Monday, May 31, 2010
থাইল্যান্ডে কারফিউ প্রত্যাহার
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকেরা সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে দুই মাস আগে। লাল শার্ট পরা এসব বিক্ষোভকারীর সঙ্গে সেনাদের সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হওয়ার পর ১৯ মে থাইল্যান্ডের ৭৬টি প্রদেশের মধ্যে ২৩টি প্রদেশে সরকার রাত্রিকালীন কারফিউ জারি করে। পরবর্তী সময়ে সরকার আরও কঠোর হলে আন্দোলনকারীরা রণে ভঙ্গ দেন। সেনাদের তোপের মুখে লাল শার্ট বিক্ষোভকারীরা ব্যাংককের কেন্দ্রস্থল ছেড়ে চলে যান। তাঁদের নেতারা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। আন্দোলনের উস্কানি দেওয়ার অভিযোগে থাকসিনের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। দুই মাসের ওই আন্দোলনে মোট ৯০ জন নিহত ও কয়েক শ লোক আহত হন।
কারফিউ তুলে নেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী ভেজ্জাজিওয়া সাংবাদিকদের বলেন, আজ থেকে দেশে কারফিউ থাকবে না। তবে জরুরি অবস্থা আগের মতোই বহাল থাকবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নেপালে গণপরিষদের মেয়াদ বাড়ল এক বছর
মাওবাদী দলের পক্ষ থেকে বলা হয়েছে, সমঝোতার অংশ হিসেবে নতুন জাতীয় মতৈক্যের সরকার গঠনে রাজি হয়েছেন নেতারা। খবরে বলা হচ্ছে, এই সমঝোতার পর প্রধানমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করতে রাজি হয়েছেন।
নতুন সংবিধান প্রণয়নের জন্য দুই বছর আগে গণপরিষদ গঠন করা হয়। কিন্তু ২৮ মের সময়সীমার মধ্যে নতুন সংবিধান প্রণয়নে ব্যর্থ হয় গণপরিষদ। এ পরিস্থিতিতে গত শুক্রবার মধ্যরাতের কিছুক্ষণ আগে আইনপ্রণেতারা অধিবেশনে মিলিত হন এবং গণপরিষদের মেয়াদ বাড়ানোর পক্ষে একমত হন।
সমঝোতা চুক্তির যথাযথ শর্তগুলো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে রিপাবলিকা ডেইলির ওয়েবসাইটে বলা হয়েছে, শুক্রবারের অধিবেশনের শেষমুহূর্তে মাওবাদী দলের আইনপ্রণেতারা গণপরিষদের মেয়াদ বাড়ানোর পক্ষে মত দেন। তবে এ ক্ষেত্রে ক্ষমতাসীন দলকে মাওবাদীদের দাবি মেনে নিতে হয়েছে। মাওবাদীদের দাবি ছিল, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। ওয়েবসাইটে বলা হয়, প্রধানমন্ত্রী যত শিগগির সম্ভব পদত্যাগ করবেন।
মাওবাদী দলের মুখপাত্র দীননাথ শর্মা বলেন, ‘আমরা শেষ মুহূর্তে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছি।’ তিনি বলেন, ‘গণপরিষদের মেয়াদ এক বছর বাড়াতে রাজি হয়েছি আমরা। শান্তি-প্রক্রিয়াকে একটি যৌক্তিক সমাপ্তির দিকে নিয়ে যাওয়ার জন্য এবং অবশিষ্ট কাজ শেষ করতে মতৈক্য ও সহযোগিতার প্রতিও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
মুখপাত্র দীননাথ শর্মা আরও বলেন, ‘একটি নতুন জাতীয় ঐকমত্যের সরকার গঠনের ব্যাপারেও আমরা রাজি হয়েছি।’ মাওবাদীরা ২০০৮ সালের নির্বাচনে জিতে নেপালের ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্রের বিলোপ ঘটান। রাজতন্ত্রের অবসান ঘটিয়ে দেশকে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রে পরিণত করেন তাঁরা।
