Thursday, February 18, 2010
যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব ইরানের
মোত্তাকির উদ্ধৃতি দিয়ে আইএএলও আরও জানায়, মধ্যপ্রাচ্য সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভুল মনোভাব রয়েছে এবং তারা তাদের অতীতের ভুল নীতিগুলোই চালিয়ে যাচ্ছে।
ইরান সামরিক একনায়কত্বের দিকে এগোচ্ছে এবং সরকারে রেভল্যুশনারি গার্ডেরই প্রাধান্য দেখা যাচ্ছে বলে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অভিযোগ করেন। সেই সঙ্গে ইরানের ওপর নতুন করে জাতিসংঘ অবরোধ প্রয়োজন বলে তিনি জানান
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তালেবানের শীর্ষ সামরিক কমান্ডার মোল্লা গনি গ্রেপ্তার
মোল্লা আবদুল গনি বারাদারের গ্রেপ্তারকে আট বছর আগে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযান শুরু হওয়ার পর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বর্ণনা করা হচ্ছে। এই তালেবান কমান্ডারকে বেশ কয়েক দিন আগে গ্রেপ্তার করা হলেও তা প্রকাশ করা হয়নি। তাঁকে এখন পাকিস্তানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার আগে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন আফগান নাগরিক বারাদার। মার্কিন কর্মকর্তাদের ধারণা, তিনি তালেবানের সামরিক অভিযানের দায়িত্বে ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, তাঁরা আশা করছেন, বারাদারের গ্রেপ্তারের ফলে অন্য জ্যেষ্ঠ তালেবান নেতাদের গ্রেপ্তার ত্বরান্বিত হবে। পাকিস্তানি কর্মকর্তারা ওই তালেবান কমান্ডারকে জিজ্ঞাসাবাদের দায়িত্বে রয়েছেন। তবে মার্কিন কর্মকর্তারাও জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট আছেন।
পত্রিকাটি আরও জানায়, গত বৃহস্পতিবারই তারা বারাদারের গ্রেপ্তারের বিষয়টি জানতে পারে। তবে হোয়াইট হাউসের অনুরোধে তারা খবরটি তখন প্রকাশ করেনি। হোয়াইট হাউসের আশঙ্কা ছিল, খবরটি প্রকাশিত হলে গোয়েন্দা-তথ্য সংগ্রহে সমস্যা হতে পারে।
বারাদারের গ্রেপ্তারের খবর অস্বীকার করে তালেবানের মুখপাত্র ইউসুফ আহমাদি অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেন, গ্রেপ্তার-সম্পর্কিত যে খবর প্রকাশিত হয়েছে, তা অসত্য। এটা বড় ধরনের মিথ্যাচার। বারাদার বর্তমানে আফগানিস্তানে রয়েছেন। তিনি জিহাদি কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বেলজিয়ামের রেল চালকদের ধর্মঘট
বেলজিয়ামের রেল কর্তৃপক্ষ বলছে, চালকদের কর্মবিরতির কারণে অনেক রেলের সূচি বাতিল করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার কারণে ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের এবং জার্মানি ও নেদারল্যান্ডের আন্তর্জাতিক রেল যোগাযোগ গতকাল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আইএসএসে স্থাপিত হলো জানালাযুক্ত পর্যবেক্ষণকক্ষ
