Monday, October 18, 2010
কবিতা- 'উৎসর্গ' by অসীম সাহা
কোথায় আলো?
নদী-সমুদ্র-পর্বত পেরিয়ে, আকাশ-নীলিমা অতিক্রম করে
আমরা চলে এলাম
সত্য ও সুন্দরের প্রতীক কয়েকজন মৌন মনীষীর কাছে।
হাত দিয়ে তাঁদের দেহ স্পর্শ করতেই ধ্যানমগ্ন
তাঁরা চোখ মেলে তাকালেন -
আমাদের কথা শুনে তাঁরা চোখ বন্ধ করলেন।
আর তাঁদের পবিত্র গ্রন্থের ওপরে কীসের যেন ঘন ছায়া পড়লো।
সেই ঘন আবরণের ভেতর থেকে একটুখানি মুখ বের করে
তাঁদের কেউ একজন বলে উঠলো, ‘চরৈবেতি, চরৈবেতি।’
আমরা মুখ ফিরিয়ে এগোতে লাগলাম।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তিনটি কবিতা' by বদরে মুনীর
একটা মুখোশ প’রে আছি।
দেখা যাচ্ছে, শ্রুতিও সজাগ;
মনে হচ্ছে মুখোশটা মুখ
হয়ে উঠছে, মিশে যাচ্ছে দাগ।
ভালোই তো ধাবমান সব,
চলমান, ঢলোঢলোমান;
গতিশীলতার গর্ত ঘিরে
নিরত নিযুত হন্যমান।
আমি দেখি, আমাকে দেখে না -
কত বড় বাতেনি ব্যাপার!
কত দূর, কত আপেক্ষিক
মুখোশের ওপার, এপার!
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আমার কোনো শত্রু নেই - লিউ সিয়াওবো
এসব কথা যখন আমি ভাবি আশ্চর্য হয়ে লক্ষ করি, ৪ জুনের পর থেকে আমার অধিকাংশ অভিজ্ঞতাই আদালতসংশ্লিষ্ট। ওই দিনের পর যে দুবার আমি প্রকাশ্যে আমার মতপ্রকাশের সুযোগ পেয়েছি, তার একটি ছিল ১৯৯১ সালে বেইজিংয়ের মিউনিসিপ্যাল ইন্টারমিডিয়েট পিউপিলস কোর্টে, আরেকটি আজকে।
২০ বছর পেরিয়ে গেছে। কিন্তু সেই ৪ জুনের ভূত এখনো আমাকে তাড়া করে ফেরে। ৪ জুন আমার মধ্যে যে মানসিক পরিবর্তন এনে দেয়, তার ধারাবাহিকতায় ধারণ করা আমার রাজনৈতিক মতাদর্শের কারণে নিজ দেশে আমি মতপ্রকাশের অধিকার হারাই। আমার রাজনৈতিক মতাদর্শের কারণে ক্ষমতাসীন শাসকগোষ্ঠী আমাকে বছরের পর বছর নজরবন্দী করে রেখেছে, গৃহবন্দী করে রেখেছে, কারাগারে পাঠিয়েছে। তারপরও আমি এ শাসনব্যবস্থায় দাঁড়িয়েই বলতে চাই, আমার কোনো শক্র নেই, আমি কাউকে ঘৃণা করি না। এমনকি যেসব পুলিশ ভাই আমার ওপর নজর রাখেন, তাঁদের না, যেসব আইনজীবী আমাকে মামলায় জড়ান, তাঁদেরও না। আমি আপনাদের পেশাদারিকে সম্মান করি। তবে সেই সঙ্গে এটাও সত্যি, আপনাদের নজরদারি কিংবা আমার বিরুদ্ধে আনা অভিযোগ আমি মানি না।আমি মনে করি, ঘৃণা একজন মানুষের বিবেক-বিবেচনা ও ন্যায়বোধকে ধ্বংস করে দেয়। শত্রুতাপূর্ণ মনোভাব একটা জাতির মানসিক শক্তিকে নিঃশেষ করে দেয়, নিষ্ঠুর প্রবৃত্তিকে উসকে দেয়, ধৈর্য ও মানবিকতার দ্বার রুদ্ধ করে, স্বাধীনতা ও গণতন্ত্রের পথে একটি জাতির অগ্রযাত্রাকে রুখে দেয়। তাই আমি আমার ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতাকে ভালোবাসা, শুভকামনা ও সেবায় রূপান্তরিত করে আমার জাতির উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের পথ সুগম করতে চাই।প্রত্যেকে জানেন, উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যেই চীনে সংস্কার ও উন্মুক্তকরণ শুরু হয়। আমার দৃষ্টিকোণ থেকে এসব পদক্ষেপের মানে হচ্ছে, শ্রেণীসংগ্রামের যে নীতিতে মাও সে-তুংয়ের সরকার পরিচালিত হতো, তা থেকেই ক্রমশ সরে আসা। এই সংগ্রামের দর্শন থেকে সরে আসার প্রক্রিয়াটা আরেক অর্থে অন্যের প্রতি ঘৃণা ও বিদ্বেষের মনোবৃত্তি থেকেও সরে আসার প্রক্রিয়া বলে আমি মনে করি। এটা এমন এটি প্রক্রিয়া, যা দেশে এবং দেশের বাইরে মানুষে মানুষে বিভেদ ঘুচিয়ে পৃথক মূল্যবোধ ও স্বার্থের মধ্যে সমন্বয় সাধনে সহযোগী ভূমিকা রাখবে। এই সংস্কার ও মুক্ত করার প্রক্রিয়া দেশবাসীর মধ্যে সৃজনশীলতা ও পরদুঃখকাতরতা সৃষ্টির পথকে সুগম করবে। নিজেকে পৃথক করে রাখার মনোবৃত্তি থেকে ক্রমশ সরে আসার প্রক্রিয়া আমাদের অর্থনীতি, সংস্কৃতির গতি পরিবর্তন এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বেগবান করেছে। এই সংস্কারের ধারাবাহিকতায় ১৯৯৮ সালে চীন জাতিসংঘের দুটি গুরুত্বপূর্ণ মানবাধিকার সনদে স্বাক্ষর করার অঙ্গীকার করে। ২০০৪ সালে ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) সংবিধানে সংশোধনী আনে। প্রথমবারের মতো সংবিধানে যুক্ত হয় ‘রাষ্ট্র এর নাগরিকদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ও তা রক্ষায় বদ্ধপরিকর’-এর মতো লাইন। এসব পদক্ষেপ এটাই ইঙ্গিত করে যে, চীনের আইনে মানবাধিকার একটি মৌলিক নীতি হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে।আমি ব্যক্তিগতভাবে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হলেও ও দণ্ডভোগ করলেও দৃঢ়ভাবে বিশ্বাস করি, চীনের রাজনৈতিক অগ্রগতি থামবে না। ভবিষ্যতে একটি মুক্ত, স্বাধীন চীন দেখার ব্যাপারে আমি প্রচণ্ড আশাবাদী। এমন কোনো শক্তি নেই, যা মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে রুখতে পারে। আমার দেশও এ মাটিতে আইনের শাসন প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে বলে আমি বিশ্বাস করি।
মতপ্রকাশের স্বাধীনতা মানবাধিকারে মৌলিক ভিত্তি, মানবিকতার উৎস, সত্যের গর্ভধারিণী। বাকস্বাধীনতার টুঁটি টিপে ধরা মানে মানবাধিকারকে পদদলিত করা, মানবিকতাকে নিষ্পেষিত করা, সত্যের অবদমন ঘটানো। সাংবিধানিকভাবে স্বীকৃত বাকস্বাধীনতার অধিকার ভোগ করা একজন চীনা নাগরিকের সামাজিক দায়িত্বের মধ্যেও পড়ে। আমি এ চর্চা করে কোনো অপরাধ করিনি। শুধু স্বাধীনভাবে মতপ্রকাশ করার কারণে যদি আমাকে অভিযুক্ত করা হয়, তবে আমি বলব, আমার কোনো অভিযোগই নেই।
ইংরেজি থেকে ভাষান্তর ইসরাত জাহান
লিউ সিয়াওবো: এ বছর শান্তিতে নোবেল বিজয়ী চীনা মানবাধিকারকর্মী।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বন্দরের অচলাবস্থা নিরসন হওয়ায় বিকেএমইএ সন্তুষ্ট
প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা নিরসনে সেনাবাহিনী মোতায়েনের ব্যবস্থাকে আশাব্যঞ্জক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে বিকেএমইএ বলেছে, এর ফলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে।
বিকেএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কয়েক দিনে নিটশিল্পসহ দেশের সব রপ্তানি খাতে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। এর মধ্যে দ্রুত প্রবৃদ্ধিশীল ও সম্ভাবনাময় নিটওয়্যার শিল্প খাত ঝুঁকির মুখে পড়েছিল।
এ ছাড়া বিকেএমইএ বন্দরের ব্যবস্থাপনাগত মানোন্নয়নে নৌপরিবহনমন্ত্রীসহ যাঁরা কাজ করেছেন, তাঁদের সবাইকেও বিকেএমইএ ধন্যবাদ জ্ঞাপন করেছে।
চট্টগ্রাম বন্দরে শ্রমিক ব্যবস্থাপনার মানোন্নয়নে বর্তমান সরকার যেভাবে কাজ করেছে সেটির প্রশংসা করেছে বিকেএমইএ। সংগঠনটি বন্দরের প্রশাসনিক ব্যবস্থাপনার মানোন্নয়ন, তথা বন্দর পরিচালনা কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন ও সেবা প্রদান অঞ্চলগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে না আসা পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে।
বিকেএমইএ আশা প্রকাশ করে বলেছে, বন্দর ব্যবহারকারীরা সবাই দেশের অর্থনীতি ও রপ্তানিমুখী শিল্পের বিকাশের কথা চিন্তা করে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে এগিয়ে এসে বন্দর কার্যক্রমে গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ দেশের স্বার্থেই চট্টগ্রাম বন্দরের গতিশীলতা একান্ত প্রত্যাশিত।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সংখ্যার চমক!
