Sunday, November 1, 2026
ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে আলোচনায় আরব দলগুলো আইজেনকোটের প্রতি সমর্থন জানানোর ইঙ্গিত দিয়েছে। আগামী বুধবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছ থেকে আনুষ্ঠানিক নির্বাচনি ফলাফল গ্রহণ করবেন প্রেসিডেন্ট। এরপর নিজ বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন তিনি।
রোববার এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট হারজগ রাজনৈতিক দলগুলোর প্রতি নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সরকার গঠনের বিষয়ে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান। তিনি বলেন, আলোচনায় কোনো পক্ষ কঠোর অবস্থানে অনড় থাকলে দেশটিকে আবারো নির্বাচনের মুখোমুখি হতে হতে পারে।
হারজগের ভাষায়, রাজনৈতিক নেতাদের উদার মনোভাব নিয়ে আলোচনায় বসতে হবে। পরস্পরের বক্তব্য শুনে মতবিনিময়ের পাশাপাশি নতুন নির্বাচন এড়াতে বাস্তবসম্মত ও সৃজনশীল সমাধান বের করতে হবে।
আইজেনকোটের পক্ষে ৬০, নেতানিয়াহুর ৪৬
ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের রোববারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে রাজনৈতিক দলগুলোর পরামর্শ প্রক্রিয়া বুধবার শুরু হতে পারে। তবে তা বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবার পর্যন্ত চলার সম্ভাবনাও রয়েছে।
ইসরাইলের আইন অনুযায়ী, নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে প্রেসিডেন্টকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে হবে। এরপর সরকার গঠনের দায়িত্ব দেওয়ার জন্য একজন নেতাকে মনোনীত করবেন তিনি।
সাধারণত যিনি পার্লামেন্ট সদস্যদের কাছ থেকে সবচেয়ে বেশি সমর্থন বা সুপারিশ পান, তাকেই সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়। বর্তমান রাজনৈতিক সমীকরণে এই দৌড়ে এগিয়ে আছেন গাদি আইজেনকোট।
প্রাথমিক হিসাব অনুযায়ী, আরব দলগুলোর সমর্থনসহ তার পক্ষে ৬০ জন আইনপ্রণেতার সুপারিশ থাকতে পারে। এ ছাড়া চেঞ্জ ব্লকের শরিক ইসরাইল বেইতেনু দলও তাকে সমর্থন জানালে এই সংখ্যা বেড়ে ৬৭-তে পৌঁছাতে পারে।
অন্যদিকে, বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে লিকুদ, ওতজমা ইহুদিত, শাস ও রিলিজিয়াস জায়োনিজম পার্টি থেকে মোট ৪৬টি সুপারিশ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইউনাইটেড তোরাহ জুডাইজমের সাতটি আসনের সমর্থন কোন দিকে যাবে, তা এখনো পরিষ্কার নয়। দলটি রাজনৈতিক আলোচনা শেষ না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থান নিরপেক্ষ রাখতে পারে।
তবে প্রেসিডেন্টের কাছে সর্বোচ্চ সংখ্যক সুপারিশ পাওয়াই সরকার গঠনের নিশ্চয়তা নয়। দায়িত্ব পাওয়া নেতাকে পরবর্তী সময়ে বিভিন্ন দলের সঙ্গে সমঝোতা করে একটি কার্যকর জোট গঠন করতে হবে। পাশাপাশি ইসরাইলের পার্লামেন্ট নেসেটে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করাও হবে তার জন্য বড় চ্যালেঞ্জ।
সূত্র: জেরুজালেম পোস্ট

About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বেসামরিক জাহাজে হামলা, কৃষ্ণসাগরে উত্তেজনা বৃদ্ধির শঙ্কা
শনিবার (৩১ অক্টোবর) ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, কর্ম সফরে শনিবার তুরস্কে পৌঁছান জেলেনস্কি। তার সঙ্গে বৈঠকে কৃষ্ণসাগরে নিরাপত্তা নিশ্চিত করার সাম্প্রতিক উদ্যোগ এবং সমুদ্রপথের স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন এরদোয়ান।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, কৃষ্ণসাগরে সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় আঙ্কারা সক্রিয়ভাবে কাজ করছে। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুদ্ধের বিস্তার কৃষ্ণসাগর পর্যন্ত পৌঁছাচ্ছে। কারা হামলা চালাচ্ছে বা কী যুক্তি দেখাচ্ছে, তা বিবেচনা না করেই বেসামরিক জাহাজে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি সংঘাতের দুই পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। একই সঙ্গে কৃষ্ণসাগরে নিরাপত্তা ফিরিয়ে আনতে উভয়পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
ইউক্রেনের যুদ্ধ অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করে এরদোয়ান বলেন, সংঘাতে প্রাণ হারানো ব্যক্তিদের জন্য তিনি শোক প্রকাশ করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগসহ কূটনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় নতুন গতি আসাকে স্বাগত জানান তিনি।
এরদোয়ান বলেন, তুরস্কের আয়োজনে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত আলোচনাগুলো প্রমাণ করেছে, কূটনীতির মাধ্যমে বাস্তব অগ্রগতি সম্ভব। ন্যায়সংগত শান্তিতে কোনো পক্ষই পরাজিত হতে পারে না। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে আঙ্কারা প্রস্তুত।
তিনি আরও জানান, কৃষ্ণসাগরের নিরাপত্তা নিয়ে সম্ভাব্য সমঝোতার পাশাপাশি রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমেও শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে চায় তুরস্ক।
ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন এরদোয়ান। তিনি বলেন, ২০২২ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্তবাণিজ্য চুক্তি গত ১ অক্টোবর কার্যকর হয়েছে। এর ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনের পথে দুই দেশ আরও এক ধাপ এগিয়েছে।
যুদ্ধের মধ্যেও ইউক্রেনে কার্যক্রম চালিয়ে যাওয়া তুর্কি কোম্পানিগুলো দেশটির পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি
![]() |
| তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: আনাদোলু এজেন্সি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘গাজার শিশুরাও আমাদের সন্তান’— লন্ডনে কনসার্টে মার্কিন র্যাপার ম্যাকলমোর
লন্ডনের ওভিও অ্যারেনা ওয়েম্বলিতে অনুষ্ঠিত হয় সফরের শেষ কনসার্ট। এতে জনপ্রিয় সংগীতশিল্পী পালোমা ফেইথ ও নেমাহসিসের পাশাপাশি অংশ নেন জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ এবং ফিলিস্তিনি অধিকারকর্মী আরব বারঘুতি। আরব বারঘুতি আটক ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতির ছেলে।
ডাবলিন, প্যারিস ও লন্ডনের তিনটি কনসার্টের টিকিট বিক্রি শুরুর পরপরই শেষ হয়ে যায়। ম্যাকলমোর নিজেও এ তথ্য জানিয়েছেন।
গত সেপ্টেম্বরে নিউ জার্সিতে একটি কনসার্টে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার পর এড শিরানের যুক্তরাষ্ট্র সফরের বাকি অনুষ্ঠানগুলো থেকে বাদ পড়েন ম্যাকলমোর। এরপরই তিনি তিন শহরে এই কনসার্ট আয়োজনের উদ্যোগ নেন।
ম্যাকলমোর দর্শকদের বলেন, গাজা যুদ্ধ নিয়ে নীরব থাকা তার কাছে কথা বলার চেয়ে বেশি অস্বস্তিকর হয়ে উঠেছিল। আমি স্ক্রল করছিলাম, একের পর এক স্ক্রল করছিলাম। আর আমাদের চোখের সামনে ঘটে যাওয়া ভয়াবহ, অকল্পনীয় বিপর্যয় দেখছিলাম। একটা পর্যায়ে এসে আমার কাছে মনে হয়েছে, কিছু বলার চেয়ে নীরব থাকাটাই বেশি অস্বস্তিকর।
তবে কিছু বলাকে সাহসিকতা বা বীরত্বের কাজ বলে মনে করেন না বলেও জানান এই র্যাপার। তিনি বলেন, ‘আমি মনে করি না, কিছু বলা সাহসিকতার কাজ। আমি মনে করি না, কিছু বলা বীরত্বের বিষয়।’
মানুষের মধ্যে বিভাজন ও সীমান্ত নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বৈশ্বিক সম্প্রদায় হিসেবে এসব বিভাজন দূর করতে তারা কী করছে, সেটিই এখন ভাবার বিষয়।
‘আশাকে বন্দি করা যায় না’
লন্ডনের কনসার্টের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত ছিল আরব বারঘুতির বক্তব্য। তিনি মঞ্চে উঠে তার বাবার কারাবন্দি থাকার প্রসঙ্গ তুলে ধরেন। আরব বলেন, ‘ইসরাইল ২৪ বছর আগে আমার বাবাকে বন্দি করেছিল, যাতে তার জনগণ এবং বিশ্ব তাঁকে ভুলে যায়। কিন্তু নিপীড়কেরা একটি বিষয় বোঝে না—আশাকে বন্দি করা যায় না।’
ফিলিস্তিনের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মারওয়ান বারঘুতি দুই দশকেরও বেশি সময় ধরে ইসরাইলের কারাগারে বন্দি রয়েছেন।
লন্ডনের অনুষ্ঠনের উদ্বোধন করেন জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। তিনি বলেন, শুধু দাতব্য কনসার্ট আয়োজন কিংবা অর্থ সহায়তা যথেষ্ট নয়। গ্রেটা বলেন, ‘দাতব্য কর্মকাণ্ড ও স্লোগানের মাধ্যমে দখলদারত্বের অবসান হবে না।’ সংহতির পাশাপাশি রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানান তিনি।
সংগীতশিল্পী পালোমা ফেইথ ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার ঝুঁকি এবং এ বিষয়ে প্রকাশ্যে অবস্থান নেওয়ার কারণে তৈরি হওয়া অস্বস্তির কথা তুলে ধরেন। তিনি দর্শকদের বলেন, এ বিষয়ে নিজের অবস্থান প্রকাশ করা এবং আলোচনার কেন্দ্রে থাকা অস্বস্তিকর। তবে তা না করার পরিণতি আরো ভয়াবহ।
ফেইথ প্রশ্ন তোলেন, গাজা, ফিলিস্তিন, সুদান, ইয়েমেন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের শিশুদের চেয়ে তাঁর নিজের সন্তানদের কেন বেশি গুরুত্বপূর্ণ মনে করা হবে? তিনি বলেন, ‘প্রতিটি শিশুরই অধিকার রয়েছে তার মা তাকে কোলে নিয়ে বলবেন, সবকিছু নিরাপদ থাকবে। কিন্তু এই মুহূর্তে পৃথিবী শিশুদের জন্য খুব একটা নিরাপদ বলে মনে হচ্ছে না।’
ফিলিস্তিনি-কানাডীয় সংগীতশিল্পী নেমাহসিসও অনুষ্ঠানে গান পরিবেশন করেন। তার প্রকৃত নাম নেমাহ হাসান। এনএমইর প্রতিবেদন অনুযায়ী, দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার অস্তিত্বই প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী রূপ।’
লন্ডনের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া স্টিফেন কাপোস এবং ১৯৪৮ সালের নাকবার সময় বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনি আন্তোয়ান রাফুল। এ ছাড়া অভিনেতা হাভিয়ের বারদেম অনুষ্ঠানে একটি বার্তা পাঠান।
তিন শহর, এক লক্ষ্য
