Monday, January 23, 2012

৩৬ জনের মধ্যে উপস্থিত মাত্র ৪

ফিস শুরু হয় সকাল নয়টায়। কিন্তু যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল রোববার সকাল ১০টায় সড়ক ও জনপথের এলেনবাড়িস্থ ঢাকা সার্কেল অফিসে গিয়ে দেখেন, অফিসে মাত্র চারজন উপস্থিত। অথচ অফিসের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৩৬ জন।

বিশেষজ্ঞদের তথ্য-অভিবাসী শ্রমিকদের মধ্যে এইচআইভি সংক্রমণ বেশি

ভিবাসী শ্রমিকদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার বেশি। এক পরিসংখ্যানে দেখা গেছে, এইচআইভিতে সংক্রমিত ব্যক্তিদের ৬৪ শতাংশ একসময় বিদেশে কর্মরত ছিলেন। বৃহত্তর সিলেট এলাকায় গর্ভবতী মায়েদের মধ্যে এইচআইভি, সিফিলিস ও হেপাটাইটিস-বির সংক্রমণ নিয়ে জরিপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ তথ্য দেন। গতকাল রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এই অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকার প্রতিটি ওয়ার্ডে একটি সমবায় বাজার

রাজধানীর ৯২টি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে সমবায় বাজার তৈরি করা হবে। এ লক্ষ্যে ১৫ দিনের মধ্যে স্থান নির্বাচনের পূর্ণাঙ্গ জরিপ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মোট ৫৩টি সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে। এর মধ্যে উত্তরে ৩৬টি ও দক্ষিণে ১৭টি স্থান নির্ধারণ করা হয়েছে।

ডাইক্লোফেনাক নিষিদ্ধ শুধু কাগজে-কলমে-বিলুপ্তির আরও কাছে বাংলা শকুন by ইফতেখার মাহমুদ

দেশে একসময়ের অতিপরিচিত পাখি ‘বাংলা শকুন’ (ওরিয়েন্টাল হোয়াইট-ব্যাক্ড ভালচার) বিলুপ্ত হতে চলেছে। প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে পরিচিত এই উপকারী পাখিটির সংখ্যা অস্বাভাবিক হারে কমে যাওয়া অব্যাহত রয়েছে। ২০১১ সালের সর্বশেষ সমীক্ষায় দেখা গেছে, দুই বছর আগের ১০০০ থেকে এর সংখ্যা আরও কমে মাত্র ৭০০-তে নেমে এসেছে।

জননী সাহসিকা-কখনো বিচলিত হননি তিনি

প্রতি আমার মা... ...অকালে পিতৃহারা হওয়ার পর আমাদের আট ভাইকে মানুষ করতে গিয়ে অল্প বয়সে বৈধব্যের করুণ জ্বালাযন্ত্রণাকে বুকের গভীরে অবরুদ্ধ রেখে আমাদের অপত্য স্নেহ-আদর ভালবাসা দিয়ে আগলে রেখে যিনি বড় করেছেন, তার ঋণ শোধ হবার নয়। আমার এই বইটি সেই মহীয়সী নারী, আমার পরম শ্রদ্ধেয় মা নূরজাহান সিরাজীকে উৎসর্গ করলাম...

মুক্তিযুদ্ধ-আমি তার জন্য অপেক্ষা করব by মহিউদ্দিন আহমদ

কটি রাষ্ট্র সাবালক হতে কত বছর সময় নেয়? ইউরোপে রেনেসাঁ শুরু হয়েছিল ত্রয়োদশ শতকে। খোদ ইতালিতে গণতন্ত্রের অবস্থা এখনো নড়বড়ে। বাংলাদেশ রাষ্ট্রটি ভূমিষ্ঠ হয়েছিল ১৯৭১ সালে। দেখতে দেখতে ৪০ বছর পেরিয়ে গেছে। এ অঞ্চলে রাষ্ট্র হিসেবে আমরা নবীনতম। চার দশকে আমরা এগিয়েছি কত দূর?

বিশ্ব মানবাধিকার দিবস-বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি-আজকের পর্যালোচনা

০১১ সালে দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতিতে কিছু ইতিবাচক অগ্রগতি ঘটে থাকলেও সার্বিক অবস্থা ছিল উদ্বেগজনক। যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া চলছে, জাতীয় নারীনীতি ২০১১ অনুমোদিত হয়েছে, মামলার জট কমাতে ফৌজদারি কার্যবিধি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিকভাবে অসচ্ছল, সহায়সম্বলহীন এবং অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের করার জন্য ‘আইন সহায়তা (সংশোধিত) প্রদান বিল ২০১১’ জাতীয় সংসদে পাস হয়।

প্রধানমন্ত্রীর সফর-মিয়ানমার: পূর্বযাত্রা শুভ হোক by ফারুক ওয়াসিফ

মরা যেন ভুলেই থাকি, পূর্ব বলে একটা দিক আছে, এবং সেই দিকে মায়ানমার নামে এক দেশ আছে। পূর্ব সীমান্তের সেই দেশটি এখন কিছুটা শান্ত। গত মার্চ মাসে সেখানে থিন সেনের নেতৃত্বে নির্বাচিত সরকার ক্ষমতাসীন হয়েছে। যদিও রেঙ্গুনে চুটকি চলে: এক বিদেশি বলছে স্থানীয়কে, ‘জেনারেলরা দেখছি উর্দি ছেড়েছে?’ স্থানীয়র উত্তর, ‘জি, উর্দি ছেড়ে লুঙ্গি ধরেছে। তবে ওদের সবকিছুই উল্টো, বাইরে লুঙ্গি পরে থাকলেও ঘরে ওরা উর্দিই পরে।

সরল গরল-‘অভিষেকে’ প্রধান বিচারপতি by মিজানুর রহমান খান

শামীম ওসমানের দূষিত রাজনীতিতে দীর্ণ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের অংশগ্রহণ কি ঠিক হয়েছে? বিচারের জগতে ক্ষমতার ‘কালারাবল’ অনুশীলন বলে একটা কথা প্রচলিত আছে। বাইরে দেখে মনে হবে এক জিনিস, কিন্তু ভেতরে অন্য জিনিস। বাইরে থেকে মনে হতে পারে নারায়ণগঞ্জ বারের অভিষেক ও বার্ষিক ভোজ হচ্ছে। কিন্তু এখানে অন্তত এক ঢিলে দুই পাখি মারার ঘটনা ঘটেছে। নামে অভিষেক। কার্যত মেয়র আইভিকে টেক্কা দিতে আয়োজিত অভিষেক-শোডাউন।

শিক্ষাপ্রতিষ্ঠানকে রেহাই দিন-তোরণ-সংস্কৃতি

ভা-সমাবেশ করা রাজনৈতিক অধিকার হলেও কোনো নেতার জনসভা উপলক্ষে সড়ক সাজানো কিংবা তোরণ নির্মাণে অন্যদের বাধ্য করা যায় না। অথচ মঙ্গলবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশপুর উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগের জনসভাকে কেন্দ্র করে সেই অনৈতিক কাজই করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

বিচার দ্রুত হয়েছে, ন্যায় নিশ্চিত করা যায়নি-মিরসরাই ট্র্যাজেডি

ত বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিরসরাইয়ের সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক মোহাম্মদ মফিজুর রহমানের পাঁচ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, ‘আদালত মনে করে আসামি দৃষ্টান্ত হিসেবে সর্বোচ্চ শাস্তি পাওয়ার উপযুক্ত।

মুক্তির মিছিলে by কুন্তল বিশ্বাস

মাদের দেশে কিছু ব্যতিক্রমী মানুষ জন্মেছেন, যারা সমাজের সুস্বাস্থ্যের ধারা বজায় রাখতে আজীবন সংগ্রাম করে চলেছেন। এমনই একজন আজিজুল ইসলাম খান, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার যশমাধব গ্রামে ১৯২৭ সালের ৩০ অক্টোবর এক বর্ধিষ্ণু কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কিশোর বয়সেই তার মধ্যে দেশাত্মবোধের উন্মেষ ঘটে। ছাত্রজীবনেই যোগ দেন ব্রিটিশবিরোধী আন্দোলনে।

রম্য রচনা-শিশু অধিকার! by সাইফুল আলম

মার কথাটা পরিপূর্ণ জন্ম নেওয়ার আগেই কিসমিস তার বয়স্ক ঠোঁট দুটোকে প্রসারিত করে মুখের হাঁ-টাকে একটা পিংপং বলের রূপ দিল। তারপর উঠে দাঁড়িয়ে আমার ডান হাতটাকে ধরে তুলতে তুলতে বলল, 'চলো সামনের লেকটার ধারে যাই, তোমার মগজে খানিকটা মুক্ত হাওয়া চালান দিতে হবে।'

নতুন রূপে পূর্ণিমা



স্টাফ রিপোর্টার: ক্যারিয়ারের এক যুগেরও বেশি সময়ে নায়িকা পূর্ণিমা বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করেছেন। ভাল অভিনয়ের সুযোগ তিনি সব সময়ই পেয়েছেন। কিন্তু সমপ্রতি পূর্ণিমাকে মনে রাখার মতো চরিত্রে খুব একটা দেখা যায়নি। গেল দুই বছরে অভিনয় করেছেন অনেক ছবিতেই। কিন্তু ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ ছবির মতো দুর্দান্তরূপে তাকে আর দেখা যায়নি। তবে এবার দেখা যাবে গাজী মাহবুব পরিচালিত ‘রাজা সূর্য খাঁ’ ছবিতে। বিশাল ক্যানভাসের এই ছবিতে পূর্ণিমা অভিনয় করেছেন ‘রাজা সূর্য খাঁ’র কন্যা রাজকুমারী চাঁদ সুলতানা চরিত্রে। নতুন এই রূপে পূর্ণিমাকে একদিকে যেমন যথার্থ গ্ল্যামারাস রূপে উপস্থাপন করা হয়েছে অন্যদিকে দেয়া হয়েছে অভিনয় করার সুযোগ। পূর্ণিমা যেটা পুরোপুরিভাবে কাজে লাগিয়েছেন সেটা সমপ্রতি তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সম্মানে অনুষ্ঠিত বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথিদের চোখে ধরা পড়েছে। সবাই ছবিটি দেখে ছবির পাশাপাশি পূর্ণিমার অভিনয়ের প্রশংসা করেছেন। ছবির পরিচালক গাজী মাহবুব, চিত্রগ্রাহক হাসান আহমেদ এবং নৃত্য পরিচালক ইমদাদুল হক খোকন বিশেষভাবে উল্লেখ করেছেন পূর্ণিমার কথা। বলেছেন, চরিত্রের গুরুত্ব অনুধাবন করে পূর্ণিমা মনপ্রাণ ঢেলে অভিনয় করেছেন ‘রাজা সূর্য খাঁ’ ছবিতে। রাজকুমারী চাঁদ সুলতানা চরিত্রটিকে বাস্তবতার সঙ্গে রূপ দেয়ার ক্ষেত্রে কোন কার্পণ্যই করেননি সুন্দরী এই অভিনেত্রী। গাজী মাহবুব বলেন, বর্তমান শিল্পী সঙ্কটকালে ‘রাজা সূর্য খাঁ’ ছবি মুক্তির পর পূর্ণিমাকে নিয়ে নির্মাতাদের ভাবতে হবে। পূর্ণিমা নিজেও বেশ আত্মবিশ্বাসী নিজেকে নিয়ে। বললেন, সব সময় মনের মতো চরিত্র পাওয়া যায় না। ‘রাজা সূর্য খাঁ’ ছবিতে সেটা পেয়েছি। পাশাপাশি শ্রদ্ধেয় সোহেল রানা, কবরী, ববিতা এবং উজ্জলের মতো বড় মাপের তারকাদের সঙ্গে কাজ করতে গিয়ে আমাকে মাথায় রাখতে হয়েছে যে আমি চারজন জীবন্ত কিংবদন্তির সঙ্গে কাজ করছি। ফলে আমার কাজটা সবার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে। আত্মবিশ্বাস বেড়েছে ‘রাজা সূর্য খাঁ’ ছবিটি দর্শকদেরও ভাল লাগবে। পূর্ণিমা বর্তমানে দেখে শুনে কাজ করছেন। ছবির অফার পেলেই চোখ কান বন্ধ রেখে ঝাঁপিয়ে পড়ছেন না। ভাল কাজের জন্য ধৈর্যধারণ করছেন। সেই সঙ্গে আশাবাদ ব্যক্ত করছেন মুক্তি প্রতীক্ষিত ‘আই লাভ ইউ’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’ এবং ‘টু বি কন্টি নিউড’ ছবিগুলোর জন্য। পূর্ণিমার বিশ্বাস এই ছবিগুলোতেও দর্শকরা তাকে নতুন রূপে দেখতে পাবেন এবং পছন্দ করবেন।


আবারও বিতর্কের ঝড়!