শাদ ও বারবি সোপার দম্পতির ঘর আলো করে এসেছে ওই তিন সন্তান। সবচেয়ে ছোট সন্তান সিয়ারা নিকোল জন্মেছে গত রোববার। তারিখটা ছিল ১০-১০-১০। যে দিনটি ১০০ বছরে মাত্র একবারই আসে।
অবিশ্বাস্য এ ঘটনা নিয়ে ঝক্কিঝামেলাও কম পোহাতে হচ্ছে না। শাদ ও সোপার প্রতিনিয়ত সন্তানদের জন্ম তারিখ নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন। পরিচিত লোকজন কোনোভাবেই একে কাকতালীয় বলে মানতে পারছেন না। তাঁদের ধারণা, শাদ ও সোপার পূর্বপরিকল্পনা করেই সন্তান জন্ম দিয়েছেন। তবে ৩৬ বছর বয়সী সোপার বলেছেন, ঘটনা পুরোপুরি কাকতালীয়। এতে তাঁদের কোনো হাত ছিল না।
শাদ ও সোপারের প্রথম সন্তান ক্লোয়ি কোরিন নির্ধারিত তারিখেই জন্মগ্রহণ করেছে। কিন্তু দ্বিতীয় সন্তান ক্যামেরন ডেইন নির্ধারিত তারিখের ১১ দিন আগে জন্ম নেয়। তৃতীয় সন্তান সিয়েরাও আগাম জন্মগ্রহণ করে। সোপারের স্বাস্থ্যগত জটিলতা এড়াতে চিকিৎসক নির্ধারিত তারিখের আগেই তাঁর অস্ত্রোপচার করেন।
সোপার সাংবাদিকদের বলেন, এ রকম অনন্য তারিখে তিন সন্তান জন্ম নেওয়ায় তিনি খুবই উদ্বেলিত।
এখন প্রশ্ন হচ্ছে, সোপারের চতুর্থ সন্তান নেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না? আর ১১-১১-১১ তারিখে সে সন্তান জন্মের কোনো সম্ভাবনা আছে কি না? এ ব্যাপারে সোপারের মন্তব্য, ‘না! আর না। আমরা তিনটি সন্তান চেয়েছিলাম। তা পেয়েই আমরা খুশি।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাড়ি ফিরেছেন চিলির খনিশ্রমিকেরা
চিকিৎসক পাওলা নিউম্যান জানান, দুই শ্রমিককে আরও চিকিৎসার জন্য ক্লিনিকে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের দাঁতে অস্ত্রোপচার করতে হবে, আর অন্যজন মাথাব্যথার কারণে হাঁটতে পারছেন না। তিনি ওই দুই শ্রমিকের নাম জানাননি। গত বৃহস্পতিবার তিনজন এবং শুক্রবার ২৮ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
খনির সুড়ঙ্গ ধসে আটকে পড়া ৩৩ জন শ্রমিককে ৬৯ দিন পর কঠিন এক অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়। খনিকূপে ভয়াবহ পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য বিখ্যাত হওয়া ওই শ্রমিকদের ছুটি ও নগদ অর্থসহায়তা দেওয়ার জন্য বিবেচনা করা হচ্ছে। এদিকে এ উদ্ধার তৎপরতার পর থেকে কপিয়াপোতে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। খনিশ্রমিক জুয়ান ইলেনস, ইডিসন পেনা ও কার্লোস ম্যামানির আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা মিষ্টি বিতরণ এবং স্যাম্পেনের ছিপি খুলে তাঁদের স্বাগত জানিয়েছে। খনির গহ্বরে ওই ৬৯ দিনের অভিজ্ঞতার বর্ণনা করতে গিয়ে এক শ্রমিক বলেন, ‘ওই সময় আমাদের প্রতিদিন এক চামচ পরিমাণ টিনজাত টুনা ও স্যামন মাছ খেয়ে থাকতে হয়েছে। এই অন্ধকার গহ্বরেই মারা যেতে হবে—এই ভয় সব সময় আমাদের তাড়া করে ফিরত।’

ফ্রান্সে পেনশন সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ধর্মঘট অব্যাহত
প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সরকার পেনশন সংস্কার কর্মসূচিতে সরকারি কর্মচারীদের অবসর নেওয়ার সর্বনিম্ন বয়স ৬০ থেকে ৬২ বছর করার পরিকল্পনা নিয়েছে। এই সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন চলছে।
গতকালও রাজপথে নেমে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিস হর্তেফিউক্স শিক্ষার্থীদের ওপর জোরজুলুম না চালাতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
সংস্কার পরিকল্পনা থেকে পিছু হটতে সরকারকে বাধ্য করতে শ্রমিক সংগঠনগুলো আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যে স্বাভাবিক কর্মদিবসে তারা ধর্মঘট বজায় রেখেছে। সপ্তাহান্তে দেশের বড় বড় শহরে ব্যাপক বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল তারা দেশজুড়ে ২৩০টির বেশি সমাবেশ করার কর্মসূচি নেয়। তেল সরবরাহ স্বাভাবিক রাখতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হলেও গতকাল দেশের ১২টি তেল শোধনাগারের মধ্যে ১০টি বন্ধ ছিল।

কল সেন্টারগুলো থেকে কৃষিতথ্য সরবরাহের নীতিমালা তৈরি হবে
এতে করে ভুল তথ্য সরবরাহে দেশের কৃষি তথা কৃষকদের ক্ষতি হলে তথ্য সরবরাহকারী কল সেন্টারগুলোকে আইনগতভাবে সাজা দেওয়া সম্ভব হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ভুলের দায়দায়িত্ব কার ওপর পড়বে, সে বিষয়ে নীতিমালা তৈরি হলে ভুল অনেক কমে আসবে। তাই কৃষিতথ্য সরবরাহের বিষয়ে একটি নীতিমালা তৈরির চিন্তাভাবনা করা হচ্ছে।
মন্ত্রণালয়সহ কৃষি বিশেষজ্ঞদের মতে, সরকারি-বেসরকারি কল সেন্টারগুলো কৃষকদের শতভাগ সঠিক তথ্য সরবরাহ করতে না পারায় ব্যাপক আকারে ফসলের ক্ষতি হওয়ার শঙ্কা থেকে যাচ্ছে। এতে শুধু কৃষকই নয়, বরং সমগ্র দেশে বিপর্যয় নেমে আসতে পারে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের কল সেন্টারগুলো শতভাগ সঠিক কৃষিতথ্য সরবরাহ করতে পারছে না। সম্প্রতি দেশের অন্যতম মুঠোফোন অপারেটর বাংলালিংক তথ্য অধিদপ্তরে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে। তাতে কৃষি খাতে সরবরাহকৃত তথ্যের ৯৩ শতাংশ সঠিক বলে দাবি করা হয়েছে।
একই ধরনের ফলাফল পাওয়া গেছে দেশের বিভিন্ন সরকারি কৃষিতথ্য কার্যালয়েও।
এ প্রসঙ্গে বাংলালিংকের বিপণন পরিচালক শিহাব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে কৃষি একটি বড় খাত। দেশের কৃষক ও এই খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য পেতে অনেক কষ্ট করতে হয়। তাই সহজে কৃষিতথ্য কৃষকের কাছে পৌঁছাতে মোবাইল ফোন-শিল্পের বিকল্প নেই।’
এসব বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক বাজার উন্নয়ন সহযোগী ক্যাটালিস্টের অর্থায়ন ও তত্ত্বাবধানে এবং বাংলালিংকের পরিকল্পনায় কৃষিতথ্য সম্পর্কে আগ্রহী ব্যক্তিদের তথ্য সরবরাহ শুরু হয় বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে কৃষিসচিব সি কিউ মুশতাক আহমেদ ক্যাটালিস্টের তত্ত্বাবধানে কৃষিতথ্য সরবরাহের জন্য গ্রামীণফোনের কমিউনিটি ইনফরমেশন সেন্টার (সিআইসি) এবং বাংলালিংকের হেলপ লাইন ‘জিজ্ঞাসা ৭৬৭৬’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ প্রসঙ্গে কৃষিসচিব বলেন, দেশের গুরুত্বপূর্ণ খাত হচ্ছে কৃষি। কৃষি বিষয়ে অগণিত তথ্য রয়েছে। তাই এ ক্ষেত্রে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। কল সেন্টারের মাধ্যমে ভুল তথ্য কৃষকের কাছে চলে যেতে পারে। কৃষকের ক্ষতি হতে পারে। কাজেই তথ্য সরবরাহের আগে সত্যতা যাচাই করতে হবে।
কৃষিসচিব ভুল তথ্য দেওয়ার চেয়ে, তা না দেওয়াই ভালো। তাই এ বিষয়ে একটি যথার্থ নীতিমালা থাকলে ভালো হয় বলে জানান তিনি।
কৃষিসচিব আরও জানান, সরকার নিজস্ব প্রতিষ্ঠান ও গবেষণার মাধ্যমে এসব তথ্য-উপাত্ত সংগ্রহ করে। বিশেষজ্ঞ ব্যক্তির মাধ্যমে তা যাচাই-বাছাই করে তবেই কৃষক পর্যায়ে সরবরাহ করা হয়। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে তথ্যের সত্যতা সম্পর্কে কিছুটা সীমাবদ্ধতা থেকেই যায়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কাসহ অনেক দেশই কল সেন্টারের মাধ্যমে কৃষিতথ্য কৃষকের ঘরে ঘরে পৌঁছে দিয়ে এ খাতে ব্যাপক সাফল্য পেয়েছে। তাই সরকারিভাবেই বেসরকারি কল সেন্টারকে উৎসাহিত করতে হবে। তবে কৃষি বিষয়ে অনভিজ্ঞতা ও যান্ত্রিক ত্রুটি সম্পর্কে সরকারসহ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।
শতভাগ সঠিক তথ্যের বিষয়ে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের প্রধান ফকরুল আহসান জানান, শতভাগ সঠিক তথ্য সরবরাহ করা কঠিন। শ্রীলঙ্কাসহ অনেক দেশেই এখনো কৃষকদের শতভাগ তথ্য দিতে পারছে না। এ জন্য বরাদ্দ বেশি রেখে প্রকল্প বাস্তবায়ন করা গেলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে আসবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সু চিকে মুক্তি না দেওয়ায় বান কি মুনের উদ্বেগ
মুন অভিযোগ করেন, রাজনৈতিক অঙ্গীকার পূরণে জান্তা সরকারের পদক্ষেপ ‘মন্থর ও অপূর্ণাঙ্গ’। এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে বসতে জান্তা সরকারের অস্বীকৃতিতে গভীর হতাশার সৃষ্টি হয়েছে। মুন আরও বলেন, গত বছর তাঁর মিয়ানমার সফরের পর থেকে জান্তা সরকার কয়েকটি বিষয়ে নমনীয়তা, দেখিয়েছে। তবে রাজনৈতিক বন্দীদের আটকে রাখাসহ অং সান সুচিকে গৃহবন্দী রাখার ব্যাপারটি গভীর উদ্বেগের।
জান্তা সরকারের প্রতি দেশটিতে বাকস্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, রাজনৈতিক কিতর্ক ও গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়ে মুন বলেন, ‘এসব দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কাবাডি লিগ

চীনে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল এক্সিকিউটিভ কমিশন অন চায়নার বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদন প্রকাশের পর কমিশনের চেয়ারম্যান সিনেটর বায়রন ডর্গান এবং সহযোগী চেয়ারম্যান কংগ্রেসম্যান সান্ডার লেভিন বলেন, ‘চীনে গত বছর মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে। এটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।’
প্রতিবেদন অনুযায়ী, চীনে গত বছর রাজনৈতিক আটকের নতুন প্রবণতা সৃষ্টি হয়েছে। আইনজীবী এবং মানবাধিকার-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে, বিশেষ করে, এ জন্য যারা ইন্টারনেট ব্যবহার করে, তাদের আটকের ঘটনা বেড়েছে। এ ছাড়া সরকার রাজনৈতিকভাবে স্পর্শকাতর মনে করে দেশের এমন এলাকায় যেমন, তিব্বত ও জিনজিয়াংয়ে অভিযান জোরদার হয়েছে।
এক যৌথ বিবৃতিতে ডর্গান ও লেভিন বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় আটকের ঘটনার প্রভাব পড়ছে মানবাধিকার নিয়ে কাজ করেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং চীনে ব্যবসায়িক কর্মকাণ্ড চালান এমন ব্যক্তিদের ওপর।’
মার্কিন আইনপ্রণেতারা আরও বলেন, ‘রাজনৈতিক স্বার্থে আটকের এসব ঘটনার ফলে চীন সরকার অগ্রগতির সুযোগ হারাচ্ছে এবং চীনা নাগরিকেরা মানবাধিকার ও আইনের শাসন থেকে বঞ্চিত হচ্ছে।’
ডর্গান ও লেভিন বলেন, ‘আমরা জানি, কয়েক দশক আগের চীন আর এখনকার চীন এক নয়। অনেক কিছুই বদলে গেছে এবং সরকার ও জনগণকে যেসব সমস্যা মোকাবিলা করতে হচ্ছে, তা অনেক জটিল।’
মার্কিন আইনপ্রণেতারা আরও বলেন, ‘প্রতিবেদনে যেমন বলা হয়েছে, স্বাস্থ্য ও শিক্ষার মতো অনেক ক্ষেত্রে চীনারা সফলতা পেয়েছে এবং দেশের মানুষের একটি বড় অংশের জীবনযাত্রার মান বেড়েছে। এসব কিছুর জন্য চীনার গর্ব করতেই পারে।’ তাঁরা আরও বলেন, ‘কিন্তু চীনকে অবশ্যই মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় কাজ করতে হবে।’
তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি, দালাই লামার হোয়াইট হাউস সফর এবং বাণিজ্যিক বিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে চীন-মার্কিন সম্পর্কে সম্প্রতি যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এই প্রতিবেদন তা আরও বাড়িয়ে দিতে পারে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রোনালদিনহোর মরিনহো-বন্দনা

