Tuesday, September 24, 2013
উচ্চশিক্ষায় আন্তর্জাতিক মান বাড়ানো জরুরি by মোঃ মুজিবুর রহমান
নিউজিল্যান্ডসহ উন্নত দেশের অনেক বিশ্ববিদ্যালয়ের ফরেন স্টুডেন্টস অ্যাডভাইজররা বছরের একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দেশ ঘুরে বেড়ায় শুধু বিদেশী ছাত্রছাত্রী সংগ্রহের জন্য। একবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ কলেজ অব এডুকেশনের এক অনুষ্ঠানে আমার পাশে বসেছিলেন ওই কলেজের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাডভাইজার লিজা ওয়াইজউড। অনেকদিন পর তার সঙ্গে দেখা হলে তিনি জানালেন, তাদের কলেজ থেকে প্রতিবছর নির্দিষ্ট একটি সময়ে বিদেশী শিক্ষার্থী সংগ্রহের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাডভাইজার হিসেবে তাকে বিভিন্ন দেশে যেতে হয়। এরই অংশ হিসেবে তিনি কানাডা গিয়েছিলেন। পরে হয়তো তাকে আবার অন্য কোনো দেশে যেতে হতে পারে। উন্নত দেশগুলোর অনেক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিই এভাবে নিজের দেশের শিক্ষার গুণগত মান অন্য দেশের কাছে তুলে ধরার মাধ্যমে বিদেশী শিক্ষার্থী সংগ্রহে বিভিন্ন দেশ ঘুরে বেড়ায়। এটা তাদের প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রীয় আয় বাড়ানোরও একটা উপায়। এটা তারা করতে পারছে কঠোরভাবে শিক্ষার আন্তর্জাতিক মান ধরে রাখার মাধ্যমে। এ ব্যাপারে তাদের সরকার যথেষ্ট শক্ত ভূমিকা পালন করে।
বিদেশী অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার সুযোগের বিষয়টি উল্লেখ করে দেশের সেরা দৈনিকগুলোতে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রকাশিত হতে দেখা যায়। বিশেষ করে প্রতিবছর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ ধরনের বিজ্ঞাপনের হার বেড়ে যায়। এইচএসসি পাস আমাদের মেধাবী শিক্ষার্থীদের টেনে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের সুযোগ-সুবিধার কথা প্রচার করা হয় এসব বিজ্ঞাপনে। এমনকি তাদের শিক্ষার আন্তর্জাতিক মানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়। কয়েকদিন আগে দেশের প্রথম সারির একটি পত্রিকায় এমন এক বিদেশী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন ছাপা হয়েছে, যার ডিগ্রি নাকি বিশ্বে আন্তর্জাতিক র্যাংকিংয়ে ১২ নম্বরে রয়েছে। অথচ বাংলাদেশে নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার সুযোগের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী প্রতিবছর দেশ ছেড়ে চলে যায়। যেসব শিক্ষার্থী বিদেশে যায়, তাদের খুব সামান্য অংশই দেশে ফেরত আসে। অধিকাংশই বিদেশে পড়ে থাকে নিরাপদ ও উন্নত জীবনের টানে। এ প্রবণতাকে মেধাবীদের দেশত্যাগ বলা যেতে পারে।
এ আলোচনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন হতে পারে, আমাদের দেশের শিক্ষার অবস্থা কী? আমরা কেন আমাদের শিক্ষাকে আন্তর্জাতিক মানের কাছাকাছি নিয়ে যেতে পারছি না? কেন উচ্চশিক্ষার জন্য বিদেশী শিক্ষার্থীরা আমাদের দেশে আসতে আগ্রহ অনুভব করে না? আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কেন আন্তর্জাতিক র্যাংকিংয়ে পিছিয়ে পড়ছে? তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের জন্য একটি আশার খবরও রয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের অক্সফোর্ডভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইউরো বিজনেস অ্যাসেম্বলির এক জরিপে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ আঞ্চলিক বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে। এ খবরটা আমাদের অনেকের মনোযোগ আকর্ষণে সক্ষম হয়েছে সন্দেহ নেই। আমরা রুয়েটকে অভিনন্দন জানাই। কিন্তু এককালে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাতি অর্জনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংকিং আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? প্রশ্ন ওঠে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় কেন আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সুদৃঢ় অবস্থান তৈরি করে নিতে পারছে না? আমরা কি পারি না আমাদের নিজেদের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক প্রতিযোগিতার সৃষ্টি করে অন্তত দেশীয় র্যাংকিংয়ের ব্যবস্থা করতে?
