Saturday, January 5, 2013

সুদূরপ্রসারী বিস্তৃত ও তৎপর কূটনীতি by মেহেদী হাসান

ভৌগোলিক ও অর্থনৈতিক শক্তির তুলনায় আন্তর্জাতিক অঙ্গণে অনেক বেশি প্রভাব রাখে বাংলাদেশ। এ দেশ উন্নয়নশীল দেশগুলোর নেতৃত্ব দেয়। জলবায়ু পরিবর্তন ইস্যুতে এ দেশ সোচ্চার। বিশ্বের অনেক দেশের কাছেই বাংলাদেশ আজ অনুকরণীয়। গত চার বছরে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ- সর্বত্রই ছিল বাংলাদেশের তৎপরতা।

ভারতে আসছে আকাশ-৩ ট্যাবলেট

আকাশ-১ ও আকাশ-২ চীন, না ভারতের তৈরি—এই বিতর্কের মধ্যেই এবার ভারতে আসছে বিশ্বের সবচেয়ে কম দামি ট্যাবলেট কম্পিউটার আকাশ-৩। আগামী মাসেই আসছে এ ট্যাবলেট।

উবুন্টুতে চলবে স্মার্টফোন

এবার স্মার্টফোন চালাতে আসছে মুক্তি অপারেটিং সিস্টেম উবুন্ট। উবুন্টুর ব্যবসায়িক পৃষ্ঠপোষক ক্যানোনিকাল সম্প্রতি এ তথ্য জানিয়েছে। আশা করা যাচ্ছে, ৮ জানুয়ারি থেকে লাস ভেগাসে অনুষ্ঠেয় কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) মেলায় স্মার্টফোনের জন্য উবুন্টুর নতুন এ অপারেটিং সিস্টেম প্রদর্শন করা হবে। ২০১৪ সালের মধ্যে উবুন্টুচালিত স্মার্টফোন বাজারে আসবে বলেও জানা গেছে।

নকিয়া আনছে ধাতব স্মার্টফোন!

কাঠামো তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করে নতুন ধাতব স্মার্টফোন বাজারে আনতে পারে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। নকিয়ার নতুন স্মার্টফোনটি লুমিয়া সিরিজের পরবর্তী স্মার্টফোন হিসেবে বাজারে আসতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এপ্রিলে মুক্তি পাচ্ছে ‘জবস’

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জীবনকাহিনি অবলম্বনে চিত্রায়িত ‘জবস’ চলচ্চিত্রটি মুক্তি পাবে চলতি বছরের এপ্রিল মাসে। চলচ্চিত্রটির বিপণনকারী প্রতিষ্ঠানের বরাত দিয়ে গত বৃহস্পতিবার এক খবরে এ তথ্য জানিয়েছে সিএনএন।

সরকারের ৪ বছর: যোগাযোগ খাত- পদ্মায় আটকে গেছে যোগাযোগ খাত

পদ্মায় আটকে গেছে যোগাযোগ খাত। বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পসহ বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামী লীগ। সরকারের চার বছরে বেশ কিছু বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে বা হওয়ার অপেক্ষায় আছে।

রাজনৈতিক হয়রানিমূলক মামলা- ছাত্রদলের সন্ত্রাসী, মুক্তি পেলেন আ.লীগ পরিচয়ে

অর্থের বিনিময়ে রাজনৈতিক মামলা প্রত্যাহারের নামে সন্ত্রাসীদের ছাড় দেওয়ার অভিযোগ উঠেছে। ছাত্রদলের থানা পর্যায়ের একজন নেতাকে আওয়ামী লীগের পরিচয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর এখন দলের ভেতর থেকেই লিখিত অভিযোগ করা হয়েছে যে টাকার বিনিময়ে এই সন্ত্রাসী ও চাঁদাবাজের মামলা রাজনৈতিক বলে প্রত্যাহার করা হয়েছে।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ স্থগিত

শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি স্থগিত করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। আজ শনিবার দেশের দুই কোটি ৫০ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল।

কাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে কাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম।

ভারত-পাকিস্তানের মধ্যে ‘জিন্নাহ-গান্ধী’ সিরিজ!

ভারত ও পাকিস্তান—এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই সব সময়ই ক্রিকেটামোদীদের মধ্যে তৈরি করে বাড়তি আগ্রহ। উত্তেজনা ছড়ায় দুই দেশের মানুষের মধ্যে। এই সিরিজের জয়-পরাজয় সম্মান ও অসম্মানের অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে থাকে।

‘ধবল ধোলাই’ দেখছে শ্রীলঙ্কা

সিরিজ হার আগেই নিশ্চিত হয়ে গেছে। ধবল ধোলাইটাও বোধহয় আর এড়াতে পারছে না শ্রীলঙ্কা। হোবার্ট আর মেলবোর্নে বড় হারের পর সিডনিতেও আরেকটি বড় হারই দেখতে পাচ্ছে লংকানরা।

ইমরান-গাভাস্কারের চোখে ‘ভিলেন’ আইপিএল

আইপিএলকেই ভারতের বিপর্যয়ের কারণ উল্লেখ করে একই সুরে কথা বলেছেন ইমরান খান ও সুনীল গাভাস্কার। ভারত ও পাকিস্তানের এই দুই ক্রিকেট কিংবদন্তি মনে করেন, ‘ভারতীয় ক্রিকেটাররা এই মুহূর্তে জাতীয় দলের চেয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি নিয়েই বেশি ব্যস্ত।

হেরাথের মৃত্যু গুজব!

সিডনিতে এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন শ্রীলঙ্কার লেগস্পিনার রঙ্গনা হেরাথ—গতকাল শুক্রবার রাতে এ গুজব বেরোয়। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

ধোনি অনিশ্চিত

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অনিশ্চিত ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। খবরটা জানিয়েছেন ধোনি নিজেই।
কাল রোববার মাঠে গড়াবে ম্যাচ।

আবার প্রেক্ষাগৃহে রিয়াজ-শাবনূর

আবার প্রেক্ষাগৃহে আসছে বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি রিয়াজ-শাবনূর অভিনীত ছবি। গাজী মাহবুব পরিচালিত এই ছবির নাম শিরি-ফরহাদ।
২০০৬ সালে রিয়াজ-শাবনূর জুটি নিয়ে পারস্য প্রেম-উপাখ্যান অবলম্বনে গাজী মাহবুব নির্মাণ শুরু করেন ‘শিরি-ফরহাদ’ ছবিটি।

‘লংমার্চ’র পর এবার ‘রেড সিগন্যাল’

‘লংমার্চ’ ধারাবাহিকের পর বাংলাভিশনে এবার শুরু হচ্ছে এক ঘণ্টা দৈর্ঘ্যের আরেকটি নাটক। নতুন এই ধারাবাহিকের নাম ‘রেড সিগন্যাল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান।

বাবা হতে চান হিউ হেফনার

৮৬ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সদ্যবিবাহিত ‘প্লেবয়’ প্রতিষ্ঠাতা হিউ হেফনার। কোনো কাজের ক্ষেত্রে বয়স যে বাধা হতে পারে না, সেটা প্রমাণের উদ্দেশ্যেই তিনি বাবা হতে চান।

পরিচালনা আর অভিনয়ে ফেরদৌস ওয়াহিদ

প্রথম ছবি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করলেন পপ তারকাখ্যাত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। ‘কুসুমপুরের গল্প’ ছবিতে ফেরদৌস ওয়াহিদকে কলকাতার প্রভাবশালী ধনাঢ্য ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

মৃত্যু-গুজবের পর টুইটারে যোগ দিলেন মেগান

অন্তর্জালে তারকাদের মৃত্যু-গুজব ছড়িয়ে পড়ার ঘটনা মোটেও নতুন কিছু নয়। নতুন বছরে প্রথম এর শিকার হলেন ‘ট্রান্সফরমারস’খ্যাত হলিউডের অভিনেত্রী মেগান ফক্স। সম্প্রতি টুইটারে তাঁর মৃত্যু-গুজব ছড়িয়ে পড়ে।

কবিতা

নববর্ষ অমিত কুমার কু-

মজার খবর

বরফ দুর্গ শীতের সৌন্দর্যকে আরও মুগ্ধকর করতে যুক্তরাষ্ট্রে নির্মাণ করা হয়েছে একটি বরফ দুর্গ। মিনেসোটা অঙ্গরাজ্যের ব্লুমিংটনের আমেরিকা মলের পাশে নির্মাণ করা হয়েছে এ বরফ দুর্গটি। দুর্গটির উপরের অংশ পর্বতের চূড়ার মতো খাড়া।

মজার খবর

বরফ দুর্গ শীতের সৌন্দর্যকে আরও মুগ্ধকর করতে যুক্তরাষ্ট্রে নির্মাণ করা হয়েছে একটি বরফ দুর্গ। মিনেসোটা অঙ্গরাজ্যের ব্লুমিংটনের আমেরিকা মলের পাশে নির্মাণ করা হয়েছে এ বরফ দুর্গটি। দুর্গটির উপরের অংশ পর্বতের চূড়ার মতো খাড়া।

ভাল ছড়াকার হতে চাই- by রফিকুল হক

বাংলা শিশু সাহিত্য ও ছড়া সাহিত্যে তার উপস্থিতি চার যুগেরও বেশি সময় ধরে তিনি রফিকুল হক। যিনি দাদুভাই নামে বেশি পরিচিত। শব্দ, ছন্দ, বিষয়বস্তু আঙ্গিকের বৈচিত্র্যে এবং শিশুমনকে বোঝার আন্তরিক উপলব্ধির সংমিশ্রণে তার প্রতিটি লেখাই হয়ে ওঠে আলাদা এবং বৈচিত্র্যময়।

পাঠশালায় হাতেখড়ি by রবিউল হুসাইন

ছোটবেলা আসলে সবার জন্য বড় বেলা। বয়স বাড়ার সঙ্গে বয়স কিন্তু কমে যায়, তাই না। অর্থাৎ একজন যতদিন বাঁচে সেই সময়ের দৈর্ঘ্য ছোট হতে থাকে। সেই হিসেবে ছোটবেলায় সবার মতো আমারও অনেক বড় বেলা আর অনেক সময় ছিল।

৫শ’ বছরের মংরাজ পরিবারের ঐতিহ্য এখন বিলুপ্তির পথে!

