Thursday, September 13, 2012

বিকিনি পরতে আপত্তি নেই

‘দাবাং’ এর মতো সুপারহিট ছবির মধ্যে দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় শত্রুঘন সিনহা কন্যা সোনাক্ষী সিনহার। এই ছবিতে একেবারেই সাধারণ ঘরের এক তরুণীর ভূমিকায় অসাধারণ অভিনয়-পারফরমেন্স করে ব্যাপক প্রশংসিত হন তিনি। যার ফলে একাধিক ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে তার।

শ্রোতাদের অনেক অভিমান-অভিযোগ ছিল আমার প্রতি

গেল রোজার ঈদে প্রকাশিত হয়েছে এ প্রজন্মের ফোক সম্রাজ্ঞী সালমার নতুন অ্যালবাম ‘প্রেমের জানাজা’। এই অ্যালবামের মাধ্যমে দীর্ঘ দুই বছর পর অ্যালবামে ফিরেছেন তিনি। অ্যালবামটিতে সালমার সঙ্গে প্রথমবারের মতো গান গেয়েছেন তার স্বামী শিবলি সাদিকও।

তা বলে কি প্রেম দেব না

‘কব তক ইস প্যাসি জমিন পর বারিষ কি এক বুঁদ তক নেহি গিরি’... আর তুফান আসার সম্ভাবনাও তো কোত্থাও দেখা যাচ্ছে না- সাফ সাফ ঝেড়ে কাশছেন কলকাতার মেয়ে বিপাশা বসু!

মাতৃত্বে মশগুল শিল্পা

মাতৃত্বে মশগুল রয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। এখন তার সমগ্র জগৎ জুড়েই রয়েছে তিন মাসের ছোট্ট ছেলে ভিয়ান।তাই এখনই সিনেমায় ফেরার কথা ভাবতেই পারছেন না তিনি।

রায়তার কয়েক পদ

আনারসের রায়তা উপকরণ আনারস ১ কাপ, টক দই ২ কাপ, দুশ ২ চামচ, চিনি ২ চামচ, বিট লবন ১/২ চামচ, জিরেভাজাগুঁলো ১ চামচ, গোল মরিচ গুঁড়ো ১ চামচ, গুঁড়োমরিচ ১/২ চামচ, ধনেপাতা কুচি ১ চামচ। প্রণালী আনারস ছোট ছোট টুকরো করে কাটুন। মোটামুটি কেই আয়তনের টুকরো হলে দেখতে ভাল লাগবে। টক দই ফেটিয়ে নিন।

শিশুর খাদ্যাভ্যাস by তাহমিনা মিলি

বাচ্চাদের হজমে সমস্যা হলে একসঙ্গে অনেক অসুবিধে হয়। পেটে ব্যথা, বমি, গ্যাসট্রাইটিস- সব মিলেমিশে বেশ জটিল ব্যাপার। জন্মের ছ’মাস পর থেকেই বাচ্চার ফুড হ্যাবিট ঠিকমতো গড়ে তুলতে পারলে, এর অনেকটাই সামলে দেয়া সম্ভব। বাইরের খাওয়া-দাওয়া কমিয়ে বাড়ির পুষ্টিকর খাওয়া যথাযথ পরিমাণে খাওয়ান।

ঘরের কোণে

ঘরের কোণে কিংবা বারান্দায় একটা ছোট, সুন্দর প্লান্ট রাখলে ঘরের সৌন্দর্য বেড়ে যায় এবং আপনি ঘরে পান একটা স্নিগ্ধ পরিবেশ। ইন্টরিয়ারের জন্য ওয়েল কেপ্ট ইন্ডোর প্লান্টের কোন বিকল্প নেই। কিন্তু কথা মনে রাখবেন যে সাময়িকভাবে সুন্দর দেখতে লাগাটাই কিন্তু সব নয়।

কর্মজীবী মায়ের ডায়েটিং

বাচ্চার বয়স ছ’মাস পেরিয়েছে। এই কয়েকটা মাস আপনার ওপর দিয়ে যে কী ঝড় গেছে, তা কেবলমাত্র আপনিই জানেন। ফলে ওজন, স্বাস্থ্য, চেহারা সব কিছুরই এক্কেবারে দফারফা! নিজেকে দেখে প্রায় চিনতেই পারেন না আজকাল। এতদূর অবধি তো মিলে গেল, এবার একটা প্রশ্ন করি।

সৌন্দর্য রক্ষায় by রিমা আক্তার

তৈলাক্ত ত্বকে ব্রণের প্রকোপ বেশি দেখা যায়। লেবু কিংবা রূপচর্চার জন্য লেবু একটি শ্রেষ্ঠতম উপাদান। সৌন্দর্য চর্চায় লেবুর ব্যবহার আজ থেকে হয়নি। প্রাচীন মিসরের রাজকুমারীরাও লেবুর সমাদর করতেন। লেবুকে তারা তাদের রূপচর্চার একটি বিশেষ উপকরণ হিসেবে ব্যবহার করতেন।

সময়োপযোগী সিদ্ধান্ত by তৌফিক অপু

ব্যর্থতা মেনে নেয়া সহজ নয়। বিশেষ করে অনেক পরিশ্রমের পরও যদি কাক্সিক্ষত সাফল্য না আসে, হতাশা তো আসবেই। ব্যর্থতা মানে সব কিছু থমকে যাওয়া। কিন্তু মনে রাখবেন এটাই শেষ নয়। ধৈর্য এবং চেষ্টা থাকলে সাফল্য আসতে বাধ্য। ব্যর্থতা সামলানোর বিশেষ কিছু পরামর্শ থাকল এখানে।

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প

সহযোগী একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, সরকার দেশের দরিদ্র জনগণের জন্য ‘ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প’ নামে একটি কার্যক্রম গ্রহণ করেছে। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সরকারের এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জঙ্গী তৎপরতা

হঠাৎ করেই যেন দেশে জঙ্গী তৎপরতা বেড়ে গেলো। লস্কর-ই-তৈয়বা ও জঈশ-ই-মোহাম্মদ নামের পাকিস্তানভিত্তিক এই সংগঠনগুলোর সঙ্গে আছে আত্মঘাতী স্কোয়াডের সদস্য। সরকারের শেষ পর্যায়ে এরা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে অস্থিতিশীল করতে চায়। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে রয়েছে জঙ্গীদের ঘনিষ্ঠ সম্পর্ক।

কলকাতার চিঠি by ঊর্মি রহমান

গত চিঠিতে খাপ পঞ্চায়েতের কথা লিখেছিলাম। পরে মনে হলো ‘খাপ’ কি, সেটা বুঝিয়ে না বললে ব্যাপারটা খাপছাড়া হয়ে যাবে। খাপ হচ্ছে বর্ণ ও ভৌগোলিক এলাকাভিত্তিক এক গুচ্ছগ্রাম; আর তারই পঞ্চায়েতের নাম খাপ পঞ্চায়েত। এর শুরু চতুর্দশ শতকে। শুরু করেছিল উচ্চবর্ণীয় একদল জাঠ। উদ্দেশ্য, তাদের ক্ষমতা ও অবস্থানকে সমুন্নত রাখা।

ক্ষুদে বিজ্ঞানীদের কণ্ঠে স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় by মুনিফ আম্মার

আলোর কণাটি খুবই ছোট। তবুও জ্বলে ওঠে আঁধার এলেই। চারপাশে আলোর দেখা পেলে আবারো নিভে যায়। অন্ধকারে আলো জ্বালবার জন্যই প্রস্তুত আলোর ছোট্ট বাতিটি, আলোর মাঝে আলো জ্বালতে নয়।

নিরক্ষরতামুক্ত বাংলাদেশ ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা by নিয়ামত হোসেন

শনিবার ছিল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষে সেদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে প্রকাশিত নানা তথ্যে বাংলাদেশে সাক্ষরতা সম্পর্কে বেশকিছু তথ্য পাওয়া গেছে। এক তথ্যে জানা গেছে, এখন দেশে নিরক্ষর মানুষের সংখ্যা ৩ কোটি ৭৩ লাখ ।

নারী পাচার এবং এক কিশোরীর গল্প

ঘর থেকে বেরিয়ে একটু বেড়িয়ে আসার স্বপ্ন৷ এ এমন কী আর চাওয়া! তা পেতে গিয়েই পারভিনের জীবন এখন দুঃস্বপ্ন৷ দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে কখনো আত্মহত্যা কখনো কর্মমুখর, জনবহুল শহর ঢাকায় গিয়ে মাথা গোঁজার কথা ভাবতে হয় তাকে!

