Tuesday, October 18, 2011

After 5 years in captivity, Shalit is back home

Freed Israeli soldier Gilad Shalit has arrived in his northern Israeli hometown, his first day of freedom after more than five years in Hamas captivity.

He took off with his family for home Tuesday, leaving Tel Nof air base for the town of Mitzpe Hila. The helicopter carrying him landed near the town. He made his way by car from the helipad to the village and was whisked into his home.

US Secretary of State Hillary Clinton in Tripoli

US Secretary of State Hillary Clinton is in Libya on an unannounced visit aimed at showing support for the Libyan people and building ties.

Mrs Clinton is in the capital, Tripoli, for only a few hours - the first US cabinet-level official to visit since Col Muammar Gaddafi was ousted.

Gilad Shalit freed in Israeli-Palestinian prisoner swap

Cheering crowds have greeted Israeli soldier Gilad Shalit as he arrived back in his northern hometown of Mitzpe Hila after five years in captivity in Gaza.

Sgt Shalit was flown by helicopter from an airbase in central Israel after undergoing medical tests.

He was freed after Israel and the Islamist movement Hamas agreed a deal under which more than 1,000 Palestinians would also be released.

উইন্ডিজের ভাবনা র‌্যাংকিং

৯৭৫ ওয়েস্ট ইন্ডিজ, ১৯৭৯ ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের সময় গ্যালারির দেয়ালে লাগানো আইসিসির বোর্ডগুলোয় বেশ কিছুক্ষণ তাকিয়ে ছিলেন ডেসমন্ড হেইন্স। দলের ব্যাটিং উপদেষ্টাকে এভাবে দেখে কাছে এলেন ড্যারেন স্যামি। গতকাল চট্টলার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিবীয় ক্রিকেটের দুই প্রজন্মের কথোপকথন দূর থেকে দাঁড়িয়ে শোনা সম্ভব ছিল না; কিন্তু আন্দাজ করা গিয়েছিল, টানা দু'বারের বিশ্বচ্যাম্পিয়নশিপের কথাই বলছিলেন তারা। হেইন্স ছিলেন ক্যারিবীয় ক্রিকেটের সেই প্রজন্ম, যারা একদা বিশ্বশাসন করেছে। হেইন্স নিজেও ১৯৭৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। অথচ সেই ক্যারিবীয় ক্রিকেট এখন আইসিসির ওয়ানডে তালিকায় ৮ নম্বর দল।

হিগুয়াইনকে নিয়ে মধুর সমস্যায় মরিনহো

চ্যাম্পিয়ন্স লীগে লিওর বিপক্ষে আজকের ম্যাচের আগে এক সমস্যায় পড়েছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন তৈরি করেছেন এ সমস্যাটি। হঠাৎ করে দুর্দান্তভাবে ফর্মে ফিরে এসেছেন এই আর্জেন্টাইন। যা মরিনহোকে মধুর সমস্যায় ফেলে দিয়েছে। আজ নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে কাকে বাইরে রেখে কাকে প্রথম একাদশে রাখবেন, সে চিন্তায় তার সময় কাটছে। এটি এমন এক সমস্যা, যে কোনো কোচই এটাকে স্বাগত জানাবে।

জীবন বীমার কিস্তি পরিশোধের সেবা চালু করল বাংলালিংক

বাংলালিংক ও জীবন বীমা করপোরেশন (জেবিসি) রোববার মোবাইল ফোনভিত্তিক একটি ইলেকট্রনিক ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট সার্ভিস বা জীবন বীমার প্রিমিয়াম সেবা চালু করেছে। জেবিসির সব পলিসি হোল্ডারের জন্য চালু করা নতুন সেবাটির নাম দেওয়া হয়েছে 'বাংলালিংক মোবাইল ক্যাশ ইন্স্যুরেন্স পে'। ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

রফতানিমুখী জাহাজ শিল্প-২০ কোটি ডলারের তহবিল গঠনের প্রস্তাব by কিসমত খোন্দকার

ফতানিমুখী সমুদ্রগামী জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে ২০ কোটি ডলারের রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) গঠনের প্রস্তাব বিবেচনা করছে সরকার। শিল্পটির জন্য দেশে বিভিন্ন স্থানে তিনটি বিশেষ জোন গড়ে তোলাসহ এ শিল্পের বিকাশে সহায়তা বাড়ানোর প্রস্তাব দিয়েছে এর সঙ্গে সংশ্লিষ্টরা। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে রফতানিমুখী সমুদ্রগামী জাহাজ শিল্পের সমস্যা ও সমাধানের উপায় নিয়ে একটি বৈঠক হয়। এ সময় জাহাজ শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা বেশ কিছু সুপারিশ তুলে ধরেন।

রাষ্ট্রীয় মালিকানাধীন ৪ ব্যাংকের লোকসানি শাখা কমেছে by ওয়াদুল্লাহ রনি

মে এসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের লোকসানি শাখা। ২০১০ সাল শেষে এসব ব্যাংকের যেখানে ২৯০টি শাখায় লোকসান গুনতে হচ্ছিল, গত জুন শেষে তা ১৯৩টিতে নেমে এসেছে। লোকসানি শাখা কমলেও এসব ব্যাংকে খেলাপির হার আগের তুলনায় অনেক বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে এসব ব্যাংকে নতুনভাবে ১ হাজার ৬৮৮ কোটি টাকা খেলাপি হয়েছে। এছাড়া আগের খেলাপি ঋণ আদায়ের হারও সন্তোষজনক নয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

পোশাক খাতে বিদেশি বিনিয়োগ নিয়ে মতবিরোধ by আবু হেনা মুহিব

তৈরি পোশাক খাতে নতুন করে বিদেশি বিনিয়োগ নিয়ে রফতানিকারক ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে। গতকাল রফতানি উন্নয়ন ব্যুরোতে (ইপিবি) রফতানি মনিটরিং কমিটির বৈঠকে ওই মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে। এছাড়া রফতানি কমে যাওয়ার কারণ হিসেবে পরস্পর দোষারোপ এবং শেষ পর্যন্ত কোনো কার্যকর সিদ্ধান্ত ছাড়াই রফতানি মনিটরিং কমিটির গতকালের বৈঠক শেষ হয়। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা এবং একক মাস হিসেবে সেপ্টেম্বরে গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন হারের রফতানি পরিস্থিতি পর্যালোচনা করতে এ বৈঠকের আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্রের অভিযোগ খতিয়ে দেখবে ইরান-সৌদি রাষ্ট্রদূতকে হত্যা পরিকল্পনা

সৌদি রাষ্ট্রদূতকে হত্যা পরিকল্পনার যুক্তরাষ্ট্রের কথিত অভিযোগ খতিয়ে দেখতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি। তিনি বলেন, ভুয়া হলেও ইরান যুক্তরাষ্ট্রের অভিযোগ খতিয়ে দেখতে চায়। আমরা যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে তথ্য-প্রমাণাদি দিতে বলেছি। এসব পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। এ বিষয়ে সুইস কর্তৃপক্ষের মাধ্যমে ইরান একটি চিঠিও পাঠিয়েছে। সালেহিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। খবর এএফপি, বিবিসি, রয়টার্স।

সিরিয়ায় হত্যাযজ্ঞ বন্ধ করুন-আসাদকে বান কি মুন

সিরিয়ায় বেসামরিক লোকদের হত্যা বন্ধ এবং দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক তদন্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এদিকে বিরোধী পক্ষের সঙ্গে আলোচনায় বসার জন্য সিরীয় সরকারকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে আরব লীগ। কায়রোয় অনুষ্ঠিত আরব লীগের এক জরুরি বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সংগঠন থেকে সিরিয়ার সদস্যপদ বাতিল না করার সিদ্ধান্ত নিয়েছেন। খবর বিবিসি, এএফপি।

হিটলার আত্মহত্যা করেননি!

দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল হোতা জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলারের মৃত্যুর কারণ এখনও রহস্যঘেরা। সঠিক কোনো কারণ জানা না গেলেও সবচেয়ে প্রচলিত মতটি হচ্ছে_ পরাজয় নিশ্চিত দেখে নিজের বাঙ্কারে আত্মহত্যা করেছিলেন হিটলার। তবে সম্প্রতি প্রকাশিত এক বইয়ে দাবি করা হয়েছে, হিটলার আত্মহত্যা করেননি বরং জীবনের শেষ দিনগুলো আর্জেন্টিনায় পার করেছেন। খবর জিনিউজ অনলাইনের।ব্রিটিশ সাংবাদিক জেরার্ড উইলিয়ামস ও সিমন ডানস্ট্যানের লেখা 'গ্রে উলফ : দ্য এসকেপ অব অ্যাডলফ হিটলার' নামক একটি বইয়ে দাবি করা হয়েছে, হিটলার ১৯৪৫ সালে জার্মানিতে আত্মহত্যা করেননি বরং আর্জেন্টিনায় চলে গিয়েছিলেন।

এনটিসির নিয়ন্ত্রণে বনি ওয়ালিদ

ক্ষমতাচ্যুত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগতদের দখলে থাকা সর্বশেষ শহর বনি ওয়ালিদের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) অনুগত বাহিনী। শহরটির অবস্থান রাজধানী ত্রিপোলির প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এনটিসির সামরিক কমান্ডাররা জানিয়েছেন, বনি ওয়ালিদে অভিযানে গাদ্দাফি অনুগতদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হয়। এদিকে, গাদ্দাফি সমর্থিত একটি টেলিভিশন চ্যানেল গাদ্দাফি পুত্র খামিসের নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে। খবর বিবিসি, আলজাজিরা, এএফপি।এনটিসি বাহিনী গতকাল সোমবার দাবি করেছে তারা বনি ওয়ালিদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।

ব্যাংকের বিনিয়োগ বাড়ছে by জাকির হোসেন

শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গত বছর শেয়ারবাজার থেকে ব্যাংকগুলোর বড় অঙ্কের মুনাফা ফের বাজারে ফিরিয়ে আনার আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে এ ব্যাপারে ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি চলতি সপ্তাহে জরুরি বৈঠক করবে। এদিকে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে
সরকার গতকাল বেশ কিছু গুরুত্বপূর্ণ আদেশ জারি করেছে। অর্থমন্ত্রী আবুল মাল মুহিতের নেতৃত্বে ৬ সদস্যের একটি পরামর্শক কাউন্সিল গঠন করা হয়েছে।

দু'ভাগ হচ্ছে ডিসিসি by শরীফুল ইসলাম

ঢাকা সিটি করপোরেশন অবশেষে দু'ভাগ হচ্ছে। এখন থেকে 'ঢাকা উত্তর সিটি করপোরেশন' এবং 'ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন' নামে আলাদা দুটি সিটি করপোরেশন হবে। দক্ষিণের আওতায় থাকবে ৫৬টি এবং উত্তরের আওতায় থাকবে ৩৬টি ওয়ার্ড। ঢাকা মহানগরীর তেজগাঁও ও মোহাম্মদপুরকে উত্তরে রেখেই সিটি করপোরেশনের নতুন সীমারেখা নির্ধারণ করে সিটি করপোরেশন আইন-২০০৯ সংশোধনীর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইনের সংশোধনীর নীতিগত অনুমোদন দেওয়া হয়।

