Sunday, July 15, 2012

মানুষ আর এলিয়েনের প্রেমের ছবি ‘পরবাসিনী’ by অনন্যা আশরাফ

পারমানবিক অস্ত্র নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করতে গিয়ে তেজস্ক্রিয়তায় পৃথিবী প্রায় ধ্বংসের মুখে। মানুষের বসতির জন্য একটি নিরাপদ গ্রহ খুঁজে বের করার জন্য হন্যে হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। এতে সাফল্য পায় বাংলাদেশ। এদেশের নভোচারীরা আবিস্কার করে মানব বসতির জন্য আদর্শ গ্রহ ‘এরিস-৩২’।

কেউ ফিরেনি, আমিও শূন্য হাতে ফিরব নাঃ আল মাহমুদ

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ বলেছেন, জীবনের এই পড়ন্ত বেলায় দেশের মানুষ আমাকে যে সম্মান দিয়েছেন তা আমি সবচেয়ে মূল্যবান মনে করি। মানুষের ভালবাসাই আমার চলার শক্তি জুগিয়েছে। যারা সাহিত্য চর্চা করেন, তারা খালি হাতে ফেরেন না। আমার বিশ্বাস, আমাকেও শূন্য হাতে ফিরতে হবে না।

প্লেবয়’র বুকে শার্লিন

কে বলেছে শরীর মানে শুধুই শরীর- মন নেই? মনের আঁকিবুঁকি ছাড়া কি শরীরের হিল্লোলে মাতোয়ারা হওয়া সম্ভব? তবেই না জমে যাবে একটি শরীরের অপরটিতে ডুবজল খেলা! সেই শরীর দেখিয়ে আর অনেক বেশি করে মনে উসকানি দিয়েই তো বড় বড় ম্যাগাজিনগুলোর রমরমা; পুরুষের ঘুম থেকে মনের দুয়ারে থমকে থাকার নানান শরীরি চমক। সুন্দর করে মেলে ধরতে হবে শরীর; তবে না আসবে গহন গোপন চোরা টান!

সার্কাসের পিঁপড়া সে নয়! by মাহমুদ মেনন

পিঁপড়া পরিশ্রমী প্রাণী, এ কথা আবহমানকালের সত্য। ছয় পায়ে পিলপিল চলে পিঁপড়া তার খাদ্য খুঁজে ফেরে। শীতের সঞ্চয় করে বলে সঞ্চয়ী ও হিসেবি প্রাণী হিসেবে নাম রয়েছে।

দুর্নীতি হয়েছে এটা বিশ্বব্যাংক একা বলেনিঃ ফরহাদ মজহার

কবি, তাত্ত্বিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারের ভাবনা নিয়ে বাংলাভাষী পাঠকদের বিশেষ আগ্রহ ও কৌতূহল রয়েছে। তার অনুরাগীর সংখ্যা যেমন অনেক, তেমনি তার সসমালোচকও কম নয়। অনেক ক্ষেত্রেই বিতর্কের কেন্দ্র হয়ে ওঠেন তিনি। পাঠক তার সঙ্গে সহমত-দ্বিমত যা-ই হোন, তাকে এড়িয়ে যাওয়া কঠিন।

সোয়া দুই কোটি শিশুকে ফেলা হচ্ছে ঝুঁকির মুখে! by তৌফিক মারুফ

দফায় দফায় চিঠি দিয়ে যোগ্যতা না থাকার কথা জানালেও শেষ পর্যন্ত ওই প্রতিষ্ঠানটিকেই কাজ দিতে বলেছে বিশ্বব্যাংক। আর সেই আদেশ শিরোধার্য করে বিধি ভেঙে স্বাস্থ্য মন্ত্রণালয় ভারতীয় অখ্যাত কম্পানিকেই ১০ কোটি পিস ভিটামিন 'এ' ক্যাপসুল সরবরাহের কার্যাদেশ দিয়েছে। এ ঘটনায় উচ্চ আদালত সরকারের প্রতি রুল জারি করেছেন।

তত্ত্বাবধায়কের আমলে নেওয়া টাকা ফেরত পাচ্ছেন না ব্যবসায়ীরা!

