Thursday, January 3, 2013

নিউল্যান্ডসে কিছু একটা আছে!

মধ্যাহ্নবিরতির সময় ধারাভাষ্যকার মাইক হেইসম্যান সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার শন পোলককে নিয়ে নিউল্যান্ডসের উইকেটটা খুব মন দিয়ে দেখলেন। দেখালেন বিশ্বজোড়া টেলিভিশন দর্শককেও।

দক্ষিণের ইনিংসে শুধুই এনামুল

কিছু করার ছিল না সৌম্য সরকারের। আবু জায়েদের দুর্দান্ত ইয়র্কার ঠেকানোর বৃথা চেষ্টা করে হয়ে গেলেন বোল্ড। ইনিংসের মাত্র চতুর্থ ওভার, স্কোরবোর্ডে ৬। ওই অবস্থায় প্রথম উইকেটের পতনে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের শুরুটা একটু নড়বড়ে হয়ে গেলেও এনামুল হক বিজয়ের ৭৪ রানের ইনিংসে দিন শেষে অবস্থা খুব একটা খারাপ নয় তাদের।

কিউইদের ৪৫ রানের লজ্জা

সাইমন ডৌল বেশ হতাশ। ভবিষ্যদ্বক্তা হিসেবে খানিকটা নাম কুড়াতে চেয়েছিলেন সাবেক নিউজিল্যান্ড পেসার ও ধারাভাষ্যকার। টেস্ট শুরুর আগে বলেছিলেন, পঞ্চম দিনের টিকিট ছাপানোর প্রয়োজন নেই।

লংকানদের সংগ্রহ ২৯৪

অনেক দিন পর মাহেলা জয়াবর্ধনের ব্যাট হাসল; হাসল লাহিরু থিরামান্নেরও ব্যাট। কিন্তু সিডনি টেস্টের প্রথম দিন শেষে দলীয় সংগ্রহটা যেন একটা দীর্ঘ নিঃশ্বাসই রেখে গেল। সিরিজের শেষ টেস্টের প্রথম দিন শেষে লংকানরা অলআউট হয়েছে ২৯৪ রান।

পথ হারাল পাকিস্তান

নাসির জামশেদের ব্যাট থেকে এসেছে আরও একটি দারুণ শতরান। উদ্বোধনী জুটিতে মোহাম্মদ হাফিজ আর নাসির জামশেদের মিলিত সংগ্রহ ছিল ১৪১ রান। কিন্তু এর পরপরই ব্যাটিংয়ে পথ হারিয়ে নিজেদের সংগ্রহটা অন্য উচ্চতায় নিয়ে যেতে পারেনি পাকিস্তান।

চোখের রোগের আগাম বার্তা

রেটিনার রক্তবাহী নালিতে বিশেষ পরিবর্তন হলে তা গ্লুকোমা নামের একধরনের চোখের রোগের আগাম বার্তা দেয় বলে সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে। ১০ বছর ধরে চালানো এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি সম্প্রতি প্রকাশিত হয়েছে আমেরিকান একাডেমি অব অবথালমোলজি জার্নালে।

হাজারো বাঁধে বিপন্ন জীববৈচিত্র্য

হিমালয় নিকট ভবিষ্যতেই বাঁধের সংখ্যার দিক থেকে আরেকটি রেকর্ডের দাবিদার হবে। এটি হয়তো হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে বেশি বাঁধের স্থান।
ভারত, নেপাল ও ভুটান মিলিয়ে হিমালয় অঞ্চলে এক হাজারেরও বেশি বাঁধ তৈরির সম্ভাবনা রয়েছে।

এ বছরই আরেক পৃথিবী!

২০১৩ সালেই পৃথিবীর মতো আরেকটি গ্রহের সন্ধান পাওয়া যাবে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। মহাকাশ গবেষণায় পাওয়া তথ্য অনুসন্ধানের মাধ্যমে এই গ্রহের অবস্থান জানা যাবে বলে আশা করছেন তাঁরা।

বোতলজাত পানি কম নিরাপদ!

ট্যাপের পানির চেয়ে বোতলের পানির দাম অনেক বেশি হলেও তা ভোক্তাদের জন্য কম স্বাস্থ্যকর। যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী সম্প্রতি এক গবেষণায় এ তথ্য পেয়েছেন।

ধূমপান ছাড়লে দুশ্চিন্তাও ছেড়ে যায়

আপনি কেন ধূমপান করছেন? এই প্রশ্নে অধিকাংশ ধূমপায়ীর উত্তর, দুশ্চিন্তার কারণেই ধূমপান। তাঁদের বিশ্বাস, ধূমপানের কারণে তাঁরা দুশ্চিন্তা থেকে রেহাই পান।

লেদার টেকনোলজি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর হয়েছে

বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে পূর্ণাঙ্গভাবে হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি হয়েছে।

গুলশান এক্সচেঞ্জের ৭০০ টেলিফোন বিকল

কেব্ল চুরির কারণে গুলশান এলাকার প্রায় ৭০০ টেলিফোন গত মঙ্গলবার থেকে বিকল হয়ে পড়েছে। মহাখালী তিতুমীর কলেজের বিপরীত দিকের ম্যানহোল থেকে ১২০০ জোড়ার প্রায় ২২৫ মিটার ভূগর্ভস্থ প্রাইমারি কেব্ল চুরি হয়ে যায়।

পানি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাল

আগামীকাল শুক্রবার থেকে ঢাকায় ‘দক্ষিণ এশিয়ার পানিসম্পদ: বৈরিতা থেকে সহযোগিতা’ বিষয়ে দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠেয় এই সম্মেলন যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)।

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা নতুন বই পেল

বছরের প্রথম দিনেই সারা দেশের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দ করছে। সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন স্কুলের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা এতদিন শুধু অন্যদের আনন্দের ভাগিদার হতো।

শাহরুখের পক্ষ নিলেন সালমান!

বলিউডের চিরপ্রতিদ্বন্দ্বী দুই তারকা শাহরুখ খান এবং সালমান খান বিবাদ মিটিয়ে আবার বন্ধু বনে যাবেন—এমন প্রত্যাশা তাঁদের অগণিত ভক্তের। এখন পর্যন্ত বেশ কয়েকবার তাঁদের পুনর্মিলনের সম্ভাবনা দেখা দিলেও বারবার আশাহত হয়েছেন তুমুল জনপ্রিয় এ দুই তারকার ভক্তরা।

নৃত্য পরিচালনায় মিম!

নৃত্য পরিচালনায় নাম লেখালেন লাক্স তারকাখ্যাত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম! তাও আবার চলচ্চিত্রে। ছবির নাম ‘জোনাকির আলো’। খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ছবিটির প্রধান অভিনয়শিল্পীও মিম।

ঢাকায় সুনিধি চৌহান

ঢাকা মাতাতে এসেছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় জেট এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় পৌঁছেছেন তিনি।

টেস্ট-এ সস্ত্রীক মোশাররফ করিম

 « আগের সংবাদ পরের সংবাদ» টেস্ট’ টেলিছবিতে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই টেস্ট’ টেলিছবিতে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই
‘টেস্ট’ নামের একটি টেলিছবিতে জুটি হয়ে অভিনয় করলেন মোশাররফ করিম ও তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই।

বিদ্যার অজানা পাঁচ

বিদ্যার বিয়ের খবর লোকে জানতে পেরেছে একেবারে শেষলগ্নে এসে। সারা বছর সাইফিনার বিয়ে নিয়ে শোরগোলের মধ্যেই যেন চুপিসারে পুরো ব্যাপারটা সেরে নিয়েছেন বিদ্যা। চুপিসারেই পরিবারের সঙ্গে নিজের ৩৫তম জন্মদিনও উদযাপন করলেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী এ অভিনেত্রী।

নতুন সিনেমা : দ্য হবিট

হলিউডপাড়া ২০১২ সালটির সমাপ্ত করল ১৯৩৭ সালের নোবেলজয়ী জে.আর.আর টলকিনের বিখ্যাত বই দ্য হবিটের গল্প অনুসারে পিটার জ্যাকসনের পরিচালনায় ছবি ‘অ্যান আনএক্সপেক্টেড জার্নি’-এর মধ্য দিয়ে -যা একটি ফ্যান্টাসি এ্যাডভেঞ্চার মুভি। যাতে আছে মিডেল আর্থের ৬০ বছর পূর্বের ঘটনা।

