Saturday, March 10, 2012

কৃষ্ণচূড়ার মতো রাঙা হয়ে ঝোলে by আল মাহমুদ

ঘটনাপ্রবাহের তরঙ্গে আছাড়ি-পিছাড়ি খেতে খেতে শেষ পর্যন্ত নির্বাক হয়ে বসে থাকি। সবাই বলে, লেখ লেখ। আমার ধারণা, এই কাজটি করতে গেলে খানিকটা আলসেমিরও দরকার হয়। সেই সুযোগ আমার অবশ্য বড় একটা হয় না। লেখার রুটিন থাকলে আমি আর দ্বিধাদ্বন্দ্বে নড়বড়ে হই না। শুরু করে দিই।

অভিমত- লোক দেখানো ধমক নয়, ছাত্রলীগকে সুপথে আনতে সুনির্দিষ্ট পদক্ষেপ চাই by মাহাবুবুর রহমান


বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্রলীগ একটি পুরনো ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের নাম। বর্তমান আওয়ামী লীগ নেতা এবং এমপি-মন্ত্রীদের অনেকেই ছাত্রজীবনে এ সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন আন্দোলনে বিশেষ করে স্বাধীনতা যুদ্ধে ছাত্রলীগের ভূমিকা ছিল প্রশংসনীয়। সংগঠনটি প্রকৃতপক্ষেই আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় শক্তি।

দারাদের রবীন্দ্র-দরদ by শরিফুল হাসান

দারাদ আহমেদকে এখন সবাই চেনে। তিনি আমাদের প্রতারণার গুরু। মসজিদের ছবিকে জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র বলে চালিয়ে দিয়ে তিনি পকেটে পুরেছেন ছয় কোটি টাকারও বেশি। জাল সনদ দিয়ে ভর্তি হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে। এখন তিনি স্বপ্ন দেখেন—নেতা হবেন, মন্ত্রী হবেন।

প্রতিক্রিয়ার-পার্থক্য

ঘটনা: কোনো কারণে ছেলে কিংবা মেয়ের মোবাইল ফোন বন্ধ ছিল। প্রেমিকের প্রতিক্রিয়া: এই! ফোন অফ ছিল কেন? শরীর খারাপ ছিল? বেশি ঘুমে ধরেছিল, তাই না? এখন কেমন লাগছে, জান? প্রেমিকার প্রতিক্রিয়া: এই! তুমি আর জীবনে আমারে ফোন দিবা না। সারা রাত তোমার ফোন অফ ছিল।

জেমস প্যাটিনসন-অভিনয়-অনুবাদ: অরুণোদয় ভট্টাচার্য

আমি জাহাজের ‘পারসার’। সব রকম খরচাপত্তর আমার হাত দিয়ে হয়। জাহাজে থাকাকালীন যাবতীয় লোকের ব্যাংকার আমি। এই জাহাজে এবার যাচ্ছেন তরুণ আর্ল ম্যাকলাউড। ইনি কোটিপতি হেনরি ম্যাকলাউডের একমাত্র সন্তান।
হঠাৎ দেখি, এই জাহাজেই চলেছে সেই সুযোগসন্ধানী রবিনসন পরিবার।

রসকারণ-বাচ্চাদের চুলে বেশি উকুন কেন? by আব্দুল কাইয়ুম

উকুনের কাছে অবশ্য বাছবিচার নেই। বাচ্চা, বুড়ো, ছেলে, মেয়ে—সব তার কাছে সমান। তার কাজ হলো সামান্য রক্ত চুষে খাওয়া। কিন্তু তাও অভিজ্ঞতায় দেখা গেছে, বাচ্চাদের মাথার চুলে বেশি উকুন থাকে। একটা মা উকুন দিনে ছয় থেকে ১০টা করে ডিম পাড়ে।

নাম বদলের পালা by মাহবুব তালুকদার


গুরুদেব যোগাসনে বসিয়া ধ্যানে নিমগ্ন ছিলেন। তাহার চক্ষুদ্বয় নিমীলিত ছিল। শিষ্য লক্ষ্য করিল ধ্যানকালে গুরুদেবের মুখমণ্ডলের চতুষ্পার্শ্ব হইতে এক অলৌকিক জ্যোতি বিচ্ছুরিত হয়। শিষ্যের ধারণা হইল, গুরুদেব অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল রহস্য অধিগত করিয়াছেন। সে নির্বাক দৃষ্টিতে প্রভুর মুখের প্রতি তাকাইয়া রহিল।

রসকীয়-তেল দেবেন না, এমনকি গ্যাসও

পেট্রলপাম্পের সঙ্গে বাঙালির বেশ মিল আছে। দুটোই অন্যকে তেল দেয়। আসলে এই তেল দেওয়াটা রীতিমতো বাঙালির ঐতিহ্যে পরিণত হয়েছে। আগে মানুষ ঠেকায় পড়লে অন্যকে তেল দিত। এখন তেল দেওয়াটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছে অনেকে। বড়রা তো তেল দেয়ই, এমনকি শিশুরাও তেল দেওয়া শিখে গেছে।

ক্রসফায়ার বলে কি কিছু নেই by আফরোজা হাসান খান


বাণিজ্যমন্ত্রী ফারুক খান স্বীকার করেছেন চালের দাম বাড়ছে। তিনি বাজার মনিটরিংয়েও ব্যর্থ হয়েছেন। মোটা চালের দাম কেজিপ্রতি ৩-৫ টাকা বেড়েছে। তাতে গরিব মানুষের নাভিশ্বাস না উঠুক বাণিজ্যমন্ত্রীর আত্মার জল শুকিয়ে যাওয়ারই কথা। কারণ, মহাজোট সরকার এক বছর পূর্তির পর ক্যাবিনেট রিসাফল করবেন।

জাতীয় স্বার্থেই সেই দু’বছরের দুষ্কর্মের বিচার প্রয়োজন by মাহফুজ উল্লাহ


তিন বছর আগে ২০০৭ সালের ১১ জানুয়ারি বাংলাদেশের মানুষের জীবন অকস্মাত্ থেমে গিয়েছিল। শান্তি-শৃঙ্খলা রক্ষার অজুহাত ও একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে দেশে জরুরি অবস্থা জারি করা হয়। সেনাপ্রধান জেনারেল মইনের আশীর্বাদপুষ্ট হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন মার্কিন পাসপোর্টধারী বিশ্বব্যাংকের সাবেক আমলা।