আলোচিত এক-এগারো পরবর্তী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ব্যবসায়ীদের কাছ থেকে অনেকটা অন্যায়ভাবে নেওয়া এক হাজার ২৩২ কোটি টাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। ঘটনার পাঁচ বছর পেরিয়ে গেলেও টাকা ফেরত দেওয়া অথবা না দেওয়ার বিষয়ে কোনো সুরাহা হয়নি।

হেরোইন কারবারে ওরা কোটিপতি by এস এম আজাদ

হেরোইনের নেশা ধ্বংসের পথে ঠেলে দিয়েছে অনেক জীবন। আশির দশকে দেশে এ মাদকের প্রচলন শুরু হয়। ওই সময় উঠতি বয়সের তরুণদের হাতে নিষিদ্ধ হেরোইন তুলে দিয়ে অল্প দিনে কোটিপতি হয়ে যায় অনেক মাদক ব্যবসায়ী। আগারগাঁও বিএনপি বস্তি, আনন্দবাজার, সুইপার কলোনি, কারওয়ান বাজারসহ আরো কিছু এলাকা হেরোইনের স্পট হিসেবে পরিচিত ছিল।

যা খুশি তা-ই চলছে অগ্রণী ব্যাংকে by আবুল কাশেম

প্রতিষ্ঠানের কোনো সাইনবোর্ড নেই, নেই কোনো অস্তিত্ব বা ঠিকানাও। ঋণের আবেদনে গ্রাহক প্রতিষ্ঠানের কোনো নামও নেই। শুধু অফিশিয়াল ঠিকানা হিসেবে মতিঝিলের 'সেনাকল্যাণ ভবন' উল্লেখ আছে। অস্তিত্বহীন এ প্রতিষ্ঠানটিও অগ্রণী ব্যাংক থেকে ঋণ পেয়েছে ছয় কোটি টাকারও বেশি।

পাকিস্তানি সেনা কর্মকর্তার বইয়ে বর্ণনা-বাঙালি নারীদের নির্যাতনের নির্দেশ দেন নিয়াজি-বঙ্গবন্ধুকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলেন টিক্কা

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের (তখনকার পূর্ব পাকিস্তান) নারীদের ওপর নির্যাতন চালানোর নির্দেশ দিয়েছিলেন পাকিস্তানের (তখনকার পশ্চিম পাকিস্তান) জেনারেল এ এ কে নিয়াজি। অনৈতিক ওই নির্দেশ না মানায় কোমরে ঝোলানো পিস্তল বের করে এক বাঙালি কর্মকর্তাকে (মেজর মোস্তাক) গুলি করেন নিয়াজি। ওই সময়

সেই শিক্ষকরাই নতুন নামে আন্দোলনে-উপাচার্যের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ চার ঘণ্টা অবরোধ by ইমন রহমান

সকাল থেকেই শিক্ষার্থীরা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ে যার যার বিভাগে উপস্থিত। কিছু ব্যাচের ক্লাস পরীক্ষা হচ্ছে আবার কিছু ব্যাচের শিক্ষার্থীরা ক্লাসের সময় কোর্স শিক্ষককে খুঁজে পাচ্ছেন না। কারণ ওই সময় শিক্ষকরা ব্যস্ত তাঁদের আন্দোলন নিয়ে। কেউ কেউ ক্লাসে এলেও হাজিরা নিয়েই চলে যাচ্ছেন।

জমি ফেরত পাচ্ছেন না এক ভিখারিনী by রমেশ কুমার পার্থ

বৃদ্ধা বেগমজান বিবিকে (৭০) পৈতৃক সম্পদ থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে প্রকৃত তথ্য গোপন করে আদালতে বাটোয়ারা মোকদ্দমা করেছিলেন তাঁর চাচা। আদালত সেই মোকদ্দমায় ২০০৪ সালের ১৮ আগস্ট তাঁর চাচার অনুকূলে ডিক্রি প্রদান করেন। সেই ডিক্রির কারণে বেগমজানের বসতভিটাসহ ফসলি জমিজমা প্রতিপক্ষের দখলে যাওয়ার উপক্রম হয়। বিষয়টি জানতে পেরে বেগমজান বিবি ওই মোকদ্দমায় পক্ষভুক্ত হন।

জেনে রাখুন-স্ত্রী আগে তালাক দিলে কি দেনমোহর দিতে হয় না? by তানজিম আল ইসলাম

মুসলিম বিয়েতে দেনমোহর হচ্ছে স্বামীর কাছ থেকে স্ত্রীর একটি বিশেষ অধিকার। দেনমোহর সাধারণত বর ও কনের সামাজিক অবস্থান অনুযায়ী নির্ধারিত হয়। দেনমোহর হিসেবে যেকোনো পরিমাণ অর্থ নির্ধারণ করা যায়। কিন্তু কোনো অবস্থায়ই স্বামী ন্যূনতম ১০ দিরহাম বা সমপরিমাণ অর্থ অপেক্ষা কম নির্ধারণ করতে পারবেন না।

