Saturday, January 2, 2010
গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা দুই কোটি ৩০ লাখ অতিক্রম করেছে
এর আগে গত অক্টোবর মাসে কোম্পানির গ্রাহকসংখ্যা দুই কোটি ২০ লাখ হয়েছে বলে ঘোষণা করা হয়। বছরের তৃতীয় প্রান্তিকে; বিশেষ করে, ঈদ উত্সব উপলক্ষে রমজান মাস এবং এর পর পরিচালিত প্রচারণার কারণে প্রায় ১০ লাখ নতুন গ্রাহক যোগ হওয়ায় এই প্রবৃদ্ধি ঘটে।
নভেম্বর মাসে ভর্তুকি দিয়ে নতুন সংযোগের দাম আবার ১৫০ টাকা নির্ধারণ করায় এই নতুন ১০ লাখ গ্রাহক যোগ হয়েছে।
গ্রাহক প্রবৃদ্ধি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গ্রামীণফোনের সিইও ওডভার হেশজেদাল জানান, দুই কোটি ৩০ লাখ গ্রাহক নিয়ে গ্রামীণফোন বছর শেষ করায় তিনি আনন্দিত। তিনি বলেন, ‘আমরা যে এ দেশে সবচেয়ে কাঙ্ক্ষিত অপারেটর, গ্রাহকসংখ্যা দুই কোটি ৩০ লাখ অতিক্রম করায় তা নিশ্চিত হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শিল্প মন্ত্রণালয় সিআইপিদের পরিচয়পত্র হস্তান্তর করেছে
গতকাল বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিদের হাতে আনুষ্ঠানিকভাবে সিআইপি পরিচয়পত্র তুলে দেওয়া হয়েছে।
রাজধানীর স্থানীয় একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্প-সচিব দেওয়ান জাকির হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব-উল ইসলাম। এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এবারে বৃহত্ শিল্প খাত থেকে ২২ জন, মাঝারি শিল্প খাত থেকে নয়জন ও ক্ষুদ্র শিল্প খাত থেকে একজন সিআইপি (শিল্প) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতিসহ সাতজনকে পদাধিকারবলে সিআইপি (শিল্প) নির্বাচন করা হয়েছে।
বৃহত্ শিল্প খাতে অবদান রাখার জন্য যাঁরা সিআইপি নির্বাচিত হয়েছেন: ভিয়েলাটেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম রেজাউল হাসানাত, বার্জার পেইন্টস বাংলাদেশের এমডি রূপালী চৌধুরী, মানতা অ্যাপারেলসের এমডি আবদুস সালাম মুর্শেদী, সালাম সি ফুডসের এমডি মিঞা মোহাম্মদ আবদুস সালাম, এসিআইয়ের এমডি আরিফ দৌলা, ইন্টারফ্যাব শার্ট ম্যানুফ্যাকচারিংয়ের এমডি আহসান কবির খান, এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, সুপার রিফাইনারির এমডি সেলিম আহমেদ, আল আমিন বে. ই. লিমিটেডের এমডি শিবলী মির্জা, সিঙ্গার বাংলাদেশের সাবেক এমডি মাহবুব জামিল, প্রাণ অ্যাগ্রোর এমডি আহসান খান চৌধুরী, ফ্রেশ ফুডসের এমডি মো. তৌহিদুর রহমান, রয়েল গ্রিন প্রোডাক্টসের এমডি আবদুল হক, বাংলাদেশ স্টিল রিরোলিং মিলসের এমডি আলী হুসাইন আকবর আলী, আজমত ফ্যাশনসের চেয়ারম্যান মোহাম্মদ আতহার উদ্দিন, ল্যান্ডমার্ক ফেব্রিক্সের চেয়ারম্যান দীপক ভৌমিক, বিআরবি পলিমারের এমডি মো. মজিবর রহমান, মীন হার ফিশারিজের চেয়ারম্যান ইয়াসমিন খান, অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানির এমডি আমজাদ খান চৌধুরী, ইভিন্স গ্রুপের এমডি আনোয়ার-উল-আলম চৌধুরী, এবিএম অ্যাপারেলসের এমডি মোহাম্মদ আনোয়ারুল আজিম ও সিটাভেল অ্যাপারেলসের এমডি মো. মাহিদুল ইসলাম খান।
মাঝারি শিল্প খাতে অবদান রাখার জন্য যাঁদের সিআইপি নির্বাচিত করা হয়েছে, ইউটা গ্রুপ অব কোম্পানিজের এমডি আবদুর রাজ্জাক সাত্তার, সি মার্কের এমডি ইকবাল আহমেদ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের এমডি খতিব আবদুল জাহিদ মুকুল, সোনারগাঁও ডাইং ও মোশাররফ স্পিনিং মিলসের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, অনন্ত গার্মেন্টসের এমডি ইনামুল হক খান, এ জে আই অ্যাপারেলসের এমডি এম এ জলিল, মিনহার সি ফুডসের এমডি হাবিব উল্লা খান, ইন্টারন্যাশনাল শ্রিম্পসের পরিচালক শাহানা সুলতানা ও মডার্ন সি ফুডসের এমডি মো. রেজাউল হক।
ক্ষুদ্র শিল্পে অবদান রাখার জন্য সিআইপি হয়েছেন লোগজ অ্যাপারেলের এমডি আমির হামযা সরকার।
এ ছাড়া পদাধিকারবলে সিআইপি হয়েছেন: এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক, এফআইসিসিআই (ফিকি) সাবেক সভাপতি ওয়ালিউর রহমান ভুঁঞা, বিসিআইয়ের সভাপতি শাহেদুল ইসলাম, নাসিবের সাবেক সভাপতি মির্জা নুরুল গণি শোভন, বিটিএমএর চেয়ারম্যান আবদুল হাই সরকার, বিজেএমএর সভাপতি নাজমুল হক ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ শুরু -এবার দেশি-বিদেশি ৪৮৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বিশেষ অতিথি হিসেবে থাকবেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত বাণিজ্যসচিব মোস্তফা মহিউদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. সাহাব উল্লাহ ও এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক বক্তব্য দেবেন।
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম দিকসংলগ্ন মাঠে প্রতিবারের মতো এবারও মেলাটি অনুষ্ঠিত হবে। ঠিক এক বছর পর বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
আয়োজকেরা জানিয়েছেন, এবারের মেলায় যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, চীন, তুরস্ক, ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, ইরান, দক্ষিণ কোরিয়া, হংকং ও স্বাগতিক বাংলাদেশসহ ১২টি দেশ অংশ নিচ্ছে। এবারের মেলায় মোট স্টল ও প্যাভিলিয়ন থাকবে ৪৮৬টি। গতবার বাংলাদেশসহ ১৩টি দেশের সর্বমোট ৪৬৭টি প্রতিষ্ঠান অংশ নেয়।
ইপিবি সূত্রে জানা গেছে, প্রতিবারের মেলায় রেস্টুরেন্টগুলোতে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ পাওয়া যায়। কিন্তু এবার প্রতিটি রেসু্বরেন্টে খাবারের মূল্যতালিকা টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া খাদ্যসামগ্রীর অতিরিক্ত দাম নিলে ও নিম্নমানের খাবার বিক্রি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মাসব্যাপী এ বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মাসব্যাপী এ মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ১৫ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ১০ টাকা। গতবারের প্রবেশমূল্য ছিল প্রাপ্তবয়স্কদের জন্য ১২ টাকা আর অপ্রাপ্তবয়স্কদের জন্য সাত টাকা।
মেলায় প্রবেশপথ: ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মেলায় প্রবেশপথ ও মেলা থেকে বের হওয়ার পথনির্দেশিকা দিয়েছে। মেলায় যেসব দর্শনার্থী মিরপুর রোড ব্যবহার করবে তাদের রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিপরীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার রাস্তা ব্যবহার করে মেলায় প্রবেশ করতে হবে।
আর যেসব দর্শনার্থী উড়োজাহাজ ক্রসিং ও আগারগাঁও ক্রসিং দিয়ে রোকেয়া সরণি হয়ে মেলায় আসবে, তাদের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ও নির্বাচন কমিশন সচিবালয়ের মধ্যবর্তী রাস্তা দিয়ে মেলায় প্রবেশ করতে হবে। তবে মেলা প্রাঙ্গণে নির্দিষ্ট ফি দিয়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।
মেলা থেকে বের হওয়ার সময় পিডব্লিউডি ক্রসিং, বৃক্ষমেলা ক্রসিং হয়ে বেগম রোকেয়া সরণি ও কৃষি বিশ্ববিদ্যালয়ের পেছনের গেট দিয়ে আগারগাঁও সড়কে বের হতে হবে। এ ছাড়া গণভবন স্কুল ক্রসিং ও কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট হয়ে হূদরোগ হাসপাতালের দক্ষিণ পাশ দিয়ে মিরপুর রোডে বের হতে হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রতিকূলতার মধ্যেও ব্যাংকের পরিচালন মুনাফা উচ্চ by মনজুর আহমেদ
দুই বছর দেশে জরুরি অবস্থার পর নির্বাচনের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ সরকার গঠন করে। আলোচ্য বছরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে খাদ্য উত্পাদন বৃদ্ধিসহ শিল্প-বাণিজ্য পণ্যের দর সংযত করতে সুদের হার কমানোর অব্যাহত চাপ তৈরি করে বাংলাদেশ ব্যাংক। তবে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে শিল্প-বাণিজ্যে যে স্থবিরতা তৈরি হয়, তার জের ছিল এক বছর ধরেই।
অন্যদিকে বিশ্বমন্দা পরিস্থিতি থেকে উন্নত দেশগুলো তাদের অর্থনীতিকে দাঁড় করানোর উদ্যোগ নিলেও বাংলাদেশে রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। রপ্তানি পণ্যের মূল্যপতন হয়েছে। একইভাবে আন্তর্জাতিক বাজারে সার্বিক পণ্যমূল্য কমে আসায় আমদানি খাতের ব্যয় কমেছে। ফলে আমদানি-রপ্তানি উভয় খাতেই ব্যাংকগুলোর ব্যবসা তেমন ভালো যায়নি।
তবে এ সময় শেয়ারবাজার বেশ তেজি ছিল। আর অনেকগুলো ব্যাংকের ব্রোকারেজ ব্যবসা ও মার্চেন্ট ব্যাংকিং রয়েছে। পাশাপাশি ব্যাংকগুলোও তাদের নিজস্ব তহবিল শেয়ারবাজারে খাটিয়েছে। ফলে এ খাতে বড় আয় হয়েছে ব্যাংকগুলোর। দু-একটি ব্যাংকের মিউচুয়াল ফান্ড রয়েছে। তবে মিউচুয়াল ফান্ড থেকে গত বছরের আয়ে যোগ হয়নি। আগামী বছরগুলো এই আয় আসবে।
বিশ্বমন্দা পরিস্থিতি বিবেচনা নিয়ে দুই বছর ধরে দেশের ব্যাংকগুলোকে কৃষিঋণ বিতরণে প্রভাবিত করা হয়েছে। কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ বিতরণে সুদের হারও নির্ধারণ করা রয়েছে। যার সবই উচ্চ মুনাফার ক্ষেত্রে অন্তরায় ছিল।
এত সব সত্ত্বেও বেশি পরিমাণ প্রবাসী-আয় (রেমিট্যান্স) দেশে আসায় ব্যাংকের পরিচালনগত মুনাফা বাড়ার ক্ষেত্র তৈরি হয়। অন্যদিকে বিশ্বমন্দায় ক্ষতিগ্রস্ত রপ্তানি খাতের ঋণ এককালীন (ডাউন পেমেন্টে) জমা ছাড়াই পুনঃ তফসিল করা হয়েছে। ফলে এসব ঋণ থেকে আয় তো আসেইনি, উপরন্তু এককালীন জমার মাধ্যমে কিছু টাকা ব্যাংকের খাতায় যুক্ত হতে পারত, তাও হয়নি।
তবে সুবিধার দিক হলো, ব্যাংকগুলো এসব ঋণ পুনঃ তফসিল করায় তা খেলাপিতে পরিণত হয়নি। ফলে এর বিপরীতে উচ্চ হারে প্রভিশনিং (নিরাপত্তা সঞ্চিতি) রাখতে হবে না।
ধারণা করা হয়, আলোচ্য বছরে ঋণ খাতে ব্যাংকের ততটা আয় বৃদ্ধি পায়নি। কেননা, গত বছরের হিসাবে শ্রেণীকৃত বা খেলাপি ঋণ বাড়ার আশঙ্কা যেমন রয়েছে, তেমনি একটা মন্দা বিনিয়োগ পরিস্থিতিও দেশে ছিল।
খেলাপি ঋণ ঠেকাতে এককালীন জমার ছাড় ব্যাংকের জন্য সুবিধা হলেও আয় আসবে না। অন্যদিকে প্রায় বছরজুড়ে মুদ্রাবাজারে কলমানির সুদের হার কম ছিল। কিছু ব্যতিক্রম ছাড়া নগদ টাকার পাহাড় জমে ছিল ব্যাংকগুলোতে। টাকা ঋণে খাটানো যাবে না ভেবে ব্যাংকগুলো সরকারি নিরাপদ বিনিয়োগ ট্রেজারি বিলে অর্থ খাটিয়েছে।
তবে এ বছরের জুন পর্যন্ত অর্ধবার্ষিক হিসাবে দেখা যায়, ব্যাংকগুলো উচ্চ মুনাফা করেছে। আর বছর শেষে তথ্য নিতে গিয়ে জানা যায় সব ব্যাংকই ভালো মুনাফা করেছে।
বিশ্বব্যাপী আর্থিক খাতে বিপর্যয় উত্তরণে উন্নত দেশগুলো যখন বিভিন্ন পুনরুদ্ধার প্যাকেজ নিয়ে ব্যস্ত, তখন বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর উচ্চ মুনাফা করার খবর সুখবরও বটে। তবে সংশ্লিষ্ট কারও কারও মতে, এই পরিচালন মুনাফার মধ্যে বড় ধরনের হিসাবের ফাঁক বা ‘উইন্ডো ড্রেসিং’ থাকতে পারে।
উপরন্তু, এই পরিচালনগত মুনাফা ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। নিট মুনাফাই ব্যাংকের প্রকৃত আয়। পরিচালনগত মুনাফা থেকে ঋণের বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) এবং কর (৪২ দশমিক ৫ শতাংশ) বাদ দিয়ে নিট মুনাফার পরিমাণ হিসাব করা হয়। ফলে নিট মুনাফা অনেকটা কমে আসবে।
এর ওপর ব্যাংক বিশেষে সাধারণ রিজার্ভ খাতে অর্থ বরাদ্দ রাখা হয়। ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অপেক্ষা করতে হবে নিট বা প্রকৃত মুনাফার হিসাব পাওয়া পর্যন্ত।
আবার অনেক ক্ষেত্রেই নিট মুনাফা হলেও তার সম্পূর্ণ অর্থ লভ্যাংশ আকারে বিতরণ করা হবে না। যার কারণে শেয়ারে বিনিয়োগকারীদের লভ্যাংশ পাওয়ার হিসাব কষতে অপেক্ষা করতে হবে ব্যাংকের বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগের পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত পর্যন্ত।
সর্বোপরি ব্যাসেল-২ বাস্তবায়নের জন্য ২০১১ সালের মধ্যে ব্যাংকগুলোকে মূলধন ৪০০ কোটি টাকা বা ঝুঁকিনির্ভর সম্পদের ১০ শতাংশ—এ দুয়ের মধ্যে যা বেশি সেই পরিমাণ অর্থ সংরক্ষণ করতে হবে। যার মধ্যে পরিশোধিত মূলধন হতে হবে ২০০ কোটি টাকা। ফলে অনেক ব্যাংকের মুনাফা বিতরণ কমে আসতে পারে। তা সত্ত্বেও বিশ্বব্যাপী পরিচালন মুনাফা প্রকাশ একটি স্বীকৃত বিষয়।
বাংলাদেশে ব্যাংকিং খাতে এই পরিচালন মুনাফা প্রকাশে ব্যাংকগুলোর ওপর নানা বিধিনিষেধ রয়েছে। এই বিধিনিষেধ এসেছে স্থূল কারণে এবং তা এসেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ঘুরে বাংলাদেশ ব্যাংক থেকে।
তবে শেয়ারবাজারে যারা প্রতিনিয়ত কেনাবেচা করেন এবং যাদের কোনো ব্যাংকের শেয়ারে বিনিয়োগ রয়েছে, তাঁরা ব্যক্তি যোগাযোগের মাধ্যমেই এ তথ্য সংশ্লিষ্ট ব্যাংক থেকে আগেভাগেই পেয়ে থাকেন।
পাশাপাশি দুই বছর ধরে ব্যাংকগুলোর পক্ষ থেকেই পরিচালন মুনাফা প্রকাশে বিশেষ অনাগ্রহ দেখা দিয়েছে। এর পেছনে আবার ভিন্ন ধরনের স্বার্থও আছে।
প্রতিবছর ব্যাংকগুলোর ভালো পরিচালন মুনাফার তথ্য সংবাদপত্রে প্রকাশের পর বিভিন্ন মহল থেকে চাপ তৈরি হয় যে ব্যাংক সেবার নামে অতি মুনাফা করছে। বিশেষত ব্যবসায়ীরা ঋণের সুদের হার, বিভিন্ন ধরনের কমিশন ও মাশুল কমানোর তত্পরতা চালান। যে কারণে ব্যাংকে উদ্যোক্তা ও শীর্ষ নির্বাহীদের পক্ষ থেকে এসইসির মতো স্থূল যুক্তিতে নিজ ব্যাংকের পরিচালন মুনাফার তথ্য দেওয়ার বিষয়ে বিশেষ ধরনের কড়াকড়ি রয়েছে।
বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে পাওয়া তথ্যে দেখা যায়, বরাবরের মতো ২০০৯ সালেও পরিচালন মুনাফার পরিমাণের দিক থেকে সর্বাধিক আয় করেছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৮৫০ কোটি টাকা। আগের বছর ব্যাংকটি ৫৩২ কোটি টাকার পরিচালন মুনাফা করেছিল।
ইসলামী ব্যাংকের আমানত ও বিনিয়োগ (ঋণ) পদ্ধতি ভিন্ন। ফলে তাদের হিসাবও ভিন্ন। উপরন্তু ব্যাংকটির আমানতের পরিমাণ বেসরকারি অন্য একক কোনো ব্যাংকের চেয়ে অনেক বেশি। সেই হিসাবে ইসলামী ব্যাংককে বাদ দিলে গত বছর সবচেয়ে বেশি পরিচালন মুনাফা করেছে প্রাইম ব্যাংক। এর পর রয়েছে এবি ব্যাংক।
রাষ্ট্র মালিকাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোও এবার ভালো পরিচালন মুনাফা করেছে। জনতা ব্যাংকের আর্থিক ভিত্তি বরাবরই অন্য তিন ব্যাংকের চেয়ে ভালো ছিল। মুনাফাতেও এর প্রতিফলন রয়েছে। রূপালী ব্যাংক ২০০ কোটি টাকারও বেশি পরিচালন মুনাফা করেছে। অগ্রণী ব্যাংক গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত হিসাব শেষ করতে পারেনি। তবে তাদের বার্ষিক পরিচালন মুনাফার লক্ষ্যমাত্রা ৭০০ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, সাড়ে ৬০০ কোটি টাকার বেশি পরিচালন মুনাফা হবে। সোনালী ব্যাংক হিসাব চূড়ান্ত করতে না পারলেও ৮০০ কোটি টাকার পরিচালন মুনাফার বিষয়ে আশাবাদী।
ব্যাংকগুলোর পরিচালন মুনাফা (কোটি টাকায়)
রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ২০০৯ ২০০৮
সোনালী ব্যাংক ৮০০ ৬৩৬
জনতা ব্যাংক ৮০০ ৭০০
অগ্রণী ব্যাংক — ৬৩২
রূপালী ব্যাংক ২০০ ১০১
বেসরকারি ব্যাংক
ইসলামী ব্যাংক ৮৫০ ৮৩২
এবি ব্যাংক ৫০০ ৪৬৫
প্রাইম ব্যাংক ৫৮০ ৪৩০
পূবালী ব্যাংক ৪২৭ ৩৬৫
ন্যাশনাল ব্যাংক ৩৫০ ৩৫০
