Showing posts with label ক্রীড়া দিগন্ত. Show all posts
Showing posts with label ক্রীড়া দিগন্ত. Show all posts

Saturday, October 4, 2014

তবু ফিরতে হচ্ছে আফসোস নিয়ে by তারেক মাহমুদ

সবখানে বিদায়ের সুর। করুণ রাগিণী। আজ সমাপনী অনুষ্ঠান দিয়ে পর্দা নামবে ১৭তম ইনচন এশিয়ান গেমসের। আর এর মধ্যেই এল ‘গেচ্ছন জন্নাল’। স্থানীয় ভাষায় গেচ্ছন জন্নালই বলা হয় কোরিয়ার জন্মদিনকে। কাল ছিল সেই জন্মদিন, যে দিনে পাঁচ হাজার বছর বয়স পূর্ণ করল কোরিয়ানরা। এই জন্মদিনের সঙ্গে আবার স্বাধীনতার ব্যাপার-স্যাপার মেলাবেন না। এই দিনে কোরিয়ার মানুষ জন্মদিনটা পালন করে প্রাচীন সংস্কৃতির একটা রীতি মেনে।
গেচ্ছন জন্নালের সৃষ্টি নিয়ে বিরাট গল্প আছে। সেদিকে আপাতত না গিয়ে জন্মদিনে এশিয়ান গেমসের ছবিটাই দেখুন। জন্মদিন উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় কাল ছিল সরকারি ছুটি এবং তার প্রভাব পড়ল গেমসেও। ছুটির দিনে অসংখ্য মানুষ সপরিবারে এলেন ইনচনের মূল স্টেডিয়াম এলাকায়। উৎসবের আবহ গায়ে মেখে ঘুরে বেড়ালেন স্টেডিয়াম চত্বরে বসা ফুড ফেয়ার আর বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে। তাদের উৎসবের সঙ্গে একটা উৎসব মিলে গেল বাংলাদেশ ক্রিকেট দলেরও। কোরিয়ানদের গেচ্ছন জন্নালের দিনেই যে তৃতীয় স্থাননির্ধারণী ম্যাচে হংকংকে ২৭ রানে হারিয়ে ব্রোঞ্জ পেল বাংলাদেশ! এবারের গেমসে এটি বাংলাদেশের তৃতীয় পদক, যার দুটিই এসেছে ক্রিকেট থেকে। অন্যটি পেয়েছে মহিলা কাবাডি দল।