গত ২৬ অক্টোবর ডাবলিনের থ্রি অ্যারেনায় কনসার্টের মধ্য দিয়ে এই সফর শুরু হয়। সেখানে ম্যাকলমোরের সঙ্গে অংশ নেন আইরিশ সংগীতশিল্পী হোজিয়ার, বেলফাস্টের র্যাপ দল কিনিক্যাপ এবং লোকসংগীতের দল বিওগা। ম্যাকলমোরের প্রতি সংহতি জানিয়ে বিওগা এর আগে এড শিরানের সফর থেকে নিজেদের প্রত্যাহার করেছিল।
ডাবলিনের কনসার্টে আরও অংশ নেন ফিলিস্তিনি সংগীতশিল্পী লিনা মাকুল, লিয়াম কানিংহাম এবং ডেড প্রেজ। অনুষ্ঠানে হোজিয়ার আয়ারল্যান্ডে পড়াশোনার জন্য ভিসার অনুমোদনের অপেক্ষায় থাকা গাজার ৫৫ শিক্ষার্থীর বিষয়টি তুলে ধরেন। তাদের পড়াশোনার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।
ডাবলিনের দর্শকদের উদ্দেশে ম্যাকলমোর বলেন, ‘ফ্রি প্যালেস্টাইন’ কথাটি কারও বিরুদ্ধে নয়, এটি বিভাজন তৈরিরও আহ্বান নয়। এটি ঘৃণা ছড়ানোর ডাক নয়; বরং সবার অভিন্ন মানবিকতাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান।
এরপর ২৯ অক্টোবর প্যারিসের অ্যাকর অ্যারেনায় অনুষ্ঠিত হয় সফরের দ্বিতীয় কনসার্ট। এতে অংশ নেন অরোরা, পম, পর্তুগাল দ্য ম্যান, ডিজে হাবিবিটস, রেডভেইল, সিবা, তামের নাফার, জিউহতেজকাটল মার্তিনেজ ও জেইন।
প্যারিসের দর্শকদের উদ্দেশে ম্যাকলমোর বলেন, ‘আজ রাতে আমরা এসেছি সবার সম্মিলিত মুক্তির জন্য। আমরা এসেছি একটি স্বাধীন ফিলিস্তিনের জন্য। আমরা এসেছি এই পৃথিবীকে নিজেদের আবাসস্থল হিসেবে বেছে নেওয়া সব মানুষের জীবন ও মর্যাদা উদ্যাপন করতে।’
তিনটি কনসার্টেই অধিকারকর্মী, ফিলিস্তিনি প্রতিনিধি এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা অংশ নেন। তারা মঞ্চ থেকে দখলদারত্বের অবসান এবং এ বিষয়ে আরও জোরালো রাজনৈতিক চাপ তৈরির আহ্বান জানান।
ম্যাকলমোরের কাছে এই সফর ছিল একদিকে অর্থ সংগ্রহের উদ্যোগ, অন্যদিকে এড শিরানের সফর থেকে বাদ পড়ার পর তৈরি হওয়া বিতর্কের জবাব। ওয়েম্বলির দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার বিশ্বাস, কিছু বলা মানবিকতার পরিচয়। আর গাজার ওই শিশুরা আমাদের সন্তান। তাদের সঙ্গে আমাদের কোনো বিভাজন নেই।’
কনসার্টের অর্থ যাবে ১২টি সংগঠনের কাছে
তিনটি কনসার্টই ছিল অর্থ সংগ্রহের আয়োজন। এসব অনুষ্ঠান থেকে পাওয়া সব অর্থ ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা ১২টি সংগঠনের কাছে দেওয়া হবে।
সংগঠনগুলোর মধ্যে রয়েছে মেডিক্যাল এইড ফর প্যালেস্টাইনস, জিউইশ ভয়েস ফর পিস, প্যালেস্টিনিয়ান ইয়ুথ মুভমেন্ট, ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং এবং গ্লিয়া।
ফিলিস্তিনিদের অধিকার ও মানবিক সহায়তার পক্ষে সংগীত, সংস্কৃতি ও অধিকারকর্মীদের একত্র করে ম্যাকলমোরের এই আয়োজন তিনটি ইউরোপীয় শহরে ব্যাপক সাড়া ফেলেছে।

About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গাজায় নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলেই হামলা চালাল ইসরাইল, শিশুসহ নিহত ৯
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। কয়েক বছর আগে এলাকাটিকে ‘মানবিক নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল ইসরাইলি সামরিক বাহিনী।
এ ছাড়া গাজার উত্তরাঞ্চলেও হামলা চালানো হয়েছে। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই এলাকায় অবস্থিত তাজ মলও হামলার লক্ষ্যবস্তু হয়।
সূত্র: আলজাজিরা
![]() |
| ছবি: সংগৃহীত। |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মস্কোতে বড় ধরনের হামলার আশঙ্কায় মার্কিন দূতাবাসের জরুরি সতর্কতা
বিবৃতিতে ওই এলাকা এড়িয়ে চলার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।
পরে শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তথ্য পেয়েছে দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি। সংস্থাটি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানায়, মস্কোয় সন্ত্রাসী হামলার পরিকল্পনা সম্পর্কে মার্কিন অংশীদারদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
হুমকির পর সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণ খালি করে দেওয়া হয়। ওই সময় সেখানে সংগীতশিল্পী লিলিয়া পেচেনকিনা কনসার্টে পরিবেশনা করছিলেন। সংবাদমাধ্যম অস্টোরঝনো, নভোস্তিকে তিনি বলেন, ‘অনুষ্ঠানের শেষ গানটি বাজানোর সময় মাইকে এলাকা খালি করার ঘোষণা আসে।’
জাদুঘর প্রাঙ্গণটি কারিগরি কারণে বন্ধ রাখা হয়েছে বলে নিরাপত্তাকর্মীরা ওই সংবাদমাধ্যমের এক সাংবাদিককে জানিয়েছেন।
টেলিগ্রাম চ্যানেল বাজা জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় ৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশি যানবাহন দিয়ে পুরো এলাকার চারপাশে টহল দেওয়া হচ্ছে। চ্যানেলটির সঙ্গে রুশ নিরাপত্তা সংস্থাগুলোর সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ২২ মার্চ মস্কোর ক্রোকাস সিটি হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার আগেও সম্ভাব্য হামলার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। ওই হামলায় ১৪৫ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছিলেন।
তবে সে সময় রাশিয়ার গোয়েন্দাপ্রধান সের্গেই নারিশকিন মার্কিন তথ্যকে অত্যন্ত সাধারণ বলে মন্তব্য করেছিলেন।
তিনি বলেছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে এফএসবি কিছু তথ্য পেয়েছিল যে এমন ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। কিন্তু আমাদের রুশ সহকর্মীরা যেমন বলেছিলেন, তথ্যগুলো এতটাই সাধারণ ছিল যে, ভয়াবহ এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি।
সূত্র : রয়টার্স ও মস্কো টাইমস
![]() |
| মস্কোর দোলস্কায়া উলিৎসা এলাকার সারিৎসিনো মিউজিয়াম রিজার্ভ। পুরোনো ছবি: রয়টার্স |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইরানের পর ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উত্তর কোরিয়ার: বিস্ফোরণেই ধ্বংস হবে বিস্তীর্ণ এলাকা
কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসন এ পরীক্ষা পরিচালনা করে। দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য এবং কেন্দ্রীয় কমিটির একটি বিভাগের প্রথম উপপরিচালক জেনারেল কিম জং সিক পরীক্ষা তদারকি করেন।
উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গবেষণা ইনস্টিটিউট ও ওয়ারহেড গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, পরীক্ষায় ‘টাইপ-২ স্ট্যান্ডার্ড ক্লাস্টার ওয়ারহেড’-এর সক্ষমতা যাচাই করা হয়েছে। তাদের দাবি, এই ওয়ারহেড দিয়ে প্রায় ১২ থেকে ১৩ হেক্টর (প্রায় ১০০ বিঘা) এলাকাজুড়ে অত্যন্ত ঘন বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ধ্বংস সাধন করা সম্ভব।
দেশটির ক্ষেপণাস্ত্র প্রশাসনের প্রধান জানিয়েছেন, উত্তর কোরিয়া ক্লাস্টার বোমার ওয়ারহেডকে বিশেষ উদ্দেশ্যে ব্যবহারের উপযোগী ও সাধারণ ধরনসহ মোট চারটি শ্রেণিতে ভাগ করেছে। চলতি বছরের শেষ নাগাদ চার ধরনের ওয়ারহেডই সামরিক ইউনিটগুলোর কাছে সরবরাহের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, অভিযানের লক্ষ্য এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বৈশিষ্ট্য অনুযায়ী সামরিক ইউনিটগুলো এসব ওয়ারহেড বেছে নিতে পারবে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসন জানিয়েছে, অস্ত্রব্যবস্থার ধ্বংসক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নিয়মিত বৈজ্ঞানিক গবেষণার অংশ হিসেবেই এ পরীক্ষা চালানো হয়েছে।
এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালায়। এর মধ্যে ক্লাস্টার বোমাবাহী ক্ষেপণাস্ত্র ছিল, যা দেশটির মধ্যাঞ্চলে আঘাত হেনেছিল।
এই ধরনের মিসাইল আকাশ থেকে নিচে নামার সময় অসংখ্য ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে পড়ে, যা বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই ক্লাস্টার ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানোর পর ২০ থেকে ৮০টি ছোট অংশে ভাগ হয়ে যায়। প্রতিটি ক্ষুদ্র অংশে আড়াই কেজি করে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক থাকে, যা বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে।
সূত্র : আনাদোলু এজেন্সি
![]() |
| ক্লাস্টার বোমাবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষার দৃশ্য। ছবি: কেসিএনএ |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জাতিসংঘের কর্মী নাকি মার্কিন গুপ্তচর, হুতি হেফাজতে মৃতের পরিচয় নিয়ে ধোঁয়াশা
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে জানান, নিহত কর্মীর নাম মোহাম্মদ আল-শামি। ২০২৪ সালের ৬ জুন থেকে তাকে আটক করে রেখেছিল হুতি গোষ্ঠী।
তুর্ক জানান, আল-শামির পরিবার সম্প্রতি তার মৃত্যুর খবর পেয়েছে। মৃত্যুর এক মাসেরও বেশি সময় পর পরিবারকে এ তথ্য জানানো হয়। তবে কী কারণে বা কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
ঘটনার দ্রুত, স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারপ্রধান। একই সঙ্গে হুতিদের হাতে আটক জাতিসংঘের সব কর্মীকে অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আটক ব্যক্তিদের মধ্যে তার দপ্তরের আরও সাতজন সহকর্মী রয়েছেন। এ ছাড়া মানবিক সহায়তাকর্মী ও নাগরিক সমাজের সদস্যদেরও মুক্তি দাবি করেছেন তিনি।
ইয়েমেনের প্রধানমন্ত্রী এ মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি এর জন্য হুতিদের পুরোপুরি দায়ী করে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তার দাবি, জাতিসংঘের ৭০ জনের বেশি কর্মী এবং কয়েক ডজন মানবিক সহায়তাকর্মী এখনো আটক রয়েছেন।
এ বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরান-সমর্থিত গোষ্ঠীটি অবশ্য দাবি করে আসছে, আটক ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করা একটি গুপ্তচর নেটওয়ার্কের সদস্য। মানবিক সহায়তা সংস্থাগুলোও গোয়েন্দা তৎপরতার আড়াল হিসেবে নিজেদের কাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তারা। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি হুতিরা।