পার্বত্য চট্টগ্রামের ৫ শত বছরের পুরনো মংরাজ পরিবারের ঐতিহ্য এখন বিলুপ্তির পথে। পর্যটকশূন্য স্থাপনাগুলো এখন অযতœ, অবহেলা ও সংরক্ষণের অভাবে দিন দিন জরাজীর্ণ ও নিষ্প্রাণ হয়ে বিলুপ্তির পথ ধরেছে! ঐতিহ্যের প্রাণ ফিরে পাবার আশাও ছেড়ে দিয়েছে বর্তমান প্রজন্মরা!

রাঙ্গামাটিতে রাজপুণ্যাহ সেই কবে হয়েছে

পাহাড়ের রাজপুণ্যা হলো পাহাড়ের মানুষের একটি ঐতিহাসিক উৎসব। পার্বত্য চট্টগ্রামের মানুষ অনাদিকাল থেকে এই উৎসব পালন করে আসছে। চাকমা রাজা রাঙ্গামাটিতে, বোমাং রাজা বান্দরবানে ও মং রাজা খাগড়াছড়ির মানিকছড়িতে এই উৎসব পালন করে থাকে।

রাঙ্গামাটিতে রাজপুণ্যাহ সেই কবে হয়েছে

পাহাড়ের রাজপুণ্যা হলো পাহাড়ের মানুষের একটি ঐতিহাসিক উৎসব। পার্বত্য চট্টগ্রামের মানুষ অনাদিকাল থেকে এই উৎসব পালন করে আসছে। চাকমা রাজা রাঙ্গামাটিতে, বোমাং রাজা বান্দরবানে ও মং রাজা খাগড়াছড়ির মানিকছড়িতে এই উৎসব পালন করে থাকে।

পার্বত্য চট্টগ্রামের একটি অনন্য উৎসব

রাজপুণ্যাহ পার্বত্য চট্টগ্রামের এক অনন্য উৎসব। চাকমা, মারমা ও বোমাং সার্কেলের রাজারা তাঁদের প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের লক্ষ্যে বছরে একবার এই পুণ্যার আয়োজন করে থাকেন। রাজা পুণ্যা পার্বত্য মানুষের প্রাণপ্রিয় অনুষ্ঠান।

রাজা পাইলাপ্রু মং সার্কেলের ঐতিহ্যের প্রতীক

রাজা পাইলাপ্রু“চৌধুরী পার্বত্য চট্টগ্রামের মং সার্কেলের ঐতিহ্যের প্রতীক। পাহাড়ের শান্তি স্থাপনের পাহাড়ী ও বাঙালী সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির সেতু বন্ধনে এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত ২০০৮ ইং সনের ২২ অক্টোবর পাহাড়ের মানুষকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে তিনি এই পৃথিবী থেকে চিরবিদায় নেন। তার অকাল এ মৃত্যুটি কেউ মেনে নিতে পারেনি। বাসচালকের অসর্তকতার কারণে পাহাড়ের এই প্রিয় রাজাকে অকালে হারাতে হলো।

পাহাড়ে রাজপুণ্যাহ- বোমাং রাজা ক্য সাইন প্রু চৌধুরী

১৯৩৩ সালের ১৩ ডিসেম্বর উঃ ক্য জ সাইন চৌধুরী এবং হাং সাওয়াং প্রু ঘরে বান্দরবানের বোমাং রাজবাড়িতে ক্য সাইন প্রু চৌধুরী (কে.এস.প্রু) জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক শিক্ষা শেষে ১৯৫৬ সালে চট্টগ্রাম সেন্ট প্লাসিড হাইস্কুল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং ১৯৫৮ সালে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস করেন।

স্মরণীয়

৫ জানুয়ারি ১৫৯২ খ্রিস্টাব্দের এই দিনে মুঘল সম্রাট শাহজাহান জন্মগ্রহণ করেন।

আহরণ

ঘুষের জন্য মৃত্যুদ- চীনের একটি আদালত ৭৫ লাখ ডলার ঘুষ গ্রহণের দায়ে একজন প্রাদেশিক নেতাকে মৃত্যুদ- দিয়েছে। আদালত জিয়াংজি-এ প্রাদেশিক সরকারের সহকারী মহাসচিব উ ঝিমিংকে মৃত্যুদ- দিয়েছে।

সম্পাদকীয় সমীপে- বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী খেলা

বাংলাদেশের অনেক খেলা কালের বিবর্তনে হারিয়ে যাওয়ার উপক্রম। এদেশের জনপ্রিয় খেলাধুলা কানামাছি, দারিয়াবান্ধা, তাস, লুডু, ফুটবল, হাতবল, কাবাডি, হা-ডু-ডু-ডু, লাটিম ইত্যাদি।

প্রাইমারী স্কুলে ৬ষ্ঠ শ্রেণী

উৎসবমুখর এই আয়োজনের মধ্য দিয়ে আগামী প্রজন্মকে জ্ঞানমুখী করার লক্ষ্যে সরকারের সুচিন্তিত সদিচ্ছারও প্রতিফলন ঘটেছে
নতুন বছরের ১ জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুল-শিক্ষার্থীদের কাছে রীতিমতো এক উৎসবের আমেজ নিয়ে উপস্থিত হয়েছিল।

অমানবিক!- তাদের কর্মকান্ডে মানুষের উজ্জ্বল অর্জনগুলো কালিমালিপ্ত হয়ে যায়; সমগ্র সমাজ এদের ধিক্কারে সোচ্চার হয়

মানুষ মনুষ্যত্ববোধের অধিকারী বলেই মানুষ। ভাল-মন্দ, ন্যায়-অন্যায়, সত্য-অসত্য এবং কল্যাণ-অকল্যাণের মধ্যে পার্থক্য নিরূপণের ক্ষমতা আছে বলেই সে সৃষ্টিরসেরা হিসেবে গর্ব করে। কিন্তু সেই মানুষেরই মধ্যে আবার এমন মানুষও আছে, যার কাজকর্ম আর আচরণে পশুকেও হার মানায়। তাদের কর্মকা-ে মানুষের উজ্জ্বল অর্জনগুলো কালিমালিপ্ত হয়ে যায়; সমগ্র সমাজ এদের ধিক্কারে সোচ্চার হয়।

অভিমত ॥ বিনামূল্যে বই বিতরণ ॥ সরকারের একটি সফলতম কাজ by ইজাজ আহমেদ মিলন

আমরা সবাই কোটি বই হাতে/নব প্রভাতের সূর্য/আমরা বাজাবো কালে মহাকালে সবুজের তূর্য। আজ আমাদের কোটি কোটি হাতে আঁধারবিনাশী গ্রন্থ/পতাকার জয়মন্ত্র।’ ‘পাঠ্যপুস্তক উৎসব’কে উপলক্ষ করে কবি কামাল চৌধুরীর লেখা অসাধারণ একটি কবিতা।

রবিশঙ্কর প্রসঙ্গে রবিশঙ্কর আইএইচটি থেকে অনুবাদ : by এনামুল হক

আমার সঙ্গে দেখা হলেই কেউ হয়ত মজার কোন কৌতুক পরিবেশন করত, কেউ বা শূন্যে সেতার বাজানোর ভঙ্গি করে নাকি সুরে সেতারের ঝঙ্কার তুলত কিংবা আমার মেয়ে নোরা জোন্সের সঙ্গে একটা ডেটের ব্যবস্থা করার অনুরোধ জানাত। যতবার এ ধরনের মানুষের সঙ্গে আমার দেখা হতো ততবার এক রুপী করে পেলে আমি এতদিনে বড়লোক হয়ে যেতাম।

ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস by মুহম্মদ শফিকুর রহমান

‘ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস’ কথাটি বলেছেন ছাত্রলীগের জনক বাঙালীর জাতিরাষ্ট্র স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিষ্ঠাতা পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

পরিবারের অভিযোগ ॥ হত্যাকারীদের সাজা কমাতে বিশ্বজিতের লাশের ময়নাতদন্ত রিপোর্ট দুর্বল করে তৈরি

 খুনীদের বাঁচাতে বিশ্বজিত দাসের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন দুর্বল করে তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর পিতা অনন্তচন্দ্র দাস। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, হত্যাকারীদের সাজা কমাতেই চিকিৎসককে দিয়ে এভাবে প্রতিবেদন দেয়া হয়েছে বলে তিনি মনে করেন।

চট্টগ্রামে পেঁয়াজের দাম কমছে, বাজার নিম্নমুখী

 বিভিন্ন স্থান থেকে পেঁয়াজ আসতে শুরু করায় দাম কমতে শুরু করেছে খাতুনগঞ্জের আড়তে। ভারতীয় পেঁয়াজের দাম একদিনেই কমেছে কেজিপ্রতি ৩ টাকা। আড়তদাররা জানিয়েছেন, মাঠ থেকে পেঁয়াজ উত্তোলন শুরু হয়ে গেছে। এতে দাম নিম্নমুখী হতে শুরু করেছে।

