Tuesday, May 21, 2013
চর বিতাড়িত
পুলিশ নিহত
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত বাজাউর জেলায় বন্দুকধারীদের গুলিতে পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তায় থাকা পুলিশের একজন সদস্য নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সুহাইল আহমেদ খান বার্তা সংস্থা এএফপিকে জানান, স্থানীয় পোলিও টিকা সরবরাহ কেন্দ্রে যাওয়ার পথে টিকাদান কর্মীদের একটি দলকে লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি ছোড়ে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশের রাজধানী পুল-ই-কুমরির প্রাদেশিক ভবনের বাইরে গতকাল সোমবার একটি আত্মঘাতী বোমা হামলায় এক জ্যেষ্ঠ রজনীতিবিদ ও পুলিশের সাত সদস্যসহ ১৪ জন নিহত ও নয়জন আহত হয়েছেন। হামলাকারীর শরীরে ছিল পুলিশের পোশাক।
পুলিশ মালামাল কেড়ে নেওয়ার পর সৌদি আরবে রাস্তার পাশের এক সবজি ও ফল বিক্রেতা নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। পরদিন হাসপাতালে মারা যান তিনি। রিয়াদে গত বুধবার এ ঘটনা ঘটে। গতকাল দেশটির একজন মানবাধিকারকর্মী এ তথ্য জানিয়ে বলেন, অনুমতি ছাড়াই রাস্তার পাশে ফল ও সবজি বিক্রি করায় পুলিশ মুসা আহমেদ আল-হারিসি নামের ওই বিক্রেতার মালামাল বাজেয়াপ্ত করে। এর প্রতিবাদে বুধবার সন্ধ্যায় পেট্রল ঢেলে নিজের গায়ে অগুন ধরিয়ে দেন মুসা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চায় ভেনেজুয়েলা
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ওসাকার মেয়রের বক্তব্য প্রত্যাখ্যান জাপানিদের
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঐতিহাসিক সফরে ওয়াশিংটনে মিয়ানমারের প্রেসিডেন্ট
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ওকলাহোমায় টর্নেডো, নিহত ১

দুবাইয়ে নজিরবিহীন শ্রমিক ধর্মঘট চলছে

ইরাকে সিরিজ গাড়িবোমা হামলায় নিহত ৫৪

ছত্তিশগড়ে তিন শিশুসহ আট গ্রামবাসীরমৃত্যু

করাচির স্থগিত আসনে ইমরানের দলের জয়

নওয়াজকে নিয়ে ভয়ে আফগানিস্তান!

পশ্চিমবঙ্গে বিজেপির দায়িত্বে বরুণ গান্ধী

সীমান্ত বিরোধ মিটিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা চায় দিল্লি-বেইজিং
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘সরকার ক্রমাগত নিয়ন্ত্রণমূলক হয়ে উঠছে’
কিন্তু সরকারের একেকজন মুখপাত্র একেক ধরনের বক্তব্য দিচ্ছেন, যা জনমনে বিভ্রান্তি ও অনিরাপত্তা বোধের জন্ম দিচ্ছে। সাংবিধানিক অধিকার লঙ্ঘনের এ ধরনের ঘোষণা সরকারের ভেতরে অস্থিরতা এবং আত্মবিশ্বাসের অভাব বলেই মনে হয়।গতকাল রাজধানীর শাহবাগে ‘প্রতিবাদের অধিকার দাবিতে জনতা’র ব্যানারে মানববন্ধন ও সমাবেশ হয়। মানববন্ধন শেষে বক্তারা অভিযোগ করেন, সভা-সমাবেশ নিষিদ্ধ করার মাধ্যমে সরকার ক্রমাগত নিয়ন্ত্রণমূলক হয়ে উঠছে। ইউটিউব নিষিদ্ধ, ব্লগে লেখার ওপর নিয়ন্ত্রণ আরোপের পর এবার রাজপথে মত প্রকাশের স্বাধীনতাও কেড়ে নিচ্ছে সরকার। এ ধরনের নিয়ন্ত্রণমূলক আচরণের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে।
