Friday, June 20, 2014
আমার জামান ভাই by শাহাবুদ্দীন নাগরী
শেষের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কীটতত্ত্বে থিসিস করার কারণে তার দফতরে যাওয়া হতো কম, আমি সকাল-সন্ধ্যা ক্যাম্পাসে থাকায় এক সময় তার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হলেও পত্র-পত্রিকায় মাঝে মাঝেই তার লেখা দেখতাম। চমৎকার সব অনুবাদ করতেন, গল্প লিখতেন। আমরা যারা কবিতাপাঠক তারা অনেক ক্ষেত্রেই অনুবাদ কবিতা পড়ে মজা পাই না, কিন্তু জামান ভাইয়ের অনুবাদ করা কবিতা পড়ে আমরা মূল কবিতার স্বাদ-গন্ধ-নির্যাস অনুভব করতে পারতাম। এক অসাধারণ মেধাবী মানুষ ছিলেন ফখরুজ্জামান চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স এবং মাস্টার্স করলেও ইংরেজিতে তার দখল ছিল ঈর্ষণীয়। চমৎকার ইংরেজি লিখতে পারতেন। ভালো ইংরেজি না জানলে বাংলায় ভালো অনুবাদ করা যায় না এটা তো চিরন্তন সত্য। কত কত বিখ্যাত বই অনুবাদ করেছেন জীবনজুড়ে তা তার গুণমুগ্ধ পাঠকরাই বলতে পারবেন ভালো। মৌলিক সাহিত্য রচনায়ও তার জুড়ি মেলা ভার ছিল। ভালো কবিতাও লিখতেন এক সময়।
জামান ভাই আমার খুব কাছে থেকে দেখা একজন মানুষ। তার জীবনের অনেক কথিত-অকথিত অধ্যায়ের সঙ্গে আমি সম্পৃক্ত। প্রায় মলিন হয়ে যাওয়া বন্ধনের সূত্রটি আবার জোড়া লাগে ১৯৮৯ সালে আমি চাকরিসূত্রে ঢাকায় চলে আসার পর। তখন আবদুল মান্নান সৈয়দ, আবিদ আজাদ মিলে আমরা বের করছি মাসিক সাহিত্য পত্রিকা ‘শিল্পতরু’। সোনারগাঁও রোডে শিল্পতরু’র অফিস। রোজ বিকালে আড্ডা বসত ওখানে। দৈনিক বাংলার সাহিত্য সম্পাদক তখন রেজোয়ান সিদ্দিকী। এক বিকালে রেজোয়ান সিদ্দিকীকে একটা লেখা দিতে দৈনিক বাংলা অফিসে গিয়েছিলাম। গিয়ে দেখি তার মুখোমুখি বসে আছেন ফখরুজ্জামান চৌধুরী। আমি প্রথমে খেয়াল করিনি তার পেছনে ছিলাম বলে। রেজোয়ান ভাই জিজ্ঞেস করেছিলেন, ‘চেনেন নাকি উনাকে? বিখ্যাত অনুবাদক এবং সাহিত্যিক ফখরুজ্জামান চৌধুরী।’ আমি ঘাড় কাত করে তাকে দেখে সালাম দিই, উচ্ছ্বসিত হই, তিনিও বোধহয় ভেতরে ভেতরে আনন্দিত হয়েছিলেন। কেননা, রেজোয়ান ভাইয়ের হাতে লেখাটা দিয়ে বেরিয়ে যেতে তিনি বলেছিলেন, ‘চলেন, আমিও আপনার সঙ্গে যাই।’ সিনিয়রদের সামনে বরাবরই আমি সংকুচিত থাকি, যতক্ষণ না তিনি সংকোচের দ্বারটা ছিঁড়ে ফেলেন। অনেক বছর পর দেখা আমাদের, কোথায় কী করছি পর্ব শেষ হল স্বাভাবিক নিয়মে। আমি তখন থাকি হাতিরপুলে বিখ্যাত বিজ্ঞান লেখক আবদুল্লাহ্ আল মুতীর (১৯৩০-৯৮) ভাড়াটিয়া হিসেবে, জামান ভাই থাকতেন ভূতের গলিতেই, ভাবী দিলারা জামানের পৈত্রিকসূত্রেপ্রাপ্ত বাসায়। আমরা শিল্পতরু’তে নিয়মিত আড্ডা দেই, সুযোগ পেলে তিনিও যেন আসেন এমন অনুরোধ করায় তিনি বলেছিলেন, ‘দেখি, আসব।’
