Thursday, October 8, 2026
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে বাংলাদেশের প্রস্তাব গৃহীত
বাংলাদেশের উদ্যোগ ও নেতৃত্বে আলজেরিয়া, অস্ট্রিয়া, মিসর, গ্রিস, গায়ানা, কুয়েত ও নেপালের সমন্বয়ে গঠিত কোর গ্রুপের পক্ষ থেকে মানবাধিকার পরিষদের অধিবেশনে প্রস্তাবটির খসড়া উপস্থাপন করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
মানবাধিকার পরিষদে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবাধিকারের দ্রুত বিকাশমান সম্পর্ক নিয়ে জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই পরিষদের আলোচনায় একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
প্রস্তাবটি একটি ভারসাম্যপূর্ণ, ভবিষ্যৎমুখী ও মানবাধিকারকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এগিয়ে নিতে চায়, যা উন্নয়ন ও উদ্ভাবনে কৃত্রিম বুদ্ধিমত্তার উল্লেখযোগ্য সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষায় এর ক্রমবিকাশমান প্রভাবগুলোকেও বিবেচনায় নেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন প্রস্তাবটির পেনহোল্ডার হিসেবে ২০২৬ সালের আগস্টে কোর গ্রুপের পক্ষে প্রথমবারের মতো এটি মানবাধিকার পরিষদের প্রাক-অধিবেশন সভায় উপস্থাপন করে।
এরপর থেকে বাংলাদেশ কোর গ্রুপের অন্যান্য সদস্যরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এবং বিভিন্ন প্রতিনিধিদল ও অংশীজনের সঙ্গে উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও গঠনমূলক পরামর্শ ও আলোচনা পরিচালনা করে।
মানবাধিকার পরিষদে প্রস্তাবটির খসড়া উপস্থাপনের সময় বাংলাদেশ উল্লেখ করে, কৃত্রিম বুদ্ধিমত্তা সমাজ ও প্রতিষ্ঠানগুলোর দ্রুত রূপান্তরে শক্তিশালী প্রভাবক হিসেবে কাজ করছে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান উন্নয়ন ও ব্যবহারকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। এতে মানবিক মর্যাদা ও মানুষের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় বিবেচনায় রাখতে হবে।
এ ছাড়া প্রস্তাবটিতে উন্নয়ন, অন্তর্ভুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থবহ অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
প্রস্তাবটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো উদীয়মান প্রযুক্তির সুফলে আরও বিস্তৃত প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান। এতে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা, কারিগরি সহায়তা, জ্ঞান-বিজ্ঞান বিনিময়, প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়েছে।
জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়াকে বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের ভূমিকা এবং উদীয়মান বৈশ্বিক ইস্যুতে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের অংশগ্রহণের প্রতিফলন হিসেবে বাংলাদেশের স্থায়ী মিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
![]() |
| জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশন। ছবি: সংগৃহীত |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফিলিস্তিনপন্থি আন্দোলনে যেভাবে বাড়ছে ব্রিটিশদের অংশগ্রহণ
আর সংখ্যাটি দিন দিন বাড়ছে। আলজাজিরার বুধবারের বিশদ এক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ডের এডিনবরার কাছাকাছি গ্রামাঞ্চলে বসবাসকারী ৫২ বছর বয়সী ক্লেয়ার ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীদের একজন। পেশায় প্রশাসনিক কর্মী ক্লেয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না। কুকুর, বই পড়া ও রান্নাবান্না নিয়েই ছিল তাঁর শান্ত জীবন। তিন বছর আগেও নিজেকে রাজনৈতিক মানুষ হিসেবে ভাবতেন না তিনি।
এখন ফিলিস্তিনপন্থি সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর প্রতি সমর্থন দেখানোর অভিযোগে তাঁর সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে। বিস্তারিত পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়ে আলজাজিরাকে ক্লেয়ার বলেন, এর আগে কখনো কোনো আইনি ঝামেলায় পড়েননি তিনি। তবে আন্দোলন থেকে সরে দাঁড়ানোরও ইচ্ছা নেই।
