Wednesday, April 11, 2012

চারদিক-প্রাণ জুড়িয়ে গেল আমার by মির রাব্বী

কোনো কারণেই সময় এখন মার্চ বা ডিসেম্বর নয়। বিজ্ঞাপনে মুক্তিযুদ্ধের বা স্বদেশপ্রেমের কোনো ছাপ থাকার কথাও হয়তো নয়। টেলিভিশনে বা বেতারে দেশপ্রেমের কথাও হয়তো বিশেষভাবে অনুপস্থিত। তবু এই অসময়েই দেশের লাল-সবুজের পতাকা প্রাণ জুড়িয়ে দিল আমার।

কালের পুরাণ-ডাকসু নির্বাচন হয় না কেন? by সোহরাব হাসান

মঙ্গলবার ভোররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে যে ভয়ংকর সংঘর্ষ হয়, তার সঙ্গে দক্ষিণাঞ্চলের চর দখলের লড়াইয়ের তুলনা করা যেতে পারে। কেননা, চর দখলে যেসব রামদা, ছোরা, চাপাতি ব্যবহার করা হয়, সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র নামধারী ছাত্রলীগকর্মীরাও সেসব ব্যবহার করেছেন।

বিলেতের স্ন্যাপশট-এবং রবীন্দ্রনাথ by শামীম আজাদ

বিলেতে বসন্তের মুখে সোনার বাটির মতো ড্যাফোডিল ফুল ফোটে। তারই একটি প্রজাতির নাম নার্সিসি-নার্সিসাস। খালের পাড়ে পাড়ে, পার্কের ঢালে, সরল সবুজ ডাঁটায় সে ফুল মাথা বাঁকিয়ে নিচের দিকে, তার গোড়ার দিকে তাকিয়ে থাকে। কথিত আছে, রাজকুমার নার্সিসাস নাকি ঝিলের জলে নিজের রূপের দিকে ওভাবেই চেয়ে চেয়ে শেষ হয়ে

অর্থনীতি-জগদীশ ভগবতী, ক্ষুদ্রঋণ ও আমাদের উন্নয়ন মডেল by মামুন রশীদ

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক জগদীশ ভগবতী সম্প্রতি গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্রঋণের কার্যকারিতা বিষয়ে একটি নিবন্ধ লিখেছেন, যেটি টাইমস অব ইন্ডিয়া ও প্রজেক্ট সিন্ডিকেট প্রকাশ করেছে। ওই নিবন্ধে তিনি গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণের ভূমিকা এবং বাংলাদেশের প্রবৃদ্ধির প্রবণতা সম্পর্কে কিছু ভুল বক্তব্যও

খোলা চোখে-বাঘের ওপরে ঘোগ by হাসান ফেরদৌস

শিশুতোষ গ্রন্থে পড়েছি, বাঘের ওপরেও নাকি আছে ঘোগ। বাঘ বনের রাজা হলে কী হবে, ঘোগের নামে সেও সেলাম ঠোকে। শুধু বনে নয়, রাজনীতিতেও ঘোগ রয়েছে। প্রমাণ হিসেবে দুটি সাম্প্রতিক ঘটনার কথা বলছি। প্রথমটি বাংলাদেশের। শেয়ার কেলেঙ্কারি নিয়ে গত কয়েক সপ্তাহ লঙ্কাকাণ্ড চলছে।

একে হালকাভাবে দেখার সুযোগ নেই-র‌্যাগিং-ব্যাধি

‘র‌্যাগিং’ নামে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একধরনের সহিংসতা নীরবে-নিভৃতই চলে আসছে। কুৎসিত ও নিষ্ঠুর আচরণের মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের ‘অভ্যর্থনা’ জানানোর নামই হলো ‘র‌্যাগিং’। সম্প্রতি সে রকম অধিকারের চর্চা করতে গিয়ে চট্টগ্রাম মেরিন একাডেমিতে নির্যাতিত ছাত্রদের একজনের পায়ের নখ উপড়ানো হয়েছে, একজনের

নির্মাণে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে হবে-পদ্মা সেতু

পদ্মা নদীর ওপর দেশের বৃহত্তম সেতু নির্মাণের জন্য বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের ঋণচুক্তি স্বাক্ষরিত হলো। আগামী অক্টোবর মাসে নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে—অর্থমন্ত্রীর বরাতে প্রকাশিত এই খবর থেকে প্রত্যাশা জাগছে, বহু প্রত্যাশিত সেতুটির নির্মাণকাজ অচিরেই শুরু হতে যাচ্ছে।

এই দিনে-জয় হোক নৃত্যশিল্পের by লায়লা হাসান

মুক্ত তালের নন্দিত ছন্দে সব অন্ধকার, কালিমা, ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা দূর করে আলোকিত হওয়া ও আলোকিত করার লক্ষ্যে আমরা—আইডিসির সব নৃত্যশিল্পী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ১৯৯২ সাল থেকে ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করে আসছি। এ বছর উদ্যাপিত হচ্ছে বিংশতিতম উৎসব।

জবাবদিহি-গোয়েন্দা সংস্থাগুলো কবে পেশাদার হয়ে উঠবে? by শেখ হাফিজুর রহমান

সাম্প্রতিককালে যে খবরটি আমাদের মনে কৌতূহল সৃষ্টি করেছে, তা হলো ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় গোয়েন্দা বিভাগের সাবেক শীর্ষ কর্মকর্তাদের আটক ও জিজ্ঞাসাবাদের ঘটনা। যেকোনো দেশে গোয়েন্দা সংস্থার দায়িত্ব দেশ ও জনগণের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি বা নাশকতা মোকাবিলা করা। সেখানে গোয়েন্দা

ধর্ম-শ্রমের মর্যাদা ও শ্রমিকের অধিকার by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইহকালীন জীবনে উন্নতির শিখরে আরোহণ করার মূল চাবিকাঠি মানুষের কর্মদক্ষতা। মানবজাতির অস্তিত্ব, প্রগতি, সভ্যতা, উন্নয়ন—সবকিছুর মূলে রয়েছে শ্রম। ইসলাম শ্রমকে অপরিসীম মর্যাদা দিয়েছে। সভ্য জগতের মানুষ যখন শ্রমের মর্যাদা ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য বুকের রক্ত দিয়ে আত্মত্যাগ করেছিল,

