Sunday, November 6, 2011

ঈদের পর নেপাল যাচ্ছে শেখ জামাল

গামী ৮ থেকে ১৮ নভেম্বর নেপালের পর্যটন নগরী পোখরায় শুরু হচ্ছে সাফল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। নেপালের একটি বিখ্যাত দুগ্ধজাত কোম্পানি হচ্ছে সাফল। এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে গত পেশাদার লীগের চ্যাম্পিয়ন দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকালই (শনিবার) টুর্নামেন্টের ফিকশ্চার চূড়ান্ত হওয়ার কথা। শেখ জামাল ক্লাব ১০ নভেম্বর নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বে। তাদের প্রথম ম্যাচ ১৪ নভেম্বর। এ টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নিচ্ছে। নেপাল পেশাদার লীগের ৮টি ক্লাব, বাংলাদেশ, ভারত ও ভুটানের ১টি করে দল ছাড়াও স্বাগতিক পোখরা একাদশ এ গোল্ডকাপ ফুটবলে অংশ নিচ্ছে।

ভারত-উইন্ডিজ টেস্ট শুরু আজ

তিন টেস্ট সিরিজে আজ প্রথম ম্যাচে মাঠে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। টেস্ট সিরিজ সামনে রেখে দু’দলই প্রস্তুত। সম্প্রতি ঘরের মাটিতে ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বেশ ফুরফুরে মেজাজেই আছে মহেন্দ্র সিং ধোনিরা। সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে ইডেন গার্ডেনে ইংল্যান্ডের কাছে হারলেও লংভার্সনের ক্রিকেটে নিজেদের স্বরূপে ফিরে পাওয়ার লক্ষ্যেই মাঠে নামবে স্বাগতিক ভারত। ভক্তদেরও বিশ্বাস, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে আধিপত্য বজায় রাখবে ধোনিরা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত।

শেষ বিকালে পাকিস্তানের উইকেট বিসর্জন

শারজা টেস্টে ইউনিস খানের সেঞ্চুরিতে ভালো জবাব দিচ্ছিল পাকিস্তান। কিন্তু শেষ বিকালে এসে ২ উইকেট হারিয়ে অনেকটাই চাপে রয়েছে মিসবাহ উল হকরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার গড়া ৪১৩ রানের জবাবে তৃতীয় দিনশেষে ৬ উইকেটে ২৮২ রান সংগ্রহ করে পাকিস্তান। ৫০ রানে অপরাজিত থাকেন মিসবাহ উল হক। আগের দিন ১০ রানে অপরাজিত থাকা ইউনিস খান আজহার আলীকে সঙ্গে নিয়ে টেস্টের তৃতীয় দিন দারুণ সূচনা করেন। দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৫ রানে দুই উইকেট হারিয়ে পাকিস্তান যে বিপর্যয়ে পড়ে তা অনেকটাই সামাল দেন ইউনিস-আজহার জুটি। তারা ১৪২ রানের বড় জুটি গড়ে দলকে এগিয়ে নেন।

পাকিস্তানকে মোকাবিলা কঠিনই হবে বাংলাদেশের জন্য by দেলোয়ার মাসুম

দের ছুটি কাটাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটার ও দলের সংশ্লিষ্ট ব্যক্তিরা। বেশ লম্বা ছুটি বলতে হবে। ১২ তারিখ পর্যন্ত ছুটিতে থাকবেন তারা। এদিকে ঈদের পর পরই জাতীয় দলের ক্রিকেটাররা আবার ব্যস্ততায় নেমে পড়বেন। নভেম্বরের ২৬ তারিখ প্রায় মাসব্যাপী সফরে বাংলাদেশে আসছে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল পাকিস্তান। দীর্ঘ এ সফরে বাংলাদেশের সঙ্গে একটি টি-টোয়েন্টি, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের একটি টেস্ট সিরজি খেলবে সফরকারীরা। পাকিস্তানের বিপক্ষে কেমন খেলবে বাংলাদেশ? আগেভাগেই এসে যায় সে প্রশ্ন।

যৌন হয়রানির প্রতিবাদ : মুম্বাইয়ে ২ যুবক খুন সহিংসতার আশঙ্কা

ভারতের মুম্বাই নগরীতে যৌন হয়রানিতে বাধা দেয়ায় সন্ত্রাসীদের ছুরিতে দুই যুবক নিহত হওয়ার পর সেখানে সহিংসতার আশঙ্কা বেড়ে গেছে। এ ঘটনায় ভারতের প্রধান বাণিজ্যিক ও বিনোদন নগরী মুম্বাই অনেকটা স্তম্ভিত হয়ে পড়েছে। অবশ্য পুলিশ জানিয়েছে, শহরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এ ধরনের খুনের ঘটনায় শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর মুম্বাই শহরের বাসিন্দারা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এবং টুইটারে বহু পোস্ট দিয়েছেন, যার মূল কথা হচ্ছে—তারা আর এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না।

ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে : আইএইএ

রান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে—এ অভিযোগকে সমর্থন জানিয়ে আগামী সপ্তাহে জাতিসংঘ পরমাণু সংস্থা প্রতিবেদন প্রকাশ করবে। শুক্রবার প্রতিবেদনের ওপর এক ব্রিফিংয়ে কয়েকটি সূত্র একথা জানিয়েছে। সূত্রগুলো জানায়, আন্তর্জাতিক আণবিক সংস্থা (আইএইএ) তেহরানের কাছে পারচিন থেকে উপগ্রহের মাধ্যমে কন্টেইনারের ছবি এবং পরমাণু অস্ত্র তৈরি সংশ্লিষ্ট আরও তথ্য-প্রমাণাদি সংরক্ষণ করেছে। এ থেকে প্রমাণিত হয় যে, ইরান পরমাণু সম্পৃক্ত বিস্ফোরক পরীক্ষার উদ্দেশ্যেই ওই স্থাপনা তৈরি করেছে।

আস্থা ভোটে জিতলেন পাপান্দ্রু

গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু শেষ পর্যন্ত সংসদে আস্থা ভোটে জয়ী হয়েছেন। ঋণ সঙ্কটকে ঘিরে রাজনৈতিক সঙ্কটের প্রেক্ষাপটে গ্রিসের সংসদে এই আস্থাভোট অনুষ্ঠিত হয়। গ্রিক সংসদে আস্থা ভোটের সময় সেখানে প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু ভাষণ দিচ্ছিলেন। তখন সংসদ ভবনের বাইরে হাজার হাজার মানুষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। পাপান্দ্রু ক্ষমতা ভাগাভগির প্রতিশ্রুতি দেয়ার পরই শেষ পর্যন্ত সংসদে আস্থা ভোটে তিনি জয়ী হলেন। এই ভোটে পাপান্দ্রুর পক্ষে ১৫৩ ভোট এবং বিপক্ষে পড়েছে ১৪৫ ভোট।

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস : াতিসংঘে অভিযোগ করবে ইরান

রমাণু বিজ্ঞানী হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী তত্পরতার জন্য জাতিসংঘের কাছে অভিযোগ করতে যাচ্ছে ইরান। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব সাঈদ জালিলি আজ তেহরানে গুপ্তচর বৃত্তির আস্তানা খ্যাত মার্কিন দূতাবাস দখলের বার্ষিকীর এক শোভাযাত্রায় দেয়া ভাষণে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, জাতিসংঘে নিযুক্ত ইরানি প্রতিনিধি সংস্থাটির মহাসচিব বান কি মুনের কাছে মার্কিন সরকারের সন্ত্রাসী তত্পরতার দলিল-প্রমাণ হস্তান্তর করবেন। তিনি এ ধরনের দুটি দলিল জনসমক্ষে তুলে ধরেন। সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার প্রমাণ হিসেবে দুটি গুরুত্বপূর্ণ দলিল তুলে ধরে তিনি বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের মূল হোতা হচ্ছে যুক্তরাষ্ট্র।

কংগ্রেস প্রধান হচ্ছেন রাহুল

গামী কয়েক সপ্তাহের মধ্যে রাহুল গান্ধী ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বলে জানা গেছে। শনিবার দি ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কংগ্রেসের বেশ কয়েকজন নেতার বরাত দিয়ে সংবাদপত্রটি দাবি করেছে, চার থেকে আট সপ্তাহের মধ্যে রাহুল দায়িত্ব গ্রহণ করবেন। রাহুল দায়িত্ব গ্রহণ করার পর কংগ্রেসের বোর্ড এবং সরকারে দিকনির্দেশনা দেয়ার ব্যাপারে সোনিয়া গান্ধী নিজেকে সরিয়ে নেবেন বলে জানা গেছে।

হামিদ কারজাই সম্পর্কে অপমানকর মন্তব্য : আফগানিস্তানে মার্কিন কমান্ডার পিটার বরখাস্ত

ফগানিস্তানে মোতায়েন ন্যাটোর আফগান প্রশিক্ষণ মিশনের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল পিটার ফুলারকে বরখাস্ত করা হয়েছে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই সম্পর্কে অপমানকর মন্তব্য করায় মার্কিন ঊর্ধ্বতন এ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো। পলিটিকো পত্রিকার সঙ্গে সাক্ষাত্কারে ফুলার বলেছেন, আফগানিস্তানের নেতৃত্ব ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন’। এছাড়া, পাকিস্তানের ওপর মার্কিন হামলা হলে আফগানিস্তান ইসলামাবাদের পাশে থাকবে বলে প্রেসিডেন্ট হামিদ কারজাই সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তারও সমালোচনা করেছেন ফুলার। তিনি হামিদ কারজাইয়ের ওই বক্তব্যকে ‘খেয়ালি’ মন্তব্য বলে উল্লেখ করেছেন।

বাহরাইনে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ

বাহরাইনের রাজধানী মানামায় সরকারবিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করেছে নিরাপত্তা বাহিনী। পুলিশের হামলায় এক বিক্ষোভকারী নিহত হওয়ার পর শোকাহত জনতা রাস্তায় নেমে এলে ওই সংঘর্ষ হয়েছে।রাজধানী মানামার সানাবিস এলাকার হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ মিছিলসহ পার্ল স্কয়ারে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সেনাবাহিনী সাঁজোয়া যান নিয়ে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যায় এবং তাদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

সীমান্তে হচ্ছে যৌথ তদারকির ব্যবস্থা : আফগান সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেবে পাকিস্তান

পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানের পুলিশ ও সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেবে। তুরস্কের ইস্তাম্বুল শহরে ত্রিপক্ষীয় সম্মেলনে স্বাক্ষরিত চুক্তির আওতায় পাকিস্তান এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহমিনা জানজুয়ার উদ্ধৃতি দিয়ে দেশটির ইংরেজি দৈনিক ‘দ্য নিউজ’ এ খবর দিয়েছে। ইস্তাম্বুল সম্মেলনের সময় এ বিষয়ে একটি সমঝোতা স্মারকে সই করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কিয়ানি, তুরস্কের সেনাপ্রধান নেকদেত ওজাল এবং আফগানিস্তানের পক্ষে জেনারেল শাহ মুহাম্মাদ কারিমি।

চাঁদপুরে ১৪ দক্ষিণ চট্টগ্রামে ২০ ও বাউফলের ১১ গ্রামে আজ ঈদুল আজহা

চাঁদপুরের মতলব উপজেলার ১৪ গ্রামে, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১১ গ্রামে এবং দক্ষিণ চট্টগ্রামের ২০ গ্রামের মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। বিস্তারিত দক্ষিণ চট্টগ্রাম ও বাউফল প্রতিনিধিদের পাঠানো খবরে :চাঁদপুর : আজ মতলব উত্তর উপজেলার ১৪টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হবে। উপজেলার মোহনপুর ইউনিয়নের দেওয়ানজীকান্দি, পাঁচানী, বাহেরচর পাঁচানী, মাথাভাঙ্গার আংশিক, লতুর্দী,

গৌরনদীতে ধর্ষণ শেষে গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা : কমলগঞ্জে আপত্তিকর ছবি তুলে চাঁদাবাজি

রিশালের গৌরনদীতে এক গৃহবধূকে ধর্ষণ শেষে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জে আপত্তিকর ছবি তুলে চাঁদা আদায়ের অভিযোগে ২ জন আটক হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :বরিশাল : গৌরনদীতে মিনু বেগম (৪০) নামের এক গৃহবধূকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে পুলিশ ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে। তিনি ওই গ্রামের রিকশাচালক কাদের মোল্লার স্ত্রী।

ভারতীয় পররাষ্ট্র সচিবের ব্রিফিং : মালদ্বীপে মনমোহন সিং ও শেখ হাসিনার মধ্যে বৈঠক হবে by শফিকুল ইসলাম,

ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই গতকাল নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মালদ্বীপে সার্কের সপ্তদশ শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মনমোহন সিং এক বৈঠকে মিলিত হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে । আগামী ১০ ও ১১ নভেম্বর মালদ্বীপের আদ্দু দ্বীপে সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। মালদ্বীপ, বাংলাদেশ ও ভারত ছাড়াও সার্কের সদস্য দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের রাষ্ট্র ও সরকার প্রধানরা এই সম্মেলনে যোগ দেবেন।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন : নগরী ছেয়ে গেছে পোস্টার ফেস্টুন ব্যানারে by গোলাম কিবরিয়া,

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে—নির্বাচন কমিশনের সাম্প্রতিক এমন মন্তব্যের পর প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। গত ১০ জুলাই কুমিল্লাকে সিটি করপোরেশন ঘোষণা করা হয়। সিটি করপোরেশন ঘোষণার ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। এ সময়ের মধ্যে নির্বাচন করতে হলে আগামী ১১ জানুয়ারির মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন করতেই হবে। আর সে অনুযায়ী নির্বাচন করার জন্য এখন থেকেই কর্মতত্পরতা শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচন খুব কাছে চলে আসায় প্রার্থীদের তত্পরতা বেড়ে গেছে।

মিরসরাই ট্র্যাজেডি : ঈদ ওদের কাছে কান্না আর আর্তনাদ

দ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কিন্তু কিছু মানুষের বুকে এই ঈদ এলেই বেড়ে যায় যন্ত্রণা, স্বজন হারানোর বেদনা। এবার ঈদে এমন হতভাগ্যরা হলেন চট্টগ্রামের মিরসরাইয়ের আবুতোরাবে গত ১১ জুলাই ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ ট্র্যাজেডিতে স্বজনহারা মানুষেরা।মিরসরাই ট্র্যাজেডিতে নিহত হওয়া ৪৪ জনের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী ৩১ পরিবারে এবার ঈদুল আজহার আনন্দ ছুঁবে না। সন্তান আর স্বজন হারানোর কষ্ট তাদের পরিবারের সব আনন্দ ম্লান করে দিয়েছে। ঈদ যেন তাদের শোককে আরও বাড়িয়ে দিচ্ছে।

নরসিংদীর মেয়র হত্যা : পুলিশ প্রত্যাহার তাহলে কিসের আলামত : ফারুক

রসিংদীর পৌর মেয়র হত্যাকাণ্ডের ঘটনায় জেলার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার ও বদলির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহিলা দলের এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, নরসিংদীর পৌর মেয়র হত্যাকাণ্ড ও পরবর্তী ধ্বংসযজ্ঞের ঘটনার সময় জেলার শীর্ষ যে পুলিশ কর্মকর্তারা দায়িত্বে ছিলেন, তাদের প্রত্যাহার করে নিয়েছে সরকার। তারাই ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষী। যারা ঘটনা জানতেন, দেখেছেন, তাদের প্রত্যাহার তাহলে কীসের আলামত?