সাউথইস্ট ব্যাংক ৪৬৫ ৩০০
ব্র্যাক ব্যাংক ৪০০ ৩০০
সিটি ব্যাংক ২৩০ ১৭০
এক্সিম ব্যাংক ৩২০ ২৬৭
ইউসিবিএল ৩৪০ ২৬০
ঢাকা ব্যাংক ২৭০ ২৫৪
এনসিসিবিএল ৩১৪ ২৩৬
ডাচ্-বাংলা ব্যাংক ২৬০ ২১৮
উত্তরা ব্যাংক ২৫০ ২১৫
শাহ্জালাল ব্যাংক ২১০ ২০৭
ইস্টার্ন ব্যাংক ৩১৫ ২০০
ব্যাংক এশিয়া ৩০০ ১৯৫
মার্কেন্টাইল ব্যাংক ২২৪ ১৯৩
আইএফআইসি ব্যাংক ২০০ ১৭৮
বেসিক ব্যাংক ১৬২ ১৭৫
আল-আরাফাহ ব্যাংক ১৮১ ১৫৮
স্ট্যান্ডার্ড ব্যাংক ১৮১ ১৫৫
প্রিমিয়ার ব্যাংক ১৬০ ১৪৫
ট্রাস্ট ব্যাংক ১৬০ ১৩৫
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১৬০ ১২২
ওয়ান ব্যাংক ১৭০ ১১০
যমুনা ব্যাংক ১৯৮ ১০৯
এসআইবিএল ১৩০ ১০০
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ৭৬ ২৫
কমার্স ব্যাংক — ১৮
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দ্রব্যমূল্য ৭.৪১% বেড়েছে: ক্যাব
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ২০০৯ সালের বাজার তথ্য পর্যালোচনা করে এই হিসাব দিয়েছে। সংস্থাটির ২০০৯ সালের দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়বিষয়ক বার্ষিক প্রতিবেদনে গতকাল এই হিসাব প্রকাশ করা হয়।
এতে অবশ্য এও বলা হয়েছে, ২০০৮ সালে জীবনযাত্রার ব্যয় ও পণ্যমূল্য বেড়েছিল যথাক্রমে ৯ দশমিক ৪২ শতাংশ ও ১২ দশমিক ৫৪ শতাংশ।
এতে বলা হয়েছে, ক্ষমতাসীন মহাজোট সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা। কিন্তু প্রতিশ্রুতি রাখতে সরকার ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক, সভা-সেমিনার করেও অভীষ্ট লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে।
ক্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সরকার ২০০৯ সালের জানুয়ারি মাসে দায়িত্বভার গ্রহণের পর মার্চ পর্যন্ত চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেশ খানিকটা কমেছিল। তবে তিন-চার মাস ধরে আবার পণ্যমূল্য বাড়তে শুরু করেছে।
ক্যাবের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত সেপ্টেম্বর থেকে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি আগের রেকর্ডকে হার মানিয়েছে। একদিকে উপকূলীয় অঞ্চলে সিডর-আইলার প্রচণ্ড আঘাত, অন্যদিকে বেসামাল দ্রব্যমূল্য দুর্ভোগ বাড়িয়েছে জনজীবনে।
ক্যাবের হিসাব অনুসারে, ২০০৯ সালে দাম বেড়েছে সবচেয়ে বেশি মসলাজাতীয় পণ্যের। গড়ে মসলার দাম বেড়েছে ৩৩ দশমিক ৩৫ শতাংশ। এ ছাড়া দাম বাড়ার ওপরের দিকে আরও রয়েছে ডিম, শাকসবজি, মাংস, চিনি ও গুড়।
ক্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, বাসভাড়া কিলোমিটারের সরকারি হিসাবে স্থিতিশীল রাখা হলেও প্রকৃত অর্থে সরকার-নির্ধারিত ভাড়ায় সচরাচর যাত্রীদের পক্ষে চলাচল করা সম্ভব হয় না। অন্যদিকে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিতে সরকার-নির্ধারিত ভাড়ায় এখন আর যাতায়াত মোটেও সম্ভব হয় না।
ক্যাব আরও বলছে, যাতায়াত, গ্যাস, পানি ও পণ্যমূল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শহর-নগরে বাসাবাড়ির ভাড়া। ২০০৯ সালে গড়ে বাড়িভাড়া বেড়েছে ১৪ দশমিক ৮৫ শতাংশ। অবশ্য ২০০৮ সালে বেড়েছিল ২১ শতাংশ।
ক্যাবের প্রতিবেদনে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বাণিজ্যে অনৈতিকতা রোধ ও সব সেবায় অব্যবস্থা নিরসনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়ন করাকে সবচেয়ে জরুরি কাজ বলে উল্লেখ করা হয়েছে।

স্ট্যানচার্ট ক্রিকেট

ঢাকা ও রাজশাহীর জয়

এদিকে সোয়ান ওদিকে হরিজ
সফল দুজনই। প্রথম জন গ্রায়েম সোয়ান, পরের জন নাথান হরিজ। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টেও ম্যাচসেরা হয়েছিলেন সোয়ান, কিন্তু দলকে জেতাতে পারেননি। ডারবানে শুধু ম্যাচসেরাই হননি, ৪৫ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতিয়েছেন ইংল্যান্ডকে। মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েই হরিজ ভরসা হয়ে উঠেছেন এটা বলা যাবে না, তবে এই বিশ্বাসের বীজটা অন্তত বুনেছেন, তাঁর ওপর আস্থা রেখে ভুল করেনি অস্ট্রেলিয়া।
নয় বছর আগে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ওয়ানডে অভিষেক সোয়ানের। ৫ ওভার বোলিং করার পরই আর খবর নেই। ধারণা ছিল, আরও অসংখ্য ইংলিশ স্পিনারের মতো তিনিও হারিয়ে যাবেন। কিন্তু সোয়ান ফিরেছেন, ২০০৭ সালে ওয়ানডে দলে, ২০০৮-এর ডিসেম্বরে টেস্টে। গত বছর ১২ টেস্টে নিয়েছেন ৫৪ উইকেট, স্পিনার হিসেবে সর্বোচ্চ, সব মিলিয়ে দ্বিতীয়। নয় নম্বরে নেমে ৪ ফিফটিসহ ৪৫.২০ গড়ে ৪৫২ রান লজ্জা দেবে অনেক প্রতিষ্ঠিত ব্যাটসম্যানকেও। অ্যান্ড্রু স্ট্রাউস তো আর এমনিতেই বলেননি, ‘গত ১২ মাসে দলে ওর প্রভাব অসাধারণ, ও দলটাকে ভারসাম্যপূর্ণ করেছে।’ সোয়ানের কণ্ঠেও তৃপ্তি, ‘টানা দুটো ম্যান অব দ্য ম্যাচ, দারুণ একটা বছরের চমত্কার সমাপ্তি।’
৫ বছর আগে মুম্বাইয়ের ভয়াবহ এক টার্নিং উইকেটে অভিষেকেই ৫ উইকেট নিয়ে দল থেকে বাদ। ২০০৮ এর নভেম্বরে দলে ফিরে আরও ৯ টেস্ট খেলার পরও অভিষেকের ১৬ রানে ৩ উইকেটই ছিল হরিজের সেরা বোলিং। মেলবোর্ন টেস্টের আগে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচ বললেন, দ্বিতীয় ইনিংসে হরিজের পারফরম্যান্স মোটেও ভালো নয়, ভবিষ্যতের জন্য তাঁরা স্পিনার খুঁজছেন। এতেই হয়তো আঁতে ঘা লাগল তাঁর। নিলেন ৫ উইকেট, শুধু টেস্টে নয়, প্রথম শ্রেণীর ক্রিকেটেই তাঁর প্রথম। শেন ওয়ার্নের অবসরের পর কোনো অস্ট্রেলিয়ান স্পিনারের দ্বিতীয় ৫ উইকেট।
মেলবোর্ন টেস্টের পর হরিজ বলেছেন ওয়ার্নের পরামর্শই বদলে দিয়েছে তাঁকে, ‘পঞ্চম দিন সকালে ওয়ার্ন আমাকে বলেছিলেন ধৈর্য ধরতে, বলের লাইন বদলে আক্রমণাত্মক বোলিং করতে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে। ঠিক তা-ই করেই আমি সফল।’ আত্মবিশ্বাসী হয়ে দিয়েছেন এত দিনের সমালোচনার জবাবও, বলেছেন দলের জায়গাটা তিনি অর্জন করে নিয়েছেন, এখন এটা ধরে রাখতে চান।
শেন ওয়ার্নের অবসরের পর সাতজন স্পিনার খেলিয়েছে অস্ট্রেলিয়া, তারাও তাই চায়, ‘একটা লম্বা দৌড়ের ঘোড়া।’ a
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পশ্চিমা সেনাদের হাতে তারা মারা গেছে: প্রধান তদন্ত কর্মকর্তা -আফগানিস্তানে ১০ জনের মৃত্যু
আফগানিস্তানের কুনার প্রদেশের নারাং জেলার একটি গ্রামে গত রোববার জোট বাহিনীর সেনাদের সঙ্গে সংঘর্ষে ওই ১০ জন আফগান নিহত হয়। এ ঘটনায় প্রেসিডেন্ট হামিদ কারজাই নিন্দা জানিয়েছেন। তিনি ঘটনা তদন্তে গত মঙ্গলবার সেখানে একটি সরকারি প্রতিনিধিদল পাঠান।
সরকারি প্রতিনিধিদলের প্রধান আসাদুল্লাহ ওয়াফা টেলিফোনে বার্তা সংস্থা এপিকে বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে আটজন স্কুলছাত্র। তাদের বয়স ১২ থেকে ১৪ বছর। তিনি বলেন, ‘আমি ওই গ্রামের স্কুলপ্রধানের সঙ্গে কথা বলেছি। তিনি নিহত ছাত্রদের ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছেন।’ ওয়াফা বলেন, ‘স্কুলছাত্ররা কখনো আল-কায়েদার সঙ্গে যুক্ত হতে পারে না। ভুল করে তাদের হত্যা করা হয়েছে। গ্রামবাসী নিরপরাধ স্কুলছাত্রদের ব্যাপারে ভুল তথ্য প্রদানকারী ব্যক্তিদের শাস্তি দাবি করেছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সু চিকে গর্ডন ব্রাউনের চিঠি -সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার
ব্রাউন তাঁর চিঠিতে সু চির নিঃস্বার্থ ও সাহসী ভূমিকার প্রশংসা করে বলেছেন, মিয়ানমারের জনগণ ও সু চির প্রতি ব্রিটিশ সরকারের সমর্থন অটুট থাকবে। তিনি লিখেছেন, ‘ব্রিটেনের সহযোগিতার ওপর পুরোপুরি আস্থা রাখতে পারেন সু চি।’
২০১০ সালে মিয়ানমারের সাধারণ নির্বাচন সুষ্ঠু ও স্বাধীনভাবে অনুষ্ঠানের জন্য সে দেশের সামরিক জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাউন। তিনি সতর্ক করে দিয়েছেন, এর ব্যত্যয় ঘটলে মিয়ানমারের সঙ্গে বহির্বিশ্বের কূটনৈতিক সম্পর্কের বিচ্ছিন্নতা আরও প্রলম্বিত হবে।
ব্রাউন লিখেছেন, ‘বিতর্কিত সংবিধানের আওতায় নির্বাচন অনুষ্ঠিত হলে এবং এ নির্বাচনে বিরোধী দল অংশ না নিলে ও আন্তর্জাতিক সম্প্রদায় এ নির্বাচনকে স্বীকৃতি না দিলে সে দেশের সামরিক সরকারের ওপরই এসবের দায়দায়িত্ব বর্তাবে।’ তিনি লিখেছেন, ‘নির্বাচন ঘিরে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ দীর্ঘায়িত হলে এবং বহির্বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি ঘটলে এ জন্য জান্তা সরকারই দায়ী থাকবে।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘আপনার (সু চি) সঙ্গে যাতে আলোচনায় বসে, সে জন্য আমি সামরিক সরকারকে আহ্বান করা অব্যাহত রাখব। এ ছাড়া ইয়াঙ্গুনে ব্রিটিশ কূটনীতিকদের সঙ্গে আপনি যাতে বৈঠকে বসতে পারেন, সে জন্যও আমি অনুরোধ জানাব। আমি সত্যিকার অর্থে এমন আলোচনা চাই, যার ভিত্তিতে মিয়ানমারের মানুষেরা তাদের ভবিষ্যতের ব্যাপারে মনোযোগী হতে পারে এবং সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে।’
ইয়াঙ্গুনে ব্রিটিশ দূতাবাসের মাধ্যমে ব্রাউনের চিঠিটি মিয়ানমার কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়। সু চির সঙ্গে যোগাযোগের জন্য এটাই হলো আনুষ্ঠানিক মাধ্যম। একমাত্র মিয়ানমার কর্তৃপক্ষই চিঠিটি সু চির কাছে পৌঁছানোর এখতিয়ার রাখে।
২০ বছরের মধ্যে ১৪ বছরই সু চিকে গৃহবন্দী করে রেখেছে জান্তা সরকার। সম্প্রতি গৃহবন্দিত্বের শর্ত ভঙ্গের অভিযোগে তাঁকে আরও দেড় বছরের আটকাদেশ দেওয়া হয়। তবে এ আদেশের বিরুদ্ধে আপিল করেছেন সু চি। বিশেষজ্ঞরা বলছেন, ২০১০ সালের নির্বাচন থেকে দূরে রাখতেই সু চির বিরুদ্ধে নতুন করে আটকাদেশ দেওয়া হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গাইবান্ধায় রংপুর চিনিকলের আখ মাড়াই শুরু
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী গতকাল বুধবার এ চিনিকলের ডোঙায় আখ ফেলে নতুন মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এ উপলক্ষে চিনিকল চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মদনমোহন সাহা। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান রণজিত্ কুমার বিশ্বাস ও ঊর্ধ্বতন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, গোবিন্দগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, গোবিন্দগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল মতিন ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এবং আখচাষি সমিতির সভাপতি জিন্নাত আলী।
অনুষ্ঠানে দুজন সফল আখচাষি আবদুল আজিজ ও রেজাউল করিমকে পুরস্কার দেওয়া হয়।
রংপুর চিনিকলের কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে এ চিনিকলে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই এবং তিন হাজার ৬২৫ মেট্রিক টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে একসঙ্গে কাজ করার তাগিদ -আইসিসি বাংলাদেশের সেমিনারে বক্তারা
তাঁরা বলেছেন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়ে বিশ্বব্যাপী পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশের ভারসাম্যহীনতা কিংবা জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী ধনী দেশগুলো। কিন্তু এর নেতিবাচক প্রভাব বেশি পড়ছে স্বল্পোন্নত দেশগুলোর অর্থনীতির ওপর।
গতকাল বুধবার ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন: কোপেনহেগেনের ফলোআপ ও বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তাঁরা এসব দাবি জানান।
সভায় বলা হয়, জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যতে বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ জন্য আগে থেকেই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি দেশের ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে আয়োজিত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আইইউসিএনের এশীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তন-বিষয়ক ঊর্ধ্বতন উপদেষ্টা আইনুন নিশাত এবং বাংলাদেশ উন্নয়ন পরিষদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ কোপেনহেগেনের সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরেন।
বৈঠকে নির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেএফ) চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী, অক্সফামের ব্যবস্থাপক (পলিসি ও অ্যাডভোকেসি) জিয়াউল হক এবং সেন্টার ফর এনভায়রনমেন্ট জিওগ্রাফি ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) আহমেদুল হাসান।
মুক্ত আলোচনায় অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আমীন চৌধুরী, বিকেএমইএর সহসভাপতি এম এ বাসেত, ডিসিসিআইয়ের সাবেক সহসভাপতি এম এস সেকিল চৌধুরী, ডিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. শাহজাহান খান প্রমুখ।
আইনুন নিশাত বলেন, কোপেনহেগেনের জলবায়ু-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অর্জন একেবারেই কম নয়। বায়ুমণ্ডলে অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস জমানোর জন্য ধনী দেশগুলো দায়ী এবং এটা কমানোর ব্যাপারে বাংলাদেশের তেমন দায় নেই। এ বিষয়টি সম্মেলনে বোঝাতে বাংলাদেশ সক্ষম হয়েছে। তিনি গ্রিনহাউস গ্যাস কমানোর স্বল্পোন্নত দেশগুলোকে শর্তহীন অর্থসহায়তা দেওয়ার আহ্বান জানান।
কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, পরিবেশের ভারসাম্য নষ্টের জন্য উন্নত দেশগুলো দায়ী হলেও এর বেশি নেতিবাচক প্রভাব পড়েছে স্বল্পোন্নত দেশগুলোতে। উন্নত দেশগুলোর কারণে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়ে বায়ু উত্তপ্ত করছে। এর ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে।
তিনি আরও বলেন, গ্রিনহাউস গ্যাস কমানোর দায়িত্ব বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাধ্যতামূলক নয়। এ জন্য দায়ী উন্নত দেশগুলো তহবিল দিয়ে সাহায্য করলেই স্বল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাস কমানোর উদ্যোগ নেবে।
স্বাগত বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, কোপেনহেগেনের সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য রাষ্ট্রপ্রধানেরা যে ঐকমত্যে পৌঁছেছেন, তা বিশ্বব্যাপী স্বল্পমাত্রার কার্বন নির্গমনের অর্থনীতিকে একধাপ এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আন্তর্জাতিক আলাপ-আলোচনার প্রক্রিয়া থেকে একটি সুস্পষ্ট ও উচ্চাভিলাষী চুক্তি না হওয়া খুবই দুর্ভাগ্যজনক।
আলোচনায় অংশ নিয়ে জিয়াউল হক জলবায়ু পরিবর্তনের প্রভাব দেশের কোন অঞ্চলে কী পড়বে, তা আগে থেকেই সমীক্ষা করে বেসরকারি খাতের উদ্যোক্তাদের বিনিয়োগ বা নতুন শিল্প স্থাপনের পরামর্শ দেন। আহমেদুল হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। তবে জলবায়ু পরিবর্তনের ফলে তাদের শিল্প ও বিনিয়োগ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য বিনিয়োগের আগের সম্ভাব্যতা যাচাই করার সুপারিশ করেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সোনাগাজীতে মিল্ক ভিটা বন্ধ -লোকসানের মুখে পড়েছেন স্থানীয় খামারিরা
