Tuesday, June 18, 2013

শান্তি মিশনে পুলিশ পাঠাচ্ছে ভুয়া এসপি! by নূরুজ্জামান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ পাঠিয়েছে ভুয়া পুলিশ সুপার আসাদুজ্জামান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের অসাধু কর্মকর্তার যোগসাজশে অন্তত তিনজন পুলিশ সদস্য পাঠানোর কথা স্বীকার করেছে সে।

ভিত্তিপ্রস্তরের রাজনীতি আমাদের বাজেট by কাজী জেসিন

সামনে এগিয়ে যাওয়ার অন্যতম পাথেয় হলো ‘আশাবাদ’। তাই ‘আশাবাদ’ সুন্দর। আর তা যদি হয় জনকল্যাণে তাহলে তা নিঃসন্দেহে আরও সুন্দর।

‘চাচার বই নিয়ে এসেছি’

নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দেয়া শুরু করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। সাফাই সাক্ষ্যের আগে, পরে, মাঝে কখনও কখনও প্রসিকিউশনের বিভিন্ন আপত্তিরও জবাব দিয়েছেন তিনি।

সুন্দরী ইমা’র ছলনার শিকার ২২ প্রভাবশালী

রেজওয়ানা খালেদ ইমা’র ছলনার শিকার ২২ প্রভাবশালীর তালিকা এখন গোয়েন্দা পুলিশের হাতে। প্রতারিত হয়েও মুখ খুলছেন না তারা। শুধু ইমা নয়, তার সুন্দরী ‘নারী বহর’র অনেকের সঙ্গেই ওই প্রভাবশালীদের সম্পর্ক ছিল।

গোপন বলেই সে এত মধুর!

দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে। প্রেম লিখিতেছে গান কোমল আদরে অধরেতে থরে থরে চুম্বনের লেখা। (রবিঠাকুর) গোপন বলেই সে এত মধুর।

নিশার নগ্ন ফটো প্রকাশ

গত দুই বছরে দক্ষিণ ভারতে কাজ করার ফলে বলিউডে একদমই অনিয়মিত হয়ে পড়েছেন নায়িকা নিশা কোঠারি। যদিও বিষয়টি নিয়ে তার কোন মাথাব্যথা নেই।

ওরা ভয়ঙ্কর নারী!

ভয়ঙ্কর সব অপরাধে জড়াচ্ছে নারীরা। ছিনতাই, ডাকাতি, প্রতারণার ঘটনা তো হরহামেশাই ঘটছে। সমপ্রতি খুন ও ধর্ষণের মতো অপরাধের সহযোগী হয়ে উঠেছে নারী অপরাধীরা।

নেশায় ‘নগ্ন’ পুনম

অবশেষে প্রকাশ হলো পুনম পান্ডের আলোচিত সিনেমা ‘নেশা’র পোষ্টার। প্রথম পর্যায়ে শুক্রবার ছবিটির তিনটি পোষ্টার প্রকাশ করে ছবিটির প্রযোজনা সংস্থা।

মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে টেক্সটাইল মিলের ভেতর চারদিন ধর্ষণ

ধর্ষণের অভিযোগে মুন্সীগঞ্জে এবার এক আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই জেলায় এর আগে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিলো পুলিশের এক এসআইকে।

রুমমেটদের নগ্ন ছবি ইমেইলে প্রেমিকের কাছে

কোচি: কলেজের হস্টেল। একসঙ্গে একঘরে থাকেন চার ছাত্রী। কিন্তু কেউ টের পাননি সর্ষের মধ্যেই লুকিয়ে আছে ভূত। ঘরের মধ্যে তাক করে রাখা আছে লুকোনো ভিডিও ক্যামেরা।

সহিংসতা-বিক্ষোভে বাংলাদেশের নির্বাচন বিঘ্নিত হতে পারে

সহিংসতা ও প্রতিবাদ-বিক্ষোভ এ বছরের শেষের দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে বিঘ্নিত করতে পারে। এ নিয়ে আতঙ্ক তুঙ্গে উঠছে।

বালামের সুরে শহিদ-জুলির দ্বৈত গান

সঙ্গীতশিল্পী বালামের সুর ও সঙ্গীতে একটি দ্বৈত গানে কণ্ঠ দিলেন শহিদ ও জুলি। শহিদের দ্বিতীয় একক অ্যালবাম ‘নীল ছোঁয়া’র জন্য প্রথমবার একসাথে গাইলেন তারা।