দুঃখের সঙ্গে বলতে হয়, বাংলাদেশে অনেক নামকরা বিশ্ববিদ্যালয় থাকলেও আজ এগুলোর অধিকাংশই অভ্যন্তরীণ কোন্দলে পড়ে উন্নত শিক্ষাব্যবস্থা উপহার দেয়ার সিঁড়ি থেকে ছিটকে পড়ছে। অনেক বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে নানামুখী অস্থিরতা। আমাদের আক্ষেপ, বেতন-ভাতা পরিশোধের দাবিতে শিক্ষকদের আমরণ অনশন ও অবস্থান কর্মসূচির কারণে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রক্তচাপ বেড়ে যাওয়ার খবরও পত্রপত্রিকায় দেখতে হচ্ছে। এটা কি আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় চরম দুর্ভাগ্যজনক পরিস্থিতি নয়? অন্য একটি বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের পরিবর্তে সহকর্মীদের দ্বারা অবরুদ্ধ হয়ে ভিসিকে অফিস করতে দেখা গেছে কয়েক সপ্তাহ আগে। ভেতরে ভেতরে এ বিশ্ববিদ্যালয়ে এখনও অস্থিরতা বিরাজ করছে। অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিবদমান গ্র“পের পরস্পরবিরোধী অবস্থান এবং তাদের মধ্যে সশস্ত্র মহড়া সংঘটিত হতে দেখা যায় প্রায়ই। এসব পরিস্থিতি একদিকে শিক্ষার মান নিয়ে যেমন প্রশ্ন সৃষ্টি করে চলেছে, অন্যদিকে এসব কর্মকাণ্ড সবার জন্য চরম উদ্বেগের ব্যাপারও বটে। আমাদের না বলে উপায় নেই, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক বিরাট অংশ বিভিন্ন দল-উপদলে বিভক্ত। তাদের অনেককেই কখনও প্রোভিসিবিরোধী আন্দোলনে, কখনও অন্য কোনো ইস্যুতে প্রায়ই ব্যস্ত থাকতে দেখা যায়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে নিরাপদে পড়ালেখার পরিবেশ থাকে না। মাঝে মাঝে ছাত্রদের বিভিন্ন আন্দোলনের কারণেও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখায় বিঘœ ঘটে।
উচ্চশিক্ষা মানেই গবেষণানির্ভর পড়ালেখা। কিন্তু দেশের কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিয়ে গবেষণা করার যথেষ্ট সুযোগ নেই। ফলে উচ্চশিক্ষার আন্তর্জাতিক মান বাড়ছে না। এর অন্যতম কারণ বিশ্ববিদ্যালয়ের অর্থসংকট। হতাশার বিষয়, বিশ্ববিদ্যালয়গুলো বিদেশী শিক্ষার্থীদের আকৃষ্ট করার মাধ্যমে আয় বাড়ানোর দিকে তেমন একটা মনোযোগ দিতে পারছে না। তারা সরকারের ওপর নির্ভরতা কমিয়ে আয় বাড়াতে বিকল্প পথের অনুসন্ধানও খুব একটা করে না। আবার রাষ্ট্রীয় পর্যায় থেকেও শিক্ষায় গবেষণার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে দেখা যায় না। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেককেই আফসোস করতে শোনা যায় প্রায়ই। কিন্তু পরিস্থিতি বদলায় না। এভাবে কি কোনো বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছতে পারবে কখনও?
শিক্ষার মান উন্নয়ন বলতে আমাদের চোখের সামনে কেবল ভেসে ওঠে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাসের বিপুল হারের কথা। অস্বীকার করার উপায় নেই, এ দুটি পরীক্ষা দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা হওয়ায় এগুলোর দিকে সবার নজর থাকে বেশি। সাম্প্রতিক বছরগুলোয় এ দুটি পরীক্ষাতেই পাসের হার বেড়েছে উল্লেখযোগ্যভাবে। পরীক্ষার ফল প্রকাশের পর আমরা মেধাবী শিক্ষার্থীদের হাস্যোজ্জ্বল ছবি পত্রপত্রিকায় প্রকাশ হতে দেখে পুলকিত হই। কিন্তু আমরা কি ভাবছি, শিক্ষার্থীরা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি পাবলিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করলেও তাদের জন্য উচ্চশিক্ষার পথ নির্বিঘœ করা যাচ্ছে না কেন? আজ যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফল করে বের হচ্ছে, তাদের একটা অংশ উচ্চশিক্ষার জন্য একসময় বিদেশে পাড়ি জমাবে সন্দেহ নেই। আর বেশিরভাগ শিক্ষার্থী পড়ে থাকবে দেশে। যারা থাকবে দেশে তাদের অনেকের উচ্চশিক্ষার জীবনে নেমে আসবে দুঃসহ সেশনজট। এছাড়া বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাহীন পরিবেশ তো রয়েছেই। এ ধরনের পরিস্থিতি থেকে শিক্ষার্থীদের মুক্তির পথ কী?