সমাবেশে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা নিউটন, ব্লগার পারভেজ আলম, মাহবুব রশিদ ও বাকি বিল্লাহ।সমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চা ও বাসদ বিকেলে তোপখানা রোড থেকে মিছিল নিয়ে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। সেখানে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ ও সংবাদ ব্রিফিং করে তারা। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাম মোর্চার সমন্বয়ক ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মোশরেফা মিশু। নিষেধাজ্ঞা সত্ত্বেও বাম মোর্চার ২২ মে মিরপুরে শ্রমিক গণসমাবেশ এবং ২৮ মে সচিবালয় ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিনা শুল্কে পণ্য এনে খোলাবাজারে বিক্রি by কামরুল হাসান
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সরকারি ভবনগুলোও অনুমোদনহীন! by অরূপ দত্ত
আইনে যা আছে:
ইমারত নির্মাণ আইনের ৩.(১) ধারায় বলা আছে, ‘অন্য আইনে যা-ই থাকুক না কেন, রাজউকের অথরাইজড কর্মকর্তার পূর্বানুমোদন ছাড়া কোনো ভবন নির্মাণ, পুনর্নির্মাণ, সংযোজন বা পরিবর্তন করা যাবে না।’সে অনুসারে রাজউক এলাকায় যেকোনো স্থাপনার কাঠামোগত ভালো-মন্দ দেখার কর্তৃপক্ষ হচ্ছেন রাজউকের চেয়ারম্যান। তাঁর পক্ষে রাজউকের অথরাইজড কর্মকর্তারা এই দায়িত্ব পালন করতে পারেন। ১৯৮৭ সালের আগ পর্যন্ত সরকারি সংস্থাগুলো নিজ উদ্যোগে ভবন নির্মাণ করতে পারত। ওই সময় সাবেক ডিআইটি এসব ভবন পরীক্ষা করতে পারত। তবে নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার জন্য সেনানিবাস এলাকায় এসব স্থাপনার অনুমোদন দিতে পারে ক্যান্টনমেন্ট বোর্ড।
সংশ্লিষ্ট সূত্রমতে, ইমারত আইনের এই ধারার বাইরে আরেকটি বিধান রয়েছে। তা হচ্ছে, গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে আবেদন করে নিজ উদ্যোগে স্থাপনা তৈরির অধিকার অর্জন। পূর্ত মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমোদন নিয়ে ভবন তৈরির ‘অথরাইজড’ সংস্থা হওয়া যায়। এ ক্ষেত্রে স্থাপনার নকশা তৈরির আবেদন করলে মন্ত্রণালয় যদি যথাযথ মনে করে, তাহলে ইমারত নির্মাণ আইনের আওতায় গেজেট তৈরি করে আবেদনকারী সংস্থাকে ‘অথরাইজড সংস্থা’র মর্যাদা দিতে পারে। ২০০৮ সালে এই স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতিকে সেই ক্ষমতা দেওয়া হয়।
নগর ভবনও অনুমোদনহীন: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, যেহেতু রাজউকের অনুমোদন নেওয়া হয়নি, তাই ঢাকা সিটি করপোরেশনের নগর ভবনও অবৈধ। এটা অবশ্যই একটি খারাপ দৃষ্টান্ত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ২০০৯ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে সিটি করপোরেশনের নিজস্ব ইমারত নির্মাণের অনুমোদনের ক্ষমতা প্রধান প্রকৌশলীকে দেওয়া হয়। কিন্তু নগর ভবনসহ ডিসিসির অনেক ভবনই এই ক্ষমতা পাওয়ার আগে তৈরি হয়েছে, এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে প্রধান প্রকৌশলী বলেন, রাজউকের বাধ্যবাধকতাগুলো ডিসিসি সব সময়ই পালন করে।