Friday, May 26, 2017
ধর্ষণ, ইভটিজিং- পোশাকের নয়, দায় মানসিকতার, বিচারহীনতার by সালমা বেগম

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক এডভোকেট সালমা আলী এ প্রসঙ্গে মানবজমিনকে বলেন, বিচারহীনতার কারণে এ ধরনের ঘটনা বেশি ঘটছে। এক্ষেত্রে পোশাক কোন বিষয় নয়। বিচারে দীর্ঘতার কারণে প্রতিটা বিষয় দুর্বল হয়ে হারিয়ে যাচ্ছে। অপরাধীরা যতই ক্ষমতাশালী হোক না কেন তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করে শাস্তির বিধান করলে নারী ও শিশুদের ওপর নির্যাতন অনেক কমানো সম্ভব।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এডভোকেট এলিনা খান বলেন, যখন দেশের আইন ও বিচার ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, রাজনৈতিক সমস্যা বিরাজ করে তখন আইনের শাসন প্রতিষ্ঠিত থাকে না। অপরাধীরা মনে করে দুর্বল নারীরা কিছু করতে পারবে না। তাই নারী ও শিশুরা নির্যাতনের শিকার হয় বেশি। এসব ঘটনার মাধ্যমে নারীদের ভয় দেখানো হয়। যেন তারা পিছিয়ে পড়ে যায়। এই মানবাধিকার কর্মী বলেন, সারা দেশে প্রতিনিয়তই এসব ঘটনা ঘটছে। তবে একটা দু’টো ঘটনা যখন খুব বেশি আলোচিত হয় তখন অন্য ঘটনাগুলোও সবার নজরে আসতে থাকে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মেখলা সরকার বলেন, যে মেয়ে বাসে হিজাব পরে চলাফেরা করে তার গায়েও ছেলেরা হাত দেয়। আর বোরখা পরা মেয়েরাও ধর্ষণের শিকার হয়। পোশাক কিন্তু এখানে কোনো বিষয় না। যে ছেলেটার মানসিক উন্নতি হবে না সে যে কোনো নারী দেখে আকৃষ্ট হবে। এইসব পুরষ মূলত সুযোগসন্ধানী। এমন কিন্তু নয় যে, ঘরের ভেতর মেয়েরা এসবের শিকার হয় না। পরিবারের সদস্য চাচা, মামা এমন কাজ করতো। তবে এখন কিছু ঘটনা প্রকাশিত হচ্ছে তাই এইসব কথা উঠছে। মেয়েরাও অনেকটা বলতে শিখেছে। প্রথমদিকে যেটা হতো কোনো মেয়ের গায়ে হাত দিলে কিংবা ধর্ষণের মতো ঘটনা ঘটলে মেয়েটি চুপ করে থাকত। আর বড় ধরনের প্রতিবাদের সম্ভাবনা নেই ভেবেই কিন্তু এ ধরনের সাহস পায়। তিনি বলেন, এখানে পুরোটাই নির্ভর করছে একটা ছেলের মানসিক গঠনের জায়গাটা কী রকম। আমাদের সমাজে এখনো অনেক ছেলে আছে যাদের মোরাল ডেভেলপমেন্ট অনেক স্ট্রং। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এসব ছেলে কোনো মেয়েকে পোশাক ছাড়া দেখলেও কিছুই হবে না।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী ব্যারিস্টার সারা হোসেন বলেন, ধর্ষণের মতো ঘটনার জন্য পোশাক কোনোভাবেই দায়ী নয়। কারো ইচ্ছার বিরুদ্ধে জোর জবরদস্তি করে যৌনসঙ্গম করা হয় সেক্ষেত্রে ভিকটিমের পোশাক বা আচরণ কোনোভাবেই প্রাসঙ্গিক নয়। এমন কোনো প্রমাণও কেউ দেখাতে পারবে না যারা বোরখা কিংবা হিজাব পরে থাকে তারা ধর্ষণের শিকার হয় না। এক্ষেত্রে যে এমন অপরাধ করছে তার মানসিকতা দায়ী, যে শিকার হচ্ছে তার না।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহান বলেন, পোশাক যদি দায়ী হতো তাহলে দু’বছর, পাঁচ বছর, আট বছরের শিশুরা কেন ধর্ষিত হয়। বিচার না পেয়ে গাজীপুরের হযরত আলী কন্যাকে নিয়ে আত্মহত্যা করেছে। এই শিশুর পোশাকের অশ্লীলতাটা কোথায়, সে কেন নির্যাতনের শিকার হলো? যে গার্মেন্টকর্মী রাত আট বা ন’টায় কাজ শেষ করে বাড়ি ফেরার পথে কেন সে ধর্ষিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ধর্ষণের শিকার হয় ২৫৮ জন নারী ও কন্যাশিশু। ৫৫ জন নারী ও শিশু গণধর্ষণের শিকার হয়। এছাড়া ধর্ষণের পর হত্যা করা হয় ১৫ জন, ধর্ষণের চেষ্টা ৬০ জন, ২৬ জন নারী শ্লীলতাহানীর শিকার হন। এছাড়াও যৌন নিপীড়ন, উত্ত্যক্ত, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আক্রমণ থেমে নেই কিছুই।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকলে কী হবে’

এ সময় অ্যামিকাস কিউরি হিসেবে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ তার লিখিত বক্তব্যে বিষয়টি তোলেন। এ সময় প্রধান বিচারপতি আরো বলেন, সংসদে কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে। আবার এই সংখ্যাগরিষ্ঠতা নাও থাকতে পারে। ঝুলন্ত পার্লামেন্টও হতে পারে। তখন কী হবে!