উইকিলিকস-ম্যানিং, না ওবামা—আইন ভেঙেছেন কে? by মশিউল আলম

মাত্র ২৪ বছর বয়সী নিঃসঙ্গ বিষাদগ্রস্ত এক তরুণের সঙ্গে বিষম এক যুদ্ধে অবতীর্ণ হয়েছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র। তরুণের নাম ব্র্যাডলি ম্যানিং। রাষ্ট্রটি? মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কে! প্রায় এক বছর ধরে কারারুদ্ধ করে রাখা হয়েছে ম্যানিংকে। তাঁর ওপর শারীরিক ও মানসিক নিপীড়ন চলেছে, এমন অভিযোগও উঠেছে।

যুক্তি তর্ক গল্প-ব্যাগের বোঝা কমাতে বিদ্যার ওপর কেন কোপ? by আবুল মোমেন

শিক্ষাকে বর্তমান সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েছে। এ সরকারের সফল মন্ত্রীদের মধ্যে শিক্ষামন্ত্রীর নাম প্রথম দিকেই আসবে। তাঁর আন্তরিকতা এবং বিষয় সম্পর্কে ধারণা সবাইকে আশান্বিত করেছে। এই প্রথম বাংলাদেশে একটি শিক্ষানীতি সরকার কর্তৃক গৃহীত হতে বা বাস্তবায়ন শুরু হতে দেখছে মানুষ।

ক্ষতিপূরণ দিতে ঘেরমালিকদের বাধ্য করা হোক-বাঁধের সর্বনাশ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দরমুজ আলী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ কেটে ও ছিদ্র করে লবণপানি ঢোকানো চিংড়িঘেরের মালিকদের কাছে স্বস্তিদায়ক হলেও স্থানীয় বাসিন্দাদের জন্য জীবনমরণ সমস্যা। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভাগ ১-এর ৫ নম্বর পোল্ডারের বিভিন্ন অংশের বাঁধ কেটে ও ছিদ্র করে কালিন্দি নদী থেকে

তার পক্ষে কি দাঁড়ানোর কেউ নেই?-লিমনের ওপর ধারাবাহিক নিষ্ঠুরতা

লিমনের ওপর একের পর এক যে নিষ্ঠুরতা হচ্ছে, তাতে মনে হচ্ছে, আমাদের সমাজ সব ধরনের সংবেদনশীলতা হারিয়ে ফেলেছে। একজন নাগরিকের ওপর এই নিষ্ঠুরতা চলছে, আর তাতে মনে হয় সায় আছে আমাদের সরকার ও রাষ্ট্রব্যবস্থার।

সাক্ষাৎকার-বিদ্যুৎ ও গ্যাস সংকটে চট্টগ্রামের শিল্প-বাণিজ্য বিপর্যস্ত by মোরশেদ মুরাদ ইব্রাহিম

সাক্ষাৎকার গ্রহণ : কাজী আবুল মনসুর শিল্পপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম ১৯৬৬ সালে হাটহাজারীর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সেকান্দর হোসেন মিয়া সংসদ সদস্য ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন। মোরশেদ মুরাদ ইব্রাহিম চট্টগ্রামে একাধিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা

নবজাগৃতি by সুভাষ সাহা

ঘড়ি ধরে রাত ১২টা ১ মিনিটে ঘণ্টাধ্বনি আর পটকাবাজির শব্দ-আবহে রাতের নিস্তব্ধতা ভেঙে বাঙালির নববর্ষ সাধারণত আসে না। আসে কাকডাকা ভোরে ঘুমের চাদর ফেলে দিয়ে শুচিশুদ্ধ বসনে রাবিন্দ্রিক ছন্দে পা ফেলে এই চরাচরকে নতুন করে, আপনার করে দেখার স্বপি্নল-আবিলতায়।

রম্য-দখলভোগ by সাইফুল আলম

এটা চাইল্ড সাইকোলজির প্রতিফলন। বাচ্চাদের মনের পর্দায় পারিপাশর্ি্বক পরিবেশ প্রত্যক্ষ প্রভাব ফেলে। আমার মন্তব্যের কোনো জবাব না দিয়ে ও বলল, 'দোস্ত, দখলভোগের মোহ মানুষের চরিত্রকে আঁস্তাকুড়েই কবর দেয়। নিশ্চয় লক্ষ্য করেছ, খোদ রাজধানীতেই অনেক মহারথী কপালে ভূমিদস্যুর খেতাব এঁটে বেশ ঘুরে বেড়াচ্ছে।

অর্থনীতি-চৈত্রে শ্রাবণধারা এবং ধান্য-কৃষিচিত্র by মাহবুব হোসেন

ধানের বাম্পার ফলনের সম্ভাবনার মুখে সরকারের জন্য নীতিগত যে সিদ্ধান্ত জরুরি সেটা হচ্ছে কোনোভাবেই চাল আমদানি না করা। একই সঙ্গে বোরো ধান ওঠার সঙ্গে সঙ্গেই বাজারে নেমে পড়তে হবে ১০-১৫ লাখ টন খাদ্যশস্য সংগ্রহ করার জন্য। এ কেনার কাজ যদি ধান কৃষকের ঘরে থাকার সময়ে করা যায় তাহলে দেশকে বাম্পার ফলন

জাটকা সংরক্ষণ-জেলেদের কথাও ভাবুন

জাটকা ইলিশ রক্ষা পেলে পুষ্টি-অর্থ দুই-ই মেলে_ চলমান জাটকা সংরক্ষণ সপ্তাহের এই প্রতিপাদ্যে দ্বিমতের অবকাশ নেই। কিন্তু জাতীয় মাছটির পোনা সত্যিই নির্বিঘ্নে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে কি-না সে প্রশ্নে নিঃসন্দেহ হওয়া কঠিন। কারণ, সংরক্ষণ সপ্তাহ চলাকালেই বাজারে জাটকা ওঠার আলোকচিত্র সংবাদপত্রে ছাপা হয়েছে।