চ্যানেল-২৪ এ পাঁচ পর্বের ধারাবাহিক নাটক ‘ভুডু’

চ্যানেল ২৪-এর জন্য নির্মিত হয়েছে পাঁচ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘ভুডু’। আগামী রবি থেকে বৃহস্পতিবার রাতে দেখানো হবে এই নতুন ধরনের ধারাবাহিক। চ্যানেল ২৪-এর প্রযোজনায় এই ধারাবাহিকটির মূল গল্প এবং পরিচালনা করেছেন আশিকুর রহমান। চিত্রনাট্য লিখেছেন শিমন মাহমুদ।

সালমান ম্যাজিক

সালমান খানের যে দারুণ সুসময় চলছে সে কথা বলাই বাহুল্য। গত বছর পুরোটা সময়ই বলিউড কেঁপেছে সালমান জ্বরে। দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে অভিনয় করেছেন প্রায় ৮০টি চলচ্চিত্রে।

আসছে শাবনূর-রিয়াজের ‘শিরি-ফরহাদ’

জনপ্রিয় সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল দীর্ঘদিন যাবত সুর সৃষ্টির সঙ্গে জড়িত থাকলেও গাজী মাহবুব পরিচালিত ‘প্রেমের তাজমহল’ ছবির সঙ্গীত পরিচালনার জন্য জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ছবিটি ২০০১ সালে মুক্তি পায়।

নাগরিকের নাট্যোৎসব ছায়ানটে দ্বিজেন্দ্রলাল খ. by এনামুল হক মুকুল

এ সপ্তাহের ঢাকার দু’টি মঞ্চই ছিল ভিন্ন রকম। এর মধ্যে গত শুক্রবার সন্ধ্যায় ডিএল রায়ের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে ছায়ানটের স্মরণানুষ্ঠানে লক্ষ করা যায় ভিন্নতা।

অপূর্বর বিপরীতে ফিরলেন তিন্নি

তিন্নিকে নাটকে ফেরানোর চ্যালেঞ্জটা নিয়ে সত্যি সত্যিই জয়লাভ করে ফেললেন দর্শক সমাদৃত নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। অবশেষে নাটকে ফিরেছেন সময়ের জনপ্রিয় মডেল, নাট্যাভিনেত্রী তিন্নী। তিন্নি কথা দিয়েছিলেন তিনি ফিরবেন নাটকে। তিন্নি তাঁর কথা রেখেছেন।

নওশীনের স্বপ্নযাত্রা

দুপুর গড়িয়ে বিকেল। নাগরিক ব্যস্ততায় ছুটছে সবাই। মগবাজার মোড় থেকে গাড়িতে একছুটে আমিও চলে এলাম গন্তব্যে। গন্তব্য চ্যানেল আইয়ের অফিস। উদ্দেশ্য ভিট-চ্যানেল আই টপ মডেল নওশীনের সাক্ষাতকার নেওয়া। সুদৃশ্য গ্লাস ডোর ঠেলে ভেতরে ঢুকে দেখলাম এক কোণে বসে আছে এবারের ভিট-চ্যানেল আই টপ মডেল নওশীন। গল্প করতে করতেই শুরু হলো সাক্ষাতকার পর্ব।

সম্পাদক সমীপে

উত্তরাঞ্চলে রেলে বেহাল অবস্থা বিগত ৪ দলীয় জোট সরকার ক্ষমতা গ্রহণের পর পরই এ জেলার একমাত্র রেলপথে (তিস্তা-রমনা বাজার) রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক ট্রেন চলাচল ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়।

সুখবর

নতুন বছর শুরুর আগেই একটি সুখবর পাওয়া গেছে। গত রবিবার মালয়েশিয়া থেকে ১০ হাজার কর্মীর একটি চাহিদাপত্র ঢাকায় এসে পৌঁছেছে। মালয়েশিয়ার বনায়ন খাতের (্প্লান্টেশন) জন্য এসব কর্মী নিয়োগের চাহিদাপত্র ঢাকায় পাঠিয়েছে সেখানকার মানব সম্পদ মন্ত্রণালয়।

বিএনপির সঙ্গে আলোচনা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিরোধী দলের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। বিএনপি সাড়া দিলে অচিরেই তাদের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনায় বসতে চাই।’ তিনি সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের শুরুতে সাংবাদিকদের এ কথা বলেন।

২০১৩-তে রাজপথ উত্তপ্ত হওয়ার কোন কারণ নেই- স্বদেশ রায়

খ্রিস্টীয় নববর্ষ সারা পৃথিবীতে সমানভাবে পালিত না হলেও এই গ্রেগরি ক্যালেন্ডার অনুযায়ী আমাদের জীবন চলে। তাই সত্যি অর্থে এ দিনেই আমরা একটি নতুন বছরে প্রবেশ করি। এ লেখা লিখতে বসেছি নতুন বছরের প্রথম দিনে।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দুই দলের রাজনৈতিক ভিন্ন অবস্থান by মমতাজউদ্দীন পাটোয়ারী

আমাদের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির দলীয় অবস্থান মোটেও এক রকম নয়। এই দুই দলের সরকারে ভূমিকা কখনও এক রকম ছিল না বা নেই। নিকট অতীতের আয়নায় তাকিয়ে এই পার্থক্যের ছবিটা ভাল করে দেখে নিতে পারি।

সপরিবারে শেখ হাসিনাকে হত্যার হুমকি নিরপেক্ষ থাকার সময় এটা নয় by মুনতাসীর মামুন

সঙ্কটকালে, এ দেশে সবাই নিরপেক্ষ থাকতে চায়। যারা নিরপেক্ষ থাকতে চায় না, তাদের ভুগতে হয়। সমাজ রাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে তাদের ‘বহিষ্কার’ করা হয় বা বাদ দেয়া হয়। নিরপেক্ষতার অর্থ বিদ্যমান ব্যবস্থার নীরব সমর্থন। রাজনৈতিক পরিসরে এবং পৃষ্ঠপোষকতায় নিরপেক্ষরা স্থান করে নেয়।

গত বছর ৫ হাজার কোটি বোনাস শেয়ার ইস্যু

গত বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত মোট ১৬৫ কোম্পানি বোনাস শেয়ারের মাধ্যমে প্রায় পাঁচ হাজার কোটি টাকা মূলধন বৃদ্ধি করেছে। গত বছর বেশিরভাগ কোম্পানির সার্বিক অবস্থা ভাল না থাকায় বোনাস শেয়ার ইস্যু করার প্রবণতা ছিল বেশি। এতে বাজারে শেয়ারের যোগান বেড়েছে। তবে সেই হারে বাজারে সূচক ও বাজার মূলধন বাড়েনি।

শওকত ওসমান স্মরণে আলোচনা মুক্তিযুদ্ধ জাদুঘরে- সংস্কৃতি সংবাদ

বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক শওকত ওসমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে বুধবার বিকেলে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। শওকত ওসমান স্মৃতি পরিষদ আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন কথাসাহিত্যিক-শিল্পী বুলবন ওসমান, আন্দালিব রাশদী, বিজ্ঞান ও প্রযুক্তি বাস্তবায়ন সচিব রফিকুল ইসলাম ও মনসুর মুসা।

সরকার তুলে ধরবে সফলতার তথ্য, বিরোধীরা ব্যর্থতার- চার বছর পূর্তি

শুরু হলো রাজনীতির বছর। আর মাত্র ৪ দিন পর মেয়াদের চার বছর পূর্ণ করছে সরকার। চার বছর পূর্তির সফলতার ফিরিস্তি তৈরি করতে যেমন সরকারের ঘুম নেই, একই দশা বিরোধী দলেরও। এই চার বছরের সরকারের ব্যর্থতার খতিয়ান তৈরি করতেও এখন ভীষণ ব্যস্ত।

কামারুজ্জামানের মামলাও পুনর্বিচারের আবেদন- যুদ্ধাপরাধী বিচার

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়তের তিন শীর্ষ নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলা পুনর্বিচারের (রি-ট্রায়াল) আবেদনের বিষয়ে আদেশ প্রদান করা হবে আজ।

নবীন প্রবীণ শিল্পীর কাজ, লক্ষ্য গণমানুষের কাছে পৌঁছে দেয়া- আর্ট সেন্টারে কিবরিয়া ছাপচিত্র মেলা by মোরসালিন মিজান