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় হুতিরা। এর পর ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন জানিয়ে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। দীর্ঘ সংঘাতে দেশটি কার্যত বিভক্ত হয়ে পড়ে। বর্তমানে রাজধানী সানাসহ উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ হুতিদের নিয়ন্ত্রণে। অন্যদিকে দক্ষিণ ও পূর্বাঞ্চলের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর হাতে।
সূত্র : রয়টার্স
![]() |
| নিহত মোহাম্মদ আল-শামি। ছবি: ইউএন |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্পটিফাই কীভাবে শ্রোতার ‘লিসেনিং এজ’ ঠিক করে, বিষয়টি বিশ্বজুড়ে এত আলোচিত কেন
গানের স্বাদ অনুযায়ী নিজেদের বয়স আবিষ্কার করে অনেকেই অবাক—‘স্পটিফাই কি আমার বয়স বাড়িয়ে দিল?’ আবার প্রকৃত বয়সের চেয়ে ‘লিসেনিং এজ’ কম এসেছে কারও কারও। তাঁরা বেশ আগ্রহ নিয়ে ফেসবুক বা ইনস্টাগ্রামে শেয়ার করছেন সেই বয়সের তথ্য। অনেকে আবার মজা করে লিখেছেন, ‘স্পটিফাই বয়স এত বাড়িয়েছে, লজ্জায় শেয়ার করতে পারছি না।’
স্পটিফাই র্যাপড কী
গান শোনার অ্যাপ স্পটিফাই ব্যবহার করে আপনি সারা বছর যেসব গান শুনেছেন, সেসবেরই একটা চিত্র তুলে ধরে স্পটিফাই র্যাপড। বছরজুড়ে আপনি মোট কয় ঘণ্টা গান শুনেছেন, সবচেয়ে বেশি শুনেছেন কোন শিল্পীর গান, কোন ধারার গান স্থান পেয়েছে আপনার প্লেলিস্টে—এসব তথ্য চমৎকার গ্রাফিকসের মাধ্যমে প্রকাশ করে স্পটিফাই।
২০১৬ সাল থেকে চালু হওয়া র্যাপড দেখলেই শ্রোতারা বুঝতে পারেন, বছরজুড়ে তাঁদের গান শোনার খতিয়ান। প্রতিবছর ১ জানুয়ারি থেকে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত সময়কে ধরে র্যাপড তৈরি করে স্পটিফাই।
সুইডিশ এই অডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান মাস ধরে ধরে পর্যালোনা করে আপনার গান শোনার ধরন। র্যাপডে আপনি দেখতে পাবেন কোন মাসে কী ধরনের গান শুনেছেন। ফিরে যেতে পারবেন সেই সময়ের স্মৃতিতে।
র্যাপডের গ্রাফিকস বা অ্যানিমেশনগুলো সহজেই শেয়ার করতে পারবেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফলে কয়েক দিনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের অসংখ্যা ‘নেগেটিভিটি’কে কিছুটা হলেও পাশ কাটাতে পারেন সংগীতপ্রেমীরা।
গান নিয়ে চলে আলোচনা। শ্রোতারা যেমন পান নতুন গানের খোঁজ, তেমনি নিজেদের পছন্দের গানের কথা জানাতে পারেন বন্ধুদের। চাইলে প্রিয় গানগুলো শুনে নিতে পারেন আরও একবার। সব মিলিয়ে ডিসেম্বরের শুরুতে স্পটিফাই র্যাপডের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন সংগীতপ্রেমীরা।
স্পটিফাই কীভাবে ‘লিসেনিং এজ’ ঠিক করে
স্পটিফাইয়ের জন্য কাজটা একেবারেই সহজ—পুরোটাই ডেটার খেলা। আপনি যেসব গান শোনেন, সেসব কবে মুক্তি পেয়েছিল, সেটা বিশ্লেষণ করেই আপনার লিসেনিং এজ ঠিক করে স্পটিফাই।
সারা বছর আপনি যত গান শুনেছেন, সবই বিশ্লেষণ করে গানবিশ্বের সবচেয়ে বড় অডিও স্ট্রিমিং প্রতিষ্ঠানটি। তারপর স্পটিফাই ধরে নেয় বছরের এমন একটা টাইমলাইন, যে সময়ে গানের প্রতি অন্য শ্রোতাদের তুলনায় আপনার আগ্রহ বেশি।
তারা ধরে নেয়, ওই টাইমলাইনে আপনার বয়স ১৬ থেকে ২১। সে অনুয়ায়ী ২০২৫ সালে আপনার বয়স যত হবে, সেটাই আপনার লিসেনিং এজ হিসেবে দেখায় স্পটিফাই।
বড় হয়ে উঠতে উঠতে আমরা যে বই পড়ি বা যেসব গান শুনি, সেসব আমাদের মনে গেঁথে থাকে দীর্ঘদিন। বড় হওয়ার পর আমাদের শৈশব, কৈশোর বা তারুণ্যের স্মৃতিই থাকে সবচেয়ে জ্বলজ্বলে। বিশেষ করে যাঁদের বয়স ৪০–এর ওপরে, তাঁরা জীবনের অন্য যেকোনো সময়ের চেয়ে ১০ থেকে ৩০ বছরের স্মৃতি ভালোভাবে মনে রাখতে পারেন।
মনের এই অদ্ভুত ব্যাপারটিকে গবেষকেরা বলেন ‘রেমিনিসেন্স বাম্প’। আর এর ওপর ভিত্তি করেই তৈরি স্পটিফাই লিসেনিং এজের ধারণা। কারণ, স্বাভাবিকভাবেই মানুষ নিজের যৌবন বা কৈশোরে শোনা গানের সঙ্গে সবচেয়ে বেশি একাত্ম বোধ করেন।
আর এত কিছুর একটাই কারণ—বছর শেষে গান নিয়ে মেতে থাকার একটা উপলক্ষ তৈরি। যেটা প্রতিবছর ভালোভাবেই করে আসছে স্পটিফাই।
অনেকের বয়স কেন মিলছে না
আমাদের কখন কোন গান ভালো লাগে, তার কি ঠিক আছে? হয়তো চল্লিশোর্ধ কোনো ব্যাংক কর্মকর্তা বাসায় ফেরার সময় শোনেন ড্রেকের গান। ফলে তাঁর বয়স ৪০ হলেও স্পটিফাই লিসেনিং এজ হতেই পারে ৩০ কিংবা ২৫।
আবার কোনো স্কুলপড়ুয়া কিশোর হয়তো সারা দিন ডুবে থাকে পিংক ফ্লয়েড, জুডাস প্রিস্ট, আয়রন মেইডেন কিংবা বিটলসের গানে। সে ক্ষেত্রে তার লিসেনিং এজ ৬০ কিংবা ৭০ বছরও হয়ে যেতে পারে। স্পটিফাই তো আর আপনার বয়স জানে না।
কী থাকে র্যাপডে
অফিসের মানবসম্পদ বিভাগ যেমন আপনার সারা বছরের পর্যালোচনা করে, র্যাপডও তা–ই। পার্থক্য একটাই, অফিস আপনার ভালো লাগে না, কিন্তু গান শুনতে ভালো লাগে। র্যাপড আপনার গান শোনার বার্ষিক প্রতিবেদন।
এখানে থাকে আপনার পছন্দের সেরা পাঁচ শিল্পী, সবচেয়ে বেশি শোনা পাঁচ গানের নাম, কোন মাসে কাদের গান বেশি শুনেছেন, কতজন শিল্পীর গান শুনেছেন বছরজুড়ে, কতবার বেজেছে আপনার প্রিয় গানটি, কোন কোন জনরার গান আবিষ্কার করেছে আপনার দুই কান—এমন অনেক পরিসংখ্যান।
ধরুন, টেইলর সুইফট আপনার পছন্দের শিল্পী। বছরজুড়ে আপনি শোনেন তাঁর গান। টেইলর সুইফটের কাছ থেকে কোনো কথা শুনতে নিশ্চয়ই ভালো লাগবে আপনার। স্পটিফাই র্যাপডে আছে সেই আয়োজনও।
যে শিল্পী বা ব্যান্ডের গান আপনি সবচেয়ে বেশি শুনেছেন বছরজুড়ে, তাঁদের পক্ষ থেকে একটা ছোট ভিডিও বার্তা পাবেন র্যাপডের শেষ পর্যায়ে। প্রিয় শিল্পীর ভিডিও বার্তা যেকোনো ভক্তের কাছেই বিশেষ কিছু। হোক না সেটা আগে থেকে রেকর্ড করা।
স্পটিফাই র্যাপড নিয়ে বিশ্বব্যাপী তোলপাড়
স্পটিফাইয়ের এই আয়োজন নিয়ে বিশ্বজুড়ে চলছে ব্যাপাক আলোচনা। র্যাপড কিংবা লিসেনিং এজ নিয়ে মাতামাতি তো হয়েছেই, সঙ্গে তৈরি হয়েছে প্রচুর মিম ও রিল।
বাংলাদেশে যাঁরা স্পটিফাইয়ের গ্রাহক, তাঁরাও মেতেছেন এই উৎসবে। সংগীতপ্রেমীরা নিজেদের র্যাপড শেয়ার করছেন, অন্যরাও কমেন্টে জানাচ্ছেন তাঁদের লিসেনিং এজ।
আবার যাঁরা স্পটিফাইয়ের গ্রাহক নন, তাঁরাও পিছিয়ে নেই। ‘আজ স্পটিফাই নাই বলে র্যাপড শেয়ার দিতে পারছি না’–টাইপের ট্রল করতেও ভোলেননি অনেকে।
| আপনি যেসব গান শোনেন, সেসব কবে মুক্তি পেয়েছিল, সেটা বিশ্লেষণ করেই আপনার লিসেনিং এজ ঠিক করে স্পটিফাই। ছবি: পেক্সেলস, গ্রাফিকস: প্রথম আলো |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আরবরা শত্রু ও ফিলিস্তিনের ভূমি ইহুদিদের- প্রশিক্ষণে মগজ ধোলাই হয় ইসরাইলি সেনাদের
‘আমি আর নীরব থাকতে পারছি না’ শিরোনামের ওই বক্তব্যে আভদার শাইলোভস্কি নামে এক ব্যক্তি দাবি করেছেন, পাঁচ বছর ইসরাইলি সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পর ফিলিস্তিনিদের ওপর চালানো নির্যাতন ও হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে আর চাকরি চালিয়ে যেতে পারেননি তিনি। পরে সেনাবাহিনী ছেড়ে পূর্বপুরুষদের দেশ পোল্যান্ডে চলে যান।
বক্তব্যে তিনি গাজায় দায়িত্ব পালনের সময় ট্যাংক থেকে তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষের ওপর গোলাবর্ষণ, বেকারি ও ত্রাণকেন্দ্রের সামনে অপেক্ষমাণ লোকজনের ওপর হামলা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের মতো ঘটনার বিবরণ দিয়েছেন। সহকর্মীদের কাছে এসব ঘটনার প্রতিবাদ করায় তাকে কাপুরুষ বলা হতো বলেও দাবি করেছেন তিনি।
আভদার শাইলোভস্কির সামরিক পরিচয়, মেজর পদমর্যাদা এবং পোল্যান্ডে চলে যাওয়ার দাবি করা হয়েছে। পোল্যান্ডের একটি ওয়েবসাইটে ২৭ অক্টোবর বক্তব্যটি পুনঃপ্রকাশিত হয়েছে। সেখানে মূল সূত্র হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টের উল্লেখ রয়েছে। ফলে তার নামে প্রচারিত বক্তব্যটির ব্যক্তিগত সত্যতা নিশ্চিত না হলেও এতে উত্থাপিত অভিযোগগুলোর সঙ্গে মিলে যায়—এমন বহু ঘটনার প্রমাণ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনে রয়েছে।
ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর গুলিবর্ষণ
শাইলোভস্কির বক্তব্যে সবচেয়ে ভয়াবহ অভিযোগগুলোর একটি হলো, গাজায় খাদ্য ও ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণ। তিনি দাবি করেছেন, ট্যাংক থেকে বেসামরিক মানুষের ভিড়ে গোলা ছোড়া হতো। কখনো বেকারির সামনে, কখনো খাদ্য ও ত্রাণবাহী গাড়ির পাশে অপেক্ষমাণ মানুষের ওপর হামলা চালানো হতো।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের প্রতিবেদনেও এ ধরনের ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে। ২০২৫ সালের ২৪ জুন প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ২৭ মে খাদ্য বিতরণ শুরু করার পর ত্রাণ সংগ্রহের চেষ্টা করতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিবর্ষণ ও গোলাবর্ষণে ৪১০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জাতিসংঘের ত্রাণবাহী গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করার সময় আরো অন্তত ৯৩ জন নিহত হন। এসব ঘটনায় আহত হন অন্তত তিন হাজার ফিলিস্তিনি।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে, খাদ্য সংগ্রহ করতে যাওয়া মানুষের ওপর গুলি চালানো বন্ধ করতে হবে। সংস্থাটির মতে, বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বেসামরিক মানুষকে হত্যা ও আহত করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও ২০২৫ সালের ১ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে গাজায় ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের হত্যার ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে। সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত সামরিকীকৃত ত্রাণ বিতরণব্যবস্থা নিয়মিত প্রাণঘাতী ঘটনায় পরিণত হয়েছিল। ত্রাণ বিতরণকেন্দ্রে মানুষের ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় স্বাধীন তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানায় তারা।
অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য নিউ হিউম্যানিটারিয়ান ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর প্রকাশিত এক অনুসন্ধানে গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ও আহত বেসামরিক মানুষের ঘটনাগুলো নিয়ে একটি তথ্যভান্ডার তৈরি করে। সেখানে স্যুপের রান্নাঘর, বেকারি, ত্রাণগুদাম, খাদ্যবাহী গাড়ির বহর, আকাশ থেকে ফেলা ত্রাণ এবং পানির জন্য অপেক্ষমাণ মানুষের ওপর হামলার ঘটনাগুলো অন্তর্ভুক্ত করা হয়।
ত্রাণকর্মী ও মানবিক সহায়তাবহরও হামলার শিকার
গাজায় শুধু ত্রাণপ্রত্যাশী সাধারণ মানুষই নন, আন্তর্জাতিক সহায়তা সংস্থার কর্মীরাও হামলার শিকার হয়েছেন। ২০২৪ সালের ১৪ মে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ত্রাণকর্মীদের গাড়িবহর ও স্থাপনায় অন্তত আটটি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অন্তত ৩১ জন ত্রাণকর্মী ও তাঁদের সঙ্গে থাকা ব্যক্তি নিহত বা আহত হন।
সংস্থাটির প্রতিবেদনে ২০২৪ সালের ১ এপ্রিল দেইর আল-বালাহ এলাকায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের তিনটি গাড়িতে ইসরাইলি হামলার ঘটনাও তুলে ধরা হয়। ওই হামলায় সাতজন ত্রাণকর্মী নিহত হন। সংস্থাটি জানায়, হামলার আগে ত্রাণ সংস্থাটি তাদের গাড়িবহরের অবস্থান সংক্রান্ত তথ্য ইসরাইলি কর্তৃপক্ষকে জানিয়েছিল।
পশ্চিম তীরে জলপাইগাছ উপড়ে ফেলা ও কৃষকদের ওপর হামলা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যে শাইলোভস্কি দাবি করেছেন, পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের জলপাইগাছ উপড়ে ফেলতেন, কৃষকদের ওপর হামলা করতেন এবং তাদের জমিতে যেতে বাধা দিতেন।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের ২০২৬ সালের ১৭ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার বিস্তারিত তথ্য উঠে এসেছে। ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত আগের ১২ মাসে বসতি স্থাপনকারীদের হামলার ১ হাজার ৭৩২টি ঘটনা নথিভুক্ত করে সংস্থাটি। এসব ঘটনায় মানুষ হতাহত হওয়ার পাশাপাশি বাড়িঘর ও কৃষিজমির ক্ষতি হয়েছে। একই সময়ে ইসরাইলি নিরাপত্তা বাহিনী ও বসতি স্থাপনকারীদের সহিংসতার মধ্যে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের বাড়িঘর ও কৃষিজমি ধ্বংস, ভয়ভীতি দেখানো এবং জমি থেকে উচ্ছেদের ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে। এসব সহিংসতা ঠেকাতে ইসরায়েলি কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে জাতিসংঘ।
চলতি বছরের জলপাই সংগ্রহের মৌসুমেও সহিংসতা অব্যাহত রয়েছে। জাতিসংঘের ২২ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের প্রথম দুই সপ্তাহে পশ্চিম তীরে জলপাই সংগ্রহকে কেন্দ্র করে অন্তত ১৬০টি ইসরাইলি বসতি স্থাপনকারীর হামলার ঘটনা নথিভুক্ত করেছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ)। অনেক ক্ষেত্রে ইসরাইলি সেনাদের উপস্থিতিতে বা তাদের অংশগ্রহণে এসব হামলা হয়েছে।
এ সময় জলপাইগাছ ধ্বংস, ফসল ও কৃষি সরঞ্জাম চুরি, কৃষকদের ওপর হামলা এবং জমিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। ২০২৩ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত পশ্চিম তীরে ২ লাখ ৮৬ হাজার জলপাইগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফিলিস্তিনের কৃষি মন্ত্রণালয়ের হিসাবের বরাত দিয়ে জানিয়েছে জাতিসংঘ।
বাড়িঘর ধ্বংস ও বাস্তুচ্যুতির অভিযোগ
প্রচারিত বক্তব্যে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের সময় তাদের পরিবারের সদস্যদের ঘরের ভেতরে রেখেই অভিযান চালানোর অভিযোগও করেছেন ওই ব্যক্তি। এমনকি একজন ফিলিস্তিনিকে ছাদে উঠে সাদা কাপড় নাড়ানোর পরও গুলি করে হত্যার একটি ঘটনার বিবরণ দিয়েছেন তিনি।
ওই নির্দিষ্ট ঘটনার স্বাধীন প্রমাণ পাওয়া না গেলেও পশ্চিম তীরে বাড়িঘর ধ্বংস ও জোরপূর্বক বাস্তুচ্যুতির ব্যাপক চিত্র জাতিসংঘের প্রতিবেদনে রয়েছে। ২০২৬ সালের মার্চে প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, বসতি সম্প্রসারণ, সহিংসতা এবং বাড়িঘর ও কৃষিজমি ধ্বংসের কারণে হাজার হাজার ফিলিস্তিনি তাদের বসতভিটা ছাড়তে বাধ্য হয়েছেন। সংস্থাটি এ পরিস্থিতিকে অধিকৃত ভূখণ্ডজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুতির একটি সমন্বিত প্রবণতার অংশ হিসেবে উল্লেখ করেছে।
‘আমি আর নীরব থাকতে পারছি না’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের শেষাংশে শাইলোভস্কি দাবি করেছেন, ইসরাইলি সেনাবাহিনীতে দায়িত্ব পালনের সময় ফিলিস্তিনিদের প্রতি অমানবিক আচরণ দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সহকর্মীদের কাছে এসব ঘটনার প্রতিবাদ করেও কোনো পরিবর্তন আনতে পারেননি। বরং তাকে দুর্বল ও কাপুরুষ বলে উপহাস করা হতো।
তিনি আরো দাবি করেন, ফিলিস্তিনিদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে সেনাদের প্রশিক্ষিত করা হতো। তাদের শেখানো হতো, আরবরা শত্রু এবং ফিলিস্তিনের ভূমি ইহুদিদের। এসব ধারণা সেনাদের মধ্যে ফিলিস্তিনিদের প্রতি বিদ্বেষ তৈরি করত বলে তার বক্তব্যে উল্লেখ করা হয়েছে।
শেষ পর্যন্ত বিবেকের তাড়নায় সেনাবাহিনী ছেড়ে পোল্যান্ডে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে দাবি করেছেন তিনি। ফিলিস্তিনিদের ওপর চালানো নির্যাতনের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমাও চেয়েছেন ওই ব্যক্তি।
তবে তার নামে প্রচারিত লেখায় ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার বিষয়ে ইসরাইলি নেতৃত্ব ও গোয়েন্দা সংস্থার আগাম জানার যে অভিযোগ করা হয়েছে, তার পক্ষে কোনো যাচাইযোগ্য নথি বা স্বাধীন প্রমাণ দেওয়া হয়নি। একইভাবে তার ব্যক্তিগত পরিচয় ও সেনাবাহিনী ত্যাগের দাবিও এখনো নিশ্চিত নয়।
ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের স্বাধীন নথি রয়েছে
আভদার শাইলোভস্কি নামে প্রচারিত বক্তব্যটির সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা, ত্রাণপ্রত্যাশীদের হত্যা, ত্রাণকর্মীদের ওপর আক্রমণ, বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং বাস্তুচ্যুতির ঘটনা আন্তর্জাতিক সংস্থাগুলোর নথিতে রয়েছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর, ওসিএইচএ এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনগুলোতে এসব ঘটনার বিবরণ ও পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের প্রতিটি ঘটনা ওই ব্যক্তির প্রত্যক্ষ অভিজ্ঞতা কি না, তা নিশ্চিত না হলেও ফিলিস্তিনিদের ওপর চালানো সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যে বাস্তব এবং আন্তর্জাতিকভাবে নথিভুক্ত, তা অস্বীকার করার সুযোগ নেই।
মেজর আভদার শাইলোভস্কির বর্ণনা নিম্নে তুলে ধরা হলো-
‘‘আমি আর নীরব থাকতে পারছি না। আমি আভদার শাইলোভস্কি। ইসরাইলি সেনাবাহিনীর একজন মেজর, আমি ইসরাইলি সেনাবাহিনী ত্যাগ করেছি।
আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে ঘোষণা করছি যে, পাঁচ বছরের চাকরিজীবনে নিজের চোখে দেখা সমস্ত অপরাধের নীরব সাক্ষী হয়ে থাকা- এবং এভাবে নিজের মানবিকতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা-আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না বলেই আমি ইসরাইলি সামরিক বাহিনী ছেড়ে দিয়েছি।
আমি যা দেখেছি, তা আপনাদের সঙ্গে ভাগ করে না নিলে সেই ঘটনাগুলো আমাকে ভেতর থেকে শ্বাসরুদ্ধ করে ফেলবে। আমার গভীর শোকের ভারে যেকোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে।
তাই সত্য প্রকাশে আমাকে অবশ্যই কিছু অবদান রাখতে হবে। হয়তো এতে আমার অপরাধবোধ কিছুটা লাঘব হবে, আর হয়তো ঈশ্বর আমার সেই যন্ত্রণাও হালকা করবেন, যে যন্ত্রণা আমার জন্য ইহকাল ও পরকালে অপেক্ষা করছে!
ইসরাইলি বাহিনীর একজন সদস্য হয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছি, নৃশংস ঘটনাবলী সংঘটিত করেছি, ভয়াবহ কর্মকাণ্ডে অংশ নিয়েছি; তার জন্যে নিশ্চয়ই আমার ঈশ্বর আমাকে কঠিন শাস্তি দিবেন।
এভাবেই প্রচন্ড মানুসিক কষ্টে দিন কাটছিল। আর একদিন আমি স্বপ্নে একটি ঐশী ইঙ্গিত পেলাম: সবকিছু পেছনে ফেলে নিজের পথে চলে যাও। ঘুম ভেঙে যাবায়ার পর আমি অস্থির হয়ে পড়লাম এবং বললাম- হে ঈশ্বর, আমাকে পথ দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ।
এল আলের বিমানটি ওয়ারশ বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গেই আমি নিরাপদ বোধ করলাম- ইসরাইলের সেই ভূমি থেকে অনেক দূরে, যে ভূমি এখন আমার কাছে আর কোনো অর্থ বহন করে না।
আমাদের শেখানো হয়েছিল, এই ভূমি ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এটি এমন এক বিরাট মিথ্যা, যা ইহুদি জনগণকে প্রতারিত করার জন্য ব্যবহার করা হয়েছে। এটি একটি দীর্ঘস্থায়ী ও অব্যাহত মিথ্যা- যার মাধ্যমে গত আশি বছর ধরে নিরস্ত্র ও অসহায় ফিলিস্তিনি জনগণকে তাদের নিজস্ব ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে। শুধু তা-ই নয়, আজও ঐ মানুষগুলোকে অকল্পনীয় দুর্ভোগ সহ্য করতে হচ্ছে।
ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের ওপর যে নিষ্ঠুরতা, জঘন্যতা ও নৃশংসতা চালায়, তা বর্ণনা করার মতো শব্দ কোথায়? পৃথিবীর কোনও বই বা ডিকশনারিতে সেই শব্দ খুজে পাওয়া যাবেনা।
নেতানিয়াহু একটা চরম মিথ্যাবাদী, সে যা বলে, তা বিশ্বাস করেনা। সে একজন ঘৃণ্য মিথ্যাবাদী- বিশেষ করে যখন সে আইডিএফ-কে ‘বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী’ বলে বর্ণনা করে। বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত!
