Friday, October 5, 2012

প্রস্তাবিত মন্ত্রিপরিষদ প্রত্যাহার করে নিলেন লিবীয় প্রধানমন্ত্রী

বিভিন্ন রাজনৈতিক পক্ষ এবং বিক্ষুদ্ধ জনতার সমালোচনা ও প্রতিবাদের মুখে নিজের প্রস্তাবিত মন্ত্রিসভা প্রত্যাহার করে নিলেন লিবিয়ার প্রধানমন্ত্রী। অনুমোদনের জন্য জাতীয় কংগ্রেসে তোলার একদিন পরই এ মন্ত্রিসভাকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিলেন তিনি।

পার্লামেন্ট ভেঙ্গে দিলেন জর্দানের বাদশাহ আব্দুল্লাহ

দেশের বর্তমান পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন মধ্যপ্রাচ্যের অন্যতম রাজতন্ত্র শাসিত দেশ জর্দানের বাদশাহ আব্দুল্লাহ। জর্দানের সবচেয়ে বড় বিরোধী দল মুসলিম ব্রাদারহুডের আহবানে শুক্রবার  সরকার বিরোধী বিক্ষোভ অনুষ্ঠানের প্রাক্কালে পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার এ সিদ্ধান্ত ঘোষণা করা হলো।

নদী ভাঙনের জেলা ভোলায় চলছে ১৫টি সিনেমা হল by ছোটন সাহা

কালের পরিবর্তে দেশের অন্যসব জেলায় সিমেনা হল ব্যবসায় ধস নেমে এলেও নদী ভাঙন কবলিত এলাকা ভোলা জেলায় লোকসান নিয়ে চলছে ১৫টি সিনেমা হল। ভোলায় মোট ২৭টি সিনেমা হল থাকলেও বিভিন্ন কারণে গত ৫ বছরে ১২টি বন্ধ হয়ে গেছে। তবে যেগুলো চালু রয়েছে সেগুলোও মধ্যে অনেকগুলোই বন্ধের উপক্রম।

শিক্ষকদের সম্মান দেখানোর কেউ নেইঃ এমাজউদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমদ বলেছেন, “সরকারের নীতি নির্ধারকদের মধ্যে শিক্ষকদের সম্মান দেখানোর মতো কেউ নেই। যে জাতি শিক্ষকদের প্রতি সম্মান দেখাতে জানে না, সেই জাতির উন্নতি করতে পারে না।”

শিক্ষিত দানব নয় আলোকিত মানব চাইঃ রাশেদা

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, ‘‘তথাকথিত শিক্ষিত দানব নয় আমরা আলোকিত মানব চাই। শিক্ষিত সবাই হলেও আমরা আলোকিত মানুষ তৈরি করতে পারছি না। এ জন্য শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে।’’

‘রূপসী’ হিনার সাজ নিয়ে কটাক্ষ

বয়সে অনেক ছোট বিলাওয়াল ভুট্টোর সঙ্গে হিনা রব্বানি খারের ‘রোমান্স’, ‘প্রেম’ নিয়ে পাকিস্তান ও উপমহাদেশের আমজনতার কৌতূহল, চর্চা এখনও থামেনি। বিবাহ-বহির্ভূত ‘রঙিন’ সম্পর্ক আছে ওদের, বাংলাদেশি ট্যাবলয়েড ব্লিৎজ এ খবর ছেপে হইচই ফেলে দিয়েছে।

ভারী বর্ষণে বিপর্যস্ত বন্দরনগরী, সড়কে কোমর পানি

বন্দরনগরী চট্টগ্রামে গত দুই দিনের মাঝারি থেকে ভারী বর্ষণে স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা ভারী বর্ষণজনিত জলাবদ্ধতায় নগরীর নিচু এলাকা হাঁটু থেকে কোমর পানিতে ডুবে গেছে।