ব্রাদার্সের ফুটবল কমিটি
সরিষাবাড়ীতে ফুটবল: সরিষাবাড়ী ওয়ালটন ফুটবলে কাল ধনবাড়ি ফুটবল একাদশ ২-১ গোলে হারিয়েছে গোপালপুর ফুটবল একাদশকে।—সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
মৌলভীবাজারে ফুটবল: মৌলভীবাজারে বঙ্গবন্ধু কাপ আমন্ত্রণমূলক ফুটবলে সিলেট জেলাকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে ঢাকা জেলা। —মৌলভীবাজার প্রতিনিধি
ফরিদপুরে ফুটবল: নগরকান্দা উপজেলার এমএন একাডেমি মাঠে সৈয়দা সাজেদা চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ফরিদপুর সদর উপজেলাকে ২-০ গোলে হারিয়েছে আলফাডাঙ্গা উপজেলা। ম্যাচের সেরা খেলোয়াড় কলি করেছেন একটি গোল, বাকি গোলটি করেছেন ইতো।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অযোধ্যা মামলার রায়ের বিরুদ্ধে আবেদনের সিদ্ধান্ত
এর আগে বাবরি মসজিদ অ্যাকশন কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক ও কমিটির সদস্য কাসিম রসুল ইলিয়াস সাংবাদিকদের বলেছিলেন, এআইএমপিএলবির কার্যনির্বাহী কমিটি আইন বিশেষজ্ঞদের দেওয়া পরামর্শ খতিয়ে দেখবে।
উল্লেখ্য, ৯ অক্টোবর নয়াদিল্লিতে এআইএমপিএলবির আইন বিশেষজ্ঞদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মুম্বাই হামলা সম্পর্কে আগেই হুঁশিয়ারি পেয়েছিল এফবিআই
প্রোপাবলিকা নামের একটি সংবাদপত্রের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ‘মুম্বাইয়ে পাকিস্তানি সন্ত্রাসীদের হামলার তিন বছর আগেই এফবিআই জানতে পারে, এক আমেরিকান ব্যবসায়ী পাকিস্তানে লস্কর-ই-তাইয়েবার জঙ্গিদের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন। এফবিআই তখন এ বিষয়ে নিউইয়র্কে খোঁজখবর নিয়েছিল।’
২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলায় নিহত হয়েছিল ১৬৬ জন। ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করে আসছে ভারত।
জনস্বার্থে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রোপাবলিকা। তাদের প্রতিবেদনটি গত শুক্রবার প্রকাশিত হয়েছে। ওয়াশিংটন পোস্ট পত্রিকাও ওই প্রতিবেদনের আংশিক প্রকাশ করেছে। তবে এই প্রতিবেদনের বক্তব্যের সত্যতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি এফবিআই।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রোপাবলিকার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘পারিবারিক কলহের কারণে ডেভিড হেডলির জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি এফবিআইকে জানিয়ে দিয়েছিলেন তাঁর স্ত্রী।’
এফবিআইকে দেওয়া তিনটি সাক্ষাৎকারে হেডলির স্ত্রী জানিয়েছিলেন, তিনি (হেডলি) লস্কর-ই-তাইয়েবার সক্রিয় জঙ্গি। পাকিস্তানে ওই জঙ্গি সংগঠনের শিবিরে তিনি অনেক প্রশিক্ষণ নিয়েছেন। রাতের বেলা দেখা যায়, এমন চশমা ও অন্যান্য সরঞ্জাম তিনি কিনেছেন।
ব্যক্তিগত নিরাপত্তার কারণে হেডলির স্ত্রীর নাম-পরিচয় প্রকাশ করেনি প্রোপাবলিকা। তিনি এফবিআইকে জানান, পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নেওয়ার সময় হেডলি চর হিসেবে মার্কিন কর্তৃপক্ষের কাছ থেকে অর্থ পেতেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘হেডলির এ বিষয়টি থেকে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর মান উন্নয়ন এবং তাদের নিজেদের মধ্যে সহযোগিতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। একই সঙ্গে একজন আত্মস্বীকৃত সন্ত্রাসীর সঙ্গে মার্কিন কর্তৃপক্ষের সম্পর্কের বিষয় নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক।’
মুম্বাই হামলায় জড়িত সন্দেহে গত বছর হেডলিকে গ্রেপ্তার করে এফবিআই। হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তিনি স্বীকারও করেছেন। তিনি বর্তমানে শিকাগোর একটি কারাগারে।
প্রোপাবলিকা লিখেছে, ‘কর্মকর্তারা জানিয়েছেন, হেডলির দিকে নজর রেখেছিল এফবিআই। তবে তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, বা আদৌ নেওয়া হয়েছিল কি না, তা জানাতে অস্বীকার করেন তাঁরা। পারিবারিক কারণে ২০০৫ সালে গ্রেপ্তার হওয়ার পর কয়েক দিন জেল খেটেছিলেন তিনি। তবে তাঁর বিচার করা হয়নি। মুম্বাই হামলার ১১ মাস পর ব্রিটিশ গোয়েন্দারা সতর্ক করে দেন হেডলির সঙ্গে ইউরোপে আল-কায়েদার জঙ্গিদের যোগাযোগ আছে। এর পরই কেবল তাঁকে গ্রেপ্তার করা হয়, তার আগে নয়।’
প্রোপাবলিকা জানিয়েছে, স্ত্রী প্রথম জানানোর পর থেকে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত চার বছর হেডলি বিভিন্ন দেশে লস্কর-ই-তাইয়েবার পক্ষে তথ্য সংগ্রহের কাজ করেছেন। এই সময়ে তিনি মার্কিন ব্যবসায়ী পরিচয়ে পাঁচবার মুম্বাই সফর করেন এবং হামলার লক্ষ্যস্থল নির্ধারণ করেন।
হেডলির বাবা ছিলেন পাকিস্তানি নাগরিক। তাঁর শৈশবও কেটেছে পাকিস্তানে। পরিবারের দেওয়া নাম ছিল দাউদ গিলানি। তবে সন্ত্রাসী কর্মকাণ্ডে সুবিধার জন্য ২০০৫ সালে তিনি নিজের নাম পরিবর্তন করে রাখেন ডেভিড হেডলি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুই বাটের আশা
তবে যতই ঝড় বয়ে যাক, দুই বাটই বুনে চলেছেন আশার জাল। সালমান বাট আশাবাদী, দ্রুতই দলে ফিরবেন তিনি। ইজাজ বাটের আশা, আরও এক মেয়াদের জন্য পিসিবির সভাপতি থেকে যাবেন। কয়েক দিনের মধ্যেই পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করবেন ইজাজ বাট।
পিসিবির গঠনতন্ত্র অনুযায়ী রাষ্ট্রপতিই আবার পিসিবির প্রধান পৃষ্ঠপোষক। বোর্ড সভাপতি নিয়োগ দিয়ে থাকেন তিনিই। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার আগে ২০০৮ সালে পিসিবি সভাপতি হওয়া ইজাজ বাটও তাই আশাবাদী, আরও দুই বছরের জন্য মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।
সাময়িক নিষেধাজ্ঞার কারণে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও নিজেকে অনুশীলনে ব্যস্ত রেখেছেন বাট। প্রতিদিন নিয়ম করে অনুশীলন করছেন এবং আইসিসির নিষেধাজ্ঞা সত্ত্বেও স্বপ্ন দেখছেন আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলার, ‘আমি প্রতিদিনের রুটিনমতো দুই ঘণ্টা করে অনুশীলন করছি। কারণ আমি দলে ফিরে আসার জন্য নিজেকে প্রস্তুত থাকতে চাই।’
স্পট ফিক্সিং কেলেঙ্কারি ক্রিকেট ক্যারিয়ারের ক্ষতি করেছে বলেই জানিয়ে দিলেন বাট। তবে এতে নাকি তাঁর একটা শিক্ষাও হয়েছে! ‘আমার ক্রিকেট ক্যারিয়ারটা ভালোই যাচ্ছিল। আমিও ভালো করছিলাম। এই অভিযোগটা আমার ক্যারিয়ারের ক্ষতি করেছে। কিন্তু এটা আমার জন্য বড় একটা অভিজ্ঞতাও। চারপাশের লোকজনের সঙ্গে আমার যোগাযোগটা কেমন হবে, এটা আমাকে তা ভালো করেই শিখিয়েছে’—বলেছেন বাট।
এদিকে পিসিবিকে দ্রুত শোধরাতে সতর্কবার্তা দিয়েছে আইসিসি। ইমরান খান বলছেন, এটা পাকিস্তানের জন্য লজ্জার। ‘আইসিসি আমাদের সতর্ক করে দিয়েছে এবং আমাদের নোটিশ দিয়েছে। এটা প্রতিটি পাকিস্তানির জন্যই লজ্জার। লজ্জা পাকিস্তানের ক্রিকেটের জন্য। এবং এর কারণ পাকিস্তানে ক্রিকেটের কোনো প্রতিষ্ঠান নেই’—বলেছেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে ইজাজ বাট মামলার ভয়ে সরে এসেছেন, ইসিবির কাছে ক্ষমা চেয়েছেন—বোর্ড সভাপতির এমন আচরণেও সমালোচনা করেছেন ইমরান।

কাশ্মীরের সব এলাকা থেকে কারফিউ প্রত্যাহার
কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর ও অন্য প্রধান শহরগুলোয় ব্যবসায়ীরা তাদের দোকান খুলেছে। সরকারি ছুটির কারণে সরকারি কার্যালয় বন্ধ ছিল। তবে ব্যক্তিমালিকাধীন কার্যালয় ও অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠাগুলো স্বাভাবিকভাবেই চলেছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানান।
সরকারি কর্মকর্তারা আরও বলেন, শহর ও আন্তজেলার সব রুটে সব ধরনের যানবাহন চলেছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্নাইডার থাকতে চান, তবে...
গত মৌসুমে ইন্টারের ট্রেবল জয়ের অন্যতম নায়ক বিশ্বকাপেও হল্যান্ডকে তুলেছেন ফাইনালে। তাঁর প্রত্যাশা ছিল, ইন্টারে বেতন-বোনাস বাড়বে। কিন্তু এর আগে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি নাকি হাস্যকর।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফ্রান্সে পেনশন সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ধর্মঘট অব্যাহত
প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সরকার পেনশন সংস্কার কর্মসূচিতে সরকারি কর্মচারীদের অবসর নেওয়ার সর্বনিম্ন বয়স ৬০ থেকে ৬২ বছর করার পরিকল্পনা নিয়েছে। এই সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন চলছে।
গতকালও রাজপথে নেমে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিস হর্তেফিউক্স শিক্ষার্থীদের ওপর জোরজুলুম না চালাতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
সংস্কার পরিকল্পনা থেকে পিছু হটতে সরকারকে বাধ্য করতে শ্রমিক সংগঠনগুলো আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যে স্বাভাবিক কর্মদিবসে তারা ধর্মঘট বজায় রেখেছে। সপ্তাহান্তে দেশের বড় বড় শহরে ব্যাপক বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল তারা দেশজুড়ে ২৩০টির বেশি সমাবেশ করার কর্মসূচি নেয়। তেল সরবরাহ স্বাভাবিক রাখতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হলেও গতকাল দেশের ১২টি তেল শোধনাগারের মধ্যে ১০টি বন্ধ ছিল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাড়ি ফিরেছেন চিলির খনিশ্রমিকেরা
চিকিৎসক পাওলা নিউম্যান জানান, দুই শ্রমিককে আরও চিকিৎসার জন্য ক্লিনিকে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের দাঁতে অস্ত্রোপচার করতে হবে, আর অন্যজন মাথাব্যথার কারণে হাঁটতে পারছেন না। তিনি ওই দুই শ্রমিকের নাম জানাননি। গত বৃহস্পতিবার তিনজন এবং শুক্রবার ২৮ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
খনির সুড়ঙ্গ ধসে আটকে পড়া ৩৩ জন শ্রমিককে ৬৯ দিন পর কঠিন এক অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়। খনিকূপে ভয়াবহ পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য বিখ্যাত হওয়া ওই শ্রমিকদের ছুটি ও নগদ অর্থসহায়তা দেওয়ার জন্য বিবেচনা করা হচ্ছে। এদিকে এ উদ্ধার তৎপরতার পর থেকে কপিয়াপোতে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। খনিশ্রমিক জুয়ান ইলেনস, ইডিসন পেনা ও কার্লোস ম্যামানির আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা মিষ্টি বিতরণ এবং স্যাম্পেনের ছিপি খুলে তাঁদের স্বাগত জানিয়েছে। খনির গহ্বরে ওই ৬৯ দিনের অভিজ্ঞতার বর্ণনা করতে গিয়ে এক শ্রমিক বলেন, ‘ওই সময় আমাদের প্রতিদিন এক চামচ পরিমাণ টিনজাত টুনা ও স্যামন মাছ খেয়ে থাকতে হয়েছে। এই অন্ধকার গহ্বরেই মারা যেতে হবে—এই ভয় সব সময় আমাদের তাড়া করে ফিরত।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অ্যাশেজে বিসিসিআইয়ের ‘শিক্ষাসফর