সত্য হলো, এটি বিশ্বের সবচেয়ে অধঃপতিত, নিষ্ঠুর ও বর্বর সেনাবাহিনী। হ্যাঁ, বিশ্ববাসী, ইসরাইল গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে, বিপর্যয় নামিয়ে এনেছে, সেই বর্বরতার সাক্ষী হয়ে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না।
আমি গাজায় দায়িত্ব পালন করেছি। নিজের চোখে দেখেছি, কীভাবে একজন ট্যাংক কমান্ডার তার ট্যাংকের কামান নিয়ে যেন খেলায় মেতে উঠতেন! তাঁবুর ভেতরে গাদাগাদি করে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের দিকে গোলা ছুড়তেন।
কখনো আবার বেকারির সামনে কিংবা খাদ্য ও ত্রাণ বিতরণকারী যানবাহনের পাশে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর গোলাবর্ষণ করতেন! কি জঘন্যতা! অমানবিকতা!
আমি নিজের চোখে দেখেছি, কীভাবে বিমান থেকে জনবসতিপূর্ণ আবাসিক ভবনগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতো, আর ভবনগুলো ধসে পড়ে তার ভেতরে থাকা মানুষদের ধ্বংসস্তূপের নিচে চাপা দিত।
নিজের চোখে দেখেছি, দখলদার বাহিনীর স্নাইপাররা ত্রাণ পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা শিশু, প্রাপ্তবয়স্ক মানুষ ও নারীদের গুলি করে হত্যা করে যেন নিজেদের বিনোদন খুঁজে নিত। ফিলিস্তিনিদের হত্যা করা যেন এক উন্মাদনা!
আমি যেসব অপরাধের সাক্ষী হয়েছি, সেগুলো পৃথিবীর অন্য কোথাও ঘটতে পারে না। এগুলো কেবল ফিলিস্তিনের মাটিতেই ঘটে। পৃথিবী দেখেও দেখে না। ইসরাইলকে কেউ কিচ্ছু বলেনা। ইসরাইল সকল অপরাধের ঊর্ধ্বে। এটা কি করে সম্ভব! মাননতা কোথায়? ফিলিস্তিনে এসে মানবতা হারিয়ে গেছে!
আমি নিজের চোখে দেখেছি, একটি শিশু রক্তে ভেজা বাসি রুটির টুকরো আঁকড়ে ধরে তার মায়ের মৃতদেহের পাশে কাঁদছে। আর সৈন্যরা তাকে দেখে হাসছে- যেন কোনো হাস্যরসাত্মক ভিডিও দেখছে। কী জঘন্য বর্বরতা!
তারা দাবি করে, এই মানুষগুলো মানুষ নয়; তারা আমাদের সমান নয়, আমরা ইহুদিরা যেমন, তারা তেমন নয়। আমি সাহস সঞ্চয় করে সহকর্মীদের বলতাম, “ভাই, ওরা যদি একদল বানরও হতো, তাহলেও কি আমরা এভাবে তাদের হত্যা করতে পারতাম?” তারা জবাব দিত, “তুমি কাপুরুষ, তুমি দুর্বল- তুমি ইহুদি হওয়ার যোগ্য নও।”
আমি দেখেছি পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের জলপাইগাছ উপড়ে ফেলতে, নিজেদের জমিতে কাজ করা কৃষকদের ওপর হামলা করতে, গুলি চালাতে। আমি তাদের বাড়িঘর ধ্বংস করতে দেখেছি। বাড়ির মালিকদের তাৎক্ষণিকভাবে বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হতো, অথচ বাসিন্দারা ভেতরে থাকা অবস্থাতেই বাড়িগুলো গুঁড়িয়ে দেওয়া হতো।
আমি নিজ চোখে দেখেছি, একজন সৈন্য একজন ফিলিস্তিনিকে খুদে বার্তা পাঠিয়ে বলেছিল, “তুমি ছাদে উঠে যাও। নইলে তোমার পরিবারের সকল সদস্যরা ঘরের ভেতরে থাকা অবস্থাতেই আমরা বাড়িটি ধ্বংস করে দেব- আর এর জন্য দায়ী থাকবে তুমি।”
লোকটি যখন ছাদে উঠে একটি সাদা কাপড় নাড়াতে শুরু করল, তখন ঐ ইসরাইলি সৈন্যটি তাকে সেখানেই গুলি করে হত্যা করল। কেউ কি এসব বিশ্বাস করতে পারে? এমন দৃশ্য কতটা মর্মান্তিক তা ভাষায় প্রকাশ করা যায় না।
ইসরাইলিদের এই নিষ্ঠুরতার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি- আমরা ইহুদি হিসেবে যেভাবে বেড়ে উঠেছি, তা ছাড়া। আমাদের শেখানো হয়েছিল, আরবরা নোংরা, বর্বর এবং চরমপন্থী মুসলিম হত্যাকারী। আরও শেখানো হয়েছিল, আমরা যদি তাদের প্রতি সদয় হই, তাহলে তারা আমাদের সমুদ্রে নিক্ষেপ করবে।
একবার ভাবুন তো, আমাদের কী ধরনের মগজধোলাই করা হয়েছিল!
আমাদের শেখানো হয়েছিল, ফিলিস্তিনের ভূমি আমাদের-ইহুদিদের। তারা দাবি করেছিল, গোলান মালভূমি এবং সমগ্র লেভান্ত অঞ্চল সিয়োনের সন্তানদের। আমাদের শেখানো হয়েছিল, ‘বৃহত্তর ইসরাইল’ ইউফ্রেটিস নদী থেকে নীল নদ পর্যন্ত বিস্তৃত।
এই সমস্ত মিথ্যায় বিশ্বাস করার জন্য আমরা ইহুদিরা কতটা নিকৃষ্ট হতে পারি! আমরা যদি নিকৃষ্ট, নির্বোধ ও নৈতিকতাহীন না হতাম, তাহলে কখনোই এসব আদেশ পালন করতাম না। আমি আর এই নৃশংসতার সাক্ষী হয়ে থাকতে পারছি না।
প্রতিরাতে আমি কাঁদতাম। আমার সহযোদ্ধারা আমাকে উপহাস করে কাপুরুষ বলত। তারা জোর দিয়ে বলত, একজন ইহুদির মধ্যে আরবদের হত্যা করার এবং প্রতিশ্রুত ভূমি থেকে তাদের নির্মূল করার প্রবল আকাঙ্ক্ষা থাকা উচিৎ।
আমি এমন একটি দিনের জন্য প্রার্থনা করি, যেদিন আরবরা জেগে উঠে বুঝতে পারবে যে, ইসরায়েল একটি অলীক ধারণা- একটি মিথ্যা-যার একদিন অবসান ঘটবেই।
একটা কথা না বললেই নয়- আরব নেতারা যদি অপরাধী নেতানিয়াহু ও তার চক্রের সঙ্গে আঁতাত না করতেন, তাহলে আমরা কখনোই এত অপরাধ ও নৃশংসতা সংঘটিত করতে পারতাম না।
হে প্রভু, নিরপরাধ ফিলিস্তিনিদের সঙ্গে আমরা যা কিছু করেছি, তার জন্য আমাকে ক্ষমা করো। হে ঈশ্বর, আমরা যে নৃশংসতা চালিয়েছি, তার জন্য আমাকে ক্ষমা করো।
মুসলমানরা যেমন বলে, তুমিই ‘পরম ক্ষমাশীল, পরম দয়ালু’। তাই আমি নিশ্চিত, তুমি আমাকে ক্ষমা করবে। কারণ, পথ হারিয়ে ফেলার পর অবশেষে আমি আমার সঠিক পথ খুঁজে পেয়েছি।
হে ঈশ্বর, আমাকে সরল পথের সন্ধান দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ- সেই সত্য, ভালোবাসা ও শান্তির পথ, যা অপরাধী ইসরায়েল রাষ্ট্রের পথ থেকে সম্পূর্ণ আলাদা।’’
সূত্র: পোল্যান্ডের স্লোনেচনি স্টক, জাতিসংঘের মানবাধিকার দপ্তর, হিউম্যান রাইটস ওয়াচ, দ্য নিউ হিউম্যানিটারিয়ান, হিউম্যান রাইটস ওয়াচ এবং জাতিসংঘ

About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইসরাইলকে ভোট দিয়েছে ইসরাইলিরা, ব্যালটে কেন ছিল না গাজা
দূর থেকে দেখলে নির্বাচনের ফল বিস্ময়কর মনে হতে পারে। ২০২২ সালে নেতানিয়াহুর সরকারের মেয়াদের শুরুতে বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর প্রতিবাদে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ হয়। ২০১৯ সাল থেকে দুর্নীতির মামলায়ও বিচারের মুখোমুখি রয়েছেন নেতানিয়াহু।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে হামলার আগে সতর্কবার্তা উপেক্ষা করার অভিযোগও এখনো খতিয়ে দেখা হয়নি। ওই হামলার পর গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হয়। এ নিয়ে তদন্তের দাবিতে জনমত জোরালো হলেও সরকার এখনো এর জবাব দেয়নি।
এ ছাড়া গাজায় যুদ্ধের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইল ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে এ যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করে অঞ্চলটির বিভিন্ন দেশে একাধিক হামলা চালিয়েছে ইসরাইল। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানে চালানো হামলার প্রভাব এখনো বিশ্বজুড়ে জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি করছে।
এসবের পরও মঙ্গলবার প্রায় ২৩ লাখ ৮০ হাজার ইসরাইলি নেতানিয়াহুর জোটের পক্ষে ভোট দিয়েছেন। এ জোটের নেতৃত্বে রয়েছে তার দল লিকুদ। অন্যদিকে বিরোধী জোটের পক্ষে ভোট দিয়েছেন প্রায় ২২ লাখ ১০ হাজার মানুষ।
নির্বাচনে দুই জোটের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে গাজায় ইসরাইলের বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে আলোচনার তেমন সুযোগ ছিল না। গাজায় ইসরাইলি হামলায় ৭৪ হাজার ৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। উপত্যকার বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা ও ফিলিস্তিনিদের ওপর হামলা বেড়েছে। এসব ঘটনায় ইসরাইল সরকারের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সোমবার জাতিসংঘের একটি তদন্ত কমিশন জানিয়েছে, পশ্চিম তীরে ইসরাইল মানবতাবিরোধী অপরাধ করছে। এসব অপরাধের মধ্যে রয়েছে গণহত্যা, নির্যাতন ও ধর্ষণ।
নির্বাচনে গাজা কেন ইস্যু হলো না
বিশ্লেষকদের মতে, মঙ্গলবারের নির্বাচনে গাজা কিংবা পশ্চিম তীর ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেনি। এর প্রধান কারণ, এ দুটি বিষয়ে দুই জোটের অবস্থানের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই।
নির্বাচনে বরং গুরুত্ব পেয়েছে ইসরাইলের অভ্যন্তরীণ কয়েকটি বিষয়। এর মধ্যে ছিল আদালতের ক্ষমতা, অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের সদস্যদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে কি না এবং ২০২৩ সালের অক্টোবরে হামলার আগে সতর্কবার্তা উপেক্ষা করার অভিযোগে সরকারের ভূমিকা তদন্ত করা হবে কি না।
ইসরাইলের বিশিষ্ট সমাজবিজ্ঞানী ইয়েহুদা শেনহাভ-শাহরাবানির মতে, রাজনীতিকেরা যেভাবে এসব নীতির পক্ষে কথা বলেছেন, ভোটারদের কাছেও বিষয়গুলো প্রায় একইভাবে তুলে ধরা হয়েছে।