আমাদের আড্ডার নিয়মিত সদস্য হয়ে গিয়েছিলেন জামান ভাই। তখন তিনি বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন), শাহবাগের বেতার ভবনে বিটিভি’র অফিসে বসতেন। বিকালে বাসায় ফিরেই এসে জুটতেন আমাদের আড্ডায়। রাত ন’টার আগে কোনোদিন উঠতেন না। ‘শিল্পতরু’ ছিল একটি উদারপন্থী পত্রিকা, আমরা সেভাবেই পত্রিকাটির চরিত্র নির্মাণ করেছিলাম। সবার জন্য উন্মুক্ত ছিল ‘শিল্পতরু’র পাতা। এমন একটি পত্রিকা পেয়ে জামান ভাই হয়ে ওঠেন ‘শিল্পতরু’র নিয়মিত লেখক এবং উপদেশক। ওই সময়ের কোনো লেখক এই পত্রিকার আড্ডায় আসেননি, তা ছিল রীতিমতো বিরল। ১৯৯১ সালের শেষদিকে কবি আল মাহমুদ উপদেষ্টা সম্পাদক হিসেবে পাক্ষিক ‘পালাবদল’ প্রকাশ শুরু করলে জামান ভাই এই পত্রিকায় লিখেছিলেন তার ঐতিহাসিক ধারাবাহিক উপন্যাস ‘ঐরাবত ও অঙ্কুশ’। ‘পালাবদল’ নিয়মিত লেখার ব্যাপারে আমি তাকে জোর তাগাদা দিলে তিনি উপন্যাসটি লিখেছিলেন, যা পরে বই আকারে প্রকাশ (১৯৯৩) করে মঈনুল আহসান সাবেরের ‘দিব্য প্রকাশ’। এই আড্ডার সূত্রেই আমি আর জামান ভাই খুব কাছাকাছি চলে আসি। সাহিত্যের গণ্ডি থেকে আমাদের সম্পর্ক এসে নামে পারিবারিক ও ব্যক্তি পর্যায়ে। আমরা প্রায় শুক্রবার সকালে তখন নিউমার্কেটের ‘প্রকাশ ভবন’-এ গিয়ে অতিরিক্ত আড্ডা দেয়া শুরু করি। ব্যক্তিগত সুখ-দুঃখ, পারিবারিক-সামাজিক বিষয়-আশয়, দেশ ও আন্তর্জাতিক বিশ্ব নিয়ে আমাদের আলোচনা কোথায় যে শুরু হতো আর কোথায় যে শেষ হতো তার ঠিক-ঠিকানা থাকত না। আমরা টেলিফোনে কথা বলা শুরু করলে কখনও কখনও ঘণ্টাও পেরিয়ে যেত।
তার প্রিয় মানুষ ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, কেন এই মানুষটি তার প্রিয় ছিল সে কথা বহুবার বলেছেন। আনিসুজ্জামান স্যারের মনে আছে কি না জানি না, একবার একটি টিভি চ্যানেল তার আর দিলারা জামান ভাবীর সাক্ষাৎকার প্রচার করেছিল। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী অনুষ্ঠান থেকেই একজন প্রিয় মানুষের সঙ্গে সংযোগ দিয়ে উপস্থাপক উপস্থিত দম্পতির সম্পর্কে জানতে চাইতেন সেই প্রিয় মানুষটির কাছে। প্রিয় মানুষটি আগেই ঠিক করা থাকত। জামান ভাই নাম দিয়েছিলেন আনিস স্যারের। আনিস স্যার তার বিমুগ্ধ বাচনভঙ্গিতে চমৎকার মন্তব্য করেছিলেন জামান ভাই এবং দিলারা ভাবী সম্পর্কে। তার প্রিয় বন্ধুদের আরেকজন ছিলেন ড. আবু হেনা মোস্তফা কামাল (১৯৩৬-৮৯)। হেনা স্যার যখন মারা যান জামান ভাই তখন সরকারি সফরে মালয়েশিয়ায়। তাদের জীবনের অনেক ঘটনা তিনি আমাকে বলেছিলেন নিঃসঙ্কোচে। হেনা স্যারের অকালমৃত্যু তাকে অত্যন্ত শোকাহত করেছিল।
