Monday, June 18, 2018
ইসলামি ও রাষ্ট্রীয় আইনের সমন্বয় চায় গ্রিস

ঘটনার শুরু এটি উইল থেকে। গ্রিসের চাতিজে মোল্লা স্যালির স্বামী মারা যাওয়ার আগে প্রায় ১০ লাখ ডলারের সম্পত্তি স্ত্রীর নামে উইল করে দিয়ে গিয়েছিলেন। এ ঘটনা প্রায় এক দশক আগের। প্রথম দিকে স্যালি তার স্বামীর উইল করা সব সম্পত্তির উত্তরাধিকার হওয়ার কথা ভাবলেও, বাদ সাধে তার স্বামীর বোনরা। আদালতে তারা এই মর্মে আবেদন করেন: মৃত ব্যক্তি মুসলমান সম্প্রদায়ের সদস্য ছিলেন। তারাও মুসলমান সম্প্রদায়ের সদস্য। ইসলামি আইন অনুযায়ী মৃত ব্যক্তির সম্পত্তির ভাগ তার বোনদেরও পাওয়ার কথা। সুতরাং স্যালি সব সম্পত্তি একা পেতে পারেন না। মামলাটি উত্থাপনের পর নিম্ন আদালত গ্রিসের রাষ্ট্রীয় আইন অনুযায়ী স্যালির পক্ষে রায় দিয়েছিল। কিন্তু পরবর্তীতে গ্রিসের সর্বোচ্চ আদালতে রায়ের ফল উল্টে যায়। সুপ্রিম কোর্টের বক্তব্য, ওই উইলের বৈধতা নেই, ইসলামিক আইনেই সম্পত্তির বণ্টন করতে হবে। আদালত স্যালিকে স্থানীয় ধর্মীয় নেতাদের মধ্যস্থতায় সম্পত্তির বিবাদ মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছে।
এদিকে বিধবা মোল্লা স্যালি জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের আইন অনুযায়ী ইসলামি আইনে যদি সম্পত্তির বণ্টন করতে হয় তাহলে উইলের মাধ্যমে স্বামীর কাছ থেকে পাওয়া তিন চতুর্থাংশ সম্পত্তিই তাকে দিয়ে দিতে হবে। সংক্ষুব্ধ স্যালি ‘ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে’ ধর্ণা দিয়েছেন। তার ভাষ্য, ইসলামি আইনের কারণে তার অধিকার খর্ব হয়েছে। তার আইনজীবী সাংবাদিকদের বলেছেন, মুসলমান হওয়ায় তার জন্য ইসলামি আইনকে প্রযুক্ত করা হচ্ছে। যেহেতু তিনি সংখ্যালঘু, সেহেতু তাকে সংখ্যালঘু বিচারকের (মুফতি) কাছে যেতে বলা হচ্ছে। সেটা কোনও সুবিধা নয়, বরং অসুবিধা। তার মক্কেল স্যালি ‘একাধিক দিক দিয়ে বঞ্চনার শিকার।’ আইনজীবী কিসতাকিসের মতে ‘নারী হওয়ায় তাকে সম্পত্তি হারাতে হচ্ছে। তিনি যদি বিধবা না হয়ে বিপত্নীক হতেন তাহলে তাকে কোনও সম্পত্তি হারাতে হতো না।’ ‘ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে’ আগামী মাসে মোল্লা স্যালির মামলার শুনানি হওয়ার কথা।
আল জাজিরা লিখেছে, গত জানুয়ারিতে গ্রিস সরকার একটি আইন পাস করেছে। যাতে বলা হয়েছে বিয়ে, বিবাহবিচ্ছেদ, ভরনপোষণ, সন্তানের আইনানুগ অভিভাবকত্ব, উত্তরাধিকারসহ অন্যান্য কিছু বিষয়ে নাগরিকরা গ্রিসের রাষ্ট্রীয় আইনে বিচার পাবে। বিবাদমান পক্ষগুলো যদি ইসলামি আইনে মামলার ফয়সালা করতে রাজি হয় তাহলেই ইসলামি আইন কার্যকর হবে। বিবাদমান কোনও এক পক্ষ রাষ্ট্রীয় আইনে বিচার চাইলে, সেটাই প্রথম পচ্ছন্দ হিসেবে গ্রহণ করতে হবে।
গত ৪ দশক ধরে গ্রিসের মুফতিরা রাষ্ট্রীয় আইনেই সম্পত্তি বণ্টনের কাজ করে আসছেন। তবে মুফতি হলেও সম্পত্তির মালিকের ইচ্ছানুযায়ী মূলত রাষ্ট্রীয় আইনেই সেটা হয়ে আসছিল। তার কারণ গ্রিসের থ্রাস অঞ্চলের মুসলমানরা মূলত রাষ্ট্রীয় আইনই পছন্দ করে। অন্যদিকে আবার গ্রিসের আদালতে ইসলামি আইনে সম্পত্তি বণ্টনের রীতি শুরু হয়েছে, যার কারণ রাষ্ট্রীয় আইনেই সংখ্যালঘুদের জন্য তাদের ধর্ম অনুযায়ী বিচার করার কথা বলা হয়েছিল। গ্রিসের শিক্ষা মন্ত্রণালয়ের ধর্মবিষয়ক সাধারণ সম্পাদক মন্তব্য করেছেন, ‘গ্রিসের মুসলমানদের ৯৯ থেকে ১০০ শতাংশই সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে ইসলামি আইনের বদলে গ্রিসের রাষ্ট্রীয় আইনকেই বেশি পছন্দ করেন। এমন কি তারা যা করাতে চান তা মুফতিদের দিয়ে করিয়ে নেওয়ার পথও তারা বের করে ফেলেছেন।’