নাটোরের ১০ হাজার আখচাষীর ঘরে ঈদের আনন্দ নেই

নাটোরের দুটি চিনিকলে এবার ঈদের আগে মাড়াই মৌসুম শুরু না করায় মিল এলাকায় মধ্যবিত্ত প্রায় ১০ হাজার আখচাষী টাকার অভাবে ভালোভাবে ঈদ করতে পারছেন না। মিল প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর মিল দুটির মাড়াই মৌসুম ঈদের আগে শুরু হয়। চাষীরা মিলে আখ সরবরাহ করার টাকা দিয়ে ভালোভাবে ঈদ করতে পারেন। এবারও সেই নিয়মে ২৮ অক্টোবর নাটোর চিনিকলে মাড়াই মৌসুম শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে পিছিয়ে ১১ নভেম্বর মাড়াই মৌসুম উদ্বোধনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দক্ষিণাঞ্চলে কোরবানির পশুর হাট, পথে পথে চাঁদাবাজি

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত নগরীর জোড়াগেটে কোরবানির পশুর হাট শেষ মুহূর্তে জমে উঠেছে। গতকাল দিনভর গরু-ছাগল বিকিকিনি হয়েছে। বিভিন্ন স্থান থেকে যারা হাটে গরু নিয়ে এসেছেন, পথে পথে তাদের চাঁদা দিতে হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। হাটের চারপাশে পুলিশের পাহারা রয়েছে। নগদ অর্থের নিরাপত্তার লক্ষ্যে সোনালী ব্যাংক বুথ স্থাপন করেছে। বিকালের পর থেকে ট্রাক ও পিকআপে বিভিন্ন স্থান থেকে বড় সাইজের গরু আসছে।

ঈদ আনন্দ বঞ্চিত আইলা কবলিত শ্যামনগরের লক্ষাধিক মানুষ by সামিউল মনির,

‘আমাগো মতন গরিব মানুষের জন্যি ঈদ না, গোসত খায় আর না খায় নামাজ তো পড়তি যাতি হবে’। ঈদ প্রস্তুতি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে যেয়ে উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের পঞ্চাশোর্ধ্ব বয়সী ইব্রাহিম মোল্লা কথাগুলো বলেই অশ্রুসজল চোখ মুছতে শুরু করল। পাশেই দাঁড়ানো তার স্ত্রী রহিমা বিবি জানাল, ‘ঈদ মানে আনন্দ কিন্তু আনন্দ করার মতন টাকা তো আমাগো নি, তাই এবারও ঈদ হবে না।’ আইলা সব আনন্দ নিয়ে গেছে উল্লেখ করে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ডুমুরিয়া গ্রামের দোকানি নুরুল ইসলাম জানান, গত বছর ভাইদের সহায়তায় কোনো রকমে কোরবানি করার সুযোগ হলেও এবার তারাও অক্ষমতা প্রকাশ করায় কোরবানির পশু কেনা হলো না।

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি ও লঞ্চ সঙ্কটে যাত্রীদের চরম ভোগান্তি by মীর হুমায়ূন কবীর,

বিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার ভোর থেকেই পাটুরিয়া ফেরিঘাটে পারাপারের জন্য আসতে থাকে ঘরমুখো যাত্রীবাহী বাস, মাইক্রো ও প্রাইভেট কার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাট এলাকায় বৃদ্ধি পেতে থাকে পারাপারের জন্য আগত যানবাহনের সংখ্যা। কিন্তু যানবাহন অনুপাতে ফেরি না থাকায় মারাত্মকভাবে ব্যাহত হয় স্বাভাবিক যানবাহন পারাপার। ফলে ওইদিন দুপুরের পর থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত অতিরিক্ত যাত্রীবাহী যানবাহনের চাপ পাটুরিয়া ঘাট এলাকা ছাপিয়ে ঢাকা-পাটুরিয়া মহাসড়কে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে মারাত্মক যানজটের সৃষ্টি হয়।

ভারতনির্ভর পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ বহির্বিশ্বে বন্ধুহীন হয়ে পড়েছে : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বর্তমান সরকারের একতরফা পররাষ্ট্রনীতির কারণে বহির্বিশ্বে বাংলাদেশের আর কোনো বন্ধু নেই। একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি নেই বলে পশ্চিমা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশ দিন দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।আমেরিকার হার্বার্ড বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ফেলো হিসেবে দুই মাসের গবেষণা শেষে দেশে ফিরে গতকাল সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। হার্বার্ড বিশ্ববিদ্যালয়ে দুই মাসব্যাপী তার গবেষণার বিষয় ছিল ‘সুশাসন এবং উদীয়মান গণতন্ত্র : প্রেক্ষিত দক্ষিণ এশিয়া’।

বাংলাদেশ আবার শান্তি সৌহার্দ্যের দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদকে শক্ত হাতে দমন করার ফলে বাংলাদেশ আবার শান্তি ও সৌহার্দ্যের দেশ হিসেবে পরিচিত হচ্ছে। বাংলাদেশ এখন একটি উদার গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এখন সব সম্প্রদায়ের জনগণ স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারছে। প্রতিটি ঈদ, দুর্গাপূজা, বড়দিন, বৌদ্ধ পূর্ণিমা সর্বজনীন উত্সবে পরিণত হচ্ছে। সবাই আনন্দ ভাগাভাগি করছে। তিনি গতকাল রাজধানীর মেরুল বাড্ডায় বাংলাদেশ বু

টাঙ্গাইলে ৬৫ কি.মি. যানজট : চরম জনদুর্ভোগ

ঢাকা—বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইল অংশের ৬৫ কিলোমিটার সড়ক থেমে থেমে তীব্র টানা যানজটে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তায় রাস্তায় গাড়ি বিকল হওয়া এবং হাইওয়েতে বিভিন্ন স্থানে স্পিড ব্রেকার নির্মাণ ও বেহাল সড়কের কারণেই যানজটে লাখ লাখ যাত্রীদের এই দুর্ভোগের শিকার হতে হয়। মহাসড়কের চারটি স্থান এলেঙ্গা, পাকুল্লা, মির্জাপুর ও গোড়াই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এসব স্থানে দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত গাড়ি থেমে থাকছে। এ অবস্থায় থেমে থেমে গাড়ি চলাচল করছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে যাত্রীদের দুর্ভোগ চোখে না দেখলে অনুভব করা যায় না।

ঈদের ছুটিতে শ্রীমঙ্গল মিরসরাইসহ পর্যটন স্পটগুলোতে ভিড়

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এবার ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নামবে। এখানে এরই মধ্যে শীতের আমেজ চলে আসায় পর্যটকের সংখ্যা আরও বেড়ে গেছে। কারণ হালকা শীত বেড়ানোর জন্য খুবই উপযুক্ত সময়।
অতিথি বরণ করতে পর্যটন স্পটে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পর্যটকরা যাতে নির্বিঘ্নে পরিবার-পরিজন ও প্রিয়জনকে নিয়ে ঘুরে বেড়াতে পারেন, নিরাপদে থাকতে পারেন—সেজন্য প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। হোটেল-মোটেল, রিসোর্ট-বাংলোগুলোতে চলছে সাজ সাজ রব।

শেষ মুহূর্তে দা-বঁটি শান দেয়ার হিড়িক

জ দিন শেষে রাত পোহালেই ঈদ। ঈদের নামাজের পর আল্লার সন্তুষ্টির আশায় গবাদিপশু কোরবানি করবেন লাখো মানুষ। কোরবানির জন্য প্রয়োজন ধারালো ছুরি, বঁটি, দা, চাপাতি, কুড়ালসহ অনেক কিছু। দরকার খাইট্টা ও হোগলার পাটি। নগরীর দৈনন্দিন দৃশ্যপট থেকে এই দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। খাইট্টা-হোগলার পাশাপাশি খড়, সবুজ ঘাস, কাঁঠাল পাতা, ভুসি, কুঁড়ার দোকানও ছিল চোখে পড়ার মতো। বিশাল চাহিদার প্রতি লক্ষ্য রেখে রাজধানী ঢাকার কামারপাড়াগুলোতে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। কেউ পুরনো দা-বঁটি ও ছুরি-চাপাতিতে শান দিয়ে নিচ্ছেন।

না’গঞ্জে বেশিরভাগ গরুর হাটের ইজারা নাসিম-শামীমের অনুগতদের দখলে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় এবার কোরবানির পশুরহাট বসেছে ১২টি। তবে বেশিরভাগ হাটের ইজারাদার স্থানীয় জাপা দলীয় এমপি নাসিম ওসমান ও তার ছোট ভাই শামীম ওসমানের অনুগত লোকজন। অনুগতদের কেউ কেউ নিজের নামে, আবার কেউ কেউ কম পরিচিত লোকের নামে হাটের ইজারা নিয়েছেন।

বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষে আহত ৩৯

দেশের বিভিন্নস্থানে হামলা-সংঘর্ষের ঘটনায় ৩৯ জন আহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :
যশোরে আহত ১১ : যশোর কেন্দ্রীয় কারাগার সংলগ্ন ড্রেনের ওপর থেকে স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে গতকাল দুপুরে কারারক্ষী ও পৌর কর্মচারীদের মধ্যে তুলকালামকাণ্ড ঘটেছে। তর্কাতর্কির একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলে পড়ে। কারাগারের অভ্যন্তরেও হুলস্থুল অবস্থার সৃষ্টি হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

সড়ক দুর্ঘটনায় ৮ জনসহ বিভিন্ন স্থানে ১২ অপমৃত্যু

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৭০ জন। অন্যদিকে ৪টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :রাজশাহী : রাজশাহীর বিআরটিসি বাসের চাকা খুলে উল্টে গিয়ে ৩ জন নিহত ও অর্ধশত আহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ীর কাদিরপুরে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, ৬০ জন যাত্রী নিয়ে বিআরটিসি বাস রাজশাহী থেকে নওগাঁর পোরশায় যাচ্ছিল। এ সময় কাদিরপুর এলাকায় সামনের একটি চাকা খুলে বাসটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

নেত্রকোনায় ছেলের হাতে বাবাসহ বিভিন্ন স্থানে ৬ খুন

নেত্রকোনায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ৫টি খুনের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের হাতলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে ফারুক মিয়ার হাতে তার বাবা শুক্কুর আলী ওরফে কাচা মিয়া (৪৫) খুন হয়েছেন। পুলিশ গতকাল ভোরে ঘাতক ছেলে ফারুককে গ্রেফতার করেছে।মোহনগঞ্জের হাতলা গ্রামের শুক্কুর আলী ও স্ত্রী রাহিমা খাতুনের সঙ্গে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। দু’মাস আগে শুক্কুর আলী তার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

আইওয়াশ নয় মেয়র হত্যাকারীদের গ্রেফতার দাবি নরসিংদীবাসীর by মাজহারুল পারভেজ

সপি, এএসপি বদল ও ঢাকায় তলবে মোটেই খুশি নন নরসিংদীর সাধারণ মানুষ। তাদের মতে এটা কেবলই আই ওয়াশ। মূল হত্যাকারীদের রক্ষা করার অপকৌশল মাত্র। নিহত মেয়র লোকমানের কবরে শোকার্ত নগরবাসীর অজস্র ফুল। শুকিয়ে যাচ্ছে ফুলগুলো। কিন্তু শুকাচ্ছে না লোকমানের স্বজনের চোখের পানি। লোকমান হত্যার আসামিরা বীরদর্পে প্রকাশ্যে। হত্যাকাণ্ডকে আড়াল করতে, মামলাকে ভিন্নখাতে নিতে নানা প্রচার চালাচ্ছে তারা। লোকমানের সমর্থকরা বলেন, এ হত্যাকাণ্ডকে নিয়ে নোংরা রাজনীতি শুরু হয়েছে।

