Tuesday, July 31, 2012

শাওনকে নিয়ে বিতর্ক

বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে পত্রপত্রিকার পাতা এখনও মুখর। সর্বশেষ তার চিকিৎসা, চিকিৎসাব্যয়, দাফন ইত্যাদি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়তে যাচ্ছেন তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। পাশাপাশি নুহাশপল্লীকে ঘিরে দানা বাঁধছে স্বপ্ন এবং তাতে সমর্থনও পাচ্ছেন শাওন।

ভাট কন্যা আলিয়ার গুণমুগ্ধ করন জোহর

করন জোহর তার নতুন প্রজেক্ট ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। আলিয়া পরিচালক মহেশ ভাট এবং অভিনেত্রী সোনি রাজদানির দ্বিতীয় কন্যা। স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবিটি একটি হাইস্কুল ড্রামা যেখানে লাভ, রোমাঞ্চ, এনার্জি এবং মিউজিকের দারুণ সমন্বয় রয়েছে। ছবিতে সিদ্ধার্ত মালহোত্রা এবং আলিয়া ভাট অভিনয় করেছেন।

নগ্নতার প্রশ্নে গ্রীক পুরান ভার্সেস হলিউড-বলিউড

বেশ কিছুদিন ধরে বলিউড ও হলিউড স্টারদের ক্রমাগত বিবসনা ছবি প্রকাশের খবরে পত্রিকাপাড়া সবর হয়ে উঠছে। স্টারদের একে অন্যকে পাল্লা দিয়ে নগ্নতার প্রতিযোগিতা চলছে। নগ্নতার কোনো শৈল্পিক দিক আছে কিনা সে ব্যাখ্যায় যাবো না। শিল্পসম্মত বিষয়াদী মানুষের আতিমক ধারণা।

একই সময়ে দুই বাংলায় ধারাবাহিক ‘রোশনি’

বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বাংলাভাষি দর্শকদের জন্য একযোগে আসছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘রোশনি’। ভারতের ইটিভি বাংলা ও বাংলাদেশের চ্যানেল আইতে একই সময়ে দুই বাংলার শিল্পীদের অভিনয়ে এই ধারাবাহিকটি প্রচার শুরু হবে আগামী ৬ আগস্ট।

প্রবল জোছনা যে হাহাকার তৈরি করে, তার উ‍ৎস সন্ধানে জীবন পার করলাম by এস এম আববাস

মেঘের দেশে বাড়ি এখন হুময়ায়ূন আহমেদের। তার কথায় বলতে হয় ‘মেঘের ওপর বাড়ি’। ওপারে যাওয়ার প্রস্তুতি ছিলো তাঁর। তবে শেষ প্রস্তুতি কি নিতে পেরেছিলেন? ক্যান্সারে মৃত্যু হয়নি তার। অবহেলার কারণে ‘ইনফেকশনে’ মারা গেছেন। তবে যেভাবেই মৃত্যু হোক না কেনো, মৃত্যু যে তাঁর পিছু ছাড়ছে না, সে বিষয়টি নিশ্চিত ছিলেন হুমায়ূন।

ব্লাউজে বাহার by তৌহিদা শিরোপা

বাহারি ব্লাউজ। কাট ও নকশায় করে তুলুন সাধারণের মধ্যেই অসাধারণ। এবারের ঈদে ব্লাউজে কাটে নকশায় নানা বৈচিত্র্য দেখা যাচ্ছে। নানা ঢঙ্গে ব্লাউজ তৈরির জন্য দর্জির দোকানগুলোতে এখনই শুরু হয়ে গেছে ঈদের ভিড়। দেরি না করে নিজের পছন্দের ব্লাউজ তৈরি করতে দিন এখনই।

অলিম্পিক নগর থেকে যৌনকর্মী উচ্ছেদ!

অলিম্পিক গেমস সুফলের পরিবর্তে দুর্ভোগ বয়ে এনেছে ইস্ট লন্ডনের যৌনকর্মীদের জন্য। ভেন্যু সংলগ্ন পতিতালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে অনেক আগে। ব্যবসা বাঁচাতে পথে নেমেও টিকতে পারছে না যৌনকর্মীরা। সেখান থেকেও তাদের উচ্ছেদ করছে পুলিশ।

Monday, July 30, 2012

এক পুরুষ গেল, অন্যজন এলো

‘১৯৪২ আ লাভ স্টোরি’ ছবিটার কথা নিশ্চয় সকলেরই মনে আছে? না, শুধু এই ছবিটাই বা কেন, ‘খামোশি’, ‘আকেলে হম আকেলে তুম’, ‘মন’, ‘দিল সে’, ‘কম্পানি’-র মত একরাশ হিট ছবিও আমাদের সকলেরই মনে জমিয়ে ঠাঁই নিয়ে আছে। এছাড়াও তালিকায় আছে ‘এক ছোটি সি লাভ স্টোরি’; কন্ট্রোভার্শিয়াল ব্যাপার-স্যাপারের জন্য ছবিটি বেশ ফোকাসড হয়ে উঠেছিল।

সেরা বিকিনি ও বিচ বডির জরিপ!

প্রতি বছর বিশ্বে হাজার বিষয়ে জনমত জরিপ হয়ে থাকে। মৌলিক কিছু জরিপে গুরুত্বপূর্ণ বিষয় যেমন ওঠে আসে তেমনি উদ্ভট জরিপও হয়ে থাকে। যাই হোক এখন আমরা সে বিষয়ে জরিপ করা বাদ দিই।

রানি-আদিত্য বিবাহিত?

মিডিয়ার থেকে বরাবরই নিজের ব্যক্তিগত সম্পর্ক লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছেন রানি। আদিত্য চোপড়ার সঙ্গে নিজের সম্পর্ক যতবার তিনি অস্বীকার করেছেন, মিডিয়াও দ্বিগুণ উৎসাহে লেগে থেকেছে তাদের সম্পর্কের সত্যতা জানতে। তাই বরাবরই তাদের সম্পর্ক দেশবাসীর কাছে রয়ে গেছে এক রহস্যময় ওপেন সিক্রেট হিসেবেই। সম্প্রতি টুইটারের মাধ্যমে প্রকাশ্যে এসেছে রানি-আদিত্যর সম্পর্ক নিয়ে কিছু অজানা তথ্য।

অধ্যাপক কাজী মোতাহার হোসেনের ১১৫তম জম্মবার্ষিকী আজ

আজ জাতীয় অধ্যাপক, দাবাগুরু কাজী মোতাহার হোসেনের ১১৫তম জন্মবার্ষিকী। জ্ঞানতাপস জাতীয় অধ্যাপক ড. কাজী মোতাহার হোসেন বিচিত্র ও বহুমুখী প্রতিভার এক অনন্য মানুষ ছিলেন। বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, সঙ্গীত, দাবা খেলা, বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা প্রভৃতি ক্ষেত্রে তিনি অসাধারণ ভূমিকা রাখেন। মুক্তবুদ্ধি আন্দোলনের তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব।

বলিউডের ক্ষমতাধর ৫ দম্পতি

বিয়ের পর নাকি অভিনয় শিল্পীদের বাজার দর কমে যায়। তাই বিয়ে না করে তারা যতদিন পারেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে যান। প্রেম নাকি খুব একটা সমস্যা করে না তাদের ক্যারিয়ারে। কিন্তু বিয়ে করতে তারা একদম নারাজ। এই সীমারেখা ভেঙ্গে বলিউডে দাপটের সঙ্গে নিজেদের ধরে রেখেছেন এমন  পাঁচজন ক্ষমতাধর দম্পতিদের নিয়ে আজকের আলোচনা।

লেডি গাগা ও লিন্ডসে লোহান যখন বন্ধু!

লেডিগাগা ও লিন্ডসে লোহান এই দুই সেলিব্রিটি অঘটন পটিয়সী হিসেবে আখ্যায়িত। দু’জন দুই জগতের বাসিন্দা। একজন অভিনেত্রী, মডেল আরেকজন পপস্টার। সম্প্রতি লেডি গাগা অভিনয়েও নাম লিখিয়েছেন। রবার্ট রন্ড্রিগুয়েজ পরিচালিত অ্যাকশন ধর্মী ‘ম্যাচেট কিলস্’ ছবিতে অভিনয়ে নাম লিখিয়েছেন। আর হয়তো সেই সূত্রেই লিন্ডসে লোহান হয়ে উঠেছেন গাগার কাছের বন্ধু। দুজন একসঙ্গে সময় কাটাবেন আর সেখানে অদ্ভুতুরে বিষয়াদি থাকবে না এটা কি হয়!

Sunday, July 29, 2012

ডিভোর্সের পর স্বাধীনচেতা কেটি হোমস by ইশতিয়াক হোসেন লাবিব

হলিউড সুপারস্টার টমক্রুজের সঙ্গে দীর্ঘ ছয় বছরের সংসার জীবনের ইতি টেনেছেন কেটি হোমস প্রায় এক মাস আগে। তাদের ডিভোর্স ফাইলটি নিয়ে আদালতে দায়ের করা মামলার রায় অবশ্য এখনো হয় নি। তবে দুই তারকা আলাদা থাকছেন একমাস ধরে। তাদের নিয়ে চলছে হলিউডে ছড়িয়ে পড়েছে অনেক গসিপ। এরই মধ্যে কেটি হোমস জন্ম দিয়েছেন আরেকটি গসিপের।

হুমায়ূন চাইলেও তাকে নুহাশপল্লীতে কবর দিতাম নাঃ মা

সদ্য প্রয়াত জনপ্রিয় ঔপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ বলেন, “নুহাশপল্লীতে কবর দেওয়ার ব্যাপারে হুমায়ূন যদি নিজে থেকেই বলত, তারপরও আমি তা হতে দিতাম না। আমি তাকে গোরস্তানেই কবর দিতাম।”

মার্চপাস্টে ‘রহস্যময়’ তরুণী, বিব্রত ভারত

ছেলেদের পরনে নীল ব্লেজার ও সাদা ট্রাউজার, মাথায় হলুদ রঙের রাজস্থানি পাগড়ি। মেয়েদের পরনে হলুদ শাড়ি ও নীল ব্লেজার। এভাবেই গত শুক্রবার রাতে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে অংশ নেয় ৪০ জন অ্যাথলেট ও ১১ জন কর্মকর্তা নিয়ে গড়া ভারতীয় দল। সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু গোল বেধেছে মার্চপাস্টের ভারতীয় দলের সামনে থাকা ‘রহস্যময়’ এক তরুণীকে নিয়ে।

মডেলদের পেছনে ছুটছে ঢাকার ফ্যাশনহাউজ

রোজার নয়দিন যাচ্ছে। ঢাকা সহ দেশের বড় বড় শহরগুলোকে ঈদবাজার জমজমাট হয়ে উঠেছে। শপিংমলের দিকে তাকালেই মনে হচ্ছে নারী পুরুষের ঢল নেমেছে। ফ্যাশনহাউজ গুলো উৎসব উপলক্ষে তাদের চটকদার পশরা মেলে ধরেছে দেশের স্মার্ট সব মডেলদের মাধ্যমে। তাতে করে আরো অতুলনীয় হয়ে উঠছে ঈদ পোশাকের সম্ভার। সহজেই ক্রেতাদের নজরে আসছে।

রিক্শা চালিয়ে এইচএসসি জয়

১৮ জুলাই, সকাল ১০টা। এইচএসসির ফলাফল ঘোষণার দিন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযুষ দত্তের অফিস কক্ষে সাংবাদিকদের ভিড়। হঠাৎ ভিড় ঠেলে কক্ষের ভেতরে ঢুকে পড়েন এক তরুণ। নাম গণেশ চন্দ্র সিংহ। বৃষ্টিতে ভেজা পুরো শরীর। নিজেকে রিক্শাচালক পরিচয় দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে অনুরোধ করেন তার ফলাফল জানানোর জন্য।

হুমায়ূন আহমেদের স্মরণসভায় অঝরে কাঁদলেন গুলতেকিন খান

কথার মায়াজালে যিনি আচ্ছন্ন করে রেখেছিলেন লাখো কোটি পাঠককে, সেই কিংবদন্তি কথাশিল্পী হুমায়ূন আহমেদের স্মরণসভায় দাঁড়িয়ে দেশের বিশিষ্টজনরা যেন কথা হারিয়ে ফেলেন। অনেকেই স্মৃতিকাতর হয়ে কান্নায় ভেঙে পড়েন। অশ্রুসজল চোখ আর রুদ্ধকণ্ঠে তাঁরা স্মরণ করেন সদ্যপ্রয়াত কথার জাদুকরকে। বক্তারা বলেন, হুমায়ূন ছিলেন বিবেকের কণ্ঠস্বর, গল্পের জাদুকর ও স্বপ্নের কারিগর, যিনি নিজে স্বপ্ন দেখতেন এবং স্বপ্ন দেখাতেন।

দাম্পত্যের ইতি টানলেন মনীষা কৈরালা

২০১০ সালে নেপালের ব্যবসায়ী সম্রাট দালালকে বিয়ে করেন নেপালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালা। কিন্তু বিয়ের কিছুদিন পরই টানাপোড়েন শুরু হয় তাঁর সংসারে। সম্প্রতি এক খবরে ‘মুম্বাই মিরর’ জানিয়েছে, অবশেষে দুই বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ৪১ বছর বয়সী এ তারকা।

হুমায়ূনের স্মরণসভায় কাঁদলেন গুলতেকিন by মাহমুদুল হাসান

এতোদিন পর্দার অন্তরালে ছিলেন তিনি। ৩০ বছর সংসার করা সাবেক স্বামী বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুর পর থেকে নানা জটিলতায় অহেতুক নাক গলাননি তিনি। এজন্যে সবাই প্রশংসা করেছেন তার। শনিবার বিকেলে অভিমান ভুলে হুমায়ূনের স্মরণে নাগরিক শোকসভায় যোগ দিলেন গুলতেকিন খান। এক সময়ের অতি প্রিয়জন হুমায়ূনের স্মৃতিচারণ শুনে দর্শক সারিতে বসে ঝরালেন চোখের জলও।

Saturday, July 28, 2012

মা হলেন বেবো

দিন নেই, রাত নেই, সময়-অসময়ের খেয়াল থাকা অনেক দূরের ব্যাপার- সব্বার মুখে বেবোকে নিয়ে এখন কেবল একটাই কথা- কবে বিয়ের পিঁড়িতে বসবেন কন্যে! এই যে আসি-আসি করেও নবাববাড়িতে বেগম হয়ে আসছেন না নায়িকা, তা নিয়ে কী আর জনতার কম উৎকণ্ঠা! সব্বাই পড়েছেন মহা ধন্দে- বিয়েটা হতে হতেও হচ্ছে না কেন? সমস্যাটা কোথায়?

হুমায়ুন কেন? by সৈয়দ আশরাফুল কবির

‘আমি জীবনের মুখোমুখি সাহসের সঙ্গে দাঁড়াবো। যে আমাকে প্রেরণা দিয়েছে সে প্রেরণাময়ীর কাছে যাব। যে আমাকে গৃহপালিত মানুষে রূপান্তরিত করতে চায়, তার কাছে যাবো না। আমার বন্যতা, আমার উদারতা, উদ্দামতা, অস্থিরতার যথাযথ ব্যাখ্যা করা উচিত। কি হতে চাই, কতোটুকু যোগ্যতা আছে, পরিবেশ কতোটুকু সুযোগ দেবে এবং পরিবেশকে কতোদূর ভাঙতে হবে সেটিই দেখার বিষয়।’ (আহমদ ছফার ডাইরী থেকে)

হুমায়ূন আহমেদের ক্যান্সার চিকিৎসা ও একজন সার্জনের অন্তর্দৃষ্টি by প্রফেসর ডাঃ আনিসুর রহমান

বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের কথক ও প্রথিতযশা কথাসাহিত্যিক হুমাযূন আহমেদ ইহজগত ছেড়ে চলে গেছেন। তার কাজের ব্যাপকতা এবং বর্ণিল জীবনের গভীরতা নিয়ে মত প্রকাশের যোগ্যতা আমার নেই। একজন সাধারন সাহিত্যানুরাগী হিসাবে তার লেখনীর বিশালতা এবং বাংলার সংস্কৃতি ও প্রকাশনা শিল্পে তার অসামান্য অবদানে আমি কেবল বিস্ময়ই প্রকাশ করতে পারি।

শাওনকে ঘিরে যতো প্রশ্ন by মুনিফ আম্মার

সদ্য প্রয়াত জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এসব প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও ব্লগে এ নিয়ে চলছে ব্যাপক তোলপাড়।

সোনাক্ষীর ওপর কারফিউ জারি! by ইশতিয়াক হোসেন লাবিব

বলিউডে নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিংহার ওপর জারি করা হয়েছে কারফিউ! নাহ, ভারতীয় প্রশাসন এই কারফিউ সরকার জারি করেনি। সোনাক্ষী সিংহার বাবা বলিউডের একসময়ের অ্যাকশন হিরো শত্রুঘ্ন সিংহা মেয়ের ওপরই এমনই এক কঠিন নির্দেশ জারি করেছেন। তিনি সোনাক্ষীকে নির্দেশ দিয়েছেন,   যেখানেই যাক আর যাই করুক না কেন, তাকে অবশ্যই বাড়িতে ফিরতে হবে এবং তা রাত ১টার মধ্যেই।

সমকামী ছিলেন মনরো, দাবি বইয়ে

বিশ্বের তামাম পুরুষকুল তার ভক্ত। জীবন থেকে মৃত্যু, তার সবটাই রহস্যে ঢাকা। মৃত্যুর ৫০ বছর পরেও তাকে নিয়ে হইচই থামেনি। মেরিলিন মনরো এ বার আবার শিরোনামে, একটি বইয়ের সুবাদে। মেরিলিনকে নিয়ে লেখা সদ্য প্রকাশিত বইটিতে দাবি করা হয়েছে, লক্ষ লক্ষ পুরুষের হৃদয়ে ঝড় তোলা মনরো নাকি সমকামী ছিলেন।

মালদ্বীপে বিয়ে সাইফিনার

পতৌদির নবাব সাইফ আর কারিনার বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। প্রায় প্রতিদিনই বদলে যাচ্ছে তাদের বিয়ের সম্ভাব্য তারিখ। ততোধিক দ্রুত বদলাচ্ছে তাদের বিয়ের অনুষ্ঠানের সম্ভাব্য স্থানও। কখনও শোনা গেছে পতৌদির গ্রামে নিজের প্রাসাদেই কারিনার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি, কখনও বা শোনা গেছে কারিনার পরিবারের ইচ্ছানুযায়ী মুম্বইতেই সাজবে তাদের বিয়ের মণ্ডপ।