মিল্ক ভিটা প্রকল্পে দুধ সরবরাহের উদ্দেশে এসব খামার গড়ে উঠলেও এখন দুধ বিক্রেতা খুঁজে পাচ্ছে না তারা। ২০০৮ সালের ১২ জানুয়ারি সোনাগাজী পৌর এলাকার তুলাতলী গ্রামে পাঁচ হাজার লিটার দুধ প্রক্রিয়াজাতকরণের ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পটি চালু হয়েছিল। শুরুতে ৩২টি সমবায় সমিতির মাধ্যমে ৬৩২ জন খামারির কাছ থেকে দৈনিক প্রায় দুই হাজার লিটার দুধ সংগ্রহ করা হতো।
প্রকল্পের শুরুর দিকে গড়ে ৩২ টাকা দরে লিটারপ্রতি দুধ খামারিদের কাছে কেনা হয়েছে। কিন্তু গত জুন থেকে মিল্ক ভিটা কর্তৃপক্ষ দুধের দাম লিটারপ্রতি চার টাকা কমিয়ে ২৮ টাকা নির্ধারণ করে। ফলে লোকসানের মুখে পড়ে খামারিরা।
চর ছান্দিয়া ইউনিয়নের খামারি নাছিরউদ্দিন এবং পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চরগনেশ গ্রামের ইউ এস দুলাল বলেন, ‘সোনাগাজী মিল্ক ভিটা কর্তৃপক্ষ খামারিদের সঙ্গে কোনো রকমের আলোচনা ছাড়াই ১৭ ডিসেম্বর থেকে দুধ সংগ্রহ করা বন্ধ করে দিয়েছে।’
মিল্ক ভিটা সোনাগাজী শাখার ব্যবস্থাপক আলী আজগর জানান, হঠাত্ করে দুধের দাম লিটারপ্রতি চার টাকা কমে যাওয়ায় উল্লেখযোগ্যসংখ্যক খামারি দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে। তিনি জানান, প্রতিদিন কমপক্ষে এক হাজার লিটার দুধ না পেলে এই খামার চালু রাখা সম্ভব নয়। বর্তমানে চাহিদা অনুযায়ী দুধ পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে খামার বন্ধ রাখা হয়েছে। দুধ সরবরাহ বাড়লে আবার এটি চালু করা সম্ভব হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিদ্যুৎ ও জ্বালানিসংকট খাতভিত্তিক প্রবৃদ্ধির সম্ভাবনা বাধাগ্রস্ত করছে -এফবিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা
গতকাল বুধবার এফবিসিসিআইর ২০০৮-০৯ বছরের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি আবুল কাশেম আহমেদ, সহসভাপতি আবু আলম চৌধুরী, পরিচালকেরা, সদস্য সংস্থার প্রধানেরা এবং এফবিসিসিআইর সাধারণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সভায় আনিসুল হক বলেন, বিশ্ব মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি চলতি ২০০৯-১০ অর্থবছরে সরকারের বিভিন্ন সহায়ক নীতির ফলে সন্তোষজনক পর্যায়ে রয়েছে।
এফবিসিসিআই সভাপতি বলেন, দেশে ২০০৮-০৯ অর্থবছরে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) পরিমাণ আগের ২০০৭-০৮ অর্থবছরের চেয়ে ২৫ দশমিক ৮০ শতাংশ বেড়ে ৯৪ কোটি ১০ লাখ ডলারে দাঁড়িয়েছে। সস্তা শ্রমের সুযোগে এশিয়ার অন্যান্য দেশ থেকে বিনিয়োগ স্থানান্তরের ফলেই বিনিয়োগ বেড়েছে।
আনিসুল হক বলেন, ২০০৮-০৯ অর্থবছরে দেশের রপ্তানি আয় হয়েছে এক হাজার ৫৬০ কোটি ডলার, যা বিশ্ব মন্দার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৩০ শতাংশ কম হয়েছে। আলোচ্য অর্থবছরে ৪ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হওয়ায় দেশের আমদানির পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ২৫০ কোটি ডলার। তবে ২০০৮-০৯ অর্থবছরে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ আগের অর্থবছরের চেয়ে ২২ দশমিক ৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৬৮ কোটি ৯০ লাখ ডলার।
আনিসুল হক বলেন, এফবিসিসিআই সামাজিক দায়িত্ব (সিএসআর) পালনের অংশ হিসেবে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান, মানবসম্পদ্রউন্নয়ন এবং অন্যান্য সেবামূলক কাজের লক্ষ্য নিয়ে এফবিসিসিআই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে।
বিবিধ আলোচ্যসূচিতে অংশ নিয়ে এফবিসিসিআইর সাধারণ পরিষদের সদস্যরা আসন্ন নির্বাচনে সভাপতি ও সহসভাপতি পদে সরাসরি ভোটের দাবি জানান। এ লক্ষ্যে বাণিজ্য সংগঠনের সংঘবিধি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সভাপতির প্রতি আহ্বান জানানো হয়।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঋণগ্রহীতার মান নির্ণয় করতে হবে ২০১০ সালের প্রথম প্রান্তিক থেকে -ব্যাসেল-২ বাস্তবায়নে ঢুকে পড়ল বাংলাদেশ by মনজুর আহমেদ
কোনো ঋণগ্রহীতার মান নির্ধারণ করা না হলে সেই ঋণকে ১২৫ শতাংশ হারে ঝুঁকি বিবেচনা করে এর বিপরীতে ব্যাংকগুলোকে ন্যূনতম ১০ শতাংশ হারে মূলধন সংরক্ষণ করতে হবে। এটি ব্যাংকের মোট আবশ্যিক মূলধনে যুক্ত হবে।
অর্থাত্ ‘ক’ কোম্পানির কাছে কোনো ব্যাংকের ১০ কোটি টাকার ঋণ থাকলে, কোম্পানিটি কত শতাংশ হারে ঋণ ফেরত দিতে সক্ষম, সেই মান নির্ধারণে কোনো ক্রেডিট রেটিং এজেন্সির মূল্যায়ন না থাকলে ১২ কোটি ৫০ লাখ টাকার ঝুঁকি বিবেচনা করতে হবে। এই ১২ কোটি ৫০ লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে অর্থাত্ এক কোটি ২৫ লাখ টাকার মূলধন সংরক্ষণ করতে হবে ব্যাংকটিকে।
আগামী মার্চ প্রান্তিক শেষে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এভাবে অন্তত বড় ও মাঝারি ঋণগ্রাহকদের রেটিং শেষে প্রয়োজনীয় মোট মূলধন সংরক্ষণ করতে হবে। এপ্রিলের মধ্যে তা বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।
সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকিং মানসংক্রান্ত ব্যাসেল কমিটির সুপারিশ, ব্যাসেল-২ অনুসারে মূলধন সংরক্ষণে এই বাধ্যবাধকতার মধ্যে দেশের ব্যাংক খাত ইতিমধ্যে ঢুকে পড়েছে। গত সপ্তাহে অনুষ্ঠিত এ সংক্রান্ত কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে ব্যাসেল-২ বাস্তবায়নের মধ্যে ঢুকে পড়ার সিদ্ধান্ত হয়েছে।
২০০৯ সাল থেকে কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি দেশের ব্যাংক খাতে ব্যাসেল-১ ও ২ সমান্তরালভাবে বাস্তবায়নের কাজ পরিচালনা করে আসছিল। কিন্তু গত সপ্তাহের বৈঠকে সরাসরি ব্যাসেল-২ বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। এই কমিটির প্রধান হলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা। কমিটিতে দেশের অধিকাংশ ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তারা রয়েছেন।
নজরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘অনেক দেশই ব্যাসেল-২-এ প্রবেশ করেনি। কিন্তু আমরা মনে করি, সরাসরি ব্যাসেল-২ বাস্তবায়ন শুরু করলে অগ্রগতিটা হবে। প্রয়োজনে ঝুঁকিনির্ভরতার হারের বিষয়ে কিছু শিথিলতা এনে আমরা বিবেচনা করে দেখতে পারি।’
সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকিং মানসংক্রান্ত ব্যাসেল কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে কোনো ব্যাংকের আর্থিক সংকট দেখা দিলে মূলধন দিয়ে তা উত্তরণের সুযোগ তৈরি হয়। এতে ব্যাংকের মৌলভিত্তি শক্তিশালী হয়।
ব্যাসেল-২-তে বিভিন্ন ধরনের ঝুঁকি নির্ণয় করে মূলত মূলধন সংরক্ষণের বিষয়টি রয়েছে। ঋণ ঝুঁকির বাইরে অন্য যেসব ঝুঁকি এখানে বিবেচনা করা হবে সেগুলো হলো—পরিচালন ঝুঁকি, বাজার ঝুঁকি, বৈদেশিক লেনদেনে ঝুঁকি, দেশভিত্তিক ঝুঁকি ইত্যাদি।
সমস্যা হলো, বাংলাদেশে মাত্র দুটি ক্রেডিট রেটিং এজেন্সি রয়েছে। ফলে বিপুলসংখ্যক ঋণগ্রহীতার ঋণমান নির্ণয় করা নিয়ে ব্যাংকাররা সংশয়ে পড়েছেন।
জানা যায়, পাকিস্তানেও মাত্র দুটি রেটিং এজেন্সি আছে। তবে তাদের সক্ষমতা অনেক বেশি। বাংলাদেশে ক্রিসেল ও ক্র্যাব—এই দুটি ক্রেডিট রেটিং এজেন্সি রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ক্রিসেলের একজন কর্মকর্তা বলেন, তাঁরা বিষয়টি বিবেচনায় নিয়ে ইতিমধ্যে কিছু চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠানকে সহায়তার জন্য নিয়েছেন।
বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, ব্যাংকগুলোকে অন্তত ৬০ ভাগ ঋণগ্রহীতার রেটিং শেষ করতে হবে আগামী মার্চ মাসের মধ্যে; যেগুলোকে বড় ও মাঝারি মানের গ্রুপ প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে। মাঝারি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান বলতে বাণিজ্য ও সেবা ঋণের ক্ষেত্রে ৫০ লাখ থেকে ১০ কোটি টাকা এবং উত্পাদন খাতে দেড় কোটি থেকে ২০ কোটি টাকা পর্যন্ত ঋণকে বিবেচনা করা হচ্ছে। এর চেয়ে বেশি অঙ্কের ঋণকে বড় ঋণগ্রহীতা বিবেচনা করা হবে।
উল্লেখ্য, কোনো বড় গ্রুপের যে কয়টি ঋণ থাকবে, প্রতিটি ঋণের রেটিং করাতে হবে। রেটিংক্রম অনুসারে ন্যূনতম ২০ শতাংশ হারে ঝুঁকি বিবেচনায় রাখতে হবে এবং এই ঝুঁকির ১০ শতাংশ হারে মূলধন সংরক্ষণ করতে হবে।
ওপরে উল্লিখিত ঝুঁকির পাশাপাশি কোনো ঋণের জন্য আদালতে গেলে অনেক ক্ষেত্রে দেখা যায় প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করা হয়নি বলে আদালত মত দেন। এসব ঝুঁকিও বিবেচনায় নিতে হবে। আবার সংরক্ষিত জামানতের আর্থিক মূল্যেও কিছু ঝুঁকি থাকে, তার বিপরীতেও মূলধন সংরক্ষণ করতে হবে।
ঝুঁকির পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের বার্ষিক প্রতিবেদনে ঝুঁকির বিভিন্ন দিক প্রকাশ করতে হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দলমত-নির্বিশেষে কর ফাঁকিবাজদের বিরুদ্ধে মামলা অব্যাহত রাখা হবে
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির পক্ষ থেকে গতকাল বুধবার এ কথা জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্ন ছিল, এনবিআর গত তত্ত্বাবধায়ক সরকার আমলের মতো কর ফাঁকির বিরুদ্ধে মামলা অব্যাহত রাখবে কি না। জবাবে এনবিআরের সদস্য আমিনুর রহমান বলেন, কর ফাঁকির বিরুদ্ধে তাঁদের দুই ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে একটি জরিমানাসহ কর আদায় করা ও অন্যটি আদালতে মামলা করা। এটি একটি চলমান প্রক্রিয়া, ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বলেন, ‘কর ফাঁকির মতো ঘটনায় কারও রাজনৈতিক পরিচয় আমাদের কাছে বড় নয়।’
মূলত চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসের রাজস্ব আদায়ের অগ্রগতি নিয়ে এনবিআরের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জানানো হয়, চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত মোট ২১ হাজার ৬১৬ কোটি ৭৫ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে যা ৭২২ কোটি টাকা বা ১০৩ দশমিক ৪৬ শতাংশ বেশি। আর গত অর্থবছরের একই সময়ের চেয়ে বেশি আদায় হয়েছে দুই হাজার ২০৯ কোটি টাকা। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৫৫ শতাংশ।
নাসিরউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আশা করছি, রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির এ ধারা আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। এ জন্য করদাতাদের উদ্বুদ্ধকরণের কাজ হাতে নেওয়া হয়েছে।’ তিনি বলেন, সারা দেশের প্রত্যন্ত এলাকা পর্যন্ত প্রবৃদ্ধির কেন্দ্র ছড়িয়ে পড়েছে। কিন্তু লোকবলের অভাবে সেই সব জায়গায় পৌঁছানো যাচ্ছে না।
আন্তর্জাতিক মন্দার প্রভাবে আমদানি হ্রাস এবং বিনিয়োগ কম হওয়া সত্ত্বেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি কীভাবে সম্ভব হলো—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এনবিআরের চেয়ারম্যান বলেন, গত কয়েক মাসে ঋণপত্র খোলার হার বেড়েছে, মন্দা কাটতে শুরু করায় আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দামও বাড়ছে। এসব কারণে রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব ফেলেছে। এ ছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বকেয়া কর পরিশোধ রাজস্ব প্রবৃদ্ধি আরও বাড়িয়ে দিয়েছে।
নাসিরউদ্দিন আহমেদ জানান, চলতি অর্থবছরে এখন পর্যন্ত আমদানি পর্যায়ে রাজস্ব আদায় আট হাজার ৮১৬ কোটি ৬৫ লাখ টাকা। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৩৯ শতাংশ। স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) ২৪ দশমিক ৮১ শতাংশ প্রবৃদ্ধিসহ আদায় হয়েছে সাত হাজার ৯৪৮ কোটি ৬৪ টাকা। আর আয়কর আদায় হয়েছে চার হাজার ৬৮০ দশমিক ৩৪ কোটি টাকা। এ ক্ষেত্রে প্রবৃদ্ধির হার ২৩ দশমিক ৩৭ শতাংশ। তবে অন্যান্য কর বিশেষত ভ্রমণ করের ক্ষেত্রে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে।
এনবিআরের চেয়ারম্যান মনে করেন, ভ্রমণ কর কমে যাওয়ার পেছনে মৌসুমগত কারণের পাশাপাশি এনবিআরের সীমাবদ্ধতাও দায়ী। তবে অন্যান্য খাতে কর আহরণের হার আরও বাড়ানো সম্ভব।
নাসিরউদ্দিন আহমেদ বলেন, রাজস্ব আহরণ বাড়াতে আয়কর, মূল্য সংযোজন কর বা ভ্যাট ও শুল্ক আইনে কিছু কিছু সংস্কার দরকার। ইতিমধ্যে এসব আইন সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে।
আইন সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে নাসিরউদ্দিন আহমেদ উদাহরণ দিয়ে বলেন, ভ্যাট আইন করা হয়েছে ১৯৯১ সালে। কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। কিন্তু এ দীর্ঘ সময়ে মূল আইনের চেয়ে বাস্তবতার অনেক অমিল তৈরি হয়েছে। অর্থমন্ত্রী নিজেও আইন ও বিধি দুটোই সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তিনি জানান, আগামী ৪ ফেব্রুয়ারি এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে একটি বড় ধরনের মতবিনিময়ের ব্যবস্থা করা হবে, যাতে এ সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী অর্থবছরের বাজেটের অর্থবিলেই বিষয়টি সংযুক্ত করা যায়।
নাসিরউদ্দিন আহমেদ বলেন, চলতি বছরের বাজেটে চার লাখ নতুন করদাতাকে করের আওতায় নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে এনবিআর জরিপ কার্যক্রম শুরু করেছে। কাজটিতে আরও গতি আনতে উদ্বুদ্ধকরণের কাজে প্রয়োজনে বাইরের সমর্থন বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীদের সহযোগিতা নেওয়া হবে।
নাসিরউদ্দিন আহমেদ বলেন, পূর্বঘোষণা অনুযায়ী প্রাক-জাহাজীকরণ পরিদর্শন (পিএসআই) কোম্পানির মেয়াদ আজ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা। কিন্তু লোকবল সমস্যা ও অবকাঠামোগত দুর্বলতার কারণে পিএসআই ব্যবস্থা আরও ছয় মাস থেকে এক বছর বাড়ানো হবে। তবে সরকারের সিদ্ধান্ত হলো, ধীরে ধীরে এ ব্যবস্থা থেকে বেরিয়ে যাওয়া।
সংবাদ সম্মেলনে এনবিআরের সদস্য জাহানারা সিদ্দিকী, ফরিদ উদ্দিন ও আবদুল মান্নান পাটোয়ারিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শীতার্ত মানুষের পাশে দাঁড়ান by মুহাম্মদ আবদুল মুনিম খান
চলমান তীব্র শীতের প্রকোপে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে অসহায় নিম্নবিত্ত ও দরিদ্র মানুষেরা। দুঃখপীড়িত অভাবী এসব শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারণ করা প্রয়োজন। সর্বাপেক্ষা অধিক, পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র সরবরাহ করে শীতার্তদের পাশে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে বিপদগ্রস্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম। এই মহত্ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। অসহায় মানুষের দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মনমানসিকতা যাদের নেই, তাদের ইবাদত-বন্দেগি আল্লাহর দরবারে কবুল হয় না। সুতরাং নামাজ, রোজার সঙ্গে কল্যাণের তথা মানবিকতা ও নৈতিকতার গুণাবলি অর্জন করাও জরুরি। এ সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই, কিন্তু পুণ্য আছে কেউ আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ, সব কিতাব এবং নবীদের প্রতি ঈমান আনয়ন করলে এবং আল্লাহ-প্রেমে আত্মীয়স্বজন, এতিম, মিসকিন, পর্যটক, সাহায্যপ্রার্থীদের এবং দাসমুক্তির জন্য অর্থদান করলে, নামাজ প্রতিষ্ঠা করলে ও জাকাত প্রদান করলে এবং প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করলে, অর্থসংকটে, দুঃখ-ক্লেশে ও সংগ্রাম-সংকটে ধৈর্য ধারণ করলে। এরাই তারা, যারা সত্যপরায়ণ এবং তারাই মুত্তাকি।’ (সূরা আল-বাকারা, আয়াত-১৭৭)