এক-এগারো ষড়যন্ত্রের তৃতীয় বর্ষপূর্তিঃ পুনরাবৃত্তি চাই না


তিন বছর আগে জবরদস্তিমূলক ক্ষমতা দখলের ঘটনা গতকাল স্মরণ করেছে সমগ্র জাতি। বিরোধী দল বিএনপি দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করে। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সেদিন যে অসাংবিধানিক সরকার গঠন করেছিল, দুই বছরের মাথায় সেই সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।

পানি চুক্তি নিয়ে জল ঘোলা করছে ভারতঃ ন্যায্য হিস্যা থেকে বঞ্চনার অবসান হোক


গঙ্গার পানি বণ্টন চুক্তির শর্ত লঙ্ঘন করছে ভারত। ত্রিশ বছর মেয়াদি চুক্তিতে উল্লিখিত শর্তের দুর্বলতার সুযোগ নিয়ে যেমন খুশি পানি প্রত্যাহার করছে। এর মধ্যেই পানির প্রবাহ কমে গেছে ফারাক্কা পয়েন্টে। ফলে শর্ত মোতাবেক শুকনো মৌসুমে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়ে আসছে বাংলাদেশ।

সীমান্তে ফের খুনির ভূমিকায় বিএসএফঃ ইতিবাচক সিদ্ধান্ত জরুরি


আবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে নিহত হয়েছেন দুই বাংলাদেশী। সীমান্তে সংঘটিত হত্যাকাণ্ড ও অন্যান্য সমস্যা নিয়ে এর আগে যেসব সমঝোতা বৈঠক হয়েছে সেগুলোর কোনোটিই যে ফলপ্রসূ হয়নি এই হত্যাকাণ্ড তার আরেকটি জ্বলন্ত প্রমাণ। সীমান্তে রক্তপাত বন্ধ হয়নি, বন্ধ হয়নি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালানি।

চারদিক-ওদের পাশে দাঁড়াই by মোছাব্বের হোসেন

ওরা কেমন আছে? আমি সেই শিশুদের কথা বলছি, যারা গত মা দিবসটি অন্য রকমভাবে কাটিয়েছিল।ওদের জন্য সাহায্য দরকার। দরকার ওদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। ওদের কথাই বলি। মা দিবসের অনুষ্ঠানের জন্য প্রত্যেকেই নিজেদের মায়ের আমন্ত্রণপত্র নিজেরাই নকশা করেছে।

দেশে মাদকাসক্তের সংখ্যা ৫০ লাখঃ প্রতিকার নয়, প্রতিরোধ দরকার


মাদকাসক্তি আমাদের সমাজে যেভাবে দিন দিন বেড়ে চলেছে, তাতে জাতির সক্ষমতার জোর ক্রমেই কমে যাচ্ছে। আমাদের অজান্তে ঘটে চলা এই নেতিবাচক পরিবর্তন রোধ করা না গেলে সামনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের তথ্যমতে, দেশে মাদকাসক্তের সংখ্যা ৫০ লাখের মতো।

টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-অনেক ত্রুটি ও দুর্বলতা রয়ে গেছে

প্রিয় পাঠক, আপনাদের মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলো এখানে ছাপা হলো।

সংবিধান নিয়ে বিতর্ক by মোহাম্মদ মতিন উদ্দিন


১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়া না যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। পঞ্চম সংশোধনী সম্পর্কে হাইকোর্টের এক ডিভিশন বেঞ্চে একটি রায়ের পরই বিষয়টি আলোচনায় আসে ব্যাপকভাবে। সামরিক সরকারের বৈধতা নিয়ে করা ১৯৭৭ সালের সাত নম্বর মার্শাল ল রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৫ সালের ২৮ আগস্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ বলে রায় দেয়।

শীত ও তাপের কথা! by ফখরুজ্জামান চৌধুরী


আমরা মানে যারা আমজনতা, বড় বড় কিছু ভাবি না, রাজা-উজির হতে চাই না, চাই একটু স্বস্তিতে, শান্তিতে থাকতে।
আমরা তো শান্তিতে থাকতে চাই। কিন্তু শান্তিতে থাকতে চাইলে যে শান্তিতে থাকতে পারা যাবে এমন কোনো গ্যারান্টি নেই। চারদিকে যেসব উপাদান প্রতিনিয়ত দেখি, তাতে শান্তি আর স্বস্তির আশা সুদূরপরাহত।

জাতীয় কমিটি-দেশপ্রেমের হরতাল by আসিফ নজরুল

গত ৩০ জুন হেঁটে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে। দূর থেকে স্লোগানের শব্দ শুনে ফিরে তাকাই। দিগন্তে আলোর নাচন, দৃপ্ত মশাল উঁচিয়ে এগিয়ে আসছে মিছিল। ফুটপাতে দাঁড়িয়ে মিছিলের জন্য অপেক্ষা করি, পাশে এলে তার সঙ্গে এগোই কিছুটা পথ। এই মিছিলের তরুণ-তরুণীদের চিনি আমি।

কন্যার দিল্লি যাত্রায় পিতার কথা মনে পড়ছে by আতাউস সামাদ


গতকাল (রোববার) সকালে যখন এই লেখাটা লিখছিলাম তখন ১৯৭২ সালের ১০ জানুয়ারির কথা খুব মনে পড়ছিল। বাংলাদেশের স্থপতি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে সাড়ে নয় মাস কারাবন্দি থাকার পর দেশে ফিরেছিলেন সেদিন। পাকিস্তান সরকার রাওয়ালপিণ্ডি থেকে তাদের একটি বিমানে করে তাকে পাঠিয়ে দিয়ে ছিলো লন্ডনে।

কোপেনহেগেন সম্মেলন কি শেষ পর্যন্ত হোপেন হেগেন থেকে ব্রোকেন হেগেন by আফজাল আহমেদ


জলবায়ু পরিবর্তনের অভিঘাতে অসম অর্থনৈতিক উন্নয়নে জীবনধারণের মান বিবেচনায় দেশে দেশে, মানুষে মানুষে বৈষম্য ক্রমান্বয়ে বেড়েই চলেছে। গরিব আরও গরিব হয়ে বিত্তহীনে পরিণত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দুর্ভোগের শেষ নেই।