পাঠকের প্রশ্ন, আইনি পরামর্শ

যেকোনো আইনি সমস্যা ও প্রশ্ন থাকলে লিখুন। বিজ্ঞ আইনজীবীরা পরামর্শ দেবেন। ঠিকানা: আইন অধিকার, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল ain@prothom-alo.info
জমি ফেরত পাব কীভাবে?

একটি দলিলে কয়টি হলফনামার প্রয়োজন by সোহেল রানা

বিক্রয়, দান বা বিনিময়, যার মাধ্যমে কোনো স্থাবর সম্পত্তির মালিকানা চিরতরে হস্তান্তরিত হয়ে যায়, সেগুলো তো বটেই; বন্ধক, ইজারা প্রভৃতি যেসব ক্ষেত্রে সরাসরি মালিকানা নয়, বরং সাময়িক সময়ের জন্য দখল হস্তান্তরিত হয় মাত্র, সেগুলোও বর্তমানে রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে সম্পন্ন করতে হয়।

ফ্ল্যাট কেনায় ভোগান্তি? প্রতিকার কী by আকরামুল ইসলাম

সাধ্যের মধ্যে নিজের একটি বাড়ির সাধ কার না থাকে। কিন্তু ইট-কাঠের এই শহরে বাড়ি তৈরি করা বা কেনা তো আর চাট্টিখানি কথা নয়। বাড়ির জন্য যেমন চাই জমি, আবার জমি থাকলেই বাড়ি হয় না। তাই যাঁদের জমি নেই, তাঁদের জন্য সমাধান তৈরি ফ্ল্যাট; আর যাঁরা জমি থাকতেও বাড়ি করতে পারছেন না, তাঁদের মুশকিলের আসানকারী যেন ডেভেলপার। কিন্তু সাধ ও সাধ্যের মিলনে এখানেও বাধা।

বুয়েটে হঠাৎ উপাচার্যপন্থী সংগঠনের উদয়-সংকট নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আজ বৈঠক by অভিজিৎ ভট্টাচার্য্য

বুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল শনিবার সকালে মৌন মিছিলের পর আন্দোলন অব্যাহত রাখার শপথ নিয়েছেন আন্দোলনকারীরা। অন্যদিকে বিকেলে 'বুয়েট শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম' নামে একটি সংগঠন সংবাদ সম্মেলন করে বলেছে, উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবি অযৌক্তিক।

নতুন ঠিকানায় যাচ্ছে ভারতের পার্লামেন্ট ভবন

ভারতের ঐতিহ্যবাহী পার্লামেন্ট ভবনের পরিবর্তে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। ৮৫ বছরের পুরনো এ ভবনটির সংস্কারের প্রয়োজনীয়তার কথা আগেই জানিয়েছিল কেন্দ্রীয় গণপূর্ত বিভাগ (সিপিডাব্লিইডি)। এবার নতুন ভবন নির্মাণে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন স্পিকার মীরা কুমার।

ওবামাকে হত্যার পরিকল্পনা-এক উজবেকের ১৬ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যা পরিকল্পনার দায়ে উজবেকিস্তানের এক নাগরিককে সাড়ে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম উলুগবেক কোদিরভ (২২)। তিনি একজন অবৈধ অভিবাসীও বটে। কোদিরভের বিরুদ্ধে সন্ত্রাস ও প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছিল।

আইসিসির আদলে আদালত করতে চায় আফ্রিকা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আদলে আন্তর্জাতিকমানের আদালত প্রতিষ্ঠার পরিকল্পনা করছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। ইউরোপের পরিবর্তে নিজ মহাদেশের আদালতেই আফ্রিকার মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার করার পথ সুগম করতেই এ উদ্যোগ।

আফগানিস্তানে বিয়েবাড়িতে হামলায় এমপিসহ নিহত ১৭

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সামাঙ্গান প্রদেশে গতকাল শনিবার সকালে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় পার্লামেন্টের এক সদস্যসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় আহত হয়েছেন আরো কমপক্ষে ৪৩ জন।