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯২ সালে নির্মিত নগর ভবন শুধু নয়, ঢাকা সিটি করপোরেশনের কোনো ভবনেরই নকশা রাজউক অনুমোদিত নয়। নিজস্ব প্রকৌশলীদের সহায়তায় বেসরকারি স্থপতিদের মাধ্যমে নকশা তৈরি করে করপোরেশন এসব ভবন নির্মাণ করে। প্রতি ওয়ার্ডে একটি করে ‘কমিউনিটি সেন্টার’ তৈরির পরিকল্পনা বাস্তবায়িত করতে গিয়ে গত ২৫ বছরে ৩৯টির মতো ভবন তৈরি হয়। এগুলো ছাড়াও সুন্দরবন স্কয়ার মার্কেট, ফুলবাড়িয়া সুপার মার্কেট-২, বঙ্গবন্ধু পাতাল সড়ক সুপার মার্কেট, নবাববাড়ি সুপার মার্কেট, মোহাম্মদপুর শহীদ পার্ক মার্কেটসহ আরও অনেক স্থাপনার অনুমোদন নেওয়া হয়নি। উত্তরা ৬ নম্বর সেক্টরে সিটি করপোরেশনের বহুতল কাঁচাবাজার তৈরি হয়েছে রাজউকের অনুমোদন ছাড়া।
গণপূর্ত অধিদপ্তরও নিজস্ব ভবন তৈরিতে নিয়ম অনুযায়ী অতীতে কখনো রাজউকের অনুমোদন নেয়নি। ২০০৭ সালে বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়ক তৈরির কাজ শুরুর পর গণপূর্ত অধিদপ্তরের নির্মাণাধীন সাতটি বহুতল ভবনের জন্য রাস্তাটি আরও চওড়া করা যায়নি। এখানে ১০০ ফুট রাস্তা করতে হয় বিভাজন লাইন, ফুটপাতসহ ৬০ ফুট। ওই সময়ে গণপূর্ত অধিদপ্তর রাজউকের কোনো অনুমোদন ছাড়াই ভবনগুলো তৈরি হয়।
বাংলাদেশ রেলওয়ে কমলাপুর ও আবদুল গনি রোডে নতুন যে ভবনগুলো তৈরি করেছে, সেগুলোর জন্য রাজউকের অনুমোদন নেওয়া হয়নি। নিকেতনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্মাণাধীন পুলিশ কমপ্লেক্সও হচ্ছে নিজস্ব অনুমোদনে। ঢাকা ওয়াসা সায়েদাবাদ ট্রিটমেন্ট প্লান্ট ও সেখানকার অন্য স্থাপনাগুলোর অনুমোদনের জন্য রাজউকের শরণাপন্ন হয়নি। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) বিদ্যুৎ ভবনও অনুমোদনহীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, জিয়া হল, একুশে হল, বেগম সুফিয়া কামাল হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন ইত্যাদি নির্মিত হয় ১৯৮৭ সালের পর। এগুলো রাজউক অনুমোদিত নয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো ভবন নির্মাণে অতীতে কখনো রাজউকের অনুমোদন নেওয়া হয়নি। রাজউকও কখনো আপত্তি জানায়নি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন একাডেমিক ভবন তৈরিতেও রাজউকের কোনো ভূমিকা নেই। এ ক্ষেত্রে যুক্তি হচ্ছে, বুয়েটের প্রকৌশলী ও স্থপতিরা রাজউকের অথরাইজড কর্মকর্তাদের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ। এমনকি রাজউকের অধীন এলাকায় কোনো ভবন ঝুঁকিপূর্ণ হলে তা পরীক্ষা করার জন্য বুয়েটের বিশেষজ্ঞদেরই সহায়তা নিতে হয়। তবে বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম বলেন, এখন বুয়েটের ভবন নির্মাণে রাজউকের অনুমোদন নেওয়া হয়।
ঢাকা সিটি করপোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন। মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান রাজউকের অনুমোদন নেওয়া প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বিভিন্ন সময়ে ঢাকা সিটি করপোরেশনের মেয়ররা মনে করেছেন, ভবন নির্মাণের বিষয়ে তাঁদের প্রধান প্রকৌশলীই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। সেদিক থেকে করপোরেশন নিজস্ব নকশায় ভবন নির্মাণ করতে গিয়ে অন্য সংস্থার অনুমোদনের প্রয়োজন বোধ করে না। পৃথিবীর সব দেশেই পৌর করপোরেশন ভবন নির্মাণের দায়িত্ব পালন করে।