আলজাজিরাকে তিনি বলেন, ‘আমার মনে হয় না, সমস্যাটি শুধু মানুষের তথ্য না জানা বা আগ্রহের অভাব। অনেক ইসরাইলি জানেন, গাজা ধ্বংস হয়ে গেছে। যদিও তারা ওই ধ্বংসযজ্ঞের খুব বাছাই করা চিত্রই দেখতে পান। কিন্তু কোনো কিছু জানা আর তার নৈতিক ও রাজনৈতিক তাৎপর্য উপলব্ধি করা এক বিষয় নয়।’
গাজায় ফিলিস্তিনিদের ব্যাপক দুর্ভোগের খবর প্রকাশিত হলেও অনেক ইসরাইলির মধ্যে সহানুভূতির অভাব কেন, তার একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি।
শেনহাভ-শাহরাবানি বলেন, ‘সাধারণ মানুষ, যারা পরিবারকে ভালোবাসেন, বন্ধুদের যত্ন নেন এবং নিজেদের ভালো মানুষ বলে মনে করেন, তারাও এমন একটি রাজনৈতিক ব্যবস্থায় অংশ নিতে পারেন বা সেটিকে মেনে নিতে পারেন, যা অন্যদের জন্য বিপুল দুর্ভোগ তৈরি করে।’
তার মতে, এ ক্ষেত্রে ‘অস্বীকারের একটি শক্তিশালী প্রক্রিয়া’ কাজ করছে। তিনি বলেন, ‘এটি সব সময় তথ্য অস্বীকার করার বিষয় নয়, বরং তথ্যের অর্থ ও তাৎপর্য অস্বীকার করার বিষয়।’
নিরাপত্তাই ছিল ভোটের বড় বিষয়
তবে নেতানিয়াহুর সমর্থকদের ক্ষেত্রে বিষয়টি আরো ব্যক্তিগত বলে মনে করেন বিশ্লেষকেরা।
ইসরাইলবিষয়ক বিশ্লেষক অ্যারন ব্রেগম্যান বলেন, নেতানিয়াহুর সমর্থকদের কাছে লিকুদ একটি গোষ্ঠী, এমনকি একধরনের অনুসারীসমাজও। তাদের কাছে ‘প্রিয় নেতা’ সব সময় সঠিক। তার সমর্থকেরা প্রায় ১৯ বছর ধরে নেতানিয়াহুর ক্ষমতায় থাকা নিশ্চিত করেছেন। ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে দেশটির মোট অস্তিত্বের প্রায় এক-চতুর্থাংশ সময় তিনি ক্ষমতায় ছিলেন।
লন্ডনের কিংস কলেজের জ্যেষ্ঠ শিক্ষক ব্রেগম্যান বলেন, ‘তাদের কাছে আরবদের পর শত্রু হলো বামপন্থিরা। নেতানিয়াহুর যত ত্রুটিই থাকুক, তারা তাকেই ভোট দেবেন।’
এই ভোটারদের বড় অংশের কাছে নির্বাচনটি সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন ছিল না। বরং রাজনৈতিক বৈধতা নিয়ে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের দাবির মধ্যে একটি পক্ষ বেছে নেওয়ার বিষয় ছিল। ইসরাইলি শিক্ষাবিদ রোই জুরের ভাষায়, এটি ছিল ‘গণতন্ত্রের হৃদয় ও আত্মা’ এবং ইহুদি ও ইসরাইলি পরিচয়ের ভবিষ্যৎ নিয়ে লড়াই।
এস্যেক্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভোটার আচরণ বিশেষজ্ঞ জুর বলেন, ‘নেতানিয়াহুর সমর্থকদের ভোটকেন্দ্রে আসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই ধারণা বা বিশ্বাস যে বিকল্প জোটটি নিরাপত্তার প্রশ্নে দুর্বল হবে।’
তার মতে, নেতানিয়াহু সফলভাবে এমন একটি ভীতির প্রচার চালিয়েছেন, যার ফলে অনেক ভোটার মনে করছেন, বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা শুধু তারই রয়েছে। তিনি বলেন, নেতানিয়াহু এমন ধারণা তৈরি করতে পেরেছেন যে সাম্প্রতিক সময়ের সংকট এবং ৭ অক্টোবরের পরের যুদ্ধ পরিস্থিতিতে ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার মতো শক্তিশালী নেতা আর কেউ নেই।
শেনহাভ-শাহরাবানির মতে, নির্বাচনে যুদ্ধ ও দখলদারত্ব কোনো বিকল্প হিসেবে বিবেচিত হয়নি। বরং কয়েক দশক ধরে এসব বিষয়ই ইসরাইলিদের কাছে নিরাপত্তা, নাগরিকত্ব এবং গণতন্ত্রের অর্থ বোঝার দৃষ্টিভঙ্গি হয়ে উঠেছে।
তিনি বলেন, ‘এ কারণেই নেতানিয়াহুকে সরিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ হলেও তাতে গভীরতর সমস্যার সমাধান হবে না।’

About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আফ্রিকার উসমান দান ফোদিও ও বাংলার হাজী শরীয়তউল্লাহ:- ভিন্ন ভূখণ্ড, অভিন্ন বিপ্লবী চেতনা—ইতিহাসের এক সুর by বখতিয়ার কবীর আখন্দ
অষ্টাদশ শতকের শেষভাগ থেকে ঊনবিংশ শতকের প্রথমার্ধ—পৃথিবীর দুই প্রান্তে আবির্ভূত হলেন দুই মানুষ। পশ্চিম আফ্রিকায় উসমান দান ফোদিও (১৭৫৪–১৮১৭), আর বাংলার মাটিতে হাজী শরীয়তউল্লাহ (১৭৮১–১৮৪০)। তারা একই সময়ের মানুষ নন, একই ভূখণ্ডের সন্তানও নন; তাদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগের প্রমাণও নেই। তবু তাদের জীবন পাশাপাশি রাখলে মনে হয়, ইতিহাস যেন ভিন্ন দুই আকাশের নিচে একই প্রশ্ন উচ্চারণ করেছিল—ধর্ম কি কেবল ব্যক্তিগত বিশ্বাস, নাকি অন্যায়ের মুখোমুখি দাঁড়ানোরও এক নৈতিক শক্তি?
যখন শাসকের প্রাসাদ উঁচু হয়, অথচ সাধারণ মানুষের কণ্ঠ রুদ্ধ থাকে
পশ্চিম আফ্রিকার হাউসাল্যান্ডে তখন রাজ্যগুলোর শাসন, ক্ষমতার দ্বন্দ্ব, করের বোঝা এবং ধর্মীয়-সামাজিক অসন্তোষ মানুষের জীবনকে আলোড়িত করছিল। সেই বাস্তবতার ভেতর থেকে উঠে এলেন উসমান দান ফোদিও—একজন ধর্মীয় পণ্ডিত, শিক্ষক ও সংস্কারক। তিনি কেবল মানুষের সামনে ধর্মের কথা বলেননি; শাসকের আচরণকেও ধর্মীয় ন্যায়বিচারের মানদণ্ডে বিচার করেছিলেন। তার কণ্ঠ ধীরে ধীরে এমন মানুষের আশ্রয় হয়ে উঠল, যারা বিদ্যমান ব্যবস্থায় নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল।
এদিকে বাংলার আকাশেও জমছিল অন্য মেঘ। ১৭৯৩ সালের চিরস্থায়ী বন্দোবস্তের পর জমিদারি ব্যবস্থায় কৃষকের ওপর খাজনার চাপ, ঔপনিবেশিক শাসনের কর্তৃত্ব এবং গ্রামীণ সমাজের নানা সংকট ক্রমে গভীর হয়ে উঠছিল। এই বাস্তবতার মধ্যে হাজী শরীয়তউল্লাহর আবির্ভাব। দীর্ঘ ধর্মীয় শিক্ষালাভের পর তিনি বাংলার মানুষের কাছে ফিরে এলেন নতুন এক আহ্বান নিয়ে—ধর্মকে ফিরিয়ে আনতে হবে তার মৌলিক বিধানে, জীবনকে মুক্ত করতে হবে তার দৃষ্টিতে ধর্মবিরোধী আচার ও কুসংস্কার থেকে।
একজনের সামনে ছিল পশ্চিম আফ্রিকার রাজশক্তি ও ধর্মীয় কর্তৃত্বের প্রশ্ন; অন্যজনের সামনে ছিল বাংলার ধর্মীয় সংস্কারের পাশাপাশি জমিদারি ও ঔপনিবেশিক সমাজের কঠিন বাস্তবতা। একজনের কণ্ঠ উঠেছিল হাউসাল্যান্ডে, অন্যজনের কণ্ঠ বাংলার জনপদে—কিন্তু দুজনের ইতিহাসেই সাধারণ মানুষের জীবন ও মর্যাদার প্রশ্নটি হয়ে উঠেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তলোয়ার ওঠার আগে জেগে উঠেছিল চিন্তা
প্রতিটি বড় পরিবর্তনের আগে মানুষের মনে একটি প্রশ্ন জন্ম নেয়। যে প্রশ্ন একদিন চাপা স্বরে উচ্চারিত হয়, কালক্রমে সেটিই হয়ে উঠতে পারে জনসমাজের সম্মিলিত কণ্ঠ।
উসমান দান ফোদিওর আন্দোলনের গোড়ায় ছিল শিক্ষা, ধর্মীয় প্রচার ও শাসকদের নীতির সমালোচনা। আনুমানিক ১৭৭৪–১৭৭৫ সাল থেকে তিনি সক্রিয়ভাবে ধর্মীয় শিক্ষা ও প্রচার চালাতে থাকেন। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে শাসকদের আচরণের অসংগতি এবং সমাজের প্রচলিত কিছু রীতির সমালোচনা উঠে আসে। অনুসারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তার আন্দোলনও বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক তাৎপর্য অর্জন করে।
বাংলায় হাজী শরীয়তউল্লাহর হাতে গড়ে উঠল ফরায়েজী আন্দোলন। ‘ফরায়েজী’ শব্দটি এসেছে ‘ফরজ’ থেকে—যে কর্তব্য পালন করা অবশ্যকর্তব্য। তার আহ্বান ছিল, মুসলমানদের ধর্মীয় জীবনে ফরজ বিধানকে প্রাধান্য দিতে হবে এবং তার বিবেচনায় ইসলাম বহির্ভূত রীতিনীতি পরিহার করতে হবে। প্রায় ১৮১৮ সালে বাংলায় প্রত্যাবর্তনের পর তার সংস্কার প্রচেষ্টা পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
তাদের হাতে প্রথম অস্ত্র ছিল শিক্ষা, বক্তব্য ও সংগঠন। তারা মানুষের চিন্তাজগতে পরিবর্তন আনতে চেয়েছিলেন; কারণ মানুষ যখন নিজের অবস্থাকে নতুন করে বুঝতে শেখে, তখনই পুরোনো ব্যবস্থার ভিতরে প্রশ্নের জন্ম হয়। এখানেই দুই নেতার ইতিহাসের এক গভীর সাদৃশ্য—পরিবর্তন কেবল ক্ষমতার আসনে আঘাত করে আসে না; কখনো তা শুরু হয় মানুষের বিবেকের দরজায় কড়া নেড়ে।
যখন সংস্কারের ভাষা এসে দাঁড়ায় ক্ষমতার মুখোমুখি
কিন্তু ইতিহাসের পথ সব সময় শান্ত থাকে না। যখন কোনো আন্দোলন প্রচলিত কর্তৃত্বকে প্রশ্ন করে, তখন সেই প্রশ্নের উত্তর সব সময় যুক্তি দিয়ে আসে না; কখনো আসে সংঘাতের মধ্য দিয়ে।
১৮০৪ সালের ফেব্রুয়ারিতে উসমান দান ফোদিও তার অনুসারীদের নিয়ে গুদুতে হিজরত করেন। হাউসা শাসকদের সঙ্গে তার বিরোধ তখন নতুন পর্যায়ে প্রবেশ করে। পরবর্তী সময়ে তিনি সশস্ত্র জিহাদের নেতৃত্ব দেন। ১৮০৮ সালে গোবিরের রাজধানী আলকালাওয়া দখল তার আন্দোলনের সামরিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে।
বাংলায় হাজী শরীয়তউল্লাহর আন্দোলনও ধর্মীয় সংস্কারের গণ্ডি অতিক্রম করে সামাজিক-অর্থনৈতিক বিরোধের সঙ্গে যুক্ত হয়। জমিদারদের সঙ্গে ফরায়েজীদের সংঘাতের পেছনে ছিল ধর্মীয় আচার, কর্তৃত্ব এবং কৃষকদের ওপর আরোপিত বিভিন্ন আদায়ের প্রশ্ন। তার আন্দোলন সাধারণ মানুষের একাংশের মধ্যে নতুন সংগঠিত চেতনা সৃষ্টি করে।