আইফোন-৫ অবমুক্ত by সাব্বিন হাসান

যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো শহরের ইয়েরবা বুয়েনা সেন্টার এখন জনমুখর। না কোনো রাজনৈতিক বক্তব্য কিংবা ওবামা-রমনির ভোটযুদ্ধের প্রচারণার জন্য নয়। এর কারণ অ্যাপলপ্রেমীদের কাছে ধরা দিচ্ছে বহুল প্রতীক্ষিত আইফোন-৫।

নাইন-ইলেভেন যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করেছে: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের ‘গৌরবোজ্জ্বল মৃত্যুর’ মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আগের চেয়েও বেশি শক্তিধর অবস্থানে উঠে এসেছে। ওই হামলার বার্ষিকীতে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন।

নাইন-ইলেভেনে নিহতদের স্মরণ- আয়োজন দিন দিন কমছে

যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেনে ভয়াবহ সন্ত্রাসী হামলার বার্ষিকীতে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও স্মরণ-আয়োজন যেন দিন দিন কমে যাচ্ছে। একই সঙ্গে কমছে দেশটির জাতীয় ট্র্যাজেডির এই দিনকে ঘিরে মানুষের আবেগ। এদিকে নিউইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনায় করা প্রায় সব কটি মামলা ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে।

মায়ের নামের অর্কিড দেখলেন উইলিয়াম

যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন সিঙ্গাপুর সফরের মধ্য দিয়ে তাঁদের দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফর শুরু করেছেন। কাল বৃহস্পতিবার পর্যন্ত তাঁরা সিঙ্গাপুরে থাকবেন।রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণের হীরকজয়ন্তী উপলক্ষে প্রিন্স উইলিয়াম ও মিডলটন এ সফর করছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন- দলীয় মনোনয়ন ঘোষণার পর পাল্টে যাচ্ছে চিত্র

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে জনমত জরিপে এগিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ‘দোদুল্যমান’ বলে পরিচিত নয়টি অঙ্গরাজ্যে জনমত জরিপে আটটিতেই এগিয়ে গেছেন ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী। রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি এগিয়ে আছেন মাত্র একটিতে।

বায়ুবিদ্যুতেই চলতে পারে পুরো বিশ্ব

পুরো বিশ্বের বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা মেটানোর জন্য বায়ুশক্তিই যথেষ্ট। গত সোমবার প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এমনটি দাবি করছেন এক গবেষক। তবে এ জন্য অবকাঠামো খাতে যে বিপুল বিনিয়োগের প্রয়োজন পড়বে, তা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন বিশ্লেষকেরা।

নাইন-ইলেভেনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১১তম বার্ষিকীতে আল-কায়েদার ভিডিও -‘যুক্তরাষ্ট্র ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে’

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা নাইন-ইলেভেনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১১তম বার্ষিকী উপলক্ষে একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে। ওই ভিডিওতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের ‘হলোকাস্ট’-এর জন্য প্রস্তুত থাকতে হবে।

কায়ানির চাকরির মেয়াদ বাড়ানোকে চ্যালেঞ্জ

পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির চাকরির মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। ইসলামাবাদ উচ্চ আদালতে গতকাল বুধবার এ-সংক্রান্ত একটি পিটিশন দাখিল করা হয়েছে। এতে বলা হয়, কায়ানির চাকরির মেয়াদ বাড়ানোর ঘটনা অনৈতিক ও অসাংবিধানিক।

চোর ধরতে ‘অদৃশ্য’ সুতা!

সবাই গভীর ঘুমে মগ্ন। এ সুযোগে বাড়িতে ঢুকে পড়ল চোর। আর চোরের আনাগোনা টের পেয়েই টুংটাং করে সংকেত বাজতে শুরু করল। সামান্য একটা সুতার মাধ্যমেই যদি কাজটা হয়, তবে কেমন হয়? গবেষকেরা ঠিক এমন তথ্যই দিয়েছেন। তাঁরা এমন এক ধরনের ‘অদৃশ্য’ সুতা আবিষ্কারের দাবি করেছেন, যা বাড়িতে বা কোনো প্রতিষ্ঠানে

বিশ্লেষণ- শিগগিরই ইরানে হামলা চালাতে চায় ইসরায়েল!

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সহায়তা ছাড়াই ইসরায়েল ঘোর-শত্রু ইরানে আক্রমণ চালাতে পারে বলে অনেক দিন ধরেই জল্পনা-কল্পনা চলছে। তবে গত সপ্তাহে গণমাধ্যমে একটি তথ্য ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরান নিয়ে মন্ত্রিসভার বৈঠক বাতিল করেন। ওই ঘটনার পর প্রশ্ন উঠেছে, হামলা করে ইরানকে কি চমকে দিতে সক্ষম ইসরায়েল?

‘অলৌকিক’ পাইনগাছ

জাপানের উত্তর-পূর্ব উপকূলীয় অঞ্চলে গত বছরের মার্চে সুনামির আঘাতে প্রায় ১৯ হাজার মানুষ প্রাণ হারায়। হাজারো ঘরবাড়ি কাগজের নৌকার মতো ভেসে যায়। ভেঙে চুরমার হয় অন্তত ৭০ হাজার গাছ। কিন্তু কী আশ্চর্য! সেই প্রলয়ের পরও রিকুজেনতাকা বেলাভূমিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে একটি পাইনগাছ।

অগ্নিকাণ্ডে দুটি ঝুটের গুদামসহ ৫০টি ঘর পুড়ে ছাই

নারায়ণগঞ্জে গতকাল বুধবার আগুনে দুটি ঝুটের গুদামসহ অর্ধশতাধিক বসতঘর পুুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাঁদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শহরের চাঁদমারী বস্তি এলাকায় ছোট-বড় মিলিয়ে শতাধিক ঘর রয়েছে। এসব ঘরে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ বসবাস করে।

চাঁদাবাজির প্রতিবাদে তিতাস বাস বন্ধ রেখে মহাসড়ক অবরোধ

অব্যাহত চাঁদাবাজির প্রতিবাদে তিতাস পরিবহনের শ্রমিকেরা গত মঙ্গলবার বাস বন্ধ রেখে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে পুলিশের হস্তক্ষেপে তাঁরা অবরোধ তুলে নিলেও চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

নদীতে বেড়া দিয়ে মাছ শিকার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক কিলোমিটারের মধ্যে গাংনাই ও করতোয়া নদীতে মাছ ধরতে বাঁশের বেড়া দিয়ে পৃথক চারটি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এতে মাছের প্রজনন ব্যাহত হয়ে প্রচুর ডিমওয়ালা ও পোনা মাছ নিধন হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

রেইনকোট পেলেন আরও ২৪২ জন বিক্রয়কর্মী

সারা দেশে প্রথম আলোর উদ্যোগে সংবাদপত্র বিক্রয়কর্মীদের রেইনকোট দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে গতকাল বুধবার রেইনকোট পেলেন ২৪২ জন বিক্রয়কর্মী। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব শুরু আজ

গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। উৎসবের প্রথম আয়োজনে অংশ নিচ্ছে রাজধানীর ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পর্যায়ক্রমে সারা দেশের ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই উৎসবের আয়োজন করা হবে। চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।

নিউরোসায়েন্স ইনস্টিটিউটের উদ্বোধন- অনন্য চিকিৎসাকেন্দ্রে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার ঢাকার আগারগাঁও শেরেবাংলা নগরে নবনির্মিত ৩০০ শয্যার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের উদ্বোধন করেছেন। এ সময় তিনি চিকিৎসকদের প্রতি নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে একটি অনন্য চিকিৎসাকেন্দ্রে পরিণত করার আহ্বান জানান।

ব্লগ থেকে.

নির্বাচিত মন্তব্য বাংলাদেশ বর্তমান সময়ে যে অবস্থানে দাঁড়িয়ে আছে, তা কতটা সম্মানের আর কতটা লজ্জার, তা নিয়ে ঢের বিতর্ক করা যায়। আমাদের অর্জন যে নেই, তা নয়! কিন্তু আমাদের মন্দ দিকগুলো ঢেকে ফেলেছে ভালো ভালো অর্জনকে। আমাদের সঙ্গী বা পেছনে ছিল যেসব দেশ, সেসব দেশ আজ কোথায় আর আমরা কোথায়? সবচেয়ে

ব দ লে যা ও ব দ লে দা ও মি ছি ল- বাড়িভাড়া: চাই কার্যকর আইন ও জনসচেতনতা by ফারিহা তাবাসসুম

‘বদলে যাও বদলে দাও মিছিল’ ব্লগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নির্বাচিত সাতটি ইস্যু নিয়ে অব্যাহত আলোচনা হচ্ছে। আজ বাড়িভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চাই ইস্যুতে একটি বিশ্লেষণাত্মক অভিমতসহ আরও দুজন লেখকের নির্বাচিত মন্তব্য ছাপা হলো।

হাসপাতালে বিশৃঙ্খলা চলতে দেওয়া যায় না- চিকিৎসক লাঞ্ছিত, পরিণামে ধর্মঘট

দেশের বিভিন্ন হাসপাতালে প্রায়ই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সামান্য ঘটনার জেরে কোনো রোগীর আত্মীয়স্বজন ক্ষিপ্ত হয়ে চিকিৎসকদের মারপিট করেন। এর প্রতিক্রিয়ায় হাসপাতালে শুরু হয় চিকিৎসক ধর্মঘট। অবশ্য মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসককে রোগীর সহচরেরা লাঞ্ছিতের পর যে ধর্মঘট

শরণার্থী সমস্যার সমাধান মিয়ানমারের হাতে- মার্কিন কূটনীতিকদের সফর

যুক্তরাষ্ট্রের চারজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের রাখাইন রাজ্য সফর শেষে ঢাকায় এসে জানতে চেয়েছেন, রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে আমাদের সরকারের নীতিগত অবস্থান কী? সফরকারী দলের একজন, অ্যালিসিয়া আয়ার্সের ভাষ্যমতে, তাঁদের ঢাকা সফরের মূল উদ্দেশ্য দীর্ঘস্থায়ী মানবিক সহায়তাদানের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধান করা।

