Friday, July 13, 2012

জীবনযুদ্ধে জয়ী আয়েশার গল্প

জীবনযুদ্ধে বিজয়ী এক নারীর নাম। স্বামীর মৃত্যুর পর দারিদ্র্যতা আর সংসারের নানা টানাপোড়নে থমকে যাওয়া জীবনকে তিনি একাই টেনে চলেছেন। জীবন সংগ্রামের বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে আজ তিনি অনেকটাই স্বাবলম্বী।

হিগস বোসন কণার সন্ধান ইব্রাহিম নোমান

প্রোটনের দুটি বিম ঘড়ির প্রতি বিপরীত দিকে তাক করে সার্নের বিজ্ঞানীরা ছুড়ে দিয়েছিলেন ২৭ কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে অবস্থান নেয়া ট্যানেলে। এ প্রতি বিপরীতমুখী বিমের সংঘর্ষেই সৃষ্টি হয় বিগ ব্যাংয়ের সময়কার পরিবেশ। বিজ্ঞানীরা জানান, এ পরিবেশ সৃষ্টিতেই বিমগুলো ছুড়তে হয়েছিল আলোর কাছাকাছি বেগে।

প্রাকৃতিক গ্যাস উষ্ণায়ন কমাতে পারে না

বিশ্বে কয়লাচালিত যত বিদ্যুতকেন্দ্র আছে সবগুলো তুলে দিয়ে সেগুলোর জায়গায় যদি প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য জ্বালানিচালিত বিদ্যুতকেন্দ্র চালু করা যায় তাহলেও পৃথিবীর উষ্ণায়নের উপর ইতিবাচক কোন প্রভাব পড়বে না। জ্বালানি হিসাবে প্রাকৃতিক গ্যাস কয়লার চেয়েও বিশুদ্ধ ও পরিচ্ছন্ন হলেও পৃথিবীর উত্তাপ যেভাবে বেড়ে চলেছে তার

রিও+২০ : প্রত্যাশা পূরণ হলো নাকাওসার রহমান

সুদীর্ঘ ২০ বছর পর অনেক প্রত্যাশা নিয়েই শুরু হয়েছিল জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলন। ক্ষুধামুক্ত একটি ধরিত্রী গড়ে তোলার প্রত্যয় নিয়ে বিশ্বের ১৯৩টি দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দিয়েছিলেন। তাঁদের আশা ছিল, সকল দেশ একযোগে সবুজ অর্থনীতির মাধ্যমে এ ধরিত্রীর টেকসই উন্নয়নের অঙ্গীকার করবে; যেখানে একটি মানুষও ক্ষুধামুক্ত থাকবে না।

সাফারি ওয়ার্ল্ডে কয়েকঘণ্টা এস.এম. মনিরুজ্জামান

আগেও অনেকবার অফিসের কাজে থাইল্যান্ডে গিয়েছি। কাজের চাপে দেশটি ঘুরে দেখার তেমন সুযোগ হয়নি। কিন্তু এবারের থাইল্যান্ড যাওয়াটা কিছুটা ব্যতিক্রম। এবার যাচ্ছি ¯্রফে বেড়াতে। আমার সঙ্গে যাচ্ছে আমার স্ত্রী ও সন্তানেরা। এবার কোন কাজের তাড়া নেই,শুধুই ঘুরে বেড়াবো। সময়টা ফেব্রুয়ারী মাস।

ঘুরে এলাম মুম্বাই ॥ রানা সুলতানা

ছোটবেলা থেকেই বিদেশে বেড়াবার শখ ছিল। আর এই শখটা পেয়েছিলাম বাবার কাছে থেকে। বাবা আমাকে নানান জায়গায় বেড়াতে নিয়ে গিয়েছিলেন। বিয়ের পরে দেখলাম আমার স্বামীরও একই রকম শখ রয়েছে। তার সাথে বেড়ানো হয়েছে নানান জায়গায়। ক’বছর আগে অফিস থেকে ছুটি নিয়ে বেড়াতে যাবার পরিকল্পনা করলাম আমরা।

নারীর বিশেষ পোশাক

নারীদের পোশাক নিয়ে বিড়ম্বনার যেন শেষ নেই। বাড়িতে কি পরবে কিংবা বাইরে যাবার সময় কি পরলে ভাল হয় এই নিয়ে ভাবতে ভাবতে নারীদের দিনের একটা বড় সময় পেরিয়ে যায়। বাড়িতে মেক্সি কিংবা আরামদায়ক কোন পোশাক আর বাইরে বা কাজে যাবার সময় মানানসই ও রুচিশীল কোন পোশাক পরলেই চলে।

ফ্যাশনেবল জিন্স

দিন যত যাচ্ছে তত পরিবর্তন ঘটছে সমাজের নানা আঙ্গিনায়। নতুনত্বের আলিঙ্গন ঘটছে পুরোদমে। উচ্ছ্বসিত মন থেকে পুরনো কালি রেখা দূর করায় সচেষ্ট সবাই। নিজের বাহ্যিক আবরণ উজ্জ্বল করা, নিজের ব্যক্তিত্বকে আরও বেশি করে ফুটিয়ে তোলার আয়োজন চলছে চারদিকে। তবে তরুণ প্রজন্মের মধ্যেই এ ধারাটা বেশি লক্ষ্য করা যায়।

ইয়েমেনী নারীদের আহ্বান by এনামুল হক

ইয়েমেনের নারীবাদী ও মানবাধিকার কর্মীরা তাদের সমর্থনে আরও বলিষ্ঠভাবে এগিয়ে আসার জন্য সে দেশের স্বনামধন্য নারী সাংবাদিক ও রাজনীতিক তাওয়াকুল কামরানের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন ইয়েমেনের বিপ্লব অসমাপ্ত রয়েছে। এই অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করার জন্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই নারীর

গ্যাস সঙ্ককটে নারী

বাংলাদেশে মানুষের শত শত দুর্ভোগের মধ্যে অন্যতম একটি হচ্ছে জ্বালানি সংকট। শোনা যায় বাংলাদেশ নাকি গ্যাসের উপর ভাসছে অথচ এই গ্যাসকে যখনই মানুষ জ্বালানি হিসাবে ব্যবহার করতে চায় তখনই দেখা দেয় নানান সমস্যা। এই গ্যাস সমস্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারীরা ।

নারী ও ক্ষুদ্রঋণ by রানা সুলতানা

মাত্র কয়েক দশক আগে ক্ষুদ্রঋরে ধারণাটা বাংলাদেশে এসেছে। বর্তমানে এর কার্যক্রম নিয়ে ব্যাপক বির্তকও সৃষ্টি হয়েছে। তবে তর্ক বা বিতর্ক যাই হোক না কেন ক্ষুদ্রঋণের রয়েছে বিশেষ একটা ভূমিকা। বলা হয়, দরিদ্র দেশের কোন একজন দরিদ্র নারীকে খুব সামান্য ঋণ দিলে কিছু দিন পরে দেখতে পাওয়া যাবে যে, ওই নারী ক্ষুদ্র ঋণের টাকা

উশার হাউসের আতঙ্ক ॥ এডগার এ্যালান পো-ভাষান্তর : আলম কোরেশী

বছরের শোষভাগে সেদিনটি ছিল গভীর অন্ধকারে পূর্ণ এবং ভয়ঙ্কর নিস্তব্ধ। সারাদিন ধরে আমি ঘোড়ার পিঠে চড়ে প্রায় সন্ধ্যার সময় উশার হাউসের সামনে এসে পৌঁছুলাম। প্রথম দৃষ্টিতেই আমার সমস্ত মন একটা দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠলো। বাড়ির চারপাশটা দেখলাম, ঠা-া পাথরের দেয়ালটা দেখলাম, আর দেখলাম কয়েকটা মরা গাছ।

রফিক আজাদ ও তাঁর কবিতা ॥ সাগরজামান by রফিক আজাদ

ষাটের দশকের নন্দিত কবি। স্পন্দিত তারুণ্যে এ দশকের যে ক’জন কবি-যোদ্ধা কবি হিসেবে খ্যাতিমান তাঁদের মধ্যে রফিক আজাদ অন্যতম। মুক্তিযুদ্ধের চেতনা তাঁর কবিতায় প্রবহমান। স্বাধীনতার স্বপ্ন যেমন তাকে আন্দোলিত করেছে তেমনি স্বাধীনতা উত্তর সময়ে দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশের মানুষের হাহাকার তাকে পীড়িত ও সংক্ষুব্ধ করে তুলেছে।

সিরাজুল ইসলাম মুনির এক অনবদ্য কথাশিল্পী

সমুদ্র উপকূলবর্তী জনপদ নিয়ে একাধিক উপন্যাস এবং গল্প লিখেছেন কথাশিল্পী সিরাজুল ইসলাম মুনির। লিখেছেন নগর জীবন নিয়েও। ভালোবাসা, সংগ্রাম, মুক্তিযুদ্ধ, জীবনযুদ্ধের প্রেক্ষাপটকে উপজীব্য করে গল্পের সংখ্যাও নেহায়েত কম নয়।

বিস্ময়কর আলাস্কা by আবিদ হাসান খান

ভ্রমণ বিষয়ক রচনা আমাকে সব সময়ই আকর্ষণ করে। হঠাৎ করেই হাতে পেয়ে গেলাম আবিদ হাসান খান রচিত ’বিস্ময়কর আলাস্কা বইটি। আলাস্কা সম্পর্কে জানার আগ্রহ বহুদিনের। যাই হোক বইটি যখন পড়তে শুরু করলাম তখন আমি যেন বইয়ের মাঝেই হারিয়ে গেলাম। মনে হলো নিজেই যেন আলাস্কা ভ্রমণ করছি।

অন্তরঙ্গ আলোকে রবীন্দ্রনাথের আপন ভুবন রাশেদা খালেক

পূর্ব প্রকাশের পর) আশ্বিনের শেষদিক রথীন্দ্রনাথকে নিয়ে কবি শিলাইদহে গেলেন। তাঁর ইচ্ছা শিলাইদহে রথীন্দ্রনাথের কর্মের রথ...চালাতে হবে। মাঘোৎসবের তিন দিন পর ১৩১৬ সালের ১৪ মাঘ তারিখে রথীন্দ্রনাথের বিয়ে হলো গগেন্দ্রনাথ ঠাকুরের ভগ্নি বিনয়িনী দেবীর বিধবা কন্যা প্রমীলা দেবীর সাথে। বিধবা বিবাহ ঠাকুরবাড়িতে এই প্রথম।

ডিজিটাল বাংলাদেশ এবং গণগ্রন্থাগার মিছবাহ্ উদ্দিন

বর্তমান যুগ তথ্যের যুগ। বিগত শতাব্দীর শেষভাগে এটা উন্নত বিশ্ব সহজেই বুঝেছিল। এ অনুধাবনটুকু একটা উন্নয়নশীল দেশকেও কতটুকু উন্নতির পর্যায়ে নিয়ে যেতে পারে তার বিস্ময়কর প্রতিফলন মালয়েশিয়া। যে দেশটি তাদের ক্রান্তিকাল অতিক্রমে সে পথে এগিয়েছিল।