মন্তব্য প্রতিবেদন-সত্য বেরিয়ে আসছে, ‘আষাঢ়ে গল্পকারদের’ কী হবে? by মতিউর রহমান

২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলার সম্পূরক অভিযোগপত্র গতকাল রোববার আদালতে জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দীর্ঘ সময় ধরে এ ঘটনার ওপর অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন, সম্পাদকীয় ও উপসম্পাদকীয় প্রকাশিত হয়েছে প্রথম আলোয়।

প্রাচীন মিসরীয় সাহিত্য by মুহম্মদ নূরুল হুদা


মিসরীয় সাহিত্য পৃথিবীর আদি সাহিত্যগুলোর অন্যতম। অজ্ঞাত ও নাম না-জানা মিসরীয় সাহিত্যিকরা যা কিছু লিখত মনের তাগিদে বা প্রয়োজন সিদ্ধির লক্ষ্যে, তার অধিকাংশই তারা জমিয়ে রাখত তাদের স্মৃতিতে, আর কিয়দংশ ধরে রাখত লিখিত প্রক্রিয়ায়।

এক বছরের অভিজ্ঞতাঃ সামনে আরও বিপদ by হায়দার আকবর খান রনো


বর্ষপূর্তির সঙ্গে সঙ্গে শেখ হাসিনা নেতৃত্বাধীন মহাজোট সরকারের এক বছর পূর্ণ হলো। ২০০৮ সালে নির্বাচন হয়েছিল ২৯ ডিসেম্বর। মধ্যে ছিল দুই বছর এক অবৈধ অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার, যা ছিল সেনাসমর্থিত এবং বিদেশি প্রভুদের পরিকল্পনা-মাফিক সৃষ্ট এক অসাংবিধানিক অত্যাচারী গণবিরোধী সরকার।

স্মরণ-স্মৃতির পাতায় ভাস্বর এক নাম by ফুয়াদ চৌধুরী

আজ আমিনুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী। চুয়ান্নর যুক্তফ্রন্ট থেকে নির্বাচিত পাকিস্তান আইনসভার সদস্য, সত্তরে বরিশাল আওয়ামী লীগের অন্যতম সংগঠক আমিনুল হক চৌধুরী জন্মগ্রহণ করেন ১৯১৯ সালের ৪ ডিসেম্বর বরিশালের উলানিয়ার জমিদার পরিবারে।

প্রধানমন্ত্রীর ভারত সফরঃ বাংলাদেশের স্বার্থের কী হবে


প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ক্ষমতায় আসার পর আজ প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন। তার এই সরকারি সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মিডিয়া বেশ কিছুদিন ধরে রীতিমত উচ্ছ্বসিত। বলা হচ্ছে, এ সফরের মধ্য দিয়ে দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে। সংশয়ের মেঘ কেটে গিয়ে উদিত হবে প্রীতি ও সহযোগিতার নতুন সূর্য।

মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রমঃ গোদের উপর বিষফোঁড়া!


মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে সরকারের আরেকটি ডিজিটাল খাত। যে কাঁটা দিয়ে কাঁটা খোলার কথা, সে কাঁটাই এখন পায়ে বিঁধছে। এ ঘটনা ঘটছে সরকারের নেয়া ‘মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা’ কার্যক্রমে। চিকিত্সা ব্যবস্থাকে ডিজিটাল করতে ২০০৯ সালে সরকার এ পদক্ষেপ নিলে জনগণ আশান্বিত হয়েছিল এবং সুযোগটি লুফে নিয়েছিল।

শিক্ষাঙ্গন-অ-নীতি চর্চা ও পাঠদানের মানহীনতা

শিক্ষাদান পেশায় জড়িত যাঁরাই মনে-মননে ও নীতি-নৈতিকতায় শিক্ষকসত্তার অধিকারী তাঁদের জন্য বর্তমান সময়টি নানা কারণেই বেদনার, বিব্রতবোধের এবং অস্বীকার করার উপায় নেই যে হতাশারও বটে। সাম্প্রতিককালের দৈনিক পত্রিকাগুলোর অনেকগুলো খবরের কয়েকটি এ রকম: ক) শিক্ষক ছাত্র অপহরণের এবং মুক্তিপণ আদায়ের চেষ্টার সঙ্গে

বাংলায় ইশারা ভাষা প্রমিতীকরণ: বর্তমান অবস্থা ও করণীয়

২৬ ফেব্রুয়ারি ২০১২ প্রথম আলোর উদ্যোগে ‘বাংলায় ইশারা ভাষা প্রমিতীকরণ: বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সহযোগিতায় সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট ও মানুষের জন্য ফাউন্ডেশন।

যুক্তি তর্ক গল্প-ভাষা নিয়ে ব্যক্তিগত বিবেচনা by আবুল মোমেন

দৈনন্দিন জীবনে মানুষ যা কিছু ব্যবহার করে তার মধ্যে ভাষার ভূমিকা অনন্য। ভাষা ব্যবহারে তার যে অভ্যাস তাতে আবেগ ও যুক্তি দুইয়েরই ভূমিকা বেশ বড়। ফলে এ নিয়ে ব্যক্তিগত রুচি ও ইচ্ছার প্রকাশ ঘটে বেশ জোর ও জেদের সঙ্গে। মনে রাখতে হবে, ভাষার বিকাশ-প্রকাশ শিল্প-সাহিত্যের মাধ্যমে বেশি ঘটলেও কাঠামোগতভাবে ভাষা কিন্তু বিজ্ঞান।

শিউলি ঝরল বাসায় তোতা ট্রেনের নিচে

স্ত্রী বাসায় ফাঁসিতে আত্মহত্যা করেছেন। আর তা সইতে পারেননি তাঁর জীবনসঙ্গী। স্ত্রীর এই অপমৃত্যুর সামান্য সময়ের ব্যবধানে নিজেও ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়ায়।

শনিবারের সুসংবাদ-লাক্ষায় সৌভাগ্যের হাতছানি by শহীদুল হুদা অলক

লাক্ষার গৌরবময় ভূমি ছিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর, দাদনচক ও কানসাট এলাকা। নানা প্রতিবন্ধকতায় একসময় এই শিল্প ঝিমিয়ে পড়েছিল। আগ্রহ হারিয়ে ফেলেছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেই লাক্ষাচাষে ভাগ্য গড়ার দিন ফিরে এসেছে। বাড়ছে এর আবাদ।