এদিকে প্রধানমন্ত্রীর মুখপাত্র বিষ্ণু রিজাল গতকাল বলেছেন, মাধব কুমার পদত্যাগের জন্য প্রস্তুত। তিনি বলেন, এ ব্যাপারে কীভাবে এগিয়ে যাওয়া যায় তা আলোচনা করতে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মার্কিন প্রতিনিধি পরিষদে ইরানের ওপর অবরোধ প্রস্তাব অনুমোদন
প্রস্তাবের লেখক প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় সদস্য রন ক্লেইন বলেন, এখন যেকোনো একটি পথ বেছে নিতে হবে—কোম্পানিগুলো ইরানের দুষ্ট শাসক শ্রেণীকে সমর্থন জানাবে অথবা মার্কিন সরকারের সঙ্গে ব্যবসা করবে। দুটো এক সঙ্গে সম্ভব নয়।
ক্লেইনের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র ব্যবসাসংক্রান্ত চুক্তি করতে কোম্পানিগুলোর পেন্টাগনকে (মার্কিন সেনাসদর) আশ্বস্ত করতে হবে, তারা ইরানের সঙ্গে ব্যবসা করছে না। প্রস্তাবটি এখন মার্কিন সিনেটে তোলা হবে। সেখানে অনুমোদন পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এটিতে সই করলে তা আইনে পরিণত হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তান-ইরান গ্যাস সরবরাহ লাইন স্থাপনে চুক্তি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর পাকিস্তানের জ্বালানি তেল ও প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রী সাইয়েদ নাভিদ কামার সাংবাদিকদের বলেন, প্রথমে পরিকল্পনা ছিল সরবরাহ লাইনটি স্থাপিত হবে ইরান, পাকিস্তান ও ভারতের মধ্যে। কিন্তু ভারত গত বছর প্রকল্পটি থেকে বেরিয়ে যায়।
দুই দেশের মধ্যে স্বাক্ষরিত গ্যাস ক্রয় ও বিক্রয় চুক্তি সম্পর্কে কামার বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর শেষ পর্যন্ত প্রকল্পটি শুরু হচ্ছে বলে আমি খুবই খুশি। এটা আমাদের শিল্পোন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্বালানি উৎপাদনে সাহায্য করবে।’
কামার আরও বলেন, ‘ইরান আমাদের নিশ্চয়তা দিয়েছে নির্ধারিত সময়ের আগেই, আড়াই থেকে তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কাজ শেষ করবে তারা।’ এই সরবরাহ লাইন ব্যবহার করে যে গ্যাস আমদানি করা হবে তা পাকিস্তানে বর্তমানে উৎপাদিত গ্যাসের প্রায় ২০ শতাংশের সমান। আমদানি করা এই গ্যাস বিদ্যুৎ খাতে ব্যবহার করা হবে বলে তিনি জানান।
পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ চুক্তির অধীনে ২৫ বছর গ্যাস সরবরাহ করবে ইরান এবং চুক্তিটি নবায়নের সময় এই মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, প্রকল্প বাস্তবায়নের বর্তমান সময়সূচি অনুযায়ী ২০১৪ সালের শেষ নাগাদ এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হওয়ার কথা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তিন দেশকে এনপিটি চুক্তিতে স্বাক্ষরের আহ্বান
সম্মেলনে এনপিটিতে স্বাক্ষর করা ১৮৯টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্যে তাঁরা পরমাণু অস্ত্রমুক্ত এলাকা প্রতিষ্ঠার ব্যাপারে মতৈক্যে পৌঁছান। এ প্রসঙ্গে এনপিটিতে ইসরায়েলের স্বাক্ষর করার বিষয়টিকে তাঁরা গুরুত্ব দেন। এ ব্যাপারে নিন্দা জানিয়ে ইসরায়েল বলেছে, মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রমুক্ত হিসেবে গড়ে তোলা প্রসঙ্গে কেবল ইসরায়েলের নাম উল্লেখ করা ভণ্ডামি ছাড়া কিছু নয়।