শুরু থেকেই ছাপচিত্রের ব্যাপারে বিশেষ মনোযোগী ঢাকা আর্ট সেন্টার। এ কাজের জন্য গ্যালারিটির রয়েছে আলাদা স্টুডিও। আধুনিক ছাপচিত্রের জনক শিল্পী কিবরিয়ার নামে স্থাপিত স্টুডিওতে সারা বছরই কাজ হয়। ঢাকা আর্ট সেন্টারে উঁকি দিলে দৃশ্যটি খুব দেখা যায়। তবে ঠিক এই মুহূর্তের দৃশ্যটি আরও সুন্দর। কারণ এখন চলছে কিবরিয়া ছাপচিত্র মেলা। হ্যাঁ, মোহাম্মদ কিবরিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন। আর্ট সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনেরও অংশ এটি। বলা বাহুল্য, বেশ বড়সড় আয়োজন। শুধু ঢাকার নয়, দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা এতে যোগ দিয়েছেন। সকলের ছাপচিত্র দিয়ে সাজানো হয়েছে গ্যালারি। অবশ্য গ্যালারি বললে ভুল হবে। গোটা আর্ট সেন্টার সেজেছে ছাপচিত্রে।
মঙ্গলবার পাঁচদিনব্যাপী প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন কিবরিয়ার অত্যন্ত ঘনিষ্ঠজন জাপানের প্রবীণ শিল্পী সহকর্মী কোইচি তাকিতা। যৌবনে তিনি বাংলাদেশে ছিলেন। আর্ট কলেজের সিরামিক বিভাগের শিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সময় ঘনিষ্ঠতা হয় শিল্পী কিবরিয়ার সঙ্গে। খুব কাছ থেকে তিনি বাংলাদেশী শিল্পীকে দেখেন। সেই সূত্রে মেলায় আমন্ত্রিত হয়ে এসেছিলেন তিনি। তাঁর উপস্থিতি মেলার প্রথম দিবসটিকে দারুণ আলোকিত করে রাখে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগ, বিভাগের ছাত্র-শিক্ষক এবং সামষ্টিক উদ্যোগে গঠিত বিভিন্ন প্রিন্ট স্টুডিওসহ নবীন-প্রবীণ ছাপচিত্রশিল্পীরা এ মেলায় অংশগ্রহণ করেছে। দেশের ১১টি ছাপচিত্র প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়। এ মেলার লক্ষ্য ছাপচিত্রকে গণমানুষের কাছে পৌঁছে দেয়া। সহজলভ্য ও জনপ্রিয় করতে ভূমিকা রাখা। কখনও ছবি কেনার কথা চিন্তা করেনি, এমন মানুষও ছাপচিত্র নিয়ে ঘরে ফিরবেন এমন আশা আয়োজকদের।
মঙ্গল ও বুধবার আর্ট সেন্টার ঘুরে দেখা যায়, সর্বত্র উৎসবের আমেজ। তরুণ শিল্পীরা রীতিমতো মাতিয়ে রেখেছেন প্রতিটি গ্যালারি। নিজেদের মধ্যে আলাপ জমাচ্ছেন তাঁরা। কাজের ভাল-মন্দ বিচারের চেষ্টা করছেন। সিনিয়ররাও লম্বা সময় মেলায় থাকছেন। সব মিলিয়ে সরগরম আর্ট সেন্টার। আলাদা আলাদা স্থানে ছাপচিত্র সাজিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও ইউডা। এছাড়া রয়েছে শফিউদ্দিন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিও, আতেলিয়ার ৭১, কসমস আতেলিয়ার ৭১, বর্ণিকা প্রিন্ট স্টুডিও, বাংলাদেশে প্রিন্ট মেকার্স এ্যাসোসিয়েশন ও কিবরিয়া প্রিন্টমেকিং স্টুডিওর শিল্পীদের ছাপচিত্র। কিছু ছাপচিত্র দেয়ালে। কিছু পেতে রাখা হয়েছে টেবিলের ওপর। নিচ তলায় চোখে পড়ে কিবরিয়া প্রিন্টমেকিং স্টুডিওর কাজ। কিছু বড়। ছোট এবং মাঝারি কাজও আছে। অধিকাংশই নিখুঁত এবং অদ্ভুত সুন্দর। এর পাশেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কাজ। এই দলটির নেতৃত্ব দিচ্ছেন ড. গুল নাহার। তিনি জানান, ২৫ থেকে ৩০ শিল্পীর ৬০টা প্রিন্ট নিয়ে মেলায় এসেছেন তাঁরা। তো কী অভিজ্ঞতা? জানতে চাইলে এই শিক্ষক বলেন, খুব ভাল। আমাদের শিল্পীরা কাজও করেছেন চমৎকার। মেলায় আগত শিল্পপ্রেমী মানুষ খুব আগ্রহ নিয়ে কাজ দেখছেন। এটা খুব ভাল লাগছে। উপরের একটি কক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের শিল্পকর্ম। এই দলের অন্যতম সদস্য নিশাত কামাল জানান, তাঁরা প্রায় ১৯ জন। ১৫০ থেকে ১৭০টির মতো ছাপচিত্র নিয়ে এসেছেন। মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমরা যাঁরা ছাপচিত্রের কাজ করি তাঁদের জন্য এটি অসাধারণ প্ল্যাটফর্ম। পুরো সময়টাই উপভোগ করি আমরা। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।

শেখ হাসিনাকে তারেক রহমানের উকিল নোটিস- বিদেশে অর্থপাচার

 বিদেশে অর্থপাচার সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য অসত্য দাবি করে ওই বক্তব্য প্রত্যাহার করে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিস পাঠিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

নির্দলীয় সরকার মানুন তরিকুল ॥ ২০১৩ হবে মরণকাল মওদুদ

 সংলাপের কথা বলে চলমান রাজনৈতিক সঙ্কটের বরফ গলানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুব দলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হকের মুক্তি দাবিতে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মধুপুরে ধর্ষণ ॥ যুবদল নেতাসহ গ্রেফতার ৫ জন রিমান্ডে- চিকিৎসাধীন স্কুলছাত্রী এখন মানসিক ভারসাম্যহীন

মধুপুর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে একদল নরপশুর নির্মম গণধর্ষণের শিকার নবম শ্রেণীর স্কুলছাত্রী (১৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

চমক নেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে- নাসিম-লেনিনের পদোন্নতি

গুঞ্জনই সত্যি হলো। কোনই চমক নেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে। এবারও দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী এই ফোরামে স্থান হয়নি দলের চার তারকা নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবদুল জলিল ও সুরঞ্জিত সেনগুপ্তর।

সপরিবারে শেখ হাসিনাকে হত্যার হুমকি এটা নিরপেক্ষ থাকার সময় নয় by মুনতাসীর মামুন

সঙ্কটকালে, এ দেশে সবাই নিরপেক্ষ থাকতে চায়। যারা নিরপেক্ষ থাকতে চায় না, তাদের ভুগতে হয়। সমাজ রাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে তাদের ‘বহিষ্কার’ করা হয় বা বাদ দেয়া হয়।

৩০ ফুট পানির নিচে জমি দেখিয়ে অর্থ আত্মসাত- অসাধুদের দুর্বৃত্তায়ন বন্ধ হলে আবাসন শিল্পে স্থিরতা আসবে মেলা উদ্বোধনীতে মান্নান খান

আবাসন ব্যবসার নামে কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ্যাডভোকেট আবদুল মান্নান খান। তিনি বলেন, এই ব্যবসায়ীরা ৩০ ফুট পানির নিচে জমি দেখিয়ে শুধু সাইনবোর্ড লাগিয়ে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাত করছে।

রমনার পর নান্দনিক হাতিরঝিল ॥ ঢাকার ফুসফুস- ০ ঢাকাবাসীর জন্য নববর্ষের উপহার ॥ উদ্বোধনীতে প্রধানমন্ত্রী- ০ কার্বন-সিসার দূষণমুক্ত নিশ্বাস ফেলার মনোরম স্থান- ০ উদ্বোধনের পর দর্শনার্থীদের ঢল by ফিরোজ মান্না

হাতিরঝিল নাম নিলেই নাকে কেমন যেন দুর্গন্ধ লাগত। ময়লা-পচা পানির ডোবা ছিল এই ঝিলটি। ঝিলের চার ধার ঘিরে গড়ে ওঠা বস্তি। মহানগরীর জঞ্জাল ছিল দীর্ঘকাল হাতিরঝিল বেগুনবাড়ী খালটি। এখন আর এটি নগরীর জঞ্জাল হিসেবে কোন দিনই ফিরে আসবে না।