অবিভক্ত বাংলার সংসদে by এম এ মোমেন

অখ- বাংলার সংসদেও দ্বন্দ্ব ছিল, ওয়াক আউট ছিল। রক্তারক্তির ঘটনা ঘটেনি, লাগাতার বর্জনও না। হতে পারে, বাংলা সরকার সীমাহীন ক্ষমতার অধিকারী ছিল না বলেই সদস্যরা যথেষ্ট সংযমের পরিচয় দিতেন। এই নিবন্ধটিতে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল (১৯২১-১৯৩৬) এবং বেঙ্গল লেজিসলেটিভ এ্যাসেম্বলিতে (১৯৩৭-১৯৪৭) উত্থাপিত কিছু প্রশ্নোত্তর ও আলোচনা সংক্ষিপ্ত ও অনূদিত আকারে উপস্থাপন করা হয়েছে।

প্রসঙ্গ ইসলাম ॥ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ by অধ্যাপক হাসান আবদুল কাইয়ূম

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ১৯৬৯ খ্রিস্টাব্দের ১৩ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৯ নম্বর কেবিনে ইন্তেকাল করেন। ক্রণিক থ্রম্বসিসে আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর ইন্তেকালে সারাদেশে গভীর শোকের ছায়া নেমে আসে।

ব্যাংকের মাত্রাতিরিক্ত মুনাফায় 'ব্রেক' কষা দরকার by ড. আর এম দেবনাথ

ছোটবেলায় শুনতাম সুদের ব্যবসায় কোন মার নেই বরং এই ব্যবসায় সুদ ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলাগাছ হয়। তার অর্থবিত্ত বাড়ে শনৈঃশনৈ, আর মরে ঋণগ্রহীতা সাধারণ কৃষক ও মানুষ। এই নিয়ে কত কথা শুনেছি। একটু বড় হয়ে শুনেছি সুদখোর এই মহাজনেরা দেশের শত্রু, কৃষকের শত্রু।

নাও খুঁজে নাম প্রিয় নাও পরিচয় by রণজিৎ বিশ্বাস

আমাকে আপনারা চিনতে পারেন কিনা দেখুন। আমার বিকৃত মুখভঙ্গি, উদ্ভট যুক্তিতর্ক, অসংস্কৃত আচরণ, ফেলানো দাঁতের হাসি, পিতৃপরিচয়, সাম্প্রদায়িক কথাবার্তা ইত্যাদির জন্যই দেশের মানুষ আমাকে চেনে। প্রশংসা করে কি ঘৃণা করে অথবা আমাকে দেখামাত্র তাদের বিবমিষার উদ্রেক হয় কিনা- এসব তাদের ব্যাপার।

পদ্মা সেতুর অংশীদার হতে চাই by ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান

এ মুহূর্তে পদ্মা সেতু নিয়ে দেশে সবচেয়ে বেশি আলোচনা চলছে। অফিস-আদালত, পাড়া-মহল্লায় সর্বত্র একই আলোচনা-বিশ্বব্যাংক দুর্নীতির দায়ে পদ্মা সেতুর অর্থায়ন স্থগিত করেছে। অন্যদিকে সরকারের তরফে বলা হচ্ছে, পদ্মা সেতু প্রকল্পে কোন দুর্নীতি হয়নি।

দেশের অর্থে পদ্মা সেতু ॥ সাহসী পদক্ষেপ by অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এবং একটা গল্প দিয়ে লেখাটা শুরু করছি। গল্পটির উৎপত্তিস্থল গফরগাঁও বাজার। এক তরুণ উর্ধশ্বাসে দৌড়ে বাজার ছেড়ে বাড়ি মুখে যাচ্ছে আর উচ্চস্বরে বলছে, ‘মানির মান আল্লাহই রাখে।’ তার এই কথার অর্থ জানার জন্য তাকে থামাতে চেষ্টা করে অনেকেই ব্যর্থ হয়, কিন্তু একজন সাহসী যুবক তাকে ঠিকই ধরে ফেলেন।

ইউপিএ শরিকদের বৈঠকে থাকছে তৃণমূল by সুপর্ণা চক্রবর্তী

উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে শরিক তৃণমূলের সঙ্গে দূরত্ব কমাতে উদ্যোগ নিল কংগ্রেস হাইকম্যান্ড। বুধবার প্রধানমন্ত্রী মনমোহন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে উপরাষ্ট্রপতি সম্পর্কে তাঁর মতামত জানতে চান। উপরাষ্ট্রপতি পদে হামিদ আনসারিকে রেখে দেয়ার ব্যাপারেই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।

সরকার কারাগারকে পুনর্বাসন কেন্দ্র হিসেবে গড়ে তুলছে ॥ গাজীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী-কেন্দ্রীয় কারাগার উদ্বোধন

গাজীপুর , ১২ জুলাই ॥ স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, বর্তমান সরকার কারাগারকে সংশোধনাগার ও পুনর্বাসন কেন্দ্র হিসেবে গড়ে তুলছে। আগে কেবল অপরাধীদের সাজা দেয়ার জন্য কারাগার তৈরি করা হতো। কিন্ত বর্তমানে একজন অপরাধী কারাগার থেকে বের হয়ে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, সমাজে পূনর্বাসিত হতে পারে, সরকার সে লক্ষ্যে কাজ করছে ।

সিলেটে ওসিসহ আওয়ামী লীগের ৩৫৬ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা-রিক্সাচালক জাকির হত্যা

সিলেটের বিশ্বনাথে বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর বিক্ষুব্ধ নেতাকর্মীদের আন্দোলন চলাকালীন সংঘর্ষে রিক্সাচালক জাকির নিহতের ঘটনায় বৃহস্পতিবার বিশ্বনাথ থানায় আওয়ামী লীগের ৩৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত জাকিরের মা রহিমা বেগম দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য়

জাবিতে ভিসি প্যানেল নির্বাচন স্থগিতের দাবিতে শিক্ষক পরিষদের নতুন কর্মসূচী

আগামী ২০ জুলাই আহূত বিশেষ সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিতের দাবিতে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয় বিএনপি-জামায়াতপন্থী ও আওয়ামীপন্থী শিক্ষকদের একটি অংশ নিয়ে গঠিত সম্মিলিত শিক্ষক পরিষদ। এরাই এর আগে শিক্ষক সমাজ ব্যানারে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে করেছিল।

যশোরে সাংবাদিকের গলা চেপে ধরলেন কোতোয়ালির সেই ওসি-পাসপোর্ট অফিসে দুর্নীতি

যশোর অফিস ॥ যশোর পাসপোর্ট অফিসের দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে দালাল চক্র ও পুলিশের হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। এ সময় দালালদের হামলা ও পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে যশোর পাসপোর্ট অফিসে এই ঘটনা ঘটেছে।

ফরাসী শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী ‘হেভি মেটাল’-সংস্কৃতি সংবাদ

আফ্রিকান বংশোদ্ভূত ফরাসী শিল্পী ড. ল্যামবার্ট সুমবুশো। পরিত্যক্ত কিংবা ফেলে দেয়া ক্যান, টিন, তারসহ নানা ধাতুকে গড়া-পেটার মাধ্যমে শিল্প সৃষ্টি করেন তিনি। বৃহস্পতিবার থেকে গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হলো ল্যামবার্টের ‘হেভি মেটাল’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী।

স্ত্রীকে ১০ বছর বেঁধে রেখে নির্যাতন

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় স্ত্রীকে প্রায় ১০ বছর বেঁধে রেখে শারীরিক নির্যাতন করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম পিটার লিজন (৩৭)। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, লিজন তাঁর স্ত্রী স্টেফানিকে (৪৩) দীর্ঘ সময় বেঁধে রেখে নির্যাতন করার কারণে স্ত্রীর হাতের কবজি ও পায়ের গোড়ালিতে

ক্ষুব্ধ বিচার বিভাগকে শান্ত করতেই এ পদক্ষেপ-পার্লামেন্টের বিষয়ে আদালতের রায়কে সম্মান দেখাবেন মুরসি

বিলুপ্ত ঘোষিত পার্লামেন্ট পুনর্বহাল করে মিসরের প্রেসিডেন্ট যে ফরমান জারি করেছিলেন তা বাতিল করে আদালতের রায়ের প্রতি সম্মান দেখানো হবে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দপ্তর বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।
প্রভাবশালী সামরিক বাহিনীর সঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্টের চলমান ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে এ ঘোষণা দেওয়া হলো।

সু চির দলের অভিনন্দন-মিয়ানমারের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা

যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে। তবে দুই দেশের মধ্যকার সামরিক সম্পর্কের ক্ষেত্রে যে বাধানিষেধ রয়েছে তা বহাল থাকছে। বুধবার প্রেসিডেন্ট বারাক ওবামা এ কথা ঘোষণা করেন।

ব্যবসাতে ফিলিস্তিনি নারীরা

শেরিন জিয়াদেহর (২৪) একসময়ের স্বপ্ন ছিল একটি নাচের স্টুডিও দেবেন। আগে হলে হয়তো এটি স্বপ্নই থেকে যেত। কিন্তু বিরজেইত বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেরিন এ সময়কার ফিলিস্তিনি নারী। তিনি এখন পশ্চিম তীরে রামাল্লাহ ব্যালে সেন্টার নামের একটি স্টুডিওর গর্বিত মালিক। পশ্চিম তীরে এটিই প্রথম এ রকম একটি নাচের স্টুডিও।

বুশ হাউসকে বিদায় জানাল বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস

৭০ বছর ধরে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ও ‘বুশ হাউস’ সমার্থক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু লন্ডনের এই সুপরিচিত ভবন থেকে আর সংবাদ প্রচারিত হবে না। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস স্থানান্তর করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবারই বুশ হাউস থেকে শেষ সংবাদ প্রচারিত হওয়ার কথা।

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা

মুন্সিগঞ্জের সিরাজদিখান ও সদর উপজেলার দুটি প্রতিষ্ঠানকে প্রায় ৪০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সিরাজদিখান উপজেলার চরপাইন এলাকায় ধলেশ্বরী নদীর তীরে নিচু ও কৃষিজমি ভরাট করে অবৈধ আবাসন প্রকল্প গড়ার অপরাধে গতকাল বৃহস্পতিবার সবুজছায়া নামের একটি আবাসন প্রকল্পকে ২০ লাখ টাকা

গাজীপুরে সাহারা খাতুন-স্বাভাবিক জীবনে ফিরতে কারাগারে বন্দীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘একজন অপরাধী কারাগার থেকে বের হয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যাবে, সমাজে পুনর্বাসিত হবে—এটাই আমাদের প্রত্যাশা। এ লক্ষ্যে কারাগারে বন্দীদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।’

ঘুষ নিয়েও সংযোগ বিচ্ছিন্ন করায় ক্ষোভ-সাভারে তিতাস গ্যাসের কর্মীরা পিটুনির শিকার

রাজধানীর উপকণ্ঠ সাভারের জয়নাবাড়ী এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বুধবার রাতে গণপিটুনির শিকার হয়েছেন তিতাস গ্যাস সাভার অঞ্চলের বিপণন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।

সংস্কার হয়নি ক্ষতিগ্রস্ত বাঁধ ঝুঁকিতে ১২ লাখ মানুষ by এম জসীম উদ্দীন

অর্থের অভাবে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার হয়নি। চলতি বর্ষা মৌসুমের শুরুতে জোয়ারে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ ছাড়াও নতুন করে ২৫টি স্থান ভেঙে গেছে। এতে জেলার অনেক এলাকা বন্যাকবলিত হয়ে পড়ছে। সেই সঙ্গে ঝুঁকির মুখে পড়েছে ১২ লাখ মানুষের জীবন ও জীবিকা।

‘এত বড় কথা বলার সাহস তুমি কোত্থেকে পাও?’

