Monday, May 28, 2012

সিসিসি নির্বাচন-দুই প্রার্থীর পথের কাঁটা... by বিশ্বজিৎ চৌধুরী

জামায়াত যতদিন বিএনপি সমর্থিত প্রার্থী মন্জুর আলমকে সমর্থন দেয়নি, ততদিন চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচন এখানকার ভোটারদের কাছে পুরোপুরি দলীয় রাজনীতির চেহারা পায়নি, কিন্তু তাদের সমর্থন ও প্রার্থী প্রত্যাহার রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট করে তুলেছে। মন্জুর আলম ছিলেন আওয়ামী ঘরানার মানুষ।

মত দ্বিমত-উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা গ্রহণযোগ্য নয় by এম এম আকাশ

কয়লা উত্তোলনের পদ্ধতি নিয়ে বিতর্ক চলছে। এক পক্ষ বলছেন, উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলন করলে এই জাতীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার সম্ভব। অন্য পক্ষ বলছেন, উন্মুক্ত পদ্ধতিতে জাতীয় স্বার্থের চেয়ে বিদেশিদের স্বার্থই বেশি রক্ষিত হবে। তবে উভয় পক্ষ সময়ক্ষেপণ না করে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত দিয়েছেন।

মত দ্বিমত-উন্মুক্ত পদ্ধতি ছাড়া লাভজনক হবে না by ইউনুস আকন

কয়লা উত্তোলনের পদ্ধতি নিয়ে বিতর্ক চলছে। এক পক্ষ বলছেন, উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলন করলে এই জাতীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার সম্ভব। অন্য পক্ষ বলছেন, উন্মুক্ত পদ্ধতিতে জাতীয় স্বার্থের চেয়ে বিদেশিদের স্বার্থই বেশি রক্ষিত হবে। তবে উভয় পক্ষ সময়ক্ষেপণ না করে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত দিয়েছেন।

তরুণদের উদ্যম ও মেধাকে দেশ গঠনে ব্যবহারের পরিকল্পনা চাই-‘বাংলাদেশ: আগামী প্রজন্ম’ শীর্ষক জরিপ

জাতীয় আশার প্রাণভোমরা যে আমাদের তারুণ্য, সেই সত্য আবারও উঠে এল ব্রিটিশ কাউন্সিলের এক জরিপে। তরুণেরাই যে উন্নয়ন, অগ্রগতি ও সম্ভাবনার উপযুক্ত বাহন, ‘বাংলাদেশ: আগামী প্রজন্ম’ শীর্ষক এই জরিপ তার সাক্ষ্য দিচ্ছে। জরিপে ৮৮ শতাংশ তরুণ জানিয়েছে, তারা সুখী, ৯৮ শতাংশ তরুণ সমাজসেবায় যুক্ত হতে চায়।

দাম বাড়ে তৎক্ষণাৎ, কমে ধীরে-বাজেট ও বাজার

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশের দুই দিনের মধ্যেই চিনির দাম বেড়ে গেছে। এর কোনো যৌক্তিক কারণ নেই। অপরিশোধিত চিনি আমদানির জন্য প্রতি মেট্রিক টনে দুই হাজার টাকা ও পরিশোধিত চিনির জন্য চার হাজার টাকা নির্ধারিত শুল্ক আরোপের যে প্রস্তাব করা হয়েছে সংসদে বাজেট পাসের সময় প্রস্তাবিত এই শুল্ক প্রত্যাহারও হতে পারে।

শ্রদ্ধাঞ্জলি-আমাদের বাদল ভাই by সাইদুল আনাম টুটুল

চলে গেলেন বাদল ভাই। তাঁর সঙ্গে আমার পরিচয় ১৯৬৭ সাল থেকে। তখন আমি তত্কালীন পূর্ব পাকিস্তান টেলিভিশন ঢাকা কেন্দ্রে (ডিআইটি বিল্ডিং, বর্তমানে রাজউক ভবন) ছোটদের বিভিন্ন রকম অনুষ্ঠানে অংশ নিতাম। বিশেষ করে টেলিভিশনে মুস্তাফা মনোয়ারের পুতুলনাচের যে অনুষ্ঠান হতো, তাতে আমি যুক্ত ছিলাম।

বিশ্বকাপ ফুটবল-উত্তেজনা ও উন্মাদনা by মোহাম্মদ কায়কোবাদ

বিশ্বকাপ নিয়ে আমাদের দেশে যে উত্তেজনা, প্রতিটি খেলা দেখার জন্য যে মহা-আয়োজন, এমনটি আর মনে হয় না অন্য কোনো দেশে হয়। ইংলিশ লিগ নিয়ে সমর্থকদের মধ্যে লাঠালাঠি, মারামারি, গোলাগুলির ভূরি ভূরি উদাহরণ রয়েছে। এমনকি এই কর্মকাণ্ডগুলো বিদেশের মাটিতেও তারা করে থাকে।

গোধূলির ছায়াপথে-চেনা-অচেনা চীন by মুস্তাফা জামান আব্বাসী

চিকনমাটি গ্রামের ধলা মিয়া চিনাবাদাম ছাড়া চীনের কতটুকুই বা চেনেন। ৩০ বছর পরে মহাচীনে সাত দিনে যেন জেনে ফেলেছি অনেক। জেনেছি অল্পই। ধলা মিয়া আর আমি একই দলে। সুন্দরের আছে আশ্রয়। সে জানে অন্ধকার যখন লুটায় দৃষ্টিপথে, আপনা থেকে সৃষ্টি হয় নতুন আলোপথের।

ফুটবল সংহতি-আমরা ফুটবল by এদুয়ার্দো গালিয়ানো

৬০ বছরেরও বেশি হয়ে গেছে ব্রাজিলের সুবিশাল মারাকানা স্টেডিয়ামে উরুগুয়ে বিশ্বকাপ জিতেছিল। তার পর থেকে বাস্তবতা শুধু ছলনা করে যাচ্ছে, আর আমরা সান্ত্বনা খুঁজছি স্মৃতিতে। আর তাতেও যদি আমাদের শিক্ষা হতো, তাহলে সব ল্যাঠা চুকেই যেত।

বিশেষ সাক্ষাত্কার-করের ক্ষেত্রে সমতা আনা জরুরি by আহসান এইচ মনসুর

আহসান এইচ মনসুর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স, কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন ওন্টেরিও থেকে পিইএচডি ডিগ্রি (১৯৮২) লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