দুর্যোগপূর্ণ এলাকায় ঠান্ডা বাতাসে অবর্ণনীয় দুর্ভোগে শীতার্ত কর্মজীবী মানুষজন ঘর থেকে বের হতে পারছে না। শীতজনিত রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে হলেও প্রয়োজন সুচিকিত্সা ও ওষুধপত্র এবং শীত মোকাবিলায় সরকারি বা বেসরকারিভাবে কার্যকর উদ্যোগ। এ জন্য জাতি-ধর্ম-বর্ণ-দল-মতনির্বিশেষে বিত্তবানদের শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত। নবী করিম (সা.) ঘোষণা করেছেন, ‘এক মুসলমান অন্য মুসলমানকে কাপড় দান করলে আল্লাহ তাকে জান্নাতের পোশাক দান করবেন। ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দান করলে আল্লাহ তাকে জান্নাতের সুস্বাদু ফল দান করবেন। কোনো মুসলমানকে তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করালে আল্লাহ তাকে জান্নাতের সিলমোহরকৃত পাত্র থেকে পবিত্র পানি পান করাবেন।’ (আবু দাউদ)
তীব্র শীত নিবারণে দুর্গত অঞ্চলে শীতবস্ত্র, ওষুধপত্র সরবরাহ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। দুর্যোগময় মুহূর্তে করণীয় হলো মনপ্রাণ খুলে আর্তমানবতার সেবায় সাহায্যের হাত বাড়ানো; খাদ্য, ওষধ, পথ্য, শীতবস্ত্র এবং জরুরি ত্রাণসামগ্রী নিয়ে বিপদগ্রস্ত দুর্গতদের পাশে যাওয়া এবং দুস্থ মানবতার সেবার মতো শ্রেষ্ঠকর্মে অগ্রসর হওয়া। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, শৈত্যপ্রবাহ, দুর্ভিক্ষসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ-দুর্বিপাক দিয়ে আল্লাহ তাআলা ধর্মপ্রাণ মানুষের ঈমানের দৃঢ়তা পরীক্ষা করেন, আর দেখেন বিপদগ্রস্ত অসহায় মানুষের জন্য কারা সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘পৃথিবীর ওপর যা কিছু আছে, আমি সেগুলোকে এর শোভা করেছি, মানুষকে এ পরীক্ষা করার জন্য যে, তাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ।’ (সূরা আল-কাহফ, আয়াত-৭)
যারা শীতজনিত রোগব্যাধিতে অবর্ণনীয় দুঃখ-কষ্টে ভুগছে, তাদের জন্য জরুরি ভিত্তিতে ওষুধপত্র ও সুচিকিত্সার বন্দোবস্ত করা একান্ত প্রয়োজন। যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের দুরবস্থা যে সর্বাধিক সে কথা বলাই বাহুল্য। হাড়কাঁপানো শীতে যে বিপুল জনগোষ্ঠী বর্ণনাতীত দুঃখ-কষ্টে দিন যাপন করছে, তাদের পাশে দাঁড়ানো ধর্মপ্রাণ মানুষের নৈতিক দায়িত্ব। রাসুলে করিম (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব একটি মুসিবত দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার মুসিবতসমূহ দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো অভাবী মানুষকে সচ্ছল করে দেবে, আল্লাহ তাকে ইহকাল ও পরকালে সচ্ছল করে দেবেন এবং আল্লাহ বান্দার সাহায্য করবেন, যদি বান্দা তার ভাইয়ের সাহায্য করে।’ (মুসলিম)
শীতের রাতে এমনও কিছু মানুষ আছে, তাদের নেই একটাও শীতবস্ত্র। এ সময় দেখা যায়, কীভাবে, কেমন করে শীতবস্ত্রবিহীন মানুষ রাত যাপন করছে। তাই সমাজের বিত্তবান ব্যক্তি ও ব্যবসায়ীসহ সামাজিক, মানসিক সংস্থা ইচ্ছা করলে তাদের নিজ নিজ জেলার শীতার্ত অসহায় গরিব-দুঃখী মানুষের মধ্যে বিতরণের জন্য শীতবস্ত্র সংগ্রহ ও প্রেরণ করতে পারেন। হাদিস শরিফে উল্লেখ আছে, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে মানুষকে খাদ্য দান করেছে, সেদিন (রোজ কিয়ামতের দিন) তাকে খাদ্য দান করা হবে। যে আল্লাহকে খুশি করার জন্য মানুষকে পানি পান করিয়েছে, তাকে সেদিন পানি পান করিয়ে তার পিপাসা দূর করা হবে। যে মানুষকে বস্ত্র দান করেছে, তাকে সেদিন বস্ত্র পরিধান করিয়ে তার লজ্জা নিবারণ করা হবে।’
প্রত্যেক ধর্মপ্রাণ মানুষেরই পারস্পরিক মানবতাবোধ ও উদারনৈতিক মন-মানসিকতা থাকা অপরিহার্য। একজন মানুষ বিপদে পড়লে বা ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় হলে তাকে যথাসাধ্য সাহায্য করা সমাজের বিত্তবান প্রতিবেশীদের ঈমানী দায়িত্ব ও মানবিক কর্তব্য। সব মানুষের উচিত সমগ্র সৃষ্টির প্রতি দয়া-মায়া, অকৃত্রিম ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি ও সহানুভূতি বজায় রাখা। তাই দেশের সর্বস্তরের ধনাঢ্য, বিত্তবান, শিল্পপতি ব্যবসায়ী যাঁরা আছেন, তাঁদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এ শীতের মৌসুমে শীতার্ত, গরিব, অসহায়, দুঃখী মানুষকে যার যার সামর্থ্য অনুযায়ী নতুন বা পুরাতন কিছু শীতবস্ত্র দিয়ে অকাতরে সাহায্য করুন। এক আল্লাহর বান্দা হিসেবে মানবজাতিকে প্রাণ দিয়ে যেন আমরা সম্মান-শ্রদ্ধা ও ভালোবাসতে পারি; বিপদ-আপদে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাহায্যের হাত বাড়াতে সক্ষম হই এবং পৃথিবীর কোনো মানুষকে অবহেলা বা অবজ্ঞা না করি। কোনো ধর্ম, জাত, কুল বা বংশ নয়, মানুষ নামের শ্রেষ্ঠ সৃষ্টিজীবকে যেন হূদয় ও মনপ্রাণ দিয়ে সাহায্য-সহযোগিতা ও আর্তমানবতার সেবায় পরম সহানুভূতিতে এগিয়ে আসতে সমর্থ হই, আল্লাহ পাক আমাদের এ তাওফিক দান করুন।
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: সহকারী অধ্যাপক, ইসলামিক একাডেমি, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়।
dr.munimkhan@yahoo.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তথ্যপ্র্রযুক্তি-ডিজিটাল বাংলাদেশের সালতামামি by মুনির হাসান
একটি ডিজিটাল সমাজের জন্য প্র্রয়োজন আইনি কাঠামো ও নীতিমালা। চারদলীয় জোট সরকার তাদের শাসনামলের একেবারে শেষ সময়ে দেশে ইলেকট্রনিক লেনদেন, কম্পিউটার অপরাধ-সংক্রান্ত তথ্য ও যোগাযোগ প্র্রযুক্তি আইন, ২০০৬ প্র্রণয়ন ও জারি করে। কিন্তু আইন প্র্রণয়নের তিন মাস পরই আইনটি অকার্যকর হয়ে যায়। ৯ জুলাই ২০০৯ বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় সংসদে প্র্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে আইনটি কার্যকর করা হয়েছে। এতে ডিজিটাল লেনদেন ও সাইবার অপরাধের আইনি কাঠমো গড়ে উঠেছে। ফলে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেটে ক্রেডিট কার্ড লেনদেনের দ্বার উন্মোচন করতে পেরেছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্র্রত্যন্ত অঞ্চলে প্র্রবাসীদের আয় তাঁদের পরিজনের কাছে পাঠানো সহজ হবে। গত ৮ অক্টোবর সরকার এই আইনের আওতায় ডিজিটাল স্বাক্ষর কর্তৃপক্ষের নিয়ন্ত্রককে নিয়োগ দিয়েছে।
এরও আগে এপ্র্রিল ২০০৯ সালে সরকার জাতীয় তথ্য ও প্র্রযুক্তি নীতিমালা, ২০০৯ গ্রহণ করে। এই নীতিমালার আওতায় ৩০৬টি কর্মপরিকল্পনার বাস্তবায়নে সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হয়েছে। বছর শেষে দেখা যাচ্ছে এই কর্মপরিকল্পনায় বিধৃত অনেকগুলো স্বল্পমেয়াদি কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম, ঢাকা, সিলেট, পাবনা, কক্সবাজার ও পার্বত্য জেলার গ্রাহকদের বিদ্যুত্ বিল ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে বা মোবাইল অপারেটরের নির্ধারিত কেন্দ্রে গিয়ে প্র্রদান করতে পারা, বিদ্যুতের পাশাপাশি ঢাকার গ্যাস ও টেলিফোন বিল পরিশোধের ক্ষেত্রে একই সেবার সুবিধা। বাংলাদেশ রেলওয়ের কয়েকটি আন্তনগর ট্রেনের সময়সূচি, ভাড়া ও আসনপ্রাপ্যতার খবর, সিরাজগঞ্জ ও কক্সবাজারে দুর্যোগের আগাম খবর এখন মোবাইল ফোনের মাধ্যমে পাওয়া যাচ্ছে। মাঠপর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করার জন্য সবাইকে ইন্টারনেট সংযোগসহ ল্যাপটপ কম্পিউটার সরবরাহ ও প্র্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বছরের শুরুতে দেশে ফাইবার অপটিকের নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সরকার একটি প্র্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়। জনগণের দীর্ঘদিনের দাবি সাশ্রয়ী মূল্যে টেলিযোগাযোগ সেবা প্র্রদানের সুবিধার্থে আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) প্র্রতিষ্ঠানগুলোয় আইপি টেলিফোনি লাইসেন্স দেওয়া হয়েছে। দেশে ইন্টারনেট সেবার বিস্তৃতি ঘটানোর জন্য সাবমেরিন কেবলের মাধ্যমে প্র্রাপ্ত ইন্টারনেট ব্যান্ডউইথডের মূল্য ৩৩ ভাগ কমানো হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছয় মাসে ৩০ ভাগ বেড়েছে বলে অনুমান করা হচ্ছে। দেশে বর্তমানে ৫০ লক্ষাধিক ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন, যাঁদের মধ্যে ৪৬ লাখ মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছেন।
ডিজিটাল প্র্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার প্র্রমিতকরণের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ওয়েব পোর্টালসহ বিভিন্ন সংস্থার ওয়েবসাইটে বাংলা ভাষা যোগ হয়েছে। ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্র্রযুক্তি ব্যবহারের উদ্যোগ হিসেবে একটি থানায় ডিজিটাল জরিপের পাইলট প্রকল্প হচ্ছে আর ঢাকা জেলার জমির সব তথ্য ওয়েবসাইটে প্র্রকাশ করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের গেজেট তালিকা ওয়েবসাইটে প্র্রকাশ করা হয়েছে।
এ বছর শিক্ষা ব্যবস্থাপনায় তথ্যপ্র্রযুক্তির প্রয়োগ বাড়ানোর বিষয়টি সবার নজরে এসেছে। ২০০৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্র্রকাশে মোবাইল ফোন ও ওয়েবসাইটের পাশাপাশি শিক্ষাপ্র্রতিষ্ঠানগুলোর ই-মেইলে ফল পাঠানো হয়েছে। সব সরকারি কলেজে ইন্টারনেট সংযোগ ও ই-মেইল চালু করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্কুল ও কলেজে ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ শুরু করা হয়েছে। শিক্ষা বোর্ডের তথ্য ব্যবহার করে মোবাইল ফোনে ভর্তি পরীক্ষার নিবন্ধন (রেজিস্ট্রেশন) কার্যক্রম সম্পন্ন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্র্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই প্র্রথমবারের মতো মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা, প্র্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল ইত্যাদি মোবাইল ফোনের মাধ্যমে প্র্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্র্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সীমিত পরিসরে ওয়াইফাই জোন স্থাপন করা হয়েছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের কাছে পাঠ্যপুস্তক পৌঁছানো নিশ্চিত করার জন্য এরই মধ্যে পাঠ্যপুস্তক ইন্টারনেটে প্রকাশ শুরু হয়েছে। বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয় ৬৪টি জেলার ১২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করার পাশাপাশি সেখানে তথ্যপ্রযুক্তিবিদদের নিয়োগ দিয়েছে।
দেশের ৮০০ হেলথ সেন্টারে ইন্টারনেট ও মোবাইল সংযোগ দেওয়া হয়েছে। একাধিক টেলিমেডিসিন সেন্টার গড়ে উঠেছে। বেসরকারি উদ্যোগের মোবাইল স্বাস্থ্যসেবার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অনুরূপ সেবা চালু হয়েছে। সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য এলাকা ভিত্তিতে কমিউনিটি ই-সেন্টার/টেলিসেন্টার গড়ে তোলার কার্যক্রমে শরিক হয়েছে সরকার। দেশে বর্তমানে দুই হাজার ৩০০টির বেশি তথ্যকেন্দ্র গড়ে উঠেছে।
রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিতে কোম্পানি নিবন্ধন প্রক্রিয়া অনলাইন করা হয়েছে। ফলে ব্যবসা চালুর প্রথম ধাপের কাজটি হয়রানি ছাড়া করার সুযোগ সৃষ্টি হয়েছে। নভেম্বর মাস থেকে বাংলাদেশ ব্যাংকে অটোমোটেড ক্লিয়ারিং হাউস পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।
সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও বেড়েছে। দেশের বিভিন্ন স্থানে ডিজিটাল উত্সব, আইটি মেলা, এমনকি বাগেরহাটে একটি জ্ঞান উত্সবের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বেসিস ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) কর্মকাণ্ড বিশেষভাবে নজরে এসেছে। বিসিএসের উদ্যোগে নভেম্বরে একটি ডিজিটাল বাংলাদেশ সম্মেলন হয়েছে। সরকারের সঙ্গে অংশীদারির ভিত্তিতে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বিসিএস। এসব কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে কম্পিউটারের প্রতি মানুষের আগ্রহ অনেকখানি বাড়িয়েছে। বিডিএএসএনের ওয়েবসাইট থেকে মাত্র এক দিনে ওপেন অফিস ও উবুন্টুর বাংলা ভাষার সহায়িকা ১০ হাজারের বেশিবার ডাউনলোড উন্মুক্ত সোর্সকোডভিত্তিক সফটওয়্যারের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির জানান দিয়েছে।
অনেক ভালো উদ্যোগ থাকলেও বেশ কিছু কাজ হতে পারত, যা হয়নি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চট্টগ্রাম কাস্টম হাউসের মতো অটোমেশনের সবকিছু সম্পন্ন হওয়ার পর সেটি চালু না হওয়া। অথচ অর্থমন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধনও করেছেন। যথারীতি উন্মুক্ত হয়নি ভিওআইপি। এমনকি টেলিযোগাযোগ খাতের একটি বিশৃঙ্খল ব্যবস্থা আন্তর্জাতিক দূর টেলিযোগাযোগ নীতিমালা, ২০০৭ সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও সেটি বাস্তবায়িত হয়নি। চালু হয়নি সচিবালয়ের ব্যাকবোন নেটওয়ার্কটি। মাস তিনেকের মতো পিছিয়ে যাওয়ায় সরকারের নিজস্ব নেটওয়ার্ক ‘বাংলা গভনেট’-এর কাজ শুরু হয়নি। শুরু হয়নি জাতীয় উপাত্ত কেন্দ্র গড়ে তোলার কাজ। বছর শেষের প্রথম আলোর প্রতিবেদনে দেখা যাচ্ছে, সরকারি ওয়েবসাইটগুলো এখনো অনেক দুর্বলতা কাটিয়ে উঠতে পারিনি।
এই বছর সরকারি তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন সম্ভবত এই খাতের সমন্বয়ক হিসেবে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সামনে আসা। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
মুনির হাসান: সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণিত অলিম্পয়াড কমিটি
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নববর্ষ -আলোর দিকেই এগোচ্ছে বাংলাদেশ by আনিসুল হক
২০০৯ সালও হতে পারত খুব একটা ভালো বছর। আমরা গণতান্ত্রিক শাসনে ফিরে এসেছি গত বছরে। সারাটা বছর বিরোধী দল কোনো রকমের আন্দোলন করেনি, তারা দাবি করেছে, তারা এক দিনও হরতাল ডাকেনি, এটাই বা আমাদের জন্য কম কী! আর বিপুল দানবাকৃতি সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও সরকারি দল যথেষ্ট সংযত ছিল, অন্তত আরও অসংযত হয়নি, বাড়াবাড়ি করেনি, সেটিকেও দেখতে হবে অনেক বড় প্রাপ্তি হিসেবেই। শুধু বছরের শুরুতে যদি বিডিআর বিদ্রোহটা না ঘটত আর বছরের শেষে বড়সড় লঞ্চ দুর্ঘটনাটা!