তবে দুটি ইতিহাসকে এক করে দেখা ঠিক হবে না। উসমান দান ফোদিওর আন্দোলন সরাসরি সশস্ত্র সংগ্রাম ও নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠায় পৌঁছেছিল। অন্যদিকে, হাজী শরীয়তউল্লাহর জীবদ্দশায় ফরায়েজী আন্দোলনের প্রধান পরিচয় ছিল ধর্মীয় সংস্কার; পরবর্তী সময়ে তার ছেলে দুদু মিয়ার নেতৃত্বে কৃষকসংগঠন ও জমিদারবিরোধী প্রতিরোধ আরো সুস্পষ্ট রূপ লাভ করে।
ইতিহাসের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, ধর্মীয় সংস্কার যখন সমাজের ক্ষমতাকাঠামোকে স্পর্শ করে, তখন তার অভিঘাত উপাসনালয়ের সীমানা ছাড়িয়ে মানুষের ভূমি, জীবিকা, অধিকার ও মর্যাদার প্রশ্নেও পৌঁছে যেতে পারে।
আফ্রিকার মাটিতে রাষ্ট্র, বাংলার মাটিতে আন্দোলনের উত্তরাধিকার
উসমান দান ফোদিওর আন্দোলনের পরিণতি ছিল সুদূরপ্রসারী। তার নেতৃত্বে শুরু হওয়া সংগ্রাম থেকে গড়ে ওঠে সোকোতো খিলাফত, যা পরবর্তী সময়ে পশ্চিম আফ্রিকার বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। ১৮১৭ সালে তার মৃত্যু হলেও তার প্রতিষ্ঠিত ব্যবস্থার প্রভাব বহু দশক ধরে বিস্তৃত ছিল।
এই আন্দোলনের ইতিহাসে আরেকটি উজ্জ্বল নাম তার কন্যা নানা আসমাউ (১৭৯৩–১৮৬৪/৬৫)। তিনি ছিলেন পণ্ডিত, কবি ও শিক্ষিকা। নারীশিক্ষা ও জ্ঞানচর্চায় তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তার কাজ প্রমাণ করে, একটি সংস্কারমূলক ঐতিহ্যের উত্তরাধিকার কেবল রাজনৈতিক প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকে না; তা শিক্ষা, সাহিত্য ও সমাজের চিন্তাজগতেও প্রবাহিত হতে পারে।
বাংলায় হাজী শরীয়তউল্লাহ কোনো স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি। কিন্তু তার মৃত্যুর সঙ্গে ফরায়েজী আন্দোলনের ইতিহাস থেমে যায়নি। তার ছেলে দুদু মিয়া (১৮১৯–১৮৬২) আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন এবং কৃষকদের সংগঠিত করে জমিদারদের সঙ্গে সংঘাতে আরো সক্রিয় ভূমিকা পালন করেন।
একজনের উত্তরাধিকার পশ্চিম আফ্রিকায় একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার জন্ম দিয়েছিল; অন্যজনের উত্তরাধিকার বাংলায় ধর্মীয় সংস্কার থেকে কৃষক প্রতিরোধের বিস্তৃত ইতিহাসের অংশ হয়ে উঠেছিল। দুই জীবনের সাফল্য তাই একই মাপকাঠিতে মাপা যায় না। একজনের ইতিহাসে আছে রাষ্ট্র প্রতিষ্ঠার অধ্যায়, অন্যজনের ইতিহাসে আছে সমাজের গভীরে ছড়িয়ে পড়া এক সংস্কার আন্দোলনের বীজ।
ইতিহাসের আয়নায় দুই মানুষ
তাহলে, কী আমাদের উসমান দান ফোদিও ও হাজী শরীয়তউল্লাহকে পাশাপাশি দাঁড় করাতে শেখায়? তারা এক ছিলেন না। তাদের সময় এক ছিল না, সংগ্রামের ধরনও এক ছিল না। তাদের মধ্যে সরাসরি যোগাযোগের প্রমাণ নেই। কিন্তু তাদের জীবন আমাদের সামনে এমন কিছু প্রশ্ন রেখে যায়, যেগুলো কোনো একটি ভূখণ্ডের জন্য নির্দিষ্ট নয়।
যখন ধর্মীয় আদর্শ ও শাসকের আচরণের মধ্যে ব্যবধান তৈরি হয়, তখন কে সেই ব্যবধান নিয়ে প্রশ্ন তুলবে? যখন সাধারণ মানুষ প্রচলিত ব্যবস্থায় নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে সংকটে পড়ে, তখন কে তাদের সংগঠিত হতে সাহায্য করবে? আর যখন সংস্কারের আহ্বান সমাজের গভীরে পৌঁছে যায়, তখন তার পরিণতি কি কেবল বিশ্বাসের পরিবর্তনেই সীমাবদ্ধ থাকে, নাকি তা নতুন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতারও জন্ম দেয়? উসমান দান ফোদিও ও হাজী শরীয়তউল্লাহর জীবন আমাদের এসব প্রশ্নের সামনে দাঁড় করায়।
হাউসাল্যান্ডের প্রান্তর আর বাংলার নদীর চর—দুই ভূগোলের মধ্যে ছিল বিপুল দূরত্ব। কিন্তু ইতিহাসের পাতায় তাদের নাম পাশাপাশি রাখলে মনে হয়, মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষা কোনো একটি দেশের সীমানায় আবদ্ধ থাকে না। সময় বদলায়, শাসকের নাম বদলায়, সমাজের ভাষা বদলায়; তবু অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলার প্রয়োজন বারবার ফিরে আসে।
হয়তো ইতিহাসের সবচেয়ে গভীর পুনরাবৃত্তি কোনো ঘটনার হুবহু ফিরে আসা নয়; বরং ভিন্ন সময়ে, ভিন্ন ভূখণ্ডে মানুষের মর্যাদা ও ন্যায়বিচারের প্রশ্নের আবারও জেগে ওঠা। আর সেই কারণেই আফ্রিকার উসমান দান ফোদিও ও বাংলার হাজী শরীয়তউল্লাহকে পাশাপাশি পড়া শুধু অতীতের দুই ব্যক্তিত্বকে স্মরণ করা নয়—এ আমাদের বুঝতে শেখায়, ইতিহাসের দূরত্ব যতই হোক, মানুষের মুক্তির আকাঙ্ক্ষা কখনো কখনো একই সুরে কথা বলে।

About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শ্রেণিকক্ষে শিশুকে টব দিয়ে পিটিয়ে জখম, ভিডিওতে ধরা পড়ল মর্মান্তিক দৃশ্য
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের হরিয়ানার পঞ্চকুলার সংস্কৃতি মডেল স্কুলে গত ২৮ অক্টোবর এ ঘটনা ঘটে।
হামলার একটি ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষার্থী শিশুটিকে শ্রেণিকক্ষের ভেতরে টেনে নিয়ে যায়। এরপর দুবার তার মাথা ডেস্কে আঘাত করে। পরে মেঝেতে ফেলে লাথি মারার পাশাপাশি পাথর ও ফুলের টব দিয়ে বারবার আঘাত করে।
একপর্যায়ে শিশুটি জ্ঞান হারিয়ে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকে। এরপরও তাকে টেনে নিয়ে লাথি মারতে থাকে ওই শিক্ষার্থী।
ঘটনার প্রায় দেড় মিনিট পর শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যায় সে। পরে স্কুল থেকে মেয়েকে নিতে আসা তার অভিভাবকদের কাছে নিয়ে গিয়ে ওই শিক্ষার্থী বলে, ‘আপনার মেয়ে এখানে পড়ে আছে।’
পরে শিশুটিকে পঞ্চকুলার সেক্টর-৬-এর একটি সিভিল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় চণ্ডীগড়ের পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে (পিজিআই) পাঠানো হয়। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষার্থীর এত অল্প বয়সে এমন সহিংস আচরণের কারণ জানতে তার অভিভাবকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আহত শিশুটির চাচার অভিযোগ, স্কুলের শিক্ষকদের কাছে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ করার কথা বলেছিল শিশুটি। এ কারণেই তাকে মারধর করা হয়।
তিনি বলেন, ‘ছেলেটির আগেও আক্রমণাত্মক আচরণের অভিযোগ ছিল। কুকুরকে মারধর করার অভিযোগসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।’
ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসকে আহত শিশুটির বাবা রশিদ বলেন, তার মেয়ে পঞ্চকুলার সেক্টর-২০-এর একটি সরকারি স্কুলের কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
তিনি বলেন, ‘ছেলেটি আমার মেয়েকে নিয়ে গিয়ে এমন ভয়াবহ ঘটনা ঘটিয়েছে। সে আমার মেয়েকে অত্যন্ত নির্মমভাবে মারধর করেছে। এমন ঘটনা কোনোভাবেই হওয়া উচিত ছিল না।’
মেয়ের সুস্থতার জন্য সবার কাছে প্রার্থনার অনুরোধ জানিয়ে রশিদ বলেন, ‘আমি সবার কাছে অনুরোধ করছি, আপনারা নিজেদের সন্তানদের প্রতি একটু বেশি মনোযোগ দিন। আমার মেয়ে বর্তমানে আইসিইউতে রয়েছে। তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থতা দান করেন।’
এ ঘটনায় স্কুলে শিশুদের নিরাপত্তা এবং কর্তৃপক্ষের তদারকি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। আহত শিশুটির বাবার অভিযোগ, ঘটনার সময় সেখানে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না।
রশিদ আইএএনএসকে বলেন, ‘আমার মেয়ে স্কুলের গেটের কাছে দাঁড়িয়ে ছিল। এ সময় ভেতর থেকে একটি ছেলে এসে তাকে বলে, তার বাবা ওপরের তলায় ডাকছেন। এরপর ছেলেটি তাকে ওপরের তলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে গিয়ে আমার মেয়ে তাকে জিজ্ঞাসা করে, তার বাবা সেখানে না থাকলে তাকে ওই কক্ষে কেন আনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তার অবস্থা এতটাই সংকটাপন্ন ছিল যে, আরও কয়েক মিনিট দেরি হলে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হতে পারত।’
এদিকে ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করেছেন হরিয়ানার শিক্ষামন্ত্রী মহিপাল ধান্ডা। তিনি জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় কারও অবহেলা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘শিশুদের নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আট বছর বয়সী শিক্ষার্থীর মনস্তাত্ত্বিক মূল্যায়ন করছেন একজন বিশেষজ্ঞ। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর (প্রাথমিক তথ্য প্রতিবেদন) দায়ের করা হয়েছে।