আল জাজিরা লিখেছে, যে কারণে গ্রিসের মুসলমানরা ইসলামি আইন থেকে সরে গিয়ে রাষ্ট্রীয় আইনে উত্তরাধিকার নির্ধারণে আগ্রহী হয়েছেন তা হলো, ইসলামি আইনে পুরুষদের সম্পত্তিতে বেশি দেওয়া হয়েছে; নারীদের চেয়ে দ্বিগুণ। তাছাড়া ইসলামি আইনে মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারদের মধ্যে ভাই-বোন ছাড়াও বাবা-মাকে অন্তর্ভুক্ত করা হয়। ইলহাম আহমেতের মতে, আরও একটি সমস্যা হচ্ছে, ইসলামি আইন উইলকে স্বীকৃতি দেয় না। আর সেজন্য মোল্লা স্যালির সমস্যাটি দেখা দিয়েছে। স্যালি রোদোপির বাসিন্দা। সেখানকার তিন জন সংসদ সদস্যের একজন ইলহাম আহমেত। জানুয়ারিতে হওয়া নতুন আইন নিয়ে আহমেত উচ্ছ্বসিত। কারণ তাতে মুসলমানদের করা উইলগুলো আইনত প্রাধান্য পাবে। কিন্তু সমস্যা হচ্ছে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত করা উইলগুলো এই আইনের সুরক্ষা পাবে না। আবার নতুন আইন নিয়ে আহমেতের একটি আশঙ্কাও রয়েছে—সেটা দেনমোহর নিয়ে। ইসলামি আইনের বাধ্যবাধকতা না থাকলে দেনমহর পরিশোধের মামলায় স্ত্রীর পাওনা অনিশ্চিত হয়ে যেতে পারে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তালেবান ও আফগান বাহিনীর ঐক্যবদ্ধ ঈদ উদযাপন, জনমনে উচ্ছ্বাস

গত ৭ জুন (বৃহস্পতিবার) আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি আগামী ২০ জুন পর্যন্ত তালেবানের সঙ্গে অস্ত্রবিরতি কার্যকরের ঘোষণা দেন। দুই দিন পর ৯ জুন (শনিবার) তালেবানের পক্ষ থেকে জানানো হয়, ঈদের ছুটির দিনগুলোতে (৩ দিন) তারা তাদের কার্যক্রম বন্ধ রাখবে। অস্ত্রবিরতি চলাকালে সেনাবাহিনী ও তালেবান যোদ্ধাদের ঐক্যবদ্ধ ঈদ উদযাপনের বেশ কিছু ভিডিও ও ছবি প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সেই স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে দুই বাহিনীর সদস্যদের কোলাকুলির খবর দিয়েছে। বিভিন্ন শহরে জনতা চিৎকার করে ও শিস দিয়ে আফগান যোদ্ধাদের স্বাগত জানিয়েছে বলে জানিয়েছে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। জালালাবাদে তারা ফল ও মিষ্টি দিয়ে তালেবান যোদ্ধাদের বরণ করে নিয়েছে।
কুন্দুজের বাসিন্দা মোহাম্মদ আমির বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি দেখলাম তালেবান এবং পুলিশ পাশপাশি দাঁড়িয়ে সেলফি তুলছে।” অন্য একজন বলেন, “এটা সবচেয়ে শান্তিপূর্ণ ঈদ। এই প্রথম আমরা নিরাপদ বোধ করছি। এ আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।” রাজধানী কাবুলে স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইস বারমাকের সঙ্গে তালেবান নেতাদের সাক্ষাতের ছবিও প্রকাশ পেয়েছে।
সিএনএন আফগান নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, মাত্র কয়েকদিন আগেও যুদ্ধরত তালেবানরা শনিবার কাবুলের নিরাপত্তা চেকপোস্টগুলোতে নিজেদের অস্ত্র জমা দিয়ে শহরে ঢোকেন। একজন স্বাধীন সংবাদকর্মীর বরাতে তারা জানায়, তালেবান যোদ্ধাদের সঙ্গে আফগান সেনারা কোলাকুলি করছে এমন দৃশ্য দেখে আফগান জনতার ভেতরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এমন দৃশ্য শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না।রাজধানীর বাইরে দেশটির অন্যান্য শহরের আফগান সেনারাও তালেবানদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করার ছবি ও ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ফেসবুক ও টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
এদিকে দেশটির পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে লিফলেট বিতরণ করেছে তালেবান সদস্যরা এবং সেখানকার লোকজনও এই বিদ্রোহী যোদ্ধাদের সাহসিকতার প্রশংসা করে। বৃহস্পতিবার রাতে হেরাতের রাস্তায় তরুণরা ‘যুদ্ধবিরতি! যুদ্ধবিরতি!’ বলে নাচানাচি করে। হেরাতে অবস্থানরত ইজ্জতুল্লাহ নামের এক তালেবান সদস্য বলেন, জনগণ কীভাবে এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে তা আমরা দেখেছি। তাই ঈদের পর এটা বাড়ানো যায় কিনা তা নিয়ে আমাদের নেতারা আলোচনা করবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিশ্বকাপে রাশিয়ান যুবতীদের জন্য সেক্স নিষিদ্ধ নয়

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
উল্লাসে মেক্সিকোতে ভূমিকম্প

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কাশ্মিরে আবারও সামরিক অভিযান শুরুর ঘোষণা ভারতের

কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামীকিকরণ হয়েছে। এখন সেখানকার বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদীন সবথেকে সক্রিয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে। কাশ্মির প্রশ্নে সমগ্র ভারতীয় স্টাবলিশমেন্টের দৃষ্টিভঙ্গিতেই সেখানকার সমস্যাকে ‘বিচ্ছিন্নতা আর জঙ্গিবাদের’ সমস্যা আকারে দেখা হয়ে থাকে। কাশ্মিরের বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান চালিয়ে থাকে ভারতীয় বাহিনী। তবে রমজান উপলক্ষে এক মাসের অস্ত্রবিরতি ঘোষণা করেছিল তারা। রমজান শেষ হওয়ার পর আবারও অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছে ভারত সরকার।
রবিবার (১৭ জুন) টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু হতে যাচ্ছে। নিরাপত্তা বাহিনী অস্ত্রবিরতি পালন করলেও জঙ্গিরা অনবরত বেসামরিক লোকজন ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়ে গেছে। এতে হতাহত হয়েছে মানুষ।’
পুলিশের দাবি, গত ৩০ দিনে ছয় বেসামরিক, ৯ নিরাপত্তাকর্মী ও ২০ জনেরও বেশি বিদ্রোহী নিহত হয়েছে। তাদের বেশিরভাগই লাইন অব কন্ট্রোলের কাছে মারা গেছে। এ সহিংসতা চলার মধ্যে প্রখ্যাত সাংবাদিক সুজাত বুখারীকে রহস্যজনকভাবে হত্যা করা হয়।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্য বিজেপি’র (ভারতীয় জনতা পার্টি) মুখ্য মুখপাত্র সুনীল শেঠী বলেন, ‘আমরা আশা করেছিলাম জঙ্গি ও পাকিস্তানের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাবে। আমাদের বন্দুক বন্ধ ছিল, কিন্তু জঙ্গিরা প্রতিদিন হামলা চালিয়ে গেছে। অস্ত্রবিরতি অর্থহীন হয়ে পড়েছিল। সরকারের পক্ষে অস্ত্রবিরতি অব্যাহত রাখা কঠিন হয়ে পড়ে। রাস্তায় এতো রক্তপাতের পরও আমরা তা চালিয়ে যেতে পারি না।’
উল্লেখ্য, বিশ্বের সবথেকে সামরিকায়িত অঞ্চলগুলোর একটি কাশ্মির। জননিরাপত্তা আইনের নামে সেখানে ভারতীয় সেনাবাহিনী ধারাবাহিক আটক-গ্রেফতার অভিযান পরিচালনা করে। ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০১৫ সালের এক পরিসংখ্যান থেকে জানা যায়, ১৯৯১ সাল থেকে তখন পর্যন্ত এই আইনের আওতায় ৮ হাজার থেকে ২০ হাজারের মতো মানুষকে আটক করা হয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভিডিও ক্লিপ নিয়ে সরগরম বৃটেন

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আসছে মানুষ, যাচ্ছে মানুষ

কমলাপুর স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন কয়েকশ’ যাত্রী। তাদের সবাই ঢাকা ছেড়ে যাওয়ার অপেক্ষায়। অন্যদিকে, ঢাকার বাইরে থেকে আসা ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় না থাকলেও আসছে প্রচুর যাত্রী। ফিরে আসা যাত্রীদের বেশির ভাগই চাকরিজীবী ও শিক্ষার্থী। তেমনই একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমেশ কুমারের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছুটি আর মাত্র একদিন আছে। তাই আগেই চলে এসেছেন তিনি। এই একটাদিন ঢাকায় বন্ধুবান্ধবের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
চাকরির টানে ঈদের ছুটি শেষ করে ফিরে এসেছেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা হাফিজুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি ব্যাংকের অফিস শুরু হয়ে গেছে। না আসলে তো চাকরি থাকবে না। তাই চলে আসা। ঈদের ছুটি আরও কয়েকদিন হলে ভালো হতো।’
এদিকে, ঈদের ছুটি কাটাতে বাড়ি যাচ্ছেন একটি বেসরকারি কোম্পানির নিরাপত্তা কর্মী অমল রায়। তিনি বলেন, ‘ঈদের আগের দিন থেকে গতকাল (রবিবার) পর্যন্ত ডিউটি করেছি। এবার ছুটি পাইলাম। অনেক দিন পর বাড়ি যাইতেছি।’
কমলাপুরের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন খান জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের জন্য শুধু ঢাকা থেকে পাঁচটি বিশেষ ট্রেন রয়েছে। সারাদিনে ৬৯টি ট্রেন কমলাপুর স্টেশন থেকে চলাচল করে। এছাড়া, যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিশ্বকাপ দেখতে চাকরি ছাড়ছে কলম্বিয়ানরা