সবাইকে আইনের আওতায় আনতে হবে-নিয়ন্ত্রণহীন রাসায়নিক দ্রব্য

অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সব দেশেই রাসায়নিক দ্রব্যের পরিবহন, গুদামজাতকরণ ও ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। আমাদের দেশে কাগজে-কলমে সেই বিধিনিষেধ থাকলেও তার কার্যকরতা নেই বললেই চলে। আবাসিক এলাকায় এ ধরনের মারাত্মক বিস্ফোরক দ্রব্য রাখার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে, সাম্প্রতিক নিমতলী

নতুন অনুসন্ধান ও উত্তোলনে গাফিলতিই দায়ী-গ্যাস-বিদ্যুতের অব্যাহত সংকট

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকটের সমাধান যেন বাঁদরের তৈলাক্ত লাঠি বেয়ে ওঠার গল্পের মতোই পরিহাসময়। কুমিল্লার বাঙ্গুরা গ্যাসক্ষেত্রে কারিগরি ত্রুটির জন্য গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় ঢাকায় গত সোমবারে ৫০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হয়। এ রকম ঘটনা হামেশাই ঘটছে এবং সৃষ্টি হচ্ছে গণভোগান্তি।

চারদিক-চার্চ অব দ্য রিজারেকশন by স্বপন কুমার দাস

পুরান ঢাকার আরমানিটোলা ঢাকার খুবই পরিচিত জায়গা। একসময় এ স্থানে বিপুলসংখ্যক আর্মেনীয়র বসবাস ছিল। আর্মেনীয়দের বসবাসের কারণেই ওই এলাকার নামকরণ হয় আরমানিটোলা বা আর্মেনিয়ান স্ট্রিট। এই আরমানিটোলায় রয়েছে ঢাকার আর্মেনীয়দের কীর্তিধারক দুই শতাধিক বছরের প্রাচীন একটি গির্জা—যার নাম ‘চার্চ অব দ্য রিজারেকশন’।

কালের পুরাণ-বর্জনে কী অর্জন হয় by সোহরাব হাসান

পৃথিবীতে গণতন্ত্রের এমন দ্বিতীয় নজির পাওয়া যাবে না। দেশে সংসদ আছে, নির্বাচিত সাংসদ আছেন, প্রথা অনুযায়ী সংসদে অর্থমন্ত্রী বাজেট প্রস্তাব পেশ করবেন। কিন্তু বিরোধী দল সেখানে যথারীতি গরহাজির থাকবে। বর্জন করবে। বাংলাদেশে এই অদ্ভুত ও অস্বাভাবিক কাণ্ডই চলে আসছে বহু বছর ধরে।

ফলোআপ: একাত্তরের বীর মা এবং... by আনিসুল হক

গত ৮ মে ২০০৮ প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত আমার ‘শহীদ আজাদের ভ্রাতুষ্পুত্র শোয়েবের কথা’ লেখাটির ফলোআপ হলো এই লেখা। একাত্তরের এক বীর মায়ের সত্য কাহিনিটি আরেকবার বলে নিতে হচ্ছে। ষাটের দশকের ঢাকা। আজাদ ছিল তার মা-বাবার একমাত্র সন্তান। ক্লাস সিক্সে পড়ে। আজাদের বাবা ছিলেন অনেক বড়লোক।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-নিরাপদে বেড়ে উঠুক প্রতিটি শিশু by আবদুল্লা আল মামুন

আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। প্রতিবছরের মতো এবারও প্রায় ২২ কোটি শ্রমজীবী খুদে মুখে হাসি ফোটানোর প্রত্যয়ে সারা বিশ্ব্বে এ দিনটি পালিত হচ্ছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এ দিনটি এ বছর বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, এ বছর বাংলাদেশে প্রথমবারের মতো প্রণীত হয়েছে জাতীয় শিশুশ্রম নিরসননীতি।

বিশ্বকাপ ফুটবল-পুরো আফ্রিকা মহাদেশ প্রস্তুত by কফি আনান

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান অত্যন্ত ফুটবল-অনুরাগী। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন আফ্রিকাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া নিয়ে গোল ডটকমের সঙ্গে এক সাক্ষাত্কারে তাঁর ভাবনার কথা জানিয়েছেন। এতে উঠে এসেছে কোন দল জিতবে, আফ্রিকার দলগুলো কেমন করবে,

ফুটবল-বিশ্বকাপ ও বিশ্বকাপের লক্ষ্য by মোহীত উল আলম

১০ জুন দক্ষিণ আফ্রিকায় ১৯তম বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধনীর আগের দিন অনুষ্ঠিত হলো ‘ফিফা ওয়ার্ল্ড কাপ কিক-অফ সেলিব্রেশন কনসার্ট’। স্থান ছিল জোহানেসবার্গের সকার স্টেডিয়াম। প্রথমে একটি ব্যান্ডদল সংগীত পরিবেশন করল। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন সংগীতশিল্পী শাকিরা, যাঁর জন্ম কলম্বিয়ায়।

বিদ্যমান সমস্যা সমাধান করে ট্রেনগুলো চালু করুন-লোকবলের অভাবে উত্তরাঞ্চলে ট্রেন বন্ধ

৫৬ হাজার বর্গমাইলের এই দেশে ১৫ কোটির অধিক মানুষের বাস। ২ জুন জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী বলেছেন, এই বৃহৎ জনগোষ্ঠীকে তিনি বোঝা মনে করেন না; আমাদের যুবসমাজকে শিক্ষিত করে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চান তিনি।

বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য-ধারাবাহিক বাজেটে সীমিত প্রয়াস

অনেক কিছু প্রত্যাশা ও অনুমান করা হয়েছিল। যৌক্তিক কারণেই সবকিছুর দেখা মিলল না মহাজোট সরকারের দ্বিতীয় বাজেটে। বরং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০০৯-১০ অর্থবছরের যে বাজেট দিয়েছিলেন, বলা যেতে পারে সেটাকেই বিভিন্ন মাত্রায় সম্প্রসারণ করে ২০১০-১১ অর্থবছরের জন্য বাজেট দিলেন।

চারদিক-চলছে খেলা বাড়ির পাশের মাঠে! by নির্লিপ্ত নয়ন

এই মেঘ এই রোদ্দুর। কখনো ভিজে একশা, আবার কখনো বা প্রচণ্ড দাবদাহে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা—এর মধ্যেও থেমে নেই কেউ। সবাই ছুটছে। প্রকৃতির বিচিত্র লীলার মাঝে মানুষের নিত্যদিনের কর্মব্যস্ততায় টান পড়েনি এতটুকু; বরং এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন এক উন্মাদনা—বিশ্বকাপ ফুটবল ২০১০। সবাই এখন ফুটবল উত্তেজনায় বিভোর।