বলতে পারেন সোনা জয়ের স্বপ্ন নিয়ে আসা গেমসে ব্রোঞ্জ পেয়ে আবার কিসের উৎসব! আসলে বাংলাদেশ দল যে সোনা জয়ের লড়াইটা লড়তে পারল না, সেটা তো নিতান্তই দুর্ভাগ্যের কারণে। টস নামক নিয়তিই ছিটকে দিয়েছে তাদের সেই দৌড় থেকে। তার চেয়ে বরং হংকংয়ের বিপক্ষে যে বাংলাদেশ দল বাংলাদেশ দলের মতোই খেলে ব্রোঞ্জ জিতল, ব্যর্থতার দীর্ঘ সুড়ঙ্গের শেষ প্রান্তে একটু আশার আলো দেখাল, সেটাই বা কম কী! ব্যর্থতার ক্লান্তিময় পথ পেরিয়ে হয়তো এখান থেকেই আবার শুরু হবে নতুন পথচলা।
এশিয়ান গেমসে কাল প্রথমবারের মতো টসে জিতলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগে ব্যাটিং নিয়ে হংকংয়ের সামনে লক্ষ্য দিলেন ১৬৩ রানের। জবাবে হংকং একেবারে খারাপ করেনি। ৭ উইকেটে ১৩৫ রান তাদের জন্য ভালোই সান্ত্বনা হতে পারে। অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের সর্বশেষ ম্যাচটা যেহেতু হংকংই জিতেছিল, থাকতে পারে আরেকটি অঘটন ঘটাতে না পারার মৃদু আফসোসও।
কুয়েতের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে যে ১১ ওভার ব্যাটিং করেছিল বাংলাদেশ, সাকিব আল হাসান আউট হয়ে গিয়েছিলেন তাতেও। বহিষ্কারাদেশ থেকে খেলায় ফেরা এই অলরাউন্ডার অপেক্ষায় ছিলেন ফর্মে ফেরার। কাল ব্যাট হাতে দুই ছক্কায় ৩৭ বলে ৪৬ রান আর বল হাতে ২ উইকেট নিয়ে সাকিব যেন ফিরে আসারই ঘোষণা দিলেন। দুই ছক্কা আর এক বাউন্ডারিতে ২১ বলে ৩৫ রান করে মাহমুদউল্লাহও ধরে রেখেছেন সদ্য ফিরে পাওয়া ফর্মটা।
হংকংয়ের ব্যাটিং দেখে কখনোই মনে হয়নি তারা বাংলাদেশের ১৬২ রান তাড়া করে জেতার জন্য খেলছে। বরং বাংলাদেশের স্পিনারদের খেলতে কষ্টই হচ্ছিল তাদের। সাকিবের ২ উইকেটের পাশে ২২ রানে ৩ উইকেট নিয়েছেন আরাফাত সানিও।
তা সোনা ধরে রাখতে এসে ব্রোঞ্জ জিতে কেমন লাগল খেলোয়াড়দের? ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে আসা মাহমুদউল্লাহ জানালেন, ‘মিশ্র অনুভূতি হচ্ছে। ভালো লাগছে কারণ আজ (গতকাল) আমরা ভালো ক্রিকেট খেলেছি। পদক পেয়েছি। আবার আফসোসও আছে, কারণ আমরা সোনা জয়ের জন্য এসেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। টস তো যেকোনো দিকেই যেতে পারে। সে জন্য আফসোসটাই বেশি।’ তবে মাহমুদউল্লাহ এর মধ্যেও খুঁজে নিতে চান ভালো কিছু, ‘আজ (গতকাল) ভালো ক্রিকেট খেলতে পারাটাই আমাদের মূল লক্ষ্য ছিল। সবাই সেটা করতে পারায় আমরা খুশি।’
কালই হওয়া ফাইনালে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে সোনা জিতেছে শ্রীলঙ্কা। আর বাংলাদেশের খেলোয়াড়দের প্রাপ্তির খাতায় একটা ব্রোঞ্জ পদকের সঙ্গে থাকবে গেমসে অংশ নেওয়ার অভিজ্ঞতাও। দলের কারও কারও সে অভিজ্ঞতা আগেই হয়েছে, যদিও মাহমুদউল্লাহসহ বেশির ভাগ খেলোয়াড়ের জন্য তা নতুন। মাহমুদউল্লাহ বলছিলেন, ‘শামসুর-সাব্বিরসহ বেশ কয়েকজন এর আগেও এশিয়ান গেমসে খেলেছে। তবে আমার এবং মাশরাফি, সাকিব, তামিমসহ অনেকেরই এটা প্রথম অভিজ্ঞতা। গেমস নিয়ে অনেক গল্প শুনেছি। এবার আমারও অন্য রকম একটা অভিজ্ঞতা হলো। সব মিলিয়ে ভালোই লেগেছে।’
গত গুয়াংজু এশিয়ান গেমসে খেলা সাব্বির অবশ্য ইনচন এশিয়ান গেমসের তুলনায় এগিয়ে রাখলেন প্রথম অভিজ্ঞতাকেই, ‘চীনের এশিয়ান গেমসটাই ভালো হয়েছিল। সুযোগ-সুবিধা অনেক বেশি ছিল সেবার।’
ইনচনের চেয়ে গুয়াংজুকে এগিয়ে রাখার আরেকটা কারণও আছে। গুয়াংজু থেকে বাংলাদেশ দল দেশে ফিরেছিল গলায় সোনার পদক পরে। অথচ গতবারের তুলনায় শক্তিশালী দল নিয়ে এসেও ভাগ্যের ফেরে আজ বাংলাদেশ দল দেশের বিমানে উঠবে ব্রোঞ্জ নিয়ে। সোনা জয়ের সুখস্মৃতি আছে যাঁদের, ব্রোঞ্জ গলায় ঝোলাতে নিশ্চয়ই তাঁদের খারাপ লাগবে?
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৬২/৬ (তামিম ২২, এনামুল ১১, শামসুর ২৬, সাকিব ৪৬, সাব্বির ১১, মাহমুদউল্লাহ ৩৫*, শুভাগত ১, মাশরাফি ২*; আদিল ০/২০, ইরফান ০/৩৯, নাদিম ৩/৩৬, নিজাকাত ১/৩০, আইজাজ ১/২৫, ওয়াকাস ০/১২)। হংকং: ২০ ওভারে ১৩৫/৭ (ইরফান ৩১, ওয়াকাস ০, অ্যাটকিনসন ৭, নিজাকাত ০, চ্যাপম্যান ৩৮, শাখাওয়াত ১১, আইজাজ ২৬*, ল্যামস্যাম ৩, নাদিম ১০*; মাশরাফি ০/২৬, আরাফাত ৩/২২, রুবেল ১/৩৫, সাকিব ২/২৩, তাসকিন ০/১১, শুভাগত ০/১৩)। ফল: বাংলাদেশ ২৭ রানে জয়ী।

