Saturday, February 18, 2012

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

দ্রুত সমস্যার বৃত্ত ভাঙতে হবে ১৯৯২ সালে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল, সে লক্ষ্য ও উদ্দেশ্য যে সফল কিংবা বাস্তবায়িত হয়নি ১২ ফেব্রুয়ারি ২০১২ কালের কণ্ঠে প্রকাশিত 'উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে অশনিসংকেত' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সেটাই স্পষ্ট ফুটে উঠেছে।

ভাষার বিকৃতি

বাংলা ভাষার সমৃদ্ধির কথা ভাবতে হবে নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গর্বের পরিচায়ক। তিনিও বিশ্বসভায় সমাদৃত। জাতীয় কবি নজরুল ইসলাম কিংবা পল্লীকবি জসীমউদ্দীন আমাদের প্রাণের সঙ্গে মিশে আছেন।

স্মরণ-ড. মোহাম্মদ শামসুজ্জোহা : দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী by তামান্না ইসলাম অলি

আমি বলছি গুলিবর্ষণ হবে না, যদি গুলিবর্ষণ হয় তা হলে কোনো ছাত্রের গায়ে গুলি লাগার আগে সেটা আমার গায়ে লাগবে।' গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগে এ কথাগুলো বলেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের রিডার ড. মোহাম্মদ শামসুজ্জোহা। এ কথা শোনার পর পাকিস্তানি সেনা কর্মকর্তা খাদেম গুলি চালানোর নির্দেশ দেন।

পবিত্র কোরআনের আলো-মুনাফিকদের সম্পর্কে আল্লাহই সঠিকভাবে জানেন রাসুলও সব জানতেন না

১০০. ওয়াচ্ছা-বিক্বূনাল আওয়্যালূনা মিনাল মুহা-জিরীনা ওয়ালআনসা-রি ওয়াল্লা যীনাত্তাবাঊ'হুম বিইহ্ছা-নির্ রাদ্বিইয়াল্লা-হু আ'নহুম ওয়ারাদ্বূ আন'হু ওয়াআআ'দ্দা লাহুম জান্না-তিন তাজরী তাহ্তাহাল আনহা-রু খা-লিদীনা ফীহা আবাদা; যা-রিকাল ফাওযুল আ'যীম।

বাণিজ্যিক কোচিং এবং... by সুব্রত কুমার দাস

বাংলা বা ইংরেজি_যে ভাষায়ই হোক না কেন, 'কোচিং' শব্দটি কিন্তু ইতিবাচক। প্রাতিষ্ঠানিক 'টিচিং' এবং দেশে প্রচলিত 'কোচিং'-এর অভিধানগত পার্থক্য না খুঁজেও আমরা বুঝতে পারি, 'কোচিং' জিনিসটা আসলে কী। কিন্তু বিদ্যালয় ভবন এবং শ্রেণীকার্যক্রম সময়ের বাইরে শিক্ষকের বাসায় শিক্ষার্থীদের আগমন বা শিক্ষার্থীদের বাসায় স্বয়ং শিক্ষকের গমন তো সুদূর

সদরে অন্দরে-সাংবাদিকের স্বাধীনতা মৃত্যুর সঙ্গে লড়ছে by মোস্তফা হোসেইন

শহরের রাস্তা মেরামত হয় না। প্রশাসনের চোখ বন্ধ। মানুষ তাই প্রতিবাদ করল অভূতপূর্ব কায়দায়। রাস্তার মাঝখানে লাগিয়ে দিল ধানগাছ। সেই সংবাদই ছবিসহ ছাপতে দিয়েছিলেন ফরিদপুরের গৌতম দাস। ২০০৫ সালের ১৭ নভেম্বর সেই গৌতম দাসই পত্রিকার পাতায় ছবি হয়ে গেলেন। নৃশংসভাবে হত্যা করা হলো গৌতমকে।

বহে কাল নিরবধি-বৈধতার মুখোশে দুর্নীতির বহু বিচিত্র রূপ by এম আবদুল হাফিজ

১৯৭১ সালে পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর অন্যতম রূপে যখন বাংলাদেশের অভ্যুদয় হয়, আমরা কিন্তু মোটেই বিচলিত হইনি, না উৎকণ্ঠিত। কেননা দারিদ্র্য কোনো অপরাধ নয়, না কোনো স্থায়ী বাস্তবতা। কিন্তু দুর্নীতির কলঙ্ক-কালিমা অনপনেয়।// কেননা তা একটি জাতির নীতিহীনতার ইঙ্গিত বহন করে। নিরূপণ করে জাতির নৈতিকতার মান।