মালাইকা অরোরা খানের জীবনে দুই পুরুষ

বলিউডের আইটেম পিস মালাইকা অরোরা খান বললেন তার জীবনের গুরুত্বপূর্ণ দুই পুরুষের কথা। সেই দুই পুরুষ হলো স্বামী অভিনেতা আরবাজ খান এবং ছেলে আরহান খান। যে দুজন মানুষ তাকে অত্যাধুনিক প্রযুক্তির নানা বিষয় সম্পর্কে সবসময় ওয়াকিবহাল রাখে।

নুহাশপল্লীতে হুমায়ূন-ভক্তদের ঢলঃ সন্তানদের কবর জিয়ারত

শুক্রবার জুমা শেষে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের তিন সন্তান তার ভক্তদের সঙ্গে কবর জিয়ারত করলেন। নুহাশ, নোভা ও বিপাশা উপস্থিত থাকলেও অসুস্থতার কারণে শীলা কবর জিয়ারতে অংশ নেননি। তবে তিনি তার ভাই-বোনদের সঙ্গে নুহাশপল্লীতে এসেছেন। সাপ্তাহিক ছুটির দিন থাকায় দূর-দূরান্ত থেকে ভক্তরা নুহাশপল্লীতে এসেছেন  প্রিয় মানুষটির কবর ও প্রিয় নুহাশপল্লী দেখতে। প্রিয় লেখকের কবর জিয়ারত করতে।

হুমায়ূনের মা আয়েশা ফয়েজ সবার কাছেই প্রিয় এক মানুষ by মুনিফ আম্মার

“এ বাড়িতে ভাবি যখন বউ হয়ে আসেন তখন আমি ক্লাস টু’য়ে পড়ি। আমাকে সন্তানের মতোই দেখতেন তিনি। নাওয়া খাওয়া থেকে শুরু সব কিছুই তাঁর হাতে হতো। আসলে ভাবির মত মানুষ হয় না।”  হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ সম্পর্কে কথাগুলো বললেন দেবর আলতাফুর রহমান আহমেদ। হুমায়ূন আহমেদের বাবা ফয়জুর রহমান আহমেদের ৪র্থ ভাই তিনি।

আইনের চোখে ‘বাবা হলেন’ প্রবীণ কংগ্রেস নেতা

পিতৃত্বের পরীক্ষায় হেরে গেলেন প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা তথা প্রাক্তন রাজ্যপাল নারায়ণ দত্ত তিওয়ারি। বহু প্রতীক্ষিত ডিএনএ পরীক্ষার ফল প্রকাশের পর মুখ পুড়ল প্রবীণ এই নেতার। একইসঙ্গে কংগ্রেসি নেতাদের সীমাহীন দুর্নীতি ও স্বৈরাচার ফের প্রকাশ্যে চলে এল। শুক্রবার আদালত জানাল, ডিএনএ পরীক্ষায় প্রমাণিত ৩২ বছরের রোহিত শেখরের বাবা হলেন এনডি তিওয়ারি।

কেবল ও নেট সেবা দেবে ‘গুগল ফাইবার’

নিউইয়র্কের এক নাগরিক এখন যে গতির ইন্টারনেট ব্যবহার করছেন, তার চেয়ে ১০০ গুণ বেশি গতিতে নেট ব্যবহার করতে পারবেন ক্যানসাস শহরের আরেক নাগরিক। গুগল এই সুবিধা করে দিচ্ছে। ইন্টারনেটের জন্ম আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ল্যাবরেটরিতে।

Friday, July 27, 2012

হুমায়ূন আহমেদের সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে ঝড়ের পূর্বাভাস

জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ চলে গেছেন। কিন্তু তাকে নিয়ে আগ্রহের শেষ নেই ভক্ত ও দেশবাসীর। মৃত্যুর পর তার মরদেহ নিয়ে টানাটানি দেখে তার সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়েও গণ্ডগোলের আশঙ্কা করছেন অনেকে। এ আশঙ্কার মধ্যে নুহাশপল্লীকে ট্রাস্ট করার ঘোষণা দিয়ে তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন আগুনে ঘি ঢেলেছেন।

অন্যের জুতা আমি পড়ি নাঃ কারিনা কাপুর

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর জানালেন তিনি ৯০ বছর বয়স পর্যন্ত অভিনয় চালিয়ে যেতে চান। মাধুর ভান্ডারকারের বহুল প্রতিক্ষীত ছবি ‘ হিরোইন'য়ে কারিনাকে একজন সুপারস্টারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। একজন অভিনেত্রীকে তার পুরো অভিনয় জীবনে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে এগুতে হয় সেটিই হিরোইনে সুস্পস্ট করে দেখানো হয়েছে।

দামি গাড়ি গিফট পেলেন রানী মূখার্জি

রানী মূখার্জি ও আদিত্য চোপড়া তাদের প্রেম নিয়ে তো কম লুকোচুরি করেননি। এখনো যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন তাদের ভালোবাসা-বাসি যেন মানুষের কাছে কম গোচর হয়। কিন্তু উৎসুক মানুষ কি আর তাদের মন রক্ষার চিন্তা করে! তারা নিরলস প্রচেষ্টা করে যায় যদি কিছু একটা জানা যায়! তাদের জন্য খবর হলো- রানী মূখার্জি অডি ব্র্যান্ডের এ৮ ডব্লিউ১২ ব্র্যান্ডের গাড়ি গিফট্ পেয়েছেন।

সোনাক্ষির লাগাম টানলেন বাবা শত্রুঘ্ন সিনহা

প্রখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহা পরিবারের মূল্যবোধের বিষয়ে নাছোড়বান্দা। হঠাৎ করে বাবা খেয়াল করলেন তার আদরের মেয়ে তার নাগালের বাইরে যেতে শুরু করেছে। আর তাইতো মেয়ের প্রসঙ্গে তিনি এখন পদক্ষেপ নিতে শুরু করেছেন। কল্যাণকামী বাবার মতোই চিন্তা বলতে হবে! বাবা শত্রুঘ্ন মনে করেন মেয়ে সোনাক্ষি এখনো ফিল্মডোমের সবকিছু মোকাবেলা করতে সক্ষম না।

গুলতেকিনের আকুতিঃ ‘তোমাদের বাবাকে হিমঘরে ফেলে রেখো না’ by শিহাব উদ্দিন কিসলু

সদ্য প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার-চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের দাফন নিয়ে সৃষ্টি হওয়া বিবাদ অবসানে পর্দার অন্তরাল থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার প্রথম স্ত্রী, দীর্ঘদিনের জীবন সঙ্গিনী গুলতেকিন খান। নিজের ছেলে মেয়েদের তিনি বাধ্য করেছিলেন হুমায়ূনের দ্বিতীয় স্ত্রী শাওনের দাবি মেনে নিয়ে বিবাদের অবসান ঘটাতে।

শিশুটির প্রচণ্ড হিসু চেপেছিলো!

ব্রিটেনের ম্যানচেস্টার বিমানবন্দর থেকে জেট টু বিমানে চেপে রোমে গিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ব্রিটিশ বালক লিয়াম করকোরান-ফোর্ট। ১১ বছরের এই শিশুর না ছিলো পাসপোর্ট, না কোনো বোর্ডিং পাস। লিয়াম বললো- “কই কেউ তো কিছুই জানতে চাইলো না আমার কাছে।”

আবার ক্যামেরার সামনে শিল্পা শেঠী

ব্যবসিক রাজ কুন্দ্রা তার টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন যেটা একটি স্পোর্টস্ রিয়েলিটি শো’ এর প্রোমো। প্রোমোতে শিল্পা শেঠীর উপস্থিতি দেখা যায়। রাজ কুন্দ্রা টুইট করে বলেছেন, তিনি ভিডিও লিংকটি সবাইকে দেখতে অনুরোধ করেছেন এবং শিল্পা শেঠীর প্রশংসা করে বলেছেন আমার সন্তান জন্মদানের মাত্র দুই মাস পরেই সে নিজেকে অসাধারণ ফিট করে তুলেছে।

১ কোটি ২৫ লাখ রুপির উপহার পেলেন রানী মূখার্জী

ভালোবাসায় উপহার বিনিময় নিশ্চয়ই নতুন বিষয় নয়। কিন্তু সে উপহারের গায়ে যদি মোটা অংকের ট্যাগ লাগানো থাকে তবে অবশ্যই তা আলাদা করে নজরে পড়ে। তেমনিই  আলোচনায় উঠে এসেছে বলিউড রানীকে উপহার দেয়া পরিচালক আদিত্য চোপড়ার ভালোবাসার উপহারটি।

সঙ্গীতশিল্পী উনের স্ত্রী

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্ত্রী গায়িকা ছিলেন। এক অনুষ্ঠানে গান গাওয়ার সময় তিনি কিমের নজর কাড়েন। পিয়ংইয়ং উনের বিয়ের খবর জানানোর পর বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।

গুলতেকিনও কাঁদলেন

মাকে দেখেই নোভা, শীলা আর নুহাশ হাউমাউ করে কেঁদে ওঠেন। জড়িয়ে ধরেন মাকে। এ সময় গুলতেকিনও চোখের পানি ধরে রাখতে পারেননি। তার দু’চোখের কোণে গড়িয়ে পড়ছিল পানি।

‘সেক্সলম্পিক’ নিয়েই ভয় আয়োজকদের

অলিম্পিক শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তারপরই অলিম্পিক স্টেডিয়ামে জ্বলে উঠবে মশাল। লন্ডনের বুকে শুরু হয়ে যাবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। এখন শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি পর্ব টেমসের তীরে। গোটা বিশ্ব প্রহর গুনছে গেমস শুরু হওয়ার। পরিবহণ ধর্মঘট মিটে যাওয়ায় আয়োজকদের মুখে চওড়া হাসি। লন্ডন অলিম্পিক গেমস আয়োজক কমিটির সবচেয়ে বড় চিন্তার কারণ অবশ্য অন্য।

Thursday, July 26, 2012

চলে গেলে এই বরষায় by আবু হানিফ রানা

‘যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়’ এমন গানের কথায় ফুটে ওঠে নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের বর্ষাপ্রীতি। আর এই বর্ষায় তিনি চলে গেছেন সবাইকে কাঁদিয়ে। তাকে বিদায় জানালো বাদল দিনের হাজার কদমফুল।

বলিউড আন্তর্জাতিক সুন্দরীদের প্ল্যাটফর্ম

সুন্দরীদের অভয়ারণ্য ভারতবর্ষ। এখান থেকে উল্লেখযোগ্যসংখ্যক সুন্দরী বিশ্ব মাত করে দিয়েছে তাদের শারীরিক সৌন্দর্য এবং প্রখর বুদ্ধিমত্তার মাধ্যমে। মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস এশিয়া প্যাসিফিক কোন আসরে নেই তারা! সবগুলো আন্তর্জাতিক সুন্দরীর খেতাব তাদের ঝুঁলিতে।

Wednesday, July 25, 2012

হুমায়ূন বিতর্কে শাওন কেন কাঠগড়ায়

সদ্য প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন সোশ্যাল মিডিয়ায় তীব্রভাবে সমালোচিত হচ্ছেন লাশ দাফন বিতর্কে তার কথিত ভূমিকার জন্য। সাত বছর আগে বিয়ে হলেও তাদের প্রেম, বিয়ে এবং এর পরিণামে হুমায়ূন আহমেদের আগের সংসার ভেঙে যাওয়ার বিষয়টি নিয়ে এখন নতুন করে আলোচনার ঝড় উঠেছে ফেসবুকে, বিভিন্ন ব্লগে এবং অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

গাফিলতিতেই হুমায়ূনের মৃত্যু?

হুমায়ূন আহমেদের মৃত্যু নিয়ে নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আর এসব প্রশ্নের জন্ম দিয়েছেন হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন ও প্রকাশক মাজহারুল ইসলাম।

নুহাশ পল্লীতে হুমায়ূনের দাফন অন্তরালের ঘটনা by আবু তাহের খোকন

একটি শিশুর মাতৃত্বের দাবি নিয়ে দুই নারী বিচারালয়ে গেছেন। দু’জনই নিজেকে শিশুটির মা হিসেবে দাবি করছেন। আসল মাকে চিহ্নিত করতে হাকিম হুকুম দিলেন, শিশুটিকে কেটে দুই ভাগ করে তাদেরকে দিয়ে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে পিছু হটলেন এক নারী। বললেন, শিশুটিকে কাটার দরকার নেই। আমি তার মা নই। বিচক্ষণ হাকিম বুঝতে পারলেন, এই নারীই শিশুটির আসল মা।

বাঁধনের ফেরা

লম্বা বিরতির পর শোবিজে ফিরে এসেছেন বাঁধন। ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন পুরোপুরি। তবে যেখানেই যান সঙ্গে থাকে পুতুলের মতো ফুটফুটে মেয়ে সায়রা। নাটকের শট দিয়ে এসেই মেয়েকে কোলে তুলে নেন। মেয়েটাও খুব লক্ষ্মী, মা ক্যামেরার সামনে দাঁড়ালে একদম চুপচাপ-শান্ত হয়ে বুয়ার কোলে মুখ লুকিয়ে রাখে। শট শেষ অমনি মায়ের প্রতি বাড়িয়ে দেয় দুটি হাত।

বাঙালির বন্ধু অধ্যাপক কাজুও আজুমা স্মরণে by প্রবীর বিকাশ সরকার

‘আবার যদি কোনোদিন মানুষ হয়ে জন্ম নিই, তাহলে যেন বাঙালি হয়ে জন্মগ্রহণ করতে পারি’ এই ছিল তাঁর শেষ কথা। বলা যায়, ২০০০ সাল থেকেই তাঁর শারীরিক অবস্থা ক্রমশ জটিল আকার ধারণ করতে থাকে। চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে আসে। কিডনির অবস্থা খুবই খারাপ। এই বছরই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ‘দেশিকোত্তম’ সম্মানে ভূষিত হন। অসুস্থ শরীর নিয়ে ভারতে যান।

নুহাশ হুমায়ূনের কাছে খোলা চিঠি by ইরফানুর রহমান রাফিন

প্রিয় নুহাশ হুমায়ূন,
কেমন আছেন তা জানতে চাইবো না, কারণ খুব ভালো করে জানি আপনি ভালো নেই। সবাই খুব লিখছে আপনার বাবা হুমায়ূন আহমেদের কথা; যাঁর নামের আগে কোনো বিশেষণ লাগাতে হয় না, কেননা তাঁর নামটাই বাংলাদেশে একটি বিশেষণে পরিণত হয়েছে; কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আপনি ও আপনার পরিবার বাদ পড়ে যাচ্ছেন আমাদের যাবতীয় আলোচনা-পরিসর থেকে। এটা সম্ভবত উচিত না। তাই এই খোলা চিঠি লিখছি আপনাকে, যদিও জানি না আপনি কোনোদিন পড়বেন কিনা!

লেজওয়ালা মানবশিশু!

খুশি হলেই ছোট্ট মেয়েটা টুকটুক করে লেজ নাড়ত। বাবার ভালোই লাগত। কিন্তু লোকলজ্জা ও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে হাসপাতালে গিয়ে লেজটা কাটিয়ে আসতে হলো। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের ওই তিন মাসের মেয়েটিই শুধু নয়। পশ্চিম মেদিনীপুরের একটি, বাঁকুড়ার দু’টি এবং হাওড়ার এক পুঁচকেরও লেজ ছিল। বিহারের গোপালগঞ্জের এক খুদেও জন্মেছিল লেজ নিয়ে। এই পাঁচ জনই ছেলে। বয়স তিন দিন থেকে দু’বছর। তবে এই ছেলেরা লেজ নাড়াতে পারত না।

কিশোর বয়সের প্রেম

আমাদের দেশে কিশোর বয়সে প্রেম একটি মারাত্মক সমস্যা। অবশ্য কিশোর বয়সের প্রেমকে সমস্যা বললে ভুল হবে। বয়ঃসন্ধিকালের চিরন্তন আবেগের কারণেই এই প্রেম ছুঁয়ে যায় টিনেজারদের মনের কোনে। দেখা যায় অনেক কিশোর কিশোরী প্রেম করে নিজেদের সিদ্ধান্তে বিয়ে করে। পরবর্তীতে তাদের জীবনে নেমে আসে বিপর্যয়। হয় বিবাহ বিচ্ছেদ নয়তোবা প্রেম বিচ্ছেদ। ফলে তারা হয়ে ওঠে বিপথগামী।

মাইকেলের সম্পদ নিয়ে পরিবারের মধ্যে গৃহবিবাদ

সম্পত্তি নিয়ে মাইকেল জ্যাকসনের সন্তান ও তার ভাইবোনদের মধ্যে ব্যাপক বিরোধীতা শুরু হয়েছে। মাইকেলের ৫০০ মিলিয়ন ডলারের সম্পত্তির কাস্টডি তার সন্তানদের হাতে। আর মা ক্যাথরিন মাইকেলের সন্তানদের দেখভালকারী হিসেবে আদালতের মাধ্যমে নিযুক্ত হন।

বৃষ্টি চেয়ে গান গাইলেন মাধুরি

বাইরে তুমুল বৃষ্টি, আর শাহরুখের সঙ্গে প্রাণ খুলে নাচছেন মাধুরি দিক্ষিত। তাদের নাচের সঙ্গে গান চলছে ‘চাক ধুম ধুম’। বলিউড ভক্তরা এক নিমিষেই ধরে ফেলেছেন, ছবির নাম ‘দিল তো পাগল হ্যায়’।

কারিনার প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা!