থানায় ডেকে দুজনকে পেটালেন ঢাবি শিক্ষক-যৌতুকের জন্য স্ত্রীকেও নির্যাতন by ওমর ফারুক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. নূর উদ্দিন নিজের ছাত্রদের নিয়ে থানার ভেতরে দুই ব্যক্তিকে বেধড়ক মারধর করেছেন। তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করতে গিয়ে দু-তিনজন পুলিশ সদস্যও সামান্য আহত হন। মার খাওয়া দুই ব্যক্তি সাইদুল বাকিন ও ডেভিড উত্তরা এলাকার ব্যবসায়ী।

দেশ আর কত প্রতিভা অকালে হারাবে by আরিফুর রহমান খাদেম

সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনের সংবাদ তত্ক্ষণাত্ ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে জানার পর বেশ কয়েকদিন কয় ঘণ্টা ঘুমিয়েছি জানি না। অনেকটা দুঃস্বপ্নের মধ্য দিয়েই তিন-চার রাত পার করেছি। ওই দম্পতির সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই, তবু তাদের চেহারা অতি কাছের মানুষের মতোই মনে হচ্ছে।

তিন বোনের করুণ মৃত্যু

গোমতী নদী কেড়ে নিল তিনটি তাজা প্রাণ। গোসল করতে গিয়ে ওরা বাড়ি ফিরল লাশ হয়ে। চিরতরে হারিয়ে গেল দুই আপন বোন তারতুজা (১৮) ও মাহফুজা (১৬) এবং তাদের খালাতো বোন তানজিনা (১৭)। এ সময় কোনোক্রমে প্রাণে রক্ষা পায় আরো তিন কিশোরী।

ঢাকায় কর্মকর্তা খুনে গ্রেপ্তার নেই-সব সৌদি দূতাবাসে সতর্কতা

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশে তার দূতাবাসগুলোর কূটনীতিক ও কর্মকর্তাদের সৌদি জাতীয় পোশাক পরিধান এবং গভীর রাতে বাড়ির বাইরে বের হওয়ার ক্ষেত্রে সতর্ক করে দিয়েছে। গত সোমবার বাংলাদেশে সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর এ উদ্যোগ নেওয়া হলো।

খালেদা জিয়ার বিবৃতি-বাধা দিলে পরিণাম শুভ হবে না

বিএনপিসহ মিত্র দলের নেতা-কর্মী এবং সারা দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রতি ১২ মার্চের মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের প্রতি তিনি সংঘাত ও উসকানি এড়িয়ে যেকোনো মূল্যে শান্তি বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

১৪ মার্চের মহাসমাবেশ-সর্বোচ্চ জনসমাগম নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ১৪ মার্চের মহাসমাবেশকে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হিসেবে দেখতে চান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ দল ঘোষিত এ কর্মসূচি সফল করতে সর্বোচ্চ চেষ্টা ও প্রস্তুতি গ্রহণ করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।

নানা কৌশলে মাঠে থাকবেই আ. লীগ

বিএনপির ১২ মার্চের 'ঢাকা চলো' কর্মসূচিতে দলীয় ব্যানারে নয়, বিভিন্ন সহযোগী ও সমর্থিত সংগঠনের ব্যানারে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান করবে সরকারি দল আওয়ামী লীগ। কোনো অবস্থায়ই মাঠ ছাড়তে রাজি নন ক্ষমতাসীন দলের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা। মাঠে সরব উপস্থিতি বজায় রাখতে চান নগর আওয়ামী লীগের নেতা-কর্মীরাও।

পরিবেশ-জ্বালানি-সাশ্রয়ী ইটভাটা জনপ্রিয় হয়ে উঠছে by মুশফিকুর রহমান

সংবাদমাধ্যমে এখন ইটভাটা নিয়ে নিয়মিতই বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে। ইটভাটা নিয়ে অধিকাংশ খবরের সঙ্গে মানুষের পরিবেশ নিয়ে উদ্বেগের সম্পর্ক রয়েছে। প্রতিবছর এ সময় শুকিয়ে যাওয়া জলাভূমি, নদীর পাড়, ফসলের মাঠসহ বিভিন্ন জায়গায় মৌসুমি ইটভাটায় রাত-দিন ইট তৈরি হয়।

শিবের গীত-বিমানবন্দরের মশা by সৈয়দ মনজুরুল ইসলাম

মাগুরার ছেলে আমাদের আবদুল হালিম মাথায় একটা ফুটবল রেখে ১৫ কিলোমিটার হেঁটে বিশ্ব রেকর্ড গড়ল এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠাল। হালিমের কৃতিত্বে অনুপ্রাণিত হয়ে আমরা গিনেসের তালিকায় আরেকটি নাম তোলার চেষ্টা চালাতে পারি এবং তা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মশাবান্ধব কৃতিত্বের জন্য।

বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখতে হবে-৮৪ ছাত্রীর ভর্তি-জটিলতা

বেগম রোকেয়া মহিলা কলেজের ইংরেজি বিভাগে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি হয়েছিলেন ১০৩ জন ছাত্রী। কিন্তু এক বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দেওয়া হলো, এঁদের ৮৪ জনেরই ইংরেজি বিভাগে পড়ার যোগ্যতা নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বেগম রোকেয়া মহিলা কলেজে গত বছরের মার্চ মাসে ১৪০ জন ছাত্রী ভর্তি হন।

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হোক-সংসদের মেয়াদ বাড়ল

শুক্রবারের প্রথম আলোয় খবর বেরিয়েছে, আগামী সংসদ নির্বাচন কী ধরনের সরকারব্যবস্থার অধীনে পরিচালিত হবে, তা নিয়ে আলোচনার পথ খুঁজছে সরকার ও বিরোধী দল। এর একটা সম্ভাব্য পথ হিসেবে বিরোধী দল বিএনপি জাতীয় সংসদের চলমান অধিবেশনে যোগ দিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করতে পারে। এই আভাস পেয়ে চলতি অধিবেশনের মেয়াদ বাড়ানো হয়েছে বলে খবরে জানানো হয়।