বিনোদন ডেস্ক: শাহরুখ-প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে বলিউডে আবারও উঠেছে বিতর্কের ঝড়! কি করছেন তারা? গোপন রোমান্স নাকি কো-আর্টিস্ট হিসেবে ভাব বিনিময়? বাঁকা চোখে কেউ আবার বলছেন, এ হলো ইচ্ছাকৃত স্ক্যান্ডাল উসকে দিয়ে আলোচনার শীর্ষে থাকার বাণিজ্যিক প্রচেষ্টা! সত্যি আসলে কোনটা? কি আছে তাদের মনে! শাহরুখ-প্রিয়াঙ্কাকে ঘিরে এরকম প্রশ্ন বলিউডে আবারও ঝড় তুলেছে। সমপ্রতি শাহরুখের অফিসে রাতের মধ্যপ্রহর পার করে ৩টা পর্যন্ত ছিলেন প্রিয়াঙ্কা। কিং খানের অফিস স্টাফদের মাধ্যমেই ফাঁস হয়ে যায় এ ঘটনা। সাইক্লোনের গতিতে এ খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। সবার চোখ ফাঁকি দিয়ে রাত ৩টা পর্যন্ত একসঙ্গে থাকাটা তাদের নিয়ে রটনার সত্যতা প্রমাণ করে বলে মনে করছেন বলিউডের অনেকেই। ঘটনাটি জানাজানি হওয়ার পর মৌমাছির মতোই মিডিয়া শাহরুখ-প্রিয়াঙ্কার পিছু নেয়। কিন্তু দু’জনের কাউকেই পাকড়াও করা সম্ভব হয়নি। তবে শাহরুখ ও প্রিয়াঙ্কা এ প্রসঙ্গে ভক্তদের কাছে তাদের বক্তব্য জানিয়েছেন সামাজিক ওয়েবসাইট টুইটারে। তারা দু’জনই জানিয়েছেন, সমপ্রতি অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার উপস্থাপনায় নেমেছেন প্রিয়াঙ্কা। অতিথি হিসেবে সে অনুষ্ঠানে শাহরুখও ছিলেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থাপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে শাহরুখের। সেই অভিজ্ঞতা থেকেই প্রিয়াঙ্কাকে সহযোগিতা করেছেন তিনি। এ জন্যই দীর্ঘ সময় প্রস্তুতি নিতে ব্যস্ত ছিলেন দু’জন। আর এ কারণেই মাঝে মধ্যে শাহরুখের অফিসে শেষ রাত পর্যন্ত প্রিয়াঙ্কাকে থাকতে হয়েছে।

এ্যানীর ভাবনাজুড়ে ‘ভালবাসার রংধনু’

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সূচনা রেখার দিকে’তে অভিনয় করেছেন এ্যানী। প্রয়াত সাংবাদিক চলচ্চিত্রকার আক্তারুজ্জামানের পরিচালনায় ছবিতে ফিল্ম এন্ড মিডিয়া বিষয়ক ছাত্রীর চরিত্রে অভিনয় করেছেন এ্যানী। তিনি বলেন, ‘সূচনা রেখার দিকে’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই বলা যায় চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখা। কিন্তু গত বছর এই ছবির পরিচালক পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় আমার সে স্বপ্ন যেন দুঃস্বপ্ন হয়ে যায়। কারণ, বাংলাদেশ সরকারের অনুদানে এ ছবিটি নির্মাণ বন্ধ হয়ে যায়। তাইতো সব ভেবেই এখন নতুন পথে হাঁটছি। এ নতুন পথের উদ্দেশে সমপ্রতি এ্যানী চুক্তিবদ্ধ হয়েছেন ‘ভালোবাসার রংধনু’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য। বিজ্ঞাপন নির্মাতা নাবিল আশরাফের পরিচালনায় এ ছবিতে এ্যানীর বিপরীতে অভিনয়ে আছেন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা নাইম। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এ ছবিতে এ্যানী, নাইমের সঙ্গে আরও অভিনয়ে রয়েছেন আঁচল। এ্যানী বলেন, গল্পটি অনেক সুন্দর। প্রথম শোনাতেই আমার পছন্দ হয়ে গেছে। আর এখন আমার ভাবনাজুড়ে শুধু ‘ভালোবাসার রংধনু’ ছবিটি। এদিকে এ্যানী বর্তমানে নিয়মিত একের পর এক বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন। এ্যানী বলেন, বিজ্ঞাপন আর চলচ্চিত্রেই এখন কাজ করবো। নাটকে বা টেলিফিল্মে অভিনয়ের ইচ্ছা কম। এ্যানী এরই মধ্যে তালুকদার, প্রমিসহ আরও কয়েকটি পণ্যের বিজ্ঞাপনের মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।

মনসুর বিধিমতো নিরাপত্তা পাবেন পাকিস্তানে

বিতর্কিত মার্কিন ব্যবসায়ী মনসুর ইজাজ পাকিস্তানে এলে সাধারণ নিরাপত্তা পাবেন। তাকে ভিভিআইপি নিরাপত্তা দেয়া হবে না। কারণ, এতে বিলিয়ন রুপির প্রয়োজন বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। গিলানি বলেন, মি. ইজাজ পাকিস্তানের নিরাপত্তা ও এর সরকারের বিপক্ষে দীর্ঘমেয়াদি ঘৃণার বিষ ছড়িয়েছেন তিনি। গিলানি আরও বলেন, কোটি রুপি খরচ করে তাকে উচ্চ স্তরের নিরাপত্তা দেয়া হবে সংবিধানের লঙ্ঘন। মনসুর ইজাজ হলেন মেমোগেট কেলেঙ্কারির অভিযোগকারী। এবং মেমোগেট কেলেঙ্কারি তদন্তে গঠিত একটি কমিশনে সাক্ষ্য দিতে পাকিস্তান আসছেন তিনি। মেমোগেট হলো সেনাবাহিনীর বিরুদ্ধে গোপনে আমেরিকার সহায়তা চেয়ে পাঠানো একটি মেমো। এ অভিযোগ প্রমাণিত হলে ক্ষমতা হারাতে পারেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। গিলানি বলেন, ইজাজের নিরাপত্তার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তার মতো হাইলাইট করা হচ্ছে। বিষয়টি আদৌ তা নয়। তিনি এলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী নিরাপত্তা পাবেন বলেছেন গিলানি।

শিশু নিপীড়নের দায়ে নাবিক অভিযুক্ত

প্রমোদতরীতে শিশু নিপীড়নের অভিযোগ উঠেছে এক নাবিকের বিরুদ্ধে। অভিযোগের তদন্ত শুরু করেছে বৃটেন পুলিশ। এখন পর্যন্ত অভিযুক্ত নাবিকের নাম পরিচয় নিশ্চিত করেনি পুলিশ। তবে অভিযুক্ত নাবিক পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল প্রমোদতরী কুইনমেরি-২ ও কুইন এলিজাবেথে কাজ করেছেন। এমন তথ্য নিশ্চিত করেছে ভিকটিমের পরিবার ও জাহাজ কর্তৃপক্ষ। প্রথমে একটি পরিবারের অভিযোগের পর কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। এতে ভয়াবহ তথ্য বেরিয়ে এলে বিষয়টি পুলিশকে জানায় তারা। এর প্রেক্ষিতে তদন্ত করছে পুলিশ। তারা ভিকটিম পরিবারগুলোকে তথ্য দিতে অনুরোধ করেছে। উল্লেখ্য, এসব প্রমোদতরীতে ভিআইপি পরিবার ও তারকারা ভ্রমণ করে থাকে। আর কুইন মেরি-২ ও কুইন এলিজাবেথে এসব ঘটেছে। জাহাজ দুটির কর্তৃপক্ষ বলেছে অভিযুক্ত নাবিক এখন আর সেখানে কাজ করে না।

রুশদির ছায়া: আরও চার লেখকের বিদায়

ভারতের জয়পুর সাহিত্য উৎসব থেকে যাচ্ছে না সালমান রুশদির ছায়া। তার সেখানে অংশগ্রহণ না করার কারণে সৃষ্ট বিতর্ক শেষ না হতেই এবার অন্য চার লেখকের যোগদান নিষেধ করেছে কর্তৃপক্ষ। এরা হলেন রুচির যোশী, জেট থেইল, হ্যারি কুঞ্জরু ও অমিতাভ কুমার। রুশদির বিতর্কিত নিষিদ্ধ উপন্যাস স্যাটানিক ভার্সেস থেকে পাঠ করার কারণে কর্তৃপক্ষ এদের জয়পুর ছেড়ে যেতে বলেছে। এদের ব্যাপারে প্রশ্ন করলে উৎসব আয়োজকদের একজন সানি রায় বলেন, এদের ব্যাপারে পুলিশের নিকট অভিযোগ আছে। কর্তৃপক্ষ সেটা তাদের জানিয়েছে তারা যেন উৎসব স্থল ত্যাগ করে। তবে পুলিশ বলেছে তাদের উৎসব ছেড়ে যেতে বলা হয়নি। বরং তাদের গ্রেপ্তার করা হবে এমন তথ্য জানানোর পর কর্তৃপক্ষ তাদের চলে যেতে বলেছে। উল্লেখ্য, সালমান রুশদির উৎসবে আসার কথা ছিল। কিন্তু ভারতে এলে তার ওপর হামলা হবে। এমন আশঙ্কায় তিনি না আসার ঘোষণা দেন। ফলে তাসলিমা নাসরিন তাকে কাপুরুষ বলে টুইট করে।

জয়, রানীর জয়! by আসিফ আহমেদ

ব্রিটিশরা শিক্ষায় এগিয়ে; অর্থনীতিতেও প্রতাপশালী। অন্য দেশকে পদানত করতে যে কূটবুদ্ধি দরকার_ সেটাও তাদের যথেষ্ট ছিল। নইলে কি আর ভারতবর্ষকে ১৯০ বছর পরাধীন রাখা যায়? তাদের একটি সহজ বিষয় বুঝতে কেন তিনশ' বছর লাগল_ সে প্রশ্ন করাই যায়। তাদের যে সিদ্ধান্তকে ঐতিহাসিক বলা হচ্ছে, সেটাই এ আলোচনার প্রসঙ্গ। ইউনাইটেড কিংডমে শিগগির পুরুষের অগ্রাধিকার সংক্রান্ত আইনটি রদ হতে চলেছে।

হরমুজ প্রণালিতে পশ্চিমা যুদ্ধজাহাজ

ইরানকে হুশিয়ারি দিতে কৌশলগত হরমুজ প্রণালিতে ছয়টি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে পশ্চিমা শক্তি। বৃটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র পাঠিয়েছে এগুলো। জাহাজগুলো ১ লাখ টন ওজনের যুদ্ধবিমান বহনে সক্ষম। পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে ইরান বলেছিলো তারা গুরুত্বপূর্ণ তেলবাহী জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেবে। আর ইরানের এই হুমকি মোকাবিলায় যুদ্ধজাহাজ পাঠালো পশ্চিমা দেশগুলো। উল্লেখ্য, ইরানের হুমকির পরই তেলের দাম বেড়ে যায় যুক্তরাষ্ট্রে। কেননা, বিশ্বের এক-তৃতীয়াংশের বেশী তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করে। গত মাসে ইরান বলেছিল হরমুজ প্রণালি বন্ধ করে দেয়া সহজ একটা ব্যাপার তেহরানের জন্য। তাদের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা এলে তারা এটি বন্ধ করে দেবে। ইরানের এ হুমকি মোকাবিলা করতে ও তাদেরকে পাল্টা হুমকি দিতে পরমাণু অস্ত্র বহনে সক্ষম যুদ্ধ জাহাজ পাঠালো পশ্চিমা শক্তি।

ইরানে একতরফা হামলার ইঙ্গিত ইসরাইলের

ইরানে একতরফা হামলা করবে ইসরাইল। ইরানের পরমাণু প্রকল্পে একতরফা হামলা করার পরিকল্পনা করছে দেশটি। এক্ষেত্রে তারা তাদের মিত্র যুক্তরাষ্ট্রকেও অবহিত করবে না। এমন তথ্য পাওয়া গেছে তেলআবিবের পক্ষ থেকে। ইসরাইলি নেতারা যুক্তরাষ্ট্রের ইহুদি ভোটারদের বারাক ওবামাকে দ্বিতীয় মেয়াদে ভোট দিতে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। আর এমন সময়ই ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্টিন ডেম্পিকে বলেছেন, ইসরাইল ইরানে হামলা করার সর্বোচ্চ ১২ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রকে জানাবে। ওবামা ডেম্পিকে জানিয়েছেন ইরানের ব্যাপারে ইসরাইলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে বেশি আগে জানানো হবে না। একথা স্পষ্ট করে বলে দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এজন্য ইসরাইলের সেনাবাহিনীর ৩৫-এলিট ছত্রীসেনা প্রশিক্ষণ নিচ্ছে। তারা দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিচ্ছে যাতে যে কোন সময় ইরানের পরমাণু প্রকল্পে হামলা করা যায়। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী আজ বলেছেন, ইরানের তেল আমদানি নিষিদ্ধ করা হবে। দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করার জন্য এ উদ্যোগ বলেছেন তিনি।