সম্মেলনে কর্মপরিকল্পনার জন্য এই প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে ২৮ পৃষ্ঠার একটি চূড়ান্ত দলিল অনুমোদিত হয়। এর মূল তিনটি বিষয় হলো পরমাণু অস্ত্র নিরস্ত্রকরণ, পরমাণু বিস্তার রোধ ও শান্তিপূর্ণ পরমাণু শক্তির ব্যবহার উৎসাহিত করা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এই চূড়ান্ত দলিলকে স্বাগত জানিয়ে বলেন, এটি বৈশ্বিক পরমাণু বিস্তার রোধ কার্যক্রম জোরদার করবে। তবে মধ্যপ্রাচ্য প্রসঙ্গে ইসরায়েলের নাম এককভাবে উল্লেখ করায় তিনি এর বিরোধিতা করেন।
দলিলে উল্লেখ করা হয়, সম্মেলনে সবাই এই মতৈক্যে পৌঁছেছে যে, চুক্তিতে সব দেশের সম্পৃক্ততাই কেবল কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারে। এ জন্য চুক্তিতে এখনো স্বাক্ষর না করা তিন দেশ ভারত, পাকিস্তান ও ইসরায়েলকে দেরি না করে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রমুক্ত এলাকা প্রতিষ্ঠার ব্যাপারে সম্মেলনে যোগ দেওয়া প্রতিনিধিরা একযোগে সমর্থন দেন। এতে ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোও সমর্থন দেয়। এ লক্ষ্যে ২০১২ সালে একটি সম্মেলন আহ্বান করা হয়েছে। আশঙ্কা করা হয়েছিল, ইরানি দূত আলি আজগর সুলতানিয়েহ এই প্রস্তাবে ভেটো দেবেন। কিন্তু তা হয়নি। তিনি বলেন, ‘সীমিত আকারে হলেও এই চূড়ান্ত দলিল পরমাণু নিরস্ত্রকরণের অভিন্ন লক্ষ্যের দিকে আমাদের নিয়ে যাবে।’
মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রমুক্ত এলাকা গড়া প্রসঙ্গে এনপিটি চুক্তিতে ইসরায়েলের স্বাক্ষরের বিষয়কে গুরুত্বারোপ করায় তারা ক্ষুব্ধ হয়েছে।
ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, ‘এটি হচ্ছে এনপিটিবিষয়ক একটি যুগান্তকারী ভণ্ডামি। সেখানে কেবল আমাদের নাম উল্লেখ করা হয়েছে। পরমাণু অস্ত্র বাগাতে যে উঠেপড়ে লেগেছে, সেই ইরানের নাম নেই। অথচ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরানি পরমাণু প্রকল্পের সামরিক বৈশিষ্ট্যগুলোর ব্যাপারে নিত্যনতুন তথ্য দিচ্ছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হাজার হাজার মানুষ ঘরছাড়া
গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটি থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পাকায়া আগ্নেয়গিরিতে গত বুধবার প্রথম অগ্ন্যুৎপাত হয়। শুক্রবার আবার নতুন করে উদিগরণ শুরু হয়েছে। প্রেসিডেন্ট আলভারো কলোম আগ্নেয়গিরির আশপাশের এলাকায় ১৫ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
পাকায়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে একজন টেলিভিশনকর্মী রয়েছেন। তিনি আগ্নেয়গিরির উদিগরণের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন।
ইকুয়েডরে তুঙ্গুরাহুয়া আগ্নেয়গিরিতে শুক্রবার অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে আশপাশের সাতটি গ্রাম জনশূন্য হয়ে পড়েছে। সবচেয়ে বড় ও ঘনবসতিপূর্ণ শহর গুয়ায়াকুইলের বিমানবন্দর ও সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