ফিলিস্তিন ইস্যুতে ক্লেয়ারের আগ্রহের শুরু ২০২৩ সালের গ্রীষ্মে। সে সময় তিনি গাজার ফিলিস্তিনি চিকিৎসক ইজ্জেলদিন আবুয়াইশের লেখা ‘আই শ্যাল নট হেট’ বইটি পড়েন। ২০০৯ সালে ইসরায়েলি ট্যাংকের গোলাবর্ষণে তার তিন মেয়ে নিহত হওয়ার ঘটনা বইটিতে উঠে এসেছে।
বইটি পড়ার পর ৭ অক্টোবরের হামলা ও তার পরবর্তী ঘটনাপ্রবাহ তিনি অনলাইনে অনুসরণ করতে থাকেন। ক্লেয়ারের ভাষায়, শুরুতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে যে বক্তব্য দেওয়া হচ্ছিল, সেখান থেকে দ্রুতই তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে।
২০২৩ সালের আর্মিস্টিস ডেতে তিনি প্রথমবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেন। সেখানে যুদ্ধবিরতির দাবি জানানো হয়। ওই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান এসব বিক্ষোভকে ‘বিদ্বেষের মিছিল’ হিসেবে আখ্যায়িত করায় ক্ষুব্ধ হন ক্লেয়ার।
এরপর তিনি নিয়মিত বিক্ষোভে অংশ নিতে থাকেন। সংসদ সদস্যদের কাছে চিঠি লেখার পাশাপাশি ফিলিস্তিনিদের সহায়তায় বিভিন্ন তহবিল সংগ্রহের উদ্যোগেও যুক্ত হন।
২০২৫ সালের আগস্টে ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ নামের একটি সংগঠনের সঙ্গে প্রকাশ্যে প্যালেস্টাইন অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন তিনি। সংগঠনটি নাগরিক অবাধ্যতার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। ২০২৫ সালে সংগঠনটিকে নিষিদ্ধ করার পর থেকে প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানানোর অভিযোগে তিন হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের শুরুতে সন্ত্রাসবাদ আইনের দুটি ধারায় ক্লেয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়া এবং অন্যদের ওই সংগঠনে যোগ দিতে উৎসাহিত করার অভিযোগ আনা হয়েছে।
ক্লেয়ারের মতো একইভাবে ফিলিস্তিন আন্দোলনে যুক্ত হয়েছেন ৭০ বছর বয়সী মারজিও। কোলচেস্টারে বসবাসকারী মারজি বলেন, ২০২৩ সালের আর্মিস্টিস ডের আগে জীবনে কখনো কোনো বিক্ষোভে অংশ নেননি তিনি। ওই দিন হাতে ‘এখনই যুদ্ধবিরতি’ লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেন।
বিক্ষোভকে ‘বিদ্বেষের মিছিল’ বলা নিয়ে তারও আপত্তি ছিল। মারজির বাবা ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তার শ্বশুর ছিলেন রয়্যাল এয়ার ফোর্সের সদস্য এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হাতে যুদ্ধবন্দী হয়েছিলেন।
মারজির ভাষায়, তাদের বাবা-মায়ের প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিল। এখন ব্রিটেনই ব্রিটিশ আইন ভঙ্গ করছে বলে তিনি মনে করেন।
আর্থিক খাতে দীর্ঘদিন কাজ করা মারজি ও তার স্বামী এখন অবসরপ্রাপ্ত। গত জুলাইয়ে ওয়েস্টমিনস্টারে তাদের গ্রেপ্তার করা হয়। প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থনের অভিযোগে সন্ত্রাসবাদ আইনের একটি ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে কি না, সে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।
এই পরিস্থিতি তাদের পারিবারিক জীবনেও উদ্বেগ তৈরি করেছে। মারজি বলেন, পুলিশ যেকোনো সময় বাড়িতে এসে গ্রেপ্তার করতে পারে, এমন পরিস্থিতিতে নাতি-নাতনিদের তাদের সঙ্গে রাখা নিরাপদ কি না, সেটিও ভাবতে হচ্ছে।
তবে সন্তানরা তাদের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাচ্ছেন বলেও জানান তিনি। তার ধারণা, ভয় থাকলেও সন্তানরা তাদের নিয়ে গর্বিত।
ব্রিটেনের বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীতেও গত তিন বছরে ফিলিস্তিনপন্থী সংগঠন ও উদ্যোগের বিস্তার ঘটেছে। শিল্পী, শ্রমিক, রেলকর্মী, আর্থিক খাতের কর্মী থেকে শুরু করে প্রশাসনিক পেশাজীবীদের অনেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের আন্দোলনে যুক্ত হয়েছেন।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে এর প্রতিবাদে ব্রিটেনে লাখো মানুষ রাস্তায় নেমেছেন। একই সঙ্গে গাজা যুদ্ধ এবং পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে ইসরায়েলের কাছে ব্রিটিশ অস্ত্র বিক্রি বন্ধ, কূটনৈতিক সম্পর্ক সীমিত করা এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করারও দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