স্মরণ- বাউলসম্রাটের স্মৃতি by সুমনকুমার দাশ

মনে পড়ে সেই দিনের কথা। মাত্রই তো তিন বছর আগের ঘটনা। এখনো কত সজীব আর প্রাণবন্ত সেই স্মৃতি। আমরা ভেসে চলছিলাম শেষ বর্ষার যৌবন হারানো বরাম হাওর পাড়ি দিয়ে। কাঠফাটা রোদ আমাদের চোখ ধাঁধাচ্ছিল। কিছু গাঙচিল, সারস, চড়ুই আর কাক উড়ছিল আমাদের মাথার ওপর।

মিডিয়া ভাবনা- সাহিত্য ও টিভির জন্য জাতীয় পুরস্কার by মুহাম্মদ জাহাঙ্গীর

সম্প্রতি বেশ ঘটা করে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ দেওয়া হয়েছে। অনেক বছর ধরে সরকার চলচ্চিত্র পুরস্কার দিচ্ছে। এ জন্য সরকার তথা তথ্য মন্ত্রণালয় অভিনন্দনের দাবিদার। আমাদের মূলধারার চলচ্চিত্র যতই দুর্বল হোক না কেন, সরকার বাছাই করে ভালো সিনেমাগুলোকে স্বীকৃতি দিচ্ছে। এটা সরকারের একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি।

‘জলবায়ু পরিবর্তন নগরের দরিদ্রদের জীবন দুঃসহ করে তুলছে’

জলবায়ু পরিবর্তনের ফলে চট্টগ্রাম নগরের দরিদ্র লোকদের অবস্থা তুলে ধরতে ব্র্যাক ইনস্টিটিউটের উদ্যোগে ৯ সেপ্টেম্বর রোববার হোটেল সেন্টমার্টিনে একটি অংশগ্রহণমূলক সংলাপের আয়োজন করা হয়। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ১০ জন প্রতিনিধিসহ চট্টগ্রামের বিভিন্ন সংগঠন থেকে ১৮ জন, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সমপ্রদায়ের ১২ জন এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর ১০ জন প্রতিনিধি সংলাপে মতবিনিময় করেন।

চট্টগ্রামে নতুন কার্যালয়ে প্রথম আলো পরিবার

ছোট পরিসর থেকে আরও বড় পরিসরে গেল চট্টগ্রামের প্রথম আলো পরিবার। পাঁচলাইশের হিলভিউ আবাসিক এলাকার এএস টাওয়ারের দুটি সুবিশাল ফ্লোর এখন প্রথম আলোর নতুন ঠিকানা। গত মঙ্গলবার নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

কাপ্তাইয়ের সৌন্দর্যে মুগ্ধ মজীনা by কাজী মোশাররফ হোসেন

‘বাংলাদেশকে দেখতে হলে কাপ্তাই আসতে হবে। এ দেশের সব সৌন্দর্য কাপ্তাইয়ে মিশে আছে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা ৯ সেপ্টেম্বর কাপ্তাই ভ্রমণে এসে ওই কথা বলেন। ড্যান মজীনা কাপ্তাই উপজেলার শীলছড়িতে অবস্থিত বেলাওপাড়ার সুধী সমাবেশে বক্তব্য দেন।

নিউমুরিং কনটেইনার টার্মিনালের দরপত্রে অনিয়মের অভিযোগ- রিভিউ প্যানেলের রায়ের অপেক্ষা by মাসুদ মিলাদ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) অপারেটর নিয়োগের দরপত্রে অনিয়মের অভিযোগের শুনানির দিকে তাকিয়ে আছে বন্দর ব্যবহারকারী ও টার্মিনাল অপারেটররা। সরকারি সংস্থা—কেন্দ্রীয় ক্রয়সংক্রান্ত কারিগরি ইউনিটের (সিপিটিইউ) গঠন করা একটি রিভিউ প্যানেলে এই অভিযোগের শুনানি চলছে।

আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দারা জোয়ার-ভাটার সঙ্গে মিলিয়ে ঠিক করেন দিনের কার্যক্রম -জীবন চলে জোয়ার-ভাটা মেনে by মিঠুন চৌধুরী

কোনো বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে নয়, তাঁরা চট্টগ্রাম শহরেই থাকেন। অথচ জীবনযাপন করেন জোয়ার-ভাটা হিসাব করে। অমাবস্যা-পূর্ণিমায় জোয়ার এলে ডুবে যায় পুরো এলাকা। তাই সকালে বাসা থেকে বের হওয়ার আগে জেনে নেন জোয়ারের সময়।

বলিউড- সুপারহিট রাজ ৩

অভিনেত্রী আমিশা প্যাটেল নাকি পরিচালক বিক্রম ভাটের সঙ্গে সম্পর্ক থাকাকালীন রীতিমতো ‘ব্ল্যাক ম্যাজিক’ নিয়ে পড়ে থাকতেন। সে সময় আমিশার জ্বলজ্বলে ক্যারিয়ার তলানিতে এসে ঠেকেছিল। যে কারিনা কাপুরকে হটিয়ে কহো না পেয়ার হ্যায়-এর নায়িকা হয়েছিলেন আমিশা, সেই কারিনা এগিয়ে গেছেন যোজন যোজন দূরে।

হলিউড- পৃথিবীর ভবিষ্যৎ অ্যালিসের হাতে

অ্যালিস মানে অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড-নামের শিশুতোষ রূপকথার সেই কিশোরী নয়। এই অ্যালিসের বাস ভয়ংকর এ পৃথিবীতে। হ্যাঁ, আমাদের চিরচেনা স্নেহ-প্রেম-ভালোবাসা; লোভ-বিদ্বেষ-ঘৃণার এই পৃথিবী তত দিনে একেবারেই পাল্টে গেছে; হয়ে উঠেছে ভয়ংকর।

ফারুক শেখ- ‘শিল্পী অর্থের দিকে ঝুঁকে পড়লে অনেক অনর্থ তৈরি হয়’

ভারতীয় নতুন চলচ্চিত্রের অন্যতম গুণী অভিনয়শিল্পী ফারুক শেখ। সরল, মার্জিত ও রোমান্টিক চরিত্রে তিনি সবার প্রশংসাধন্য। জটিল চরিত্রগুলো তিনি অনায়াস ভঙ্গিতে মূর্ত করে তোলেন। অভিনয় শুরু করেছেন কলেজের মঞ্চনাটকের মাধ্যমে, পরে যুক্ত হন আইপিটি-এর (ভারতীয় গণনাট্য সংঘ) নাট্য আন্দোলনের সঙ্গে।

ইমন নিরব- বন্ধুর সঙ্গে বন্ধু by মেহেদী মাসুদ

ইমন ও নিরব—চলচ্চিত্রের এ সময়ের দুজন ব্যস্ত শিল্পী। তাঁরা যে ঘনিষ্ঠ বন্ধু, এ কথা অনেকেরই জানা। এ দুই বন্ধুর সঙ্গে আড্ডা হবে। আর তা শুনেই দুজন দারুণ খুশি। নিজেরাই দিন চূড়ান্ত করলেন—রোববার সন্ধ্যায়, প্রথম আলো কার্যালয়ে। নির্ধারিত সময়ের মধ্যেই তাঁরা দুজন এসেছেন একসঙ্গে।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫১০ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। আবদুস সামাদ, বীর প্রতীক দুঃসাহসী এক যোদ্ধা ১৯৭১ সালে রাজধানী ঢাকায় মুক্তিযোদ্ধারা দুঃসাহসী কয়েকটি অপারেশন করেন। এর মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল (পরে শেরাটন, এখন রূপসী বাংলা) এবং ফার্মগেট অপারেশন অন্যতম।

প্রথমা প্রকাশনের বইমেলা- প্রথম দিনেই উপচে পড়া ভিড়

প্রথমা প্রকাশনের বইমেলা। উদ্বোধন বিকেল চারটায়। সাড়ে তিনটা থেকেই ভিড় লেগে রইল শাহবাগে পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলার সেমিনার কক্ষে। নতুন বইয়ের যেমন প্রবল আকর্ষণ থাকে, পুরোনো বইয়েরও আছে এক অন্য রকম টান। দুইয়ে মিলে একাকার এ বইমেলা।

মানবতাবিরোধী অপরাধের বিচার: আসামিপক্ষের জেরায় সুলতানা কামাল -গোলাম আযমের অনুমতি নিয়েই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটেছে

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী সুলতানা কামাল জেরায় বলেছেন, গোলাম আযমের অনুমতি ও অনুমোদন নিয়েই একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটেছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি গতকাল বুধবার এ কথা বলেন।

সময়ের প্রতিবিম্ব- চোরদেরই বলবেন, ‘তুই চোর-তুই চোর’ by এবিএম মূসা

আমি হুমায়ূন-ভক্ত নই, মানে তাঁর গল্প-উপন্যাস আমাকে তেমন আকৃষ্ট করেনি। তবে টেলিভিশনে তাঁর নাটক দেখার জন্য আমি পাগল ছিলাম। যেখানেই থাকতাম তাঁর নাটক সম্প্রচারের নির্ধারিত সময়ে বাড়িতে হাজির হতাম। হুমায়ূন আহমেদের কোনো একটি নাটকের সংলাপে তিনি যখন টিয়া পাখিকে ‘তুই রাজাকার-তুই রাজাকার’ বুলি শিখিয়ে মাঠে

বাংলাদেশ থেকে সরকারিভাবে কর্মী নেবে মালয়েশিয়া

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশ থেকে আবার জনশক্তি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এ ছাড়া দেশটি জনশক্তি নিয়োগে বাংলাদেশকে উৎস দেশ (সোর্স কান্ট্রি) ঘোষণা করতেও রাজি হয়েছে। তবে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রতারণা বন্ধে সরকারিভাবে লোক নেওয়া হবে।