নিমতলী ট্র্যাজেডি-বার্ন ইউনিটের পোড়া কপাল by মশিউল আলম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন নিমতলী অগ্নিকাণ্ডের শিকার রোগীদের একজন ফাওজিয়া রহমান (৩৮)। ৬ জুন দুপুরে এই প্রতিবেদকের কাছে চিকিৎসক ও সেবক-সেবিকাদের প্রশংসা করে তিনি বললেন, ‘তাঁরা অনেক ভালো চিকিৎসা করছেন, এটা স্বীকার না করলে বেইমানি করা হবে।’

ধর্ম-শিশুশ্রম প্রতিরোধে সামাজিক আন্দোলন by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলামের বিধান অনুযায়ী প্রতিটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিশুশ্রম নিষিদ্ধ। অথচ সমাজজীবনে এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে শিশুদের কাজ করতে দেখা যাবে না। চরম দারিদ্র্য ও আর্থসামাজিক অবস্থার সঙ্গে নৈতিক আদর্শের বৈশিষ্ট্য এর মুখ্য কারণ।

বিশ্বকাপ ২০১০-ফুটবলের জাদুকরী শক্তি by অ্যারিয়েল বি কয়া

যাঁরা রুবেন দ্বীপে পা রেখেছেন তাঁরা বলেন, এর দেয়ালঘেরা কারাগার আর তার মধ্যে জমানো স্মৃতির মতোই দ্বীপটির মাটিও যেন ধূসর। এই ধূসরতা যেন এর ইতিহাসেরই রং। কেপটাউনের মুখোমুখি এই দ্বীপে আটকে রাখা হতো সে দেশের একসময়কার বর্ণবাদবিরোধী সংগ্রামীদের।

খোলা চোখে-বিদায় আন্দ্রেই ভজেনসিয়েন্স্কি by হাসান ফেরদৌস

সাতাত্তর বছর বয়সে দেহত্যাগ করলেন আন্দ্রেই ভজেনসিয়েনিস্ক (১৯৩৩—২০১০)। তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু—ইভেগনি ইভ্তুশিয়েনেকা ও বেলা আখ্মাদুলিনাকে নিয়ে তাঁরা তিনজন ছিলেন আধুনিক রাশিয়ার সেরা কবি। আধুনিক রাশিয়া কথাটা বলা বোধ হয় ঠিক হলো না। কবি হিসেবে তাঁদের সেরা সময় গেছে সোভিয়েত জমানায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছ কাটা বন্ধ করুন-আবারও গাছের মৃত্যুপরোয়ানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্ম আসে, আর আসে একদল গাছের মৃত্যুপরোয়ানা। গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটিতে ক্যাম্পাস যখন শিক্ষার্থীশূন্য, বরাবরের মতো এ সময়টায় গাছ কাটার হিড়িক লাগে। গত কয়েক বছরে এমনটাই দেখা গেছে। গত বুধবারের প্রথম আলোয় এ রকম এক সংবাদে নির্বিচারে বিভিন্ন প্রজাতির গাছ কাটার বিরুদ্ধে শিক্ষক ও

কোনো অজুহাতে নির্বাচন পেছানো যাবে না-স্থানীয় সরকারের জবাবদিহি

জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে প্রধানমন্ত্রী ও সংসদনেত্রী শেখ হাসিনা মেয়াদ শেষে জনপ্রতিনিধিরা ক্ষমতায় থাকতে পারবেন না বলে যে বক্তব্য দিয়েছেন তার যথাযথ বাস্তবায়ন দেখতে চাইবে দেশবাসী। তিনি আরও বলেছেন, মেয়াদ শেষে জনপ্রতিনিধিদের জবাবদিহি থাকে না। ফলে দুর্নীতি ও অপচয় বাড়ে।

স্ট্যাটিসটিকস by নারায়ণ দাশশর্মা

ইংরেজিতে বলে থাকে মিথ্যা তিন রকম—মিথ্যা, ডাহা মিথ্যা আর স্ট্যাটিসটিকস। আমরা, স্বভাবত মিষ্টভাষী বাঙালিরা, তেমন করে বললে পরিসংখ্যানবিজ্ঞানের ওপর বড়ই অন্যায় করা হবে। ওই ইংরেজি প্রবচনটির বাংলা অনুবাদ হওয়া উচিত এই: সত্য তিন রকম—সত্যি, বউয়ের কাছে তিন সত্যি আর পরিসংখ্যান।

গুণীজন কহেন

আমি হলাম সেই ভাবনা, যা আপনি এখন ভাবছেন।ডগলাস হফস্টাডটার, মার্কিন গবেষক
একটি সফল বিয়ের জন্য প্রয়োজন বারবার প্রেমে পড়া, একজন মানুষের প্রেমেই।
মিগনন ম্যাকললিন, মার্কিন সাংবাদিক ও লেখক

রসকারণ-শুকনা মরিচ লাল কেন? by আব্দুল কাইয়ুম

কাঁচা মরিচ সবুজ, কারণ তাতে সবুজ রঙের ক্লোরোফিল থাকে, যার সাহায্যে উদ্ভিদ খাদ্য উৎপাদন করে। অন্যান্য ফলের মতো একসময় মরিচও পাকে এবং ক্লোরোফিল নিঃশেষ হয়ে তার রং বদলে যায়। পাকা মরিচ শুকিয়ে লাল রং ধারণ করে।

কর্তৃপক্ষকে ভাবতে হবে এখনই-জলকামানের পানি

পুলিশ জনগণের ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু কোনো আন্দোলন হলে তারা কেন যেন খুব একটা বন্ধুসুলভ আচরণ করে না। নানা ধরনের অস্ত্র ব্যবহার করে তারা আন্দোলনকারীদের ‘টাইট’ দিয়ে থাকে। যেমন—টিয়ার শেল, রাবার বুলেট, গুলি, জলকামান ইত্যাদি! অনেক ক্ষেত্রেই আন্দোলন থামাতে পুলিশের প্রথম পছন্দ হয়ে দাঁড়ায় জলকামান।

প্রবন্ধ রচনাএকটি সামাজিক উৎসব-অনশন by আলিম আল রাজি

ভূমিকা: বাংলাদেশকে বলা হয় উৎসবের দেশ। এখানে নানা রকম উৎসব পালন করা হয়। প্রতিদিনই এখানে থাকে বিভিন্ন রকম উৎসব। যেমন ঈদ, পুজো, বিয়ে, পয়লা বৈশাখ, বিজয় দিবস ইত্যাদি। অনশনও এ রকম একটি উৎসব। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দঘন উৎসব হিসেবে অনশন ইতিমধ্যে মর্যাদা পেয়ে গেছে।

ইউএনএফপিএ ও দ্য ডেইলি স্টার গোলটেবিল বৈঠক-নিরাপদ মাতৃত্ব: অর্জন ও চ্যালেঞ্জ

১৭ মে ২০১২ ইউএনএফপিএ ও দ্য ডেইলি স্টার-এর যৌথ উদ্যোগে ‘নিরাপদ মাতৃত্ব: অর্জন ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা এ আলোচনায় অংশ নেন। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো।

স্মরণ-হ্যাপীকে কি মনে পড়ে? by শহীদুল ইসলাম

সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনা ঘটেই চলেছে। অপচয় হচ্ছে মেধার। কবে কে সড়ক দুর্ঘটনার বলি হবে, তা কেউ জানে না। তাই কেউ সড়ক দুর্ঘটনায় মারা গেলে তাকে আর কে মনে রাখে? হ্যাপী নামের মেয়েটিকেও কি কেউ মনে রেখেছে?