জমে উঠেছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০১২

স্টাফ রিপোর্টার: জমে উঠেছে পঞ্চম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০১২। বাংলাদেশের শিশুতোষ চলচ্চিত্রের সবচেয়ে বড় এ উৎসবের দ্বিতীয় দিন গতকাল ১৮ বছরের নিচের বয়সীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে উৎসবস্থল রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে। ইউনিসেফ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগানকে সঙ্গী করে  ২১শে জানুয়ারি বিকালে এ উৎসবটি শুরু হয়। উৎসবের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি ও সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার, বীরউত্তম। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের উদ্দেশে। এবারই প্রথমবারের মতো  দেশব্যাপী একযোগে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় নয়টি, চট্টগ্রামে ছয়টি এবং সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশালে একটি করে মোট ২০টি ভেন্যুতে এবারের উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে। এ উৎসবে মোট ৪০টি  দেশের ২০০টিরও বেশি শিশুতোষ কাহিনীচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, এনিমেশন চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।  উৎসবে আরও থাকছে ছোটদের নির্মিত চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগ। এর মধ্যে উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত করা হয়েছে ৩২টি ছবি। এই ৩২টির মধ্যে ৫টি ছবি পুরস্কার হিসেবে পাবে ক্রেস্ট, সার্টিফিকেট ও পরবর্তী ছবি নির্মাণের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা। এই পুরস্কার প্রদানের জন্য শিশুদের নিয়ে গঠিত পাঁচ সদস্যের একটি জুরিবোর্ড গঠন করা হয়েছে। এ জুরিবোর্ডের বিচারে ছবিগুলোকে পুরস্কারের জন্য চূড়ান্ত করবে। এর বাইরে উৎসবে সারাদেশ থেকে ১২৫ জন শিশুকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে শিশু প্রতিনিধি হিসেবে। ছবি দেখা ছাড়াও উৎসবের ৭টি দিন তাদের অংশগ্রহণে থাকবে নানা আয়োজন। এর মধ্যে শিশু প্রতিনিধিদের জন্য ২৩শে জানুয়ারি থাকবে দিনব্যাপী চলচ্চিত্র বিষয়ক কর্মশালা। মোট  ৪টি অধিবেশনে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রাথমিক ধারণা প্রদান করবেন  দেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতারা। ২৫শে জানুয়ারি কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র বিষয়ক দিনব্যাপী  সেমিনার। সেমিনারেও মোট ৪টি অধিবেশনে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করবেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব ও শিশু প্রতিনিধিরা। আগামী ২৭শে জানুয়ারি সন্ধ্যায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।

রাজ্জাকের ৭০তম জন্মদিন আজ

দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের ৭০তম জন্মদিন আজ। ১৯৪২ সালের এই দিনে রাজ্জাক কলকাতার টালিগঞ্জের নাগতলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আকবর হোসেন, মায়ের নাম নিসারুন নেসা। তিন ভাই বোনের মধ্যে সবার ছোট আবদুর রাজ্জাকের ডাক নাম রাজু, রাজা এবং আলতা। বাবা-মা আদর করে বিভিন্ন নামে ডাকতেন তাকে। ১৯৬২ সালে রাজ্জাক পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেহেরুন নেসা লক্ষ্মীর সঙ্গে। ২০১১ সালে রাজ্জাক-লক্ষ্মী বিবাহের ৫০ বছর পূর্ণ করেন জাঁকজমকের সঙ্গে। ১৯৬৪ সালে সামপ্রদায়িক দাঙ্গার সময় রাজ্জাক স্ত্রী লক্ষ্মী এবং শিশুপুত্র বাপ্পাকে নিয়ে ঢাকায় চলে আসেন। ১৯৬৬ সালে জহির রায়হানের ‘বেহুলা’ ছবির নায়কের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন। পরবর্তী সময়ে হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি। লাভ করেন নায়করাজ উপাধী। ৫ বার শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভকারী নায়করাজ রাজ্জাক অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও সফলতা লাভ করেন। স্ত্রী লক্ষ্মী, পুত্র বাপ্পারাজ, বাপ্পি, সম্রাট এবং কন্যা ময়নাসহ তাদের পুত্র কন্যাকে নিয়ে নায়ক রাজের সুখের সংসার। ৭০তম জন্মদিনে নায়করাজ রাজ্জাককে দৈনিক মানবজমিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বি.স.

রণবীর বিদ্যার দখলে জি-সিনে অ্যাওয়ার্ড

বিনোদন ডেস্ক: জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২১শে জানুয়ারি রাতে ম্যাকাউতে অনুষ্ঠিত হলো জি সিনে অ্যাওয়ার্ড ২০১২। সিনিয়র-জুনিয়র বলিউড তারকাদের মিলনমেলায় পরিণত হয়েছিল অনুষ্ঠানটি। শাহরুখ ও প্রিয়াঙ্কা জুটির উপস্থাপনায় পুরো অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি বেশ জমে উঠেছিলো। এর বাইরে সময়ের আলোচিত তারকাদের পারফরমেন্সও ভিন্নমাত্রা যোগ করে অনুষ্ঠানে। তবে এবার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে বড় চমক দেখিয়েছেন রণবীর কাপুর ও বিদ্যা বালান। ‘রকস্টার’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে পপুলার ক্যাটিগরিতে সেরা অভিনেতার সবচেয়ে  মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেন রণবীর। আর ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে অভিনয় করে বছরজুড়ে আলোচনায় থাকা বিদ্যা বালান বগলদাবা করেন পপুলার এবং জুরি এই দুই ক্যাটিগরির সেরা অভিনেত্রীর পুরস্কার। পুরস্কার জেতা এ দু’জনই অনুষ্ঠানে নিজেদের গানে পারফর্মও করেন। জুরিদের বিচারে ‘ডন-২’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেন শাহরুখ খান। ‘রকস্টার’ ছবি পরিচালনার জন্য সেরা পরিচালকের পুরস্কার পান ইমতিয়াজ আলী। জুরিদের বিচারে সেরা ছবির পুরস্কার জিতে ‘দ্য ডার্টি পিকচার’। সেরা অ্যাকশন ছবির পুরস্কার দেয়া হয় রাওয়ান’কে। ‘দাম মারো দাম’ ছবিতে অভিনয় করে সেরা নতুন অভিনেতার পুরস্কার পান রানা দাগুবতি। ‘লেডিস ভারসেস রিক বেল’ ছবিতে সেরা নতুন অভিনেত্রীর পুরস্কার পান পরিণীতা চোপড়া। ‘বডিগার্ড’ ছবি পরিচালনার জন্য সেরা নতুন পরিচালকের পুরস্কার পান সিদ্দিক। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় স্বনামধন্য অভিনেতা জিতেন্দ্রকে। বছরের সেরা গান ‘রাওয়ান’ ছবিতে একনের গাওয়া ‘ছাম্মাক ছাল্লো’ এবং সেরা গানের পুরস্কার দেয়া হয় দ্য ডার্টি পিকচারে কামাল খানের গাওয়া ইশক সুফিয়ানাকে। ‘রকস্টার’ ছবিতে সংগীত পরিচালনার জন্য এ আর রহমান পান সেরা সংগীত পরিচালক এবং একই ছবির ‘জোভি মে’ শীর্ষক গানটি গেয়ে মোহিত চৌহান পান সেরা গায়কের পুরস্কার। ‘শোর ইন দ্য সিটি’ ছবির ‘সাইবো’ গানটির জন্য সেরা গায়িকার পুরস্কার পান শ্রেয়া ঘোষাল। ইন্টারন্যাশনাল আইকন (পুরুষ) ফারহান আক্তার এবং ইন্টারন্যাশনাল আইকন (নারী) হন কাটরিনা কাইফ। এর বাইরে সেরা গীতিকার ইরশাদ কামিল (রকস্টার), সেরা কোরিওগ্রাফি (ওলালা-দ্য ডার্টি পিকচার), সেরা কাহিনীকার জয়া আক্তার ও রিমা কাগতি (জিন্দেগি না মিলেগি দুবারা), সেরা পার্শ্বঅভিনেতা ফারহান আক্তার (জিন্দেগি না মিলেগি দুবারা), সেরা পার্শ্ব অভিনেত্রী সোয়ারা ভাস্কর (তানু ওয়েডস মানু), সেরা খল অভিনেতা প্রকাশ রাজ (সিংহাম) এবং সেরা সাউন্ড ডিজাইন রিজুল পকুতিকে (রাওয়ান) প্রদান করা হয়।

মীরাক্কেল-৬, সা-রে-গা-মা-পা’র অডিশন বাংলাদেশে

স্টাফ রিপোর্টার: এবারে বাংলাদেশের প্রতিযোগীদের নিয়ে ভারতের জি-টিভি’র রিয়েলিটি শো-এর কনসেপ্ট থেকে নির্মিত হতে যাচ্ছে ‘ভয়েজ অফ দ্য নেশন’। এছাড়া চ্যানেলটির আরেক রিয়েলিটি শো ‘মীরাক্কেল’-এর ৬ষ্ঠ পর্বের জন্যও প্রতিযোগী বাছাই করা হবে ঢাকা, খুলনা ও বরিশাল থেকে। বাংলাদেশ থেকে এই দু’টি প্রতিযোগিতার জন্য প্রতিযোগী বাছাই করা হবে। এ জন্য ঢাকায় এফডিসিতে ৩রা ফেব্রুয়ারি, বরিশালের সাউথ কিং অডিটোরিয়ামে ৬ই ফেব্রুয়ারি এবং খুলনার শিল্পকলা একাডেমীতে ৮ই ফেব্রুয়ারি অডিশন অনুষ্ঠিত হবে। ভয়েজ অব দ্য নেশন অনুষ্ঠানের জন্য গান ও নাচে পারদর্শী ৩ বিভাগের প্রতিযোগী নির্বাচন করা হবে। ০-৪ বছর, ৫-১৪ বছর এবং ১৫-৫০ বছর বয়সীরা এই তিনটি বিভাগে আলাদাভাবে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।  অন্যদিকে, মীরাক্কেল-৬ এ অংশ নিতে হলে নতুন কৌতুক জানা যে কোন বয়সের প্রতিযোগীই বাছাই পর্বে অংশ নিতে পারবেন।

অর্থনীতি-সামাজিক ব্যবসায়ের প্রেক্ষাপট ও চ্যালেঞ্জ by বেলায়েত হোসেন

যে কোনো ব্যবসায়ের সঙ্গে সাফল্য ও ব্যর্থতা জড়িত রয়েছে। নতুন ধারণা হওয়ার কারণে প্রাথমিকভাবে এরূপ ব্যবসায় প্রত্যাশিত ফল অর্জনে ব্যর্থ হলে উদ্যোক্তারা পূর্ণোদ্যমে ব্যবসায় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় কলাকৌশল ও নীতিমালা প্রণয়নে বিভ্রান্তির সম্মুখীন হতে পারেন সামাজিক ব্যবসায় হচ্ছে মানুষের স্বার্থপরতার বিপরীত রূপ, যেখানে বিনিয়োগকারী বা উদ্যোক্তারা ব্যবসায় পরিচালনার মাধ্যমে অর্জিত মুনাফা নিজেদের স্বার্থে গ্রহণ করবেন না।

কাদেরকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র আব্দুল কাদেরকে গাড়ি ছিনতাই মামলায়ও আদালত অব্যাহতি দিয়েছে। এর আগে অস্ত্র ও ডাকাতিচেষ্টার দুটি মামলায়ও তাকে অব্যাহতি দিতে আদালতে পুলিশ আবেদন করে। মোহাম্মদপুর থানার গাড়ি ছিনতাই মামলায় কাদেরকে অব্যাহতি দিয়ে দুপুরে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম এম এ সালাম। গত বছরের ১৫ জুলাই বোনের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের হলে ফেরার পথে পুলিশ কাদেরকে গ্রেপ্তার করে। পুলিশ  হেফাজতে তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এরপর  মোহাম্মদপুর থানার গাড়ি ছিনতাই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। অস্ত্র ও ডাকাতিচেষ্টার অভিযোগে খিলগাঁও থানায় দুটি মামলাও করে পুলিশ।

সময়ের কথা-ইতিহাসের শেকড় সন্ধান ও শুভেচ্ছা দূত by অজয় দাশগুপ্ত

দুই দেশের সম্পর্কের শেকড় ইতিহাসে প্রোথিত। আবার এ ইতিহাসেই রয়েছে হিংসা-দ্বেষ-উদ্বেগ। এর মূল উপড়ে ফেলা সহজ নয়। তবে চেষ্টা চালালে ফল মিলবেই। ভারতের বিদায়ী হাইকমিশনার যথার্থভাবেই বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব উল্লেখ করেছেন।

হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর অভিজাত এলাকা গুলশান থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ এ তথ্য জানায়। সেখানে গ্রেপ্তারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ফজলে ওহাব টিটু (৪৩) এবং আশফাক-ই-জামান (৩৫)। এদের মধ্যে আশফাক কাকরাইলের এলজিইডি বিভাগের একটি প্রকল্পের আইটি শাখার প্রধান। গ্রেপ্তারকালে একটি কম্পিউটার মনিটরসহ সিপিইউ, তিনটি ল্যাপটপ, সরকারবিরোধী বিভিন্ন ধরনের লিফলেট, বই, খেলাফত রাষ্ট্রের খসরা সংবিধানসহ কিছু কাগজপত্র জব্দ করে পুলিশ।

কালীগঞ্জে ইজতেমার বাস খাদে পড়ে নিহত ৪

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকায় আজ সকালে ইজতেমা থেকে ফেরা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাদ্রাসা শিক্ষকসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। দুর্ঘটনার পরপরই আহতদের পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতরা হলেন- খুলনার সেনহাটী জাকারিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মুফতি আবদুল কুদ্দুস (৫০), খুলনা ডুমুরিয়া উপজেলার আবদুল হামিদ মোল্লার ছেলে একই মাদ্রাসার শিক্ষক মুফতি আলমগীর হোসেন, তেরখাদা উপজেলার মুজামপুর গ্রামের লুৎফর রহমান মুন্সির ছেলে মুফতি জাফর ইকবাল মোল্লা (৫১) এবং অজ্ঞাতপরিচয় পুরুষ (৪৯)।

ভবঘুরে আশ্রয়কেন্দ্র-পলায়নে মুক্তি খোঁজা কেন?

দেশের ভবঘুরে আশ্রয়কেন্দ্রগুলো এখন প্রায় ভবঘুরেশূন্য। পাঁচ বছরে অন্তত পাঁচ হাজার ভবঘুরে এসব কেন্দ্র থেকে পালিয়ে গেছে। একসময় যারা ভবঘুরে কেন্দ্রে আশ্রয় পেয়ে নিজেদের নিরাপদ ভেবেছে, তারা কিছুদিন যেতে না যেতেই নিজেদের বন্দি মনে করতে শুরু করে কেন? এসব প্রশ্নের উত্তর সমাজসেবা অধিদফতরের কর্মকর্তারা কি খোঁজার চেষ্টা করেছেন? প্রকৃতপক্ষে নিম্নমানের খাবার, নামকাওয়াস্তে পোশাক ও কিছু উপকরণের ব্যবস্থা করেই দায়িত্ব সম্পন্ন করার পরিণতি এই পালিয়ে যাওয়া।

নারায়ণগঞ্জ-তবুও সুষ্ঠু হোক নির্বাচন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আজ। নানা কারণে এ নির্বাচন দেশবাসীর গভীর পর্যবেক্ষণের বিষয়ে পরিণত হয়েছে। রাজধানীর নিকটবর্তী এ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে গণমাধ্যম, নাগরিক সমাজ, রাজনৈতিক দলসহ সব মহল যে গুরুত্ব আরোপ করেছে, তা এক কথায় অভূতপূর্ব। একটি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সবার এই কেন্দ্রীভূত মনোযোগের পেছনে বেশকিছু কারণ আছে।

হুডিনির কান্না ও বাংলাদেশ by আবু এনএম ওয়াহিদ

যারা জাদু বা ম্যাজিক জগতের খোঁজখবর রাখেন তাদের মধ্যে হ্যারি হুডিনির নাম শোনেননি এমন লোক পাওয়া দুষ্কর বৈকি। হুডিনি যখন ক্যারিয়ারের তুঙ্গে, তখন লন্ডনে এক ম্যাজিক শোতে তিনি তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হন।

পরিবহন খাত-নতুন 'ইনডেমনিটি' আন্দোলন by শওগাত আলী সাগর

বিস্ময়ের ব্যাপার, বাংলাদেশে অশিক্ষিত গাড়িচালকদের আইনি কাঠামোর ঊধর্ে্ব রাখার জন্য রীতিমতো রাস্তার আন্দোলনে নেমে পড়েছেন প্রজাতন্ত্রের একজন মন্ত্রী। আশঙ্কার ব্যাপার হলো, তিনি যেহেতু শাসক দলের একজন মন্ত্রী এবং শাসক দল তার কর্মকাণ্ডকে নীরবে হলেও অনুমোদন দিচ্ছে মাইকেল জেমস ব্রায়ান্টের জন্য আজকের দিনটা সম্পূর্ণ অন্য রকম। জীবনের একটা গুরুত্বপূর্ণ দিনও বটে।

বাংলার বাঘ by শেখ রোকন

মাদের সুন্দরবনে যখন বাঘের সংখ্যা কমছে, যুক্তরাষ্ট্রের ওহিওতে টেরি থম্পসনের বাড়িতে তখন রাজকীয় প্রাণীটি একের পর এক জড়ো হচ্ছিল। একটি-দুটি করে ১৮টি! দুর্ভাগ্যবশত সবক'টিই মারা পড়েছে পুলিশের গুলিতে। টাইম ম্যাগাজিনের ভাষ্যকার বলছেন, বিপন্ন প্রজাতির এই বাঘের সংখ্যা এখন পৃথিবীজুড়ে মাত্র আড়াই হাজার।

কালের আয়নায়-আইভী নির্বাচনে জয়ী হলে আওয়ামী লীগের নৈতিক জয় হবে by আবদুল গাফ্ফার চৌধুরী

দি এই নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী জয়ী হন, তাহলে আওয়ামী লীগের পার্টি-হায়ার্কির তাতে মুখ চুন হতে পারে; কিন্তু দলের গণতান্ত্রিক, প্রগতিশীল নীতি ও নৈতিকতার জয় হবে। দলকে দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের দখলমুক্ত রাখা এবং সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কাজে তা আওয়ামী লীগকে বিপুলভাবে সাহায্য করবে এবং আগামী সাধারণ নির্বাচনেও দলটি তার বেনিফিসিয়ারি হবে।

আওয়ামী লীগ-বিএনপি সমঝোতা-জাতীয় রাজনীতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত

নেতিবাচক ও সংঘাতময় রাজনীতিই যেন বাংলাদেশে বহমান। অন্তত সমকালীন রাজনৈতিক পরিবেশ বিবেচনা করতে গিয়ে অনেকেই এমনটি মনে করেন। কিন্তু তার মধ্যেও দুয়েকটি উদাহরণ আমাদের এই নেতিবাচক চিন্তাকে দূর করতে সহযোগিতা করে। অন্তত বুঝিয়ে দেয়, রাজনীতি মানেই সংঘাত নয়। রাজনীতি সমাজের উন্নয়ন, শান্তি এবং কল্যাণকে নিশ্চিত করে। মানুষের মধ্যে সৌহার্দ্য সৃষ্টিতে উদ্যোগী ভূমিকা গ্রহণ করে।

আশানুরূপ না হলেও ব্যর্থ নয়-সুফলগুলো কাজে লাগাতে হবে

ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বহু প্রতীক্ষিত সফর অবশেষে সম্পন্ন হলো। তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়াসহ উষ্ণ আতিথেয়তার আয়োজনে কোনো কার্পণ্য ছিল না। কারণ ২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নয়াদিলি্ল সফরের পর থেকেই বাংলাদেশের মানুষ ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকায় আগমনের প্রতীক্ষায় ছিল।

মানতে পারি না বলেই by শামীম আহমেদ ইভ

ব্যস্ত শহরের ব্যস্ত সড়কগুলোর পাশ দিয়ে সমান্তরালে বয়ে যাওয়া ছোট রাস্তাটিকে আমরা সবাই ফুটপাত হিসেবে চিনি, যা বরাদ্দ রাখা হয়েছে হেঁটে যাওয়া মানুষদের জন্য। কিন্তু এর বিকল্প ব্যবহারের কারণে সেই পথচারীদের পড়তে হচ্ছে নানা ঝামেলায়। ফুটপাতে দোকান বসিয়ে চলছে ব্যবসা। ক্রেতা আর বিক্রেতার ভিড়ে পথচারীর পা ফেলার জায়গাটিও যেন বেদখলে।

পুরনো খোয়াই by শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল

রাট হয়ে যাচ্ছে বা পরিকল্পিতভাবে ভরাট করা হচ্ছে দেশের খাল-বিল, নদী-নালা, পুকুর-জলাশয়গুলো। এমনকি ক্ষমতার দাপটে অনেকেই নদীর মাঝে বাঁধ দিয়ে মাছ চাষ পর্যন্ত করছেন। এসব সংবাদ আমরা পত্রপত্রিকায় দেখে থাকি। যাদের দায়িত্ব এসব দেখার তারা ইচ্ছা করে কিংবা অন্য কারণে তা দেখেন না।

শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা by মুহাম্মাদ রিয়াজ উদ্দিন

পৃথিবীর সুন্দর সবকিছুকে ফেলে স্বেচ্ছায় জীবনাবসানের নাম আত্মহত্যা। নিজেকে অসহায়ের মতো মৃত্যুর সঙ্গে আলিঙ্গনের মধ্য দিয়ে সম্ভাবনাময় জীবনকে থামিয়ে দিচ্ছে দেশের অগণিত তরুণ-তরুণীরা। এ বছরই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। ছোটখাটো কোনো বিষয়কে কেন্দ্র করে এভাবে দিনের পর দিন প্রাণ হারাচ্ছে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা।

পশ্চিমা বিশ্বের পুঁজিবাদী সংকট by মোঃ মেফতাউল ইসলাম

'কদিন পুঁজিবাদের সংকট আসবে, রাস্তায় নামবে হাজার হাজার শোষিত-নিষ্পেষিত ও বঞ্চিত মানুষ'_ কার্ল মার্কসের এ উক্তির যথার্থতা কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে। পুঁজিবাদী ব্যবস্থায় ধনী ও গরিবের যে চরম বৈষম্য তা ঠেকানোর জন্য অনেক উন্নত দেশের জনগণ রাস্তায় নেমে পড়েছে। তাদের মুখে স্লোগান_ আমরাই ৯৯ শতাংশ। আন্দোলনকারীদের মতে, বর্তমানে পুঁজিবাদের কল্যাণে সম্পদের প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে মাত্র ১ শতাংশ করপোরেট লোক।

বেপরোয়া চাঁদাবাজি-'বড় ভাইদের' সামলাতে হবে

'ড় ভাই' আর 'দলের খরচে'র নামে বেড়েছে চাঁদাবাজি_ শিরোনামে গত শুক্রবার সমকালে প্রকাশিত সংবাদটি উদ্বেগজনক। রিপোর্টে দেখা যায়, শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে নতুন নতুন চাঁদাবাজি গ্রুপ গজিয়ে উঠছে। তারা বিদেশে অবস্থানরত কারান্তরীণ 'বড় ভাই' ও 'দলের খরচে'র নামে ব্যবসায়ী থেকে শুরু করে বাড়ির মালিক বা সামর্থ্যবান যে কোনো লোককেই চাঁদা আদায়ের টার্গেটে পরিণত করছে। কোথাও টেলিফোনে, কোথাও সরাসরি হুমকি দিয়ে চাঁদা দাবি করা হচ্ছে।

সংসদে গরহাজির মন্ত্রী-জবাবদিহিতার ফোরাম কেন উপেক্ষা?

ন্ত্রী-প্রতিমন্ত্রীদের টানা অনুপস্থিতি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মাত্রাতিরিক্ত ক্ষমতার ইস্যুতে বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশন উত্তপ্ত করে তুলেছিলেন ক্ষমতাসীন দলেরই কয়েকজন সিনিয়র পার্লামেন্টারিয়ান। জাতীয় সংসদে বিরোধীদলীয় সদস্যসংখ্যা হাতেগোনা এবং প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের মিত্র জামায়াতে ইসলামীর সদস্যরা সংসদে টানা অনুপস্থিত।

ব্যক্তিগত তথ্যের সুরক্ষা by সুদীপ্ত সাইদ

বিশ্বায়ন, ব্যক্তি স্বাতন্ত্র্য, আর অধিক নিরাপত্তা, অধিক নির্ভরতা, নারী স্বাধীনতা, আর জীবনকে আরও দ্রুত, আরও আরামদায়ক, আপনার জীবনকে আরও স্বস্তি এনে দেওয়ার এজেন্সি যাদের হাতে, তারাই আপনাকে প্রতিনিয়ত ফেলে দিচ্ছে এক বিমূর্ত দাসত্বের পথে, আর তাদের ফেলা ফাঁদে আপনি প্রতিনিয়ত মনিটরিং হচ্ছেন।

দেশ ও জনগণের নয়, তিনি নিজের পরিবর্তন করেছেন-টেলিফোনে নাগরিক মন্তব্য

সেলিম আহমদ
সাংবাদিক, ঈশ্বরদী, পাবনা
সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের জন্য সমকালকে ধন্যবাদ। এ ধরনের অনিয়মের সঙ্গে যুক্তদের কোনো দলেই স্থান দেওয়া উচিত নয়।

উড়ে যাক, দূরে যাক যত জঞ্জাল-ধর নির্ভয় গান by আলী যাকের

নানীর একটি ব্যস্ত রাস্তা। আমি গাড়িতে, চলছি শম্বুকগতিতে। আজকাল এসব গলি-ঘুঁজিতেও জ্যামের প্রাদুর্ভাব নিত্যদৃষ্ট। কিছুদূর যাই, তারপর থামি, তারপর আবার চলি। আমার সঙ্গে এক কিশোরীর একটা মজার খেলা হচ্ছে। শ্যামলা এই সুন্দর কিশোরী, পরনে স্কুল ইউনিফরম, পেছনে পিঠের সঙ্গে বাঁধা ব্যাকপ্যাক, চলেছে সাইকেলে, আমি যেদিকে যাচ্ছি সেদিকেই। মাঝে মধ্যে আমি ওকে ছাড়িয়ে যাই, তারপর ভিড়ে বসে থাকি, ও আমাকে ছাড়িয়ে যায়।