হরতালে বাধা দিলে আরও কঠোর কর্মসূচী ॥ মোশাররফ

 ১৮ দলীয় জোটের রবিবারের হরতালে আগের মতো বাধা দিলে আরও কঠোর কর্মসূচী দেয়া হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬, অন্যত্র ৭

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। এর মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছে ৬ জন। সিরাজগঞ্জে নিহত হয়েছে ৩ জন, নোয়াখালীতে ২ জন, গাজীপুরে ১ জন এবং গাইবান্ধায় ১ জন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার।

এসআই শাহাজাহানের মৃত্যুর ঘটনায় বন্দর থানার ওসি প্রত্যাহার

 বন্দর থানায় বিস্ফোরণে এসআই শাহাজাহানের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় ওসি নূর মোহাম্মদকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে প্রত্যাহার করে নেয়া হয়।

রাজশাহীতে ছাত্রদল ও যুবদলের ১১ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি রাষ্ট্রদ্রোহ মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ এনামুল হকের বিরুদ্ধে অপপ্রচার, ব্যঙ্গ এবং গালিগালাজের অভিযোগে রাজশাহীর বাগমারার ছাত্রদল ও যুবদল ১১ নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। বাগমারা থানা পুলিশ আদালতে মামলা দুটি দায়ের করে। রাষ্ট্রপতির দফতরের অনুমতি সাপেক্ষে মঙ্গলবার মামলা দায়ের করা হয়।

শাহজালাল বিমানবন্দরে ১০ বানর ও ১৬০ পাখি উদ্ধার- দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছে

শাহজালাল বিমানবন্দর থেকে বিরল প্রজাতির ১০ বানর ও ১৬০টি বিভিন্ন ধরনের পাখি উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। পুলিশ বন্যপ্রাণী পাচারকারী চক্রের মোস্তাফিজুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে।

মার্চের মধ্যেই তাজরিনের ৫৩ শ্রমিকের পরিচয় শনাক্ত করা যাবে- স্বজনদের ডিএনএ টেস্ট কার্যক্রম শুরু

আশুলিয়ার তাজরিন পোশাক শিল্প কারখানায় অগ্নিকা-ে নিহত বেওয়ারিশ ৫৩ শ্রমিকের পরিচয় আগামী মার্চ মাসের মধ্যেই শনাক্ত করা সম্ভব হবে। বেওয়ারিশ শ্রমিকদের স্বজনদের ডিএনএ টেস্ট কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

ছায়ানটে লোকগানের আসর, ঢাকা আর্ট সেন্টারে চলচ্চিত্র উৎসব- সংস্কৃতি সংবাদ

শুক্রবার পৌষের সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে ভেসে বেড়াল লোকগানের সুর। আর শ্রোতারাও দারুণভাবে উপভোগ করেন এই মাটির গানের আসর। এ লোকসঙ্গীতানুষ্ঠানে পরিবেশিত হয় মনমোহন দত্ত, মহেষচন্দ্র রায়, শেখ ভানু, পাঞ্জু শাহ্ ও দূরবীন শাহ্র গান।

তথ্য সরবরাহে সরকারী অফিস এগিয়ে, অমান্য এনজিওগুলোর- উপেক্ষিত হচ্ছে বাধ্যতামূলক তথ্য অধিকার আইন- সমুদ্র হক

তথ্য সরবরাহে সরকারী অফিসগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। যদিও এই সংখ্যা এখনও কম, তারপরও গত চার বছরে এই বিষয়ে সরকারের অগ্রগতি অনেকটা এগিয়েছে।

মধ্য হিমালয়ে ৮ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ by শাহীন রহমান

হিমালয়ের পাদদেশে যে কোন সময় ভয়াবহ ভূমিকম্পের আভাস দিয়েছে বিশেষজ্ঞরা। আর বাংলাদেশ থেকে এর দূরত্ব মাত্র সাড়ে চার শ’ কিলোমিটারের মধ্যে হওয়ায় বড় ধরনের ঝুঁকিতে রয়েছে।

শিক্ষকদের কোন্দল আর ছাত্র সংঘর্ষে বিদায়ী বছরে জাবি ছিল অস্থির by আহমেদ রিয়াদ ও জাবি

বিদায়ী বছর ২০১২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অস্থির সময় পার করেছে। শিক্ষকদের ব্যক্তিগত দ্বন্দ্ব ও অন্তর্কোন্দল, উপাচার্য অপসারণ আন্দোলনসহ ছাত্রলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট হত্যা ও সংঘর্ষের ঘটনায় বছরজুড়েই নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এ বিশ্ববিদ্যালয়।
এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটিতে বছরের বেশির ভাগ সময় ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকে।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন- পানি সম্পদ সম্মেলন

 গঙ্গা বহ্মপুত্র এবং মেঘনা নদীর অববাহিকাসমূহে বাংলাদেশ ভারত চীন নেপালের প্রায় ১শ’ কোটি লোক বসবাস করে। এসব অববাহিকা রাজনৈতিক সীমানা দ্বারা বিভক্ত হলেও পানি ও পলিমাটির প্রবাহ এবং অংশীদার সকল দেশের জন্য ন্যায্য ব্যবহারের জন্য আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন।

পৌষের প্রকৃতি, গ্রামীণ জীবনচিত্র বাহারি পিঠাপুলির পসরা- বটমূলে পৌষমেলা উদ্বোধন by মোরসালিন মিজান

বিচিত্র শহুরে জীবন। এখানে রংমাখা মুখ। ধার করা সংস্কৃতি। এর পরও কিছু মানুষ নিজেকে হারিয়ে খুঁজেন। আগামী প্রজন্মকে শেকড়ের সন্ধান দেয়ার চেষ্টা করেন। সে চেষ্টারই অংশ, বলা চলে পৌষমেলা। কংক্রিটের ঢাকায় এক যুগেরও বেশি সময় ধরে চলে আসছে এই আয়োজন। পৌষমেলা উদ্যাপন পরিষদের ব্যানারে পুরো কাজটি করছেন দেশের শীর্ষস্থানীয় সংস্কৃতিকর্মীরা।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরাহ হক আজ আসছেন

 জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বাংলাদেশী বংশোদ্ভূত আমিরাহ হক আজ শনিবার ঢাকা আসছেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের পরে বাংলাদেশের গৌরব আমিরাহ হক জাতিসংঘে দ্বিতীয় সর্বোচ্চ পদধারী ব্যক্তি। সপ্তাহব্যাপী বাংলাদেশে অবস্থানকালে আমিরাহ হক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করবেন।

আবার এ্যাকশন চরিত্রে

আবার এ্যাকশন চরিত্রে ফিরে এসেছেন চীনা অভিনেতা জ্যাকি চ্যান। এবার তাকে দেখা যাবে ‘সিজি টুয়েলভ : চাইনিজ জোডিয়াক’ নামক ছবিতে; যেখানে তিনি দুর্ধর্ষ কিছু দৃশ্যে অভিনয় করেছেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী সংসদের শ্রদ্ধা


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ শুক্রবার ধানম-িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন।

টাঙ্গাইলে স্কুলছাত্রী ধর্ষণ ॥ গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে মধুপুর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল জেলহাজত থেকে তাদের মধুপুর থানায় নেয়া হয়। বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল আদালত চার আসামিকে ৩ দিন ও সহায়তাকারী বীথিকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

হিন্দু পরিবারের দেশছাড়া ॥ অবশেষে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, তদন্ত কমিটি

বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যানের সম্ভ্রমহানির শিকার হয়ে অবশেষে প্রাণ বাঁচাতে স্বামী-সন্তানসহ সংখ্যালঘু একটি পরিবার ভিটেমাটি ফেলে রাতারাতি অন্যত্র চলে যাওয়ার চাঞ্চল্যকর সংবাদ দৈনিক জনকণ্ঠে প্রকাশের পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

ফেনীতে যুবদল নেতাকে অপহরণের পর কুপিয়ে ও গুলি করে হত্যা

 সোনাগাজীতে বৃহস্পতিবার রাতে ইউনিয়ন যুবদল সেক্রেটারী আবদুর রহমান মানিককে অপহরণের পর কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। যুবদল এই হত্যাকান্ডের জন্য স্থানীয় যুবলীগকে দায়ী করেছে।

মোরেলগঞ্জে মা-মেয়ে ধর্ষিত সাভারে কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে বান্ধবীসহ গ্রেফতার ৪

 সাভারে এক কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের ঘটনায় বান্ধবীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় মামলা দায়েরের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার সারাদেশে সিপিবি, বাসদের ‘গণধর্ণা’ কর্মসূচী

 বর্তমান সরকারের মেয়াদে ৬ষ্ঠ বারের মতো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পৃথক কর্মসূচী ঘোষণা করেছে বিভিন্ন বাম রাজনৈতিক দল ও জোট। ৯ জানুয়ারি দেশব্যাপী ধিক্কার দিবস, সকল জেলা প্রশাসকের কার্যালয় ও ঢাকায় বিইআরসি কার্যালয়ের সামনে ‘গণধর্ণা’ কর্মসূচীর ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

যশোরে জামায়াত শিবির পুলিশ ফের সংঘর্ষ

যশোরের মনিরামপুরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। শুক্রবার সকালের এই সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

হরতাল উন্মাদদের সিদ্ধান্ত ॥ সিলেটে অর্থমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিরোধী দলের ডাকা হরতাল কর্মসূচী উন্মাদদের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এটা কোন দায়িত্বশীল রাজনৈতিক দলের সিদ্ধান্ত হতে পারে না।

