Saturday, April 14, 2012

চারদিক-হাওরজলে পাখির খোঁজ by গাজী মুনছুর আজিজ

এখলাছ মিয়া, বয়স প্রায় ৫০। জন্ম হাওর অঞ্চলের গ্রাম বাদে দেউলিতে। পড়াশোনার দৌড় সপ্তম শ্রেণী পর্যন্ত। ছোটবেলাতেই বাবাকে হারান। তাই সংসার চালাতে বাবার দায়িত্ব নেন নিজের কাঁধে। বইখাতা রেখে হাতে নেন লাঙল-জোয়াল। শুরু করেন হাওরে নতুন অধ্যায়। সারা দিন বিশাল হাওরে কৃষিকাজ আর মাছ ধরেই কাটে তাঁর।

জ্বালানি পরিকল্পনা-বিদ্যুৎ খাতে সাধ ও সাধ্যের মিল হবে কি? by বদরূল ইমাম

একজন সার্থক শিল্পপতি, স্বামী ও পিতা হিসেবে মোখলেস সাহেবের সন্তুষ্টির অভাব নেই। নিজের একটি এবং দুই ছেলের জন্য দুটি গাড়ি বজায় রেখেছেন কেবল সিএনজি জ্বালানির জোরে। তাঁর ভাষায়, প্রায় বিনা মূল্যেই গাড়িগুলো চলে। এক লিটার পেট্রলের দাম ৭৫ টাকা।

ধর্ম-নারী ও শিশু পাচার রোধে গণসচেতনতা by মুহাম্মদ আবদুল মুনিম খান

নারী ও শিশুদের ওপর যেসব উপায়ে নির্যাতন করা হয়, তন্মধ্যে পাচার অন্যতম। নারী ও শিশুকে অন্যায় ও অবৈধভাবে তাদের বাসাবাড়ি থেকে দেশের অভ্যন্তরে বা দেশের বাইরে পতিতাবৃত্তি বা শ্রমকাজের জন্য অর্থের বিনিময়ে পাঠিয়ে দেওয়ার নাম নারী ও শিশু পাচার। ইসলাম যেকোনো রকম নির্যাতন প্রতিরোধে সোচ্চার।

মানুষরতন-একজন রঞ্জিত ও পাঠকের অনুভূতি by নাইর ইকবাল

সংবাদপত্রে অসংখ্য সংবাদের ভিড়ে কিছু কিছু সংবাদ আমাদের হূদয় ছুঁয়ে যায়। অশ্রুসিক্ত করে, মনের মধ্যে তৈরি করে তীব্র দুঃখবোধ। আবার সংবাদই আমাদের আশান্বিত করে, নতুন উদ্যমে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে। জাতি হিসেবে এই রাষ্ট্র নিয়ে আমাদের সবার মধ্যে যে হতাশা, তাতে সঞ্চার করে নতুন আশার আলো।

খোলা চোখে-দুই বুড়োর কাণ্ড: একনায়কত্ব থেকে গণতন্ত্র by হাসান ফেরদৌস

পৃথিবীজুড়ে হঠাৎ যেন বিপ্লবের মৌসুম শুরু হয়েছে। শুধু আরব বিশ্বেই নয়, তথাকথিত অগ্রসর গণতন্ত্রের দেশসমূহেও সে জোয়ার এসে লাগছে। আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যে ট্রেড ইউনিয়নের ক্ষমতা খর্ব করার উদ্যোগ নিয়েছেন রক্ষণশীল রিপাবলিকান গভর্নর।

ভাড়াটেবান্ধব আইন ও সরকারি সংস্থা চাই-বাড়িভাড়ার সাতকাহন

যে সমস্যা দেখার কেউ নেই, বাড়িভাড়া সমস্যা তেমনই। ঢাকার ৯০ ভাগ বাসিন্দাই ভাড়াবাড়িতে থাকেন, কিন্তু তাঁদের ভোগান্তি কমানোয় নেই যথাযথ কর্তৃপক্ষ ও ভাড়াটেবান্ধব আইন। ভাড়া বাড়ানো কিংবা বাড়ি ছাড়ানোর ব্যাপারে বাড়িওয়ালাদের ক্ষমতা নিরঙ্কুশ।

অহেতুক মাঠ গরম করার চেষ্টা কেন?-হরতাল প্রত্যাহার করুন

প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিতে কী আছে, কী নেই—সেসব না জেনেই একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। ইসলামী আইন বাস্তবায়ন পরিষদ নামের একটি সংগঠন ৪ এপ্রিল হরতাল ডেকেছে। যদিও মন্ত্রিসভা সম্প্রতি যে নারী উন্নয়ন নীতিটি নীতিগতভাবে অনুমোদন দিয়েছে, তাতে নতুন কিছু নেই।

স্মরণ-ইতিহাসের পাতায় আমিনুল হক চৌধুরী by ফুয়াদ চৌধুরী

আজ আমিনুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী। তিনি আমার বাবা। আমার সৌভাগ্য, আমি তাঁর মতো একজন বাবার সান্নিধ্য পেয়েছি। বরিশাল আওয়ামী লীগের সভাপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমিনুল হক চৌধুরী ১৯১৯ সালের ৪ ডিসেম্বর বরিশালের উলানিয়ার জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।

জুলিয়ান অ্যাসাঞ্জ-পচা শামুকে পা কেটেছে by মশিউল আলম

লন্ডনের বেলমার্শ ম্যাজিস্ট্রেট আদালত ৩ মার্চ চূড়ান্তভাবে রায় দিয়েছেন, হুইসলব্লোয়িং ওয়েবসাইট উইকিলিকসের প্রধান সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জকে সুইডেনে যেতে হবে। অর্থাৎ সুইডিশ প্রসিকিউটরদের দাবি অনুযায়ী কথিত যৌন অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে জুলিয়ান অ্যাসাঞ্জকে সুইডেনে প্রত্যর্পণ করার আদেশ জারি হলো ব্রিটিশ কর্তৃপক্ষের ওপর।

নারী উত্ত্যক্তকরণ-আসুন, ওদের ঘৃণা করি by ইয়াসমীন আরা

বেশ দেরিতে হলেও ইভ টিজিংকে যৌন হয়রানি হিসেবে চিহ্নিত করে একটি কঠোর আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে সংবাদপত্র সূত্রে জানা গেছে। এই আইন অনুযায়ী, ইভ টিজিংয়ের জন্য সাত বছরের কারাদণ্ড এবং অপরাধটিকে অজামিনযোগ্য অপরাধ হিসেবে ধরা হয়েছে। বর্তমানে আইনটি সংসদে পাস হওয়ার অপেক্ষাধীন।

জ্বালানি রাজনীতি-তেলের দাম বাড়লে কার লাভ? by জয়তী ঘোষ

আড়াই বছরের মধ্যে এখন তেলের দাম সর্বোচ্চে পৌঁছেছে। যে তেল এপ্রিলে সরবরাহ করার কথা, তার দাম গত সপ্তাহান্তে ব্যারেলপ্রতি ১০৪ ডলারের ওপরে উঠে গেল নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে। ২০০৮ সালের সেপ্টেম্বরের পর এটাই সর্বোচ্চ।