ঐতিহ্য রক্ষা করুন by এমএন সালেহ বায়েজীদ

বাংলাদেশে একসময় ছিল বারো ভূঁইয়ার শাসন। ছিল জমিদারদের জমিদারি। বাংলাদেশে বর্তমানে শিক্ষানগরী বলা হয় ময়মনসিংহকে। সেই ময়মনসিংহেরই একটি থানা গৌরীপুর। ময়মনসিংহ শহর থেকে ট্রেনে অথবা বাসে যাওয়া যায় গৌরীপুর।

প্রাথমিক শিক্ষকদের মূল্য দিন by তাসফিয়া শাহরীন

শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একটা দেশের ভিত্তিপ্রস্তর। আর সেই ভিতই যদি গড়ে ওঠে দুর্বলভাবে, তবে জাতির উন্নয়ন যে ব্যাহত হবে তা বলার অপেক্ষা রাখে না। আমরা জানি, শিক্ষকতা হচ্ছে মহৎ পেশা। কিন্তু আমাদের দেশে সেই মহত্ত্ব প্রদর্শন করতে আগ্রহী মানুষ খুব কমই দেখা যায়।

নতুন বছরের প্রত্যাশা by বেলাল হোসাইন রাহাত

আনন্দ আর বেদনার বৈপরীত্যের মাঝেই মানুষের জীবন- নৌকা উজান বায়। সেখানে অনেক স্বপ্ন আর স্বপ্নের সমাধি মাখামাখি। এ কারণেই এক একটি জীবন কখনও কখনও একাঙ্কিকা আবার কখনও কখনও পরিপূর্ণ নাটকে পরিণতি লাভ করে। সময়ের পরিক্রমায় বদলে যায় বাস্তবতা।

দামিনীর মৃত্যু এবং অন্ধকার উপাখ্যান by দেলাওয়ার জাহান

মানুষ যত সভ্যই হোক তার আদিম কামনার চরিত্রটি বদলানো মোটেও সহজ নয়_ ভারতে গণধর্ষণের শিকার এক তরুণীর মৃত্যু আরও একবার সে কথাই মনে করিয়ে দিল। মানুষ সভ্য হচ্ছে। তার লালসার কৌশলও পরিবর্তিত হচ্ছে।

বইয়ের বোঝা by নিশাত সুলতানা

রোজ সকালে অফিসে যাওয়ার সময় চোখে পড়ে স্কুলগামী অসংখ্য শিশু, কাঁধে তাদের দানবাকৃতির ব্যাগ। অবাক বিস্ময়ে চেয়ে দেখি তাদের ছোট্ট দেহগুলো নুয়ে পড়েছে বইয়ের ব্যাগের ভারে।

সমন্বিত হলে ক্ষতি কী? by ইলিয়াস উদ্দীন বিশ্বাস

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকে কেন্দ্র করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিড়ম্বনা বেড়েই চলেছে। ভর্তিচ্ছু যদি নারী হন, তাহলে বিড়ম্বনা আরও বাড়ে। একজন ছাত্রের পক্ষে একাকী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হলেও ছাত্রীর সঙ্গে অভিভাবককেও অংশ নিতে হয়।

সমাজ-একটি শীতবস্ত্রের প্রতীক্ষায় by শাহ আলম

প্রতি বছরের মতো এবারও শীত এসেছে। বর্তমানে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে আরও কয়েকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এমনিতেই শীত মৌসুমে হতদরিদ্র মানুষ অত্যন্ত কষ্টে জীবনযাপন করে থাকেন।

বিনামূল্যে পাঠ্যবই-অনন্য এক সামাজিক আন্দোলনের যেভাবে জন্ম হলো by সৈয়দ মনজুরুল ইসলাম

গতকাল জানুয়ারির দ্বিতীয় দিনে যখন এ লেখা লিখছি, অনেকগুলো সংবাদপত্রে দেখেছি_ স্কুলের ছাত্রছাত্রীদের হাতে হাতে ঝকঝকে নতুন বই। মাধ্যমিক পরীক্ষায় বিশেষভাবে ভালো ফল করে যেসব স্কুল, তাদের নিয়ে এমন সচিত্র খবর দেখে আমরা অভ্যস্ত।

বাণিজ্যমেলা-বড় আয়োজনে বিঘ্ন

নতুন বছরের শুরুতে বাণিজ্যমেলার আয়োজন রীতিমতো রেওয়াজে পরিণত হয়েছে। বাহারি পণ্যের পসরা সাজিয়ে দেশ-বিদেশের উৎপাদক ও বিক্রেতারা এ মেলায় আসেন। আর ক্রেতারাও মুখিয়ে থাকেন মেলায় গিয়ে কেনাকাটা করার জন্য।

রাজনৈতিক সংকট-দ্রুত অর্থবহ সংলাপে বসুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সোমবার সাংবাদিকদের বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সৃষ্ট সংকট নিরসনের জন্য প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক পর্যায়ে যোগাযোগ হচ্ছে। তাদের সাড়া পেলে আনুষ্ঠানিক আলোচনা হবে।

অ্যাঙ্গোলা দুর্ঘটনা- নববর্ষের প্রার্থনা সভায় শ্বাসরুদ্ধ হয়ে ১৬ জনের মৃত্যু

অ্যাঙ্গোলায় নববর্ষ উপলক্ষে আয়োজিত প্রার্থনা সভায় যোগ দিতে গিয়ে ভিড়ের কারণে শ্বাসরুদ্ধ হয়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১২০ জন।

কারাগারে স্ত্রীকে খুন করলেন এক বন্দী

আফগানিস্তানের সামানগান প্রদেশের রাজধানী আইবাকে গত সোমবার এক কারাবন্দী তাঁর স্ত্রীকে খুন করেছেন। দীন মোহাম্মদ নামের ওই কারাবন্দীর অভিযোগ, কারাবন্দী হওয়ার পর স্ত্রী তাঁর বিশ্বাসভঙ্গ করেছে।

চাভেজের চেতনা আছে: মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের চেতনা আছে, কিন্তু অস্ত্রোপচার-পরবর্তী জটিলতা কাটেনি। ফলে ক্যানসারের চিকিৎসায় শারীরিক অবস্থায় তেমন কোনো উন্নতি হয়নি। দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বরাত দিয়ে গতকাল বুধবার গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

ধর্ষকদের পক্ষে লড়বেন না ভারতের আইনজীবীরা- সেই ছাত্রীর নামে ধর্ষণবিরোধী আইনের নামকরণের প্রস্তাব



ভারতের নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণকারী সেই ছাত্রীর নামে ধর্ষণবিরোধী নতুন আইনের নামকরণ করার প্রস্তাব করেছেন দেশটির শিক্ষা প্রতিমন্ত্রী শশী থারুর।

‘ফিসক্যাল ক্লিফ’- অবশেষে সংকট এড়াল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত আর্থিক সংকট বলে পরিচিত ‘ফিসক্যাল ক্লিফ’ এড়ানো সম্ভব হয়েছে। সিনেটে পাস হওয়া বিল গত মঙ্গলবার রাতে প্রতিনিধি পরিষদেও পাস হয়েছে। এখন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাক্ষর করলেই তা কার্যকর হবে।

ডাকাতির পর পালানোর সময় একজন আটক

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ডহরপুর গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতির পর মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় দুলু ফকির (৩৯) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী।

বাগমারার চান্দেরআড়া উচ্চবিদ্যালয়- প্রধান শিক্ষক-সভাপতির বিরোধে বেতন বন্ধ

প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতির মধ্যে বিরোধের জের ধরে রাজশাহীর বাগমারার চান্দেরআড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা নভেম্বর মাসের বেতন পাননি। বেতন না পেয়ে তাঁরা বিপাকে পড়েছেন।

ঘটা করে উদ্বোধনের পর থেকে বন্ধ সমবায় বাজার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা শহরের কলেজ বাজারের একটি বিপণিবিতানে গত ২০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সমবায় বাজারের উদ্বোধন করা হলেও এর পর থেকে সেটি বন্ধ রয়েছে। এতে বাজারটি স্থাপনের লক্ষ্য ভেস্তে যেতে বসেছে।

বিভিন্ন স্থানে প্রতারণা অবশেষে গ্রেপ্তার

বিভিন্ন সংস্থা ও ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর অবশেষে বগুড়ায় এসে ধরা পড়েছেন আলোচিত ইছাহাক আলী সরকার। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সদরের বাসিন্দা বলে জানা গেছে।