তবে বিশ্বকাপ দেখতে এমন আত্মত্যাগ কলম্বিয়ানদের মধ্যে বিরল নয়। হুয়ান এস্তেবান গার্সিয়া পেশায় একজন প্রকৌশলী। বিশ্বকাপ সফরের খরচ মেটাতে তিনি ঋণ নিয়েছেন। ক্রেডিট কার্ডও নিয়েছেন। তিনি বলেন, ‘ক্রেডিট কার্ড ছাড়া ভিসা ও ভ্রমণের সব খরচ জোগাতে পারতাম না। তবে এটি একেবারে বিফলে যাবে না।’ এস্তেবান গার্সিয়া এবারই প্রথম নিজ দেশের বাইরের কোনো দেশে গেছেন।
তারা চার বন্ধু ইউরোপ হয়ে ভ্রমণ করছেন। বিভিন্ন দেশে থামতে হচ্ছে তাদেরকে। পুরো সফরের আয়োজন অবশ্য ফিলিপ গার্সিয়ার। তার ভাষ্য, ‘এই সফরের পরিকল্পনা করতে কয়েক মাস লেগেছে। তবে সফরটা হলো মোট ৫ সপ্তাহের। রাশিয়ার সঙ্গে আমাদের যে দূরত্ব, তাকে অনেকটা মজার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আমরা।’ ফিলিপ গার্সিয়ার হিসাব করে দেখেছেন, তাদের প্রত্যেকের ৩ হাজার ডলারেরও বেশি খরচ হয়েছে। অথচ, একজন কলম্বিয়ানের মাসিক বেতন হলো গড়ে ২৯১ ডলার।
চতুর্থ বন্ধু হুয়ান জোস মোগিও পেশায় একজন গ্রাফিক ডিজাইনার। তিনিও বিশ্বকাপ নিজ চোখে দেখতে চাকরি ছেড়ে এসেছেন। তার কাছে এই সফর অনেকটা জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হওয়ার মতো। তিনি বলেন, ‘ফুটবল হলো এমন একটা বিষয় যা প্রত্যেক কলম্বিয়ানের কাছে অভিন্ন। সেই ছোটবেলা থেকেই। প্রত্যেক রোববার পুরো দেশ ফুটবল খেলা দেখে।’
মোগিও বলেন, ‘কলম্বিয়ায় ফুটবল যেন ধর্মের মতন। এটিই একমাত্র জিনিস যেটি সবাইকে একত্রিত করে। আমার নিজ দলকে রাশিয়ায় খেলতে দেখবো, সেটি হবে আমার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্তগুলোর একটি।’
তবে শক্তিমত্তা বিবেচনায় বিশ্বকাপের বাছাইপর্বে নামের প্রতি সুবিচার করতে পারেনি কলম্বিয়া। অক্টোবরে পেরুর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি। ফলে অনেক কষ্টেই বাছাইপর্ব অতিক্রম করতে পেরেছে কলম্বিয়া। তারপরও কলম্বিয়ার ভক্তরা নিজ দল নিয়ে অনেক উচ্ছ্বসিত।
উত্তরাঞ্চলীয় শহর বোগোটার সড়কগুলোর প্রায় প্রত্যেক কোণে দলের স্টিকারের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ৫ ডলার ব্যায়ে আপনি এক প্যাকেট স্টিকার কিনতে পারবেন। এক বিক্রেতা বলেন, ‘খেলা যখন শুরু হবে, আমরাও ব্যস্ত হতে শুরু করবো। এখন প্রতিদিন ১০-১৫টা বক্স বিক্রি করছি। খেলা শুরু হলে ২০টা করে বেচবো।’ প্রতি বক্সে ৫০ প্যাকেট স্টিকার থাকে। অর্থাৎ এই একজন বিক্রেতাই প্রতিদিন ১ হাজার প্যাকেট বিক্রির প্রত্যাশা করছেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিলের একটি স্টিকার কারখানা পুরো লাতিন আমেরিকায় প্রতিদিন ৯০ লাখ স্টিকার যোগান দিয়েছে।
বোগোতার আরেক বিক্রেতা বলেন, তার পরিবার গত ৩টি টুর্নামেন্টে স্টিকার বিক্রি করেছে। তার ভাষ্য, ‘এটাই শহরের সেরা ব্যবসা। ফুটবল ও দলের স্টিকারের জন্য লোকজন পাগল হয়ে যায়। আমরা প্রতিদিন প্রায় ২০ বক্স স্টিকার বেচি।’
রাজধানী শহরের রাস্তায় রাস্তায় দলের জার্সি গায়ে লোকজন হাটাহাটি করছে। বার কিংবা রেস্তোরাঁর সামনে উড়ছে দেশের তেরঙ্গা পতাকা। বোগোতার লাইবারটিক্স বারের মালিক ক্রিস বলেন, ‘আমি আমার পানশালায় টিভি লাগাবো। আমরা কিন্তু স্পোর্টস বার নই। তবে বিশ্বকাপে টিভি চালু থাকতেই হবে।’
আগেরবার প্রতিবেশী ব্রাজিলে বিশ্বকাপ হওয়ায় সময় নিয়ে সমস্যা হয়নি। কিন্তু এবার স্থানীয় সময় সকাল ৭টা ও দুপুর ১টায় খেলা হবে। কিন্তু স্থানীয়রা বলছেন, এতে তাদের সমস্যাই হবে না। এক ভক্ত বললেন, ‘বরং আমরা পুরো দিনজুড়ে পার্টি করতে পারবো।’
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্থায়ী বসবাসের অনুমোদন প্রশ্নে বাংলাদেশিদের পক্ষে লড়ছেন ব্রিটিশ এমপিরা by অদিতি খান্না