মোঃ মুজিবুর রহমান : সহযোগী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
২৫ অক্টোবরের পর দেশে কী হবে? by বিভুরঞ্জন সরকার

দুই নেত্রীর অনড় অবস্থানের পরিণতি কী সেটা কেউ বলতে পারে না। তবে এতে যে দেশের রাজনীতি ও মানুষের কোনো মঙ্গল হবে না সেটা বলা যায় জোর দিয়েই। জেদাজেদির রাজনীতিতে সাধারণ মানুষের কল্যাণের কিছু থাকে না। অথচ জনগণের কল্যাণ করাই ছিল একসময় রাজনীতি, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য। মানুষের ভালো করার জন্য, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা-দুর্ভোগ লাঘব করাই ছিল রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের প্রধান উদ্দেশ্য। মানুষের জন্য রাজনীতি করে বছরের পর বছর কারাগারে কাটিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময় উৎসর্গ করে মানুষের কাছে শ্রদ্ধাভাজন হয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন- এমন রাজনীতিবিদ আমাদের দেশে সংখ্যায় দু-চারজন নন, অসংখ্য ছিলেন। রাজনীতি করতে গিয়ে শুধু জীবনের মূল্যবান সময় নয়, সহায়-সম্পদও হারিয়েছেন, নিঃস্ব হয়েছেন এমন রাজনীতিবিদও আমাদের দেশে কম ছিলেন না। নীতিবোধ, আদর্শবোধ, ন্যায়পরায়ণতা, ইনসাফ প্রতিষ্ঠা- এসব ছিল রাজনীতির বৈশিষ্ট্য। কিন্তু এখন দিন বদলেছে, সময় বদলেছে। রাজনীতি এখন সাধারণ মানুষের স্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থেই বেশি পরিচালিত হচ্ছে। রাজনীতি এখন লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। কম বিনিয়োগে বেশি মুনাফা অর্জনের অন্যতম পথ হল এখন রাজনীতি। আগে রাজনীতিবিদরা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়ে দল চালাতেন, কিন্তু রাজনৈতিক দলের নিয়ন্ত্রণটা রাজনীতিবিদদের হাতেই থাকত। এখন পরিস্থিতি ভিন্ন। এখন ব্যবসায়ীরা রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের যেমন চাঁদা দেন, তেমনি নিজেরা সরাসরি রাজনৈতিক দলের সদস্য হয়ে, নেতা হয়ে, এমপি হয়ে, মন্ত্রী হয়ে রাজনীতি নিয়ন্ত্রণ করেন। ফলে সাধারণ মানুষের কল্যাণ নয়, ব্যবসায়ী এবং স্বার্থবাদী মহলের স্বার্থেই মূলত চালিত হচ্ছে রাজনীতি।
রাজনীতির এই যে প্রবণতা বা বৈশিষ্ট্য তার প্রতিফলন দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতিতেও দেখা যায়। গণস্বার্থ সংরক্ষণে এই দুই দল কতটুকু আন্তরিক এবং সোচ্চার সে বিষয়ে বিতর্কের সুযোগ রয়েছে। আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী দল। এ বছর ২৩ জুন এই দলের বয়স ৬৪ বছর পূর্ণ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই দল। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মতো খ্যাতিমান রাজনীতিবিদরা এই দলের গোড়াপত্তন করেছিলেন দেশের একেবারে সাধারণ মানুষের স্বার্থের অনুকূলে রাজনীতিকে পরিচালিত করার লক্ষ্যে। পাকিস্তানের সামরিক-বেসামরিক গণস্বার্থবিরোধী স্বেচ্ছাচারী-স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এই দল। এই দলের নেতৃত্বেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় নিশ্চিত করেছেন। পাকিস্তানের সামরিক শক্তির বিরুদ্ধে একাত্তরের নয় মাসের অসম যুদ্ধে বাঙালি জাতির বিজয়ের সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নাম অবিচ্ছেদ্যভাবে জড়িত। আওয়ামী লীগের রাজনৈতিক শক্তির উৎস সাধারণ মানুষ। কৃষক-শ্রমিক-মুটে-মজুর-জেলে-তাঁতি-কামার-কুমার-মাঝি- নিু আয়ের মানুষই আওয়ামী লীগের প্রাণ। ফলে গণস্বার্থেই আওয়ামী লীগের রাজনীতি পরিচালিত হবে- এটাই স্বাভাবিক।