হলমার্কের কোনো প্রতিষ্ঠানই আয়কর বিবরণী দেয় না by জাহাঙ্গীর শাহ

বহুল আলোচিত হলমার্ক গ্রুপের মাত্র ১৪টি প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এসব প্রতিষ্ঠানের অস্তিত্ব শুধু কাগজে-কলমেই। বাস্তব অস্তিত্ব খুঁজে পাননি কর কর্মকর্তারা। যদিও হলমার্ক গ্রুপ দাবি করছে, তাদের ৭০টি প্রতিষ্ঠান রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন- ডেসটিনির ৬৩ কোটি টাকা বিদেশে পাচার by ফখরুল ইসলাম

পণ্য আমদানির আবরণে অর্থ পাচার করেছে বিতর্কিত ডেসটিনি গ্রুপ। হংকংয়ের নোয়েল জি. ক্যারি নামের এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন অর্থ পাচার করেছেন।
ডেসটিনি গ্রুপের ওপর বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বা ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তৈরি এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘সরকার মন্ত্রিসভা রদবদল করে দুর্বলতা ঢাকার চেষ্টা করছে’- মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও সাতজন

মহাজোট সরকারের শেষবেলায় আওয়ামী লীগ ও ১৪ দলের আরও সাত নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় বঙ্গভবনে তাঁরা শপথ নেবেন। সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রে এ খবর জানা গেছে।

'আমি গোছানো মেয়ে' by জনি হক

বাবা কর্নেল [অব.] অনন্ত কর ও মা তৃপ্তি কর দু'জনই গাইতেন। তাদের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট মেয়ে ঊর্মিলা রবীন্দ্রসঙ্গীত চর্চা করতেন। ২০০৫ সালে গান গেয়ে জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কারও পেয়েছেন। গানের পাশাপাশি কৈশোরে কারাতে ও ছবি আঁকা শিখেছেন।

সুপারহিট 'রাজ থ্রি' by নিয়ন হাসান

'এক থা টাইগার' দিয়ে বলিউডে টর্নেডো বইয়ে দিয়েছেন সালমান খান। তাই শুধু খানসাম্রাজ্যে নয় পুরো বলিউডেই তিনি এখন অঘোষিত রাজা। সেই রাজার সঙ্গেই এখন ইমরান হাশমিকে তুলনা করা হচ্ছে। ভাবা যায়! অবশ্য ইমরান যেভাবে একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন, তাতে এটা অস্বাভাবিকও নয়।

তারা তিনজন by হ মীর সামী

ভাদ্র মাসের কাঠফাটা রোদ আর প্রচণ্ড গরমে গুলশানের অ্যামাজান ক্লাবে লু হাওয়া বয়ে গেল। টেনিস কোর্টের পাশেই বসে কথা হচ্ছিল এবারের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা তিন প্রতিযোগী সামিয়া, প্রসূন ও সামিহার সঙ্গে। নির্দিষ্ট সময়ের আগে থেকেই উপস্থিত ছিলেন সামিয়া।

সবার ভালোবাসায় আমি ধন্য

মানতে অনেক কষ্ট হচ্ছে, কিন্নরকণ্ঠী গায়িকা শাহনাজ রহমতউল্লাহ আর গান গাইবেন না। সম্প্রতি তিনি পাঁচ দশকের সঙ্গীত জীবনের ইতি টানার ঘোষণা দেন। তবে তার গাওয়া গানগুলো যুগ যুগ ধরে শ্রোতাদের আপ্লুত করবে, একথা বলাই যায়।

একজন আদর্শবাদী রাজনীতিক by শোভন চক্রবর্তী

শংকর গোবিন্দ চৌধুরীর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন আমার মাতামহ। মা-বাবা, আত্মীয়-স্বজন এবং দাদুর ঘনিষ্ঠজনদের মুখেই আমি শুনে এসেছি তার মহত্ত্ব ও অমায়িক গুণাবলির কথা। সবার মুখে শুনেই বুঝতে পারি মানুষ হিসেবে তিনি মনুষ্যত্ব ও মহত্ত্বের যে নিদর্শন রেখে গেছেন তা কখনোই ভোলার নয়।

সাংবাদিক মাহবুবুল হক পেয়ারা by মনজুর তাজিম

প্রবীণ সাংবাদিক ও কিংবদন্তি ক্রীড়া সংগঠক মাহবুবুল হক পেয়ারার ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০০ সালের এই দিনে ৭৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। সংগঠক মাহবুবুল হক পেয়ারা সাংবাদিকতাকে পেশা হিসেবে নিলেও ক্রীড়া সংগঠক হিসেবে ফেনীর ক্রীড়াঙ্গনে বিচরণ করেছেন আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে।

জনস্বার্থে মনিটরিংয়ের প্রয়োজনীয়তা by একেএম সালাহ্উদ্দিন

দেশের প্রতিটি ক্ষেত্রে মনিটরিং এখন সময়ের দাবি। মনিটরিংয়ের জন্য আপাতদৃষ্টিতে লোকবল নিয়োগ দিয়ে বাড়তি অর্থব্যয়ের কথা মনে হলেও প্রকৃতপক্ষে এই লোকবল নিয়োগের মাধ্যমে একদিকে যেমন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হয়, অন্যদিকে রাষ্ট্র বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তার সামগ্রিক আয় অর্জন করতে সক্ষম হয়, তদুপরি সাধারণ জনগণ নানা হয়রানি থেকে মুক্তি পায়।

শিক্ষামন্ত্রীর আশ্বাস কতটা বাস্তবায়ন হবে? by মো. তৌহিদুল ইসলাম

ব হির্বিশ্বে বাংলাদেশের যে কয়টি জিনিস নিয়ে গর্ব করা যায় বুয়েট তার মধ্যে অন্যতম। এ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশকে দিয়েছে অনেক কিছু। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিস্ময়কর সাফল্য ও নিত্যনতুন আবিষ্কারের মাধ্যমে বিশ্বের মানচিত্রে এ দেশের মানুষের মাথা উঁচু করেছে বাংলাদেশের শ্রেষ্ঠ মেধাবীদের এই বিচরণক্ষেত্রটি।

আত্মপরিচয় সন্ধান by সুভাষ সাহা

আমি কে? এই আমার আমিকে আবিষ্কারের চেষ্টার যেন শেষ নেই। আমার ধর্মীয় পরিচয়টা প্রধান, নাকি এই ভূখণ্ডের অধিবাসী হিসেবে বাঙালি, মারমা, ত্রিপুরি ইত্যাদি পরিচয় অগ্রগণ্য? আমি যখন এ নিবন্ধটি লিখছি তখনও বাংলাদেশে এ বিতর্কটির সুরাহা হয়নি। আমাদের মধ্যবিত্ত এখনও আত্মপরিচয় সন্ধানের ঘোরের মধ্যে রয়েছে।

রম্য-বলুন তো আমি কোন রাজাকার by রণজিৎ বিশ্বাস

টেলিভিশনের যে অনুষ্ঠানে আমি ধর্মার্দ্র মানুষের সওয়ালের জবাব দিতাম এবং তাদের জন্য দ্বীন-দুনিয়ার আলোর দিশা রাখতাম, সেখানেও আমি, উপস্থাপক সাহেবের মতো, ফটরফটর দু'এক বাক্য ইংরেজি বাতাসে ছেড়ে দিতাম
আমাকে অনেকে চেনে, কিন্তু আমার আসল রূপটি দীর্ঘদিন ধরে আমি ঢেকে রাখতে পেরেছিলাম। লেবাস দিয়ে তো বটেই, আরও অনেক কিছু দিয়ে।

সমাজ-রাষ্ট্র, পুলিশ ও 'দুধভাত আদিবাসী' by পাভেল পার্থ

নিদারুণভাবে আমরা দেখতে পাই, রাষ্ট্রের মনোজগৎ ও নিপীড়নের বারুদ বারবার ঝলসে দেয় আদিবাসী ভুবন। এক আদিবাসী আত্মপরিচয়কে ঘিরেই রাষ্ট্র যা শুরু করেছে, বুঝে হোক না বুঝে হোক রাষ্ট্র তার ঝুরঝুরে রাজনৈতিক অনভিজ্ঞতাই প্রকাশ করে দিচ্ছে বারবার

হৃদয়নন্দন বনে-শেষ বরুণ গাছটি...! by আলী যাকের

ছবি তোলার কালে নওয়াজেশ ভাই প্রায়ই একটি কথা বলতেন, যা আমাকে আজও ভাবিত করে। তিনি বলতেন, 'প্রকৃতি একটি নির্দিষ্ট স্থানের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য কিছু গাছপালার জন্ম দেয়। হিজল কিংবা কদম ওই ধরনেরই পরিবেশবান্ধব গাছ।

রুজিনার ফিরে আসা-অশ্রুপাতের অধিকার

বাঙালির হৃদয় ভেজানো উপন্যাস দেবদাস শেষ করেছিলেন শরৎচন্দ্র এ প্রত্যাশা করে_ 'মরণে ক্ষতি নাই কিন্তু ... মরিবার সময় যেন কাহারও এক ফোঁটা চোখের জল দেখিয়া সে (যে কোনো মৃত্যুপথযাত্রী) মরিতে পারে।' এক মাস আগে মেঘনা নদী থেকে উদ্ধার ও মুন্সীগঞ্জে দাফন হওয়া লাশটি সেদিক থেকে ভাগ্যবতীই বটে।