জাতীয় ক্রিকেট লিগ : সিলেট ঢাকা বিভাগ ঢাকা মেট্রো সুবিধাজনক অবস্থায়

তকাল থেকে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ। ত্রয়োদশ এ আসরের উদ্বোধনী দিনটি মোটেই ভালো কাটেনি বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর। তাদের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় আছে নবাগত ঢাকা মেট্রো। সিলেট আর ঢাকা বিভাগেরও ভালো কেটেছে প্রথম দিনটা।

আর্সেনালের জয়

রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে আর্সেনাল ও ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিয়ন। ডাচ তারকা ফরোয়ার্ড রবিন ভন পার্সির জোড়া গোলে সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-২ গোলে জয় পায় আর্সেনাল। এতে পয়েন্ট তালিকায় দশ নম্বরে উঠে এসেছে কোচ আর্সেন ওয়েঙ্গারের দলটি। এ পর্যন্ত লিগে আট ম্যাচ খেলে তালিকায় আর্সেনালের পয়েন্ট দশ। সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে খেলার শুরুতেই চমক দেখান পার্সি। প্রথম মিনিটেই গোল করে আর্সেনালকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। তবে ঠিক আধাঘণ্টা পরেই সান্ডারল্যান্ডকে ১-১ সমতায় ফেরান সুইডেনের মিডফিল্ডার সেবাস্তিয়ান লারসন। প্রথমার্ধে আর গোল হয়নি।

জয়ের দিকে এগিয়ে যাচ্ছে ভারত

কদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন ভারতীয় ফাস্টবোলার বিনয় কুমার। ৯ ওভার বল করে ৩০ রান খরচায় তুলেছেন ৪ উইকেট। তার গতির তোপে পড়ে ইংলিশ টপঅর্ডারের তিন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। ওপেনার অ্যালিস্টার কুক ও ক্রেইগ কিসওয়েটার তো রানের খাতা খুলতেই পারেননি। জোনাথন ট্রট বিনয় কুমারের বলে আউট হওয়ার আগে ৭টি চারে ৩৪ রান সংগ্রহ করেন। মিডল অর্ডার ব্যাটসম্যানরা লড়াই করার মতো ২৪৭ রানের পুঁজি এনে দিলেও ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানই হাফসেঞ্চুরি পূর্ণ করতে পারেননি।

আল ওয়াসল চেয়ারম্যানের সঙ্গে বিরোধ নেই ম্যারাডোনার

রব আমিরাতের ফুটবল ক্লাব আল ওয়াসলের সঙ্গে বিরোধ চলছে—এমন খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিলেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। বললেন, ‘এখানে কেনো সমস্যাই নেই। ক্লাব চেয়ারম্যানের সঙ্গে আমার চমত্কার সম্পর্ক। যা শোনা যাচ্ছে সবই গুজব।’দুনিয়াজুড়ে লাখ লাখ ম্যারাডোনাভক্তও চান তাদের প্রিয় তারকা সম্পর্কে অপ্রিয় সব খবরই স্রেফ গুজব হোক। কারণ, প্রিয় তারকার অখ্যাতির খবরে তারা মুষড়ে পড়ে। কিন্তু ম্যারাডোনাও এমন একজন, তিনি কখন কোন খবরের শিরোনাম হয়ে ওঠেন, আগেভাগে বলা মুশকিল। আল ওয়াসল কর্তৃপক্ষের কোনো বক্তব্য অবশ্য পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ার টেস্ট দলে কামিন্স চমক

স্ট্রেলিয়ার ডানহাতি ফাস্ট বোলার প্যাট্রিক জেমস কামিন্স। তার বয়স চলছে মাত্র ১৮। কিন্তু এর মধ্যে ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলে। প্রায় ৬০ বছর পর অস্ট্রেলিয়া দলের সর্বকনিষ্ঠ টেস্ট খেলোয়াড় হিসেবে তার অভিষেক এখন সময়ের ব্যাপার। এ উদীয়মান ক্রিকেটার নিউ সাউথ ওয়েলসের হয়ে মাত্র তিনটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন। তিন ম্যাচে তুলেছিলেন ৯ উইকেট। তবে কামিন্স মুগ্ধতা ছড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। দুই ম্যাচে মাত্র ৮ ওভার বল করে তুলেছেন ৫টি উইকেট। এতেই অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচ তাকে টেস্টে মাঠে নামানোর ইঙ্গিত দিয়েছেন।

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল : কাল ঢাকায় আসছে সৌদি আরব

গামী ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই ফুটবল প্রতিযোগিতা। ‘এ’ গ্রুপের এ বাছাই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও মালদ্বীপ, ইরাক, ওমান এবং সৌদি আরব অংশ নিবে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সবার আগে ঢাকায় আসছে সৌদি আরব। অনূর্ধ্ব-১৯ বাছাই ফুটবলের স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যান মনজুর হোসেন মালু গতকাল জানান এ তথ্য।প্তিযগিতার সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরা হচ্ছে সৌদি আরবকে। বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতেই এ প্রতিযোগিতা শুরুর এক সপ্তাহ আগেই ঢাকায় আসবে মধ্যপ্রাচ্যের এ দেশটি।

আজ বাংলাদেশের মান বাঁচানোর ম্যাচ

ট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামটি বাংলাদেশ দলের জন্য পয়মন্তই বলা যায়। টাইগারদের এ পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলায় ৬ ম্যাচে জয়ের বিপরীতে পাঁচটিতে হারতে হয়েছে। আর দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সর্বশেষ তিনটি ম্যাচের তিনটিতেই জিতেছে স্বাগতিকরা। ভাগ্য সহায়ক এমন স্টেডিয়ামে আজ আবার খেলতে নামছে টাইগাররা। এবার প্রতিপক্ষ শক্তিশালী ওয়েস্টইন্ডিজ। সিরিজে হোয়াইওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়েই দিন-রাত্রির এ ম্যাচে মাঠে নামবে মুশফিক রহীমের দল। নিজেদের মান বাঁচানোর ম্যাচই বলা যায়।

বৃষ্টিশঙ্কায় শেষ ওয়ানডে

ত দুই সপ্তাহ চট্টগ্রামের আকাশে কোনো মেঘ ছিল না। তাই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চট্টগ্রামে আয়োজন নিয়ে কোনো টেনশন ছিল না বিসিবির কর্মকর্তাদের মধ্যে। কিন্তু গতকাল দুপুর আড়াইটায় হঠাত্ করেই বৃষ্টি এসে বিসিবির কর্মকর্তাদের ঘুম হারাম করে দিয়েছে।মঘলা আকাশ দেখেই গ্রাউন্ডসম্যানরা তড়িঘড়ি করে ত্রিপল দিয়ে পিচ ঢাকার ব্যবস্থা করলেন। আউট ফিল্ডের বড় একটা অংশও ঢেকে ফেলা হলো ত্রিপল দিয়ে। কিন্তু তার পরও বৃষ্টির হাত থেকে পুরোপুরি রক্ষা করা গেল না সাগরিকার উইকেটকে। কারণ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পানি নিষ্কাশনের সুব্যবস্থা নেই। আউট ফিল্ডে পানি জমাট বেঁধে ছিল।

মুখোমুখি প্রতিদিন-এবার বোধহয় জাতীয় লিগ আরো প্রাণবন্ত হবে

বেশ কিছু সংযোজন-বিয়োজনে জাতীয় ক্রিকেট লিগ এবার ভিন্ন মাত্রা পাবে বলেই ভাবা হচ্ছে। প্রথম দিনের অভিজ্ঞতায় তার কিছু আঁচ পাওয়া যাচ্ছে কি না তা জানতেই কালের কণ্ঠ স্পোর্টস মুখোমুখি হয়েছিল ঢাকা বিভাগের হয়ে খেলা রকিবুল হাসানেরকালের কণ্ঠ স্পর্টস : জাতীয় লিগের উইকেট কেমন দেখলেন?কিবুল হাসান : বগুড়ার এই উইকেটে কিছুটা ঘাস ছিল। তাই বোলাররা কিছুটা বাউন্সও পেয়েছে। আমরা সাধারণত যেমন লো ও স্পিনিং উইকেটে খেলে থাকি এটা তেমন না। শুনছি এবারের জাতীয় লিগে এমন উইকেটেই নাকি বেশির ভাগ খেলা হবে। আমারও মনে হয় চার দিনের ম্যাচে এ ধরনের উইকেটই ভালো।

প্রতিপক্ষ শ্রীলঙ্কা, তবুও পাকিস্তানই একটু এগিয়ে

ত ১১টি টেস্টের একটিতেও জেতেনি শ্রীলঙ্কা। অন্যদিকে পাকিস্তান কিছুদিন আগেই জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে ফিরেছে, ওয়েস্ট ইন্ডিজে সিরিজ ড্র করেছে, তার আগে নিউজিল্যান্ডকে হারিয়েছে এবং গত বছর এই আবুধাবিতেই সমানে সমানে লড়েছে তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজ শুরুর আগে হারের চিন্তাটা তাই মাথা থেকে একরকম ঝেড়েই ফেলতে পারে মিসবাহ-উল হকের দল। মুত্তিয়া মুরলিধরনের অবসরের পরের ম্যাচ থেকেই যে সাফল-খরা চলছে সেখান থেকে বেরিয়ে আসাই এখন তিলকরত্নে দিলশানের দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

রিয়ালের ওপরে লেভান্তে!