বৈদেশিক অর্থ ছাড় বাড়াতে বিশেষ এলসিজি বৈঠক- শুরু হবে ১০ জানুয়ারি by হামিদ-উজ-জামান মামুন

বৈদেশিক অর্থের ব্যবহার বাড়াতে বিশেষ লোকাল কন্সালটেটিভ গ্রুপের (এলসিজি) বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তিনদিনের এ বৈঠকে অংশ নেবে ১৮টি ওয়ার্কিং গ্রুপের সদস্য। দাতা সংস্থা, সরকার এবং প্রকল্প বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও বিভাগগুলো নিয়ে এসব ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছিল।

বিশ্বে মোট শিক্ষার্থীর গড় ছাত্রী সংখ্যায় বাংলাদেশ ওপরে- ঝরে পড়ার হার কমলেও প্রাথমিকে এখনও উদ্বেগজনক

মাধ্যমিক স্তরে ছাত্রীদের শিক্ষাগ্রহণে দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন সবার ওপরে। কেবল এই দেশগুলোতেই নয়, বিশ্বের মোট শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের অংশগ্রহণ গড়ে যেখানে ৪৮ শতাংশ সেখানে বাংলদেশে মোট শিক্ষার্থীর ৫০ দশমিক ৩৯ শতাংশ এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ৫২ শতাংশই ছাত্রী।

ব্যাংক বাসাবাড়িতে চুরি ডাকাতি ঠেকাতে ওয়াচম্যান- ঢাকায় ডিজিটাল পুলিশ প্রটেকশন সিস্টেম by গাফফার খান চৌধুরী

ব্যাংক, বাসাবাড়ি কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানে চুরি-ডাকাতিসহ যেকোন ধরনের অপরাধ ঠেকাতে ঢাকায় প্রথমবারের মতো ডিজিটাল পুলিশ প্রটেকশন সিস্টেম চালু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যাধুনিক সিকিউরিটি সিস্টেমটি চালু করেছে।

৭০ কিমি যানজট মেঘনা সেতু মেরামত তিন ঘণ্টা বিলম্বিত- মেঘনা-গোমতী সেতুর কাজ শুরু করাই যায়নি

দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী ও মেঘনা সেতুর মেরামত কাজ দীর্ঘ যানজটের কারণে নির্দিষ্ট সময়ে শুরু করা সম্ভব হয়নি। ফলে মহাসড়কে আটকে রয়েছেন হাজারো যাত্রী।

ঘন ঘন হরতালে চাপে অর্থনীতি, প্রত্যাহার চাইছেন ব্যবসায়ীরা by এম শাহজাহান

 ঘন ঘন হরতালের কারণে ফের অর্থনীতি চাপের মুখে পড়তে যাচ্ছে। নতুন বছরে দেশের সামষ্টিক অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে হরতাল। আর তাই আগামীকাল রবিবারের হরতাল প্রত্যাহার চাইছে ব্যবসায়ী সম্প্রদায়।

রাজনীতিতে সৌজন্যবোধ ফিরিয়ে আনতে হবে ॥ ও. কাদের- ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আলোচনা

 উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হলো দেশের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার প্রথম প্রহর থেকে শুরু হওয়া এ আয়োজনে সংগঠনের নেতাকর্মীদের সাগ্রহ ও উপস্থিতি অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কাল হরতাল- ১৮ দলের সিদ্ধান্ত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

মূল্যস্ফীতি উস্কে দেবে? ॥ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি- ০ বিদ্যুতের সম্ভাব্য মূল্যবৃদ্ধিতে ফের অস্থির হতে পারে অর্থনীতি ০ সরকারের শেষ বছরে রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে- পারে ॥ অভিমত বিশেষজ্ঞদের by রশিদ মামুন

গত সেপ্টেম্বরে বেড়েছে বিদ্যুতের মূল্য। তিন মাস পেরোতে না পেরোতেই ফের বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রক্রিয়া চলছে। সম্ভাব্য মূল্যবৃদ্ধির উৎকণ্ঠার মধ্যেই জ্বালানি তেলের আকস্মিক মূল্যবৃদ্ধির নির্দিষ্ট আয়ের মানুষের ওপর চাপ সৃষ্টি করবে।

স্থানীয় সরকার ব্যবস্থা ক্রমেই দুর্বল হচ্ছে by অমিতোষ পাল

স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার পূরণের দিকে নজর দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত চার বছরে কুমিল্লা ও রংপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা ছাড়া আর তেমন কিছুই করা হয়নি।

মেডিক্যাল বোর্ড গঠন-স্কুলছাত্রী চম্পাকে হারিয়ে কাঁদছে গ্রামের মানুষ

পাটকাঠির জীর্ণ বেড়া আর টিনের ছাউনির ঘরে ভাঙা টেবিলে বইগুলো সাজানো রয়েছে। দেখে মনে হয় এখনই কেউ যেন পড়া ছেড়ে উঠে গেছে। অথচ বাড়ির উঠানে স্বজনদের বুকফাটা আর্তনাদ। কে কাকে সান্ত্বনা দেবে, কার আছে সেই ভাষা। চম্পা নিশ্চুপ-নিশ্চল শুয়ে আছে কবরে।

সাভারে কলেজছাত্রী ধর্ষণের শিকার বান্ধবীসহ আটক ৪

সাভারে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণ দৃশ্যের ভিডিও ধারণের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সাভার ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্বজনদের অভিযোগ-হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা চলছে

বিশ্বজিতের হত্যাকারীদের বাঁচাতেই চিকিৎসককে দিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন দুর্বল করে তৈরি করানো হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা অনন্ত চন্দ্র দাস। গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সিলেটে অর্থমন্ত্রী-তেলের দাম নিয়ে খালেদার হরতাল উন্মাদের সিদ্ধান্ত

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রবিবার ১৮ দলের হরতাল ডাকাকে 'উন্মাদের সিদ্ধান্ত' বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, 'বাংলাদেশের বিরোধী দল অসম্ভব দায়িত্বহীন।

১৮ দলের হরতাল কাল

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। দলের সমন্বয়ক ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, 'আমরা হরতাল দিতে চাইনি।

সীমানা পুনর্বিন্যাসের মূল ভিত্তি হবে অভিযোগ

যুক্তিসংগত অভিযোগকে মূল ভিত্তি ধরে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা হবে। যেসব আসনের সীমানা নিয়ে কোনো অভিযোগ নেই, নির্বাচন কমিশন সেসব জায়গায় পরিবর্তন আনবে না। প্রশাসনিক সুবিধা ও জনসংখ্যার বিষয়টিও এ ক্ষেত্রে বিবেচনা করা হবে না।

গণপরিবহন-সিদ্ধান্তের আগেই শুরু যাত্রীদের পকেটকাটা by পার্থ সারথি দাস

সাজিদা বেগম দুই সন্তানকে নিয়ে ঢাকা থেকে রায়পুর যাবেন। সায়েদাবাদ টার্মিনালের একটি কাউন্টারে ঢুকেছেন টিকিট কিনতে। কাউন্টারে দাঁড়াতেই তাঁর কাছে বাড়তি ৫০ টাকা চাওয়া হলো। তেলেবেগুনে জ্বলে উঠলেন সাজিদা- 'জানলাম না, শুনলাম না। রাইত পোহাইতেই বললেন ভাড়া বাইড়া গেছে।

সামান্য টাকায় বিপন্ন মানুষ-আইএমএফের শর্ত মানতে তেলের মূল্যবৃদ্ধি, ভুল সিদ্ধান্ত! by আরিফুজ্জামান তুহিন ও রাজীব আহমেদ

দেশীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য রপ্তানি আর প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স- দুইয়ে মিলে বছরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয় প্রায় ৪০ বিলিয়ন ডলার। এক দিনে তা দাঁড়ায় ১১ কোটি ডলারের কাছাকাছি।

দিল্লিতে ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা-শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

তীব্র শৈত্যপ্রবাহের কারণে ভারতের রাজধানী দিল্লির সব স্কুল আগামী ১২ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গতকাল শুক্রবার গত ৪৪ বছরের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিল্লিতে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

হাসপাতাল ছেড়েছে মালালা

তালেবানের গুলিতে আহত পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের নেত্রী মালালা ইউসুফজাই গত বৃহস্পতিবার হাসপাতাল ছেড়েছে। তবে কয়েক সপ্তাহের মধ্যে তার শরীরে আবারও অস্ত্রোপচার করা হবে। যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হসপিটালের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

হারাতে বসেছে অ্যাংলো ইন্ডিয়ান সংস্কৃতি

ব্রিটিশ ঔপনিবেশিকতার হাত ধরে উপমহাদেশে অ্যাংলো-ইন্ডিয়ানরা (মিশ্র ব্রিটিশ ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি) একটি পৃথক জাতিসত্তা হিসেবে নিজেদের শক্ত স্থানে দাঁড় করাতে সক্ষম হয়েছিল। কিন্তু কালের পরিক্রমায় তাদের ভিত নড়বড়ে হয়ে পড়েছে। তারা হারাতে বসেছে নিজস্ব সংস্কৃতি।

শপথ নিতে পারবেন চাভেজ?

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের ১০ জানুয়ারি চতুর্থ দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রশ্ন উঠছে, সত্যি কি তিনি ওই দিন শপথ নিতে পারবেন? যদি না পারেন, তাহলে কী হবে ১০ জানুয়ারি?