লেবার পার্টির সংসদ সদস্য লিন ব্রাউন তার পূর্ব লন্ডনে অবস্থিত নির্বাচনি আসনের পক্ষে বক্তব্য রাখেন। ‘তুচ্ছ কারণবশত’ স্থায়ী বসবাসের আবেদন নাকচ করে দেওয়ার যে প্রবণতা যুক্তরাজ্যে দেখা দিয়েছে তার ভুক্তভোগী সাদেক লিন ব্রাউনের নির্বাচনি এলাকার বাসিন্দা। স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের জন্য যে আবেদন সাদেক করেছিলেন তা বাতিল করে দেওয়া হয়েছে। আর যে প্রক্রিয়ায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা করেছে তা ‘অস্বচ্ছ।’ যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক হওয়া সত্ত্বেও স্থায়ী বসবাসের আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় তিনি এতটাই বীতশ্রদ্ধ হয়েছেন যে তিনি বাংলাদেশে চলে যাওয়ার কথা ভাবছেন—যদিও তার আবেদনটি এখন বিচার বিভাগীয় পুনর্মূল্যায়নের তালিকায় রয়েছে।
অধ্যাপক সাদেক যে এলাকায় বসবাস করেন সেই ওয়েস্ট হ্যামের সংসদ সদস্য ব্রাউন বলেছেন, ‘সাদেকের স্ত্রী ও কন্যা ইতোমধ্যেই যুক্তরাজ্য ছেড়ে চলে গেছেন। তার দ্বিতীয় কন্যার জন্ম হয়েছে বাংলাদেশে। কিন্তু সাদেক এখনও তাকে দেখতে পারেননি। কেন? কারণ তিনি বাংলাদেশে যেতে পারছেন না। যদি তিনি যান, তাহলে আর যুক্তরাজ্যে ফিরতে পারবেন না।’
‘বাংলাদেশে সাদেক একটি বিশ্ববিদ্যালয়ে ডিন ছিলেন। এখন আমাদের দেশের সরকার যদি তার সঙ্গে এমন খারাপ আচরণ করে, তাহলে তিনি এখানে কেন থাকবেন? আর তিনি না থাকার কথাই ভবেছেন।’
অধ্যাপক সাদেক যুক্তরাজ্যে সাত বছর ধরে বসবাস করছেন। তিনি ২০১৬ সালে স্থায়ী বসবাসের অনুমোদন (আইএলআর) চেয়ে আবেদন করেন। কিন্তু যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে আবেদন খারিজ করে দেয়। ২০১১ সালে সাদেকের দাখিল করা কর নথিতে সামান্য ত্রুটি ছিল। তিনি তা স্বীকার করে নিয়ে ওই বছরই তা সংশোধন করেন এবং পাওনা টাকা পরিশোধ করে দেন। ওই ঘটনার কারণ দেখিয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার আবেদন বাতিল করে দিয়েছে।
ব্রাউন এরপর আরও বলেন, ‘এটা খারাপ চরিত্রের কোন উদাহরণই হতে পারে না। অথচ তাকে চাকরিচ্যুত হতে হয়েছে। এমন কি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন চাকরি হিসেবে তিনি যে স্নাতকোত্তর শ্রেণিতে পাঠদান করান তাও বন্ধ হয়ে যাবে শীঘ্রই। তিনি অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন এবং ইউনিসেফের সঙ্গে কাজ করেন। বাংলাদেশিদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে তোলার কাজেও তিনি ভূমিকা রেখেছেন।
লিন ব্রাউন এসব তথ্য তুলে ধরেছেন ‘অভিবাসন নীতি: ধারা ৩২২ (৫)’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠানে। অভিবাসন আইনের ৩২২(৫) ধারার কারণে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী ও প্রকৌশলীদের কি ধরণের সমস্যার মুখে পড়তে হচ্ছে তা জানতে ‘স্কটিশ ন্যাশনাল পার্টির’ (এসএনপি) অ্যালিসন থেউলিসের আহ্বানে বিতর্ক অনুষ্ঠানটির আয়োজন করা হয় গত বুধবার। ওই ধারায় আবেদনপত্র যাচাই-বাছাইয়ের যে বাধ্যবাধকতার কথা উল্লেখ করা হয়েছে, তা মূলত জঙ্গিদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার জন্য যুক্ত করা হয়েছিল। কিন্তু ব্রিটিশ সংসদ সদস্যরা সতর্ক করে দিয়ে বলেছেন, কর নথিতে থাকা ‘তুচ্ছ ভুলকে’ যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের আবেদন বাতিলের কারণ হিসেবে দেখানো হচ্ছে, যা ওই ধারাটির অপব্যবহার।
সংসদ সদ্যস অ্যালিসন থেউলিস বলেছেন, ‘আমি সংশ্লিষ্ট যাদের সঙ্গে কথা বলেছি তাদের কেউই এমন কিছুর সঙ্গে জড়িত নন যাকে জাতীয় নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখা যেতে পারে।’
‘আবেদন প্রত্যাখ্যানের উল্লেখযোগ্য সংখ্যক ঘটনায় কারণ হিসেবে এমন বিষয়ের কথা লেখা হয়েছে যা কার্যত মানুষের স্বাভাবিক ভুলের মধ্যে পড়ে। পাশাপাশি ‘হার ম্যাজেস্টিস রেভিনিউ অ্যান্ড কাস্টমস’ (এইচআরএমসি) কথা যদি ধরি, ভুল সংশোধনের পর তাদের আর ওই সংক্রান্ত বিষয়ে কোন কিছু বলারই থাকে না। কয়েকটি ক্ষেত্রে এমনও দেখা গেছে, কয়েক পাউন্ডের হিসাব এদিক ওদিক হওয়ার কারণ দেখিয়ে আবেদন বাতিল করা হয়েছে। কারণ হিসেবে দেখানো ঘটনাগুলোও অনেক বছর আগেকার।’