জাতীয় পার্টির (জাপা) যৌথ সভায় চেয়ারম্যান এরশাদসহ কয়েকজন কেন্দ্রীয় নেতার সমালোচনা করে বিপাকে পড়লেন দলের ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের নেতা আবুল কাশেম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভায় এ ঘটনা ঘটে।

বললেন মির্জা ফখরুল-সরকারের ব্যর্থতায় একের পর এক সংকট তৈরি হচ্ছে

সরকার দেশকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে চরম সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি থমকে গেছে। তৈরি পোশাক, জাহাজভাঙা ও পোলট্রি শিল্প ধ্বংস হওয়ার পথে। সরকারের ব্যর্থতার কারণে একের পর এক সংকট তৈরি হচ্ছে।

বিসিকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী-তৈরি পোশাক, প্লাস্টিক ও মুদ্রণ খাতের জন্য আলাদা শিল্প পার্ক

সরকার তৈরি পোশাক, প্লাস্টিক ও মুদ্রণ খাতের জন্য স্বতন্ত্র শিল্প পার্ক স্থাপন এবং দেশে ক্ষুদ্র ও কুটির শিল্প বহুমুখীকরণ ও উন্নয়নে বিসিক শিল্প নগরগুলো আধুনিকায়নের পরিকল্পনা করছে।প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। খবর বাসসের।

ধর্ম-দ্রব্যমূল্য বৃদ্ধি শাস্তিযোগ্য অপরাধ by মুহাম্মদ আবদুল মুনিম খান

দ্রব্যমূল্য বৃদ্ধির লক্ষ্যে খাদ্যপণ্য মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি করা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণ্য কাজ এবং কঠিন শাস্তিযোগ্য অপরাধ। অথচ পবিত্র রমজান মাসকে পুঁজি করে একশ্রেণীর কালোবাজারি অসাধু ব্যবসায়ী বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি করছে। ফলে বাজারে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি হয়।

নগর দর্পণ: চট্টগ্রাম-নায়িকার মৃত্যু by বিশ্বজিৎ চৌধুরী

চট্টগ্রাম শহরের ব্যস্ত বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে ‘বনানী কমপ্লেক্স’ নামের একটি সিনেমা হল ছিল। বিজ্ঞাপনে বলা হতো ‘এশিয়ার স্বপ্নপুরী’। বিজ্ঞাপনের সঙ্গে তো বাস্তবের মিল খোঁজা চলে না, কিন্তু আশির দশকের গোড়ার দিকে এই প্রেক্ষাগৃহের জৌলুস আমার মতো অনেক কিশোরের যে চোখ ধাঁধিয়ে দিয়েছে, তা অস্বীকার করার উপায় নেই।

চিরকুট-একাকী মানুষ by শাহাদুজ্জামান

পৃথিবীতে একাকী মানুষের সংখ্যা বেড়ে এখন স্মরণাতীতকালের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে, এমনটাই জানাচ্ছে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার সাম্প্রতিক একটি সংখ্যা। ‘একাকী’ বলতে একাকী বসবাসকারী মানুষ। একটি বাড়িতে একজন মাত্র মানুষ—এই পরিস্থিতি, বিশেষ করে পাশ্চাত্যের অধিকাংশ দেশেরই এখন স্বাভাবিক চিত্র।

ভাস্কর রশিদকে ফিরিয়ে আনার উদ্যোগ নিন-ভারতের কারাগারে আট বছর

আমাদের সরকার কি দেশের নাগরিকদের ব্যাপারে কোনোই দায়দায়িত্ব অনুভব করে না? বা করলেও সেটা খুবই দায়সারা। বাংলাদেশের একজন ভাস্কর ভারতের কারাগারে আটক রয়েছেন আট বছর ধরে, অথচ সরকার দেশের এই সম্মানিত নাগরিককে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে।

সমস্যাগুলো দূর করার দায়িত্ব সরকারের-পরিবহন ধর্মঘট

দেশের পরিবহন খাতে যে নৈরাজ্য চলছে তার বিহিত করা যাচ্ছে না। দেশের দুটি পরিবহন খাতে বুধবার থেকে ধর্মঘট চলছে। একটি ২৪ ঘণ্টার, অন্যটি অনির্দিষ্টকালের জন্য। এসব ধর্মঘটে নাগরিক ও জনদুর্ভোগ চরমে ওঠে। যেসব দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে, সেসব দাবি যৌক্তিক এবং পরিবহন মালিক ও শ্রমিকদের এসব চাওয়া নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

চারদিক-মাছকুড়ানির দল by সাইফুদ্দিন রবিন

আমকুড়ানি, পাতাকুড়ানি আর ধানকুড়ানির কথা শুনেছেন অনেকেই। কিন্তু মাছকুড়ানি শব্দটা চেনা ঠেকছে কি? শহুরে মানুষের কাছে এ এক আজব কথা বলেই মনে হবে। মাছ কি গাছে ধরে যে তা কুড়িয়ে নেওয়া যায়? না, মাছ যেখানে থাকার কথা সেখানেই থাকে, শুধু একদল শিশু-কিশোর সেই মাছ কুড়িয়ে নেয়।

তৈরি পোশাকশিল্প-ন্যায্য মজুরি দিয়েও শিল্পের বিকাশ সম্ভব by এম এম আকাশ

সম্প্রতি দেখা গেল আশুলিয়ার পোশাক কারখানার শ্রমিক, মালিক ও শিল্প-পুলিশের মধ্যে দ্বন্দ্ব। এসব দ্বন্দ্ব-সহিংস ভাঙচুরে পরিণত হয়েছিল এবং পরিণতিতে অস্থায়ীভাবে প্রায় সাড়ে ৩০০ কারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল। একতরফাভাবে মালিকপক্ষ এই সিদ্ধান্ত নেওয়ার পর শ্রমিক আন্দোলন প্রথম দিকে অবদমিত হয়নি; বরং আরও বেড়ে

চমক জাগানো গ্যালাক্সি এস থ্রি

স্মার্টফোন বিক্রির দিক দিয়ে শীর্ষস্থানে থাকা স্যামসাং সর্বশেষ বাজারে নিয়ে এসেছে গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন এস থ্রি। সুন্দর ডিজাইন আর ৪.৮ ইঞ্চির সুপার এলইডি পর্দার এ স্মার্টফোনে যুক্ত হয়েছে ইন্টেলিজেন্ট ক্যামেরা, যার সঙ্গে রয়েছে পূর্ণাঙ্গ হাই ডেফিনেশন ভিডিও সুবিধা। রয়েছে ১.৪ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর,

তরুণদের রোবট by ইমাম হাসান

‘সাইবার ট্রেক’ ৫১.৮ সেকেন্ড সময় নিয়ে ৫০ ফুট দূরত্বের গন্তব্যে পৌঁছাল। আর এরই একটু আগেই ৫১.৫ সেকেন্ড সময় নিয়ে পৌঁছে গেছে ‘বিগ ব্যাং’ দল। এই দুজনকে হারিয়ে সেরা টাইমিং করে চ্যাম্পিয়ন হয়ে গেল ‘ব্যাট মোবিল’ দলটি। ওই দূরত্ব অতিক্রম করতে তার সময় লেগেছে মাত্র ২৮.৪ সেকেন্ড।

জাপানের নড়িয়া রাজশাহীর নড়িয়ালে by আবুল কালাম মুহম্মদ আজাদ

তাঁর নামের সঙ্গে গ্রামের নামটি প্রায় মিলে যায়। শুধু এ কারণেই জাপান থেকে বিমানে ১৫ হাজার কিলোমিটার পথ উড়ে এলেন বাংলাদেশে। নামের সঙ্গে মিলে যাওয়া গ্রামটি রাজশাহীর তানোর উপজেলায়। রাজশাহী শহর থেকে ৫২ কিলোমিটার উত্তরের একটি নিভৃত গ্রাম এটা। নাম নড়িয়াল। গ্রামে অভাবী ও শ্রমজীবী মানুষের সংখ্যাই বেশি।

সিসিমপুর-ইকরির প্রিয় বন্ধু

টুকটুকি, শিকু, ইকরি ও হালুমকে নিয়ে সিসিমপুরের গল্প। সঙ্গে আছে আরও অনেকে। সবাই মিলে নানা কাণ্ড ঘটায় এখানে, যা জানতে হলেপড়তে হবে।বর্ণ ‘ফ’ ইকরির খুব প্রিয় বন্ধু। তাই সে ফুলের বাগানে বর্ণ ‘ফ’কে খুঁজতে এসেছে। ইকরি ফুলের বাগানে এসে দেখল, কী সুন্দর সুন্দর ফুল ফুটে আছে বাগানে।

এক ঘড়া বৃষ্টির ছড়া by আখতার হুসেন

আয় বৃষ্টি আয়
আয় বৃষ্টি আয়
আয় বৃষ্টি আয়

গ্রীষ্মের ছুটিতে নাসা অভিযান by সুচিত্রা সরকার

গরমের ছুটিতে মামাবাড়ি বা বন্ধুর বাড়ি নয়; একেবারে সাত সমুদ্র তেরো নদীর ওপার। যুক্তরাষ্ট্রের নাসায়! অবাক হওয়ার কিচ্ছু নেই। সত্যিই ওরা গ্রীষ্মকালীন ছুটি কাটাতে গিয়েছিল নাসায়। নাসা মহাকাশ কেন্দ্র প্রতিবছর নাসা ক্যাম্প বা ক্যাম্প কেএসসির ব্যবস্থা করে।

সবচেয়ে বড় কোন আইসক্রিম!

আইসক্রিম দেখলে কার না জিব উতলা হয়। এটি এমন এক মজার খাবার, দাঁত না ওঠা এক শিশুও যেমন খেতে পারে, ফোকলা মুখের বুড়োদেরও কোনো সমস্যা নেই। বিশেষ করে, প্রচণ্ড গরমে যদি হাতে কেউ এক কাঠি বা এক কাপ আইসক্রিম ধরিয়ে দেয়—উফ্, তোফা!