ন্যাটোর কাছ থেকে নিরাপত্তার দায়িত্ব নিল আফগানবাহিনী

ন্যাটোর নেতৃত্বাধীন বাহিনীর কাছ থেকে গতকাল মঙ্গলবার গোটা আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা বাহিনী। এর মধ্য দিয়ে ২০১১ সালে শুরু হওয়া দেশটির নিরাপত্তা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলো।
রাজধানী কাবুলের বাইরে একটি সেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে গতকাল ন্যাটো বাহিনী আনুষ্ঠানিকভাবে দেশটির অবশিষ্ট ৯৫টি এলাকার নিরাপত্তার দায়িত্ব আফগান বাহিনীর হাতে তুলে দেয়। অনুষ্ঠানে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, ‘সারা দেশের নিরাপত্তার সব দায়িত্বভার এখন থেকে আমাদের সাহসী বাহিনীর ওপর ন্যস্ত হলো। সব ধরনের অভিযানে আফগান বাহিনী অংশ নেবে ও এখন নেতৃত্ব দেবে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আফগান সেনা ও পুলিশ পুরোপুরি প্রস্তুত।’ কারজাই বলেন, তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ২০১০ সালে গঠিত শান্তি উদ্যোগ-বিষয়ক পরিষদ শিগগিরই কাতারে যাবে। তিনি বলেন, ‘এ প্রক্রিয়া দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আশা করি, আমার তালেবান ভাইয়েরা বিষয়টি অনুধাবন করতে পারবেন।’ অনুষ্ঠানে ন্যাটোর প্রধান অ্যান্ডার্স রাসমুসেন বলেন, ‘২০১১ সালে শুরু হওয়া পাঁচ দফায় নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া আজ (গতকাল) সম্পন্ন হলো। ১০ বছর আগে আফগানিস্তানে জাতীয় নিরাপত্তা বাহিনী বলে কিছু ছিল না। কিন্তু এখন সাড়ে তিন লাখ আফগান সেনা ও পুলিশ রয়েছে। আজ থেকে আমরা আর কোনো অভিযানের পরিকল্পনা কিংবা নেতৃত্ব দেব না।’ ন্যাটোর প্রধান বলেন, ২০১৪ সালের শেষ দিকে আফগানিস্তানে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হবে। এ সময়ের মধ্যে প্রয়োজনে আফগান বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। ন্যাটোর প্রায় এক লাখ সেনা আফগান বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাবে বলে জানা গেছে। ২০০১ সালের ৯/১১ সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে অভিযান চালিয়ে কট্টরপন্থী তালেবানকে ক্ষমতাচ্যুত করা হয়। এর পর থেকে তালেবান হারানো ক্ষমতা ফিরে পেতে লড়াই চালিয়ে আসছে। আর তাদের প্রতিহত করতে লড়ছিল ন্যাটোর নেতৃত্বাধীন বাহিনী। আফগানিস্তানে ২০১১ সালে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (ইসাফ) সবচেয়ে বেশিসংখ্যক সেনা মোতায়েন করা হয়। তখন তাদের সংখ্যা ছিল এক লাখ ৪০ হাজার। এর মধ্যে এক লাখ এক হাজারই মার্কিন সেনা। দেশটিতে বর্তমানে ইসাফের ৯৭ হাজার সেনা রয়েছে। নিরাপত্তা হস্তান্তর অনুষ্ঠানের আগে কাবুলে এক আত্মঘাতী হামলায় তিনজন নিহত হয়। সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের নেতা ও সাংসদ মোহাম্মদ মোহাকিকের গাড়িবহর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। হামলায় তিনি সামান্য আহত হয়েছেন। কাবুলের তদন্ত পুলিশের প্রধান মোহাম্মদ জহির বলেন, ওই হামলায় তিনজন বেসামরিক লোক নিহত ও  সাংসদের নিরাপত্তারক্ষীসহ অন্তত ২৪ জন আহত হয়। সাম্প্রতিক সময়ে কাবুলে জঙ্গি হামলা বেড়ে গেছে। গত সপ্তাহে কাবুলে সুপ্রিম কোর্টের বাইরে গাড়িবোমা হামলায় ১৫ জন আফগান নিহত হয়। ন্যাটো বাহিনী চলে যাওয়ার পর আফগান বাহিনী তালেবানের হামলা কতটা প্রতিহত করতে পারবে, এ নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে। গত শুক্রবার ন্যাটো বাহিনীর মার্কিন কমান্ডার জেনারেল জোসেফ ডানফোর্ড বিদেশি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘গত ১২ বছরে যে সাফল্য আমরা লাভ করেছি, ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর আন্তর্জাতিক সহায়তা বন্ধ করে দিলে তা বিনষ্ট হবে।’ বিবিসি, এএফপি ও রয়টার্স।