যুবদলের সমাবেশে তরিকুল সংলাপের নামে সময়ক্ষেপণ জনগণ মানবে না



সরকার সংলাপের কথা বলে অনর্থক উত্তাপ ছড়িয়ে বিদ্যমান সংকটের বরফ গলানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের সমন্বয়ক তরিকুল ইসলাম।

‘জাম্পার পাইয়া বহুত খুশি অইছি’

‘গ্রামে বিকেলের মধ্যেই শীত পড়া শুরু অয়। তাই জাম্পার (সোয়েটার) পাইয়া বহুত খুশি অইছি। রাইতে এটা গায়ে দিয়া ঘুমাইতে পারমু।’
প্রথম আলো ট্রাস্টের সোয়েটার পেয়ে এভাবেই নিজের অভিব্যক্তি জানালেন রিনা বেগম (৫৫)।

কাঁচপুরে শীতলক্ষ্যা দখল- আ.লীগের ১৭ জনের নামে মামলা, লোক দেখানো অভিযান

কাঁচপুর সেতুর পূর্ব প্রান্তে শীতলক্ষ্যা নদী দখল করে বালু ব্যবসার অভিযোগে গত মঙ্গলবার আওয়ামী লীগের ১৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ।

ফখরুল ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেলেন

১৮ দলের অবরোধ, গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় করা দুই মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শিক্ষা- জিপিএ-৫ পাওয়াই সব নয় by শেখ হাফিজুর রহমান ও ফারহানা হেলাল মেহতাব

গত ২৭ ডিসেম্বর প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফল। ২৮ ডিসেম্বরের পত্রিকার পাতাজুড়ে ওই পরীক্ষাগুলোর ফলাফলের খবর, আর সঙ্গে শিশু ও কিশোর-কিশোরীদের মনজুড়ানো সব ছবি।

শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ- শিক্ষার্থীদের হাতে নতুন বই

নতুন বছর ২০১৩ সালের প্রথম দিনটি ছিল দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিশেষ আনন্দময় একটি দিন। ইংরেজি নববর্ষের আনন্দের সঙ্গে এদিন যোগ হয়েছে তাদের নতুন বই হাতে পাওয়ার আনন্দ। তারা বিদ্যালয়ে গিয়েছিল খালি হাতে। বিদ্যালয় থেকে ঘরে ফিরেছে নতুন বই হাতে নিয়ে।

চরম দৃষ্টান্তমূলক শাস্তি চাই- ধর্ষকদের দৌরাত্ম্য

দলবদ্ধ ধর্ষণের ঘটনা কেবল দিল্লিতেই ঘটেনি, বাংলাদেশের টাঙ্গাইলেও ঘটেছে। ঘরে আটকে রেখে তিন দিন ধরে চারজন মিলে অমানুষিক নির্যাতন করেছে নবম শ্রেণীর এক ছাত্রীকে। প্রচণ্ড মানসিক আঘাতে অসুস্থ হয়ে মেয়েটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিশ্বায়নের কাল- ওয়েস্টমিনস্টার গণতন্ত্রে দলের সম্মেলন মানে কী by কামাল আহমেদ

ব্রিটেনে কোনো রাজনৈতিক দলের জাতীয় সম্মেলনে আমার প্রথম অভিজ্ঞতা ১৯৯৭ সালে, সৈকতশহর ব্রাইটনে অনুষ্ঠিত লেবার পার্টির সম্মেলনে। টনি ব্লেয়ারের নেতৃত্বে লেবার পার্টি ১৮ বছর পর ক্ষমতায় ফিরে আসার মাস পাঁচেকের মাথায় ছিল এই সম্মেলন।

রুপালির এগিয়ে যাওয়ার গল্প by মেখ্যাইউ মারমা

রুপালি আকতার। বয়স ১৩। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দম ফেলার ফুরসত থাকে না। খুব সকালে কাজের জন্য তাকে ছুটতে হয় অন্যের বাসায়। চা-নাশতা বানানো, তরকারি কুটা-বাছা, কাপড় ধোয়সহ সব কাজ শেষে গৃহকর্ত্রীর তত্ত্বাবধানে বসে যেত পড়ার টেবিলে। কিছুক্ষণ পড়াশোনার পরই ছুটি।

বোয়ালখালী আওয়ামী লীগ- খুঁড়িয়ে চলছে দলীয় কার্যক্রম by মুহাম্মদ শামসুল হক

১৪ বছর ধরে সম্মেলন হচ্ছে না বোয়ালখালী আওয়ামী লীগের। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দলীয় কার্যক্রম। দায়সারাভাবে নির্দিষ্ট কয়েকটি জাতীয় দিবসের কর্মসূচি পালন ছাড়া নেতা-কর্মীদের সক্রিয় রাখার জন্য তেমন কোনো সাংগঠনিক কার্যক্রম নেই।

চট্টগ্রাম বিভাগের ১০৬ উপজেলার সব বিদ্যালয়ে বই পৌঁছানো হয়েছে- শীতের সকালে অন্য রকম উৎসব by নিজাম সিদ্দিকী



বাবার হাত ধরে বই নিতে এসেছে প্রথম শ্রেণীর ছাত্র সাজ্জাদ হোসেন। বই হাতে পেয়ে অন্য রকম আনন্দ ফুটে ওঠে সাজ্জাদের চোখেমুখে। বলল, ‘খুব ভালো লাগছে।’ শিশু শ্রেণী থেকে প্রথম হয়ে প্রথম শ্রেণীতে উঠেছে সে। বাবা ছাতা সারানোর কাজ করেন।

পাল্টে যাবে নগরের চেহারা by আবদুচ ছালাম

চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রথম আলো: নতুন বছরে আপনাদের কী পরিকল্পনা আছে? আবদুচ ছালাম: আমরা আরও চারটি প্রকল্প হাতে নিয়েছি, যাতে চট্টগ্রাম মহানগরের যোগাযোগব্যবস্থা সহজ হয়। প্রকল্পগুলো একনেকে অনুমোদনের অগ্রাধিকার ভিত্তিতে প্রথম তালিকায় আছে।

চার বড় প্রকল্পে হাত দিচ্ছে চউক by একরামুল হক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) নগরের যোগাযোগব্যবস্থা আরও সহজ করতে তিনটি দুটি রাস্তা তৈরি ও একটি সম্প্রসারণের কাজে হাত দিতে যাচ্ছে। এ ছাড়া মুরাদপুর থেকে টাইগারপাস পর্যন্ত উড়ালসড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

বিশ্ব সংগীত- ফান

বত্রিশ সপ্তাহ ধরে বিলবোর্ড শীর্ষ দশ রক গানের তালিকায় তৃতীয় স্থান দখল করে আছে ‘ফান’-এর ‘সাম নাইটস’ গানটি। বলা বাহুল্য, ফান সম্পর্কে সংগীতপ্রেমীদের কৌতূহলের অন্ত নেই! চলুন এবার জেনে নেওয়া যাক ফান-এর আদ্যোপান্ত।

বলিউড ২০১২- হিটের রেকর্ড গড়ার বছর

২০১২ সাল ছিল বলিউডের জন্য আশীর্বাদ। বদলে যাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে ২০১২। বিকল্পধারার ছবি জনপ্রিয়তা পেয়েছে, এমনকি ১০০ কোটির ওপর আয় করেছে। নয়টি ছবি ১০০ কোটি রুপির তালিকায় শামিল হয়েছে, যা একটি রেকর্ড।

চোরাবালি চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে নতুনভাবে হাজির করেছেন শহীদুজ্জামান সেলিম। নতুন এই সেলিমের মুখোমুখি...- ‘আলী ওসমান’ ও খলনায়ক সেলিম by মেহেদী মাসুদ

২৩ সেপ্টেম্বর ২০১১। রাজধানীর পুরান ঢাকার রোজ গার্ডেন। শুরু হচ্ছে রেদওয়ান রনির প্রথম চলচ্চিত্র চোরাবালি ছবির শুটিং। ইউনিটের সবাই প্রস্তুত। শুরুতেই শুভেচ্ছা জানানোর পালা।

রাজধানীতে আবার জামায়াতের ঝটিকা মিছিল, ভাঙচুর

আবারও ঝটিকা মিছিল ও ভাঙচুর করেছেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। পুলিশের ওপরও আক্রমণ করেন তাঁরা। তবে গতকাল বুধবার শেষ পর্যন্ত পুলিশের মার খেয়ে ফিরতে হয়েছে তাঁদের।