প্রকাশ্যে ধূমপানে নিষিদ্ধ হলেন বলিউড বেভো কারিনা কাপুর! না বাস্তবে নয়, ফিল্মে কারিনার ধূমপানের দৃশ্যতে আপত্তি জানায়েছে ভারতীয় সেন্সর বোর্ড। মাধুর ভান্ডারকারের ছবি ‘হিরোইন’-এ কারিনার ধুমপানের দৃশ্য ছবি ও ছবির ট্রেলর থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সেন্সর বোর্ডের সদস্যরা।

‘সুরি’ সবচেয়ে স্টাইলিশ শিশু

টম ক্রুজ এবং কেটি হোমস্ কন্যা সুরি অধিকার করলো স্টাইলিশ সেবিব্রেটি শিশুর খেতাব। মাত্র চার বছর বয়সী সুরির পোশাকের সংগ্রহ বিশাল যার আনুমানিক মূল্য দুই কোটি ডলারেরও বেশি। সুরির ওয়্যারড্রবে স্থান পেয়েছে নামকরা সব ডিজাইনারদের তৈরি করা পোশাক।

হুমায়ূন আহমদের লাশ নিয়ে তিন দিনের নাটক শেষ

এরপরে কাল নিউ ইয়র্কে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সংবাদে হুমায়ুনের চিকিৎসা নিয়ে অবহেলা, নাকি তাকে মেরে ফেলা হয়েছে এমন প্রশ্ন উঠছে। লাশের দাফন নিয়ে নিউইয়র্কে শাওনের এক রকম কথা (উনি কাউকে কিছু বলে যাননি), আর ঢাকায় নেমেই ঘোষনা, তার ওসিয়ত নুহাশ পল্লীতে দাফনের।

হুমায়ূনকে নিয়ে মাজহারের ‘ফতোয়া’ by হারুন চৌধুরী

বিজনেস ক্লাসের টিকিট লাগবে হুমায়ূন পরিবারের। তা না হলে তারা মরদেহের সঙ্গে যাবেন না। এমন ফতোয়া দিয়ে বিব্রত করেছিলেন জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রকাশক মাজহারুল ইসলাম। আর এ দাবি পেশ করেছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেনের কাছে।

আল-কায়েদাকে পরাজিত করার পথেই আছি: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদাকে পরাজিত করার পথেই রয়েছে। ওবামা এ প্রসঙ্গে বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে তিনি আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যার যে অঙ্গীকার করেছিলেন তা পূরণ করেছেন।

এইডস রোধে আরও পদক্ষেপ প্রয়োজন: গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও এইডস প্রতিরোধ কর্মসূচির পরামর্শক বিল গেটস বলেছেন, এইচআইভি/এইডসের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এই ব্যাধির জোয়ার ঠেকাতে বিশ্ববাসী সক্ষম হয়েছে, এখনই তা বলা যাবে না। এ ক্ষেত্রে আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তিনটি ভেটো এবং একটি শান্তি পরিকল্পনার ‘মৃত্যু’

সিরিয়ার চলমান সংকট সমাধানে দেশটির বিরুদ্ধে অবরোধ আরোপে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত নয় মাসে তিনবার প্রস্তাব তুলেছে পশ্চিমা দেশগুলো। কিন্তু তিনবারই প্রস্তাবগুলো নাকচ হয়ে গেছে চীন ও রাশিয়ার ভেটোয়।

৫৫ বছরে এক দিনও ঝগড়া হয়নি!

প্রায় ৫৫ বছরের দাম্পত্য-জীবন। এর মধ্যে এক দিনের জন্যও ঝগড়া হয়নি। এ দাবি করেছেন, ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি। তিনি আরও বলেন, প্রতিদিন স্নান সেরে তাঁর কপাল ছুঁয়ে মন্ত্র পড়েন প্রণব মুখার্জি। এভাবেই স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

শেখ রাসেল শিশু পার্কের নির্মাণ প্রকল্প বন্ধের পথে

পানিসম্পদ মন্ত্রণালয় ভূমি ব্যবহারের অনুমতি না দেওয়ায় সিরাজগঞ্জের যমুনা নদীর শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকায় শহীদ শেখ রাসেল শিশু পার্ক নির্মাণ প্রকল্পটি অবশেষে বন্ধ হতে চলেছে। ১ জুলাই পানিসম্পদ মন্ত্রণালয়ের এক চিঠিতে বিষয়টি পরিষ্কার হয়েছে।

সান্তাহার স্টেশনের ভূ-সম্পত্তি বিভাগ-কানুনগোর বিরুদ্ধে রেলের অর্থ আত্মসাতের অভিযোগ

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ভূ-সম্পত্তি বিভাগের কানুনগো জিয়াউল হক ও সাবেক আমিন আলী হোসেনের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে রেলভূমির লাইসেন্স নবায়নের কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়ায় ঝুঁকিপূর্ণ ১০০ সেতু সংস্কারের উদ্যোগ নেই by তৌহিদী হাসান

কুষ্টিয়ায় জিকে সেচ প্রকল্পের খালের ওপর নির্মিত প্রায় ১০০টি সেতু মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। সেতুগুলো অনেক পুরোনো হওয়ায় ইতিমধ্যে প্রায় সবগুলোকেই পরিত্যক্তের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তার পরও সেতুগুলো সংস্কারে কোনো পদক্ষেপ নেই।

নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ রক্ষায় সৌর ও বায়ুবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের ওপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল মঙ্গলবার বহুজাতিক জ্বালানি কোম্পানি ‘এনার্জি হোল্ডিংস ইন্টারন্যাশনাল ইনকরপোরেশন’-এর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-নির্বাচিত উপাচার্য হলেন আনোয়ার হোসেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক আনো-য়ার হোসেনকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান। বর্তমান সরকারের গত সাড়ে তিন বছরে চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচিত উপাচার্য পেল।

সংসদীয় কমিটির সভায় আলোচনা-বিশ্বব্যাংকের টাকায় পদ্মা সেতু হলে চাঁদা তোলা বন্ধ করতে হবে

সরকার বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পদ্মা সেতু নির্মাণ করলে দেশবাসীর কাছ থেকে এখনই চাঁদা আদায় বন্ধ করতে হবে। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সদস্যরা এই মত দেন।

আইনি প্রক্রিয়ার ধীরগতি মানুষকে হতাশ করে: মজীনা

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, আইনি প্রক্রিয়ার ধীরগতি লোকজনকে হতাশ করে তোলে, যা কখনো কখনো তাদের বিচার নিজের হাতে তুলে নিতে প্রলুব্ধ করে। তাই সুবিচার নিশ্চিত করতেই বিচারব্যবস্থাকে আরও গতিশীল হওয়া উচিত।

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক ঢামেক কর্তৃপক্ষ-চিকিৎসকদের সাংবাদিক-বিদ্বেষ

পেশাজীবনের শুরুতে চিকিৎসকদের শপথ নিতে হয়। সেই শপথ মানবিকতার, দায়িত্বের আর পেশাদারির। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীকে লাঞ্ছনার মাধ্যমে সেই শপথ ভঙ্গ হলো। পরে শিক্ষানবিশ চিকিৎসকেরা দলবদ্ধভাবে সাংবাদিক প্রহার করে পেশার অমর্যাদা করলেন।

সরকারি উদ্যোগে খোলাবাজারে বিক্রি করুন-রমজান মাসে মূল্যবৃদ্ধি

রমজান মাসের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। বিশেষভাবে ইফতার ও সেহিরর জন্য প্রয়োজনীয় ডাল, তেল, বেগুন, ছোলা, মুড়ি, লেবু, কলা, খেজুর, আপেলসহ অন্যান্য ফলের দাম রীতিমতো উদ্বেগজনক।

ধর্ম-কোরআন নাজিলের মাস মাহে রমজান by আবদুস সবুর খান

আরবি বর্ষপঞ্জির নবম মাস মাহে রমজান। এই মাসেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এবং এ মাসেই মুসলমানদের ওপর সিয়াম সাধনা বা রোজা ফরজ করা হয়েছে। এ সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনেই উল্লেখ করেছেন, ‘রমজান মাসই হলো সে মাস, যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথযাত্রীদের

গোলটেবিল বৈঠক-পাহাড়ধসে গণমৃত্যু: প্রতিকার ও করণীয়

৩ জুলাই ২০১২ প্রথম আলোর উদ্যোগে ‘পাহাড়ধসে গণমৃত্যু: প্রতিকার ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। চট্টগাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলনকক্ষে আয়োজিত বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো।

স্মরণ-প্রিয় কণ্ঠ, প্রিয় মানুষ by এম ওবায়দুর রহমান

‘আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর ১২টা বেজে ৩০ মিনিট হয়ে সাত সেকেন্ড। বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বিজ্ঞাপন তরঙ্গের অনুষ্ঠান ঘোষণা শুরু করছি আমি হেনা কবীর...’

আমাদের চোখের তারায় by প্রণব আচার্য্য

‘দিতে পারো আমায় একশো ফানুস এনে আজন্ম সলজ্জ সাধ একদিন আকাশে কিছু ফানুস উড়াই।’—(শঙ্খনীল কারাগার) আমরা আগেও হয়তো জোছনা দেখতাম, বৃষ্টিতে ভিজতাম, কিন্তু এই জোছনা কিংবা বৃষ্টিতে ভেজা ঠিক স্বাভাবিক সৌন্দর্য মনে করিনি এর আগে কেউ-ই।

সে রাতে পূর্ণিমা ছিল না, বৃষ্টি ছিল by রয়েল পাল

‘পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই গৃহত্যাগী হবার মতো জোছনা কি উঠেছে?’(হুমায়ূন আহমেদের গৃহত্যাগী জোছনা কবিতার প্রথম দুই লাইন) সে রাতে পূর্ণিমা ছিল না, বৃষ্টি ছিল। ছিল অন্ধকারের বিস্তৃত প্রান্তর আর সেই প্রান্তরেই আপনি দুদ্দার করে গৃহত্যাগী হয়ে উড়ালপঙ্খিতে চড়ে মেঘের দেশে চলে গেলেন!

মৃত্যু বড় মূর্খ by শাহেদুল ইসলাম

হুমায়ূন আহমেদ আপনি চলে গেলেন, খুব দ্রুত চলে গেলেন। কী এত তাড়া ছিল আপনার যাওয়ার? যাওয়াটা কি খুব জরুরি ছিল? চিরদিন সবাই থাকে না। তবে এভাবে চলে যাওয়াটাও উচিত নয়, স্যার। ‘চলে যাওয়া মানেই প্রস্থান নয়’ কথাটি আমার চেয়ে ভালো জানতেন আপনি। তবু যে আপনার থাকাটা দরকার ছিল।

স্বামীকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারছি না..

১৫ জুলাই বিকেল পাঁচটায় ধানমন্ডির ঢাকা ডব্লিউভিএ মিলনায়তনে পরামর্শ সহায়তা ২৮-এর আসর অনুষ্ঠিত হয়। এ আসরে উপস্থিত ছিলেন মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, তাজুল ইসলাম, আহমেদ হেলাল, অভ্রদাস ভৌমিক, মেখলা সরকার ও ক্রিয়ার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ‘আপন’-এর পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল।

রোজার প্রধান শিক্ষা 'তাকওয়া' by মোহাম্মদ মাকছুদ উল্লাহ

মানুষ পৃথিবীতে মহান আল্লাহর খলিফা। জীবন ও জগতের যাবতীয় কাজ আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করবে- এটাই মানবজীবনের মূল লক্ষ্য। কিন্তু এ লক্ষ্যে পৌঁছাতে শয়তান, তার নিজের প্রবৃত্তি ও পার্থিব মোহ বাধা হয়ে দাঁড়ায়। সব বাধার প্রাচীর ডিঙিয়ে, সব প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আত্মার যে গুণটি তাকে

আলোচনা শুরু করল এডিবি, বিশ্বব্যাংকের জন্য চিঠি প্রস্তুত

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের এক দিন পরই পদ্মা সেতু প্রকল্পে অন্যতম ঋণদাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সরকারের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে। উদ্যোগ নেওয়া হয়েছে বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগেরও।

ভারত-বাংলাদেশ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক-'চুক্তি বাস্তবায়িত না হলেই ভুল বোঝাবুঝি হবে'

বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তিগুলো বাস্তবায়নে দেরি হলে এক ধরনের 'ভুল বোঝাবুঝি' তৈরি হবে বলে মনে করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। শুধু তা-ই নয়, দুই দেশের মধ্যে প্রধানমন্ত্রী পর্যায়ে হওয়া চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য ভারতকে তাগিদ দেওয়ার কথাও বলেছেন তিনি।

পুলিশ পরিদর্শক প্রথম, উপ-পরিদর্শক হলেন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা by পার্থ প্রতীম ভট্টাচার্য্য

অবশেষে পুলিশ পরিদর্শকদের প্রথম ও উপ-পরিদর্শকদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে মানোন্নয়ন করেছে সরকার। গতকাল দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ-সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন বলে সূত্র নিশ্চিত করেছে। আজ-কালের মধ্যে এ বিষয়ে গেজেট জারি করা হবে বলে জানা গেছে।

পদ্মা সেতুতে আবার বিশ্বব্যাংকের আলো! by পার্থ সারথি দাস

সৈয়দ আবুল হোসেন মন্ত্রীর পদ ছাড়ায় পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়নের সম্ভাবনা আবারও উঁকি দিচ্ছে। মালয়েশিয়া ও চীনের প্রস্তাব পেছনে ফেলে এখন অনেকের চোখ বিশ্বব্যাংকের দিকে। গত বছরের ২১ সেপ্টেম্বর বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে।

আশাবাদী অর্থমন্ত্রী-বিশ্বব্যাংক ফিরবে- সব শর্ত মেনে অপেক্ষায় সরকার

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে বিশ্বব্যাংকের সব শর্তই পূরণ হলো। বিশ্বব্যাংকের কাছ থেকে পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসার ইঙ্গিত পাওয়ার পরই সৈয়দ আবুল হোসেনকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্য যে দুজন কর্মকর্তার বিরুদ্ধে বিশ্বব্যাংকের অভিযোগ রয়েছে তাঁদের একজন অবসরে

শান্তিনিকেতনের আদলে গড়া হবে নুহাশপল্লী : শাওন

হুমায়ূন আহমেদের নিজ হাতে গড়া নুহাশপল্লীকে শান্তিনিকেতনের আদলে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। গতকাল মঙ্গলবার নন্দিত এই লেখকের দাফন শেষে শাওন সাংবাদিকদের এ কথা বলেন।
শান্তিনিকেতন কবিগুরুর হাতে গড়া প্রতিষ্ঠান।

শ্রাবণধারায়, চোখের জলে ভিজল ভক্তরা by শরীফ আহমেদ শামীম

বাংলা সাহিত্যের রূপকথার রাজপুত্র, খ্যাতিমান নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ স্বজন-শুভানুধ্যায়ী আর ভক্তকুলের চোখের পানি ও বুকভরা ভালোবাসায় শেষ বিদায় নিলেন। শ্রাবণ-বর্ষণে সিক্ত হয় তাঁর কফিন। সবাইকে কাঁদিয়ে, শোকে ভাসিয়ে হুমায়ুন আহমেদ আশ্রয় নেন তাঁর নিজের হাতে গড়া অতিপ্রিয় নুহাশপল্লীর লিচুতলায়।

মাটির বিছানায় হুমায়ূন by আজিজুল পারভেজ ও নওশাদ জামিল

শ্রাবণের অঝোরধারা তাঁর ছিল দারুণ প্রিয়। বৃষ্টির শব্দ শোনার জন্য বানালেন 'বৃষ্টিবিলাস' নামে বিশাল টিনের ঘর। সে ঘরের চালে ঠিক দুপুর ১২টা ৫০ মিনিটে নামে ঝমঝমিয়ে বৃষ্টি। শুরু হয় বৃষ্টির নাচন। ফুল ভিজছে, লতাপাতা ভিজছে, পাখি ভিজছে। এমন পবিত্র দৃশ্য তিনি কি দেখবেন না? শুনবেন না বৃষ্টির প্রিয় সুর?

মিসরের নতুন প্রধানমন্ত্রী হিশাম কান্দিল

মিসরের বিদায়ী সেচমন্ত্রী হিশাম কান্দিলকে নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। গতকাল মঙ্গলবার মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানানো হয়। কান্দিলকে নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন মুরসি।

আফগানিস্তানে পক্ষ ত্যাগ করে ১৪ পুলিশের তালেবানে যোগ

আফগান পুলিশের ১৪ সদস্যের একটি দল সরকারের আনুগত্য ত্যাগ করে তালেবানে যোগ দিয়েছে। পক্ষত্যাগী দলের একজন কমান্ডার, বাকিরা জুনিয়র কর্মকর্তা। তাঁরা রকেট-চালিত গ্রেনেডসহ পুলিশের ভারী অস্ত্রশস্ত্রও সঙ্গে নিয়ে গেছেন। পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে গত রবিবার এ ঘটনা ঘটে।

আসামে দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে ২২

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে জাতিগত দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। গতকাল মঙ্গলবার কোকরাঝাড় ও চিরাং জেলায় নতুন করে সহিংসতার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার রাত থেকে দাঙ্গাকারীদের দেখামাত্র পুলিশকে গুলির নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ভারতে বাঘের জন্য সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক নিষিদ্ধ

বন্য প্রাণী, বিশেষ করে বাঘের জন্য সংরক্ষিত এলাকায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি সতান্তর কুমার ও ইব্রাহিম কালিফুল্লার বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। এ ছাড়া বাঘের জন্য সংরক্ষিত বনাঞ্চলকে 'বাফার জোন' ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় ছয়টি রাজ্যকে জরিমানা করেছেন আদালত।

সুইজারল্যান্ডকে চিঠি লেখার বিষয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়নি : সরকার-জবাব 'অগ্রহণযোগ্য' : সুপ্রিম কোর্ট

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা চালু করতে না চাওয়ার সরকারি অবস্থানকে 'অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সুইজারল্যান্ড সরকারকে চিঠি লেখার বিষয়ে সরকারের অবস্থান জানানোর জন্য আজ ২৫ জুলাই পর্যন্ত তাদের সময় বেঁধে দেওয়া হয়।

বড় ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ-জাতির কাছে ক্ষমা চাইলেন মিয়ুং বাক

বড় ভাই ও সাবেক সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক। ঘুষ কেলেঙ্কারির দায়ে ভাই লি সাং দেউক এবং সরকারের সাবেক কয়েক কর্মকর্তা গ্রেপ্তারের প্রায় দুই সপ্তাহ পর গতকাল মঙ্গলবার জাতির কাছে ক্ষমা চাইলেন তিনি।

বেহাল সড়ক-চেতনা ফিরবে কবে!

গত বছর দুয়েক ধরেই আলোচনার শীর্ষে সড়ক-মহাসড়কের বেহাল দশা। দেশের অনেক সড়ক-মহাসড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে এসব রাস্তায় চলাচল করতে হয়। ফলে সড়ক-মহাসড়ক এখনো আতঙ্কের আরেক নাম। বেহাল দশার এসব সড়কে দুর্ঘটনা যেন অবধারিত।

সরকারের নতিস্বীকার-তাতেই কি মিলবে বিশ্বব্যাংকের ঋণ?

অবশেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিসভা থেকেই বিদায় নিতে হলো। খবরে প্রকাশ, তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন, কিন্তু কৌশলগত কারণে নাকি সেটি প্রকাশ করা হচ্ছে না। এর আগে গত ডিসেম্বরে বিশ্বব্যাংকের চাপের মুখে সৈয়দ আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।

পবিত্র কোরআনের আলো-শেষ বিচারের দিন আল্লাহ তাদের অবজ্ঞা করবেন, যারা তাঁর হুকুমকে অবজ্ঞা করেছিল

৪৯. আহা-উলায়ি ল্লাযীনা আক্বছাম্তুম লা-ইয়ানা-লুহুমু ল্লাহু বিরাহ্মাহ্; উদ্খুলুল জান্নাতা লা-খাওফুন আ'লাইকুম ওয়ালা-আনতুম তাহ্যানুন। ৫০. ওয়ানা-দা আসহা-বু ন্নারি আসহা-বাল জান্নাতি আন আফিদ্বু আ'লাইনা-মিনাল মায়ি আও মিম্মা-রাযাক্বাকুমু ল্লাহ্; ক্বা-লু ইন্না ল্লাহা হার্রামাহুমা-আ'লাল কা-ফিরীন।

বড় উৎসবের অপেক্ষায়

মনে আছে, ২০১১ সালের ইন্টারনেট উৎসবে আমরা পেয়েছিলাম আমাদের আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার চৌধুরী সাদিদ আলমকে। সাদিদ যখন এ বছরের আই-ক্যাম্পে ক্লাস নিচ্ছিল, দেখে খুব ভালো লাগল। গতবারের গ্র্যান্ডমাস্টার তাঁর নিজের হাতে তৈরি করছে তাঁর উত্তর প্রজন্মকে। তৈরি করছে এ বছরের উৎসবের ভিত।

এই ক্যাম্পটা যদি প্রতি মাসে করা যেত! by সুস্মিতা বিশ্বাস

প্রথমেই আমি ধন্যবাদ জানাব গ্রামীণফোন এবং প্রথম আলোকে এমন একটা সাহসী উদ্যোগ হাতে নেওয়ার জন্য। ৬৪টি জেলাসহ সারা দেশের ৯২টি অঞ্চলের ২৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত এই ক্যাম্পের ফলে শিক্ষার্থীদের ইন্টারনেটের প্রতি যেন আগ্রহ আরও বেড়ে গেছে।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-জমকালো আনন্দের ছটা by আলমগীর খন্দকার

পাঁচ বছর আগের এক শীতের সকাল। প্রিয় পাহাড়ি ক্যাম্পাসের সবুজ বুকে এক দল স্বপ্নবাজ নবীনের একসঙ্গে পথ চলার শুরু। অচেনা-অজানা সেই নবীন মুখগুলো। একসময় একে অপরের পাশাপাশি আসা, কাছাকাছি থাকা। একে অন্যের আনন্দ-বেদনার অংশীদার হওয়া। আবার এক বর্ষণস্নাত সন্ধ্যায় থেমে গেল তাঁদের একসঙ্গে পথচলা।

এশিয়ান ইয়ুথ কংগ্রেস, জাপান-এশিয়ার সম্ভাবনা by রাকিব মোজাহিদ

জাপানের ওসাকা শহরের এক হলরুম। মঞ্চের টেবিলের ওপর জড়সড় একটি রশি। হলরুম ভর্তি তরুণ দল। সিদ্ধান্ত নিতে হবে রশিটি গিঁটওয়ালা না শুধু প্যাঁচানো। দুই দলে ভাগ হয়ে গেল তরুণেরা। একদল বলছে, রশিটিতে গিঁট আছে। অন্য দল বলছে, রশিটি শুধু প্যাঁচানো। সময় সংক্ষিপ্ত, যেকোনো একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

এশিয়ান ইয়ুথ কংগ্রেস, জাপান-এশিয়ার সম্ভাবনা by রাকিব মোজাহিদ

জাপানের ওসাকা শহরের এক হলরুম। মঞ্চের টেবিলের ওপর জড়সড় একটি রশি। হলরুম ভর্তি তরুণ দল। সিদ্ধান্ত নিতে হবে রশিটি গিঁটওয়ালা না শুধু প্যাঁচানো। দুই দলে ভাগ হয়ে গেল তরুণেরা। একদল বলছে, রশিটিতে গিঁট আছে। অন্য দল বলছে, রশিটি শুধু প্যাঁচানো। সময় সংক্ষিপ্ত, যেকোনো একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

উফ! রাষ্ট্রপতি ভবন! by ইন্দ্রজিৎ হাজরা

কেউ ঠিক লক্ষ করেনি, কিন্তু উড়িষ্যা সত্যি হতাশই হয়েছে। আবার। একটি সম্ভাবনা জেগেছিল যে শেষ পর্যন্ত তাঁদের একজন ভারতের রাষ্ট্রপতি হতে পারেন। কিন্তু উড়িষ্যার কেউ, কোনো দলের পক্ষেই রাষ্ট্রপতি পদের জন্য যথার্থ যোগ্যতার স্তরে আসেনি। সেই ক্ষত বাড়িয়ে ভারতের ১৩তম রাষ্ট্রপতি হয়েছেন একজন বাঙালি।

কোলেস্টেরলভীতি তৈরির নেপথ্য কাহিনী by ড. মুনীরউদ্দিন আহমদ

কোলেস্টেরল নিয়ে অধিকাংশ মানুষের মধ্যেই বহু ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। আমি মনে করি, এসব অমূলক ধারণা দূর করা প্রয়োজন। কারণ এসব ভ্রান্ত ধারণার কারণে আমরা শারীরিক ও মানসিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছি। কয়েক দশক ধরে আমাদের চিকিৎসকরা বলে আসছেন- কোলেস্টেরল স্ট্রোক ও হৃদরোগের মূল কারণ এবং এসব রোগ

অনন্তযাত্রায় সমকাল বিজয়ী লেখক by হারুন হাবীব

১৯ তারিখ সন্ধ্যায় লন্ডনের হিথরো এয়ারপোর্টে পৌঁছার খানিকক্ষণ বাদেই আমাদের মেয়ে শুক্লা প্রথমেই দুঃসংবাদটি জানাল। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাড়িঁয়ে রইলাম। এমন অবেলায় চলে যাবেন হুমায়ূন ভাবিনি। ব্যক্তিজীবনে খুব একটা কাছাকাছি ছিলাম না আমরা। কালেভদ্রে দেখা। বেশির ভাগই তাঁর বাড়ির আড্ডায়।

হেলথ টিপস-আমড়ার মৌসুম

প্রকৃতিতে এসেছে আমড়ার মৌসুম। আমাদের দেশে দুই ধরনের আমড়া পাওয়া যায়। দুই রকমের আমড়াতেই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’। আমড়ার ভিটামিন সি বর্ষার স্যাঁতসেঁতে পরিবেশে কিছু রোগজীবাণু বাতাসে ভেসে বেড়ায়, নোংরা পানিতে বাসা বাঁধে—এমন জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে।

শিশুকে জোর করে খাওয়ানোর পরিণতি by প্রণব কুমার চৌধুরী

শিশুরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল জোর করে খাওয়ানো নিজের থেকে খাবার গ্রহণের সুযোগ পাওয়ার আগে বা নির্দেশ বোঝার আগেই শিশুর মুখে খাবার ঢুকিয়ে দেওয়া হলে এ পরিস্থিতি সৃষ্টি হয়। নবজাতক থেকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত প্রায় ২৫ থেকে

শিশুর ক্যানসার চিকিৎসা ও কাউনসেলিং by মমতাজ বেগম

সহকারী অধ্যাপক, শিশু ক্যানসার বিভাগ, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
ক্যানসার চিকিৎসার জন্য যে ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো কাউনসেলিং। কাউনসেলিং কী? সহজভাবে ক্যানসারের চিকিৎসার ক্ষেত্রে কাউনসেলিং হলো—রোগী, রোগীর মা-বাবা কিংবা অভিভাবককে রোগটা কী?

নবজাতকের প্রথম ‘টিকা’ শালদুধ by বি এইচ নাজমা ইয়াসমীন

সহযোগী অধ্যাপক, শিশু বিভাগ, নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ঢাকা।নবজাতকের প্রথম ‘টিকা’ অবশ্যই শিশু জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে খাওয়াতে হবে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, এই টিকার নাম ‘কলস্ট্রাম’। সাধারণ মানুষের কাছে যা ‘শালদুধ’ নামে পরিচিত। জন্মের পরপর যত দ্রুত সম্ভব এটি নবজাতককে দিতে হবে।

রোজার রাতের পুষ্টিকথা by আখতারুন নাহার

বিভাগীয় প্রধান, পুষ্টি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মাস। এই মাসে বছরের অন্যান্য সময়ের তুলনায় খাদ্যাভ্যাসে বিরাট পরিবর্তন দেখা যায়। যদি এই সময়ে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত আহার করা না হয়, তবে এক মাস রোজা রাখা কষ্টকর হয়ে পড়ে।

ক্ষমতায়ন-প্রথম নারী নভোচারী

মহাকাশে যাওয়ার ব্যাপারটি স্বপ্নের এক বিষয় অনেকের জন্যই। মহাশূন্যে নারীর পদচারণ শুরু হয় ১৯৬৩ সালে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি এশিয়া অঞ্চলেরও একজন নারী মহাকাশে পাড়ি জমিয়েছিলেন। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী ও নভোখেয়াযান বিশেষজ্ঞ কল্পনা চাওলা আরও ছয়জন নভোচারীসহ ২০০৩ সালের ১ ফেব্রুয়ারি কলাম্বিয়া নভোখেয়াযান বিপর্যয়ে মারা যান।

মাতৃত্বকালীন ছুটি-এ কী কথা বলছে বিজিএমইএ! by মানসুরা হোসাইন

গত ১০ জুলাই প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘মাতৃত্বকালীন ছুটি বাড়লে জন্মহারও বাড়বে—মনে করে বিজিএমইএ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ অনুযায়ী, মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১৬ সপ্তাহ থেকে (৮+৮) বাড়িয়ে ২৪ সপ্তাহ অর্থাৎ ছয় মাস নির্ধারণ করে শ্রম আইন-২০০৬ সংশোধনের প্রস্তাবে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি ও

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৬৪ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মালু মিয়া, বীর প্রতীক সাহসী মুক্তিযোদ্ধা সুরমা নদীর তীরে ছাতক। ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১০-১১ মাইল দূরে। ১৯৭১ সালে ছাতকে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর শক্ত ঘাঁটি।

বাংলাদেশ-ভারত সংলাপ-ইলিশ সংরক্ষণে একযোগে কাজ করার ঘোষণা by শরিফুল হাসান

ভোজনরসিক বাঙালির রসনাতৃপ্তির মস্ত উপাদান ইলিশ। কিন্তু ভরা মৌসুমেও উপাদানটি দিন দিন দুর্লভ হয়ে উঠছে।
ইলিশপ্রাপ্তির এই সংকটের মুহূর্তে ‘ইলিশ ব্যবস্থাপনা নিয়ে আন্তসীমান্ত সংলাপ’-এ একসঙ্গে কাজ করার কথা বলল বাংলাদেশ ও ভারত। ভারতের কলকাতা শহরের একটি হোটেলে ইলিশ নিয়ে আয়োজিত এক সংলাপে গতকাল মঙ্গলবার এই ঘোষণা আসে।

কবি কাজী রোজীর জবানবন্দি-মা-ভাইসহ কবি মেহেরুননেসাকে হত্যায় নেতৃত্ব দেন কাদের মোল্লা

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন কবি কাজী রোজী। জবানবন্দিতে তিনি বলেন, কবি মেহেরুননেসা, তাঁর মা ও দুই ভাইকে কাদের মোল্লার নেতৃত্বে হত্যা করা হয় বলে তিনি শুনেছেন।

চরাচর-সোহাগপুর গণহত্যা by হাকিম বাবুল

নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাঁকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে। সেদিন পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদরদের ছয় ঘণ্টার তাণ্ডবে ওই গ্রামের ১৮৭ জন পুরুষ শহীদ হন। একাত্তরের ২৫ জুলাই ভোরে পাকিস্তানি বাহিনী সোহাগপুর গ্রামের ক্ষেত-খামারে ও ঘরে ঘরে ঢুকে নির্মমভাবে হত্যা করে নিরীহ কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষকে। সেই থেকে গ্রামটির নাম পাল্টে হয়ে যায় 'বিধবাপল্লী'।

উপাচার্য উপাখ্যান by সৈয়দ মাহবুবুর রশিদ

সম্প্রতি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে গোলযোগ দেখা যাচ্ছে এবং এর ফলে বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে, এর বেশির ভাগ ক্ষেত্রেই কারণটা অদ্ভুত। সাধারণত উপাচার্য কিংবা উপ-উপাচার্য অপসারণের জন্য এ আন্দোলন। নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বলাবাহুল্য, একপর্যায়ে ছাত্ররা জড়িয়ে পড়েন।

কালের পুরাণ-ধাপ্পাবাজি! by সোহরাব হাসান

গেল শনিবার প্রথম আলো-ট্রাস্ট ব্যাংক রাজউক কলেজ আয়োজিত বিতর্কের সমাপনী অনুষ্ঠানটি ছিল খুব প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ। ইংরেজি মাধ্যমের বিতর্কের বিষয় ছিল, ‘ইসরায়েলকে বাংলাদেশের স্বীকৃতি দেওয়া উচিত’ আর বাংলা মাধ্যমের বিতর্কের বিষয় ছিল ‘১/১১ বারবার ফিরে আসে’।

পদ্মা সেতু প্রকল্প-এডিবি সহায়তার অন্য প্রকল্প নিয়ে শঙ্কা by জাহাঙ্গীর শাহ

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অনুমোদনের অপেক্ষায় থাকা পাঁচটি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পদ্মা সেতু নিয়ে দাতাদের সঙ্গে তৈরি সংকটের সমাধান না হলে পাঁচটি প্রকল্পের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তৈরি করা এক সারসংক্ষেপে এ কথা বলা হয়েছে।

তিতাসকে ৪৫০ কোটি টাকার গ্যাস বিল দিল কারা? by অরুণ কর্মকার

গ্রাহকদের পরিশোধ করা প্রায় ৪৫০ কোটি টাকার গ্যাস বিল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের রাজস্ব হিসাবে যুক্ত করতে পারছে না। কারণ, গ্যাস বিল হিসেবে গ্রাহকেরা এই টাকা তিতাসের ব্যাংক হিসাবে জমা দিলেও কোম্পানিটির রাজস্ব বিভাগের তালিকায় এঁদের কোনো গ্রাহক সংকেত নম্বর নেই।

লিচুতলায় চিরঘুমে হুমায়ূন by আশীষ-উর-রহমান ও মাসুদ রানা

লিচুবাগানে ত্রিপলের অস্থায়ী ছাউনি টানানো। তার তলায় সদ্য খোঁড়া কবর। সকাল থেকেই আকাশ থমথমে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ শুরু হলো তুমুল বর্ষণ। সেই বৃষ্টি মাথায় নিয়েই বাদ জোহর নুহাশপল্লীর লিচুবাগানের সামনে জানাজায় দাঁড়িয়ে গেলেন হাজার হাজার লোক।

নির্বাচন কমিশনের নড়চড় নে by হারুন আল রশীদ

জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন গণনা শুরু হবে আগামী বছরের অক্টোবর থেকে। তার আগে মার্চ থেকে চারটি সিটি করপোরেশন ও আগস্ট থেকে উপজেলা নির্বাচনের দিন গণনা শুরু হবে। এসব নির্বাচনের প্রস্তুতির জন্য হাতে সময় আছে মাত্র এক বছর।

সময়ের প্রতিধ্বনি-রমজানেই হোক দুই নেত্রীর সমঝোতা বৈঠক by মোস্তফা কামাল

পবিত্র রমজানের কারণে জাতীয় রাজনীতির উত্তাপ অনেকটাই স্তিমিত হয়ে গেছে। রাজপথের উত্তাপ কিছুটা ক্যাম্পাসে ছড়ালেও সেখানে চলছে অন্য খেলা। কেউ কেউ অবশ্য সেখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। বলা হচ্ছে, দেশের অভ্যন্তরে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে একটি পক্ষ সুপরিকল্পিতভাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও

বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা

বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা নুরে আলম দুর্জয়, আহমেদ জায়িফ, মাসুম বিল্লাহ, মেহেরুল হাসান সুজন, শেখ আল এহসান এএম জাহিদ, লাকমিনা জেসমিন সোমা, গোলাম মুজতবা, শামসুজ্জামাস শামস, আশিক হোসেন, সানাউল্লাহ সাকিব তনু, ওয়ালিউল্লাহ, আবদুল্লাহ আল মামুন, ইফতেখার ফয়সাল মাসউদুল আলম, নির্ঝর মজুমদার, সুজন ঘোষ, এমদাদুল হক ও রাজীব নন্দী

সমকালীন প্রসঙ্গ-ফতোয়াবাজি কেন অগ্রহণযোগ্য by ম. ইনামুল হক

কীভাবে ৯০% মুসলমান ও অজস্র মসজিদের বাংলাদেশে শিশুশ্রম, ভিক্ষাবৃত্তি, অপহরণ, ধর্ষণ ও ধর্মের নামে নারীহত্যা বাড়বাড়ন্ত থাকে? বাংলাদেশে তাই ফতোয়াবাজি অবৈধ থাকাই দরকার। বরং বাংলাদেশে দরকার জাতিধর্ম নির্বিশেষে একই ধরনের ফৌজদারি এবং উত্তরাধিকার আইন। ধর্ম পালন প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার

ভারত-পাকিস্তান-বরফ গলতে শুরু করেছে by বি. রমন

বিশ্বকাপ সেমিফাইনাল যে বন্ধুত্বের মনোভাব ও অনুকূল পরিস্থিতি সৃষ্টি করে তার সুযোগ ভারতের প্রধানমন্ত্রী দু'দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ও সংযোগ গড়ে তোলার কাজে লাগান। পাকিস্তানে দু'দেশের মধ্যে ক্রিকেট খেলার গিলানির আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে ভারতের প্রধানমন্ত্রী গ্রহণ করেন

ফেসবুকেই মতামত জরিপ by একরামুল হক শামীম

ফেসবুক সম্প্রতি একটি অ্যাপ্লিকেশন শুরু করেছে 'কোয়েশ্চেনস' নামে। ভাবতে পারেন এ আর এমনকি বিষয়? পত্রিকাগুলোতে হরহামেশাই এই ধরনের মতামত জরিপ গ্রহণ করা হয়। কোনো একটা বিষয়ে জানতে চেয়ে তার পক্ষে-বিপক্ষে পাঠকদের মতামত চাওয়া হয়।

বিশ্বকাপ ক্রিকেট-শান্তি ও সৌহার্দ্যের সোপান by আবু সাঈদ খান

বিশ্বকাপ ক্রিকেটের ক্ষেত্রে বড় সংযোজন শান্তি ও কূটনীতি। এ অঞ্চলে প্রতিবেশী দেশগুলোর মধ্যে কমবেশি সমস্যা আছে। তবে আঞ্চলিক সংহতির জন্য বড় হুমকি হচ্ছে পাক-ভারত সম্পর্কের জটিলতা। বহুদিন ধরে পারমাণবিক শক্তিধর দেশ দুটি পরস্পরের প্রতি মুখ ঘুরিয়ে রেখেছে। একে অন্যের সঙ্গে একাধিকবার সম্মুখ যুদ্ধে অবতীর্ণও হয়েছে।

চাতালের ছাই-দায়িত্বশীলতাও কি উড়ে গেছে?