সুখ by মোস্তাক চৌধুরী

কদিন ধরেই লিজার মন খারাপ। আজ একটু বেশিই। বিপাশা আপু যেন কী! সেই সকালবেলা বেরিয়েছে, এখনো কোনো খবর নাই। সন্ধ্যা নামল বলে। অথচ গত রাতে কত মিষ্টি মিষ্টি কথা—তোকে, ঐশীকে নিয়ে কাল বেড়াতে যাব। সাতসকালে ঘুম থেকে উঠে কাউকে কিছু না জানিয়ে বন্ধুদের সঙ্গে নন্দন পার্ক গেছে।

গ্যালারি বাসিলিও-ইন্দো-বাংলা চিত্রপ্রদর্শনী by জাফরিন গুলশান

প্রসঙ্গ যখন এই উপমহাদেশের বিখ্যাত শিল্পীদের শিল্পকর্ম উপভোগের বিষয়, তখন আনন্দে পুলকিত হয়ে অনেক অসুবিধাই ত্যাগ স্বীকার করেন শিল্পমোদীরা। যদি দেয়ালে যামিনী রায়, এফ এন সুজা, এম এফ হুসেন, পরিতোষ সেন, কামরুল হাসান, আমিনুল ইসলাম, কাজী আবদুল বাসেত প্রমুখ শিল্পীদের বিভিন্ন সময়ের শিল্পকর্ম একত্রে স্থান পায়।

জননী জন্মভূমিশ্চ... by মুস্তাফা জামান আব্বাসী

দিন বয়ে চলেছে। সামনে কী আছে জানা নেই। স্মৃতিগুলো সব সময় খেলা করছে। কখনো বা তাদের নিয়ে খেলছি। এ খেলা আমার কাছে দুরন্ত খেলা। খুব ভালো লাগছে। মা বলতে মায়ের কোলে শিশুটি, মাকে জড়িয়ে ধরছি, মা আদর করছেন, খাইয়ে দিচ্ছেন, ছোট থেকে বড় বয়স পর্যন্ত।

নারীর ক্ষমতায়নে উচ্চশিক্ষা by আনিসুজ্জামান

ইতিহাসে দেখা যায়, বাঙালি নারীরাও কখনো কখনো উচ্চশিক্ষা লাভ করে পেশাগত জীবনে প্রবেশ করেছিলেন। খ্রিষ্টীয় আঠারো-উনিশ শতকের এমন তিনজন বিদুষী মহিলার কথা জানা যাচ্ছে। এঁদের মধ্যে হটী বিদ্যালঙ্কার (মৃত্যু ১৮১০) ও হটু বিদ্যালঙ্কার (১৭৭৫?-১৮৭৫?) সমধিক প্রসিদ্ধ। হটী ছিলেন বর্ধমানের এক পণ্ডিতের কন্যা।

আল মাহমুদের কবিতা-যাচ্ছে উড়ে কবির খাতা

কোথায় যেন যাচ্ছি একা—কোন দিগন্তে
ফিরে তাকাই পেছনে নাই অন্য কেহ
হাওয়ায় দুলছি—হাওয়ায় ফুলছি, তোমার স্নেহ
যেন আমায় জড়িয়ে আছে।

সা ক্ষা ৎ কা র-আত্মজীবনী লেখার সাহস হয় না

আল মাহমুদ বাংলা ভাষার সেরা কবিদের একজন। ১১ জুলাই ছিল তাঁর ৭৭তম জন্মদিন। এ উপলক্ষে কবির মুখোমুখি হয়েছিলেন মাসউদ আহমাদ ও আবিদ আজম প্রশ্ন: মানুষ তো অসম্ভব স্মৃতিধর। ৯০ বছর বয়সের মানুষও তাঁর প্রথম জীবনের কথা হুবহু মনে করতে পারেন।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৫৩ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক দক্ষ গোলন্দাজ যোদ্ধা সাজ্জাদ আলী জহির ১৯৬৯ সালের শেষে পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন।

মন কাড়ছে ‘জিলেপি কাড়া’ by এম. আমিনুল হক

আমের নাম ‘জিলেপি কাড়া’। পাতে ভালো রুচলেও জাত অজানা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এখন এই আমের আবাস। আগে গুটি আম হিসেবে কম দামে বিক্রি হলেও এখন এটি অন্যতম দামি আম, নিজ গুণে। ৯৫ বছর বয়সী মোহা. মোহর আলী ১৯৬৫ সালে ভারত থেকে এ দেশে আসেন।

কাদের মোল্লার বিরুদ্ধে মামলা-দুই নারী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ক্যামেরা ট্রায়ালের অনুমতি

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দুই নারী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ‘ক্যামেরা ট্রায়াল’-এর অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁদের সাক্ষ্য গ্রহণের জন্য ১৭ জুলাই দিন ধার্য করা হয়েছে। যা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে প্রথম ক্যামেরা ট্রায়াল।

পুরাকীর্তি ধ্বংসের উৎসব চলছে

মধ্যদিনে আধো ঘুমে আধো জাগরণে/বোধ করি স্বপ্নে দেখেছিনু_/আমার সত্তার আবরণ/খসে পড়ে গেল/অজানা নদীর স্রোতে' রবীন্দ্রনাথের সে সংশয়কে বাস্তবে পরিণত করে দিল নওগাঁর পতিসরের কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের অদূরদর্শী স্কুল কমিটি। ১৯৩৭ সালের ২৭ জুলাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সন্তান রথীন্দ্রনাথের নামে কালিগ্রাম

উচ্চ আদালতে বাংলা

বিশ্বে একমাত্র বাংলাদেশেরই মুক্তির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে নিজের ভাষা। বাহান্ন সালে রক্ত দিয়ে সেই লড়াইয়ের সূচনা, যার চূড়ান্ত পর্যায় আসে ১৯৭১-এ স্বাধীন বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে। সংগত কারণেই এখানকার রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলা সুমহান মর্যাদা পায়।

পবিত্র কোরআনের আলো-হজরত ঈসা মাসিহকে (আ.) পিতার মাধ্যম ছাড়াই জন্ম দেওয়া হয়েছিল

৪৭. ক্বা-লাত্ রাবি্ব আন্না- ইয়াকূনু লী ওয়ালাদুন ওয়া লামইয়ামছাছ্নী বাশারুন। ক্বা-লা কাযা-লিকাল্লা-হু ইয়াখ্লুক্বু মা-ঁইয়াশা-; ইযা- ক্বাদ্বা- আমরান ফাইন্নামা- ইয়াক্বূলু লাহূ কুন ফাইয়াকূন।৪৮. ওয়া ইউআ'লি্লমুহুল কিতা-বা ওয়ালহিক্মাতা ওয়াত্তাওরা-তা ওয়ালইনজীল।

আদিবাসী শিশুরা কবে মাতৃভাষায় পড়ালেখার সুযোগ পাবে? by শক্তিপদ ত্রিপুরা

বাংলাদেশ বহু ভাষা, বহু জাতি ও বহু ধর্মের দেশ। রাষ্ট্রীয় ভাষা 'বাংলা' ছাড়াও এ দেশে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, ওঁরাও, কোচ, বম, খ্যাং, খুমি ইত্যাদি ভাষা রয়েছে। বাংলাদেশ আদিবাসী ফোরামের হিসাবে বাংলাদেশে ৪৬টির অধিক আদিবাসী জাতি রয়েছে। এদের প্রত্যেকের আলাদা ভাষা, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে।

আমাদের পরিকল্পনা কমিশনকে কেন শক্তিশালী করা প্রয়োজন by ড. শামসুল আলম

গত জানুয়ারির মধ্যভাগে ভারতের পরিকল্পনা কমিশনের কার্যক্রম সম্পর্কে আমার জানার সুযোগ হয়েছিল। এ সফরের মূল উদ্দেশ্য ছিল ভারতের পরিকল্পনা কমিশনের কার্যপ্রণালি ও দায়িত্ব সম্পর্কে সম্যক ধারণা লাভ। মুক্তবাজার অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও ভারত এখনো একটি পরিকল্পিত অর্থনীতির দেশ।

রঙ্গব্যঙ্গ-ফার্মগেট পুলিশ-ফাঁদ! by মোস্তফা কামাল

প্রিয় পাঠক, আপনাদের কাছে একটি কাল্পনিক গল্প তুলে ধরছি। পুলিশকে নিয়ে কাহিনী। কাহিনীটি শুনে আপনারা হয়তো নতুন করে ভাববেন। এবার গল্পটা শুনুন। মোহাম্মদ শাকিল, পেশায় সাংবাদিক। তিনি একটি বেসরকারি টিভিতে কাজ করেন। কয়েক দিন আগে তিনি নিজের গাড়িতে বাসা থেকে অফিসে যাচ্ছিলেন।

চরাচর-বিলুপ্ত কার্পাস তুলা ও কাপাসিয়া by সাইফুল ইসলাম খান

একদা বাংলার মসলিনের খ্যাতি ছিল জগৎজুড়ে। মোগল সম্রাটের রাজপরিবার থেকে শুরু করে ইউরোপের বড় বড় সাহেব পর্যন্ত গৌরব বোধ করতেন এ মসলিন ব্যবহার করে। মসলিন ছিল মর্যাদার প্রতীক। সূক্ষ্ম মিহি বুনন ও অসাধারণ কারুকাজের জন্যই মসলিনকে তখনকার বিশ্বে সর্বশ্রেষ্ঠ বস্ত্র হিসেবে গণ্য করা হতো।

বৃত্তের ভেতর বৃত্ত-রাষ্ট্র ও আইনের মধ্যেই সমস্যার শেকড় by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তাঁর সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে সচেষ্ট রয়েছে। একই সঙ্গে তিনি এ কথাও বলেছেন, দীর্ঘদিন ধরে চলে আসা এ সমস্যা রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। প্রধানমন্ত্রীর এই উচ্চারণ প্রশংসাযোগ্য এ কারণে, এ দেশে যাঁরা রাষ্ট্র ক্ষমতায় যান তাঁরা রাষ্ট্রের ক্ষত প্রত্যক্ষ করেও

রাষ্ট্রীয় স্বাধীন প্রতিষ্ঠানের বিতর্ক by এ এম এম শওকত আলী

রাষ্ট্রীয় স্বাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বাংলাদেশে প্রায়ই সমালোচনার সম্মুখীন হন। এ প্রবণতা ভালো এবং খারাপও হতে পারে। ভালোর দিকটা হলো যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্মকাণ্ড পরিচালনায় যদি কোনো অনিয়ম, দুর্নীতি বা পক্ষপাতিত্ব করে, সেটা জনগণ জানতে পারে।

যুক্তরাষ্ট্রের নৌমন্ত্রী রে মেবাস আজ ঢাকায় আসছেন

যুক্তরাষ্ট্রের নৌমন্ত্রী রে মেবাস দুই দিনের সফরে আজ শুক্রবার ঢাকায় আসছেন। সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং আলোচনার জন্য তিনি এ সফর করবেন। এ সফরে দ্বিপক্ষীয় নিরাপত্তা সম্পর্ক আরো জোরদার এবং যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশ সরকারের বন্ধুত্ব ও সমর্থনকে মূল্যায়িত করা হবে বলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে।

স্বরূপে যশোরের ওসি জলিল

যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এবার সাংবাদিকের গলা টিপে ধরলেন যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুল জলিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ছাড়া পাসপোর্ট অফিসের উপপরিচালকের হাতে কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে।

মির্জা ফখরুল বললেন-জনগণকে সরকারের অপশাসনের কথা জানাতে হবে

সরকারের অপশাসনের কথা তৃণমূল পর্যায়ে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য জেলা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার দেশের অর্থনীতিকে পরনির্ভরশীল করার কাজ করছে। গত সাড়ে তিন বছরে সরকারের অপশাসনের পাল্লা অনেক ভারী।

খুলনা থেকে বুয়েট-সর্বত্রই ব্যর্থ তিনি by অভিজিৎ ভট্টাচার্য্য

অধ্যাপক ড. এস এম নজরুল ইসলাম এযাবৎ দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন। প্রথমবার খুলনা বিশ্ববিদ্যালয়, বর্তমানে বুয়েট। কোনোবারই সফল হননি। খুলনায় আন্দোলনের কারণে নির্দিষ্ট মেয়াদের সাত দিন আগেই ক্ষমতা ছাড়তে হয়েছিল। আর বুয়েটে ক্ষমতা ছাড়ার জন্য তাঁর বিরুদ্ধে চলছে শিক্ষক-শিক্ষার্থীদের লাগাতার অবস্থান ধর্মঘট।