নতুন বেসরকারি ব্যাংক-রাজনৈতিক বিবেচনাই কি প্রধান বিষয়

দেশে নতুন করে কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। শুরুতে বাংলাদেশ ব্যাংকের আপত্তি থাকলেও শেষ পর্যন্ত টেকেনি। নতুন ব্যাংকের জন্য আবেদন চাওয়া হলে ৩৭টি আবেদন জমা হয়। সেখান থেকে বাছাই করা হয়েছে ১৬টি আবেদন।

বিদ্যুৎ পরিস্থিতি-ভোগান্তির অবসান হোক

বছরে ২০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরও বিদ্যুৎ পরিস্থিতি নাজুক। অথচ বিশাল অঙ্কের এই টাকার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে প্রাপ্ত বিদ্যুতের দামও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার তোয়াক্কা করছে না। বেড়েই চলেছে বিদ্যুতের দাম। বিদ্যুতের এই ক্রমবর্ধমান মূল্য মানুষকে অসহনশীল পর্যায়ে নিয়ে যাচ্ছে।

পবিত্র কোরআনের আলো-কল্যাণ কাজের পরিণাম বাড়তে থাকে বহু গুণে, তবে পাপের পরিণাম নির্ধারিতটুকুই

২৫. ওয়াল্লাহু ইয়াদঊ' ইলা দারিচ্ছালাম; ওয়া ইয়াহ্দী মাইঁ ইয়্যাশাউ ইলা সিরাতি্বম্ মুছতা্ক্বীম। ২৬. লিল্লাযীনা আহ্ছানুল হুছ্না ওয়া যিইয়াদাতুন ওয়া লা ইয়ার্হাক্বু উজূহাহুম ক্বাতারুওঁ ওয়্যালা- যিল্লাহ্; উলায়িকা আসহাবুল জান্নাতি হুম ফীহা খালিদূন।

বিরোধী দল সংসদে অন্তর্বর্তী সরকারের বিল আনুক by কাজী সিরাজ

দেশের রাজনৈতিক পরিস্থিতি মোটেই ভালো নয়। ১২ মার্চ যত এগিয়ে আসছে ততই বাড়ছে অস্বস্তি, সঙ্গে আতঙ্ক। শুধু রাজনৈতিক অঙ্গনই নয়, সর্বত্র ছড়িয়ে পড়া অস্বস্তি ও আতঙ্ক থেকে নাগরিক সমাজও মুক্ত নয়। অন্যান্য দাবির সঙ্গে মূলত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় আড়াই মাস

সদরে অন্দরে-স্বাস্থ্যনীতির পাশাপাশি সুস্থ মানসিকতাও চাই by মোস্তফা হোসেইন

টেলিভিশনের ক্যামেরা যায় হাসপাতালের বিছানায়। রোগী আর ইয়া বড় কালো বিড়াল মিলেমিশে শুয়ে আছে এক জায়গায়। রোগীর হাতে স্যালাইনের সুই, বিছানায় পাশে পড়ে আছে পাউরুটির থাল। হয়তো রোগীর অ্যাটেনডেন্ট কেউ খেতে খেতে রেখে গেছে আধছোলা কলাসহ। সেখানেই মাছি ভন ভন করছে গণ্ডাকয়েক।

মনের কোণে হীরে-মুক্তো-বাংলাদেশে গণতান্ত্রিক প্রশাসনব্যবস্থার বিকল্প প্রস্তাবগুলো by ড. সা'দত হুসাইন

সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা সম্প্রতি একটি কৌতূহলোদ্দীপক প্রস্তাব গণমাধ্যমে প্রকাশ করেছেন। প্রস্তাবটি হচ্ছে- আইনের মাধ্যমে যেন এমন ব্যবস্থার প্রচলন করা হয়, যাতে বৃহৎ দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ পালাক্রমে দেশ শাসন পরিচালনা করতে পারে। ইতিপূর্বে মিলিটারি শাসন আমলে জেলে থাকা অবস্থায় তিনি প্রস্তাব করেছিলেন যে

সোনমের নিয়ন্ত্রণহীন ভোজনপ্রেম!

বলিউডের স্টাইল ডিভা সোনম কাপুর ছবির শুটিংয়ের চেয়ে বেশি ব্যস্ত থাকেন বিশ্বের সব বড় বড় ফ্যাশন উইকে অংশ নেয়াতে। তার স্টাইলকে অনুসরণ করে লাখো তরুণী। অভিনয়ের চেয়ে বেশি আগ্রহ তার ফ্যাশনে, আর ফ্যাশনের  চেয়েও সোনমকে বেশি টানে খাবার। সমপ্রতি সোনম একটি আর্ট ফেস্টিভ্যালে ইন্দো-এশিয়া নিউজ সার্ভিসকে জানান, খাবারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার জীবনে আর কিছুই নেই। ভোজনরসিক সোনম বলেন, খাবার ছাড়া জীবনে আর কি আছে? আমি খাবারেই খুঁজে পাই জীবন। এর চেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিছুই নেই। ২৬ বছর বয়সী অনিল কাপুর তনয়া সোনম কাপুর আরও বলেন, আমি সকালের নাস্তার টেবিলে বসে ভাবি দুপুরে কি খাবো। আবার দুপুরে খাওয়ার সময় ঠিক করে রাখি, রাতে কি খাওয়া যায়। এভাবেই ঘড়ির কাঁটার মতো খাওয়ার চিন্তাও আমার মাথায় সবসময়ই ঘুরতে থাকে। উল্লেখ্য, সঞ্জয়লীলা বানশালির হাত ধরে বলিউডে অভিষেক ঘটে সোনমের। ‘সাওয়ারিয়া’ ছবির আগে তার ওজন ছিল ৯০ কেজি। কড়া নিয়মকানুন মেনে সোনম নিজেকে অভিনেত্রীসুলভ বানিয়েছেন। কিন্তু এখনও এই অভিনেত্রীর ডায়েটেশিয়ান এবং ট্রেইনারকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। কারণ অনেক চেষ্টা করেও তারা সোনমের ভোজন প্রেমকে নিয়ন্ত্রণ করতে পারে না।

