Showing posts with label প্রিয়.কম. Show all posts
Showing posts with label প্রিয়.কম. Show all posts

Friday, July 19, 2019

কিংবদন্তী কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের পারিবারিক কিছু অদেখা মুহূর্ত

তিনি আজ কেবলই অতীত। আর তাই এই কথাসাহিত্যিকের পরিবারের সাথে কাটানো কিছু অদেখা ছবি, প্রিয়.কম থেকে।
তিনি আজ কেবলই অতীত। তার লেখা পড়ে হাজার পাঠকের মনে কখনো আনন্দ আবার কখনো বেদনা ঘনীভূত হয়েছে। সাবলীল লেখনভঙ্গি দিয়ে নতুন প্রজন্মের কাছে খুব অল্প সময়েই পেয়েছিলেন জনপ্রিয়তা। রহস্যময়তার আবডালে বাঁধতে পেরেছিলেন পাঠকদের। তাই তো তার না থাকা আজ তার ভক্তদের পীড়া দেয়। হঠাৎ করেই তার এই চলে যাওয়া বাংলা সাহিত্য জগতে এক বিপর্যয় ডেকে আনে। কথা হচ্ছে কালজয়ী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে। না ফেরার দেশে পারি জমানো কিংবদন্তী কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের গতকাল ছিল ৬৬ তম জন্মবার্ষিকী। আর তাই এই কথাসাহিত্যিকের পরিবারের সাথে কাটানো কিছু অদেখা ছবি তার পাঠকদের জন্য তুলে ধরা হল।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর বাংলা সাহিত্যের রাজপুত্র, কিংবদন্তি লেখক, জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পৃথিবীতে এসেছিলেন। তাঁর পিতা ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুন।
হুমায়ূন ভক্তরা কি জানতেন, ছোটকালে হুমায়ূন আহমেদের নাম রাখা হয়েছিল শামসুর রহমান; ডাকনাম কাজল। তাঁর পিতা নিজের নাম ফয়জুর রহমানের সাথে মিল রেখে ছেলের নাম রাখেন শামসুর রহমান। পরবর্তীতে তিনি নিজেই নাম পরিবর্তন করে হুমায়ূন আহমেদ রাখেন।
১৯৬২-৬৪ সালে চট্টগ্রামে থাকাকালে হুমায়ুন আহমেদের নাম ছিল বাচ্চু। তাঁর ছোট ভাই মুহম্মদ জাফর ইকবালের নাম আগে ছিল বাবুল এবং ছোটবোন সুফিয়ার নাম ছিল শেফালি।
দেখুন ছোট ভাই আহসান হাবিব এবং ছোটবোন সুফিয়ার নাম ছিল শেফালির সাথে হুমায়ূন আহমেদের একটি ছবি।
ছবিটি দেখে মনে হচ্ছে পারিবারিক কোন অনুষ্ঠানে এসেছিলেন হুমায়ূন আহমেদ। ছবির ঠিক বাম পাশে সাদা পাঞ্জাবি পরিহিত ব্যক্তিটি হুমায়ুন আহমেদ। দেখুন ছবিতে হুমায়ূনের মা এবং জাফর ইকবালের স্ত্রীও আছেন।
বাড়ির ছাদে ভাইবোনদের সাথে হুমায়ূন দম্পতি। দেখুন ছবির ঠিক বাম দিকে প্রথম স্ত্রী গুলতেকিনের সাথে হুমায়ূন আহেমদ।
দেখুন দুই স্ত্রীর সাথে হুমায়ূন আহমেদের ছবি।
দেখুন তিন মেয়ের সাথে হুমায়ন আহমেদ। তিন মেয়ের মধ্যে শিলার সাথে হুমায়ূন আহমেদের সম্পর্কটি অত্যন্ত মধুর ছিল।
দ্বিতীয় স্ত্রী শাওন পুত্র সন্তানের সাথে হুমায়ূন আহমেদ।

Wednesday, June 5, 2019

বৃদ্ধাশ্রমে অসহায়দের সঙ্গে পূর্ণিমার এক দুপুর

একেকজনের জীবনের গতিপথ ছিল একেকরকম। স্বপ্নগুলো ঠিকমতো হাতের মুঠোয় ধরা দেয়নি জীবনের শেষ বেলাতে। যার কারণেই ঠাঁই হয়েছে তাদের বৃদ্ধাশ্রমে। কেউ রাস্তায় পড়ে ছিলেন, কেউ বা মাজারে। আবার কেউ কেউ ভিক্ষা করে দিন চলতেন। অসহায় সেই বৃদ্ধাদের আপন করে নিয়েই গড়ে উঠেছে ‘আপন নিবাস’ নামের বৃদ্ধাশ্রমটি।
সেই আপন নিবাসে গিয়েই বৃদ্ধ মায়েদের সঙ্গে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সময় কাটিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা।
গত ২৫ মে, শনিবার পূর্ণিমা তার ফেসবুকের ভ্যারিফায়েড পেজ থেকে আপন নিবাসে কাটানো সময়ের বেশকিছু ছবি শেয়ার করেছেন।
সেখানে কাটানো মুহূর্তগুলোর ছবি ফেসবুকে পোস্ট করার পর থেকেই কমেন্টের ঘরে গিয়ে পূর্ণিমাকে এমন একটি কাজ করার জন্য সাধুবাদ জানিয়েছেন তার ফ্যান-ফলোয়ার ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে। জানা গেছে, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই তিনি সেখানে গিয়ে তাদের সঙ্গে সময় কাটিয়েছেন।
রাজধানীর উত্তরখান ইউনিয়ন পরিষদের মৈনারটেক এলাকায় অসহায় ও দুস্থ নারীদের জন্য নির্মাণ করা হয় বৃদ্ধাশ্রম ‘আপন নিবাস’। সেখানে প্রায় ৫০ জন নারী বসবাস করছেন। যাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের বেশি। তাদের কারও কারও শারীরিক সামর্থ্য নেই। আশ্রমই তাদের ভরসা।
খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ণিমা তাদের জন্য নিজ হাতে খাবার রান্না করে নিয়ে গিয়েছেন। এরপর তাদের সঙ্গে খোশ গল্পে কাটিয়েছেন দারুণ কিছু সময়। তাদের সঙ্গে সুর মিলিয়ে গানও গেয়েছেন। খাবারও খেয়েছেন।
এ বিষেয়ে একটি সংবাদমাধ্যমকে পূর্ণিমা বলেছেন, ‘তাদের সঙ্গে সময়টা কাটিয়ে এবং একবেলা খাওয়াতে পেরে আমার নিজের মধ্যে একটি তৃপ্তি পেয়েছি। মনের মধ্যে একটা শান্তি অনুভব করছি।’
পূর্ণিমাকে কাছে পেয়ে খোশ-গল্পে মেতে উঠেছিলেন বৃদ্ধাশ্রমের কেউ কেউ। ছবি: সংগৃহীত
এ আনন্দ যেন ভাষায় বর্ণনা করার মতো নয়! ছবি: সংগৃহীত