন বোয়ালিয়া খালের পারে। সেখানে ভ্যানগাড়িতে ঘাস তুলতে তুলতে ছৈমুদ্দিন মিয়া কালের কণ্ঠকে জানান, ছোটবেলায় এ খালে নৌকাবাইচ করেছেন তিনি। তাঁর মতো আরো অনেকের দুরন্ত কৈশোর কেটেছে এ খালে সাঁতার কেটে।

Monday, April 23, 2012

সেই রাতে বাড্ডার মার্কেটে আশ্রয় নেওয়া দুই ব্যক্তিকে অপহরণ! by পারভেজ খান ও আপেল মাহমুদ

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান এখন পর্যন্ত মেলেনি। র‌্যাব-পুলিশসহ সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা তাঁকে খুঁজে বের করার জন্য রাজধানীসহ সারা দেশে অনুসন্ধান অব্যাহত রাখলেও তারা এখনো ব্যর্থ। গোয়েন্দা সূত্র মতে, এটি সাধারণ কোনো পেশাদার চক্রের কাজ নয়।

Wednesday, April 18, 2012

হোটেল পূর্বাণীর জমির দিকে 'কুনজর' ভূমি সংস্কার বোর্ডের! by আপেল মাহমুদ

ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, পাকিস্তানবিরোধী আন্দোলন, স্বাধীনতাযুদ্ধ এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত হোটেল পূর্বাণীর জমি দখল করার জন্য একটি মহলের সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি পুলিশ নিয়ে হোটেলের সামনে জোর করে মালিকানার দাবিসংবলিত সাইনবোর্ড টাঙানোর চেষ্টা করেন ভূমি সংস্কার বোর্ডের আওতাধীন ঢাকার নওয়াব এস্টেটের কর্মকর্তারা।

Thursday, April 5, 2012

কেমন আছেন উত্তরাবাসী-৮-মডেল টাউনে রাজউকের নকশা ছাড়া ভবন by আপেল মাহমুদ

ঢাকা মহানগরীর প্রতিটি স্থাপনার নকশা অনুমোদন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অথচ সেই রাজউকের মহাপরিকল্পনায় গড়ে ওঠা উত্তরা মডেল টাউনের জসীমউদ্দীন এভিনিউতে নকশার অনুমোদন ছাড়াই তৈরি করা হয়েছে একটি অট্টালিকা। ছয় তলা এ অবৈধ ভবনে ছোট-বড় মিলিয়ে ফ্ল্যাট রয়েছে ৩৪টি।