ইতিহাস-এই মার্চে একজন একাত্তরের যাত্রীর প্রত্যাশা by আবদুল মান্নান

গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী একটি দেশে যে দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়, সে দলই সরকার গঠন করে। এর ব্যত্যয় হলে সংঘাত অনিবার্য, ঠিক যেমনটি হয়েছিল একাত্তরের অখণ্ড পাকিস্তানে। সত্তরের সাধারণ নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদে ৩১৩টি (মহিলা আসনসহ) আসনের মধ্যে এককভাবে আওয়ামী লীগ ১৬৭টি আসনে

রঞ্জিতের পাশে দাঁড়ানোর কেউ নেই?-মানুষরতন

কারও কাছে তিনি দিনমজুর, কারও তিনি শিক্ষক। দিনমজুরি করেন বলেই কি করতে পারেন শিক্ষকতা? নাকি শিক্ষকতা করার জন্যই খেটে মরেন ইটভাটায়? সব প্রশ্নের একটিই উত্তর—তিনি উচ্চশিক্ষিত কিন্তু গরিব এবং অসম্ভব সৎ। দারিদ্র্য বাস্তবে কাউকে মহান করে কি না, সন্দেহ। কিন্তু এই মানুষটি একজন দরিদ্র ও মহান শিক্ষক।

ধূমপান ছাড়বেন শেরিল

বৃটিশ সঙ্গীতশিল্পী শেরিল কোল বিদায় জানাচ্ছেন তার ধূমপানের বদঅভ্যাসকে। শেরিলের ধারণা এই ধূমপান তার গানের কণ্ঠ নষ্ট করে দিচ্ছে।

হোয়াইটস হাউজে অ্যালবার জন্মদিন

‘ফ্যান্টাস্টিক ফোর’-খ্যাত জেসিকা অ্যালবা হোয়াইট হাউজে পালন করবেন তার ৩১তম জন্মদিন। ২৮ এপ্রিল জেসিকার জন্মদিন আর সেদিনই আমেরিকার প্রেসিডেন্ট নিবাসে আয়োজন করা হয়েছে হোয়াইট হাউজ করসপনডেন্টস ডিনার। যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে জেসিকা, তার স্বামী ক্যাশ ওয়ারেন এবং তাদের দুই মেয়ে অনর ও হ্যাভেনকেও।

কান উৎসবে ‘বেটি বি’

মায়ের আঁচল ধরে এ বছর ঐশ্বরিয়া কন্যা ‘বেটি বি’র অভিষেক ঘটবে কান চলচ্চিত্র উৎসবে। ছোট্ট সেই প্রাণ হয়তো চলচ্চিত্রের কিছুই বোঝে না, কিন্তু তারকা মায়ের কল্যাণে চলচ্চিত্র জগতের বিশাল এই আসরে ‘বেটি বি’র উপস্থিতি খুবই স্বাভাবিক।

ইন্ডাস্ট্রিতে আমার কোনো বন্ধু নেইঃ পাওলি

আবার পাওলি! আবারও বোমা ফাটালেন এই বঙ্গ ললনা। ছত্রাকের পর সেই অমোঘ শরীর-বোমা! তার ‘হেট স্টোরি’-র প্রোমো দেখে ইতিমধ্যেই দেশ জুড়ে পুরুষ-মনে মনকেমনের ঝড়। অন্যদিকে শোনা যাচ্ছে, ‘বিক্রম’ নামটা ক্রমশ জোরালো হয়ে উঠছে পাওলির জীবনে...।

কলকাতার তারকাদের কাছে থার্টি ফার্স্টই প্রধান, নববর্ষ নয়

পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। দোকানে দোকানে হালখাতা। নতুন জামাকাপড় পরা। কব্জি ডুবিয়ে ভরপেট্টা বাঙালি খাবার খাওয়া– বাঙালির ‘খুব চেনা’ সেই পয়লা বৈশাখ কি ক্রমশই স্মৃতিতে ঢুকে পড়ছে? বাংলার নববর্ষ কি কোথাও মার খাচ্ছে ইংরেজি নববর্ষের কাছে? দিন দিন কি পয়লা বৈশাখ স্রেফ আর-পাঁচটা রোববারের মতো হয়ে উঠছে? কী বলছেন টালিউড?

সদস্যপদ রক্ষার জন্য যাওয়ার রীতি পরিহার করুন-সংসদ ও বিরোধী দল

চারদলীয় জোটের সাংসদেরা এ মাসেই সংসদ অধিবেশনে যোগ দেবেন। মনে হতে পারে, এটি একটি সুসংবাদ। কিন্তু আমাদের শঙ্কা, এটি কোনো সুসংবাদ হবে না। তাঁরা সংসদে যোগ দেবেন জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে নিজেদের দায়িত্ব পালনের উদ্দেশ্যে নয়, সংসদ সদস্যপদ রক্ষা করার অবশ্যম্ভাবী তাগিদে।

চারদিক-আনন্দে কাটল তিনটি দিন by নাফিস মুস্তাকিন ও আজমাইন রিদম

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের সিন্টিলা সায়েন্স ক্লাব তাদের বার্ষিক বিজ্ঞান মেলা-২০১১ সফলভাবে আয়োজন করেছে। ‘শান্তি আসুক শুদ্ধ বিজ্ঞান চর্চায়’ এই লক্ষ্যে ২, ৩ ও ৪ মার্চ সেন্ট যোসেফ স্কুল প্রাঙ্গণে এই বিজ্ঞান মেলা আয়োজিত হয়। ২ মার্চ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মেলা উদ্বোধন করা হয়।

সপ্তাহের হালচাল-আমরা ৪০ বছরে কত বড় হয়েছি by আব্দুল কাইয়ুম

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কলকাতায় দবির ভাইসহ দু-তিনজন নেতার সাময়িক থাকা-খাওয়ার ব্যবস্থা করার দায়িত্ব পড়ল দীপ্তেন্দু দের ওপর। তিনি তখন কলকাতায় সিপিআইয়ের একজন সার্বক্ষণিক কর্মী। তাঁর আয়-উপার্জন তেমন কিছু নেই। তাও তিনি সাহস করে এগিয়ে গেলেন।

বিদ্যুৎ-পরমাণুশক্তি: বিকল্প ভাবনা by জিয়া উদ্দিন আহমেদ

আমাদের দেশে পারমাণবিক বিদ্যুৎশক্তি নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন ধরে, কিন্তু যে গুরুত্বপূর্ণ বিষয়টি অনালোচিত সেটি হলো, আমাদের জীবতাত্ত্বিক বাস্তবতা, অর্থাৎ দেশের জনঘনত্ব। আন্তর্জাতিক নিয়মাবলি অনুসারে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহী দেশকে বিশদ ও পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে হয়।

লিবিয়া-বিদ্রোহীদের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্রসাহায্য by রবার্ট ফিস্ক