Monday, February 11, 2013

সিক্স স্টার বার্সেলোনার গোল উৎসব

লা লিগায় অপ্রতিরোধ্য বার্সেলোনার জয়োৎসব অব্যাহত থাকল। গতকাল ক্যাম্প-ন্যুতে তারা গোলোৎসব করল সফরকারী গেতাফের জালে।

সাঁতারে নির্বাচিতদের স্বপ্নভঙ্গ

ফোরাম সমর্থনে একক প্যানেল হয়ে সাঁতার ফেডারেশনে যারা সমঝোতায় স্বপ্নের বীজ রচনা করছিলেন হঠাৎ তাদের স্বপ্নে দৈত্য হয়ে বাধা দিলেন সিরাজগঞ্জের কাউন্সিলর লিটন।

সিক্স স্টার বার্সেলোনার গোল উৎসব

লা লিগায় অপ্রতিরোধ্য বার্সেলোনার জয়োৎসব অব্যাহত থাকল। গতকাল ক্যাম্প-ন্যুতে তারা গোলোৎসব করল সফরকারী গেতাফের জালে।

সাঁতারে নির্বাচিতদের স্বপ্নভঙ্গ

ফোরাম সমর্থনে একক প্যানেল হয়ে সাঁতার ফেডারেশনে যারা সমঝোতায় স্বপ্নের বীজ রচনা করছিলেন হঠাৎ তাদের স্বপ্নে দৈত্য হয়ে বাধা দিলেন সিরাজগঞ্জের কাউন্সিলর লিটন।

তানি শিরোপার দ্বারপ্রান্তে

১৩তম স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবা প্রতিযোগিতার শিরোপাপ্রত্যাশীদের নাম ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। এ গ্রুপে (ষষ্ঠ-১০ম শ্রেণী) ভারতের শুভ্রদীপ্ত দাস, বি গ্রুপে (প্লে-পঞ্চম) জেমকন গ্রুপের ফাহাদ রহমান ও সি গ্রুপে (সব ছাত্রী),

শিরোপার আশা শেষ ম্যানসিটির!