গৃহায়ণ ও গণপূর্তসচিব খন্দকার শওকত হোসেন বলেন, শুধু রাজউক নয়, চট্টগ্রাম, খুলনাসহ পূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন কর্তৃপক্ষের এলাকায় অন্য কোনো সংস্থা যাতে নিজ উদ্যোগে ভবন বা স্থাপনা তৈরি করতে না পারে, সে জন্য মন্ত্রিসভায় নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর পূর্ণাঙ্গ প্রস্তাব ভবিষ্যতে মন্ত্রিসভায় পেশ করে অনুমোদন নেওয়া হবে। তাহলে ইমারত নির্মাণ আইনের এই বিষয়টিও রক্ষা পেতে পারে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দায় এড়াচ্ছেন রানা, জিজ্ঞাসাবাদ চলছে
কর্মকর্তারা বলছেন, রানা ওই এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। পাশাপাশি ফেনসিডিলের ব্যবসাও করতেন। তাঁর কাছ থেকে দুটি অস্ত্র পাওয়া গেছে। এসব অস্ত্রের একটির কাগজ দেখাতে পারলেও অন্যটির কোনো কাগজ নেই।
পুলিশ কর্মকর্তারা বলছেন, পোশাক কারখানার মালিকেরা জিজ্ঞাসাবাদে নিজেদের ভুল স্বীকার করলেও ধসের ঘটনার দায়দায়িত্ব নেননি। কারখানা-মালিকেরা স্বীকার করেছেন, তাঁরা রানা প্লাজায় ফ্লোর ভাড়া নেওয়ার আগে ভালোভাবে ভবনের তথ্য যাচাই করেননি। ভবনের উপকরণ সম্পর্কেও তাঁদের বিশেষ ধারণা ছিল না। গত ২৪ এপ্রিল শ্রমিকদের জোর করে ভবনে ঢোকানোর অভিযোগও তাঁরা স্বীকার করেননি। তাঁরা বলেছেন, রাজ্জাক নামের এক ব্যক্তিকে পৌরসভার প্রধান প্রকৌশলী হিসেবে উপস্থাপন করেন রানা। ওই রাজ্জাক ভবনটিকে ত্রুটিমুক্ত ঘোষণা করলে মালিকেরা আশ্বস্ত হন। এ ছাড়া ধসের আগের দিন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভবনটি পরিদর্শন করেন এবং ‘সে রকম কিছু হয়নি’ বলে মন্তব্য করেন তিনি। এরপর মালিকেরা আশ্বস্ত হয়ে ২৪ এপ্রিল সকালে শ্রমিকদের ডেকে এনে ভেতরে ঢোকান। মালিকদের দাবি, রানার প্রতারণাই শ্রমিকদের মৃত্যুর জন্য দায়ী। মালিকেরা বলেছেন, ফাটলের কারণে যাতে ভবনের কোনো ক্ষতি না হয়, সে জন্য ধসের আগের দিন বিকেলে কারখানাগুলোতে মিলাদ পড়ানো হয়।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, রানাকে জিজ্ঞাসাবাদ চলছে। কারখানা মালিকেরা রানার ওপর দোষ চাপিয়েছেন। আর রানা বলেছেন, কারখানা মালিকেরা বিভিন্ন তলায় জেনারেটর বসিয়েছিলেন। ফ্লোরগুলোতে অতিরিক্ত সংখ্যক যন্ত্রপাতি ও মালামাল রাখা হয়েছিল। যে কারণে ভবনটি ধসে যায়।
মাসুদ বলেন, ১৪ মে রানার বাবা আবদুল খালেককে ১৩ দিনের রিমান্ড শেষে আদালতে পাঠালে আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ১৩ দিনের রিমান্ড শেষে পরদিন রানাকেও আদালতে হাজির করে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তিনটি মামলায় আরও ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সর্বশেষ গতকাল ইমারত নির্মাণ আইনের মামলায় আবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর রিমান্ডের আবেদন করেন। মাসুদ হোসেন জানান, পুলিশ অনেক তথ্য ও দলিলপত্র পেয়েছে। এগুলো যাচাই চলছে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ডিসিসির নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীরাদ্বিধাদ্বন্দ্বে by আনোয়ার হোসেন