নভোযানটির প্রথম দুুটি স্পেসওয়াক করার সময় ট্রাংকুইলিটি মডিউলের পৃথিবীমুখী পোর্টে ওই পর্যবেক্ষণকক্ষ স্থাপন করা হয়।
সোমবার নাসার এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৃথিবীমুখী করে নতুন ‘ভিউপোর্ট’ সংযুক্ত করা হয়েছে। এতে নভোচারীরা পৃথিবীর মনোরম চিত্র ধারণ করতে পারবেন। গতকালই পর্যবেক্ষণকক্ষটির সাতটি জানালা খুলে দেওয়ার কথা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মহিলা দাবার প্রাথমিক পব

ফন্টেইনের প্রাপ্তি, ফন্টেইনের আক্ষেপ
জন্মেছিলেন মরক্কোতে। উত্তর আফ্রিকার দেশটি তখন ছিল ফ্রান্সের শাসনাধীন। সেই সূত্র ধরেই ফ্রান্সে খেলতে আসা। ১৯৫৩ থেকে ১৯৫৬ পর্যন্ত খেলেছেন নিসের হয়ে। অবশ্য ক্যারিয়ার শুরু হয়েছিল ইউএসএম কাসাব্লাঙ্কায়। নিসেতে খেলার সময়ই তিন মৌসুমে গোল করেছিলেন ৪৪টি। শুধু তা-ই নয়, এ সময়ই ফ্রান্সের জাতীয় দলেও অভিষেক।
১৯৫৬ সালে ক্লাব বদলে আসেন স্টাডে ডি রেইমসে। রেইমসেই তাঁর সঙ্গে ভয়ঙ্কর জুটি গড়ে ওঠে রেমন্ড কোপার। ১৯৫৮ বিশ্বকাপে প্রতিপক্ষের আতঙ্কের নাম ছিল কোপা-ফন্টেইন জুটি। কোপা পরে রিয়াল মাদ্রিদে চলে যান। দুই বন্ধু মুখোমুখি হয়েছিলেন ১৯৫৯ সালের ইউরোপিয়ান কাপের ফাইনালে। জয়টা অবশ্য কোপারই হয়েছিল। ইউরোপ চ্যাম্পিয়ন হতে না পারলেও দুবার লিগ শিরোপা জিতেছেন। সব মিলে লিগ ওয়ানে ২০০টি গোল আছে তাঁর।
গোল করায় ক্লাবের তুলনায় জাতীয় দলেই বেশি ধারালো ছিলেন। অভিষেক ম্যাচেই করেছিলেন হ্যাটট্রিক। সব মিলে মাত্র ২১ ম্যাচ খেলে ৩০ গোল। কিন্তু তার পরও জাতীয় দলে নিয়মিত জায়গা হতো না তাঁর। ১৯৫৮ বিশ্বকাপেও প্রথম পছন্দ ছিলেন রেনে বিলিয়ার্ড। বিলিয়ার্ডের হঠাত্ ইনজুরিই ভাগ্যের দুয়ার খুলে দেয় তাঁর। বন্ধু কোপার সঙ্গে ফ্রান্সের আক্রমণভাগে ১৭ নম্বর জার্সি পরে খেলেন তিনিই।
সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার কী করে করতে হয়, সেবার বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেখিয়ে দিয়েছিলেন ফন্টেইন। প্যারাগুয়ের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক। ৭-৩ গোলের জয় দিয়ে যাত্রা শুরু করেছিল ফ্রান্স। পরের ম্যাচে যুগোস্লাভিয়ার বিপক্ষে দু গোল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আরও একটি গোল।
কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল ফ্রান্স। দু গোল করে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে দলকে জিতিয়েছিলেন ৪-০ গোলে। এরপর সেমিফাইনালে ফ্রান্সের বাধা হয়ে দাঁড়াল ব্রাজিল, পরে ওই বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল যারা। ব্রাজিলের কাছে ২-৫ গোলে হেরে যাওয়া ম্যাচেও টুর্নামেন্টে নিজের নবম গোলটি করেছিলেন ফন্টেইন। এরপর স্থান নির্ধারণী ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিল ফ্রান্স ৬-৩ গোলে। ফন্টেইন একাই করেন চার গোল!