পবিত্র কোরআনের আলো-জালিম জাতি ছাড়া অন্যরা আল্লাহর গজবে নিপতিত হয় না

৪. ফালাম্মা নাছূ মা যুক্কিরূ বিহী ফাতাহ্না আ'লাইহিম আবওয়াবা কুলি্ল শাইয়িন হাত্তা ইযা ফারিহূ বিমা ঊতূ আখাযনা-হুম বাগ্তাতান ফায়িযা হুম্ মুবলিছূন। ৪৫. ফাক্বুতি্বআ' দা-বিরুল ক্বাওমিল্লাযীনা যালামূ ওয়ালহামদু লিল্লা-হি রাবি্বল আ'লা-মীন। ৪৬. ক্বুল আরাআইতুম ইন আখাযাল্লা-হু ছামআ'কুম ওয়া আবসা-রাকুম ওয়া খাতামা আ'লা ক্বুলূবিকুম্ মান ইলা-হুন গাইরুল্লা-হি ইয়া'তীকুম্ বিহী; উনযুর কাইফা নুসার্রিফুল আয়াতি ছুম্মা হুম ইয়াসদিফূন।

থানার দারোগাই নেপথ্যনায়ক ও প্রধান ছায়া! by শামসুল আরেফিন খান

রসিংদীর মনোহরদী এলাকার প্রধান শিক্ষক সিরাজ উদ্দিনকে রড দিয়ে পিটিয়ে হত্যার পেছনে শুধু বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে ট্রাক্টর চালাতে বাধা দেওয়াই কারণ নয়, গ্রামের পঞ্চায়েতের প্রধান হওয়ায় একটি ক্ষমতাবান প্রভাবশালী পরিবার তাঁর ওপর ক্ষুব্ধ ছিল। এ কারণেও প্রধান শিক্ষককে হত্যা করা হয়ে থাকতে পারে_এ কথা বলেছেন মৃতের বড় ছেলে সালাউদ্দিন।

স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান by ড. এ কে এম শাহনাওয়াজ

মানুষ যা ভাবে তার কোনো কোনোটি মস্তিষ্কে বিশেষ রেখাপাত করে। এর একটি ছায়ারূপ ঘুমের ঘোরে স্বপ্নে দেখে। আবার মানুষ কল্পনায়ও স্বপ্ন দেখে। সুন্দর কল্পনাগুলো তার সুখস্বপ্ন। স্বপ্ন থাকে বলেই একজন উদ্যমী কর্মবীর লক্ষ্যে পেঁৗছতে চেষ্টা করে। অন্যদিকে নানা ব্যর্থতায় হতাশা নেমে এলে এগিয়ে চলার পথ তমসাচ্ছন্ন হয়ে পড়ে।

স্মরণ-অজিত রায় : তাঁর কাছে আমাদের ঋণ

কাত্তরের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে বাঙালি জাতিসত্তার অনেক কিছু জড়িত। এর সঙ্গে জড়িত অনেক মানুষের উল্লেখযোগ্য কিছু কর্মযজ্ঞও। রণাঙ্গনে যাঁরা যুদ্ধ করেছেন তাঁরা যেমন মুক্তিযোদ্ধা, তেমনি বিভিন্ন অবস্থানে কিংবা স্তরে অবস্থান করে নানাভাবে যাঁরা মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছেন, প্রেরণা জুগিয়েছেন, সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন অধিকতর বেগবান করেছেন_তাঁরাও আমাদের পরম শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা। অজিতদা তেমনই একজন।

সড়ক কেন মৃত্যুফাঁদ? by ডা. মো. ফজলুল হক

প্রায় ৩০ বছর আগে এক পাকিস্তানি ট্রাক ড্রাইভার, যিনি ৪০ বছর গাড়ি চালানোর জীবনে একটিও দুর্ঘটনার কবলে পড়েননি। এমন একজন দক্ষ ড্রাইভারকে কোনো এক পত্রিকার পাতায় প্রশ্ন করা হয়েছিল_সড়ক দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রে আপনার মতামত কী? উত্তরে বলেন, 'বিপরীত দিক থেকে আসা প্রতিটি গাড়ির ড্রাইভারকে ভাবতে হবে আমি ছাড়া সব ড্রাইভার অনভিজ্ঞ ও পাগল। সুতরাং ওই বোকা ড্রাইভারদের হাত থেকে আমাকে সতর্ক থেকে গাড়ি চালাতে হবে।

আত্মীয়তার বন্ধন মুমিনের অধিকার by মাওলানা শিব্বীর আহমদ

ত্মীয়তা অটুট রাখা এক মুমিনের কাছে আরেক মুমিনের অধিকার। মুমিনের জন্য মুমিনের দায়। মানুষের মাঝে আত্মীয়তার এ সম্পর্ক আল্লাহতায়ালার সৃষ্টি। বংশগতভাবে হোক কিংবা বৈবাহিক সূত্রে; পরস্পরের এ সম্পর্ক আমাদের জন্য এক বড় নেয়ামতও বটে। আত্মীয়দের কাছে পেয়ে আমরা স্বভাবতই কিছুটা মানসিক প্রশান্তি লাভ করি। আত্মীয়দের পরস্পরের এ সম্পর্ক অটুট রাখা ইসলামের এক মহান শিক্ষা।

জিলহজ মাসের প্রথম দশক by মুফতি মাহফূযুল হক

সলামে বৈরাগ্য নেই। সংসার ও সমাজের দায়বদ্ধতা থেকে নিজেকে মুক্ত করে, দুনিয়ার সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু কতিপয় আনুষ্ঠানিক আরাধনার জন্য নিবিষ্ট হওয়াকে ইসলাম অনুমোদন করে না। সংসার, সমাজ, দেশ ও রাষ্ট্রের সব দায়িত্ব, দুনিয়ার সব কাজ কোরআন-সুন্নাহ মতে পালন করে জীবনের সব অঙ্গনে আল্লাহর দেওয়া আইন প্রতিপালন করা ঈমানের অপরিহার্য দাবি।

হজগামীদের সঙ্গেও প্রতারণা! by মুফতি এনায়েতুল্লাহ

চাঁদ দেখাসাপেক্ষে হজের আর বাকি নয়-দশ দিন। এখন চলছে শেষ মুহূর্তের হজযাত্রীদের হজযাত্রার প্রস্তুতি। বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ৭ হাজার ৩৪০ জন হজযাত্রী হজে যেতে পারেন। এর মধ্যে ৩ হাজার ৭৭০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১ লাখ ৩ হাজার ৫৭০ জন বিভিন্ন এজেন্সির মাধ্যমে।

শিক্ষানীতির আলোকে সাক্ষরতা আন্দোলন by আ. ন. স. হাবীবুর রহমান

জাতীয় শিক্ষানীতি-২০০৯ বাংলাদেশের সংসদে পাস হয়েছে। বরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী এবং প্রখ্যাত অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমানের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ যথেষ্ট পরিশ্রম করে শিক্ষানীতির প্রতিপাদ্য চূড়ান্ত করেছেন। বাংলাদেশের অভ্যুদয়ের পর শিক্ষানীতি একটি অন্যতম দলিল। বর্তমান নিবন্ধে শিক্ষানীতির বয়স্ক ও উপানুষ্ঠানিক শিক্ষা অধ্যায় নিয়ে আলোচনা করা হবে।

সময়ের প্রতিধ্বনি-মনমোহনের ঢাকা সফর : কী পেল বাংলাদেশ by মোস্তফা কামাল

লেখার শুরুতেই মনে পড়ছে ভারতের বর্ষীয়ান জননেতা এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর কথা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর পরই ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের একটা ইতিবাচক পরিবর্তন ঘটে। এর আগে বিএনপির শাসনামলে ভারতের সঙ্গে খুবই বৈরী সম্পর্ক চলছিল। সেই বৈরিতা কাটিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে দুই পক্ষই বেশ উন্মুখ ছিল। ভারতে তখন বামপন্থী এইচ ডি দেবে গৌড়া প্রধানমন্ত্রী ছিলেন।

নাগরিক দুর্ভোগ-কেউ কি দেখার নেই?

প্রধান প্রধান সড়কে যানজট আর গলিপথগুলোর বেহাল দশা আমাদের রাজধানী ঢাকারই চিরচেনা দৃশ্য। এর সঙ্গে আছে কোথাও কোথাও ভাগাড়সদৃশ পূতিগন্ধময় ময়লা-আবর্জনার স্তূপ। নির্বাচিত ঢাকা সিটি করপোরেশন বা নাগরিকসেবা নিশ্চিতের জন্য বিভিন্ন সংস্থা থাকলেও সবাই নিজেদের নিয়েই যেন মজে আছে। এ কারণে সামান্য বৃষ্টিতেই রাস্তা ময়লা ও পানিতে একাকার হয়ে যায়।

শেয়ারবাজার-সরকারকে আরও মনোযোগী হতে হবে

ত ডিসেম্বর ও জানুয়ারিতে বাংলাদেশের শেয়ারবাজারে ধসের পর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং বাজার স্বাভাবিক করায় সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বা এসইসি এবং বাজার সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠান কিছু পদক্ষেপ ঘোষণা করেছে। কেন বিপর্যয়, তা তদন্ত করার জন্য সরকার কমিটি গঠন করেছিল এবং তাদের প্রতিবেদনও তৈরি হয় এপ্রিল মাসে। অর্থমন্ত্রী সে সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিপর্যয়ের জন্য দায়ীদের বিচার করা হবে।

চিকিৎসা সুবিধা-জন-অধিকার নিশ্চিত হোক

চিকিৎসাসেবা কিংবা সুবিধা নিশ্চিত করার দায় রাষ্ট্রের। এটি নাগরিকের অন্যতম মৌলিক অধিকার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দারিদ্র্যপীড়িত এ দেশে চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়নি, সাধারণ মানুষের কাছে তা সহজলভ্য নয়। দেশে বেসরকারি ব্যবস্থাপনায় চিকিৎসাসেবায় উন্নত ব্যবস্থা ও আধুনিকতার ছোঁয়া লেগেছে বটে; কিন্তু সে পথ মাড়ানোর সাধ্য সাধারণ মানুষের নেই।

ওরাও যে মানুষ!-সাতক্ষীরা ও খুলনার বন্যাকবলিতদের বাঁচতে দিন

মরা কি মানষির মধ্যে পড়ি'_এই প্রশ্ন খুলনার ডুমুরিয়া উপজেলার আলেয়া বেগমের। ৫৫ বছর বয়সে দিনের পর দিন উপোস করে, নির্ঘুম রাত কাটিয়ে এমনই সংশয় জন্মেছে তাঁর। শুধু আলেয়া বেগম নন, সাতক্ষীরা ও খুলনার ১০ লাখের বেশি মানুষ বন্যাকবলিত হয়ে রমজান ও ঈদ পার করেছে। অনেককেই ঘরবাড়ি ছেড়ে রাস্তার পাশে বা কোনো উঁচু স্থানে পলিথিনের ছাউনিতে আশ্রয় নিতে হয়েছে।

পবিত্র কোরআনের আলো-মুশরিকরাও কিন্তু চরম বিপদে শুধু আল্লাহকেই ডাকে

০. ক্বুল আরাআইতাকুম ইন আতা-কুম আ'যা-বুল্লা-হি আও আতাত্কুমুচ্ছা-আ'তু আগাইরাল্লা-হি তাদঊ'না; ইন কুনতুম সা-দিক্বীন। ৪১. বাল ইয়্যা-হু তাদঊ'না ফাইয়াকশিফু মা তাদঊ'না ইলাইহি ইন শা-আ ওয়া তানছাওনা মা তুশরিকূন।
৪২. ওয়ালাক্বাদ আরছালনা ইলা উমামি ম্মিন ক্বাবলিকা ফাআখাযনা-হুম বিলবা'ছা-য়ি ওয়াদ্দ্বার্রা-য়ি লাআ'ল্লাহুম ইয়াতাদ্বার্রাঊ'ন।

সৈয়দ নুরুজ্জামান-হাসিনা মান জায়েগি

০০৮ সালের নির্বাচনে মহাজোটের নেত্রী হিসেবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ হাসিনা যখন নির্বাচনে জয়লাভ করেন, তখন তিনি বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন তিনি সেসব প্রতিশ্রুতি পূরণের ব্যাপারে বিভিন্ন মহল, এমনকি তাঁর দলের একটি অংশের ভেতর থেকেও বেশ চাপের মুখে রয়েছেন।

চালচিত্র-মনমোহনের সফর ও দুই দেশের প্রত্যাশা ইতিহাসের আরেক রেড লেটার ডে by শুভ রহমান

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের দীর্ঘপ্রতীক্ষিত সফর ও দুই দেশের বিভিন্ন ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত, দুই দেশের সম্পর্কের ইতিহাসে ১৯৭৪-এর মুজিব-ইন্দিরা চুক্তির পর সূচিত হয়েছে আরেক রেড লেটার ডে।

চরাচর-শীতলক্ষ্যার অস্তিত্ব সংকট by আজিজুর রহমান

ক্রমবর্ধমান দূষণ আর নাব্যতা সংকটের কারণে এক কালের প্রাণচাঞ্চল্য জাগানিয়া খরস্রোতা শীতলক্ষ্যার অস্তিত্ব এখন হুমকির মুখে। আশঙ্কাজনকভাবে নাব্যতা কমে যাওয়ায় ইতিমধ্যে নদীর অর্ধেক পথ নৌযান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আর দূষণের কারণে সৃষ্টি হয়েছে নদীর তীরবর্তী জনপদগুলোতে স্বাস্থ্য সমস্যা ও নানাবিধ সংকট।