সৌদি আরবের বাদশাহকে অনুরোধ করেছেন ওবামা, তিনি যেন বিমান থেকে লিবিয়ার বেনগাজিতে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করেন। লিবিয়ায় এখন গাদ্দাফির বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সংগ্রাম চলছে। এ অবস্থায় সরাসরি মার্কিন বাহিনী না পাঠিয়ে এভাবেই উদ্দেশ্য চরিতার্থ করতে চায় যুক্তরাষ্ট্র।

দাহকালের কথা-মুক্তি by মাহমুদুজ্জামান বাবু

‘কৃষ্ণকলি’ কবিতায় রবীন্দ্রনাথ কালো মেয়ের কালো হরিণ চোখের যতই লাবণ্যমাখা বর্ণনা দেন না কেন, কালো ত্বকের যাতনা আমাদের পশ্চাৎপদ সামাজিক মনকে অবশেষে ব্যথিতই করে। গাঁয়ের লোকের নানা রকমের অকথা-কুকথা রবীন্দ্রনাথকেও ব্যথিত করেছিল, তাই বুঝি তিনি কালো মেয়ের পক্ষ নিয়ে লিখলেন, ‘আর যা বলে বলুক অন্য লোক’।...

সহজিয়া কড়চা-আমাদের প্রত্নসম্পদ আমাদের অহংকার by সৈয়দ আবুল মকসুদ

বাঙালি জাতির যে রয়েছে এক গৌরবময় প্রাচীন সভ্যতা, তা প্রমাণে নিদর্শনের অভাব নেই। পাহাড়পুর, ময়নামতি ও মহাস্থানগড় বেশি বিখ্যাত, তবে দেশের প্রতিটি এলাকায়ই রয়েছে প্রত্নসম্পদ। প্রত্নসম্পদ যে সোনা বা হীরার চেয়ে বেশি মূল্যবান, সে সম্পর্কে শিক্ষিত জনগণেরও একটি বড় অংশের সম্যক ধারণা নেই।

নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করুন-মশার নগর ঢাকা

মশা দমন ও নিয়ন্ত্রণে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) যে ধরনের উদ্যোগ নিয়ে থাকে, তা বছর খানেক ধরে বন্ধ। গত এক বছরে মশার ওষুধ ছিটানো বা জলাশয় পরিষ্কার করার কোনো কাজ হয়নি। এর ফল যা হতে পারে তা-ই হয়েছে। ঢাকা শহর এখন পরিণত হয়েছে মশার নগরে।

সম্পদের হিসাব by আল-আমিন পলাশ

'সাহস থাকলে আপনার সম্পদের হিসাব দিন'_ প্রধানমন্ত্রীর প্রতি প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের এই আহ্বান নিঃসন্দেহে সময়োপযোগী। জাতীয় সংসদের দক্ষিণ পল্গাজায় বিরোধীদলীয় সংসদ সদস্যদের মানববন্ধন কর্মসূচিতে এম কে আনোয়ার অতি সম্প্রতি এ আহ্বান জানান।

নববর্ষ ও বাংলা বর্ষপঞ্জি by আকরাম খান

এক ধরনের অন্য রকম অনুভূতি এবং ভালো লাগায় এবারের বাংলা নববর্ষের প্রথম দিনটি উপভোগ করতে পারব। সাধারণত দেশে প্রায় প্রতি বছরই জাতীয়ভাবে না হলেও খ্রিস্টাব্দের ১৪ ও ১৫ এপ্রিল দু'দিন পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা দেখে মনটা খারাপ থাকে।

রেল খাতে দুর্নীতি by অলিউর রহমান ফিরোজ

দেশের রেল খাতে যে রকম অরাজকতা পরিলক্ষিত হচ্ছে তাতে অবাক হতে হয়। দেশের রেল খাতকে আরও গতিশীল করতে সরকার আবুল হোসেনকে সরিয়ে যাকে দিল সেই সরিষার মধ্যেইও ভূত থাকায় রেল খাত অবহেলিতই রয়ে গেল। বিএনপি এত দিন আওয়ামী লীগকে টাকা লুটপাটের অভিযোগ করে আসছিল,

ঐতিহ্যের পহেলা বৈশাখ by ইমরুল কায়েস

পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন, সর্ববৃহৎ এবং অসাম্প্রদায়িক উৎসবের দিন। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গল্গানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় নববর্ষের প্রথম দিন। মোগল সম্রাট আকবরের পূর্বে রাজস্ব আদায়ের ক্ষেত্রে হিজরি বর্ষপঞ্জি ব্যবহার ছিল কৃষক শ্রেণীর জন্য একটি ক্লেশকর ব্যাপার।

উৎসবের সঙ্গে বাণিজ্যের যোগ by রওনক জাহান

আড়ং দেশীয় পণ্য প্রসারে কাজ করছে। এ কারণে পহেলা বৈশাখের আগমনী ঢোলের আওয়াজ শোনা গেলেই ডিজাইনার থেকে উৎপাদন কর্মী ও বিক্রেতা সবাই বিশেষ সচেতন হয়ে যায়। নববর্ষ উপলক্ষে ছোট-বড় সবার জন্য আমরা পোশাক তৈরি করি। এ ছাড়াও রয়েছে গৃহসজ্জার নানা সামগ্রী। আমাদের দেশের বাজার বড় হচ্ছে।

আমার অস্তিত্ব নিশ্চিত করে by নুজহাত চৌধুরী

আমার বুক ভরে নিঃশ্বাস নেওয়ার এ দিন। আমার অস্তিত্ব নিশ্চিত করার দিন। পহেলা বৈশাখ আমাকে নির্ভরতা দেয়_ বাঙালি সংস্কৃতির শিকড় এত গভীরে প্রোথিত, কোনো অশুভ শক্তি তা উপড়ে ফেলতে পারবে না। জঙ্গিবাদের উত্থানে, অসংস্কৃতির দাপটে কখনও কখনও হতাশ যে হই না, সেটা বলব না।

আমার বৈশাখ by মিতা হক

আমিও এখন পহেলা বৈশাখের প্রথম প্রত্যুষে বটমূলের মোহনীয় সুরমূর্ছনার অংশী। নিজে গাই, অন্যদের সঙ্গে থাকি। মন ভরে যায়, প্রাণ ফিরে পাই। সারাটা দিন কাটে অন্তরে, কণ্ঠে সুরের মায়াজাল নিয়ে আব্বা আর আম্মার বাড়ির সঙ্গীত পরিবেশের জন্য মুখে বোল ফোটার আগেই সুরের কান তৈরি হয়ে গিয়েছিল আমার।

আমার পহেলা বৈশাখ by বিনোদ বিহারী চৌধুরী

এ সুদীর্ঘ সময়ের মধ্যে কোন দিনের উৎসব সবচেয়ে বেশি মনে দাগ কেটেছে, সেটা স্মরণে রাখা কঠিন বৈকি। শৈশবের দিনগুলোর কথাই বলি। এদিন এলেই দেহমনে বিশেষ আনন্দের অনুভূতি হয়। সাধারণ ধর্মীয় কোনো অনুষ্ঠান থাকলেই এমনটি হয়ে থাকে।