গুয়াতেমালার প্রেসিডেন্ট বলেছেন, দুই হাজার ৫৫২ মিটার উঁচু পাকায়া আগ্নেয়গিরির উদিগরণের ফলে ছাই ও ধূলিমেঘের সৃষ্টি হয়েছে। গুয়াতেমালা সিটির লা অরোরা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকার আকাশ ছাইয়ে ঢেকে গেছে। এই ছাই সরে না যাওয়া পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে।
প্রেসিডেন্ট কলোম জানান, আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটনায় অন্তত ৫৯ জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছে তিনটি শিশু। শতাধিক বাড়ি ধ্বংস হয়ে গেছে। গুয়াতেমালার জরুরি ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ক জানান, আগ্নেয়গিরির আশপাশের এলাকা থেকে এক হাজার ৭০০ থেকে এক হাজার ৯০০ মানুষকে পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকায় সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন।
ইকুয়েডরে তুঙ্গুরাহুয়া আগ্নেয়গিরির ইতিহাসে অন্যতম বড় অগ্ন্যুৎপাত ঘটেছে শুক্রবার। এদিন ব্যাপক আকারে ছাই ও লাভায় উদিগরণ হয়। আতঙ্কে আশপাশের সাতটি গ্রাম থেকে লোকজন নিরাপদ আশ্রয়ে চলে গেছে।
ইকুয়েডরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আঞ্চলিক সমন্বয়ক ইউরি ডি জ্যানোন বলেছেন, বিপর্যয় এড়াতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দ্রুত বিক্রি হচ্ছে বিশ্বকাপের টিকিট
শুরুর দিকে টিকিট বিক্রি ছিল অনেকটাই ধীরগতির। তবে যতই দিন ঘনিয়ে আসছে ততই টিকিটের বিক্রির ওপর চাপ বাড়ছে। দক্ষিণ আফ্রিকার আয়োজক কমিটির চেয়ারম্যান ইরভিন খোজা রয়টার্সকে গতকাল শনিবার বলেন, ‘বিশ্বকাপে ৬৪টি ম্যাচের জন্য বরাদ্দ ২৯ লাখ টিকিটের মধ্যে প্রায় ৯৭ শতাংশ ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে।’
২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপের সঙ্গে তুলনা করে ইরভিন বলেন, ‘আগের বিশ্বকাপের সমান তালে টিকিট বিক্রি এগিয়ে চলেছে। আমাদের বিশ্বাস, লক্ষ্যে পৌঁছতে পারব আমরা। অবশ্যই সময়ের চাহিদা অনুযায়ী এটি সম্ভব হয়েছে।’
গতকাল পর্যন্ত ফিফার হিসাব অনুযায়ী এখনো প্রায় ৯০ হাজার টিকিট অবিক্রীত রয়েছে। টিকিট বিক্রিতে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার বলেন, ‘যেভাবে টিকিট বিক্রি এগিয়ে চলেছে, তা এককথায় অবিশ্বাস্য। বিশ্বকাপের আগেই টিকিট বিক্রি শেষ হয়েছে যাবো বলে আমি আশা করছি। অন্যদের মতো আমিও জমজমাট বিশ্বকাপ দেখার অপেক্ষায় আছি।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গোলপোস্টের নিচে ব্রাজিলের তারকা
গোলরক্ষকের জন্য ব্রাজিল কখনোই প্রসিদ্ধ নয়। তবে এবার তারা বিশ্বকাপে গেছে অনেকের মতেই বর্তমানে বিশ্বের সেরা গোলরক্ষক ইন্টার মিলানের সিজারকে নিয়ে। তাঁর বিকল্প গোলরক্ষক গোমেজও বলতে গেলে তাঁরই মতো। টটেনহাম হটস্পারের এই গোলরক্ষক হয়েছেন ইংলিশ লিগের এ মৌসুমের সেরা গোলরক্ষক। দলের আরেক গোলরক্ষক দোনিও খেলেন বড় ক্লাবে। সিরি ‘আ’তে এ মৌসুমের দ্বিতীয় দল এএস রোমা তাঁর ঠিকানা। এই তিন গোলরক্ষকের কণ্ঠেই ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা এনে দেওয়ার প্রত্যয়।