অন্যদিকে রাজনৈতিক দল হিসেবে বিএনপির জন্ম সেনাছাউনিতে। সামরিক শাসক জিয়াউর রহমান তার শাসনের গায়ে বেসামরিক লেবাস পরানোর জন্য সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে জন্ম দিয়েছিলেন বিএনপি নামক রাজনৈতিক দলটির। রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে ‘ডিফিকাল্ট’ করার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করেছিলেন জিয়াউর রহমান। জিয়ার দলে শুরুতেই যোগ দিয়েছিলেন দলছুট, সুবিধাবাদী, উচ্ছিষ্টভোগী, সুযোগসন্ধানী এক দল মানুষ, যাদের কাছে গণস্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থই ছিল মুখ্য। বিএনপি নামক রাজনৈতিক দলটির প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের রাজনীতি কেনাবেচার পণ্যে পরিণত হয়। রাজনীতির নামে, জনগণের কল্যাণের নামে বিশেষ বিশেষ শ্রেণী ও গোষ্ঠীর স্বার্থে সব নীতিনিয়ম চালু হতে থাকে। রাজনীতির ধারায় নষ্ট স্রোত প্রবাহিত হতে থাকে, যা এখন ব্যাপ্তি লাভ করেছে। রাজনীতিতে সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয় এখন আর আলোচনায় নেই। বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে আওয়ামী লীগও তার অতীত ঐতিহ্য হারাতে বসেছে। এমনই দুর্ভাগ্য যে, দেশের মানুষ আর বিএনপি থেকে আওয়ামী লীগকে আলাদাভাবে চিনতে পারে না। দুই দলকে অনেকেই এখন মুদ্রার এপিঠ ওপিঠ বলে উল্লেখ করে থাকেন। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম আওয়ামী লীগকে দেশের জন্য ‘আপদ’ এবং বিএনপিকে ‘বিপদ’ বলে আখ্যা দিয়েছেন। তার এই ব্যাখ্যার সঙ্গে কেউ হয়তো একমত পোষণ করতে না পারেন কিন্তু অস্বীকার করতে পারবেন না। আওয়ামী লীগকে আগে কৃষক-শ্রমিক-সাধারণ মানুষের দল বলে মনে করা হতো। এখন আওয়ামী লীগের গায়েও ভদ্রলোকের হাওয়া। গত দুই দশকের বেশি সময় ধরে পালাক্রমে বিএনপি এবং আওয়ামী লীগ দেশ শাসন করে আসছে, কখনও এককভাবে, কখনও জোটবদ্ধভাবে। বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন তারা শাসক দলে পরিণত হয়। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন তারা হয় শাসক দল। আর শাসক দল মানেই জনবিচ্ছিন্নতা, গণস্বার্থপরিপন্থী কাজে বেশি উৎসাহ। তবে বিরোধী দলে থাকলেও এই দুই দল জনগণকে নিয়ে খুব ভাবনা-চিন্তা করে বলে মনে হয় না। নেতানেত্রীদের বক্তৃতায় অবশ্য ‘জনগণ’, ‘সাধারণ মানুষ’- এসব শব্দ উচ্চারিত হয় প্রায়ই, কিন্তু তা ওই বক্তৃতাতেই সীমাবদ্ধ। উদাহরণ হিসেবে বিএনপির কথাই ধরা যাক। এই দলটি গত মেয়াদে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। অবশ্যই এককভাবে নয়। জামায়াতে ইসলামীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করেছিল। জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী দল। তারা গণতন্ত্রেরও পরিপন্থী, যদিও প্রকাশ্যে তারা গণতন্ত্রী সেজেই রাজনীতি করে। কিন্তু প্রকৃতপক্ষে তারা ইসলামী শাসন প্রতিষ্ঠার সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে রাজনীতি করছে। জামায়াতের মতো একটি গণবিরোধী, ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলের সঙ্গে জোটগতভাবে অগ্রসর হয়ে বিএনপি গণস্বার্থে কাজ করবে, এটা আশা করা যেতে পারে, তবে সে আশা পূরণ হওয়ার নয়। বিএনপি-জামায়াত জোট শাসনে দেশের মানুষ যে ভালো ছিল না, তাদের কোনো স্বার্থ রক্ষায় যে সরকার এগিয়ে আসেনি সেটা কারও অজানা নয়। বরং কৃষক ন্যায্যমূল্যে সার চাইতে গিয়ে গুলি খেয়ে জীবন দিয়েছে। ফসলের মাঠে পানি সেচের জন্য বিদ্যুৎ চাইতে গিয়েও বিদ্যুতের বদলে পেয়েছে গুলি বর্তমানে বিএনপি বিরোধী দলে, এখন তারা শাসক দল নয়। বিরোধী দলে থেকেও কি এই দল গণস্বার্থ সংরক্ষণে কোনো ভূমিকা রাখছে বা কাজ করছে? বিরোধী দল হরতালসহ যেসব কর্মসূচি পালন করে তার মধ্যে গণস্বার্থ সংরক্ষণের কোনো উপাদান খুঁজে পাওয়া যায় কি? বরং হরতালসহ সন্ত্রাসী কর্মসূচির মাধ্যমে গণস্বার্থ উপেক্ষিত হয়ে থাকে চরমভাবে। হরতাল মানেই ভাংচুর, অগ্নিসংযোগ, মৃত্যু, গণদুর্ভোগ। সাধারণ মানুষের জীবন থেকে শান্তি-সুখ-স্বস্তি-আনন্দ কেড়ে নেয়ার জন্য সংঘাত-সংঘর্ষের রাজনীতিকে দায়ী না করে উপায় নেই। প্রশ্ন হল, সংঘাতের রাজনীতি কিংবা হিংসা-প্রতিহিংসার রাজনীতি কি কেবল বিএনপিই করছে? আওয়ামী লীগ কি ধোয়া তুলসীপাতা? হিংসা থাকলে, প্রতিহিংসা থাকবেই। হিংসা দূর না করে প্রতিহিংসা দূর করার চেষ্টাও ব্যর্থ হতে বাধ্য। আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষত আওয়ামী লীগ ও বিএনপি যখন হিংসা-প্রতিহিংসার পথ ছেড়ে আলাপ-আলোচনা ও সমঝোতার পথে এগোতে থাকবে তখনই কেবল সম্ভব হবে নতুন রাজনীতির দিকে এগিয়ে যাওয়া। কিন্তু রাজনীতিকে নতুন ধারায় এগিয়ে নেয়ার আগ্রহ প্রধান দুটি দলের আছে বলে মনে হয় না। নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে যে বিতর্ক সেটাও প্রচলিত ক্ষমতা ও স্বার্থের রাজনৈতিক দ্বন্দ্বেরই প্রতিফলন।
বিভুরঞ্জন সরকার : সাংবাদিক ও কলাম লেখক
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাজনীতি মানে সেবাধর্ম, ব্যবসা নয় by অরবিন্দ রায়

রাজনীতির মাঠ চষানো ব্যবসায়ীরা নিজেদের হয়তো দেশ ও সমাজসেবক হিসেবে দাবি তুলতে পারেন। তাদের এ দাবিকে এক ফুৎকারে উড়িয়ে দেয়াও যায় না। তবে দেশসেবা যদি ঈদের আগে জাকাত হিসেবে এলাকার গরিব-দুস্থদের মধ্যে কম দামি শাড়ি-লুঙ্গি বিতরণ, পাপের ভার লাঘবে নিজ এলাকায় উপাসনালয় নির্মাণে অর্থ প্রদান; কিংবা এলাকার কোনো বেকার যুবককে নিজ প্রতিষ্ঠানে চাকরি প্রদানের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, তাহলে ব্যবসায়ীরাও যে সমাজসেবা করছেন, এ দাবি তুলতেই পারেন। চাকরি প্রদানের বেলায় অবশ্য চাকরিদাতার পিএস, এপিএস, ড্রাইভার বা ড্রাইভারের শ্যালকরা যে চাকরি প্রার্থীর কাছ থেকে কিছু গ্রহণ করেনি- এ কথা জোর দিয়ে বলা যাবে না। আবার শাড়ি-লুঙ্গি বিতরণের মধ্যেও কিছু একটা ‘কিন্তু’ না থেকে যায় না। কারণ এ ধরনের বিতরণ কর্মের জন্য প্রথমেই যে জিনিসের প্রয়োজন, সেটি হচ্ছে টাকা। দ্বিতীয়টি মন। টাকা ও মনের ব্যাট-বল সংযোগের ফলেই দান-খয়রাতের উৎপত্তি। তবে দান গ্রহণকারীরা কি জানেন, তিনি যার দান গ্রহণ করছেন, সেই ব্যক্তিটি ব্যাংক থেকে কী পরিমাণ টাকা লুট ও সরকারি সম্পদ হরিলুট করেছেন? জানেন বলে মনে হয় না। যদি জানতেন, তাহলে বস্ত্রের অভাবে গাছের ছাল পরা লাগলেও কোট-টাই পরা ভদ্র ডাকাতদের দেয়া এসব খয়রাতি বস্ত্র গ্রহণ করতেন না। আর এসব খয়রাত নিতে গিয়ে এ পর্যন্ত যত নিরীহ আদম পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন, সেসব প্রাণের মূল্য কি দিতে পারবেন কথিত দানকারীরা? তারপরও দান