বিসিসিআইয়ের আস্থা তৈরির একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজে আমন্ত্রণ জানানো হয়েছে বিসিসিআইয়ের কর্তাব্যক্তিদের। ব্রিসবেনের প্রথম টেস্ট নয়তো অ্যাডিলেডের দ্বিতীয় ম্যাচটি দেখবে ওই প্রতিনিধিদল। সঙ্গে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাতও থাকবেন। লরগাত আশাবাদী, সেখানে ইউডিআরএসের ব্যবহার দেখার পর ভারত আর না করতে পারবে না।
দ্বিতীয় সমস্যাটিরও সমাধান প্রায় করে ফেলেছে আইসিসি। ইউডিআরএস প্রযুক্তি ব্যবহারে যে খরচ সেটি স্পনসরদের কাছ থেকে তোলা হবে। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন নাকি আপাতত রাজিও হয়েছে ইউডিআরএসের স্পনসর হতে।

বৃথাই টেলরের নিঃসঙ্গ লড়াই
ইনগ্রামের স্বপ্নপূরণের দিনে জিম্বাবুয়েকে ৬৪ রানে হারিয়েছে তাঁর দেশ দক্ষিণ আফ্রিকা। ইনগ্রামের (১২৬ বলে ১২৪) সঙ্গে হাশিম আমলার (৯৬ বলে ১১০) জোড়া সেঞ্চুরি আর ডেভিড মিলারের ৩১ বলে ৫১ স্বাগতিকদের তুলে দিয়েছিল ৬ উইকেটে ৩৫১ রানের পাহাড়ে। ৬৪ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে ১৩৬ রানের জুটি গড়েন আমলা ও ইনগ্রাম। পঞ্চম উইকেটে দুই তরুণ বাঁহাতি ইনগ্রাম ও মিলার ৭৬ রানের জুটি গড়েছেন মাত্র ৪৬ বলে। শেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৯৬। ৪ উইকেট নিলেও মিঙ্গিরাই মাসাকাদজা রান দিয়েছেন ৮৬।
ব্রেন্ডন টেলরের লড়াই জিম্বাবুয়েকে নিয়ে যেতে পেরেছে ২৮৭ রান পর্যন্ত। ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে পুরো ৫০ ওভার উইকেটে থেকে ১৩৬ বলে ১৪৫ রানের হার না মানা ইনিংস খেলেছেন টেলর। তবে টেলরকে সঙ্গ দিতে পারেননি আর কেউ, দ্বিতীয় সর্বোচ্চ হ্যামিল্টন মাসাকদাজার ৩০। আরেক অভিষিক্ত দক্ষিণ আফ্রিকান হুয়ান থেরন নিয়েছেন ৩ উইকেট। ছয় বছর পর ওয়ানডে খেলতে নেমে বোলিংয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি গ্রান্ট ফ্লাওয়ার, ব্যাটিংয়ে করেছেন ১৩ রান। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ পচেফস্ট্রুমে।

কোর্ট মার্শালের মুখোমুখি হচ্ছেন মার্কিন সেনা
গত সেপ্টেম্বরের শেষ নাগাদ এসব হত্যাকাণ্ড সম্পর্কে প্রথম প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ডের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর কোর্ট মার্শালের সিদ্ধান্ত হয়। অভিযুক্ত ওই সেনাসদস্যের নাম জেরেমি মরলক।
তিন আফগানকে পরিকল্পিতভাবে হত্যার সঙ্গে মরলকের পাশাপাশি আরও চার মার্কিন সেনার বিচার করা হচ্ছে। এ ছাড়া এসব হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে আরও সাত সেনাসদস্যের বিচার করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সিয়াটলভিত্তিক সেনাঘাঁটির বিবৃতিতে বলা হয়েছে, ‘বেসামরিক লোকজনকে হত্যাকাণ্ডের বিষয়টি সামরিক আদালতে পাঠানো হয়েছে।’ তবে কবে নাগাদ কোর্ট মার্শাল হবে সে-সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে মরলকের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এবং সে ক্ষেত্রে প্যারোলে মুক্তির সুযোগও থাকবে না।
মরলকের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগ ছাড়াও এ সংক্রান্ত তদন্তে বাধা দেওয়া ও নিয়ন্ত্রিত মাদক সেবনের অভিযোগ রয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইরাক যুদ্ধে ৭৭ হাজার প্রাণহানি
সূক্ষভাবে হিসাব করে সম্পাদিত বিস্তারিত তথ্যসংবলিত এই তালিকা মার্কিন সেন্ট্রাল কমান্ডের ওয়েবসাইটে জুলাই মাসে প্রকাশিত হয়। ওয়েবসাইটের পক্ষ থেকে চলতি সপ্তাহে মাত্র অল্প কয়েকটি গণমাধ্যমে খবরটি প্রকাশ করা হয়
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মেইঞ্জের স্বপ্ন টুটল হামবুর্গে
নিজেদের মাঠে মেইঞ্জ কাল নেমেছিল বুন্দেসলিগায় একটি নতুন ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে। হামবুর্গের বিপক্ষে জিততে পারলে বুন্দেসলিগার শুরুতে টানা ৮ ম্যাচ জেতা প্রথম দল হয়ে যেত তারা। ছাপিয়ে যেত বায়ার্ন আর কাইজারস্লটার্নের কীর্তি। ১৯৯৫-৯৬ মৌসুমে বায়ার্ন জিতেছিল টানা ৭ ম্যাচ। ২০০১-০২ মৌসুমে কাইজারস্লটার্ন আর এবার মেইঞ্জও গড়েছে সেই একই কীর্তি।
নতুন ইতিহাস গড়ার হাতছানি নিয়ে নেমে ভালোই খেলছিল মেইঞ্জ। তবে ভাগ্য বিড়ম্বনা করেছে তাদের সঙ্গে। দু-দুবার বল পোস্টে না লাগলে ঘরের মাঠে জয় আর নতুন ইতিহাস গড়ার আনন্দে ভাসতে পারত তারা। ভাগ্য যেমন বিড়ম্বনা করেছে, তেমনই সাহায্যও করেছে মেইঞ্জকে। হামবুর্গকেও তো গোলবঞ্চিত করেছে পোস্ট। আবার একটি বল জালে ঢুকলেও সেটি বাতিল করেছেন রেফারি। কিন্তু ৮৯ মিনিটে পাওলো গুয়েরেরোর গোলে হেরে যায় মেইঞ্জ।
এই পরাজয়ে শীর্ষস্থানটিও হারিয়েছে তারা। শীর্ষস্থানটি চলে গেছে পরশু কোলনকে ২-১ গোলে হারানো বরুসিয়া ডর্টমুন্ডের কাছে। ৮ ম্যাচ থেকে দুই দলেরই পয়েন্ট ২১ করে। তবে গোল ব্যবধান এগিয়ে রেখেছে ডর্টমুন্ডকে। বায়ার্ন কাল দাপটের সঙ্গে জিতেও আছে নবম স্থানে। ৮ ম্যাচে ১১ পয়েন্ট তাদের।
এদিকে ইংলিশ প্রিমিয়ার ওয়েস্টব্রমে আটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। হাভিয়ের হার্নান্দেজ ও নানির দুই গোলে ২৫ মিনিটের মধ্যেই ২-০-তে এগিয়ে যায় ম্যানইউ। তবে ৫ মিনিটের মধ্যে (৫০ ও ৫৫ মিনিট) দুই গোল করে ম্যাচে ফেরে ওয়েস্টব্রম। ২ গোলের প্রথমটি এভরার আত্মঘাতী, দ্বিতীয়টি করেছেন শোয়ি। তবে প্রথমে পিছিয়ে পড়েও সামির নাসরি ও চামাকের গোলে বার্মিংহামের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আর্সেনাল।

দক্ষিণ কোরিয়ার নৌ-মহড়া যুদ্ধ ঘোষণার শামিল
দক্ষিণ কোরিয়া এই প্রথমবারের মতো এ ধরনের মহড়ার আয়োজন করতে যাচ্ছে। এতে অংশ নেওয়ার জন্য গত বৃহস্পতিবার তিনটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। এ দেশগুলোর সঙ্গে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীও মহড়ায় যোগ দেবে। চার জাতির এ মহড়ায় ১০টি যুদ্ধজাহাজ ও বেশ কয়েকটি যুদ্ধবিমান অংশ নেবে। দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দর বুসান থেকে দিনব্যাপী ওই মহড়া শুরু হবে। মহড়ার দিন-তারিখ এখনো ঠিক হয়নি।
মহড়ার ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরীয় দৈনিক মিনজু জোসন। পত্রিকাটিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার পতুল সরকার ওই মহড়ার মাধ্যমে বহু কষ্টে তৈরি আলোচনার পরিবেশ নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। এটা একধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস ও উসকানিমূলক সামরিক তৎপরতা। দক্ষিণ কোরিয়া যা করছে, সেটা তাদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার শামিল। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রিত ওই পত্রিকার আরেক জায়গায় বলা হয়েছে, মার্কিন হুমকি মোকাবিলায় প্রয়োজনে তারা সেনাবাহিনীকে হাজার গুণ শক্তিশালী করে সাজাবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৪-০-এর দিন
বৃষ্টি নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। কিন্তু শেষ ম্যাচ জিতলে বাংলাদেশ ‘হোয়াইটওয়াশ’ করার স্বাদ পাবে কি না—তা নিয়ে কাল বিকেলে বেশ ভাবনায়ই পড়ে গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সাংবাদিকদের কৌতূহল, বোর্ড কর্মকর্তাদের প্রশ্ন, এমনকি জাতীয় দলের ওপেনার শাহরিয়ার নাফীসও জানতে চাইলেন, ‘আমরা ৪-০-তে জিতলে এটাকে কি হোয়াইটওয়াশ বলা হবে?’ যত দূর জানা গেছে, বাংলাদেশ জিতলে নিউজিল্যান্ড হোয়াইটওয়াশই হবে। বৃষ্টিতে ভেসে যাওয়া দ্বিতীয় ম্যাচে যেহেতু টসটা পর্যন্ত হয়নি, সিরিজ তো কার্যত চার ম্যাচেরই। বাংলাদেশ চারে চার করতে পারলে, নিউজিল্যান্ডের হোয়াইটওয়াশের জ্বালায় পোড়ারই কথা।
তা হোয়াইটওয়াশের স্বাদ আজ নিতে পারবে তো বাংলাদেশ? ৪-০-এর দিন কি আজ হবে? দলের মধ্যে আত্মবিশ্বাসের বুদ্বুদ, ‘হবে’। বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক তো পাল্টা প্রশ্নই করলেন, ‘ভালো খেললে কেন হবে না?’ শাহরিয়ার নাফীসও অসম্ভব মনে করছেন না কিছুই, ‘৪-০ হতেই পারে। তবে ভালো খেলতে হবে সবাইকে। আমাদের আত্মবিশ্বাস আছে আমরা ভালো খেলব। এখন মাঠে সেটা করে দেখাতে হবে।’
ইনডোরে নেট প্র্যাকটিস শেষে ড্রেসিংরুমে যাওয়ার পথে মুশফিকুর রহিমের কথায় জেদই খুঁজে পাওয়া গেল একটা। যেন নিউজিল্যান্ডকে ৪-০-তে হারাতে না পারলে এত দিনের কষ্টটাই মাটি! ৩-০-তে জেতা নয়, সিরিজ জয় মানেই ৪-০, ‘আমাদের ৪-০-তেই জিততে হবে। বড় বড় দলের বিপক্ষে বহু সিরিজে আমাদের অবস্থাও নিউজিল্যান্ডের মতো হয়েছে। সিরিজ আগেই হেরে যাওয়ার পরও দেখেছি প্রতিপক্ষ আমাদের শেষ ম্যাচে ১০ উইকেটে হারানোর জন্য খেলেছে। আমরাও তাই খেলব। শেষ ম্যাচেও জেতার জন্যই মাঠে নামব।’
মুশফিকুর রহিমের মতো ৪-০-এর স্বপ্ন গোটা বাংলাদেশ দলই দেখছে। টিম-বয় খোকন-নাসির থেকে শুরু করে কোচ জেমি সিডন্স—কার চোখে নেই সেটা? নিউজিল্যান্ডকে শেষ ম্যাচেও না হারানো গেলে যেন তৃপ্তির শেষ ঢেকুরটা তোলা যাচ্ছে না। সিডন্সের অবশ্য ৪-০-এর প্রত্যাশার সঙ্গে একটা অতৃপ্তি দূর করার ব্যাপারও আছে। বাংলাদেশ তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করলেও কোচের চোখে এই তিন ম্যাচে অসংখ্য ভুল করেছে দল। শেষ ম্যাচে ৪-০-তে সিরিজ জয়ের সঙ্গে সেই ভুলগুলোর সংশোধন চান তিনি, ‘প্রথম তিন ম্যাচে আমরা অনেক ভুল করেছি। শেষ ম্যাচে সেগুলো শোধরাতে হবে। বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আমাদের অনেক কাজ। তবে সবার আগে এই সিরিজটা ৪-০-তে জিততে হবে।’
সিডন্সের চোখে শেষ ম্যাচটা এক অর্থে ‘সংশোধনের ম্যাচ’ই। সিরিজে এখন পর্যন্ত যে যেটা করতে পারেননি, তাঁর কাছ থেকে সে অসমাপ্ত কাজের পূর্ণতা চান কোচ। রকিবুল-জুনায়েদ রান পাননি, গত ম্যাচে সম্ভাবনা জাগিয়েও ২৬০-২৭০ রান করতে পারেনি দল, পাওয়ার প্লেটাকে ভালোভাবে কাজে লাগানো যাচ্ছে না—সিডন্সের উন্নতি পরিকল্পনায় সবই আছে। তবে পাওয়ার প্লের ব্যাটিংয়ে উন্নতি আনাটাকে আলাদা করে গুরুত্ব দিচ্ছেন কোচ, ‘আমরা ভালো সময়ে পাওয়ার প্লে নেওয়ারই পরিকল্পনা করি। কিন্তু যখনই আমরা সেটা নিই তখনই তিন-চারটা উইকেট পড়ে যায়। সেজন্য খুব বেশি রানও হয় না। এ জায়গায় অবশ্যই উন্নতি করতে হবে। উন্নতিটা পরের ম্যাচেই কীভাবে আনা যায়, তা নিয়ে আমি কথা বলেছি।’
বাংলাদেশ দলের জন্য পরিস্থিতিটা নতুন। শেষ ম্যাচে এসে এখন তারাও বলতে পারছে ‘কোনো ছাড় নয়’ ‘আরও উন্নতি চাই’ ‘ভুল শোধরানোর ম্যাচ...’ ইত্যাদি ইত্যাদি। ৪-০-এর দিন না হয়ে যদি এটা নিউজিল্যান্ডের জন্য সান্ত্বনার ৩-১-এর দিনও হয়ে যায়, প্রাপ্তির খাতাটা কিন্তু ভরাই থাকল।
সামনে যত মাইলফলক
আজ জিতলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নয় নম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে বাংলাদেশ উঠে যাবে আটে। গত আগস্টে শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের সময়ও দুইয়ে ছিল যারা, সেই নিউজিল্যান্ড নেমে যাবে সাতে