তার বন্ধুর সংখ্যা মোটেও কম ছিল না, কিন্তু শেষদিকে এসে এখন বুঝতে পারি আমাকে তিনি হয়তো সবচেয়ে বেশি স্নেহ করতেন, আমার ফোন পেলে যত কষ্টই হোক কথা বলতেন, আমার উপস্থিতি তাকে উজ্জ্বল করে তুলত। কিন্তু জীবনের পথ পরিক্রমায় নানা টানাপোড়েনে আমি যে তাকে সময় দিতে পারিনি, সে কথা মনে হলে এখন কষ্টই হয়। আমেরিকায় থিতু হওয়ার জন্য দু’বার গিয়েছিলেন আমেরিকা। কিন্তু শরীর সায় দেয়নি। ফুসফুসের কষ্টে দীর্ঘকাল ধরে ভুগলেও শেষদিকে এসে তা মারাত্মক আকার ধারণ করেছিল। ওকলাহোমায় ছোট মেয়ের বাসা থেকে কয়েকবার তাকে হাসপাতালে যেতে হয়েছিল। ডাক্তাররা সময় বেঁধে দিয়েছিলেন জীবনের। উত্তরার ১৩ নম্বর সেক্টরে ফিরে এসে বিদেশ যাওয়ার ভুল সিদ্ধান্তটি নিয়ে বহু আক্ষেপ করেছিলেন তিনি। দু’দফায় আমেরিকায় থাকার সময় নিয়মিত লিখেছেন সাপ্তাহিক ২০০০-এ ‘আমেরিকার চিঠি’, বন্ধু ড. হারুন-উর-রশীদের তাগাদায় দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় ধারাবাহিক লিখেছেন ‘লেটারস্ ফ্রম ওকলাহোমা’। খুব কম লিখতেন জামান ভাই, কিন্তু যা লিখতেন তা ছিল সুপাঠ্য ও সুখপাঠ্য। জীবনের শেষদিকে এসে অভিমানের সুরে বলতেন, কী হবে লিখে? প্রায় ৫০টির বেশি বইয়ের গ্রন্থকার তিনি, প্রত্যেকটি বই মূল্যবান, অনেকগুলো বই রেফারেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ দেশে কত রাম-শ্যাম-যদু-মধু অনুবাদ কর্মে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘরে তুলেছে, জামান ভাইকে সেটি পেতে ৬৫ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। জীবনে তদবির করেননি, লক্স্যচ্যুত হননি আদর্শ থেকে, বিশ্বাসে অবিচল থেকেছেন, ১৯৯৬ সালে তাকে বিটিভি থেকে তথ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলে তিনি চাকরি ছেড়ে দিতে দ্বিধা করেননি। স্ত্রী দিলারা জামানের সাফল্যে আনন্দিত হতেন, প্রবাসী মেয়ে আর মেয়েজামাইদের দিকে লক্ষ্য রাখতেন সব সময়, নাতি-নাতনিদের জন্য ছিল অফুরান ভালোবাসা। শয্যাশায়ী থেকেও প্রতিদিন যোগাযোগ রাখতেন আমেরিকা আর কানাডায়। মৃত্যুর ২০/২৫ দিন পূর্বে আমার সঙ্গে তার শেষ দেখা। এক বন্ধুসহ তার বাসায় গিয়েছিলাম এক বিকালে। কী যে খুশি হয়েছিলেন বলে বোঝানো যাবে না। কয়েক মাস আগে লাইফসাপোর্টে ছিলেন। বাসায় এসে একেবারে শয্যাশায়ী, উঠে বসতেও পারতেন না। নাকে অক্সিজেনের পাইপ থাকত সব সময়। কানে কম শুনতে পেতেন। সেদিন প্রায় দু’ঘণ্টা ছিলাম আমরা। উঠব উঠব করছিলাম, কিন্তু তিনি চা খেয়ে যেতে বললেন। আমরা চা খাব না বলায় বলেছিলেন, আপনারা খেলে আমিও এক কাপ খেতে পারি। আমরা চা খেয়েছিলাম শুধু তার জন্য। তাকে সারাক্ষণ দেখভাল করত যে ছেলেটি সে তাকে চামচে তুলে তুলে চা খাইয়ে দিয়েছিল। সেদিনও ভাবিনি তার সঙ্গে এটাই আমার শেষ দেখা। মৃত্যু অনেক নির্মম, ভালোবাসা-স্নেহ আর বন্ধনের মূল্য বোঝে না। জামান ভাইকে হারিয়ে আমার মনে হচ্ছে আমি আমার জীবনের একজন শ্রেষ্ঠ বন্ধুকে হারিয়ে ফেলেছি। মাফ করবেন জামান ভাই, আপনার মরদেহের সামনে দাঁড়াবার শক্তি আমার ছিল না।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এক অভিভাবকের প্রস্থান by ফজলুল হক সৈকত