রুহানিকে চাপ দেবে যুক্তরাষ্ট্র

হাসান রুহানি
ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির বিষয়ে বন্ধ আলোচনা আবার শুরু করতে সে দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট হাসান রুহানির ওপর চাপ সৃষ্টি করবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এ পরিকল্পনার কথা জানিয়েছেন। গত রোববার সিবিএস টেলিভিশনে ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে ওবামার চিফ অব স্টাফ ডেনিস ম্যাকডোনাফ বলেন, ‘রুহানির এ বিজয়ের মধ্যে আমি আশাব্যঞ্জক সংকেত দেখতে পাই।’ ইরানের মধ্যপন্থী নেতা হাসান রুহানি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন অনেক কর্মকর্তাই আশাবাদ ব্যক্ত করে বলেন, স্থবির আলোচনা আবার শুরুর ব্যাপারে রুহানির কাছ থেকে ইতিবাচক সাড়া পাবে ওয়াশিংটন। তবে মার্কিন কর্মকর্তাদের একটা অংশের আশঙ্কা, রুহানি নিজে মধ্যপন্থী নেতা হওয়া সত্ত্বেও তাঁর কাছ থেকে খুব বেশি আশা করা যায় না। কারণ, পারমাণবিক কর্মসূচিসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে সিদ্ধান্ত দেবেন, তা-ই হবে চূড়ান্ত। এর পরও মার্কিন কর্মকর্তারা যত দ্রুত সম্ভব রুহানির অবস্থান পরীক্ষা করে দেখার পক্ষে। রুহানি একসময় দেশটির পারমাণবিক আলোচনায় সমঝোতাকারীর দায়িত্ব পালন করেছিলেন। তখন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে ইতিবাচক ব্যবহার করেছিলেন তিনি। এ ছাড়া নির্বাচনী প্রচারণায় ইরানের ওপর থেকে পশ্চিমা বিশ্বের অবরোধ শিথিলে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন রুহানি। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের নেতৃত্বাধীন ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে চলা উত্তেজনা প্রশমনে আগ্রহী তিনি। ডেনিস ম্যাকডোনাফ বলেন, ‘আমি মনে করি, আমাদের সামনে এখন প্রশ্ন: রুহানি নির্বাচনী প্রচারণায় সারা বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্কোন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি পালন করেন কি না। রুহানি প্রেসিডেন্ট হয়েছেন, এখন প্রতিশ্রুতি রক্ষার সুযোগ পেয়েছেন তিনি। এ ক্ষেত্রে তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির ব্যাপারে তাঁর অবস্থান স্পষ্ট করতে হবে।’ দ্য নিউইয়র্ক টাইমস ও বিবিসি।:

উত্তরাখন্ডে বর্ষণ ও পাহাড়ি ধসে ১৩ জনের মৃত্যু, নিখোঁজ ৬০

ভারতের উত্তরাখন্ডে ভারী বৃষ্টিতে গতকাল পাহাড়ি এলাকায়
ভূমিধস হয়। পাহাড়ি ঢলে বহু বাড়িঘর ভেসে যায়
প্রবল বৃষ্টি ও পাহাড়ি ধসে ভারতের হিমালয়ের পাদদেশের রাজ্য উত্তরাখন্ডের উত্তর কাশী, রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ৬০ জন তীর্থযাত্রী। আটকা পড়েছে ৩০ হাজার তীর্থযাত্রী। পাহাড়ি ধসে বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। ভেসে গেছে বেশ কয়েকটি পুল। আটকা পড়া তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য সেনাবাহিনী নামানো হয়েছে। চামোলির জেলা প্রশাসন সাংবাদিকদের জানিয়েছেন, মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়ে যেতে পারে।আজ নিয়ে এই দুদিনের একটানা প্রবল বর্ষণে পাহাড়ে ধস নামে। ধসে বন্ধ হয়ে যায় বহু সড়ক। এর ফলে উত্তর কাশীতে আটকে পড়েছে ৭০০ গাড়ি। ধসে পড়েছে শতাধিক বাড়ি। গঙ্গা ও যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এদিকে কর্তৃপক্ষ এই হিমালয়ের হিন্দু সম্প্রদায়ের চার তীর্থধাম বদ্রিনাথ, কেদার নাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী যাত্রা বাতিল করে দিয়েছে। বাঙালি পর্যটক সজল ভট্টাচার্য সংবাদমাধ্যমকে গতকাল সোমবার জানিয়েছেন, এখনো সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তাঁরা আটকে রয়েছেন যমুনোত্রীতে। কয়েক শ তীর্থযাত্রীকে রাখা হয়েছে যমুনোত্রীর উদ্ধার ক্যাম্পে।