প্রিয়াঙ্কা টুইটার থেকে ছুটি নিলেন

সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আসক্ত বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ছুটি নিলেন টুইটার থেকে।  তবে এই ছুটি কয়দিনের জন্য তা জানাননি ‘ডন’র ‘জংলি বিল্লি’।
বৃহস্পতিবার রাতে প্রিয়াঙ্কা তার শেষ টুইটটি করেন এবং এই ছুটির কথা জানান।
প্রিয়াঙ্কা ওই শেষ টুইটে লিখেন, একটা খবর আছে!! আমি টুইটার থেকে একটু ছুটি নিচ্ছি তবে আবার ফিরে আসবো। তাই এর মধ্যে যাদের জন্মদিন, পরীক্ষা, বর্ষপূর্তি আর বিশেষ বিশেষ কিছু আছে, সবার জন্য রইলো অগ্রিম অভিনন্দন। মনে রাখবে, সবসময় সত্য ও সুন্দরের সঙ্গে থাকবে। এটাই আমাদের পরিপূর্ণ করে। সবার জন্য অনেক অনেক ভালবাসা রইলো। তোমাদের অনেক অনেক মিস করবো। দেখা হবে শিগগির! টুইটারে বিশ লাখ অনুসারী প্রিয়াঙ্কার। যাদের সঙ্গে এতোদিন নিয়মিত যোগাযোগ রাখতেন প্রিয়াঙ্কা। প্রতিটি বন্ধু আর ভক্তদের বিশেষ দিনে তাদের টুইটারে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা দিতেন। প্রতিদিন ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে টুইটারে না বসলে দিনই পূর্ণ হতো না প্রিয়াঙ্কার। হতে পারে এই আসক্তি কাটাতেই প্রিয়াঙ্কার এই ছুটি। কিন্তু টুইটারে আসক্ত প্রিয়াঙ্কা কি আদৌ পারবে তার টুইট ভক্তদের কাছ থেকে দূরে থাকতে?

যে খবর নাড়া দেয়-‘আমার বউ কাজ করে না’

দুটো ওজনদার ইট ইতিমধ্যে তুলে নিয়েছেন মাথায়। দাঁতে দাঁত চেপে আরও গোটা দুই ইট মাথায় তুলে নিতে চলেছেন অবলীলায়। হ্যাঁ, এমন কায়িক পরিশ্রম সাধারণত পুরুষদেরই করতে দেখি আমরা। অথবা আমাদের গতানুগতিক চোখ এমনভাবেই দেখতে ভালোবাসে।

মূল রচনা-পাশে আছেন যেজন

বুকের ওপর পত্রিকা ধরে, চশমাটা পরেই ঘুমিয়ে পড়েছিলেন তাহেরা চৌধুরী। তখন দুপুর গড়িয়ে বিকেল। গেল সোমবার। আমাদের পায়ের শব্দে উঠে বসলেন বিছানায়। ঘরে ছোট ছোট ক্যানভাসে তাহেরা চৌধুরীর সদ্য আঁকা উজ্জ্বল সবুজ আর হলুদ প্রকৃতি।

ডেটলাইন ১২ মার্চ-বিএনপির হুঁশিয়ারি মহাসমাবেশ হবেই

ক্ষমতাসীন দলের হুমকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি সত্ত্বেও ১২ মার্চের মহাসমাবেশ সফল করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিএনপি ও তার মিত্র দলগুলো। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে সমাবেশ নিষিদ্ধ করার যে আহ্বান জানানো হয়েছে তাকে 'রাজনৈতিক দেউলিয়াপনা' বলে অভিহিত করেছেন বিএনপির নেতারা।

পদ্মা সেতু প্রকল্প-বিশ্বব্যাংকই ভুয়া প্রতিষ্ঠানের পক্ষে ছিল by পার্থ সারথি দাস

পদ্মা সেতু প্রকল্পে প্রাক-যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছিল যে বিশ্বব্যাংক, সেই বিশ্বব্যাংকই ওই যোগ্যতা যাচাইয়ে ভুয়া তথ্যদানকারী চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কম্পানির (সিআরসিসি) স্থানীয় এজেন্টের পক্ষে দফায় দফায় দাবি করেছিল।

দলিতদের রাত পোহাবে কবে? by দিলিপ রবিদাস

দলিত জনগোষ্ঠী হলো মূলত নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়, যারা হতে পারে বিভিন্ন গোষ্ঠী হতে হিন্দু ধর্মে প্রবেশ করেছে। কিন্তু এখন পুরোপুরি হিন্দুধর্ম পালন করে। আর আদিবাসী জনগোষ্ঠী হলো তারা, যারা বৌদ্ধ ধর্ম, হিন্দুধর্ম, খ্রিস্টানধর্ম গ্রহণ করলেও নিজেদের আদিম ধর্ম লালন ও পালন করে।

কতদূর এগোলো বাংলাদেশ? by ফারজানা সিদ্দিকা

ঢাকা এমন এক শহর যেখানে ক্লান্ত মানুষ দু'দণ্ড বসার মতো কোনো জায়গা পায় না। শহরজুড়ে শপিং মল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল আর হাসপাতাল। ফাস্টফুড, ইন্ডিয়ান আর চাইনিজ খাবারের দোকানে সয়লাব শহরটি। রাস্তার দু'পাশে একটুকরো জায়গা ফাঁকা থাকে না, বাড়ির সামনে, মোড়ের ধারে দোকান, দোকান আর দোকান।

কতদূর এগোলো বাংলাদেশ? by ফারজানা সিদ্দিকা

ঢাকা এমন এক শহর যেখানে ক্লান্ত মানুষ দু'দণ্ড বসার মতো কোনো জায়গা পায় না। শহরজুড়ে শপিং মল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল আর হাসপাতাল। ফাস্টফুড, ইন্ডিয়ান আর চাইনিজ খাবারের দোকানে সয়লাব শহরটি। রাস্তার দু'পাশে একটুকরো জায়গা ফাঁকা থাকে না, বাড়ির সামনে, মোড়ের ধারে দোকান, দোকান আর দোকান।

মন যখন মেঘের সঙ্গী by শেখ রোকন

কেবল আবুল হাসান নন, টাইম ম্যাগাজিনও জানাচ্ছে 'মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা'। বদলে যাওয়া জীবনের ১০টি দিক নিয়ে চলতি সংখ্যায় যে কাভার স্টোরি হয়েছে, তার প্রথমেই রয়েছে মানুষের ক্রমবর্ধমান একাকিত্বের খবর। ১৯৫০ সালে আমেরিকার মাত্র ৯ শতাংশ বাড়িতে একক বাসিন্দা ছিল। এখন সেই হার ২৮ ছাড়িয়েছে।