আলীমের বিরুদ্ধে মামলা ‘বাবাকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘরে লুকিয়ে দেখেছি

বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী বিউটি খানমকে গতকাল বুধবার জেরা শেষ করেছে আসামিপক্ষ। জেরায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর বাবাকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা তিনি ঘরে লুকিয়ে থেকে দেখেছেন।

আশিয়ান সিটি প্রকল্পে মাটি ভরাট ও প্লট বিক্রি বন্ধের নির্দেশ

রাজধানীর উত্তরায় আশিয়ান সিটি প্রকল্পের (দক্ষিণখান, আশকোনা ও শিয়ালকাটা) মাটি ভরাট, প্লট বিক্রিসহ যেকোনো আঙ্গিকে এর বিজ্ঞাপন প্রচার অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সাদেকা দম্পতির অনলাইন সুকৃতি by পল্লব মোহাইমেন

নতুন বছরের প্রথম দিনটিই অনেক আনন্দে কেটেছে সাদেকা হাসানের। ১ জানুয়ারি উদ্বোধন হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ২০১৩। এবারই প্রথম বাণিজ্য মেলার সব পণ্য ঘরে বসে অনলাইনে কেনাকাটা করা যাবে। আর এ কৃতিত্ব সাদেকা হাসান ও তাঁর স্বামী আতাউর রহমানের।

আটকে রাখা হচ্ছে ২৪ ঘণ্টার বেশি- আইনশৃঙ্খলা বাহিনী আইন মানছে না! by কাজী আনিছ

পোশাক কারখানায় ডাকাতির অভিযোগে আশরাফুল ইসলাম ওরফে সেন্টু মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২০ নভেম্বর আশরাফুলসহ কয়েকজনকে আদালতে হাজির করা হয়। ডিবি জানায়, তাঁদের ১৯ নভেম্বর গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার পাঁচজনের রিমান্ড মঞ্জুর- পুরুষ দেখলেই আঁতকে উঠছে মেয়েটি

টাঙ্গাইলে ধর্ষণের শিকার সেই মেয়েটি পুরুষ দেখলেই আঁতকে ওঠে। কারও সঙ্গে কথা বলতে চাইছে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে সে।

আওয়ামী লীগের নতুন কমিটি: ছিটকে পড়লেন আবুল হোসেন। মহীউদ্দীন খান ও রাজিউদ্দিন সভাপতিমণ্ডলী থেকে বাদ বড় পরিবর্তন নেই

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এবং শ্রম ও জনশক্তি-মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বাদ পড়লেন। পদ্মা সেতু কেলেঙ্কারির ঘটনায় বহুল আলোচিত সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনও দলের কেন্দ্রীয় কমিটি থেকে ছিটকে পড়েছেন।

বিএসএফ ভয়ংকর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্তে গতকাল বুধবার ভোরে গরু ব্যবসায়ী দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগের দিন মঙ্গলবার ভোরে ঠাকুরগাঁও সীমান্তে হত্যা করা হয়েছিল দুই গরু ব্যবসায়ীকে।

ভোটার তালিকা হালনাগাদ- নারী ভোটার অস্বাভাবিক কমে গেছে by হারুন আল রশীদ

হালনাগাদ করা ভোটার তালিকায় নারী ভোটারের সংখ্যা অস্বাভাবিক হারে কমে গেছে। নতুন নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা প্রায় ১৩ লাখ বেশি। খসড়া আকারে প্রকাশিত এই তালিকা চূড়ান্ত হওয়ার পর নারীর চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা বেড়ে যাবে।

দুই মামলায় জামিন পেলেন ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়ি ভাঙচুরের দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার পৃথক পৃথক আদেশে প্রতিটি মামলায় ফখরুল ইসলাম আলমগীরের ছয় মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।

শেখ হাসিনাকে তারেক রহমানের লিগ্যাল নোটিশ

দুর্নীতিবাজ বলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। নোটিশ পাওয়ার ২৮ দিনের মধ্যে ওই বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বলা হয়েছে।

স্বাস্থ্য খাত-অভাব সুব্যবস্থাপনার বেড়েছে সুবিধা by তৌফিক মারুফ

সরকারের চার বছর পূর্তির শেষ ভাগে এসে সবচেয়ে বেশি দুর্নীতি বাড়ার দুর্নাম মাথায় নিতে হলো দেশের স্বাস্থ্য খাতকে। তবে এর আগে সেবাজনিত পরিধি বৃদ্ধির জন্য এ খাতের হাত ধরেই একাধিক আন্তর্জাতিক বড় স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

যোগাযোগ মন্ত্রণালয়-ব্যর্থতার কালো মেঘে সাফল্য আড়াল by পার্থ সারথি দাস

মহাজোট সরকারের যে কটি মন্ত্রণালয় ব্যর্থতার জন্য বিশেষভাবে আলোচিত তার মধ্যে যোগাযোগ মন্ত্রণালয় অন্যতম। বারবার মন্ত্রী বদল, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ, মহাসড়কে নানা বিপর্যয়ের ঘটনায় সরকারের চার বছরের বিভিন্ন সময় মন্ত্রণালয়টি ঘিরে ছিল সমালোচনার ঝড়।

নাটকের ফাঁদে মেয়েটি-রিমান্ডে ৫, সব রকম সহায়তার আশ্বাস

টাঙ্গাইলের মধুপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাঁচ আসামিকে গতকাল বুধবার রিমান্ডে নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, মেয়েটিকে সুস্থ করতে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু মেয়েটি ওই ঘটনা কিছুতেই ভুলতে পারছে না।

হাতিরঝিল প্রধানমন্ত্রীর নববর্ষের উপহার-পদ্মা সেতুর নকশা করতে বলা হলো সেনাবাহিনীকে

রাজধানীর পরিবেশের ভারসাম্য রক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে গৃহীত সমন্বিত হাতিরঝিল প্রকল্প উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'নতুন বছরে ঢাকাবাসীর জন্য উপহার হলো এই হাতিরঝিল। আমরা মানুষের জন্য উন্নত সমাজব্যবস্থা রেখে যেতে চাই।

আ. লীগের নতুন কমিটি-প্রবীণরা উপেক্ষিত সভাপতিমণ্ডলীতে নাসিম-লেনিন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সভাপতিমণ্ডলী ছাড়া বড় কোনো পরিবর্তন আসেনি। গুঞ্জন থাকলেও প্রবীণ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও আব্দুল জলিল রয়ে গেছেন উপদেষ্টামণ্ডলীতেই।

জামায়াত-পুলিশ সংঘর্ষে মালিবাগ রণক্ষেত্-সাবেক এমপি তাহেরসহ আটক ১৭, আহত ৫০

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় গতকাল বুধবার বিকেলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ আহত হয়েছে কমপক্ষে ৫০ জন।

আশিয়ান সিটির সব কার্যক্রম বন্ধের নির্দেশ হাইকোর্টের

রাজধানীর উত্তরার দক্ষিণখান মৌজায় অবস্থিত আশিয়ান সিটি আবাসিক প্রকল্পে মাটি ভরাট, প্লট বিক্রি ও যেকোনো ধরনের বিজ্ঞাপন প্রচারসহ সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গোলাম আযমদের বাঁচাতে তৎপর পাকিস্তানি নেতারা by মেহেদী হাসান

গোলাম আযমের মতো যে জামায়াত নেতারা ১৯৭১ সালে মুক্তিকামী বাংলাদেশিদের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় কাজ করেছেন, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার থেকে তাঁদের মুক্ত করাকে নৈতিক দায়িত্ব মনে করছে পাকিস্তানের বিরোধী দলগুলো।

কাচিন বিদ্রোহীদের ওপর বিমান হামলা করছে সেনাবাহিনী

মিয়ানমারের সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলে কাচিন বিদ্রোহীদের লক্ষ্য করে গত পাঁচ দিন ধরে বিমান হামলা চালাচ্ছে। ভিডিওচিত্রের বরাত দিয়ে বিবিসি গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির কোনো হিসাব পাওয়া যায়নি।

এইডস চিকিৎসায় ভেষজ হাসপাতাল

এইডস রোগীদের ভেষজ চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গাম্বিয়ার সরকার। এ জন্য একটি হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইয়াহিয়া জাম্মেহ।

শাভেজের চেতনা আছে জটিলতা কাটেনি

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের চেতনা আছে। তবে তাঁর অবস্থা এখনো নাজুক, জটিলতা কাটেনি। ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ কথা জানিয়েছেন।