স্বাগত ১৪১৯-সম্ভাবনার দ্বার খুলে যাক

জীর্ণ পুরনো বছর মুছে দিয়ে নববর্ষ আসে নতুন স্বপ্নময় আকাঙ্ক্ষার হাত ধরে। সেই আবহমান ঐতিহ্যেরই ধারাবাহিকতায় বাংলা দিনপঞ্জিতে উৎকীর্ণ আজ ১৪১৯ বঙ্গাব্দের ১ বৈশাখ। স্বাগত ১৪১৯। বাংলা নববর্ষ নিয়ে বাঙালির উচ্ছ্বাসের অন্ত নেই। কবিতায়, গানে, নানা লোকাচারে, সাংস্কৃতিক অঙ্গনে দূর অতীত থেকে আমরা বয়ে

ঘুষ কেলেঙ্কারি-রেলমন্ত্রীর পদত্যাগই শ্রেয়

রেলের নিয়োগ বাণিজ্যের ৭০ লাখ টাকা নিয়ে রেলমন্ত্রীকে জড়িয়ে যে নাটকীয় ঘটনা ঘটেছে তাতে রাজনীতি এখন তোলপাড়। শুধু রাজনীতিই নয়, এ ঘটনায় দেশের সাধারণ মানুষও স্তম্ভিত, ক্ষুব্ধ। সোমবার মধ্যরাতে বিজিবির সদর দফতরে রেলের একটি 'কালো বিড়াল'কে (সুরঞ্জিত সেনগুপ্তের ভাষায়) এপিএসের গাড়ির ড্রাইভার ধরিয়ে দিল।

বাস্তবায়নে মনোযোগী হতে হবে-জাতীয় নারী উন্নয়ন নীতি

সম্পদের ওপর নারীর সম-অধিকারের বিধান রেখে সোমবার মন্ত্রিসভার বৈঠকে জাতীয় নারী উন্নয়ন নীতি-১১-এর যে খসড়া অনুমোদন দেওয়া হয়েছে, তাকে আমরা স্বাগত জানাই। একই সঙ্গে এই নীতি বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করছি।

তরুণের জয়গান: সংগীত-প্রিয়াংকা গোপ সুরের সাধন by মাহমুদুজ্জামান বাবু

বাবা বাসুদেব চন্দ্র গোপের খুব চাওয়া ছিল, দুই মেয়েই শিল্পসংস্কৃতির সঙ্গে জীবনের মিতালি করুক। প্রিয়াংকাকে ভর্তি করা হলো নাচ শেখার ক্লাসে আর বড় বোন গাইতে শুরু করলেন। কিন্তু প্রিয়াংকার ঝোঁক ছিল গানের দিকেই বেশি। ঝোঁক বেশি হলেই তো হবে না, গানটা তো গেয়ে দেখাতেও হবে যে আমিও পারি।

তরুণের জয়গান: তথ্য প্রযুক্তি-মাহমুদুল হাসান অন্যরকম উদ্যোক্তা by মুনির হাসান

গণিত অলিম্পিয়াডের শুরুর দিকের কথা। আমি বুয়েটের আইআইসিটিতে কাজ করি আর সারা দেশে গণিত অলিম্পিয়াডকে সংগঠিত করছি। আমার ছোট্ট রুমে একদিন কয়েকজন বুয়েটের শিক্ষার্থী দেখা করতে এসেছে। তাদের ইচ্ছা, ময়মনসিংহ শহরে তারা একটি গণিত অলিম্পিয়াড করবে। বললাম, ‘সিইং ইজ বিলিভিং।’

তরুণের জয়গান-বৈশাখী তারুণ্য by সৈয়দ মনজুরুল ইসলাম

বৈশাখের সঙ্গে রবীন্দ্রনাথের জন্মের যোগ ছিল, ছিল প্রাণেরও। আশি বছরে দেহত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু মৃত্যুর কয়েক মাস আগে ‘সভ্যতার সংকট’ নামে যে বক্তৃতা দিয়েছিলেন, তাতে একজন বৃদ্ধের ভাবনা-চিন্তার পরিবর্তে একজন তরুণের ক্রোধ এবং প্রত্যয়ই ফুটে উঠেছে। একজন তরুণের দৃষ্টিতে তিনি সমাজকে দেখতেন, ইতিহাসকে

তরুণের জয়গান-অন্য যুগের ভোরে by সাজ্জাদ শরিফ

আমরা যারা শহরে থাকি, তারা কি ঋতুর পরিবর্তন টের পাই? বছরের দুয়েকটা সময় যে টের পাই না, তা অবশ্য নয়। শীত এলে বছর ধরে তুলে রাখা গরম কাপড়গুলো বের হতে থাকে বাক্স-পেটরা থেকে। লেপ, কাঁথা, কম্বল নতুন করে রোদ পোয়াতে শুরু করে। আর যে ঋতুটিকে টের না পেয়ে উপায় থাকে না, সে হলো বর্ষা।

আমরা আনিব রাঙা প্রভাত

এসেছে বৈশাখ। বৈশাখী আয়োজন নিয়ে ছুটির দিনেও হাজির আপনাদের দোরগোড়ায়। নতুন বছরের সূচনা করে বৈশাখ। তাই, বৈশাখ মানেই শুভর সূচনা। নতুনের আগমন ধ্বনি। বরাবরের মতো আমাদের বৈশাখের আয়োজনের পুরোভাগে আছেন একঝাঁক তরুণ। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি একঝাঁক উজ্জ্বল সম্ভাবনাময় তরুণের সঙ্গে।

উৎসব-আরেক নতুন সূর্য by শারমিন নাহার

আজ নববর্ষ পহেলা বৈশাখ কী হর্ষ কী হর্ষ আয় তোরা আয় ছুটে সব আজ আমাদের প্রাণের উৎসব। —আবুল হোসেন
উৎসবে শামিল হতে ছুটে তো আসতেই হবে। আজ যে পয়লা বৈশাখ! নতুন বছরের শুরুর দিন। আবার আরেক নতুন সূর্য আলো ছড়াল চারপাশে, আরেক নতুনের আবাহন। সময়ের পরিক্রমায় পেছনে ফেলে এসেছি ১৪১৮ সাল।

ভাষা ও শিক্ষা-বাঙালির ভাষার লালিত্য বনাম কর্মপ্রবাহ by মোহীত উল আলম

আজকাল প্রায়ই এ কথা শুনি যে বাংলা ভাষার মান রক্ষা করা হচ্ছে না। বিভিন্ন আলোচনা সভায় বক্তারা কয়েকটি এফএম রেডিওসহ অন্যান্য গণমাধ্যমে শুদ্ধ বাংলার বিকৃত উচ্চারণসহ ইংরেজি শব্দ মেশানোর নানা উদ্ধৃতি দিয়ে থাকেন। ইংরেজি উচ্চারণে বাংলা বলার কায়দার কথাও তাঁরা বলেন।