রাষ্ট্রদূত নিয়োগ by মোঃ মোতাহের হোসেন

বছর ঘুরে এলো প্রায় কিন্তু টোকিওতে বাংলাদেশ দূতাবাসে কোনো রাষ্ট্রদূত নেই। ফার্সদ্ব সেক্রেটারির পদটিও খালি ছিল অনেক দিন। একজনকে রাষ্ট্রদূতের দায়িত্বে রেখে অন্য কর্মকর্তা-কর্মচারী দিয়ে দূতাবাসের কাজ চালানো হচ্ছে। বিভিন্ন বিষয় বিবেচনা করলে জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ।

শিশু অধিকার-এতিমখানায় চাই পারিবারিক পরিবেশ by গওহার নঈম ওয়ারা

শিশুদের বিকাশ আর বেড়ে ওঠার জন্য পরিবারই হচ্ছে একমাত্র আদর্শ প্রতিষ্ঠান। তারপরও এতিমখানাগুলো চালু আছে। হয়তো থাকবে আরও অনেক দিন। এ জন্যই এতিমখানাগুলোতে যতটা সম্ভব পরিবারের পরিবেশ ফিরিয়ে আনা দরকার

কালের আয়নায়-গোলাম আযম কি ভাষাসৈনিক ছিলেন? by আবদুল গাফ্ফার চৌধুরী

গোলাম আযম ভাষাসৈনিক হলে ভাষাশহীদদের স্মরণে নির্মিত ঢাকার শহীদ মিনার বর্বরোচিতভাবে ভাঙার কাজে তার দল ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারদের সহায়তা ও সমর্থন জোগাতে পারত না। কামান দেগে শহীদ মিনারটি ভাঙার পরই জামায়াতিরা ওই ভগ্ন ও বিধ্বস্ত শহীদ মিনারে গিয়ে উপস্থিত হয় এবং শহীদ মিনারকে মসজিদ ঘোষণা করে সেখানে

ডিমলার শৈলা সেতু-অনিয়ম ও দুর্নীতির শাস্তি হোক

নীলফামারীর ডিমলায় বুড়িতিস্তা নদীর ওপর নবনির্মিত শৈলার ঘাট সেতুর ওপরের অংশের তিনটি স্লাবের সিলকোট ভেঙে যাওয়ার সঙ্গে ডোমার-ডিমলা উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বৃহস্পতিবার সমকালের লোকালয় পাতায় 'ডিমলায় নবনির্মিত শৈলা ব্রিজে ভাঙন' শিরোনামে প্রকাশিত রিপোর্টে কর্তৃপক্ষের তদারকির অভাব এবং

এলপি গ্যাসের চড়া মূল্য-চাহিদার সঙ্গে জোগানে মিল থাকুক

প্রতি মাসে রান্নার জ্বালানি খাতে নূ্যনতম তিন হাজার টাকা ব্যয় নিম্নবিত্তের জন্য তো বটেই, মধ্যবিত্ত পরিবারের জন্যও দুঃসহ বোঝা। এলপি গ্যাস হিসেবে পরিচিত তরল গ্যাস ব্যবহারকারীদের এই পরিমাণ অর্থই ব্যয় করতে হয়। অনেক পরিবারের ক্ষেত্রে দেখা যায়, উচ্চমূল্যের বাজারেও চাল-ডাল-সবজি-মাছের জন্য মাসিক ব্যয়ের কাছাকাছি পড়ে যায় শুধু

বিষাক্ত রং মৃত্যুর কারণ বলে ধারণা-মুম্বাইয়ের হোলি উৎসবে কিশোরের মৃত্যু, অসুস্থ ২০০

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে গত বৃহস্পতিবার হোলি উৎসবে এক কিশোরের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে দুই শতাধিক। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষাক্ত রং ব্যবহারের কারণে এই হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বালু পরিবহনের জন্য বড়গাঙে বাঁধ! by উজ্জ্বল মেহেদী

ট্রাকে বালু পরিবহনের জন্য সিলেটের জৈন্তাপুরে সারী নদীর অন্যতম শাখা নদী বড়গাঙে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ বাঁধ তৈরি করেছেন ব্যবসায়ীরা। এতে ব্যবসায়ীদের সুবিধা হওয়ায় বেড়েছে যত্রতত্র বালু উত্তোলন। বন্ধ হয়ে গেছে পানির প্রবাহ ও সরাসরি নৌকা চলাচল।

নিহত তিনজনের বাড়ি কক্সবাজারে অপরজনের বাড়ি ঢাকায়-সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। জেদ্দা থেকে ৮৫০ কিলোমিটার দূরে আল-কাহাতান এলাকায় বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তাঁরা হলেন, চকরিয়ার ভেওলা মানিকচর ইউনিয়নের পূর্ব বড় ভেওলা গ্রামের মৃত আবদুস সোবহানের ছেলে নূর মোহাম্মদ

ঘরে স্ত্রীর ঝুলন্ত লাশ, রেললাইনে স্বামীর মৃতদেহ

রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে গতকাল শুক্রবার রাতে গলায় ফাঁস দেওয়া এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে পার্শ্ববর্তী মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় রেললাইন থেকে উদ্ধার করা হয় ওই গৃহবধূর স্বামীর ট্রেনে কাটা লাশ।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৩৬ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মঙ্গল মিয়া, বীর প্রতীক
সাহসী ও সফল যোদ্ধা মুক্তিযোদ্ধারা দ্রুত অবস্থান নিলেন গাছপালা ও ঝোপঝাড়ের আড়ালে। মঙ্গল মিয়াসহ ৪০ জন মুক্তিযোদ্ধা। অদূরে রেলস্টেশন। সেই রেলস্টেশনের দিকে আসছে পাকিস্তান সেনাবাহিনীর বিরাট এক দল।

চার দল বড় হয়ে সম্মিলিত গণতান্ত্রিক জোট হচ্ছে by সেলিম জাহিদ

চারদলীয় জোট সম্প্রসারণ করে বিএনপির নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক জোটের নাম দেওয়া হচ্ছে সম্মিলিত গণতান্ত্রিক জোট। ১২ মার্চ ঢাকায় চার দলের মহাসমাবেশে এর ঘোষণা দেওয়া হতে পারে। সম্ভাব্য এ জোটের ঘোষণাপত্রে রাজধানী ঢাকাসহ সারা দেশের জেলা-