একটা নতুন সরকার নিজেকে ও দেশকে বদলে নেওয়ার শপথ নিয়ে ক্ষমতায় বসতে না বসতেই এসেছে অপ্রত্যাশিত আঘাত। খুব বড়সড় আঘাত। এত বড় সশস্ত্র বিদ্রোহ, এত রক্তপাত। দেশকে এগিয়ে নিতে নতুন সাহসী পদক্ষেপ নেওয়ার সময় যখন তার, তখন তাকে ব্যাপৃত থাকতে হয়েছে ওই ধাক্কাটা সামাল দিতে। গণতন্ত্রের প্রতি দেশের মানুষ ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের যে নিরঙ্কুশ অঙ্গীকার, সেটাই নতুনভাবে প্রমাণিত হয়েছে ওই সংকটে। প্রায় দুই বছরের অসচরাচর তত্ত্বাবধায়ক সরকারের শাসন থেকে আমরা গণতন্ত্রে ফিরে এসেছি, জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরিত হয়েছে, এবং সেই গণতন্ত্র আমরা চোখের মণির মতো রক্ষা করে চলেছি, ২০০৯ সালে সেইটা প্রমাণিত হয়ে গেছে। আর প্রচলিত আইনেই বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণাও আমাদের জাতীয় পথরেখাকে দিয়েছে কলঙ্কমুক্তির উজ্জ্বলতা।
একটা উড়োজাহাজ যখন উড়তে শুরু করে, তার আগে তাকে স্টার্ট নিতে হয়। স্টার্ট নিয়েই সে চলতে শুরু করে না। খানিকক্ষণ তাকে দাঁড়াতে হয়। ২০০৯ সাল ছিল আমাদের সেই স্টার্ট নেওয়ার আর দাঁড়ানোর সময়। ২০১০ হোক আমাদের অগ্রগতির পথে উড়াল দেওয়ার বছর।
এটা হওয়া খুব সম্ভব। এখনো পর্যন্ত সরকারি দলকে দেশের অগ্রগতি ও দেশের মানুষের ভাগ্য বদলের বিষয়ে অঙ্গীকৃত বলেই মনে হচ্ছে। পৃথিবীর বিভিন্ন স্থানে রাজনৈতিক সমীকরণ বাংলাদেশ ও সরকারের জন্য অনুকূল হিসেবে দেখা দিয়েছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে আছে পরিবর্তনের আওয়াজ তোলা বারাক ওবামার সরকার। ভারতের নেতৃত্ব দিচ্ছেন মনমোহন সিংহের মতো সজ্জন ও বিদ্বজ্জন। এমনকি পাকিস্তানেও আছে একটা নির্বাচিত সরকার। ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছে।
সব মিলিয়ে জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির উপযোগী। কেবল সরকারের উচিত নিজেদের দৃষ্টিভঙ্গিটাকে উদার করা, তার বন্ধুর বৃত্তটা বড় করে ফেলা, তার স্বাভাবিক মিত্রদের কাজে লাগানো। আর দেশে ও দেশের বাইরে যেসব বাংলাদেশি যে কাজের যোগ্য, সেই কাজে তাদের সহযোগিতা আহ্বান করা। দেশের প্রয়োজনে সরকার সাহায্য চাইলে আমাদের কোনো নাগরিক—তিনি যত বড় বিশেষজ্ঞই হন না কেন—এগিয়ে আসবেন না, তা হয় না। বিরোধী দলকে সংসদে আনতে সরকারের উদ্যোগী হওয়া উচিত। আমাদের গণতন্ত্রকে অর্থবহ করতেই হবে। শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র সম্পূর্ণ হয় না, কার্যকরও হয় না। ২০০৯ সাল সেদিক থেকে উল্লেখযোগ্য সাফল্য দেখায়নি, ২০১০ সালে সরকার আর বিরোধী দল মিলেমিশে দেশকে এগিয়ে নিতে নেমে পড়েছে, আমরা সেই অসম্ভব স্বপ্নটা নববর্ষের এই প্রভাতেই দেখতে চাই। আর বিরোধী দল নিশ্চয়ই বিরোধিতা করবে, সরকারের সমালোচনা করবে। কিন্তু সেটা কেবল নিজেদের রাজনৈতিক লাভক্ষতির কথা বিবেচনা করে যেন না হয়। এখন পর্যন্ত দেখেশুনে মনে হচ্ছে, সরকার চাইছে বিরোধী দলকে যতটা পারা যায় নিষ্ক্রিয় রাখতে আর বিরোধী দল তাদের বহুব্যবহূত ভারতজুজুর ট্রাম্পকার্ডটা দিয়েই আরেক দফা বাজিমাত করার স্বপ্ন দেখছে। দেশের মানুষ যে বোকা নয়, চার-চারটা নির্বাচনের পরও কি রাজনৈতিক নেতাদের সে বিষয়ে সন্দেহ আছে?
আমাদের এক বন্ধু বড় ভাই অনেক দিন পর দেশে এলেন। তিনি মুগ্ধ ও বিস্মিত। বললেন, বেসরকারি খাতে অগ্রগতি তো বিস্ময়কর! পৃথিবীর যেকোনো দেশের সঙ্গে বাংলাদেশ এখন তুলনীয়। শুধু যদি সরকার অবকাঠামোগত সমর্থনটা দিয়ে যেতে পারে! আমাদের যোগাযোগব্যবস্থা ও বিদ্যুত্ খাতের উন্নতি ঘটানোর কাজটা করতে হবে সরকারকেই।
সত্যি, দেশ নানা দিক থেকে এগিয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে ঢাকার দিগন্ত পাল্টে গেল। আগে ব্যাংকক-কুয়ালালামপুরে যে ধরনের ভবন আমরা দেখে হাঁ করে তাকিয়ে থাকতাম, সে রকম ভবন এখন ঢের হয়েছে ঢাকায়। আমি যুক্তরাষ্ট্রের বোস্টনে গিয়ে দেখেছি, ওখানকার এমআইটি বা হার্ভার্ড-পড়ুয়া সব ছাত্রের কাছে মোবাইল ফোন নেই। আর আমাদের পানের দোকানির কাছেও দুটো মোবাইল ফোন। ভারত পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে বলে এত যে রব, সেখানেও তো রাস্তার দুই ধারে দেখতে পেলাম চরম দারিদ্র্যের চিহ্ন, বৈষম্য সেখানে প্রবল। হোটেলের কর্মচারীরা মাত্র এক হাজার বা এক হাজার ২০০ রুপি বেতনে কাজ করেন, আমাদের টাকায় দেড়-দুই হাজার। আজকে আমাদের গ্রামের বাড়ির খেতমজুরও দিনশেষে সোয়া শ টাকা মজুরি ও এক বেলা খাবার পান। মানে, তাঁর মাসিক আয় তিন হাজারেরও বেশি।
দারিদ্র্য, জনসংখ্যাধিক্য আর রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যে ঘটেই চলেছে, সেটাকে বিশ্বব্যাংক আখ্যা দিয়েছিল বাংলাদেশ প্যারাডক্স বলে। দিনার স্টান্ডার্ড নামের একটা পত্রিকায় বলা হয়েছে, পৃথিবীর সেরা ব্যাংকগুলো, যেমন সিটি, গোল্ডম্যান স্যাকস, জেপিমর্গান, মেরিল লিঞ্চ বাংলাদেশকে চিহ্নিত করেছে বিনিয়োগের এক চমত্কার সুযোগ হিসেবে।
বাংলাদেশের তৈরি জাহাজ এখন কিনছে বিদেশি প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে বলা হয়েছে, এ খাতের দিকে নজর দেওয়া হলে ছয় বছরের মধ্যে এই খাত জাতীয় প্রবৃদ্ধি তিন ভাগ বাড়িয়ে দিতে পারবে। বাংলাদেশ জাহাজভাঙা শিল্পের দেশ থেকে জাহাজ নির্মাণশিল্পের দেশ হিসেবে নিজেকে বিশ্বসভায় সুপরিচিত করতে পারে।
বাংলাদেশের বিপুল সম্ভাবনা আছে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে। আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর ১০ ভাগ কাজ আনার যোগ্যতা রাখে বলে বাইরের বিশেষজ্ঞরা অনেক আগেই মন্তব্য করেছেন। তা করা গেলে আমাদের জাতীয় প্রবৃদ্ধি বেড়ে যেতে পারে উল্লেখযোগ্যভাবে।
নতুন আশার সঞ্চার করেছে সৌরবিদু্যুতের ক্ষেত্র। রহিমআফরোজ ১০ লাখ বাড়িতে সৌরবিদ্যুতের ব্যবস্থা করার পরিকল্পনা হাতে নিয়েছে। এরই মধ্যে হাজার হাজার বাড়িতে তারা সৌরবিদ্যুতের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। এখানে বলতে হয়, জলবায়ুর বিপদ আমাদের জন্য সৃষ্টি করেছে সম্ভাবনার নতুন ক্ষেত্র। যেকোনো বিপদকে সম্পদে পরিণত করার এক আশ্চর্য ক্ষমতা আছে এই দেশের আর এই দেশের মানুষের। এবার আমরা একটা বড় বিপদের মধ্যে আছি, তার নাম জলবায়ু পরিবর্তনের বিপদ। পৃথিবীর উষ্ণতা এভাবে বেড়ে যেতে থাকলে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ডুবে যাবে, সেই আশঙ্কার কথা পৃথিবীব্যাপী প্রচারিত। কিন্তু এটা হতে পারে আমাদের ঘুরে দাঁড়ানোর এবং দেশটাকে গড়ে তোলার একটা বড় সুযোগ। দুর্যোগকে সুযোগে পরিণত করার প্রতিভা নিয়ে জন্মেছি আমরা, কোনো দুর্যোগ-দুর্বিপাকেই আমরা হার স্বীকার করিনি। এই জলবায়ু-দুর্যোগেও করব না।
পৃথিবীব্যাপী এখন আওয়াজ উঠেছে সবুজ জ্বালানির, নবায়নযোগ্য শক্তির ব্যবহারের। আমরা সৌরবিদ্যুত্ উত্পাদনের একটা বিপুল কর্মযজ্ঞ শুরু করতে পারি। তাতে লাভ হবে দুটো। এক. আমাদের বিদ্যুতের সমস্যার সমাধান আমরা করতে পারব অনেকাংশে। দুই. সারা পৃথিবীকে আমরা দেখাতে পারব, আমরা কেবল জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার হিসেবে অসহায়ত্বের কথা বলছি না, আমরা নিজেরা সবুজ জ্বালানি ব্যবহার করছি, আমরা কম পরিমাণে কার্বন নিঃসরণ করছি, আমরা পৃথিবীতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছি।
আমরা কিন্তু কোপেনহেগেনে কেবল ভিক্ষার ঝুলি নিয়ে যাইনি। বরং আমরা গিয়েছি সেই দেশ হিসেবে, যে দেশ পৃথিবীকে দেখিয়ে দিতে পারে, শিখিয়ে দিতে পারে, দেখো, দুর্বিপাকে কীভাবে বাঁচতে হয়, ঘুরে দাঁড়াতে হয়। অভিযোজনের কী উজ্জ্বল দৃষ্টান্তই না স্থাপন করেছে আমাদের উপকূলের মানুষেরা!