ধান ভাঙানোর চাতালে কর্মরত শ্রমিকের অধিকারহীনতা, বয়লার দুর্ঘটনার ঝুঁকি কিংবা মোটাদাগে পরিবেশ দূষণের কথা আমরা জানি; কিন্তু এগুলোর ভয়াবহতা কতটা, তার খণ্ডচিত্র ফুটে উঠেছে রোববার সমকালের লোকালয় পাতায় প্রকাশিত প্রতিবেদনটিতে।

বিশ্বকাপ ক্রিকেট-ভারতের বিজয় মুকুট

বিশ্ব ক্রিকেটে ক্ষমতার হাতবদল ঘটেছে। ভারত এখন বিশ্বচ্যাম্পিয়ন। তাদের অভিনন্দন। ১৯ ফেব্রুয়ারি ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে এক স্মরণীয় জয়ে মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়ার যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল তা ২ এপ্রিল শনিবার মধ্যরাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে থামল শ্রীলংকাকে ৬ উইকেটে পরাজিত করার মাধ্যমে।

হুমায়ূন আহমেদের প্রথম চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছি

একুশে টিভিতে আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে কায়সার আহমেদের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'অহঙ্কার'। এতে অভিনয় করেছেন ডলি জহুর। কথা বলেছেন তিনি_ আপনি কি উত্তরায়? হ্যাঁ। একটি নাটকের কাজ করছি। দৃশ্যধারণের ফাঁকে ফাঁকে হুমায়ূন আহমেদের দাফনের দৃশ্য টিভিতে দেখছিলাম।

ডরেমনে শিশুর মন by সোহেল নওরোজ

তামজীদের বয়স ছয়। নার্সারিতে পড়ে। স্কুলে সে একেবারেই অনিয়মিত। বেশিরভাগ দিন ক্লাসে যেতে পারে না সকালে ঘুম না ভাঙায়। অনেক রাত অবধি জেগে থাকে। টেলিভিশন চ্যানেলে ডরেমন কার্টুন শেষ করে তবে ঘুমাতে যায়। বাবা-মা দু'জনেই চাকরিজীবী। সারাদিন অফিস করে বাসায় ফিরে তারা সন্তানকে হাসিখুশি দেখতে চায়।

সাক্ষাৎকার-ভারতের অর্থনৈতিক অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ by শেখর দত্ত

সাক্ষাৎকার গ্রহণ : অজয় দাশগুপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরের সন্তান শেখর দত্ত ভারতের শিল্প-বাণিজ্যের সবচেয়ে প্রভাবশালী সংস্থা কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআইর সভাপতি ছিলেন। মুম্বাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইন্দো-ইতালিয়ান চেম্বারের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

পরাজিতের লেখা ইতিহাস by জামান সরদার

আমাদের গৌরবের মুক্তিযুদ্ধ নিয়ে সম্প্রতি আরেকটি বই প্রকাশ হয়েছে পাকিস্তানে_ 'নিজ দেশে আগন্তুক' (এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি : ইস্ট পাকিস্তান, ১৯৬৯-৭১)। লেখক যথারীতি জনৈক জেনারেল_ মেজর জেনারেল (অব.) খাদিম হুসাইন রাজা।

রাজনীতি-'মানুষের মুখে জয়, মানুষের মুখেই ক্ষয়' by মোনায়েম সরকার

আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ যেসব সংগঠনের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

সাম্প্রতিক প্রসঙ্গ-নিরীহ গোবেচারারা যখন রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি by ইমতিয়াজ আহমেদ

গরু চোরাচালান বন্ধ করে এর ব্যবসা বৈধ করার উদ্যোগও তাই আপাতত হিমাগারে থেকে যাওয়ার কথা। অথচ এর সমাধানের জন্য প্রত্যাশা করা হয় সংকীর্ণ স্বার্থের ঊধর্ে্ব উঠে পদক্ষেপের। কারণ এখন যে ব্যবস্থা চলছে তাতে অবোধ প্রাণী বধ থেমে থাকছে না, একই সঙ্গে নিরীহ মানুষের মৃত্যু ঘটছে, যার নিন্দায় সোচ্চার অনেক অনেক মানুষ।

রিকশা-চাঁদাবাজির আওতায় সবই!

কয়েক বছর আগেও ঢাকার রাস্তার আবশ্যিক অনুষঙ্গ ছিল রিকশা। অলিগলি তো বটেই, রাজপথেও রিকশা ছিল অন্যতম বাহন। কিন্তু রাস্তায় গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ার কারণে ধীরে ধীরে বড় রাস্তাগুলো থেকে রিকশা হারিয়ে গেছে। কিন্তু অলিগলি, ছোট রাস্তায় রিকশারই রাজত্ব। কাগজে-কলমে ৭০ হাজার হলেও প্রকৃত সংখ্যা প্রায় ১০ লাখ।

পদ্মা সেতু-বিশ্বব্যাংক দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নিক

পদ্মা সেতুর গুরুত্ব ব্যাখ্যা করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়াও পার্শ্ববর্তী ভারত, মিয়ানমার, পাকিস্তান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে এ দেশের সহজ যোগাযোগে সহায়তা করবে এ সেতু। এর ফলে বাংলাদেশসহ মধ্য এশিয়ার দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে।

শাওনের আকুতিঃ ‘আমারে ছেড়ে তুমি কই গেলা’ by জেসমিন পাঁপড়ি

‘মরিলে কান্দিস না, আমার দায়...’
চির চেনা, চির আপন মানুষের প্রিয় এ গানটির কথা বোধ হয় ভুলেই গিয়েছিলন শাওন। আর তাই হয়তো নুহাশ পল্লীর অঝোর বৃষ্টির সঙ্গে চোখ মিলিয়ে কাঁদছিলেন বারবার। প্রিয় মানুষটিকে হারানোর শোকে মুহ্যমান শাওনের বারবার বিলাপ ছিল, “আমাকে ছেড়ে তুমি কই গেলা। কই গেলা তুমি।”

আসছে হিরোইন

বচ্চন বহু ঐশ্বরিয়াকে সরিয়ে কারিনার হিরোইন হয়ে ওঠার সময় থেকেই খবরের শিরোনামে মধুর ভান্ডারকরের আগামী ছবি। আর দীর্ঘ একবছর অপেক্ষার পর ছবির পোস্টার রিলিজ হতেই হিট `হিরোইন`। ছবির মধ্যে ফুটে উঠেছে হিরোইনের রূপ। সোনালি পোশাকে ফিল্ম ম্যাগাজিনে পরিবেষ্টিত বেবো। সঙ্গে ওয়াইনের খালি গ্লাস।

‘শূন্য আজি গুলবাগিচা....’ by আশরাফুল ইসলাম ও একেএম রিপন আনসারী

সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা হুমায়ূন আহমেদের দাফন সম্পন্ন হলো মঙ্গলবার দুপুরে। লেখকের ভাল লাগার অনুষঙ্গ শ্রাবণের প্রবল ধারায় এক অভূতপূর্ব অভ্যর্থনার মধ্য দিয়ে তার বিদায় পর্ব সম্পন্ন হয়।

হুমায়ূন আহমেদের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশঃ প্রশ্নবিদ্ধ শাওন

দেশের জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর নানা তথ্য প্রকাশ পেয়েছে। এসব তথ্যে তার মৃত্যু জন্য হুমায়ূন আহমেদের পরিবারের সিদ্ধান্তহীনতা, অবহেলা আর অযত্নকে দায়ি করা হয়েছে।

মানব পাচারঃ অভিযোগ দায়ের ও শাস্তি

অপরাধ ও মানব পাচার একটি গুরুতর অপরাধ। এই অপরাধটি কোনো নির্দিষ্ট দেশের ভিতরে সীমাবদ্ধ নেই। দেশ ও দেশের বাইরে একটি সংঘবদ্ধ চক্র এ অপরাধের সাথে জড়িত। এরা প্রায়ই বিভিন্ন আন্তর্জাতিক অপরাধগোষ্ঠীর সাথে জড়িত থাকে। অপরাধীদের শাস্তি বিধান ও মানব পাচার প্রতিরোধের জন্য আইন থাকলেও আইনের যথাযথ প্রয়োগ নেই। ফলে, আইনের ফাঁক থেকে বেরিয়ে আসে এসব অপরাধীচক্র।

ফের এক ছবিতে পাওলি-পরম

২০১২-র বহু প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে একটা হতে চলেছে ‘বসন্ত উৎসব’। কিন্তু কেন? কলকাতার বাংলা ছবির নতুন ধারা মাল্টিস্টারার হওয়া; সেই ধারাকেই একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে ‘বসন্ত উৎসব’। আচ্ছা, তা কারা কারা অভিনয় করছেন ছবিটায়? পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, তনুশ্রী... যথেষ্ট জাঁকাল কাস্টিং; কী বলুন?

ফিল্মস্টারদের প্রতি অখুশি ‘আজমীর শরীফ’ কর্তৃপক্ষ

আজমীর শরীফ দরগাহ্ সব ধর্মাবলম্বীদের কাছে বিখ্যাত কারণ সবাই বিশ্বাস করেন এখানে কোনো দোয়া চাইলে সেটা ব্যর্থ হয় না। তাইতো সব ধর্মের, সব শ্রেণীর মানুষের উপচে পড়া ভিড় দেখা যায় পীর সাহেবের দরগাহ্ শরীফে। এমনকি ফিল্ম স্টারদেরও দরগাহ্ শরীফে বিপুল আনাগোনা দেখা যায়। যাদের ভাগ্য প্রতিটা ফিল্মের সঙ্গে সঙ্গেই পরিবর্তিত হয়। ফিল্মস্টারদের এই আনাগোনাতে অখুশি দরগাহ্ কর্তৃপক্ষ।

শাওনের বক্তব্য নিয়ে নিউ ইয়র্কে তোলপাড়

হুমায়ন আহমেদ তাকে নুহাশ পল্লীতে দাফনের কথা বলে গেছেন, মেহের আফরোজ শাওনের এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন তাদের ঘনিষ্ঠ নিউ ইয়র্ক প্রবাসী কয়েকজন বিশিষ্ট বাংলাদেশী।

Tuesday, July 24, 2012

বাবা আমার অস্তিত্ব জুড়েঃ নুহাশ by আদিত্য আরাফাত

কিছু কিছু রাতে খুব কষ্ট হতো নুহাশের। বাবার কথা মনে পড়তো। মাঝ রাতে বাবার জন্য কাঁদতেন নুহাশ। টেবিলে পড়ে থাকা বাবার লেখা বইগুলো হাতড়ে ধরে বুকে নিতেন। চুমু খেতেন। বাবার প্রতি নুহাশের এমন ভালোবাসার কথা জানেন মা গুলতেকিন। জানেন নুহাশের বোন ও কাছের বন্ধুরাও। মঙ্গলবার নুহাশ পল্লীতে সেই কাছের বন্ধুরাই বাংলানিউজকে জানালেন এসব কথা।

স্কর্পিয়নসের শেষ প্রস্তুতি

গেল শতাব্দীর আশি দশকের তুমুল জনপ্রিয় ব্যান্ড স্কর্পিয়নস্। ব্যান্ডেটির সে সময়ে রিলিজ হওয়া ‘হলিডে’ বা ‘স্টিল লাভিং ইউ’ গানগুলো এ প্রজন্মের বন্ধুদেরও প্রিয়। কালজয়ী স্কর্পিয়নসের গানগুলোকে পছন্দ না করে উপায়ও নেই। কারণ কথা ও সুরে সত্যিই অনবদ্য এই ব্যান্ডের গান। ২০১২ সালে এসে আজও অক্ষত স্কর্পিয়নস ব্যান্ডটি।

প্রযুক্তির বন্ধনে প্রজন্ম

পড়ন্ত বিকেলের লাল আভায় আমাদের ক্যাম্পাস থাকে ছাত্রছাত্রীদের আড্ডামুখর। ক্লাস শেষে নোর্টস নিয়ে পরামর্শ কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা নিয়ে ব্যস্ত থাকে বেশিরভাগ শিক্ষার্থী। লাইব্রেরী থেকেও নেমে আসেন অনেকে চা বিরতির টানে। এর পাকে অনেকে ব্যস্ত থাকেন ল্যাপটপ হাতে।

এই প্রজন্মের জীবনবোধ by ইসমাত জেরিন খান

এই তো সেদিন আড্ডায় আলোচনা হচ্ছিল আমরা যারা এ প্রজন্মের সন্তান তাদের মূল্যবোধ দিন দিন কমে যাচ্ছে কেন? এই কেনÑএর উত্তর খুঁজতে অনেক কেন-এর উত্তর বের হয়ে এল। শুরুটা হয়েছিল আসলে জীবনের মানে কি। তাই নিয়ে আড্ডা জমে উঠল। সবার সমন্বয়ে শেষ পর্যন্ত আড্ডায় স্বীকৃতি পেল জীবন মানে চাওয়া-পাওয়ার খেলা।

গরুর দুধ শিশুর ডায়াবেটিসের কারণ হতে পারে

আমেরিকান একাডেমী অব পেডিয়াট্রিকসের গবেষকরা লক্ষ্য করেছেন যে, কোন কোন শিশুর ডায়াবেটিসের সঙ্গে গরুর দুধের পরোক্ষ যোগাযোগ রয়েছে। গরুর দুধের মধ্যে রয়েছে অনেক বিচিত্র রকমের প্রোটিন। একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি যার পরিপাক নালীতে পর্যাপ্ত পাচক রস নিঃসৃত হয় যা দিয়ে সহজেই এসব প্রোটিনকে হজম করে এমাইনো

বেগুনের খাদ্যগুণ ও ইফতারে বেগুনী by ডা. মোঃ ফারুক হোসেন

বেগুন সোলানেসি পরিবারের অন্তর্ভুক্ত একটি সবজি যার বৈজ্ঞানিক নাম সোলানাম মেলেঙ্গোনা। বেগুন কম ক্যালরিসম্পন্ন একটি সবজি, কিন্তু পুষ্টিমান কারও চেয়ে কম নয়। বেগুন ফাইবারসমৃদ্ধ খাবারÑযাতে ফ্যাট নেই বললেই চলে।

লিউকোপ্লাকিয়া এবং ওরাল ক্যান্ডিডোসিস

লিউকোপ্লাকিয়া এবং ওরাল ক্যান্ডিডোসিস অর্থাৎ মুখের ছত্রাক সংক্রমণ দুটি রোগই মুখের সাদা সংক্রমণ। কিন্তু লিউকোপ্লাকিয়াকে কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সারের পূর্বাবস্থা অর্থাৎ প্রি-ম্যালিগন্যান্ট লিশন হিসেবে আখ্যায়িত করা হয়। তাই রোগ দুটির চিকিৎসার ক্ষেত্রে সবার সচেতন হতে হবে।

আত্মহত্যাপ্রতিরোধ করুন by ডা. দেলোয়ার হোসেন

মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাচিবার চাহি’Ñকবিগুরুর এই বাক্য উপেক্ষা করে অনেকে আত্মহত্যার দিকে ধাবিত হয়। বাংলাদেশের আনাচেকানাচে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে আত্মহত্যা। কেউ বিষ খেয়ে, কেউ ঘুমের ট্যাবলেট খেয়ে, কেউ গলায় ফাঁস দিয়ে আবার কেউ নীরবে সূক্ষ্মভাবে জীবন শেষ করে দিচ্ছে।

নারীশিক্ষা

বাংলাদেশে নারীশিক্ষার ক্ষেত্রে যে কার্যকর অগ্রগতি হয়েছে তার স্বীকৃতি এখন পাওয়া যাচ্ছে। এখানে স্কুলে মেয়েদের উল্লেখযোগ্য উপস্থিতি অনেকেরই প্রশংসা অর্জন করেছে। সম্প্রতি ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ‘বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ছেলেদের তুলনায় স্কুলে মেয়েদের উপস্থিতির হার বেশি।

মাতৃমৃত্যু হ্রাস

সম্প্রতি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ এর জনসংখ্যা বিভাগের প্রধান কিম পিটার স্ট্রিডফিল্ড বলেছেন যে, গর্ভধারণ না করলে মাতৃমৃত্যুরও ঝুঁকি থাকে না। তাই গর্ভধারণ যত কম হবে, মাতৃমৃত্যুও তত কম হবে। বিশেষজ্ঞদের মতে, জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন সামগ্রী ব্যবহারের ফলে নারীর গর্ভধারণের হার কমে।

নয়ন সমুখে তুমি নাই... by ড. হারুন রশীদ

মধ্যরাতে বাড়ি ফিরে ব্রেকিং নিউজে সংবাদটি দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিজের অজান্তেই মুখ দিয়ে বের হলো, আহ্! এমন বেদনাহত কখনও হইনি। আমার মায়ের মৃত্যুর পর বুকের ভেতরটা শূন্য হয়ে গিয়েছিল। বাবাকে হারিয়েছি শৈশবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে- খোলা চিঠি by মোনায়েম সরকার

মান্যবর প্রধানমন্ত্রী, সালাম নেবেন। আপনার কাছে অভিযোগ জানানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আপনার কয়েকটি মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা প্রকাশ করার পর থেকে অনেকের সঙ্গেই আপনার সরাসরি কথা হচ্ছে। এটা একটি ভালো উদ্যোগ।

সিডনির মেলব্যাগ- প্রবাসীরা প্রধানমন্ত্রীর আশ্বাসে উজ্জীবিত by অজয় দাশ গুপ্ত

বিশ্ব মূলত দু’ভাগে বিভক্ত। একদিকে উন্নয়নশীল দেশ, অন্যদিকে ধনী বা উন্নত নামে পরিচিত বাঘা দেশগুলো। তাদের কথা শুনে চললে বা আদেশ মান্য করলে তারা মাথায় হাত বুলিয়ে দেয়। মাঝে মাঝে দান খয়রাতের পরিমাণও দেয় বাড়িয়ে। সে দান অনুদান বা সাহায্যের পরিণাম যে কি তার জ্বলন্ত উদাহরণ পাকিস্তান।

হামলার ভয়ে সংখ্যালঘু পরিবারের পুরুষরা পালিয়ে বেড়ায়- ২০০১-এর নির্বাচনপরবর্তী সহিংসতা by মুহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু

(পূর্ব প্রকাশের পর) সম্পত্তি ধ্বংস/সম্পত্তি লুট/জমিজমা দখল ইত্যাদি : তদন্তকালে জানা গেছে নির্বাচনে পরাজিত দলের নেতা-কর্মী সমর্থকদের সম্পত্তি যেমন লুট করা হয়েছে তেমনি ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান, শিল্প, কৃষিজমি, গবাদিপশু, বাগান ও মাছের ঘের-পুকুর থেকেও সংশ্লিষ্ট সম্পত্তি লুট হয়েছে।

বঙ্গবন্ধুর নীতি-আদর্শ ও নেতৃত্ব আত্মজীবনী থেকে পুনর্পাঠ by ড. হারুন-অর-রশিদ

পূর্ব প্রকাশের পর) ১৯৪৬ সালে কলকাতার ভয়াবহ দাঙ্গার সময় শহরের বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া মানুষের মধ্যে খাদ্য পৌঁছে দেয়ার জন্য দুই বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি নিজে চাল বোঝাই ঠেলাগাড়ি ঠেলেছেন (পৃ. ৬৬)। ১৯৪৬ সালে আবুল হাশিমের সম্পাদনায় বঙ্গীয় মুসলিম লীগের মুখপত্র হিসেবে সাপ্তাহিক মিল্লাত বের করা হলে, বঙ্গবন্ধু রাস্তায় হকারী করে ঐ পত্রিকা বিক্রি করেছেন (পৃ. ৪০)। রাজনীতি করার খরচ মেটানোর উদ্দেশ্যে ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতকে সঙ্গে নিয়ে কলকাতার পার্ক সার্কাসে রেস্টুরেন্ট দিয়েছিলেন (পৃ. ৮২, ৮৫)। দেশ ভাগের পূর্বে সোহরাওয়ার্দীর পৃষ্ঠপোষকতায় ও আবুল মনসুর আহমদের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত্রিকার তিনি কিছুকাল পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হয়েছিলেন (পৃ. ৮৮)। পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে তিনি ঢাকা চলে আসেন এবং ১৫০ মোগলটুলী পার্টি হাউজে এসে ওঠেন। সেখানে একটি কক্ষে তিনি অপর এক বন্ধুর সঙ্গে বেশ কয়েক বছর থাকেন। এ সম্বন্ধে বঙ্গবন্ধু তাঁর আত্মজীবনীতে লিখেন, ‘...সেপ্টেম্বর মাসে ঢাকা এলাম। পূর্বে দু’একবার এসেছি বেড়াতে। পথ ঘাট ভাল করে চিনি না। আত্মীয়স্বজন, যারা চাকরিজীবী, কে কোথায় আছেন, জানি না। ১৫০ নম্বর মোগলটুলিতে প্রথমে উঠব ঠিক করলাম। শওকত মিয়া মোগলটুলি অফিসের দেখাশোনা করে। মুসলিম লীগের পুরনো কর্মী। আমার বন্ধু। শামসুল হক সাহেব ওখানেই থাকেন... ঘোড়ার গাড়ি ঠিক করলাম, ১৫০ নম্বর মোগলটুলিতে পৌঁছে দিতে.... শওকত আমাকে ... তার রুমেই জায়গা দিল” (পৃ. ৮৩)।
বঙ্গবন্ধু যে ভবিষ্যতে বড় মাপের নেতা হবেন, তা কৈশরেই বুঝা যাচ্ছিল। ১৯৩৮ সালে ফজলুল হক ও সোহ্রাওয়ার্দীর গোপালগঞ্জ আগমন উপলক্ষে গঠিত ছাত্রদের স্বেচ্ছাসেবক বাহিনীর তিনি প্রধান ছিলেন। গোপালগঞ্জের মিশন স্কুলে পড়াকালীন তিনি স্কুলের ক্যাপ্টেন, গরিব মুসলমান ছাত্রদের কল্যাণার্থে গঠিত মুসলিম সেবা সংঘ, স্থানীয় মুসলিম ছাত্রলীগ ও মুসলিম লীগ ডিফেন্স কমিটির তিনি সম্পাদক হয়েছিলেন। ১৯৪৩ সালে মাত্র ২৩ বছর বয়সে তিনি সর্বভারতীয় মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন। ১৯৪৬ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ১৯৪৬ সালের নির্বাচনে তিনি মুসলিম লীগের পক্ষে ফরিদপুর অঞ্চলের নির্বাচনী প্রচারের দায়িত্ব পালন করেন। ১৯৪৭ সালের ৭ জুলাই অনুষ্ঠিত সিলেটের গণভোটেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। দেশ বিভাগের পূর্বে রাজনীতি বা সংগঠনের গুরুত্বপূর্ণ কোন পদে অধিষ্ঠিত না হলেও, নিজ কর্মদক্ষতা গুণে রাজনৈতিক অঙ্গনে তিনি হয়ে ওঠেন এক সুপরিচিত নাম। শুধু কলকাতা নয়, এর বাইরেও জেলা শহরে। একজন ত্যাগী, কর্মঠ, ভাল কর্মী হিসেবে তাঁর সুনাম ছিল। তিনি তাঁর আত্মজীবনীতে লিখেন, ‘আমাকে যে কাজ দেয়া হতো আমি নিষ্ঠার সঙ্গে সে কাজ করতাম ....ভীষণভাবে পরিশ্রম করতে পারতাম’ (পৃ. ৩৭)। বঙ্গবন্ধু নীতি ও আদর্শভিত্তিক রাজনীতি, রাজনৈতিক দল ও দলের ঐক্যে বিশ্বাসী ছিলেন। কেননা, নীতি ও আদর্শ বিবর্জিত কোন দল বা দলের ঐক্য টিকেও থাকে না, দেশ ও জনগণের কল্যাণে কিছু করতেও পারে না। বঙ্গবন্ধু তাঁর রাজনৈতিক জীবনে এই বিশ্বাস নিয়েই এগিয়েছেন। ১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচনের প্রাক্কালে তাঁর দল ও বাইরের কতিপয় নেতা শেরে বাংলার নেতৃত্বাধীনে সে সময়ে সৃষ্ট কৃষক-শ্রমিক পার্টি, মওলানা আজাহার আলীর নেতৃত্বাধীন নেজাম-ই-ইসলাম ইত্যাদি দলের সঙ্গে মুসলিম লীগ-বিরোধী ঐক্যফ্রন্ট গঠনের প্রস্তাব করলে, প্রথমে বঙ্গবন্ধু এর ঘোর বিরোধিতা করেন। তাঁর বক্তব্য ছিল, ‘যাদের নীতি ও আদর্শ নাই তাদের সাথে ঐক্যফ্রন্ট করার অর্থ হলো কতকগুলি মরা লোককে বাঁচিয়ে তোলা’ (আত্মজীবনী, পৃ. ২৪৮)। অবশেষে সিনিয়র নেতাদের পীড়াপীড়িতে ‘যুক্তফ্রন্ট’ গঠনে সম্মত হলেও, “(যুক্তফ্রন্ট করলে) ক্ষমতায় যাওয়া যেতে পারে, তবে জনসাধারনের জন্য কিছু করা সম্ভব হবে না, আর এ ক্ষমতা বেশিদিন থাকবেও না। যেখানে আদর্শের মিল নাই সেখানে ঐক্যও বেশিদিন থাকে না” (পৃ. ২৫০) মর্মে যে ভবিষ্যত বাণী করেছিলেন, ৫৪-র নির্বাচন-উত্তর তা কীভাবে সত্যি প্রমাণিত হয়েছিল, তা সবার জানা রয়েছে। এমনকি, যুক্তফ্রন্টের নেতা হিসেবে শেরে বাংলার বিরুদ্ধে আওয়ামী লীগ অনস্থা প্রস্তাব পর্যন্ত আনতে বাধ্য হয়েছিল (পৃ. ২৮৮)।
১৯৬২ সালে সোহ্রাওয়ার্দীর নেতৃত্বে কতিপয় বিরোধী দল নিয়ে আইয়ুববিরোধী রাজনৈতিক মঞ্চ, ন্যাশনাল ডিমোক্রেটিক ফ্রন্ট বা এন. ডি. এফ গঠিত হলে, ওপরে উল্লিখিত একই নীতি ও আদর্শের কারণে বঙ্গবন্ধু ঐ জোট থেকে বের হয়ে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার সুযোগের অপেক্ষা করছিলেন। ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর সোহ্রাওয়ার্দীর মৃত্যুর এক মাস বিশ দিন পর (২৫ জানুয়ারি ১৯৬৪) ধানম-ির নিজ ভবনে সভা ডেকে এন.ডি.এফ থেকে বের হয়ে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেন।
বঙ্গবন্ধুর দৃঢ় বিশ্বাস ছিল, নীতি ও আদর্শের প্রতি অঙ্গীকারাবদ্ধ শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া বাঙালীর জাতীয় মুক্তি অর্জন সম্ভব নয়। ’৬০-এর দশকে বাঙালীর মুক্তিসনদ, ‘আমাদের বাঁচার দাবি ৬-দফা’ কর্মসূচি ঘোষণা করে (৫-৬ই ফেব্রুয়ারি ১৯৬৬) অবিশ্বাস্য গতিতে আওয়ামী লীগকে বাঙালীর জাতীয় মুক্তির মঞ্চে পরিণত করতে সক্ষম হন, যে দলের নেতৃত্বে পরবর্তীতে আমরা আমাদের স্বাধীনতা লাভ করি।
সততা, কর্তব্যনিষ্ঠা, অসীম আত্মবিশ্বাস, গভীর দেশপ্রেম ও ত্যাগের মানসিকতার পাশাপাশি মানুষের ভালবাসা বঙ্গবন্ধুকে স্বীয় স্থানে পৌঁছে দেয়। এখানে একটি ঘটনার কথা উল্লেখ করতে হয়, যা তাঁর জীবনে গভীর প্রভাব ফেলে। ঘটনাটি ১৯৫৪ সালের নির্বাচনের সময়। বঙ্গবন্ধু ঐ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে মুসলিম লীগের প্রভাবশালী ও বহু অর্থের মালিক ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন ও জয়ী হন। বঙ্গবন্ধু নিজে তাঁর আত্মজীবনীতে লিখেন, “...খুবই গরিব এক বৃদ্ধ মহিলা কয়েক ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে আছে, শুনেছে এই পথে আমি যাব, আমাকে দেখে আমার হাত ধরে বলল, ‘বাবা আমার এই কুঁড়ে ঘরে তোমায় একটু যেতে হবে।’ আমি তার হাত ধরেই তার বাড়িতে যাই ...আমাকে একটা পাটি বিছিয়ে বসতে দিয়ে এক বাটি দুধ, একটা পান ও চার আনা পয়সা এনে আমার সামনে ধরে বলল, ‘খাও বাবা, আর পয়সা কয়টা তুমি নেও, আমার তো কিছুই নাই।’ আমার চোখে পানি এলো... সেই পয়সার সাথে আরও কিছু টাকা তার হাতে দিয়ে বললাম... টাকা সে নিল না, আমার মাথায় মুখে হাত দিয়ে বলল, ‘গরিবের দোয়া তোমার জন্য আছে বাবা।’ নীরবে আমার চক্ষু দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়েছিল... সেই দিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, ‘মানুষেরে ধোঁকা আমি দিতে পারব না।’ ... আমি ... জানতাম না, এ দেশের লোক আমাকে কত ভালবাসে। আমার মনের একটা বিরাট পরিবর্তন এই সময় হয়েছিল” (পৃ. ২৫৫-২৫৬)।
বঙ্গবন্ধু ছিলেন এক মহান আদর্শবান নেতা। বাঙালীর জাতীয় মুক্তি ও গণমানুষের কল্যাণে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। অসাম্প্রদায়িকতা ছিল তাঁর নিশ্বাসে-বিশ্বাসে। তিনি সবসময় জনগণ ও সাংগঠনিক শক্তিতে আস্থাশীল ছিলেন। তাঁর দৃঢ়, প্রাজ্ঞ, গণভিত্তিক ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু মুজিব চিরঞ্জীব। বঙ্গবন্ধুর সদ্য প্রকাশিত আত্মজীবনী অসমাপ্ত হলেও আমাদের জাতীয় মুক্তি বা স্বাধীনতার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পর্বের নানা ঘটনা এতে বর্ণিত হয়েছে। তাই স্বাধীনতার সত্যিকার ইতিহাস ও আমাদের জাতীয় মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বের ভূমিকা জানার ক্ষেত্রে এটি একটি অতি মূল্যবান ঐতিহাসিক দলিল হিসেবে পাঠক-গবেষকদের নিকট যুগে যুগে সমাদৃত হবে এমন প্রত্যাশা করা যায় সহজেই।
(সমাপ্ত)

লেখক : অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান ও সাবেক প্রো-উপাচার্য, ঢাবি

শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করলেন গুলতেকিন

বিব্রতকর পরিস্থিতি এড়াতে শেষ মুহূর্তে দেশে আসার সিদ্ধান্ত বাতিল করলেন গুলতেকিন। হুমায়ূন আহমেদের লাশ বহনকারী এমিরেটসের ফ্লাইটে একই সঙ্গে নিউইয়র্ক থেকে গতকাল তার দেশে ফেরার কথা থাকলেও তিনি আসেননি। যুক্তরাষ্ট্র থেকে তিনি দেশের উদ্দেশে রওনা হবেন ১ আগস্ট। দেশে পৌঁছবেন ৩ আগস্ট সকালে। গুলতেকিনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গতকাল দেশে ফেরার কথা ছিল তার।

মহাভূমিকম্প এবং জাপানের অভিজ্ঞতা by প্রবীর বিকাশ সরকার

পৃথিবীর বুকে জাপান ছাড়া আর কোন দেশ আছে কিনা জানি না, দিনরাত ২৪ ঘণ্টা যার মাটি কোথাও না কোথাও মৃদু মৃদু নড়ছে বা দুলে উঠছে। এতটাই ভূমিকম্পপ্রবণ এই দেশটি। ক্ষুদ্র, মাঝারি আকারের ভূমিকম্প তো অহরহ হচ্ছেই। মাঝেমধ্যে বড় এক একটা এসে ল-ভ- ও বিশাল ক্ষতি করে চলে যায়।

রাষ্ট্রপতি পদে প্রণবের শপথ কাল

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের প্রবীণ রাজনীতিক প্রণব মুখার্জীকে বরণ করে নিতে প্রস্তুত রাইসিনা হিল। আগামীকাল বুধবার শপথ গ্রহণ শেষে দেশের প্রথম বাঙালী হিসেবে পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি ভবন রাইসিনায় ঢুকবেন তিনি। সেখানে বিদায়ী রাষ্ট্রপতি প্রতিভা পাটিল নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর প্রতীক্ষায়।

আবুল হোসেনের খোলা চিঠির ওপর গুরুত্ব দিচ্ছে দুদক- একম এজেন্টদের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতুর পরামর্শক প্রাক-যাচাই প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তদন্তের তথ্যউপাত্ত হিসেবে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের খোলা চিঠিকে গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে একই বিষয়ে সোমবার একম নিউজিল্যান্ড লিমিটেডের ৩ সাব কন্সালট্যান্ট প্রতিষ্ঠানের তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

জোট আমলে বঙ্গবন্ধু মেডিক্যালে কোটি কোটি টাকা অপচয়- অডিট আপত্তি

বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে (বিএসএমএমইউ) মেশিন কিনেও বছরের পর বছর ফেলে রাখা, পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেয়া, বিধি অনুসরণ না করে যন্ত্রপাতি কেনাসহ ব্যাপক অনিয়ম হয়েছে বলে অডিট আপত্তি দেয়া হয়েছে।

সাকার গুডসহিলে আমাকে অমানুষিক নির্যাতন করা হয়- যুদ্ধাপরাধী বিচার-শাবি উপাচার্যের জবানবন্দী

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে লোমহর্ষক নির্যাতনের জবানবন্দী প্রদান করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য মোঃ সালেহ উদ্দিন।

যাত্রীদের কাছ থেকে দৈনিক বাড়তি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অটোরিক্সা চালকরা-ঢাকা ও চট্টগ্রামে মনগড়া ভাড়ায় চলছে ২৬ হাজার অটোরিক্সা by রাজন ভট্টাচার্য

মিটারে নয়, মনগড়া ভাড়ায় চলছে ঢাকা ও চট্টগ্রামের ২৬ হাজার অটোরিক্সা। যাত্রীদের কাছ থেকে চালকরা দৈনিক হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত প্রায় কোটি টাকা। মাসিক হিসেবে ৩০ কোটি। বছরে প্রায় ৩০০ কোটি টাকা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সরকারী নিয়ন্ত্রণ কঠোর না থাকায় চালক-মালিক উভয় পক্ষই বেপরোয়া। মাঝখানে বলির পাঠা হচ্ছেন সাধারণ যাত্রীরা।

কাঠের খুটখাট শব্দ ব্যস্ত কারিগর বেশ চাহিদা- রূপগঞ্জের পল্লীতে নৌকার হাট by মীর আব্দুল আলীম

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের অজপাড়াগাঁয়ের পল্লীতে গড়ে উঠেছে নৌকার গ্রাম। আর এ নৌকার গ্রামকে ঘিরে বালু নদীর তীর ঘেঁষে জমে উঠেছে ব্যতিক্রমী নৌকার হাট। কাঠের খুটখাট আর নদীর পানির ছলাৎ-ছলাৎ শব্দ যে-কারও মনকে আবেগে ভরিয়ে দেবে। নৌকা তৈরির এ গ্রাম দু’টির অদূরেই বালু নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে ঐতিহ্যবাহী

সাব-সাহারায় ওষুধ-প্রতিরোধী এইচআইভি সংক্রমণ বাড়ছে

আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে ওষুধ-প্রতিরোধী এইচআইভির সংক্রমণ এক দশক ধরে বাড়ছে। বিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। এইচআইভি পজিটিভ কিন্তু চিকিৎসা গ্রহণ করেনি—উন্নয়নশীল দেশের এমন ২৬ হাজার মানুষের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এ প্রতিবেদন তৈরি করেছেন।

সিরিয়া সংকট উদ্বেগ বাড়াচ্ছে প্রতিবেশী দেশগুলোর

দামেস্কে বুধবার জাতীয় নিরাপত্তা ব্যুরোর প্রধান কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার পর থেকেই সিরীয় পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটতে শুরু করেছে। প্রেসিডেন্ট বাসার আল-আসাদের ঘনিষ্ঠ তিন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা ওই বোমা হামলায় ঘটনাস্থলেই নিহত হন।