বিশ্বের সেরা তিনটি ফুটবল লিগের একটি ইতালিয়ান লিগ। কিন্তু এবার সেই সিরি এ'র বড়ই করুণ দশা। রবিবারের ম্যাচগুলো যেন ফুটিয়ে তুলেছে সেই ম্যাড়মেড়ে ফুটবলেরই প্রতিচ্ছবি। দিনের সাতটি ম্যাচের পাঁচটিই শেষ হয়েছে গোলশূন্যভাবে। আর সেগুলোর একটিতে শিয়েভো ভেরোনার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে একক শীর্ষস্থানটা হারিয়েছে জুভেন্টাস। পয়েন্ট তালিকায় এখনো তারা সবার ওপরেই, তবে সেখানে সঙ্গী হয়ে আছে উদিনেসে।

ব্যাটিং-ব্যর্থতা দিয়েই শুরু জাতীয় লিগ

মৌসুম শুরু হয় জাতীয় লিগ দিয়ে। আর নতুন উইকেটে অনভ্যস্ত চার দিনের ক্রিকেটের শুরুর ভুক্তভোগী ব্যাটসম্যানরা। গতকাল বাড়তি অর্থ পুরস্কার আর নতুন নিয়মে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় লিগেও এর ব্যত্যয় ঘটেনি। বগুড়ায় ঢাকা এবং নিজেদের মাঠে সিলেট বিভাগ ছাড়া বাকি দুই ম্যাচেই ব্যাটিং দল নূ্যনতম ব্যাটিং বোনাস পয়েন্ট অর্জনে ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, প্রথম ইনিংসে অনূ্যন ২০০ রান করলেই ব্যাটিং বোনাস হিসেবে ১ পয়েন্ট পাবে সে দলটি।

দুই ম্যানচেস্টারের পরীক্ষার রাত

চ্যাম্পিয়ন লিগের শুরুটা এমন হোক, এটা চাননি রবার্তো মানচিনি। চায়নি ম্যানচেস্টার সিটি সমর্থকরাও। ঘরের মাঠে যারা ইদানীং বাঘ, তারাই ইউরোপে গিয়ে কেমন বিড়াল হয়ে যাচ্ছে! প্রিমিয়ার লিগের ৮ রাউন্ড হয়ে যাওয়ার পর পয়েন্ট তালিকায় যারা সবার ওপরে তারাই চ্যাম্পিয়নস লিগে দুই ম্যাচ খেলে সর্বসাকুল্যে পেয়েছে এক পয়েন্ট! সমস্যাটা কোথায় সেটাই বুঝতে পারছেন না ম্যান সিটির কোচ। সিটি অব ম্যানচেস্টার স্টেডিয়ামে ভিলারিয়ালের বিপক্ষে আজকের ম্যাচের আগে এটাই তাঁর জন্য সবচেয়ে বেশি চিন্তার বিষয়। এমনিতেই তাদের গ্রুপটাকে 'গ্রুপ অব ডেথ' বলা হচ্ছে ড্রর পর থেকে।

মানুষ চায় নির্বাচন, সরকার চায় ভাগাভাগি by সোহরাব হাসান

কেই বলে নাকের বদলে নরুন। ঢাকা মহানগরের বাসিন্দারা চেয়েছিলেন নির্বাচন। সরকার নির্বাচন না দিয়ে মহানগরকে ভাগ করে দুটি সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত নিল। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সংসদের আগামী অধিবেশনে আইন পাসের মাধ্যমে আইনটি চূড়ান্ত হবে। সরকারের পক্ষ থেকে যুক্তি দেখানো হচ্ছে, ঢাকা মহানগরের আয়তন ও লোকসংখ্যা বেড়ে যাওয়ায় একটি করপোরেশনের পক্ষে তাদের সমস্যা সমাধান কঠিন। এ জন্যই দুটি করপোরেশন করা হলো—ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ।

ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছেন ম্যারাডোনা

ক্ষণে ক্ষণে রূপ বদলান তিনি। এই দেখা গেল কারো ওপর ভীষণ খেপে আছেন আবার একটু পরেই সেই মানুষটির প্রশংসায় পঞ্চমুখ। আল ওয়াসলের চেয়ারম্যান মারওয়ান বিন বায়াতের সঙ্গেও এ রকমই অম্ল-মধুর সম্পর্ক যাচ্ছে ডিয়েগো ম্যারাডোনার। তিন দিনও হয়নি ক্লাবের এই কর্তাব্যক্তির ওপর নিজের ক্ষোভ ঝেড়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। পরশু আবার নিজেই বললেন, সব মিথ্যে কথা। বিন বায়াতের সঙ্গে নাকি কোনোই সমস্যা নেই তাঁর!
তিন দিন আগের আর এখনকার প্রেক্ষাপটটাও আলাদা অবশ্য।

প্রোফাইল : রোরি ম্যাকলরয় by সুমন হক

বাবা জেরিও গলফার ছিলেন। তাই গলফ ক্লাবের সঙ্গে তাঁর পরিচয়টা হয়েছে খুবই কম বয়সে। দেড় বছর বয়সে অন্য শিশুরা যখন পুতুল কিংবা বল নিয়ে খেলে তখনই বাবার গলফ ক্লাবটা ছিল তাঁর প্রিয় খেলনা। পরিবারের সবাই তাই যেকোনো অনুষ্ঠানে উপহার হিসেবে নিয়ে আসতেন গলফ খেলারই সামগ্রী। বাবার কাছে শেখা গলফ ক্লাব ধরার সঠিক কৌশল অনুশীলন করতে করতে প্রায়ই ঘুমিয়ে পড়তেন সেটা হাতে নিয়েই! এই ছেলে বড় হয়ে গলফার হবে, তাতে আর আশ্চর্য কী!

এবার চাপের মুখে ভেঙে পড়েনি দক্ষিণ আফ্রিকা

চাপের মুখে ভেঙে পড়ার অপবাদে 'চোকার' নামটা সেঁটে আছে দক্ষিণ আফ্রিকার গায়ে। মাঝে মাঝে চাপ জয়ের গল্প যে নেই তাও নয়। ২০০৬ সালেই যেমন জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার ৪৩৪ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল সিরিজের পঞ্চম ওয়ানডেটা। পরশু সেই জোহানেবসার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টোয়েন্টি টোয়েন্টি জিততে একটা পর্যায়ে করতে হতো তেমন কিছুই। কেননা অস্ট্রেলিয়ার ৮ উইকেটে ১৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪.৪ ওভারে ৮৪ করতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল হাশিম আমলার দল। জয়ের জন্য ৩২ বলে তখন দরকার ৬৪।

১৮ বছর বয়সেই অস্ট্রেলিয়ান টেস্ট দলে কামিন্স

ব্যাগি গ্রিন ক্যাপটা গাছের আম নয় যে চাইলাম আর পেয়ে গেলাম। অনেক সাধনা করতে হয় টুপিটার জন্য'_রিকি পন্টিংয়ের অমর উক্তি। অস্ট্রেলিয়ার বেশির ভাগ ক্রিকেটারের ২৫ বছরের পর টেস্ট অভিষেক হওয়া নিয়ে বলেছিলেন তিনি। ব্যতিক্রম প্যাট কামিন্স। সেই সাধনা করতে হলো না তাঁকে। মাত্র ১৮ বছর ১৬২ দিন বয়সে ডাক পেয়ে গেলেন অস্ট্রেলিয়ান টেস্ট দলে। অথচ এখনো ওয়ানডেতেই অভিষেক হয়নি। প্রথম শ্রেণীর ম্যাচও খেলেছেন মাত্র তিনটা। এমন একজনকে টেস্ট দলে নেওয়াটা জুয়া খেলা হয়ে গেল না? অস্ট্রেলিয়ান প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচ মানছেন না সেটা, 'আমার মনে হয় না এটা কোনো জুয়া।

দায়সারাভাবে চলছে জাতীয় যুব হকি by ইফতেখার রাজিব

প্রায় পাঁচ বছরের অপেক্ষা শেষ। শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত জাতীয় যুব হকি চ্যাম্পিয়নশিপের আসর। এই আসরকে ঘিরে এখন তাই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সাজসাজ রব। ২২টি দলকে নিয়ে শুরু হয়েছিল আসর। গ্রুপ পর্ব শেষে এখন চলছে সুপার এইটের লড়াই। স্টেডিয়ামে ঢোকার আগেই বোঝা যায়, ভেতরে একটা বিশেষ কিছু হচ্ছে। উৎসবের একটা আবহ তৈরি করতে স্টেডিয়ামের বাইরের দিকটা সাজানো নানা রঙের রঙিন কাগজে। ময়লার গাদ পড়ে কালো হয়ে যাওয়া টার্ফও এখন ঝকঝকে-তকতকে। সকাল, দুপুর ও বিকেল_এমন রুটিনে প্রতিদিন খেলা হচ্ছে তিনটি করে।

বিপিএলে দল কিনতে চায় চেন্নাই-বেঙ্গালুরুও by মাসুদ পারভেজ

ড়ালে অপসারিত আইপিএল কমিশনার ললিত মোদির 'কানেকশন' থাকলে বিপদ আছে। তবে সেটা যদি থাকে ভারতীয় ক্রিকেট বোর্ডেরই শীর্ষ কর্তার সঙ্গে? তাহলে তো সোনায়-সোহাগা! বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তাই সোনা ফলানোর আশা!এখনো সব কিছু প্রাথমিক পর্যায়ে। তবুও ফেব্রুয়ারির বিপিএল দিয়ে কোষাগার ভরিয়ে তোলার আশা এখন থেকেই করতে পারছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ এ ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডকে পাশে পাওয়ার নিশ্চয়তা থাকছে। তারা আছে মানে তাদের খেলোয়াড়ও খেলবে। কাজেই বিপিএল উচ্চমূল্যে বিকোতে আর বাধা কোথায়! বাধা আসে কেবল তাদের চটালেই।

আন্দোলনের আগুনে সরকার ছারখার হবেঃ খালেদা জিয়া

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলনের আগুনে এ সরকার জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে। প্রতিটি ঘরে আন্দোলন গড়ে উঠবে। খালেদা জিয়া বলেন, ‘আমরা ভারতের কাছ থেকে পানি পাই না, অথচ ভারতকে ট্রানজিটের নামে করিডর দেওয়া হয়েছে।’ তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের জন্য কিছু করেনি। শুধু লুটপাট করেছে। তাদের লুটপাটের কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতুর বরাদ্দ বন্ধ করেছে।

চট্টগ্রামের উইকেটটা বিশ্বাসঘাতকতা করবে না!

কালে ওয়েস্ট ইন্ডিজ দল অনুশীলনে আসে ঠা ঠা রোদ্দুর সঙ্গী করে। প্রচণ্ড গরমে মাঠে তিষ্টানো তখন দায়। অথচ মধ্যাহ্নে বাংলাদেশের সহচর হয়ে আসে সজল মেঘের দল। গা গরমের পর ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করতে করতেই ঝুম বৃষ্টিতে ভেসে যায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। আধ ঘণ্টা পর বৃষ্টি থেমেছে বটে, তবে আকাশের মেঘলা রূপ বদলায়নি রাত পর্যন্ত। কিউরেটর জাহিদ রেজা বাবুর কপালের ভাঁজ তাই ক্রমে বাড়ছিলই।কারণটা সংগত। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম তো আর এখানে নেই। কিউরেটর তাই অসহায়ের মতো কেবল বলছেন, 'ভাই, আমি এখন আকাশের দিকে তাকিয়ে আছি।

নিজের শহরে কি ভাগ্য বদলাবে তামিমের?