পঞ্চকুলার উপপুলিশ কমিশনার অদিতি সিং বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত আট বছর বয়সী একজন নাবালক। কিশোর বিচার আইনের বিধান অনুযায়ী একজন বিশেষজ্ঞের মাধ্যমে তার মনস্তাত্ত্বিক মূল্যায়ন করা হচ্ছে। মূল্যায়নের ফলাফল এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘তদন্তে স্কুল কর্তৃপক্ষের অবহেলার বিষয়টিও উঠে এসেছে। এ কারণে কিশোর বিচার আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
সূত্র: এনডিটিভি
![]() |
| শিশুকে টব দিয়ে জখমের দৃশ্য। ছবি : সংগৃহীত |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে জোট গড়ার আহ্বান ইসরায়েলিদের
এই ৬৭টি আসনের মধ্যে ফিলিস্তিনি-ইসরায়েলিদের নেতৃত্বাধীন দলগুলোর ঐতিহাসিক ১৯টি আসনও রয়েছে। তবে ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট আগে এসব দলের সঙ্গে আলোচনা করতে কিংবা সরকার গঠনে তাদের সমর্থনের ওপর নির্ভর করতে অনাগ্রহ দেখিয়েছিলেন।
নির্বাচনের ফল অনুযায়ী, নেতানিয়াহু বা তার জোটের সঙ্গে সরকার গঠন না করার প্রতিশ্রুতি ধরে রাখতে হলে আইজেনকোটকে এসব দলের সমর্থন বিবেচনায় নিতে হবে। তেল আবিবের বিক্ষোভে অংশ নেওয়া মানুষেরা মনে করছেন, পরিবর্তনের পক্ষে দেওয়া ভোটের ফল কার্যকর করতে বিরোধী নেতাদের তাদের দাবি শুনতে হবে।
এদিকে নেতানিয়াহুর জোটের সমর্থকরাও পাল্টা বিক্ষোভ করেছেন। তাদের দাবি, যাদের সন্ত্রাসী বলে অভিহিত করা হচ্ছে, এমন দলগুলোর সঙ্গে মিলে ইসরায়েলে কোনো সরকার গঠন করা উচিত নয়।
ডানপন্থি মহলে ফিলিস্তিনি-ইসরায়েলিদের ঐতিহাসিক নির্বাচনী অংশগ্রহণকে নির্বাচনী সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে ৭ অক্টোবরের হামলার সঙ্গে তুলনা করার ঘটনাও দেখা গেছে।
নির্বাচনের পর সরকার গঠনের আলোচনা কোন দিকে এগোবে, তা অনেকটাই নির্ভর করছে ফিলিস্তিনি-ইসরায়েলি ভোট ও দলগুলোর অবস্থানের ওপর। আইজেনকোট সরকার গঠনের আলোচনা শুরুর জন্য পর্যাপ্ত সমর্থন পাবেন কি না, সেটিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র : আল জাজিরা
![]() |
| বিক্ষোভে প্ল্যাকার্ড ও নেতানিয়াহুর ব্যঙ্গ পাপেট হাতে সাধারণ ইসরায়েলিরা। ছবি: এএফপি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হট ফ্লাশ নিয়ে ৫টি ভুল ধারণা by ডা. তানজিনা হোসেন
ভুল ধারণা বা ভ্রান্তি
এসব সমস্যা আগেকার নারীদের হতো না, এটা ভুল ধারণা। মেনোপজ নারীর জীবনের এক স্বাভাবিক পরিবর্তন, আর এই সময় হরমোনের নিম্নমুখী মাত্রা হট ফ্লাশের জন্য দায়ী। এটা আগেও যেমন হতো, এখনো হয়। যদিও উপসর্গগুলো কারও বেলায় তীব্র, কারও বেলায় মৃদু হতে পারে, কিন্তু এই সমস্যা আগেকার দিনে ছিল না, এই ধারণা ভুল। আগে নারীরা মাসিক এবং এ–সংক্রান্ত যেকোনো বিষয় নিয়ে কথা বলতে জড়তা বোধ করতেন বলে তাঁদের সমস্যাগুলো জানা হতো না। বর্তমানে নারীরা নিজেদের শরীর নিয়ে সচেতন, বিভিন্ন উপসর্গে চিকিৎসকের শরণাপন্নও হন এবং মেনোপজাল সিনড্রোম ও হট ফ্লাশের আধুনিক চিকিৎসাও বিদ্যমান। তাই ধারণা করা হয়, এখন এগুলো বেশি হচ্ছে।
হট ফ্লাশ কেবল মেনোপজের পরপর হয়, এ ধারণাও ভুল। কারণ, মেনোপজের কয়েক বছর আগে থেকেই ইস্ট্রোজেনের মাত্রা কমতে শুরু করে। তাই একটা বয়সের পর মাসিক চলাকালেও হট ফ্লাশ হতে পারে। একে বলে পেরিমেনোপজাল সিম্পটম।
মেনোপজের পর প্রথম প্রথম হট ফ্লাশ হয়, পরে এমনিতেই সেরে যায়, এ ধারণাও ঠিক নয়। মেনোপজের ঠিক পরপর না হয়ে বেশ কয়েক বছর পরও শুরু হতে পারে উপসর্গ। আবার মেনোপজের আগে শুরু হয়ে ৫ থেকে ৭ বা ৮ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে উপসর্গগুলো। গবেষণা বলছে, মেনোপজের পর, এমনকি ১৫ বছর পর্যন্ত হট ফ্লাশের উপসর্গ দেখা দিতে পারে।
কিছু প্রাকৃতিক দাওয়াই দিয়ে হট ফ্লাশ কমানো সম্ভব—সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম প্রাকৃতিক ও হারবাল দাওয়াইয়ের প্রচারণা চলে হট ফ্লাশ কমানোর দাওয়াই হিসেবে। কালিজিরা, ফ্ল্যাক্সসিড, সয়া, ইভনিং প্রিমরোজ ওয়েল, জিনসেং, এলাচি, অশ্বগন্ধাসহ আরও নানা কিছু বিক্রি হয় হট ফ্লাশের চিকিৎসা হিসেবে। এসব প্রাকৃতিক চিকিৎসায় হট ফ্লাশ কমে, এমন কোনো প্রমাণ গবেষণায় পাওয়া যায়নি। তবে স্বাস্থ্যকর জীবনধারা, নিয়মিত শরীরচর্চা বা যোগব্যায়াম, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, চা–কফি এড়িয়ে চলার মতো দৈনন্দিন চর্চায় উপকার মেলে।
হট ফ্লাশের চিকিৎসার দরকার নেই, এমনিতেই সেরে যাবে—এটিও ভুল ধারণা। কারণ, হট ফ্লাশের যথাযথ বিজ্ঞানভিত্তিক চিকিৎসা রয়েছে। হট ফ্লাশের উপসর্গ একজন নারীর ব্যক্তিগত ও কর্মজীবনকে দুঃসহ করে তোলে। এ ছাড়া হট ফ্লাশের উপসর্গের সঙ্গে হৃদ্রোগের ঝুঁকি, হাড়ক্ষয়ের ঝুঁকি বা কগনিটিভ ইমপেয়ারমেন্টের সম্পর্ক রয়েছে। হট ফ্লাশ হলে সঠিক চিকিৎসার জন্য একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
* ডা. তানজিনা হোসেন, অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ
![]() |
| প্রতীকী ছবি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইয়েমেনে নতুন করে সংঘাত, বাস্তুচ্যুত ২ লাখ ৯০ হাজার
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার-সমর্থিত বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ ক্রমেই তীব্র হচ্ছে। বিশেষ করে তাইজ প্রদেশ ও উপকূলীয় এলাকায় লড়াই বেড়েছে। এতে প্রাণহানির পাশাপাশি খাদ্য, জ্বালানি ও চিকিৎসাসেবার সংকটও বাড়ছে। ইয়েমেনে থাকা ৬৫ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর পরিস্থিতিও দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।
সংস্থাটির তথ্য অনুযায়ী, বাস্তুচ্যুত মানুষের মধ্যে প্রায় ২ লাখ ৪৯ হাজার জনের কাছে খাদ্য, স্বাস্থ্যবিধি সামগ্রী ও জরুরি নগদ সহায়তা পৌঁছেছে। অন্তঃসত্ত্বা নারীদের সহায়তায় বিভিন্ন আশ্রয়শিবিরে মোবাইল মেডিকেল টিম ও ধাত্রী পাঠিয়েছে জাতিসংঘ।
এদিকে ইয়েমেনের সংঘাত সৌদি আরবের সীমান্তেও ছড়িয়ে পড়েছে। শনিবার (৩১ অক্টোবর) রিয়াদ অঞ্চলের আকাশে একটি ‘শত্রুভাবাপন্ন’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
এর আগের দিন মক্কা, মদিনা ও রিয়াদের কাছে ড্রোন এবং সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায় দেশটি। তবে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি ভূখণ্ডে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেনেও হামলা বেড়েছে। শুক্রবার হুতিরা প্রেসিডেন্ট প্রাসাদ ও এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে অন্তত তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে জানিয়েছে সরকার।
জাতিসংঘের হিসাবে, আগস্ট থেকে ইয়েমেনে ২৭০ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, যাদের মধ্যে ৬৮ জন নিহত। নিহতদের অর্ধেকই শিশু। সংঘর্ষে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২০ লাখ মানুষের কাছে খাদ্য, ওষুধ, জ্বালানি ও পানি পৌঁছানো বাধাগ্রস্ত হচ্ছে। সূত্র: আল জাজিরা
![]() |
| ইয়েমেনের এডেনে বাস্তুচ্যুতদের চিকিৎসাসেবা দিচ্ছে মেডিসিনস সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ)। ছবি: এপি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2677)
-
▼
November
(263)
-
▼
Nov 01
(15)
- ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট,...
- বেসামরিক জাহাজে হামলা, কৃষ্ণসাগরে উত্তেজনা বৃদ্ধির...
- ‘গাজার শিশুরাও আমাদের সন্তান’— লন্ডনে কনসার্টে মার...
- গাজায় নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলেই হামলা চালাল ইসর...
- মস্কোতে বড় ধরনের হামলার আশঙ্কায় মার্কিন দূতাবাসের ...
- ইরানের পর ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উত্...
- জাতিসংঘের কর্মী নাকি মার্কিন গুপ্তচর, হুতি হেফাজতে...
- স্পটিফাই কীভাবে শ্রোতার ‘লিসেনিং এজ’ ঠিক করে, বিষয়...
- আরবরা শত্রু ও ফিলিস্তিনের ভূমি ইহুদিদের- প্রশিক্ষণ...
- ইসরাইলকে ভোট দিয়েছে ইসরাইলিরা, ব্যালটে কেন ছিল না ...
- আফ্রিকার উসমান দান ফোদিও ও বাংলার হাজী শরীয়তউল্লা...
- শ্রেণিকক্ষে শিশুকে টব দিয়ে পিটিয়ে জখম, ভিডিওতে ধরা...
- নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে জো...
- হট ফ্লাশ নিয়ে ৫টি ভুল ধারণা by ডা. তানজিনা হোসেন
- ইয়েমেনে নতুন করে সংঘাত, বাস্তুচ্যুত ২ লাখ ৯০ হাজার
-
▼
Nov 01
(15)
-
▼
November
(263)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...