ওয়াজিরিস্তানে পোলিও টিকায় তালেবানের নিষেধাজ্ঞা-ঝুঁকির মুখে আড়াই লাখ শিশু

পোলিও টিকার ওপর তালেবানের নিষেধাজ্ঞার কারণে ঝুঁকির মধ্যে পড়েছে পাকিস্তানের সংঘাতপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলের ওয়াজিরিস্তানের প্রায় আড়াই লাখ শিশু। আগামীকাল সোমবার থেকে ওই অঞ্চলে পোলিও টিকা কর্মসূচি শুরুর কথা রয়েছে। এতে বিঘ্ন ঘটলে ওই শিশুরা ঝুঁকিতে পড়বে বলে গত শুক্রবার কর্মকর্তারা হুঁশিয়ার করেছেন।

পাঠক কর্নার: সেরা চিঠি-টি-টোয়েন্টিতে কেন পিছিয়ে বাংলাদেশ?

টি-টোয়েন্টি আসার পর অনেক ক্রিকেট বিশ্লেষকই বাংলাদেশকে নিয়ে উচ্চাশা ব্যক্ত করেছিলেন। কারণ, বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশি স্ট্রোক খেলতে পছন্দ করেন। ছয়-সাত বছর পার হয়ে গেলেও ক্রিকেটের ক্ষুদ্রতর এই সংস্করণে বাংলাদেশ ‘বাংলাদেশ’ই রয়ে গেছে। আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও নেই সাকিব-তামিমরা।

ফিরে পাওয়া, ফিরে আসা-‘এটি তো সুপার স্পেশাল’

একজন উইম্বলডন জিতলেন সপ্তমবারের মতো। পঞ্চমবারের মতো আরেকজন। অল ইংল্যান্ড ক্লাবের চেনা সেই সেন্টারকোর্ট, চিরচেনা সেই ট্রফি। তবু এখানে আরেকটি ট্রফি জয়ের পর আবেগাপ্লুত সেরেনা উইলিয়ামস
 দুই বছর আগে উইম্বলডন জেতার পর অবিশ্বাস্য রকম চড়াই-উতরাই পেরিয়েছেন।

ফিরে পাওয়া, ফিরে আসা-‘এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ’

একজন উইম্বলডন জিতলেন সপ্তমবারের মতো। পঞ্চমবারের মতো আরেকজন। অল ইংল্যান্ড ক্লাবের চেনা সেই সেন্টারকোর্ট, চিরচেনা সেই ট্রফি। তবু এখানে আরেকটি ট্রফি জয়ের পর আবেগাপ্লুত রজার ফেদেরার
 সপ্তম গ্র্যান্ড স্লাম শিরোপা। অনুভূতি তো অবিশ্বাস্য হওয়াই উচিত।

রং বে র ং-৩২-এর চক্কর

সম্প্রতি বলিউডে বেশ ঝড় তুলেছে অক্ষয় কুমারের রাউডি রাঠোর। জানেন কি, ক্রিকেটের দুনিয়াতেও আছেন একজন ‘রাউডি!’ তবে রুপালি পর্দার অক্ষয়ের মতো কিন্তু নন, ক্রিকেটের রাউডি পুরো উল্টো। একদম মৃদুভাষী, নরম ও শান্ত স্বভাবের জন্য সতীর্থরা মজা করে জাস্টিন অনটংয়ের নাম দিয়েছিলেন রাউডি বা গুন্ডা!

বিশ্বের 'সবচেয়ে দামি' ফ্ল্যাট জাপানে

বিলাসী জীবনের স্বপ্ন দেখে প্রায় সবাই। আর ওই স্বপ্নের সঙ্গে যদি সঙ্গতির মেলবন্ধন ঘটে যায়, তাহলে তো কথাই নেই। স্বপ্ন, সাধ ও সাধ্য_এই ত্রৈয়ীর সমন্বয় ঘটাতে পেরেছেন এমন ভাগ্যবান মানুষের জন্য জাপানে এবার তৈরি করা হয়েছে এক বেডরুমের আয়েশি এক ফ্ল্যাট। তবে দামের কথাটা 'আকাশ ছোঁয়া' বললেও হয় তো একটু কম বলা হবে।