ফলে গাজা যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিতেই নয়, ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতি ও নাগরিক আন্দোলনেও বড় ধরনের প্রভাব ফেলেছে। আগে রাজনীতির বাইরে থাকা বহু মানুষ এখন ফিলিস্তিন প্রশ্নে সক্রিয় হয়ে উঠেছেন। আর তাদের কেউ কেউ সেই অবস্থানের কারণে পেশাগত, সামাজিক ও আইনি ঝুঁকিও গ্রহণ করছেন।
সূত্র: আলজাজিরা
![]() |
| লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ থেকে আটক করা হচ্ছে এক নারীকে। ছবি: রয়টার্স |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গাজায় গণহত্যা এখনো শেষ হয়নি: জাতিসংঘের বিশেষ দূত
যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তির আগে আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবানিজে বলেন, গাজায় ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকায় ফিলিস্তিনিদের কেবল ‘গণহত্যা থেকে বেঁচে যাওয়া মানুষ’ হিসেবে বর্ণনা করাও যথাযথ নয়। কারণ, তাদের ওপর হুমকি এখনো কাটেনি।
বুধবার আনাদোলু সাক্ষাৎকারটি প্রকাশ করে। তাতে তিনি আরও বলেন, ‘মাঠপর্যায়ের পরিস্থিতি বিপর্যয়কর। এটি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো অবস্থারও বাইরে।’
২০২২ সাল থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন ইতালীয় মানবাধিকার আইনজীবী আলবানিজে। তাঁর মতে, গাজায় চলমান ধ্বংসযজ্ঞ এবং অধিকৃত পশ্চিম তীরে ক্রমেই অবনতিশীল পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। বিশেষ করে ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর নীতি নিয়েও প্রশ্ন উঠছে বলে তিনি মন্তব্য করেন।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৭৪ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন।
২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা ও সামরিক তৎপরতা পুরোপুরি থামেনি। ফিলিস্তিনি হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে আরও ১ হাজার ৪৫৪ জন নিহত এবং ৫ হাজার ৯০ জন আহত হয়েছেন।
আলবানিজে সতর্ক করে বলেন, ফিলিস্তিনিদের ‘গণহত্যা থেকে বেঁচে যাওয়া’ হিসেবে বর্ণনা করলে এমন ধারণা তৈরি হতে পারে যে তাদের ওপর চলমান ধ্বংসযজ্ঞের অবসান হয়েছে।
তিনি বলেন, গাজায় ধ্বংসযজ্ঞ এখনো চলছে। তাঁর দাবি, উপত্যকার প্রায় ৭০ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
![]() |
| ফ্রানচেস্কা আলবানিজে। ছবি: আনাদোলু এজেন্সি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সৌদির দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত ৩৬
বুধবার (৭ অক্টোবর) দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এ তথ্য জানিয়েছে।
জিএসিএ জানায়, মঙ্গলবার ও বুধবার পৃথক সময়ে দুই বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নাগরিক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ২৮ জন। আহতদের মধ্যে দুজন সৌদি নাগরিক এবং বাংলাদেশি ও ফিলিপাইনের নাগরিকও রয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।
অন্যদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হন। আহতদের মধ্যে পাঁচজন সৌদি, দুজন মিশরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন।
সৌদির দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত ৩৬
গাজায় গণহত্যা এখনো শেষ হয়নি: জাতিসংঘের বিশেষ দূত
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলা দুটিতে বিমানবন্দর দুটির অবকাঠামো ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। যাত্রী ও বিমানবন্দর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দুই বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, ড্রোন দিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানো হয়েছে।
ইয়েমেনে হুতিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল।
সূত্র: আনাদোলু
![]() |
| সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর। পুরোনো ছবি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সেনাদের সামনেই এএফপির সাংবাদিককে পেটাল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা
আহত সাংবাদিকের নাম জাফার আশতিয়েহ। ৫৮ বছর বয়সী এই অভিজ্ঞ ফটোসাংবাদিক ফিলিস্তিনে এএফপির হয়ে কাজ করেন। প্রত্যক্ষদর্শী, তার পরিবারের সদস্য ও সহকর্মীদের বরাতে জানা গেছে, হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে।
ঘটনার সময় আশতিয়েহ ও এএফপির আরেক ফটোসাংবাদিক জন ওয়েসেলস পশ্চিম তীরের উত্তরের আকরাবা গ্রামের কাছে ছিলেন। সেখানে স্থানীয় ফিলিস্তিনিরা জলপাই সংগ্রহ করছিলেন। তারা দেখতে পান, এক ইসরায়েলি সেনা একজনকে আটক করেছেন।
এর কিছুক্ষণ পর একটি কোয়াড বাইক দ্রুত সাংবাদিকদের দিকে এগিয়ে আসে। বাইকে থাকা এক ব্যক্তি গুলি ছোড়েন। এতে এক ফিলিস্তিনি মাটিতে পড়ে যান। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তার পায়ে গুলি লাগে এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এরপর আরও অন্তত ছয়জন সশস্ত্র ব্যক্তি সাংবাদিকদের দিকে এগিয়ে আসে এবং গুলি চালায়। আশতিয়েহ তখন ‘প্রেস’ লেখা স্পষ্টভাবে চিহ্নিত একটি গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় দুজন তার ওপর ঝাঁপিয়ে পড়ে রাইফেলের বাঁট দিয়ে তাকে বারবার আঘাত করেন।
ওয়েসেলস জানিয়েছেন, হামলার সময় অন্তত এক ডজন ইসরায়েলি সেনা ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থান করছিলেন। অর্থাৎ, সেনাদের উপস্থিতিতেই আশতিয়েহকে মারধর করা হয়।
আশতিয়েহর ওপর হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বাড়ছে। প্রতিবছর জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলার ঘটনা ঘটে। জলপাই চাষ ফিলিস্তিনি অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আয়ের উৎস।
এবারের জলপাই সংগ্রহের মৌসুমে সহিংসতা আরও বেড়েছে। চলতি মাসের শেষ দিকে ইসরায়েলে নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা আরও বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আশতিয়েহকে হামলার সময় তিনি সাংবাদিক হিসেবে কাজ করছিলেন এবং তার গাড়িতেও ‘প্রেস’ লেখা ছিল। এরপরও তার ওপর হামলা চালানো হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান
![]() |
| মারধরের পর চিকিৎসার জন্য ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা এএফপির ফটোসাংবাদিক জাফর আশতিয়েহকে নিয়ে যাচ্ছেন। ছবি: জন ওয়েসেলস/এএফপি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কাতারের উত্তর উপকূলে ট্যাংকারে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা
ইউকেএমটিও এর তথ্য অনুযায়ী, কাতারের মদিনাত আশ শামাল শহর থেকে প্রায় ৯৪ কিলোমিটার উত্তরে ট্যাংকারটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত করে। তবে এতে কতজন নিহত বা আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
আল জাজিরার খবরে বলা হয়, হামলার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। জাহাজটির মালিকানা বা কোন দেশের পতাকা বহন করছিল, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি। ঘটনাটি কাতারের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) মধ্যে ঘটলেও এখন পর্যন্ত দোহা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
কাতারের উত্তর উপকূলে ট্যাংকারে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা
পুতিনের সঙ্গে পেজেশকিয়ানের ফোনালাপ, যুদ্ধ নিয়ে আলোচনা
সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম দ্য মেরিটাইম এক্সিকিউটিভ জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে উপসাগরের পশ্চিম অংশে এটি প্রথম ট্যাংকার হামলার ঘটনা। সাম্প্রতিক সময়ে জাহাজে হামলার প্রধান ঝুঁকিপূর্ণ এলাকা হয়ে উঠেছে হরমুজ প্রণালি।
ইউকেএমটিও জানিয়েছে, চলতি মাসেই সেখানে ট্যাংকারে নয়টি হামলার ঘটনা ঘটেছে। এটি সেপ্টেম্বর মাসে হরমুজ প্রণালি ও উপসাগর মিলিয়ে নথিভুক্ত মোট হামলার প্রায় অর্ধেক। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। যুদ্ধের আগে প্রতিদিন গড়ে প্রায় ১২৫টি বড় বাণিজ্যিক জাহাজ এ পথ ব্যবহার করত। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হতো। তবে হামলা সত্ত্বেও মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধ-পূর্ব পর্যায়ে পৌঁছেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।