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ গতকাল সাংবাদিকদের বলেছেন, রমজান মাসের আগে নির্বাচন করতে হলে দু-চার দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। বিষয়টি মাথায় রেখেই আগামীকাল (আজ মঙ্গলবার) কমিশনের বৈঠক হবে।
তবে রমজানের আগে ডিসিসি নির্বাচন করার পক্ষে নন কমিশনার আবদুল মোবারক। তিনি প্রথম আলোকে বলেন, রমজানের পরে নির্বাচন হলে ঢাকা দক্ষিণ সিটির ৫৭ নম্বর ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করে নির্বাচন করার সুযোগ থাকবে। আগে করা হলে মামলা-মোকদ্দমা হয়ে যেতে পারে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় সুলতানগঞ্জ ইউনিয়নকে দক্ষিণ সিটির ৫৭ নম্বর ওয়ার্ড হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন পর্যন্ত এই ওয়ার্ডের সীমানা বিন্যাস করা হয়নি। এ বিষয়ে গত সপ্তাহের স্থানীয় সরকার মন্ত্রণালয় কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে, ৫৭ নম্বর ওয়ার্ড এখনো দক্ষিণ সিটির আওতাভুক্ত হয়নি। তাই এই ওয়ার্ডকে বাদ রেখে নির্বাচন করা যেতে পারে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, গতকাল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। ভোটকেন্দ্রের তালিকা ও ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেলও চূড়ান্ত হয়েছে।
আইনি ও পরিস্থিতিগত অবস্থার বাইরে এই নির্বাচনের রাজনৈতিক রসায়নও গুরুত্বপূর্ণ। বিএনপির নেতারা মনে করছেন, বিরোধী দল যাতে নির্বাচনকালীন সরকারের ইস্যুতে বড় আন্দোলন গড়ে তুলতে না পারে, সে জন্যই ডিসিসির নির্বাচন দিতে চাইছে সরকার। তবে নির্বাচনকালীন সরকারের ইস্যু বাদ দিয়ে মানুষ ডিসিসি নির্বাচন নিয়ে মেতে থাকবে—এমনটা মনে করছে না বিএনপি। এর পরও তফসিল ঘোষণা হয়ে গেলে বিএনপি একেবারে ছেড়ে দেবে না, একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আর আওয়ামী লীগের একাধিক নীতিনির্ধারক জানিয়েছেন, বিএনপি নির্বাচনে এলে আওয়ামী লীগ জোটগতভাবে কিংবা দলীয়ভাবে মেয়র পদে একক প্রার্থী দেওয়ার উদ্যোগ নেবে। আর বিএনপি নির্বাচনে না এলে কাউকে সমর্থন না দিয়ে প্রার্থিতা উন্মুক্ত রাখা হবে। তবে সরকার বিভিন্ন সংস্থা দিয়ে দলের অবস্থা জরিপ করাচ্ছে।
গত বছর স্থগিত হওয়া নির্বাচনে ডিসিসি উত্তরের জন্য মনোনয়নপত্র কেনা মাহমুদুর রহমান মান্না বলেন, চার বছর নির্বাচন হয়নি। সরকারের শেষ সময়ে এসে সংঘাত, আন্দোলন ও জাতীয় নির্বাচন নিয়ে জটিলতার মুখে ডিসিসি নির্বাচন করার অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, সেটা খোলাসা হওয়া দরকার। সরকারেরই দায়িত্ব এটা খোলাসা করা। কিন্তু তারা তা না করে এর মধ্যে ঢাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর জন্য ২৫ মে মিরপুরে একটি মতবিনিময় সভা করার কথা থাকলেও তিনি সংশয়ে আছেন করতে পারবেন কি না। তিনি বলেন, ‘সবকিছু খোলাসা হলে এবং সুষ্ঠু নির্বাচন হলে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে আমি নির্বাচন করব।’
মেয়র পদে নির্বাচনে ইচ্ছুক সরকারি দলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচন করতে চাইলে সরকার ক্ষমতায় এসেই করত। এখন অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের জনপ্রিয়তার পড়তির সময় নির্বাচন দেওয়ার উদ্দেশ্য নিয়ে তাই প্রশ্ন উঠছে।