ভারতে মন্ত্রিসভায় রদবদল by সৌম্য বন্দ্যোপাধ্যায়

কংগ্রেসের সাংগঠনিক রদবদলের ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল ঘটল। চারজন পূর্ণ ও চারজন প্রতিমন্ত্রী শপথ নিলেন।  আশ্চর্যের বিষয়, ২৪ ঘণ্টা আগে সাংগঠনিক অদলবদলের ক্ষেত্রে তারুণ্যকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছিল, মন্ত্রিসভার ক্ষেত্রে ঘটল ঠিক তার বিপরীত। এতটাই যে, ৮৫ বছরের সিসরাম ওলাকে শ্রমমন্ত্রী করা হলো, যাঁকে ইউপিএ ১-এর মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছিল স্বাস্থ্যগত কারণে। মোট আটজন মন্ত্রীর মধ্যে সবচেয়ে কমবয়সী যিনি, সেই গিরিজা ব্যাস ৬০ ছুঁইছুঁই। রদবদলের এই বিস্ময় অবশ্য ছাপিয়ে গেছে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর একাধিক উক্তি। মনমোহন সিং বলেছেন, ইউপিএ ৩-এর সরকার গঠনের বিষয়ে তিনি আশাবাদী। তাঁদের বিশ্বাস, মানুষ তাঁদের সেই সুযোগ আবার দেবেন। জেডিইউ নেতা নীতিশ কুমার প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে বন্ধুরা আসে যায়। চিরকালীন বলে কিছু নেই। নীতিশ কুমার ধর্মনিরপেক্ষ নেতা। এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দেন, নীতিশের জন্য তাঁদের দরজা খোলাই রয়েছে। নরেন্দ্র মোদি সম্পর্কেও তাঁকে প্রশ্ন করা হয়েছিল। প্রধানমন্ত্রী বলেছেন, মোদির অতীতই তাঁর বড় পরিচয়। বুঝিয়ে দেন, বিজেপির ‘সাম্প্রদায়িকতা’ বিরুদ্ধে তাঁদের ‘ধর্মনিরপেক্ষতা’ লড়াইটাই হতে চলেছে ২০১৪-এর একমাত্র আকর্ষণ। সংগঠনে বদল ঘটানোর মূলে ছিলেন রাহুল গান্ধী। তারুণ্যকে প্রাধান্য দিয়েছেন তিনি। কিন্তু মন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নজর দিয়েছেন রাজ্যে রাজ্যে জ্বলা অসন্তোষের আগুনের ছাইচাপা দিতে। ভোটের বছরে দলীয় নেতাদের অসন্তোষ যাতে কংগ্রেসের পাকা ধানে মই না দেয়, তা নিশ্চিত করতে তিনি কর্ণাটক, রাজস্থানে যেমন ভারসাম্য রাখতে চেষ্টা করছেন, তেমনই সচেষ্ট হয়েছেন অন্ধ্রপ্রদেশ ও পাঞ্জাবকে গুরুত্ব দিতে; যাতে ভোটের বাক্সে ইতিবাচক প্রতিফলন ঘটে। এই দুই লক্ষ্য পূরণে তিনি রাজস্থান থেকে পূর্ণ মন্ত্রী করেছেন সিসরাম ওলা ও গিরিজা ব্যাসকে এবং কর্ণাটক থেকে প্রবীণ সাংসদ মল্লিকার্জুন খাগড়ে ও অস্কার ফার্নান্দেজকে। মল্লিকার্জুন শ্রম মন্ত্রণালয় ছেড়ে দায়িত্ব নিলেন রেলের। অস্কারকে দেওয়া হলো সড়ক পরিবহন ও হাইওয়ে। গিরিজা পেলেন নগরোন্নয়ন ও আবাসন। বস্ত্র মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হয়েছেন অন্ধ্রপ্রদেশের কে এস রাও। ওই রাজ্যেরই জেসুদাসু সিলম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন। মহারাষ্ট্রের প্রবীণ আদিবাসী নেতা মানিকরাও গাবিতকে সামাজিক কল্যাণ প্রতিমন্ত্রী করা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী করা হয়েছে পাঞ্জাবের প্রবীণা সন্তোষ চৌধুরীকে।

১৫তলা থেকে পড়েও রক্ষা

নিউজিল্যান্ডের একটি ১৫তলা ভবন থেকে পড়ে গিয়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন এক ব্রিটিশ যুবক। টম স্টিলওয়েল (২০) নামের ওই যুবক গত রোববার অকল্যান্ডে তাঁর প্রতিবেশীর ব্যালকনি থেকে নিজের ফ্ল্যাটের ব্যালকনিতে লাফিয়ে পড়ার সময় পড়ে যান। টমের বন্ধুরা জানান, তাঁর কয়েকটি হাড় মচকে গেছে। তবে মোটের ওপর তিনি সুস্থ আছেন। টমের প্রতিবেশী জেরাল্ডাইন বাওতিস্তা জানান, টম বাইরে থেকে এসে তাঁর ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক করা দেখতে পান। ঠিক ওপরের ফ্ল্যাটেই থাকেন বাওতিস্তা। টম এসে তাঁর (বাওতিস্তা) ফ্ল্যাটের ব্যালকনি থেকে নিজের ব্যালকনিতে লাফিয়ে পড়বেন বলে তাঁকে জানান। বাওতিস্তা বলেন, ‘টম আমার ব্যালকনি ব্যবহার করে লাফ দিতে চাইছিল, সে অনুরোধের সুরেই বলছিল যে আমাকে বিরক্ত করবে না, শুধু আমার ব্যালকনি ব্যবহার করবে।’ বাওতিস্তা বলেন, টম নিজের ব্যালকনি পর্যন্ত যেতে পারেননি এবং নিচে পড়ে যান। বিবিসি।