ডিসিসি নির্বাচন-ইসি ও সরকারের চ্যালেঞ্জ

নির্বাচন কমিশন বহুল প্রতীক্ষিত রাজধানী ঢাকার দুটি সিটি করপোরেশন বা ডিসিসি উত্তর ও দক্ষিণের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এটা বিস্ময়কর যে, ঠিক ১০ বছর পর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানীয় সরকারের সংস্থা হিসেবে বিবেচিত রাজধানী ঢাকায় এ নির্বাচনের উদ্যোগ নেওয়া

আসেম-এর পূর্ণ সদস্যপদ লাভ-বাংলাদেশের প্রতি আস্থার বহিঃপ্রকাশ

বিশ্বব্যাপী জোটবদ্ধ আন্দোলন কিংবা সার্বিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা ক্রমেই জোরদার হচ্ছে। ইতিমধ্যে এর ইতিবাচক দিকও লক্ষণীয় হয়ে উঠেছে। আসিয়ান কিংবা ইউরোপীয় ইউনিয়নের সমুজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনেই রয়েছে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা ফোরাম- সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সে রকমই ছিল বটে, কিন্তু

দাদার জন্য সত্তুর লাখ! by ফজলুল বারী

আমাদের দাদা সুরঞ্জিত সেনগুপ্তকে কেন মন্ত্রী করা হচ্ছিল না, তা নিয়ে অনেকদিন শেখ হাসিনার সমালোচনা করে লিখেছি। মনে হয়েছে দাদার মতো অভিজ্ঞ লোকজনের মন্ত্রিসভায় থাকা দরকার। শেষ পর্যন্ত শেখ হাসিনা তাকে আর ওবায়দুল কাদেরকে মন্ত্রী করেছেনও।

ডিসিসি নির্বাচনের তফসিল-নির্বাচিত জনপ্রতিনিধিত্বে উন্নত হোক নগরী

অবশেষে বিভাজিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। যে নির্বাচন নিয়ে নগরবাসীর পাশাপাশি নগরনেতৃত্বেরও দিন কেটেছে উৎকণ্ঠায়, কাঙ্ক্ষিত সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মে মাসের ২৪ তারিখে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ এপ্রিল।

পবিত্র কোরআনের আলো-আরব বেদুইনদের চারিত্রিক বৈশিষ্ট্যসহ ধর্মবোধের বিবরণ

৯৭. আলআ'রাবু আশাদ্দু কুফ্রাওঁ ওয়া নিফাক্বাওঁ ওয়াজ্দারু আল্লা ইয়া'লামূ হুদূদা মা আনযালাল্লাহু আ'লা রাছূলিহী; ওয়াল্লাহু আ'লীমুন হাকীম। ৯৮. ওয়া মিনাল আ'রাবি মাইঁ ইয়্যাত্তাখিযু মা- ইউনফিক্বু মাগ্রামাওঁ ওয়া ইয়াতারাব্বাসু বিকুমুদ্ দাওয়ায়ির; আ'লাইহিম দায়িরাতু-চ্ছাওয়ি; ওয়াল্লাহু ছামীউ'ন আ'লীম।

বার্মার গণতন্ত্র by ভারত ভুষণ

ইয়াঙ্গুনের ট্যাক্সিগুলো অধিকাংশই নব্বইয়ের দশকের টয়োটা করোলা এবং ক্যামরিজ। দেখলেই বোঝা যায়, অতি পুরনো। অতি ব্যবহারে স্টিয়ারিং হুইল তেলতেলে ধাতব পদার্থের মতো, জানালাগুলো ভাঙা, দরজার হাতল কাজ করে না, ড্যাশবোর্ড থেকে ঝুলে আছে তার, চামড়ার সিটগুলো খসে পচা তরমুজের মতো বের হয়ে আছে।

লুটপাটের মহাপরিকল্পনার নাম রেন্টাল বিদ্যুৎ by বিডি রহমতুল্লাহ

শুরুতে জ্বালানির কথাই বলি। আমাদের যে জ্বালানিনীতি রয়েছে, সে নীতি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। কিন্তু সরকার সেদিকে যায়নি। কোনো সরকারই নয়। পাওয়ার প্লান্ট নিয়ে অনেক ভালো ভালো বাস্তবসম্মত ইতিবাচক কথা রয়েছে। সেদিকে যদি নজর দেওয়া হতো এবং অনুসরণ করা হতো, তাহলে আমাদের এমন দুর্ভোগ পোহাতে হতো না।

রেন্টালে না গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হতো by ম. তামিম

আমাদের পর্যাপ্ত পরিমাণ গ্যাসের মজুদ না থাকার কারণেই সরকারকে রেন্টাল বিদ্যুতের দিকে যেতে হয়েছে। এই ঘাটতিটা শুরু মূলত ২০০৭ সাল থেকে। সরকারকে তাই দ্রুত বিদ্যুতের ঘাটতি মেটাতে গিয়ে রেন্টাল বিদ্যুতের ওপর নির্ভরশীল হয়ে পড়তে হয়েছে, যদিও রেন্টাল বিদ্যুৎও ব্যয়বহুল। কিন্তু তার পরও কুলিয়ে ওঠা যাচ্ছে না।

চরাচর-পার্বতীদের দারিদ্র্যজয় by অনিকেত

পার্বতী রানী, রংপুর সদর উপজেলার অধিবাসী এক নারী, যার জীবন কিছুদিন আগেও ছিল দারিদ্র্যক্লিষ্ট। পার্বতীর সে অধ্যায় এখন অতীত। ইতিমধ্যে পার্বতী সংবাদ শিরোনামও হয়েছেন। বাঙ্ েমৌমাছির চাষ করে পার্বতী বদলে দিয়েছেন তাঁর দারিদ্র্যক্লিষ্ট জীবনচিত্র। সুখ আর সচ্ছলতায় পার্বতীর পরিবারে এখন কত আনন্দ।