সরদার ছিলেন প্রজ্ঞাবান রাজনীতিক। তার চেতনায় সমাজতন্ত্রের চেয়ে জাতীয়তাবাদী বোধই বেশি জাগ্রত ছিল। আর সম্ভবত সে কারণেই কৃষকের ছেলে সরদার ফজলুল করিম মাটি-প্রেমী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অবিরাম লড়াইয়ের বুদ্ধিবৃত্তিক প্রতিনিধি হিসেবে দেশে-বিদেশে পরিচিতি লাভ করেছেন। কিংবদন্তি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাসটি কিশোর সরদারকে বিপ্লবী হতে অনুপ্রাণিত করে। সারা জীবন সেই অভিজ্ঞান তিনি ধারণ ও লালন করেছেন। জ্ঞান-পিপাসু দার্শনিক সরদার মনেপ্রাণে লালিত আদর্শ থেকে কখনো একবিন্দু বিচলিত হননি; কোনো জাগতিক অপ্রাপ্তিও ছিল না তার। সংসারের জাঁতাকলে পিষ্ট হলেও, চারপাশের প্রতিকূলতায় মাঝে-মধ্যে বিপন্ন হলেও ব্যক্তিগতভাবে ছিলেন পরিপূর্ণ ও তৃপ্ত মানুষ। নিজ দেশের সমাজ রূপান্তরের প্রত্যাশায় তিনি ইংল্যান্ডের স্কলারশিপ প্রত্যাখ্যান করেছেন; বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরি ছেড়েছেন। ছাত্রজীবনে সরদার ফজলুল করিম প্রগতি লেখক সংঘের কাজে সম্পৃক্ত হন। কলেজে পড়ার সময়ে বন্ধুদের সঙ্গে তিনি হাতে লেখা পত্রিকা প্রকাশ করতেন। কৃষকের ছেলে হিসেবে নিজের পরিচয় দিতে গর্ববোধ করতেন এই বিপ্লবী দার্শনিক। যোগ দিয়েছেন ঐতিহাসিক কিছু কৃষক সমাবেশেও। গণমানুষের মুক্তির জন্য তিনি ছিলেন সার্বক্ষণিক সংগ্রামী এক সাহসী যোদ্ধা। একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন তিনি সারা জীবন। কিন্তু দুঃখের বিষয় আমৃত্যু সত্য ও ন্যায়ের জন্য সাধনা করলেও শেষ জীবন পর্যন্ত শাসকদের শোষণ-নিপীড়ন আর নিজ সমাজের অধঃগতি দেখে বিচলিত হয়েছেন। ভারতবর্ষের রাজনৈতিক ও সামাজিক বিচিত্র পটপরিবর্তন এবং বাংলাদেশের স্বাধীনতা লাভ প্রভৃতি ইতিবাচক ঘটনার সাক্ষী হয়েও রাষ্ট্রের সবখানে সুবিধাবাদীদের জয়জয়কারে তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন। যে সমাজ গড়ার প্রত্যয়ে কৈশোরে সংগ্রামের পাঠ নিয়েছিলেন, সারা জীবন যে চেতনা লালন করে গেছেন, তার বাস্তব প্রতিফলন না দেখতে পেয়ে একরকম প্রবল হতাশায় নিমজ্জিত হয়েই তাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। শেষ কয়টি বছর অবহেলা আর সঙ্গীহীনতার যন্ত্রণার ভেতর দিয়ে পার করেছেন তিনি। এটি সত্য কথা। বর্তমান বাংলাদেশের আদর্শ-বিচ্যুৎ রাজনীতিই হয়তো এর প্রধান কারণ। কিন্তু সরদাররা অন্য এক সত্যের জন্য জীবন উৎসর্গ করে গেছেন। উত্তর প্রজন্ম তাদের অবদানের কথা স্বীকার করবে কি না; তাদের কর্মপন্থা অনুসরণ করে সমাজ-পরিবর্তনের নতুন কোনো পাঠ গ্রহণ করবে কি না, তাও আজ সংশয়াবদ্ধ।