জাপানে আকস্মিক বন্যা-চার লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

জাপান কর্তৃপক্ষ গতকাল শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে চার লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। গত তিন দিনের টানা বৃষ্টিপাতের কারণে ওইসব এলাকায় বন্যা দেখা দেওয়ায় কর্তৃপক্ষ এ নির্দেশ দিয়েছে। বন্যায় এরই মধ্যে ২৯ জন মারা গেছে। নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪৫৫ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুল লতিফ, বীর প্রতীক বীর যোদ্ধা সাহসী যোদ্ধা মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়। প্রায় দেড় মাস ধরে যুদ্ধ-উন্মাদনার মধ্যে আছেন আবদুল লতিফ (মজুমদার) ও তাঁর সহযোদ্ধারা।

ফল-বুদ্ধনারকেল by মোকারম হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে গিয়ে আপনি রাজু ভাস্কর্যের পাশে দাঁড়ালে সবচেয়ে উঁচু যে গাছটি চোখে পড়বে, তার নাম ‘বুদ্ধনারকেল’। পাশেই পাবেন দুটো সুদর্শন বেরিয়া গাছ। প্রাক্-বর্ষায় এদের প্রস্ফুটন প্রাচুর্য উপভোগ করা যায়। এই শহরে বুদ্ধনারকেলের মতো এমন উঁচু গাছ অনেকটাই দুর্লভ। কাছাকাছি উচ্চতার মধ্যে রয়েছে দেবদারু।

প্রথম রুপার জন্য অপেক্ষা by মুনির হাসান

২৫ নম্বর অর্জন করে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের পক্ষে প্রথম রুপার পদক অর্জনের দাবিদার হয়েছে ধনঞ্জয় বিশ্বাস। সব উত্তরপত্র মূল্যায়ন শেষে পদকের ঘোষণা দেওয়া হবে আজ রোববার সকালে। কিন্তু বিগত বছরগুলোতে প্রতিযোগীরা ২৩ নম্বর পেয়ে রুপার পদক পাওয়ায় ধনঞ্জয় এবার নিশ্চিতভাবেই এ পদক পাচ্ছে বলে ধরে নেওয়া হচ্ছে।

জিপিএ-৫ প্রাপ্ত কৃতীদের সংবর্ধনা ২০১২-মেধাবীদের প্রত্যয় ‘আমরা করব জয়’ by হারুন আল রশীদ

শিল্পী আইয়ুব বাচ্চুর পরিচালনায় ব্যান্ড এলআরবি সুর ভেজেছে। আর প্রায় ছয় হাজার কৃতী শিক্ষার্থী যন্ত্রের সেই সুরের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গেয়েছে ‘আমরা করব জয়’। সমাপনী এই সমবেত সংগীতের আগে বিশিষ্টজনেরাও তাদের সর্বজয়ী হওয়ার মন্ত্রে উজ্জীবিত করেছেন।

মুবারকের পতনের পর এটি হিলারির দ্বিতীয় সফর-মুরসির সঙ্গে আলাপের উদ্দেশ্যে কায়রোয় হিলারি

মিসরের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে আলোচনার লক্ষ্যে গতকাল শনিবার কায়রো পেঁৗছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মিসরের নির্বাহী ক্ষমতা নিয়ে মুরসি ও ক্ষমতাসীন সামরিক পরিষদের সঙ্গে যে দ্বন্দ্ব চলছে তা নিয়েও কথা বলবেন তিনি।

প্রতিবাদে বিক্ষোভ, হামলাকারীকে দল থেকে বহিষ্কার-বহিরাগতদের সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতা কোপালেন সাংবাদিককে

দৈনিক যায়যায়দিন পত্রিকার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে চাপাতি ও রামদা দিয়ে কুপিয়ে জখম করেছেন ছাত্রলীগের এক নেতা। গতকাল শনিবার তিনি পাঁচ-সাতজন বহিরাগত সন্ত্রাসীকে নিয়ে তাঁর ওপর হামলা চালান। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকেরা মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন।

জিপিএ-৫ প্রাপ্ত কৃতীদের সংবর্ধনা ২০১২-আলোর মিছিল চলতেই থাকবে by আনিসুল হক

এক মাসেরও বেশি সময় আগে শুরু হয়েছিল এই কর্মযজ্ঞ। নরসিংদী, হবিগঞ্জ আর বরিশালে। জুনের প্রথমার্ধে। গতকাল ১৪ জুলাই চন্দ্রার নন্দন পার্কে হলো শেষতম অনুষ্ঠান। মেধাবীদের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান। যে ৮০ হাজারের মতো ছেলেমেয়ে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সবচেয়ে ভালো করেছে, তাদের বরণ করে নেওয়ার জন্য