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অভিবাসনবিষয়ক মন্ত্রী ক্যারোলিন নোক্স এ সময় বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় অধ্যুষিত নির্বাচনি আসনগুলোর এমপিদের উত্থাপিত অভিযোগের জবাব দেন। তিনি জানান, বাতিল করা আবেদনগুলো পুনঃনিরীক্ষার প্রক্রিয়া চলছে। আর তাতে দেখা গেছে, টায়ার ওয়ান ভিসায় যুক্তরাজ্যে এসেছিলেন এমন পেশাজীবীদের বাতিল হওয়া আবেদনের ২৮১টির ক্ষেত্রেই ৩২২(৫) ধারা সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৭১টি আবেদন পুনঃনিরীক্ষা করা হবে।
ব্রিটিশ সংসদ সদস্যদের নোকস বলেছেন, টায়ার ওয়ান ভিসাপ্রাপ্তদের ওপর চালানো নিরীক্ষা থেকে ২০১০ দেখা গিয়েছিল, ওই ভিসায় যুক্তরাজ্যে যাওয়া ব্যক্তিদের ২৯ শতাংশই অদক্ষ পেশাজীবী। আরও ৪৬ শতাংশের পেশা সংক্রান্ত তথ্য অস্পষ্ট। ওই নিরীক্ষার পর যে ‘কড়া নজরদারি’ চালু কড়া হয়েছে সে বিষয়টি তিনি স্বীকার করে নিয়েছেন।
‘আমি স্পষ্ট করে বলতে চাই: করের নথিতে সামান্য ভুলের কারণ দেখিয়ে স্থায়ীভাবে বসবাসের আবেদন খারিজ করে দেওয়ার কোনও নীতিগত সিদ্ধান্ত আমরা নেইনি। আমরা আবেদনকারীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেই এবং আত্মপক্ষ সমর্থনে উপস্থাপিত যুক্তিকেও অন্যান্য সাক্ষ্য-প্রমাণের সঙ্গে বিবেচনা করি।’
এ বিষয়ে অদিতি ভরদ্বাজ মন্তব্য করেছেন, ‘এই প্রক্রিয়ার কারণে বহু মানুষকে আইনি জটিলতায় পড়তে হবে।’ অদিতি ভরদ্বাজ দক্ষ পেশাজীবীদের একটি সংগঠনের সমন্বয়কারী। স্থায়ী বসবাসের আবেদন বাতিলে তুচ্ছ ঘটনাকে কারণ হিসেবে দেখানোর প্রতিবাদে তার সংগঠন গত কয়েক মাসে সংসদ ভবনের সামনে ৪টি বড় প্রতিবাদ কর্মসূচী আয়োজন করেছে। ঘটনাটির দিকে দৃষ্টি আকর্ষণে চালানো তাদের প্রচেষ্টা দেখে স্বয়ং সংসদ সদস্যরা পর্যন্ত তাদের প্রশংসা করেছেন।
যুক্তরাজ্যে ৫ বছর বসবাসের পর নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে স্থায়ীভাবে বসাবসের আবেদন করা যায়। ২০১১ সালে টায়ার ওয়ান ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হলেও, ওই সময়ের আগে যেসব দক্ষ পেশাজীবী টায়ার ওয়ান ভিসায় যুক্তরাজ্যে গিয়েছিলেন, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে স্থায়ীভাবে বসবাসের আবেদন করার জন্য তারা গত এপ্রিল মাস পর্যন্ত সুযোগ পেয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যখন স্থায়ীভাবে বসবাসের আবেদন বাতিল করে দিচ্ছিলেন তখন এই বাতিল করার প্রক্রিয়ার মধ্যে একটি বিশেষ প্রবণতা লক্ষ্য করেছিলেন আইন বিশেষজ্ঞরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাজ্যের অভিবাসন আইনের ৩২২(৫) ধারা ব্যবহার করছিল আবেদন বাতিলের কারণ দেখাতে গিয়ে। ওই ধারায় অভিযুক্ত সন্ত্রাসী ও জঙ্গিদের যুক্তরাজ্যে থাকার আবেদন বাতিল করার বিধান দেওয়া রয়েছে। কর বিভাগকে দেওয়া আয়ের হিসেব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া আয়ের হিসেবের মধ্যে পার্থক্য দেখতে পেয়ে আবেদনকারী পেশাজীবীদের ‘চারিত্রিক সততা’ নিয়ে প্রশ্ন তোলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কারণ দেখিয়ে তাদের আবেদন বাতিল করে দেওয়া হয়। পুনর্বিবেচনা করা না হলে আবেদন প্রত্যাখ্যাত ব্যক্তিদের যুক্তরাজ্য ছেড়ে চলে যেতে হবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইরানে ক্রমেই জনপ্রিয় হচ্ছে নারীদের ফুটবল

নারীদের ফুটবল নিয়ে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নারীদের এখনও স্টেডিয়ামে ফুটবল খেলতে দেওয়া না হলেও পরিস্থিতির কিছুটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সম্প্রতি দেশটির রাজধানীতে বড় একটি বিলবোর্ড টাঙাতে দেখা গেছে। সেখানে জার্সি গায়ে, ক্যাপ্টেনের ব্যান্ড পরা ও হাতে ফুটবলসহ এক নারীর ছবিসহ বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, ধারাভাষ্যকার হতে আগ্রহীরা যেন নতুন মুখের সন্ধানে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেন। আলজাজিরা তাদের প্রতিবেদনে লিখেছে, বিশাল বড় ওই বিলবোর্ডের বিজ্ঞাপনই প্রমাণ করে, ইরানে প্রমীলা ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে।