মঙ্গল ভ্রমণের সুযোগ

ঘরের কম্পিউটারের সামনে বসে, অথবা স্মার্টফোনে মাধ্যমে পৃথিবীর মানচিত্রের যে কোনো প্রান্তে ‘ভারচুয়াল' টহল দেওয়া আর কোনো বিস্ময়ের ঘটনা নয়৷ এবার মঙ্গলগ্রহেও পৌঁছানোর সুবিধা করে দিচ্ছে নাসা৷
‘গুগল আর্থ', বিং ম্যাপস থেকে শুরু করে ‘ফোরস্ক্যায়ার'-এর মাধ্যমে বিশ্বের প্রায় যে কোনো প্রান্ত চষে বেড়ানো যায়৷ চাই শুধু ইন্টারনেট সংযোগ৷ আর স্মার্টফোনের জিপিএস সেন্সরের নাগাল পেলে তো আরও ভালো৷ আশেপাশের দোকান-বাজার, হোটেল-রেস্তোরাঁ সহ কত প্রয়োজনীয় পণ্য ও পরিষেবারই যে খোঁজ পাওয়া যায়৷ আছে ‘অগমেন্টেড রিয়্যালিটি' অ্যাপ, যার সাহায্যে স্মার্টফোনের ক্যামেরা কাজে লাগিয়ে এ সবের খোঁজ পাওয়া যায়৷
এবার মার্কিন মহাকাশ সংস্থা নাসা ‘ফোরস্ক্যায়ার'-এর সঙ্গে জোট বেঁধে এমনই সুযোগ করে দিচ্ছে মঙ্গলগ্রহ চষে বেড়ানোর৷ না, মঙ্গলগ্রহে হ্যামবার্গারের দোকান বা ইন্টারনেট কাফে নেই৷ কিন্তু মার্স রোভার'এর অত্যাধুনিক ক্যামেরার চোখে যে অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে, সাধারণ মানুষও যদি তার স্বাদ পায়, তাহলে মন্দ কী! মঙ্গলগ্রহের মাটি, খানা-খন্দ, খাল-বিলের মধ্যে হয়তো লুকিয়ে রয়েছে কত রহস্য৷ এতকাল শুধু বিজ্ঞানীরাই সেই সেই ছবি দেখতে পেতেন৷ এবার সাধারণ মানুষও বিপুল উৎসাহে মঙ্গল অভিযানে অংশ নিতে পারছেন৷ ফলে প্রকল্পকে ঘিরে উচ্ছ্বাস ও সমর্থনও বাড়বে বলে ধরে নেওয়া হচ্ছে৷ ব্যয় সংকোচের এই যুগে আরও বেশি মানুষকে মহাকাশ গবেষণা সম্পর্কে আগ্রহী করে তুলতে পারলে ক্ষতি কী? নাসা বা ‘ফোরস্ক্যায়ার'-এর ওয়েবসাইটেই পেয়ে যাবেন এই উদ্যোগে অংশ নেওয়ার উপায় সম্পর্কে তথ্য৷

‘ফোরস্ক্যায়ার' আসলে ইন্টারনেট সংযোগ ও জিপিএস ব্যবহার করে একাধিক পরিষেবার মেলবন্ধন ঘটায়৷ একদিকে ফেসবুক'এর মতো সোশাল মিডিয়া, অন্যদিকে গুগল'এর মতো মানচিত্রের সমন্বয়ে যে কোনো ব্যবহারকারী নিজেদের ও বন্ধুদের অবস্থান, আশেপাশের আকর্ষণীয় গন্তব্য জেনে নিতে পারেন৷ বাকিটা তাদের মর্জি৷

গত ৬ই অগাস্ট মার্স রোভার মঙ্গলগ্রহের গেল ক্রেটার এলাকায় অবতরণ করেছে৷ দুই বছর ধরে এই যান মঙ্গলগ্রহ অন্বেষণ করবে৷ গেল ক্রেটারে নেমেই রোভার সেখানে জলের চিহ্ন পেয়েছে৷ অতএব এককালে মঙ্গলগ্রহে প্রাণ ছিল, এই তত্ত্বের সমর্থনকারীরা উৎসাহিত হয়ে পড়েছেন৷ এই অভিযানে যা জানা যাবে, সেই তথ্য পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কেও আগাম পূর্বাভাষ দিতে পারে বলে অনেক বিজ্ঞানী আশা করছেন৷ অতএব অপেক্ষা কেন, আমরাও যোগ দিতে পারি ঐতিহাসিক এই অভিযানে৷

ফুটবলেশ্বরী...