অ্যালসিডেন ঘিগিয়ার পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটাও ১৯৭৪ বিশ্বকাপের আগ পর্যন্ত তাঁরই ছিল। এক টুর্নামেন্টে দুটো হ্যাটট্রিক করা ইতিহাসের মাত্র তিন খেলোয়াড়ের একজন তিনি।
ওই বিশ্বকাপ দু হাত ভরে দিয়েছে তাঁকে। কিন্তু তার পরও আসল জিনিসটিই দেয়নি—বিশ্বকাপের শিরোপা! সেই আক্ষেপ মোছার দ্বিতীয় সুযোগ আর পাননি ফন্টেইন। ইনজুরির কারণে ২৭ বছর বয়সেই শেষ হয়ে যায় তাঁর ক্যারিয়ার। আর কখনো বিশ্বকাপেই খেলা হয়নি ইতিহাসের অন্যতম সেরা এই স্ট্রাইকারের!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জাতীয় বক্সিং আগামী মাসে

আইপিএলের জন্য দুঃসংবাদ, সুসংবাদ
কারণটা একই—আইপিএলের মিডিয়া নির্দেশিকা। যেটি স্বাধীন সংবাদমাধ্যমের জন্য হুমকি বলে মনে করছে। এ কারণে দ্য নিউজ ব্রডকাস্টার অ্যাসোসিয়েশন (এনবিএ) আগামী আসর বয়কট করবে বলে গতকাল সিদ্ধান্ত নিয়েছে। এনবিএর সদস্য হিসেবে আছে ৩৪টি টিভি চ্যানেল। ফলে সমঝোতার জন্য দরকষাকষি করতে হলে মোদিরাই কোণঠাসা অবস্থায় থাকবে। এর আগের দুটো আসরে একই পরিস্থিতির উদ্ভব হয়েছিল। এএফপি, এপি, রয়টার্স, গেটি ইমেজের মতো প্রধান প্রধান বার্তা সংস্থা আর সংবাদমাধ্যম আইপিএলের ‘মিডিয়া গাইডলাইন’ মানতে অস্বীকৃতি জানায়।
আইপিএলের জন্য একটা সুখবর অবশ্য আছে। বাণিজ্যিকভাবে সফল প্রমাণিত এই টুর্নামেন্টের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ক্লাব। আইপিএলে নতুন যে দুটো দল যুক্ত হবে, তারই একটি কিনতে চান প্রিমিয়ার লিগের একজন মালিক। মোদি অবশ্য কারও নাম প্রকাশ করেননি। তবে ধারণা করা হচ্ছে, আগ্রহী ক্লাবটির নাম ম্যানচেস্টার সিটি
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাটের প্রস্তাব মিয়াঁদাদের প্রত্যাখ্যান
বর্তমানে পিসিবির মহাপরিচালকের দায়িত্বে আছেন মিয়াঁদাদ। আর ওই পদে থেকেই একটার পর একটা সমালোচনার তীর ছোটাচ্ছেন বাটের দিকে। বাট-মিয়াঁদাদের এই দ্বৈরথ আর পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কাল ইসলামাবাদে বসেছিল সিনেটের ক্রীড়াবিষয়ক স্থায়ী কমিটির সভা। মিয়াঁদাদ ও বাট দুজনই উপস্থিত ছিলেন সেই সভায় এবং সেখানেই পিসিবি সভাপতি সাবেক কোচ আর অধিনায়ক মিয়াঁদাদকে নতুন করে পাকিস্তান দলের দায়িত্ব নিতে বলেছেন।
সভায় স্থায়ী কমিটির কাছে মিয়াঁদাদ অভিযোগ করেছেন—বোর্ড সভাপতি গুরুত্বপূর্ণ সব বিষয়ে তাঁকে পাশ কাটিয়ে যান, সাবেক কোচ আর ক্রিকেট অধিনায়ক হওয়ার পরও তাঁকে কোনো কাজ দিতে চান না। কিন্তু বাট বলেছেন অন্য কথা। মিয়াঁদাদের ক্রিকেটীয় সামর্থ্যে নাকি তাঁর যথেষ্টই শ্রদ্ধা। পাকিস্তানের কোচের দায়িত্বটাও তাই তাঁকেই দিতে চান এবং এই প্রস্তাব নাকি বাট মিয়াঁদাদকে আগেও দিয়েছেন। কিন্তু স্থায়ী কমিটির সভায় মিয়াঁদাদ বাটের অনুরোধ আরও একবার প্রত্যাখ্যান করে বলেছেন, তাঁর পক্ষে এখন স্থায়ীভাবে কোচের দায়িত্ব নেওয়া সম্ভব নয়।