হুমায়ুন আজাদ হত্যা মামলা-ধর্মান্ধ শক্তিকে প্রশ্রয় নয়

ঢাকার চতুর্থ অতিরিক্ত দায়রা জজের আদালতে হুমায়ুন আজাদ হত্যা মামলায় অভিযোগ গঠিত হয়েছে সোমবার। অভিযুক্ত পাঁচজন। শুরুতে এটি ছিল হত্যাচেষ্টা মামলা, পরে সম্পূরক অভিযোগপত্র দাখিলের মধ্য দিয়ে হত্যা মামলায় পরিণত হয়।

কারখানায় আগুন পাকিস্তানে নিহত ৩১০ শ্রমিক

পাকিস্তানের করাচি ও লাহোরে পৃথক দুটি কারখানায় গত মঙ্গলবার সন্ধ্যায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শতাধিক শ্রমিক নিহত হয়েছেন। এর মধ্যে করাচির একটি পোশাক কারখানায় আগুনে পুড়ে একসঙ্গে মারা গেছেন ২৮৯ জন শ্রমিক। অন্য ঘটনাটি ঘটে এর মাত্র এক ঘণ্টা আগে লাহোরের একটি জুতা তৈরির কারখানায়।

'আলোর ফাঁদে ঠগবাজি' by রাজীব আহমেদ

শুধু ফরমালিন কিংবা অন্য কোনো ভেজাল দিয়ে পোষাচ্ছে না। লোক ঠকাতে তাই আরো অভিনব ও প্রযুক্তি-নির্ভর কৌশল ব্যবহার করছেন মাছ ব্যবসায়ীরা। আলোর ফাঁদ বানিয়ে তাঁরা প্রতারণা করছেন ক্রেতাদের সঙ্গে। তাই চকচকে রুপালি মাছ কিনে বাসায় ফিরে দেখা যাচ্ছে, সেগুলো আসলে ফ্যাকাসে ও পচা।

সংসদে প্রধানমন্ত্রী- ড. কামাল বসন্তের কোকিল-অর্থায়নের সুবিধা না হলে পদ্মায় শুধু গাড়ি চলার সেতু হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'পদ্মা সেতুর প্রস্তুতিমূলক কাজ চলছে। আমরা থেমে নেই। পদ্মা সেতু আমরা করবই। তবে অর্থায়নের সুবিধা না হলে রেলকে বাদ দিয়ে শুধু গাড়ি চলাচলের জন্য সেতু করা হবে।' এক প্রশ্নের জবাবে তিনি গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে 'বসন্তের কোকিল' হিসেবে আখ্যায়িত করেছেন।

মালয়েশীয় মানবসম্পদমন্ত্রীর ঘোষণা-বাংলাদেশি শ্রমিক নেওয়া হবে সরকারিভাবে

বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার জন্য সরেজমিন পর্যবেক্ষণে আসা মালয়েশীয় মানবসম্পদমন্ত্রী এস সুব্রামানিয়াম বলেছেন, সরকারিভাবেই বাংলাদেশ থেকে জনশক্তি নেবে তাঁর দেশ। শ্রমিক পাঠানোর প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার পর তাঁর আশা, শিগগিরই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানির দরজা খুলে যাবে।

মন্ত্রিসভায় সাত নতুন মুখ, আজ শপথ by পার্থ প্রতীম ভট্টাচার্য্য

চতুর্থবারের মতো পরিবর্তন ঘটছে মহাজোট মন্ত্রিসভায়। আওয়ামী লীগ এবং মহাজোটের অন্য দুই শরিক দলের কয়েকজন প্রবীণ সদস্য মন্ত্রিসভায় ঢুকছেন। কয়েকজন মন্ত্রীর দপ্তরও বদল হবে। আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে প্রধানমন্ত্রীর অফিস সূত্রে জানা গেছে।

ছাত্রলীগ টেনশন ভিসিদের by পার্থ প্রতীম ভট্টাচার্য্য ও অভিজিৎ ভট্টাচার্য্য

ছাত্রলীগ আবার জেগে উঠেছে। প্রতিনিয়ত সংবাদ শিরোনাম হচ্ছে তাদের কার্যকলাপ। তাদের বল্গাহীন আচরণের আলামত প্রতিফলিত হচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসে। ছাত্রলীগের মারকুটে মেজাজের কারণে অস্থির হয়ে উঠছে শিক্ষাঙ্গন। সোনার ছেলেরা কখন কী ঘটায় তা নিয়ে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের (ভিসি) দুশ্চিন্তার শেষ নেই।

২০৩৯ সালের মধ্যে পরমাণু বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ করবে জাপান

ত্রিশের দশকের মধ্যে পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে পুরোপুরি সরে আসার লক্ষ্য স্থির করতে যাচ্ছে জাপান। এ ব্যাপারে খুব শিগগিরই নতুন জ্বালানি নীতি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী ইয়োশিকো নোদার সরকার। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি এ ব্যাপারে প্রস্তাব দিয়েছে। দেশটির সংবাদমাধ্যম গতকাল বুধবার এ খবর দিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি ধ্বংসযজ্ঞ-জার্মানির কাছে ক্ষতিপূরণ চাইবে গ্রিস

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ক্ষয়ক্ষতির জন্য জার্মানির কাছে কয়েক শ কোটি পাউন্ড অর্থ দাবি করতে পারে গ্রিস। যুদ্ধের পর জার্মান সরকার ক্ষতিপূরণ বাবদ যে পরিমাণ অর্থ দেওয়ার অঙ্গীকার করেছিল, তা পূরণ করা হয়নি বলে অভিযোগ করেছে দেশটি। জার্মান নাৎসি বাহিনীর দখলদারিত্বের ফলে যেসব ক্ষয়ক্ষতি হয়, এর হিসাব-নিকাশ করতে গ্রিস সরকার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

হোয়াইট হাউসের ব্যাখ্যা : সময়ের অভাব-নেতানিয়াহুর সঙ্গে দেখা করবেন না ওবামা

ইরানের ব্যাপারে মতানৈক্যের জের ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছেন-সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবর বাতিল করে দিয়েছে হোয়াইট হাউস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ওবামা-নেতানিয়াহু বৈঠক আয়োজনের জন্য মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছিলেন ইসরায়েলি কর্মকর্তারা।

মঙ্গলে 'তুষারপাত'

মঙ্গল গ্রহে 'তুষারপাতে'র প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। মঙ্গল পর্যবেক্ষণরত নাসার একটি উপগ্রহ পৃথিবীতে যে তথ্য পাঠিয়েছে তাতেই এ প্রমাণ স্পষ্ট। তবে 'ড্রাই আইস' নামে পরিচিত এই তুষার পানির তৈরি নয়, কার্বন ডাই-অক্সাইড গ্যাসের তৈরি। গত মঙ্গলবার নাসার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

লিবিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা, রাষ্ট্রদূত নিহত

লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জে ক্রিস্টোফার স্টিভেনস বেনগাজির মার্কিন কনস্যুলেটে বিক্ষুব্ধ জনতার হামলায় নিহত হয়েছেন। একটি চলচ্চিত্রকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, চলচ্চিত্রটিতে ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদকে (সা.) বিদ্রুপ করা হয়েছে।

অপরাধীর শাস্তি হয় না-যথাযথ বিচার সুনিশ্চিত হোক

মিরপুর শাহ আলী থানার লালটেক এলাকায় ব্যবসায়ী বসিরউদ্দিন হত্যা মামলার আসামি লেদু জামিনে বেরিয়ে এসে গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তাকে বলেছে, 'স্যার, আমি চলে এসেছি। এ দেশে এখন খুন করলে কিছু হয় না।' লেদু হত্যাকাণ্ড নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল।

প্রশাসনে অনিয়ম-গতিশীলতার জন্য সংস্কার জরুরি

রাষ্ট্রের অগ্রগতি নিশ্চিত করতে প্রয়োজন একটি গতিশীল জনপ্রশাসন। জনপ্রশাসনের স্থবিরতা দূর করা যেকোনো সরকারেরই প্রধান লক্ষ্য হওয়া উচিত। আবার প্রশাসনের সব ক্যাডার সার্ভিসের মধ্যে সুসমন্বয়েরও প্রয়োজন রয়েছে। আন্তক্যাডার সমন্বয় না থাকলে অনেক কাজেই অসুবিধা হবে।

পবিত্র কোরআনের আলো-পাপের পরিণতিতেই ইহুদিরা বিতাড়িত হয়েছিল

৯২. ওয়ালাক্বাদ জা-আকুম মুসা বিল বাইয়্যিনা-তি ছুম্মাত তাখায্তুমুল ই'জলা মিম বা'দিহি ওয়া আনতুম জালিমু-ন।
৯৩. ওয়া ইয আখাযনা- মি-ছা-ক্বাকুম ওয়া রাফা'না- ফাওক্বাকুমুত্ তু-রা; খুযু- মা- আ-তাইনা-কুম বিক্বুয়্যাতিওঁ ওয়াছমাউ'; ক্বা-লু ছামি'না- ওয়া আ'ছাইনা-; ওয়া উশরিবু- ফি ক্বুলু-বিহিমুল ই'জলা বিকুফরিহিম; ক্বুল বি'ছামা- ইয়া'মুরুকুম বিহি- ঈমা-নুকুম ইন কুনতুম মু'মিনীন।