উৎপাদনমুখী রাজনীতি এবং জনগণের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার লড়াইয়ে সরদার ফজলুল করিমের যে অংশগ্রহণ, জ্ঞানচর্চা ও অর্জনের জন্য তার যে সাধনা ও অনুপ্রেরণা, তার তাৎপর্য এবং সাফল্য কতটুকু, সে বিচারের জন্যও বোধকরি আমাদেরকে আরও কিছুটা ক্রান্তির কাল পারি দিতে হবে। প্রসঙ্গত, জ্ঞান-সাধনা ও চিন্তাচর্চার বিরল পথে সরদারের আরেক সহযাত্রী আহমদ ছফার ‘একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা’ কবিতা থেকে খানিকটা পাঠ নিতে পারি : ‘যেইখানে সময়ের ধেনু/ বছরে বছরে শীর্ণকান্তি বছর বিয়ায়/হস্তীর বিষ্ঠার মতো স্তূপাকারে শতেক বছর/নিদ্রা যায় অচেতন মাটির ওপর।/ যেইখানে ইতিহাস করুণ গোঙায়/ কুয়াশার মতো এসে/ চুপিসারে ঘুমন্ত অতীত/ অতর্কিতে আগামীরে খুন করে যায়।’ আমরা আজ সমাজের গায়ে চাপিয়েছি নতুন চাদর। নাম দিয়েছি ‘পরিবর্তন’! সবুজ ভূমির বুকের ওপর আমরা নির্মমভাবে গড়ে তুলছি অট্টালিকা। হাউজিং আর বায়িং ব্যবসার জালে এখনকার তরুণ সমাজের স্বপ্ন আবদ্ধ। বিদেশের সোনালি জগতে পাড়ি জমানোর মোহেও আটকে গেছি আমরা। অথচ সরদার ফজলুল করিম, তার পূর্বসূরি ও সতীর্থরা স্বপ্ন দেখতেন একটি সুন্দর সাম্যচিন্তার রাষ্ট্র হবে আমাদের এই প্রিয় জন্মভূমি! কিন্তু হায় কপাল, একসময় যে ভারতের দিকে পৃথিবীর মানুষের চোখ ও মন নিবন্ধ ছিল, আজ তার সন্তানেরাই ছুটছে বিদেশ-বিভুঁইয়ে! ইতিহাসের স্বপ্নভঙ্গের এই সত্য ও বেদনার ছবি চোখে দেখে যেতে হয়েছে সরদার ফজলুল করিমকে।
মাটির মানুষের জগতে হিংস তা এবং হানাহানি দেখে আকাশের বিশাল জগতে আশ্রয় নিয়েছিলেন সরদার ফজলুল করিম। সেখানেও দেখেছেন জাতি-বৈরিতার প্রবল প্রকোপ। সুতরাং মানুষের মতো কর্তব্য পালনের জন্য তিনি বারবার মানুষের কাছেই ফিরে গেছেন। হয়তো অনেক কিছুই তিনি এড়িয়ে যেতে পারতেন; ব্যক্তিগত সাফল্যের পেছনে ছুটতে পারতেন। কিন্তু সামাজিকের কী এক প্রবল দায় থেকে তিনি যেন মুক্ত হতে পারেননি। উদাসীন, ভাবুক, বস্তুগত বিষয়-জ্ঞানহীন মানুষ বলতে আমরা যা বুঝি, সরদার ফজলুল করিম ছিলেন তেমনই একজন সাধারণ মানুষ। ‘ক্ষুদ্র সাফল্যের চাইতে মহৎ ব্যর্থতা অনেক বেশি কাক্সিক্ষত’- সরদারের জীবনে বোধকরি এই সত্যটি প্রতিষ্ঠিত। সরদার কী ধরনের মানুষ ছিলেন, তাকে এই সমাজ চিনতে পেরেছিল কি না- ধারণ করতে সমর্থ হয়েছিল কি না, সে প্রশ্ন তো রয়েই