অণুকথা-আমাদের স্বপ্নের মতো by সাইদুজ্জামান

সিলেটে পৌঁছাতে পৌঁছাতে রাত নয়টা পার হয়ে গেল। নেমেই পেলাম বন্ধু পাপলুকে। পাপলু আমাদের নিতে এসেছে। জানতে চাই, কী অবস্থা ভাষা প্রতিযোগের। ‘খুব ভালো। বন্ধুরা এখনো ভেন্যুতে আছে। কাজ এখনো শেষ হয়নি।’ সে কারণেই মাঝেমধ্যে বলি, ‘বন্ধুরা রাত-দিন কাজ করেন।’

ছোট বন্ধু শ্রেয়ার বড় শোক by আবদুল বাসির

‘বাবা...বাবাকে নিয়ে যাচ্ছে, আমিও যাব বাবার সঙ্গে, আমাকে নিয়ে চলো...’ খুবই চেনা আমাদের ছোট্ট বন্ধু শ্রেয়ার কণ্ঠে কান্না আর আহাজারি জড়ানো এই অচেনা বাক্যের উচ্চারণে তখন মনে করুণ দাগ কেটে যায় সবারই। থমথমে পরিবেশ ছাপিয়ে চার বছরের মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারও নেই।

চাকরি খুঁজছেন?-স প্তা হে র বা ছা ই চা ক রি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ উপপরিচালক (স্থাপত্য)/সিনিয়র স্থপতি: স্থাপত্য কৌশলে স্নাতক। উপপরিচালক (এস্টেট): সিভিলে বিএসসি ইঞ্জিনিয়ার অথবা ব্যবস্থাপনা/ব্যবসা প্রশাসন/মার্কেটিংয়ে মাস্টার্স। সহকারী স্থপতি: স্থাপত্য কৌশলে স্নাতক। সহকারী পরিচালক (এস্টেট): সিভিলে বিএসসি ইঞ্জিনিয়ার অথবা ব্যবস্থাপনা/ব্যবসা প্রশাসন/ মার্কেটিংয়ে

পেশা-পরামর্শ-এনজিও

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন kajer_khabor@prothom-alo.info ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)

এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’-ফরেনসিক অ্যাকাউন্টিংয়ে দক্ষ জনবল প্রয়োজন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ৩ এপ্রিল এসেছিলেন কিংস্টোন স্মিথ (বাংলাদেশ) লিমিটেডের জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক মারুফ হাসান। তিনি কথা বলেছেন কথাবন্ধু ব্রতীর সঙ্গে। ফরেনসিক অ্যাকাউন্টিং (Foreignsic Accounting) বিষয়ে পড়াশোনা এবং এ পেশার নানা দিক নিয়ে আলোচনা করেছেন তিনি।

উৎপাদন প্রকৌশল যুগের পেশা

কোনো দেশের উন্নয়ন তার উৎপাদন-ব্যবস্থার ওপরও অনেকাংশে নির্ভর করে। যে দেশের উৎপাদন যত বেশি, সে দেশ অর্থনৈতিকভাবে তত শক্তিশালী। তাই উৎপাদন বাড়াতে পৃথিবীর দেশে দেশে বেড়ে চলেছে শিল্প-কলকারখানা। ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পে তৈরি হচ্ছে নতুন নতুন সম্ভাবনা।

বুয়েটে ছয়টি প্রশিক্ষণ কোর্স by জিয়াউর রহমান চৌধুরী

যুগটা এখন তথ্যপ্রযুক্তির, তাই তো বলা হয় বিশ্ব এখন হাতের মুঠোয়। ঘরে বসেই কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায় তামাম দুনিয়ার সব খবরাখবর। সে জন্য যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে তথ্যপ্রযুক্তির ব্যবহারের ওপর জোর দেওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে।

এমআইটি গ্লোবাল স্টার্টআপ ওয়ার্কশপ-উদ্যোক্তা হওয়ার উপায় by অঞ্জলি সরকার

২৮ থেকে ৩০ মার্চ পর্যন্ত ছয়টি মহাদেশের প্রায় ৭০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে চতুর্দশ ‘এমআইটি গ্লোবাল স্টার্টআপ ওয়ার্কশপ’ হয়ে উঠেছিল জ্ঞান, অভিজ্ঞতা আর নতুন সব উদ্ভাবনী ধারণা বিনিময়ের প্রাণকেন্দ্র। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ১৯৯৮ সাল থেকে প্রতিবছর ভিন্ন ভিন্ন দেশে তাদের একটি

বিঝু থেকে বৈসাবি by মান কুমারী

এই মুহূর্তে পাহাড়ে পাহাড়ে বইছে আনন্দের হাওয়া। চারদিকে সাজ সাজ রব, উৎসবের আমেজ। হবেই বা না কেন, আর দুদিন পরে যে বিঝু! পার্বত্য আদিবাসীদের সবচেয়ে বড় উৎসব বিঝু। বিভিন্ন সম্প্রদায় উৎসবটিকে ভিন্ন ভিন্ন নামে ডাকে। চাকমারা বলে বিঝু, মারমারা সাংগ্রাই আর ত্রিপুরারা বলে বৈসু।

মেধাবী মুখ-স্বপ্নের সোপানে সোহেলী by শারমিন নাহার

পড়েছি বিজ্ঞান বিভাগে, তাই ছোটবেলা থেকেই স্বভাবতই বুকের ভেতর স্বপ্নটা দানা বেঁধে ছিল ডাক্তার হব। এইচএসসির পরে প্রস্তুতিও ছিল মেডিকেলে ভর্তি হওয়ার। তবে মেডিকেলে সুযোগ না মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে পরীক্ষা দিই। শেষতক ভর্তি হই বাংলা বিভাগে।