গত বছর ইরানের জাতীয় ইনডোর প্রমীলা ফুটবল দল এশিয়া কাপে জয়ী হয়েছে। এতে আরও অনেক বেশি ইরানি নারী খেলাটির প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। অনুর্ধ্ব ১৯ জাতীয় প্রমীলা ফুটবল দলের সাবেক সদস্য ও বর্তমানে কোচ মিনা রেজাই বলেছেন, ‘সমাজ এখন এটাকে ভালো চোখেই দেখে। ফুটবল এখন ইরানি নারীদের কাছে সবচেয়ে পছন্দের খেলা হয়ে উঠেছে। উঠে আসতে আমাকে ছোটবেলায় অনেক কষ্ট করতে হয়েছে। তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি, চেষ্টা করলে সফলতা অনিবার্য।’
ইরানে প্রমীলা খেলোয়াড়দের সমস্যা নিয়ে প্রায়ই যে প্রসঙ্গ সামনে আসে, তা হলো পোশাক সংক্রান্ত রীতি। সরকার নির্ধারণ করে দিয়েছে প্রমীলা খেলোয়াড়দের ট্রাউজার ও লম্বা হাতার জার্সির সঙ্গে হিজাব পরতে হবে। ইরানি ফুটবল বিশেষজ্ঞ দোস্তমোহাম্মদির মন্তব্য, ‘ইসলাম নারীদের সামাজিক এসব কাজে অংশগ্রহণে কোনও বাধা দেয়নি। দেশে দেশে হিজাব ও পোশাক নিয়ে কিছু বাধা ও সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু সেটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে, তাদেরকে খেলতে দেওয়া হচ্ছে এবং সেটাও পেশাদার হিসেবে।’
খেলোয়াড়দের হিজাব পরা নিয়ে পশ্চিমা বিশ্বে বিরুদ্ধ মত থাকলেও ইরানি কোচ রেজাই মনে করেন না এটা খুব বড় কোনও বাধা। তার ভাষ্য, ‘হিজাব পরে খেলা কঠিন। এতে স্বাভাবিকভাবে নড়াচড়া করাতে সমস্যা হয়। কিন্তু সেটা এমনও বড় কিছু না। আমাদের প্রমীলা দলের খেলোয়াড়রা হিজাব পরেই জাপান ও চীনের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জয় পেয়েছে। যদি কেউ কোনও কিছু সত্যি বিশ্বাস করে এবং মন থেকে চায় তাহলে যত বাধাই আসুক আসুক না কেন তা মেনে নিয়েই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।’
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যে কারণে বন্ধ হয়েছে ২০২ মাদ্রাসা by এস এম আববাস

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা) রনক মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেসব প্রতিষ্ঠান থেকে পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নেয় না ও পাসের হার শূন্য, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাদ্রাসা শিক্ষা অধিদফতর ও মাদ্রাসা শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু নিয়ম-নীতি না মেনে সরকারি বেতন-ভাতার অংশ পাওয়ার আশায় অচল প্রতিষ্ঠানও টিকিয়ে রাখার চেষ্টা চোখে পড়েছে আমাদের। এর পেছনে যাদের সম্পৃক্ততা রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার লেমুয়া চন্দ্রকান্দা আলিম মাদ্রাসার পরীক্ষার্থী প্রত্যাশিত সংখ্যায় না থাকা ও আশানুরূপ ফল অর্জন না করায় সেখানে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এই বিভাগের সহকারী সচিব মো. আবদুল খালেক স্বাক্ষরিত ওই চিঠির পর এমপিও বন্ধ না করে উল্টো পুরো মাদ্রাসার এমপিও বন্ধের নির্দেশনা চেয়ে মন্ত্রণালয়কে চিঠি দেয় মাদ্রাসা শিক্ষা বোর্ড। এটি পেয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
সহকারী সচিব মো. আবদুল খালেক স্বাক্ষরিত চিঠিতে ব্যাখ্যা চেয়ে বলা হয়, লেমুয়া চন্দ্রকান্দা আলিম মাদ্রাসার এমপিও বন্ধ করার অনুরোধের পর কেন পাঁচ মাস পর এমপিও বন্ধের বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলো তা আগামী ১০ এপ্রিলের মধ্যে জানাতে হবে। এছাড়া লেমুয়া চন্দ্রকান্দা আলিম মাদ্রাসার মতো দেশে কতটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের কাছে তা জানতে চায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে এসব চিঠি পেয়ে এ বছরের ৯ এপ্রিল ২০৭টি দাখিল মাদ্রাসা সুপারকে চিঠি দেয় মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে বলা হয়, কেন প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও একাডেমিক স্বীকৃতি বাতিল ও অনলাইন পাসওয়ার্ড ইআইআইএন বন্ধ করা হবে না, ২১ কর্মদিবসের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তা জানাতে হবে।
এরপর গত ২৮ মে ওই ২০৭টি মাদ্রাসার মধ্যে ২০২টি মাদ্রাসার পাঠদানের অনুমতি ও একাডেমিক স্বীকৃতি বাতিল ও অনলাইন পাসওয়ার্ড ইআইআইএন বন্ধ করা হয়। তবে এখনও মন্ত্রণালয়ের চিঠির ব্যাখ্যা দেয়নি মাদ্রাসা শিক্ষা বোর্ড।