রাজনীতি-পাবলিক লাইফের দীর্ঘজীবিতা! by শাহ্দীন মালিক

পাঠক শিরোনাম পড়ে শিউরে বা আতঙ্কে উঠলে অবাক হব না। বাংলা, ইংরেজির গোঁজামিল ‘জীবিতা’ স্পষ্টত বায়বীয় আসমান থেকে শুল্কবিহীন আমদানি। শিরোনামের পক্ষে খোঁড়া যুক্তি অবশ্য একটা আছে—দিনকাল যা হয়েছে, তাতে সবকিছুই জায়েজ, সবকিছুই চলে। যেভাবে চলছে তাতে মনে হচ্ছে আওয়ামী লীগের বদৌলতে।

কমিউনিটি বেতারের প্রসার ঘটুক-প্রত্যন্ত অঞ্চলের জরুরি তথ্যসেবা

মূলধারার সংবাদমাধ্যমের সেবা থেকে আংশিক বা সম্পূর্ণভাবে বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলগুলোর দরিদ্র মানুষের জন্য কমিউনিটি রেডিও কত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তার প্রত্যক্ষ দৃষ্টান্ত পাওয়া গেল বুধবারের ভূমিকম্পের সময়।
ঝড়ের কারণে দক্ষিণাঞ্চলের বরগুনা জেলায় চার দিন ধরে বিদ্যুৎ-সংযোগ বন্ধ ছিল।

চূড়ান্ত চুক্তির আগে জনসমক্ষে প্রকাশ করুন-পদ্মা সেতু: স্বপ্নই থেকে যাবে?

মহাজোট সরকার ক্ষমতায় এসেই পদ্মা সেতু নির্মাণ নিয়ে যে তোড়জোড় করেছিল, তা এখন অনেকটাই স্তিমিত। সৈয়দ আবুল হোসেন যোগাযোগমন্ত্রী থাকাকালে সেতু নির্মাণের প্রাথমিক কাজ যেমন জমি হুকুমদখল, অবকাঠামো নির্মাণের প্রস্তুতি, অর্থায়নের ব্যাপারে দাতাদের সঙ্গে চুক্তি সই—সবই হয়েছিল।

শনিবারের সুসংবাদ-দেশি ধানে নিদান দূর by শামস শামীম

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জ, কিশোরগঞ্জসহ নেত্রকোনা, হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার অংশবিশেষের হাওর অঞ্চল ধান উৎপাদনের বড় ক্ষেত্র। হাওর এলাকার একফসলি এই বিশাল জমি প্রতিবছরই সবুজ ধানগাছে সুশোভিত হয়। ফলে বিপুল পরিমাণ ধান। কিন্তু বিরূপ প্রকৃতি এ ক্ষেত্রে কৃষকের বড় শত্রু।

যে খবর অপ্রত্যাশিত by মেহেরুন নেছা রুমা

সংবাদমাধ্যমের বদৌলতে আমরা প্রতিদিন কোথায় কী হচ্ছে তা অনায়াসেই ঘরে বসে পেয়ে থাকি। কোনো খবর আমাদের আনন্দ দেয়, আবার কোনো কোনো খবর জেনে আমাদের হৃদয় বিচলিত হয়, ভারাক্রান্ত হয়। একটি সংবাদপত্রে প্রতিদিন যে পরিমাণ খুন-খারাবি, নারী নির্যাতন, সড়ক দুর্ঘটনা, মারামারি, কাটাকাটির খবর প্রকাশিত হয়

কমিউনিটি রেডিও by সাজ্জাদ হোসেন রিজু

কমিউনিটি রেডিও হচ্ছে এমন একটি রেডিও স্টেশন যা একটি নির্দিষ্ট এলাকায় স্থাপিত, ওই এলাকার জনসাধারণ কর্তৃক পরিচালিত এবং ওই এলাকার ভাষায় সম্প্রচারিত। এ ধরনের রেডিও স্টেশনের অনুষ্ঠানমালার প্রধান উপাদান হচ্ছে একটি নির্দিষ্ট এলাকার উন্নয়নমূলক বিভিন্ন ধরনের তথ্য, এলাকার বিভিন্ন সমস্যা, সেগুলো সমাধানের উপায়

প্রতিকূলতা পেরিয়ে আলোর পথে by সৈয়দ সাখাওয়াত হোসেন

৮ জুলাই ছিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০০ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর পর থেকেই নানা রকম প্রতিকূলতা ও অস্থিরতা এবং ৬ বছরে ৪ জন ভাইস চ্যান্সেলর

শিক্ষার মান ও পাসের হার by আবদুদ দাইন

বেশ ক'বছর ধরে দেখা যাচ্ছে, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৭০-৮০ ভাগ। এর মধ্যে জিপিএ-৫-এর সংখ্যা অনেক বেশি। এই ফল দেখে মন্ত্রীসহ অনেক গুণীজন সন্তোষ প্রকাশ করে থাকেন। এতে বাহ্যিকভাবে মনে হচ্ছে, আমাদের সন্তানরা বেশ মেধাসম্পন্ন হয়েছে।

ঢাকা সিটি নির্বাচন-খুনখারাবির আতঙ্ক ৫ নির্দেশনা নিয়ে মাঠে পুলিশ by ওমর ফারুক

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য খুনখারাবি ঠেকাতে বিশেষ অভিযানে মাঠে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে কয়েক দিন আগে রাজধানীর ৪৪টি থানার অফিসার ইনচার্জকে (ওসি) পাঁচটি নির্দেশ মেনে অভিযান চালানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে একাধিক পুলিশ কর্মকর্তা

বিএনপির ১৬ দলীয় জোটের ঘোষণা ১৮ এপ্রিল by মোশাররফ বাবলু

চারদলীয় জোট বিলুপ্ত করে ১৬ দলীয় জোট করার পথে আরো পথ এগোলো প্রধান বিরোধী দল বিএনপি। জোট সম্প্রসারণ করার ব্যাপারে ১৬ দলীয় নেতাদের কাছে বিএনপির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ১৮ এপ্রিল বুধবার বিকেলে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়েছে।

সুর পাল্টালেন সুরঞ্জিত

একদিন আগেই পদত্যাগ মুহূর্তের ব্যাপার বলে উল্লেখ করেছিলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তবে এরই মধ্যে তিনি সুর বদলে ফেলেছেন। বলেছেন, তাঁর পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। গতকাল শুক্রবার বিবিসি বাংলা সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে রেলমন্ত্রী পদত্যাগের দাবিকে সরাসরি নাকচ করে দেন।

জিএমের বাংলোয় থাকেন আরো ছয় কর্মকর্তা!-মন্ত্রীর নাম করেই টাকা তোলা হতো by ভূঁইয়া নজরুল

চট্টগ্রামের সিআরবি পাহাড়ের ওপরে রেলওয়ের আদি বাংলোটি পদাধিকার বলে পূর্বাঞ্চলীয় রেলওয়ে মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধার বাসভবন হলেও এখানে জিএম ছাড়াও রেলের আরো ছয়জন উচ্চ পদের কর্মকর্তা থাকেন। এসব কর্মকর্তার আবার প্রত্যেকের নামে ঢাকায় রেলওয়ের বাংলো বরাদ্দ রয়েছে।

হায় ইলিশ by রাজীব আহমেদ

রাজধানীর কারওয়ান বাজারে গতকাল শুক্রবার চৈত্রের শেষ দিনের সকাল। বিক্রেতা বড় আকারের দুটি ইলিশের দাম হাঁকলেন ১৫ হাজার টাকা। অমন ইলিশ খুব একটা দেখা যায় না। তাই অনেকেই কৌতূহলের বশে দাম জিজ্ঞেস করছে। কিন্তু দাম শোনার পর আগ্রহ মিইয়ে যায়। তবে বিক্রেতা নির্বিকার।

রমনা বটমূলে বোমা হামলা-১১ বছর কাটল তবু বিচার হলো না by আশরাফ-উল-আলম

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার আরো একটি বছর পার হচ্ছে আজ। ১১ বছর আগে ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনার বিচার এখনো শেষ হয়নি। রাষ্ট্রের ব্যর্থতা এর জন্য দায়ী বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
২০০১ সালের পহেলা বৈশাখ রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলাটির

দেশজুড়ে নববর্ষের আয়োজন

বাংলাদেশের মানুষের, বাঙালির অমলিন আনন্দের দিন আজ শনিবার। অনাবিল উৎসবে মেতে উঠবে জাতি, পুরো দেশ। আজ পহেলা বৈশাখ, ১৪১৯ বঙ্গাব্দ। সরকারি ছুটির দিন। বাংলা নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

আমি এই বাংলার পারে রয়ে যাব by চৌধুরী আফতাবুল ইসলাম

খুব ভোরে রূপবতী বাংলার পথে আমি পরিব্রাজক। হাঁটছি। কালো-আলোর মিশেলে ম্লান উজ্জ্বলতার আশ্চর্য শান্ত জগৎ। বৃষ্টিধারায় স্নান সেরে রুক্ষ মাটি ফিরিয়ে দিয়েছে স্নিগ্ধ সবুজ। শ্যামলিমা সমর্পিত জমি তাই খুব খুশি খুশি। পুরো বাংলা যেন ধান-বাগান। মৃদু বাতাসে কচি পাতার হুল্লোড়।

বেহাল প্রাথমিক বিদ্যালয়-প্রয়োজন সঠিক উদ্যোগ

এই যুগে এসেও কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুকুরের পানি পান করতে হয়, কোনো স্কুলে শৌচাগারব্যবস্থা নেই, এমনটা চিন্তাও করা যায় না। কিন্তু বাস্তবতা কোথাও কোথাও তার চেয়েও খারাপ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত জরিপের ফল থেকে পাওয়া গেছে এই তথ্য।

শুভ নববর্ষ-ঘুচে যাক জরা, শুচি হোক ধরা

আজ পহেলা বৈশাখ। ১৪১৯ বাংলা সনের প্রথম দিন। 'তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে' উড়িয়ে দিয়ে 'আজি প্রাতে সূর্য ওঠা' সফল হলো। পুব আকাশের নতুন সূর্য জানিয়ে দিল 'ব্যর্থ প্রাণের আবর্জনা সরিয়ে দিয়ে' এসেছে নতুন দিন। এসেছে নতুন সকাল। এসেছে নতুন বছর। সেই নতুন বছরকে বরণ করে নিতেই আজ বর্ণিল আয়োজন।

কোরআনের আলো-অনুতপ্তদের দেওয়া সাদকা বা জাকাত গ্রহণ করার অনুমতি প্রদান

১০৩. খুয্ মিন আমওয়া-লিহিম সাদাক্বাতান তুত্বাহ্হিরুহুম ওয়াতুযাক্কীহিম বিহা- ওয়াসালি্ল আ'লাইহিম; ইন্না সালা-তাকা ছাকানু ল্লাহুম; ওয়াল্লা-হু ছামীউ'ন আ'লীম। ১০৪. আলাম ইয়া'লামূ আন্না ল্লা-হা হুওয়া ইয়াক্ববালু ত্তাওবাতা আ'ন ই'বা-দিহী ওয়াইয়া'খুযু চ্ছাদাক্বা-তি ওয়া আন্না ল্লা-হা হুওয়া ত্তাওয়্যা-বুর্ রাহীম।

বৈশাখ ও সাংস্কৃতিক আগ্রাসন by শহিদুল ইসলাম

এক. মনে হচ্ছে ১৪১৮ বঙ্গাব্দটা খুব তাড়াতাড়িই চলে গেল। গত বছর নববর্ষে অনেক উপহার পেয়েছিলাম। পাঞ্জাবি, ফতুয়া, হাফ শার্ট ছাড়াও কিছু লেখার প্যাড ও খুব দামি একটি কলম, ফাউন্টেন পেন ও এর সঙ্গে একটি বল পেন। সেই উপহারগুলোর সব এখনও ব্যবহার করা হয়নি।

বিশ্বায়ন ও হালখাতা by মুহম্মদ সবুর

ভাপসা গরম, চৈত্রের কাঠফাটা রোদ, ধুলোর ওড়াওড়ি, ঘাম দরদর-ঝরঝর হাল- সব কিছু ছাপিয়ে যেত হালখাতার টানে। সেই যে দোকান ঘুরে ঘুরে মিষ্টিমুখ, কোলাকুলি, সবচেয়ে বড় কথা, হালখাতায় নাম লেখানো- সে বড় সুখের সময়, সে বড় আনন্দের সময়।

স্বাগত ১৪১৯ বঙ্গাব্দ-মুক্তি মিলনেই by করুণাময় গোস্বামী

স্বাগত ১৪১৯ বঙ্গাব্দ। নববর্ষ সবার জন্য শুভ হোক এবং কোটি কোটি বাঙালি প্রাণ নববর্ষের আহ্বানে মিলিত হোক। মিলনেই মুক্তি। মিলন বন্ধনকে দৃঢ় করে। অনৈক্য নির্মূল করে। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ অতিক্রান্ত হলো। পাশ্চাত্যে রবীন্দ্রনাথ সম্পর্কে যে কটি বই ও কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে, তাতে কয়েকটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে

উন্নয়ন সহযোগী প্রকল্প

উচ্চাভিলাষী বেশ কিছু প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অবকাঠামোগত এসব উন্নয়ন প্রকল্প বাংলাদেশের জন্য অপরিহার্য হলেও অর্থব্যয় ও সামর্থ্য নিয়ে কেউ কেউ প্রশ্ন উত্থাপন করছেন। এমনও বলা হয়, এসব বড় প্রকল্প বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে কি না তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।

জয় হলো ক্রিকেটের

২০১১ সালের ২ এপ্রিল রাতটি ভারতীয় ক্রিকেট ইতিহাসে স্বর্ণোজ্জ্বল হয়ে থাকবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম ইতিহাসের সাক্ষী হওয়ারই অপেক্ষা করছিল। এক মাসের বেশি সময়ের টান টান উত্তেজনা আর নানা রকম হিসাবের অবসান ঘটল ভারতের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে। অভিনন্দন ভারতকে। অভিনন্দন রানার্সআপ শ্রীলঙ্কাকেও।