শেষ ম্যাচে শেষ মিনিটের গোলে শিরোপা উৎসব। তা-ও আবার প্রায় চার দশক অপেক্ষার পর। তবে ওই উন্মাদনা বেশি দিন ধরে রাখা হলো না ম্যানসিটির সমর্থকদের! চ্যাম্পিয়নের মতো খেলতে না পারায়।

হ্যাটট্রিকে ম্যানইউ রি-ইউনিয়ন প্রস্তুতি রোনালদোর

একেবারে মোক্ষম সময়েই জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চরম বাজে সময় পেছনে ফেলে এসেছেন। করলেন অসাধারণ হ্যাটট্রিক। ফলে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ আজ শুরু

সম্মেলনের পর লোগো উন্মোচন করা হয়ঃ নয়া দিগন্ত প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) আজ  থেকে শুরু।

‘এভাবে কি চুক্তি হয়’

একটার পর একটা ভিন্ন মাত্রার দাবি। টাকা-পয়সা কোনো সমস্যা নয়। তাদের (ডাচ কোচ) সব আবদার পুরনে সহায়ক ভূমিকা রেখেছি।

সেমিফাইনাল নিশ্চিত ঢাকা-সিলেটের-সম্ভাবনায় চিটাগং ও রাজশাহী

বিপিএলে দুই দলের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। আপাতত টেনশনমুক্ত ওই দুই দল ঢাকা গ্ল্যাডিয়েটরস ও সিলেট রয়্যালস। এর মধ্যে ঢাকা গতবারের চ্যাম্পিয়ন। সিলেট এবারই উঠল সেমিফাইনালে।

Sunday, February 10, 2013

সিঙ্গেল কলাম

নীলফামারী দলকে সংবর্ধনা
নীলফামারী সংবাদদাতা


বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন নীলফামারীর দোনদারি কোরানীপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় দলকে সংবর্ধনা দেয়া হয়েছে।

ঢাকার কাছে পাত্তাই পায়নি বরিশাল

বরিশালকে পাত্তাই দিলো না ঢাকা গ্ল্যাডিয়েটরস। গতকাল জিতেছে তারা এ ম্যাচ ৪৪ বল হাতে রেখে আট উইকেটে। শেরেবাংলায় অনুষ্ঠিত এ ম্যাচে সাকিব আল হাসান অল রাউন্ড নৈপুণ্য প্রদর্শন করেন।

ভিকারুন নিসা স্কুলের নেপাল জয়

নেপালে অনুষ্ঠিত ফ্রেন্ডশিপ স্কুল হ্যান্ডবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সফরকারী ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

ভারত ও নেপাল শীর্ষে

১৩তম স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবার চতুর্থ রাউন্ডে ষষ্ঠ থেকে দশম শ্রেণী গ্র“পে (এ গ্র“প) ভারতের শুভ্রদিপ্ত দাস, নেপালের প্রজাপতি রাজ,

মহিলা অ্যাথলেটিকসে সেরা যশোর

লুৎফুন নেছা হক বকুল আন্তঃজেলা মহিলা অ্যাথলেটিকসে যশোরের জয়জয়কার। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় দলগত ও ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে যশোর।

জেলা ফুটবলের ফল

প্রাইম ব্যাংক যশোর জেলা ফুটবলে গতকাল শৌখিন ক্রীড়াচক্র ২-০ গোলে তপন স্মৃতি সংসদকে পরাজিত করে। জয়ী দলের পক্ষে দু’টি গোলই করেন সাকিব।

বাফুফের একাত্মতা প্রকাশ

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে চলমান সমাবেশের সাথে একাত্মতা প্রকাশ করেছে বাফুফে। গতকাল সমাবেশে যোগ দেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

তীব্র রেফারি সঙ্কট

গত পরশু ব্রাদার্স-আবাহনী ম্যাচে সহকারী রেফারির দায়িত্ব পালন করেন সুজিত ব্যানার্জী চন্দন। গতকাল মোহামেডান-শেখ রাসেল ম্যাচেও পতাকা হাতে তিনি।

করণ ও নাসিমা চ্যাম্পিয়ন

২৮তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছেন ভারতের করণ তাউঙ্ক। গতকাল শেষ রাউন্ডে ২৮১ গ্রস স্কোরে পারের চেয়ে ৭ স্ট্রোক কম খেলে চ্যাম্পিয়নের স্বাদ পেলেন তিনি।