জুডো-কারাতের দিকে ঝুঁকছেন দিল্লির নারীরা

দিল্লিতে মেডিকেল ছাত্রী গণধর্ষণের শিকার হওয়ার পর থেকে দিল্লির নারীরা নিজেদের নিরাপত্তা নিয়ে আগের চেয়ে অনেক বেশি আতঙ্কিত। এই আতঙ্ক থেকেই আত্মরক্ষার কৌশল হিসেবে জুডো-কারাতের দিকে ঝুঁকছেন তাঁরা।

নারী নির্যাতনে অভিযুক্ত এমপির সদস্যপদ বাতিলের আবেদন- শুনানি করবেন না ভারতের সুপ্রিম কোর্ট

ভারতে কোনো এমপি বা এমএলএ নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত হলে তাঁর সদস্যপদ বাতিল করার আবেদনের শুনানি করতে অস্বীকার করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে আদালত ধর্ষণ-সংক্রান্ত মামলার দ্রুত বিচার এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সব আইন বাস্তবায়ন করার পক্ষে বলে মত দিয়েছেন।

ফুলবাড়ীতে গণধর্ষণের অভিযোগে দুজন জেলে

দিনাজপুরের ফুলবাড়ীতে গত মঙ্গলবার দুপুরে এক গৃহবধূ (২৫) গণধর্ষণের শিকার হয়েছেন। শিবনগর ইউনিয়নের রাজারামপুর (ঘাটপাড়া) গ্রামের কাছে একটি আখখেতে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

মহাজোট সরকারের চার বছর- বেড়েছে হত্যাকাণ্ড ও নারী নির্যাতনের ঘটনা by আনোয়ার পারভেজ

মহাজোট সরকারের চার বছরে বগুড়ায় ৩৫২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বেশির ভাগ হত্যাকাণ্ড ঘটেছে শহর ও শহরতলি এলাকায়। এর মধ্যে ২০১২ সালে জেলায় কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডসহ ৯০টি খুনের ঘটনা ঘটেছে।

রাঙ্গুনিয়ায় তিন হাজার শিশু ইটভাটার শ্রমিক by ইব্রাহিম খলিল

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইটভাটাগুলোতে বহু শিশু কাজ করছে। বই হাতে বিদ্যালয়ে থাকার কথা যাদের, সেই শিশুরা পেটের দায়ে বড়দের মতো ভাটায় শ্রম দিচ্ছে। তার পরও তারা পাচ্ছে না পর্যাপ্ত মজুরি। রাঙ্গুনিয়ায় এমন শিশুশ্রমিকের সংখ্যা তিন হাজারেরও বেশি। এদের সবাই বহিরাগত।

পরিবেশ বিপর্যয়- বাউফলের ১২টি ইটভাটাই ড্রাম চিমনির, পুড়ছে কাঠ by মিজানুর রহমান

ফসলি জমি ও জনবসতিপূর্ণ এলাকায় করা যাবে না, রাখা যাবে না ড্রাম চিমনি, পোড়ানো যাবে না কাঠ—একটি ইটভাটা গড়তে এসব শর্ত পূরণ ও নিষেধাজ্ঞা মানা বাধ্যতামূলক। পটুয়াখালীর বাউফলে এসব শর্ত ও নিষেধাজ্ঞার কোনোটিই মানছেন না ইটভাটার মালিকেরা।

হাসপাতাল ছেড়েছে মালালা

প্রায় তিন মাস চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মালালা ইউসুফজাই। যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালের এক মুখপাত্র গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন।

মিথ্যা বলেছেন আর্মস্ট্রং?

'এটা একজন মানুষের জন্য ছোট্ট পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য বিশাল পদক্ষেপ'_প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা দেওয়ার পর নিল আর্মস্ট্রংয়ের এই উক্তি সর্বজনবিদিত। তবে আর্মস্ট্রং কখন এ উক্তি করেছিলেন তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

ইতিহাস গড়লেন তুলসি

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রথম হিন্দু আইনপ্রণেতা হিসেবে শপথ নিলেন তুলসি গ্যাবার্ড (৩১)। হাওয়াই অঙ্গরাজ্য থেকে নির্বাচিত তুলসি আরো একটি বিষয়ে ইতিহাস গড়েছেন।

১০ জানুয়ারি কী হবে?

নতুন প্রেসিডেন্ট হিসেবে আগামী ১০ জানুয়ারি শপথ নেওয়ার কথা রয়েছে শাভেজের। কিন্তু অসুস্থতার কারণে প্রায় এক মাস কিউবায় আছেন তিনি। সুস্থ হয়ে কবে দেশে ফিরতে পারবেন বা আদৌ তিনি সুস্থ হতে পারবেন কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে।

নতুন কংগ্রেসের যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রের ১১৩তম কংগ্রেস যাত্রা শুরু করেছে। উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যদের শপথের মাধ্যমে গত বৃহস্পতিবার থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। রিপাবলিকান রাজনীতিবিদ জন বোয়েনার প্রতিনিধি পরিষদের স্পিকার পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

সুপ্রিম কোর্ট অপারগ

নারীর প্রতি সহিংসতায় অভিযুক্ত পার্লামেন্ট সদস্য (এমপি) ও বিধায়কদের (এমএলএম) অযোগ্য ঘোষণা করা-সংক্রান্ত কোনো মামলার শুনানি করতে অস্বীকৃতি জানিয়েছেন সুপ্রিম কোর্ট।

প্রতি থানায় ৯ নারী পুলিশ

যৌন হয়রানি বা সহিংসতার শিকার নারীদের মানসিক সহায়তা দিতে হেল্পলাইনে নতুন ব্যবস্থা চালু করছে ভারত সরকার। এতে এমন ১৫ জন নারী নিয়োগ দেওয়া হবে, যাঁরা আগে কোনো না কোনোভাবে তেমন ঘটনার শিকার হয়েছেন।

বয়স নিয়ে বিপত্তি বিচারে জটিলতা

দিল্লিতে বাসে গণধর্ষণ ও হত্যা মামলার অভিযুক্ত ষষ্ঠ ব্যক্তির বিচার প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সে নিজেকে অপ্রাপ্তবয়স্ক দাবি করায় এ জটিলতা দেখা দিয়েছে। এখন হাড়ের গঠন পরীক্ষা মাধ্যমেই তার প্রকৃত বয়স নির্ধারণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বান্ধবীর আশা পূরণের যুদ্ধ শুরু বন্ধুর

মাথায়, হাতে-পায়ে এখনো ব্যান্ডেজ বাঁধা। ডান পায়ে ছয়টা সেলাই। চোখের তলায় কালসিটে। সারা শরীরে লোহার রডের আঘাত। কিন্তু শরীরের এই যন্ত্রণা এখন আর তাঁকে ততটা কষ্ট দেয় না। মানসিক আঘাত সেই যন্ত্রণা ছাপিয়ে গেছে।

শাভেজকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে!

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। তাঁর ফুসফুসে মারাত্মক সংক্রমণ তৈরি হয়েছে এবং শ্বাসপ্রশ্বাসের জটিলতায় ভুগছেন তিনি। গত ১১ ডিসেম্বর অস্ত্রোপচারের পর থেকে তাঁর শরীরে এসব সমস্যা তৈরি হয়েছে।

উন্নয়নে বাংলাদেশ-প্রতিবন্ধকতা দূর করতে হবে সরকারকেই

আশাবাদী তারুণ্যকে নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না। এর জন্য দেশের অধিকাংশ মানুষ দায়ী করে দুর্নীতি ও অধিক জনসংখ্যাকে। ওয়াশিংটনভিত্তিক বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান 'গ্যালাপ'-এর জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি-জনজীবনে এর প্রভাব নিয়েও ভাবতে হবে

অজুহাত ভর্তুকি কমানো, আর নেপথ্যে দাতা সংস্থার চাপ। সেই চাপের কাছে নতি স্বীকার করেই নির্বাহী আদেশে আবার জ্বালানি তেলের দাম বাড়াল সরকার। জ্বালানি তেলের এ মূল্যবৃদ্ধির বিরূপ প্রভাব যে জনজীবনে পড়বে, তা বলাই বাহুল্য।

ছাত্রলীগ নেতাদের সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী- ক্ষমতাকে ব্যবসা নয়, সেবা করার সুযোগ হিসেবে দেখি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আদর্শ নিয়ে সংগঠন গড়ে তোলো। তাহলে পেছনের দিকে তাকাতে হবে না। অর্থসম্পদের মোহ জাগলে উন্নতি হবে না।’ তিনি বলেন, ‘ক্ষমতাকে আমরা ব্যবসা হিসেবে দেখি না। সেবা করার সুযোগ হিসেবে দেখি।’

‘আইজ রাইতে আর জার লাগবে না’

‘খুব ভালো হইল। আইজ রাইতে আর জার (ঠান্ডা) লাগবে না। আরামে শুতব। তোরাকে জোহার (শুভেচ্ছা)।’ প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়ে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন হুপনি মুরমু (৬৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সাঁওতালপল্লি রানীদিঘির বাসিন্দা।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগাযোগমন্ত্রী- গুটিকয়েক হাইব্রিড ও ফরমালিন ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা অতীতের সব বিতর্কিত কর্মকাণ্ড ভুলে গিয়ে দেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার জন্য সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ছুটির দিনে চোখে পড়ার মতো ভিড়, মূল্যছাড়ে আগ্রহ বেশি

রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হওয়ার পর গতকাল শুক্রবারই ছিল প্রথম সাপ্তাহিক ছুটির দিন। আর ছুটির দিনে বেশ জমে ওঠে মেলা। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাসব্যাপী এ যৌথ উদ্যোগের ১৮তম আয়োজন এটি।

স্মরণ- একালের কিংবদন্তি স্যামসন এইচ চৌধুরী by ডেনিস দিলীপ দত্ত

আজ ৫ জানুয়ারি স্যামসন এইচ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনে ৮৬ বছর বয়সে তিনি মারা যান। তাঁর জন্ম ১৯২৫ সালে। তাঁর শিশুকাল কেটেছে চাঁদপুরে। শৈশবে ময়মনসিংহ স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। কৈশোরে কলকাতার কাছাকাছি বিষ্টুপুর শিক্ষাসঙ্গ উচ্চবিদ্যালয়ে অধ্যয়ন করেছেন।

এটি মোটেই ভালো নজির নয়- মির্জা ফখরুলকে আবার গ্রেপ্তার

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর বৃহস্পতিবার ভিন্ন দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটি উচ্চ আদালতের রায়ের প্রতি নির্বাহী বিভাগের অবজ্ঞা ছাড়া কিছু নয়।

সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করুন- তেলের দাম আর কত বাড়বে?