এই ম্যাচ জিতলে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম টানা চার ম্যাচ জিতবে বাংলাদেশ।
আর দুটি উইকেট পেলে মোহাম্মদ রফিককে (১১৯) টপকে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনে উঠে যাবেন সাকিব আল হাসান।
তিন উইকেট পেলে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে দেড় শ উইকেট হয়ে যাবে আবদুর রাজ্জাকের।
৩৫ রান করলে পঞ্চম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে দুই হাজার রান হবে শাহরিয়ার নাফীসের।
৭৫ রান করলে ওয়ানডেতে এক হাজার রান হবে জুনায়েদ সিদ্দিকের।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মধ্যবর্তী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সরগরম
ডেমোক্র্যাট দলের নির্বাচনী কৌশল মূলত আত্মরক্ষামূলক। অন্যদিকে রিপাবলিকানদের প্রচারণা আক্রমণাত্মক, যা রাজনীতির মাঠকে রীতিমতো উত্তপ্ত করে তুলেছে।
মধ্যবর্তী নির্বাচনে যুদ্ধনীতির বিষয়টি মোটেই প্রাধান্য পাচ্ছে না। আফগানিস্তান ও ইরাকে এখনো মার্কিন সেনা মোতায়েন রয়েছে। আফগান রণাঙ্গন থেকে আসছে মার্কিন সেনাদের মৃতদেহ। তার পরও এবারের নির্বাচনে আফগান যুদ্ধ কোনো ইস্যু হয়ে ওঠেনি দেশের কোথাও। মন্দাগ্রস্ত অর্থনীতি, ব্যাপক কর্মহীনতা আর সমকামীদের অধিকারের মতো কয়েকটি বিষয়ই প্রাধান্য পাচ্ছে প্রচারণা ও বিতর্কে। নিউইয়র্ক টাইমস এবং সিবিএস নিউজ পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ মার্কিন নাগরিক অর্থনৈতিক মন্দাকেই দেশের প্রধান সমস্যা হিসেবে মনে করেন। জরিপে মাত্র তিন শতাংশ নাগরিক আফগান যুদ্ধকে একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন।
ওহাইও স্টেট ইউনিভার্সিটির রাজনীতিবিজ্ঞানের অধ্যাপক জন মুয়েলার বলেছেন, মার্কিন জনগণ এখন অভ্যন্তরীণ বিষয় নিয়েই বেশি উদগ্রীব। ব্যাপক কর্মহীনতা, আবাসনশিল্পের সংকট, স্বাস্থ্যবীমা ও অবসর ভাতার মতো ব্যক্তিগত সমস্যা নিয়েই জনগণকে এখন বেশি ভাবতে হচ্ছে।
মধ্যবর্তী নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট ওবামা পড়েছেন কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জে। এরই মধ্যে পরিচালিত বেশ কিছু জরিপে দেখা যাচ্ছে, কংগ্রেসের গুরুত্বপূর্ণ বেশি কটি আসন ডেমোক্র্যাটদের হাতছাড়া হওয়ার উপক্রম। রাজ্য গভর্নর হিসেবেও রিপাবলিকানদের জয়ী হয়ে আসার সম্ভাবনা বেশ কটি ডেমোক্র্যাট অধ্যুষিত রাজ্যে। কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকান পার্টির হাতে গেলে প্রেসিডেন্ট ওবামার সংস্কার উদ্যোগ ব্যাহত হবে। আর তাই ২০১২ সালে নিজের পুনর্নির্বাচনের ক্ষেত্রে ওবামাকে বন্ধুর পথ পাড়ি দিতে হবে—এ আশঙ্কা প্রবল হয়ে উঠছে।
এদিকে নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে ডেমোক্রেটিক পার্টি তাদের প্রচারণার কৌশলে পরিবর্তন এনেছে। যেসব আসনে প্রার্থীদের জয়ের সম্ভাবনা নেই, সেখানে প্রচারণা কমিয়ে দেওয়া হয়েছে।
অন্তত ৪০টি আসনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের পাল্লা চলছে। প্রতিটি টিভি চ্যানেলে পাল্টাপাল্টি প্রচারণা চলছে এগুলো নিয়ে। এ আসনগুলো ডেমোক্র্যাটদের দখলে ছিল। তারা এ ৪০টি আসন ধরে রাখতে মরিয়া। তবে রিপাবলিকানরা আরও অন্তত ১২টি আসনে আক্রমণাত্মক প্রচারণায় নেমেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এসব আসনে জনমত জরিপের ফল ডেমোক্র্যাট দলের অনুকূলে নয়। ন্যাশনাল পাবলিক রেডিওর সর্বশেষ এক জরিপে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর ৪৭ শতাংশ ভোটার রিপাবলিকান প্রার্থীকে জয়ী দেখতে চান। ৪৪ শতাংশ ভোটার ডেমোক্র্যাট প্রার্থীর বিজয়ের পক্ষে।
ডেমোক্র্যাট দলের নির্বাচনী কৌশলবিদ মার্ক ম্যালসেন বলেছেন, ‘আত্মরক্ষার জন্যই এখন ধরে রাখা সম্ভব এমন সব নির্বাচনী আসনকেই ডেমোক্র্যাট দলের গুরুত্ব দিতে হচ্ছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জাতিসংঘের অস্থায়ী সদস্য হতে চেষ্টা চালাবে পাকিস্তান
আবদুুল্লাহ হুসেইন হারুন বলেন, ‘আগামী বছর এশিয়া অঞ্চল থেকে আমরা নিরাপত্তা পরিষদে একটি আসন পাওয়ার চেষ্টা চালাব।
আমার বিশ্বাস, ভারত এ ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের সমর্থন দেবে।’ জাতিসংঘের অস্থায়ী সদস্য হিসেবে ভারত যাতে তাদের দুই বছরের মেয়াদকাল ভালোভাবে পূর্ণ করতে পারে, সে কামনা করেন তিনি। ২০১১ সালের জানুয়ারি থেকে এই মেয়াদকাল শুরু হবে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারত নির্বাচিত হওয়ার ক্ষেত্রে পাকিস্তানের সমর্থন ছিল।
হারুন বলেন, ভারতকে পাকিস্তানের সমর্থন দেওয়ার মূলে ছিল এশীয় দেশগুলোর জোট ধরে রাখার চেষ্টা। তিনি বলেন, ‘এক বছর আগে আমরা এশীয় অঞ্চলের প্রতিনিধিরা মিলে আলোচনা করি। তখন এশীয় দেশগুলোর পারস্পরিক বিশ্বস্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এক গ্রুপে ‘তিন ভাই’
আবাহনী নামের সঙ্গে কোনো ব্যক্তি না থাকলেও দলটিকে শেখ কামাল বলতে পারেন। ক্লাবটির প্রতিষ্ঠাতা তো প্রয়াত শেখ কামাল। পরে বঙ্গবন্ধুর অন্য দুই ছেলে শেখ জামাল ও শেখ রাসেলের নামেও গড়ে উঠেছে দুটি ক্লাব। আবাহনী তো আগে থেকেই বাংলাদেশের ফুটবলের পরাশক্তি। আর এ বছর শেখ জামালের জন্মই হয়েছে পরাশক্তি হিসেবে। বড় বাজেটের এই ক্লাবটিকে আপনি বাংলাদেশের বিকল্প জাতীয় দল বলতে পারেন। কারণ আমিনুল, এমিলি, এনামুলদের সঙ্গে আরও জনা দশেক জাতীয় দলের খেলোয়াড়ের ঠিকানা এবার শেখ জামাল।
আজ মূল পর্বের উদ্বোধনী দিনই দেখবে আবাহনী ও শেখ জামালের রোমাঞ্চকর লড়াই। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু প্রথম ম্যাচটা শেখ রাসেল ও রহমতগঞ্জের। বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হবে বাংলাদেশ লিগের হ্যাটট্রিক শিরোপাজয়ী আবাহনী ও শেখ জামাল।
গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে হয়ে যাওয়া ড্র সাজিয়ে দিয়েছে একই গ্রুপে ‘তিন ভাই’-এর লড়াইয়ের প্রেক্ষাপট। সবার মধ্যেই একে অন্যকে ছাপিয়ে শিরোপা জয়ের প্রত্যয় রয়েছে। অথচ সত্য হলো, যেকোনো এক ‘ভাই’কে সেমিফাইনালের আগে বিদায় নিতে হবে, যেহেতু গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে।
বাংলাদেশের ফুটবলের আরেক পরাশক্তি মোহামেডানের অভিযান শিরোপা ধরে রাখার। এই লক্ষ্য নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মাঠে নামছে আগামী পরশু। মুক্তিযোদ্ধা সংসদ তাদের উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ। মোহামেডান-মুক্তিযোদ্ধা ম্যাচকে এবার আবার মহারণ বলা যেতে পারে। গত বছর তিনেকের শক্তিহীন মুক্তিযোদ্ধা এবার ভালো দল গড়েছে।
এই গ্রুপের অন্য দুই দল ব্রাদার্স ও ফেনী সকার ক্লাব। আগামী পরশু মুখোমুখি হচ্ছে এ দুটি দলও।
গ্রুপ
এ বি
আবাহনী মোহামেডান
শেখ রাসেল মুক্তিযোদ্ধা
রহমতগঞ্জ ব্রাদার্স
শেখ জামাল ফেনী সকার
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রোনালদিনহোর মরিনহো-বন্দনা
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কিউইদের উইলিয়ামসন-শিক্ষা
‘স্পোর্টিং’ হিসেবে বাংলাদেশের দর্শকের সুনাম আছে। প্রতিপক্ষের অর্জনকে স্বাগত জানাতে কুণ্ঠা নেই। কিন্তু দেশপ্রেম বলে কথা। দেশের সিরিজ জয়ের স্বপ্নে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে গেছেন যিনি, তাঁকে কেন অভিনন্দন জানানো! নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়েও তাই তেমন উদ্যাপন করা হলো না উইলিয়ামসনের। ছোট্ট ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনটাও শেষ পর্যন্ত বিস্বাদ হয়ে গেল দল ম্যাচ ও সিরিজ হারায়।
উদ্যাপন করতে পারেননি, তবে নির্ভার হতে পেরেছেন। ২০ বছর বয়সী অলরাউন্ডারকে বলা হচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেটের ভবিষ্যৎ। ঘরোয়া ক্রিকেটে তাঁর দল নর্দার্ন ডিস্ট্রিক্টের কোচ সাবেক টেস্ট অলরাউন্ডার গ্রান্ট ব্যাডবার্ন তাঁকে বলেছেন ‘ভবিষ্যৎ মাইকেল ক্লার্ক।’ সাবেক নিউজিল্যান্ড ওপেনার ও অকল্যান্ড কোচ ম্যাট হর্ন বলেছেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটে একরাশ তাজা বাতাস উইলিয়ামসন।’ তবে এই তাজা বাতাস অনেকটাই হারিয়ে গিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে এসে। গত আগস্টে ডাম্বুলার ত্রিদেশীয় টুর্নামেন্টে অভিষেক। যাঁকে নিয়ে এতে স্বপ্ন নিউজিল্যান্ডের, প্রথম দুই ওয়ানডেতেই কি না তিনি আউট শূন্য রানে!
সন্দেহাতীত প্রতিভাধর বলেই ওই টুর্নামেন্টের পরের দুটি ম্যাচেও সুযোগ পেলেন। তৃতীয় ম্যাচে ব্যাটিং পাননি, চতুর্থ ম্যাচে এসে পেলেন প্রথম আন্তর্জাতিক রান। তবে থেমে গেছেন ১৩ রানেই। নির্বাচকেরা তবু ধৈর্য হারালেন না। তিনি যে লম্বা দৌড়ের ঘোড়া! পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশেও। সফরের শুরুর দিকেই বলেছিলেন, সব ম্যাচই খেলার আশা করছেন। কারণ কন্ডিশনটা তাঁর জন্য উপযোগী, ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনটাও যে ভালো পারেন। সেই সুযোগ এল চতুর্থ ম্যাচে। কী দারুণভাবেই না সুযোগটাকে কাজে লাগালেন!
সিরিজ হারের পর নিজেদের আচরণও অনেকটা বদলে ফেলেছে কিউইরা। কাল নিজেদের নিরাপত্তার ঘেরাটোপে আটকে কঠোর অনুশীলন করলেন দলের সবাই। ম্যাচের আগের দিন এমন পরিশ্রম বিরল ঘটনা। তবে শেষ ম্যাচটা জিততে মরিয়া নিউজিল্যান্ড হয়তো প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না। এমন সিরিয়াস অনুশীলনের মাঝেও একটু ফুরফুরে লাগছিল উইলিয়ামসনকে। কারণটা ব্যাখ্যা করলেন নিজেই, ‘একটু নির্ভার তো লাগছেই। আমাকে যাঁরা সুযোগ দিয়েছেন, বারবার উৎসাহ দিয়ে যাচ্ছেন, তাঁদের আস্থার প্রতিদান দিতে পেরে ভালো লাগছে।’
আগের ম্যাচে উইলিয়ামসনের ইনিংসটা অনেককেই মনে করিয়ে দিয়েছে তাঁর এক পূর্বসূরির কথা। ২০০৩ সালে ভারতের বিপক্ষে মোহালি টেস্টে পায়ে ক্র্যাম্প নিয়েও ১৪৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন ওপেনার মার্ক রিচার্ডসন। কুম্বলে, হরভজনদের সুইপ করতে গিয়ে পায়ের ব্যথায় বারবার রিচার্ডসনের গগনবিদারী চিৎকার ক্রিকেট রূপকথারই অংশ হয়ে গেছে। উইলিয়ামসন ব্যথায় চিৎকার করেননি, তবে ক্র্যাম্প নিয়েও খেলে গেছেন দলের আশাকে সঙ্গী করে। শেষ ওভারের প্রথম দুই বলে ছয় রান নিয়ে দলকে প্রায় অসম্ভব এক জয়ের স্বপ্নও দেখিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত আর পারেননি।
জেতাতে না পারলেও দলকে কিছু একটা ঠিকই দিতে পেরেছেন। আগের ম্যাচ শেষে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি বলেছিলেন, ‘কেন (উইলিয়ামস) আমাদের দেখিয়েছে, এই উইকেটে কীভাবে ব্যাটিং করতে হয়!’ দলের সবচেয়ে জুনিয়র সদস্যের কাছ থেকে পাওয়া শিক্ষাটা আজ হয়তো কাজে লাগাতে চাইবেন ভেট্টোরিরা। তবে সাকিবরাও নিশ্চয়ই বসে থাকবেন না, তাঁদের যে পেয়ে বসেছে জয়ের নেশা!

ফেদেরারের বিরুদ্ধে বেটিংয়ের অভিযোগ
শুধু ফেদেরার নন, ধনকুবের ফ্রস্টমান নাকি একইভাবে টাইগার উডসের কাছ থেকে আগাম তথ্য নিয়ে বাজি ধরতেন গলফে। এভাবে ফর্স্টমান বিস্তর কামিয়েছেন বলে অ্যাগেটের অভিযোগ।
যদিও চীনে খেলতে আসা সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার এই খবর উড়িয়ে দিয়েছেন। ‘আমার নাম ব্যবহার করে এ ধরনের রটনা ছড়ানো হচ্ছে দেখে আমি খুবই হতাশ। আমি এ ধরনের কিছু কখনোই করিনি। ভক্তরা আমার সম্পর্কে ভালো করেই জানেন। লুকোনোর কিছুই নেই। কেউ যদি এ ধরনের খবরের পেছনে সামান্য সত্যতা আছে বলে মনে করে, তাদের প্রতি দুঃখ প্রকাশ করা ছাড়া আমার করার কিছু নেই।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুই বাটের আশা
তবে যতই ঝড় বয়ে যাক, দুই বাটই বুনে চলেছেন আশার জাল। সালমান বাট আশাবাদী, দ্রুতই দলে ফিরবেন তিনি। ইজাজ বাটের আশা, আরও এক মেয়াদের জন্য পিসিবির সভাপতি থেকে যাবেন। কয়েক দিনের মধ্যেই পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করবেন ইজাজ বাট।
পিসিবির গঠনতন্ত্র অনুযায়ী রাষ্ট্রপতিই আবার পিসিবির প্রধান পৃষ্ঠপোষক। বোর্ড সভাপতি নিয়োগ দিয়ে থাকেন তিনিই। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার আগে ২০০৮ সালে পিসিবি সভাপতি হওয়া ইজাজ বাটও তাই আশাবাদী, আরও দুই বছরের জন্য মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।
সাময়িক নিষেধাজ্ঞার কারণে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও নিজেকে অনুশীলনে ব্যস্ত রেখেছেন বাট। প্রতিদিন নিয়ম করে অনুশীলন করছেন এবং আইসিসির নিষেধাজ্ঞা সত্ত্বেও স্বপ্ন দেখছেন আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলার, ‘আমি প্রতিদিনের রুটিনমতো দুই ঘণ্টা করে অনুশীলন করছি। কারণ আমি দলে ফিরে আসার জন্য নিজেকে প্রস্তুত থাকতে চাই।’
স্পট ফিক্সিং কেলেঙ্কারি ক্রিকেট ক্যারিয়ারের ক্ষতি করেছে বলেই জানিয়ে দিলেন বাট। তবে এতে নাকি তাঁর একটা শিক্ষাও হয়েছে! ‘আমার ক্রিকেট ক্যারিয়ারটা ভালোই যাচ্ছিল। আমিও ভালো করছিলাম। এই অভিযোগটা আমার ক্যারিয়ারের ক্ষতি করেছে। কিন্তু এটা আমার জন্য বড় একটা অভিজ্ঞতাও। চারপাশের লোকজনের সঙ্গে আমার যোগাযোগটা কেমন হবে, এটা আমাকে তা ভালো করেই শিখিয়েছে’—বলেছেন বাট।
এদিকে পিসিবিকে দ্রুত শোধরাতে সতর্কবার্তা দিয়েছে আইসিসি। ইমরান খান বলছেন, এটা পাকিস্তানের জন্য লজ্জার। ‘আইসিসি আমাদের সতর্ক করে দিয়েছে এবং আমাদের নোটিশ দিয়েছে। এটা প্রতিটি পাকিস্তানির জন্যই লজ্জার। লজ্জা পাকিস্তানের ক্রিকেটের জন্য। এবং এর কারণ পাকিস্তানে ক্রিকেটের কোনো প্রতিষ্ঠান নেই’—বলেছেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে ইজাজ বাট মামলার ভয়ে সরে এসেছেন, ইসিবির কাছে ক্ষমা চেয়েছেন—বোর্ড সভাপতির এমন আচরণেও সমালোচনা করেছেন ইমরান।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আরও কিছু পাওয়ার ম্যাচ
সিরিজ ৪-০ করা, আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের আট নম্বরে উঠে যাওয়া ছাড়াও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজও অনেক কিছুই চাইছে বাংলাদেশ দল। সংক্ষেপে বলতে পারেন, তারা এবার চাইছে নিজেদের ছাড়িয়ে যেতে।
সিরিজ হেরে যাওয়ার পরও শেষ ম্যাচে এসে প্রতিপক্ষের কাছ থেকে বিন্দুমাত্র ছাড় না পাওয়ার অভিজ্ঞতা অনেকই হয়েছে দলটার। অসহায়ের মতো মেনে নিতে হয়েছে সবলের ‘অত্যাচার’। নিউজিল্যান্ডকে উপলক্ষ করে ক্রিকেটের প্রথম বিশ্বের দেশগুলোকে এবার সেটাই ফিরিয়ে দেওয়ার পালা। শেষ ম্যাচে আজ বাংলাদেশও নিউজিল্যান্ডকে এক রত্তি ছাড় দিতে রাজি নয়। কিউইদের কফিনে শেষ পেরেকটি ঠুকেই বিজয়োল্লাসে মাততে তৈরি সাকিব আল হাসানের দল। অপরদিকে ড্যানিয়েল ভেট্টোরিদের জন্য এ ম্যাচ সান্ত্বনার জয় পাওয়ার চ্যালেঞ্জ। সিরিজ হারলেও বাংলাদেশ থেকে একেবারেই খালি হাতে দেশে ফেরাটা যে খারাপ দেখায়!
জেমি সিডন্স একটু একটু করে প্রত্যাশার সীমানা বাড়িয়ে দিচ্ছেন। বিশ্বকাপের প্রস্তুতি বলে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে এক-আধটা জয় দিয়েই উন্নতির পথে হাঁটাটা ধরে রাখতে চেয়েছিলেন বাংলাদেশ কোচ। এরপর যখন সাকিবরা জেতাই শুরু করলেন, সিরিজ জয়ের স্বপ্ন এঁকে দিলেন তিনি। এখন সিরিজ জয়ও হয়ে যাওয়ার পর কোচ বলছেন, ‘৪-০ চাই।’ এই চাওয়াটা শুধু কিউইদের হোয়াইটওয়াশ করার জন্যই নয়, কোচ প্রমাণ করতে চান, দলের উন্নতির ধার ক্রমেই বাড়ছে।
টানা তিন ম্যাচ জিতলেও এর কোনোটাতেই বাংলাদেশ দল তাদের সেরা খেলা খেলেনি বলে ধারণা সিডন্সের। সেরা খেলা মানে নির্ভুল খেলা, সামর্থ্যের শেষবিন্দু উজাড় করে দিয়ে খেলা। মাইক্রোম্যাক্স ওডিআই কাপ সাকিব-শাহরিয়ারের জ্বলে ওঠা দেখেছে। দেখেছে মোহাম্মদ সোহরাওয়ার্দীর ভালো খেলার সামর্থ্য আর নাঈম-রাজ্জাকদের দুর্দান্ত ফিল্ডিং। কিন্তু জুনায়েদ সিদ্দিক বা রকিবুল হাসানের কাছ থেকে প্রত্যাশা মেটেনি। আড়াই বছর পর ওয়ানডে দলে ফেরা শাহরিয়ারও তো কেবল একটা ইনিংসই খেললেন বলার মতো! পাওয়ার প্লেতে শফিউল ইসলাম-রুবেল হোসেনের কাছ থেকেও আরও ভালো কিছু পাওয়ার প্রত্যাশা আছে। এসব অপূর্ণতা দূর করে দল ভালো ক্রিকেট খেলবে, আজকের ম্যাচে এটাই চাওয়া সিডন্সের, ‘রান করা, উইকেট নেওয়া, ভালো ফিল্ডিং করা—এসবই আমরা চাই। যে তিনটা ম্যাচ হয়ে গেছে সেগুলো নিয়ে কেউই আর ভাবছে না। সবার একটাই চিন্তা, পরের ম্যাচে ভালো খেলতে হবে।’ ভুল শোধরানো আর অতৃপ্তি দূর করার জন্যই হয়তো শেষ ম্যাচেও আগের ম্যাচের দলটাই খেলাবে বাংলাদেশ।
নিউজিল্যান্ড যে এ ম্যাচে সান্ত্বনার জয় চায়, সেটা তাদের দলের মুখপাত্র হয়ে কেউ না বললেও চলছে। আর বলবেন-ই বা কে? দ্বিতীয় হারটার পর থেকেই যে মুখে কলুপ এঁটেছে পুরো দল! কেউ তো কথা বলছেই না, সাংবাদিকেরা ধারেকাছে গেলেও যেন তাঁদের আপত্তি। নিউজিল্যান্ড কথা না বললেও বাংলাদেশ কোচই কাল তাদের পক্ষ থেকে বলে দিতে চেষ্টা করলেন, এ ম্যাচে আসলে কী চাইতে পারে ভেট্টোরির দল। ‘তারা যেন কিছুটা দমেই গেছে। মনে হচ্ছে, খেলা শেষ করে এখন সবাই দেশে ফেরার জন্য উন্মুখ। তবে আমরা আমাদের পা মাটিতেই রাখব এবং খুব ভালো ক্রিকেট খেলব। আশা করি, জয়ের জন্য সেটাই যথেষ্ট এবং তাতে ওদের হোয়াইটওয়াশও করা যাবে।’
কোচ-ক্রিকেটারদের মতো এই স্বপ্ন দেশের ক্রিকেটপ্রেমী মানুষেরও। সিরিজ জয় দেখার পর আজ সরকারি ছুটির দিনে মানুষ হোয়াইটওয়াশ দেখতেও স্টেডিয়ামের দিকে ছুটবে, আশাটা সিরিজ আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী আশরাফ হোসেনের। কিন্তু সেটা যে মধুর এক সমস্যাও! মাঠে দর্শকের ঢল নামুক, বিসিবি সব সময় তাই চেয়ে এলেও বিশ্বকাপের জন্য সংস্কারকাজের মধ্যে অত লোক জায়গা দেওয়ার সামর্থ্য কোথায় গ্যালারির? তার পরও আজকের ম্যাচের জন্য বিক্রীত-অবিক্রীত মিলিয়ে প্রায় ২৫ হাজার টিকিট ছাড়া হচ্ছে বলে জানালেন গাজী আশরাফ। ইতিহাসের সাক্ষী হওয়ার বাসনা তো অনেকেরই থাকে!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অ্যাশেজে বিসিসিআইয়ের ‘শিক্ষাসফর’
বিসিসিআইয়ের আস্থা তৈরির একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজে আমন্ত্রণ জানানো হয়েছে বিসিসিআইয়ের কর্তাব্যক্তিদের। ব্রিসবেনের প্রথম টেস্ট নয়তো অ্যাডিলেডের দ্বিতীয় ম্যাচটি দেখবে ওই প্রতিনিধিদল। সঙ্গে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাতও থাকবেন। লরগাত আশাবাদী, সেখানে ইউডিআরএসের ব্যবহার দেখার পর ভারত আর না করতে পারবে না।
দ্বিতীয় সমস্যাটিরও সমাধান প্রায় করে ফেলেছে আইসিসি। ইউডিআরএস প্রযুক্তি ব্যবহারে যে খরচ সেটি স্পনসরদের কাছ থেকে তোলা হবে। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন নাকি আপাতত রাজিও হয়েছে ইউডিআরএসের স্পনসর হতে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বৃথাই টেলরের নিঃসঙ্গ লড়াই
ইনগ্রামের স্বপ্নপূরণের দিনে জিম্বাবুয়েকে ৬৪ রানে হারিয়েছে তাঁর দেশ দক্ষিণ আফ্রিকা। ইনগ্রামের (১২৬ বলে ১২৪) সঙ্গে হাশিম আমলার (৯৬ বলে ১১০) জোড়া সেঞ্চুরি আর ডেভিড মিলারের ৩১ বলে ৫১ স্বাগতিকদের তুলে দিয়েছিল ৬ উইকেটে ৩৫১ রানের পাহাড়ে। ৬৪ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে ১৩৬ রানের জুটি গড়েন আমলা ও ইনগ্রাম। পঞ্চম উইকেটে দুই তরুণ বাঁহাতি ইনগ্রাম ও মিলার ৭৬ রানের জুটি গড়েছেন মাত্র ৪৬ বলে। শেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৯৬। ৪ উইকেট নিলেও মিঙ্গিরাই মাসাকাদজা রান দিয়েছেন ৮৬।