থানা ছাড়াও ডিএমপি সদর দপ্তরে জিডি করা যাবে by নজরুল ইসলাম

থানায় সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণে বিশেষ সেল খোলা হচ্ছে। তবে আগের মতো সংশ্লিষ্ট থানায় গিয়ে জিডি করার ব্যবস্থাও চালু থাকছে।
এদিকে অনলাইন জিডির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হওয়ায় এ ব্যবস্থা বন্ধ হতে যাচ্ছে।

কে এফ রুস্তামজির চোখে ১৯৭১-ইন্দিরা মে মাসেই অভিযান চালাতে চেয়েছিলেন by সোহরাব হাসান

তৃতীয় পর্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তার ধরন এবং অভিযানের সময় নিয়ে ভারতের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যেমন দ্বিধা-দ্বন্দ্ব ছিল, তেমনি তাঁরা আন্তর্জাতিক ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়ে বেশ ভাবিত ছিলেন। বিশেষ করে, যুক্তরাষ্ট্র ও চীনের ভূমিকা কী হবে—সেটি ভারতীয় নীতিনির্ধারকদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

দূরদেশ-বাংলাদেশ-ভারত সম্পর্ক ও বর্তমান পরিস্থিতি by আলী রীয়াজ

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলাপ-আলোচনা, বিতর্ক ও হতাশা এখন বাংলাদেশের গণমাধ্যমের নিত্যদিনের বিষয়ে পরিণত হয়েছে। এক বছর আগে, এমনকি গত বছরের সেপ্টেম্বরেও পরিস্থিতি এমন ছিল না। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সবাই আশা করেছিলেন,

আধুনিক ভাষা ইনস্টিটিউট-আপত্তির মুখে দুবার সংশোধন আটকে আছে ফল প্রকাশ by আহমেদ জায়িফ

প্রকাশিত ফলের যথার্থতা নিয়ে প্রশ্ন ওঠার পর দুবার ফল পরিবর্তন করেছেন এক শিক্ষক। আর এ কারণে সৃষ্ট জটিলতায় দীর্ঘদিন ধরে ফল প্রকাশ আটকে আছে। এ ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল)।

অবশেষে ৮০টি গেটওয়ে লাইসেন্স দিচ্ছে সরকার by অনিকা ফারজানা

অবশেষে ৮০টি গেটওয়ে (বৈদেশিক টেলিযোগাযোগ) লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। লাইসেন্সের জন্য মনোনীত ৮০টি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে চিঠিও দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রতিষ্ঠানগুলোকে আগামী ৫ এপ্রিলের মধ্যে জানাতে হবে, তারা গেটওয়ে লাইসেন্স নিতে আগ্রহী কি না।

সংগীত-আশার সুরে মন্দ্রিত সন্ধ্যা by আশীষ-উর-রহমান

পরিচয়ের জন্য নামটিই যথেষ্ট। কোনো বিশেষণের প্রয়োজন হয় না। গতকাল শুক্রবার ঢাকায় আর্মি স্টেডিয়ামে ৭৯ বছর বয়সে প্রায় আড়াই ঘণ্টা মঞ্চে দাঁড়িয়ে যে পরিবেশনা শ্রোতাদের উপহার দিয়েছেন আশা ভোঁসলে, এককথায় তা অতুলনীয়।

মূল রচনা: আশি পেরিয়ে কাইয়ুম চৌধুরী-হেঁটেছি এতটা দূর by সুমনা শারমীন

মনের মধ্যে ছবি আঁকার আকাঙ্ক্ষাটা তৈরি করে দিয়েছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। আশি পেরিয়ে, এখনো রং আর তুলিতে সমান সরব শিল্পী কাইয়ুম চৌধুরী। গতকাল ছিল তাঁর জন্মদিন। তাঁকে নিয়ে এবারের মূল রচনা। ‘আমি তখন ঢাকার নয়াপল্টনে থাকি। ১৯৬০-৬১ সালের কথা।

সরেজমিন-১-সাংসদ আসাদুজ্জামানের কাছে এত লোক টাকা পাবেন? by সেলিম জাহিদ ও কামনাশীষ শেখর

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সরকারদলীয় সাংসদ খন্দকার আসাদুজ্জামানের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে নিজ এলাকার মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। চাকরি না হওয়ায় টাকা ফেরত চেয়ে পাচ্ছেন না, এমন অন্তত ১০ জন প্রথম আলোর কাছে সরাসরি অভিযোগ করেছেন।

শ নি বা রে র বিশেষ প্রতিবেদন-তুষ হারিকেন পদ্ধতির জয় by আবদুস সাত্তার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা গ্রামে হাঁসের ডিম ফোটাতে প্রায় এক যুগ ধরে ব্যবহূত হচ্ছে ‘তুষ-হারিকেন পদ্ধতি’। এই গ্রামেরই এক ব্যক্তি এই পদ্ধতি ব্যবহারের সূচনা করেন। তাঁর নাম মো. আবুল হোসেন। পদ্ধতিটি শুধু দামিহা গ্রামে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে পাশের রাহেলা ও কাচিলাহাটি গ্রামে।

ঢাকায় হোটেল ভাড়া না পেয়ে ভোগান্তিতে মানুষ-১২ মার্চের আগে ধরপাকড়

১২ মার্চের মহাসমাবেশ কেন্দ্র করে সারা দেশে ধরপাকড় চলছে। বিএনপির নেতৃত্বাধীন জোটের নেতাদের অভিযোগ, মহাসমাবেশ বানচাল করলে দলীয় নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করছে পুলিশ। তবে পুলিশের দাবি, মহাসমাবেশের কারণে এবং রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

আট মামলার কার্যক্রম চলছে, শিগগির আরেকটি ট্রাইব্যুনাল-আরও পাঁচজন বিচারের আওতায় আসছেন by মোশতাক আহমেদ ও কুন্তল রায়

মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরও পাঁচজনের বিরুদ্ধে শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তদন্ত শেষ পর্যায়ে। এই পাঁচ ব্যক্তি হলেন: মাওলানা আবুল কালাম আযাদ, মীর কাসেম আলী, এ বি এম খালেক মজুমদার, চৌধুরী মাঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান।