Monday, August 18, 2014
যুক্তরাষ্ট্রের ফার্গুসনে কারফিউ, একজন গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৭
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দারিদ্র্যের কারণ খুঁজতেই অর্থনীতি পড়েন মনমোহন
![]() |
| মনমোহন সিং |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সম্প্রচার নীতিমালা হস্তক্ষেপমূলক by মাহ্ফুজ আনাম
>>>সাক্ষাৎকার নিয়েছেন মশিউল আলম

প্রথম আলোঃ সম্প্রতি মন্ত্রিসভা একটি সম্প্রচার নীতিমালা অনুমোদন করেছে। সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই নীতিমালা সম্প্রচার মাধ্যমের স্বাধীনতা খর্ব করবে। সরকার বলছে, তা করবে না। আপনি কী বলেন?
মাহ্ফুজ আনামঃ এই নীতিমালা সম্পূর্ণভাবে হস্তক্ষেপমূলক। এটা বিভিন্নভাবে সম্প্রচারমাধ্যমের স্বাধীনতা খর্ব করবে। এতে যেসব ধারা আছে, সেগুলোর অধিকাংশই সম্প্রচারের বিষয় বা আধেয় (কনটেন্ট) সম্পর্কে। কী প্রচার করা যাবে আর কী প্রচার করা যাবে না, তা এমনভাবে নির্দেশ করা হয়েছে যে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধারাগুলো নিজেদের মতো ব্যাখ্যা করে যেকোনো কিছুকেই নীতিমালার পরিপন্থী বলে অভিযোগ করতে পারবে।
প্রথম আলোঃ যেমন?
মাহ্ফুজ আনামঃ যেমন একটি ধারা আছে এ রকম: রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন ধরনের সামরিক, বেসামরিক বা সরকারি তথ্য প্রচার করা যাবে না। এখন এটার সংজ্ঞা কে দেবে? কী ধরনের তথ্য প্রচার করলে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয়, এটা নির্ধারণ করবে কে? এটা তো যেমন ইচ্ছা তেমন করে ব্যাখ্যা করা যায়। ধরুন, ভূগর্ভস্থ পানির স্তর ভীষণভাবে নেমে যাচ্ছে, এর ফলে ভীষণ খরা হতে পারে, কৃষিতে সেচসংকট হতে পারে, ফসল উৎপাদন ভীষণভাবে কমে গিয়ে দুর্ভিক্ষ লেগে যেতে পারে। আপনি তো বলতে পারেন, এই তথ্যে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে; কারণ, খাদ্যসংকট আর দুর্ভিক্ষের আশঙ্কা প্রচার করা হচ্ছে। এ রকম নানা ধরনের ব্যাখ্যা দিয়ে সম্প্রচারমাধ্যমের যেকোনো আচরণকেই নীতিমালা পরিপন্থী বলার হাতিয়ার তৈরি করা হয়েছে।
প্রথম আলোঃ অর্থাৎ নীতিমালার ধারাগুলো অস্পষ্ট বা এমন যে সেগুলো দেখিয়ে সরকার যেকোনো সম্প্রচারিত বিষয়কেই নিজেদের ইচ্ছেমতো ব্যাখ্যা করতে পারবে? এবং সেই সুবাদে সম্প্রচারমাধ্যমের ওপর ছড়ি ঘোরাতে পারবে?