মুম্বাইতে খেলা হলো, তো শচীন টেন্ডুলকারকে বরণ করে নেওয়ার জন্য চারদিকে সাজসাজ রব। কলকাতায় খেলা হলো তো বাঙালি বাবু সৌরভ গাঙ্গুলীর দাদাগিরি দেখার উন্মাদনায় উন্মুখ থাকতেন সবাই। দিলি্লতে বীরেন্দর শেবাগ কিংবা হায়দরাবাদে ভিভিএস লক্ষ্মণ এখনো পান তেমন ভিআইপি সম্মান। এগুলো যে তাঁদের ঘরের মাঠ। এসব স্টেডিয়ামের ঘাসেই যে তাঁদের ক্রিকেটীয় সত্তার নাড়ি পোঁতা।বাংলাদেশে তেমন কিছু হতে পারল কই! মুশফিকুর রহিমের বগুড়া কিংবা মাশরাফি বিন মর্তুজার খুলনা তো মাসুল দিচ্ছে বিসিবি কর্তাদের অকারণ আক্রোশের।

সূর্যসেনের শহর ক্রিকেট প্রেরণারও শহর by নোমান মোহাম্মদ,

ই সময়টাতেও বাংলাদেশ ছিল নতজানু। ব্রিটিশ শাসনের জাঁতাকলে পিষ্ট এক ভূ-খণ্ড। নিপীড়ন-নির্যাতনে দশ দিকে তখন হতাশার নিকষ আঁধার। গত শতাব্দীর ত্রিশের শতকের শুরুর দিকের সময়টায় এই ছোট্ট দেশটির জন্য আলোর স্ফুলিঙ্গ জ্বলে ওঠে এই চট্টগ্রাম থেকে। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বের সেই বিপ্লবের চকমকি পাথরে ধড়ফড়িয়ে যেন জেগে ওঠে বাংলাদেশ।কালের খেয়ায় ভেসে এরপর এই চট্টগ্রাম থেকে অনুপ্রেরণা এসেছে বহুবার। বহু ভাবে। অন্য সব ব্যাপার যেমন-তেমন, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এই শহর বরাবরই পয়মন্ত।

জি-২০ বৈঠকে ঋণসংকট হ্রাসের আশ্বাসে চাঙ্গা বিশ্ব শেয়ারবাজার

বারও চাঙ্গা হয়ে উঠেছে বিশ্ব শেয়ারবাজার। বেড়েছে লেনদেন ও সূচক। হয় শেষ, না-হয় বেশ_যে করেই ইউরো জোনের ঋণসংকট দূর করা হবে_জি-২০ভুক্ত দেশগুলোর অর্থনৈতিক নেতাদের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতেই যেন প্রাণ ফিরে পান বিনিয়োগকারীরা। এর তাৎক্ষণিক ফল এশিয়ার ও ইউরোপের শেয়ারবাজারে লেনদেন ও সূচক বৃদ্ধি।
বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে গত শনিবার প্যারিসে অনুষ্ঠিত হয় জি-২০ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের বৈঠক।

আফ্রিকার কৃষি উন্নয়নে যুবশক্তিকে কাজে লাগাতে হবে

যুবকরাই আফ্রিকার কৃষি উন্নয়নের মূল চালিকা শক্তি। তাই তাদের গ্রামে ধরে রাখতে হবে। কৃষি উন্নয়নে তাদের মেধা ও শ্রম কাজে লাগাতে হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১২তম আফ্রিকান আঞ্চলিক সভায় অংশগ্রহণকারীদের বক্তব্যে এ কথাগুলো উঠে এসেছে। গত শুক্রবার শেষ হওয়া এ সভায় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, ইউনিয়ন প্রতিনিধি, বিশেষজ্ঞ ও বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা। বক্তারা এ ব্যাপারে একমত হয়েছেন যে পিছিয়ে থাকা আফ্রিকাকে এগিয়ে নিতে কৃষিকাজ ও পশুপালনে আরো গুরুত্ব দিতে হবে।

জাপান ও অস্ট্রেলিয়ায় আইফোন বিক্রি বন্ধে স্যামসাংয়ের মামলা

কোরিয়ান কম্পানি স্যামসাং ইলেকট্রনিকস গতকাল সোমবার অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের মামলা করেছে। জাপান ও অস্ট্রেলিয়ার বাজারে অ্যাপলের নতুন আইফোন ৪ এসের বিক্রি বন্ধের জন্য এ আইনি লড়াই শুরু করল স্যামসাং। এক বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, তারা জাপানের টোকিও এবং অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের আদালতে প্রযুক্তিগত পেটেন্ট লঙ্ঘনের কারণে প্রাথমিক নিষেধাজ্ঞার আবেদন জানিয়েছে। সেই সঙ্গে তারা চাচ্ছে, জাপানের বাজারে ইতিমধ্যে প্রবেশ করা আইপ্যাড ২ ও আইফোন ৪-এর বিক্রিও যেন স্থগিত করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, নিজেদের মেধাস্বত্ব রক্ষায় স্যামসাং এ ধরনের লড়াই সর্বত্র চালিয়ে যাবে।

অবশেষে মিলাদ পড়িয়ে চালু হচ্ছে এনজিটিএস by রাশেদুল তুষার,

ন্ত্রীর শিডিউল পাওয়া যায়নি বলে সব প্রস্তুতি সত্ত্বেও অন্তত পাঁচবার পিছিয়েছে চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জের (সিএসই) নতুন ট্রেডিং সফটওয়্যারের উদ্বোধন। তাই এবার তেমন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কেবল মিলাদ পড়িয়ে ২০ অক্টোবর চালু হচ্ছে ৩৬ কোটি টাকা ব্যয়ে নতুন সংযোজিত সফটওয়্যার এনজিটিএস (নেঙ্ট জেনারেশন ট্রেডিং সফটওয়্যার)।তবে মন্ত্রীর শিডিউল না পাওয়ার কথা অস্বীকার করে সিএসই সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ কালের কণ্ঠকে বলেন, 'এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। তার ওপর সাম্প্রতিক বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে বিনিয়োগকারীদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমরা অনাড়ম্বরে এনজিটিএস উদ্বোধন করার সিদ্ধান্ত নিয়েছি।

দেশি-বিদেশি আইন বিশেষজ্ঞদের অভিমত : যুদ্ধাপরাধ মামলার বিচারে মৌলিক নীতিমালা উপেক্ষিত

দেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট ১৯৭৩-এর মাধ্যমে যুদ্ধাপরাধ মামলার বিচারের প্রহসন করা হচ্ছে। এ আইনে অভিযুক্ত ব্যক্তির মৌলিক অধিকার হরণের বিষয় রয়েছে। আইনটিতে অভিযুক্ত ব্যক্তিকে জুডিশিয়াল রিভিউর অধিকার দেয়া হয়নি। এ আইনে বিচারের মৌলিক নীতিমালা উপেক্ষা করা হয়েছে। দেশি-বিদেশি আইন বিশেষজ্ঞ, মানবাধিকার সংস্থা ও সংগঠন এ আইনকে মানবতাবিরোধী কালো আইন বলে আখ্যায়িত করেছেন। তারা চান যুদ্ধাপরাধের বিচার হোক। তবে এই বিচার হতে হবে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়।

ডেটলাইন পিরোজপুর ’৭১ : পাঁচ তহবিলের গল্প by কাজী জেবেল,

পিরোজপুরে ঐতিহ্যবাহী নৌ-বন্দরের নাম পাড়েরহাট। জেলার জিয়ানগর থানায় অবস্থিত। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুর ও আশপাশ এলাকার মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় নৌবন্দর ও ব্যবসায়িক কেন্দ্র। এ নৌ-বন্দর থেকে ওই এলাকার নিত্যপণ্য সরবরাহ হতো। একাত্তরে স্বাধীনতা যুদ্ধ শুরুর পর মে মাসে পাক সেনারা পিরোজপুরে প্রবেশ করে। তারা পাড়েরহাটের হিন্দু সম্প্রদায়ের দোকানপাটে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। তখন স্থানীয় রাজাকাররা পাক সেনাদের কাছে আকুতি জানিয়ে পালের দোকান নামে খ্যাত নারায়ণ শাহ নামের এক হিন্দু ব্যবসায়ীর দোকান আগুনের হাত থেকে রক্ষা করেন। পরে ওই দোকানটি দখল করে ব্যবসা শুরু করেন ৫ জন।

শেয়ারবাজারে ৩২ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন : অনশনকারীদের সরিয়ে দিল পুলিশ ৩ খাতে কর কমানোর এসআরও

মরণ অনশন কর্মসূচির দ্বিতীয় দিনে পুলিশি বাধার মুখে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চত্বরে দাঁড়াতেই পারেননি বিনিয়োগকারীরা। গ্রেফতার এড়াতে এবং জীবনের নিরাপত্তাহীনতার আশঙ্কায় তারা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছেন। শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। প্রয়োজনে দেশব্যাপী হরতালসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলে বিনিয়োগকারীরা হুশিয়ারি উচ্চারণ করেন।

খালেদা জিয়ার দ্বিতীয় রোডমার্চ আজ রাজশাহী বিভাগে : ৮ জেলায় ৬শ’ কি.মি. ঘুরবে : ২ সমাবেশ ৪ পথসভা by মাহাবুবুর রহমান

বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজশাহী অভিমুখে দুইদিনের রোডমার্চ শুরু হচ্ছে আজ। চারদলীয় জোটের দেশব্যাপী কর্মসূচির দ্বিতীয় রোডমার্চে আটটি জেলায় জনজোয়ার সৃষ্টি করতে চান আয়োজকরা। প্রায় ৬০০ কিলোমিটার পথে হাজার হাজার গাড়ির মার্চে বেগম খালেদা জিয়া চারটি পথসভা ও দুইটি জনসভায় বক্তৃতা করবেন। এতে উত্তরাঞ্চলের মানুষকে সরকারবিরোধী গণআন্দোলনে প্রস্তুত হওয়ার আহ্বান জানাবেন তিনি। জানিয়েছেন সংশ্লিষ্টরা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন এবং ব্যর্থ সরকারের পদত্যাগের দাবিতে চারদলীয় জোট দেশব্যাপী রোডমার্চ করছে।

ঢাকা সিটি করপোরেশন দু’ভাগ : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক : মেয়র খোকা by কাদের গনি চৌধুরী

ঢাকা সিটি করপোরেশনকে ভেঙে উত্তর ও দক্ষিণ নামে দুটি ভাগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্য এবং সচিবরাও উপস্থিত ছিলেন।বৈঠকে জানানো হয়, পৃথক দুটি সিটি করপোরেশনের জন্য আলাদা করে ওয়ার্ড বিন্যাস করা হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে এ সংক্রান্ত নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ঢাকা মহানগরীর ৫৬ ওয়ার্ড নিয়ে দক্ষিণ এবং ৩৬ ওয়ার্ড নিয়ে উত্তরে আলাদা সিটি করপোরেশন করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা সিটি করপোরেশন দু’ভাগ : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক : মেয়র খোকা by কাদের গনি চৌধুরী

ঢাকা সিটি করপোরেশনকে ভেঙে উত্তর ও দক্ষিণ নামে দুটি ভাগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্য এবং সচিবরাও উপস্থিত ছিলেন।বৈঠকে জানানো হয়, পৃথক দুটি সিটি করপোরেশনের জন্য আলাদা করে ওয়ার্ড বিন্যাস করা হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে এ সংক্রান্ত নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ঢাকা মহানগরীর ৫৬ ওয়ার্ড নিয়ে দক্ষিণ এবং ৩৬ ওয়ার্ড নিয়ে উত্তরে আলাদা সিটি করপোরেশন করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