বৈশাখের বাদ্য by মারুফ ইসলাম

আর মাত্র দুটি দিন। তার পরই পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ। তাকে বরণ করতে হবে না? নিশ্চয়ই! চৈত্রের রোদেলা আকাশ তাই হঠাৎ ছেয়ে যাচ্ছে কালো মেঘে। চাতক ক্ষণে ক্ষণে করে উঠছে আর্তনাদ ‘ফটিক জল’ বলে। প্রকৃতি ও প্রাণিকুলজুড়ে বেসুমার প্রস্তুতি বৈশাখকে বরণ করার।

ওষুধের নিম্নমান ও মূল্যবৃদ্ধি by রেজাউল ফরিদ খান

ওষুধ যেকোনো জাতির স্বাস্থ্যরক্ষায় মৌলিক, অপরিহার্য ও প্রয়োজনীয় উপাদান- বিশ্বস্বাস্থ্য সংস্থার এ মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। রোগমুক্তির জন্য ওষুধের কোনো বিকল্প নেই। অসুখ হলে ওষুধ কিনতে হবে ও নিয়মমতো গ্রহণ করতে হবে; কিন্তু রোগজনিত কষ্ট লাঘব ও নিরাময়ের জন্য গুণগত মানসম্পন্ন ওষুধের ভূমিকা গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্য টিপস-গরমে পুদিনা পাতা by ফারহানা মোবিন

চারদিকে প্রচণ্ড গরম আর খরতাপ। ক্লান্তিতে মানুষ হারাচ্ছে কাজ করার শক্তি। এই ক্লান্তি ও অবসাদ দূর করবে পুদিনাপাতা। ইংরেজিতে যার নাম মিন্ট। সালাদের বাটিতে এটি ভীষণ পরিচিত নাম। অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন ‘এ’ দ্বারা পরিপূর্ণ পুদিনাপাতা। অ্যান্টি-অক্সিডেন্ট এমন একটি উপকরণ, যা অতিরিক্ত গরমে ত্বকের যে ক্ষতি হয় তা

সবজি আহার একটি স্বাস্থ্যকর পছন্দ by অধ্যাপক শুভাগত চৌধুরী

পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল সাম্মানিক অধ্যাপক ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।নিরামিষ আহার একটি স্বাস্থ্যকর জীবনরীতি। আমাদের এ অঞ্চলে সবজি খাওয়ার, নিরামিষ খাওয়ার চল ছিল, এখনো আছে। আমেরিকাতেও এখন ৪০ লাখ লোক নিরামিষাশী।

ক্যানসার রোগীর পেলিয়েটিভ কেয়ার by পারভীন শাহিদা

অধ্যাপক, মেডিকেল অনকোলজি বিভাগ, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা
পেলিয়েটিভ কেয়ারের অপর নাম সাপোর্ট কেয়ার বা সহায়ক চিকিৎসা। কমফোর্ট কেয়ারও (আরাম করে দেওয়ার ব্যবস্থা) বলা যায়। ক্যানসার একটি ঝুঁকিপূর্ণ রোগ।

আয়োজন-সফল পানচাষি by মুজিবুর রহমান

পান চাষেই মিলে গেল সেরা উদ্যোক্তার পুরস্কার। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কাশি খাসিয়াপুঞ্জির মনভা পলং খাসিয়া পেলেন তাঁর কাজের স্বীকৃতি। গত ২৩ মার্চ ঢাকার হোটেল ওয়েস্টিনে উইম্যান এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (উয়েব) ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ বছরের সেরা নারী উদ্যোক্তা (পানচাষি) হিসেবে তাঁকে সম্মাননা দেওয়া হয়।

নারী, শুধু তোমার জন্য

আন্তর্জাতিক নারী দিবস মার্চ মাসেই পালিত হয়। গত মাসের এ দিবসটি ছিল ১০১তম নারী দিবস। আন্তর্জাতিক সংস্থা অক্সফাম বলছে, লন্ডন থেকে লাহোর—সর্বত্রই নারী-পুরুষের মধ্যে বৈষম্য এখনো চলমান রয়েছে। কিন্তু এর পরও আজকের দিনে বিশ্বজুড়েই নারীদের জন্য চমকপ্রদ কিছু স্থান রয়েছে, যেন স্থানগুলো ‘নারী, শুধু তোমার জন্য’।

পিঠা, পরিবার এবং স্বপ্নের কথা by তৌহিদা শিরোপা

মা পিঠা তৈরি করেন। সেই আয়ে ছেলেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন। যখন মায়ের কাছেপিঠার চাহিদা বেশিআসে তখন ছেলেরাও সাহায্য করেন মাকে... ঢাকার মোহাম্মদপুরের শেরশাহ সুরী রোডের ছোট্ট বাসাতে প্রায়ই পিঠা বানানোর ধুম পড়ে। মা একা না পারলে ছেলেরা বানানো শুরু করেন।

যুদ্ধাপরাধ : ন্যুরেমবার্গ থেকে ঢাকা by এস. এম. আব্রাহাম লিংকন

গত ২৯ মার্চ জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি আদেশকে তাঁর আইনজীবী মিজানুল হক 'পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন জংলি ও জঘন্যতম আদেশ' বলেছেন (সূত্র : দৈনিক সংগ্রাম ৩০.৩.২০১২)। এ ধরনের নোংরা বিবৃতি যে আদালতে বিচার হচ্ছে তার ভাবমূর্তি যেমন বিনষ্ট

সময়ের প্রতিধ্বনি-জারদারির মাজার ডিপ্লোম্যাসি by মোস্তফা কামাল

ভারতের আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) মাজার জিয়ারত করতে এসে সাড়া ফেলে দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সফরটি ব্যক্তিগত হলেও ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করে এর গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছেন।

ভোজ্য তেল নিয়ে কারসাজি

এমনটা নতুন কিছু নয়। আমদানিনির্ভর পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে এক টাকা বৃদ্ধি পেলে বাংলাদেশের অভ্যন্তরে সঙ্গে সঙ্গে তা দুই টাকা বাড়ে। কিন্তু আন্তর্জাতিক বাজারে যখন সে পণ্যটির দাম এক টাকা কমে তখন বাংলাদেশের বাজারে একটি পয়সা কমে না। তাই এ দেশের মানুষ মূল্যবৃদ্ধি দেখেছে, মূল্য কদাচিৎ কমতে দেখেছে।