ব্রেন্ডন টেলরের লড়াই জিম্বাবুয়েকে নিয়ে যেতে পেরেছে ২৮৭ রান পর্যন্ত। ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে পুরো ৫০ ওভার উইকেটে থেকে ১৩৬ বলে ১৪৫ রানের হার না মানা ইনিংস খেলেছেন টেলর। তবে টেলরকে সঙ্গ দিতে পারেননি আর কেউ, দ্বিতীয় সর্বোচ্চ হ্যামিল্টন মাসাকদাজার ৩০। আরেক অভিষিক্ত দক্ষিণ আফ্রিকান হুয়ান থেরন নিয়েছেন ৩ উইকেট। ছয় বছর পর ওয়ানডে খেলতে নেমে বোলিংয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি গ্রান্ট ফ্লাওয়ার, ব্যাটিংয়ে করেছেন ১৩ রান। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ পচেফস্ট্রুমে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মেইঞ্জের স্বপ্ন টুটল হামবুর্গে
নিজেদের মাঠে মেইঞ্জ কাল নেমেছিল বুন্দেসলিগায় একটি নতুন ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে। হামবুর্গের বিপক্ষে জিততে পারলে বুন্দেসলিগার শুরুতে টানা ৮ ম্যাচ জেতা প্রথম দল হয়ে যেত তারা। ছাপিয়ে যেত বায়ার্ন আর কাইজারস্লটার্নের কীর্তি। ১৯৯৫-৯৬ মৌসুমে বায়ার্ন জিতেছিল টানা ৭ ম্যাচ। ২০০১-০২ মৌসুমে কাইজারস্লটার্ন আর এবার মেইঞ্জও গড়েছে সেই একই কীর্তি।
নতুন ইতিহাস গড়ার হাতছানি নিয়ে নেমে ভালোই খেলছিল মেইঞ্জ। তবে ভাগ্য বিড়ম্বনা করেছে তাদের সঙ্গে। দু-দুবার বল পোস্টে না লাগলে ঘরের মাঠে জয় আর নতুন ইতিহাস গড়ার আনন্দে ভাসতে পারত তারা। ভাগ্য যেমন বিড়ম্বনা করেছে, তেমনই সাহায্যও করেছে মেইঞ্জকে। হামবুর্গকেও তো গোলবঞ্চিত করেছে পোস্ট। আবার একটি বল জালে ঢুকলেও সেটি বাতিল করেছেন রেফারি। কিন্তু ৮৯ মিনিটে পাওলো গুয়েরেরোর গোলে হেরে যায় মেইঞ্জ।
এই পরাজয়ে শীর্ষস্থানটিও হারিয়েছে তারা। শীর্ষস্থানটি চলে গেছে পরশু কোলনকে ২-১ গোলে হারানো বরুসিয়া ডর্টমুন্ডের কাছে। ৮ ম্যাচ থেকে দুই দলেরই পয়েন্ট ২১ করে। তবে গোল ব্যবধান এগিয়ে রেখেছে ডর্টমুন্ডকে। বায়ার্ন কাল দাপটের সঙ্গে জিতেও আছে নবম স্থানে। ৮ ম্যাচে ১১ পয়েন্ট তাদের।
এদিকে ইংলিশ প্রিমিয়ার ওয়েস্টব্রমে আটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। হাভিয়ের হার্নান্দেজ ও নানির দুই গোলে ২৫ মিনিটের মধ্যেই ২-০-তে এগিয়ে যায় ম্যানইউ। তবে ৫ মিনিটের মধ্যে (৫০ ও ৫৫ মিনিট) দুই গোল করে ম্যাচে ফেরে ওয়েস্টব্রম। ২ গোলের প্রথমটি এভরার আত্মঘাতী, দ্বিতীয়টি করেছেন শোয়ি। তবে প্রথমে পিছিয়ে পড়েও সামির নাসরি ও চামাকের গোলে বার্মিংহামের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আর্সেনাল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কিউইদের উইলিয়ামসন-শিক্ষা
‘স্পোর্টিং’ হিসেবে বাংলাদেশের দর্শকের সুনাম আছে। প্রতিপক্ষের অর্জনকে স্বাগত জানাতে কুণ্ঠা নেই। কিন্তু দেশপ্রেম বলে কথা। দেশের সিরিজ জয়ের স্বপ্নে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে গেছেন যিনি, তাঁকে কেন অভিনন্দন জানানো! নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়েও তাই তেমন উদ্যাপন করা হলো না উইলিয়ামসনের। ছোট্ট ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনটাও শেষ পর্যন্ত বিস্বাদ হয়ে গেল দল ম্যাচ ও সিরিজ হারায়।
উদ্যাপন করতে পারেননি, তবে নির্ভার হতে পেরেছেন। ২০ বছর বয়সী অলরাউন্ডারকে বলা হচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেটের ভবিষ্যৎ। ঘরোয়া ক্রিকেটে তাঁর দল নর্দার্ন ডিস্ট্রিক্টের কোচ সাবেক টেস্ট অলরাউন্ডার গ্রান্ট ব্যাডবার্ন তাঁকে বলেছেন ‘ভবিষ্যৎ মাইকেল ক্লার্ক।’ সাবেক নিউজিল্যান্ড ওপেনার ও অকল্যান্ড কোচ ম্যাট হর্ন বলেছেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটে একরাশ তাজা বাতাস উইলিয়ামসন।’ তবে এই তাজা বাতাস অনেকটাই হারিয়ে গিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে এসে। গত আগস্টে ডাম্বুলার ত্রিদেশীয় টুর্নামেন্টে অভিষেক। যাঁকে নিয়ে এতে স্বপ্ন নিউজিল্যান্ডের, প্রথম দুই ওয়ানডেতেই কি না তিনি আউট শূন্য রানে!
সন্দেহাতীত প্রতিভাধর বলেই ওই টুর্নামেন্টের পরের দুটি ম্যাচেও সুযোগ পেলেন। তৃতীয় ম্যাচে ব্যাটিং পাননি, চতুর্থ ম্যাচে এসে পেলেন প্রথম আন্তর্জাতিক রান। তবে থেমে গেছেন ১৩ রানেই। নির্বাচকেরা তবু ধৈর্য হারালেন না। তিনি যে লম্বা দৌড়ের ঘোড়া! পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশেও। সফরের শুরুর দিকেই বলেছিলেন, সব ম্যাচই খেলার আশা করছেন। কারণ কন্ডিশনটা তাঁর জন্য উপযোগী, ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনটাও যে ভালো পারেন। সেই সুযোগ এল চতুর্থ ম্যাচে। কী দারুণভাবেই না সুযোগটাকে কাজে লাগালেন!
সিরিজ হারের পর নিজেদের আচরণও অনেকটা বদলে ফেলেছে কিউইরা। কাল নিজেদের নিরাপত্তার ঘেরাটোপে আটকে কঠোর অনুশীলন করলেন দলের সবাই। ম্যাচের আগের দিন এমন পরিশ্রম বিরল ঘটনা। তবে শেষ ম্যাচটা জিততে মরিয়া নিউজিল্যান্ড হয়তো প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না। এমন সিরিয়াস অনুশীলনের মাঝেও একটু ফুরফুরে লাগছিল উইলিয়ামসনকে। কারণটা ব্যাখ্যা করলেন নিজেই, ‘একটু নির্ভার তো লাগছেই। আমাকে যাঁরা সুযোগ দিয়েছেন, বারবার উৎসাহ দিয়ে যাচ্ছেন, তাঁদের আস্থার প্রতিদান দিতে পেরে ভালো লাগছে।’
আগের ম্যাচে উইলিয়ামসনের ইনিংসটা অনেককেই মনে করিয়ে দিয়েছে তাঁর এক পূর্বসূরির কথা। ২০০৩ সালে ভারতের বিপক্ষে মোহালি টেস্টে পায়ে ক্র্যাম্প নিয়েও ১৪৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন ওপেনার মার্ক রিচার্ডসন। কুম্বলে, হরভজনদের সুইপ করতে গিয়ে পায়ের ব্যথায় বারবার রিচার্ডসনের গগনবিদারী চিৎকার ক্রিকেট রূপকথারই অংশ হয়ে গেছে। উইলিয়ামসন ব্যথায় চিৎকার করেননি, তবে ক্র্যাম্প নিয়েও খেলে গেছেন দলের আশাকে সঙ্গী করে। শেষ ওভারের প্রথম দুই বলে ছয় রান নিয়ে দলকে প্রায় অসম্ভব এক জয়ের স্বপ্নও দেখিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত আর পারেননি।
জেতাতে না পারলেও দলকে কিছু একটা ঠিকই দিতে পেরেছেন। আগের ম্যাচ শেষে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি বলেছিলেন, ‘কেন (উইলিয়ামস) আমাদের দেখিয়েছে, এই উইকেটে কীভাবে ব্যাটিং করতে হয়!’ দলের সবচেয়ে জুনিয়র সদস্যের কাছ থেকে পাওয়া শিক্ষাটা আজ হয়তো কাজে লাগাতে চাইবেন ভেট্টোরিরা। তবে সাকিবরাও নিশ্চয়ই বসে থাকবেন না, তাঁদের যে পেয়ে বসেছে জয়ের নেশা!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফেদেরারের বিরুদ্ধে বেটিংয়ের অভিযোগ
শুধু ফেদেরার নন, ধনকুবের ফ্রস্টমান নাকি একইভাবে টাইগার উডসের কাছ থেকে আগাম তথ্য নিয়ে বাজি ধরতেন গলফে। এভাবে ফর্স্টমান বিস্তর কামিয়েছেন বলে অ্যাগেটের অভিযোগ।
যদিও চীনে খেলতে আসা সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার এই খবর উড়িয়ে দিয়েছেন। ‘আমার নাম ব্যবহার করে এ ধরনের রটনা ছড়ানো হচ্ছে দেখে আমি খুবই হতাশ। আমি এ ধরনের কিছু কখনোই করিনি। ভক্তরা আমার সম্পর্কে ভালো করেই জানেন। লুকোনোর কিছুই নেই। কেউ যদি এ ধরনের খবরের পেছনে সামান্য সত্যতা আছে বলে মনে করে, তাদের প্রতি দুঃখ প্রকাশ করা ছাড়া আমার করার কিছু নেই।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আরও কিছু পাওয়ার ম্যাচ
সিরিজ ৪-০ করা, আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের আট নম্বরে উঠে যাওয়া ছাড়াও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজও অনেক কিছুই চাইছে বাংলাদেশ দল। সংক্ষেপে বলতে পারেন, তারা এবার চাইছে নিজেদের ছাড়িয়ে যেতে।
সিরিজ হেরে যাওয়ার পরও শেষ ম্যাচে এসে প্রতিপক্ষের কাছ থেকে বিন্দুমাত্র ছাড় না পাওয়ার অভিজ্ঞতা অনেকই হয়েছে দলটার। অসহায়ের মতো মেনে নিতে হয়েছে সবলের ‘অত্যাচার’। নিউজিল্যান্ডকে উপলক্ষ করে ক্রিকেটের প্রথম বিশ্বের দেশগুলোকে এবার সেটাই ফিরিয়ে দেওয়ার পালা। শেষ ম্যাচে আজ বাংলাদেশও নিউজিল্যান্ডকে এক রত্তি ছাড় দিতে রাজি নয়। কিউইদের কফিনে শেষ পেরেকটি ঠুকেই বিজয়োল্লাসে মাততে তৈরি সাকিব আল হাসানের দল। অপরদিকে ড্যানিয়েল ভেট্টোরিদের জন্য এ ম্যাচ সান্ত্বনার জয় পাওয়ার চ্যালেঞ্জ। সিরিজ হারলেও বাংলাদেশ থেকে একেবারেই খালি হাতে দেশে ফেরাটা যে খারাপ দেখায়!