নিয়ে ফেরার সময় অনেককেই বলতে শোনা যায়- কেবল টাকা থাকলেই হয় না রে! মন লাগে! বেচারার মন আছে! বিশাল দিল-দরিয়া মানুষ! কিন্তু দিল দরিয়ার সনদ প্রদানকারীরা জানেন কি, যারা লুটপাটের মাধ্যমে সম্পদ আহরণ করেন, তারা কখনোই দিল খোলসাভাবে দান করতে পারেন না। প্রশ্ন জাগতে পারে, তাহলে তারা এসব দান-খয়রাত করেন কেন? মানুষের মনের কথা জানার মেশিন থাকলে প্রকৃত সত্য উদঘাটন করা যেত। তবে ধারণা করা অমূলক হবে না যে, এসব দান-খয়রাতধর্মী কর্মকাণ্ডকে অনেকেই আÍরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করেন। কারণ প্রত্যেক ব্যক্তিই তার অপকর্মের বিষয়ে শতভাগ ওয়াকিবহাল। ভবিষ্যতে কোনো আইনের মারপ্যাঁচে পড়ে কোমরে রশি উঠলে যেন এ খয়রাত গ্রহণকারীরা তার মুক্তির দাবিতে থানা ঘেরাও কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারে, এটাই এসব দান-খয়রাতের আসল কারণ বলে মনে হয়। তাছাড়া সবার উপরে মানুষ সত্য বলে যেমন একটি কথা আছে, রাজনীতির মাঠে সবার উপরে যে জিনিসটি সত্য সেটি হচ্ছে ভোটের হিসাব। ভোটের মৌসুমে নমিনেশন কিনতে যে পরিমাণ টাকা লাগবে, তার কিছু আগাম খরচ করে যদি কিছু জনসমর্থন কিনে রাখা যায় তাহলে নমিনেশন প্রাপ্তির জন্য শোডাউনে কাজে লাগবে বলে মনে হয়। এসব আত্মকেন্দ্রিক কর্মকাণ্ডকে কখনও কি দেশ ও সমাজসেবা বলা যায়? শিকারের উদ্দেশ্যে খাবার ছিটিয়ে মাছ ডেকে আনাকে যেমন দাওয়াত বলে না, স্বার্থকেন্দ্রিক এসব অনুদান ছিটানোকেও দেশসেবা বলে না। তারপরও তাদের যদি দেশ সেবকের মর্যাদা দেয়া হয় তাহলে তেলাপোকাকেও পাখির মর্যাদা দিতে হবে। আমাদের দুর্ভাগ্য, এসব মর্যাদাহীন দেশ সেবকরাই আজ রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। দুর্ভাগ্য এ কারণেই বলা হচ্ছে, এ ধরনের ব্যক্তিকে জনপ্রতিনিধি বানিয়ে দেশ রক্ষার সুযোগ দেয়া আর শেয়ালের হাতে মুরগি বর্গা দেয়ার মধ্যে খুব একটা তফাৎ আছে বলে মনে হয় না।
রাজনীতিতে প্রবেশকারী ব্যবসায়ীদের দুটি শ্রেণী আছে। কেউ ব্যবসায়ী থেকে রাজনীতির খাতায় নাম লিখিয়েছেন, আবার কেউ রাজনীতিতে আসন পোক্ত হওয়ার পর ব্যবসায় নেমেছেন। তবে উভয় শ্রেণীর উদ্দেশ্য এক ও অভিন্ন। উদ্দেশ্যটি হচ্ছে রাতারাতি বিত্তবৈভবের মালিক হওয়া। সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাইলে সময় ও শ্রম দুটিই বেশি লাগে। তার জন্য চাই লিফট। এ লিফটিই হচ্ছে রাজনীতি নামের স্টিকার। যেহেতু এ দুই শ্রেণীর প্রত্যেকের মূল উদ্দেশ্য হচ্ছে আখের গোছানো। কাজেই ব্যবসায়ী কাম রাজনীতিক বা রাজনীতিক কাম ব্যবসায়ী উভয় শ্রেণীই যে দেশ ও সমাজের জন্য ক্ষতিকর, তাতে কোনো সন্দেহ নেই। এ দুই শ্রেণীর কাছ থেকে দেশসেবা আশা করা আর জন্মান্ধের কাছ থেকে চাঁদনি রাতের বিবরণ শোনার মধ্যে খুব একটা তফাৎ আছে বলে মনে হয় না। আতংকের বিষয় এটাই যে, সমাজ ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে এখন রাজনৈতিক প্রভাব নামের ছোঁয়াচে রোগ শিং চাড়া দিয়ে উঠেছে। চায়না শপে উন্মত্ত ষাঁড় যেমন সবকিছু লণ্ডভণ্ড করে দেয়, শিং চাড়া দিয়ে ওঠা এ রোগটিও আজ সমাজ ও রাষ্ট্রের সব শৃংখলাকে তিল তিল করে ধ্বংস করছে। বর্তমানে রাজনৈতিক প্রভাব কেবল ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ নেই, এটি এখন সংঘবদ্ধ হায়েনা পর্যায়ে চলে গেছে। সেই সঙ্গে এসব কর্মকাণ্ড এখন মস্ত বাণিজ্যিক ধারায় রূপ নিয়েছে। যার প্রধান বিক্রয়যোগ্য