প্যারিস এয়ার শোতে শীর্ষে এয়ারবাস

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলীয় লো বুর্গো শহরতলিতে গতকাল সোমবার শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজের প্রদর্শনী প্যারিস এয়ার শো। এতে সবার নজর কেড়েছে সুবিশাল এয়ারবাস। এটির জন্য সবচেয়ে বেশি ফরমাশ পাওয়া যাচ্ছে। উড়োজাহাজের বাজারে বর্তমানে ফ্রান্সে নির্মিত এয়ারবাস ও যুক্তরাষ্ট্রে নির্মিত বোয়িংয়ের চাহিদা সবচেয়ে বেশি। বাজার সম্প্রসারণের লক্ষ্যে উভয় উড়োজাহাজের নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। প্রদর্শনীর প্রথম দিনেই এয়ারবাসের এথ্রিএইটটি ডাবল-ডেকার উড়োজাহাজ তৈরির জন্য ২০টি ফরমাশ করেছে ডোরিক নামের একটি প্রতিষ্ঠান।  বোয়িংয়ের বাণিজ্যিক বিমান পরিচালনা বিভাগের প্রধান রে কোনার বলেন, প্যারিস এয়ার শোর মধ্য দিয়ে একটি বড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এএফপি।

যুক্তরাজ্যে খাদ্য সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা

বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাজ্যে খাদ্য সরবরাহ বিঘ্নিত হতে পারে। দেশটির বিশেষজ্ঞরা এক গবেষণা প্রতিবেদনে এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, দেশের বাইরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কয়েকটি খাদ্যপণ্যের সংকট দেখা দিতে পারে। গবেষণা প্রতিষ্ঠান পিডব্লিউসির বিশেষজ্ঞরা ওই প্রতিবেদনে জানান, খাদ্যশস্যের উৎপাদন বিশ্বের কয়েকটি দেশে সীমিত রয়েছে। চরমভাবাপন্ন আবহওয়ার কারণে ওই উৎপাদনও ব্যাহত হতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি। তবে উত্তর মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ায় সেখানে জাহাজ পরিবহন খরচ কমবে এবং ব্যবসার সম্ভাবনা বাড়বে। আগামী দশকে ওই এলাকার জন্য ছয় হাজার ৪০০ কোটি ব্রিটিশ পাউন্ড বিনিয়োগ আকর্ষণ করার সম্ভাবনা রয়েছে। তবে জলবায়ু পরিবর্তনে এসব সম্ভাবনার তুলনায় নেতিবাচক প্রভাব হবে অনেক বেশি।  পিডব্লিউসির গবেষক রিচার্ড গ্লেডহিল বলেন, উন্নত দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব যুক্তরাজ্যের অর্থনীতির ওপর পড়তে পারে। খাবার ও অন্যান্য সম্পদের ওপরই প্রভাব পড়বে বেশি। যেমন: মধ্য ইউরোপে বন্যা ও যুক্তরাষ্ট্রে স্যান্ডির মতো প্রবল ঝড়ের প্রভাবও যুক্তরাজ্যের অর্থনীতির ওপর কোনো না কোনোভাবে এসে পড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, জলবায়ু পরিবর্তন-সংশ্লিষ্ট কারণে খাদ্যসংকট মোকাবিলায় বিভিন্ন দেশ শস্য রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করবে। যেমন ভারত থেকে চাল রপ্তানি বন্ধ করা হয়েছে। এতে বিশ্বজুড়ে খাবারের দাম বাড়বে এবং সহায়তা বাজেট বাড়ানোর কারণে যুক্তরাজ্যের অর্থনীতিতে চাপ পড়বে। প্রতিবেদনের শীর্ষ লেখক বার্নিস লি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব রাজনৈতিকভাবেই সব দেশকে মোকাবিলা করতে হবে। বিবিসি।