উত্তরে কারা প্রার্থী
স্থগিত হওয়া নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র যেসব নেতা দৌড়ঝাঁপ শুরু করেছিলেন, এখনো পর্যন্ত আলোচনায় তাঁরাই আছেন। নতুন করে কারও নাম শোনা যাচ্ছে না। দুই দলের সম্ভাব্য প্রার্থীরাই মনে করছেন, স্থানীয় সরকারের নির্বাচন অরাজনৈতিক হলেও তফসিল ঘোষণা হলে দল একজনকে সমর্থন দেবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী ঢাকা উত্তরে মেয়র পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলেন গত বছর। এবারও সরকারি দলের পক্ষে ডিসিসি উত্তরে তিনি জোরালো প্রার্থী। সেখানে ১৪ দলের শরিক জাসদের শিরিন আখতারও প্রার্থী হতে চেয়েছিলেন স্থগিত নির্বাচনে।
স্থগিত নির্বাচনে উত্তরে বিএনপির প্রার্থী হিসেবে নাম এসেছিল ব্যবসায়ী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর। তবে সিটি করপোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ায় তিনি প্রার্থী হতে খুব বেশি আগ্রহী ছিলেন না। তবে দলের প্রধান চাইলে তিনি প্রার্থী হতে রাজি ছিলেন বলে তখন শোনা যাচ্ছিল। এখনো সেই অবস্থানেই আছেন তিনি। মিন্টু প্রার্থী না হলে কে প্রার্থী হবেন, তা নিয়ে নানা প্রচার আছে। আপাতত তিনজনের নাম আছে এই আলোচনায়।
দক্ষিণ সিটি করপোরেশন
মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থীর আগ্রহ রয়েছে। স্থগিত হওয়া নির্বাচনে আওয়ামী লীগের সাবেক মেয়র মো. হানিফের ছেলে সাইদ খোকন ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মনোনয়নপত্র কিনেছিলেন। বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক আসাদুজ্জামানও তখন মনোনয়নপত্র কিনেছিলেন বলে জানা গেছে। এবারও তাঁর আগ্রহ আছে। নির্বাচনে আগ্রহ আছে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আবদুস সালামেরও।স্থগিত হওয়া নির্বাচনে ডিসিসি দক্ষিণে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ এবং নির্দলীয় হিসেবে তুহিন মালিক তৎপর ছিলেন।
কে কী বলেন
জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘আগে তফসিল হোক, তারপর এ বিষয়ে কথা বলা যাবে।’ নির্বাচন করার বিষয়ে তিনি বলেন, ‘আমি সব সময়ই প্রস্তুত। নির্বাচন হলে প্রার্থী হব।’জাসদের নেত্রী শিরিন আখতার প্রথম আলোকে বলেন, ‘আমি নির্বাচনের জন্য সব সময়ই প্রস্তুত। কিন্তু সরকার তো এক মাসের জন্য সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। সে ক্ষেত্রে রোজার আগে নির্বাচন কীভাবে হবে? পরে হলে কখন হবে, এটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।’
বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বলেন, ‘আমি তো প্রথম থেকেই কাজ করছি। এর আগে দল আমাকে অনানুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছিল। এবার নির্বাচন হলে দলের সমর্থন নিয়ে নির্বাচন করব।’
দক্ষিণের প্রার্থী হতে আগ্রহী ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম বলেন, বিএনপির মূল দাবি দুই সিটি করপোরেশনকে এক করা এবং ক্ষমতায় গেলে সেটাই তারা করবে। তবে সরকার বিভক্ত সিটি করপোরেশনে নির্বাচন দিয়ে দিলে তারা নির্বাচন ছেড়ে দেবে না। নিজের ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘নেতা-কর্মীরা আমাকে মেয়র পদে দেখতে চান। আমিও প্রস্তুতি নিয়ে আছি। নির্বাচন হলে দাঁড়াব। তফসিল ঘোষণার পর পার্টি ঠিক করবে বাকিটা।’দক্ষিণের সম্ভাব্য প্রার্থী সাইদ খোকন বলেন, অনেক দিন ধরেই তিনি ডিসিসি নির্বাচনের জন্য কাজ করছেন। নির্বাচন হলে তিনি প্রার্থী হবেন।