পাকিস্তানি সেনা কর্মকর্তার লেখা বইয়ের তথ্য-নারীদের ওপর সেনা লেলিয়ে দেওয়ার হুমকি দেন নিয়াজি

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনাসদস্যদের বাঙালি নারীদের ওপর লেলিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের লে. জেনারেল এ এ কে নিয়াজি। শুধু তাই নয়, বাঙালি জাতিগোষ্ঠী পরিবর্তিত হয়ে নতুন জাতিগোষ্ঠী সৃষ্টি না হওয়া পর্যন্ত বাঙালি নারীদের ওপর সেনাদের নির্যাতন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন তিনি।

বিক্ষোভকারীরাই আগুন দিয়েছে ছাত্রাবাসে!

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। ভিডিওচিত্র ও একাধিক আলোকচিত্র দেখে এ ঘটনায় জড়িত সন্দেহে কমিটি ২৬ জন নেতা-কর্মীকে শনাক্ত করেছে।

পণ্য পর্যাপ্ত, তবু দাম বেশি by মাসুদ মিলাদ

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া রমজান মাসের নিত্যপণ্য সয়াবিন, পাম তেল, ছোলা, মসুর ডাল ও চিনি আছে অন্তত ৫৯ জন ব্যবসায়ীর হাতে। এসব পণ্যের সিংহভাগ অর্থাৎ ৫৫ থেকে ৮৮ শতাংশ নিয়ন্ত্রণ করে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান।

রমনিকে শাভেজের জবাব-ভেনিজুয়েলা কারো জন্য কোনো হুমকি নয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নয়, ব্যক্তি হিসেবে বারাক ওবামাকে একজন 'ভালো মানুষ' বলে মনে করেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ। গত শুক্রবার ভেনিজুয়েলার এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাভেজ এ মন্তব্য করেন।

ইরানি ও চীনা নাগরিক যুক্তরাষ্ট্রে অভিযুক্ত

পরমাণু কর্মসূচিতে অবৈধভাবে ইরানকে সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্র এক ইরানি ও এক চীনা নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। তাঁদের বিরুদ্ধে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য পরমাণু সম্পর্কিত সরঞ্জামাদি অবৈধভাবে পাঠানোর চেষ্টার জন্য অভিযোগ আনা হয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ কথা জানান।

সিরিয়ার হামায় গণহত্যা-নিন্দায় বিশ্ব নেতারা, ব্যবস্থা নেওয়ার আহবান-নিরাপত্তা পরিষদের সক্রিয় ভূমিকার দাবি

সিরিয়ার হামা প্রদেশের ত্রেইমসে গ্রামে সরকারি বাহিনীর সংঘটিত গণহত্যার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। দেশটিতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদকে সক্রিয় ভূমিকা রাখার দাবি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

নির্মমতার কোলাজ by জুলফিয়া ইসলাম

মানুষ সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ জীব। এ কথা কারোরই অজানা নয়। অথচ জেলখানা জীবনের দু'একজন কয়েদির জীবন কাহিনী শুনে মনে হলো_ মানুষ আসলে কি এক শ্রেণীর সমাজবদ্ধ জানোয়ার? আমার বন্ধু কান্তার 'উৎস' নামে একটি সংগঠন আছে।

তবলার ছন্দেই জীবনের ছন্দ by শাহ্রিয়ার হ্যাপি

ছোটবেলা থেকেই দুষ্ট আর ডানপিটে ছিলেন। ছেলেরা যা করত তাই করতে মন চাইত। খেলাধুলা, দৌড়ঝাঁপ, গাছে ওঠা ছিল তার নিত্যদিনের কাজ। কিন্তু শেষ পর্যন্ত গান-বাজনার দিকেই ঝুঁকে গেলেন, কারণ পারিবারিক আবহটা ছিল সেরকম। পরিবারের সবাই গান-বাজনা করতেন। সেই থেকে তার শুরু। তবে এ ক্ষেত্রেও তিনি ব্যতিক্রম রয়ে গেলেন।