কেপলারের হিসাবে, ৩০ সেপ্টেম্বর সাত দিনের গড় রপ্তানি দাঁড়ায় প্রতিদিন ১ কোটি ৮৩ লাখ ব্যারেল, যা যুদ্ধের আগের ১২ মাসের গড় ১ কোটি ৮০ লাখ ব্যারেলের চেয়েও বেশি।
সূত্র: আল জাজিরা
![]() |
| হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বেড়েছ: ইউকেএমটিও |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট তেহরানে
প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইটটি ইরাকের নাজাফ থেকে তেহরানে যায়। একই ফ্লাইটে যাত্রীদের নিয়ে আবার নাজাফে ফেরার ব্যবস্থাও ছিল। গত ২৮ ফেব্রুয়ারির পর এই প্রথম কোনো বিদেশি এয়ারলাইনসের বাণিজ্যিক ফ্লাইট তেহরানে অবতরণ করল।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে ফ্লাইটটি তেহরানে অবতরণের একটি সংক্ষিপ্ত ভিডিও প্রচার করা হয়। এতে ইরাকি এয়ারওয়েজের উড়োজাহাজটিকে রাজধানীর বিমানবন্দরে অবতরণ করতে দেখা যায়।
এর আগে গত মাসে ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানি রুটে ফ্লাইট পরিচালনার জন্য ইরাকি এয়ারওয়েজকে নিষেধাজ্ঞা থেকে বিশেষ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরাকের এক কর্মকর্তা সে সময় জানিয়েছিলেন, এই ছাড় মূলত ইরান ও নাজাফের মধ্যে যাতায়াতকারী ধর্মীয় তীর্থযাত্রীদের পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য। শিয়া মুসলিমদের কাছে ইরানের বিভিন্ন ধর্মীয় স্থান এবং ইরাকের নাজাফ গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত।
যুদ্ধ শুরুর পর ইরানের সঙ্গে আন্তর্জাতিক বিমান যোগাযোগে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে ইরাকি এয়ারওয়েজের ফ্লাইট তেহরানে অবতরণকে দুই দেশের মধ্যে সীমিত আকারে বিমান যোগাযোগ পুনরায় চালুর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সূত্র: আল জাজিরা
![]() |
| ইরাকি এয়ারওয়েজের একটি বিমান। পুরোনো ছবি: সংগৃহীত |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
১০০ বছর পরও ববি পিনের জনপ্রিয়তা কমেনি কেন by পৃথা পারমিতা নাগ
যেভাবে এল ‘ববি পিন’
‘বব হেয়ারকাট’ থেকে ববি পিন। প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ১৯২০–এর দশকে নারীরা চিবুক পর্যন্ত লম্বা চুল রাখতে শুরু করেন। তখন ছোট করে চুল কাটা ছিল রীতিমতো বিপ্লবী সিদ্ধান্ত। ভিক্টোরিয়ান হেয়ারস্টাইলের বিরুদ্ধে এক বিদ্রোহী ঘোষণা। সেই সময়ের মেয়েদের একটা বিশেষ অংশকে বলা হতো ‘ফ্ল্যাপার’। সে সময়ের সামাজিক নিয়মকানুন, আচার এবং নারীত্বের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছিলেন ফ্ল্যাপাররা। পশ্চিমা সমাজে নারীর স্বাধীনতা ও আধুনিকতার প্রতীক হয়ে ওঠেন তাঁরা।
বিশের দশকের বিশিষ্ট নৃত্যশিল্পী এবং ফ্যাশন আইকন আইরিন ক্যাসেল প্রথম সেলিব্রিটি হিসেবে এই স্টাইল জনপ্রিয় করেন। নারীদের মধ্যে রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা পায় চুলের এই কাট। তবে সেই সময়ের হেয়ারড্রেসাররা নারীদের চুল ছোট করে কাটতে চাইতেন না। ফ্ল্যাপাররা তখন চুল কাটার জন্য সাধারণ সেলুনেই ধরনা দিতে লাগলেন।
চুল ছোট করার পর নারীদের মধ্যে দেখা দিল নতুন সমস্যা। ছোট চুল সহজে আটকে রাখা যায় না, বাতাসে ওড়ে। তাই চুল সেট করা কষ্টকর। সেই সময় সান ফ্রান্সিসকোর কসমেটিক নির্মাতা লুইস মার্কাস ছোট চুলের জন্য বিশেষভাবে তৈরি করেন ছোট্ট পিন। প্রথমে এগুলোকে ‘ববিং পিন’ বলা হতো। সংক্ষেপে তা–ই হয়ে ওঠে ‘ববি পিন’।
ববি পিন আবিষ্কারের পর যাঁরা চুল ছোট করতে চাননি, তাঁরা পেলেন নতুন সুবিধা। চুল না কেটেই তাঁরা ববি পিন দিয়ে চুল আটকে নিতেন। ফলে চুল একদম বব-কাটের মতোই দেখাত। এ ছাড়া আগের ভারী ভারী চুল বাঁধার ক্লিপের বিপরীতে ববি পিন হয়ে উঠল নতুন এক সমাধান। চুলের নিচে এই ক্লিপ সহজেই লুকিয়ে থাকে। তাই চুল বাঁধার ক্ষেত্রে ক্লিপ হয়ে ওঠে ‘গেম চেঞ্জার’।