এদিকে বন্ধ করা মাদ্রাসাগুলোর মধ্যে কতটি এমপিওভুক্ত প্রতিষ্ঠান রয়েছে সেই বিষয়ে খোঁজ নিচ্ছে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা। এছাড়া সেগুলো কতদিন ধরে এমপিওভুক্ত, কতটি মাদ্রাসা বেতন-ভাতার সরকারি অংশ পাওয়ার অনুপযুক্ত ছিল, অনুযুক্ত থাকার পরও কেন প্রতিষ্ঠানের বিপরীতে এমপিও দেওয়া হয়েছে, কারা এর সঙ্গে যুক্ত; এসব জানতে চাওয়া হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কাছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঈদের নামাজের ব্যবস্থা করলো মন্দির কমিটি

কলকাতার এই সময় এ উঠে এসেছে ঘটনাটি। এতে বলা হয়, কয়েক মাস আগেই গোবরডাঙা-সহ উত্তর ২৪ পরগনার অনেক জায়গা গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল। ওই সংঘর্ষে প্রচুর ঘরবাড়ি ভাঙচুর হয়, চলে লুঠপাট। শনিবার ঈদের দিনের এই ঘটনা সেই অতীতকে ভুলিয়ে দিল।
প্রতিবেদনে বলা হয়, গড়পাড়ায় ঈদগাহ থাকলেও সেখানে নামাজ পড়ার কোনও জায়গা নেই। একেবারেই ছোট মসজিদ। শনিবার মুসলিম সম্প্রদায়ের লোকজন ঈদগাহে নামাজ পড়ার সমস্যার বিষয়টি তুলে ধরেন মসজিদ কমিটির কর্তাদের কাছে। মসজিদ কমিটি ঈদগাহর স্থান সঙ্কটের কথা জানান সমীর নন্দী, শঙ্কর দত্ত, বিশ্বজিত দাসের মতো স্থানীয় যুবকদের । তারা মসজিদ কমিটিকে বলেন, ‘কোনও চিন্তা করবেন না। আমরা আছি।’ ওই এলাকায় একটি ক্লাবের পাশেই রয়েছে দুর্গামন্দির। দুর্গা পুজা কমিটির সভাপতি সমীর নন্দী ও তার বাকিরা মিলে সিদ্ধান্ত নেন, মন্দির সংলগ্ন মাঠটি ঈদের জামাত আয়োজনের উপযোগী করে দেবেন। যেমন কথা, তেমন কাজ। তারা মন্দির লাগোয়া মাঠ পরিষ্কার করে দেন তাড়াতাড়ি। তার পর সেখানেই অনুষ্ঠিত হয় ঈদের জামাত। স্থানীয় যুবকদের এই ভূমিকায় সেখানকার মুসলিম সম্প্রদায়ের লোকজন যারপরনাই খুশি।
গড়পাড়ার মসজিদ কমিটির সভাপতি আবু বক্কর বলেন, ‘এলাকার ঈদগাহটি খুব ছোট। সেখানে বসে এক সঙ্গে নামাজ পড়ার জায়গা ছিল না। ফলে সমস্যা হচ্ছিল। অনেক দূরে যেতে হতো নামাজ পড়তে। স্থানীয় হিন্দু ভাইরা সেই সমস্যার সমাধান করে দিয়েছেন তাদের মন্দির সংলগ্ন মাঠের জায়গা ছেড়ে দিয়ে। খুব ভালো লাগছে। এই সহাবস্থান নিঃসন্দেহে নজির হয়ে থাকবে।’
দুর্গা পুজো কমিটির সভাপতি সমীর নন্দী বলেন, ‘আমরা সকলের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। শুধুমাত্র ঈদগাহে জায়গা না থাকার কারণে খুশির ঈদে নমাজ পড়া বন্ধ থাকবে, মানুষ হিসেবে এটা আমরা মেনে নিতে পারিনি। তাই তাদের সুযোগ করে দিতে পেরে আনন্দই হচ্ছে। এই ভাবে দুই সম্প্রদায়ের মানুষ নিজেদের সুখে দুঃখে এগিয়ে এলেই সাম্প্রদায়িক হানাহানি বন্ধ হয়ে যাবে।’
খবরের শেষে বলা হয়, সংস্কৃতি চর্চার পীঠস্থান হিসেবে গোবরডাঙার নাম রয়েছে। স্থানীয় ক্লাবের পাশে যেমনি দুর্গামন্দির কমিটির জায়গা রয়েছে, তেমনি তার পাশেই আছে মসজিদ। আবার একটু দূরেই গির্জাও আছে। ভীন্ন ধর্মাবলম্বীদের মধ্যে এখানে সম্প্রীতি নজরে পড়ার মতো।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1400)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
-
▼
2018
(7025)
-
▼
June
(201)
-
▼
Jun 18
(12)
- ইসলামি ও রাষ্ট্রীয় আইনের সমন্বয় চায় গ্রিস
- তালেবান ও আফগান বাহিনীর ঐক্যবদ্ধ ঈদ উদযাপন, জনমনে ...
- বিশ্বকাপে রাশিয়ান যুবতীদের জন্য সেক্স নিষিদ্ধ নয়
- উল্লাসে মেক্সিকোতে ভূমিকম্প
- কাশ্মিরে আবারও সামরিক অভিযান শুরুর ঘোষণা ভারতের
- ভিডিও ক্লিপ নিয়ে সরগরম বৃটেন
- আসছে মানুষ, যাচ্ছে মানুষ
- বিশ্বকাপ দেখতে চাকরি ছাড়ছে কলম্বিয়ানরা
- স্থায়ী বসবাসের অনুমোদন প্রশ্নে বাংলাদেশিদের পক্ষে ...
- ইরানে ক্রমেই জনপ্রিয় হচ্ছে নারীদের ফুটবল
- যে কারণে বন্ধ হয়েছে ২০২ মাদ্রাসা by এস এম আববাস
- ঈদের নামাজের ব্যবস্থা করলো মন্দির কমিটি
-
▼
Jun 18
(12)
-
▼
June
(201)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...