আমি হতে চাই বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক অভিনেতা

বলিউডের ‘কাহানি’ ছবিতে সাড়া জাগানো অভিনেতা হলেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি খান। মূলত এই ছবির মাধ্যমেই সিদ্দিকি দর্শকদের কাছে পরিচিত হন। কিন্তু ছবি মুক্তির পর দর্শক মনে এই খানকে নিয়ে প্রশ্ন জাগে এবং সকলে বলতে শুরু করে কে এই খান। অবশেষে ‘গ্যাঙস অব ওয়াসিপুর’ দিয়ে সিদ্দিকি দর্শকদের মনের কথা অবসান করে।

চার শিল্পী ও অভি মঈনুদ্দীনের উদ্যোগে ‘বন্ধন’র যাত্রা শুরু

এটা একেবারেই ভিন্ন ধরনের একটি উদ্যোগ। শুধু নিজেদের ভাললাগা, মন্দলাগা একে অন্যের সঙ্গে শেয়ার করা আর আগামীর কথা ভেবে চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি হিসেবে খ্যাত চার অভিনয়শিল্পী সিরাজুল ইসলাম, রানী সরকার, মীরানা জামান এবং খলিল উল্যাহ খান একত্রিত হয়ে একটি সংগঠনের যাত্রা শুরু করালেন।

কাশ্মীরে প্রথমবার শাহরুখ

বলিউডে শাহরুখের বয়স ইতোমধ্যে দু’দশক পার হয়ে গেছে। শূটিংয়ের প্রয়োজনে চষে বেড়িয়েছেন পৃথিবীর নানা অলিগলি। ফলে দেশ আর বিদেশ দু’টোই তার কাছে সমান। এ সবই জানা বিষয়। কিন্তু যা অনেকের কাছে অজানা তা হলো রবীন্দ্রনাথের ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া...’ কবিতার মতো একই দশা হয়েছে কিং খানের।

আব্দুল আলীমের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত

দীর্ঘ ৩৮ বছর কেটে গেল। লোক সঙ্গীতের প্রাণ পুরুষ, লোক সঙ্গীতের মুকুটবিহীন সম্রাট, এক সময় বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যিনি দাপঠের সঙ্গে গান গেয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন, মরমী লোক সঙ্গীত শিল্পী, তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় শিল্পী আব্দুল আলিম।

বলিউডের রণদীপ হুদা by আনোয়ার রহমান

আর যাই হোক, অভিনেতা হওয়ার কথা ছিল না রণদীপ হুদার। হতে পারতেন অনেক কিছুই। মা’র মতো রাজনীতিবিদ, আবার বাবার মতো ডাক্তার, পঠিত বিষয়ের দক্ষ পেশাজীবী, কিংবা সরকারী বড় কর্মকর্তা এসবের কোনটাই হওয়া হয়নি। আবার অভিনয়ে এসে হতে পারেননি ‘এক ছবিতে বাজিমাত’ টাইপের হাটথ্রুব নায়কও।

আনুশকা শর্মার মধুর সময়

আদিত্য চোপড়ার ‘রাব দে বানা দি জোড়ি’তে তানি সাহনি নামের চরিত্রটিতে অভিনয়ের সুবাদে বলিউডে অভিষেক হয়। তার অভিনয়ে মুগ্ধ হয়ে বিখ্যাত চলচ্চিত্র সমালোচক তারান আদর্শ মন্তব্য করেছিলেন, ‘আনুশকা শাহরুখ খানের মতো একজন উঁচু মানের অভিনেতার বিপরীতে তার আত্মবিশ্বাসী অভিনয় দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এই ছবিতে তার

তারকা নয়, অভিনেতা হতে চাওয়া একজন

আকাশের দিকে তাকিয়েই মনটা খারাপ হয়ে গেল। কালো মেঘে ঢেকে আছে শরতের আকাশ। অন্ধকার হয়ে এসেছে চারদিক। অথচ ঘণ্টা দুয়েক আগেও সূর্যের উজ্জ্বল আলোয় চকচক করছিল পুরো ঢাকা শহর। শরতের এই এক সমস্যা ভাবভঙ্গি ঠিক বুঝে ওঠা দুষ্কর। জ্বলজ্বলে রোদেলা দিনের শুরু মানেই একইভাবে যে শেষ হবে তার কোন কারণ নেই।

মায়াবী সুরের ঝিলিক by জানিতা আহমেদ ঝিলিক

নতুন প্রজন্মকে সুর ও সঙ্গীতে সমৃদ্ধ করতে শিল্পী অন্বেষণের জন্য চ্যানেল আই আয়োজিত সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন। মায়াবী সুরের ঝিলিকে তিনি মুগ্ধ করেছেন প্রতিযোগিতার দুই বিচারক রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের মতো কিংবদন্তি শিল্পীদের। সেইসাথে জয় করে নিয়েছেন দেশের গানপাগল কোটি শ্রোতার হৃদয়।

নির্মম বাস্তবতার কাহিনীচিত্র-ঘেটুপুত্র কমলা by খন্দকার মো. জাকির

জনপ্রিয় কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সর্বশেষ নির্মিত চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা। ছবিটি নির্মাণের আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন আর ছবি বানাবেন না। একজন নির্মাতা এ রকম ঘোষণায় কতটা স্থির থাকতে পারতেন সেটা বলা মুশকিল। তবে হুমায়ূন আহমেদ বিচিত্র কল্পের মানুষ।

সিডনির মেলব্যাগ- সময় বয়ে যাচ্ছে প্রবাসী জনমত অপেক্ষায় by অজয় দাশ গুপ্ত

যে যাই বলুক না কেন আমাদের জাতীয় ও আন্তর্জাতিক অস্তিত্বের মূল সূত্রই হচ্ছে মুক্তিযুদ্ধ। অর্থাৎ বাংলাদেশ। যতদিন যাচ্ছে একটা বিষয় আমার কাছে পরিষ্কার হয়ে উঠছে। রাজনৈতিক দল, দলের শাখা-প্রশাখা বা অন্যান্য উপসর্গ নিয়ে বিবদমান প্রবাসী বাংলাদেশীরা মূলত দু’ভাগে বিভক্ত, এর একদিকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আধুনিক ধারার মানুষ।

মোবাইল বদলে দিচ্ছে জীবন ও জগত- অনুবাদ : এনামুল হক

মোবাইল ফোন আমাদের নিত্যসঙ্গী। আমাদের প্রাণ। মোবাইল ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। এমনকি ঘুমুতে যাওয়ার সময়ও আমরা মোবাইলকে পাশে রাখি। সবখানেই, সব জায়গায় রয়েছে মোবাইলের সদম্ভ উপস্থিতি। শুধু কথা বলা নয়, হাজারো কাজে আজ ব্যবহার হচ্ছে মোবাইল।

বাঘা যতীন- স্মরণ by এ্যাড. সিরাজ প্রামাণিক

বাঘা যতীন; একজন বাঙালী বিপ্লবীর নাম। ব্রিটিশবিরোধী সশস্ত্র বিপ্লববাদী আন্দোলনের দ্বিতীয় পর্বের সর্বাধিনায়ক। তিনি বাংলার সশস্ত্র বিপ্লববাদী দল যুগান্তর এবং পরে সকল বিপ্লববাদী দলের প্রধান নির্বাচিত হয়েছিলেন। জার্মানদের সহায়তায় ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর পরিকল্পনার উদ্যোগতাও তিনি।

আলবদর ১৯৭১ by মুনতাসীর মামুন

(পূর্ব প্রকাশের পর) এজন্য একটি কমিটি করা হয় যার প্রধান ছিলেন ড. কামাল হোসেন; অন্য সদস্যরা ছিলেন বিচারপতি এফ কে এম এ মুনএম [পরবর্তীকালে প্রধান বিচারপতি], ফকির শাহাবুদ্দীন আহমদ [এ্যাটর্নি জেনারেল], ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসিমউদ্দিন আহমদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন

রেলের জমি বেদখল

গণমানুষের নিরাপদ ও প্রিয় পরিবহন রেল। জানা গেছে, বাংলাদেশ রেলের পাবনার পাকসী অঞ্চলের ১ হাজার ৮১৩ একর জমির মধ্যে প্রায় ২৩৪ একর জমি বর্তমানে অবৈধ দখলদারের দখলে। এই জমির দাম বর্তমানে প্রায় ৫০০ কোটি টাকা। এত গেল সারাদেশে ছড়িয়ে থাকা রেলের বিপুল পরিমাণ জমি ও সম্পত্তির একটি ক্ষুদ্র অংশ।

সোনা চোরাচালান

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেন চোরাকারবারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্ট দেখে মনে হয়, অপ্রতিরোধ্য চোরাকারবারীদের কৌশলী তৎপরতার মোকাবেলায় কর্তৃপক্ষীয় প্রতিরোধ ব্যবস্থা খুবই অপ্রতুল ও অনেকটা অকার্যকর।

খবর শুধু খবর নয় by নিয়ামত হোসেন

কনে পক্ষ লাপাত্তা বর চলেছে বিয়ে করতে কনের বাড়িতে। সঙ্গে জনা পঞ্চাশেক বরযাত্রী। সবার মনে দারুণ উৎসাহ। কনের বাড়িতে পৌঁছাতে পারলেই মহা আয়োজন। উষ্ণ সংবর্ধনা। আন্তরিক আপ্যায়ন। রসনা লোভন খানা পিনা। দারুণ হবে। মহা উৎসাহে বরপক্ষ পৌঁছাল করেন বাড়ি। কিন্তু কী আশ্চর্য! কোথায় লোকজন?