পণ্যের নাম তদবির। ইদানীং তদবিরের পনের আনাই তদবিরের হিল্লায় গেছে বলে মনে হয়। এখন অনেকেই রাজনৈতিক অফিসকে ডায়াগনস্টিক সেন্টারের মতো তদবির সেন্টার হিসেবে ব্যবহার করেন। এখানে হাতলঅলা চেয়ারে বসা না বসা নিয়ে, বসতে বলা না বলা নিয়ে, সালাম দেয়া না দেয়া নিয়ে, সর্বোপরি চাঁদার ভাগবাটোয়ারা নিয়েও বচসার সৃষ্টি হয়। এ বচসাই একসময় ভয়ংকর গ্র“প পলিটিক্সে মোড় নিয়ে পুরো বিষয়টি লাশ পতনে গিয়ে ঠেকে। এসব উদ্ভট অনাচার সংগঠনের অগ্রগামী ভূমিকা পালনকারী হিসেবে একজন ব্যবসায়ীর রাজনীতির খাতায় ও একজন রাজনীতিকের ব্যবসায়ীর খাতায় নাম লেখানোকে দায়ী করা হলে মনে হয় না তারা এ দায় এড়িয়ে যেতে পারবেন। কেননা রাজনীতিকে পুঁজিহীন রমরমা ব্যবসার ধারায় নিয়ে আসার পেছনে ব্যবসায়ী কাম রাজনীতিকের ভূমিকা কোনো অংশে কম নয়।
তবে যে যত কথাই বলুক, একজন ব্যবসায়ী কখনও নিজ ব্যবসার উন্নতি ছাড়া অন্য কিছু ভাবতে পারেন না। এ নিয়ে কোনো তর্কেরও অবকাশ নেই। কাজেই ব্যবসায়ীরা যখন রাজনীতির ময়দান দাপিয়ে বেড়াবেন, তখন রাজনীতির ময়দান মুখোশধারী দেশপ্রেমিকে ভরে উঠবে। আর তাদের দিয়ে দেশের উন্নয়ন ঠিক সেদিনই হবে, যেদিন মানুষের হাতের তালুতে পশম গজানো শুরু হবে। জানি না হাতের তালুতে পশম গজাবে কবে। তবে তার আগেই নীতিনির্ধারকদের নীতিগত সিদ্ধান্ত নিতে হবে যেন একজন ব্যবসায়ী জনপ্রতিনিধি হিসেবে আবির্ভূত হতে না পারেন। আবার যারা জনপ্রতিনিধি থেকে ব্যবসায়ীর খাতায় নাম লিখিয়েছেন, তাদেরও ট্রেড লাইসেন্স বাতিল করার ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ দেশ ও দশের ভাগ্যকে ‘শ্যাম রাখি না কুল রাখি’র মতো দ্বিধাগ্রস্তদের হাতে তুলে দেয়া ঠিক হবে না। আইনি জটিলতায় যদি তা সম্ভব হয়ে না ওঠে, তাহলে তাদের বর্জনের ভার আমজনতাকেই নিতে হবে।
অরবিন্দ রায় : একটি বেসরকারি প্রতিষ্ঠানের কারিগরি পরিচালক
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আগামী নির্বাচন ও বাংলাদেশের ভবিষ্যৎ by বদরুদ্দীন উমর

নির্বাচনের মাঠে প্রকৃত অবস্থা যাই হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্বাস করুন আর নাই করুন, নিজের নির্বাচনী প্রচারণায় তার দলের বিজয় সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়েই তার বক্তব্য দিয়ে যাচ্ছেন। তার কথা হল, গত পাঁচ বছরে তারা দেশের সব ক্ষেত্রে এত উন্নতি সাধন করেছেন, তার দিকে তাকিয়ে দেশের লোক তাদের ভোট না দিয়ে পারে না। বিরোধী দলের নেত্রীর উদ্দেশেও শেখ হাসিনা প্রায়ই বলছেন, তিনিও যে এ বিষয়ে কিছুই জানেন না বা দেখেন না তা নয়। কাজেই সবকিছু জেনেশুনেই তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ভোটের বাক্স ভারি করার চেষ্টা করেন। এ ব্যাপারে তিনি বিরোধীদলীয় নেত্রীকে পরামর্শ দিয়ে বলেন, এসব দেখার কোনো অসুবিধা হলে তার উচিত নিজের চোখের চিকিৎসা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ জোরের সঙ্গেই বলছেন, দেশের লোক তাদের সুকীর্তির দিকে তাকিয়ে বিএনপিকে কিছুতেই ভোট দিতে পারে না। অবাক হওয়ার ব্যাপার, তিনি একথা বলছেন সদ্য অনুষ্ঠিত পাঁচটি সিটি কর্পোরেশনে বিএনপির বিরাট জয় এবং নিজেদের শোচনীয় পরাজয়ের পর! শুধু এ কথাই নয়, প্রধানমন্ত্রী, তার পুত্র, আজ্ঞাবাহী মন্ত্রীরা এমন আরও সব কথা নিজেদের নির্বাচনী প্রচারে বলছেন, যা শুনে সভাস্থলে উপস্থিত শ্রোতারা বেশ মজা পাচ্ছেন!!
প্রধানমন্ত্রীর পুত্র ভোটারদের কাছে আহ্বান জানিয়ে বলেছেন, তারা প্রথম বিপ্লব সফল করেছেন। এখন সময় এসেছে দ্বিতীয় বিপ্লব সম্পন্ন করার। এই ‘মহৎ’ কাজ সম্পন্ন করার জন্য আর একটি আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য উপায় নেই। আওয়ামী লীগই পারে বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সফল করতে! ওই দ্বিতীয় বিপ্লবের মর্মার্থ বোঝা জনগণের পক্ষে মুশকিল। প্রায় অসম্ভব। কারণ আওয়ামী লীগের প্রথম বিপ্লবটি কী সেটা তারা জানেন না। তারা শুধু জানেন, আওয়ামী লীগ তাদের বিগত পাঁচ বছরের শাসন আমলে দেশে এক চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করে জনগণের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রশাসনিক ও রাজনৈতিক জীবনে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। এটাই হল আজকের বাস্তবতা। এই বাস্তবতার কারণে বিগত পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ধরাশায়ী হয়েছে। এই বাস্তবতার দিক থেকে চোখ সম্পূর্ণ অন্যদিকে সরিয়ে রেখে এক কাল্পনিক ও ইচ্ছাপূরণের ভাবনার মধ্যে হাবুডুবু খেতে খেতে প্রধানমন্ত্রী, তার সফরকারী পুত্র এবং আজ্ঞাবাহী মন্ত্রী ও দলীয় নেতা-নেত্রীরা নিজেদের নির্বাচনী জনসভাগুলোতে যেসব কথা বলছেন তার থেকে বোঝা যায় এ সরকার এবং এই দলটির ও এদের জোটের জনবিচ্ছিন্নতা। এই জনবিচ্ছিন্ন লোকদের বক্তৃতা শুনে যে শ্রোতারা বেশ মজা পাচ্ছেন এটা আগেই বলা হয়েছে। আওয়ামী লীগ সরকারি অর্থ ব্যয় করে যে সভাগুলোর আয়োজন করছে সেগুলোতে মানুষ আসছে মেলা দেখতে আসার মতো করে। এগুলোতে লোকের সমাগম সত্ত্বেও মনে করার কারণ নেই যে, এসব লোক নিজেদের ভোট আওয়ামী লীগের বাক্সে ফেলবে। তাছাড়া প্রধানমন্ত্রী যেভাবে ভোট দাও ভোট দাও বলে মানুষের কাছে অশ্লীল কায়দায় ভোট চাইছেন এবং কারা তাদের ভোট দেবেন তাদের হাত তুলতে বলছেন, এর একটা প্রতিক্রিয়া মানুষের মধ্যে হচ্ছে। এটা এমন এক ধরনের ছ্যাবলামি যা কোনো দেশের প্রধানমন্ত্রীর পক্ষে মানায় না। কিন্তু যে দেশে ছ্যাবলামি সরকারি পৃষ্ঠপোষকতায় সংস্কৃতির অঙ্গে পরিণত হয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর এই আচরণে বিস্মিত হওয়ার মতো কিছু নেই।
তবে আওয়ামী লীগের এ অবস্থা দেখে মনে করার কারণ নেই যে, আগামী নির্বাচন যেভাবে এবং যখনই অনুষ্ঠিত হোক, তাতে বিরোধী দল ক্ষমতায় এসে পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাবে। এমন আশার কোনো শর্ত বাংলাদেশের বাস্তব পরিস্থিতির মধ্যে নেই। মনে রাখা দরকার, আওয়ামী লীগের মতো বিএনপিও এর আগে দু’বার ক্ষমতায় এসেছে। তাদের ক্ষমতার ব্যবহারের মধ্যে কোনো পার্থক্য দেখা যায়নি। ক্ষমতার ব্যবহারের স্টাইলের পার্থক্য ছাড়া। তাছাড়া বিএনপি জামায়াতে ইসলামীর মতো এমন একটি রাজনৈতিক দলকে নিজের গাঁটছড়ায় শক্তভাবে বেঁধে রেখেছে, যে দলটি দ্রুতগতিতে ক্রিমিনালাইজড হয়ে ইতিমধ্যে ভয়াবহ চরিত্র পরিগ্রহ করেছে। অবস্থা দেখে মনে হয়, পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ শোচনীয়ভাবে পরাজিত এবং বিএনপি বিরাট বিজয় অর্জন করবে। কিন্তু বিএনপির এ বিজয়কে জনগণের বিজয় মনে করা ভুল হবে। জনগণ আওয়ামী লীগকে তার গত পাঁচ বছরের কৃতকর্মের জন্য, তাদের চুরি, ঘুষ, দুর্নীতি, লুটতরাজ, ঔদ্ধত্য, নির্যাতন ইত্যাদির জন্য শাস্তি দেয়ার আকাক্সক্ষার মধ্যেই আগামী নির্বাচনে বিএনপির সম্ভাব্য বিজয়ের কারণ নিহিত থাকবে।
বাংলাদেশে সবকিছু মিলিয়ে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যা দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের জন্য সৃষ্টি করেছে এক অনিবার্য শর্ত এবং উর্বর ক্ষেত্র। এ কারণে বাংলাদেশ এখন সর্বপ্রকার দেশী-বিদেশী চক্রান্তের লীলাভূমি। দেশের এ অবস্থায় ‘দেশ কোন পথে?’- এ প্রশ্ন খুব বাস্তবসম্মত হলেও এর কোনো সঠিক জবাব দেয়া এখন কারও পক্ষেই সম্ভব নয়।
বদরুদ্দীন উমর : সভাপতি, জাতীয় মুক্তি কাউন্সিল
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ▼ 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...