Wednesday, November 14, 2012

৫০ লাখ টাকা মুক্তিপণ- পরাগকে ফিরে পেল পরিবার

৫০ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর ছাড়া পেল অপহূত ছয় বছরের শিশু পরাগ মণ্ডল। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কেরানীগঞ্জের আঁটিবাজার মিল এলাকায় তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা। এরপর শিশুটির বাবা বিমল মণ্ডল তাকে উদ্ধার করে রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, পরাগ সুস্থ আছে।

তাহেরপুত্রের পেছনে রাষ্ট্র, সন্তানহারার ভরসা আল্লাহ by রোজিনা ইসলাম

রাষ্ট্রের সর্বাত্মক তৎপরতায় লক্ষ্মীপুরের তাহেরপুত্র এইচ এম বিপ্লব এখন প্রায় মামলামুক্ত। তাঁর বিরুদ্ধে থাকা খুনের সর্বশেষ মামলাটি প্রত্যাহারের সুপারিশ করেছে এ-সংক্রান্ত জাতীয় কমিটি। এ তথ্য জেনে নিহতের বাবা আল্লাহর কাছে বিচার চেয়েছেন। লক্ষ্মীপুরের বহুল আলোচিত আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলায় বিপ্লবের মৃত্যুদণ্ড হয়েছিল।

চরাচর-হারিয়ে যাচ্ছে সোনালি আঁশ by বিশ্বজিৎ পাল বাবু

পাটকে বলা হয় সোনালি আঁশ। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। একসময় পাটের তৈরি জিনিসের কদর ছিল বেশ। বিদেশে পাট ও পাটের তৈরি জিনিস রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করত বাংলাদেশ, যা বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির সহায়ক ছিল। দেশে পর্যাপ্ত পাটের চাষ হতো।

বিশ্ব ডায়াবেটিস দিবস-পরিবেশ ও ডায়াবেটিস by মোহাম্মদ আবদুল মজিদ

মানবদেহে ইনসুলিন নামক প্রয়োজনীয় হরমোনটির অপ্রতুল নিঃসরণের কারণে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে বেশি দিন ধরে থাকলে ডায়াবেটিস রোগ দেখা দেয়। সাধারণত ডায়াবেটিস বংশগত কারণে ও পরিবেশের প্রভাবে হয়।

জামায়াত-শিবিরের সহিংসতা রোধে করণীয় by ড. মিল্টন বিশ্বাস

চলতি বছরের শুরুতে কুখ্যাত যুদ্ধাপরাধী গোলাম আযমকে কারাগারে পাঠানোর পর ১২ জানুয়ারি ঢাকা শহরে পুলিশের ওপর স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত করেছিল কয়েকজন পুলিশ সদস্যকে, লুট করেছিল পিস্তল। (কালের কণ্ঠ, ১৩-১-২০১২) গত ৫ ও ৬ নভেম্বরে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

বিশ্ব ডায়াবেটিস দিবস-নতুন প্রজন্মের জন্য প্রত্যাশা by মোহাম্মদ আবদুল মজিদ

রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে বেশিদিন ধরে থাকলে ডায়াবেটিস রোগ দেখা দেয়। সাধারণত ডায়াবেটিস বংশগত কারণে ও পরিবেশের প্রভাবে হয়। আধুনিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে এ রোগকে ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, প্রতিরোধ করা যায় এবং প্রায় স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হয়।

সাক্ষাৎকার-সুশৃঙ্খল জীবনযাপনই প্রধান প্রতিষেধক by ডা. এ কে আজাদ খান

সাক্ষাৎকার গ্রহণ : বদরুদ্দোজা সুমন  সমকাল : ডায়াবেটিসের প্রকোপ কোন পর্যায়ে রয়েছে? আজাদ খান : সংক্রামক ব্যাধির প্রকোপ বিশ্বজুড়ে কমে গেছে। অন্যদিকে বেড়েছে অসংক্রামক ব্যাধি। বর্তমানে উন্নত এবং উন্নয়নশীল প্রায় সবক'টি দেশে অসংক্রামক ব্যাধির কারণে প্রাণসংহার হচ্ছে বেশি।