জেমি সিডন্স একটু একটু করে প্রত্যাশার সীমানা বাড়িয়ে দিচ্ছেন। বিশ্বকাপের প্রস্তুতি বলে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে এক-আধটা জয় দিয়েই উন্নতির পথে হাঁটাটা ধরে রাখতে চেয়েছিলেন বাংলাদেশ কোচ। এরপর যখন সাকিবরা জেতাই শুরু করলেন, সিরিজ জয়ের স্বপ্ন এঁকে দিলেন তিনি। এখন সিরিজ জয়ও হয়ে যাওয়ার পর কোচ বলছেন, ‘৪-০ চাই।’ এই চাওয়াটা শুধু কিউইদের হোয়াইটওয়াশ করার জন্যই নয়, কোচ প্রমাণ করতে চান, দলের উন্নতির ধার ক্রমেই বাড়ছে।
টানা তিন ম্যাচ জিতলেও এর কোনোটাতেই বাংলাদেশ দল তাদের সেরা খেলা খেলেনি বলে ধারণা সিডন্সের। সেরা খেলা মানে নির্ভুল খেলা, সামর্থ্যের শেষবিন্দু উজাড় করে দিয়ে খেলা। মাইক্রোম্যাক্স ওডিআই কাপ সাকিব-শাহরিয়ারের জ্বলে ওঠা দেখেছে। দেখেছে মোহাম্মদ সোহরাওয়ার্দীর ভালো খেলার সামর্থ্য আর নাঈম-রাজ্জাকদের দুর্দান্ত ফিল্ডিং। কিন্তু জুনায়েদ সিদ্দিক বা রকিবুল হাসানের কাছ থেকে প্রত্যাশা মেটেনি। আড়াই বছর পর ওয়ানডে দলে ফেরা শাহরিয়ারও তো কেবল একটা ইনিংসই খেললেন বলার মতো! পাওয়ার প্লেতে শফিউল ইসলাম-রুবেল হোসেনের কাছ থেকেও আরও ভালো কিছু পাওয়ার প্রত্যাশা আছে। এসব অপূর্ণতা দূর করে দল ভালো ক্রিকেট খেলবে, আজকের ম্যাচে এটাই চাওয়া সিডন্সের, ‘রান করা, উইকেট নেওয়া, ভালো ফিল্ডিং করা—এসবই আমরা চাই। যে তিনটা ম্যাচ হয়ে গেছে সেগুলো নিয়ে কেউই আর ভাবছে না। সবার একটাই চিন্তা, পরের ম্যাচে ভালো খেলতে হবে।’ ভুল শোধরানো আর অতৃপ্তি দূর করার জন্যই হয়তো শেষ ম্যাচেও আগের ম্যাচের দলটাই খেলাবে বাংলাদেশ।
নিউজিল্যান্ড যে এ ম্যাচে সান্ত্বনার জয় চায়, সেটা তাদের দলের মুখপাত্র হয়ে কেউ না বললেও চলছে। আর বলবেন-ই বা কে? দ্বিতীয় হারটার পর থেকেই যে মুখে কলুপ এঁটেছে পুরো দল! কেউ তো কথা বলছেই না, সাংবাদিকেরা ধারেকাছে গেলেও যেন তাঁদের আপত্তি। নিউজিল্যান্ড কথা না বললেও বাংলাদেশ কোচই কাল তাদের পক্ষ থেকে বলে দিতে চেষ্টা করলেন, এ ম্যাচে আসলে কী চাইতে পারে ভেট্টোরির দল। ‘তারা যেন কিছুটা দমেই গেছে। মনে হচ্ছে, খেলা শেষ করে এখন সবাই দেশে ফেরার জন্য উন্মুখ। তবে আমরা আমাদের পা মাটিতেই রাখব এবং খুব ভালো ক্রিকেট খেলব। আশা করি, জয়ের জন্য সেটাই যথেষ্ট এবং তাতে ওদের হোয়াইটওয়াশও করা যাবে।’
কোচ-ক্রিকেটারদের মতো এই স্বপ্ন দেশের ক্রিকেটপ্রেমী মানুষেরও। সিরিজ জয় দেখার পর আজ সরকারি ছুটির দিনে মানুষ হোয়াইটওয়াশ দেখতেও স্টেডিয়ামের দিকে ছুটবে, আশাটা সিরিজ আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী আশরাফ হোসেনের। কিন্তু সেটা যে মধুর এক সমস্যাও! মাঠে দর্শকের ঢল নামুক, বিসিবি সব সময় তাই চেয়ে এলেও বিশ্বকাপের জন্য সংস্কারকাজের মধ্যে অত লোক জায়গা দেওয়ার সামর্থ্য কোথায় গ্যালারির? তার পরও আজকের ম্যাচের জন্য বিক্রীত-অবিক্রীত মিলিয়ে প্রায় ২৫ হাজার টিকিট ছাড়া হচ্ছে বলে জানালেন গাজী আশরাফ। ইতিহাসের সাক্ষী হওয়ার বাসনা তো অনেকেরই থাকে
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কবিতা- 'সেরগেই এসেনিন বলছে' by আবদুল মান্নান সৈয়দ
আমার সঙ্গে আরেক কবি - গাধাও বলতে পারো -
গলায় ঝোলানো গিটার,
খামোখাই,
বাজাতে-টাজাতে পারে না।
ম্যাকসিম গোর্কি।
চেহারা ভাঙাচোরা হলে কী হবে,
চোখ দুটিতে তাঁর যেন ছুরির ঝলক,
সেই চোখ সব-কিছুর অন্তস্তলে ঢুকে যায়।
আমার দিকে তাকিয়ে গোর্কি,
চোখে স্নেহ ঝরে পড়ছে,
বললেন, ‘এসেনিন, কবিতা লিখছ তো?’
আমি পাশের গাধা-কবিটার সঙ্গে
তাঁর পরিচয় করিয়ে দিলাম।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কবিতা-মোহাম্মদ রফিক এর কপিলা থেকে ও অঙ্গীকার
বহু আগে
পঞ্চাশের মন্বন্তর, ডোম্বি বাড়ন্ত আহার

বাবুদের আনাগোনা
এমন শরীল একহারা
নরম কাদায় চ্যাং
বন্ধকী দিছিস বাজু
এই বাজী
বিয়ের রাতের থনে
জউনার উচাটন সোতে
নাও দিয়ে পারাপার
পারানির কড়ি
চোলাইয়ের
স্বাদে
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কবিতা- 'সেতু' by বায়েজীদ মাহবুব
সেতু সরলরেখা। তাকে সরল রাখা পুরকৌশল। সেতু সরলরৈখিক
সর্বদা। সেতু কুটিল নয়, লাগসই প্রয়োগহেতু। আহা
সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই
যোগাযোগে গোলযোগ। কেননা তোমার জানা,
সেতুর ছাউনি নাই। তোমার আমার তাই
যোগাযোগে তালগোল। কেননা…
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কবিতা- 'রেঙ্গুন সনেটগুচ্ছ : গৌতমই সর্বহারাদের ঘরামি' by চয়ন খায়রুল হাবিব
নীল আশ্বস্ত হয় শুধুমাত্র অন্যান্য নীলে
নীল বদলে যায় আকাশ্চুম্বী বিদ্যুতের নীল
কাতর নীল পূর্ণিমা হেঁটে যায়
বাংলার রাজকীয় বাঘের থাবায়
ক্ষিপ্ত বৈশাখের বিক্ষিপ্ত মহামল্লারে
নীলে নীলে নীল নীলপাহাড়ি মূর্ছনায়
আমার দেহঘড়ির চোদ্দতলায় চোদ্দ নীলের জালা
শিশু ণিল সবসময় ঘুমোচ্ছে
নৌনীল ভালোবাসে সাগরে ডুবসাঁতার
তাহলে কোন ণিল সবচেয়ে সত্যিকারের নীল
এর উত্তরে নীল রানার বয়ে আনে
মহানীল পদ্মসূত্রের শ্লোক
যখন শেষবারের মতন থামে নীল হৃতস্পন্দন
যখন ধনুর জাতক চিৎকার করে ওঠে : নির্বাণ নীল
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রবন্ধ- ‘পারস্যে’: মধ্যপ্রাচ্য ও পশ্চিমা সাম্রাজ্যবাদ বিষয়ে রবীন্দ্রনাথের ভাবনা' by অদিতি ফাল্গুনী

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রবন্ধ- 'গণশিক্ষায় কেসস্টাডি ‘হৈমন্তি’র অপুরুষ বনাম ‘সমাপ্তি’র পুরুষ' by এস এম রেজাউল করিম

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রবন্ধ- 'রবীন্দ্রজন্মের দেড়শ বছর গায়ক রবীন্দ্রনাথ' by করুণাময় গোস্বামী
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রবন্ধ- 'রবীন্দ্রজন্মের দেড়শ বছর “একজন তৃতীয় সারির কবি”: রবীন্দ্রকবিতার বোর্হেসকৃত মূল্যায়ন' by রাজু আলাউদ্দিন

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রবন্ধ- 'জাতীয় কবিতা উৎসব ২০০৯-এ পঠিত প্রবন্ধ সাম্রাজ্যবাদের যুগে দুই বিশ্বের কবিতা' by সলিমুল্লাহ খান
যে ভাবধারায় আপনার স্বার্থ নাই সেই ভাবধারার সম্মুখে আপনিও যখন নতি স্বীকার করেন তখন বলিতে হইবে সেই ভাবধারার আধিপত্য কায়েম হইয়াছে। সাম্রাজ্যবাদের সাংস্কৃতিক প্রকাশ এমনই।
—একবাল আহমদ (২০০৬/ক: ২৩১)

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রবন্ধ- 'কাজী নজরুল:রবীন্দ্রনাথ ও জীবনানন্দের পারস্পরিকতায়' by আবদুল মান্নান সৈয়দ
কোথায় তোমার চিঠি? এদিকে তোমার বান্ধবীর চিঠির তোড়ে আমি তো প্রায় ভেসেই যাচ্ছি। রবীন্দ্রনাথকে চিঠি লেখায় না-হারিয়ে ছাড়বে না মনে হচ্ছে। আমিও ছাড়বার পাত্র নই। তুমি জানো কিনা জানি না, রবীন্দ্রনাথ এন্ডরুজ সাহেবকে একবার সাহেব মহোদয় বিদেশ থেকে ফিরলে একতাড়া চিঠি তাঁর হাতে অর্পণ করেন। আমিও সেই আদর্শে তোমার উদ্দেশে এই চিঠি লেখা শুরু করলাম। রবীন্দ্রনাথের মতো অবসর নেই তো আমার—ফলে একগোছা পত্র রচনা করতে একটু সময় নেবে হয়তো। কিন্তু রবীন্দ্রাদর্শ ভুলছি না। বলতে পারো, এই চিঠি তার শুভসূচনা।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
October
(964)
-
▼
Oct 18
(51)
- কবিতা- 'উৎসর্গ' by অসীম সাহা
- তিনটি কবিতা' by বদরে মুনীর
- আমার কোনো শত্রু নেই - লিউ সিয়াওবো
- বন্দরের অচলাবস্থা নিরসন হওয়ায় বিকেএমইএ সন্তুষ্ট
- সংখ্যার চমক!
- বাড়ি ফিরেছেন চিলির খনিশ্রমিকেরা
- ফ্রান্সে পেনশন সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ধর্মঘট ...
- কল সেন্টারগুলো থেকে কৃষিতথ্য সরবরাহের নীতিমালা তৈর...
- সু চিকে মুক্তি না দেওয়ায় বান কি মুনের উদ্বেগ
- কাবাডি লিগ
- চীনে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে: যুক্তরাষ্ট্র
- রোনালদিনহোর মরিনহো-বন্দনা
- ব্রাদার্সের ফুটবল কমিটি
- অযোধ্যা মামলার রায়ের বিরুদ্ধে আবেদনের সিদ্ধান্ত
- মুম্বাই হামলা সম্পর্কে আগেই হুঁশিয়ারি পেয়েছিল এফবিআই
- দুই বাটের আশা
- কাশ্মীরের সব এলাকা থেকে কারফিউ প্রত্যাহার
- স্নাইডার থাকতে চান, তবে...
- ফ্রান্সে পেনশন সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ধর্মঘট ...
- বাড়ি ফিরেছেন চিলির খনিশ্রমিকেরা
- অ্যাশেজে বিসিসিআইয়ের ‘শিক্ষাসফর
- বৃথাই টেলরের নিঃসঙ্গ লড়াই
- কোর্ট মার্শালের মুখোমুখি হচ্ছেন মার্কিন সেনা
- ইরাক যুদ্ধে ৭৭ হাজার প্রাণহানি
- মেইঞ্জের স্বপ্ন টুটল হামবুর্গে
- দক্ষিণ কোরিয়ার নৌ-মহড়া যুদ্ধ ঘোষণার শামিল
- ৪-০-এর দিন
- মধ্যবর্তী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সরগরম
- জাতিসংঘের অস্থায়ী সদস্য হতে চেষ্টা চালাবে পাকিস্তান
- এক গ্রুপে ‘তিন ভাই’
- রোনালদিনহোর মরিনহো-বন্দনা
- কিউইদের উইলিয়ামসন-শিক্ষা
- ফেদেরারের বিরুদ্ধে বেটিংয়ের অভিযোগ
- দুই বাটের আশা
- আরও কিছু পাওয়ার ম্যাচ
- অ্যাশেজে বিসিসিআইয়ের ‘শিক্ষাসফর’
- বৃথাই টেলরের নিঃসঙ্গ লড়াই
- মেইঞ্জের স্বপ্ন টুটল হামবুর্গে
- কিউইদের উইলিয়ামসন-শিক্ষা
- ফেদেরারের বিরুদ্ধে বেটিংয়ের অভিযোগ
- আরও কিছু পাওয়ার ম্যাচ
- কবিতা- 'সেরগেই এসেনিন বলছে' by আবদুল মান্নান সৈয়দ
- কবিতা-মোহাম্মদ রফিক এর কপিলা থেকে ও অঙ্গীকার
- কবিতা- 'সেতু' by বায়েজীদ মাহবুব
- কবিতা- 'রেঙ্গুন সনেটগুচ্ছ : গৌতমই সর্বহারাদের ঘরাম...
- প্রবন্ধ- ‘পারস্যে’: মধ্যপ্রাচ্য ও পশ্চিমা সাম্রাজ্...
- প্রবন্ধ- 'গণশিক্ষায় কেসস্টাডি ‘হৈমন্তি’র অপুরুষ বন...
- প্রবন্ধ- 'রবীন্দ্রজন্মের দেড়শ বছর গায়ক রবীন্দ্রনাথ...
- প্রবন্ধ- 'রবীন্দ্রজন্মের দেড়শ বছর “একজন তৃতীয় সারি...
- প্রবন্ধ- 'জাতীয় কবিতা উৎসব ২০০৯-এ পঠিত প্রবন্ধ সাম...
- প্রবন্ধ- 'কাজী নজরুল:রবীন্দ্রনাথ ও জীবনানন্দের পার...
-
▼
Oct 18
(51)
-
▼
October
(964)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...