আরব লিগের জরুরি বৈঠক-আসাদকে সরে দাঁড়ানোর আহ্বান

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে দ্রুত ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে আরব বিশ্বের দেশগুলোর সংস্থা আরব লিগ। একই সঙ্গে দেশটির সরকারবিরোধী জোটের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আসামে জাতিগত সহিংসতা, নিহত ১৯, কারফিউ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বোড়ো আদিবাসী ও বসতি স্থাপনকারী মুসলমানদের মধ্যে সহিংসতায় অন্তত ১৯ জন নিহত ও বহু আহত হয়েছে। প্রায় ৫০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। পুলিশ গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।

বিরোধপূর্ণ দ্বীপগুলো রক্ষায় সেনা মোতায়েন করছে চীন

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপগুলো রক্ষায় সেনা মোতায়েন করছে চীন। এ জন্য ওই অঞ্চলে একটি সেনাঘাঁটি স্থাপন অনুমোদন করেছে চীন সরকার। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। এ পদক্ষেপ চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর চলতি উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০

রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যাশন ইট লিমিটেডের শ্রমিকদের সঙ্গে গতকাল সোমবার পুলিশের সংঘর্ষে ৫০ জন শ্রমিক আহত হয়েছেন সূত্র জানায়, অতিরিক্ত কাজের সুযোগ সৃষ্টিসহ দুই কর্মকর্তার অপসারণ ও ছাঁটাই বন্ধের দাবিতে শ্রমিকেরা গতকাল বিক্ষোভ ও ভাঙচুর করেন।

নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচল বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ

নারায়ণগঞ্জ শহরের প্রধান তিনটি সড়কে ব্যাটারিচালিত যান ইজিবাইকের চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গতকাল সোমবার বিক্ষোভ করেছেন চালক ও মালিকেরা। এ সময় তাঁরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। ভাঙচুরের অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।

অর্থের বিনিময়ে সংযোগ ম্যাজিস্ট্রেট সেজে বিচ্ছিন্ন

তিতাস গ্যাস বিপণন বিভাগের সাভার আঞ্চলিক কার্যালয়ের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে প্রতারণার আরও অভিযোগ পাওয়া গেছে। কিন্তু গ্রাহকদের বারবার অভিযোগ সত্ত্বেও এ ব্যাপারে তদন্তের অজুহাতে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে ক্ষুব্ধ হয়ে উঠছেন গ্রাহকেরা।

রমজানুল মুবারকের ফজিলত ও মরতবা by মাওলানা শাহ আবদুস সাত্তার

হজরত রাসুলে পাক (সা.) বলেছেন, 'যে ব্যক্তি শুধু সওয়াবের নিয়তে রোজা রাখবে তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। হজরত রাসুলে পাক (সা.) আরো ইরশাদ করেছেন, 'রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মেশকের চেয়ে উত্তম। রোজাদাররা কেয়ামতের দিন অসীম সওয়াবের অধিকারী হবে।'

পশ্চিমবঙ্গের কাগজে আমি মরলেও খবর হবে না : সুনীল-সমরেশ আসছেন শ্রদ্ধা জানাতে by সুব্রত আচার্য্য

পশ্চিমবঙ্গের পত্রপত্রিকায় দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুর খবর তেমন গুরুত্বসহ প্রচার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। এ নিয়ে তীব্র ক্ষোভ ও ক্ষাণিকটা হতাশ কণ্ঠে গতকাল সোমবার সন্ধ্যায় টেলিফোনে কালের কণ্ঠকে তিনি বলেছেন, 'আমাদের কাগজগুলো

হুমায়ূন ও মাজহারুলের জন্য মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত

দেশের দুই খ্যাতিমান ব্যক্তিত্ব লেখক হুমায়ূন আহমেদ ও আধুনিক স্থাপত্যের প্রবর্তক মাজহারুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই শোক প্রস্তাব গৃহীত হয়।

দুঃখময় বাংলাদেশে রিক্ত আমরা by মোস্তফা মামুন

৪০ বছর আগে 'নন্দিত নরকে' নামের চাবিতে তিনি খুলেছিলেন এক আশ্চর্য পৃথিবীর দরজা। হিমুর সেই পৃথিবী, মিসির আলির সেই পৃথিবী, শুভ্র-রূপাদের পৃথিবীতে তাঁর ভ্রমণ শেষ হলো। কাঠের কফিনে শুয়ে, বন্ধুদের কাঁধে চড়ে এবার তিনি চললেন চিরন্তন স্বর্গের পথে। সঙ্গে লাখো ভেজা চোখ, ব্যক্ত-অব্যক্ত হাহাকার, শোকমিছিলের স্তব্ধতা, হৃদয়ছেঁড়া

কফিনে ঝরল মায়ের অশ্রু

গগনশিরীষের গাছগুলো কাঁপছিল শ্রাবণের হাওয়ায়, যেন কাঁদছিল। আকাশে রোদ ঝলমল, তবে ঝাঁজালো নয়। চারদিক শোকে আচ্ছন্ন, রোদও যেন ম্রিয়মাণ হয়ে পড়ে শোকে। ঘড়ির কাঁটা ১১টার ঘর ছুঁইছুঁই করছে। শ্বেতশুভ্র বসনে শহীদ মিনারে আসেন রত্নগর্ভা মা আয়েশা ফয়েজ।

'হুমায়ূন নুহাশপল্লীর কথাই বলে গেছেন' by শরীফুল আলম সুমন

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দেশবরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেছেন, 'নুহাশপল্লী ছাড়া অন্য কোথাও গেলে ও ভয় পায়। ওকে কষ্ট দেবেন না। ওর আত্মা নুহাশপল্লীতে পড়ে আছে। ও প্রতিদিন নুহাশপল্লীর ভিডিও দেখত। আমি আমার বাচ্চাদের বাবাকে দূরে কোথাও রাখতে চাই না।

হাতে ফুল চোখে জল জনস্রোত শহীদ মিনারে by ফিরোজ এহতেশাম

প্রাণপ্রিয় মানুষটিকে সবাই বিদায় জানালেন চোখের জলে। তাঁদের চোখের জলে সিক্ত হলো প্রিয় লেখক ও চলচ্চিত্র নির্মাতা কিংবদন্তি হুমায়ূন আহমেদের কফিন। এ যে বুকভরা ভালোবাসার প্রকাশ হৃদয়ভাঙা হাহাকারে।
রাজধানী ঢাকাবাসী সবার গন্তব্য যেন কেবলই কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় ঈদগাহ ময়দানের দিকে।

নুহাশপল্লীতে দাফন আজ

নন্দিত লেখক হুমায়ূন আহমেদকে আজ মঙ্গলবার তাঁরই গড়া নুহাশপল্লীতে সমাহিত করা হবে। সকাল ৯টায় লেখকের মরদেহ নিয়ে যাওয়া হবে বারডেমের হিমঘর থেকে। দাফন হবে জোহরের নামাজের পর। লেখকের ছোট ভাই ড. মুহম্মদ জাফর ইকবাল গতকাল সোমবার রাত ২টা ১০ মিনিটে এ কথা জানান।

হুমায়ূনের জন্য ভালোবাসা by আজিজুল পারভেজ ও নওশাদ জামিল

তিনি সামনেই, এর পরও কী তীব্র তাঁর শূন্যতা। প্রিয় লেখক, প্রিয় মানুষ হুমায়ূন আহমেদকে শেষবারের মতো চোখের দেখা দেখতে উপচে পড়া ভিড় শহীদ মিনারে। শুধু মানুষ আর মানুষ। কারো হাতে ফুল, কারো শুধু চোখের জল- সবার হৃদয়ে একই রকম ভালোবাসা।

বাশারকে পদত্যাগের আহবান আরব লিগের দামেস্কের প্রত্যাখ্যান

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পদত্যাগের আহবান জানিয়েছে আরব লিগ। আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। তবে সিরিয়া এ দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকদিসি গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

আসামে জাতিগত দাঙ্গায় নিহত ১৮ ঘরহারা ৩৬ হাজার

ভারতের আসাম রাজ্যে জাতিগত দাঙ্গায় কমপক্ষে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ১০ জন। রাজ্যের কোকরাজহার জেলায় গত শুক্রবার রাতে আদিবাসী বোদো জাতিগোষ্ঠীর সঙ্গে বসতি স্থাপনকারী মুসলিমদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গতকাল সোমবার পর্যন্ত প্রায় ৩৬ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

মিয়ানমারে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের অতি আগ্রহ-সু চি-হিলারি সম্পর্কে টানাপড়েনের আশঙ্কা!

আসছে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে যাবেন মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি। সু চির জন্য এ শহরটিও স্মৃতি জাগরূক। একসময় বেশ কয়েক বছর এ শহরে কাটিয়েছেন তিনি। নিশ্চিতভাবেই বলা যায়, সহাস্যে বরণ করে নেওয়া হবে তাঁকে। হাসি দেখা যাবে সু চির চেহারাতেও।

রাজনীতিবিদদের সম্মানে ইফতার-আবুলের পদত্যাগে দুর্নীতির প্রমাণ হয়েছে: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগে প্রমাণিত হলো পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়েছে। তিনি বলেন, এই পদত্যাগ আরও আগে হলে বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণের ঋণচুক্তি বাতিল করত না।

গণভবনে প্রধানমন্ত্রীর ইফতার মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে গতকাল সোমবার বিচারপতি, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন।ইফতারের আগে জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দুজন ডিলারের বিরুদ্ধে কালোবাজারে টিসিবির মাল বিক্রির অভিযোগ

কেশবপুরের দুজন টিসিবির ডিলারের বিরুদ্ধে ছয় হাজার কেজি চিনি ও ৬০০ লিটার বোতলজাত সয়াবিন তেল কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। পবিত্র রমজান মাসে সরকারের পক্ষ থেকে বাজারদর নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষভাবে বরাদ্দকৃত চিনি ও সয়াবিন তেল কালোবাজারে বিক্রি করায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি

তীব্র যানজটে দুর্ভোগ মানুষের-সড়ক মেরামতের দাবিতে যাত্রাবাড়ীতে অবরোধ

সড়ক মেরামতের দাবিতে গতকাল সোমবার রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। প্রায় পৌনে তিন ঘণ্টা এ অবরোধ চলে। ফলে এমনিতে যানজটের ওই সড়ক এবং আশপাশের সড়কগুলোতে জট আরও তীব্র হয়। চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।

বাংলাদেশের সুহূদ এই বাঙালিকে অভিনন্দন-ভারতের রাষ্ট্রপতি পদে প্রণব

জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতা প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাঙালি হিসেবে আমরা আনন্দিত। দেশটির ৬৪ বছরের ইতিহাসে এই প্রথম একজন বাঙালি এই পদে আসীন হলেন। এর আগে ১৯৯৮ সালে সিপিএমের নেতা জ্যোতি বসুর ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগটি হাতছাড়া হয়ে যায়, তাঁরই দলের ‘ঐতিহাসিক ভুলে’র কারণে।

এখন সরকার-বিশ্বব্যাংক সমঝোতা প্রত্যাশিত-সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ

মন্ত্রিসভা থেকে সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের মাধ্যমে পদ্মা সেতু প্রকল্প নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হবে বলে আশা করা যায়। কয়েক দিন ধরেই তাঁর পদত্যাগ নিয়ে জল্পনা চলছিল। সৈয়দ আবুল হোসেনও সংবাদপত্রে প্রকাশিত তাঁর খোলা চিঠিতে বৃহত্তর স্বার্থে পদত্যাগের আভাস দিয়েছিলেন।

ধর্ম-সেহির খাওয়া সুন্নত ও সওয়াবের কাজ by মুহাম্মদ আবদুল মুনিম খান

রমজান মাসে রোজা রাখার উদ্দেশ্যে শেষ রাতে উষা উদয়ের আগে যে পানাহার করা হয়, তা সেহির হিসেবে পরিচিত। ‘সাহির’ উর্দু শব্দ, মূল আরবি ‘সুহুর’; এর শাব্দিক অর্থ নিদ্রা ভঙ্গ, ঘুম থেকে জেগে ওঠা, রাত্রি জাগরণ প্রভৃতি। রোজা পালনের জন্য সুবহে সাদিকের আগে ভোর রাতে যা কিছু খাওয়া হয়, একে উর্দুতে ‘সাহির’ আর আরবিতে ‘সুহুর’ বলা হয়।

শ্রদ্ধাঞ্জলি-আমাদের কোয়ান্টাম মেকানিক্স স্যার by অলোক বসু

শিক্ষক হিসেবে তিনি কেমন ছিলেন, সে বিষয়ে সংক্ষেপে দু-একটা কথা বলছি। তখন এরশাদের স্বৈরশাসন চলছে দেশে। সারা দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার। ছাত্ররা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো সবচেয়ে বেশি সোচ্চার। এ রকম একটা সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রসায়ন বিভাগে শিক্ষা গ্রহণের সুযোগ ঘটল

তারকাদের বিরুদ্ধে আজমির শরিফ অপব্যবহারের অভিযোগ

ভারতীয় চিত্রতারকাদের বিরুদ্ধে আজমির শরিফ অপব্যবহারের অভিযোগ উঠেছে। মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ এ তীর্থস্থানে এসে তারকারা তাঁদের অভিনীত 'পাপময়' চলচ্চিত্রের বাণিজ্যিক সাফল্য কামনা করেন। আজমির শরিফের প্রধান খাদেম (তত্ত্বাবধানকারী) জয়নুল আবেদিন আলি খান গত রবিবার এ অভিযোগ করেন।

তিস্তাসহ অন্যান্য বিষয় নিয়ে আজ দিল্লীতে সচিব পর্যায়ে বৈঠক শুরু

তিস্তা চুক্তি, যৌথ নদীর পানি বণ্টন, টিপাইমুখ প্রকল্প, ঋণ সহায়তা, ছিটমহল বিনিময়, সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্য আজ মঙ্গলবার নয়াদিল্লীতে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবদের বৈঠক (ফরেন অফিস কনসালটেশন) শুরু হচ্ছে।

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। এর মধ্যে পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক এবং ট্রাক্টরের ধাক্কায় এক কিশোর, নারায়ণগঞ্জে ট্রাক চাপায় ব্যবসায়ী, বগুড়ায় বাস খাদে পড়ে বৃদ্ধসহ দুইজন, ফরিদপুরে ট্রাক চাপায় বৃদ্ধ, কুষ্টিয়ার দৌলতপুরে বাসের ধাক্কায়

হুমায়ূন আহমেদ ও মাজহারুল ইসলামের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব

কথাশিল্পী হুমায়ূন আহমেদ ও স্থপতি মাজহারুল ইসলামের মৃত্যুতে মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এই শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে মন্ত্রিসভার সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন।

হুমায়ূনের শঙ্কাই যে সত্য হবে কে জানত?

শঙ্কাটির কথা আগে ভাগেই জানিয়ে গিয়েছিলেন হুমায়ূন আহমেদ। কিন্তু সে আশঙ্কা যে সত্য হবে কে জানত? এবং তাই হয়েছে। প্রয়াত লেখকের মরদেহ কোথায় সমাহিত করা হবে এ নিয়ে দেখা দিয়েছে বিরাট জটিলতা। হুমায়ূনের শেষ জীবনের সাথী স্ত্রী শাওন চাইছেন, নুহাশ পল্লীতে কবর হোক তাঁর।

গুলিস্তান এলাকায় বাসের চাকায় পিষ্ট তিতাস গ্যাসকর্মী-দুই যুবকের আত্মহত্যা, ট্রেনে কাটা পড়েছে পথচারী

রাজধানীর গুলিস্তান এলাকায় চলন্ত বাসে ওঠার সময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে তিতাস গ্যাসের পিওন মোঃ আবুল কাশেম নিহত হয়েছেন। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিস সহকারী হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। এদিকে ট্রেনে কাটা পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও দুই যুবক আত্মহত্যা করেছে।

জেএমবির কমান্ডার মাহাতাব খামারু গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দ্বিতীয় শীর্ষনেতা মরহুম সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী হিসেবে পরিচিত মাহাতাব খামারু গ্রেফতার হয়েছে। রাজশাহী র‌্যাব বাগমারা ক্যাম্পের সদস্যরা উপজেলার তালঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে সোমবার ভোর ৪টার দিকে তাকে

মিলগেটে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধির প্রমাণ পেল মনিটরিং টিম-তিন রিফাইনারির প্রধান কার্যালয়ে অভিযান, শোকজ by মিজান চৌধুরী

মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তিন রিফাইনারি প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। সোমবার বৃহত্তম ভোজ্যতেল উৎপাদনকারী সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ ও টিকে গ্রুপের অফিসে এ অভিযান চালানো হয়। এ সময় গত ছয় মাসের বিক্রি ও সরবরাহের কাগজপত্র চাওয়া হয়।

অবশেষে আবুল বিদায়

বিশ্বব্যাংকের সব শর্ত পূরণ করতে শেষ পর্যন্ত সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেছেন। দেশের বৃহত্তম অবকাঠামো পদ্মা সেতুতে অর্থায়ন নিশ্চিত করতেই সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।

হুমায়ূনের প্রতি শেষ শ্রদ্ধা ॥ লাখো চোখে জল-০ শহীদ মিনার লোকারণ্য ০ কান্না ছুঁয়েছে সবার চোখকে ০ মরদেহ হিমঘরে by মোরসালিন মিজান

খুব চেনা মুখগুলো কাঁদছে। অজানা অচেনা চোখে জল। কার কান্না কে থামাবে? তাই জল শুকোয়। শুকনো জলের ধারা আবার ভিজিয়ে গড়িয়ে পড়ে নতুন জল। সকলের একটাই ব্যথা। ব্যথার নামÑ হুমায়ূন আহমেদ। দেশের জননন্দিত এই লেখককে সোমবার চোখের জলে শেষ শ্রদ্ধা জানায় শোকগ্রস্ত জাতি।

হাহাকারের গল্প by শিখা ইসলাম

চলে গেলেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। কিন্তু সত্যিই কি তিনি চলে গেলেন! রয়ে গেলেন, রয়ে যাবেন আমাদের মতো অযুত নিযুত ভক্ত পাঠকের হৃদয়ে। তার হৃদয়েও ছিল হাহাকার। এ হাহাকার কার জন্য কিসের জন্য, তা তিনি ভেঙে বলেননি। আমরাও তা ভেঙে বলতে পারছি না, খানিকটা বা ধরে নিচ্ছি তাও সঠিক কিনা কে জানে।