পাঠকের মন্তব্য: অনলাইন থেকে-মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ দিল পুলিশ

প্রথম আলোর অনলাইনে (prothom-alo.com) প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলা, প্রযুক্তি, ব্যবসা-বাণিজ্য নিয়ে পাঠকের মতামত প্রকাশিত হয়। তাঁদের এই মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।

অর্জন-বাংলাদেশের নারী আমিরাকে অভিনন্দন by রাশিদা সুলতানা

দ্বিতীয় দফা নির্বাচনের পর তাউর মাতন রাউক পূর্ব তিমুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা, যিনি ২০০৬ থেকে ২০১২-এর নির্বাচন পর্যন্ত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট ছিলেন, তিনি পরাজিত হয়েও মন্তব্য করেন, এটি এমনই একটি নির্বাচন হয়েছে, যা নিয়ে তিমুরিজরা গর্ব করতে পারে।

দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক-সাংবাদিক পেটানো পুলিশ

‘পেটা, শালাদের পেটা, সাংবাদিক পেটা। সাংবাদিক মারলে কিছু হয় না’—এই উক্তি একসঙ্গে তিন ফটোসাংবাদিককে পেটানোর ‘গুরু’ তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার এসি শহীদুল ইসলামের। নয়জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদর দপ্তর এই ‘দুঃখজনক’ ঘটনার লজ্জা ঢাকতে চেষ্টা করেছে।

অসাধ্য সাধনের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ-এভারেস্টে দ্বিতীয় বাংলাদেশি নারী

মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন এভারেস্টের চূড়ায় উঠে প্রমাণ করলেন, কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ অভিযানেও নারীরা পুরুষের সমকক্ষ। শনিবার ভোরে ওয়াসফিয়া এই অসাধারণ সাফল্য অর্জন করেন।

বায়ুদূষণ ও বজ্রপাত by অলোক কুমার মিস্ত্রী

দক্ষিণ-পশ্চিম এশিয়ায় বজ্রপাত এবং এর দরুন প্রাণহানি, ক্ষয়ক্ষতি দিন দিন বেড়েই চলেছে। এর শিকার আমাদের বাংলাদেশও। কিন্তু এ নিয়ে আমাদের জনসাধারণের মধ্যে কোনো সচেতনতা কাজ করছে না। সংশ্লিষ্ট কয়েকটি সরকারি প্রতিষ্ঠান আবহাওয়ার পূর্বাভাস ছাড়া কিছুই দিতে পারছে না।

এমন সহিংসতা আর নয় by সুলতানা নাজনীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক রুমানা মঞ্জুরের ওপর তার স্বামী নির্যাতনের নির্মম ও লোমহর্ষক ঘটনা ঘটিয়েছেন। তার শাস্তি কেমন হওয়া উচিত, কেমন শাস্তি দিলে তাকে যথেষ্ট শিক্ষা দেওয়া হয়েছে এবং তার সমগোত্রীয় মানসিকতাসম্পন্ন পুরুষগুলোর শিক্ষা হবে বলে মনে হয়? কোনো কোনো পুরুষ স্ত্রী-কন্যাকে চরম অবজ্ঞা-অবহেলা করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছেন।

অননুমোদিত চিকিৎসা পণ্যের বিজ্ঞাপন by মোঃ রাইসুল ইসলাম সৌরভ

'অক্ষমতা চিকিৎসায় ২৪ ঘণ্টায় ফলাফল, বিফলে মূল্য ফেরত; এখানে বাত, ব্যথা, হেপাটাইটিস, গ্যাস্ট্রিক, আলসার, নারী-পুরুষের জটিল রোগের সমস্যাসহ সকল প্রকার জটিল ও পুরাতন রোগের গ্যারান্টি সহকারে চিকিৎসা করা হয়; নিমিষেই মোটা হোন, চিকন হোন, জোঁকের তেলের কারিশমা, এক ওষুধে ১০ রোগের মুক্তি'_ পথেঘাটে চলতে-ফিরতে এমন হাজারো বিজ্ঞাপন প্রতিদিন কোথাও না কোথাও আমাদের চোখে পড়ে।

হরতাল কেন? by আকাশ চৌধুরী

২০০৬ সালের কথা। আমি তখন নেত্রকোনা থেকে ঢাকায় যাব। কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছিল না। চারদিকে অস্থিরতা। প্রতিদিন খুন হচ্ছে সাধারণ মানুষ। তারপরও যেতে হবে_ এই ভেবে প্রস্তুতি নিলাম। কিন্তু যাব কী করে! গোটা দেশেই চলছে একের পর এক হরতাল।

নিগমানন্দ, গোপীনাথ বা অন্য কেউ by শেখ রোকন

বহুল আলোচিত যোগগুরু স্বামী রামদেবের ততোধিক নাটকীয় 'অনশন' নিয়ে ভারতের সংবাদমাধ্যম ও রাজনীতিতে যখন ঝড় তুলেছিল; ঠিক সেই সময়ে নিভৃতে প্রাণ ত্যাগ করেছেন আরেক স্বামী নিগমানন্দ। গঙ্গার বুক থেকে তোলা পাথর ভাঙায় খোদ নদী এবং আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য যে দূষণের শিকার হচ্ছে, তা বন্ধের দাবিতে মৃত্যুর ১১৪ দিন আগে, ১৯ ফেব্রুয়ারি অনশনে বসেছিলেন মাত্র ৩৪ বছর বয়সী এই স্বামী।

নারী নির্যাতন-আমাদের নীরবতা নিপীড়কের পক্ষে যায় by ওমর তারেক চৌধুরী

নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনার বিশেষ গুরুত্ব রয়েছে এক্ষেত্রে। নারীর ওপর নির্যাতন আসলে চূড়ান্ত বিচারে আমাদের সবার ওপর নির্যাতন। রুমানা মঞ্জুরের ঘটনা এ সত্যকে আমাদের সামনে স্বচ্ছ করে তুলে ধরেছে