মুক্তিযুদ্ধের বীর নায়ক by কেয়া চৌধুরী

১৪ নভেম্বর মুক্তিযুদ্ধকালীন সময়ের চিফ অব স্টাফ মেজর জেনারেল এমএ রব বীরউত্তমের ৩৭তম মৃত্যুবার্ষিকী। ১৯১৯ সালের ১ জানুয়ারি এমএ রব জন্মগ্রহণ করেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার খাগাউড়া নামক গ্রামে। হাজী মোহাম্মদ মনর ও রাশিদা খাতুনের পুত্র এমএ রব ছোটবেলা থেকে ছিলেন অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছাত্র।

রাষ্ট্রীয় বিনিয়োগ-বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় থাকুক by খন্দকার নিয়াজ রহমান

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ঢাকার জন্য তৈরি করা 'স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট পল্গ্যান' (এসটিপি) অনুমোদন দেওয়া হয়। এই এসটিপিতে ৩টি রুটে মেট্রো রেলের প্রস্তাব আছে_ এমআরটি লাইন-৪, এমআরটি লাইন-৫, এমআরটি লাইন-৬। এই এসটিপি বাস্তবায়নের কালকে চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে।

সাম্প্রতিক প্রসঙ্গ-'জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা' by আবু সাঈদ খান

ধর্মীয় সাম্প্রদায়িকতার ছোবলে যখন রামু-উখিয়া-পটিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের হৃদয় বিদীর্ণ, তখন কিছু বর্ণাশ্রয়ী লোকের অমানবিক আচরণে জয়পুরহাটের আদিবাসী নর-নারীরা ক্ষোভে-অপমানে বিহ্বল। যারা আদিবাসীদের প্রতি বর্ণবাদী ও ঘৃণ্য আচরণ করেছে, তারা শিক্ষার আলোবঞ্চিত বা বখাটে শ্রেণীভুক্ত নন_ বরং আধুনিক শিক্ষায় শিক্ষিত, ডিগ্রিধারী ব্যক্তি_ ওকালতির মতো জনগুরুত্বপূর্ণ সামাজিক পেশায় নিয়োজিত।

টেলিমেডিসিন কার্যক্রম-গ্রামে স্বাস্থ্যসেবার প্রসার ঘটাবে

বিশেষ প্রযুক্তির কম্পিউটারের মাধ্যমে টেলিকনফারেন্সে অংশ নিয়ে প্রত্যন্ত গ্রামে বসেই রোগীরা পেতে পারেন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। এ জন্য ফি গুনতে হয় মাত্র একশ' টাকা। অথচ এসব প্রতিষ্ঠিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে রোগীকে সাধারণত সাতশ' থেকে হাজার টাকা গুনতে হয়।

বেলারুশ প্রধানমন্ত্রীর সফর-অর্থনীতির জন্য নতুন সম্ভাবনা

বেলারুশ এক সময়ে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, এখন স্বাধীন দেশ। লোকসংখ্যা এক কোটির কাছাকাছি, কিন্তু আয়তনে বাংলাদেশের প্রায় দেড় গুণ। প্রতিবেশী রাশিয়ার সঙ্গে রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক। আবার ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ গ্রহণের পক্ষেও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক অধিবাসী। সোভিয়েত ইউনিয়নের অবিচ্ছেদ্য অংশ থাকাকালেই সেখানে শিল্পায়ন ঘটেছিল।

সময়ের প্রতিধ্বনি-সংকটে রাজনীতি এবং সক্রিয় দেশি-বিদেশি গোয়েন্দারা by মোস্তফা কামাল

রাজনীতি নিয়ে খোদ রাজনীতিকরাই শঙ্কিত। রাজনীতি কোন পথে যাচ্ছে, তা কেউ বলতে পারছেন না। সবাই যেন অন্ধকারে আছেন। কেউ বলছেন, আবার ওয়ান-ইলেভেন সৃষ্টির ষড়যন্ত্র চলছে। কেউ কেউ জরুরি অবস্থা জারির কথাও বলছেন। আসলে দেশের রাজনীতি কী রূপ নিতে যাচ্ছে?

নারী কেলেঙ্কারিঃ পেট্রাউসের পথে এবার জন অ্যালেন?

পরনারীর সঙ্গে গোপন সম্পর্কের জেরে পদত্যাগে বাধ্য হওয়া সিআইএ প্রধান ডেভিড পেট্রাউসের পথ ধরে এবার ফাঁসতে যাচ্ছেন আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল জন অ্যালেনও।

অপহৃত পরাগের ভাগ্যে কি ঘটেছে?