বিশ্বের সেরা কয়েকজন গোলরক্ষকের দেশ ইতালি। সেই দেশেরই ক্লাব ইন্টারে খেলেন সিজার। এ বছর ইন্টার যে শিরোপাত্রয়ী জিতেছে, তাতে তাঁর অবদান অনেক। সেই প্রসঙ্গ টেনেই বিশ্বকাপ সাফল্য প্রত্যাশা সিজারের, ‘আপনি যখন গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নশিপ জিতবেন, তখন সেটা নিশ্চয়ই অনেক বড় ব্যাপার। তবে আমার পা মাটিতে রাখতে হবে। গোলরক্ষকের পজিশনটা একটু অন্যরকম। আজ আপনি বিশ্বের সেরা তো কাল বিশ্বের সবচেয়ে বাজে হয়ে যেতে পারেন। তবে আমার একমাত্র লক্ষ্য হচ্ছে বিশ্বকাপ জয়।’ বিশ্বকাপ জয়ের সঙ্গে চিরস্মরণীয় হয়ে থাকাটাও সিজারের স্বপ্ন, ‘বিশ্বকাপ জয় আমার বড় একটা স্বপ্ন। মানুষ যখন ২০১০ বিশ্বকাপ নিয়ে আলোচনা করবে, তখন আমার নামটিও বলুক, এটাই আমার চাওয়া।’
মৌসুমের শেষের দিকে অসাধারণ খেলেছেন টটেনহাম গোলরক্ষক গোমেজ। দুর্দান্ত কিছু সেভ করে টটেনহামকে প্রথমবারের মতো নিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগে। তবে এর পরও নিশ্চিত নয় যে, সিজারের পরের পছন্দ তিনিই হবেন। কোচ কার্লোস দুঙ্গা এখনো ঠিক করে বলেননি যে, দোনি, না গোমেজ হবেন সিজারের বিকল্প। তবু মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন গোমেজ, ‘বিশ্বকাপ দলে আমি ডাক পাব, এটাই স্বপ্নেও ভাবিনি। এখন বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চাই।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মালিকের নিষেধাজ্ঞা প্রত্যাহার
শোয়েব মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে পিসিবির ‘আপিল ট্রাইব্যুনাল’ মালিকের এক বছরের নিষেধাজ্ঞা তোলার পাশাপাশি অর্ধেকে নামিয়ে এনেছে তাঁর দুই কোটি রুপির জরিমানা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ‘আপিল’ করেছিলেন সাবেক অধিনায়ক ইউনুস খানও। তাঁর ব্যাপারে আদালত কোনো সিদ্ধান্ত নেননি। উল্টো সবাইকে বিস্মিত করে পিসিবি জানিয়েছে, ইউনুস আর মোহাম্মদ ইউসুফকে নিষিদ্ধই করা হয়নি!
অস্ট্রেলিয়ায় জঘন্য সফর কাটিয়ে দেশের ফেরার পর অন্তঃকোন্দলের অভিযোগে জরিমানা থেকে শুরু করে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা—নানা শাস্তি দেওয়া হয়েছিল পাকিস্তানের সাত ক্রিকেটারকে। সেই শাস্তি নিয়ে খেলোয়াড়দের আপিলের ভিত্তিতে শুনানি করে রায় দিলেন বিশেষ আদালত।
কাল রায় ঘোষণার পর পিসিবির আইনজীবী তালিব রিজভী বলেছেন, ‘তার (মালিকের) আবেদনের অংশবিশেষ মেনে নেওয়া হয়েছে।’ এই রিজভীই অবাক করলেন ইউসুফ-ইউনুস প্রসঙ্গে কথা বলতে গিয়ে।
রিজভী বলছেন, এই দুই সাবেক অধিনায়ককে দলে নিতে কোনো বাধা নেই, ‘এটা একটা ভুল ধারণা, এই দুই ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। আমরা কোনো সময় বেঁধে দিয়ে বলিনি যে, এই সময়ের মধ্যে এই ক্রিকেটারকে জাতীয় দলে নেওয়া যাবে না। তারা যেহেতু শোয়েব মালিক বা রানা নাভেদের মতো নির্দিষ্ট মেয়াদের জন্য নিষিদ্ধ নয়, তাই বোর্ড চেয়ারম্যান চাইলেই যেকোনো সময় তাদের দলে নেওয়া যেতে পারে।’ এএফপি, ওয়েবসাইট।
সবই ঠিক আছে। কিন্তু সেই ‘অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা’ ব্যাপারটির ব্যাখ্যা তাহলে কী! এই নিষেধাজ্ঞা কি তোলার দরকার হয় না?
