Wednesday, June 9, 2010
খারাপের মধ্যে ভালো দেখছেন আনেলকা
বিশ্বকাপের এই আগ মুহূর্তেও ফ্রান্স দল হার আর ড্রয়ের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। বাছাইপর্ব পার হয়েছে তারা আয়ারল্যান্ডকে বিতর্কিত প্লে-অফে হারিয়ে। সর্বশেষ চীনের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচে হেরেছে ফ্রান্স।
এই খারাপ ফলের মধ্যেই আশা খুঁজে পাচ্ছেন ফরাসি স্ট্রাইকার আনেলকা। এতটাই যে, তাদের বিশ্বাস, ফ্রান্স ফাইনালে চলে যাবে। যুক্তিও আছে—খারাপ করছে বলে লোকে ফ্রান্সকে নিয়ে আশা করবে না। এটা নাকি ফ্রান্সের জন্য চাপমুক্ত থাকার এবং ভালো করার মহৌষধ, ‘চাপ ছাড়া খেলতে পারাটাই ভালো। প্রতিবার ফ্রান্সের ওপর চাপ থাকে আর আমরা ভালো করতে পারি না। এবার আমাদের নিয়ে কেউ আশা করছে না। আর এটাই আমাদের ফাইনালে পৌঁছে দিতে পারে। দেখা যাক, কী হয়!’
যুক্তিটা ফেলে দেওয়ার মতো নয়। তবে এসব যুক্তি সব ফ্রান্সের বেলায়ই শোনা যাচ্ছে। সেদিন শোনা গেল হোটেলের থাকার কারণে খারাপ করবে ফরাসিরা। এখন শোনা যাচ্ছে, খারাপ করছে বলে ভালো করবে
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফুটবল মাঠে লারা

তাঞ্জানিয়াকে গোলে ভাসাল ব্রাজিল
অনেকেই হয়তো বলবেন, জিম্বাবুয়ে-তাঞ্জানিয়ার বিপক্ষে জয় আর এমন কি! বিশ্বের এক নম্বর দল র্যাঙ্কিংয়ে এক শরও নিচের দলের সঙ্গে তো জিতবেই। তবে ব্রাজিলের কাছে হয়তো কালকের জয়টিতে সবচেয়ে সুখবর ছিল—রবিনহো গোল পেয়েছেন।
পাঁচ গোলের দুটি করেছেন রবিনহো। বদলি হিসেবে নেমে দুটি করেছেন রামিরেস। একটি গোল কাকার। ১০ ও ৩৩ মিনিটে রবিনহো দলকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়িয়েছেন রামিরেস আর কাকা (৪-০)। ৮৬ মিনিটে ৪-১ করেন তাঞ্জানিয়ার আজিজ। ইনজুরি সময়ে ব্রাজিলের শেষ গোল করেছেন রামিরেস।
আর্জেন্টিনাকে সুপার ইগলদের সতর্কবার্তা: ৪৪ বছর পর আরেকটা চমক দেওয়ার আশায় দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে উত্তর কোরিয়া। কিন্তু বিশ্বকাপ শুরুর আগের শেষটা তাদের ভালো হলো না। জোহানেসবার্গে শেষ প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়ার কাছে তারা হেরেছে ১-৩ গোলে।
‘বি’ গ্রুপের ‘কালো ঘোড়া’ নাইজেরিয়া ১৬ মিনিটে এগিয়ে গিয়েছিল এভারটন স্ট্রাইকার ইয়াকুবুর গোলে। ৬২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়ে নেন ওবিন্না। পর পরই তায়ে সে জং এক গোল করে খেলায় ফিরিয়েছিলেন কোরিয়াকে। কিন্তু শেষ দিকে ওবাফেমি মার্টিনসের গোল বড় জয় নিশ্চিত করে নাইজেরিয়ার।
ম্যাচে হেরে ধাক্কা খেল উত্তর কোরিয়া। আর নাইজেরিয়ার জয়ে গ্রুপসঙ্গী আর্জেন্টিনা একটা সতর্কবার্তা পেল।
মেসিকে ভয় পাচ্ছেন না বলে জানিয়ে দিলেন নাইজেরিয়ান ডিফেন্ডার ড্যানি শিটু, ‘ডিফেন্ডার হিসেবে আমার দায়িত্বই হল বিপক্ষে আক্রমনভাগের খেলোয়াড়দের আটকানো। অবশ্যই তাদের (আর্জেন্টিনার) কিছু বিশ্বসেরা খেলোয়াড় আছে। মেসি বিশ্বসেরাদের একজন। কিন্তু আমিও আমার দলের প্রতিনিধিত্ব করছি। নাইজেরিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার গল্পের পার্শ্বচরিত্র হতে আসেনি।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুই বছর পর

BNM Special
BNM Archive
- ► 2026 (1652)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ▼ 2010 (9402)