বোর্ড সভাপতি আর কোচের এই বাগ্যুদ্ধের মধ্যেই সাবেক ব্যাটসম্যান মুদাসসর নজর বলছেন, মোহাম্মদ ইউসুফ ও শোয়েব মালিক দুজনকেই দল থেকে বের করে দেওয়া উচিত। মুদাসসরের ক্ষোভের কারণ, এই দুই সিনিয়র ক্রিকেটারের সাম্প্রতিক কাদা ছোড়াছুড়ি। ‘এই দুই ক্রিকেটারই কেন্দ্রীয় চুক্তিতে আছে। সারা বিশ্বের সামনে তারা এ ধরনের আচরণ করতে পারে না’—পাকিস্তান ডট নেট ওয়েবসাইটে বলেছেন সাবেক এই ক্রিকেটার।
পাকিস্তান ক্রিকেটের সমালোচনা আরও আছে। সাবেক প্রধান নির্বাচক সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রতারণার অভিযোগে অভিযুক্ত ইজাজ আহমেদকে পাকিস্তানের কোচ করার সিদ্ধান্ত বিস্ময়কর। প্রসঙ্গত, দুবাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ১৯ ও ২০ ফেব্রুয়ারি দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য সাবেক ব্যাটসম্যান ইজাজ আহমেদকে দেওয়া হয়েছে পাকিস্তানের কোচের দায়িত্ব।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আবার চিকিৎসক শরণে অস্ট্রেলিয়ার পথে মাশরাফি
আগামী ১৯ ফেব্রুয়ারি সকালে মেলবোর্নে মাশরাফির দুই হাঁটুর অবস্থা পরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ডেভিড ইয়াং। যদি তিনি ছাড়পত্র দেন, তাহলে ২২ তারিখের মধ্যেই ঢাকা ফিরে মাশরাফি যোগ দেবেন ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের অনুশীলনে। তবে স্বাভাবিক হাঁটাচলায় সমস্যা না হলেও অস্ট্রেলিয়া যাওয়ার আগে একটু সংশয়াচ্ছন্নই মনে হচ্ছে জাতীয় দলের এই পেসারকে, ‘অ্যাজমার সমস্যা এখনো পুরো যায়নি। এই সমস্যার কারণে ফিটনেস ট্রেনিংগুলো ঠিকভাবে করতে পারিনি। বুঝতে পারছি না ডাক্তার দেখে কী বলবেন। কয়েকটা ম্যাচ খেলে যেতে পারলে নিজের অবস্থাটা বুঝতাম।’
ওদিকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে মাশরাফিকে জানানো হয়েছে, শেন বন্ড আর ডেভিড হাসির সঙ্গে আপাতত তাঁকেও রাখা হচ্ছে না প্রাথমিক দলে। কারণ ইংল্যান্ড সিরিজের জন্য ওই সময়টাতে মাশরাফির আন্তর্জাতিক ক্রিকেটেই ব্যস্ত থাকার কথা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আনন্দে ভেসে যাচ্ছেন না আমিনুলরা
অধিনায়ক আমিনুলের গলাটা শোনাল বেশ শান্ত। ‘আমি আগেই বলেছি আমাদের প্রথম লক্ষ্য ভালো ফুটবল খেলা। আমরা এসএ গেমসে যে ফুটবলটা খেলেছি, সেটার ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমরা পুরোপুরি না পারলেও অনেকাংশেই পেরেছি। আমাদের আরও পারতে হবে। আমরা আরও ভালো খেলতে পারি। তবে এই জয়ে আত্মতুষ্ট হওয়ার কিছু নেই।’
সহখেলোয়াড়দের ধন্যবাদ আর প্রশংসা করতে ভোলেননি অধিনায়ক, ‘সবাই দারুণ খেলেছে। ডিফেন্ডারদের কথা আলাদা করে বলব। এক্সিলেন্ট। আমরা প্রেসিং ফুটবল খেলেছি। এটা অব্যাহত রাখতে চাই। এরপর জয়-পরাজয় দেখব আমরা।’