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্পেন ও নিউজিল্যান্ডের জয়

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

মরিনহো হয়ে গেলেন রিয়ালের
ইতিহাসে তৃতীয় কোচ হিসেবে ভিন্ন দুটি ক্লাবের হয়ে ইউরোপ-শ্রেষ্ঠত্বের শিরোপা জয় করেছেন, সেটিও রিয়ালের মাঠে দাঁড়িয়েই। ইন্টারের হয়ে দুই বছরে চারটি শিরোপা জেতা মরিনহো বলেছিলেন, ইতালির ক্লাবটিকে দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই। এবার তিনি বেরিয়ে পড়তে চান নতুন চ্যালেঞ্জের সন্ধানে।
সেই চ্যালেঞ্জ মরিনহোর শুরুই হয়ে গেছে। মাঝখানে আলোচনা আটকে ছিল চুক্তির ‘বাই আউট’ শর্ত নিয়ে। ইন্টারের সঙ্গে আরও দুই বছরের চুক্তি ছিল তাঁর। শর্ত অনুযায়ী, যে পক্ষ মেয়াদের আগেই সেই চুক্তি থেকে বেরিয়ে আসবে, তাকে দিতে হবে ১ কোটি ৬০ ইউরো। অবশেষে রিয়াল সেই টাকার পুরোটাই শোধ করে দিতে রাজি হওয়ায় আলোচনার জট খুলে গেল। পরশু রিয়ালের ওয়েবসাইটে খুশির খবরটি জানানো হয়েছে খুবই সংক্ষিপ্ত একটি বিবৃতিতে, ‘আজ একটা সমঝোতায় পৌঁছানো গেছে। হোসে মরিনহো রিয়াল মাদ্রিদের নতুন কোচ হচ্ছেন।’
ইন্টারে সুখেই ছিলেন। কিন্তু ইতালিয়ান ফুটবলের ব্যবস্থাপনা নিয়ে নিজের অসন্তোষের কথা সব সময়ই জানিয়ে দিচ্ছিলেন সুযোগ পেলে। মোরাত্তিও মনে করেন, ‘মরিনহো আসলে ইতালির ফুটবলের ওপর বিরক্ত হয়েই চলে গেলেন। ইন্টার তাঁকে যতটা না হারাল, তার চেয়েও বেশি হারাল ইতালি।’
বার্সেলোনার এই সাবেক সহকারী কোচের এখন প্রথম মিশন হবে, রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটির ক্রমবর্ধমান আধিপত্য রুখে দেওয়া। এবং অবশ্যই চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা। ২০০২ সালে সর্বশেষ এই ট্রফি জিতেছিল রিয়াল।
পোর্তো এবং ইন্টারের হয়ে দুবার এই ট্রফি জেতা মরিনহো আশ্বস্ত করছেন, চ্যাম্পিয়নস লিগের শিরোপা বন্ধ্যাত্ব ঘুচে গেল বলে! আগামীকাল স্থানীয় সময় দুপুর একটায় সান্টিয়াগো বার্নাব্যুতে দর্শকদের সামনে আনুষ্ঠানিকভাবে আনা হবে এই ৪৭ বছর বয়সীকে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ডানোন নেশনস কাপের জন্য প্রস্তুতি

eCoxs Special
BNM Archive
- ► 2026 (1435)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
May
(677)
-
▼
May 31
(13)
- থাইল্যান্ডে কারফিউ প্রত্যাহার
- নেপালে গণপরিষদের মেয়াদ বাড়ল এক বছর
- মার্কিন প্রতিনিধি পরিষদে ইরানের ওপর অবরোধ প্রস্তাব...
- পাকিস্তান-ইরান গ্যাস সরবরাহ লাইন স্থাপনে চুক্তি
- তিন দেশকে এনপিটি চুক্তিতে স্বাক্ষরের আহ্বান
- হাজার হাজার মানুষ ঘরছাড়া
- দ্রুত বিক্রি হচ্ছে বিশ্বকাপের টিকিট
- গোলপোস্টের নিচে ব্রাজিলের তারকা
- মালিকের নিষেধাজ্ঞা প্রত্যাহার
- স্পেন ও নিউজিল্যান্ডের জয়
- সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা
- মরিনহো হয়ে গেলেন রিয়ালের
- ডানোন নেশনস কাপের জন্য প্রস্তুতি
-
▼
May 31
(13)
-
▼
May
(677)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...