জন্মদিনের শুভেচ্ছা : আতিউর রহমান-কৃষকের বন্ধু শাইখ সিরাজ

মানুষের কর্মশক্তির বাহনযন্ত্রকে যে জাতি আয়ত্ত করতে পারেনি, সংসারে তার পরাভব অনিবার্য, যেমন অনিবার্য মানুষের কাছে পশুর পরাভব।' (রবীন্দ্রনাথ, 'সমবায়নীতি, রবীন্দ্র রচনাবলি, চতুর্দশ খণ্ড, পৃষ্ঠা : ৩২৭) বাংলাদেশের গ্রাম দ্রুতই বদলে যাচ্ছে। আজ থেকে ৩০ বছর আগে আমি কয়েকটি গ্রামে সমীক্ষা করেছিলাম। আমার পিএইচডি থিসিসের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার লক্ষ্যে ওই সমীক্ষা চালিয়েছিলাম।

রংপুর এক্সপ্রেস : সান্ত্বনায় শান্ত থাকা যায় না by ড. তুহিন ওয়াদুদ

বাংলাদেশ রেল যোগাযোগের জন্য যথেষ্ট সম্ভাবনাময় একটি দেশ হলেও রেল যোগাযোগ আমাদের এখানে সব সময়ই থেকেছে অবহেলিত। বর্তমান সরকার রেলের দুর্দিনে এগিয়ে এসেছে। তার প্রমাণ মিলছে রংপুর এঙ্প্রেস চালু করার মাধ্যমে। রংপুর অঞ্চলের রেল যোগাযোগ নিয়ে দুটি গল্প প্রচলিত আছে।

সাদাকালো-গাদ্দাফি : একক ক্ষমতার ভারে অন্ধ হয়ে পড়েছিলেন by আহমদ রফিক

র্নেল গাদ্দাফিকে পরিপক্ব চিন্তার মানুষ বলে মনে করা হতো, সেই সঙ্গে সাহসীও। তবে বেদুইন সন্তান হওয়ার কারণে কি কিছুটা বেপরোয়া? তাঁর জনসম্পর্কের ভিত একসময় শক্ত থাকার কারণে এবং তেলসম্পদের আনুকূল্যে দেশের কোষাগারে অর্থের স্রোত বহমান থাকায় যুক্তরাষ্ট্রকেও তোয়াক্কা করেননি গাদ্দাফি। ৪০ বছর নির্বিবাদে নয়, বিবাদ-বিতর্কসহ শাসনদণ্ড পরিচালনা করেছেন শক্ত হাতে।

জননী সাহসিকা-বাবা হারানোর শোক বুঝতে দেননি মা

ধ্যাপক আনোয়ার পাশা ও অধ্যাপক রাশীদুল হাসান ছিলেন ছোটবেলার বন্ধু। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় একই মাদ্রাসায় পড়তেন। কলেজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়েও একসঙ্গে পড়তেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে আনোয়ার পাশা ও রাশীদুল হাসান পাবনা অ্যাডওয়ার্ড কলেজে অধ্যাপক হিসেবে পেশাজীবন শুরু করেন।

যুদ্ধাপরাধ-বিএনপি নেতাদের শুভবুদ্ধির উদয় হোক by শেখ হাফিজুর রহমান

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার বন্ধ করতে বলেছে। গত ৩ ডিসেম্বর দলের দাবিগুলো পড়ে শোনান সাবেক আইনমন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে ব্যারিস্টার মওদুদ বিএনপির যে বক্তব্য তুলে ধরেন এবং এর সারমর্ম হচ্ছে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অবৈধ ও অসাংবিধানিক।

রাষ্ট্রনীতি-ধর্মের রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন by রাশেদ খান মেনন

০ বছর আগে যেসব কারণে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছিল, সেসবের অন্যতম ছিল ধর্মের রাজনৈতিক ব্যবহারের বিরোধিতা। মুক্তি-যুদ্ধের এই অন্যতম মূলকথাটি প্রতিফলিত হয়েছিল বাংলাদেশের সংবিধানে। বাংলাদেশের সংবিধানের মূলনীতিতে ধর্মনিরপেক্ষতার সংযোজন এবং ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করে প্রণীত বিধান ওই সংবিধানকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছিল।

শ্রদ্ধাঞ্জলি-সাদা শাড়ি পরার শখ মিটল না তাঁর by তাসনিম সিদ্দিকী

সুতির সাদা শাড়ি আমার ভারি পছন্দ। কিন্তু সাদা শাড়িতে আমাকে বিশ্ববিদ্যালয়ে দেখলে ঠোঁটে হাসি নিয়ে ভুরু কুচকে মৃদু তিরস্কার করে রাজিয়া আপা বলতেন, ‘তাসনিম, সাদা শাড়ি কেন পরেছ? কত দিন পড়ে আছে সাদা শাড়ি পরার জন্য, এখন শুধু রঙিন শাড়ি পরবে। তোমার স্যার আমাকে কখনো সাদা শাড়ি পরতে দেন না।

দাহকালের কথা-দীর্ঘশ্বাসের গল্প অথবা আইসিইউ by মাহমুদুজ্জামান বাবু

রিশালের এ ওয়াহেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনের সড়কটি ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক। অনবরত দ্রুতগামী দূরপাল্লার বাস-ট্রাক ছুটে চলে এই পথে। খুব যে প্রশস্ত পথটি, তা নয়। তবুও এটি মহাসড়ক। এই মহাসড়কের পাশেই বাস-ট্রাক চলাচলের প্রবল বাতাসি ঝাপটা উপেক্ষা করে এ ওয়াহেদ বালিকা বিদ্যালয়ের প্রায় সাড়ে ছয় শ ছাত্রী আর স্কুলের সব শিক্ষক-শিক্ষিকা দাঁড়িয়েছেন প্রতিবাদী মানববন্ধনে। দিনটি ২৯ নভেম্বর।

বিশেষ সাক্ষাৎকার-যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা নেই by এ কে খন্দকার

কে খন্দকারের (আবদুল করিম খন্দকার) জন্ম ৩ মার্চ ১৯৩০ সালে। বাবার কর্মস্থল রংপুরে। পৈতৃক বাড়ি পাবনার বেড়া উপজেলায়। পড়াশোনা করেছেন মালদহ (পশ্চিমবঙ্গ), নওগাঁ ও রাজশাহীতে। পাকিস্তান বিমানবাহিনীতে জিডি পাইলট পদে যোগ দেন এবং ১৯৫১ সালে কমিশন লাভ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান। স্বাধীনতার পর বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন।

বৈশ্বিক উদ্যোগের সঙ্গে সঙ্গে নিজস্ব ধারায় এগোতে হবে-নিরাশার চক্রে জলবায়ু সম্মেলন

ক্ষিণ আফ্রিকার ডারবানে জলবায়ু সম্মেলন শেষ হয়েছে। ফলাফল পর্বতের মূষিক প্রসব: বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির হার দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানোর কোনো কার্যকর রূপরেখা এই সম্মেলন দিতে পারেনি। মন্দের ভালো এতটুকুই যে জলবায়ুর বিষ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ সীমিতকারী ১৯৯৭ সালের কিয়োটো প্রটোকল তামাদি হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া।

তদন্ত চলুক এবং সত্য উদ্ঘাটিত হোক-গুপ্তহত্যা চলতেই থাকবে?

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের প্রতিবাদ কোনো প্রতিকার দিতে পারেনি। বর্তমান সরকার বিএনপির আমলে অপারেশন ক্লিনহার্টের মধ্য দিয়ে শুরু করা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কঠোর সমালোচনা করেছিল। বিপুল সংখ্যাগরিষ্ঠতায় আওয়ামী লীগ সরকার গঠনের পর আশা করা হয়েছিল, পদ্ধতিগত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে। কিন্তু সর্বমহলকে স্তম্ভিত করে দিয়ে সরকারের নীতিনির্ধারকেরা প্রকাশ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গাইতে শুরু করেন।

'ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন'-সুন্দরের জয় হবেই হবে

রাজধানীর সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার চত্বর এখন মুখরিত শিশু-কিশোরের উপস্থিতিতে। তারা উপভোগ করছে বিশ্বের ৪০টি দেশের চলচ্চিত্র। সেখানে শওকত ওসমান মিলনায়তনে চলছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। একই সঙ্গে বিভাগীয় অন্য শহরগুলোসহ মোট ২০টি ভেন্যুতে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি-সরকারের দায় এড়ানোর অবকাশ নেই

যে দৃষ্টিকোণ থেকে, যে দৃষ্টিভঙ্গি নিয়েই বিষয়টি দেখা হোক না কেন, দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি জন-উদ্বেগ ও উৎকণ্ঠার মাত্রা ক্রমেই বাড়িয়ে চলেছে। এর পরও দুর্ভাগ্যজনকভাবে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের তরফে বাস্তবতা অস্বীকারের অপপ্রবণতা লক্ষ করা যাচ্ছে। এর ফলে একদিকে অশুভ শক্তি ক্রমেই মাথাচাড়া দিয়ে উঠছে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর জবাবদিহির পাট চুকে যাচ্ছে।

পবিত্র কোরআনের আলো-হুনায়নের যুদ্ধ এবং মুশরিকদের প্রতি হজপালনে নিষেধাজ্ঞা

৫. লাক্বাদ নাসারাকুমুল্লা-হু ফী মাওয়াতি্বনা কাছীরাতিন ওয়া ইয়াওমা হুনাইনিন ইয্ আ'জাবাত্কুম্ কাছ্রাতুকুম ফালাম তুগ্নি আ'নকুম্ শাইআন ওয়াদ্বা-ক্বাত আ'লাইকুমুল্ আরদ্বু বিমা রাহুবাত্ ছুম্মা ওয়াল্লাইতুম মুদবিরীন। ২৬. ছুম্মা আন্যালাল্লা-হু ছাকীনাতাহূ আ'লা রাসূলিহী ওয়া আ'লাল্ মু'মিনীনা ওয়া আন্যালা জুনূদান লাম তারাওহা ওয়া আ'য্যাবাল্লাযীনা কাফারূ; ওয়া যা-লিকা জাযা-উল কাফিরীন।

তৃণমূল বনাম কংগ্রেস এবং মিডিয়া by সুব্রত আচার্য্য

মাত্র সাত মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে শরিকি বিবাদ প্রকাশ্যে ঝগড়ায় পরিণত। দুটি ভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের তর্কযুদ্ধে শামিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। বলা ভালো, চলমান এই বাদানুবাদের মুখ্য ভূমিকায় রয়েছেন রাজ্যবাসীর 'পরিবর্তনের কাণ্ডারি' মমতা ব্যানার্জি স্বয়ং। তাঁর মন্ত্রিসভার অন্য সদস্যরাও এখন প্রকাশ্যে সরকারের শরিক জাতীয় কংগ্রেসকে 'কানকাটা' বলে গালমন্দ দিচ্ছেন।

দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও আইনের শাসন by গাজীউল হাসান খান

বাংলাদেশের জাতীয় জীবনে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি, ধর্ষণ ও রাজনৈতিক সন্ত্রাসসহ দুর্বৃত্তায়ন পর্যায়ক্রমে এখন এক অসহনীয় অবস্থায় এসে ঠেকেছে। যানজট, রাস্তাঘাটসহ যোগাযোগব্যবস্থার অবনতি কিংবা দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ছাড়াও ওপরে উল্লিখিত কারণেই মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কিংবা জনজীবন থেকে শান্তি, স্বস্তি ও নিরাপত্তাবোধ বলতে গেলে একরকম উধাও হয়ে গেছে। এ অবস্থা এক দিনে সৃষ্টি হয়নি।

চরাচর-কানসাটের সেই দিন by আজিজুর রহমান

জ রক্তাক্ত ২৩ জানুয়ারি। ২০০৬ সালের এই দিনে বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে চাঁপাইনবাবগঞ্জে সাধারণ বিদ্যুতের দাবিতে আন্দোলনরত সাধারণ মানুষের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে সাতজনকে হত্যা এবং দুই শতাধিক নারী-পুরুষকে আহত করে। বিদ্যুৎ চাইতে গিয়ে পুলিশের গুলিতে নাগরিকদের প্রাণ হারানোর ঘটনা বিশ্বে সম্ভবত এটাই প্রথম।

ডলারের মূল্যবৃদ্ধি আর মন্দা পরিস্থিতি by ইফতেখার আহমেদ টিপু

দেশের অর্থনীতিতে দৈন্যদশা বিরাজ করছে। ব্যাংকিং খাতে তারল্য সংকট তীব্রতর হচ্ছে। কয়েক দফায় বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর কারণে উৎপাদন ব্যয় বেড়েছে। সেই সঙ্গে জীবনযাত্রার ব্যয় লাগামহীন। রাজস্ব আয় ব্যতীত অর্থনীতির প্রধান সূচকগুলো নিম্নমুখী। দেশি-বিদেশি বিনিয়োগে মন্দা পরিস্থিতি দীর্ঘতর হচ্ছে।