অ্যাসাঞ্জের ‘বন্দিজীবনের’ এক বছর

জুলিয়ান অ্যাসাঞ্জ
মার্কিন তারবার্তা ফাঁস করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পর এক বছর পূরণহলো। তিনি এই এক বছরে দূতাবাস ভবনের বারান্দার বাইরে কখনো যাননি। তার পরও আড়ালে অনেক কিছুই ঘটে চলেছে। লন্ডনে নিযুক্ত ইকুয়েডরের রাষ্ট্রদূত আনা আলবানকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিকার্দো পাতিনো গত সপ্তাহে এ ঘোষণা দিয়েছেন। তবে ওই পদে পরিবর্তন আনার সঙ্গে অ্যাসাঞ্জের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়। ইকুয়েডরের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আলবানের কর্মকাণ্ড নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের অনেকে চরম অসন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, আলবান ‘নিজের অযোগ্যতার’ প্রমাণ দিয়েছেন। কূটনৈতিক সংকটকালে তিনি দায়িত্ব পালনের ‘উপযুক্ত নন’। লন্ডনে নতুন রাষ্ট্রদূত হতে যাচ্ছেন হুয়ান ফ্যালকনি পুইগ নামের একজন আইনজীবী। তবে রাষ্ট্রদূত পদে পরিবর্তন আনার পেছনে হয়তো অ্যাসাঞ্জকে নিয়ে ইকুয়েডরের অবস্থান পরিবর্তনের বিষয়টি সামনে চলে এসেছে বলে বিশ্লেষকদের অনেকে ধারণা করছেন। সুইডেন বা যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ এড়াতে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে গত জুনে আশ্রয় নেন অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ। ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে মামলায় তাঁকে সুইডেনে জিজ্ঞাসাবাদের কথা ছিল। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। সুইডেনের কর্তৃপক্ষ তাঁকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করতে পারে এবং গোপনীয় সরকারি তথ্য ফাঁসের অভিযোগে সেখানে তাঁর মৃত্যুদণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে। ইকুয়েডর দূতাবাসে তাঁর আশ্রয় নেওয়ার ঘটনাটি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনেককে বিস্মিত করেছে। এ ছাড়া লাতিন আমেরিকার দেশটিই বা কেন তাঁকে রক্ষার চেষ্টা করছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিভিন্ন সূত্র বলছে, অ্যাসাঞ্জ আশ্রয় প্রার্থনা করতে আসবেন বলে লন্ডনে ইকুয়েডরের দূতাবাস অনেক আগে থেকেই জানত। তার পরও ইকুয়েডর সরকার অ্যাসাঞ্জের ব্যাপারে আনুষ্ঠানিক অবস্থান ঘোষণা করতে দুই মাস সময় নেয়। এখন তিনি ইকুয়েডর দূতাবাসে অবস্থান করে গ্রেপ্তার এড়াতে পারছেন। তবে সেখান থেকে বাইরে বেরোলেই লন্ডনের কর্তৃপক্ষ তাঁকে গ্রেপ্তার করে সুইডেনে প্রত্যর্পণ করবে। সর্বোপরি অ্যাসাঞ্জের আশ্রয় গ্রহণের ব্যাপারটি ইকুয়েডরকে কূটনৈতিক অঙ্গনে বিশেষ ভাবমূর্তি অর্জনে সহায়তা করেছে। তাঁকে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যাপারে যুক্তরাজ্য ও ইকুয়েডরের মধ্যে সমঝোতার চেষ্টাও হয়েছে। কিন্তু প্রচলিত আইনের কারণেই অ্যাসাঞ্জকে সুইডেনে প্রত্যর্পণের বিকল্প লন্ডনের নেই। বিবিসি।

অ্যাসাঞ্জের আশ্রয় অব্যাহত রাখবে ইকুয়েডর

লন্ডনে ইকুয়েডরের দূতাবাসের আশ্রয়ে থাকা জুলিয়ান অ্যাসাঞ্জের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিকার্দো পাতিনো গতকাল সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে বৈঠক করেছেন। গত রোববার যুক্তরাজ্যে পৌঁছান পাতিনো। তবে উল্লেখযোগ্য কোনো সফলতা ছাড়াই বৈঠক শেষ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বৈঠক শেষে পাতিনো বলেছেন, তাঁর দেশ অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়া অব্যাহত রাখবে। গোপনীয়তাবিরোধী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে গত বছরের জুন মাসে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। আগামীকাল বুধবার ওই ঘটনার এক বছর পূর্ণ হতে যাচ্ছে। অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে, যা তিনি অস্বীকার করে আসছেন। তাঁর আশঙ্কা, ব্রিটিশ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে সুইডেনে প্রত্যর্পণ করলে সেখান থেকে তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে। কারণ, উইকিলিকস লাখ লাখ মার্কিন গোপন কূটনৈতিক বার্তা ফাঁস করায় দেশটি তাঁর ওপর ক্ষিপ্ত রয়েছে। অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা গত বছরের আগস্ট মাসে অনুমোদন করে ইকুয়েডর। তবে ব্রিটিশ কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে, ইকুয়েডরের দূতাবাস থেকে বের হলেই তাঁকে গ্রেপ্তার করা হবে। ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী পাতিনো রোববার অ্যাসাঞ্জের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর তিনি জানিয়েছেন, যদিও অ্যাসাঞ্জ বর্তমানে সীমিত জায়গার মধ্যে আটকা রয়েছেন, তার পরও তিনি ‘ভালো মানসিক অবস্থা’র মধ্যে রয়েছেন। তিনি বলেন, ‘প্রথমবারের মতো আমি সামনাসামনি বসে তাঁকে বলতে পেরেছি যে, ইকুয়েডর তাঁর মানবাধিকার রক্ষার বিষয়ে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তৃতীয় কোনো দেশে তাঁকে প্রত্যর্পণ এড়াতে আশ্বাস পেতে আমরা অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছি।’ এদিকে বৈঠকের পর ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে অ্যাসাঞ্জের বিষয়ে আলোচনা কোনো প্রকার ‘সফলতা’ ছাড়াই শেষ হয়েছে। দ্য গার্ডিয়ান।