তিহানা নেমসিক। সেক্সি মডেল। বয়স ২৪। নিন্দুকেরা বলে বয়স নাকি আরেকটু বেশি। ক্রোয়েশিয়ায় তরুণ ও যুবকদের হার্টথ্রব। এখন সে দেশের পঞ্চম ডিভিশনের ক্লাব এনকে ভুখতোরজিয়া ভোজাকোভাক নামে এক পুরুষ ফুটবল দলের চিফ কোচ।

উপন্যাসের নায়িকা হয়ে ফিরছেন ঐশ্বরিয়া

অবেশেষে ঐশ্বরিয়াভক্তদের সব অপেক্ষা আর জল্পনা-কল্পনার অবসান ঘটতে চলেছে। দীর্ঘ দেড় বছর পর অভিনয়ে ফিরছেন ঐশ্বরিয়া। মাতৃত্বজনিত কারণে এই অভিনয়-বিরতিতে ছিলেন তিনি।

কারিনাকে নিয়ে নতুন গুঞ্জন

চলতি মাসেই দীর্ঘদিনের প্রেমিক,  অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর, এটা এখন পুরনো খবর। কাপুর পরিবারের তনয়া কারিনাকে নিয়ে এবার নতুন গুঞ্জন, বিয়ের পরই গর্ভবতী হতে চাইছেন তিনি!

ভুয়া প্রেমের ফাঁদেঃ শ্রাবন্তী আর অঙ্কুশ

মানুষ কি প্রেমে পড়লে ইডিয়ট হয়ে যায়? নাকি ইডিয়ট বলেই সে প্রেমে পড়ে? একথার ভাল জবাব দিতে পারবেন কেবল নায়িকা শ্রাবন্তী। উত্তরটা অবশ্য পাওয়া যাবে বাংলা বাণিজ্যিক ছবির নবাগত নায়ক অঙ্কুশের কাছ থেকেও। কেননা, তাঁরাই এখন পরস্পরের প্রেমে বেমালুম ইডিয়ট বনে গিয়েছেন।

রুপ মাধূর্যে রুহী

জিটিভির নিয়মিত রূপচর্চা বিষয়ক সরাসরি অনুষ্ঠান রূপ মাধূর্য। অনুষ্ঠানের প্রতি পর্বে  একটি  নির্বাচিত বিষয় নিয়ে আলোচনা এবং বিষয় সম্পর্কিত ভিডিও ফুটেজ দেখানো হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথি  ফোনে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পাশাপাশি সৌর্ন্দয্য বিষয়ক নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

সুপার মডেল মীম by কামরুজ্জামান মিলু

যামিনী একজন সুপার মডেল। খ্যাতিসম্পন্ন ম্যাগাজিন প্লে-বয় এ তার প্রচ্ছদ করবে বলে এক ফটোগ্রাফার তার খোলামেলা ছবি তোলেন। কিন্তু সেই ছবি সে প্রকাশ না করে তাকে নানাভাবে ব্যবহার করতে শুরু করেন।

লাক্স সুপারস্টার সামিয়ার ‘ইনক্রিমেন্ট’

লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১২ বিজয়ী কুমিল্লার মেয়ে সামিয়া সাঈদ। বিজয়ী মুকুট মাথায় পরার পর প্রথমবার অভিনয় করলেন টিভি নাটকে। নাটকটির শিরোনাম ‘ইনক্রিমেন্ট’। ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য এটি নির্মাণ করেছেন আলভী আহমেদ। নাটকটি রচনা করেছেন সামিয়া শাহাদৎ হোসেন।