আওয়ামী লীগ ও বিএনপি
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ডিসিসি নির্বাচন হবে—এটা সিদ্ধান্ত। এখন কবে হবে সেটা ঘোষণার বিষয়। তিনি বলেন, তফসিল ঘোষণার পর মেয়র পদে একক প্রার্থী দেওয়ার চেষ্টা থাকবে।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান বলেন, ‘সরকার ডিসিসি নির্বাচনকে বিরোধী দলকে আন্দোলন থেকে দূরে রাখার কৌশল মনে করতে পারে। কিন্তু আমরা মনে করি, এই নির্বাচনও আন্দোলনের একটি অংশ। নির্বাচনে দলের অনেকেই নাগরিক ফোরামের হয়ে প্রার্থী হবেন। তাঁদের প্রতি সমর্থন ও সহযোগিতা থাকবে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সমন্বয়হীনতায় এগোতে পারছে না পুষ্টি সেবা by শেখ সাবিহা আলম
কর্মসূচিসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অভিজ্ঞতা না থাকায় প্রথম বছরে কিছু সমস্যা ছিল। এখন আর এসব সমস্যা নেই।
দেশের শীর্ষস্থানীয় পুষ্টিবিদ এস কে রায় প্রথম আলোকে বলেন, ‘কর্মসূচিটি নিয়ে আমি ভীষণ অসন্তুষ্ট। এত কোটি কোটি টাকার কর্মসূচি যে গতিতে এগোচ্ছে, তাতে আনন্দিত হওয়ার কারণ দেখি না।’
মাঠপর্যায়ে সমন্বয়হীনতা: পুষ্টি সেবা মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের। গত ৩০ মার্চ এই দুই অধিদপ্তরের নড়াইল, নরসিংদী, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরার কর্মকর্তা ও মাঠকর্মীদের নিয়ে রাজধানীর জাতীয় জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানে (আইপিএইচএন) একটি কর্মশালা আয়োজন করে এনএনএস। পুষ্টি সেবা পৌঁছাতে নানান প্রতিবন্ধকতা নিয়ে সেখানে আলোচনা হয়।
কর্মশালার পরে কয়েকটি উপজেলার কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য পরিচর্যা কর্মীদের (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) সঙ্গে কথা বলে জানা যায়, পরিবার পরিকল্পনা কর্মীরা পুষ্টি তথ্য ও গর্ভবতী মায়েদের আয়রন ফলিক অ্যাসিড সরবরাহসহ কোনো কাজেই স্বাস্থ্য অধিদপ্তরের কর্মীদের সহযোগিতা করেন না।
এ বিষয়ে একটি জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক বলেন, পরিবার পরিকল্পনা সহকারীদের স্বাস্থ্য অধিদপ্তর সারাক্ষণ নিজেদের কাজে ব্যস্ত রাখে। তাঁদের সপ্তাহে দুই দিন কমিউনিটি ক্লিনিকে বসতে হয়, দুই দিন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কাজ করতে হয়। পুষ্টির কাজ করাটা তাঁদের জন্য একটা বাড়তি চাপ। একই জেলার সিভিল সার্জনের দাবি, এক মাসে তিনি নয়টি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে গেছেন। কিন্তু এক দিনও পরিবার পরিকল্পনা কর্মীদের পাননি।