যুক্তরাষ্ট্র গত বছর ৩০০ টেলিফোন নম্বরধারীর তথ্যে নজরদারি করে

যুক্তরাষ্ট্র সরকার গত বছর ৩০০ টেলিফোন নম্বরধারীর কিছু কম ব্যক্তির ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহে অনুসন্ধানকাজ চালিয়েছে। দেশটির প্রকাশ করা এক সরকারি নথিতে এ তথ্য জানানো হয়। সম্ভাব্য সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র প্রতিহত করার নামে যুক্তরাষ্ট্র সরকার বাড়াবাড়ি করেছে, এমন অভিযোগের বিপরীতে আত্মপক্ষ সমর্থনের একটি প্রচেষ্টা হিসেবেই ওই নথি প্রকাশ করা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। নথিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ বিশ্বব্যাপী যে লাখ লাখ মানুষের ফোনালাপ ও ই-মেইলের রেকর্ড গোপনে সংগ্রহ করেছে, ওই ৩০০ জন তাঁদের অন্তর্ভুক্ত। এতে আরও বলা হয়, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের পাতালরেল-ব্যবস্থায় হামলার পরিকল্পনা করেছিলেন, এমন দুই ব্যক্তিকে লক্ষ্য করেই গত বছর ওই অনুসন্ধান চালানো হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো নতুন প্রকাশিত এই নথি সে দেশের সরকারের কাছে সরবরাহ করেছে। নথির বিষয়টি গত রোববার সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটি জনসম্মুখে প্রকাশ করে। এ নথিতে মার্কিন প্রশাসনের মুখপাত্রদের দাবিরই পুনরাবৃত্তি করা হয়েছে। প্রশাসনের দাবি, এনএসএর ফোনালাপ ও ই-মেইলের তথ্য সংগ্রহের কর্মসূচি ‘যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কয়েক ডজন এবং বিশ্বব্যাপী ২০টির বেশি দেশে সম্ভাব্য সন্ত্রাসী হামলা’ প্রতিহত করতে সহায়তা করে। কর্মসূচির ব্যাখ্যা চেয়েছে চীন মার্কিন সরকারের গোপন নজরদারি কর্মসূচি নিয়ে গতকাল সোমবার প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে চীন। আন্তর্জাতিক মহলের ওপর যুক্তরাষ্ট্রের এই নজরদারি কর্মসূচির ব্যাপারে দেশটি এদিন ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা দাবি করে। গত সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন ওই কর্মসূচির কথা ফাঁস করার পর যুক্তরাষ্ট্রের মিত্রসহ কয়েকটি দেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। এক নিয়মিত ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, ‘আমরা বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রের উচিত ওই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ও দাবির প্রতি মনোযোগ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া।’ এদিকে স্নোডেন বেইজিংয়ের পক্ষে গোয়েন্দাগিরি করেছে, এমন সন্দেহকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। বিবিসি ও রয়টার্স।