অ্যামিকাস কিউরি হিসেবে শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে নেয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। জাতীয় সংসদে সংসদ সদস্যদের করা বিভিন্ন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তাদের হাতে বিচারকদের অপসারণের ক্ষমতা দেয়া যুক্তিযুক্ত নয়। ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, সুপ্রিম কোর্টের জজ নিয়ে সংসদে আলোচনার সুযোগ নেই। কিন্তু সেই নিষেধাজ্ঞা সত্ত্বেও সদস্যরা আলোচনা করেছে। স্পিকার টুঁ শব্দ করেনি। তিনি বলেন, সিভিল সার্ভিসের ব্যক্তিদের কারা অপসারণ করে? পুলিশকে কারা করে? সেক্রেটারিদের কারা করে? আপনি? সংসদ? কেউ না। তাদের উপরস্থরা রিমুভ করে। অর্থাৎ সহকারী সচিবদের তদন্ত করে যুগ্ম সচিবরা। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। মিলিটারিদেরটা তাদের ডিসিপ্লিনারিতে আছে। তাহলে আপনাদেরটা কেন পার্লামেন্টে যাবে? সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল না থাকলে অরাজকতা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
দেশের সবচেয়ে সিনিয়র আইনজীবী টিএইচ খানের লিখিত বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট আফজাল এইচ খান। টিএইচ খান বলেন, ষোড়শ সংশোধনী যেটাকে বলা হচ্ছে এবং এটি পাস করেছে যে সংসদ, সেই সংসদ যেভাবে নির্বাচিত হয়েছে, সে নির্বাচনটাই বৈধ না। তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনীর বিষয়টি সেটল না করে ষোড়শ সংশোধনীর আলোচনা ঠিক না। এটাকে প্রাসঙ্গিকভাবে দেখতে হবে। ত্রয়োদশ সংশোধনী আসলেই আদালত বাতিল করেছিল? আর যদি ত্রয়োদশ সংশোধনী থেকে থাকে, এখনও বহাল থাকে তাহলে ত্রয়োদশ সংশোধনীর যে রায় দিয়েছেন ১৬ মাস পরে, তখন তার (সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক) শপথ ছিল না। টিএইচ খান আইনের শাসন প্রতিষ্ঠায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে আরো শক্তিশালী করে সেখানে একটা ‘নমিনাল বডি’ না করে একটা ‘ফাংশনাল বডি’ করে ক্ষমতা আরো বাড়ানো উচিত বলে মন্তব্য করেন।
সংসদের হাতে বিভিন্ন দেশে বিচারক অপসারণের ক্ষমতা থাকলেও তা কার্যকর হচ্ছে না বলে উল্লেখ করেন আরেক অ্যামিকাস কিউরি ব্যারিস্টার এম আমীর উল ইসলাম। ব্যারিস্টার আমীর সাংবাদিকদের বলেন, ‘সারা দুনিয়াজুড়ে আমরা যে অবস্থা দেখছি, তাতে বিচারকদের অসদাচারণের কোনো ঘটনা যদি ঘটে, তাহলে সেটা জুডিশিয়ারি ঠিক করবে। সেটাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দিয়ে ২০১৪ সালের ১৭ই সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। ২২শে সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ হয়। ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছর ৫ই নভেম্বর সুপ্রিম কোর্টের ৯ আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন। আদালত রুল জারি করেন। গত বছরের ৫ই মে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। গত ৮ই মে এ আপিলের ওপর শুনানি শুরু হয়।’
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ▼ 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...