কিন্তু আমাদের পাওনাও তো আমাদের চাইতে হবে। কোপেনহেগেন থেকে আমরা ঝুলি ভর্তি করে টাকা নিয়ে আসব, এমন ভাবনা কোনো মূর্খই ভাবেনি। কিন্তু কোপেনহেগেনের কূটনৈতিক সভায় বাংলাদেশ সম্মানজনক আসনই অধিকার করে নিয়েছে। ক্লাব ২৬-এ আমেরিকার যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নের পাশে জায়গা হয়েছে বাংলাদেশের। কোপেনহেগেন সম্মেলনে একটা কোনোরকমের রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত হয়েছে, আজ হোক, কাল হোক, জলবায়ু তহবিল গঠন করতেই হবে পৃথিবীর দেশগুলোকে। আর আমরা অভিযোজনের জন্য সে ক্ষেত্রে বরাদ্দ চাইবই, এটা আমাদের ন্যায্য পাওনা। পাশাপাশি মিটিগেশন ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও আমাদের কাজ করতে হবে এবং তহবিল পেতে হবে। পৃথিবীর দূষণে আমাদের দায় নেই সত্য, তবে আমরা আরও সবুজ জ্বালানি-নীতি অবলম্বন করে একটা আদর্শ রাষ্ট্রের ভূমিকা নিতে পারি। এ বিষয়ে আমাদের নাগরিকদেরও সচেতনতার অভাব আছে। নইলে একটা দেশলাইয়ের কাঠির পয়সা বাঁচাতে আমরা গ্যাসের চুলা অবিরাম জ্বালিয়ে রাখি। আমাদের সচেতনতা বাড়াতে হবে। এ বিষয়ে গণমাধ্যম ও সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারকে নীতিমালাও প্রণয়ন করতে হবে।
জিনবিজ্ঞানী আবেদ চৌধুরীর সঙ্গে কথা হচ্ছিল। তিনি জানালেন, তিনি তাঁর নিজ গ্রামে কাজ করছেন এমন ধান উদ্ভাবন করতে, যা গ্রিনহাউস গ্যাস কম নিঃসরণ করবে। এমন ধানও উদ্ভাবিত হচ্ছে, যা লোনাপানিতে বাঁচবে। এসব জলবায়ুর পরিবর্তনরোধী প্রজাতির শস্য আমরা যেমন নিজেরা আবাদ করতে পারি, তেমনি এসব আমরা বিদেশেও রপ্তানি করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি। আর জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক তহবিল গঠিত হলে অবশ্যই আমরা আমাদের ন্যায্য হিস্যা লাভ করব।
সব মিলিয়ে আমরা সত্যি আশাবাদী হতে পারি নতুন সহস্রাব্দের নতুন দশকটা নিয়ে। এই ১০ বছরে আমরা উড়ব উন্নতির বন্দরটার দিকে। আমাদের আছে বিপুল জনশক্তি, যার বেশির ভাগই তরুণ, যারা শিক্ষালয়ে যাচ্ছে, গড়ে উঠছে পৃথিবীর উন্নতিতে নিজেদের নিয়োজিত করবে বলে, আমাদের আছে গণতন্ত্র, আছে শান্তি ও স্থিতিশীলতা। আর কোন দেশ আছে আমাদের আশপাশে, যেখানে এত শান্তি বিরাজমান? আমাদের আছে ধারাবাহিক গণতন্ত্র। আমাদের আছে প্রবাসী জনশক্তি, যারা আমাদের অর্থনীতির চাকা সচল রেখেছেন বিশ্বমন্দার মধ্যেও। বিভিন্ন ক্ষেত্রে আমাদের রয়েছে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ।
এখন এ সুযোগ কাজে লাগানোর যোগ্যতা, দক্ষতা, সক্ষমতা প্রদর্শন করতে হবে সরকারকে। আমাদের বেসরকারি খাত, আমাদের কৃষক, আমাদের মানুষ নিজের উদ্যোগে নিজেদের সৃজনপ্রতিভা দিয়ে বহুদূর এগিয়ে গেছে। এবার আমরা সরকার ও বিরোধী দল মিলে জাতীয় জাগরণ ও অগ্রসরের জন্য প্রস্তুত হতে চাই। ২০১০-এর নতুন সূর্য নতুন আলোয় উদ্ভাসিত করে আলোকিত করে তুলুক এক অগ্রসর বাংলাদেশকে।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্রেতা-বিক্রেতাকেও আইনের আওতায় আনতে হবে -এসিড-সন্ত্রাস
এসিড-সন্ত্রাসের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু অপরাধীরা শাস্তি পাচ্ছে—এ রকম দৃষ্টান্ত কম। প্রথমত, যারা এসিড নিক্ষেপের শিকার হয়, তারা সমাজের দুর্বল ও অসহায় অংশ। মেয়েরাই বেশি এসিড-সন্ত্রাসের শিকার হন। অনেক সময় তাঁরা মামলা করতেও সাহস পান না। আবার মামলা করলেও আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসেন অভিযুক্ত ব্যক্তিরা। এসিড-সন্ত্রাসের অন্যতম কারণ এসিডের সহজলভ্যতা। এসিড একটি বিপজ্জনক রাসায়নিক। অতএব এর ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা থাকা প্রয়োজন। সাধারণত ব্যাটারি ও তাঁত ব্যবহারকারীরা এসিড ব্যবহার করে থাকে। এ কারণে লাইসেন্স বাধ্যতামূলক হলেও সেটি অনেকেই মানছে না। লাইসেন্সধারী ব্যক্তি ছাড়া কেউ এসিড বিক্রি করলে তা আইনত দণ্ডনীয়। যদিও খোলাবাজারে লাইসেন্স ছাড়াই অনেকে এই বিপজ্জনক রাসায়নিক বিক্রি করছে এবং হাত ঘুরে তা সন্ত্রাসী কাজেও ব্যবহূত হচ্ছে। অতএব, এসিড-সন্ত্রাস বন্ধে ক্রেতা ও বিক্রেতা উভয়কে আইনের আওতায় আনতে হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লাইসেন্সবিহীন এসিড-বিক্রেতাদের বিরুদ্ধে আইন কঠোর করার কথা বলেছেন। তাঁর এই আশ্বাসবাণী দেশবাসীকে তখনই আশ্বস্ত করবে, যখন এর প্রয়োগ নিশ্চিত করা যাবে। অপরাধ দমনে অনেক আইন করা হলেও প্রয়োগ নেই। আইনের প্রয়োগ ঠিকমতো হচ্ছে কি না, সে ব্যাপারেও দরকার নিবিড় তদারকি। লাইসেন্সধারী এসিড-বিক্রেতাদের তালিকার পাশাপাশি ক্রেতাদের তালিকাও টাঙিয়ে দেওয়া প্রয়োজন। সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলনও গড়ে তোলা জরুরি।
শুরু থেকে প্রথম আলো এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে যেমন সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছে, তেমনি আক্রান্ত ব্যক্তিদের সহায়তাও দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানও এগিয়ে আসবে আশা করি। এসিড-সন্ত্রাসের মতো ঘৃণ্য অপরাধ থেকে দেশ মুক্ত হোক—এটাই সবার প্রত্যাশা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দ্য ওয়াশিংটন টাইমসের ১৭০ কর্মীকে ছাঁটাই
১৯৮২ সালে প্রতিষ্ঠিত ওয়াশিংটন টাইমস পত্রিকা রক্ষণশীল ভাবাদর্শের মুখপাত্র হিসেবে পরিচিতি লাভ করে। পত্রিকার সংবাদকক্ষের প্রধান ব্যবস্থাপনা সম্পাদক ডেভিড জোনস জানিয়েছেন, তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। পত্রিকাটির প্রযুক্তি প্রকাশনাবিষয়ক ব্যবস্থাপনা সম্পাদক জেফরি বার্নবাম জানিয়েছেন, তিনি পদত্যাগ করেছেন। বেশ কিছু সংবাদকর্মীকে সংবাদ সংগ্রহে ব্যস্ত থাকার মধ্যেই চাকরিচ্যুতির দুঃসংবাদটি গ্রহণ করতে হয়।
প্রকাশক জনাথন স্লিভেনস জানিয়েছেন, ওয়াশিংটন টাইমস নতুন করে অনুসন্ধানী প্রতিবেদনকে প্রাধান্য দিয়ে প্রকাশনা অব্যাহত রাখবে। পত্রিকাটিতে এখন থেকে স্থানীয় বিষয়, জাতীয়, আন্তর্জাতিক ও অর্থনৈতিক সংবাদকে আরও গুরুত্ব দেওয়া হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদের জীবনাবসান
ইন্দোনেশিয়ায় গণতন্ত্রকে সংহত করতে সাবেক এই প্রেসিডেন্টের প্রশংসা করেন বর্তমান প্রেসিডেন্ট সুশিলো বামবাং ইয়োধোইয়োনো। গতকাল পূর্ব জাভার তেবুইরেং গ্রামে পারিবারিক সমাধিক্ষেত্রে ওয়াহিদের দাফন অনুষ্ঠানে ইয়োধোইয়োনো বলেন, ওয়াহিদ ছিলেন ইন্দোনেশিয়ায় বহুত্ববাদ ও বহুসংস্কৃতিবাদের জনক।
১৯৯৮ সালে স্বৈরশাসক সুহার্তোর ৩২ বছরের শাসনের অবসানের পর তিনিই দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। ১৯৯৯ সালে তিনি ক্ষমতায় আসেন। তবে দুর্নীতির অভিযোগ তুলে দুই বছর পর প্রেসিডেন্ট পদ থেকে তাঁকে অব্যাহতি দেয় ইন্দোনেশিয়ার জাতীয় পরিষদ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আবারও বিয়ে করছেন দ. আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা
জুমার হবু স্ত্রীর নাম থোবেকা মাভিজা (৩৬)। মাভিজার সঙ্গে অবশ্য অনেক আগেই বিয়ের কথা চলছিল। এ বছরের প্রথম দিকেই জুমা তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু রাজনৈতিক দায়িত্বের কারণে তখন তিনি বিয়ে করতে পারেননি।
জুমার জন্মস্থান এনকান্দলা এলাকার এক আত্মীয় ও তাঁর বংশের নেতা ইনকোসি ভেকুমুজি জুমার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা জানিয়েছেন, ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই বিয়ে সম্পন্ন হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চীনে আরও চার বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে
হেরোইন চোরাকারবারের সঙ্গে জড়িত অভিযোগে গত মঙ্গলবার ব্রিটিশ নাগরিক আকমল শেখের মৃত্যুদণ্ড কার্যকর করে চীন। এ নিয়ে ব্রিটেনের সঙ্গে চীনের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠেছে। আকমলকে মানসিক অসুস্থ দাবি করে ব্রিটেন তাঁর মুক্তি চেয়েছিল। ওই আবেদন উপেক্ষা করে তাঁর ফাঁসি কার্যকর করায় ব্রিটেন চীন সরকারের তীব্র নিন্দা জানিয়েছে।
এরই মধ্যে বেইজিং-সমর্থিত তা কুং পাও পত্রিকার খবরে বলা হয়, আগস্টে শেনঝেন থেকে পুলিশ প্রায় ১৪৪ কেজি হেরোইনসহ নয়জনকে আটক করে। এর মধ্যে চারজন ছিল বিদেশি নাগরিক।
শেনঝেনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ওই পত্রিকায় আরও বলা হয়, চীনা আইনে আটক হওয়া ব্যক্তিদের চরম শাস্তি (মৃত্যুদণ্ড) হতে পারে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শান্তি আলোচনা করতে রাজি উলফা
উলফার নিযুক্ত পিপলস কনসালটেটিভ কমিটির সদস্য লচিত বোরদোলুই জেলে উলফা নেতাদের সঙ্গে দেখা করে এসে জানিয়েছেন, অরবিন্দ রাজখোয়া ও অন্য নেতারা শান্তি আলোচনায় অংশ নিতে রাজি। তবে এর আগে তাঁদের জেল থেকে ছেড়ে দেওয়ার কথা তাঁরা জানিয়েছেন। এ মুহূর্তে গুয়াহাটি জেলে ছয়জন উলফার শীর্ষস্থানীয় নেতা বন্দী রয়েছেন। বরদোলুই গত দুই সপ্তাহে দুই দফায় ছয়জন নেতার সঙ্গেই কথা বলেছেন। এই আলোচনায় সব উলফা নেতাই জঙ্গি সমস্যার সম্মানজনক সমাধান চেয়েছেন। তবে তাঁরা মনে করেন, সরকার আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করবে।
এদিকে অরবিন্দ রাজখোয়ার স্ত্রী কাবেরি কাচারিও শান্তি আলোচনার পক্ষে মত জানিয়ে বলেন, ‘আমার স্বামী জেলে যাওয়ার আগে আমাকে জানিয়েছেন যে সরকারের সঙ্গে আলোচনায় তিনি রাজি। তবে হাতে হাতকড়া পরে কোনো আলোচনার পক্ষে নন তাঁরা।’
আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ জানিয়েছেন, আগে উলফা নেতাদের হিংসার পথ ত্যাগ করতে হবে, তবেই সরকার আলোচনা করতে রাজি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সরকারের সঙ্গে আলোচনায় ইমরান খানকে মধ্যস্থতাকারী হিসেবে চায় তালেবান
ইমরান খান বলেন, ‘সরকারের সঙ্গে শান্তি আলোচনায় মধ্যস্থতার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছে তালেবান। কিন্তু আমি তখনই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারি, যদি সরকার সম্মতি দেয়।’ তবে তালেবানের কোন অংশ তাঁর সঙ্গে যোগাযোগ করেছে, সে সম্পর্কে কিছু বলেননি সাবেক এই তারকা ক্রিকেটার।
তালেবানসহ অন্য জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযানের বিরোধিতা করেছিলেন তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। এর আগে তালেবান ও সরকারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু সরকারের দিক থেকে সাড়া মেলেনি। যদিও সোয়াতের বিদ্রোহীরা ইমরানের ওই প্রস্তাবকে স্বাগত জানিয়েছিল। তবে তালেবানপন্থী দৃষ্টিভঙ্গির জন্য পাকিস্তান পিপলস পার্টি ও গণমাধ্যমের একাংশের দিক থেকে সমালোচনার মুখে পড়েন তিনি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক পরিষ্কার করে দিয়েছেন, আত্মসমর্পণ না করা পর্যন্ত তালেবান কিংবা অন্যান্য সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা করবে না সরকার
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বায়তুল্লাহ মেহসুদের কথিত ডান হাত খলিলুল্লাহ গ্রেপ্তার
খলিলুল্লাহ ডিসেম্বরের প্রথম দিকে জনবহুল মুন মার্কেটে জোড়া বোমা হামলার পরিকল্পনাকারী বলে সন্দেহ করে আসছেন গোয়েন্দারা।
ওই হামলায় ৫০ জনেরও বেশি লোক নিহত হয়। আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদে খলিলুল্লাহ গোয়েন্দাদের জানিয়েছেন, তাঁর অনুসারীরা ওয়াগাহ সীমান্তে একটি অনুষ্ঠানে হামলার পরিকল্পনা করেছিল। তাঁর দলে এখন ৬০০ আত্মঘাতী বোমা হামলাকারী রয়েছে। দ্য ডন-এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করা সন্ত্রাসীদের তালিকায়ও খলিলুল্লাহর নাম রয়েছে।
লাহোরের পুলিশ কর্মকর্তা পারভেজ রাঠোর বলেন, পাঞ্জাবে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে খলিলুল্লাহর সম্পৃক্ততা রয়েছে। মুন মার্কেটে চালানো আত্মঘাতী হামলায় সার্বিক সহযোগিতা দিয়েছিলেন তিনি।
এদিকে গতকাল ভোররাতে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা শহরের একটি হাসপাতালে অভিযান চালিয়েছে পাকিস্তানি সেনারা। আহত কয়েকজন জঙ্গি ওই হাসপাতালে চিকিত্সা নিচ্ছে—এমন খবর পেয়ে সেনারা সেখানে অভিযান চালায়। ওই সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। ওই গোলাগুলি টানা চার ঘণ্টা চলে। সেনাদের গুলিতে তিন আরব ও এক সুদানি জঙ্গি নিহত হয়েছে।
গোয়েন্দাদের একটি সূত্র জানিয়েছে, বিদেশি জঙ্গিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে আরও ২৭ জন সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়েছে। গোলাগুলির সময় সেনাবাহিনীর এক সদস্যও আহত হয়েছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আফগানিস্তানে বোমা হামলায় আট মার্কিন নাগরিক নিহত
পাকিস্তানের সীমান্তসংলগ্ন খোস্ত প্রদেশে ‘ফরোয়ার্ড অপারেটিং বেস চাপম্যান’ ঘাঁটিতে গত বুধবার এ হামলা চালানো হয়। তালেবানের এক মুখপাত্র জানান, তাঁরা এ হামলা চালিয়েছেন। তাঁদের এক সদস্য শরীরে বিস্ফোরক বেঁধে ঘাঁটিতে হামলা চালান।
মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবিসিকে বলেন, বোমা হামলাকারী তালেবান সদস্য আগে সৈনিক ছিলেন। উর্দি পরে তিনি ঘাঁটির নিরাপত্তাবাধা অতিক্রম করে বিস্ফোরণ ঘটান। প্রাথমিকভাবে নিহত মার্কিন নাগরিকদের সাধারণ বেসামরিক ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছিল। কিন্তু পরে জানা গেছে, তাঁরা সিআইএর সঙ্গে সংশ্লিষ্ট। এক মার্কিন কর্মকর্তা জানান, হামলায় আট মার্কিন বেসামরিক লোক ও এক আফগান নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয় মার্কিন নাগরিক। হামলা সম্পর্কে সিআইএর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
ওয়াশিংটন থেকে বিবিসির এক সংবাদদাতা জানান, সিআইএতে নিহত ব্যক্তিদের ভূমিকা ঠিক কী ছিল, সেটা এখনো পরিষ্কার নয়। তবে নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন ওই সংস্থার ঠিকাদার হতে পারেন। সাংবাদিকেরা বলেন, হামলাকারী ঘাঁটির ব্যায়ামাগারে হামলা চালিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা।