জি-৮ সম্মেলনে সিরীয় সংঘাতের কালো ছায়া

উত্তর আয়ারল্যান্ডে জি-৮ সম্মেলনে আগত জোটভুক্ত দেশগুলোর
নেতাদের মুখোশ পরে গতকাল বিক্ষোভে নেমেছেন আইএফ-
ক্যাম্পেইন নামের একটি গ্রুপের কর্মীরা। তাঁদের দাবি,
কর ফাঁকি রোধ করতে হবে
সিরিয়ার সংঘাত এবং তার পরিণতিতে সৃষ্ট মানবিক সংকট সমাধানের বিষয়ে মতবিরোধ শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৮ শীর্ষ সম্মেলনের ওপর কালো ছায়া ফেলেছে। যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ডের অবকাশকেন্দ্র লক আর্নে গতকাল সোমবার দুই দিনের এই শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। স্বাগতিক দেশ যুক্তরাজ্য অবশ্য এবারের শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচিতে যে তিনটি বিষয় বৈশ্বিক সমঝোতা প্রতিষ্ঠাকে প্রাধান্য দিচ্ছে, সেগুলো হলো বাণিজ্য, কর ও স্বচ্ছতা। ইংরেজিতে এই বিষয়গুলোর প্রতিটির আদ্যক্ষর ‘টি’ (ট্রেড, ট্যাক্স ও ট্রান্সপারেন্সি) হওয়ায় এই সম্মেলনকে ‘থ্রি টি’র সম্মেলন বলে অভিহিত করা হচ্ছে। বাণিজ্যক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের অবাধ বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর বিষয়টিকে সম্মেলনে সমর্থন দেওয়া হতে পারে। বিভিন্ন বহুজাতিক ও বৈশ্বিক প্রতিষ্ঠান কর ফাঁকি ও কর এড়ানোর জন্য যেসব কৌশল অনুসরণ করে থাকে, সেগুলো বন্ধে এসব দেশের করনীতির ক্ষেত্রে সমন্বয় সাধনের বিষয়টিও বিশেষভাবে প্রাধান্য পাচ্ছে। আর স্বচ্ছতার ক্ষেত্রে মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে দারিদ্র্য দূরীকরণে যেসব উন্নয়ন সহায়তা দেওয়া হয়, সেগুলোতে দুর্নীতি বন্ধে স্বচ্ছতা বাড়ানোর বিষয়ে সমঝোতা প্রতিষ্ঠা। তবে সম্মেলনের প্রাক্কালে লন্ডনের দ্য গার্ডিয়ান পত্রিকায় বিশ্বনেতাদের ওপর ব্রিটিশ গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁস হওয়ায় এই শীর্ষ বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে একধরনের অস্বস্তির আশঙ্কা করছেন পর্যবেক্ষকেরা। গতকাল প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, চার বছর আগে জি-টোয়েন্টির শীর্ষ সম্মেলনের সময় ব্রিটিশ গোয়েন্দারা বিদেশি রাষ্ট্রনেতাদের টেলিফোন এবং ই-মেইল যোগাযোগে আড়ি পেতেছিলেন। মাত্র সপ্তাহ খানেক আগে একইভাবে বিশ্বব্যাপী টেলিফোন ও ইন্টারনেটে যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির তথ্য ফাঁস হয়েছে। এর ফলে ইউরোপীয় ইউনিয়ন এবং অপর কয়েকটি রাষ্ট্র প্রকাশ্যেই তাঁদের অস্বস্তির কথা জানায়। সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয় স্থানীয় সময় বিকেল পৌনে চারটায় (বাংলাদেশ সময় রাত পৌনে নয়টায়)। শীর্ষ সম্মেলনে গতকালের আলোচ্যসূচি ছিল বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রসঙ্গ। আর আজ আলোচিত হবে সন্ত্রাসবাদ মোকাবিলা ও কর সমন্বয়। জি-৮-এর সম্মেলনে প্রধানমন্ত্রী ক্যামেরনের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল, ইতালির প্রধানমন্ত্রী এনরিকো লেটা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে সম্মেলনে যে বিষয়টি সবকিছুকে ছাপিয়ে যেতে পারে, তা হলো সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের প্রশ্ন। প্রেসিডেন্ট ওবামা ইতিমধ্যেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী বিদ্রোহীদের অস্ত্রশস্ত্র সরবরাহের কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী ক্যামেরনও আসাদবিরোধীদের অস্ত্র দিয়ে সাহায্য করার পক্ষে। কিন্তু রোববার প্রধানমন্ত্রী ক্যামেরনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রেসিডেন্ট পুতিন প্রকাশ্যেই আসাদবিরোধীদের অস্ত্রসজ্জিত করার বিরোধিতা করেন এবং আসাদ সরকারের প্রতি রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। উত্তর আয়ারল্যান্ডের কাউন্টি ফারমানার হ্রদবেষ্টিত অবকাশকেন্দ্র লক আর্নে এই সম্মেলনস্থলের চারপাশে প্রায় চার মাইল দূরে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। সম্ভাব্য বিক্ষোভ ও হাঙ্গামার আশঙ্কায় নিকটস্থ এক পরিত্যক্ত সামরিক ঘাঁটিতে ১৬০টি ঘর বানানো হয়েছে, যেখানে গ্রেপ্তার করা ব্যক্তিদের আটকে রাখা যাবে। কাউন্টি ফারমানার ছোট শহর এনিস্কিলেনে হাজার দুয়েক বিক্ষোভকারী বিক্ষোভ করতে পারে বলে পুলিশ জানিয়েছে।