বেনজির হত্যাকাণ্ড : দুই শীর্ষ পুলিশ কর্মকর্তাসহ অভিযুক্ত ৭

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ কর্মকর্তাসহ সাত তালেবানকে অভিযুক্ত করেছে দেশটির সন্ত্রাসবিরোধী একটি বিশেষ আদালত। রাজধানী ইসলামাবাদের অদূরে অবস্থিত রাওয়ালপিন্ডির একটি সুরক্ষিত কারাগারের ভেতরে এ আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। বিবিসি, এএফপি, রয়টার্স, ডনসরকারি কৌঁসুলি চৌধুরী আজহার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, অভিযুক্তদের মধ্যে ২ জন পুলিশ কর্মকর্তা এবং ৫ জন তালেবান সদস্য রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার মাত্র কয়েক দিন পরই ২০০৭ সালে ২৭ ডিসেম্বর বোমা হামলায় নিহত হন বেনজির। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে সুনির্দিষ্টভাবে দায়ী করা হয়নি।

কিংবদন্তির গায়ক ভূপেন হাজারিকা পরলোকে

পমহাদেশের কিংবদন্তির গায়ক ভূপেন হাজারিকা আর নেই। দরদমাখা কণ্ঠে তিনি আর গান গাইবেন না। গতকাল সন্ধ্যায় ভারতে মুম্বাইয়ের একটি হাসপাতালে এই গানের পাখি পরলোকগমন করেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুর আগে তার দুটি কিডনিই বিকল হয়ে পড়েছিল।‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, ও বন্ধু’; ‘বিস্তীর্ণ দু’পারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি বইছ কেন’; ‘দোলা হে দোলা হে দোলা হে দোলা’; ‘শরত্ বাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে, তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে’, ‘আমি এক যাযাবর’— এসব কালজয়ী গানের শিল্পী ও স্রষ্টা ভূপেন হাজারিকা।

রাজনীতিবিদরা কে কোথায় ঈদ করবেন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ঈদ করবেন ঢাকায়। ঈদের দিন তারা কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।রাষ্ট্রপতি জিল্লুর রহমান ঈদের নামাজ পড়বেন জাতীয় ঈদগাহ ময়দানে। নামাজ শেষে সকালে বঙ্গভবনে কূটনীতিক ও দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের দিন সকালে দলের নেতাকর্মী ও বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ অনুষ্ঠান হবে।

সার্ক শীর্ষ সম্মেলন ১০ নভেম্বর শুরু : পর্দা উঠছে আজ, ৩ চুক্তি সই হবে

গামী ১০-১১ নভেম্বর মালদ্বীপের আদ্দু সিটিতে অনুষ্ঠিত হবে ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনে সই হবে তিনটি চুক্তি। তবে কর্মকর্তা পর্যায়ের বৈঠকের মাধ্যমে আজ ১৭তম সার্ক শীর্ষ সম্মেলনের পর্দা উঠছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘বিল্ডিং ব্রিজেস’ বা যোগাযোগ উন্নয়ন সাধন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্ক বীজ ব্যাংক গঠন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দ্রুত সাড়া দেয়া এবং পণ্যের মান সমতাকরণ ও নিশ্চিতকরণ সংক্রান্ত পর্যালোচনা চুক্তি শীর্ষ সম্মেলনে সইয়ের জন্য এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে।

একটি বাড়ি একটি খামার প্রকল্পে জনবল নিয়োগে জালিয়াতি : লুটপাটের আখড়ায় পরিণত হয়েছে ১৪শ’ কোটি টাকার এ প্রকল্প by এম এ নোমান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে জনবল নিয়োগে বড় ধরনের জালিয়াতির ঘটনা ঘটেছে। দলীয় বিবেচনায় লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়া, এমনকি কোনো ধরনের যোগ্যতা ও অযোগ্যতার বাছবিচার না করে পাইকারি হারে শত শত লোক নিয়োগের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে। গ্রামের হতদরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে গৃহীত ১৪শ’ কোটি টাকার এ প্রকল্পটি এখন লুটপাটের আখড়ায় পরিণত হয়েছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ প্রকল্পে লোক নিয়োগের ক্ষেত্রে প্রচলিত নিয়োগবিধি অনুসরণ করা হয়নি।

হাট জমলেও দামে বনছে না by আলাউদ্দিন আরিফ

‘সরকার এইডা কী করলো, হামরারে মাইরা ফালাইলো, বর্ডার খুইলা দিয়া হামার মতো মাইনসির পেটে লাথি মারলো’। ঘরে পোষা গরুর দাম না পেয়ে এভাবেই আফসোস করছিলেন গাবতলী হাটে গরু নিয়ে আসা রাজশাহীর গোদাগাড়ীর বাসিন্দা খাইরুল বিশ্বাস। তিনি জানান, তিন বছর ধরে গরু পালন করে এখন যে দাম বলছে তাতে চালানও আসে না। বিশাল লোকসান গুনতে হবে। তার মতো একই অবস্থা অন্য খামারি ও বেপারিদেরও।

অন্তঃসত্ত্বা কেট উইলিয়াম!

ম্প্রতি ডেনমার্ক সফরে চীনাবাদাম খেতে অস্বীকৃতি জানান ডাচেস অব ক্যামব্রিজ কেট উইলিয়াম। এ খবর প্রচারের পর থেকেই ব্রিটেনজুড়ে গুজব ছড়িয়ে পড়েছে, ব্রিটেনের রাজপরিবারে নতুন সদস্য আসছে। অন্তঃসত্ত্বা হয়েছেন কেট মিডলটন। বৃহস্পতিবার কানাডায় ইউনিসেফের একটি ডিস্ট্রিবিশন সেন্টারে লাল পোশাক পরা কেটকে বাদামের তৈরি খাবার খেতে অনুরোধ করা হয়। কেট তা খেতে অস্বীকৃতি জানিয়ে খাবারগুলো প্রিন্স উইলিয়ামের দিকে এগিয়ে দেন।

ফিরে দেখা : পঁচাত্তরের ৩-৭ নভেম্বর যা ঘটেছিল by জাকির হোসেন

পঁচাত্তরের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী এক ষড়যন্ত্র নস্যাত্ হয়ে গিয়েছিল। এদিন সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মুক্ত করে আনেন স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে। এর আগে পঁচাত্তরের ৩ নভেম্বর এক সামরিক অভ্যুত্থানে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ক্ষমতা গ্রহণ করেন। নিজেকে মেজর জেনারেল পদে উন্নীত করে চিফ অব আর্মি স্টাফ নিযুক্ত হন। এ সময় মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাপ্রধান থেকে সরিয়ে বাসায় অন্তরীণ রাখা হয়। এই ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশে সরকার বলে কিছু ছিল না।

কলম্বিয়ায় শীর্ষ ফার্ক গেরিলা নেতা নিহত

লম্বিয়ার বামপন্থি গেরিলা সংগঠন রেভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) শীর্ষ নেতা আলফোনসো কানোকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল শুক্রবার দাবি করেছে, সেনাবাহিনীর এক অভিযানে তিনি নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন গেরিলাকে গ্রেফতারও করা হয়। খবর বিবিসি, এএফপি, আলজাজিরার।

কাল ঐতিহাসিক ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

গামীকাল ঐতিহাসিক ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার মিলিত বিপ্লবে নস্যাত্ হয়ে যায় স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র। আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন থেকে রক্ষা পায় বাংলাদেশ। এদিন সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করে আনেন তত্কালীন সেনাপ্রধান ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে। জাতীয় ইতিহাসের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

বেনজির হত্যা মামলায় ৭ জন অভিযুক্ত

পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় দুই শীর্ষ পুলিশ কর্মকর্তা এবং পাঁচ তালেবান নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত। খবর ডন নিউজ, এএফপি ।দুই পুলিশ কর্মকর্তার মধ্যে একজন সে সময়কার রাওয়ালপিন্ডির পুলিশপ্রধান সউদ আজিজ, অন্যজন রাওয়ালপিন্ডির পুলিশ পরিদর্শক খুররম শাহজাদ। বেনজির ভুট্টো রাওয়ালপিন্ডিতে নির্বাচনী প্রচারের সময় আততায়ীর গুলিতে নিহত হন। সউদ আজিজ এবং খুররম শাহজাদের বিরুদ্ধে বেনজির ভুট্টোর নিরাপত্তায় অবহেলার অভিযোগ আনা হয়েছে। তারা দু'জনই এক বছর এবং পাঁচ তালেবান কমান্ডার পাঁচ বছর ধরে কারাগারে আটক আছেন।

ভারতে চাপের মুখে ইউপিএ সরকার-জরুরি বৈঠক ডেকেছেন মনমোহন

ভারতে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে চাপে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। তুমুল আক্রমণে বিরোধীরাও। মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেসের কাছে আরও বড় সমস্যা, শরিক দলগুলোও আর অসন্তোষ চেপে রাখছে না। অবস্থা এমন, একটি জনস্বার্থ মামলার সুবাদে কেরালা হাইকোর্টও এবার মূল্যবৃদ্ধি প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করেছেন। আদালত বলছেন, বারবার এভাবে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বিনিয়ন্ত্রণের দোহাই দিয়ে কেন্দ্র বা রাজ্য সরকার হাত ধুয়ে ফেলতে পারে না। বাধ্য হয়ে কেরালার কংগ্রেস পরিচালিত সরকার বাড়তি দামের ওপর রাজ্যের প্রাপ্য শুল্ক না নিয়ে খানিকটা রেহাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অবস্থা যা, মনমোহন সিংয়ের ওপর চাপ বাড়ছেই।

লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত by রুমী সাঈদ,

গোটা বিশ্বের ২৫ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান মহান রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত, নাজাত ও অশেষ রহমত কামনায় এবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র হজ পালন করছেন। গতকাল দিনভর পবিত্র আরাফাতের ময়দানে অবস্থানের মাধ্যমে হজের অন্যতম প্রধান ফরজ পালন শেষে হাজীরা রাতে মুজদালিফায় অবস্থান করছিলেন। আজ বাদ ফজর তারা মিনার তাঁবুতে ফিরবেন।স্রষ্টার কৃপা ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজ পালন করছেন মুসল্লিরা।

ঈদে বাড়ি ফেরায় চরম ভোগান্তি : ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে ৭ জন নিহত by কাজী জেবেল

হাসড়কে ব্যাপক যানজট এবং রেলওয়ের সময়সূচি বিপর্যয়ের মধ্যে চরম ভোগান্তি নিয়ে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদে ঘরে ফেরাকে কেন্দ্র করে এবার ট্রেনের সময়সূচির বিপর্যয় ছিল নজিরবিহীন। ৭ ঘণ্টা বিলম্বেও ট্রেন ছেড়েছে। অন্যদিকে মহাসড়কে যানজটের কারণে বিভিন্ন গন্তব্যে পৌঁছতে যাত্রীদের ১০ থেকে ২০ ঘণ্টারও বেশি সময় লেগেছে। এককথায় পথের দুর্ভোগ ছিল অন্তহীন।গতকাল সকাল থেকে রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল, ঢাকা নদীবন্দর (সদরঘাট), কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রীদের ঢল নামে। ঘরমুখো মানুষের পদচারণায় টার্মিনালগুলো যেন জনসমুদ্রে পরিণত হয়।

জয় হাতছাড়া জিম্বাবুয়ের

ড় দলের সঙ্গে ছোট দলের পার্থক্যটা কোথায়_ সেটা দেখিয়ে দিল জিম্বাবুয়ে আর নিউজিল্যান্ড। বুলাওয়ে টেস্টে জয়টা হাতের মুঠোয় এসেও ধরা দিল না জিম্বাবুয়ের। বুলাওয়েতে বলা যায় স্বাগতিকদের কাছ থেকে জয়টা কেড়েই নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। সিরিজে একমাত্র টেস্টে নিউজিল্যান্ডের জয় ৩৪ রানে। তবে বেশ ঘাম ঝরিয়েই জয় পেতে হয়েছে তাদের। ডেব্যুট্যান্ট ডগ ব্রেসওয়েলের অসাধারণ বোলিংয়ের আড়ালে হারিয়ে গেল ব্রেন্ডন টেলরের অনবদ্য সেঞ্চুরি। ৮৫ রানের ৫ উইকেট নিয়ে তিনিই ধসিয়ে দেন জিম্বাবুয়েকে। দু'ইনিংস মিলিয়ে তার উইকেট ৬টি। দুই টেলরের লড়াইয়ে জয়ী রস টেলর।

আইসিসিকেই এখন দায়িত্ব নিতে হবে

বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার এবং সাবেক ইংলিশ ক্রিকেটার জেফ্রি বয়কট। ক্রিকেটের বিভিন্ন বিষয়ে যার কণ্ঠ থাকে সোচ্চার। স্পট ফিক্সিংয়ের ঘটনায় লন্ডনের রাজকীয় আদালতের রায়ে তিন পাকিস্তানি ক্রিকেটার এখন কারাগারে। আদালতের এ রায়ের মাধ্যমেই যে ক্রিকেটে জুয়ার অবৈধ কারবার বন্ধ হয়ে যাবে, তা মনে করছেন না জেফ্রি বয়কট। সুযোগ পেলেই প্রতারকরা আবারও সক্রিয় হয়ে উঠবে এবং ক্রিকেটারদের বিপথে পরিচালিত করবে। এখনও সময় আছে, ক্রিকেটে অবৈধ জুয়া বন্ধের জন্য আইসিসি যদি সঠিকভাবে দায়িত্ব নেয়, তাহলে সফলতা আসতে খুব বেশি সময় লাগবে না বলে মনে করেন জেফ্রি বয়কট।

গোল মেশিন রোনালদো

উরোপের সেরা গোলদাতার পুরস্কার পেয়ে দারুণ খুশি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এমন সুখের সময়ে রিয়াল মাদ্রিদের এ স্ট্রাইকার জানিয়েছেন, তার এখন লক্ষ্য হচ্ছে দলের উন্নতি। প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে তুলনার প্রসঙ্গটাই আনতে নারাজ তিনি। তবে মনের গহীনে লুকিয়ে রাখা একটি ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তার লক্ষ্য এখন সর্বকালের সেরা ফুটবলারদের কাতারে নাম লেখানো।

