Tuesday, October 2, 2012

নয়াপল্টন রণক্ষেত্রঃ ২৫ টিয়ারশেল, ৩ গাড়িতে আগুন

পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে পুলিশের রায়ট কার।

পল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষঃ দুই গাড়িতে আগুন, আটক ২০

রাজধানীর পল্টনে মঙ্গলবার বিকেল ৪টা থেকে কয়েক ঘণ্টাব্যাপী বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

নীলফামারীতে দিনদিন কমছে সোনালী আঁশের আবাদ by নুর আলম

এক সময় পাট সোনালী আঁশ হিসেবে বিবেচিত হলেও দিনদিন অর্থকরী এ ফসল চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলছেন নীলফামারীর কৃষকরা। উৎপাদন খরচ বৃদ্ধি, ভালো দাম না পাওয়া, পাট জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত পানি ও জলাশয়ের সল্পতাসহ বিভিন্ন কারণে সোনালী আঁশ পাট চাষে আর আস্থা পাচ্ছেননা তারা।

অন্য এক মেহজাবিন by কামরুজ্জামান মিলু

কিছুদিন আগে শেষ হয়েছে মেহজাবিনের এ লেভেল পরীক্ষা। পড়াশোনা থেকে আপাতত তার ছুটি। এই ছুটির সময়টাতে সুযোগ এলো দীর্ঘদিনের স্বপ্নপূরণের। সুযোগটি পুরোপুরি কাজে লাগাতে চান তিনি। তাই শতভাগ মনোযোগ দিয়েই স্বপন আহমেদের পরবাসিনী’ ছবিতে তিনি অভিনয় করছেন বলে জানান।

রুডিশার সঙ্গে দিল্লি মাতালেন বিপাশাও

ছুটছেন বিপাশা বসু, রাহুল বসু। আর তাঁদের সঙ্গে পা মেলাচ্ছেন আন্তর্জাতিক অ্যাথলেটিক্স নক্ষত্র ডেভিড রুডিশা! রবিবাসরীয় দিল্লির রাজপথে এ ভাবেই অলিম্পিক উৎকর্ষে লাগল বলিউড গ্ল্যামারের ছোঁয়া!