চীন থেকে চট্টগ্রামে পেঁৗছেছে মাত্র ১২ দিনে by আসিফ সিদ্দিকী,

বার চট্টগ্রাম থেকে চীন রুটে সরাসরি কনটেইনার পরিবহন শুরু করেছে বিশ্বের অন্যতম শিপিং কম্পানি মার্কস লাইন। চীনের সাংহাই বন্দর থেকে অত্যন্ত দ্রুতগতির 'সাংহাই ওয়ান সার্ভিসটি' মাত্র ১২ দিনে চট্টগ্রাম বন্দরে পেঁৗছেছে। ফলে আগের চেয়ে অনেক কম সময়ে পণ্য পরিবহনের সুযোগ পাচ্ছেন দেশের আমদানি ও রপ্তানিকারকরা। গত ১১ অক্টোবর থেকে কম্পানির আনুষ্ঠানিকভাবে জাহাজ চলাচল শুরু হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে এ রুটে প্রথম জাহাজ পরিচালনা শুরু করেছিল শিপিং কম্পানি প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন (পিআইএল)। তাদের জাহাজে পণ্য পেঁৗছতে লেগেছে ১৬ দিন।

মান নেই জাতীয় মান সংস্থার! by ফারজানা লাবনী

ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মান সনদ যাতে গৃহীত হয়, সেই জন্য সোচ্চার বাংলাদেশের ব্যবসায়ীরা। অথচ বিএসটিআইয়ের সনদ নিয়ে তাঁরা নিজেরাই সন্তুষ্ট নন। পণ্যের মান নিয়ন্ত্রণকারী বাংলাদেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠানটির কোনো কোনো পরীক্ষাগারের আন্তর্জাতিক স্বীকৃতি থাকলেও পণ্যের মান নিয়ন্ত্রণে এখনো আস্থা অর্জনে সক্ষম হয়নি এটি। কোনো কোনো ক্ষেত্রে কাজের মানও নিম্ন।

নভেম্বর থেকে সাত রিফাইনারি প্রতিষ্ঠানের তেলে ভিটামিন 'এ'

গামী মাস থেকে দেশের সাতটি রিফাইনারি প্রতিষ্ঠান তাদের সরবরাহ করা ভোজ্য তেলে ভিটামিন 'এ' মিশিয়ে বিক্রি করবে। এ বিষয়ে চূড়ান্ত আয়োজন সম্পন্ন হয়েছে। ভিটামিন 'এ' মিশানোর প্রকল্পটি শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে ইউনিসেফ এবং গেইন পরিচালনা করবে।গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) আয়োজিত 'খাদ্যে পুষ্টিগুণ সমৃদ্ধকরণ : বাংলাদেশের পুষ্টি উপাদান ঘাটতি মোকাবিলায় লাগসই কৌশল' শীর্ষক আন্তর্জাতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ কথা জানান।

সেপ্টেম্বরে ১১.৯৭ শতাংশ-গ্রাম ও শহরে মূল্যস্ফীতি বাড়ছে সমান তালে

মাসওয়ারি মূল্যস্ফীতির হার অন্তত গত এক দশকের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুযায়ী, বিদায়ী সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতির হার ছিল ১১.৯৭ শতাংশ। ওই মাসে খাদ্য মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে ১৩.৭৫ শতাংশ হয়েছে। আগস্টে এ হার ছিল ১২.৭০ শতাংশ। তবে গ্রাম ও শহরে মূল্যস্ফীতি প্রায় একই ধারায় বেড়েছে।বিবিএসর তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে দেশে গড় মূল্যস্ফীতি (পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে) আগের মাসের চেয়ে .৬৮ শতাংশ বেড়েছে। আগস্টে মূল্যস্ফীতির হার ছিল ১১.২৯ শতাংশ। আর জুলাইতে এর হার ছিল ১০.৯৬ শতাংশ।

অর্থনীতি ভারসাম্যহীন নয়, রপ্তানিতে ধস নামেনি

লতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশের রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও একে ধস বলে মানতে নারাজ বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। কিছু গণমাধ্যমে রপ্তানি আয় কমে যাওয়াকে 'ধস' বলে উল্লেখ করায় তিনি কিছুটা উষ্মা প্রকাশ করে বলেছেন, বছরের শুরুতে রপ্তানি কিছুটা কম থাকে। পরে বাড়ে। প্রথম তিন মাসে এমন কমে যায়নি, যা নিয়ে চিন্তিত হতে হবে।অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে_এমন কোনো ভারসাম্যহীন অবস্থায় অর্থনীতি যায়নি।

নমুনা পরীক্ষার উদ্যোগ বাণিজ্য মন্ত্রণালয়ের-সয়াবিন নামে বিক্রি হচ্ছে পাম তেল

বেশি মুনাফার জন্য কম দামের পাম তেলকে সয়াবিন নামে বিভিন্ন ব্র্যান্ড হিসেবে বাজারে ছাড়া হচ্ছে_এমন সন্দেহ থেকে বোতলজাত ভোজ্য তেলের নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বাজার থেকে সব ব্র্যান্ডের বোতলজাত ভোজ্য তেলের নমুনা সংগ্রহ করে বিএসটিআইয়ের গবেষণাগারে পাঠাতে বলা হয়েছে। গত বুধবার এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান।
বাণিজ্য কর্মকর্তাদের মতে, দেশে যে পরিমাণ সয়াবিন তেল আমদানি হয়, পাম তেলের আমদানি তার প্রায় তিনগুণ। অথচ বাজারে সয়াবিন তেলের ছড়াছড়ি। আর পাম তেল তেমন চোখেই পড়ে না।

মামলা করায় ছাত্রীর চাচাকে গাছে বেঁধে পেটাল আসামিপক্ষ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা করায় বাদীপক্ষের একজনকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়েছে আসামিপক্ষের লোকজন। পরে পুলিশ গিয়ে তাঁকে এবং আসামির বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। গত রবিবার রাতে উপজেলার হোজা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, উপজেলার সিংগা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী নাজনীন সুলতানা। গত ১০ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের সমশের আলীর ছেলে শাহজাহান আলী তাকে অপহরণ করে।

শেয়ারে বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে ব্যাংকগুলোর

পুঁজিবাজারে ব্যাংকগুলোকে বিনিয়োগে উৎসাহ করতে চলতি সপ্তাহেই বৈঠকে বসবে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। তবে পুঁজিবাজারে অর্থের সংকট নেই, সংকট আস্থার। খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের বাস্তবায়নই আস্থার পরিবেশ সৃষ্টি করতে পারে। এবিবির ভাইস চেয়ারম্যান ও এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নূরুল আমিন এসব কথা বলেন।নূরুল আমিন বলেন, 'পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ আরো বাড়ানো যায় কি না, সে বিষয়ে বিবেচনার জন্য বাংলাদেশ ব্যাংক আমাদের অনুরোধ করেছে।

বিস্ফোরণে নয়, চার শ্রমিক মারা গেছেন জাহাজের গ্যাসে

বিস্ফোরণ নয়, আগুন নেভানোর গ্যাসেই (কার্বন ডাই-অঙ্াইড) শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডের চার শ্রমিক। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য দিয়েছেন।
পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়া জাহাজ গ্যাসমুক্ত করার কাজ করায় প্রতিষ্ঠানটিকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইয়ার্ডের অবস্থানগত ছাড়পত্র কেন বাতিল করা হবে না, সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে।

রাতারাতি জেলে বনছে প্রভাবশালীরা জাল না থাকায় প্রকৃতরা বঞ্চিত

ন্মুক্ত জলাশয় ইজারা নিতে জাল কিনে রাতারাতি জেলে বনে গেছেন বিভিন্ন এলাকার প্রভাবশালীরা। জাল না থাকায় প্রকৃত জেলেরা তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নীতিমালায় সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে প্রকৃত জেলেদের কাছে উন্মুক্ত জলমহাল বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছে সচেতন মহল।গতকাল সিরডাপ মিলনায়তনে 'সাধারণ সম্পদে দরিদ্র মানুষের প্রবেশাধিকার : রাষ্ট্র, প্রতিষ্ঠান এবং করণীয়' শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গ্রামীণ জীবনযাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) ও নাগরিক সংহতির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এসইসির দুই মামলায় পাঁচজনের জামিন

নিয়মবহির্ভূতভাবে শেয়ার ক্রয়-বিক্রয়ের অভিযোগে সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) দায়ের করা দুটি মামলায় পাঁচজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম এ জি এম আল মাসুদের আদালতে অভিযুক্ত পাঁচজন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন।জামিনপ্রাপ্তরা হলেন আবু সাদাত মো. সায়েম, মো. আবদুল মোবিন মোল্ল্লা, সৈয়দ সিরাজউদ্দৌলা, রাশেদা আক্তার মায়া ও মোহাম্মদ হাবিবুর রহমান।

বিজ্ঞাপনদাতার নামে সংবাদ শিরোনাম কেন অবৈধ নয়

বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপনদাতার নামে সংবাদ শিরোনাম প্রকাশ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না_তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তথ্য, আইন ও স্বরাষ্ট্রসচিব, বিটিভির মহাপরিচালক এবং বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভি, বাংলাভিশন, চ্যানেল আই ও বৈশাখী টিভি কর্তৃপক্ষকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও মো. নুরুজ্জামানের বেঞ্চ গতকাল সোমবার এ রুল জারি করেন। জনস্বার্থে গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুলের সাবেক শিক্ষক এম এ মতিনের দাখিল করা এক রিট আবেদনে হাইকোর্ট এ রুল জারি করেছেন।

ইউরিয়ার দাম কমানোর চিন্তা করছে সরকার

ধানের উৎপাদন খরচ কমাতে ইউরিয়া সারের দাম কমানোর চিন্তা-ভাবনা করছে সরকার। গতকাল সোমবার খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী মো. আবদুর রাজ্জাক এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ধানের উৎপাদন ব্যয় কমাতে ইউরিয়া সারের দাম কমানোর জন্য সংসদীয় কমিটির প্রস্তাবকে যৌক্তিক বলে মনে করছে মন্ত্রণালয়।এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক করতে হবে। সারের দাম কমিয়ে উৎপাদন খরচ নিয়ন্ত্রণ করা হলেও ধানের দাম কমানো হবে না বলে জানান খাদ্যমন্ত্রী।

স্টেট কলেজের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

ঢাকা স্টেট কলেজে 'অবৈধ অধ্যক্ষের দাপটে ক্যাম্পাস ছাড়া বৈধজন' শিরোনামে গত ১৬ অক্টোবর কালের কণ্ঠের শেষ পৃষ্ঠায় প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন দিলওয়ারা ইসলাম। প্রতিবাদে তিনি বলেছেন, স্টেট কলেজে ১৯৯৪ সালে প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়ার পর ১৯৯৬ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ১৯৯৭ সালের এপ্রিলে অধ্যক্ষ পদের দায়িত্ব পান। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ২০০১ সালের ২৫ অক্টোবর তৎকালীন শিক্ষাসচিব শহীদুল আলম ও স্থানীয় সংসদ সদস্যের যোগসাজশে কিছু উচ্ছৃঙ্খল যুবক কলেজ প্রাঙ্গণে আমাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে এবং মিথ্যা তদন্তের নামে প্রহসন করে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়।