অসমের এথনিক ক্লিনজিং বা বাঙালী হত্যা ও আমাদের শিক্ষণীয় by স্বদেশ রায়

জানুয়ারি মাসে অসম গিয়েই বুঝতে পেরেছিলাম সেখানে একটি বাঙালীবিরোধী সেন্টিমেন্ট কাজ করছে। আর এই বাঙালী বলতে তারা ধরে নিচ্ছে, এরা সকলেই বাংলাদেশ থেকে সেখানে অনুপ্রবেশ করেছে। আবার যারা উগ্র তারা বাঙালীও বলে না, তারা বলে বাংলাদেশের মুসলমান।

শরতে by যাকারিয়া ইবনে ইউসুফ

এসো গো শারদলক্ষী, তোমার শুভ্র মেঘের রথে...
রূপসী বাংলায় শরতের মনোহর রূপে মুগ্ধ হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই শরতকে স্বাগত জানিয়েছেন। শরতের এমন রূপ শুধু বাংলাতেই দেখা যায়। এত সুন্দর শরৎ বোধহয় আসেনা পৃথিবীর কোনো দেশে।

চট্টগ্রাম বন্দর মাফিয়ার হাতে তুলে দেয়ার চক্রান্ত চলছে- লালদীঘিতে মহিউদ্দিন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী আবারও বলেছেন, চট্টগ্রাম বন্দরকে মাফিয়া চক্রের হাতে তুলে দেয়ার চক্রান্ত চলছে। নিজস্ব অর্থে নির্মিত নিউমুরিং কন্টেনার টার্মিনালকে (এনসিটি) সাইফ পাওয়ারটেক লিমিটেড নামে একটি মাফিয়া প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়ে বন্দরকে একটি গ্রুপের

পুঁজিবাদ ও মানুষের মৃত্যু-উপহার নাটকের উদ্বোধনী প্রদর্শনী- সংস্কৃতি সংবাদ

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের শিল্প ভুবনকে ক্রমাগত ঐশ্বর্যম-িত করে চলেছে মঞ্চনাটক। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিকভাবেও এখন সমাদৃত বাংলাদেশের মঞ্চনাটক। আর এই সাফল্যের ধারাবাহিকতায় ঢাকার মঞ্চে যোগ হলো আরেকটি নতুন নাটক।

এক মাসের মধ্যে শিল্পে গ্যাস সংযোগ ॥ জ্বালানি উপদেষ্টা

আগামী এক মাসের মধ্যে শিল্পে গ্যাস সংযোগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী। রবিবার এফবিসিসিআই কার্যালয়ে ‘কয়লা বিদ্যুত কেন্দ্র : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন।

বাচ্চু রাজাকারের বিরুদ্ধে গণহত্যা ও ধর্ষণসহ ফরমাল চার্জ- যুদ্ধাপরাধী বিচার - ২৩ সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেয়া হয়েছে। একই সঙ্গে তাকে গ্রেফতার করে ২৩ সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। রবিবার চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে

বিচারকদের সীমা লঙ্ঘন না করার পরামর্শ প্রণব মুখার্জীর- মাদ্রাজ হাইকোর্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বিচার বিভাগের প্রতি সতর্কবাণী উচ্চারণ করলেন। বিচার বিভাগকে তিনি বলেছেন, দায়িত্ব পালনের সময় নিজ নিজ সীমার মধ্যে থেকে কাজ করুন। রাষ্ট্রপতি পদে সদ্য নির্বাচিত ভারতের এই প্রবীণ রাজনীতিক শনিবার চেন্নাইয়ে মাদ্রাজ হাইকোর্টে ১৫০ বছরপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।

একদার রফতানিমুখী চা শিল্প হাবুডুবু খাচ্ছে সমস্যাসাগরে- চা শিল্পে সঙ্কট ১ by রহিম শেখ

এক সময়ের রফতানিমুখী চা-শিল্প এখন অনেকাংশই আমদানিনির্ভর। রফতানি দূরের কথা দেশে উৎপাদিত চা অভ্যন্তরীণ চাহিদাই মেটাতে পারছে না। এদিকে নতুন নিলাম কেন্দ্র স্থাপনের মাধ্যমে চায়ের উৎপাদন বাড়ানোর ক্ষীণ সম্ভাবনা থাকলেও সেই প্রক্রিয়াটি ঝুলে আছে বাগান মালিকদের সিদ্ধান্তহীনতার কারণে। অন্যদিকে ক্ষয়িষ্ণু চা শিল্পের শ্রমিকদের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠছে।

জীবনের ৪০ বছর নাটকে নিবেদন, এখনও অফুরন্ত প্রাণশক্তি- ষড়ৈশ্বর্য লাকী ইনামের নাট্যোৎসবের সমাপ্তি by মোরসালিন মিজান

প্রচার একটু কম পেয়েছেন। কিংবা এসবের ভেতর দিয়ে যেতে আগ্রহী হননি লাকী ইনাম। কোনটি বেশি সত্য? চটজলদি উত্তর করার সুযোগ নেই। তবে এটুকু নির্দ্বিধায় বলা যায়, তিনি মঞ্চে ছিলেন, আছেন এবং এই এখনও ভরপুর প্রাণশক্তি তাঁর। ছিঁটেফোটা ক্লান্তি নেই চোখেমুখে। এভাবে পা রেখেছেন ষাটে।

চলচ্চিত্রের পথে আইরিন by কামরুজ্জামান মিলু

আইরিন সুলতানা। আমাদের দেশে র‌্যাম্প মডেল হিসেবে খুব পরিচিত এক মুখ। ছোট পর্দা, মডেলিং ও অভিনয়ের পাশাপাশি সম্প্রতি এই র‌্যাম্প তারকা  নাম লিখিয়েছেন বড় পর্দায় ।

বিশেষ সাক্ষাৎকার : জয়নুল আবদিন ফারুক-বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় বিরোধী দল বিএনপি। নবম সংসদের চতুর্দশ অধিবেশনে যোগ দেয়নি তারা। অন্যদিকে একটি ফলদায়ক সংলাপ অনুষ্ঠানের লক্ষ্যে বিদেশি কূটনীতিকরা তৎপর। এ অবস্থায় দেশের রাজনীতির গতি-প্রকৃতি নিয়ে কালের কণ্ঠের মুখোমুখি হন সংসদে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এমপি।

চরাচর-এক গানওয়ালা by বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

গানের সঙ্গেই বসবাস দীর্ঘদিনের। গান গেয়েই চলে তাঁর সংসার। জীবনের নানা টানাপড়েনের মধ্যেও গান গেয়ে সুখ-স্বস্তি খোঁজার নিত্য পথযাত্রী তিনি। তাতে যা আয় হয় তা দিয়েই সন্তুষ্ট হয় বাউল মন। গান গাইতে গাইতে চেনা পথের ধূলিতে ভরে ওঠে শরীর। বাতাসে ভর করে জীর্ণ পোশাকে ধূলিকণার পরশ লাগে।

আসতে-যেতে অস্বস্তি by অমিত বসু

পরিযায়ী পাখিদের স্বদেশে মন বসে না। ওড়ে এ দেশ-সে দেশে। ঘুরে-ফিরে আকাশ-বাতাসের ঘ্রাণ নেয়। ডানায় মাখে রোদ-বৃষ্টি। নদী-সরোবরে শরীর ডুবিয়ে স্নিগ্ধ হয়। ফুল-ফলের সঙ্গে নিবিড় আলাপে অক্লান্ত। তারা কি কখনো মানুষের মন ছোঁয়ার চেষ্টা করে! ইন্টারভিউয়ে জানার উপায় নেই। ইংরেজি-বাংলা কিছুই বোঝে না। যা বলার গান গেয়ে বলে।

'উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ' by ওয়াহিদ নবি

অর্থমন্ত্রীর মন্তব্য সংবাদমাধ্যমে পড়ে ও দেখে অনর্থক বলে উপসংহারে পৌঁছানোর আগে ভাবলাম, সম্পূর্ণ খবরটা পড়ে নেওয়া উচিত। হাজার হলেও সবাই বলে, সংবাদমাধ্যম সংবাদকে উত্তেজনাকর করে তুলতে ভালোবাসে। এ জন্য এটা স্বাভাবিক যে তারা উত্তেজনাকর হেডলাইন পছন্দ করে।

সাদাকালো-রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠাতে জোর কূটনৈতিক তৎপরতা দরকার by আহমদ রফিক

এমনিতেই বাংলাদেশ তার জনসংখ্যা বিস্ফোরণ নিয়ে খুব একটা ভালো অবস্থায় নেই। মুখে যতই 'মানব সম্পদ', 'মানব সম্পদ' বলে চিৎকার করি না কেন; আমরা ভালোভাবেই জানি, জন্মনিয়ন্ত্রণ ও জনসংখ্যা নিয়ন্ত্রণ বাংলাদেশ রাষ্ট্রের জন্য কতটা জরুরি। বিশ্বের সবচেয়ে ঘনসতিপূর্ণ বাংলাদেশের অনেক সমস্যার পেছনে রয়েছে জনসমস্যা।

মনস্পতি মুজতবা শৈলী ॥ মন ও মননের বোধিবৃক্ষ- জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি by আব্দুল মতিন

মুজতবা আলীর সমসাময়িক লেখক, অন্নদা শংকর রায়, শিবরাম চক্রবর্তী, সতীনাথ ভাদুড়ী প্রমুখকে তিনি বড়মাপের লেখক হিসেবে অভিহিত করেছেন। অনুজ লেখকদের মধ্যে শংকর, সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখকে তিনি শক্তিশালী লেখক মনে করতেন।