বুয়েট এখনো অচল-আলোচনা চালিয়ে যেতে উপাচার্যকে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস এখনো উত্তাল। শিক্ষক-শিক্ষার্থীদের সর্বাত্মক আন্দোলনের মুখে গতকাল বৃহস্পতিবার উপাচার্য এস এম নজরুল ইসলাম আবারও বলেছেন, অনৈতিক কোনো দাবির কারণে তিনি পদত্যাগ করবেন না। অন্যদিকে আন্দোলনকারীরা বলেছেন, উপাচার্যকে পদত্যাগ করতেই হবে। সিন্ডিকেট সভায়

ছাপার ভুল এনবিআরের গচ্চা আমজনতার by রাজীব আহমেদ

আমদানিতে শুল্কহার হবে ৫ শতাংশ। সেখানে ভুলে ছাপা হয়েছে ২৫ শতাংশ। সামান্য এই 'ভুল'-এর কারণে ক্ষতি হয়েছে বড় ধরনের। বন্দরে কয়েক দিন আটকে থেকে আদা, রসুন ও শুকনা মরিচের সরবরাহ সংকট তৈরি হয়েছে। এতে দাম বেড়েছে। পরে পাইকারি বাজারে কমলেও খুচরা বিক্রেতারা কমাচ্ছেন না এ তিনটি পণ্যের দাম।

সরেজমিন : মিরপুর মডেল ও পল্লবী থানা-যা ইচ্ছা তা-ই চলে থানাহাজতে by তোফাজ্জল হোসেন রুবেল ও শরীফুল আলম সুমন

গত বুধবার সকাল ৭টা। মিরপুর মডেল থানার সামনে মলিন পোশাকে বসে কালশীর বাসিন্দা রিকশাচালক ইসমাইল হোসেন ও তাঁর স্ত্রী। ছেলের বউয়ের দায়ের করা নারী নির্যাতন মামলায় তাঁদের সন্তান মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ছেলের জন্য কিছু খাবার নিয়ে এসেছেন তাঁরা। পুলিশ দিতে দেয়নি।

রংপুর সিটি করপোরেশন নির্বাচন-আ.লীগের সমর্থন জাপার দিকে বিএনপির একক প্রার্থী by জাহাঙ্গীর আলম ও তানভীর সোহেল

নবগঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এককভাবে অংশ নেবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। মহাজোটগতভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর এ ক্ষেত্রে মেয়র পদে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীকে মহাজোটের সমর্থন দেওয়ার সম্ভাবনা বেশি।

গলা চেপে ধরাই তাঁর স্বভাব!

নাম তাঁর আবদুল জলিল ভূঁইয়া। তিনি যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আলোচিত এই ওসি এবার এক সাংবাদিকের গলা চেপে ধরলেন। এর আগে চারদলীয় জোটের ডাকা হরতাল চলাকালে তিনি একইভাবে যশোর জেলা ছাত্রদলের এক নেতার গলা চেপে ধরেছিলেন।

শেষ হলো ডিসি সম্মেলন-আদালত অবমাননা এড়াতে আইন সংশোধন হচ্ছে

জেলা প্রশাসকেরা দাবি জানালেও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার করার ক্ষমতা পাচ্ছেন না। তবে সরকারি কর্মকর্তাদের যাতে যখন-তখন আদালত অবমাননার মুখে পড়তে না হয়, সে জন্য আদালত অবমাননা আইন সংশোধন করতে সরকার রাজি হয়েছে।

পানগাঁও নৌ টার্মিনাল নিয়ে কী করতে চায় নৌ মন্ত্রণালয়? by টিপু সুলতান

২১ বছর ধরে নানা জটিলতা কাটিয়ে তৈরি হয়েছে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার নৌ টার্মিনাল। ঢাকার কাছে কেরানীগঞ্জের পানগাঁওয়ে বুড়িগঙ্গার তীরে এই টার্মিনাল এখন ব্যবহারের জন্য প্রস্তুত। কিন্তু জটিলতা এর পিছ ছাড়ছে না। কে পরিচালনা করবে দেশের প্রথম নৌ কনটেইনার টার্মিনাল—বেসরকারি অপারেটর? চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ?

রেন্টালের স্বার্থে ঘোড়াশালে নতুন বিদ্যুৎকেন্দ্র তিন বছর বিলম্বিত! by রেজা রায়হান

দরপত্র ও কয়েক দফা পুনঃ দরপত্র এবং মূল্যায়ন ও পুনর্মূল্যায়নের নামে সময় ক্ষেপণ করে ঘোড়াশালে একটি বৃহৎ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ তিন বছর বিলম্বিত হয়েছে। এ সময় প্রস্তাবিত কেন্দ্রটির জ্বালানি ও উৎপাদন ক্ষমতারও বার কয়েক পরিবর্তন হয়েছে।

সরকারি হাসপাতালে যন্ত্রপাতির যন্ত্রণা-বিভিন্ন ছুতায় অচল কোটি কোটি টাকার যন্ত্রপাতি রোগীদের ছুটতে হয় বেসরকারি হাসপাতালে নেপথ্যে 'রেফারেল ফি by তৌফিক মারুফ

রাজধানীর মহাখালীতে বক্ষব্যাধি হাসপাতালের পুরনো ভবনের সামনে একটি মাইক্রোবাসের সিটে হেলান দিয়ে বসে থাকা ষাটোর্ধ্ব মোবারক আলী ঘন ঘন কাশি দিচ্ছেন। একই হারে তাঁর বুক ওঠানামা করছে শ্বাসকষ্টের কারণে। পাশে দাঁড়ানো মোবারক আলীর ছেলে সোলায়মান বলেন, 'ধানমণ্ডির বাংলাদেশ মেডিক্যাল থেকে একজন ডাক্তার এইখানে

জীবনের সন্ধিক্ষণে by বেলাল চৌধুরী

আমাদের জীবনে এমন একটি সময় আসে, যখন নিজের কাছেই নিজেকে অজানা মনে হয়। সব কিছু কেমন রহস্যময় লাগে। ভয়, বিহ্বলতা, বিমূঢ়তা ঘিরে ধরে। চারপাশের মানুষ ও বোঝাপড়াগুলোর সাথে নিজের অন্তর্গত এক যুদ্ধে লিপ্ত হয় মন। জয়-পরাজয় নিয়ে শঙ্কা আর নিজেরই অন্তরালে, জীবনে প্রথম ব্যক্তিত্বের উন্মেষে ভাবিত হয় ভেতর জগৎ।

ভয়ের কারখানা! by রুবাইয়া ইয়াসমিন

বিশ শতকের শুরুর দিকে মনোবিজ্ঞান তখন সবেমাত্র যাত্রা শুরু করেছে। তবে শুরুতেই এর অগ্রগতি ছিল বেশ গুরুত্বপূর্ণ। সূচনালগ্নের গবেষকরা ব্যাপক উদ্দীপনা নিয়ে শুরু করেন মানুষের মনের প্যাঁচ খোলার কাজ। তাদের মধ্যে কেউ কেউ আবার কৌতূহল মেটাতে নিরলস গবেষণা শুরু করেন। এ রকম এক মনস্তাত্তি্বক ছিলেন জন বি. ওয়াটসন।

আল মাহমুদ কবিতার সঙ্গে বসবাস by আসাদ চৌধুরী

আল মাহমুদের কবিতার সঙ্গে পরিচিত হওয়ার অনেক পরে তার সঙ্গে আলাপ এবং পরিচয়। আমি যখন খুব তাস খেলতাম [এখনও সুযোগ পেলে খেলি], সে সময় আল মাহমুদের 'ব্রে' নামে একটি কবিতা পড়েছিলাম। কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এ মুহূর্তে ঠিক মনে পড়ছে না, কবিতাটি পড়ে আমি কেঁপে উঠেছিলাম।

দাম বাড়াবেন না by মাওলানা শাহ আবদুস সাত্তার

প্রতি বছরই দেখা যায়, রমজানুল মোবারক শুরু হওয়ার আগেই অধিক মুনাফালোভী ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য গোলাজাত করতে থাকেন। ফলে দ্রব্যাদির মূল্যবৃদ্ধি পেতে শুরু করে। এতে সাধারণ মানুষ ভোগান্তির স্বীকার হয়, বিশেষ করে রমজান শুরু হওয়ার আগেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির এমন কৃত্রিম সংকট সৃষ্টি করে, যাতে দেশের

সুন্নতে নববীর অনুসরণ by মুহাম্মদ মিযানুর রহমান জামীল

সুন্নতে নববী। ইসলামের একটি অনুপম আদর্শের নাম। সুন্দর নমুনায় সাজানো সাহাবাদের জীবন বিধানকে রাসূলের (সা.) আদর্শের মাইলফলক বলা হয়। এ জন্য প্রতিটি সুন্নতের প্রতি থাকতে হবে অপরিসীম গুরুত্ব। একটি সুন্নত জিন্দা করার মাধ্যমে একটি জাতি জাগ্রত হয়। জাগ্রত হয় তাদের ভেতরের লুকানো ইমানি সত্তা।

ঘরবাড়ি হোক বরকতময় by মুফতি মাহফূযুল হক

রহমত, বরকত নাজিল হয় আল্লাহ সন্তুষ্ট থাকলে। তিনি সন্তুষ্ট থাকেন তার হুকুমগুলো মেনে চললে। আল্লাহর রহমত না থাকলে হাজারো সমস্যা পেঁচিয়ে ধরে। আল্লাহর রহম না থাকলে নেক-আমল হ্রাস পায়। গুনাহর কাজ প্রবল গতিতে বাড়ে, যা পরিশেষে দুনিয়া ও আখিরাতের আজাবকে আবশ্যক করে।

রমজানের প্রস্তুতির সময় by মুফতি এনায়েতুল্লাহ

পবিত্র রমজান মাস আসছে, তার সঙ্গে পাল্লা দিয়ে ক্রমেই বাড়ছে বাজারের উত্তাপ। সেহরি ও ইফতারিতে ব্যবহার হয় এমন সব ভোগ্যপণ্যের দাম বাড়ছে। ভোজ্যতেল, ছোলা, চিনি, ডাল এবং পেঁয়াজসহ সব ধরনের শাক-সবজির দাম ঊর্ধ্বমুখী।

সবুজ ফুটবল! by রানা আব্বাস

সবাই এখন 'সবুজ হতে' চাই। 'গো গ্রিন' স্লোগান তো সে কবেই চালু হয়ে গেছে ধরণীতে। আসলে না হয়েই-বা কী উপায় আছে! প্রিয় বসুন্ধরাকে বাঁচাতে সবুজ হওয়াটাই এখন বাঞ্ছনীয়। এ সবুজ হওয়ার তালিকা থেকে ফুটবলই-বা বাদ যাবে কেন। একটু কি চমকে গেলেন? হ্যাঁ, ঠিকই পড়েছেন, এখানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির কথাই হচ্ছে।