১০ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন

রিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রারসহ ১০ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। কর্তব্যে অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় দায়ের করা একটি মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিযুক্ত ৯ আসামির উপস্থিতিতে গতকাল সোমবার এ অভিযোগ গঠন করেন।অভিযুক্ত চিকিৎসকরা হলেন মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ফারুক ও ডা. শ্যামল, ডা. অমল, ডা. সুরঞ্জিত, ডা. বিনয়, শিক্ষানবিশ চিকিৎসক সোহেল, সাজ্জাদ, আমিনুল, সুমন ও রাসেল। তাঁদের মধ্যে রাসেল আদালতে উপস্থিত ছিলেন না।

সাভারে ফ্ল্যাট থেকে গৃহবধূর জবাই করা লাশ উদ্ধার

সাভারে একটি ফ্ল্যাট বাসা থেকে এক গৃহবধূর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ভারতী হালদার ওরফে শিউলী (২৫)। রবিবার রাতে পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার ভাড়াবাসা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বামী নিপ্পন কান্তি হালদার রাজধানী ঢাকায় সন্ধানী লাইফ ইনস্যুরেন্সে চাকরি করেন। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। শিউলীর পরিবারের অভিযোগ, তাঁর স্বামী পরিকল্পিতভাবে শিউলীকে জবাই করে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে ঘটনার সময় নিপ্পন বাড়িতে ছিলেন না বলে এলাকাবাসী জানিয়েছে।

কাল আঙ্গরপোতা-দহগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার লালমনিরহাটের আলোচিত ছিটমহল আঙ্গরপোতা-দহগ্রাম আসছেন। সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমও সেখানে আসছেন বলে গোয়েন্দা ও কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আসার গুঞ্জন শোনা গেলেও এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে তিন বিঘা দূরত্বে অবস্থিত এ দুটি ছিটমহল স্বাধীনতার পর থেকেই নানা কারণে আলোচিত।

তৈমূরের বাড়িতে কেন্দ্রীয় পাঁচ নেতার বৈঠক

বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের বাড়িতে গতকাল সোমবার সন্ধ্যা থেকে পৌনে ৯টা পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক করেন বিএনপির কেন্দ্রীয় পাঁচ নেতা। তাঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ, যুগ্ম মহাসচিব আমানউল্ল্লাহ আমান, মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন ও এম এ মান্নান। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম, গিয়াসউদ্দিন, রেজাউল করিম, আড়াইহাজার থানা বিএনপির সভাপতি বদরুজ্জামান খসরু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, আতাউর রহমান মুকুল প্রমুখ।

বিশেষ এজলাসে শুনানি শুরু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে বিশেষ এজলাসে শুরু হয়েছে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলার শুনানি। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন বিশেষ এজলাসে শুনানি গ্রহণ করেন।এর আগে ঢাকা জজ আদালতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর এজলাস কক্ষে এ মামলার শুনানি হতো। গত বৃহস্পতিবার সরকার কারাগারের পাশে বিশেষ এজলাসে মামলার বিচার কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয়।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউককে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি হয় গতকাল।

অর্থহীন ম্যাচ তবু কী অর্থবহ! by নোমান মোহাম্মদ,

ই রকম ম্যাচের গালভরা একটা নাম আছে। আনুষ্ঠানিকতার ম্যাচ। সিরিজের নিষ্পত্তি সারা, শেষ ম্যাচের জয়-পরাজয়ে কিছুই যায়-আসে না, তবু নিয়মরক্ষার খেলাটি খেলতেই হবে। সুযোগ থাকলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ কোনো দলই কি আপাত অর্থহীন এই ম্যাচ খেলতে চাইত?দাঁড়ান, দাঁড়ান। অন্যান্য 'ডেড রাবার'-এ যা খুশি হোক, এই সিরিজের ব্যাপারটি কিন্তু মোটেও তেমন নয়। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিন-রাতের শেষ ওয়ানডে অন্য কারণে পুরোমাত্রায় 'অ্যালাইভ'। মাঠে নামতে উন্মুখ তাই দুই দলই।

অর্থহীন ম্যাচ তবু কী অর্থবহ! by নোমান মোহাম্মদ,

ই রকম ম্যাচের গালভরা একটা নাম আছে। আনুষ্ঠানিকতার ম্যাচ। সিরিজের নিষ্পত্তি সারা, শেষ ম্যাচের জয়-পরাজয়ে কিছুই যায়-আসে না, তবু নিয়মরক্ষার খেলাটি খেলতেই হবে। সুযোগ থাকলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ কোনো দলই কি আপাত অর্থহীন এই ম্যাচ খেলতে চাইত?দাঁড়ান, দাঁড়ান। অন্যান্য 'ডেড রাবার'-এ যা খুশি হোক, এই সিরিজের ব্যাপারটি কিন্তু মোটেও তেমন নয়। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিন-রাতের শেষ ওয়ানডে অন্য কারণে পুরোমাত্রায় 'অ্যালাইভ'। মাঠে নামতে উন্মুখ তাই দুই দলই।

কিডনি পাচার মামলার তদন্ত-কর্মকর্তাকে হঠাৎ বদলি

য়পুরহাটে কিডনি পাচার মামলার তদন্ত কর্মকর্তাকে বদলির নির্দেশ নিয়ে প্রশ্ন উঠেছে। মামলার তদন্ত কার্যক্রম এখনো মাঝপথে। এ অবস্থায় এই বদলির নির্দেশে বিস্ময় প্রকাশ করেছে এলাকাবাসী। তাদের আশঙ্কা, কিডনি পাচারচক্রের হোতাদের আড়াল করতেই প্রভাবশালী মহলের ইন্ধনে তদন্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।কিডনি পাচার মামলার তদন্ত কর্মকর্তা কালাই থানার ওসি ফজলুল করিমের বদলির নির্দেশ এসেছে পুলিশ হেডকোয়ার্টার থেকে। গত ১২ অক্টোবর ফ্যাঙ্যোগে এই বদলির আদেশ পুলিশ সুপারের কার্যালয়ে আসে। কিন্তু এতে জেলার নাম ভুল থাকায় তা সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়েছে।

শামীমের পক্ষে কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী এ কে এম শামীম ওসমানের পক্ষে প্রচারণায় অংশ নিতে দফায় দফায় বন্দরনগরীতে আসছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। তবে অপর মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর পক্ষে গণসংযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কোনো নেতাকে দেখা যায়নি। এ ছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী তৈমূর আলম খন্দকারের পক্ষে কেন্দ্রীয় নেতারা প্রচারণায় অংশ নিয়েছেন। গতকাল সোমবার সকাল থেকে রাত অবধি ঢাকার নেতারা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে এবং পথসভায় নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেছেন।

সারকোজির বিরুদ্ধে লড়বেন হল্যান্দি

০১২ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা সারকোজির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন সোশ্যালিস্ট পার্টির মনোনীত প্রার্থী ফ্রাঁসোয়া হল্যান্দি।জরিপ বলছে, প্রেসিডেন্ট নির্বাচনে হল্যান্দির কাছে হেরে যাবেন সারকোজি।
সারকোজি এখনও আনুষ্ঠানিভাবে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন নি। তবে দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনি লড়বেন বলেই ধারণা করা হচ্ছে।

ইয়েমেনে আবারও সেনা হামলা : নিহত ১৩

নিবার ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর অনুগত বাহিনীর হামলায় ১৭ জন নিহত হওয়ার পর রোববার আবারও গণতন্ত্রকামীদের ওপর হামলা চালিয়েছে সেনাবাহিনী। এ হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন বেসামরিক এবং আটজন বিরোধীপক্ষীয় যোদ্ধা। এছাড়া রোববারের হামলায় অনেক লোক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের বরাত দিয়ে আল জাজিরা এ খবর দিয়েছে।রাজধানী সানায় বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনী স্নাইপার ও রকেট হামলা চালায় বলে খবরে বলা হয়েছে।

লুথার কিংয়ের ভাস্কর্য উন্মোচন করলেন ওবামা

য়াশিংটনে গণঅধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের একটি স্মারক ভাস্কর্য উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ উপলক্ষে সমবেতদের উদ্দেশে ওবামা বলেন, লুথার কিংও আমেরিকান জাতির অন্যতম স্থপতি।১৯৬৩ সালে লুথার কিং ওয়াশিংটনের যে স্থানটিতে দাঁড়িয়ে তার বিখ্যাত ‘আমার একটি স্বপ্ন আছে’ (আই হ্যাভ এ ড্রিম) শীর্ষক ভাষণটি দিয়েছিলেন সেখানেই ৩০ ফুট উঁচু গ্রানাইটের ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে।
চলতি বছরের আগস্টে লুথার কিংয়ের ওই স্মারক ভাস্কর্যটি উন্মোচিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় আইরিনের কারণে সেটি পিছিয়ে যায় বলে বিবিসি জানায়।

ত্রিপোলিতে গাদ্দাফি পরিবারের প্রাসাদগুলো ভেঙে ফেলা হচ্ছে : বনি ওয়ালিদে ঢুকে পড়েছে বিদ্রোহীরা

লিবিয়ায় গাদ্দাফি বাহিনীর দখল করা শহর বনি ওয়ালিদে আবার যুদ্ধ শুরু করেছে লিবিয়ার জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের (এনটিসি) বাহিনী। তারা শহরটিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে বলে দাবি করছে। সেপ্টেম্বর মাস থেকে শহরটির চারপাশ ঘিরে রেখেছিল এনটিসি। অক্টোবরের প্রথম সপ্তাহে এনটিসি দাবি করেছিল, তারা বনি ওয়ালিদ বিমানবন্দর দখল করে নিয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে বনি ওয়ালিদে এনটিসি যোদ্ধারা ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার পর তাদের বাহিনী সরিয়ে নেয়া হয়েছিল। বিবিসির অনলাইন সংস্করণে বলা হয়, রোববার তারা বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

আটক ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সুযোগ চাইল তেহরান : অনুচিত ব্যবস্থা নিলে পশ্চিমাদের সমুচিত জবাব দেয়া হবে : ইরান

সৌদি রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রে আটক ব্যক্তির সঙ্গে কূটনৈতিক সুবিধার আওতায় সাক্ষাতের সুযোগ চেয়েছে ইরান। একইসঙ্গে পশ্চিমা দেশগুলো অনুচিত কোনো ব্যবস্থা নিলে তার সমুচিত জবাব দেয়া হবে বলেও হুশিয়ারি জানিয়েছে ইরান।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সুইস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়েছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লব সংঘটিত হওয়ার পর দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে ইরানে মার্কিন স্বার্থ দেখার দায়িত্ব দেয়া হয় সুইস অ্যাম্বেসিকে।