টিকিট কালেক্টর নার্গিজ by মাহমুদুর রহমান

কোনো বাধাই দমাতে পারেনি টুনিকে। নারী জীবনের প্রতিটি ঘাত-প্রতিঘাতকে মোকাবেলা করে এগিয়ে চলেছেন তিনি। আজ তিনি প্রতিষ্ঠিত হয়েছেন নিজ কর্মক্ষেত্রে। দীর্ঘ ২৭ বছর রেলওয়ের বিভিন্ন স্টেশনে টিসির দায়িত্ব পালনে তিনি ছিলেন অতন্দ্র প্রহরী। পার্বতীপুর, সান্তাহার ও ঢাকা কমলাপুর রেলস্টেশনে দক্ষতার সঙ্গে টিসিইর দায়িত্ব পালন

ভুল জীবনের হাতছানি

সময় নাই সময় নাই করে দৌড়াচ্ছে সবাই। পরিবার আছে, সমাজ আছে ভুলে যাচ্ছে যেন সবাই। ছোট থেকে ছোট হচ্ছে পরিবার। ভর করছে একাকীত্ব। একঘেয়ে হয়ে উঠছে জীবন। নারীই এর প্রধান শিকার। পরিত্রাণের পথ বেছে নিচ্ছে কিন্তু তা কতটা সঠিক সে বিষয়ে সমাজবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীর সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করেছেন মাশরেখা মনা

কুরোসাওয়ার জাপানে by হানিফ সিদ্দিকী

আবার জাপানে আসা। জাপানের তোইয়োহাশি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অধ্যয়নের পাট চুকিয়েছি বছর আড়াই আগে। গবেষণার বিষয়বস্তু ওয়েব সিম্যান্টিকস; কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কম্পিউটার যেন ইন্টারনেটের তথ্য বুঝতে পারে। কাজটা করেছি অধ্যাপক এম অয়োনোর অধীনে।

সমকালীন প্রসঙ্গ-যুক্তরাষ্ট্রের বার্তার মর্মার্থ by তারেক শামসুর রেহমান

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নত হলেও তাতে নানা জটিলতা তৈরি হয়েছে। হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফরের পর বাংলাদেশ সম্পর্কে নতুন চিন্তা-চেতনার জন্ম হয়েছে মার্কিন নীতিনির্ধারকদের কাছে। ক্লিনটনের সফরের সময় একটি 'অংশীদারি সংলাপ' চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার বিস্তারিত আমরা কিছুই জানি ন

হ্যালো সিটিজেন! by জামান সরদার

সাধারণ নাগরিকের সঙ্গে দেশের প্রধান নির্বাহীর যোগাযোগ সম্পর্কে যেসব ধ্রুপদী ধারণা বিভিন্ন সময় বাস্তবায়নের কথা বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা 'এক বাক্যে' ভেঙে দিয়েছেন। ৪ জুলাই সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তার ব্যবহৃত দুটি সেলফোন নম্বর ও ই-মেইল ঠিকানা নাগরিকদের উদ্দেশে প্রকাশ করে দিয়েছেন।

ফিরে দেখা-একাত্তরের বর্বরতা এবং পাকিস্তানের নতুন প্রজন্ম by সুভাষ সাহা

সে সময় পাকিস্তানের সাংবাদিকরা কী করেছিলেন_ এ প্রশ্ন তুলেছেন একজন। অপর একজন বলেছেন, পাকিস্তানের এ জন্য লজ্জিত হওয়া উচিত; বাঙালিদের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং ক্ষতিপূরণ দেওয়া উচিত একাত্তরে পাকিস্তান সেনাবাহিনী কীভাবে সিস্টেমেটিক হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালানোর মাধ্যমে বাঙালি জাতির

পদ্মা সেতু প্রকল্প-অর্থনৈতিক স্বার্থ বনাম জাতীয় মর্যাদা by আবদুল মান্নান চৌধুরী

নিজ অর্থে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেওয়ার পর দুর্নীতির সংজ্ঞার হাত-পা গজাতে শুরু করেছে আর বিদগ্ধ সুশীল অর্থনীতিবিদরা এই পদক্ষেপের মধ্যেও জাতীয় বিপর্যয়ের আশঙ্কা করছেন। মনে হচ্ছে, শেখ হাসিনা থাকতেও পারবেন না, যেতে চাইলে যেতেও পারবেন না, আর 'কী' করবেন তা জিজ্ঞাসিত হলে 'কী' করতেও নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছেন।

ট্রেন দুর্ঘটনা-দায়ীদের শাস্তি হোক

অপেক্ষাকৃত নিরাপদ যান বলে ভ্রমণের জন্য ট্রেন অনেকের প্রথম পছন্দ। সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার ক্রমবর্ধমান হার ট্রেনের জনপ্রিয়তা বাড়িয়েছে। পর্যাপ্ত ট্রেনের অভাব, টিকিটের দুষ্প্রাপ্যতা ইত্যাদি নানা ঝক্কি স্বীকার করেই যাত্রীরা ট্রেনে ভ্রমণের সিদ্ধান্ত নেন।

টিআর-কাবিখায় বরাদ্দ-সেই ট্রাডিশনই চলছে...