বিনা নোটিশে সরকার হঠাৎ করে জ্বালানি তেলের দাম আরও এক দফা বাড়িয়ে দিল। এর ফলে জনসাধারণের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। অকটেন ও পেট্রলের দাম বাড়ানো হয়েছে লিটারপ্রতি পাঁচ টাকা: এখন এক লিটার অকটেন ৯৯ টাকায় ও এক লিটার পেট্রল ৯৬ টাকায় কিনতে হবে।

যুদ্ধাপরাধের বিচার- অভ্যন্তরীণ বিষয়ে তুরস্কের হস্তক্ষেপ by আবদুল মান্নান

চারজন ‘বিজ্ঞ’ আলোচক একত্র হয়েছিলেন একটি বিদেশি রেডিওর ‘জানালা’ শিরোনামের ঘণ্টাব্যাপী একটি টক শোতে অংশ নিতে, যেটি আবার গত সোমবার একটি বেসরকারি টিভিতে প্রচার করা হলো। সঞ্চালক এই প্রজন্মের যুবক, কথাবার্তায় বেশ সাবলীল।

এখানে সেখানে- নতুন বছরের শোভাযাত্রা by আ স ম মাসুম

এলিজাবেথ টাওয়ারের (বিগ বেন) ঘড়িতে ঢং ঢং করে ঘণ্টা বাজল। জানান দিল ভোর ছয়টা। ২০১৩ সালের প্রথম সকাল। নিচে অপেক্ষায় আছি আমি আর সুভাষদা। আমরা এসেছি এখানে নিউ ইয়ার প্যারেড, মানে নতুন বছরের শোভাযাত্রা সরাসরি সম্প্রচার করার কাজে।

মনের জানালা

মেহতাব খানম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।

কা র্য কা র ণ- নতুন বছরে কি আরও স্মার্ট হতে চান? by আব্দুল কাইয়ুম

তাহলে নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন একটু হাঁটা, সামান্য জগিং আপনাকে সত্যিই স্মার্ট করতে পারে। প্রসিডিংস অব দ্য রয়েল সোসাইটি বি-এর ২০১৩ সালের জানুয়ারি সংখ্যায় যে নতুন নিবন্ধ প্রকাশিত হচ্ছে, তাতে বলা হয়েছে, আদি মানব শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে ক্রমে চৌকস হয়ে উঠতে পেরেছে।

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব- গণিতকে জয় করতে হবে by আরিফুল হক

‘অঙ্কের জন্ম কত সালে’, ‘পদার্থ ও রসায়নে গণিত প্রয়োজন হয়, জীববিজ্ঞানে কেন প্রয়োজন হয় না, ‘শূন্য যৌগিক না মৌলিক সংখ্যা’, ‘সমুদ্রের পানি লবণাক্ত কেন’, ‘আলো ছাড়া কিছু দেখতে পারি না কেন’।

টাঙ্গাইলের মেয়েটির অবস্থার উন্নতি হচ্ছে

টাঙ্গাইলে ধর্ষণের শিকার মেয়েটির অবস্থার উন্নতি হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন মেয়েটিকে গতকাল শুক্রবার কমলার রস খাওয়ানো হয়েছে।

দুটি স্টল বন্ধ- রিহ্যাব মেলায় রাজউকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রিহ্যাব মেলায় অংশগ্রহণকারী যেসব কোম্পানির আবাসন প্রকল্পের অনুমোদন নেই, তাদের স্টল গুটিয়ে নিতে বলেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, রাজউকের ভ্রাম্যমাণ আদালত দুই দিন ধরে মেলায় অভিযান চালিয়ে এগুলো বন্ধ করে দিতে বলে।

পোশাক কারখানায় আগুন- নিখোঁজদের লাশ, ক্ষতিপূরণ আর মালিকের শাস্তির দাবি স্বজনদের

দুই বোন নাসরীন বেগম ও মাজেদা বেগম। দুজনই কাজ করতেন আশুলিয়ার তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনস লিমিটেডে। গত ২৪ নভেম্বর কারখানায় আগুন লাগার পর তিনতলা থেকে লাফিয়ে জীবন বাঁচিয়েছেন নাসরীন বেগম।

শ্যামনগরের চন্দ্রিকা দিদি by কল্যাণ ব্যানার্জি

সুন্দরবনসংলগ্ন প্রত্যন্ত জনপদ। মানুষজনের বেশির ভাগই অভাবী। সত্যিকার অর্থে নুন আনতে পান্তা ফুরোয় তাঁদের। নিজেরা বিদ্যালয়মুখী হননি। সন্তানদেরও পড়ালেখা করানোর ইচ্ছা বা সামর্থ্য—কোনোটাই ছিল না। এভাবেই পার হচ্ছিল বছরের পর বছর। একদিন চন্দ্রিকা ব্যানার্জি নামের এক গৃহবধূ উদ্যোগ নিলেন এই অবস্থার পরিবর্তনে। বিদ্যালয়ে যখন পাঠদান চলছে, তখন রাস্তার পাশে খেত-খামারে ছোট ছোট শিশুকে কাজ করতে দেখে তাঁর ভালো লাগেনি। শুরু করলেন ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর’ কাজ। সে দুই দশক আগের কথা। সেই থেকে তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দাদের কাছে ‘চন্দ্রিকা দিদি’।
নিজ ঘরের বারান্দায় হয়েছিল সূচনা। এখন চন্দ্রিকা দিদির পাঠশালার সংখ্যা ১৭। মোট শিক্ষার্থী ৫১০ জন। বলার অপেক্ষা রাখে না, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুরাই চন্দ্রিকা দিদির পাঠশালায় আসে। এই শিশুরাই শিক্ষিত হয়ে একদিন নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি সমাজের নেতৃত্ব দিতে পারবে—এমনটাই বিশ্বাস চন্দ্রিকার। চন্দ্রিকার বিশ্বাস কিছুটা ফলতেও শুরু করেছে। কারণ, পাঠশালার প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই এখন সমাজ ও কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত।
গল্পের মতো শুরু: উচ্চমাধ্যমিক পাস করার আগেই পরিবারের অমতে বিয়ে করেন চন্দ্রিকা। সদ্য কৈশোর পেরোনো অবস্থায় উপজেলার ঈশ্বরীপুরে শ্বশুরবাড়িতেও প্রত্যাশিত মর্যাদা না পেয়ে তিনি মুষড়ে পড়েছিলেন। স্বামী স্বল্প আয়ের চাকরি করেন। তিনি অফিসে চলে যাওয়ার পরের সময়টা প্রতিবেশীদের বাড়ি বাড়ি ঘুরে কাটাতেন চন্দ্রিকা। সুযোগের অভাবে অনেক শিশুর শিক্ষাবঞ্চিত থাকার বিষয়টি এ সময় তাঁর নজরে আসে। বিষয়টি তাঁকে ভাবিয়ে তোলে। তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করে ওই শিশুদের পরিবারের সঙ্গে আলোচনা করেন এবং তাদের পড়াশোনায় ফিরিয়ে আনার উদ্যোগ নেন। চন্দ্রিকা তখন থেকেই শুরু করেন বিনা পারিশ্রমিকে পাঠদান কার্যক্রম।
চন্দ্রিকা ব্যানার্জির শয়নকক্ষের বারান্দায় পাঠশালার যাত্রা শুরু হয় ১৯৯২ সালে। পাশের বাড়ির ছেলে জিল্লুর রহমান, বাপ্পী মালো, মনিরুজ্জামানসহ আরও কয়েকজন শিশু সেখানে প্রথম পড়তে এসেছিল। চন্দ্রিকার বাড়ির আঙিনায় পর্যায়ক্রমে আরও শিশু ও কয়েকজন নারী শিক্ষার্থী জড়ো হয় অক্ষরজ্ঞান লাভের আশায়। এভাবে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। চন্দ্রিকার পরিবারের সদস্যদের মধ্যেও অসন্তোষ দেখা দেয়। তাঁদের কাছে চন্দ্রিকার কার্যক্রম ছিল ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর’ সমতুল্য। কিন্তু বঞ্চিত শিশু ও নারীদের নিয়ে চন্দ্রিকার স্বপ্ন তত দিনে অনেক দূর এগিয়ে গেছে। তাই সব বাধা-বিপত্তি উপেক্ষা করে তিনি লক্ষ্যে অবিচল থাকেন এবং ধীরে ধীরে জাবাখালী, গুচ্ছগ্রামসহ আরও কয়েকটি স্থানে তাঁর কার্যক্রম ছড়িয়ে দেন। প্রতিদিন সকালে স্বামী অফিসে রওনা হলে চন্দ্রিকাও বেরিয়ে পড়তেন নিজ হাতে গড়া পাঠশালার উদ্দেশে। প্রতিটি কেন্দ্রে দুই ঘণ্টা করে পড়িয়ে বিকেলে বাসায় ফিরতেন। এভাবে কয়েক বছরে তাঁর কার্যক্রমের পরিসর বাড়ে। স্থান সংকুলানের অভাবে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের সম্মেলনকক্ষ ব্যবহারের অনুমতি নেন। শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়ার পর তিনি নতুন চার-পাঁচটি স্থানে কার্যক্রম শুরু করেন। অনেকের সহযোগিতায় তিনি অভাবী শিশুদের বইপত্র ও কাগজ-কলমেরও ব্যবস্থা করেন।
অধিকারবঞ্চিত নারীদের অধিকার ও আত্মসচেতন করে তুলতে চন্দ্রিকা ব্যানার্জির উদ্যোগে ১৯৯৩ সালে ‘নকশী কাঁথা’ নামের একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। পরে ওই সংগঠনের সঙ্গে পাঠশালাভিত্তিক কার্যক্রম সংযুক্ত করেন চন্দ্রিকা। নকশী কাঁথার উদ্যোগে তিনি উপকূলবর্তী প্রত্যন্ত অঞ্চল বুড়িগোয়ালিনী, কাশিমারী, মুন্সিগঞ্জসহ কয়েকটি স্থানে মোট ১৭টি বিদ্যালয় গড়ে তোলেন।
এক দিন পাঠশালায়: সম্প্রতি এক সকালে বুড়িগোয়ালিনী গ্রামে চন্দ্রিকা দিদিকে সঙ্গে নিয়ে তাঁর পাঠশালায় গিয়ে দেখা যায়, ছোট ছোট ছেলেমেয়েরা চাটাইয়ে বসে খুব মনোযোগের সঙ্গে লেখাপড়া করছে। চন্দ্রিকাকে দেখেই ছেলেমেয়েরা দিদি বলে সালাম দিল। একটি ঘর নিয়েই এই পাঠশালা। কাঠের বেড়া, ওপরে গোলপাতার ছাউনি। শিক্ষক জানালেন, পাঠশালায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। ছেলেমেয়ে ৪০ জনের মতো।
চন্দ্রিকার ১৭টি পাঠশালায় ১৭ জন শিক্ষক আছেন। তাঁদের মাসে কিছু ভাতা দেওয়া হয়। দরিদ্র শিশুদের দিতে হয় শিক্ষা উপকরণ। যারা পরীক্ষায় ভালো ফল করে, তাদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা আছে। খরচ কুলিয়ে উঠতে না পারায় ২০০৩ সাল থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছেন তিনি।
তবে বাড়ি বাড়ি গিয়ে ছাত্র সংগ্রহ, পাঠশালার যাবতীয় দেখভাল—সবই করেন তিনি। চেষ্টা করেন সপ্তাহে একবার হলেও পাঠশালাগুলো ঘুরে দেখতে।
‘বুড়িগোয়ালিনী উপানুষ্ঠানিক বিদ্যালয়ে’র তৃতীয় শ্রেণীর ছাত্র রাসেল কিছুদিন আগেও বাবার সঙ্গে নদীতে জাল টানতে যেত। কিন্তু চন্দ্রিকা দিদির পরামর্শে সে আবার স্কুলে পড়াশোনার অনুমতি পেয়েছে। ভ্যানচালক ইব্রাহিম গাজীর মেয়ে সালমা আগে মায়ের সঙ্গে চিংড়িঘেরে শামুক কুড়াত। কিন্তু বাড়ির পাশের স্কুলে ভর্তি হয়ে পড়াশোনায় এখন সে বেশ ভালো করছে।
সাফল্য ও কৃতজ্ঞতা: চন্দ্রিকার বারান্দায় প্রথম পাঠ গ্রহণকারী সেই শিশুদের কয়েকজন এখন সমাজে প্রতিষ্ঠিত। সেই বাপ্পী মালো ও জিল্লুর রহমান এখন পৃথক বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। দরিদ্র পরিবারের মেয়ে মিলি খাতুন পড়েন খুলনা মেডিকেল কলেজে। তিনিও চন্দ্রিকার পাঠশালার ছাত্রী ছিলেন। জিল্লুরের বাবা শেখ নূর আলী, মিলির মা নুরুন্নাহার, বাপ্পীর বাবা খোকন মালোসহ অন্য অভিভাবকেরা নিজ নিজ সন্তানের প্রতিষ্ঠার পেছনে চন্দ্রিকার অবদান কৃতজ্ঞতাভরে স্বীকার করেন।
চন্দ্রিকা নিজ জীবন থেকে অর্জিত শিক্ষাকে শক্তিতে পরিণত করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন—এ মন্তব্য করেছেন শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশেক-ই-এলাহী। তিনি মনে করেন, চন্দ্রিকার প্রচেষ্টা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও এগিয়ে যাবে। সব শিশুকে বিদ্যালয়ে আনতে সরকারি উদ্যোগ সত্ত্বেও প্রতিবছর অনেক শিশু শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়ছে। আর সেই শিশুদেরই বিদ্যালয়মুখী করতে চন্দ্রিকা সরকারকে সহযোগিতা করছেন—মন্তব্য শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হাকিমের। তাই চন্দ্রিকার উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
স্বপ্ন সীমাহীন: চন্দ্রিকা বলেন, তাঁর এলাকা সুন্দরবনসংলগ্ন শ্যামনগর উপজেলাসহ উপকূলজুড়ে বহু শিশু প্রতিবছর বিদ্যালয় থেকে ঝরে পড়ছে। তাঁর অভিজ্ঞতামতে, বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব, মা-বাবার অসচেতনতা ও দারিদ্র্যই ঝরে পড়ার মূল কারণ। চন্দ্রিকা বিশ্বাস করেন, বঞ্চিত শিশু ও নারীর অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম এখনো অসমাপ্ত রয়ে গেছে। চন্দ্রিকা তাই স্বপ্ন দেখেন নিরন্তর।

জ্বালানি তেল- বোরো চাষিরা বিপাকে প্রভাব পড়বে বাজারে by অরুণ কর্মকার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১০০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তির ১৪ কোটি ১০ লাখ ডলার পেতেই মূলত জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হবেন বোরো চাষিরা। প্রভাব পড়বে পরিবহন খাতেও। ফলে বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়।

সরকারের ৪ বছর: যোগাযোগ খাত- পদ্মায় আটকে গেছে যোগাযোগ খাত by আনোয়ার হোসেন

পদ্মায় আটকে গেছে যোগাযোগ খাত। বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পসহ বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামী লীগ। সরকারের চার বছরে বেশ কিছু বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে বা হওয়ার অপেক্ষায় আছে।

রাজনৈতিক হয়রানিমূলক মামলা- ছাত্রদলের সন্ত্রাসী, মুক্তি পেলেন আ.লীগ পরিচয়ে by রোজিনা ইসলাম

অর্থের বিনিময়ে রাজনৈতিক মামলা প্রত্যাহারের নামে সন্ত্রাসীদের ছাড় দেওয়ার অভিযোগ উঠেছে। ছাত্রদলের থানা পর্যায়ের একজন নেতাকে আওয়ামী লীগের পরিচয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্বজিতের বাবার অভিযোগ- খুনিদের বাঁচানোর চেষ্টা চলছে

হত্যাকারীদের বাঁচাতে বিশ্বজিৎ দাসের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন দুর্বল করে তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা অনন্ত চন্দ্র দাস।
গতকাল শুক্রবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিশ্বজিতের বাবা এ অভিযোগ করেন।

চরাচর-ফুটপাতে শীতের পোশাক by পাভেল রহমান

কুয়াশায় ঢেকে আছে সারা শহর। অলিগলি কিংবা রাজপথ সর্বত্রই শীতের দাপট। মাঘ মাসের শীত আসতে এখনো বাকি। তবু সূর্যের দেখা নেই কয়েক দিন। হাড় কাঁপানো শীত জীবনযাত্রায় নিয়ে এসেছে স্থবিরতা।

পবিত্র কোরআনের আলো-যে কাজ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা হয়, আখিরাতে শুধু এরই ফল পাওয়া যাবে

১৩। আম ইয়াক্বূলূনা-ফ্তারা-হু্; ক্বুল ফা'তূ বিআ'শরি ছুওয়ারিম্ মিছলিহী মুফ্তারাইয়া-তিন ওয়াদ্ঊ' মানিছ্তাত্বা'তুম্ মিন দূনিল্লা-হি ইন কুনতুম ছ্বা-দিক্বীন।

নারীচিত্র-বাঙালি নারীর মোড় ফেরার পর্ব by আমেনা মহসীন

ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার সময়ে আমাদের এ ভূখণ্ডে উল্লেখযোগ্য সংখ্যক নারী সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের ঢেউ এখানেও আছড়ে পড়ে এবং অনেককে অনুপ্রাণিত করে গৃহকোণের বাইরের জগতে টেনে আনে।

লড়াই চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা by রেজওয়ান সিদ্দিকী

প্রতিটি দিবস উদযাপন তার প্রতিপাদ্য সম্পর্কে সবাইকে স্মরণ করে দেয় এর গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং সংগ্রাম ও বঞ্চনার ইতিহাস। ঠিক তেমনি ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস আমাদের স্মরণ করে দেয় নারীদের অধিকারহীনতা, বঞ্চনা এবং সে সঙ্গে তাদের অধিকার ফিরে পাওয়ার লড়াই।