মল্লিকার মুখে বিদ্যার সমালোচনা

আইটেম গার্ল হিসেবে বর্তমানে শীর্ষে অবস্থান করছেন মল্লিকা সারাওয়াত। আইটেম গার্লের বাইরেও বর্তমানে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতেও আগের তুলনায় অনেক বেশি মনোযোগী মল্লিকা।

প্রবাসে তারিন by কামরুজ্জামান মিলু

দুই যুগের বেশি সময় ধরে তুমুল জনপ্রিয়তার মধ্য দিয়ে অভিনয় করে আসছেন তারিন। ছোটবেলা থেকে নাচ-গান আর অভিনয় ছিল তার নেশা। পরে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন আর চালিয়ে যান নাচ-গানের চর্চা।

মায়ামিকে নিজের বাড়ি বানিয়ে নিয়েছেন

হলিউড তারকা কিম কার্দাশিয়ান এখন ব্যস্ত তার আসন্ন রিয়ালিটি শো ‘কিম অ্যান্ড কোর্টনি টেক মায়ামি’র শুটিং নিয়ে। অনুষ্ঠানটির জন্য বোন কোর্টনির সঙ্গে মায়ামির বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শুটিং করছেন তিনি। সেসব শুটিংয়ের কিছু ছবি তিনি শেয়ার করেছেন টুইটারে।

কেটির ‘ডিভোর্স পার্টি’!

হলিউডি অভিনেত্রী কেটি পেরি এবার আয়োজন করবেন তার ‘ডিভোর্স পার্টি’! কারণ এবারের জন্মদিনের দু’দিন আগেই পূর্ণ হবে অভিনেতা রাসেল ব্র্যান্ডের সঙ্গে তার ব্যর্থ বিয়ের দুই বছর পূর্তি। আর জন্মদিনের আগে কোনভাবেই পূরনো স্মৃতি মনে করে দুঃখিত হতে চান না এই পপশিল্পী।

ড্রিউ ব্যারিমোর কন্যাসন্তানের মা হলেন

ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন হলিউডের অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর। সম্প্রতি এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্বামী উইল কোপেলম্যান ও নিজের নামের সঙ্গে মিলিয়ে তিনি মেয়ের নাম রেখেছেন অলিভ ব্যারিমোর কোপেলম্যান।

মিডিয়ার প্রতি আগ্রহ থাকায়...

স্কুলে পড়ার সময় মিডিয়ার প্রতি আগ্রহ থাকায় সহপাঠীরা তাকে উত্ত্যক্ত  করত বলে  জানিয়েছেন হলিউড প্রবলেম সেলিব্রিটি লিন্ডসে লোহান। কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ার এক তরুণের হাতে হোটেল রুমে লাঞ্ছিত  হওয়ার পর লোহান জানান, তিনি যখন স্কুলে পড়তেন তখন সহপাঠীদের কাছ থেকে অপমানিত হতে হয়েছিলো তাকে।

তিশমা’র রকস্টার

গেলো বছরের ডিসেম্বরে নিজের ক্যারিয়ারের নবম একক অ্যালবাম ‘এক্সপেরিমেন্ট’ প্রকাশ করেছিলেন জনপ্রিয় পপ কন্যা তিশমা। সেই অ্যালবামটি অবশ্য শুধু তিশমার ওয়েবসাইটে প্রকাশ পায়। সেখানে অ্যালবামের বেশ কিছু গানই শ্রোতাপ্রিয়তা পায়।

নিশি কন্যা

নিশি কন্যা হিসেবেই পরিচিত ফারাহ রুমা। তবে যেন তেন নয়, উচ্চ শ্রেণীর নিশি কন্যা কিংবা পতিতা হিসেবে কাজ করে থাকেন তিনি। বিষয়টি সাধারণ মানুষ থেকে আড়ালে থাকলেও সমাজের উঁচু শ্রেণীর কাছে বেশ আলোচিত তিনি।

সিলেটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৮ জনসহ নিহত ১৩ by সাব্বির আহমেদ

ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলি এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৮ জনসহ ১৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে। তাদের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকায়।