সেঞ্চুরির দিলি্ল কত দূর

দিলি্ল বহু দূর! দিলি্ল টেস্টে শচীনের সেঞ্চুরিও কি দিলি্লর মতো দূরের মরীচিকা হয়ে মিলিয়ে যাবে। শচীনের সেঞ্চুরি দেখার অপেক্ষায় যখন আসমুদ্রহিমাচল। অপেক্ষা কারণ, আর দশটা সাধারণ সেঞ্চুরির মতো নয় এটা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি শততম সেঞ্চুরির সামনে অপেক্ষমাণ। এ বিশেষ সেঞ্চুরির জন্য অপেক্ষা তাই সবার। আজ ফিরোজ শাহ কোটলায় কি শেষ হবে অপেক্ষার প্রহর? জানা নেই উত্তর। তবে ওয়েস্ট ইন্ডিজ কোচ ওটিস গিবসন মনে করেন, শততম সেঞ্চুরি নিয়ে চারপাশের হাইপ শচীনের ব্যাটিংকে প্রভাবিত করতে পারে। টেস্ট শুরু আগে তিনি বলেছেন_ 'মাইলস্টোন নিয়ে আমি সচেতন নই।

এমিরেটসের নতুন গন্তব্য রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ

রাশিয়ার উত্তরের রাজধানী বলে পরিচিত সেন্ট পিটার্সবার্গে ফ্লাইট শুরু করেছে দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনস। এটি এমিরেটসের ১১৫তম গন্তব্য।গত ২ নভেম্বর এমিরেটসের একটি সুপরিসর এয়ারবাস এ৩৪০-৩০০ বিমান সেন্ট পিটার্সবার্গের পুলকোভা বিমানবন্দরে অবতরণ করে। ঐতিহ্যগত রুশ রীতিতে উদ্বোধনী ফ্লাইটটিকে স্বাগত জানানো হয়। অন্যান্যের মধ্যে রাশিয়ার রাষ্ট্রীয় ও বিমানবন্দর কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ত্যাগ ও আনন্দের ঈদ কাল by রকিবুল হক

গামীকাল পবিত্র ঈদুল আজহা। বিশ্ব মুসলিমের প্রধান দুই ধর্মীয় উত্সবের একটি দিন এটি। প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে ত্যাগ ও আনন্দের বার্তা নিয়ে মুসলমানদের দুয়ারে হাজির হয় এই ঈদ। কবি কাজী নজরুল ইসলামের ভাষায়—‘শহীদের ঈদ এসেছে আজ; শিরোপরি খুন লোহিত তাজ, জিয়ারার চেয়ে পিয়ারা যে; আল্লাহর রাহে তাহারে দে।’ এদিন সকালে ঈদুল আজহার দু’রাকাত নামাজ আদায়ের পর আল্লাহর বিধান অনুযায়ী তার নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশে নির্দিষ্ট পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলমান।

কক্সবাজারে কেএফসি

নপ্রিয় ফ্রাঞ্চাইজ রেস্টুরেন্ট কেএফসি দেশের পর্যটন প্রাণকেন্দ্র কক্সবাজারে এর নতুন আউটলেট উদ্বোধন করেছে।
ঢাকায় আটটি, চট্টগ্রামে একটি এবং এবার কক্সবাজারে একটির মাধ্যমে কেএফসির মোট আউটলেট সংখ্যা দাঁড়াল ১০-এ। নেটওয়ার্ক বিস্তৃতির এ চলমান কার্যক্রম দেশের সব মানুষের কাছে কর্নেলের ফিঙ্গার লিকিং গুড রেসিপির স্বাদ পেঁৗছে দেওয়ার যে লক্ষ্যমাত্রা কেএফসির রয়েছে তারই অংশ।

পর্যাপ্ত ঋণ পাচ্ছেন না চামড়া ব্যবসায়ীরা : টাকার অভাবে কিনতে না পারলে চামড়া পচে যাওয়ার আশঙ্কা by আহসান হাবীব রাসেল

কোরবানির পশুর চামড়া কেনা ও প্রক্রিয়াজাতের জন্য এ খাতের ব্যবসায়ীদের এ বছর রাষ্ট্রীয় চার বাণিজ্যিক ও অন্যান্য ব্যাংক প্রায় ৪০০ কোটি টাকা ঋণ বিতরণ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ বছর অন্তত সাড়ে ৬০০ কোটি টাকা ঋণ প্রয়োজন। অন্যথায় টাকার অভাবে ব্যবসায়ীরা চামড়া কিনতে ব্যর্থ হলে অনেক চামড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।এ বিষয়ে বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সভাপতি বেলাল হোসেন বলেন, ব্যাংকগুলো গত বছর ৩০০ কোটি টাকা ঋণ দেয়ার কথা বললেও আগের ঋণের সঙ্গে সমন্বয় করায় আমরা গত বছর ২৫০ কোটি টাকার ঋণ পেয়েছি। এ বছর আমাদের যে ঋণ দেয়া হচ্ছে তা যথেষ্ট নয়।

ডিএসইতে টানা পঞ্চম সপ্তাহেও দরপতন

তনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। গত সপ্তাহেও দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর অধিকাংশ শেয়ারের দর ও সব সূচক কমেছে। এ নিয়ে টানা পঞ্চম সপ্তাহে বেশির ভাগ শেয়ারদর ও সূচক কমল। অপর শেয়ারবাজার সিএসইতে গত সপ্তাহে বেশির ভাগ শেয়ারদর ও সূচক বেড়েছে।সপ্তাহের লেনদেন শেষে দেখা গেছে, ডিএসইতে লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানির শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজের মধ্যে মাত্র ৪২টির দর বেড়েছে, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত ছিল ৩টির দর।

মার্জিন ঋণ নিয়ন্ত্রণ প্রয়োজন by আনোয়ার ইব্রাহীম

শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার স্বার্থে এখন থেকেই মার্জিন ঋণ (শেয়ার কেনায় প্রদত্ত ঋণ) নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে মনে করেন বাজার বিশ্লেষক ও বিশেষজ্ঞরা। এর কারণ হিসেবে তারা বলেন, ২০০৯ ও ২০১০ সালে শেয়ারবাজারের অস্বাভাবিক উত্থান এবং পতনের নেপথ্যে মার্জিন ঋণের ব্যাপক প্রভাব রয়েছে। মার্জিন ঋণ নিয়ে যারা বিনিয়োগ করেছেন তারাই দরপতনে নিঃস্ব বা সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে মার্জিন ঋণ নিয়ন্ত্রণ করা না হলে ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা থাকবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

লঞ্চের ডেক ছাদ কোথাও ঠাঁই নেই

দে ঘরমুখো মানুষের যাত্রা দুর্ভোগহীন রাখতে অনেক পদক্ষেপ নিয়েও ব্যর্থ হয়েছে সদরঘাট কর্তৃপক্ষ। রাজধানীর এ লঞ্চ টার্মিনাল এখন দুর্ভোগের আরেক নাম। রাজধানীর যে কোনো অঞ্চল থেকে সদরঘাটে পেঁৗছতেই যাত্রীদের অবস্থা নাকাল। কর্তৃপক্ষের অব্যবস্থাপনাসহ যাত্রীদের অসচেতনতার কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ঘাট কর্তৃপক্ষ অবশ্য বলছে, অত্যন্ত সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাত্রীরা বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। শত দুর্ভোগ উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাজধানীর সদরঘাটে এসে অপেক্ষা করছেন লঞ্চের জন্য। কিন্তু লঞ্চের দেখা নেই।

জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে প্রধানমন্ত্রী-ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে আওয়ামী লীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। তাই তারা ক্ষমতায় এলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করে। গতকাল শনিবার রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান ও জাতীয় বৌদ্ধ ধর্মীয় সম্মেলনে শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, তার সরকার বাংলাদেশকে উদারপন্থি, গণতান্ত্রিক এবং অর্থনৈতিকভাবে সম্ভাবনার দেশে প্রতিষ্ঠা করেছে। বহির্বিশ্বে বাংলাদেশ শান্তি এবং ভ্রাতৃত্ববোধের দেশ হিসেবে পরিচিতি পেয়েছে বলে প্রধানমন্ত্রী অভিমত প্রকাশ করেন।

দুঃসাহসিক অভিযান by মাসুম মিজান

'গাজীপুরের গহিন জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছে গোলা-বারুদের বিশাল একটি চালান।' নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানতে পারে র‌্যাব সদর দফতর। বিশাল বনের কোথায় গোলা-বারুদগুলো লুকানো তা সুনির্দিষ্টভাবে জানানো যায়নি। তাই অভিযানিক দলের সঙ্গে যুক্ত করা হয় র‌্যাব ডগ স্কোয়াড। নিয়ে যাওয়া হয় তুফান, সম্রাট, হান্টার ও রানী নামের চারটি অস্ত্র বিশেষজ্ঞ কুকুরকে।

চামড়া পাচার রোধে সীমান্তে তিন স্তরের নিরাপত্তা by সাহাদাত হোসেন পরশ

দুল আজহায় জবাইকৃত পশুর চামড়া পাচার প্রতিরোধে সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্তের জিরো পয়েন্ট থেকে ৮ কিলোমিটারের মধ্যে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সীমান্তে টহল টিমের সংখ্যাও বাড়ানো হবে। এরই মধ্যে বিজিবি সদর দফতর থেকে সব বিওপিকে চামড়া পাচার প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তের কোনো পয়েন্ট দিয়ে চামড়া পাচার হলে ওই এলাকার সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে। সীমান্তের পাশাপাশি চামড়া পাচার প্রতিরোধে রাজধানীতেও পুলিশ-র‌্যাবের সতর্ক দৃষ্টি থাকছে।

কারজাই সম্পর্কে অপমানকর মন্তব্য-আফগানিস্তানে মার্কিন জেনারেল বরখাস্ত

ফগান নেতৃত্ব সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করায় বরখাস্ত হয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন সেনা কর্মকর্তা। ন্যাটোর আফগান প্রশিক্ষণ মিশনের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল পিটার ফুলার দুই দিন আগে অনলাইন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট হামিদ কারজাইসহ আফগান নেতৃত্বকে 'বাস্তবতা বর্জিত' এবং যুক্তরাষ্ট্রের প্রতি 'অকৃতজ্ঞ' বলে মন্তব্য করেন।ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী গত শুক্রবার জানায়, 'প্রকাশ্যে অযাচিত মন্তব্য করার জন্য জেনারেল ফুলারকে বরখাস্ত করা হয়েছে।

নাইজেরিয়ায় সিরিজ বোমা হামলা, নিহত কমপক্ষে ৬৩

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর দামাতুরুতে দফায় দফায় বোমা হামলা ও অস্ত্রধারীদের গুলিতে কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কয়েকটি পুলিশ স্টেশন ও গির্জা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। হামলার জন্য স্থানীয় চরমপন্থী ইসলামী দল বোকো হারামকে সন্দেহ করা হচ্ছে। তবে গতকাল পর্যন্ত কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ হামলা শুরু হয়। টানা দেড় ঘণ্টা হামলা চলে।

বেনজির হত্যাকাণ্ডে দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন অভিযুক্ত

পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজনকে অভিযুক্ত করেছেন। গতকাল শনিবার রাওয়ালপিন্ডির আদালতে এ রায়ের পর এক আইনজীবী জানিয়েছেন, পুলিশ কর্মকর্তা ছাড়া বাকি পাঁচজন তালেবানের সঙ্গে জড়িত।সরকারি আইনজীবী চৌধুরী আজহার বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।' তাঁদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা গত বছর গ্রেপ্তার হয়েছেন। বাকি পাঁচ সন্দেহভাজন জঙ্গি প্রায় চার বছর ধরে কারাগারে আছেন।

'কংগ্রেসের প্রধান হচ্ছেন রাহুল'

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী শিগগিরই দলীয় প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। প্রভাবশালী দৈনিক দি ইকনোমিক টাইমস গতকাল শনিবার এ কথা জানায়। পত্রিকাটির দাবি, বছর শেষ হওয়ার আগেই এ দায়িত্ব নেবেন দলীয় সভানেত্রী সোনিয়া গান্ধির ছেলে রাহুল।একজন কেন্দ্রীয় মন্ত্রীসহ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতার বরাত দিয়ে পত্রিকাটির একটি প্রতিবেদনে বলা হয়, চার থেকে আট সপ্তাহের মধ্যে রাহুল কংগ্রেসের দায়িত্ব নিতে যাচ্ছেন।

বেশি বন্ধু মানে বড় মস্তিষ্ক

ত দিন জানা ছিল, যার বন্ধু বেশি তার হৃদয় বড়। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, শুধু হৃদয় নয়, বন্ধুর সংখ্যা বেশি থাকলে নাকি মস্তিষ্ক অর্থাৎ ঘিলুও বড় হয়। গবেষণাটা অবশ্য হয়েছে বানরের ওপর। তবে বিজ্ঞানীদের দাবি, মানুষের ক্ষেত্রেও বিষয়টা একই রকম হওয়ার সম্ভাবনা প্রবল।অঙ্ফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক আদিম জাতের ম্যাকাক বানরের ওপর গবেষণা চালিয়ে সম্প্রতি এ তথ্য প্রকাশ করেন। বানরের এই প্রজাতিটি গহিন বনে দলবদ্ধভাবে বাস করে।