উভয় সংকটে পাক সেনা নেতৃত্ব by আয়েশা সিদ্দিকা

পাকিস্তানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের এখন একটা অদ্ভুত সময় পার করতে হচ্ছে। দৃশ্যত তারা বাহিনীর ভেতরের ও বাইরের নানা অভিযোগে ভারাক্রান্ত। একদিকে তারা নৌঘাঁটি পিএনএস মেহরান সন্ত্র্পাসবাদী হামলার শিকার হওয়ার কারণে নিজেদেরই রক্ষা করতে অক্ষমতা প্রদর্শন ও অন্যদিকে জনগণের সঙ্গে রূঢ় আচরণের দায়ে অভিযুক্ত হচ্ছে।

কালের আয়নায়-পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসলে সমঝোতা প্রতিষ্ঠা সহজ হবে by আবদুল গাফ্ফার চৌধুরী

বিএনপি নেত্রী শেষ পর্যন্ত আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছেন এটাই বড় কথা। সাংঘর্ষিক পথে গিয়ে তিনি দেশের কোনো সমস্যারই সমাধান করতে পারবেন না। সমঝোতার পথেই তাকে এগোতে হবে। এই সমঝোতার জন্য পূর্বশর্ত আরোপ করে নয়, খোলামনে খোলাখুলি আলোচনার জন্য বৈঠকে বসতে হবে।

নার্স সংকট-স্বাস্থ্যসেবায় প্রতিবন্ধকতা দূর হোক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্থিরীকৃত মান অনুযায়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স থাকার কথা। কিন্তু চিকিৎসক ও নার্সের সংখ্যা প্রায় সমান। বেসরকারি খাত মিলিয়ে চিকিৎসাসেবায় নার্সের সংখ্যা বিবেচনা করতে গেলে আরও হতাশার চিত্রই ফুটে ওঠে।

তেল-গ্যাস অনুসন্ধান-মাইলফলক উদ্যোগে থাকুক স্বচ্ছতা

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের বাস্তব পদযাত্রাকে আমরা স্বাগত জানাই। বৃহস্পতিবার মার্কিন কোম্পানি কনোকো ফিলিপসের সঙ্গে পেট্রোবাংলা তথা বাংলাদেশ সরকারের স্বাক্ষরিত অংশীদারিত্ব চুক্তি অনুযায়ী গভীর সমুদ্রের ১০ ও ১১ নম্বর ব্লকে আগামী শুষ্ক মৌসুমেই অনুসন্ধান কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪০৮ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। এ কে মাহবুবুল আলম, বীর প্রতীক বীর যোদ্ধা সফল যোদ্ধা ১৯৭১ সালের আগস্ট মাস। তখন রাজশাহীর দক্ষিণাঞ্চল চাঁপাইনবাবগঞ্জের বেশির ভাগ বন্যাকবলিত। পদ্মা নদীর দুই কূল ভেসে গেছে। যেদিকে চোখ যায়, মনে হয় সাগর।

আদালতে সিআইডি কর্মকর্তার সাক্ষ্য-হামলাকারীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন তারেক

গ্রেনেড হামলাকারীদের নিরাপত্তা ও নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করার ব্যবস্থা করা হবে বলে জঙ্গি নেতা মুফতি হান্নানকে আশ্বাস দিয়েছিলেন বিএনপির নেতা তারেক রহমান। গতকাল রোববার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আদালতে দেওয়া সাক্ষ্যে সিআইডির পরিদর্শক আবু হেনা মোহাম্মদ ইউসুফ এ তথ্য দেন।

জবানবন্দিতে সিরাজুল ইসলাম-সাকা চৌধুরীকে ১৫-১৬ জনকে হত্যা করতে দেখেছেন করিম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী সিরাজুল ইসলাম ওরফে সিরু বাঙালি জবানবন্দিতে বলেছেন, একাত্তরের ১৩ এপ্রিল ঊনসত্তরপাড়ায় পাকিস্তানি সেনারা গণহত্যা চালানোর সময় সাকা চৌধুরী নিজ হাতে ১৫-১৬ জন নর-নারীকে হত্যা করেন। ‘ক্যাপ্টেন’ করিম এটা দেখেছেন।

দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ, আগুন, ভাঙচুর পুলিশসহ আহত অন্তত ৮০-সংঘর্ষ-বিক্ষোভে উত্তাল কাঁচপুর by মনিরুজ্জামান

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল রোববার ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুর করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অন্তত ৮০ জন আহত হয়।

তেজস্ক্রিয়তার গুজব

সবারই দৃষ্টি এখন জাপানের দিকে। ভূমিকম্প ও সুনামির পর সেখানকার পরমাণু চুলি্লতে বিস্ফোরণ ও তেজস্ক্রিয়তা ছড়িয়ে যাওয়ায় জনমনে নানা আশঙ্কা দেখা দিয়েছে। ওদিকে এক ভূমিকম্পে বিপর্যস্ত জাপান আবার কেঁপে উঠেছে আরেকটি ভূমিকম্পে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬। বুধবার সকালে রাজধানী টোকিওতে এ ভূকম্পন অনুভূত হয়।

সংসদ কার্যকর করুন

বিএনপিদলীয় সংসদ সদস্যরা গত মঙ্গলবার সংসদ অধিবেশনে যোগদান করেছেন। আবার কিছু সময় পর ওয়াকআউটও করেছেন। বিদ্যুৎ চমকানোর মতোই মনে হয়েছে তাঁদের এই আসা-যাওয়া। যতক্ষণই তাঁরা সংসদে ছিলেন ততক্ষণই অধিবেশন ছিল প্রাণবন্ত, ঠিক যে জিনিসটি দেশবাসীর কাম্য।

ফাতেহা-ই-ইয়াজদাহম-তাপসকুল শিরোমণি হজরত আবদুল কাদের জিলানি (রহ.) by মাওলানা শাহ আবদুস সাত্তার

ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ধর্মনেতা, ধর্মপ্রচারক, তাপসকুল শিরোমণি হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর নাম প্রত্যেক মুসলমানের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। মুসলমানদের ধর্মীয় জীবনে তাঁর প্রভাব অপরিসীম। তাঁর জীবনী ও কীর্তিগাথা মুসলমানদের হৃদয়ে চিরদিন জীবন্ত হয়ে থাকবে।