পবিত্র কোরআনের আলো-যাঁরা আল্লাহর পথে শাহাদাত বরণ করেছেন তাঁদের মৃত্যু নেই

১৬৮. আল্লাযীনা ক্বা-লূ লিইখওয়া-নিহিম ওয়াক্বাআ'দূ লাও আত্বা-ঊ'না মা ক্বুতিলূ; ক্বুল ফাদ্রাঊ আ'ন আনফুছিকুমুল মাওতা ইন কুনতুম সা-দিক্বীন। ১৬৯. ওয়ালা তাহ্ছাবান্নাল্লাযীনা ক্বুতিলূ ফী ছাবীলিল্লাহি আমওয়াতান; বাল আহ্ইয়া-উন ই'নদা রাবি্বহিম ইউর্যাক্বূন।

আওয়ামী লীগের শত্রু-মিত্র by সুভাষ সিংহ রায়

এ দেশে আওয়ামী লীগবিরোধীরা খুব সহজেই বিখ্যাত হয়ে যান। বিখ্যাত রাজনীতি বিশ্লেষক অমলেশ ত্রিপাঠীর একটি বিখ্যাত গ্রন্থের নাম 'স্বাধীনতা সংগ্রামে ভারতের কংগ্রেস'। এই গ্রন্থের মুখবন্ধে লেখা হয়েছে_'যখনই বিপ্লবী দল বা কমিউনিস্ট পার্টি স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের সহযোগিতা করেছে বা বিরোধিতা করেছে, তখনই পাদপ্রদীপের

বহে কাল নিরবধি-জাপানের পারমাণবিক বিপর্যয় ও আইনস্টাইনের সতর্কবাণী by এম আবদুল হাফিজ

আমাদের প্রচারমাধ্যম সচরাচর সরব হলেও জাপানের সাম্প্রতিক 'চেরনোবিল মুহূর্ত নিয়ে' অপ্রত্যাশিতভাবে নিরুদ্বেগ। এ দেশেও পারমাণবিক চুলি্লর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা অন্ততপক্ষে আলোচনায় আছে। জাপানের চলমান পারমাণবিক বিপর্যয় সংবাদের উপাদান হিসেবে সংবাদপত্রে এলেও বিশেষ জ্ঞ পর্যায়ে তা কোনো টকশো অথবা বিদ্যুৎ

চরাচর-মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া ডাকবাংলো by কেয়া চৌধুরী

বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার তৎকালীন মহকুমায় অবস্থিত তেলিয়াপাড়া চা-বাগানের ডাকবাংলোটি মহান মুক্তিযুদ্ধের একটি অন্যতম স্মারক। অবস্থানগত দিক দিয়ে এটি দেশের উত্তর-পূর্বাঞ্চল ও ৪ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। সিলেটের এ অঞ্চল প্রাকৃতিক দিক দিয়ে পাহাড়-নদীনালা বেষ্টিত দুর্গম এলাকা।

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

দিনে দিনে রাজনীতিক হওয়ার সংস্কৃতি দ্রুত পাল্টে যাচ্ছে। তৃণমূল পর্যায় থেকে কর্মদক্ষতা, ত্যাগ, সাহস, আদর্শ ইত্যাদি বিষয়ে জনসম্পৃক্ততার চরিত্র নিয়ে বড় হয়ে ওঠা রাজনীতিকের সংখ্যা জাতীয় পর্যায়ে এখন কম। জাতীয় নীতিনির্ধারণী রাজনৈতিক নেতৃত্বে এখন হঠাৎ হাওয়ায় ভেসে আসার সংখ্যাধিক্য।

ঘরেতেও এসেছে সে by শেখ রোকন

প্রথম দিন থেকে না হলেও আষাঢ় এবার স্বমূর্তিতে। সামান্য বিরতি দিয়ে দিয়ে অঝোরে ভিজিয়ে চলছে বরষার প্রথম কদমফুল। অথচ মাত্র গত আষাঢ়-শ্রাবণও ছিল কেবল নামেই বর্ষাকাল। বস্তুত গত কয়েক বছর ধরে বর্ষাপ্রেমী বাঙালির দশা ছিল কিনু গোয়ালার গলিতে থাকা রবীন্দ্রনাথের সেই নায়কের মতো।

স্বাভাবিক মিত্র by সি. রাজা মোহন

প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা সফরের ঘোষণাটা এত তাড়াতাড়ি আসার কথা ছিল না। বাংলাদেশ সম্পর্কে ড. সিংয়ের দুর্ভাগ্যজনক অফ দ্য রেকর্ড মন্তব্যের পর তার ঢাকা সফরের দিনক্ষণ আগাম ঘোষণা করা হলো। বাংলাদেশ সফর নিয়ে যাতে তার এই মন্তব্যে কোনো ধোঁয়াশা সৃষ্টি না হয়,

শিক্ষা-শিক্ষানীতির অগ্রগতি কত দূর? by মাহফুজুর রহমান মানিক

শিক্ষানীতি বাস্তবায়নে উপকমিটিগুলোর প্রায় প্রতিটির মূল দায়িত্বে আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের আমলারা; যারা নিজেদের দাফতরিক কাজ, জনপ্রতিনিধিদের ডিও লেটার নিষ্পত্তিসহ নানা কাজ সামাল দিতেই ব্যস্ত। অনেক কমিটি শিক্ষানীতি নিয়ে এখনও একবারের জন্যও বসতে পারেনি

কালের আয়নায়-সংবিধান সংশোধনকে কেন্দ্র করে মিথ্যা সাফাই ও ভীতি প্রচার by আবদুল গাফ্ফার চৌধুরী

অবশ্য সংবিধানে রাষ্ট্রধর্মের বিধান বহাল রেখে যারা ধর্মপ্রাণ মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত দেওয়া হলো না, দেশে বিএনপি-জামায়াতের অরাজকতা সৃষ্টি ঠেকানো গেল এবং শেখ হাসিনার জীবনের নিরাপত্তা বৃদ্ধি করা গেল বলে যুক্তি দেখাচ্ছেন তারা সকলেই আহাম্মক নন।

জনশক্তি রফতানি-প্রতারণা চলছেই

জনশক্তি রফতানি খাতে কিছুতেই যেন প্রতারণার লাগাম টানা যাচ্ছে না। একাধিক সংবাদপত্রের খবরে প্রকাশ, মালয়েশিয়ায় শিক্ষার্থী ও ভ্রমণ ভিসায় কর্মী পাঠানো হচ্ছে। তাদের বলা হচ্ছে, এখন যেহেতু মালয়েশিয়া তিন লাখ অবৈধ বাংলাদেশিকে বৈধ করছে, তাই নতুন করে যারা সেখানে যাবে তারাও আপনাআপনি শ্রমবাজারে বৈধ হিসেবে