২০০৬ প্রথম এএফসি চ্যালেঞ্জ কাপের চ্যাম্পিয়ন দলকে হারানো গেছে। পরের চ্যালেঞ্জ কাপের ফাইনালে ভারতের কাছে ৪-১ গোলে হেরে গেলেও তাজিকিস্তানের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীকে হারানোটা স্ট্রাইকার এমিলির কাছে ব্যতিক্রম জয়ের আনন্দই। ‘এসএ গেমসে টানা ৫ জয়ের পর আমাদের লক্ষ্য ছিল এটাকে টেনে নেব। আমরা ওদের গতিতেই হারিয়েছি। ওরা ব্যক্তিগতভাবে আমাদের কারও সঙ্গেই পারেনি। স্কিলে আমরা সব সময়ই ভালো। আজ ৯০ মিনিট টানা একতালে খেললাম। এটাই সবচেয়ে বড় কথা। আমরা আগে যেমন ওদের কাছে ৪-৫ গোলে হারতাম, আজ উল্টো আমরা ৪-৫ গোলে জিততে পারতাম।’
ডিফেন্ডার নাসিরের কথা, ‘শুধু আমি নই। সবাই খুব ভালো খেলেছে। স্পিড, স্কিল সব বিভাগেই আমরা ওদের হারিয়েছি আজ।’ জয়সূচক গোলদাতা ডিফেন্ডার আতিকুর রহমান ওরফে মিশু বললেন, ‘তাজিকিস্তান হয়তো আমাদের চেয়ে শক্তিশালী, অনেক গোল খেতাম। কিন্তু আমাদের লক্ষ্য ছিল, এসএ গেমসে যে ফুটবলটটা খেলেছি, সেই প্রেসিং ফুটবলটা এখানেও খেলে যাব। এতেই আমাদের কাজ হয়েছে। আমরা প্রেসিং করাতে ওরা ভড়কে গেছে। আমরা তো নতুন একটা খেলা শুরু করেছি। ওরা ধন্দে পড়ে গেছে। ওদের জোনে ওদের প্রেস, এটাই হচ্ছে জেতার রহস্য।’
অন্তর্বর্তীকালীন কোচ সাইফুল বারী বেশ খুশি, ‘খেলোয়াড়দের বারবার বলেছি, এসএ গেমসে আমরা যে ফুটবলটা খেলেছিলাম, সেটা এখানেও কেন খেলা যাবে না। আমরা মনে হয়, চিন্তা করে যে খেলা—কোন জায়গায় বল, আমার কী করা উচিত—এই জিনিসটা ভালো কাজ করেছে।’ সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচকে প্রশ্ন শুনতে হলো, ‘এখন কি মনে করেন বাংলাদেশ অনেক দূর যেতে পারে। আপনাদের লক্ষ্য তো এখন বেড়ে গেল তাই না?’ সাইফুল রাকঢাক রেখেই উত্তর দিয়ে গেলেন। কখনো বললেন, ‘অবশ্যই প্রথম ম্যাচ জেতায় আমরা ভালো কিছুর আশা নিয়েই সামনে এগোব।’ আবার কখনো বললেন, ‘হ্যাঁ, আমরা ভালো খেলেছি। তবে আরও ভালো খেলার চেষ্টা করতে হবে’, ‘তাজিকিস্তান হয়তো আশাই করেনি বাংলাদেশ আক্রমণ করে খেলবে। ধরে নিয়েছে বাংলাদেশ পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলবে।’
জর্জেভিচ নাটক দেখতে দেখতেই কলম্বো আসা। তবে মাঠে এর প্রভাব নেই। যেমন মাঠে আসার আগেই কর্মকর্তা হাসানুজ্জামান বাবলু বলছিলেন, ‘ওদের হারাব দেখবেন।’ হারিয়ে দিয়ে কথা রেখেছে বাংলাদেশ দল!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1421)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
February
(816)
-
▼
Feb 18
(11)
- যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব ইরানের
- তালেবানের শীর্ষ সামরিক কমান্ডার মোল্লা গনি গ্রেপ্তার
- বেলজিয়ামের রেল চালকদের ধর্মঘট
- আইএসএসে স্থাপিত হলো জানালাযুক্ত পর্যবেক্ষণকক্ষ
- মহিলা দাবার প্রাথমিক পব
- ফন্টেইনের প্রাপ্তি, ফন্টেইনের আক্ষেপ
- জাতীয় বক্সিং আগামী মাসে
- আইপিএলের জন্য দুঃসংবাদ, সুসংবাদ
- বাটের প্রস্তাব মিয়াঁদাদের প্রত্যাখ্যান
- আবার চিকিৎসক শরণে অস্ট্রেলিয়ার পথে মাশরাফি
- আনন্দে ভেসে যাচ্ছেন না আমিনুলরা
-
▼
Feb 18
(11)
-
▼
February
(816)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...