এনএনএসের শীর্ষ কর্মকর্তাদের মধ্যেও সমন্বয় নেই: এনএনএসের মোট ১০ জন উপকর্মসূচি ব্যবস্থাপক হলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা কেনাকাটা, বিদেশ ভ্রমণে বেশি আগ্রহী। জানা যায়, এ কর্মসূচিতে জরুরি অবস্থায় পুষ্টি সেবা কর্মসূচি দেখভাল করার কথা ছিল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আলমগীর মুর্শেদীর। কিন্তু তিনি কেনাকাটার কাজ করেন। এ বিষয়ে আলমগীর মুর্শেদী জানান, তিনি আগেও সরকারের কেনাকাটার কাজ করেছেন।
পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের দাবি, কাজের চাপ কম থাকায় পুষ্টি কর্মসূচিতে বদলি হয়ে এসেছেন স্বাস্থ্য অধিদপ্তরের আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) তিন প্রভাবশালী নেতা মীর মোবারক হোসেন, শাহ গোলাম নবী ও আমীর হোসেন। একই সঙ্গে শাহ গোলাম নবী এবং আমির হোসেন পুষ্টি সেবা কর্মসূচির বাইরে আলাদা দুটি কর্মসূচির দায়িত্বেও রয়েছেন। এ বিষয়ে তাঁরা বলেন, পুষ্টি সেবা কর্মসূচি এগিয়ে নিতে কাজ করছেন।
এলোমেলো কর্মসূচি: সমন্বয়হীনতার প্রভাব পড়ছে পুষ্টি সেবা কর্মসূচির বাস্তবায়নে। এনএনএসের কর্মকর্তাদের দাবি, তাঁরা দেশের ১৮টি মেডিকেল কলেজসহ মোট ৩৯টি জায়গায় তীব্র অপুষ্টির চিকিৎসা দিচ্ছেন। ঢাকার আজিমপুর মাতৃসদনে গত ৩০ মার্চ শিশু বিশেষজ্ঞ নাদিরা আফরোজ বলেন, তাঁরা প্রশিক্ষণ পেয়েছেন। সরকার তাঁদের একটি পানির ফিল্টার, জগ, কাপ, চামচ দিয়েছে। তবে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের যে খাবার দেওয়ার কথা, তার বরাদ্দ নেই। সমাজকল্যাণ অধিদপ্তর থেকে তাঁরা চাল, ডাল, তেল, নুন সংগ্রহ করেন। বরিশাল বিভাগীয় কয়েকটি জেলায় খোঁজ নিয়ে জানা গেছে, সেখানেও চিকিৎসাব্যবস্থা চালু হয়নি।
অভিযোগ আছে, বছরজুড়ে প্রয়োজনে-অপ্রয়োজনে শুধু প্রশিক্ষণ কর্মসূচি চলেছে। এনএনএস এবং বিদেশি অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো একই জনগোষ্ঠীকে বারবার একই প্রশিক্ষণ দিয়েছে।
বরিশাল বিভাগের একটি জেলার স্বাস্থ্য ব্যবস্থাপক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘দেশি-বিদেশি সবাই আসে শুধু প্রশিক্ষণ দিতে। একই কথা বারবার বলে।’
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
May
(446)
-
▼
May 21
(18)
- চর বিতাড়িত
- যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চায় ভেনেজুয...
- ওসাকার মেয়রের বক্তব্য প্রত্যাখ্যান জাপানিদের
- ঐতিহাসিক সফরে ওয়াশিংটনে মিয়ানমারের প্রেসিডেন্ট
- ওকলাহোমায় টর্নেডো, নিহত ১
- দুবাইয়ে নজিরবিহীন শ্রমিক ধর্মঘট চলছে
- ইরাকে সিরিজ গাড়িবোমা হামলায় নিহত ৫৪
- ছত্তিশগড়ে তিন শিশুসহ আট গ্রামবাসীরমৃত্যু
- করাচির স্থগিত আসনে ইমরানের দলের জয়
- নওয়াজকে নিয়ে ভয়ে আফগানিস্তান!
- পশ্চিমবঙ্গে বিজেপির দায়িত্বে বরুণ গান্ধী
- সীমান্ত বিরোধ মিটিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা চায় দিল...
- ‘সরকার ক্রমাগত নিয়ন্ত্রণমূলক হয়ে উঠছে’
- বিনা শুল্কে পণ্য এনে খোলাবাজারে বিক্রি by কামরুল হ...
- সরকারি ভবনগুলোও অনুমোদনহীন! by অরূপ দত্ত
- দায় এড়াচ্ছেন রানা, জিজ্ঞাসাবাদ চলছে
- ডিসিসির নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীরাদ্বিধাদ্...
- সমন্বয়হীনতায় এগোতে পারছে না পুষ্টি সেবা by শেখ স...
-
▼
May 21
(18)
-
▼
May
(446)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...