এমপি পদে অযোগ্য ঘোষণা-রায় পুনর্বিবেচনার আবেদন গিলানির

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাঁকে পার্লামেন্ট সদস্য (এমপি) পদে অযোগ্য ঘোষণা করে দেওয়া আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন। ডাকযোগে গিলানির পাঠানো আবেদনটি গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে পৌঁছেছে।

অশোকা চক্র সম্মাননা দেওয়ার দাবি বিজেপির

দিল্লিতে গণধর্ষণের শিকার তরুণীকে 'অশোকা চক্র' সম্মাননা দেওয়ার দাবি করেছে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দেশটির বেসামরিক নাগরিকদের সাহসিকতার ওপর সর্বোচ্চ পুরস্কার এটি। প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি দিয়ে এ দাবি জানিয়েছেন বিজেপির দিল্লি শাখার সভাপতি বিজেন্দার গুপ্ত। গতকাল বুধবার চিঠি পাঠানো হয়েছে।

দিল্লিতে বর্ষবরণের রাতে ধর্ষণ

দিল্লিতে গত সোমবার রাতে একটি মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার মেয়েটির বয়স ১৭ বছর। সে একাদশ শ্রেণীর ছাত্রী। ওই মেয়ের অভিযোগের ভিত্তিতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

ধর্ষণ অপরাধের সাজা-কাল সুপারিশ জমা দেবে সরকার

ভারতের কেন্দ্রীয় নারী ও শিশুবিষয়ক মন্ত্রী কৃষ্ণা তিরাথ বলেছেন, ধর্ষণ অপরাধের সাজার ব্যাপারে সরকারি সুপারিশ এখনো চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে আগামীকাল শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হবে। দিল্লিতে গণধর্ষণের মামলার বিচারে গতকাল বুধবার থেকে দ্রুত বিচার আদালতের কার্যক্রম শুরু হয়েছে।

হিন্দুস্তান টাইমসের জরিপ-দিল্লির ৭৮ শতাংশ নারী যৌন হয়রানির শিকার

ভারতের দিল্লির ৭৮ শতাংশেরও বেশি নারী যৌন হয়রানির শিকার হন। বিপরীতে ১৮ থেকে ২৫ বছর বয়সী পুরুষের ৯২ জন জানিয়েছেন, তাঁদের কিছু বন্ধু বা সবাই রাস্তাঘাটে মেয়েদের উদ্দেশে চটুল মন্তব্য ছুড়ে দেন। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের করা জরিপে গত বছরের এ চিত্র উঠে এসেছে।

ওই তরুণীর নামে আইন হলে আপত্তি নেই পরিবারের

ভারতে ধর্ষণবিরোধী নতুন আইনটি দিল্লিতে গণধর্ষণের শিকার নিহত তরুণীর নামে করা হলে তাঁর পরিবারের আপত্তি নেই। কেন্দ্রীয় মানবসম্পদবিষয়ক প্রতিমন্ত্রী শশী থারুর গত মঙ্গলবার নতুন আইনটি ওই তরুণীর নামে করে তাঁর প্রতি সম্মান জানানোর প্রস্তাব করেন।

একত্রিশে পড়ল ইন্টারনেট

ইন্টারনেট গত মঙ্গলবার ৩১ বছরে পা দিয়েছে। ১৯৮৩ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ইন্টারনেটের। এ সময়ে বিশ্বের কোটি কোটি মানুষকে 'এক সুতায়' বেঁধেছে যোগাযোগের এ প্রযুক্তি।

টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্তের হার সবচেয়ে বেশি ফিনল্যান্ডে

ফিনল্যান্ডের শিশুদের মধ্যে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্তের হার সবচেয়ে বেশি। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে সুইডেন, সৌদি আরব, নরওয়ে ও যুক্তরাজ্য। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) বরাত দিয়ে গতকাল বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

তালেবানের বিবৃতি-সেনা প্রত্যাহার নয় আসলে পালাতে চাইছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পরিকল্পনাকে ভিয়েতনাম ছেড়ে যুক্তরাষ্ট্রের 'পালানোর' সঙ্গে তুলনা করেছে তালেবান। যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে 'জয় ঘোষণা ও অতঃপর পালানোর' কৌশল বলে অভিহিত করেছে তারা। গতকাল বুধবার এক বিবৃতিতে জঙ্গিগোষ্ঠীটি এসব কথা বলেছে।

টিপেরারি শান্তি পুরস্কার পেল মালালা

আন্তর্জাতিক টিপেরারি শান্তি পুরস্কার পেল নারীশিক্ষার পক্ষে সোচ্চার পাকিস্তানি ব্লগার মালালা ইউসুফজাই। গত মঙ্গলবার বছরের প্রথম দিনে পুরস্কার বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

পশ্চিম তীর ছাড়লে পাঁচ লাখ ডলার!

ইসরায়েলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টির উগ্র জাতীয়তাবাদী এক নেতা পশ্চিম তীর ছেড়ে চলে যাওয়ার বিনিময়ে ফিলিস্তিনিদের আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছেন। পশ্চিম তীর ছাড়ার বিনিময়ে ফিলিস্তিনি পরিবারপ্রতি এককালীন পাঁচ লাখ ডলার সাহায্যের প্রস্তাব দিয়েছেন তিনি।

বেসরকারি সংস্থা ভাড়া করে গণমাধ্যম নজরদারি!

পশ্চিমবঙ্গে গণমাধ্যমের ওপর নজরদারিতে বেসরকারি সংস্থা ভাড়া করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সরকার। এ সংস্থার মূল কাজ হবে পত্রিকা, রেডিও-টিভি ও অনলাইন পোর্টালগুলোর পরিবেশিত সংবাদের ওপর নজর রাখা।

নেতানিয়াহুর হুঁশিয়ারি-পশ্চিম তীর থেকে আব্বাসকে উৎখাত করতে পারে হামাস

গাজার নিয়ন্ত্রণকারী দল হামাস যেকোনো সময় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সরকারকে উৎখাত করতে পারে। পশ্চিমা দেশগুলোর সমর্থন পাওয়া আব্বাস সরকারের কাছ থেকে পশ্চিম তীরের শাসনক্ষমতা কেড়ে নিতে পারে তারা।

দ্য ব্রিটিশ জার্নাল অব সাইকিয়াট্রির গবেষণা-ধূমপান ছাড়লে 'উদ্বেগ কমে'

ধূমপান মানসিক চাপ কমাতে সাহায্য করে- সাধারণ্যে এমন এক বিশ্বাস আছে অনেক দিন ধরেই। এবার গবেষকরা আরো এক কাঠি এগিয়ে দাবি করছেন, যারা সফলভাবে ধূমপান ছাড়তে পেরেছে, তারা আগের চেয়ে কম উদ্বেগে ভোগে।

জামাটাও তাঁর সোনায় মোড়া

দামি গাড়ি বা অন্য কোনো জিনিসের প্রতি টান নেই। টান শুধু স্বর্ণালংকারে। তাই গায়ে রাশি রাশি স্বর্ণালংকার পরে ঘুরে বেড়ান। নাম তাঁর দত্ত ফুগে। বাড়ি ভারতের মহারাষ্ট্রের পুনেতে। লোকজন তাঁকে স্বর্ণমানব হিসেবেই চেনে। তাঁর পরনের স্বর্ণালংকারের ওজন প্রায় ১০ কেজি।

সাক্ষাৎকারে হেকমতিয়ার-'বিদেশি সেনা চলে গেলে গৃহযুদ্ধ বাধবে'

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর সেখানে বিশৃঙ্খল ও অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। সম্প্রতি ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন আফগানিস্তানের ইসলামপন্থী দল হেজব-ই-ইসলামি গুলবুদ্দিনের (এইচআইজি) নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার।

নতুন বইয়ের উৎসব-নিশ্চিত করতে হবে শিক্ষার মান

নতুন বছরের প্রথম দিনটি শিক্ষার্থীদের জন্য যথার্থ অর্থেই একটি আনন্দের দিন ছিল। নতুন বই হাতে পাওয়ার উচ্ছ্বাস নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাড়িতে ফিরেছে শিক্ষার্থীরা। অভিভাবকদের জন্যও দিনটি ছিল আনন্দের। কয়েক বছর আগেও শিক্ষার্থীদের বই সংগ্রহ করতে অভিভাবকদের গলদঘর্ম হতে হতো।