তবে লুইস মার্কাসকে ববি পিন আবিষ্কারের একক কৃতিত্ব দেওয়া হলেও সে সময়ে আরও অনেকে একই রকম চুলের পিন আবিষ্কার করেছিলেন। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য ফ্রাঙ্ক ডেলং, হ্যাজেল হুক ওয়াল্টজ, জ্যাকব হারবার্ট ও হেনরি হাবার্ড। বিশেষত হেনরি হাবার্ড ববি পিনের উৎপাদনপ্রক্রিয়ার ব্যাপক বিকাশ ঘটান।
আপাতদৃষ্টে সাধারণ এই ধাতব পিনটির মেকানিজম কিন্তু বেশ চমকপ্রদ। একটি সাধারণ ববি পিনে চারটা অংশ থাকে–
১. পিনের সামনের অংশ পুরু প্লাস্টিকে মোড়ানো থাকে, যা ত্বকে আঁচড় লাগা ও চুলের ক্ষতি থেকে বাঁচায়।
২. পিনের ওপরের ঢেউ তোলা অংশ ও নিচের সোজা অংশ মাথার ত্বক ও চুলের সঙ্গে শক্তভাবে এঁটে থাকে। ফলে চুল পিছলে যায় না।
৩. ভেতরের দিকে স্প্রিংয়ের মতো গ্যাপ পিনকে সহজে খোলার নমনীয়তা দেয়।
আর এত সব উপযোগিতার কারণে ববি পিন হয়ে উঠেছে চুলের সাজের প্রধান অনুষঙ্গ। তাই আটপৌরে হোক বা রেড কার্পেট মাতানো সাজ—আবিষ্কারের এক শ বছর পরেও এখনো অমলিন এটির জনপ্রিয়তা।
![]() |
| সান ফ্রান্সিসকোর কসমেটিক নির্মাতা লুইস মার্কাস ছোট চুলের জন্য বিশেষভাবে তৈরি করেন ছোট্ট এই পিন। ছবি: সাবিনা ইয়াসমিন |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় ৯৪ বছরের ইহুদি আইনজীবী গ্রেপ্তার
মার্গারেট ওয়েন একজন প্রবীণ মানবাধিকার আইনজীবী। ২০১৩ সালে নারীদের মানবাধিকার, বিশেষ করে বিধবাদের অধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে ওবিই সম্মাননা পান। তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের প্রয়াত মা ম্যারিয়ন কোজাকের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কোজাক ছিলেন হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া একজন ইহুদি এবং ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে ওয়েন জানিয়েছেন।
ওয়েন জানিয়েছেন, প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসবাদ আইনের আওতায় নিষিদ্ধ করার পর তিনি কয়েক মাস ধরে সংগঠনটির সমর্থনে বিক্ষোভ করে আসছিলেন। লন্ডনে প্রায় এক ডজন বিক্ষোভে তিনি ‘আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা প্ল্যাকার্ড বহন করেছেন। এমনকি নিজের বাড়ির জানালাতেও একই বক্তব্যের একটি পোস্টার লাগিয়েছিলেন। তিনি পুলিশকে নিজের ছবি পাঠিয়ে গ্রেপ্তার করার আহ্বানও জানিয়েছিলেন।
লিভারপুলের বিক্ষোভে শেষ পর্যন্ত তাকে আটক করা হয়। মার্সিসাইড পুলিশের তথ্য অনুযায়ী, ওই বিক্ষোভে নিষিদ্ধ সংগঠনকে সমর্থনকারী কোনো লেখা বা সামগ্রী বহনের সন্দেহে ৮২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। আরও ৭৯ জনকে সমনের জন্য রিপোর্ট করা হয়েছে।
প্যালেস্টাইন অ্যাকশন ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি ইসরাইলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে সরাসরি অভিযান চালিয়েছে। ব্রিটিশ সরকার ২০২৫ সালের জুলাইয়ে সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে। এরপর সংগঠনটির সমর্থনে প্রকাশ্যে বক্তব্য বা প্ল্যাকার্ড প্রদর্শন করাও আইনি ঝুঁকির মধ্যে পড়ে।
এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড সম্প্রতি বলেছেন, তিনি শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারকে সমর্থন করেন। প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে বিক্ষোভ করতে গিয়ে বয়স্ক ব্যক্তি ও ধর্মীয় নেতাদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, তাদের অপরাধী বানানো কারও উদ্দেশ্য ছিল বলে তিনি মনে করেন না। একই সঙ্গে তিনি জানান, প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে একটি মামলা সুপ্রিম কোর্টে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে এবং আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত।
মিলিব্যান্ডের সঙ্গে ওয়েনের ব্যক্তিগত সম্পর্কও রয়েছে। তিনি মিলিব্যান্ডের মায়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন। ওয়েন বলেছেন, মিলিব্যান্ডের মা ফিলিস্তিনিদের দুর্দশা এবং ১৯৪৮ সালের নাকবার বিষয়টি অনেক আগেই উপলব্ধি করেছিলেন।