শাসন কাঠামো-মানসিকতা ও ধরনে এখনও ঔপনিবেশিকতা! by শেখ হাফিজুর রহমান

এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে, গণতন্ত্র ও সুশাসনের জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুলতে পারিনি। আমাদের ব্যর্থতাগুলো দুর্ভাগ্যজনকভাবে ওপর থেকে নিচ পর্যন্ত বিস্তৃত। আমাদের গোয়েন্দা সংস্থাগুলোও এর বাইরে নয়। গোয়েন্দা সংস্থাগুলোর নানা সময়ের নানা ব্যর্থতা ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

হৃদয়নন্দন বনে-রূপালি পুঁটির ঝোল_ গরম ভাতের স্বাদ! by আলী যাকের

যে কোনো সীমিত সম্পদের সমাজে যদি কতিপয় মানুষকে ওপরে উঠতে হয়, তবে সম্পদের পুনর্বণ্টনের মাধ্যমেই কেবল সেটা সম্ভব। অর্থাৎ আমি যত ওপরে উঠব, তার মূল্য দিতে হবে অন্য কাউকে। এ রকম একটি পরিস্থিতিতেই বোধহয় পেঁৗছেছে আমাদের এই দেশ আজকে।

রেলের জমি-বেহাত সম্পদ ফিরিয়ে আনুন

রেলওয়ের ভূসম্পত্তির পরিমাণ ৬১ হাজার ৬০৫ একর। পূর্বাঞ্চলের জমির পরিমাণ ২৪ হাজার ৪০১ একর। পশ্চিমাঞ্চলে জমির পরিমাণ ৩৭ হাজার ২০৪ একর। এই জমির মধ্যে পশ্চিমাঞ্চলে বেহাত হয়ে গেছে ৩ হাজার ৩৮৭ দশমিক ২৭ একর, পূর্বাঞ্চলে এক হাজার ২৪৮ দশমিক ২৪ একর। জমি বেহাত হওয়ার প্রক্রিয়া অবশ্য থেমে নেই।

খাদ্য নিরাপত্তা-আউশ-আমন মৌসুমে জোর পড়ূক

খাদ্যশস্যে প্রায় স্বয়ংসম্পূর্ণতাকে স্বাধীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে ধরা হয়ে থাকে। সুজলা-সুফলা-শস্য-শ্যামলা হিসেবেই পরিচিত ছিল আমাদের এ ভূখণ্ড। কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও পাকিস্তান আমলে পরিস্থিতির পরিবর্তন ঘটে। নেমে আসে দুর্ভাগ্য_ আমরা হয়ে উঠি খাদ্যে পরনির্ভর।

মুম্বাইয়ে মুসলমানরা বাড়ি কিনতে বা ভাড়া চাইতে গেলে শুনতে হয় এ মন্তব্য-বিক্রি করব না, ভাড়াও দেব না

মুম্বাইয়ের এক রেডিও জকি ইউনুস খান। সাধ আর সাধ্য মিলিয়ে একবার ঠিক করলেন, শহরতলীর গোরাই এলাকায় ফ্ল্যাট কিনবেন। ফ্ল্যাট কেনাবেচায় জড়িত এক দালালের সঙ্গে যোগাযোগও শুরু করলেন। কিন্তু এক সময় তাঁকে জানানো হলো, 'গোরাইয়ে তাঁর পক্ষে ফ্ল্যাট পাওয়া সম্ভব নয়।' গেরুয়াধারী শিবসেনা নিয়ন্ত্রিত এলাকা গোরাইয়ে

জরিপের ফলাফল প্রকাশ-রেকর্ডসংখ্যক নারী নামছেন কংগ্রেসের লড়াইয়ে

যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নির্বাচনে এ বছর রেকর্ডসংখ্যক নারী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। সম্প্রতি পরিচালিত এক জরিপে উঠে এসেছে এ তথ্য। আগামী নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রক্রিয়া এখনো শেষ না হলেও মনোনয়নের জন্য যে পরিমাণ আবেদন পড়েছে তাতে ধারণা করা হচ্ছে, এত বেশিসংখ্যক নারী এর আগে কোনো নির্বাচনে অংশ নেননি।

'ভাড়াটে নিরাপত্তা প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা বাড়ছে জাতিসংঘের'

জাতিসংঘ ক্রমেই ভাড়াটে সামরিক শক্তি ও নিরাপত্তার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। বিশ্বব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনায় সেনা মোতায়েন ও নিরাপত্তাদানের ক্ষেত্রে ব্যক্তিমালিকানাধীন নিরাপত্তা-প্রতিষ্ঠানের ওপর ভরসা করছে তারা। গ্লোবাল পলিসি ফোরামের (জিপিএফ) মতে, এ প্রবণতা 'মারাত্মক'। এর মাধ্যমে জবাবদিহিতা পুরোপুরি নিশ্চিত হয় না বলেও অভিমত দিয়েছে তারা।

অস্ত্র ছাড়লে মোল্লা ওমর প্রেসিডেন্ট প্রার্থীও হতে পারেন!

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমরকে অস্ত্র ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিনিময়ে তাঁকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হতে পারে বলেও ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কারজাই এ আহ্বান জানান।

৯/১১ হামলা মানুষ সবচেয়ে বেশি মনে রেখেছে

গত ৫০ বছরে টেলিভিশনে সম্প্রচারিত বিভিন্ন ঘটনার মধ্যে নিউ ইয়র্কে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার দৃশ্য দর্শকরা সবচেয়ে বেশি মনে রেখেছে। যে পরিমাণ মানুষ ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওই হামলার ঘটনা টেলিভিশনে দেখার পর মনে রেখেছে, আর কোনো ঘটনা তার ধারে-কাছেও ঘেঁষতে পারেনি।

ফ্রান্সে তুষারধসে ৯ জনের মৃত্যু

ফ্রান্সের আলপাইন স্কি রিসোর্টের কাছে তুষারধসে কমপক্ষে ৯ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৯ জন আহত এবং চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মঁ মোদির পাদদেশে গত বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

আদালতের নির্দেশ মেনে চলার ঘোষণা মুরসির

পার্লামেন্ট পুনর্বহালে মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির জারি করা ফরমান বাতিলের যে নির্দেশ আদালত দিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা দেখানো হবে বলে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে। গত বুধবার মিসরের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া ওই বিবৃতির মধ্য দিয়ে দেশটির ক্ষুব্ধ বিচারপতিদের ক্ষোভ প্রশমিত করাই মূল লক্ষ্য বলে মনে

মিয়ানমারের ওপর থেকে বিনিয়োগ নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

মিয়ানমারের ওপর থেকে বিনিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গত বুধবার এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। ফলে এখন থেকে মিয়ানমারে বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কম্পানিগুলোর আর কোনো বাধা থাকল না।

মালয়েশিয়ায় রাষ্ট্রদ্রোহ আইন বাতিলের উদ্যোগ

মালয়েশিয়ায় ঔপনিবেশিক আমল থেকে বিদ্যমান রাষ্ট্রদ্রোহ আইন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এ আইনবলে বিরোধী কণ্ঠস্বরকে জোরালোভাবে চেপে ধরা যায় বলে ব্যাপক সমালোচনা রয়েছে। প্রায় ছয় দশকের পুরনো আইনটির পরিবর্তে 'জাতীয় সম্প্রীতি আইন' কার্যকর হবে। প্রধানমন্ত্রী নাজিব রাজাক গত বুধবার রাতে এ ঘোষণা দেন।

পাকিস্তানে আইনে পরিণত হলো আদালত অবমাননা বিল

পাকিস্তানের 'আদালত অবমাননা বিল, ২০১২'-এ স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। গতকাল বৃহস্পতিবার জারদারির সইয়ের মাধ্যমে বিলটি আইনে পরিণত হলো। গত সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ এবং বুধবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বিলটি পাস হয়।

ইরাকে নিযুক্ত সিরীয় রাষ্ট্রদূতের পক্ষত্যাগ

ইরাকে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত নাওয়াফ আল ফারেস প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পক্ষ ত্যাগ করেছেন। গত বুধবার কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা ও সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেইসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি সরকারের পক্ষ ত্যাগ করে বিরোধীপক্ষে যোগ দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি সরকারি

নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত শতাধিক

নাইজেরিয়ায় পেট্রলবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। এদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিভারস প্রদেশে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।

সাংবাদিক ও ছাত্র হত্যা

কোথায় যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দেশ কোথায় যাচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি? প্রতিদিনই বাড়ছে অপমৃত্যুর সংখ্যা। অপহরণ হচ্ছে, মুক্তিপণ আদায় করা হচ্ছে। গুপ্তঘাতক যেন ছায়ার মতো ঘুরছে আশপাশে। হত্যা-অপহরণের সংখ্যাই শুধু বেড়ে চলছে তা নয়, বিশ্লেষকরা এসবের মধ্যে দেশের একটা বড় রকম অমঙ্গলের

বুয়েটে আবার অচলাবস্থা

মাননীয় চ্যান্সেলরের হস্তক্ষেপ চাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটে আবার অচলাবস্থার সৃষ্টি হয়েছে। উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বুয়েটের তিনটি ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানরা পদত্যাগ করেছেন।

স্মরণ-ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ by তামান্না ইসলাম অলি

একজন মানুষ একই সঙ্গে ছাত্র ও শিক্ষক। আমৃত্যু শিখেছেন এবং শিখিয়েছেন। ভাষার প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা। বইপাগল তো ছিলেনই, জানতেন ২২টিরও বেশি ভাষা। পাঠশালার পণ্ডিতমশাইরা ডাকতেন 'সিরাজউদ্দৌলা'। বাড়ির সবাই আদর করে ডাকতেন 'সদানন্দ'।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৮৪)-সবাই ঢাকা যেতে উন্মুখ by আলী যাকের

ভাবতে অবাক লাগে যে যখন এই কাজগুলো করেছিলাম, তখন আদৌ মনে করিনি যে এর কোনো সুদূরপ্রসারী তাৎপর্য আছে। তখন মনে ছিল এক অদম্য মুক্তির স্পৃহা, যার ফলে যে কাজই হাতে এসেছে, ঝাঁপিয়ে পড়েছি। ওই সব কাজের কোনো তথ্যপ্রমাণ যে রাখতে হয় বা রাখতে হবে তা কখনোই ভেবে দেখা হয়নি।

শেকড়ের ডাক-জ্ঞানীরা আমাদের ধন্দে ফেলছেন কেন by ফরহাদ মাহমুদ

সময় থাকতে জ্ঞানার্জন করতে পারিনি। সে জন্য অসময়ে বা অবেলায় এসে মর্মপীড়ায় ভুগছি। সম্ভবত সেই পিপাসা থেকে আমার মতো আরো অনেকেই মধ্যরাতে টিভি চ্যানেলগুলো খুলে বসে থাকি। টক শো দেখি। মাঝেমধ্যে বক্তাদের পাণ্ডিত্য দেখে মুগ্ধ হই।

চৈতন্যের মুক্ত বাতায়ন-আলোয় ভরা মফস্বল by যতীন সরকার

দীর্ঘ দেড় বছর ফাটকে আটক থাকার পর সাতাত্তরের সেপ্টেম্বরে মুক্তি পেলাম। কিন্তু মনে হলো যে একটি ছোট কারাগার থেকে বড় একটি কারাগারে এসে প্রবেশ করলাম। দম বন্ধ করা স্বৈরশাসন-কবলিত দেশটিকে 'কারাগার' ছাড়া আর কী-ই বা বলা যেতে পারে?