কাজের বিনিময়ে খাদ্য বা কাবিখা নিয়ে একটি সরস মন্তব্য ছিল এভাবে_ কাবিখা, যত খুশি খা। কাবিখার মতোই হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন ধরে চালু সরকারের আরেকটি প্রকল্প টেস্ট রিলিফ বা টিআর-এর জন্য বরাদ্দ করা চাল ও গমের উল্লেখযোগ্য অংশও এমন কিছু লোকের নিয়ন্ত্রণে চলে যায়, যাদের 'যত খুশি খা'-দের দলে ফেলতে

বাংলাদেশের জনসংখ্যা-প্রতিটি জন্মই হোক পরিকল্পিত

অস্বাভাবিক জনস্ফীতির এই বাংলাদেশে পরিবার পরিকল্পনা কার্যক্রম থিতিয়ে পড়েছে। জনসচেতনতা সৃষ্টিতে সরকারের উদ্যোগ প্রায় শূন্যের কোঠায়। পরিণতিতে জনসংখ্যা বৃদ্ধির হার কাঙ্ক্ষিত পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হচ্ছে না- মানুষ বাড়ছে অজ্ঞতা, কুসংস্কার, ধর্মীয় অন্ধত্ব, দারিদ্র্য ও বিনোদনের অভাবজনিত কারণে।

মিয়ানমারের প্রেসিডেন্টের ঘোষণা-ইতিহাস অস্বীকার করার শামিল

বাংলাদেশ যখন তিন দশক ধরে এ দেশে আসা প্রায় চার লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার ব্যাপারে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, ঠিক তখন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের ঘোষণা আমাদের নিদারুণ হতাশ করেছে।

চরাচর-কালের স্মৃতিচিহ্ন বহন করছে লালকুঠি by শরাফত হোসেন

মোগল নির্মাণশৈলী ও কৌশল অবলম্বনে নানাবিধ সুবিধার কথা বিবেচনায় এনে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ওয়াইজঘাটে ১৮৭৪ সালে নির্মাণকাজ শুরু হয় ভবনটির, শেষ হয় ১৮৭৯ সালে। তবে ভবনটি উদ্বোধন করা হয় ১৮৮০ সালের ২৫ মে। বলছিলাম, রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন ও সৌন্দর্যময় স্থাপত্যিক নিদর্শন নর্থব্রুক হলের কথা।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র : দরকার আছে, দরকার নেই by হাসান কামরুল

আনোয়ারা ও বাগেরহাটের রামপালে এক হাজার ৩৫০ মেগাওয়াট ক্ষমতার দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রামপালে নির্মিতব্য বিদ্যুৎকেন্দ্রটি ভারত-বাংলাদেশের যৌথ প্রয়াস। এই বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান সুন্দরবন থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে।

জনগণের উত্থানেই মুক্তি এসেছে চিরদিন by শামসুল আরেফিন খান

আর্জেন্টিনার সাবেক সেনাপ্রধানের ৫০ বছর জেল হয়েছে স্বৈরশাসন আমলের জঘন্য মানবতাবিরোধী অপরাধের জন্য। ১৯৭৫ থেকে ১৯৮২ সাল পর্যন্ত দেশটিতে সামরিক শাসন ছিল। সামরিক শাসনামলে দেশটির ৩৫ হাজার বামপন্থী নেতা-কর্মীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়।

কৃষিজমির পরিমাণ হ্রাস ও খাদ্যনিরাপত্তা by এ এম এম শওকত আলী

জুনের ২৩ তারিখে একটি ইংরেজি দৈনিকে কৃষিজমির পরিমাণ দ্রুত হ্রাসের বিষয়ে খাদ্যনিরাপত্তার বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জমির ব্যবহার সম্পর্কিত বিষয়েও একই দৈনিকে সম্পাদকীয় মন্তব্য প্রকাশ করা হয়েছে। মূলত নব্বইয়ের দশকের শেষার্ধে এ বিষয়ে প্রথম আলোকপাত করা হয়।