ব্রিটেনে প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে বিক্ষোভ নিয়ে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড প্রদর্শনের জন্য গ্রেপ্তার করা মতপ্রকাশ ও প্রতিবাদের অধিকারের ওপর প্রভাব ফেলছে। অন্যদিকে ব্রিটিশ পুলিশ বলছে, শান্তিপূর্ণ ও আইনসম্মত বিক্ষোভের অধিকারকে তারা সম্মান করে; তবে কোনো অপরাধ সংঘটিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
লিভারপুলের ওই বিক্ষোভে ৯৪ বছর বয়সী মার্গারেট ওয়েনের গ্রেপ্তার ব্রিটেনে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ, সন্ত্রাসবিরোধী আইন এবং শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই, আল-জাজিরা ও দ্য গার্ডিয়ান

About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ওবামার সঙ্গে নির্বাচনি সমাবেশ, তীব্র সমালোচনার মুখে এল-সাইদ
এল-সায়েদ এর আগে ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করেছিলেন। তিনি ওবামা প্রশাসনের যুদ্ধনীতি, নাগরিক স্বাধীনতা, অভিবাসন, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক নীতির সমালোচনা করে বলেছিলেন, এসব ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনা হয়নি।
২০১২ সালে লেখা এক নিবন্ধে ওবামার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়াকে প্রগতিশীলদের জন্য বিজয় হিসেবে দেখতে অস্বীকৃতি জানিয়েছিলেন এল-সায়েদ। পরবর্তী সময়েও তিনি ওবামার নীতিকে অতিরিক্ত মধ্যপন্থি বলে সমালোচনা করেন। ২০১৭ সালে মিশিগানের গভর্নর পদে প্রার্থী হওয়ার সময়ও তিনি ওবামার সঙ্গে নীতিগত মতপার্থক্যের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন।
তবে বর্তমানে এল-সাইদের রাজনৈতিক অবস্থানে ওবামার প্রতি তুলনামূলক ইতিবাচক অবস্থান দেখা যাচ্ছে। তার প্রচারশিবির জানিয়েছে, তরুণ বয়সে ২০০৮ সালে ওবামার নির্বাচনি বিজয় এল-সাইদকে অনুপ্রাণিত করেছিল। এল-সাইদ ওবামার কিছু সিদ্ধান্তের সঙ্গে মতভেদ থাকলেও তাকে একজন দক্ষ ও আমেরিকানদের প্রতি প্রতিশ্রুতিশীল নেতা হিসেবে দেখেন বলে তার প্রচারশিবির জানিয়েছে।
এল-সায়েদ চলতি বছরের আগস্টে মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে সাবেক কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্সকে অল্প ব্যবধানে পরাজিত করেন। তিনি প্রগতিশীল ডেমোক্র্যাটদের সমর্থন পেয়েছেন। তার সমর্থকদের মধ্যে সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ রয়েছেন। সাধারণ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্স।
এদিকে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও সম্প্রতি এল-সাইদের সঙ্গে ডেট্রয়েটে নির্বাচনি প্রচারে অংশ নিয়েছেন। ওবামার উপস্থিতিও তার প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ডেট্রয়েটের কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন আদায়ে ওবামার জনপ্রিয়তা এল-সাইদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
মিশিগানের সিনেট নির্বাচনে আগামী মার্কিন কংগ্রেসে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে এল-সাইদের প্রচারে ওবামার সরাসরি অংশগ্রহণকে ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই, দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য গার্ডিয়ান

About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গাজায় সংঘটিত গণহত্যা ও যুদ্ধাপরাধে যুক্তরাষ্ট্রও সম্পৃক্ত -মামদানির মন্তব্য
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি বলেন, ৭ অক্টোবরের দিনটি নিউইয়র্কের বহু মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। ওই হামলায় নিহত ইসরাইলিদের স্মরণ করে তিনি বলেন, এ ঘটনার কারণে যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের শোকের সঙ্গে তিনি ও নিউইয়র্কের মানুষ একাত্ম।
তবে মামদানি বলেন, গাজার মানুষের দুর্ভোগ ৭ অক্টোবর শুরু হয়নি এবং ওই দিনেই শেষও হয়নি। এরপর গাজায় ইসরাইলি সামরিক অভিযান ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। এ অভিযানে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২১ হাজারের বেশি শিশু।