গহন গহীন-আইনের খড়্গ ও ইন্টারনেট! by ফখরুজ্জামান চৌধুরী

বিশ্বব্যাপী অসংখ্য ইন্টারনেট ব্যবহারকারী ১৮ ডিসেম্বর সকাল ৬টায় সবিস্ময়ে লক্ষ করল, জনপ্রিয় এবং কোনো রকম মানুষ ছাড়া যে অবাধ তথ্যভাণ্ডারটি জ্ঞানপিপাসু মানুষের বিভিন্ন তথ্যের প্রয়োজন এ পর্যন্ত মিটিয়েছে, তা খুলল ঠিকই। কিন্তু মুহূর্তের মধ্যে তথ্যসমৃদ্ধ উইকিপিডিয়া, উদ্যোক্তারা যাকে বলেন, খরচবিহীন তথ্যভাণ্ডার, ঢাকা পড়ে গেল শৈল্পিক সুষমামণ্ডিত কালো এক যবনিকার আড়ালে।

ভিন্নমত-কেন বিনিয়োগ হচ্ছে না ভেবে দেখুন by আবু আহমেদ

মাদের অর্থনীতিতে বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে। গত এক যুগের মধ্যে এই বিনিয়োগ বোধ করি জিডিপির শতাংশের হিসাবে সর্বনিম্নে। বিনিয়োগের জন্য অর্থপ্রাপ্তিকে কঠিন করে তোলা হয়েছে। অনবরত সুদের হার বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে বিনিয়োগ নিরুৎসাহিত হয়ে বিভিন্ন খাতে সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। ফল হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি।

গৈলা স্কুল ১২০ বছরে by শাহজাহান গাজী

'মাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে' কুসুম কুমারী দেবীর এ লেখা শৈশব থেকেই অন্তরে গাঁথা হয়ে আছে। রবীন্দ্রনাথ লিখেছেন, সহজ কথা যায় না বলা সহজে। কিন্তু কুসুম কুমারী কত সহজেই না আমাদের সবার অন্তরের কথা লিখে রেখে গেলেন! তিনি কবি জীবনানন্দ দাশের মা; বাড়ি গৈলায়। আমাদের বরিশাল শহরেই রয়েছে জীবনানন্দ দাশের বাড়ি_ নাম তার 'ধানসিড়ি'।

দাঁড়াও না একবার ভাই by জামান সরদার

ঢাকার যানজট-লাঞ্ছিত রাস্তায় আটকে থেকে কর্মঘণ্টা নষ্ট করতে করতে ঘর থেকে বের না হওয়ার কথা কেউ কেউ ভাবেন বটে, বের না হয়েই-বা উপায় কী? এখন ছোটাছুটির যুগ। সেটা কী মাত্রায় পেঁৗছেছে, বাংলাদেশে বসে অবশ্য বোঝার উপায় সামান্যই। উন্নত বিশ্বের মেগাসিটিগুলোতে গেলে খানিকটা বোঝা যায়।

ছোট ছোট বেতার এবং পূর্ণাঙ্গ বেতার বাংলা-ব্রিটেন by ফারুক যোশী

বাংলা পত্রিকাগুলোও আগের চেয়ে অনেক বেশি কমিউনিটি সম্পর্কিত খবর শিরোনাম হিসেবে তুলে আনছে তাদের রিপোর্টিংয়ে। যেহেতু বাঙালি কমিউনিটি এখানে সুদৃঢ় ভিত্তি গেড়েছে, সেহেতু সব গণমাধ্যমেই বাঙালিদের একটা পূর্ণাঙ্গিক অবস্থান অনেকটা প্রয়োজনীয় হয়ে পড়েছে, এটা বলতেই হয়\' বাংলা টিভি চ্যানেলগুলো যখন বাঙালি কমিউনিটিতে ছিল না, তখন আজকের মতোই ছিল বাংলা পত্রিকাগুলো।

কখনও কখনও প্রতিবাদ অনিবার্য হয়ে ওঠে-সীমান্তে নির্যাতন by আবু সাঈদ খান

জাতি হিসেবে যে আত্মমর্যাদাবোধ জনগণের মাঝে দেখি, নেতাদের কথাবার্তায় তার কোনো প্রতিফলন দেখি না। তাই বাংলাদেশের নাগরিক হাবিবুরের ওপর অত্যাচারের ঘটনায় ভারতের মানুষ যখন ঘৃণা ও ধিক্কার জানাচ্ছে, তখন বাংলাদেশের স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কাছে এটি কোনো ব্যাপারই নয়। তার ভাষায়, 'সীমান্তে যা কিছু ঘটছে তার সঙ্গে বহু বিষয় জড়িত। এগুলো রাষ্ট্রীয় বিচারযোগ্য কোনো বিষয় নয়।

এনজিওর নামে প্রতারণা-প্রশাসন দায়িত্ব এড়াতে পারে না

সিলেটে বেসরকারি সংস্থার (এনজিও) নাম ভাঙিয়ে দেড় কোটি টাকা হাতিয়ে প্রতারক চক্রের উধাও হয়ে যাওয়ার ঘটনার দায় স্থানীয় প্রশাসন এড়িয়ে যেতে পারে না। প্রশাসন প্রতারণার ব্যাপারে সতর্ক থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারত না।

সংসদ বর্জনের ধারা-বিরোধী দলকে সংসদে চাই

স্বাধীনতার পর বহুবার, বহুভাবে বাংলাদেশের গণতান্ত্রিক পথযাত্রা ব্যাহত হয়েছে। অগণতান্ত্রিক ও অনির্বাচিত শাসনের বিষবাষ্প দেশের উন্নয়ন ও অগ্রগতিকে থমকে দিয়েছে বারবার। গণতন্ত্রের কণ্ঠরোধের সকল পদক্ষেপের বিরুদ্ধে জনগণকে পথে নেমে সহস্রকণ্ঠে প্রতিবাদ জানাতে হয়েছে সহস্রবার। এ কারণে অতীতের দিকে দৃষ্টিপাত করে এ দেশের ইতিহাসকে গণতন্ত্রের জন্য দীর্ঘ ও রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস বলেও চিহ্নিত করেন অনেকে।

আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ-বিশ্বসভায় বাংলাদেশের মর্যাদা বাড়বে

সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবল অঙ্গনে লিওনেল মেসি এক আলোচিত নাম। বিশ্বনন্দিত এই ফুটবল তারকা ফুটবলপ্রেমীদের কাছে আরাধ্য। ফুটবলের গত বিশ্বকাপ আসরে মেসি আরো বেশি করে ক্রীড়ামোদীদের অন্তরে ঠাঁই পান। বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা। এই আর্জেন্টিনা বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষের প্রিয় দল।

স্বাগত মনমোহন সিং-উন্মোচিত হোক সম্ভাবনার নতুন দিগন্ত

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং দুই দিনের সফরে ঢাকায় আসছেন আজ। ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফর একদিকে যেমন বহুল প্রতীক্ষিত, তেমনি এই সফরকে ঘিরে দেশের রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের ঔৎসুক্য রয়েছে, যা স্বাভাবিক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভারত সফরের সময় ভারতীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

পবিত্র কোরআনের আলো-আল্লাহ যেকোনো মুজিজা অবতীর্ণ করতে সক্ষম, তবে তিনি দেখাতে চান সত্যের পথ

৬. ইন্নামা- ইয়াছতাজীবুল্লাযীনা ইয়াছমাঊ'না ওয়ালমাওতা- ইয়াব্আ'ছুহুমুল্লা-হু ছুম্মা- ইলাইহি ইউরজাঊ'ন।
৩৭. ওয়া ক্বা-লূ লাওলা নুয্যিলা আ'লাইহি আ-ইয়াতুম্ মির্ রাবি্বহি; ক্বুল ইন্নাল্লা-হা ক্বা-দিরুন আ'লা আন ইয়ুনায্যিলা আয়াতাওঁ ওয়ালা-কিন্না আকছারাহুম লা-ইয়া'লামূন।

ড. মনমোহনের সফর নিয়ে ভারতের গণমাধ্যম

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর নিয়ে দুটি দেশেই সাড়া পড়েছে। ভারতের প্রায় প্রতিটি রাজ্যের পত্রপত্রিকা ও অনলাইন মিডিয়ায় এ সফর নিয়ে আলোচনা, রিপোর্ট ও নিবন্ধ প্রকাশ পেয়েছে, পাচ্ছে। তার মধ্য থেকে কালের কণ্ঠের পাঠকদের জন্য কয়েকটি নিবন্ধ ও প্রতিবেদনের অংশবিশেষ ভাষান্তর করা হলো।

মত ও মন্তব্য-মনমোহন সিং আসছেন সম্পর্কের নতুন ইতিহাস গড়তে by হারুন হাবীব

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং তাঁর বহুল আলোচিত ঢাকা সফরে আসছেন আজ। সঙ্গে বাংলাদেশের সীমান্ত লাগোয়া পাঁচটি রাজ্য, অর্থাৎ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের পাঁচজন মুখ্যমন্ত্রী থাকছেন (অবশ্য শেষ মুহূর্তে বেঁকে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়)। অতএব সফরটি কতটা গুরুত্বপূর্ণ, তা যে কেউ-ই অনুভব করতে পারবেন।

অ্যাপল যদি পানি বিক্রি করত

য়াটার পরিষ্কার সাদামাটা আর্দ্র অ্যাপল বা আপেলের জুস খেয়েছেন, পানি খেয়েছেন কি? হ্যাঁ, এবার বাজারে এসেছে অ্যাপল ওয়াটার! এই পানি বিশেষত তৈরি করা হয়েছে অ্যাপল সমঝদারদের জন্য। চোখে আরাম দেয় এমন ডিজাইন, পান করার জন্য যথেষ্ট সুযোগ-সুবিধাসম্পন্ন এবং সুনিপুণভাবে নির্ধারিত উচ্চমূল্য গুণসমৃদ্ধ এই অ্যাপল ওয়াটার।

চাক নরিস বৃত্তান্ত

০০৬ সালে টাইম ম্যাগাজিন একটা সাক্ষাৎকার ছেপেছিল চাক নরিসের। সেখানে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল ‘অনলাইন কাল্ট হিরো’ হিসেবে। আক্ষরিক অর্থেই ভার্চুয়াল দুনিয়ায় মহাবিক্রমশালী চাক নরিস, যিনি অনায়াসেই একটা মাছকে পানিতে চোবাতে পারেন! কিংবা ডিলিট করতে পারেন কম্পিউটারের রিসাইকেল বিন! হাসছেন? খবরদার, চাক নরিস শুনলে আপনাকে আগুনে পুড়িয়ে মারতে পারেন...পানির নিচে! মার্কিন এই মার্শাল আর্টিস্ট ও অভিনয়শিল্পীর

আধুনিক খোয়াবনামা by সুমন সওদাগর

বেকার ছেলে, স্বপ্ন দেখেছেন পদ্মা সেতুর নকশা।পরিবার থেকে পকেট খরচ বন্ধ হয়ে যাবে যেকোনো মুহূর্তে। বিকল্প অর্থসংস্থানের পথ খুঁজুন। গুগলের লোগো স্বপ্নে দেখলেন এক ব্যবসায়ী। আপনাকে কেউ হন্যে হয়ে খুঁজছেন। পাওনাদার থেকে সাবধান।

আমাদের শেয়ারবাজার

মাদের শেয়ার বাজারের অবস্থা এখন এতটাই করুণ যে, প্রায় প্রতিদিনই বিনিয়োগকারীদের কান্না শোনা যায় বাজারে গেলে। তবে সে কান্না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কান পর্যন্ত পৌঁছায় না কিংবা পৌঁছালেও সে কান্নার শব্দ কি জানি হিপ হপ মিউজিকে পরিণত হয় কি না। অনেকেই একটু ভালো থাকার আশায় জীবনের সব সঞ্চয় বিনিয়োগ করে। কিন্তু সে আশার গুড়ে বালি।

গুণীজন কহেন

মার দুটো বিয়ের একটিও সুখের হয়নি। প্রথম স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। দ্বিতীয়জন যায়নি। প্যাট্রিক মুর
ইংরেজ জ্যোতির্বিদ আমি খুবই আনন্দিত যে আমি উভকামী নই। মেয়েদের পাশাপাশি যদি ছেলেরাও আমাকে প্রত্যাখ্যান করা শুরু করত, তাহলে কীভাবে আমি তা সহ্য করতাম?