নারী আন্দোলন-বিপর্যয় পাড়ি দিয়ে পথ চলা by সালেহা বেগম

বাংলাদেশে সত্তর দশকের মাঝামাঝি সময় থেকে বেসরকারিভাবে এবং আশির দশক থেকে সরকারিভাবে 'আন্তর্জাতিক নারী দিবস' পালন শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে ৩০-৩৫ বছর ধরে এ দিবস প্রতিপালিত হয়ে আসছে। লক্ষ্য করা যাচ্ছে, এ দিবস পালনে আনুষ্ঠানিকতার কোনো অভাব নেই।

নারী দিবস-নারী, কৃষি ও সভ্যতার দোলাচল by ফারহাত জাহান

হাজার হাজার বছরের শোষণ ও বঞ্চনার ধারাবাহিকতায় নারীর অধিকারহীনতা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আর এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আনুষ্ঠানিক ইতিহাস শতবর্ষের। নারী জাগরণের শতবর্ষকে সামনে রেখে আজ শ্রদ্ধা জানাতে চাই মানবসভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার সৈনিক কৃষি উদ্ভাবক নারীকে।

সমকালীন প্রসঙ্গ-ছাত্রদের উচ্ছৃঙ্খল আচরণ প্রসঙ্গে by বদরুদ্দীন উমর

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের দুর্ঘটনাজনিত মৃত্যুকে কেন্দ্র করে ৬ মার্চ শাহবাগ মোড় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ভাংচুরের এক মহাতাণ্ডব ঘটিয়েছে। নিহত ছাত্র রেদওয়ানের বন্ধুদের ভাষ্য থেকে জানা যায়, সোনারগাঁ থেকে ছাত্ররা হিমালয় পরিবহনের একটি বাসে ঢাকা ফিরছিল।

ঢাবি শিক্ষার্থীর মৃত্যু-হঠকারিতা নয়, নিয়মতান্ত্রিকতা কাম্য

শ নিবার বাস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদওয়ানের যেভাবে মৃত্যু হয়েছে, তা কেবল বেদনা নয় ক্ষোভেরও জন্ম দেয়। কিন্তু ওই ঘটনার জের ধরে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বিচারে গাড়ি ভাংচুরও ক্ষোভের স্বাভাবিক বহিঃপ্রকাশ হতে পারে না।

আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ-ঘরে-বাইরে, সর্বত্র আরও অধিকার

প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন এখন পৃথিবীর বহু দেশের রেওয়াজ। শুরু থেকে যত দিন গেছে ততই এটি বর্ণাঢ্য ও বহুমাত্রিক হয়ে উঠেছে। শুরুতে শুধু কর্মজীবী নারীদের অধিকার আদায়ে দিবস হিসেবে গণ্য হলেও কালক্রমে এটি সব নারীর অধিকারের দিনে পরিণত হয়েছে।

মৃত্যুঞ্জয়ী স্যামসন এইচ চৌধুরী by এবিএম ফজলুর রহমান

সততা, নিষ্ঠা, শ্রম, মেধা ও শৃঙ্খলা একজন মানুষকে কত ওপরে নিয়ে যেতে পারে তার উজ্জ্বলতম দৃষ্টান্ত স্কয়ার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী। যিনি প্রচণ্ড আস্থা ও মনোবলকে পুঁজি করে শূন্য থেকে শিখরে পেঁৗছেছিলেন।

বর্ষবরণ by এম আবদুল হাফিজ

মাত্র ক'দিন আগে চরম উন্মাদনার মধ্য দিয়ে জীর্ণ-পুরনোকে ঝেড়ে ফেলে ২০১৩ সালের বর্ষবরণ হলো। অন্তত গণমাধ্যমের প্রতিবেদন সেইভাবেই কালের এই পরিবর্তনকে উপস্থাপন করেছে।

সাম্প্রতিক প্রসঙ্গ-শাইনিং ইন্ডিয়ায় দামিনী হত্যা :জীবন আমার বোন by অদিতি ফাল্গুনী

'জীবন আমার বোন উছলে উঠেছে আজ, বসন্তের বৃষ্টি আছড়ে পড়ছে কাচের টুকরোর মতো (মাই সিস্টার-লাইফ ইজ ওভারফ্লোয়িং টুডে, স্প্রি্রং রেইন শ্যাটারিং ইটসেল্ফ লাইক গ্গ্নাস)!' লিখেছিলেন রুশ কবি বরিস পাস্তেরনাক।

মেধাসম্পদ সুরক্ষা-হেই সামালো জামদানি by বিবি রাসেল

নতুন বছরে সবার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য শুভ কামনা করি। কামনা করি, এ দেশের বস্ত্র ও হস্তশিল্পীরা নতুন বছরে আগের চেয়ে ভালো থাকুক। কিন্তু তারপরও মন থেকে একটি আশঙ্কা দূর করতে পারছি না।

যোগাযোগ ব্যবস্থা-রাজধানীর অদূরেই এমন হাল!

বাঁশের মাচায় ঝুলিয়ে এক রোগীকে বহন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছেন দু'জন_ এমন মর্মস্পর্শী ছবি প্রকাশিত হয়েছে শুক্রবারের সমকালে। ছবিটি পাঠানো হয়েছে মানিকগঞ্জের শিবালয়ের আলোকদিয়া গ্রাম থেকে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি-জনজীবনে দুর্ভোগ বাড়বে

সিদ্ধান্তটি অজনপ্রিয়, কিন্তু ভর্তুকি ব্যয় হ্রাসের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলেই গণ্য। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের হিসাবে, দাম বাড়ানোর আগে জ্বালানি তেলে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতো। মূল্যবৃদ্ধির ফলে ভর্তুকির পরিমাণ আড়াই হাজার কোটি টাকা কমবে।

সদরে অন্দরে-ঐ নূতনের কেতন ওড়ে by মোস্তফা হোসেইন

খ্রিস্টীয় বছরের প্রথম দিন ভোরবেলা। উঠোনে ২০ জোড়া কবুতর বাকুম বাকুম করছে। কিছু খাবার খাচ্ছে আবার বকর বকর করছে কিছু। ওদের ভাষা নিয়ে ভাবতে গেলে যে কারো হাসি পেতে পারে। কিন্তু এক সময় কবুতরের কথা বোঝার জন্য খোপের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার অভ্যাস ছিল।

চৈতন্যের মুক্তবাতায়ন-'বাংলার সার্বভৌমত্ব রাখতে যদি চাও' by যতীন সরকার

আজকের বাংলাদেশ অনেক সমস্যা-সংকটে জর্জরিত। লুটপাটতন্ত্রীদের কবলে পড়ে দেশের মানুষ সীমাহীন দুর্ভোগে নিপতিত। রাষ্ট্রনীতি-অর্থনীতির সব 'তন্ত্র' আজ এ দেশ থেকে নির্বাসিত, লুটপাটতন্ত্রই সর্বাধিনায়ক।

হরতালে বেতনভুক্ত-প্রশিক্ষিত ক্যাডার নামাবে শিবির! by সাজেদা সুইটি ও নূর মোহাম্মদ

রোববার ১৮ দলের হরতালে জোটের ব্যানার কাজে লাগিয়ে সহিংসতার প্রস্তুতি নিচ্ছে জামায়াত- শিবির ক্যাডাররা। বিএনপির ঘারে ভর দিয়ে নিজেদের দাবি আদায়ের সুযোগ তৈরির ষড়যন্ত্র করছে দলটি।

১০০০ জনপ্রতিক্রিয়াঃ ‘সম্ভাবনার চেয়ে সঙ্কটই বেশি’

সম্ভাবনার চেয়ে সঙ্কটই বেশি দেখছেন সাধারণ মানুষ। সরকারের শেষ বছরে রাজনীতিতে সংঘাত বাড়বে এমনটাই আশঙ্কা। আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হওয়া উচিত বলে বেশির ভাগ মানুষের মত। শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে অগ্রগতি প্রশংসনীয়।

অভিনয় বোকাদের পেশাঃ জেনিফার লরেন্স

গত বছর ‘উইন্টারস বোন’ ছবিটি দিয়ে আলোচনায় অাসেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। অনবদ্য অভিনয় করে লরেন্স শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন অস্কার, গোল্ডেন গ্লোবসহ বিশ্বের নামকরা সব চলচ্চিত্র পুরস্কারে।

উদয়-নার্গিস বিয়ে

২০১২ সালে বলিউডের অনেক তারকাই বিয়ের করে শুরু করেছেন নতুন জীবন। সেসব বিয়ের ধুম কাটতে না কাটতে নতুন বছরের শুরুতেই আবারো বিয়ের গুঞ্জন বলিউডে। এবার পালা ইয়াশ চোপড়ার পুত্র উদয় চোপড়া এবং অভিনেত্রী নার্গিস ফাখরির।

ফরিদপুরে স্কুলছাত্রী চম্পার লাশ তোলা হবে শনিবার

সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রাম থেকে পুরদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জাকিয়া আক্তার চম্পার লাশ শনিবার সকালে কবর থেকে তোলা হবে।

আসামে ধর্ষণ করতে ধরা পড়লেন বিধায়ক, নারীদের ঝাঁটা-জুতা পেটা

এবার ধর্ষণ করতে গিয়ে গ্রামের নারীদের কাছে হাতেনাতে ধরা পড়লেন ভারতের আসামের কংগ্রেস বিধায়ক বিক্রম সিংহ ব্রহ্ম। এ সময় গ্রামের নারীরাই তাকে ঝাঁটা-জুতা পেটাসহ মারধর করে তাঁকে পুলিশের হাতে তুলে দেয়।