জিংকের অভাবে অটিজম

যেসব শিশুর শরীরে জিংকের পরিমাণ কম তাদের অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। জাপানের টোকিওর একদল গবেষক সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পেয়েছেন। তাঁদের ভাষ্যমতে, অটিজমে আক্রান্ত শিশুদের পরীক্ষা করে দেখা গেছে, তাদের শরীরে জিংকের ব্যাপক ঘাটতি রয়েছে। নতুন এ তথ্য অটিস্টিক শিশুদের চিকিৎসার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।সম্প্রতি সায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, গবেষকদল প্রায় দুই হাজার অটিস্টিক শিশুর শরীরে জিংকের মাত্রা পরিমাপ করে।

ঘটনাবহুল ৭ নভেম্বর কাল

গামীকাল সোমবার ঘটনাবহুল ৭ নভেম্বর। ১৯৭৫ সালের শেষদিকে নবীন রাষ্ট্র বাংলাদেশে শুরু হয় রক্তাক্ত রাজনৈতিক পালাবদল। এরই ধারাবাহিকতায় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান এই দিনে ক্ষমতা সংহত করেন। এরপর তাঁর হাত ধরেই দেশে সামরিক শাসনের পালা শুরু হয়। এ দিনটিকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে থাকে। সে কারণে ভিন্ন ভিন্ন নামে দিবসটি পালন করে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো।

সন্ধানীকে ২২ লাখ ৮৭ হাজার টাকা-'বসুন্ধরা গ্রুপের অনুদানে সহস্র মানুষ উপকৃত'

র্তমানবতার সেবায় নিয়োজিত 'সন্ধানী ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি'কে এ পর্যন্ত ২২ লাখ ৮৭ হাজার টাকা অনুদান দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা প্রতিষ্ঠান 'বসুন্ধরা গ্রুপ'। সন্ধানীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বসুন্ধরার অনুদান প্রসঙ্গে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, 'বসুন্ধরা গ্রুপের দেওয়া অনুদান সন্ধানীর চলার পথে বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করেছে। বসুন্ধরা গ্রুপের এ অনুদানে শত সহস্র মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেবা পেয়ে উপকৃত হয়েছে।'

শুল্ক ফাঁকি দিয়ে কাগজের চালান আনছে সিন্ডিকেট

কটি সংঘবদ্ধ অসাধু চক্র বন্ড সুবিধায় শুল্ক ফাঁকি দিয়ে সাদা কাগজসহ বাণিজ্যিক আর্ট পেপার আমদানি করে দেশি কাগজ শিল্পের বাজার অস্থির করে তুলছে। চট্টগ্রাম কাস্টম হাউস গত দুই সপ্তাহে এমন দুটি বৃহৎ চালান আটক করে জরিমানাসহ প্রায় এক কোটি টাকা রাজস্ব আদায় করেছে।কাস্টম হাউসের দায়িত্বশীল সূত্রে জানা যায়, শুল্ক ফাঁকি দেওয়া সংঘবদ্ধ চক্রটিকে বাঁচাতে নানা পর্যায়ে তদবিরেরও অন্ত নেই। গত মাসের শেষ দিকে ঢাকার দুটি প্রতিষ্ঠানকে এমন শুল্ক ফাঁকির তৎপরতার জন্য চিহ্নিত করেছে কাস্টম কর্তৃপক্ষ। শুল্ক গোয়েন্দা শাখার সুপারিনটেনডেন্ট জসিম উদ্দিন বিষয়টি স্বীকার করে কালের কণ্ঠকে জানান, শুল্ক ফাঁকির এমন অপচেষ্টা রোধে সজাগ রয়েছে কাস্টম।

না-ফেরার দেশে 'যাযাবর' ভূপেন

নিজেকে তিনি যাযাবরই ভাবতেন। এ পরিচয় তিনি দিতেন আগ বাড়িয়েই। সংগীতের জগতে তাঁর পরিচয় ব্রহ্মপুত্রের কবি, চারণ কবি। গানের মাঝে জানের জাদু বুনতেন তিনি। আর সেই জাদুর মায়ার শক্তি, প্রগাঢ় প্রেম প্রজন্মের পর প্রজন্ম উদ্বুদ্ধ করে চলেছে লাখো মানুষকে। সেই যাযাবর গানের পাখি, উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা আর নেই। চিরতরে থেমে গেছে তাঁর দরাজ কণ্ঠ। গতকাল শনিবার বিকেলে মুম্বাইয়ের আন্ধেরির কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

পবিত্র হজ পালিত

সৌদি আরবের আরাফাতের ময়দান। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এখানেই দিয়েছিলেন বিদায় ভাষণ। গতকাল শনিবার সেই জায়গায় হাজির হন মহানবীর ২৫ লাখের বেশি উম্মত। সেলাইবিহীন সাদা দুই খণ্ড বস্ত্র (ইহরাম) পরা এ মুসল্লিদের অন্তরে আত্মশুদ্ধি ও পাপমুক্তির আকাঙ্ক্ষা। তাই তো তাঁদের মুখে ছিল 'লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি'মাতা লাকা ওয়ালমুল্ক' ধ্বনি। অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার। এই তালবিয়া উচ্চারণের মধ্য দিয়ে তাঁরা পবিত্র হজ পালন করেন।

গরুর হাট-নগরীর পশুর হাট জমজমাট বেশি বিক্রি হবে আজই by এস এম আজাদ

'ভাই, কত নিল?', 'কত হইছে?', 'কত দাম?', 'গরু কত?'_রাজধানীর প্রধান সড়কগুলো তো বটেই, অলিগলিতেও এখন এমন প্রশ্ন শোনা যায়। রাজধানীতে এখন সাধারণ একটি দৃশ্য হচ্ছে কোরবানির গরু বা খাসি কিনে হাট থেকে বাড়ি ফেরা। আর পথচারীদের প্রশ্নে বিরক্ত না হয়ে হাস্যোজ্জ্বল উত্তর দিচ্ছেন ক্রেতারাও। জমে উঠেছে কোরবানির পশুর হাটের বেচাকেনা। আর মাত্র এক দিন। তাই রাজধানীর বাসিন্দারা ছুটছেন শহরের পশুর হাটগুলোতে। তবে গতকাল শনিবার হাটগুলোতে ভালো বেচাকেনা হলেও তাতে মন ভরেনি বিক্রেতা ও ইজারাদারদের।

ঈদের সুযোগে সমুদ্রপথে 'আদম' পাচারের শঙ্কা by রফিকুল ইসলাম

ট্রলারে করে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় গত সপ্তাহে টেকনাফ উপকূলে ২৫ জনকে আটক করে পুলিশ। সাগর থেকে উদ্ধার করা হয় একজনের লাশ। এর কয়েক দিন আগে উপকূলীয় এলাকা থেকে ট্রলারে করে আরো লোকজনকে মালয়েশিয়ায় পাঠানো হয়। ঈদের ছুটির সুযোগে আরো লোকজনকে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর জন্য উপকূলীয় বিভিন্ন এলাকায় জড়ো করা হচ্ছে বলে জানা গেছে।অনুসন্ধানে জানা যায়, একটি চক্র মাথাপিছু ৩০ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে এ ধরনের ঝুঁকিপূর্ণ উপায়ে লোকজনকে মালয়েশিয়ায় পাঠায়।

৪৩ বাংলাদেশির মৃত্যু

লতি বছর হজব্রত পালন করতে গিয়ে গত বৃহস্পতিবার পর্যন্ত ৪৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ২৯ জন, মদিনায় ১৩ জন ও জেদ্দায় একজন মারা গেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে পাঁচজন নারী। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সূত্রে এ খবর জানা গেছে।মৃত্যুবরণকারীরা হলেন কুমিল্লা জেলার তিতাসের কানাইনগরের মো. আবদুল মালেক (৭৩), ময়মনসিংহের ভালুকার মোহাম্মদ ফয়জুদ্দিন শেখ (৫৯), গাজীপুর সদরের মোহাম্মদ নুরুল হক তালুকদার (৬০), নওগাঁ সদরের শাহ বদরুল হায়দার চৌধুরী (৫৯),

ঈদে নিরাপত্তা : ২৩৭ ময়দানে ক্লোজ সার্কিট ক্যামেরা-অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ছক র‌্যাব-পুলিশের by রেজোয়ান বিশ্বাস

জাতীয় ঈদগাহ ময়দানসহ এবার রাজধানীর ২৩৭টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহ ময়দানসহ বাসা-বাড়ি, মার্কেট, গুরুত্বপূর্ণ অফিস ও কোরবানির পশুর চামড়া ব্যবসাকেন্দ্রিক বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশ ও র‌্যাব বিশেষ নিরাপত্তার ছক তৈরি করেছে।র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের আগে ও পরে যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে নগরীতে ১২ হাজার 'বিশেষ ফোর্স' মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্য বাসা-বাড়িতে চুরি-ডাকাতি প্রতিরোধসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সার্বক্ষণিক নজরদারি রাখবেন।

সাংবাদিকদের ব্যারিস্টার মওদুদ-যেকোনো সময় নাকচ হবে পঞ্চদশ সংশোধনী

রকার যে পঞ্চদশ সংশোধনী করেছে, তা যেকোনো সময় নাকচ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, এটি সংসদেও হতে পারে অথবা আদালতেও হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না জানিয়ে তিনি আরো বলেন, নতুন তত্ত্বাবধায়ক সরকার একানব্বই সালের বিচারপতি সাহাবুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের মতোও হতে পারে। গতকাল শনিবার বিকেলে মতিঝিলের নিজ চেম্বারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসিফদের দেশে ফেরানোর চেষ্টা করবে পাকিস্তান

ইসিসির তদন্তে তাঁরা দোষী প্রমাণিত। সে জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নূ্যনতম পাঁচ বছর করে নিষেধাজ্ঞার খৰ ঝুলছে মাথার ওপর। ইংল্যান্ডের আদালতেও নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারেননি। সে জন্য জেলে পর্যন্ত যেতে হয়েছে তাঁদের। তার পরও সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমেরের পাশে আছে পাকিস্তান সরকার। এমনভাবেই যে তাঁদের নিষ্পাপ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না এখনো!'জানি যে আইসিসির শুনানি এবং লন্ডন আদালতের বিচারে ওরা দোষী সাব্যস্ত।

ইংল্যান্ডের ইউরো দলে থাকছেন রুনি!

যা-ই ঘটে থাকুক ওয়েইন রুনিকে দলে না রাখার মতো কোনো সিদ্ধান্ত নেননি ফ্যাবিও ক্যাপেলো। তিন ম্যাচের নিষেধাজ্ঞা আছে বলে ইংল্যান্ড যদি ইউরোর গ্রুপ পর্ব না পেরোতে পারে তাহলে খেলাই হবে না রুনির। স্কোয়াডে তাঁর জায়গাটা তো অপচয় মনে হবে তখন। কিন্তু ইংল্যান্ড কোচ দল ব্যর্থ হবেই তা ধরে নিয়ে আগেভাগে সিদ্ধান্ত নেন কী করে! তবে তিনি জানিয়ে রেখেছিলেন, রুনিবিহীন ম্যাচগুলোতে সফল হলে পরবর্তী সময়ে সেই 'উইনিং কম্বিনেশন' ভাঙা না-ও হতে পারে। তেমন একটা পরীক্ষা অবশ্য ইউরোর আগেই করে নিতে পারছেন ক্যাপেলো। এ কারণে স্পেন ও সুইডেনের বিপক্ষে আগামী দুটো প্রীতি ম্যাচে রুনিকে বাদ দিয়েই দল সাজাচ্ছেন তিনি।

শ্রীলঙ্কার বিশ্বকাপ ভেন্যুগুলোর দায়িত্ব পাচ্ছে প্রতিরক্ষা বাহিনী

নেকটা গরিবের হাতি পোষার মতো ব্যাপার। বিশ্বকাপের সময় বিপুল অর্থ ব্যয় করে বানানো স্টেডিয়ামগুলোর খরচই জোগাতে পারছে না এখন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)। উল্টো তারা ঋণে জর্জরিত। স্টেডিয়াম তিনটি বানাতে গিয়ে যে ধারকর্য হয়েছে সেগুলোই এখনো শোধ করা হয়নি। এদিকে জুলাইয়ে দায়িত্বে নেওয়া বোর্ডের বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। তাতে অবশ্য স্টেডিয়ামগুলোর সমস্যা মিটছে না। শেষ পর্যন্ত তাই স্টেডিয়ামগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রতিরক্ষা বাহিনীর হাতে।

এবার রোনালদোরা আসছেন কলকাতায়

ব চার্নকের পত্তন করা কলকাতা, দোমিনিক লাপিয়েরের 'সিটি অব জয়'। ভারতবর্ষের অন্যতম প্রাচীন এ শহরের ফুটবল ঐতিহ্যও কম নয়। এশিয়ার অন্যতম প্রাচীন ফুটবল ক্লাব মোহনবাগান এ শহরেই। শতবর্ষ আগের ঔপনিবেশিক ভারতের এ কলকাতাতেই ইংরেজ ফুটবলারদের নিয়ে গড়া ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারিয়ে প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। কলকাতায় এসেছেন পেলে, ম্যারাডোনার মতো বিশ্বসেরা ফুটবলাররা। মাস দুয়েক আগেই ভেনিজুয়েলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলে গিয়েছে আর্জেন্টিনা, কলকাতার সল্টলেক স্টেডিয়ামের ঘাস পেয়েছে সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসির স্পর্শ।

ঢাকা-চট্টগ্রামে যান চলাচল স্বাভাবিক-স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক by রাশেদ মেহেদী ও তাওহীদ সৌরভ