সম্ভাবনার পথে বাধা দূর হোক

দেশের উন্নয়নে আয় বৃদ্ধির বিকল্প নেই। জাতীয় ও মাথাপিছু আয় বাড়াতে হবে। দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড হাতে নিতে হবে। কিন্তু সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি দেশের অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি হয়ে দেখা দিতে পারে-এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

চরাচর-একাত্তরের এই দিনে কেরানীগঞ্জ গণহত্যা by স্বপন কুমার দাস

ঢাকা মহানগরীর উপকণ্ঠে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কোলঘেঁষে গড়ে উঠেছে আজকের বর্ধিষ্ণু জনপদ কেরানীগঞ্জ। এককালে এ স্থানটি ছিল গাছগাছালিতে ভরপুর, ছায়া সুনিবিড় গ্রামীণ জনপদ। ছিল ছবির মতোই সুন্দর। জীবনযাপনও ছিল সহজ-সরল। ১৯৭১ সালে পাকিস্তানি সৈন্যদের বর্বর ধ্বংসযজ্ঞ থেকে এ জনপদটিও রক্ষা পায়নি।

পবিত্র কোরআনের আলো-রাসুল পাঠিয়ে আল্লাহ মুমিনদের সৌভাগ্যবান করেছেন

১৬২. আফামানিত্তাবাআ' রিদ্বওয়া-নাল্লাহি কামাম্ বা-আ বিছাখাতি্বম্ মিনাল্লাহি ওয়ামা'ওয়া-হু জাহান্নাম; ওয়াবি'ছাল মাসীর। ১৬৩. হুম দারাজা-তুন ই'নদাল্লাহি; ওয়াল্লাহু বাসীরুম্ বিমা ইয়া'মালূন। ১৬৪. লাক্বাদ মান্নাল্লাহূ আ'লাল মু'মিনীনা ইয্ বাআ'ছা ফীহিম রাসুলাম্ মিন্ আনফুছিহিম ইয়াত্লূ আ'লাইহিম আ-য়াতিহি ওয়া ইউযাক্কীহিম ওয়া

চারদিক-শতবর্ষের উলানিয়া হাইস্কুল by মিজান শাজাহান

হাঁটি হাঁটি পা পা করে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলাধীন ১৯১২ সালে প্রতিষ্ঠিত উলানিয়া করোনেশন হাইস্কুল শতবর্ষে পদার্পণ করল। বিশাল সবুজ মাঠ, পাশে খাল-দিঘি, পেছনে সবুজ বাগান—সব মিলিয়ে যেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি চিত্র।

অবরোধ-কিউবার অর্ধশতাব্দীর বন্দিত্ব by ফজলুল হালিম

কিউবার বিরুদ্ধে আরোপ করা যুক্তরাষ্ট্রের অর্ধশতাব্দীব্যাপী বাণিজ্য নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। কিউবায় গত ২৮ মার্চ তিন দিনের সফর শেষে ফিরে যাওয়ার সময় হাভানার বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

গোধূলির ছায়াপথে-আজকের তাজা খবর by মুস্তাফা জামান আব্বাসী

তাজা খবরের পেছনে ধাবিত সবাই। কার না পছন্দ টাটকা মাছ, সবজি। খবরের কাগজে ছাপা হওয়ার আগেই খবর হয়ে পড়ে বাসি। টেলিভিশন রাত ১২টা পর্যন্ত গলাধঃকরণ করছে টাটকা খবর। কাগজওয়ালা নাস্তানাবুদ, কীভাবে নতুন খবর খদ্দেরের কাছে পৌঁছানো যায়।

শিবের গীত-নড়েচড়ে বসা, ছিনিমিনি খেলা by সৈয়দ মনজুরুল ইসলাম

একটি জাতীয় দৈনিকে ‘অপরাধ জগতের নতুন আস্তানা’ নিয়ে একটি খবর বেরিয়েছে এপ্রিলের ৬ তারিখে। ফার্মগেটের একটি হোটেলে থানা গেড়ে এক অপরাধী চক্র দীর্ঘদিন অপহরণ ও মুক্তিপণ আদায়ের কর্মকাণ্ড চালিয়ে আসছিল। হোটেলটিতে একটি টর্চার সেলও ছিল, যেখানে অপহূতদের ধরে এনে শারীরিক নির্যাতন করা হতো।

১১ হাজার আবেদনকারীর বিষয়টি পুনর্বিবেচনা করুন-৩৩তম বিসিএস

যেখানে দ্রুত সেবা পাওয়ার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, সেখানে কারিগরি ত্রুটির কারণে বিসিএস পরীক্ষার আবেদনকারীরা বঞ্চিত হতে পারেন না। গতকাল প্রথম আলোর খবর অনুযায়ী, ৩৩তম বিসিএস পরীক্ষার ১১ হাজার আবেদনকারী নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন করেও পরীক্ষা দিতে পারছেন না।

নবগঠিত ইসির প্রথম পরীক্ষা-দুই সিটি করপোরেশনের নির্বাচন

সরকার ও নির্বাচন কমিশনের সামনে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারা এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উৎসবের পরিবেশে এই নির্বাচন সম্পন্ন করতে হলে ইসি ও সরকারের পাশাপাশি প্রধান বিরোধী দল ও গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অটিস্টিক ও প্রতিবন্ধী উন্নয়নের পণবন্দি by রণজিৎ বিশ্বাস

বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের ফসল আমাদের স্বাধীনতা। সমতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের রক্তদান, প্রাণ বলি ও ত্যাগের পরিমাণ তুলনাবিরল শুধু নয়, তুলনারহিত। আমাদের ঘোষণাপত্রেও ধৃত আছে সব মানুষের জন্য সমতা, মানবমর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার কথা।