মাহ্ফুজ আনামঃ হ্যাঁ। এ রকম আরও কিছু বিষয় দেখুন, একটি ধারায় লেখা আছে, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও অপরাধীদের দণ্ডবিধানে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তি বিনষ্ট করে—এমন কোনো দৃশ্য বা বক্তব্য প্রচার করা যাবে না। এ রকম নীতিমালা থাকলে ১০ ট্রাক অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনা সম্পর্কে কিছুই প্রচার করা যেত না, কারণ ওই ঘটনায় এনএসআই ও ডিজিএফআইয়ের কর্মকর্তাদের সরাসরি সংশ্লিষ্টতা ছিল। এটা অভিযুক্ত ব্যক্তিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকেই জানা গেছে। এ রকম নীতিমালা থাকলে সেটা মানতে হলে ২০০৫ সালে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা সম্পর্কে সম্প্রচারমাধ্যমে কিছুই প্রচার করা যেত না। কারণ, তাতে এ ঘটনায় পুলিশের তিন সাবেক মহাপরিদর্শক, এনএসআইয়ের দুজন সাবেক প্রধান ও সিআইডির তিন সাবেক কর্মকর্তাসহ সেনাবাহিনী ও নৌবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্টতা ছিল এবং এ-সংক্রান্ত মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। ডিজিএফআই, এনএসআই ইত্যাদি সরকারি সংস্থা ও সরকারের অনেক দায়িত্বশীল কর্মকর্তার ভাবমূর্তি বিনষ্ট হতো। একইভাবে নারায়ণগঞ্জে সাত ব্যক্তির অপহরণ ও খুনের ঘটনায় জড়িত র্যাবের সদস্যদের বিষয়ে সম্প্রচারমাধ্যমে কিছুই প্রচার করা যেত না, কারণ তাতে র্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হতো। এই নীতিমালা মানতে হলে পুলিশ বা র্যাবের হেফাজতে নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, ক্ষমতার অপব্যহার ইত্যাদি সম্পর্কেও কিছু সম্প্রচার করা যাবে না, কারণ তাতে ওই সংস্থাগুলোর ‘ভাবমূর্তি বিনষ্ট’ হবে। এই নীতিমালা থাকলে র্যাবের সদস্যদের গুলিতে পা হারানো কিশোর লিমন সম্পর্কে, কিংবা মিরপুর থানার পুলিশের এক সাব-ইন্সপেক্টরের নির্যাতনে এক ঝুট ব্যবসায়ীর মৃত্যুসহ অজস্র ক্ষমতা অপব্যবহারের ঘটনা সম্পর্কে সম্প্রচারমাধ্যমে কিছুই প্রচার করা যেত না।
প্রথম আলোঃ একটি ধারায় বলা হয়েছে, সম্প্রচারের ক্ষেত্রে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা, রাষ্ট্র পরিচালনার মূল নীতি এবং বাংলাদেশের রাষ্ট্রীয় আদর্শ ও নীতিমালা সমুন্নত রাখতে হবে। এটা সম্পর্কে আপনার কী বক্তব্য?
মাহ্ফুজ আনামঃ মুক্তিযুদ্ধের মূল চেতনা তো সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে অন্যায়, অবিচার, বৈষম্য, দুর্নীতি, সন্ত্রাস, সরকারি দমনপীড়ন ইত্যাদি থাকবে না। যেখানে আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে, কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারবে না। কিন্তু সম্প্রচার নীতিমালা তো এগুলোর ক্ষেত্রে সম্প্রচারমাধ্যমের যথাযথ দায়িত্ব পালনেই প্রতিবন্ধক হয়ে উঠতে পারে।
প্রথম আলোঃ নীতিমালা ছাড়াই তো সম্প্রচারমাধ্যম দিব্যি চলছে। সরকার কেন এটা করতে গেল?