সিরিয়া সরকারের প্রতি আরব লিগ : বিরোধী পক্ষের সঙ্গে ১৫ দিনের মধ্যে আলোচনায় বসুন

বিরোধীপক্ষের সঙ্গে আলোচনায় বসার জন্য সিরীয় সরকারকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে আরব লিগ। কায়রোয় অনুষ্ঠিত আরব লিগের এক জরুরি বৈঠক থেকে এ আহ্বান জানানো হয় বলে বিবিসি জানায়। বৈঠকে আরব দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা সংগঠন থেকে সিরিয়ার সদস্যপদ বাতিল না করার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ আল-তানি জানান, ১৫ দিনের মধ্যে আরব লিগের তত্ত্বাবধানে জাতীয় সংলাপে বসার জন্য আরব লিগ সিরিয়ার সরকার ও বিরোধীদের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছে। জরুরি বৈঠকের আগে সিরিয়ার কূটনীতিকদের সঙ্গে আরব দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা বৈঠক করেন।

বিশ্বজুড়ে পুঁজিবাদবিরোধী বিক্ষোভ : শিকাগোতে অভিযান : গ্রেফতার ১৭৫

নিউইয়র্কে অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলনের জোয়ারে উদ্বুদ্ধ জনতা শিকাগোয় তাঁবু খাটিয়ে বিক্ষোভে জাঁকিয়ে বসায় শনিবার রাতভর ১৭৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশের প্রধান শহরে লাখ লাখ মানুষ বিক্ষোভ করে। রোববার পুলিশ জানায়, ফেডারেল রিজার্ভ ব্যাংক অব শিকাগো থেকে গ্র্যান্ট পার্ক পর্যন্ত পদযাত্রায় যোগ দিয়েছে ২ হাজারেরও বেশি মানুষ। গ্রেফতার হওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।

দুই ভাগ হলো ডিসিসি

বশেষে দুই ভাগে ভাগ করা হলো ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি)। ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ নামের এই দুই ভাগের দক্ষিণে পড়েছে ৫৬টি ওয়ার্ড এবং উত্তরে ৩৬টি ওয়ার্ড।গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব সংবলিত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ সংশোধন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।ঢাকার মতো এত বড় নগরীর নিয়ন্ত্রণ একটি মাত্র সিটি করপোরেশনের মাধ্যমে সম্ভব নয় বলেই ৯২ ওয়ার্ডের এই সিটি করপোরেশনকে দুই ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ।

আজ বগুড়ায় কাল চাঁপাইয়ে জনসভা

সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আজ মঙ্গলবার ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোডমার্চ শুরু হচ্ছে। এই কর্মসূচির আওতায় আজ বিকেলে বগুড়ার আলতাফুননেসা মাঠে এবং কাল চাঁপাইনবাবগঞ্জে জনসভার আয়োজন করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন এ দুটি জনসভা এবং পাঁচটি পথসভায় বক্তব্য দেবেন। রোডমার্চে অংশ নেওয়ার পাশাপাশি জনসভায় বক্তব্য দেবেন চারদলীয় জোটের শরিক ও সমমনা দলের নেতারা। গত নির্বাচনের পর এই প্রথম খালেদা জিয়া বগুড়ায় যাচ্ছেন। রাজশাহী বিভাগের এই রোডমার্চ সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিএনপি।

এইচএসসির ফল জালিয়াতি যশোর বোর্ডে

লতি বছরের এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে জালিয়াতির প্রমাণ মিলেছে। জালিয়াতকারী যশোর শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রকসহ পাঁচজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া বোর্ডের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রককে শোকজ করা হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, 'এ ধরনের জালিয়াতির কাজ আগেও হতো। কেউ ধরেনি। আমরাই প্রথমবারের মতো ধরে দৃষ্টান্ত স্থাপন করলাম।'

অনশন চলবে

মরণ অনশনরত পুঁজিবাজারের বিনিয়োগকারীদের গতকাল সোমবার পুলিশ বারবার স্থানচ্যুত করলেও তাঁরা অনশন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। সকালে ডিএসই ভবনের সামনে থেকে এবং বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে তাঁদের তুলে দেওয়া হয়। তবে অনশনকারীরা এরপর কোথায় বসবেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা জানা যায়নি।পুঁজিবাজার স্থিতিশীল করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপসহ ১৪ দফা দাবিতে গত রবিবার থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করে বিনিয়োগকারীদের প্রধান সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

শেয়ারবাজারের জন্য আরো গুচ্ছ সুবিধা

শেয়ারবাজারে বিনিয়োগকে করমুক্ত ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্রোকারেজ হাউসগুলোর উৎসে কর ১০০ টাকায় ১০ পয়সা থেকে কমিয়ে পাঁচ পয়সা করা হয়েছে। তালিকাভুক্ত কম্পানির শেয়ার, ডিবেঞ্চার, সিকিউরিটিজ বা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের ওপর আয়কর রেয়াত দেওয়া হয়েছে। এ ছাড়া শেয়ারবাজারে স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য অর্থমন্ত্রীকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের উপদেষ্টা কমিটি গঠন করেছে সরকার। গতকাল সোমবার পৃথক পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এশিয়ার শ্রেষ্ঠ খাদ্য ও পানীয় প্রস্তুতকারকের পুরস্কার পেল প্রাণ

কৃষিপণ্য প্রক্রিয়াজাত, কাস্ট আয়রন ও প্লাস্টিক পণ্য উত্পাদন এবং রফতানিকারক প্রতিষ্ঠান ‘প্রাণ-আরএফএল গ্রুপ’ এশিয়ার শ্রেষ্ঠ খাদ্য ও পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে মালয়েশিয়া থেকে ‘ইউডিসি এশিয়া বেস্ট ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাক্টস অব দ্য ইয়ার ২০১১’ অর্জন করেছে। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রাণ-আরএফএল গ্রুপ আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসায়িক পরিধি বিস্তৃতির ক্ষেত্রে সাফল্যজনকভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এ সম্মাননা দেয়া হলো।

এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্রবৃদ্ধির হার কম : অর্থমন্ত্রী

র্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির হার কম। আমাদের প্রবৃদ্ধি ৭ শতাংশ হলেও এশিয়ার অন্যান্য দেশের তুলনায় তা বেশি নয়। প্রবৃদ্ধির হার বাড়াতে দেশে সরকারি-বেসরকারি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি। গতকাল সোমবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিসিআই) এবং এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ফর র্যাপিড ইকোনমিক গ্রোথ’ শীর্ষক এক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

শ্রমিক অসন্তোষের আশঙ্কা বিকেএমইএ’র : দু’দিন ধরে চার শতাধিক পোশাক কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ

য়েক মাস আগে ঢাকা থেকে হেলিকপ্টার ভাড়া করে বিদেশি ক্রেতাকে শিল্পকারখানা পরিদর্শন করিয়েছে দেশের শীর্ষস্থানীয় নিট পোশাক রফতানিকারী প্রতিষ্ঠান ফকির অ্যাপারেলস লিমিটেড। উদ্দেশ্য ছিল কম সময়ে কারখানায় পৌঁছানো এবং ক্রেতার সন্তুষ্টিতে রফতানি বৃদ্ধি। সেই ফকির অ্যাপারেলের কারখানাটি গত দু’দিন ধরে বন্ধ। তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ দিতে পারছে না।এমবি নিট ফ্যাশন দেশের শীর্ষস্থানীয় আরেক রফতানিকারক। প্রতিষ্ঠানটিতে কাজ করে কয়েক হাজার শ্রমিক। তবে গত দু’দিন এসব শ্রমিক বসেই অলস সময় পার করছে। কারখানায় গ্যাসের সংযোগ আছে, বিলও বকেয়া নেই। শুধু নেই গ্যাসের সরবরাহ।

ইপিবি’র সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত : রফতানি কমে যাওয়ায় উদ্বেগ উদ্যোক্তাদের

ফতানি খাতে সামনে বড় বিপদ আসছে বলে সরকারকে জানিয়ে দিয়েছেন রফতানিকারক ও উদ্যোক্তারা। পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতেও আহ্বান জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে।গতকাল রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে এ উদ্বেগের কথা তুলে ধরেন সংশ্লিষ্টরা। হঠাত্ করেই রফতানি আয় অস্বাভাবিক কমে যাওয়ায় করণীয় ঠিক করতে গতকাল বৈঠক ডাকে ইপিবি।

স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে ৩৯ শতাংশ ব্রিটিশ নাগরিক

স্কটল্যান্ডের বাইরে ব্রিটিশ নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশ যুক্তরাজ্য থেকে স্কটল্যান্ডের আলাদা হয়ে যাওয়ার বিষয়টি সমর্থন করে। অর্থাৎ তারা স্বাধীন স্কটল্যান্ড রাষ্ট্রের পক্ষে। গতকাল রোববার প্রকাশিত এক জরিপের ফলাফলে এ তথ্য জানা গেছে।
লন্ডনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান দ্য কমরেজের করা এই জরিপ দ্য ইনডিপেনডেন্ট ওসানডে মিরর-এ প্রকাশ করা হয়।
জরিপে দেখা যায়, ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের ৩৯ শতাংশ ভোটার স্বাধীন স্কটল্যান্ডের পক্ষে তাঁদের সমর্থন দিয়েছেন, যা গত মে মাসে পরিচালিত জরিপের চেয়ে ছয় শতাংশ বেশি। স্কটল্যান্ডের আলাদা হয়ে যাওয়ার বিপক্ষে অবস্থান নেন ৩৮ শতাংশ ভোটার।
স্কটিশ ফার্স্ট মিনিস্টার ও স্কটল্যান্ডে ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা অ্যালেক্স স্যামন্ড চান, তাঁর দলের পাঁচ বছরের মেয়াদ শেষে বিষয়টি গণভোটে দিতে। মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে এসএনপি ক্ষমতায় আসে।
ব্রিটিশ সরকারের স্কটল্যান্ড-বিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, স্কটল্যান্ডের প্রাদেশিক সরকার এখনো স্বাধীনতার বিষয়ে পরিকল্পনার বিস্তারিত বিষয় জানায়নি।