গেল। অনাগতকালে কোনো সমাজবিজ্ঞানী হয়তো এসবের উত্তর খুঁজে দেখবেন। তবে এ কথা ঠিক- এই দেশ এবং এই দেশের মানুষকে নিয়ে সরদারের অনেক স্বপ্ন ছিল। আর তিনি স্বপ্ন ও চিন্তাকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন রাষ্ট্রের সর্বত্র। তিনি কেবল শিক্ষক, রাজনীতিক বা দার্শনিক ছিলেন না, ছিলেন শান্তির স্বপক্ষের একজন নিরন্তর যোদ্ধা। নির্বিবাদী নিরীহ সংসারি এই মানুষটি সৃজনশীলতা, সহনশীলতা, অভিভাবকীয় ভঙ্গি আর দার্শনিকতার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবেন আমাদের মাঝে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শিশুদের খেলা বলে কথা...

About: Anonymous

নামাজ-রোজা ইসলামের ভিত্তি
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক।
dr.munimkhan@yahoo.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাবলো নেরুদার অপ্রকাশিত ২০ কবিতা
![]() |
| পাবলো নেরুদা |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতের সুপ্রিম কোর্ট আবেদন শুনতে রাজি
![]() |
| দলবির সিং সুহাগ |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মালিকির বিদায় চায় যুক্তরাষ্ট্র

ইরাকের অখণ্ডতা রক্ষায় দরকার ফেডারেল সরকার
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ব্রিটেনে হামলার ছক কষছে আইএসআইএল

প্রেম করার জন্য ছুটি চাইলেন আনুশকা শর্মা!
এরই মধ্যে গুঞ্জন রটেছে, শুটিং থেকে অব্যাহতি দেয়ার আবেদন জানিয়েছেন আনুশকা। ক্লান্তির অজুহাত দিয়ে প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্যই নাকি ছুটির আবেদন করেন তিনি। অবশ্য বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন আনুশকা।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্রেস্টের সোনা জালিয়াতি

পরিকল্পনাহীন উন্নয়নকাজ
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর৷
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1388)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
June
(460)
-
▼
Jun 20
(12)
- আমার জামান ভাই by শাহাবুদ্দীন নাগরী
- এক অভিভাবকের প্রস্থান by ফজলুল হক সৈকত
- শিশুদের খেলা বলে কথা...
- নামাজ-রোজা ইসলামের ভিত্তি
- পাবলো নেরুদার অপ্রকাশিত ২০ কবিতা
- ভারতের সুপ্রিম কোর্ট আবেদন শুনতে রাজি
- মালিকির বিদায় চায় যুক্তরাষ্ট্র
- ইরাকের অখণ্ডতা রক্ষায় দরকার ফেডারেল সরকার
- ব্রিটেনে হামলার ছক কষছে আইএসআইএল
- প্রেম করার জন্য ছুটি চাইলেন আনুশকা শর্মা!
- ক্রেস্টের সোনা জালিয়াতি
- পরিকল্পনাহীন উন্নয়নকাজ
-
▼
Jun 20
(12)
-
▼
June
(460)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...