কেরানীগঞ্জে অপহৃত স্কুলছাত্র পরাগের ভাগ্যে কি ঘটেছে? অপহরণের দীর্ঘ সময় পার হলেও আইনশৃঙ্খলা বাহিনী তার কোন সন্ধান পায়নি। এমনকি অপহরণকারীরা মুক্তিপণ চেয়েও কোন যোগাযোগ করেনি। এ অবস্থায় পরাগের ভাগ্যে কি ঘটেছে- এ প্রশ্ন এখন সর্বত্র।

চট্টগ্রাম বন্দরে ১০০ বিলাসবহুল গাড়ি নিয়ে চাঞ্চল্য by মহিউদ্দীন জুয়েল

বিএমডব্লিউ, পাজেরো কিংবা মার্সিডিজ বেঞ্জ। কোটি টাকার সব দামি গাড়ি। দেখতে ঝকঝকে। নানান  রঙের। কালো গ্লাস। অত্যাধুনিক। সহজে কাত হয় না। ভেতরে এসি। যারা চড়েন তারা হাইফাই। দেশের অনেক মন্ত্রীকে চড়তে দেখা যায়।

ধারাবাহিকে আপাতত নাঃ প্রসূণ আজাদ by কামরুজ্জামান মিলু

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতার প্রথম রানার আপ হন ময়মনসিংহের মেয়ে প্রসূণ আজাদ। নতুন খবর হলো বিজয়ী মুকুট মাথায় উঠানোর পর বর্তমানে টিভি নাটকের শুটিং নিয়েই বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

প্রিমিয়ার শোতে খোলামেলা পোশাকে ক্রিস্টেন স্টুয়ার্ট

ক্রিস্টেন স্টুয়ার্ট সম্প্রতি তার ‘ব্রেকিং ডাউন পার্ট-২’ সিনেমার প্রিমিয়ার শোতে প্রায় জালের মত স্বচ্ছ ডিজাইনের খোলামেলা একটি পোশাক পড়ে এসেছিলেন। এ পোশাকটি এতটাই খোলামেলা ছিল যে তার অর্ন্তবাসের সবকিছুই দেখা যাচ্ছিল এবং সেই সাথে তাকে দেখার জন্য ভক্তরা অল্প কিছুক্ষণের মধ্যে ভিড় জমিয়ে দিয়েছিলেন।

হলো না হানসিকার

একজন শিশু শিল্পী হিসেবেই সর্বপ্রথম ছোট পর্দায় কাজ শুরু করেছিলেন অভিনেত্রী হানসিকা মাতওয়ানি। শিশু শিল্পী হিসেবে বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। এরপর ‘আপ কা সুরুর’ ছবিতে হিমেশ রেশামিয়ার বিপরীতে সর্বপ্রথম নায়িকা হিসেবে দর্শকদের সামনে পর্দায় আসেন হানসিকা।

শমীকে হেলাল হাফিজঃ অক্সিজেন, শস্যদানা, তারপরই প্রেম

সম্প্রতি জনপ্রিয় কবি হেলাল হাফিজের সাক্ষাৎকার নেন জনপ্রিয় টিভি তারকা শমী কায়সার। বাংলানিউজের পাঠকের জন্য তা তুলে ধরা হলো।

লড়াই

আজ মুক্তি পেয়েছে সদ্য প্রয়াত স্বনামধন্য পরিচালক-প্রযোজক যশ চোপড়ার সর্বশেষ ছবি ‘যব তক হ্যা জান’। দীর্ঘদিন পর যশ চোপড়া এই ছবিটি পরিচালনা করেছিলেন। এটিই তার পরিচালিত শেষ ছবি বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি।

দুঃখের লেশমাত্র নেই, হকিংকে দৃষ্টান্ত মেনে এগিয়ে যাচ্ছে রূপম

পা দু’টি অসাড়। নাড়তে পারে না ডান হাতও। এমন ছেলেকে রাখতে চায়নি প্রাক-প্রাথমিক বিদ্যালয়। ভর্তির পরের দিনই বলা হল, ভর্তি ফি ফিরিয়ে নিন, ছেলেকে নিয়ে যান। সেরিব্রাল পলসি ছোঁয়াচে নয়, স্নায়ুর রোগ। কিন্তু কিছুতেই বোঝানো যায়নি ওই স্কুল কর্তৃপক্ষকে।