মাহ্ফুজ আনামঃ দেশে অনেকগুলো ক্ষেত্রে গুরুতর জাতীয় সমস্যা আছে। যেমন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি বাংলাদেশ, প্রতিবছর বর্ষাকালে লঞ্চ দুর্ঘটনায় প্রচুর মানুষ মারা যাচ্ছে, খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, ভেজাল ওষুধে বাজার সয়লাব, নকল প্যারাসিটামল খেয়ে অনেক শিশু মারা গেছে। এগুলোই হওয়া উচিত সরকারের অগ্রাধিকার। কিন্তু এসব দিকে নজর না দিয়ে কেন সম্প্রচার নীতিমালা নিয়ে তারা এত উৎসাহিত হয়ে উঠল, এটাই প্রশ্ন। এমনিতেই কিন্তু গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য মানহানি-সম্পর্কিত আইনসহ বিভিন্ন রকমের আইন ও বিধিবিধান আছে। সেগুলোই কিন্তু যথেষ্ট। সম্প্রচারমাধ্যমের জন্য নতুন করে এই নীতিমালার প্রয়োজন ছিল না।
প্রথম আলোঃ এই নীতিমালার ভিত্তিতে একটা সম্প্রচার আইন প্রণয়ন ও গ্রহণ করা হবে বলে জানা গেছে...।
মাহ্ফুজ আনামঃ এ রকম একটা নীতিমালাকে যদি সম্প্রচার আইন প্রণয়নের ভিত্তি ধরি, তাহলে সেই আইন হবে স্বাধীন সাংবাদিকতার সম্পূর্ণ বিরোধী; সম্প্রচারমাধ্যমের ওপর একটা কালাকানুন চাপিয়ে দেওয়া হবে। তাই আমি সম্পূর্ণভাবে এর বিরোধী। আসলে কোনো শিল্প সম্পর্কে নীতিমালা বা আইনে এমন কিছু প্রতিশ্রুতি থাকতে হয়, যা ওই শিল্পের জন্য বিধিনিষেধের পাশাপাশি ওই শিল্পকে কিছু সুরক্ষাও দেবে। এই সম্প্রচার নীতিমালায় সম্প্রচারমাধ্যমের সুরক্ষা সম্পর্কে একটি প্রতিশ্রুতিও নেই। যাঁরা এই শিল্পে বিনিয়োগ করবেন, তাঁদের বিনিয়োগকে সুরক্ষা দেওয়া বা উৎসাহিত করার কোনো প্রসঙ্গই এতে নেই। এই নীতিমালা বাস্তবায়িত হলে এ দেশের সম্প্রচারমাধ্যমের বিকাশ থেমে যাবে; বেসরকারি টিভি চ্যানেলগুলোও বিটিভির মতো হবে। ফলে দর্শক দেশি টিভি চ্যানেলগুলোর প্রতি আগ্রহ হারিয়ে বিদেশি চ্যানেলগুলোর প্রতি আরও বেশি মাত্রায় ঝুঁকে পড়বে। তাতে সম্প্রচারমাধ্যমের ভীষণ ক্ষতি হবে।
প্রথম আলোঃ তাহলে কী করা উচিত?
মাহ্ফুজ আনামঃ এই নীতিমালা প্রণয়ন ও গ্রহণের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তাও ঠিক নয়। প্রথমে একটি আইনের মাধ্যমে একটি স্বাধীন সম্প্রচার কমিশন করা উচিত, সম্প্রচার নীতিমালা প্রণয়নের দায়িত্ব হবে সেই কমিশনের। কমিশন সম্প্রচারমাধ্যমের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ব্যাপকভিত্তিক আলোচনা-পরামর্শ করে এমন একটি সম্প্রচার নীতিমালা প্রণয়ন করবে, যেটি হবে সম্প্রচারমাধ্যম বিকাশের সহায়ক, উল্টোটা নয়, নিয়ন্ত্রণমূলক নয়। চূড়ান্ত পর্যায়ে, সেই নীতিমালার আলোকে একটি সম্প্রচার আইন প্রণীত হবে, যার লক্ষ্য হবে সম্প্রচারমাধ্যমের দায়িত্বশীলতা নিশ্চিত করার পাশাপাশি তাকে সুরক্ষা দেওয়া। সম্প্রচার আইনটিকে হতে হবে এমন, যা সম্প্রচারমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে, তা কোনোভাবে খর্ব করবে না বা সম্প্রচারমাধ্যমের বিকাশে বাধা সৃষ্টি করবে না। বরং সরকার বা যেকোনো পক্ষ সম্প্রচারমাধ্যমের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করলে সম্প্রচার আইন তার স্বাধীনতা রক্ষার হাতিয়ার হিসেবে কাজ করবে।
প্রথম আলোঃ আপনাকে অনেক ধন্যবাদ।
মাহ্ফুজ আনামঃ আপনাকেও ধন্যবাদ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সাথে একান্ত মুহুর্তে অধ্যক্ষ ড. লায়ন মো. সানাউল্লাহ
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নওয়াজ হটাও আন্দোলনে অনড় ইমরান

সজল-মমর প্রতিজ্ঞা

সিসিব্লক’র মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে কক্সবাজারের কুতুবদিয়া ভাঙ্গনের কবল থেকে রক্ষা করা হবে -পানি সম্পদ মন্ত্রী