গাছের সঙ্গে বেঁধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজশাহী ॥ রাজশাহীর পুঠিয়ায় এক ব্যক্তি খুনের ২০ ঘণ্টার মাথায় এবার জেলার চারঘাটে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় কুপিয়ে হত্যা করা হয়েছে এক ব্যবসায়ীকে। উপজেলার নাওদাড়া পুলিশ ফাঁড়ির অদূরে বুধবার গত রাতে দুর্বৃত্তরা এ নৃশংস ঘটনা ঘটায়। নিহতের নাম শফিকুুল ইসলাম মোল্লা।

জাতিসংঘ মিশনের কর্মীরা একদিনের বেতন দেবেন-পদ্মা সেতুর অর্থায়ন

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার বিষয়ে প্রধানমন্ত্রীর আহ্বানে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তা কর্মচারীরা তাদের একদিনের বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেনের আহ্বানে সাড়া দিয়ে কর্মকর্তা-কর্মচারীরা এ সিদ্ধান্ত নেন।

মাছসহ পিকআপ ভ্যান ছিনতাই, হাত পা বেঁধে ফেলে দিয়ে হত্যা-যুগ্ম সচিবের আত্মহত্যা

রাজধানীর পৃথক এলাকায় মাছসহ পিকআপ ভ্যান ছিনতাইকালে এক আড়ত কর্মচারীকে হাত-পা বেঁধে চলন্ত ট্রাক থেকে ফেলে ছিনতাইকারী কর্তৃক হত্যা, নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা ও এক সরকারী কর্মকর্তার আত্মহত্যার ঘটনা ঘটেছে।

দীর্ঘ ৯ বছর পর কাল আওয়ামী যুবলীগের জাতীয় কংগ্রেস-পদপ্রত্যাশীদের গ্রুপিং লবিংয়ে মুখর কেন্দ্রীয় কার্যালয়

দীর্ঘ ৯ বছর পর আগামীকাল শনিবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সর্ববৃহৎ যুব সংগঠন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় জাতীয় কংগ্রেস। ইতোমধ্যেই যুবলীগের পদপ্রত্যাশী নেতাদের পদভারে মুখরিত গত সাড়ে তিন বছর অনেকটাই শূন্য পড়ে থাকা রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়।

সিরাজগঞ্জের ৪শ’ ৫০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র নিয়ে নতুন ষড়যন্ত্র-সাশ্রয়ী বিদ্যুত উৎপাদন বাধাগ্রস্ত করার তৎপরতা by রশিদ মামুন

সিরাজগঞ্জ ৪৫০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রায় সাত মাস ধরে চলা দরপত্র প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু আকস্মিকভাবেই নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি পিপিপিভিত্তিক প্রকল্প বাতিল করার অনুরোধ জানিয়ে বিদ্যুত বিভাগে চিঠি দিয়েছে।

বাজার সহনীয় রাখতে ১২শ’ কোটি টাকার তহবিল চেয়েছে টিসিবি-ব্যাংকে টাকা জমা রেখে চিনি ভোজ্যতেল মসুর ডাল ছোলা ও খেজুর কেনা হবে by মিজান চৌধুরী

বাজার সহনীয় রাখতে ব্যাংক গ্যারান্টি হিসেবে ১২শ’ কোটি টাকার তহবিল চেয়েছে টিসিবি। রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটি ওই অর্থ ব্যাংকে রেখে পণ্য ক্রয় ও আমদানির আগ্রহের কথা জানিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো টিসিবির এক পত্রে এ তথ্য পাওয়া গেছে।

বায়ান্ন বাজার ॥ তিপ্পান্ন গলি by মোরসালিন মিজান

প্রকৌশল বিশ্ববিদ্যালয়। যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা। এখানে একদল শিক্ষক উপাচার্যের পদত্যাগ দাবি করছেন। এ দাবি মানতে নারাজ উপাচার্য। এই যখন অবস্থা তখন উপাচার্য বিরোধী শিক্ষকদের সঙ্গে যোগ দিয়েছে কিছু শিক্ষার্থীও। সঙ্গত কারণে ইস্যুটি নিয়ে বায়ান্ন বাজার তিপ্পান্ন গলির শহর ঢাকায় চলছে ব্যাপক আলোচনা।

ইসলামী সংস্কৃতির রাজধানী ঢাকা-বর্ষব্যাপী অনুষ্ঠানমালা শনিবার উদ্বোধন

ঢাকাকে ‘ক্যাপিটাল অব ইসলামিক কালচার’ বা ইসলামিক সংস্কৃতির রাজধানী হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে বর্ষব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করছে সংস্কৃতি মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আইএসইএসসিও’র মহাসচিব আব্দুল

ওয়াশিংটনে বিশ্বব্যাংক সদর দফতরের সামনে প্রবাসী বাঙালীদের বিক্ষোভ ॥ -স্মারকলিপি প্রদান

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির যে অভিযোগ বিশ্বব্যাংক করেছে তাকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে অভিহিত করে অবিলম্বে পদ্মা সেতু প্রকল্পে অর্থ প্রদানের ব্যাপারে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত পুনর্বহাল এবং দুর্নীতির যে কাল্পনিক অভিযোগ করা হয়েছে তা প্রত্যাহার করার দাবিতে শতশত প্রবাসী বাঙালী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দফতরের সামনে

নোয়াখালীতে জনতা ব্যাংকে ডাকাতি, ৭ লাখ টাকা লুট

নোয়াখালী, ১২ জুলাই ॥ বেগমগঞ্জ উপজেলার জমিদারহাটে বুধবার রাতে জনতা ব্যাংকের জমিদারহাট শাখা থেকে ভল্ট ভেঙ্গে প্রায় ৭ লাখ টাকা লুট হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি ধরা পড়লেও বিকেল পর্যন্ত ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের হদিস পাওয়া যায়নি।

সারাদেশে পণ্য পরিবহনে অচলাবস্থা, নগরজুড়ে দুর্ভোগ-আজ শেষ হচ্ছে কাভার্ডভ্যান ধর্মঘট

সারাদেশে পণ্য পরিবহনে দেখা দিয়েছে অচলাবস্থা। বাজারে বেড়েছে কাঁচামালসহ নিত্যপণ্যের দাম। পণ্যবাহী পরিবহনে ডাকাতি, পুলিশের চাঁদাবাজি বন্ধসহ ১৪ দফা দাবিতে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৪৮ ঘণ্টা ধর্মঘটের দ্বিতীয় দিনে এই অচলাবস্থার সৃষ্টি হয়। আজ ভোর ছয়টা থেকে ধর্মঘট প্রত্যাহারের কথা আছে।

শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার দায় সরকারকেই নিতে হবে ॥ ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ আজ গভীর সঙ্কটে। সরকারের ব্যর্থতার কারণে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দেশে এখন যে সঙ্কট সৃষ্টি হয়েছে তা ক্রমেই আরও ঘনীভূত হচ্ছে। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে এক হোটেলে বিএনপির জেলা পর্যায়ের নেতাকর্মীদের জন্য আয়োজিত এক

ডিসিদের সংক্ষিপ্ত বিচারিক ক্ষমতা দেয়ার দাবি সরাসরি নাকচ-সুপ্রীমকোর্টের আদেশের ব্যত্যয় হবে এ রকম কিছু করা যাবে না ॥ আইনমন্ত্রী by তপন বিশ্বাস ও তৌহিদুর রহমান

তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে জেলা প্রশাসকদের বড় দাবি অপরাধ আমলে নেয়ার এখতিয়ার এবং সংক্ষিপ্ত বিচারিক ক্ষমতা প্রদানের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে সরকার। শেষ দিনের কার্য অধিবেশনে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সংবিধান ও ফৌজদারি কার্যবিধির সর্বশেষ সংশোধনের মাধ্যমে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ

ধীরে হলেও পুঁজিবাজারে চাঙ্গা ভাব by অপূর্ব কুমার

দেরিতে হলেও সরকারের দৃঢ় পদক্ষেপে দেশের পুুঁজিবাজারে আস্তে আস্তে স্বস্তি ফিরে আসছে। যদিও বাজারে বিনিয়োগ আগের চেয়ে কম তবুও টানা পতন থেকে ফিরছে দেশের অর্থনীতির বিকাশমান এই খাতটি। এতে পুঁজি হারানো বিনিয়োগকারীদের মাঝে কিছুটা হলেও আস্থা ফিরছে।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে উদ্দীপনা সৃষ্টি-বিসিকের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বিশ্বব্যাংক পদ্মা সেতুতে ঋণচুক্তি বাতিল করার পর সরকার নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়ায় জনগণের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, একটি স্কুলছাত্র

সাঈদীর বিরুদ্ধে আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ-যুদ্ধাপরাধী বিচার

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় ১৫ সাক্ষীর জবানবন্দীকেই সাক্ষ্য হিসেবে গ্রহণের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আরও চার পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি দুদকে তলব-পদ্মা সেতু by মহিউদ্দিন আহমেদ

পদ্মা সেতুর পরামর্শক প্রাক যাচাইতে দুর্নীতির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে এবার দুর্নীতি দমন কমিশনে ডাকা হয়েছে অপর চারটি পরামর্শক প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রতিনিধিকে। আগামী ২২ তারিখ তাদের দুদক কার্যালয়ে হাজির হতে নোটিস করা হয়েছে।

পাকিস্তান থেকে কঠিন শর্তে ঋণ নেয়ার খেসারত-বিএনপি আমলে ৪৮ কোটি টাকা নেয়া হলেও এখন দুশ কোটি পরিশোধের দাবি by হামিদ-উজ-জামান মামুন

পাকিস্তান থেকে কঠিন শর্তে ঋণ নেয়ার খেসারত গুনতে হচ্ছে বাংলাদেশকে। সরবরাহ ঋণ বা সাপ্লাইয়ার্স ক্রেডিটের আওতায় মাত্র ৪৮ কোটি টাকা ঋণ নিয়ে এখন পরিশোধ করতে হবে ২০০ কোটি টাকা। যদিও ঋণ নেয়া প্রকল্পটি সাফল্য পায়নি।

আলোচনায় বুয়েট সমস্যা নিষ্পত্তি করুন ॥ প্রধানমন্ত্রী-ভিসি প্রোভিসি ও সিন্ডিকেট সদস্য দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে

বুয়েটের শিক্ষক সমিতির সঙ্গে অবিলম্বে আলোচনার মাধ্যমে সঙ্কট সমাধানে সিন্ডিকেটকে নির্দেশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা অসন্তোষের মধ্যে বৃহস্পতিবার রাতে গণভবনে উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদের ডেকে প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।

তদন্তে নতুন মোড়-সাগর রুনী হত্যাকান্ড

রবিবিয়ানা গ্যাস ফিল্ডের সুড়ঙ্গপথে তৈরি গোপন পাইপলাইন সম্পর্কে অনুসন্ধানী প্রতিবেদন কি হত্যার কারণ? ্রস্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মাহফুজসহ যেই জড়িত হোক না সকলকে আইনের আওতায় আনা হবেত
শংকর কুমার দে ॥ সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকা-ের জন্য ‘হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ডের গোপন সুড়ঙ্গ