শিক্ষা-জেএসসির বৃত্তি এবং হতাশা by সিঁথী শর্মা বিন্দু

ভৈরব রেলস্টেশনে এসে উপস্থিত হলো চট্টগ্রামগামী ট্রেন। কিন্তু স্টেশন মাস্টার যেতে দিচ্ছেন না। কারণ একই সময়ে আসার কথা আরেকটি ট্রেনের। ট্রেনটি এলো। তবে ১ ঘণ্টা পরে। কিন্তু প্রথম ট্রেনের যাত্রীদের ভাগ্যে জুটল না আগে যাওয়া। দেরিতে আসার সত্ত্বেও স্টেশন মাস্টার আগে যেতে দিলেন পরে আসা ট্রেনটিকেই।

পাহাড়ধস-মৃত্যুর এ মিছিল থামতেই হবে by অলক পাল ও রানা আব্বাস

গত ১ জুলাই চট্টগ্রাম নগরীর বাটালী পাহাড়ে ভয়াবহ পাহাড় ধসে ১৭ জন মারা যাওয়ার ঘটনায় শোকে মুহ্যমান পুরো চট্টগ্রাম। পাহাড়ধস ঠেকাতে এবং আশপাশের জনবসতি রক্ষায় গত তিন বছর ধরে বাটালী পাহাড়ে ৩৬০ ফুট দীর্ঘ প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

রাজনীতি-নৈতিকতা বড় নাকি সংসদ সদস্য পদ? by নুরুল ইসলাম বিএসসি

যারা বাম দল করেন, অনেকে বিশ্বাস করেন তারা একটা নীতির ওপর চলেন এবং নীতির প্রশ্নে কোনো সময় আপস করেন না। বাম দলের অনেক নেতাই এখনও নীতির প্রশ্নে আপসহীন। সংবিধান সংশোধনের আগে বামসহ অনেকের মতো আমরা আশা করেছিলাম, যেহেতু দুই-তৃতীয়াংশ মেজরিটি সংসদে আছে, '৭২-এর সংবিধানই হুবহু স্থাপন করা

গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট by মাহবুব মোর্শেদ

ইন্টারনেটে সবচেয়ে বড় অনুসন্ধান যন্ত্র গুগল, একে বলা হয় সার্চ ইঞ্জিন জায়ান্ট। বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের একটি সাধারণ অভ্যাস হলো, যে কোনো বিষয়ে তথ্য খুঁজতে প্রথমেই গুগল খুলে সার্চ দেওয়া। ব্যবহারকারীদের জানাশোনার মধ্যে প্রচুর ওয়েবসাইটই থাকে।

সমাজ-আমাদের ল.সা.গু রুমানা মঞ্জুর! by ওমর তারেক চৌধুরী

ধর্ষণের পর নোয়াখালীর অগি্নদগ্ধ যে নারীটি ক'দিন আগে বার্ন ইউনিটে মারা গেলেন, তিনিও রুমানা মঞ্জুর!
কেরোসিন ঢেলে স্বামীর লাগানো আগুনে ৩৫ শতাংশ পোড়া শরীর নিয়ে নোয়াখালীর যে তরুণী এখনও গ্রীন রোডের বার্ন হাসপাতালে বাঁচার জন্য লড়ছেন, তিনিও রুমানা মঞ্জুর!

রাষ্ট্র ও রাজনীতি-রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এবং দলীয় আনুগত্য by ইমতিয়াজ আহমেদ

বাংলাদেশের সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ রাষ্ট্রের বিভিন্ন শাখার মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার বিষয়টি কার্যত রুদ্ধ করে দিয়েছে, যাতে বলা হয় : 'এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন।'

বিনা অপরাধে সাজাভোগ-দায় তো পুলিশের

বিনা অপরাধে বা একজনের অপরাধে অন্যের সাজা খাটার ঘটনা নতুন নয়। মাঝে মধ্যেই এ ধরনের ঘটনা মিডিয়ার কল্যাণে নাগরিক সমাজের দৃষ্টিগোচর হলে এ নিয়ে কিছুদিন হৈচৈ চলে। আবার সময় গড়িয়ে চলার সঙ্গে এক সময় সবাই এসব মানবাধিকার লঙ্ঘনতুল্য ঘটনা বিস্তৃত হয়।

পদ্মা সেতু-দক্ষিণাঞ্চলে রেলবন্ধনের সুবর্ণ সুযোগ

দাতাপক্ষগুলোর সঙ্গে ঋণচুক্তি সম্পাদনসহ গত কয়েক মাসে পদ্মা সেতুর ব্যাপারে অন্য সব অনিশ্চয়তা কেটে গেলেও প্রথম থেকে রেলসংযোগ স্থাপন এখনও অনিশ্চিত_ এমন খবর আমাদের আশাহতই করে। দেশের বৃহত্তম এ সেতু নির্মাণ উদ্যোগের গোড়া থেকেই যে এর ওপর রেললাইন বসানোর পরিকল্পনা ছিল সে কথা আমরা সবাই জানি।

বেকারদের পাশে দাঁড়ানোর ভুল পদ্ধতি by ড. তুহিন ওয়াদুদ

মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দুই বছর মেয়াদি ন্যাশনাল সার্ভিস নামে একটি সার্ভিস চালু করেছে। ১৮ থেকে ৩৫ বছরের এসএসসি থেকে মাস্টার্স পাস বেকারদের কর্মসংস্থান করার লক্ষ্যে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। প্রথম অবস্থায় কুড়িগ্রাম, বরগুনা এবং গোপালগঞ্জ_এ তিনটি জেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সদরে অন্দরে-উইপোকার পেটে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস by মোস্তফা হোসেইন

অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি হয়েছে ইতিহাসের অনুষঙ্গ নিয়ে। রাজনৈতিক দলাদলির বিষয়টি সাধারণ মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে স্বাধীনতার ঘোষণা নিয়ে যা হচ্ছে তাকে দুর্ভাগ্যজনক বললেও কম হবে। সুযোগ বুঝে ভুঁইফোঁড় কোনো কোনো ব্যক্তিও স্বাধীনতার মহান সৈনিকের তালিকায় নিজের নামটি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা

ইতিউতি-শত্রু বাতাসে পানিতে জমিতে by আতাউস সামাদ

দিনকয়েক আগে ডেইলি স্টার পত্রিকার প্রথম পৃষ্ঠায় একটা ছবি দেখে চমকে গিয়েছিলাম। আলোকচিত্রটিতে দেখা যাচ্ছিল, এক রজক ঢাকার পাশ দিয়ে প্রবাহিত বুড়িগঙ্গা নদীতে কাপড় ধুচ্ছেন। এই অংশটুকু খুব একটা গুরুত্বপূর্ণ, এমনকি বিন্দুমাত্র অস্বাভাবিক ব্যাপার নয়।

চেক প্রত্যাখ্যাতের মামলা-ব্যবসায়ী মোহাম্মদ আলীর দুই বছরের কারাদণ্ড, জরিমানা

চেক প্রত্যাখ্যাত হওয়ার অভিযোগে করা দুই মামলায় ব্যবসায়ী মোহাম্মদ আলীকে দুই বছরের সশ্রম করাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে মোট প্রায় সোয়া দুই কোটি টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন গত সোমবার আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

ঢাকা সিটি নির্বাচন-আজ মধ্যরাতের মধ্যে প্রচার উপকরণ সরানোর নির্দেশ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার পোস্টার, ব্যানার, বিলবোর্ডসহ সব নির্বাচনী প্রচারণামূলক উপকরণ আজ বুধবার রাত ১২টার মধ্যে অপসারণ করতে হবে। অন্যথায় নির্বাচন কমিশন (ইসি) সম্ভাব্য প্রার্থীদের প্রার্থিতা বাতিল করতে পারে। কারণ, আইন অনুযায়ী এ ধরনের প্রচারণা অবৈধ।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৬৫ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। জাকির হোসেন, বীর প্রতীক সাহসী এক যোদ্ধার কথা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করতে গিয়ে জাকির হোসেন বলেন, ‘আমার দিনক্ষণ মনে নেই। আমাদের ক্যাম্পে সিদ্ধান্ত হলো পাকিস্তানিদের ক্যাম্প আক্রমণের।

সমাপনী: অদম্য চট্টগ্রাম-সমুদ্র ছাড়া ভবিষ্যৎ অর্থনীতি চলবে না: ড. ইউনূস

সমুদ্র ছাড়া ভবিষ্যৎ অর্থনীতি চলবে না বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ২০৩০ সালের বৈশ্বিক বাস্তবতা মোকাবিলা করার জন্য বাংলাদেশকে প্রস্তুত হতে হবে। এই প্রস্তুতির জন্য গভীর সমুদ্রবন্দর নির্মাণ অপরিহার্য।

অর্পিত সম্পত্তির তালিকা চূড়ান্ত by মোশতাক আহমেদ

ইজারা দেওয়া সম্পত্তির তালিকা চূড়ান্ত করার পর ইজারা না দেওয়া অর্পিত সম্পত্তির তালিকাও চূড়ান্ত করেছে সরকার। তালিকা অনুযায়ী, ইজারা না দেওয়া সম্পত্তির পরিমাণ প্রায় পৌনে পাঁচ লাখ একর। আর ইজারা দেওয়া সম্পত্তির পরিমাণ প্রায় এক লাখ ৯০ হাজার একর।

সপ্তাহের হালচাল-আওয়ামী লীগ জিতবে, না বিএনপি? by আব্দুল কাইয়ুম

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী সমর্থনে বিএনপি চমক দেখাতে পারে বলে জানিয়েছে। অর্থাৎ, তারা বেশ শক্ত প্রার্থী দিয়ে জোরেশোরে নির্বাচনে নামতে পারে। অন্যদিকে, আওয়ামী লীগ অপেক্ষা করছে বিএনপি কী করে, তা দেখার জন্য।

বাজেটে নির্বাচনী ভাবনা অর্থনীতির ক্ষতি করবে

আসন্ন নতুন বাজেটটি হবে বর্তমান সরকারের সর্বশেষ পূর্ণাঙ্গ বাজেট। অর্থনীতিবিদেরা মনে করেন, এই বাজেটে স্বল্পকালীন নির্বাচনী দৃষ্টিভঙ্গির আলোকে ও রাজনৈতিক চাপে সিদ্ধান্ত নেওয়া হলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। কেননা, বাজেটে নির্বাচনী ভাবনা থাকলে এতে সামষ্টিক অর্থনীতিতে যে স্থিতিশীলতাটুকু রয়েছে, তা-ও নষ্ট হবে।

এলপি গ্যাস নিয়ে গ্রাহক প্রতারণা by অরুণ কর্মকার

সারা দেশে তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাস কেনাবেচায় গ্রাহক প্রতারণা চরমে উঠেছে। আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের কাঁচামালের (এলপি মিক্স) দাম গড়ে প্রতি মেট্রিক টনে ২০০ মার্কিন ডলারের বেশি কমলেও দেশের বাজারে সে অনুযায়ী দাম কমছে না।

অপহরণের পর স্কুলছাত্র হত্যা, লাশ ইটভাটায়

বগুড়ার কাহালু উপজেলায় নাইমুল ইসলাম (১৩) নামের এক স্কুল ছাত্রকে অপহরণের পর হত্যা করে লাশ ইটভাটায় পুড়িয়েছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নাইমুলের ব্যাগ, বই, টিফিন বক্স ও পানির বোতল।

রেলমন্ত্রীর এপিএসের গাড়ি হঠাৎ পিলখানায় by শরিফুল হাসান

একটি গাড়ি। তিনজন যাত্রী। একজন চালক। কয়েক লাখ টাকা। রাত প্রায় ১১টা। ধানমন্ডি ৩ নম্বর সড়ক থেকে ছুটে চলা। গন্তব্য কাছেই, জিগাতলা। পথে বিজিবির সদর দপ্তর, পিলখানা। হঠাৎ চালকের সেখানে ঢুকে পড়া। রাতভর ‘আটকে থাকা’। দিনভর আলোচনা, গল্প-ডালপালা। অতঃপর দুটি তদন্ত কমিটির ঘোষণা।