বঙ্গবন্ধুর তারুণ্য, তরুণদের বঙ্গবন্ধু by ড. মিল্টন বিশ্বাস

১৯৪০ থেকে ১৯৭৫-এর ১৪ আগস্ট দীর্ঘ ৩৫ বছরের কিছু বেশি সময়ের রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুকে তারুণ্যের ঔজ্জ্বল্যে এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করা যায়। তবে ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগ পর্যন্ত তাঁর রাজনৈতিক ইতিহাস, সাংগঠনিক কর্মকাণ্ড এবং চিন্তা-চেতনার পরিধি মুক্তিযুদ্ধপূর্ব ও মুক্তিযুদ্ধোত্তর_এ দুটি পর্বে বিশ্লেষণ জরুরি।

সরল গরল-গোপন সিডি কেন প্রকাশ করা হচ্ছে না? by মিজানুর রহমান খান

বাস পোড়ানোর মামলার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে—এ কথা বিচারিক আদেশেই লেখা হয়েছে। বিচার ছাড়াই কী করে এটা লেখা সম্ভব হলো, তা হাইকোর্ট বিভাগ খতিয়ে দেখতে পারেন। তবে গতকাল বিরোধীদলীয় পাঁচজন সংসদ সদস্যকে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার প্রেক্ষাপটে আমি একটি অনুরোধ করতে চাই।

পুলিশের হাতে মার খাওয়ার বর্ণনা দিলেন তিন সাংবাদিক-‘এ যেন সাংবাদিক মারার উৎসব’

‘পুলিশের দুই কর্মকর্তা তেড়ে এসে আমার শার্টের কলার ধরে উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকে। আমি রাস্তায় পড়ে যাই। উঠে দাঁড়ানোর আগেই এক কর্মকর্তার নির্দেশে আরও কয়েকজন পুলিশ লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। লাথি মারতে মারতে কেড়ে নেয় হাতের ক্যামেরা। এ যেন সাংবাদিক মারার উৎসব।

ফাইনাল-চ্যাম্পিয়ন সাকিবের কলকাতা

১৯তম ওভারে শেষ বলটাই শেষ পর্যন্ত ঘুরিয়ে দিল ম্যাচটা। মুরালি বিজয়ের হাতে ক্যাচ দিয়েও বেঁচে গেলেন সাকিব আল হাসান। বেন হিলফেনহসের করা ফুলটসটা উঠেছিল সাকিবের কোমরসমান উচ্চতায়। তাই স্বাভাবিকভাবেই নো-বল ডাকলেন আম্পায়ার। ওই বলে দৌড়ে ২ রান।

এসি শহীদুলকে রক্ষার চেষ্টা অবশেষে সাময়িক বরখাস্ত

প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত তেজগাঁও বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) শহীদুল ইসলামকে রক্ষায় গতকাল দিনভর নানা রকম তৎপরতা চালায় পুলিশ প্রশাসন। তবে সংবাদকর্মীদের ক্ষোভের মুখে শেষ পর্যন্ত তাঁকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়।

বিরোধী দল রাজি হলে মধ্যস্থতা করবেন স্পিকার-নিঃশর্ত সংলাপের কথা বলছে না কোনো দলই

নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে সংলাপের বিষয়টি আবারও সামনে এসেছে। সংলাপে আপত্তি নেই—এমন কথা বললেও আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই বারবার শর্ত জুড়ে দিচ্ছে। সর্বশেষ গতকাল রোববার এ ব্যাপারে বিএনপির কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছে আওয়ামী লীগ। বিএনপি বলেছে, সংলাপে আপত্তি নেই।

জনকের জন্মদিনে by মুস্তাফা নূরউল ইসলাম

নিকট-অতীত সাক্ষ্য, কেমন কালো শক্তি গ্রাস করে নিয়েছিল শুভ সমস্ত কিছুকে। সেই শক্তি প্রাসাদ ছাউনিতে ষড়যন্ত্রের আর কেমন জোট বাঁধা হয়ে গিয়েছিল পিছুটান প্রতিক্রিয়াশীলতার সঙ্গে; আরেক জোট ঘরভেদী বিভীষণের সঙ্গে প্রতিক্রিয়ার রাজনীতি। সবটা মিলিয়ে ওই দুঃসময়। এবং প্রতিরোধে আমাদের নিষ্ক্রিয়তাই বলি,

ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, ড. এ কে এম রিয়াজুল হাসান ও মোশাররফ হোসেন মুসা-উপজেলার মতো জেলায়ও একই সমস্যা দেখা দেবে

উপজেলার কাজ কী হবে, রাজস্ব আয়ের উৎস কী হবে, উপজেলার আয়তনের মধ্যে পৌরসভা থাকবে কি না, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্যদের বেতন ও পদমর্যাদা কী হবে, উপজেলার সঙ্গে অন্যান্য স্থানীয় ইউনিটের (ইউনিয়ন, পৌরসভা, জেলা, নগর করপোরেশন ও বিভাগ) সম্পর্ক ও সমন্বয় কী ধরনের হবে, কেন্দ্রীয় সরকারের

সাদাকালো-রাজনৈতিক আগ্রাসনে যাহা বুশ তাহা ওবামা by আহমদ রফিক

কয়েক দিন ধরে দৈনিক পত্রিকায় দুটো বিষয় প্রধান হয়ে উঠেছে_আরব বিশ্বে গণজাগরণ এবং গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অপসারণের প্রতিক্রিয়া। শেষোক্ত বিষয়টি স্থানিক হয়েও একাধিক কারণে আন্তর্জাতিক মাত্রা পেয়ে গেছে। পক্ষে-বিপক্ষে চলছে অনেক লেখালেখি।

চরাচর-পরিবেশের ব্যাপারে আমাদের দায়বদ্ধতা by আফতাব চৌধুরী

মানুষের আন্তরিকতার অভাবের জন্যই বর্তমানে ধ্বংসের মুখে পরিবেশ। আবহাওয়া, মাটি, পানিদূষণ_এককথায় মানুষের জীবনে যত পারিপাশ্বর্িক ক্ষেত্র আছে সবখানেই দূষণ বিদ্যমান। যদিও সবক্ষেত্রে পরিবেশ নির্মল রাখার জন্য সরকারি নীতি-নির্দেশিকার অভাব নেই, কিন্তু বাস্তবায়নের উদ্যোগ নেই বললেই চলে।

ঢাকা বাঁচলে দেশ বাঁচবে by ইফতেখার আহমেদ টিপু

নগরায়ণ ও জাতীয় অগ্রগতি সমার্থক শব্দ হিসেবে বিবেচিত। একটা জাতি কতটা উন্নত, তা সে জাতির নগরায়ণের চিত্র দেখলেই অনুমান করা যায়। ৪০ বছর আগের বাংলাদেশের সঙ্গে আজকের বাংলাদেশের পার্থক্য কতটা, তা শুধু ঢাকা মহানগরীর দিকে তাকালেই অনুভূত হবে।