শুক্রবার দিনভর তীব্র যানজটের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গভীর রাতে যানজট সহনীয় হলেও শনিবার সকাল থেকে আবারও বাড়তে শুরু করে। দুপুর ১২টা নাগাদ যানজট গাজীপুরের চন্দ্রা মোড় থেকে টাঙ্গাইল বাইপাস পর্যন্ত বিস্তৃত হয়। নিকট অতীতের মধ্যে সবচেয়ে দীর্ঘ এ যানজটে শত শত যানবাহন একেবারেই স্থির হয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। এর মধ্যে বেশকিছু বাস এবং প্রাইভেটকার রং সাইড দিয়ে এলোপাতাড়িভাবে চলতে গিয়ে পরিস্থিতি আরও নাজুক করে তোলে।

কোনো আসামিকে খুঁজে পাচ্ছে না পুলিশ-প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নেবেন মন্ত্রী রাজু by শাহেদ চৌধুরী ও প্রীতিরঞ্জন সাহা

পাঁচ দিন পেরিয়ে যাওয়ার পরও নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ লোকমান হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কাউকে গ্রেফতার করা হয়নি। এ নিয়ে জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে।পুলিশের দাবি, তারা খুনিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। এ জন্য চিরুনি অভিযান চালানোরও পরিকল্পনা রয়েছে। তবে লোকমান হোসেনের ঘনিষ্ঠ নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এসএম কাইয়ুমসহ লোকমান পরিবারের সদস্যরা আসামিদের গ্রেফতারে কালক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। তাদের মতে, প্রশাসন ভালোই জানে আসামিরা কে কোথায় আছে।

পবিত্র হজ পালিত-লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক

লাখ লাখ ধর্মপ্রাণ মুসলি্ল গতকাল শনিবার পবিত্র হজ পালন করেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 'লাব্বায়েক! আল্লাহুম্মা লাব্বায়েক!' ধ্বনিতে মুখরিত ছিল আরাফাত ময়দান। মিনা থেকে ভোরে আরাফাত ময়দানে হাজির হয়ে তারা মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। সরবে ঘোষণা করেন, 'লাব্বায়েক, আল্লাহুম্মা লাব্বায়েক, লা শারিকা লাকা লাব্বায়েক, ইন্নাল হামদা ওয়াননি মাতা লাকা ওয়ালমুল্ক'। অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সমগ্র সাম্রাজ্যও শুধুই তোমার।

যুক্তরাজ্যের হুঁশিয়ারি উড়িয়ে দিল ঘানা ও উগান্ডা

ঘানার প্রেসিডেন্ট জন আত্তা মিলস বলেছেন, যুক্তরাজ্যের সহায়তা কমিয়ে দেওয়ার হুমকি সত্ত্বেও তিনি সমকামিতাকে বৈধতা দেবেন না। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব দেশ সমকামীদের অধিকারের স্বীকৃতি দিতে ব্যর্থ হবে, সেসব দেশে ত্রাণ-সহায়তা কমিয়ে দেবে তাঁর সরকার।
আফ্রিকার বহু দেশে সমকামিতাকে তাঁদের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী বলে বিবেচনা করা হয়। কিন্তু পাশ্চাত্যের অনেক দেশের মতো যুক্তরাজ্য মনে করে, এতে সমকামীদের অধিকার খর্ব হয়।
প্রেসিডেন্ট জন আত্তা বলেন, ‘ঘানা ও যুক্তরাজ্যের সামাজিক আদর্শের মধ্যে বিস্তর পার্থক্য আছে। ক্যামেরন নিজের দেশের মূল্যবোধের পরিপ্রেক্ষিতে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারেন। কিন্তু আমি প্রেসিডেন্ট হিসেবে কখনোই ঘানায় সমকামিতার বৈধতা দেব না।’
উগান্ডাও যুক্তরাজ্যের হুঁশিয়ারি আমলে নেয়নি। গত সোমবার উগান্ডার প্রেসিডেন্টের উপদেষ্টা জন নাগেন্ডা বলেন, ‘ক্যামেরন অন্য দেশের ওপর জোরজবরদস্তির মানসিকতা দেখাচ্ছেন।

জমজমাট পশুর হাট দাম কিছুটা কম-রাজধানীতে গাবতলীর স্থায়ী হাটসহ ২১টি কোরবানির পশুর হাট বসেছে by আলতাব হোসেন ও সোহেল মামুন

কদিন বাদেই ঈদ। পছন্দ করে কোরবানির পশু কিনতে হাটে হাটে ক্রেতাদের ভিড়। একই পরিবারের কয়েকজন করে সদস্য দল বেঁধে যাচ্ছেন হাটে। ঘুরে ঘুরে বাজেটের সঙ্গে সঙ্গতি রেখে পছন্দ করছেন কোরবানির পশু। দামে হয়ে গেলেই পশুর রশি ধরে ছুটছেন বাড়ির পানে। এ যেন ধর্মপ্রাণ মানুষের অন্যরকম এক আনন্দ।শেষ মুহূর্তে এসে জমজমাট হয়ে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদের সময় ঘনিয়ে আসায় ক্রেতাসাধারণ দরদাম নিয়ে বেশি ভাবছেন না। বাজেটের কাছাকাছি কিংবা একটু বেশি হলেও কিনে নিচ্ছেন পছন্দের গরু। বিক্রেতারাও দাম হেঁকে আগের মতো বসে নেই। তারাও তাদের টার্গেট অনুযায়ী দাম না পেলেও একটু কমেই গরু বিক্রি করে দিচ্ছেন।

অ্যাসাঞ্জের হস্তান্তর ঠেকাতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান

সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবী এবং তাঁর মা বলেছেন, অ্যাসাঞ্জকে সুইডেনের কাছে হস্তান্তর করা হলে সেখানে তিনি সুবিচার পাবেন না। এ জন্য তাঁর হস্তান্তর ঠেকাতে চাপ দেওয়ার জন্য তাঁরা অস্ট্রেলিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ বর্তমানে যুক্তরাজ্যে আছেন। সুইডেনে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এ জন্য সুইডেন সরকার তাঁকে নিজেদের হাতে পেতে চাইছে। এর বিরুদ্ধে তিনি লন্ডনের আদালতে আবেদন করেছিলেন। কিন্তু গত বুধবার তাঁর আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এখন ব্রিটিশ সুপ্রিম কোর্টে আবেদন করার জন্য তাঁর হাতে আছে মাত্র ১৪ দিন।
লাখ লাখ মার্কিন গোপন নথি নিজের ওয়েবসাইট উইকিলিকসে ফাঁস করে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছেন এক সময়কার কম্পিউটার হ্যাকার অ্যাসাঞ্জ। এরপর যৌন হয়রানির মামলায় লন্ডনে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিন পান।
অ্যাসাঞ্জকে সুইডেনের হাতে হস্তান্তর ঠেকাতে ব্যবস্থা নেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর আইনি পরামর্শক জিওফ্রে রবার্টসন। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে তিনি বলেন, ‘আমি মনে করি ক্যানবেরা এ ক্ষেত্রে কিছু করতে পারে।’
রবার্টসন আরও বলেন, ‘অ্যাসাঞ্জ চিন্তিত, সুইডেনে কোনো জামিনের ব্যবস্থা নেই। অর্থের বিনিময়ে সেখানে বিদেশিরা জামিন পায় না। কাজেই তাঁকে বন্দী করা হতে পারে।’

অর্থের সঙ্গে বেরিয়ে এল সাপ!

ব্যাংক থেকে অর্থ তুলতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু তিনি ক্যাশ মেশিনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই অর্থের সঙ্গে বেরিয়ে এল একটি সাপ। স্পেনের আলভা শহরের লোদিও এলাকার কিজা মাদ্রিদ ব্যাংকে এ ঘটনা ঘটে।
তবে সাপটি ছোবল মারার আগেই ওই ব্যক্তি এক থাবায় দ্রুত মেশিন থেকে অর্থ তুলে নিতে সক্ষম হন।
ইউরো উইকলি নিউজ জানায়, মধ্যবয়সী ওই ব্যক্তি সকাল আটটায় কাজে যাওয়ার পথে ব্যাংকে অর্থ তুলতে গেলে এ ঘটনার শিকার হন। এ সময় ঘটনাস্থলে হাজির হওয়া পুলিশকে তিনি বিষয়টি জানান।
পুলিশ ব্যাংকের ব্যবস্থাপকের সহযোগিতায় ক্যাশ মেশিন খুলে দেখেন, সেখানে যন্ত্রাংশের সঙ্গে পেঁচিয়ে আছে সাপটি। পরে সাপটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আতঙ্ক সৃষ্টি করতেই কেউ মেশিনের ভেতর সাপটি ঢুকিয়ে থাকতে পারে। তবে ওই এলাকাটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় সাপটি নিজ থেকেই মেশিনের ভেতর ঢুকে থাকতে পারে।

কক্ষপথে দুটি যান সফলভাবে সংযুক্ত করেছে চীন

নিজেদের মহাকাশ স্টেশন নির্মাণের লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে গেল চীন। গতকাল বৃহস্পতিবার মহাকাশে কক্ষপথে দুটি মহাকাশযানকে সফলভাবে সংযুক্ত করেছে তারা। ২০২০ সালের মধ্যে নিজস্ব মহাকাশ স্টেশন নির্মাণের লক্ষ্যে কাজ করছে চীন।
চীনের মহাকাশ কর্মসূচির মুখপাত্র উ পিং বলেন, ভূপৃষ্ঠ থেকে ৩৪৩ কিলোমিটার ওপরে কক্ষপথে স্থানীয় সময় বুধবার রাত একটা ৩৫ মিনিটে তিয়ানগং-১ নামে পরীক্ষামূলক মহাকাশ গবেষণাগারের সঙ্গে যুক্ত হয়েছে সেংঝু-৮। গত মঙ্গলবার দেশের উত্তর-পশ্চিমে গোবি মরুভূমি উৎক্ষেপণ করা হয় সেংঝু-৮। এই মহাকাশযানে করেই চীন প্রথমবারের মতো মহাকাশে তাদের নভোচারী পাঠিয়েছে।
মহাকাশ স্টেশন তৈরির ক্ষেত্রে মহাকাশে দুটি যানকে সফলভাবে সংযুক্ত করতে পারা খুবই জটিল কাজ। দুটি যানই একই কক্ষপথে থাকে এবং দ্রুতগতিতে ঘুরতে থাকে। কিন্তু তাদের মধ্যে সংঘর্ষ না ঘটিয়ে সংযুক্ত করা খুবই কঠিন কাজ।
মহাকাশ স্টেশন তৈরির বিষয়টিকে চীন তাদের নিজেদের আন্তর্জাতিক মর্যাদার প্রতীক হিসেবেই দেখছে। রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সাহায্য নিয়ে চীন তাদের মহাকাশ অভিযান শুরু করেছিল ১৯৯০ সালে। ২০০৩ সালে তৃতীয় দেশ হিসেবে তারা মহাশূন্যে মানুষ পাঠায়। চীনের আগে পাঠিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়া এবং যুক্তরাষ্ট্র।

বারাক ওবামা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, দ্বিতীয় পুতিন

এক বছরের ব্যবধানে আবারও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির স্বীকৃতি পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত বছর এই খেতাব পেয়েছিলেন চীনা প্রেসিডেন্ট হু জিনতাও। এ বছর তিনি হয়েছেন তৃতীয়।
বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস গতকাল বৃহস্পতিবার ২০১১ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৭০ জন ব্যক্তির তালিকা প্রকাশ করেছে।
এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সম্প্রতি এক ভাষণে আগামী নির্বাচনে পুতিন আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—এমন ঘোষণা দেওয়ার পর পুতিনের ক্ষমতার বিষয়টির বহিঃপ্রকাশ ঘটেছে।
লিবিয়া যুদ্ধের সফলতা, কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ও আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুই মার্কিন প্রেসিডেন্ট ওবামার ক্ষমতার বহিঃপ্রকাশ। এ কারণে প্রভাবশালীদের তালিকায় তিনি আবার আগের অবস্থানে ফিরে এসেছেন। এর আগে ২০০৯ সালে এই স্বীকৃতি পেয়েছিলেন তিনি।
ফোর্বস বলেছে, ‘এটা ঠিক যে ওবামার প্রস্তাবিত একটি বিল নাকচ হয়ে গেছে, তাঁর ঋণ-সংকট মোকাবিলার কৌশল হয়েছে সমালোচিত, জনপ্রিয়তায় ধস নামায় তাঁর পুনর্নির্বাচিত হওয়ার সুযোগও হুমকির মুখে; তার পরও তিনি এই গ্রহের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির মর্যাদা ফিরে পেয়েছেন।’
প্রভাবশালীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও পঞ্চম অবস্থানে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। ইউরোপজুড়ে অর্থনৈতিক সংকট মোকাবিলায় মেরকেলের সক্রিয় ভূমিকাই তাঁকে এ অবস্থানে তুলে এনেছে। একই সঙ্গে তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীর স্বীকৃতিও পেয়েছেন।
তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছেন সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ। এরপর আছেন পোপ ষোড়শ বেনিডিক্ট ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান বেন বার্নেনকি। এছাড়া তালিকার নবম স্থানে আছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আর তাঁর এক ধাপ নিচে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
তালিকার ১১তম স্থানে রয়েছেন ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং রয়েছেন ১৯তম স্থানে।