পুড়ে ছাই শতবর্ষের ঐতিহ্য

মাথা ব্যথার জন্য যদি মাথা কেটে ফেলা হয়, তবে এর চেয়ে বড় নির্বুদ্ধিতা আর কী হতে পারে! রবিবার এমনই একটি কা- ঘটেছে সিলেটে। ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষের জের ধরে সেখানে এমসি (মুরারী চাঁদ) কলেজের একটি ঐতিহ্যবাহী ছাত্রাবাস পুড়িয়ে দেন এক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। আগুনে পুড়ে গেছে প্রাচীন ও ঐতিহ্যম-িত এ স্থাপনা।

রমজানের আগেই

রমজান আসন্ন। সিয়াম-সাধনার এ মাসে পণ্য বিপণনে ব্যবসায়ীরা সংযমী হবেন সাধারণ মানুষ এমনটা আশা করলেও বাস্তবে তা হয় না। রোজার আগেই বাজারের যে অবস্থা তাতে এবারের বাস্তবতাও ভিন্ন হবে বলে মনে হচ্ছে না। বরং আগে থেকেই বাড়তে থাকে পণ্যের দাম।

খবর শুধু খবর নয় by নিয়ামত হোসেন

পিতৃত্ব ছুটি... দুনিয়ার বহু দেশে মাতৃত্ব ছুটির ব্যবস্থা আছে। সন্তান জন্মদানের সময় এবং তার পরে মায়েরা এই ছুটি ভোগ করেন। কিন্তু পিতৃত্ব ছুটি? সম্প্রতি প্রকাশিত এক খবরে জানা গেল, ভারতের ত্রিপুরা রাজ্যে মাতৃত্ব ছুটির সঙ্গে সরকারী পুরুষ কর্মচারীদের জন্য পিতৃত্ব ছুটিরও ব্যবস্থা করা হয়েছে।

বিদ্যুতের সাফল্য থামিয়ে দেবার ষড়যন্ত্র by স্বদেশ রায়

কয়েকদিন আগে একটি সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি মঞ্জুর ই ইলাহী বলেছেন, বিদ্যুত কোন্ পদ্ধতিতে আসছে সেটা আমার কাছে বড় নয়। আমি বিদ্যুত পাচ্ছি, আমার কারখানা চলছে এটাই আমার কাছে বড়।

বিসিকের ৫৫ বছর পূর্তি by আবু তাহের খান

১৯৫০-এর দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানের পশ্চাৎপদ অর্থনীতির দুটি প্রধান বৈশিষ্ট্যের একটি ছিল বৈষম্য এবং অপরটি ছিল কৃষির ওপর অতিনির্ভরতা। বৈষম্যের বিষয়টি মোকাবিলার উদ্যোগ রাজনীতিকরাই গ্রহণ করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় আসে আমাদের ১৯৭১-এর স্বাধীনতা।

পশ্চিমবঙ্গে মমতা, বাংলাদেশে খালেদা কি একই ভুল পথের যাত্রী? by আবদুল গাফ্্ফার চৌধুরী

বাংলায় একটা কথা আছে ‘অল্প বিদ্যা ভয়ঙ্করী’ এটা রাজনৈতিক নেতানেত্রীদের বেলাতেও সত্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হঠাৎ ফুলুকে রাজ্যের নির্বাচনে বামফ্রন্টকে ধরাশায়ী করতে পারায় এতোটাই মোটা মাথা হয়ে উঠেছিলেন যে, তিনি নিজেকে রাতারাতি দিল্লীশ্বরী ভাবতে শুরু করেছিলেন।

চট্টগ্রামে কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা-অবৈধভাবে রেল জমি ইজারা by মাকসুদ আহমদ

রেলের পূর্বাঞ্চলে অবৈধভাবে ডেভেলপার প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দেয়ায় রেলের সাবেক ২ অতিরিক্ত মহাপরিচালক, পূর্বাঞ্চলের সাবেক দুই মহাব্যবস্থাপকসহ ১২ কর্মকর্তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। বুধবার এ দুটি মামলা দায়ের করেন দুদক চট্টগ্রাম বিভাগীয় উপসহকারী পরিচালক মোঃ হুমায়ুন কবির।

আষাঢ় শেষ হচ্ছে অথচ বৃষ্টি নেই by নিখিল মানখিন

বিদায়ের পথে আষাঢ়। দেশে নেই পর্যাপ্ত বৃষ্টিপাত। দুর্বল হয়ে পড়েছে মৌসুমী বায়ু। বেশ কয়েক সপ্তাহ ধরে এমন অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাঁরা বলছেন, বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর দুর্বল অবস্থানের কারণেই এমনটি হচ্ছে। পাশাপাশি সারাদেশের ওপরও মৌসুমী বায়ু খুব সক্রিয় হতে পারছে না।

সেপ্টেম্বরের শেষসপ্তাহে গাজীপুর উপনির্বাচন

আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে গাজীপুর-৪ আসন উপ-নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন। তবে বিদ্যমান ভোটার তালিকায় গাজীপুর-৪ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ।

পররাষ্ট্রমন্ত্রীর সংসদে বিবৃতির অংশ বাদ পড়ায় বেতারের দুঃখ প্রকাশ-রোহিঙ্গাদের জামায়াতের ইন্ধন by নাজনীন আখতার

সংসদীয় কমিটির তোপের মুখে বাংলাদেশ বেতার রাতের সংবাদে রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি থেকে ‘জামায়াতের ষড়যন্ত্র’ অংশ বাদ পড়ায় দুঃখ প্রকাশ করেছে। বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জামায়াত ইন্ধন যোগাচ্ছেÑসংসদে দেয়া পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির এ অংশটি ‘যান্ত্রিক ত্রুটি’র কারণে বিশেষ বুলেটিন থেকে বাদ পড়েছে

বিএনপিই পদ্মা সেতু দুর্নীতির তথ্য প্রকাশ করবে-জিয়ার মাজারে ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদ্মা সেতু দুর্নীতির বিষয়ে তথ্য জানার অধিকার জনগণের রয়েছে। তাই পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংকের চিঠিসহ সব তথ্য সরকার প্রকাশ না করলে বিএনপির কাছে যে তথ্য রয়েছে তা প্রকাশ করা হবে।

সঠিক তদারকির অভাব ॥ জনস্বার্থসংশ্লিষ্ট উচ্চ আদালতের রায় বাস্তবায়ন হচ্ছে না-০ পরিবেশ বিপন্নকারী ভূমিদস্যুরা বেপরোয়া -০ মুক্তিযুদ্ধের স্থাপনা সংরক্ষণে ধীরগতি ০ ০ রাস্তার ‘লাটভাই’ মোটরসাইকেল ফুটপাথে উঠছেই by আরাফাত মুন্না

নদী দখল, ভূমি দখল, খাদ্যে ভেজালসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রায় প্রতিদিনই উচ্চ আদালতে রিট মামলা দায়ের করা হচ্ছে। মামলা ছাড়াও বিভিন্ন পত্রিকার খবর আমলে নিয়ে আদালতও স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন আদেশ ও নির্দেশ দিচ্ছে। তবে সঠিক তদারকির অভাবে হাইকোর্টের দেয়া এসব রায় বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

কয়লা উত্তোলনে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে-সেমিনারে সরকারের প্রতি বিশেষজ্ঞদের তাগিদ

সিদ্ধান্তহীনতা কাটিয়ে কয়লা উত্তোলনে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বুধবার রাজধানীতে পাক্ষিক এনার্জি এন্ড পাওয়ার আয়োজিত কয়লা বিষয়ক এক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান। বিশেষজ্ঞরা দাবি করছেন, ভবিষ্যতের জ্বালানি সংকট মেটাতে এখনই কয়লার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

বৃক্ষরোপণের গাড়ি, স্যার দাদুর প্রকৃতি রক্ষার মমত্ব-বগুড়ার স্যার দাদু by সমুদ্র হক

গাছের চারা বয়ে নিয়ে যাওয়া গাড়িটি দেখলেই মনে পড়ে ‘স্যার দাদুর’ কথা। সেই ৪০’র দশকের শুরুতে ঢাকার কেরানীগঞ্জ থেকে বগুড়ায় এসে বিশ্ব প্রকৃতি রক্ষার মমতার ঘর বেঁধেছিলেন গাছের সঙ্গে। স্যার দাদুর সেই দর্শনকে ছড়িয়ে দিতে মাঠে নেমেছেন বগুড়ার সমাজসেবী আইনুল হক সোহেল।

আড়াই হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে এডিবি by হামিদ-উজ-হাসান মামুন

পদ্মা সেতু নিয়ে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও সহযোগিতা অব্যাহত রেখেছে দাতারা। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ২ হাজার ৪৬০ কোটি টাকা (৩০ কোটি ডলার) বাজেট সহায়তা হিসেবে দিতে সম্মত হয়েছে। আগামী সেপ্টেম্বরে সংস্থাটির বোর্ড সভায় এটি চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

পদ্মা সেতুতে ঋণ অব্যাহত রাখতে তিন দাতার কাছে অর্থমন্ত্রীর চিঠি

বিশ্বব্যাংক ছাড়া অন্য তিন দাতা সংস্থার কাছে অনুরোধপত্র পাঠিয়েছে সরকার। বুধবার অর্থমন্ত্রী স্বাক্ষরিত এ চিঠি পাঠানো হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) কাছে। অর্থমন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সম্মেলনের দ্বিতীয় দিনে হতাশ জেলা প্রশাসকরা-০ পুলিশ কথা শোনে না -০ সরকারের কাছে বলেও প্রতিকার মিলছে না -০ এমপি ও উপজেলা চেয়ারম্যানের খবরদারিতে বেসামাল মাঠ প্রশাসন -০ স্ব স্ব দায়িত্ব স্পষ্ট করার দাবি by তপন বিশ্বাস

সম্মেলনের দ্বিতীয় দিনে হতাশ হয়ে পড়েছেন জেলা প্রশাসকরা। একের পর এক ক্ষমতা খর্ব করে জেলা প্রশাসনকে ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সরদার বানানো হয়েছে। পুলিশ কথা শোনে না। সরকারের কাছে বলেও কোন প্রতিকার পাচ্ছেন না।

স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন উদ্বোধন ॥ আমাদের আত্মবিশ্বাস আছে আমরা কোন -অন্যায় করিনি-পদ্মা সেতু বিষয়ে বিশ্বব্যাংকের অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে প্রশ্ন রেখে বলেছেন, কার খাতিরে তারা (বিশ্বব্যাংক) বাংলাদেশের মানুষের সঙ্গে এভাবে প্রতারণা করল? যেখানে কোন অর্থই ছাড় দেয়া হয়নি, সেখানে দুর্নীতি হয় কীভাবে। যারা ভেবেছিল পদ্মা সেতুর দুর্নীতির কথা বলে সরকারের মুখে কালিমা লেপন করে জনবিচ্ছিন্ন করবে, তাদের ধারণা যে কত বড় ভুল ছিল তা প্রমাণিত হয়েছে।

গো. আযমের বিরুদ্ধে আজ এসপি মাহবুবউদ্দিনের জবানবন্দী-যুদ্ধাপরাধী বিচার

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামাযাতের ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী মাহবুব উদ্দিন বীরবিক্রম আজ জবানবন্দী প্রদান করবেন। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রসিকিউশনের ষষ্ঠ সাক্ষী এ্যাডভোকেট নির্মল চন্দ্র শর্মার জেরা