১৮ দলীয় জোটের নতুন কর্মসূচি

দেশব্যাপী ১৪ দিনের গণসংযোগের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আজ ২৮ মে থেকে ১০ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে। এরপর ১১ জুন ঢাকার সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বাজেট অধিবেশন শুরু বিরোধী দল ছাড়াই

প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন জোটের সদস্যদের অনুপস্থিতিতে নবম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন গতকাল রবিবার শুরু হয়েছে। এটি মহাজোট সরকারের চতুর্থ বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্যে স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ আবারও বিরোধী দলের প্রতি সংসদে গিয়ে বাজেটসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কলকাতা চ্যাম্পিয়ন

বোলিংয়ে শুরুটা দুর্দান্ত করেছিলেন সাকিব আল হাসান। ব্যাটিংয়েও খেললেন ছোট্ট (৭ বলে ১১*) তবে কার্যকর এক ইনিংস। আর তাতেই রূপকথা রচিত হলো কলকাতা নাইট রাইডার্সের। চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জিতল শাহরুখ খানের দল।

তাঁদের ঘুম আর ভাঙেনি-বাহরাইনে ১০ বাংলাদেশির মৃত্যু

দেশের মাটি ছেড়ে ওঁরা বিদেশ-বিভুঁইয়ে পড়ে ছিলেন কেবল পরিবারের সবার মুখে হাসি ফোটাতে। সবাইকে ভালোভাবে রাখতে নিজেরা খেটে মরতেন উদয়াস্ত। তার পরও ঘুমাতে যেতেন এই আনন্দ বুকে নিয়ে যে, এই শ্রমের বিনিময়ে ফেলে আসা স্বদেশে বাবা-মা, ভাইবোন, স্ত্রী-পুত্র-কন্যারা কিছুটা হলেও সচ্ছল জীবন যাপন করতে পারছে।

২১ আগষ্ট গ্রেনেড হামলা-হাওয়া ভবনে তারেক-বাবরের সঙ্গে মুফতি হান্নানের বৈঠক!-আদালতে সিআইডি কর্মকর্তা আবু হেনা

আওয়ামী লীগের ২১ আগস্টের সমাবেশে বোমা হামলার ঘটনায় জড়িত ছিলেন জঙ্গি নেতা মুফতি হান্নান ও তাঁর দল হরকাতুল জিহাদ (হুজি)। ওই হামলার জন্য সহায়তা চেয়ে হাওয়া ভবনে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে তাঁরা বৈঠক করেন।

বিএনপির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা আহবান

তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিরোধী দলের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আলোচনার পথ খোলা।

ইউরোপীয় গণতন্ত্রের সংকট by অমর্ত্য সেন

অনেক সময় উদ্দেশ্য ভালো হলেও যে রসাতলে যাওয়ার রাস্তা প্রশস্ত হয় তার প্রমাণ ইউরোপের গৃহীত নীতি। এর কারণেই ইউরোপে আজ অর্থনৈতিক সংকট। এটা বিশ্বে দুর্দশা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা তৈরি করছে। এর কারণও রয়েছে। ইউরোপীয় দেশগুলোতে অধিকতর ভালো অর্থনৈতিক জবাবদিহিতা ও অধিকতর দায়িত্বশীল অর্থনৈতিক ব্যবস্থাপনা দীর্ঘদিন থেকেই দরকার ছিল।

এ মৃত্যুর দায় কার? by এমএম কবীর মামুন

গত ১৯ মে নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে আসা ৭ বছরের এক আদিবাসী শিশু সাগরী উরাঁওকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পার্শ্ববর্তী মহম্মদপুর গ্রামের আতাউরের পুত্র ভটভটিচালক নান্নু মিয়া ১৯ মে রাতে তাকে ধর্ষণের পর হত্যা করে রক্তাক্ত অবস্থায় কলাগাছের মধ্যে ফেলে রেখে যায়।

প্রতিক্রিয়া-আমি সে ধরনের ব্যক্তি নই by সৈয়দ আবুল হোসেন

শনিবার সমকালে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের 'রাজনীতি নিয়ে ভাবনা' শীর্ষক লেখার প্রতিক্রিয়া দিয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী এবং বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। এখানে তার প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরা হলো মুহম্মদ জাফর ইকবাল সমাজের একজন সচেতন নাগরিক, বিশিষ্ট ও বিদগ্ধজন।

গ্রামীণ চিকিৎসাসেবা-নিয়ম ভেঙে বদলি-পদায়ন কেন? by আবু সাঈদ খান

ডাক্তার-শিক্ষক-কর্মচারীদের কেবল নিয়মে বেঁধে গ্রামে রাখাই একমাত্র উপায় নয়। গ্রামের চাকরিকে আরও লোভনীয় করে তোলা দরকার। সে ক্ষেত্রে শহরের তুলনায় বেতন বেশি হবে, ভালো বাসস্থান থাকবে, দ্রুত পদায়নের সুযোগ থাকবে। এভাবে গ্রামকে আকর্ষণীয় করে গড়ে তোলা যেতে পারে।

বন্যপ্রাণী আক্রান্তদের ক্ষতিপূরণ-টেকসই সমাধান চাই

বন্যপ্রাণীর আক্রমণে নিহত বা আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিচ্ছে বন বিভাগ_ রোববারের সমকালে প্রকাশিত এই খবরকে আমরা নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্বশীলতায় এক ধাপ অগ্রগতি বিবেচনা করতে চাই। সাধারণত বাঘ কিংবা হাতির আক্রমণে বন ও পাহাড় সংলগ্ন এলাকার কর্মজীবী মানুষ হতাহতের খবর সমকালের লোকালয় পাতায় অনেকবারই প্রকাশ হয়েছে।

আবার সাংবাদিক নির্যাতন-দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই

সাংবাদিকদের ওপর একের পর এক হামলার কারণে পেশাগত দায়িত্ব পালন ক্রমে কঠিন হয়ে পড়ছে, এমন ধারণা অমূলক নয়। গত ২১ মে সাংবাদিকদের ছয়টি ইউনিয়ন ও সংগঠন এক যৌথ বিবৃতিতে সাংবাদিকদের ওপর একের পর এক হামলায় উদ্বেগ প্রকাশ করেছে।

পাঁচ এমপির জামিন-ফখরুলসহ ২৯ জনের বিষয়ে রুল জারি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ১৮ দলীয় জোটের পাঁচ সংসদ সদস্যকে ছয় সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দি ২৯ জনকে কেন জামিন দেওয়া হবে না, এর কারণ জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