ভোট গণনায় সারলিফের প্রতি পক্ষপাতের অভিযোগ

লাইবেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির জাতীয় নির্বাচন কমিশন ভোট গণনায় বর্তমান প্রেসিডেন্ট ও চলতি বছর শান্তিতে নোবেলজয়ী এলেন জনসন সারলিফের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করছে বিরোধী দল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৮০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে ৪৪ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট সারলিফ। তবে প্রথম রাউন্ডেই জয়ী হওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পাননি এখনো। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উইনস্টন টাবম্যান পেয়েছেন ৩১ দশমিক ৪ শতাংশ ভোট। সাবেক বিদ্রোহী নেতা প্রিন্স জনসন তৃতীয় স্থানে রয়েছেন। তিনি ১১ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। ২৬ অক্টোবর পূর্ণাঙ্গ ফল ঘোষণা করার কথা রয়েছে।
লাইবেরিয়ার সংবিধান অনুযায়ী, কোনো প্রার্থীকে প্রেসিডেন্ট পদে জিততে হলে মোট প্রদত্ত ভোটের ৫০ শতাংশ পেতে হবে। তা না হলে শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বীকে দ্বিতীয় রাউন্ডের ভোটে অংশ নিতে হবে। আগামী নভেম্বরে দ্বিতীয় রাউন্ডের ভোট হতে পারে।
দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুই দল যৌথ বিবৃতিতে অভিযোগ করে, ভোট গণনা ও ঘোষণার সময় নির্বাচন কমিশন প্রেসিডেন্ট সারলিফের প্রতি পক্ষপাতিত্ব করছে। তাদের কাছে এর প্রমাণও রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, দল দুটি নির্বাচন কমিশনের ভোট গণনা পর্যবেক্ষণে দেওয়া তাদের প্রতিনিধিদের শিগগিরই প্রত্যাহার করে নেবে। এর পরও ভোট গণনা চলতে থাকলে তারা ফল প্রত্যাখ্যান করবে।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান জেমস ফ্রোমায়াহ বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, পুরো নির্বাচন প্রক্রিয়া স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকেরাও দেখছেন। তাঁরা স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু এই নির্বাচনকে স্বাগত জানিয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে গড়ে ৭০ দশমিক ২ শতাংশ ভোট পড়েছে। দেশটির নিবন্ধিত ভোটারের সংখ্যা ১৮ লাখ। ১১ অক্টোবর এ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, শতাধিক গ্রেপ্তার

পুঁজিবাদ, ধনী-দরিদ্র বৈষম্য ও সরকারের ব্যয়সংকোচন নীতির বিরুদ্ধে গতকাল রোববারও বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। রোমে ব্যাপক সংঘর্ষ হয়েছে। রোম ও নিউইয়র্ক থেকে গ্রেপ্তার করা হয়েছে শতাধিক।
নিউইয়র্কের ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনের আদলে ‘ইউরোপ দখল করো’ স্লোগানে গতকাল ইউরোপের বিভিন্ন দেশের শহরে শহরে লোকজন রাস্তায় নেমে আসে। তাঁরা বৃহৎ ব্যাংক, শেয়ারবাজার ও করপোরেট প্রতিষ্ঠানের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। লন্ডন, ফ্রাঙ্কফুর্ট ও আমস্টারডামে বিক্ষোভকারীরা তাঁবু খাটিয়ে রাত কাটানো শুরু করেছে।
ইতালির রাজধানী রোমে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ৭০ জন। পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করেছে। দেশটির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি এ ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে সহিংস বিক্ষোভকারীদের বিচারের আওতায় আনার হুমকি দিয়েছেন।
লন্ডনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে প্রায় তিন হাজার লোক। সেন্ট পল গির্জার বাইরে ৭০টির মতো তাঁবু খাটিয়েছে বিক্ষোভকারীরা। সেখানে প্রায় ৫০০ বিক্ষোভকারী অবস্থান করছে। তারা সেখান থেকে সরবে না বলে ঘোষণা দিয়েছে।
জার্মানির ফ্রাঙ্কফুর্টে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ভবনের সামনেও কমপক্ষে ২০০ বিক্ষোভকারী অবস্থান নিয়েছে। এ ছাড়া আমস্টারডামে স্টক এক্সচেঞ্জের সামনে অন্তত ৫০টি তাঁবু দেখা গেছে।
ওয়াল স্ট্রিটবিরোধী হাজার হাজার বিক্ষোভকারী গত শনিবার মিছিল নিয়ে নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে জড়ো হওয়ার চেষ্টা করলে বিপুলসংখ্যক পুলিশ তাদের আটকে দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ কমপক্ষে ৪৫ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া বিক্ষোভকারীরা নিউইয়র্কের সিটিব্যাংকে প্রবেশের চেষ্টা করলে পুলিশ সেখান থেকে ২৪ জনকে গ্রেপ্তার করে। অন্যদিকে টাইমস স্কয়ারে বিক্ষোভের পর কারফিউ আইন ভঙ্গের অভিযোগে ওয়াশিংটন স্কয়ার পার্ক এলাকা থেকে অন্য ১৪ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয় বলে নিউইয়র্কের পুলিশ বিভাগ জানায়।
আন্দোলনের উত্তাপ কানাডার বাণিজ্যিক রাজধানী টরন্টোয় ছড়িয়ে পড়েছে। কানাডার বিভিন্ন প্রদেশ থেকে আসা দুই হাজার বিক্ষোভকারী গত শনিবার সকাল থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ করে।
গত শুক্রবার রাত থেকেই টরন্টোর ডাউনটাউনে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করে। স্থানীয় সেন্ট জেমস পার্কে তাঁবু খাটিয়ে তারা রাত কাটায়। গত শনিবার দুপুরে শৈত্যপ্রবাহ ও প্রবল বাতাসের মধ্যেও প্ল্যাকার্ড নিয়ে কিং স্ট্রিট, ইয়ক স্ট্রিট পর্যন্ত তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
‘টরন্টো দখল করো’, ‘কানাডা দখল করো’ এ স্লোগান দিয়ে ব্লগ ও ফেসবুকে আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের টরন্টোতে সমবেত হতে বলা হয়।
গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কের বাণিজ্যিক কেন্দ্র লোয়ার ম্যানহাটনের ওয়াল স্ট্রিটে এ আন্দোলনের সূত্রপাত হয়। শনিবার ওয়াল স্ট্রিটবিরোধী আন্দোলন বৈশ্বিক রূপ নেয়। আন্দোলনের আয়োজকেরা জানান, আমেরিকা, আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার ৮২টি দেশের ৯৫১টি শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

ইসরায়েলের কারাগার থেকে কাল ৪৭৭ ফিলিস্তিনি বন্দী মুক্তি পাচ্ছে

বন্দীবিনিময় চুক্তির আওতায় ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনের ৪৭৭ জন নাগরিককে আগামীকাল মঙ্গলবার মুক্তি দেওয়া হচ্ছে। গতকাল রোববার তাদের নামের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। চুক্তি অনুসারে ইসরায়েলি সেনা গিলাদ শালিত মুক্তি পেয়ে দেশে ফিরলে দুই মাসের মধ্যে আরও ৫৫০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে।
মুক্তি দেওয়ার ৪৮ ঘণ্টা আগে ওই ৪৭৭ বন্দীর বিস্তারিত তথ্য প্রকাশ করা হলো। তবে কীভাবে বন্দীবিনিময় চুক্তি বাস্তবায়ন করা হবে, তার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। ইসরায়েলের প্রেসিডেন্টের দপ্তর বলেছে, প্রেসিডেন্ট শিমন পেরেজ বন্দীদের ক্ষমা করার প্রক্রিয়া শুরু করেছেন।
১৯ বছর বয়সী গিলাদ শালিত ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের হাতে ২০০৬ সালে বন্দী হন। এর পর থেকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে তিনি গাজায় বন্দী আছেন। বছরের পর বছর ধরে প্রকাশ্যে-অপ্রকাশ্যে দেন-দরবারের পর গত মঙ্গলবার তাঁকে মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বিনিময়ে মোট এক হাজার ২৭ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে সম্মত হয় ইসরায়েলি কর্তৃৃপক্ষ।
পরিকল্পনা অনুসারে এ বন্দীবিনিময় চুক্তি বাস্তবায়িত হলে সেটা হবে এক যুগান্তকারী ঘটনা। ২৬ বছরের মধ্যে কোনো ইসরায়েলি সেনা ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দী হওয়ার পর দেশে জীবিত দেশে ফেরেননি।
ইসরায়েলি কর্তৃপক্ষ যে ৪৭৭ জন ফিলিস্তিনি বন্দীর নাম প্রকাশ করেছে, তাদের মধ্যে ৪৫০ জন পুরুষ এবং ২৭ জন নারী। তাঁদের মধ্যে ২০০১ ও ২০০২ সালে ইসরায়েলে পৃথক দুটি বোমা হামলায় জড়িত ব্যক্তিরাও আছেন। তবে শীর্ষস্থানীয় তিন বন্দীকে মুক্তি দিতে অস্বীকার করেছে ইসরায়েল। তাঁরা হলেন বেশ কয়েকটি হামলায় জড়িত থাকার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া জঙ্গিনেতা মারওয়ান বারগুতি, যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া হামাসের বোমা প্রস্তুতকারক আবদুল্লাহ বাগুতি ও ইসরায়েলের পর্যটনমন্ত্রী রেহাভাম জেইভি হত্যাকাণ্ডের দায়ে দণ্ড পাওয়া আহমেদ সাদাত।
তালিকা প্রকাশের পরপরই ইসরায়েলের প্রধান রেডিও এবং টেলিভিশন চ্যানেল ওই ভয়ংকর দুটি বোমা হামলার ঘটনা নিয়ে প্রতিবেদন প্রচার করতে থাকে। ২০০১ সালে তেল আবিবের নৈশ ক্লাবে বোমা হামলায় ২১ ব্যক্তি মারা যায়। আর ২০০২ সালে উপকূলীয় শহর নেতানিয়ায় বোমা হামলায় মারা যায় ২৯ জন। উভয় হামলার দায়িত্ব স্বীকার করে হামাসের সশস্ত্র শাখা।
এদিকে, মুক্তি পেতে যাওয়া কোনো ফিলিস্তিনি বন্দীর ব্যাপারে আপত্তি থাকলে ৪৮ ঘণ্টা আগে ইসরায়েলের উচ্চ আদালতে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। তবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এ বন্দীবিনিময় চুক্তি বন্ধ না-ও করতে পারেন আদালত।
অবশ্য ইসরায়েলে বেশ কিছু গ্রুপ আছে যারা এ ধরনের চুক্তির বিরোধিতা করেছে। এ ধরনের একটি গ্রুপ হচ্ছে আলামগর টেরর ভিকটিমস অ্যাসোসিয়েশন। গ্রুপটি বলেছে, এ চুক্তির ফলে যারা হামলার শিকার হয়েছে, তাদের অসম্মান করা হয়েছে। এ চুক্তির ফলে অপহরণ এবং সহিংসতার ঘটনা আরও বাড়বে।

Gertrude Stein celebrated at two Washington DC museums by Jane O'Brien

Why do we care about Gertrude Stein? Two exhibits in Washington DC show that her influence extends far beyond the Jazz Age.

I've often wondered whether approaching a subject from a standpoint of total ignorance sharpens my investigative powers, or whether it simply leads to inevitable embarrassment from which I'll never recover.

OCD, bipolar, schizophrenic and the misuse of mental health terms by Jon Kelly and Denise Winterman

Terms like "bipolar", "autistic" and "schizophrenic" are often used in jest to describe character traits. But how harmful is it to bandy the names of such conditions about?

It's a common form of hyperbole.

The neighbour who keeps his house tidy has Obsessive Compulsive Disorder (OCD). A socially awkward colleague is autistic. The weather isn't just changeable, it's bipolar.