অর্থের বিনিময়ে নাশকতা-জামায়াত-শিবিরের অপচেষ্টা প্রতিহত করুন

টাকার বিনিময়ে দরিদ্র শ্রমজীবী মানুষকে নাশকতার কাজে লাগাচ্ছে জামায়াত-শিবির। নাশকতা করার সময় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরাই এমন তথ্য দিয়েছে। এটি জামায়াত-শিবিরের নাশকতার পরিকল্পনায় নতুন একটি মাত্রা যোগ করেছে।

একাত্তরের এই দিনে

* ঢাকার রমনা রেসকোর্স ময়দানে আওয়ামী লীগ আয়োজিত এক আড়ম্বরপূর্ণ সমাবেশে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নবনির্বাচিত আওয়ামী লীগদলীয় ৪১৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সমাবেশে তাঁর নীতিনির্ধারণী বক্তব্য প্রদান করেন।

পবিত্র কোরআনের আলো-সত্য থেকে আংশিক বিচ্যুত হয়ে আমল না করার নির্দেশ

৯। ওয়া লায়িন আযাক্ব্নাল ইনছা-না মিন্না রাহ্মাতান ছুম্মা নাযা'না-হা- মিনহু; ইন্নাহূ লাইয়াঊছুন কাফূর। ১০। ওয়া লায়িন আযাক্ব্না-হু না'মা-আ বা'দা দ্বার্রা-আ মাচ্ছাত্হু লাইয়াক্বূলান্না যাহাবাচ্ছায়্যিআ-তু 'আন্নী; ইন্নাহূ লাফা-রিহুন ফাখূর।

যুদ্ধাপরাধীদের বিচার : প্রত্যাশা ও প্রাপ্তি by সুলতান মাহমুদ রানা

মহান বিজয়ের মাস ডিসেম্বরের শেষ এবং সরকারের চার বছর পূর্তি। প্রতিবারের মতো এবারের বিজয়ের মাসেও মুক্তিযুদ্ধের স্মৃতি, ইতিহাস, ঐতিহ্য ও চেতনায় বাঙালির জাতীয় জীবন সিক্ত হয়। অন্যান্য বছর থেকে এবারের বিজয়ের মাসে ছিল একটু ভিন্ন মাত্রা।

প্রধান দুই দলের প্রকাশ্যে আলোচনায় বাধা কোথায়? by ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

আগামী নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে- সেই বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তলে তলে বিরোধী দলের সঙ্গে আলোচনা চলছে। তাঁর এই বক্তব্য এমন এক সময়ে গণমাধ্যমে এসেছে, যখন সবাই এমন একটি খবরই প্রত্যাশা করছিল।

প্রতিক্রিয়া-ইতিবাচক হিসেবে দেখতে চাই সরকারি দলের প্রস্তাব by লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান

তের সংখ্যাকে অনেকে দুর্ভাগ্যজনক বলে মনে করেন। অথচ আমাদের ২০১২-তে দুর্ভোগ পোহাতে হয়েছে। ভালো যায়নি আমাদের। সরকারের কিছু সাফল্য থাকলেও সেগুলো ঢাকা পড়ে গেছে অসংখ্য ব্যর্থতার আড়ালে।

চরাচর-কলাপাতায় খাওয়া by আহমেদ রিয়াজ

ধরা যাক, কোনো এক গহিন গাঁয়ে নিমন্ত্রিত অতিথি হয়ে গেছেন আপনি। অনেক ঝক্কি-ঝামেলা পোহাইয়ে আড়াই কিলোমিটার হেঁটে তবে গন্তব্যে হাজির হলেন। আর গিয়ে দেখলেন, আপনাকে খাবার দেওয়া হলো কলাপাতায়। দেখেই মনটা ভরে গেল আপনার।

'ঢাকা শহরে টলটলে পানির লেক চাই' by মোহাম্মদ আবদুল মজিদ

অভিনন্দন অভিবাদন বেগুনবাড়ী ও হাতিরঝিলের স্বচ্ছ জলরাশির হ্রদকে ঘিরে সৃজিত সড়ক, সেতু ও সুশোভিত পায়ে চলার পথসহ ঢাকা শহরের হৃদয়মাঝে নান্দনিক পরিবেশ রচনার শুভ সূচনাকে।

আগামী নির্বাচন নিয়ে সংশয়ের অবসান হোক by মেজর (অব.) সুধীর সাহা

বাংলাদেশে প্রতি পাঁচ বছর অন্তর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে এ দেশের মানুষ বেশ অনেকটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়ে যায়। পাঁচ বছর ক্ষমতায় থাকার পর শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা বদলের পালাটি সুন্দরভাবে হয়ে ওঠে না। নির্বাচনের আগে শুরু হয়ে যায় নানা রকম অশুভ তৎপরতা।

সাদাকালো-নারীশক্তির বলিষ্ঠ প্রকাশই নারী নির্যাতন রোধ করতে পারে by আহমদ রফিক

শেষ পর্যন্ত লড়াইয়ে হার মেনে মৃত্যুর কাছে অনাকাঙ্ক্ষিত সমর্পণের মধ্য দিয়েই প্রতিবাদ জানিয়ে গেলেন নির্যাতিত ভারতীয় তরুণী, যাঁকে নিয়ে ভারতীয় সমাজে বলতে গেলে একরকম আলোড়নই সৃষ্টি হয়েছে।

স্বামীর কাছে না যাওয়ায় শিকলে বেঁধে নির্যাতন

মাদারীপুর শহরের কালীবাড়ী এলাকায় কুলসুম আক্তার নামের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে দেয়ার পরে স্বামীর কাছে না যাওয়ায় ঘরের ভেতরে বেঁধে রেখে তিন দিন ধরে নির্যাতন চালিয়েছে মা, মামা, বড় ভাই ও বোন।

নির্বাচন কমিশনের ভূমিকায় সংশয়ের কারণেই তত্ত্বাবধায়ক দাবিঃ আবু হাফিজ

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জনগণের মাঝে সংশয় থাকার কারণেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠছে মন্তব্য করে নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ বলেছেন, ‘এ সংশয় কাটিয়ে উঠে জনগণের আস্থা অর্জন করতে চাই।’

জামায়াত-পুলিশ সংঘর্ষে মালিবাগ রণক্ষেত্র

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেট ও শটগানের গুলিতে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে   জামায়াত।

বর্ষবরণে বেসামাল বৃটিশ তরুণী

নব বর্ষবরণে বেসামাল বৃটিশ তরুণীরা। তাদেরকে মঙ্গলবার মধ্যরাতে দেখা গেছে মাতাল অবস্থায় বৃটেনের বিভিন্ন এলাকার রাস্তায় পড়ে থাকতে। স্বল্পবসনা সেই সব তরুণ-তরুণীকে নিয়ে ছিল অনেকের কৌতূহল।

নর্তকীর দিকে অর্থ ছুড়লেন রাজনীতিক

মঞ্চে নর্তকীর দিকে রুপির নোট ছুড়ে মেরেছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতা মীর তাহির আলী। শুধু তা-ই নয়। তিনি মঞ্চে উঠে যান। নর্তকীর সঙ্গে সঙ্গে নাচতে থাকেন। এ ঘটনায় পশ্চিমবঙ্গে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

রূপকথার পরী ববি!

নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন সময়ের আলোচিত মডেল-চিত্রনায়িকা ববি। সমপ্রতি এ বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন তিনি। এর মধ্য দিয়ে মোটামুটি দীর্ঘ বিরতির পর নতুন বিজ্ঞাপনে অংশ নিলেন তিনি। এটি একটি রিয়েল এস্টেট কোম্পানির বিজ্ঞাপন।

স্বামীর কাছে যেতে না চাওয়ায় ৫ম শ্রেণীর ছাত্রী শেকল বাঁধা

মাদারীপুরের কালীবাড়িতে জোরপূর্বক বিয়ে দেওয়ার পর স্বামীর কাছে যেতে রাজি না হওয়ায় কুলসুম নামের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে শেকলে বেঁধে তিন দিন ধরে ঘরে আটকে নির্যাতন করেছে তার পরিবার।

কিশোরী ও বৃদ্ধা চরিত্রে বিন্দু

অভিনয় শিল্পীদের নানা ধরণের চরিত্রে অভিনয় করতে হয়। বয়স কম বেশি করতে হয়। তেমনি একটি নাটকে অভিনেত্রী বিন্দু একজন কিশোরী ও একজন বৃদ্ধার চরিত্রে অভিনয় করেছেন।