ইসরায়েলের বসতি নির্মাণের সিদ্ধান্তের তীব্র সমালোচনা

ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি নির্মাণ ত্বরান্বিত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তার সমালোচনা করেছে পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্রও এ সিদ্ধান্তের সমালোচনা করেছে।
ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে আসছিল, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের চেষ্টা করলে ফিলিস্তিনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর ধারাবাহিকতায়ই দেশটি ইহুদি বসতি স্থাপন-প্রক্রিয়া ত্বরান্বিত করার ঘোষণা দেয়।
হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে বলেন, যুক্তরাষ্ট্র ‘গভীরভাবে হতাশ’। এর আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, ইসরায়েলের এ ঘোষণায় ইইউ ‘গভীরভাবে উদ্বিগ্ন’। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি বলেছে, এ ঘোষণা শান্তি-প্রক্রিয়াকে ব্যাহত করবে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘এটা আমাদের জনগণের মৌলিক অধিকার।’
জে কার্নে হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে বলেন, ‘একপক্ষীয় সিদ্ধান্তগুলো সরাসরি শান্তি আলোচনা আবারও শুরু করার চেষ্টার বিরুদ্ধে কাজ করে। এ-জাতীয় সিদ্ধান্ত দুই পক্ষের মধ্যে যুক্তিসম্মত ও প্রয়োজনীয় চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যকে এগিয়ে নেয় না।’
ইইউর নীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন ওই সিদ্ধান্ত বদলাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। দুই পক্ষকে আলোচনার টেবিলে ফিরে আসারও আহ্বান জানিয়েছে তিনি।
ক্যাথেরিন অ্যাস্টন বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের বসতি নির্মাণ কার্যক্রম অবৈধ, যা শান্তির ক্ষেত্রে বাধা। তিনি বলেন, তাঁরা অতীতেও অনেকবার এ কথা বলেছেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ইসরায়েলি পদক্ষেপকে ‘উসকানিমূলক’ হিসেবে বর্ণনা করেছেন।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বার্নার্ড ভ্যালেরো বলেন, প্রস্তাবিত বসতি নির্মাণ আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ।
জাতিসংঘের মহাসচিব বান কি মুনও বলেছেন, এই সিদ্ধান্তে তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’। মহাসচিবের মুখপাত্র মার্টিন নেসিরকি বলেন, বসতি নির্মাণ কর্মকাণ্ড বন্ধ করার জন্য ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিব।

অ্যাঙ্গোলার এক তরুণকে ঘিরে বিভক্ত ডাচ্ সমাজ

১৮ বছর বয়সী এক অ্যাঙ্গোলান তরুণকে কেন্দ্র করে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে নেদারল্যান্ডের রাজনৈতিক অঙ্গন। মওরো ম্যানুয়েল নামের ওই আশ্রয়প্রার্থীকে থাকতে দেওয়া উচিত কি না, এ প্রশ্নে দ্বিধাবিভক্ত দেশের নেতারা। তবে সাধারণ মানুষের মধ্যে মওরোর পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে।
মওরোর যখন ১০ বছর বয়স, তখন তাঁর মা তাঁকে নেদারল্যান্ডগামী একটি বিমানে উঠিয়ে দেন। তাঁর ভয় ছিল, যুদ্ধবিধ্বস্ত দেশে ছেলের ভবিষ্যৎ হবে অন্ধকার।
নেদারল্যান্ডে পৌঁছানোর পর মওরোকে পুলিশ তাদের হেফাজতে নেয়। পরে তাঁর ঠাঁই হয় এক ডাচ্ পালক বাবা-মায়ের ঘরে। সেই থেকে আট বছরে মওরো উন্নত দেশটির সুযোগ-সুবিধায় বেড়ে উঠেছেন। ডাচ্ ভাষা তাঁর মুখে ফোটে খইয়ের মতোই। কিন্তু এখন আর তিনি শিশুটি নন বলে নেদারল্যান্ডের আইন অনুযায়ী তাঁকে দেশটি ছেড়ে যেতে হবে।
মওরোর ঘটনাটি ক্রমশ দেশজুড়ে আলোচনার ঝড় তোলে। তিনি এখন রীতিমতো পরিচিত মুখ। অনেকেই বলছেন, ছেলেটি ডাচ্ সমাজের সঙ্গে এমনভাবে মিশে গেছেন যে তাঁকে বের করে দেওয়াটা হবে অন্যায়।
অন্যদিকে একই রকম অবস্থা বিভিন্ন দেশের ৭৫টি শিশুর। তারাও বহিষ্কারাদেশের বিরুদ্ধে লড়ছে। ডাচ্ সরকার বলছে, মওরোকে একা থাকতে দেওয়া হলে তা হবে কাউকে বিশেষ সুযোগ দেওয়ার নামান্তর। মওরোকে স্থায়ীভাবে নেদারল্যান্ডে থাকার অনুমতি দিতে গত মঙ্গলবার ডাচ্ পার্লামেন্টে দুটি প্রস্তাব তোলা হয়। কিন্তু দুটিই ভোটে হেরে যায়। আগামী সপ্তাহে একটি সমঝোতা প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে, যাতে মওরো তাঁর ছাত্র ভিসার আবেদন গ্রহণ করা হয়েছে কি না, তা দেখা পর্যন্ত দেশটিতে থাকতে পারেন।
গত সপ্তাহে ডাচ্ অভিবাসন ও আশ্রয়দানবিষয়ক মন্ত্রী জার্ড লিয়ার্স ঘোষণা করেন, মওরোর আর নেদারল্যান্ডে থাকার অধিকার নেই। অভিবাসনবিরোধী দল ফ্রিডম পার্টির (পিভিভি) নেতা গিয়ার্ট ভিল্ডার্স মওরোকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন।

ক্যালিফোর্নিয়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

জেঁকে বসা শীতের তীব্রতার মধ্যেও যুক্তরাষ্ট্রের ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলন (অকুপাই ওয়াল স্ট্রিট) বেগবান হচ্ছে। এ আন্দোলনের জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অকল্যান্ড নগরে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের প্রচণ্ড সংঘর্ষ হয়েছে।
এ সময় বিক্ষোভকারীরা একটি ফাঁকা বাড়ি দখল করে নেয়। এ ছাড়া একটি প্রতিবন্ধকও জ্বালিয়ে দিয়েছে তারা। এর আগে গত বুধবার বিক্ষোভকারীদের ডাকে অকল্যান্ডে আংশিক সাধারণ ধর্মঘট পালিত হয়। এতে অকল্যান্ডের সমুদ্রবন্দর অচল হয়ে পড়ে।
গতকাল বিক্ষোভ চলাকালে মুখোশ পরা আন্দোলনকারীরা দাঙ্গা পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর ও বোতল ছোড়ে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় বিভিন্ন সড়কে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ বিস্ফোরণের পেছনে পুলিশ না বিক্ষোভকারীরা দায়ী, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের শতাধিক নগরে ওয়াল স্ট্রিট দখল আন্দোলনে প্রতিদিন নতুন নতুন কর্মসূচি যোগ হচ্ছে। বুধবার ব্যস্ত নগর অকল্যান্ড ছিল কার্যত আন্দোলনকারীদের দখলে। হাজারো লোকের পদযাত্রা ছিল শান্তিপূর্ণ। বিকেলের দিকে কয়েক হাজার আন্দোলনকারীর শোভাযাত্রায় অকল্যান্ড সমুদ্রবন্দর অচল হয়ে পড়ে। এর আগে দিনভর আন্দোলনকারীরা বড় বড় ব্যাংক ও বাণিজ্যপ্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করতে দেখা যায়।
সানডিয়াগো নগরে আন্দোলনকারীরা বড় বড় বাণিজ্য ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ রাখার আহ্বান জানাচ্ছে। বড় বড় ব্যাংকের বদলে ক্রেডিট ইউনিয়ন নামের ছোট ব্যাংকিং প্রতিষ্ঠানে লেনদেন করতে আন্দোলনকারীদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
বুধবার কলোরাডো নগরে তুষারপাতের মধ্যেও আন্দোলনকারীদের খোলা মাঠে বিক্ষোভ করতে দেখা গেছে। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে আন্দোলনকারীদের মাঠে পানি গরম করতে দেখা গেছে। ১০ জন ধারণক্ষমতাসম্পন্ন তাঁবু ব্যবহারের জন্য নগর কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে আইওয়া নগরে। আইওয়া কলেজ গ্রিন পার্কে গত ৭ অক্টোবর থেকে ‘দখল’ আন্দোলনকারীরা একটানা অবস্থান করছে।
মেরিল্যান্ডের বাল্টিমোর পার্কে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। নগরের মেয়রের মুখপাত্র গত বুধবার জানিয়েছেন, জননিরাপত্তার কারণেই পার্কের বিদ্যুৎ-সংযোগ বন্ধ করা হবে। বিদ্যুৎ না থাকলে তীব্র শীতে আন্দোলনকারীরা টিকতে পারবে না, এমন প্রত্যাশা নগর কর্তৃপক্ষের।
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন নগরে পালা করে শোভাযাত্রা চলছে। শিক্ষাঋণ মওকুফ ও শিক্ষা খাতে সরকারের বর্ধিত সহযোগিতার দাবি উচ্চারিত হয়েছে এসব শোভাযাত্রায়।
নিউইয়র্কের ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনের কেন্দ্রস্থল জুকুটি পার্ক। শীতের তীব্রতায় সেখানে তাঁবু খাটানো হয়েছে। নগর কর্তৃপক্ষের আপত্তির কারণে শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে জেনারেটর ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। গত বুধবার অবসরপ্রাপ্ত মার্কিন সেনাসদস্যদের একটি সুসজ্জিত শোভাযাত্রা ছিল চোখে পড়ার মতো। এসব সাবেক সেনাসদস্যরা ওয়াল স্ট্রিট দখল আন্দোলনের প্রতি সংহতি জানান।

লড়ে যাচ্ছে পাকিস্তান

নিজের অষ্টাদশ টেস্ট সেঞ্চুরির আনন্দে ভেসেছেন ইউনিস খান। আর দলের প্রাথমিক বিপর্যয়ে আগের দিন যাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন, সেই তরুণ আজহার আলীও দেখাচ্ছেন ফর্মের ধারাবাহিকতা। মাত্র পঞ্চম টেস্ট খেলতে নেমেই করেছেন ষষ্ঠ ফিফটি। সেই সঙ্গে অধিনায়ক মিসবাহ-উল হকও আছেন রানে। আর এঁদের ব্যাটিংয়ে শ্রীলঙ্কার নাভিঃশ্বাস উঠিয়ে ছাড়া পাকিস্তান অবশ্য দিনের শুরুটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। পারলে শারজা টেস্টের চতুর্থ দিনটা তারা আরো সুবিধাজনক অবস্থায় থেকেই শুরু করতে পারত।

মুখোমুখি প্রতিদিন-এখনো আশায় আছি হয়তো কোচ আমাকে ডাকবেন

'খেপ' খেলার আলোচিত ঘটনায় তাঁরা দুজন একসঙ্গেই গিয়েছিলেন মানিকগঞ্জ। তারপর শাস্তিও পেয়েছেন, তবে সে শাস্তি কাটিয়ে সম্প্রতি দেশের অন্যতম সেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি জাতীয় দলে ফিরলেও উপেক্ষিতই থেকে গেছেন মিঠুন চৌধুরী। ব্যাপারটা কোনোভাবেই মানতে পারছেন না মুক্তিযোদ্ধার এ স্ট্রাইকার। কালের কণ্ঠ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সেই হতাশার কথাই জানিয়েছেন মিঠুন চৌধুরীপ্রশ্ন : এমিলি তো জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেলেন। আপনার কেমন লাগছে?

নিউজিল্যান্ডের ঘাম ঝরিয়ে হারল জিম্বাবুয়ে

য়ানডে ও টোয়েন্টি টোয়েন্টির ভিড়ে টেস্টের জৌলুস নাকি কমে গেছে। কে বলে তা? কাল বুলাওয়েতে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড ম্যাচের শেষ দিন দেখলে নিশ্চয়ই তাঁরা মত পাল্টাতে বাধ্য হবেন। আভিজাত্যের সব অহং নিয়ে, টানটান উত্তেজনার পূর্ণ রোমাঞ্চ নিয়ে টেস্ট ক্রিকেটের রূপ-রস-সৌরভ মেলে ধরেছিল বুলাওয়েতে। তাতে ক্রিকেটীয় ফলে ৩৪ রানে জয়ী নিউজিল্যান্ড। কিন্তু সত্যিকারের বিজয় তো ওই টেস্ট ক্রিকেটের।ক্রিকেট বিশ্বের নানা প্রান্তে এখন দারুণ আকর্ষণীয় সব সিরিজ। ওদিকে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার দ্বৈরথ, এদিকে পাকিস্তান-শ্রীলঙ্কার মহারণ।

প্রথম টেষ্ট-টেন্ডুলকারের 'সেঞ্চুরি' পাওয়া কঠিন করে তুলব-ঘোষণা ড্যারেন সামির

মি জানি টেন্ডুলকার ব্যক্তিগত একটা মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় আছেন। কিন্তু আমরা সেটা নিয়ে ভাবছি না। আমাদের টার্গেট ভালো ক্রিকেট খেলা। এ পরিকল্পনা অনুযায়ীই খেলতে হবে আমাদের'_মন্তব্য ওয়েস্ট ইন্ডিয়ান পেসার রবি রামপালের।ভারত-অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও একই কথা, 'অবশ্যই এ মাইলফলকটা স্পর্শ করবেন শচীন, সেটা এ ম্যাচেই হোক বা অন্য কোনো ম্যাচে। সেঞ্চুরিটা আগে তাঁকে পেতে দিন, তারপর না হয় আমরা এ নিয়ে কথা বলব। আপাতত আমরা কেবল ভাবছি এ সিরিজের জন্য আমাদের প্রস্তুতিটা কেমন হচ্ছে তা নিয়ে।'