ছাত্রী নিপীড়ন-দৃষ্টান্তমূলক শাস্তি চাই

আমাদের সমাজে শিক্ষকরা বরাবরই শ্রদ্ধা ও ভালোবাসার আসনে অভিষিক্ত। বহু মানুষ এখনও বিশ্বাস করে_ বাবা-মার পরই একটি শিশুর জীবনে শিক্ষকের অবস্থান, তারাই মানুষ গড়ার কারিগর। কিন্তু রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার একজন শিক্ষক অপ্রাপ্ত বয়স্ক ছাত্রীকে যৌন নিপীড়ন করে যে ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপন

বেসরকারি কলেজ শিক্ষকদের আর্তনাদ বিড়ম্বনা by এস এম আব্রাহাম লিংকন

মেয়ের পাত্র ঠিক করেছেন বাবা, বংশ ভালো শুনে বেশ খুশি মেয়ের মা। তিনি খুশি হয়ে অন্য দিনের চেয়ে একটু বাড়তি সোহাগে এক খিলি পান এগিয়ে দিয়ে স্বামীকে জিজ্ঞেস করলেন, তা তোমার হবু জামাই কী করে? স্বামী বেশ তৃপ্তির ঢেঁকুর তুলে উত্তর দেন, কেন, আমার মতো বেসরকারি স্কুলের শিক্ষক,

মধ্যযুগের দিকে নয়, সামনে যেতে চাই by মহসীন হাবিব

শিক্ষক, ভাষাবিদ হুমায়ুন আজাদ বলতেন, 'আমরা পেছন ফিরে হাঁটছি।' তিনি আজ বেঁচে নেই। যারা আমাদের পেছনের দিকে ঘাড় ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে, তাদেরই একটি অংশ হুমায়ুুন আজাদকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করে এবং তিনি মারা যান।

ভিন্নমত-মানুষ যখন বৃদ্ধ হয় by আবু আহমেদ

সময়কে যদি বদল করা যেত, তাহলে অনেক বৃদ্ধ মানুষ তাঁদের বৃদ্ধকালের ১০ বছর সময়কে যৌবনকালের সঙ্গে পরিবর্তন করে নিতেন। কিন্তু নিরেট সত্য হলো, কেউ পেছনের সময় দিয়ে ভবিষ্যতের সময়কে পরিবর্তন করতে পারেন না, আর কেউই বর্তমান দ্বারাও ভবিষ্যতের সময়কে স্থলাভিষিক্ত করতে পারেন না।

অবৈধ ব্যাংকিংয়ের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ব্যাংক না হয়েও যেসব প্রতিষ্ঠান ব্যাংকের মতো কার্যক্রম চালাচ্ছে, তাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ ব্যাংকও ব্যবস্থা নেবে। রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়ার খাগাইনে ব্র্যাক সেন্টারে আয়োজিত ব্যাংকার্স সামিট ২০১২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আতিউর রহমান

র‌্যাবের গুলিতে পান্থপথে যুবক নিহত

রাজধানীর পান্থপথে গতকাল শুক্রবার ভোরে র‌্যাবের গুলিতে মাসুদ রানা ওরফে তুষার মাসুদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, গুলিবিনিময়ের সময় তাঁর মৃত্যু হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্থানে বন্দুকযুদ্ধের কোনো ঘটনা ঘটেনি। নিহত যুবক পেশায় ভ্রাম্যমাণ ফল-বিক্রেতা বলে তাঁর পরিবার জানিয়েছে।

শেখ হাসিনা-এরদোগান শীর্ষ বৈঠক-আন্তর্জাতিক ফোরামে একযোগে কাজ করবে ঢাকা-আঙ্কারা

বাংলাদেশ ও তুরস্ক দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে একযোগে কাজ করার পাশাপাশি অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে।

ক্যামেরন-সু চি বৈঠক-মিয়ানমারের ওপর অর্থনৈতিক অবরোধ স্থগিতের আহ্বান

মিয়ানমারের ওপর আরোপ করা অর্থনৈতিক অবরোধ স্থগিত করার আহ্বান জানিয়েছেন সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তাঁর সঙ্গে একমত হয়েছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। গতকাল শুক্রবার দেশটির সাবেক রাজধানী ইয়াঙ্গুনে দুই নেতার মধ্যে বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।

রমনার বটমূলে বোমা হামলা-১১ বছরেও বিচার হয়নি, ৩ বছর থেমে আছে এক মামলার বিচার by প্রশান্ত কর্মকার

রমনার বটমূলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার পর ১১ বছর পার হয়েছে। কিন্তু এখনো ওই ঘটনার বিচার হয়নি। ওই ঘটনায় দুটি মামলার মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলাটি হাইকোর্টের একটি সিদ্ধান্তের অপেক্ষায় তিন বছর ধরে থেমে আছে।

ডিসিসি নির্বাচন নিয়ে সংশয়-মামলা হলে আইনি লড়াই চালাবে ইসি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে আইনি লড়াই শুরু হতে পারে। ফলে ২৪ মের ভোট নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে। আইন অনুযায়ী, ওয়ার্ডের সীমানাবিন্যাস না করায় নির্বাচন কমিশনকে (ইসি) আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

টাকা কেলেঙ্কারির নায়কেরা বহাল by আনোয়ার হোসেন

নিয়োগ-বাণিজ্য নিয়ে তোলপাড় হলেও রেলওয়ের নিয়োগ-প্রক্রিয়া এখনো বন্ধ করা হয়নি। যাঁর নেতৃত্বে এই অবৈধ বাণিজ্য চলছে বলে অভিযোগ রয়েছে, তিনি রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা। অন্যজন তাঁরই সহযোগী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট এনামুল হক।

বৈশাখে উদ্দীপ্ত নগর অর্থনীতি by আসজাদুল কিবরিয়া

বৈশাখী কেনাকাটা এখন ঈদুল ফিতরের পর সবচেয়ে বড় কেনাকাটার আসর। আর এই বাংলা নববর্ষ উদ্যাপন বা পয়লা বৈশাখকে ঘিরে দেশের ব্যবসা-বাণিজ্য বাড়ছে প্রতিবছরই। আবহমান কাল থেকেই বৈশাখী মেলা ও বর্ষবরণের আয়োজন হয়ে আসছে বাংলাদেশে।

এবারের নববর্ষে by আনিসুজ্জামান

মানুষমাত্রই উৎসবপ্রিয়। কেননা উৎসব সব প্রয়োজনের ঊর্ধ্বে। উৎসবে আমরা পরস্পর মিলিত হই—তাতে ব্যক্তির খণ্ডতা ও বিচ্ছিন্নতা দূর হয়ে সমষ্টির সম্পূর্ণতা ও অবিচ্ছিন্নতার প্রকাশ ঘটে। রবীন্দ্রনাথ বলেন, ‘মিলনের দ্বারা, প্রাচুর্যের দ্বারা, সৌন্দর্যের দ্বারা আমরা উৎসবের দিনকে বৎসরের সাধারণ দিনগুলির মুকুটমণিস্বরূপ করিয়া তুলি।’