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্থবাঁধ পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুর্গতদেতর মাঝে ত্রাণ বিতরণ করছেন পানি সম্পদ মন্ত্রী

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে ধূরুং হাইস্কুল ময়দানে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে কুতুবদিয়া রক্ষা করা হবে -ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী by হাছান কুতুবী
পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন অবিলম্বে সিসিব্লক’র মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে কক্সবাজারের কুতুবদিয়া ভাঙ্গনের কবল থেকে রক্ষা করা হবে। পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মাণাধীন কাজ যথাসময়ে শেষ না করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ জন্য তদারককারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারের দায়িত্ব অবহেলাকে দায়ী করেন মন্ত্রী।

এ সময় হাজার-হাজার ক্ষতিগ্রস্থ মানুষ দূর্যোগপূর্ন আবহাওয়াকে উপেক্ষা করে তাদের চরম দূর্গতির কথা তুলে ধরেন মন্ত্রীকে। মন্ত্রীর সাথে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক এমপি, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়ার এমপি মুহম্মদ ইলিয়াছ, বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব কুতুবদিয়ার কৃতি সন্তান খোরশেদ আলম চৌধূরী, অতিরিক্ত জেলা প্রশাসক মুহম্মদ জাফর আলম, উপজেলা চেয়ারম্যান নুরুল বশর চৌধূরী, ইউএনও মমিনুর রশিদ, আ’লীগ সভাপতি ছৈয়দ আহমদ কুতুবী, সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা, পাউবো’র তত্বাবধায়ক প্রকৌশলী কামরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শফিকুল হক, বিশ্ব ব্যাঙ্কের উপদেষ্টা আসাদুজ্জামান খান, মুজিবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাকের উল্লাহ, আজমগীর মাতবর, আলাউদ্দিন আল-আজাদ, সিরাজদৌল্লাহ, বিশিষ্ট রাজনীতিক আ.ন.ম.শহীদ উদ্দিন ছোটন, আ’লীগ’র সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মাতবর, আ’লীগ নেতা মনোয়ারুল ইসলাম চৌধূরী মুকুল, যুবীগ সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন ইকো, ্কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, উপজেলা জাপা নেতা জাফর আলম, হাজী আবদুল মোনাফসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মন্ত্রীদ্বয় পরে উত্তর ধূরুং ইউপিতে দুর্গতদেতর মাঝে ত্রাণ বিতরণ শেষে ধূরুং হাইস্কুল ময়দানে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। পরে দুপুর ১টায় তারা হেলিকপ্টারযোগে কুতুবদিয়া ত্যাগ করেন।

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
August
(332)
-
▼
Aug 18
(11)
- যুক্তরাষ্ট্রের ফার্গুসনে কারফিউ, একজন গুলিবিদ্ধ, গ...
- দারিদ্র্যের কারণ খুঁজতেই অর্থনীতি পড়েন মনমোহন
- সম্প্রচার নীতিমালা হস্তক্ষেপমূলক by মাহ্ফুজ আনাম
- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ...
- নওয়াজ হটাও আন্দোলনে অনড় ইমরান
- সজল-মমর প্রতিজ্ঞা
- সিসিব্লক’র মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে কক্স...
- কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্থবাঁধ পরিদর্শনে পানি সম্পদ মন...
- দুর্গতদেতর মাঝে ত্রাণ বিতরণ করছেন পানি সম্পদ মন্ত্রী
- ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে ধ...
- টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে কুতুবদিয়া রক্ষা করা হবে...
-
▼
Aug 18
(11)
-
▼
August
(332)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...