চার কানাডীয় সেনা নিহত: এদিকে পৃথক ঘটনায় গত বুধবার কান্দাহারে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে কানাডার চার সেনা ও এক সাংবাদিক নিহত হয়েছেন। বিস্ফোরণে তাঁদের বহনকারী গাড়িটি উড়ে যায়। দুই বছরের বেশি সময়ের মধ্যে কানাডার সেনাদের ওপর এটাই সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।
হামলায় নিহত সাংবাদিক মিচেল ল্যাং (৩৪) ক্যালগারি হেরাল্ড পত্রিকায় কাজ করতেন। দুই সপ্তাহ আগে তিনি আফগানিস্তানে যান। দেশটিতে এটাই ছিল তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট। একটি সাঁজোয়া যানে চড়ে তাঁরা স্থানীয় একটি প্রকল্প পরিদর্শনে গিয়েছিলেন।
পুরস্কারজয়ী স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদক মিচেল ল্যাংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মীরা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শিল্প মন্ত্রণালয় সিআইপিদের পরিচয়পত্র হস্তান্তর করেছে
গতকাল বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিদের হাতে আনুষ্ঠানিকভাবে সিআইপি পরিচয়পত্র তুলে দেওয়া হয়েছে।
রাজধানীর স্থানীয় একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্প-সচিব দেওয়ান জাকির হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব-উল ইসলাম। এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এবারে বৃহত্ শিল্প খাত থেকে ২২ জন, মাঝারি শিল্প খাত থেকে নয়জন ও ক্ষুদ্র শিল্প খাত থেকে একজন সিআইপি (শিল্প) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতিসহ সাতজনকে পদাধিকারবলে সিআইপি (শিল্প) নির্বাচন করা হয়েছে।
বৃহত্ শিল্প খাতে অবদান রাখার জন্য যাঁরা সিআইপি নির্বাচিত হয়েছেন: ভিয়েলাটেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম রেজাউল হাসানাত, বার্জার পেইন্টস বাংলাদেশের এমডি রূপালী চৌধুরী, মানতা অ্যাপারেলসের এমডি আবদুস সালাম মুর্শেদী, সালাম সি ফুডসের এমডি মিঞা মোহাম্মদ আবদুস সালাম, এসিআইয়ের এমডি আরিফ দৌলা, ইন্টারফ্যাব শার্ট ম্যানুফ্যাকচারিংয়ের এমডি আহসান কবির খান, এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, সুপার রিফাইনারির এমডি সেলিম আহমেদ, আল আমিন বে. ই. লিমিটেডের এমডি শিবলী মির্জা, সিঙ্গার বাংলাদেশের সাবেক এমডি মাহবুব জামিল, প্রাণ অ্যাগ্রোর এমডি আহসান খান চৌধুরী, ফ্রেশ ফুডসের এমডি মো. তৌহিদুর রহমান, রয়েল গ্রিন প্রোডাক্টসের এমডি আবদুল হক, বাংলাদেশ স্টিল রিরোলিং মিলসের এমডি আলী হুসাইন আকবর আলী, আজমত ফ্যাশনসের চেয়ারম্যান মোহাম্মদ আতহার উদ্দিন, ল্যান্ডমার্ক ফেব্রিক্সের চেয়ারম্যান দীপক ভৌমিক, বিআরবি পলিমারের এমডি মো. মজিবর রহমান, মীন হার ফিশারিজের চেয়ারম্যান ইয়াসমিন খান, অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানির এমডি আমজাদ খান চৌধুরী, ইভিন্স গ্রুপের এমডি আনোয়ার-উল-আলম চৌধুরী, এবিএম অ্যাপারেলসের এমডি মোহাম্মদ আনোয়ারুল আজিম ও সিটাভেল অ্যাপারেলসের এমডি মো. মাহিদুল ইসলাম খান।
মাঝারি শিল্প খাতে অবদান রাখার জন্য যাঁদের সিআইপি নির্বাচিত করা হয়েছে, ইউটা গ্রুপ অব কোম্পানিজের এমডি আবদুর রাজ্জাক সাত্তার, সি মার্কের এমডি ইকবাল আহমেদ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের এমডি খতিব আবদুল জাহিদ মুকুল, সোনারগাঁও ডাইং ও মোশাররফ স্পিনিং মিলসের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, অনন্ত গার্মেন্টসের এমডি ইনামুল হক খান, এ জে আই অ্যাপারেলসের এমডি এম এ জলিল, মিনহার সি ফুডসের এমডি হাবিব উল্লা খান, ইন্টারন্যাশনাল শ্রিম্পসের পরিচালক শাহানা সুলতানা ও মডার্ন সি ফুডসের এমডি মো. রেজাউল হক।
ক্ষুদ্র শিল্পে অবদান রাখার জন্য সিআইপি হয়েছেন লোগজ অ্যাপারেলের এমডি আমির হামযা সরকার।
এ ছাড়া পদাধিকারবলে সিআইপি হয়েছেন: এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক, এফআইসিসিআই (ফিকি) সাবেক সভাপতি ওয়ালিউর রহমান ভুঁঞা, বিসিআইয়ের সভাপতি শাহেদুল ইসলাম, নাসিবের সাবেক সভাপতি মির্জা নুরুল গণি শোভন, বিটিএমএর চেয়ারম্যান আবদুল হাই সরকার, বিজেএমএর সভাপতি নাজমুল হক ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৫০ হাজার টন সার ৩০ হাজার টন গম আমদানি করা হবে
মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভাপতিত্ব করেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এতে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম জানান, গম আমদানিতে ৫২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় হবে। ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দর আর ৪০ শতাংশ গম মংলা বন্দরের মাধ্যমে আনা হবে। টনপ্রতি দাম পড়বে ২৪১ দশমিক ৯৫ ডলার।
নুরুল করিম জানান, সার আমদানিতে খরচ হবে ১১৫ কোটি ৮৪ লাখ টাকা। এর মধ্যে ৩৬ হাজার টন আনা হবে ৩৩৩ দশমিক ২২ ডলার করে। আর বাকি ১৪ হাজার টনের দাম পড়বে ৩৩৩ দশমিক ৮৬ ডলার করে।
এ ছাড়া ইমার্জেন্সি ২০০৭ সাইক্লোন রিকভারি ও রেসটোরেশন আমব্রেলা প্রকল্পের (ইসিআরআরপি) আওতায় কৃষি মন্ত্রণালয়ের একটি এবং মত্স্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের অধীন আরও দুটি উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাকে (এফএও) পরামর্শক হিসেবে নিয়োগের চুক্তি সম্পাদনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বৈঠকে। এতে ব্যয় হবে ১১০ কোটি ৩২ লাখ টাকা।
ইসিআরআরপির অধীনে প্রকল্প সমন্বয় ও তদারকি ইউনিট শীর্ষক উপ-প্রকল্পের আওতায় তদারকি ও মূল্যায়ন-সহায়তা পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগেরও ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ১৫ কোটি ২৬ লাখ টাকা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দ্রব্যমূল্য ৭.৪১% বেড়েছে: ক্যাব
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ২০০৯ সালের বাজার তথ্য পর্যালোচনা করে এই হিসাব দিয়েছে। সংস্থাটির ২০০৯ সালের দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়বিষয়ক বার্ষিক প্রতিবেদনে গতকাল এই হিসাব প্রকাশ করা হয়।
এতে অবশ্য এও বলা হয়েছে, ২০০৮ সালে জীবনযাত্রার ব্যয় ও পণ্যমূল্য বেড়েছিল যথাক্রমে ৯ দশমিক ৪২ শতাংশ ও ১২ দশমিক ৫৪ শতাংশ।
এতে বলা হয়েছে, ক্ষমতাসীন মহাজোট সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা। কিন্তু প্রতিশ্রুতি রাখতে সরকার ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক, সভা-সেমিনার করেও অভীষ্ট লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে।
ক্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সরকার ২০০৯ সালের জানুয়ারি মাসে দায়িত্বভার গ্রহণের পর মার্চ পর্যন্ত চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেশ খানিকটা কমেছিল। তবে তিন-চার মাস ধরে আবার পণ্যমূল্য বাড়তে শুরু করেছে।
ক্যাবের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত সেপ্টেম্বর থেকে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি আগের রেকর্ডকে হার মানিয়েছে। একদিকে উপকূলীয় অঞ্চলে সিডর-আইলার প্রচণ্ড আঘাত, অন্যদিকে বেসামাল দ্রব্যমূল্য দুর্ভোগ বাড়িয়েছে জনজীবনে।
ক্যাবের হিসাব অনুসারে, ২০০৯ সালে দাম বেড়েছে সবচেয়ে বেশি মসলাজাতীয় পণ্যের। গড়ে মসলার দাম বেড়েছে ৩৩ দশমিক ৩৫ শতাংশ। এ ছাড়া দাম বাড়ার ওপরের দিকে আরও রয়েছে ডিম, শাকসবজি, মাংস, চিনি ও গুড়।
ক্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, বাসভাড়া কিলোমিটারের সরকারি হিসাবে স্থিতিশীল রাখা হলেও প্রকৃত অর্থে সরকার-নির্ধারিত ভাড়ায় সচরাচর যাত্রীদের পক্ষে চলাচল করা সম্ভব হয় না। অন্যদিকে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিতে সরকার-নির্ধারিত ভাড়ায় এখন আর যাতায়াত মোটেও সম্ভব হয় না।
ক্যাব আরও বলছে, যাতায়াত, গ্যাস, পানি ও পণ্যমূল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শহর-নগরে বাসাবাড়ির ভাড়া। ২০০৯ সালে গড়ে বাড়িভাড়া বেড়েছে ১৪ দশমিক ৮৫ শতাংশ। অবশ্য ২০০৮ সালে বেড়েছিল ২১ শতাংশ।
ক্যাবের প্রতিবেদনে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বাণিজ্যে অনৈতিকতা রোধ ও সব সেবায় অব্যবস্থা নিরসনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়ন করাকে সবচেয়ে জরুরি কাজ বলে উল্লেখ করা হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মার্শ যেখানে অনন্য

সিডনিতে নেই ইউনুস
ইউনুসকে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যাপারে গতকাল নির্বাচক কমিটির সঙ্গে আলোচনায় বসার কথা পিসিবি প্রধান ইজাজ বাটের। সিডনি টেস্ট শুরু আগামী পরশু। এ সময়ের মধ্যেই অস্ট্রেলিয়া গিয়ে টেস্ট খেলা একপ্রকার অসম্ভবই মনে হচ্ছে। ১৪ জানুয়ারি হোবার্ট টেস্ট দিয়ে ইউনুস ফিরতে পারেন দলে। আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকেই দলের বাইরে আছেন ইউনুস।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যাতে বিশ্বসেরা, সেটাই ধ্বংসের কারণ
পাকিস্তান এখন অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ খেলছে, হঠাত্ করে টি-টোয়েন্টি নিয়ে এত ক্ষিপ্ত হওয়ায় অনেকে অবাক হতে পারেন। টি-টোয়েন্টির ওপর ইউসুফের এত ক্ষোভ টেস্টের পারফরম্যান্সের কারণেই। সদ্যসমাপ্ত মেলবোর্ন টেস্টে দুই ইনিংসেই কোনোমতে আড়াই শ পেরিয়েছে পাকিস্তান। সর্বশেষ ১৪ ইনিংসে সাড়ে তিন শর বেশি রান করতে পেরেছে মাত্র দুবার। ইউসুফের মতে ব্যাটসম্যানদের এই করুণ অবস্থার জন্য দায়ী টি-টোয়েন্টি, ‘টি-টোয়েন্টির কারণে ক্রিকেটাররা জানেই না উইকেটে কীভাবে টিকে থাকতে হয়। ব্যাটসম্যানদের জন্য কাজটা হয়ে পড়ছে খুবই কঠিন। আমি জানি, এটা থেকে অনেক অর্থ পাওয়া যায়, ক্রিকেটাররা পায়, বোর্ডও পায়। কিন্তু পাকিস্তানে টি-টোয়েন্টির উন্মাদনাটা খুবই বেশি। টেস্ট ও ওয়ানডেতে এর বাজে প্রভাব পড়তে বাধ্য।’
পরিসংখ্যানও সাক্ষ্য দেবে ইউসুফের কথাকেই। টি-টোয়েন্টিকে সবচেয়ে বেশি আপন করে নিয়েছে যেন পাকিস্তানই। নিউজিল্যান্ডের (৩০টি) পর সবচেয়ে বেশি ২৭টি টি-টোয়েন্টি খেলেছে তারাই, সাফল্যের হারে (৭৯.৬২) তাদের ধারেকাছে নেই কোনো দেশ। টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটিও তাদের। গত বছরও সর্বাধিক টি-টোয়েন্টি খেলেছে তারা। ঘরোয়া ক্রিকেটেও টি-টোয়েন্টিকে ঘিরে ব্যাপক উন্মাদনা, চার দিনের ম্যাচে বা ওয়ানডেতে দর্শক না হলেও টি-টোয়েন্টিতে গ্যালারি থাকে ভরা। আর ক্রিকেটাররাও মজেছে এই ধুমধাড়াক্কা ক্রিকেটে। টেস্টে ৫০-এর ওপর ব্যাটিং গড়ের অধিকারীর কণ্ঠে তাই শঙ্কা, ‘টি-টোয়েন্টি পাকিস্তানিদের জন্য খুব সহজ, কারণ তারা জানে কীভাবে বল মারতে হয়, কিন্তু জানে না কীভাবে ছাড়তে হয় বা ঠেকাতে হয়। আর এ জন্যই টেস্ট দূরের কথা, ওয়ানডেতেই আমরা ভুগছি। আমার ক্যারিয়ার আর আছে মাত্র ২-৩ বছর, কিন্তু চিন্তা হচ্ছে টি-টোয়েন্টি পাকিস্তানের ক্রিকেটকেই ধ্বংস করে দেবে।’
এই অবস্থা থেকে পরিত্রাণের পথও বাতলে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার দিকে দেখুন, ওরাও টি-টোয়েন্টি খেলে, কিন্তু অনেক নিয়ন্ত্রিত পদ্ধতিতে। টেস্টে ও ওয়ানডেকে ওরা প্রাপ্য সম্মানটা দেয়, আমরাও যদি একই পথে না হাঁটি, তাহলে এগোতে পারব না।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তেজি দেখাচ্ছে বেশি আর্সেনালকে
ম্যানইউর জয়ের নায়ক নির্দিষ্ট কাউকে বলা যাবে না। দলীয় সমঝোতার দারুণ নিদর্শন ছিল পরশু ‘রেড ডেভিল’দের খেলায়। পাঁচটি গোল করেছেন পাঁচজন। ২৮ মিনিটে উইগানের জালে গোলবন্যার শুরুটা করে দিয়েছেন ওয়েইন রুনি। গত সাত ম্যাচে এটি তাঁর সপ্তম গোল। ৪ মিনিট পর মাইকেল ক্যারিক করেন দলের দ্বিতীয় গোল। ৪৫ মিনিটে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফায়েল। গোল পেয়েছেন দিমিতার বারবেতভ ও ভ্যালেন্সিয়াও।
উইগানের রক্ষণকে যেভাবে ভেঙেচুরে দিয়েছে ম্যানইউর আক্রমণভাগ তাতে আরও গোল পেতে পারত তারা। ফার্গুসন অবশ্য এই পাঁচ গোলেই সন্তুষ্ট, ‘আরও বেশি গোল হয়তো পেতে পারতাম আমরা। তবে দল ভালো করেছে, আমি এতেই খুশি।’ ফর্মের সঙ্গে ম্যানইউ একে একে তাদের চোটগ্রস্ত ডিফেন্ডারদেরও ফিরে পাচ্ছে। ফার্গুসন খুশি তাতেও।
এদিকে নভেম্বর মাসেও শীর্ষে থাকা চেলসির চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে ছিল আর্সেনাল। গত মাসে একের পর এক ম্যাচ জিতে ব্যবধানটা কমিয়ে এনেছে। পরশু পোর্টসমাউথের বিপক্ষে জয়ের পর চেলসির সঙ্গে আর্সেনালের পয়েন্ট ব্যবধান এখন চার। ম্যানইউর সঙ্গে দুই। চেলসি ও ম্যানইউর চেয়ে ম্যাচও একটি কম খেলেছে ‘গানার’রা। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট তাদের।
ব্যবধান কমেছে বলে আর্সেনাল কোচ খুশি, খুশি তিনি স্ট্রাইকাররা গোল পেয়েছে বলেও। পোর্টসমাউথের বিপক্ষে গোল চারটি করেছেন এদুয়ার্দো, সামির নাসরি, রামজে ও সং
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কেঁদেই ফেলেছিলেন বেকহাম
১৯৯১ সালে যোগ দিয়েছিলেন ম্যানইউর যুব দলে। দুই বছর পর অভিষেক হয় মূল দলে। এর পর টানা ১০ বছর পরেছেন ম্যানইউর জার্সি। এই ম্যানইউতেই তাঁর বড় খেলোয়াড় হয়ে ওঠা। কিন্তু ২০০৩ সালে হঠাত্ করেই ইংল্যান্ড থেকে পাড়ি জমান স্পেনে। নাম লেখান রিয়াল মাদ্রিদে। এর পর খেলোয়াড় হিসেবে আর একটি বারও ওল্ড ট্রাফোর্ডে যাওয়া হয়নি বেকহামের।
বেকহাম এখন মেজর লিগ সকারের (এমএলএস) খেলোয়াড়। তবে এমএলএস যখন বন্ধ থাকে ধারে খেলেন ইতালির এসি মিলানে। মিলানের ধারের খেলোয়াড় হিসেবেই বেকহাম চ্যাম্পিয়নস লিগে খেলতে যাবেন ওল্ড ট্রাফোর্ডে। পুরোনো ক্লাবের বিপক্ষে খেলতে যাবেন বলেই এত আবেগ তাঁর। তবে আবেগকে পেশাদারির ওপরে যেতে দেবেন না বলেও প্রত্যয়ী ম্যানইউর সাবেক মিডফিল্ডার, ‘এটা কাজ। আমরা ম্যাচটা জিততে চাই।’
কদিন আগেই লস অ্যাঞ্জেলেস থেকে ইতালিতে গেছেন। ধারের ক্লাবে গিয়েই বললেন মিলানকে ভালোবেসে ফেলার কথা, ‘আবার এখানে আসতে পেরে আমি খুশি। ফিরে আসাটা দারুণ। ছয় মাসে এ ক্লাবটিতে আমার অভিজ্ঞতা খুব ভালো। আমার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি এই ছয় মাস। আমি মিলানকে খুব মিস করি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিতর্কিত গোলে জিতল রাসেল