নিভৃতচারী এক অনন্য নারী- শুভ জন্মদিন by এম. নজরুল ইসলাম

জগৎ সংসারে এমন কিছু মানুষের সন্ধান পাওয়া যায়, যাঁরা নিজেদের নিয়ে কখনও উদগ্রীব হননি। আবার, পাদপ্রদীপের আলোয় কখনও নিজেদের আলোকিত করার সুযোগ থাকা সত্ত্বেও আড়াল করে রেখেছেন সবকিছু থেকে। এমন নির্মোহ থাকা সবার জন্য সম্ভব হয় না।

বাংলাদেশের জন্য তাদের বড় দুঃখ হয় by মুনতাসীর মামুন

(গতকালের সম্পাদকীয় পাতার পর) ঐ সময় যাঁরা তথ্যসংগ্রহ ও সঙ্কলন করেছিলেন তাঁরা ছিলেন অতি তরুণ। অনেকে কিশোর বয়সী। গণতদন্ত কমিশনের সেক্রেটারিয়েটে অনেক তরুণ আইনজীবী ছিলেন বটে তবে তাঁরা তেমন সক্রিয় ছিলেন না। মনে রাখা দরকার, সেই সময়ের তরুণরাই ছিলেন গণতদন্ত কমিশনের প্রাণশক্তি।

দুবাইয়ে মানবিক বিপর্যয়ে কয়েক হাজার বাংলাদেশী শ্রমিক- পানির ট্যাঙ্কে পাকিদের বিষ! by জাহাঙ্গীর আলম শাহীন

লালমনিরহাট থেকে ॥ জীবন বাঁচাতে দুবাইয়ে প্রায় ৭ হাজার বাংলাদেশী শ্রমিক মরুভূমির গোপন আস্তানায় কয়েক দিন ধরে অবরুদ্ধ। সেখান থেকে সরাতে পাকিস্তানী শ্রমিকরা সুপেয় পানির ট্যাঙ্কে বিষ প্রয়োগ করেছে। যাতে বাংলাদেশী শ্রমিকরা বাধ্য হয়ে গোপন আস্তানা ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়।

অনলাইন গণমাধ্যম লাইসেন্স ফি পাঁচ লাখ টাকা

অনলাইন গণমাধ্যম পরিচালনা নীতিমালা-২০১২-এর প্রাথমিক খসড়া প্রকাশ করা হয়েছে। এই খসড়া অনুযায়ী অনলাইন গণমাধ্যমের লাইসেন্স নেয়ার জন্য এককালীন পাঁচ লাখ টাকা তথ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এছাড়াও দুই লাখ টাকা ফেরতযোগ্য আর্নেস্ট মানি জমা দিতে হবে।

আসামিদের পক্ষে বিদেশী আইনজীবী আনতে তৎপর জামায়াত- বার কাউন্সিল থেকে ফের ‘অনাপত্তিপত্র’ নেয়ার চেষ্টা চালাচ্ছে by আরাফাত মুন্না

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক শীর্ষ জামায়াত নেতাদের পক্ষে মামলা লড়তে আসামিপক্ষের আইনজীবীদের সহায়তা দিয়ে যাচ্ছে তিন ব্রিটিশ আইনজীবী। তারা দেশের বাইরে থেকেই এ সহায়তা দিয়ে যাচ্ছে। এমনকি ওই তিন ব্রিটিশ আইনজীবীর দেয়া নির্দেশনা অনুযায়ীই সাক্ষীকে জেরা করছেন জামায়াতের পক্ষের

ব্যাংকিং খাত নিয়ন্ত্রণের গলদেই হলমার্ক কেলেঙ্কারি ॥ বারকাত- ‘চার হাজার কোটি টাকা চলে গেল ব্যাংকের এমডি জানলেন না তা হতে পারে না’

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত বলেন, ছয় শ’ কোটি টাকার ডিপোজিটের শাখায় চার হাজার কোটি টাকা চলে গেল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানলেন না তা হতে পারে না। ব্যাংকের প্রধান নিয়ন্ত্রকের গলদ আছে। গলদ আছে ব্যাংকটির আর্থিক শৃঙ্খলায়।

বাগান সম্প্রসারণ ও উৎপাদন বাড়ানো হলে জৌলুস ফিরবে- চা শিল্পে সঙ্কট শেষ by রহিম শেখ

গুণগতমানের কারণে চা আমদানিকারক দেশগুলোর পছন্দের তালিকায় বাংলাদেশী চায়ের স্থান ছিল অনেক ওপরে। কিন্তু চায়ের উৎপাদন হ্রাস পাওয়ায় বর্তমানে আশঙ্কাজনকহারে কমে গেছে রফতানিবাণিজ্য। চায়ের উৎপাদন ও রফতানিতে শীর্ষ দশে নেই বাংলাদেশের নাম।

প্রকৃতির অপূর্ব নিদর্শন অবাক করা শালবন আলতাদীঘি- নওগাঁয় নয়নাভিরাম নিসর্গ হতে পারে পর্যটন কেন্দ্র by বিশ্বজিৎ মনি

নওগাঁ শহর থেকে মাত্র ৬৩ কিলোমিটার পথ পেরুলেই ভারতীয় সীমান্তঘেঁষা ধামইরহাট উপজেলার নয়নাভিরাম শালবন আর প্রকৃতিকন্যা আলতাদীঘি দেখা যাবে। পথে পড়বে মহাদেবপুর ও পতœীতলা উপজেলা সদর। তারপর জেলার সীমান্তবর্তী ধামইরহাট উপজেলা সদর।

বুদ্ধিজীবী হত্যাকাণ্ড গোলাম আযমের অনুমোদনেই হয়েছিল- যুদ্ধাপরাধী বিচার- সুলতানা কামালের জেরা

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে তৃতীয় সাক্ষী এ্যাডেভোকেট সুলতানা কামালকে তৃতীয় দিনের মতো জেরা করেছে আসামি পক্ষের আইনজীবী।

পাবলিক ভার্সিটি অস্থির করার চেষ্টা ভিসিদের সতর্ক থাকতে হবে- বৈঠকে নির্দেশ শিক্ষামন্ত্রীর ॥ মৌলবাদীদের কৌশল ও ছাত্র সংগঠনের মধ্যে সংঘাতে উদ্বিগ্ন সরকার

পাবলিক বিশ্ববিদ্যালয়ে মৌলবাদীদের উত্থান এবং ছাত্রলীগ-ছাত্রদলের সংঘাতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন সরকার। নানা কৌশলে অস্থিরতা সৃষ্টির আর চেষ্টা হতে পারে এমন আশঙ্কা থেকে তাই উপাচার্যদের সর্বদা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিশ্বব্যাংকের সঙ্গে দূরত্ব কমানোর কার্যকর পদক্ষেপ নেই- ০ মসিউরের পদত্যাগ ঝুলে যাচ্ছে- ০ সংস্থাটি এখনও শর্ত পূরণের অপেক্ষায়- ০ ফের এলসিজি বৈঠক ২৩ সেপ্টেম্বর by হামিদ-উজ-জামান মামুন

পদ্মা সেতুর সঙ্কট সমাধানে কার্যকর উদ্যোগ না নিয়ে উল্টো পথে হাঁটছে সরকার। বিশ্বব্যাংকসহ দাতাদের সঙ্গে সৃষ্ট দূরত্ব কমাতে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এজন্য দাতাদের সঙ্গে ঘন ঘন বৈঠক করা হচ্ছে। ফের ডাকা হয়েছে লোকাল কন্সালটেটিভ গ্রুপের (এলসিজি) বৈঠক।

বিমানের ভাড়া করা উড়োজাহাজ মাস্কট থেকে ভেগেছে by আজাদ সুলায়মান

বিমানের লিজে নেয়া ৭৪৭ উড়োজাহাজটি মাসকট থেকে পালিয়ে গেছে। বুধবার ঢাকা থেকে জাহাজটি ৫০০ যাত্রী নিয়ে মাসকট যায়। তাদের বিমানবন্দরে রেখেই জাহাজটি আকস্মিক উধাও হয়ে যায়। সঙ্গে নিয়ে গেছে বাংলাদেশ বিমানের প্রায় ২০ লাখ টাকার মালামাল।

সংসদে প্রধান মন্ত্রী ॥ ‘পদ্মা সেতু হবেই ॥ ড. কামালকে ধন্যবাদ কোকোর দুর্নীতির শাস্তির তথ্য প্রকাশে আগ্রহের জন্য’

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দেশে-বিদেশের সব দুর্নীতির তথ্য জনসমক্ষে প্রকাশ ও প্রচার করার জন্য গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিদ্যুতের স্বার্থ পুনর্বিন্যাস ॥ গ্রাহক স্বার্থ রক্ষা- ০ বিইআরসির নীতিগত সিদ্ধান্ত- ০ প্রধানমন্ত্রীর নির্দেশ মানুষ যেন কোন অভিযোগ করতে না পারে, হয়রানির শিকার বা বোঝা মনে না করে by রশিদ মামুন

বিদ্যুতের বিল প্রদানে প্রত্যেকটি স্ল্যাবের সুবিধা দেয়া হবে গ্রাহককে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রত্যেকটি স্ল্যাবের সুবিধা গ্রাহককে দেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণার সঙ্গে স্ল্যাব পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিলেও প্রত্যেকটি স্ল্যাবের সুবিধা গ্রাহককে প্রদান করা নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে যাচ্ছে।