রেজিস্টার্ড প্রাইমারি স্কুল জাতীয়করণ হচ্ছে by অভিজিৎ ভট্টাচার্য্য

দীর্ঘদিনের অপেক্ষা আর আন্দোলনের পর সরকারীকরণ হতে চলেছে ২৪ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। সরকার এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে এ-সংক্রান্ত নীতিমালা তৈরির কাজও শুরু হয়ে গেছে।

এবার ওয়াসফিয়া নাজরীন-এভারেস্ট চূড়ায় আবার বাংলাদেশের পতাকা

আবার। আরো একবার এভারেস্ট চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন আরেক বাংলাদেশি নারী। নিশাত মজুমদারের এভারেস্ট জয়ের এক সপ্তাহ পরই এভারেস্ট চূড়ায় পা রাখলেন ওয়াসফিয়া নাজরীন। মূসা ইব্রাহীম, এম এ মুহিত, নিশাত মজুমদারের পর চতুর্থ বাংলাদেশি এবং দ্বিতীয় নারী নাজরীন বাংলাদেশকে আবারও পেঁৗছে দিলেন এভারেস্ট উচ্চতায়।

পুলিশের রুদ্ররোষে সাংবাদিক-এটা সভ্য সমাজের চিত্র হতে পারে না

২৬ মে, ২০১২ তারিখে 'মহাজোট সরকারের তিন বছর : গণমাধ্যম ও তথ্য অধিকার' শীর্ষক এক সেমিনারে আওয়ামী লীগ নেতারা বলেছেন, 'সাংবাদিকবান্ধব এ সরকার সাংবাদিকদের ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল। সব ক্ষেত্রে সাংবাদিকদের স্বাধীনতা দিয়েছে সরকার।'

ধূমপানজনিত ক্যান্সার রোধে সচেতনতাই একমাত্র পথ by মো. ফজলুল হক

আদিকাল থেকে হুঁকো ও বাঁশের চোঙার মাধ্যমে ধূমপানের যাত্রা শুরু হয়। বর্তমানে বিড়ি ও সিগারেট হিসেবে এর প্রচলন রয়েছে। পানের সঙ্গে জর্দা খাওয়া আরো মারাত্মক, যা সরাসরি লিভার, ফুসফুস ও কিডনিকে আক্রান্ত করে। জর্দা বা তামাকের পাতা সেবনের অর্থ হচ্ছে_ভেজালমুক্ত বিষপান।

বিশেষ সাক্ষাৎকার : ব্যারিস্টার নাজমুল হুদা-নির্বাচন স্বচ্ছ হলে সরকার পদ্ধতি কোনো বিষয় নয়

চলমান রাজনৈতিক সংকট নিরসনে করণীয়, প্রধানমন্ত্রীকে সংলাপের আহ্বান জানানোর জন্য বিরোধীদলীয় নেতাকে সময়সীমা বেঁধে দেওয়া, বিরোধীদলীয় আন্দোলনে জামায়াতের ভূমিকা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেছেন বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা।

পবিত্র কোরআনের আলো-মুমিন নর-নারীদের জন্য আল্লাহর রহমত ও নিয়ামতের আশ্বাস

৭১. ওয়াল মু'মিনুনা ওয়াল মু'মিনাতু বা'দ্বুহুম আউলিইয়াউ বা'দ্বিন; ইয়া'মুরূনা বিলমা'রূফি ওয়া ইয়ানহাওনা আ'নিল মুনকারি ওয়া ইউক্বীমূনাস্সালাতা ওয়া ইউ'তূনায্ যাকাতা ওয়া ইউত্বীঊনাল্লাহা ওয়া রাছূলাহূ; উলায়িকা ছাইয়ারহামুহুমুল্লাহু; ইন্নাল্লাহা আ'যীযুন হাকীম।

স্মরণ-শিল্পাচার্য জয়নুল আবেদিন by জাহাঙ্গীর হোসেন

বিকেলের সোনা রোদে গগন গঙ্গায় চিত্রবিচিত্র মেঘের সমারোহে স্রষ্টা ছবি আঁকেন। আবার একই আকাশ ঘন বিষাদের হয়ে যায় আষাঢ়ের কালো মেঘে। স্রষ্টার সৃষ্টিকে ধরে রাখার প্রয়াসেই হয়তো চিত্রশিল্পীরও ছবি আঁকতে ইচ্ছে করে। এ যেন বিশ্বকর্মার কর্মের ছাপ ক্যানভাসে ধারণ করা। যাঁরা এই সৌন্দর্যকে ক্যানভাসে ধারণ করেন, তাঁরা শিল্পী।

উপমহাদেশে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা by তারেক শামসুর রেহমান

ভারতে অগি্ন-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর এক সপ্তাহের মধ্যে পাকিস্তান কর্তৃক হাতফ গজনবি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনায় ভারতীয় উপমহাদেশে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা উস্কে দিল। অগি্ন-৫ ও হাতফ গজনবি পারমাণবিক বোমা বহনযোগ্য। এবং দুই দেশের বড় শহরগুলোতে আঘাত হানার জন্য যথেষ্ট।

পুঁজিবাদের অবিচার : একটি উদাহরণ by আবু এন এম ওয়াহিদ

উনিশ শ ষাট দশকের একেবারে গোড়ার দিক। আমি প্রাইমারি স্কুলে পড়ি। তখন মাটির অথবা কালো প্রলেপ দেওয়া কাঠের শ্লেটে মাটির পেনসিল দিয়ে লিখতাম। পরীক্ষা এলে বাঁশের কঞ্চি চোখা করে দোয়াতে ট্যাবলেটগুলা কালিতে চুবিয়ে চুবিয়ে লিখতাম। ঝরনা কলম তখনো হাতে পাইনি।

ভিন্নমত-শেয়ারবাজার : মিউচ্যুয়াল ফান্ডগুলোর এই দুর্দশা কেন? by আবু আহমেদ

রেগুলেটর এসইসিও চায় শেয়ারবাজার নিয়ে গবেষণা হোক। তবে রেগুলেটর গবেষণা বলতে যা বোঝাচ্ছে তা হলো, অ্যানালিসিস (Analysis) বা বিশ্লেষণ। বিশ্লেষণ করে শেয়ার কেনা তো উচিত, এটাই তো আমরা সারা জীবন বলে আসছি। কিন্তু সেই বিশ্লেষণ কারা করবে? বিনিয়োগকারীরা, না প্রতিষ্ঠানগুলো? এসইসি বলতে পারে, উভয়ে করবে।