১-১ ম্যাচটা যখন শেষ বাঁশি শোনার অপেক্ষায়, তখনই ম্যাচে দ্বিতীয় গোল করে রাসেলকে জয় এনে দিলেন মরোক্কান স্ট্রাইকার সামির ওমারি। রমজানের ঠেলে দেওয়া বল ধরার আগে তিনি ছিলেন অফসাইড। কিন্তু সহকারী রেফারি জসিম উদ্দিনের পতাকা না ওঠায় বক্সের মধ্যে শরীর ঘুরিয়ে বাঁ পায়ে কোনাকুনি শট নেন সামির। বল জালে জড়াতেই রেফারি আজাদ রহমানের গোলের বাঁশি। ফরাশগঞ্জ খেলোয়াড়েরা সহকারী রেফারির দিকে ছুটে গিয়ে দাবি তোলেন, সামির অফসাইডে ছিলেন। ওটা গোল হয় না।
এর সঙ্গে একমত হয়ে ভিআইপি বক্স ও গ্যালারিতে থাকা ফরাশগঞ্জ সমর্থকেরা সহকারী রেফারিকে গালাগাল শুরু করেন। তিনি লাইনে দাঁড়াতে পারছিলেন না। বিপজ্জনকভাবে ভিআইপির ওপর থেকে ইট ছোঁড়া হয় নিচে। কেউ কেউ ফরাশগঞ্জ খেলোয়াড়দের নির্দেশ দিতে থাকেন, ‘আর খেলার দরকার নেই। চলে আস।’ ছয়-সাত মিনিট পর অবশ্য খেলায় ফিরেছে ফরাশগঞ্জ।
তবে ‘অফসাইড’ গোলে পরাজয় মানতে পারলেন না ফরাশগঞ্জ কোচ আবু ইউসুফ, ‘দুঃখজনক ব্যাপার হলো, ম্যাচের ফল খেলার ওপর নির্ভর করে না। এখানে অনেক কিছু আছে। ভালো খেলেও তাই হেরে যাই। সবাই দেখেছেন সামির অফসাইডে ছিল। তবু গোল দেওয়া হলো। এখানে মনে হয় দু-তিনটা দল ফাইট করতে আছে। আমরা হলাম ছাগলের তিন নম্বর বাচ্চা।’
সৌভাগ্যপ্রসূত জয় পেয়ে শেখ রাসেল কোচ মাহমুদুল হক বললেন, ‘লাকি উইন কিন্তু মিস করেছি বেশি। ‘অফসাইড’ গোলের ব্যাপারে তাঁর কথা, ‘তারা অফসাইডের অভিযোগ করছে ঠিক আছে...আমাদের একটা পেনাল্টি দেয়নি। আমরা তো অভিযোগ তুলিনি।’
৪ মিনিটে ফরাশগঞ্জ গোলরক্ষকের ভুলে বল পেয়ে সুযোগসন্ধানী গোল করে রাসেলকে এগিয়ে নেন সামির। ৭৯ মিনিটে বক্সের বাইরে থেকে দর্শনীয় শটে সেই গোল শোধ করে দেন ডিডোর দলে ডাক পাওয়া তরুণ মেজবাউল হক মানিক।
ছয় ম্যাচে আবাহনী-মোহামেডানের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ১৬ পয়েন্ট শেখ রাসেলের। ফরাশগঞ্জের পয়েন্ট ৬।
অবশ্য দলগুলোর পয়েন্টের হিসাবের চেয়ে আলোচিত এখন রেফারিং!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হ্যান্ডবল চায় সোনা, ব্রোঞ্জেও সংশয় ভলিবলের
এসএ গেমসে এবারই প্রথম ঢুকেছে হ্যান্ডবল। প্রথমবারের মতো খেলবেন বলেই নয়, দেশের মাটিতে টুর্নামেন্ট হবে বলে খেলোয়াড়দের মধ্যে দেখা গেল বাড়তি উত্সাহ, চ্যালেঞ্জও। তা সেই চ্যালেঞ্জ কতটুকু উতরাতে পারবে বাংলাদেশ? জার্মান কোচ উলভগাংলওয়েক দারুণ আশাবাদী, ‘কোনো কোচ কি চায় তার দল তৃতীয় বা চতুর্থ হোক? আমি চাই আমার দল সোনা জিতুক।’ প্রস্তুতিটা কেমন চলছে সেটা জিজ্ঞেস করতেই জানালেন, ‘মন্দ না। ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। তবে রক্ষণভাগ নিয়ে আরও কাজ করতে হবে।’
হ্যান্ডবলে বাংলাদেশের গ্রুপে আছে নেপাল, আফগানিস্তান। এদের টপকাতে পারলে সেমিফাইনালে হয়তো দেখা হতে পারে শক্তিশালী ভারত-পাকিস্তানের সঙ্গে। কিন্তু আদৌ কি ওই সব দেশের হ্যান্ডবল সম্পর্কে কোনো খোঁজখবর রাখেন কোচ? তাঁর মুখেই শুনুন, ‘আমি এই উপমহাদেশের খেলোয়াড়দের সম্পর্কে কিছুই জানি না। চেয়েছিলাম ওদের খেলার ভিডিও ফুটেজ জোগাড় করে সেটা বিশ্লেষণ করব। কিন্তু ভিডিও আনতে পারেনি ফেডারেশন। তাই বলতে পারেন অন্ধকারেই আছি।’ সেই জানুয়ারি ২০০৮ থেকে ক্যাম্প শুরু হলেও এই পর্যন্ত কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি হ্যান্ডবল দল। তবে এই মাসে অনেক কষ্টে জাইকার (জাপান কো-অপারেটিভ ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন) সহায়তায় ফেডারেশন জাপান বিশ্ববিদ্যালয় দলকে এনেছে বাংলাদেশ। তাদের সঙ্গে চারটি প্রীতি ম্যাচও খেলেছে। যার ৩টিতেই জিতেছে বাংলাদেশ। এত দিন কোনো ম্যাচ খেলতে পারেননি বলে একটু আক্ষেপই করলেন দলের গোলরক্ষক আমজাদ হোসেন, ‘কী বলব ভাই। নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগই পেলাম না। তবে আমরা আত্মবিশ্বাসী, বাংলাদেশকে সোনা এনে দিতে পারব।’ স্বাগতিক হওয়ার সুবিধাটাও এ ক্ষেত্রে ভালো কাজে লাগবে বলে মনে করছেন কামরুল ইসলাম, ‘দেশের মাটিতে খেলা হচ্ছে। চেনা পরিবেশ। নিজেদের দর্শক। সবই আমাদের অনুকূলে। এখন শুধু নিজেদের মেলে ধরার পালা।’ জার্মান কোচেরও প্রশংসায় পঞ্চমুখ তিনি, ‘এই কোচের টেকনিক, ট্যাকটিস অনেক উন্নত। এই কোচকে যদি আমরা আরও আগে পেতাম তাহলে আরও অনেক ভালো হতো আমাদের।’ দলের দুর্বলতা যদি হয় রক্ষণ, শক্তিশালী দিকও আছে। দলে স্কোরার আছে বেশ কজন—কামরুল, সাইদুর, ওলি, খাইরুল। তাঁদের কাছ থেকেই বেশি চাইছেন কোচ। খেলোয়াড়দের আত্মবিশ্বাসও অনেক উঁচুতে। সহকারী কোচ কামরুল ইসলাম কিরণ জানালেন, ‘বিডিআর বিদ্রোহ না হলে এই দলটা আরও ভালো করে গড়া যেত। এই দলে বেশির ভাগই ছিল বিডিআরের খেলোয়াড়। বিদ্রোহের ঘটনার পর তাদের খেলোয়াড়দের কোথাও বের হতে দেয়নি বিডিআর। ওটার প্রভাব পড়েছে আমাদের দলে।’
হ্যান্ডবলের প্র্যাকটিস তখনো শেষ হয়নি। পাশেই অপেক্ষা করতে দেখা গেল ভলিবল দলকে। অনুশীলনের জন্য তারাও প্রস্তুত। একই কোর্টে যেহেতু দুদলকে অনুশীলন চালিয়ে যেতে হচ্ছে, তাই সমঝোতার ভিত্তিতে সময়টা ভাগ করে নিয়েছে তারা। হ্যান্ডবল প্রথমবারের মতো অংশ নিলেও ভলিবল কিন্তু এসএ গেমসের শুরু থেকেই আছে। তবে কোনোবারই সোনা দূরে থাক, রুপাও জিততে পারেনি বাংলাদেশ। ব্রোঞ্জ জিতেছে মাত্র ৩ বার। গত ২০০৬ কলম্বো এসএ গেমসে শ্রীলঙ্কার কাছে ৫-২ সেটে হেরে চতুর্থ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশকে।
এবার নিজেদের মাটিতে কেন সোনার আশা নয়? উত্তরটা দিলেন কোচ ইয়াদ আলী, ‘কীভাবে সোনার আশা করি বলুন? এখানে প্র্যাকটিস করতে পারি না ঠিকমতো। কোনো ম্যাট নেই। একটা মাত্র কোর্টের মাঝখানে নেট দিয়ে চলছে উশুর প্র্যাকটিস। আমরা ৩ মিটার ফ্রি জোন পাচ্ছি না যে আক্রমণের জন্য প্রস্তুতি নেব। কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারলাম না এখনো পর্যন্ত।’ অন্য দেশগুলো প্রস্তুতিতে কতটা এগিয়ে সেটিরও উদাহরণ টানলেন, ‘গত জানুয়ারিতে আমরা পাকিস্তানে গিয়েছিলাম বিশ্বকাপ বাছাইয়ের আঞ্চলিক পর্বে অংশ নিতে। সেখানে খেলার পর শ্রীলঙ্কা আর দেশে ফেরেনি। থাইল্যান্ডে গিয়েছিল এসএ গেমসের প্রস্তুতির অংশ হিসেবেই। কিন্তু আমরা চলে এলাম।’ শেষ মুহূর্তে একটা সুসংবাদ শোনালেন তিনি, আগামী ১১ জানুয়ারি মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ তিন জাতি টুর্নামেন্টে অংশ নিতে। সেখানে শ্রীলঙ্কা ও স্বাগতিক মিয়ানমারের সঙ্গে চারটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা আছে তাদের। মামুন, হায়দার, কায়সার, সুদর্শনরা অবশ্য নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ারই আশ্বাস দিলেন। তাঁদের চোখমুখে সেই প্রত্যয়েরই ছাপ। তবে সেটি রুপা, না ব্রোঞ্জের জন্য তা বলা যাচ্ছে না।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঢাকা ও রাজশাহীর জয়
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শাহরিয়ার-আফতাবের সঙ্গে দলে ঢুকলেন শফিউল
প্রিমিয়ার ক্রিকেট লিগে ১১ ম্যাচ খেলে ৫০২ রান নাফীসের, গড় ৫৫.৭৭। আফতাব ১৩ ম্যাচ খেলে ৪৬১ রান করেছেন ৩৮.৪১ গড়ে। ঘরোয়া ক্রিকেটে এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তাঁরা দুজনই আছেন আসন্ন ত্রিদেশীয় সিরিজের ১৫ সদস্যের দলে। সাকিব আল হাসানকে অধিনায়ক ও মুশফিকুর রহিমকে সহ-অধিনায়ক করে গতকাল ঘোষিত দলে নেই মাশরাফি বিন মুর্তজা। তবে ফিজিও-ট্রেনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাখতে সিরিজ চলাকালীন দলের সঙ্গেই অনুশীলন করবেন তিনি। মাশরাফির ইনজুরি প্রথমবারের মতো জাতীয় দলে আসার সুযোগ করে দিয়েছে শফিউল ইসলামকে। ইলিয়াস সানির পাশাপাশি বিমানের হয়ে এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৩০ উইকেট পেয়েছেন এই তরুণ ডানহাতি পেসার।
দল ঘোষণার সংবাদ সম্মেলনে মাশরাফিকে দলে না নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেছেন, ‘মাশরাফি মেডিক্যালি ফিট। তবে ক্রিকেটিং ফিটনেস ৮০ শতাংশ। এই মুহূর্তে তাকে খেলানোটা ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। তারপরও সে দলের সঙ্গে থাকবে, অনুশীলন করবে।’ ভারত, শ্রীলঙ্কার সঙ্গে ৪ জানুয়ারি থেকে শুরু ত্রিদেশীয় সিরিজের পর ১৭ জানুয়ারি থেকে শুরু হবে ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজ। রফিকুল আলম জানিয়েছেন, টেস্টে মাশরাফির খেলা নির্ভর করছে তাঁর মানসিক অবস্থা এবং ফিজিওর রিপোর্টের ওপর।
প্রিমিয়ার লিগে নিজের ভালো ফর্ম আর জুনায়েদ ইমরোজের সাম্প্রতিক বাজে ফর্ম—এই দুইয়ের যোগফলই দলে ফিরিয়ে এনেছে শাহরিয়ারকে। প্রধান নির্বাচকও বাঁহাতি এই ওপেনারকে দিলেন একই স্বীকৃতি, ‘তার ফর্ম ভালো, অতীত পারফরম্যান্সও ভালো। অভিজ্ঞতা আছে, অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে সে।’ একই কথা আফতাবের বেলায়ও, ‘আফতাবও ভালো ফর্মে আছে, আগের পারফরম্যান্স ভালো। আমাদের সেরা ব্যাটসম্যানদের একজন সে। মিডল-অর্ডারের জন্য সম্পদ বলতে পারেন।’ দলে নতুন মুখ শফিউলকে নেওয়ার পেছনেও কাজ করেছে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সই, ‘একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই এই পর্যন্ত এসেছে শফিউল। একাডেমির হয়ে দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছে। ঘরোয়া ক্রিকেটেও সর্বাধিক উইকেটশিকারি। বল দুই দিকেই সুইং করাতে পারে, হাতে স্টক বলও অনেক। ভালো স্লোয়ার দিতে পারে, ভালো ইয়র্কার মারতে পারে। আমাদের মনে হয়েছে, যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মতো পরিণত হয়ে উঠেছে সে। তার জন্য গত দেড় বছর অপেক্ষায় ছিলাম আমরা।’
আইসিএল-ফেরতদের মধ্যে সম্ভাব্য হিসেবে অলক কাপালির নামটাও বেশ জোরালোভাবে শোনা গিয়েছিল। অলক প্রস্তুতি ম্যাচে ব্যাটিংও করেছেন ভালো। তাঁর দলে না আসা প্রসঙ্গে রফিকুলও তুলে আনলেন সে কথা, ‘অলক কাপালি এমন একজন খেলোয়াড় যার উপস্থিতিতে দল নিয়ে অনেক কিছু করা যায়। প্রস্তুতি ম্যাচেও সে ভালো ব্যাটিং করেছে। কিন্তু গত ১৫ মাস আমাদের দলটা খুব ভালো ক্রিকেট খেলে আসছে, এখানে ফাঁকা জায়গা খুব কম। তারপরও আগামী ছয় মাসে আমাদের অনেক খেলা আছে। তাকে অবশ্যই প্রয়োজন হবে।’ হাতের ইনজুরি থেকে মাত্রই সেরে ওঠা ওপেনার তামিম ইকবাল দলে থাকলেও প্রধান নির্বাচক জানিয়েছেন, এখনো কিছুটা সংশয় আছে তাঁর খেলা নিয়ে। সে ক্ষেত্রে ওপেনিংয়ে শাহরিয়ারকেই ধরা হচ্ছে প্রথম পছন্দ।
দেড় বছর পর জাতীয় দলে ফেরা শাহরিয়ারের ভাবনায় অবশ্য এখন একটাই বিষয়, ‘অনেক দিন পর দলে ফিরেছি। আমার প্রথম চেষ্টা থাকবে মূল একাদশে জায়গা করে নেওয়া, এরপর জায়গাটি ধরে রাখার চেষ্টা করব।’ দেড় বছরেরও বেশি সময় পর দলে ফেরা আফতাবেরও শপথ একই, ‘১৫ জনের দলে এসেছি। এখন চেষ্টা করব জাতীয় দলে টিকে থাকতে। অনেক দিন পর দলে এসেছি, ভালো কিছু দেওয়াটাই লক্ষ্য থাকবে।’
অধিনায়ক সাকিব আল হাসান ‘ভালো কিছু’ আশা করছেন পুরো দলের কাছেই। এমন একটা দল পেয়ে তা তিনি করতেই পারেন। নিজেই তো বলছেন, ‘এটাই এই মুহূর্তের সেরা দল।’
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, রকিবুল হাসান, মাহমুদউল্লাহ, নাঈম ইসলাম, আবদুর রাজ্জাক, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফীস, আফতাব আহমেদ, শফিউল ইসলাম
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1330)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
January
(794)
-
▼
Jan 02
(40)
- গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা দুই কোটি ৩০ লাখ অতিক্রম ...
- শিল্প মন্ত্রণালয় সিআইপিদের পরিচয়পত্র হস্তান্তর করেছে
- ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ শুরু -এবার দেশি-ব...
- প্রতিকূলতার মধ্যেও ব্যাংকের পরিচালন মুনাফা উচ্চ b...
- দ্রব্যমূল্য ৭.৪১% বেড়েছে: ক্যাব
- স্ট্যানচার্ট ক্রিকেট
- ঢাকা ও রাজশাহীর জয়
- এদিকে সোয়ান ওদিকে হরিজ
- পশ্চিমা সেনাদের হাতে তারা মারা গেছে: প্রধান তদন্ত ...
- সু চিকে গর্ডন ব্রাউনের চিঠি -সমর্থন অব্যাহত রাখার ...
- গাইবান্ধায় রংপুর চিনিকলের আখ মাড়াই শুরু
- জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে একসঙ্গে কাজ করার তা...
- সোনাগাজীতে মিল্ক ভিটা বন্ধ -লোকসানের মুখে পড়েছেন স...
- বিদ্যুৎ ও জ্বালানিসংকট খাতভিত্তিক প্রবৃদ্ধির সম্ভা...
- ঋণগ্রহীতার মান নির্ণয় করতে হবে ২০১০ সালের প্রথম প্...
- দলমত-নির্বিশেষে কর ফাঁকিবাজদের বিরুদ্ধে মামলা অব্য...
- শীতার্ত মানুষের পাশে দাঁড়ান by মুহাম্মদ আবদুল মুনি...
- তথ্যপ্র্রযুক্তি-ডিজিটাল বাংলাদেশের সালতামামি by মু...
- নববর্ষ -আলোর দিকেই এগোচ্ছে বাংলাদেশ by আনিসুল হক
- ক্রেতা-বিক্রেতাকেও আইনের আওতায় আনতে হবে -এসিড-সন্ত...
- দ্য ওয়াশিংটন টাইমসের ১৭০ কর্মীকে ছাঁটাই
- ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদে...
- আবারও বিয়ে করছেন দ. আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা
- চীনে আরও চার বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে
- শান্তি আলোচনা করতে রাজি উলফা
- সরকারের সঙ্গে আলোচনায় ইমরান খানকে মধ্যস্থতাকারী হি...
- বায়তুল্লাহ মেহসুদের কথিত ডান হাত খলিলুল্লাহ গ্রেপ্তার
- আফগানিস্তানে বোমা হামলায় আট মার্কিন নাগরিক নিহত
- শিল্প মন্ত্রণালয় সিআইপিদের পরিচয়পত্র হস্তান্তর করেছে
- ৫০ হাজার টন সার ৩০ হাজার টন গম আমদানি করা হবে
- দ্রব্যমূল্য ৭.৪১% বেড়েছে: ক্যাব
- মার্শ যেখানে অনন্য
- সিডনিতে নেই ইউনুস
- যাতে বিশ্বসেরা, সেটাই ধ্বংসের কারণ
- তেজি দেখাচ্ছে বেশি আর্সেনালকে
- কেঁদেই ফেলেছিলেন বেকহাম
- বিতর্কিত গোলে জিতল রাসেল
- হ্যান্ডবল চায় সোনা, ব্রোঞ্জেও সংশয় ভলিবলের
- ঢাকা ও রাজশাহীর জয়
- শাহরিয়ার-আফতাবের সঙ্গে দলে ঢুকলেন শফিউল
-
▼
Jan 02
(40)
-
▼
January
(794)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...