ব্যবস্থাপনা কমিটিও দায় এড়াতে পারে না by সনৎ বাবলা

ঠাৎ করে অণুবীক্ষণের নিচে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। অনূর্ধ্ব-১৯ দলের পারফরম্যান্সে বিরক্ত বাফুফে সভাপতি শঙ্কিত আসন্ন সাফ ফুটবল নিয়েও। তাঁর বিরক্তি ও শঙ্কা একীভূত হয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে জাতীয় দল এবং বয়সভিত্তিক দলের দেখভালের দায়িত্বে থাকা কমিটিকে।ফুটবলের চিরায়ত নিয়মে দলের সাফল্য কিংবা ব্যর্থতার দায় চাপে কোচের ঘাড়ে। বিশ্বের সব জায়গায় সব আমলে এ নিয়মকে একরকম শিরোধার্য করেই চলে ফুটবল। আমাদের বাস্তবতা একটু ভিন্ন। সাফল্যে যথারীতি কোচের জয়ধ্বনি হয়, ব্যর্থ হলে কোচের অবশ্য নানা অজুহাত দাঁড় করানোর সুযোগ থাকে। প্র্যাকটিসের পর্যাপ্ত সময় না পাওয়া, চাহিদা অনুযায়ী প্র্যাকটিস ম্যাচ আয়োজন করতে না পারা ইত্যাদি।

আনন্দের মুহূর্তে রোনালদোর আক্ষেপ

গ্রহান্তরের ফুটবল খেলছেন দুজনই। বাকি সবাইকে ছাপিয়ে তাঁদের দ্বৈরথ এখন বিশ্বফুটবলের অন্যতম আকর্ষণ। সেখানে হাল আমলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছেন লিওনেল মেসি। সর্বশেষ দুবার বিশ্বসেরা ফুটবলারের আনুষ্ঠানিক স্বীকৃতি মিলেছে এ আর্জেন্টাইনের। ক্রিস্টিয়ানো রোনালদোর তাতে থোড়াই কেয়ার। গত মৌসুমের 'ইউরোপিয়ান শু' পুরস্কারপ্রাপ্তির দিনে প্রতিদ্বন্দ্বীকে সুযোগ বুঝে খোঁচা মারতেও ছাড়েননি তিনি।বিশ্বসেরা ফুটবলার নির্ধারিত হয় সারা বিশ্বের জাতীয় দলের কোচ, অধিনায়ক এবং সাংবাদিক প্যানেলের ভোটের ভিত্তিতে।

বর্জ্য অপসারণের প্রস্তুতি ডিসিসির-নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ

কোরবানির পশুবর্জ্য তিন দিনের মধ্যে অপসারণের প্রস্তুতি নিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। নগরীর পরিবেশ স্বাভাবিক রাখতে ঢাকা ওয়াসা ও ফায়ার সার্ভিসের সহযোগিতা নেবে নগর সংস্থা। ডিসিসির কর্মকর্তারা পশুবর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা কালের কণ্ঠকে বলেন, 'অন্যান্য দিনের চেয়ে ঈদের দিনে রাজধানীতে ২২ হাজার মেট্রিক টন অতিরিক্ত বর্জ্য তৈরি হবে। গতবার হয়েছিল ১৮ হাজার মেট্রিক টন।'

বিশ্ব জাকের মঞ্জিলে ঈদুল আজহায় দেশের সর্ববৃহৎ জামাত

রিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে আগামীকাল সোমবার ঈদুল আজহার সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে বিশ্ব জাকের মঞ্জিলের ঈদুল আজহার জামাতে নামাজ আদায় শেষে দেশ ও জাতির সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।এদিকে বিশ্ব জাকের মঞ্জিলে ঈদুল আজহার বৃহৎ জামাত উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় আট বর্গকিলোমিটারজুড়ে মূল ভেন্যুতে শামিয়ানা টানানো হয়েছে। নির্মাণ করা হয়েছে আলোকমালা সজ্জিত তোরণ।

নিহত হালিমের পরিবারের আকুতি-'এবার ঈদ বলতে কিছু নেই আমাদের ঈদ শেষ' by কৌশিক দে,

মাদের সব ঈদ শেষ হয়ে গেছে। সন্ত্রাসীরা আমাদের ঈদ করতে দিল না। ওরা খুব আনন্দে ঈদ করবে। আমরা আর কিছু চাই না, আমাদের কিছু লাগবে না। শুধু হত্যাকারীদের বিচার চাই, শুধু বিচার। ৪ নভেম্বর আমাকে আনতে যাওয়ার কথা ছিল বাবার। আগের দিন বাবা ফোন করে বলছিলেন, 'টেনশন করো না। তোমাকে ৪ তারিখ নিয়ে আসব। ৫ তারিখ ঈদের মার্কেটিং করব, তার আগে কিছু কিনব না। কিন্তু আমাদের তো ঈদের বাজার করা হলো না।'

চাঁদপুর, মাদারীপুর ও ভোলার কয়েকটি গ্রামে আজ ঈদ উদ্‌যাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রবিবার চাঁদপুর, মাদারীপুর ও ভোলার কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। পবিত্র হজের পরের দিন এসব গ্রামে অনেক আগে থেকেই ঈদ উদ্‌যাপন হয়ে আসছে। আমাদের প্রতিনিধিরা পাঠিয়েছেন বিস্তারিত :চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের পাঁচ উপজেলার ৪০টি গ্রামে আজ ঈদুল আজহা উদ্যাপিত হবে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের মরহুম পীর মাওলানা ইসহাকের (রা.) বড় ছেলে ও সাদ্রা দরবার শরিফের বর্তমান গদ্দিনসীন পীর মাওলানা আবু জোফার মো. আবদুল হাই গতকাল কালের কণ্ঠকে বলেন, 'সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা ঈদসহ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকি।'

এমপিওবঞ্চিত ১৪৪১ শিক্ষক ঈদ করবেন শহীদ মিনারে by অভিজিৎ ভট্টাচার্য্য

দেড় বছর ধরে এমপিওভুক্ত হতে না পারায় এক হাজার ৪৪১ জন শিক্ষক শহীদ মিনারে ঈদ করার ঘোষণা দিয়েছেন। বহুবার আন্দোলন এবং অনশন করলেও প্রশাসনের আশ্বাস ছাড়া কিছুই পাননি তাঁরা। এ অবস্থায় তাঁরা আগামী সোমবার পবিত্র ঈদুল আজহার নামাজ শহীদ মিনারে আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন।এমপিওবঞ্চিত শিক্ষক ফোরামের আহ্বায়ক মনজিল-এ-মিল্লাত গতকাল শনিবার কালের কণ্ঠকে বলেন, 'ঈদ মানে খুশি, আনন্দ। যাদের ঘরে বাজার আছে, নতুন জামা-কাপড় আছে এবং যারা কোরবানি দিতে পারবে_তারাই এ আনন্দ উপভোগ করবে। আর এমপিও না পাওয়ায় আমাদের ঈদ হচ্ছে বেদনার।

ঈদে শীর্ষ রাজনীতিকরা কে কোথায় by মোশতাক আহমদ

শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা কে কোথায় ঈদ উদ্যাপন করবেন, তা জানার কৌতূহল অনেকেরই। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, প্রধান বিরোধী দল বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কে কোথায় কোরবানি দিচ্ছেন, তা জানতে উৎসুক নিজ নিজ দলের নেতা-কর্মীরাও। বরাবরের মতো এবারও ঢাকায় ঈদ উদ্যাপন করবেন শেখ হাসিনা ও খালেদা জিয়া। তবে কেন্দ্রীয় নেতা, মন্ত্রী-এমপিদের বড় একটি অংশ নিজ নিজ এলাকায় ঈদের জামাতে শরিক হবেন। তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতেই তাঁরা এলাকায় ঈদের কুশল বিনিময় করবেন বলে অনেকে জানিয়েছেন।

যানজট ভয়াবহ ট্রাক আটকে সামাল দেওয়ার চেষ্টা

রাজধানী থেকে চট্টগ্রাম, খুলনাসহ বৃহত্তর দক্ষিণবঙ্গগামী যাত্রীদের যানজটমুক্ত রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে সরকার। মাওয়া ফেরিঘাটের একপাশে আটকে রাখা হয়েছে পণ্যবাহী ট্রাক। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এর ফলে বাসযাত্রীরা নিরাপদে দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছাতে শুরু করলেও মাওয়া ঘাটে পণ্যবাহী ট্রাক দিনের পর দিন আটকে থাকায় ব্যবসায়ী ও ট্রাকচালকদের উদ্বেগ চরমে উঠেছে। অন্যদিকে উত্তরবঙ্গের বৃহত্তর পাবনা ও রাজশাহীগামী যাত্রীদের পড়তে হচ্ছে হাট বিড়ম্বনায়।

ঝুঁকিপূর্ণ যাত্রা-ট্রেনের ছাদ থেকে পড়ে তিন স্থানে আটজনের মৃত্যু

জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। মাত্র কয়েক ঘণ্টা বাদেই পেঁৗছে যাবেন বাড়ি। দেখা হবে প্রিয়জনদের সঙ্গে। তারপর সবাই মিলে মেতে উঠবেন ঈদের আনন্দে। কিন্তু কে জানত, এ যাত্রাই হবে তাঁদের শেষ যাত্রা_ সবার ঈদ মাটি করে দিয়ে বাড়ি ফিরবেন লাশ হয়ে।গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত ঈদে বাড়ি ফেরার পথে দেশের তিন স্থানে পৃথক তিনটি ঘটনায় ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন আট হতভাগ্য যাত্রী। এর মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওডোবা তেলুলিয়া নামক স্থানে ট্রেনের ছাদ থেকে পড়ে চারজন নিহত ও তিনজন আহত হন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মালদ্বীপে সার্ক মঞ্চ প্রস্তুত-হাসিনা-মনমোহন বৈঠক বৃহস্পতিবার

জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে মালদ্বীপের আদ্দু নগরীতে আজ শুরু হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৭তম সম্মেলনের আনুষ্ঠানিকতা। আগামী বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুত সার্কের মঞ্চ। স্বাগতিক দেশ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সভাপতিত্বে সম্মেলনের মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কের আটটি সদস্য রাষ্ট্রের সরকারপ্রধানরা।এদিকে শীর্ষ সম্মেলন শুরুর দিন বৃহস্পতিবার সকালে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।

নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যাকাণ্ড-গ্রেপ্তার নেই, গা-ছাড়া প্রশাসন-প্রধানমন্ত্রী নিজেই তদারক করছেন, বললেন এমপি হিরু by হায়দার আলী ও সুমন বর্মণ,

ণমানুষের নেতা নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যার পাঁচ দিন পেরিয়ে গেলেও মামলার আসামি বা হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রথম থেকেই গা-ছাড়াভাবে রয়েছে তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় সম্প্রতি নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন তিন পুলিশ কর্মকর্তাকে নরসিংদী থেকে প্রত্যাহার করে নেওয়ায় জেলা পুলিশের মধ্যে গা-ছাড়া ভাব আরো প্রকট হয়েছে। পুলিশ সুপার ও একজন অতিরিক্ত পুলিশ সুপার ইতিমধ্যে নরসিংদী ছেড়ে চলেও গেছেন। অন্যজন দায়িত্বভার বুঝিয়ে দিয়ে যাচ্ছেন। নতুন দায়িত্বপ্রাপ্তরা এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ এসে পৌঁছাননি।

তবু যেতে হবে বাড়ি by পার্থ সারথি দাস

রাত জেগেও ট্রেনের দেখা মিলছে না। দিনভর অপেক্ষার পরও মিলছে না বাসের দেখা। দূরের পথ পাড়ি দিতে টিকিট মিলবে কি মিলবে না_এ নিয়েও সংশয়। তবু ঈদে যে করেই হোক ফিরতে হবে বাড়ি। টিকিট হাতে নিয়ে বা না নিয়ে রেলস্টেশন ও বাস টার্মিনালে এখন শুধুই মানুষের মুখ। সদরঘাটে লঞ্চ-স্টিমারে আগেভাগে জায়গা নিতেও মানুষের কমতি নেই।রাজধানী থেকে দেশের বিভিন্ন দিকে বাড়িমুখো হতে পেরেই এই মানুষগুলো খুশিতে ডগমগ। এই যাত্রার কষ্ট অনেক, তবু মুখে হাসি। যানজটের যন্ত্রণা, টিকিটের হাহাকার, ট্রেন-বাসের সময়সূচি উধাও হয়ে যাওয়াকে জয় করে তারা ছুটতে চায় রাজধানী থেকে দূরে।

রাত পোহালেই ঈদ

'ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী,/ দুশমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তী,/ জাকাত দেবো ভোগ-বিলাস, আজ গোস্বা বদমস্তি,/ প্রাণের তশতরীতে ভরে বিলাব তৌহিদ/ চলো ঈদগাহে।' জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 'এলো আবার ঈদ' শিরোনামের এ গজল ঈদুল আজহা নিয়ে। ভোগ-বিলাস বিসর্জন দিয়ে আত্মত্যাগের মহিমায় পথচলায় অনুপ্রাণিত করতে আবারও এসেছে এই ঈদ, যা কোরবানির ঈদ হিসেবেই আমাদের দেশে বেশি পরিচিত। আগামীকাল সোমবার সারা দেশে একই সঙ্গে ধর্মীয় গাম্ভীর্য ও উৎসব-আমেজে মুসলমানরা পালন করবে দিনটি।

শিরশ্ছেদ থেকে রক্ষা পাঁচ বাংলাদেশির by মেহেদী হাসান

শিরশ্ছেদের দণ্ড মাথায় নিয়ে সৌদি আরবের জেদ্দা কারাগারে আটক পাঁচ বাংলাদেশি অবশেষে ক্ষমা পেয়েছেন। অভিযুক্তদের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনা ও সমঝোতার ভিত্তিতে নিহত ব্যক্তির উত্তরাধিকারীদের প্রতিনিধিরা তাঁদের ক্ষমা করেন। এর পরিপ্রেক্ষিতে সৌদি আদালত রায় পরিবর্তন করে তাঁদের শিরশ্ছেদ থেকে রেহাই দেন। সম্প্রতি জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠিতে এ কথা জানানো হয়।