নতুন নকশার জুতা

বাটা ঈদুল ফিতর সামনে রেখে বাটা বাংলাদেশ প্রতিবছরের মতো এবারও নিয়ে এসেছে বিভিন্ন ডিজাইনের জুতার ঈদ কালেকশন। ১৯ জুলাই ঢাকার বসুন্ধরা শপিং মলে এ উপলক্ষে এক ফ্যাশন শোর আয়োজন করা হয়।এবার ঈদে বাটার যেসব নতুন কালেকশন এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য মেরি ক্লেয়ার (এক হাজার ৯০ থেকে দুই হাজার ৪০০

ঈদের সকালের নাশতায়

দই-ফুচকা উপকরণ: ফুচকা ২০ থেকে ২৫টি, কাবুলি ছোলা সেদ্ধ আধা কাপ, আলু সেদ্ধ আধা কাপ, তেঁতুলের মাড় ৩ টেবিল-চামচ, জিরার গুঁড়া আধা চা-চামচ, চিনি আড়াই চা-চামচ, লবণ দেড় চা-চামচ, বিট লবণ ১ চা-চামচ, কাঁচা মরিচ ছেঁচানো ৫টি ও টকদই (পানি নিংড়ানো) দেড় কাপ, ঝুরি ভাজা অল্প ও টমেটো কুচি অল্প।

ভিন্ন স্বাদের ইফতারি

ইফতারির নিত্য মেন্যুতে ভিন্নতা আনতে পারেন সহজেই। তাতে স্বাদেরও কমতি হবে না। দেখুন ফাতিমা আজিজের দেওয়া রেসিপিগুলো। পিনাট চপ উপকরণ: চিনাবাদাম গুঁড়া ১ কাপ, আলু (বড়) ৪টি, সুইট কর্ন ১ কাপ, লাল ক্যাপসিকাম (না দিলেও চলবে) কুচি ১টি, লবণ ১ চা-চামচ, লাল মরিচ আধা ভাঙা ২ টেবিল চামচ,

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৬৩ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুল মালেক, বীর প্রতীক অবিচল এক যোদ্ধা ৬ ডিসেম্বর১৯৭১।ভোরেমুক্তিযোদ্ধারাঅবস্থাননিলেনপাইকপাড়ায়।ব্রাহ্মণবাড়িয়া-সিলেট মহাসড়কের পাশে পাইকপাড়া। মুক্তিযোদ্ধারা কয়েকটি দলে বিভক্ত। সব মিলে এক ব্যাটালিয়ন শক্তির।

হাজার রোজাদারের ইফতার by সেলিম জাহিদ

একসঙ্গে হাজার মানুষ চেয়ার-টেবিলে বসে খাওয়াদাওয়া করে বিয়েবাড়িতে, কমিউনিটি সেন্টারে। এটা নতুন কিছু নয়। কিন্তু একসঙ্গে হাজার মুসল্লির মেঝেতে বসে ইফতার করার দৃশ্য বেশ বিরল। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই দৃশ্য এখন প্রতি সন্ধ্যার।

রেকর্ড পরিমাণ গ্যাস ও বিদ্যুৎ উৎপাদিত

দেশে গ্যাস ও বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড হয়েছে। গতকাল সোমবার ২২৩ কোটি ৭০ লাখ (দুই হাজার ২৩৭ মিলিয়ন ঘনফুট) গ্যাস উৎপাদিত হয়েছে। এখন পর্যন্ত দেশে এটিই গ্যাস উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ। গত রোববার রাতে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ছয় হাজার ১৪৪ মেগাওয়াট। যা বিদ্যুৎ উৎপাদনেরও সর্বোচ্চ রেকর্ড।

সংস্কারের দুই সপ্তাহেই বিটুমিন উঠে সড়কে গর্ত by সাইফুর রহমান

বরিশাল নগরের হাসপাতাল রোড ও বরিশাল মেডিকেল কলেজের সামনের বান্দ রোড সংস্কার করা হয়েছে দুই সপ্তাহও হয়নি। এরই মধ্যে সড়ক দুটির বিটুমিন উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও সঠিকভাবে বেজ (বালু, খোয়া) স্থাপন না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

ইরাকে সিরিজ বোমা হামলা নিহত ১০৭, আহত ২১৪

ইরাকে গত দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সিরিজ বোমা হামলায় অন্তত ১০৭ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২১৪ জন। গতকাল সোমবার দেশটির ১৩টি শহরে এই হামলা হয়েছে। জঙ্গি সংগঠন আল-কায়েদা নতুন করে হামলার হুমকি দেওয়ার পরপরই এসব সহিংসতার ঘটনা ঘটল। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কেউই হামলার দায় স্বীকার করেনি।

ভোজ্য তেল-সংকটের দায় সরকারেরও

রমজানে তেল নিয়ে তেলেসমাতি নতুন কিছু নয়। প্রতিবছরই অন্য অনেক ব্যবসায়ীর মতো তেল ব্যবসায়ীরা পবিত্র রমজানকে অতি মুনাফার হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। সরকারের ব্যর্থতা কিংবা আন্তরিকতার অভাবও একই মাত্রায় চলতে থাকে। জনদুর্ভোগ হলো কি হলো না, সেদিকে তাদের নজর থাকে না।

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি-ইতিহাস গড়লেন প্রণব মুখার্জি

নতুন এক ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। বাংলাদেশের চিত্রা তীরবর্তী জেলা নড়াইলের জামাইবাবু প্রণব মুখার্জি উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র ভারতের রাষ্ট্রপতি। তাঁর হাত ধরে বাঙালি পৌঁছে গেল রাইসিনা পাহাড়ের শৃঙ্গে। যে দেশে সংসদীয় ব্যবস্থা ছয় দশকেরও পুরনো, সেই গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ নেবেন

পবিত্র কোরআনের আলো-আ'রাফবাসী উঁচু স্থান থেকে জান্নাতি ও জাহান্নামিদের দেখতে পাবে

৪৫. আল্লাযীনা ইয়াসুদ্দূনা আ'ন ছাবীলিল্লা-হি ওয়া ইয়াবগূনাহা য়ি'ওয়াজা; ওয়া হুম বিলআ-খিরাতি কা-ফিরূন।
৪৬.ওয়া বাইনাহুমা হিজা-বুন ওয়া আ'লাল আ'রা-ফি রিজা-লুন ইয়া'রিফূনা কুল্লাম্ বিছীমা-হুম; ওয়া না-দূ আসহা-বাল জান্নাতি আন ছালা-মুন আ'লাইকুম; লাম্ ইয়াদ্খুলূহা ওয়া হুম ইয়াত্বমাঊ'ন।

রোজার বাজার : এমনটি তো হওয়ার কথা নয়! by আবু এন এম ওয়াহিদ

এবারকার রোজার প্রথম দিনের ঢাকার বাজারদরের খবর উঠেছে পরদিন, অর্থাৎ জুলাইর ২২ তারিখ দ্বিতীয় রোজায় প্রায় সব কয়টি জাতীয় দৈনিকে। একেক কাগজ খবর ছেপেছে একেক রকম, কিন্তু সবার মূল সুর একই, অর্থাৎ দাম বেড়েছে। পাঠক, ওই দিনের সংবাদপত্রে মূল্যসংক্রান্ত শিরোনামগুলোর দিকে একটু নজর দিন- 'সরকার কঠোর, তবু

রমজানে আওয়ামী লীগ-ইফতার আর আগস্টের কর্মসূচিতে সীমাবদ্ধ দল by জাহাঙ্গীর আলম

আওয়ামী লীগের জেলা ও উপজেলা কমিটিগুলোর কাউন্সিল দ্রুত সম্পন্ন করার নীতিগত সিদ্ধান্ত থাকলেও রোজার মাসে এসব সাংগঠনিক কর্মকাণ্ড থাকছে না। দলীয় সূত্র জানায়, রোজার মাসজুড়ে ইফতার মাহফিল এবং আগস্ট মাসের বিভিন্ন দিবসভিত্তিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবে আওয়ামী লীগের রাজনীতি।

সামাজিক যোগাযোগে শুধুই হুমায়ূন (ভিডিও)

জননন্দিত লেখক হুমায়ূন আহমেদ অগণিত পাঠক-ভক্তকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ২০মিনিটে নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় জনপ্রিয় এই লেখকের মৃত্যু হয়।

হুমায়ূনকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষ: হাতে ফুল, চোখে অশ্রু

অমর একুশের দিন ছাড়া এমন দৃশ্য আর কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা যায় না। তিন দিকের পথে যানবাহনের প্রবেশ বন্ধ। ধর্মবর্ণ-নির্বিশেষে হাজার হাজার আবালবৃদ্ধবনিতা ফুল নিয়ে আসছেন ব্যথিত হূদয়ে। পূর্ব দিকের লাইন গিয়েছে দোয়েল চত্বরে, দক্ষিণ দিকে ঢাকা মেডিকেলের গেটে, উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির কার্যালয় ছুঁই-ছুঁই।

ছুটিতে গেলেন সেতু বিভাগের সাবেক সচিব -মন্ত্রিত্ব ছাড়তেই হলো আবুল হোসেনকে

অবশেষে পদত্যাগ করলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। গত রোববার তিনি পদত্যাগপত্র দিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। ছুটিতে গেছেন সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াও। তিনি সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।

নুহাশপল্লীতেই চিরনিদ্রা হুমায়ূনের

গাজীপুরের নুহাশপল্লীতেই আজ মঙ্গলবার বাদ জোহর সমাহিত করা হবে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে। গতকাল সোমবার গভীর রাতে তাঁর পরিবারের সদস্যরা এ সিদ্ধান্ত নিয়েছেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে বারডেমের হিমঘর থেকে হুমায়ূন আহমেদের মরদেহ নিয়ে নুহাশপল্লীর দিকে রওনা দিয়েছেন তাঁর স্বজনেরা।

চালচিত্র-চান্‌নি পসর রাইতের মানুষ ও দেশ গড়ার যুদ্ধ by শুভ রহমান

চান্‌নি পসর রাইতের মানুষটা চলে গেলেন অমাবস্যার আন্ধার না ঘুচতেই। অমর কথাশিল্পী হুমায়ূন আহমেদের জন্য গোটা জাতি কেঁদে বুক ভাসাল। শোক আর ভালোবাসার ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। যে মুহূর্তে দেশ গড়ার নতুন এক যুদ্ধ শুরু করেছে এ দেশ, সে মুহূর্তে তাঁকে হারাতে হলো তার সবচেয়ে প্রিয় একজন সৃজনশীল দেশ, মানুষ ও জীবনের রূপকারকে।

চরাচর-মহানায়কের মহাপ্রয়াণ by জাহাঙ্গীর হোসেন অরুণ

অরুণ কুমার চ্যাটার্জিকে চেনেন তো? আরে ওই যে ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর উত্তর কলকাতার আহিরিতলায় যাঁর জন্ম। কি সন্দেহের ঘোর কাটেনি এখনো? আচ্ছা, এবার বলুন উত্তম কুমারকে চেনেন? মহানায়ক উত্তম কুমার বলে যাঁকে আমরা গর্ব করি? হ্যাঁ, মহানায়ক উত্তম কুমারের আসল নাম অরুণ কুমার। আমরা তাঁকে চিনি অভিনেতা হিসেবে।

চৈতা এখন পুরোপুরি পাগল

এখন কোন নাটকের কাজ করছেন? এখন মুন্সীগঞ্জে আমার নিজের পরিচালনায় 'চৈতা পাগল' ধারাবাহিক নাটকের কাজ করছি। আর দু'দিন কাজ করলেই একটা অংশের কাজ শেষ হবে। এরপর এ মাসের শেষ সপ্তাহে নাটকটির শেষ অংশের কাজ করব। নাটকটির শেষের দিকে দর্শকদের জন্য আরও চমক থাকছে।

তারপরও শরীরের যত্ন নিন by ডা. তাহমিনা রহমান

ঢাকার বাইরে কিছুদিন কাজ করার অভিজ্ঞতা থেকে দেখেছি গ্রামের অধিকাংশ নারীই অপুষ্টি ও রক্তশূন্যতায় ভোগে। তাদের আরেকটি সমস্যা হচ্ছে অল্প বয়সে তারা মা হয়ে যান। একে অপুষ্ট শরীর তার ওপর গর্ভধারণ তাদের আরও অসুস্থ করে তোলে। অধিকাংশই শুরু থেকে ডাক্তারের কাছে আসেন না। একবারে জটিল অবস্থা নিয়ে আসে।

চাকরিটা আমাকেই ছাড়তে হয় by মৌনতা আরওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেছিলেন আফসানা আনোয়ার। শিক্ষার পাট চুকিয়ে জয়েন করেন বাংলাদেশের খ্যাতনামা এক অর্থনৈতিক প্রতিষ্ঠানে। কর্মক্ষেত্রে প্রবেশের সঙ্গে সঙ্গে পরিবার থেকে বিয়ে দেওয়া হয় তাকে। দু'বছর করেন সাজানো-গোছানো সুখের সংসার। তৃতীয় বছরের মাথায় কোলজুড়ে আসে তার কন্যাসন্তান।

স্বাধীনতার ৪০ বছরেও স্বীকৃতি পাননি তারা

অজিফা খাতুন, বয়স ৬০, গ্রাম কেতকীবাড়ী (কচুয়ারডাঙ্গা), ইউনিয়ন কেতকীবাড়ী, উপজেলা ডোমার, জেলা নীলফামারী। ১৯৭১ সালে বিয়ে হয় মোঃ আইনুল হকের সাথে। স্বামী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায় স্থানীয় কুখ্যাত রাজাকার আবু তাহের ও আবদুস সামাদদের নেতৃত্বে পাঁচ-ছয়জনের পাকবাহিনীর একটি দল কেতকীবাড়ীতে স্বামীর বাড়ি ঘেরাও করে বাড়িঘর ভেঙে দেয়।

রোগ আমার, কিন্তু by কনিকা হক

স্বাস্থ্য অধিকার মানুষের মৌলিক অধিকার। অথচ আমাদের দেশের অধিকাংশ নারী এই অধিকার থেকে বঞ্চিত। বিশেষ করে এই অধিকার প্রাপ্তিতে গ্রামের নিরক্ষর দরিদ্র নারী প্রান্তিক অবস্থানে আছেন। মানুষ হিসেবে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে তার তেমন কোনো অবস্থান নেই

ওয়াসার পানি-একটু ব্যয় বাড়ালেই নিয়মিত সরবরাহ by গোলাম মোস্তফা

ঢাকা ওয়াসাকে অবশ্যই বিকল্প পথের সন্ধান করতে হবে।আর তা হলো নিজস্ব সম্পদ আহরণের মাধ্যমে ভবিষ্যতে বিদেশি দাতা সংস্থার ওপর নির্ভরতা কমানো। আর তা করতে গেলে সর্বপ্রথম প্রয়োজন বাণিজ্যিকভাবে লাভবান সংস্থা হিসেবে ঢাকা ওয়াসাকে

ক্রিকেট কূটনীতি-মোহালিতে পাকিস্তান হেরেছে জয়ী হয়েছে শান্তি-সখ্য by জগ্লুল আহ্মেদ চৌধূরী

ভারতের উদ্যোগ প্রশংসনীয় এবং পাকিস্তানের মনোভাবও অনেকটা সে রকম। শত্রুতা ও বৈরিতা মোহালির কারণে তিরোহিত হয়ে যাবে না। তবে যত দূর সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরে এলে সেটাই অর্জন। এটা ভুলে গেলে চলবে না যে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অনেক বিষয়েই মতবিরোধ এবং শত্রুতা থাকলেও নানা বিষয়ে রয়েছে তাদের মিল ও অভিন্ন পটভূমি

মধ্যপ্রাচ্যে গণতন্ত্রের যুদ্ধ by সেলিমা তাসনীম ছন্দা

'নিজের খেয়ে বনের মোষ তাড়ানো' কিংবা 'অপরের সমস্যায় নাক গলানো' কাকে বলে শিখতে হলে আমেরিকার দ্বারস্থ হবে। জাপানে ভূমিকম্প-সুনামি, তেজস্ক্রিয়ার পরিমাণ নির্ধারণ, আরব বিশ্বে গৃহযুদ্ধ কিংবা বাংলাদেশে ড. ইউনূস_ কোথায় নেই আমেরিকা।

এই সময়-মঙপুতে আবার by মুস্তাফা জামান আব্বাসী

মৈত্রেয়ী দেবীর জবানিতে এত দূর থেকেও মঙপুর সেই পাহাড়ি বাংলোয় রবীন্দ্রনাথের গাওয়া গানটি যেন আমার কানে বাজছে। রবীন্দ্রনাথের গানকে বলেছি 'অন্তর্যাত্রা'। এর আগে তার জীবনে 'যাত্রা'র মূল্য অনুধাবন করেছি 'জীবনস্মৃতির' নানা রচনায়,

কূটনীতি-বিদেশ নীতিতে নতুন ধারা চাই by ইমতিয়াজ আহমেদ

আমাদের সংস্কৃতি চর্চায় বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন রয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় সমস্যা রয়েছে। রাজনৈতিক সহিংসতার মাত্রা ব্যাপক। কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতির প্রশ্নে আমরা অনেক উন্নত গণতান্ত্রিক সমাজের চেয়ে বরং অনেক এগিয়ে থাকছি। বাঙালি সংস্কৃতিতে হানাফি, সুফি, বক্তি ও বাউল ঐতিহ্য অবদান রেখে চলেছে।

নারী উন্নয়ন নীতি-অকারণ হরতাল

জাতীয় নারীনীতি বাতিলের দাবিতে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা ৪ এপ্রিলের হরতালকে কেন্দ্র করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা লক্ষণীয়। ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন সংগঠনের ডাকা এই হরতালে সংখ্যাগরিষ্ঠ দেশবাসীর সমর্থন মিলবে না, সেটা স্পষ্ট।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ-বাস্তব পদক্ষেপ চাই

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে_ বর্তমান সরকারের ঘোষিত এ নীতি বেসরকারি খাতের উদ্যোক্তাদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা সৃষ্টি করেছিল। বিদ্যুৎ ও জ্বালানি, বিমানবন্দর, সার উৎপাদন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন, নদ-নদী খনন, মহাসড়ক ও রেলপথ নির্মাণ,

আকাশ ভরা তারা by সুভাষ সাহা

মারী ও মন্বন্তরের বাংলা কবে ইতিহাসের কোলে ঠাঁই নিয়েছে, কবে সেখানে জেগে উঠতে শুরু করেছে আকাশ ভরা তারা শোভিত আশা জাগানিয়া এক নতুন বাংলা, তার হিসাব আমরা অনেকেই কষি না। বরং নানা রঙের বিচিত্র ঢঙের সং সেজে এই রূপসী বাংলাকে কুৎসিত-কদাকাররূপে অপরের কাছে উপস্থাপনেই যেন কারও কারও আনন্দ।