মামদানি আরো বলেন, নিউইয়র্কের অনেক মানুষ এই অসহনীয় শোকের সঙ্গে লড়াই করছেন। একই সময়ে তারা জানেন, তাদের দেওয়া করের অর্থ ইসরাইলের সামরিক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। তিনি মার্কিন সরকারের সমালোচনা করে বলেন, ইসরাইলকে প্রতিটি অস্ত্র সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে।
তিনি দখলদারিত্ব ও বর্ণবাদভিত্তিক ব্যবস্থা অব্যাহত থাকা কোনো বিশ্বকে মেনে না নেওয়ার আহ্বান জানান। মামদানি বলেন, নিহতদের সম্মান জানাতে হলে এমন একটি বিশ্বের জন্য লড়াই করতে হবে, যেখানে প্রত্যেক মানুষ স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারে।
মামদানির বিবৃতিতে ৭ অক্টোবর ২০২৩ সালের হামলার কথাও উল্লেখ করা হয়েছে। নিউইয়র্ক মেয়রের কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, ওই হামলায় হামাস ১ হাজার ১০০-এর বেশি ইসরাইলিকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এরপর গাজায় ইসরাইলের ব্যাপক সামরিক অভিযান শুরু হয়।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরও ১ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৫ হাজার আহত হয়েছেন।
মামদানির এই বক্তব্য নিউইয়র্কের মেয়র হিসেবে ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে দেওয়া তার প্রথম আনুষ্ঠানিক মন্তব্য। এতে তিনি একই সঙ্গে ৭ অক্টোবরের হামলায় নিহত ইসরাইলিদের প্রতি শোক প্রকাশ এবং গাজায় ইসরাইলি সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেছেন।
সূত্র: মিডল ইস্ট মনিটর, নিউইয়র্ক মেয়রের কার্যালয়ের ওয়েবসাইট ও সিবিএস নিউইয়র্ক
![]() |
| জোহরান মামদানি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গর্ভেও কেন শিশুর কিডনি ফুলে যায় by ডা. ফেরদৌসী আক্তার
কোনো কারণে কিডনিতে প্রস্রাব জমে কিডনি ফুলে গেলে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় তাকে বলে হাইড্রোনেফ্রোসিস। বর্তমানে প্রতি ১০০ অন্তঃসত্ত্বা মায়ের ১ থেকে ৫ জনের গর্ভের শিশুর হাইড্রোনেফ্রোসিস ধরা পড়ছে।
কীভাবে বোঝা যাবে গর্ভের শিশুর হাইড্রোনেফ্রোসিস আছে?
মায়ের আলট্রাসোনোগ্রাফি করেই রোগটি নির্ণয় করা যায়।
কী কী কারণে কিডনিতে পানি জমে?
কোনো কারণে প্রস্রাবের রাস্তায় যদি বাধা থাকে, যেমন পিইউজে অবস্ট্রাকশন, ভিইউজে অবস্ট্রাকশন, যদি প্রস্রাবের রাস্তায় পর্দা থাকে, প্রস্রাব মূত্রথলি থেকে কিডনিতে উঠে যায়, মূত্রনালির মাংসপেশি দুর্বল হয়ে কিডনিতে প্রস্রাব জমতে পারে।
কিডনিতে পানি থাকলে কী করবেন?
মা কিংবা বাচ্চার স্বাস্থ্যঝুঁকি না থাকলে বাচ্চার পরিপূর্ণ বয়সে নরমাল ডেলিভারি করানো যেতে পারে। জন্মের পর তিন থেকে পাঁচ দিন বয়সে বাচ্চার একটা কিডনির আলট্রাসনোগ্রাম করে দেখতে হবে, এখনো ফোলা বা পানি জমা আছে কি না। যদি থাকে, অবশ্যই দ্রুত শিশু সার্জারি বা শিশু ইউরোলজি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে ছেলেশিশু হলে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ।
![]() |
| গর্ভাবস্থায় অনেক সময় শিশুর কিডনিতে পানি জমে। ছবি: পেক্সেলস |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2638)
-
▼
October
(342)
-
▼
Oct 08
(12)
- কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে...
- ফিলিস্তিনপন্থি আন্দোলনে যেভাবে বাড়ছে ব্রিটিশদের অং...
- গাজায় গণহত্যা এখনো শেষ হয়নি: জাতিসংঘের বিশেষ দূত
- সৌদির দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত ৩৬
- সেনাদের সামনেই এএফপির সাংবাদিককে পেটাল ইসরায়েলি বস...
- কাতারের উত্তর উপকূলে ট্যাংকারে একাধিক ক্ষেপণাস্ত্র...
- যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট তেহ...
- ১০০ বছর পরও ববি পিনের জনপ্রিয়তা কমেনি কেন by পৃথা ...
- ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় ৯৪ বছরের ইহুদি আইনজ...
- ওবামার সঙ্গে নির্বাচনি সমাবেশ, তীব্র সমালোচনার মুখ...
- গাজায় সংঘটিত গণহত্যা ও যুদ্ধাপরাধে যুক্তরাষ্ট্রও স...
- গর্ভেও কেন শিশুর কিডনি ফুলে যায় by ডা. ফেরদৌসী আক্তার
-
▼
Oct 08
(12)
-
▼
October
(342)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...