চারদিক-গৈলা স্কুল—গৌরবের ১২০ বছর

খন স্কুলে পড়ি, তখন আমাদের শিক্ষার হার ছিল মাত্র ২৪ ভাগ। কিন্তু আমার কাছে তা যেন বিশ্বাসযোগ্য মনে হতো না। কারণ, আমাদের আশপাশে যাদের দেখতাম, তারা তো সবাই কমবেশি লেখাপড়া জানে! নাম লিখতে পারে।বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়ছে।

জ্বালানি-কয়লা না ওঠানোর সিদ্ধান্ত সঠিক নয় by বদরূল ইমাম

প্রধানমন্ত্রী দেশের মাটির তলায় বিদ্যমান কয়লা উত্তোলন না করে বরং আমদানিকৃত কয়লা ব্যবহার করার কথা বলেছেন। বিষয়টি ইতিমধ্যেই জনগণের মধ্যে আলোচনা-সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। অবশ্য ওই বক্তব্যটি কি সরকারি সিদ্ধান্ত, না কেবল তাঁর বা তাঁর পরামর্শকদের নিজস্ব মত, তা স্পষ্ট নয়।

স্মরণ-অধ্যাপক নোমান : তাঁর কথা ভাবলে কৌতূহল হয় by খান সারওয়ার মুরশিদ

লি্লশের দশকের শেষের দিকে যে কজন যুবক মানুষ গড়ার কারখানায় যোগ দেওয়ার জন্য নিজেদের তৈরি করেছিলেন এবং পরবর্তী জীবনে এ কাজে সফল ও খ্যাত হয়েছিলেন, তাঁদের মধ্যে প্রয়াত অধ্যাপক নোমান বিশিষ্ট। সে সময় প্রায় সব মেধাবী তরুণ সিভিল সার্ভিসে যেতে চাইতেন এবং যেতেনও। কিন্তু কেউ কেউ স্বেচ্ছায় স্বল্প আয়ের পেশা শিক্ষকতাকে বেছে নিতেন।

কল্পকথার গল্প-উথলি টু পাটুরিয়া ।। ঘোড়ায় চড়িয়া মর্দ... by আলী হাবিব

ময় বদলে গেছে। মানুষ এখন অনেক আধুনিক। পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে মানুষ। সময়কে বদলে দিয়েছে গতি। সভ্যতাকে বদলে দিয়েছে বাহন। সেই কবে পায়ে ঠেলা বাইক এসেছিল। এর পর থেকে দুই চাকার বাইক বা বাইসাইকেল এখনো আমাদের সভ্যতায় টিকে আছে। একটা সময় ছিল, যখন এই দুই চাকার বাহনটিই ছিল একটি পরিবারের আভিজাত্যের নিদর্শন। এখন হয়তো একটি বাইসাইকেল কোনো ব্যক্তি বা পরিবারের দারিদ্র্যের নিদর্শন হিসেবেই বিবেচিত হয়।

জীবন অদম্য-ভালো থেকো জুঁই by ওয়াসি আহমেদ

জুঁই, ওরফে হাওয়া আক্তার জুঁই নামের সবে কৈশোর পেরোনো মেয়েটিকে ভালো থাকার মতো মামুলি কুশল কামনা এক অর্থে বোকামিই। মেয়েটি তার বয়সী আর পাঁচটা নিম্নবিত্ত ঘরের মেয়ের মতো হয়েও এতটাই আত্মপ্রত্যয়ী, অদম্য সাহসী, নিছক কুশল কামনার তোয়াক্কা তার করার কথা নয়।

পাকিস্তান-সরকার হবে সেনাশাসন আড়ালের প্রসাধনী by ব্রুস রিডেল

সামরিক অভ্যুত্থান কতটা সম্ভব? আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের পঞ্চম সামরিক স্বৈরতন্ত্র ধাপে ধাপে কায়েম হচ্ছে। এটা হবে আগের চারটি থেকে আলাদা ধরনের এক সামরিক শাসন। হয়তো এবার আমরা কোনো অভ্যুত্থান ঘটতে দেখব না, পাব না একক কোনো সামরিক শাসক। বরং দেখতে পাচ্ছি, বাহিনীর কমান্ডাররা পর্দার অন্তরালে থেকে প্রতিটি বড় সিদ্ধান্ত নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের হাতে নিয়ে নিচ্ছে।

পুলিশ তাহলে আছে কেন?-দিনে দুপুরে খুন

রাজধানীর ব্যস্ততম এলাকায় দিনে দুপুরে, নিজের বাসার ভেতর বাড়ির মালিক খুন হয়ে গেলেন! পরিস্থিতির কতটা অবনতি হলে এটা সম্ভব, তা বুঝতে অসুবিধা হয় না। দিনে দিনে পুলিশের সংখ্যা বাড়ছে, পদ ও পদবি বাড়ছে। আর বিপরীতে বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। অনায়াসে তারা খুন করে চলে যাচ্ছে।

সদস্য পদ রক্ষার জন্য সংসদে যাওয়া নয়-শীতকালীন অধিবেশন

৫ জানুয়ারি শুরু হওয়া জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে প্রধান বিরোধী দল বিএনপি কৌশলগত কারণে হলেও যোগ দিতে পারে। বর্তমানে তাদের একটানা অনুপস্থিতি ৫৩ দিন পূর্ণ হয়েছে। আর ৩৭ কার্যদিবসের মধ্যে যোগ না দিলে তাদের আসন শূন্য হবে। তবে সেই যোগদান নিছক সদস্য পদ রক্ষার জন্য হবে না বলেই দেশবাসী আশা করে।

সহজ-সরল-বাবা, আমায় ক্ষমা করে দিয়ো by কনকচাঁপা

পৃথিবীতে অনেক রকম মানুষই আছেন। তাঁদের কেউ জ্ঞানী, কেউ নির্বোধ, কেউ পরিশ্রমী, কেউ অলস। কেউ কালো, কেউ ফরসা। এসব ক্ষেত্রে শ্রেণীবিন্যাস করে কূল পাওয়া যাবে না। কিন্তু আমি ভাবি, অনেক রকম মানুষ ও বিজ্ঞানী-শিল্পী-কবি-সাহিত্যিক_এঁদের মধ্যে অনেক তফাৎ আছে। সবাই কমবেশি মেধার অধিকারী। কিন্তু এই বিজ্ঞানী-শিল্পী-কবি-সাহিত্যিক_এঁরা পৃথিবী বা পুরো জগৎটাকেই অনেক দূরদৃষ্টিসম্পন্ন ভাবনায় দেখে থাকেন।

কালান্তরের কড়চা-মমতাহীন মোহনবাঁশির মন্ত্র by আবদুল গাফ্‌ফার চৌধুরী

জ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার। ঢাকার বুকে ঘটতে যাচ্ছে একটি ঐতিহাসিক ঘটনা। ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং তাঁর চার অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীসহ বাংলাদেশের সঙ্গে মহামৈত্রীর মোহনমন্ত্র কণ্ঠে নিয়ে ঢাকায় আসছেন। ঢাকাও তাই নবসাজে সেজেছে মহামান্য অতিথিদের বরণ করার জন্য।

হাইকোর্টের রুল-তিতাস নদীতে বাঁধ নির্মাণ কেন অবৈধ নয়

তিতাস এবং এর ১৭টি শাখানদীতে বাঁধ নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই সব বাঁধ কেন অপসারণের নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।
গতকাল রোববার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।

মানবতাবিরোধী অপরাধের বিচার-তদন্ত প্রতিবেদন চেয়ে সাঈদী-কাদের মোল্লার করা আবেদন খারিজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দেওয়া তদন্ত প্রতিবেদন চেয়ে জামায়াতে ইসলামীর দুই নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও আবদুল কাদের মোল্লার আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল রোববার ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশ দেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয়-শিবিরের ধর্মঘট উপেক্ষা করেই চলছে ক্লাস

ছাত্রশিবিরের ডাকা ধর্মঘট উপেক্ষা করে গতকাল রোববার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস হয়েছে। সকাল থেকে বাস চলাচলও স্বাভাবিক ছিল। ক্লাসের পাশাপাশি দাপ্তরিক কাজকর্মও চলেছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স, গণিত, রসায়ন, খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি (এফইটি), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, পলিটিক্যাল স্টাডিজ বিভাগসহ বেশ কয়েকটি বিভাগে ক্লাস হয়েছে।

ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন সেই ইউপি চেয়ারম্যান

গাইবান্ধা সদরের গিদারী ইউনিয়নে ‘আদালত’ পরিচালনাকারী ইউপি চেয়ারম্যান গোলাম সাদেককে সতর্ক করে দিয়েছেন হাইকোর্ট। তবে তিনি নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করায় আদালত তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।

কেইপিজেডকে পাহাড় কাটা বন্ধের নির্দেশ

ট্টগ্রামের আনোয়ারা ও পটিয়া উপজেলায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (কেইপিজেড) পাহাড় কাটার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী অভিযান চালিয়ে এই আদেশ দেন।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৯২ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মনির আহমেদ, বীর প্রতীক চরম বিপদেও মনোবল হারাননি সহযোদ্ধাদের নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করলেন মনির আহমেদ। প্রাণপণ লড়াই করেও নিজেদের অবস্থান ধরে রাখতে পারলেন না। পিছু হটতে বাধ্য হলেন। পেছনে নতুন স্থানে প্রতিরক্ষা অবস্থান নিয়ে আবার যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে থাকলেন।

সার্কের মহাসচিব দিয়ানার পদত্যাগ by রাহীদ এজাজ

সার্কের মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ালেন মালদ্বীপের সাবেক অ্যাটর্নি জেনারেল ফাতিমাত দিয়ানা সায়িদ। ‘মালদ্বীপের অভ্যন্তরীণ রাজনীতিতে দিয়ানা হস্তক্ষেপ করছেন’—আহমেদ নাশিদ সরকারের এমন অভিযোগের পর তিনি পদত্যাগ করেছেন বলে কাঠমান্ডুর একটি কূটনৈতিক সূত্র খবরটি নিশ্চিত করেছে।

জয়পুরহাটে জনসভায় প্রধানমন্ত্রী-ষড়যন্ত্র করে মেয়াদের আগে সরকার হটানো যাবে না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘আপনি বলেছিলেন, ডিসেম্বর পর্যন্ত এ সরকার ক্ষমতায় থাকবে। কী কারণে আপনি এমন কথা বলেছিলেন, তা এখন জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ যখন ভালো থাকে, তখন বিএনপি নেত্রীর মন ভালো থাকে না। আপনি ও আপনার দল যতই যড়যন্ত্র করুক, মেয়াদের আগে কেউই এ সরকারকে হটাতে পারবে না।’

‘ছাত্রলীগে’র ২৬ জনের বিরুদ্ধে নানা অভিযোগ by গাজীউল হক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারী ২৬ জন শিক্ষার্থীর বিরুদ্ধে চুরি, ছিনতাই, শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত করা এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে। ছাত্রলীগ নামধারীরা দুই ভাগে বিভক্ত। একটি ‘স্থানীয়’, অপরটি ‘শহর’ পক্ষ নামে পরিচিত। এ দুই পক্ষের দ্বন্দ্বের কারণে বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে অচলাবস্থা দেখা দিয়েছে।

বাস্তবায়নের ধারায় ফিরছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি by অরুণ কর্মকার

ই হওয়ার ১৪ বছর পর পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ধারায় ফিরছে। চুক্তির অন্যতম মৌলিক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিরসন। এ সংক্রান্ত ২০০১ সালের আইনটি চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

সময়চিত্র-ষড়যন্ত্র রুখতে হবে by আসিফ নজরুল

সেনা সদর দপ্তর ১৯ জানুয়ারি একটি নজিরবিহীন সংবাদ সম্মেলন করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের কথা দেশবাসীকে অবহিত করেছে। এই ষড়যন্ত্রের টার্গেট ছিল জনগণের বিপুল ভোটে নির্বাচিত একটি সরকার, আরও নির্দিষ্টভাবে বললে দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। আমরা সরকার উৎখাতের ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অভিযুক্ত ব্যক্তিদের সুষ্ঠু বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তি দাবি করছি। এই দাবিতে শামিল হওয়া প্রতিটি গণতন্ত্রমনা মানুষের কর্তব্য বলে আমরা মনে করি।

আ.লীগের প্রতিক্রিয়া-ব্যর্থ হয়ে এখন তারা উল্টাপাল্টা বকছে

রকারি দল আওয়ামী লীগ বলেছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেই ধারণা করা যায়, ব্যর্থ সেনা অভ্যুত্থানচেষ্টায় তাদের ইন্ধন ছিল। বিএনপির সংবাদ সম্মেলনে দেওয়া মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে এ কথা বলেন।

বিশ্বাসযোগ্যতা নিয়ে সরকার প্রশ্ন সৃষ্টি করেছে: বিএনপি

সেনা অভ্যুত্থান সফল না হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়েছে বিএনপি। তবে একই সঙ্গে বলা হয়েছে, তদন্তাধীন বিষয়ে সরকার রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ ভাষায় অসম্পূর্ণ তথ্য প্রকাশ করে ঘটনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নের সৃষ্টি করেছে। দলটি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে তা প্রকাশের দাবি জানিয়েছে।

দরপতনের সুযোগ নিচ্ছেন পরিচালকেরা! by সুজয় মহাজন

শেয়ারবাজারের টানা দরপতনের সুযোগ কাজে লাগাচ্ছেন তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা। যখনই বাজারে বড় ধরনের দরপতন ঘটছে, তখনই উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনার ঘোষণা বাড়ছে। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বিধান অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে সব সময় নিজ কোম্পানির ৩০ শতাংশ এবং এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।

সরকার উৎখাতের চেষ্টা-১১ সেনা কর্মকর্তাকে চিহ্নিত, জিজ্ঞাসাবাদ by কামরুল হাসান

সেনাবাহিনীতে অভ্যুত্থান ও সরকার উৎখাতের ব্যর্থ চেষ্টার ঘটনায় গতকাল রোববার পর্যন্ত ১১ জন পদস্থ সেনা কর্মকর্তাকে ঢাকা ও ঢাকার বাইরে সংশ্লিষ্ট দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মেজর জেনারেল, একজন ব্রিগেডিয়ার জেনারেল, দুজন লে. কর্নেল, ছয়জন মেজর ও ক্যাপ্টেন পদের একজন কর্মকর্তা।