প্রতিবন্ধীদের চাকরি-চাই সঠিক বাস্তবায়ন

কর্মসংস্থানের সুযোগ সব নাগরিকের জন্য সমান_এ কথা বলা হলেও কার্যত তেমনটা করা সম্ভব হয় না। সেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা রাষ্ট্রকে ভাবতে হয়। ভাবতে হয় রাষ্ট্রীয় ক্ষেত্রে বিশেষ অবদান রাখা মানুষের কথা।যেমন_মুক্তিযোদ্ধার কথা। পিছিয়ে পড়াদের মধ্যে নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা স্বাভাবিকভাবেই চলে আসে।

বাংলাদেশ-ভারত সম্পর্ক

সমঝোতায় পৌঁছাতে দূর করতে হবে মতপার্থক্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক দিনের। কিন্তু সেই সম্পর্কের মধ্যেই আবার অবিশ্বাসের কাঁটা, শীতল বরফ। বাংলাদেশের প্রধানমন্ত্রী গত বছর ভারত সফর করার পর সেই বরফ গলতে শুরু করে।

পবিত্র কোরআনের আলো-অপরাধী মুসলমান হলেও তার পক্ষ নেওয়া যাবে না

১০৪. ওয়ালা তাহিনূ ফিব্ তিগা-য়িল ক্বাওমি; ইন তাকূনূ তা'লামূনা ফাইন্নাহুম ইয়া'লামূনা কামা তা'লামূনা; ওয়াতারজূনা মিনাল্লাহি মা লা-ইয়ারজূনা; ওয়া কা-নাল্লাহু আ'লীমান হাকীমা। ১০৫. ইন্না আনযালনা ইলাইকাল কিতাবা বিলহাকি্ব লিতাহ্কুমা বাইনান নাছি বিমা আরাকাল্লাহু; ওয়ালা তাকুল্ লিল খা-য়িনীনা খাসীমা।

গণবিচ্ছিন্ন গণতন্ত্রচর্চার পরিণাম by লুৎফর রহমান রনো

৫ জুন হরতাল হয়ে গেল। হরতালের তালে যা যা ক্ষতি দেশবাসীর হওয়ার তাও যথারীতি সাধিত হলো। দেশজুড়ে প্রায় অর্ধশত গাড়ি ভাঙচুর কিংবা ভস্মীভূত হলো। এক দিনে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হলো শত কোটি টাকা। এ ক্ষতির কথা তো গেল বড় আকারের। 'ছোট-ছোট' মানুষের যে ক্ষতি হলো তার হিসাব কষা হয় না।

বিশেষ সাক্ষাৎকার : এম হাফিজউদ্দিন খান-ঋণ করে ঘি খাওয়ার মানসিকতা দূর করতে হবে

সংবিধান সংশোধন বিষয়ে বিশেষ সংসদীয় কমিটির সুপারিশ ও জাতীয় বাজেট ২০১১-১২ বিষয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান। সাক্ষাৎকার নিয়েছেন মোস্তফা হোসেইন
কালের কণ্ঠ : সংবিধান সংশোধনবিষয়ক সংসদীয় বিশেষ কমিটি তাদের সুপারিশ প্রণয়ন করেছে।

চরাচর-পচে যায় মৌসুমি ফল by বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

প্রাকৃতিক সম্পদে ভরপুর মৌলভীবাজার দেশের অর্থনীতিতে দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখানেই রয়েছে মৌসুমি ফলের একটি সুস্পষ্ট বিশাল সম্ভাবনার দিক। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে লেবু, কাঁঠাল, আনারস, কলা প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়ে থাকে।

চালচিত্র-কেমন রাষ্ট্র কেমন ধর্ম কেমন সমাজ চাই by শুভ রহমান

রাষ্ট্র, ধর্ম কিংবা সংবিধান অথবা সমাজ_সবই আমাদের চাওয়ার একটি সুনির্দিষ্ট প্রেক্ষিত রয়েছে, আর সেটি হচ্ছে একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, যা আমাদের সর্বাধিক প্রিয় স্বাধীনতা এনে দিয়েছে। এটিই আমাদের চাওয়ার কেন্দ্রবিন্দু। এখান থেকে সরে গেলে আমাদের কোনো চাওয়াই ঠিকভাবে পূর্ণ হবে না।

ইতি-নেতি-মানুষের জন্য রাজনীতি নয় রাজনীতির জন্য মানুষ by মাসুদা ভাট্টি

বিশ্বের বিভিন্ন দেশের ছয়টি শহরের প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণে কী করে একটি কার্যকর ও টেকসই জীবনোন্নয়ন পদ্ধতি খুঁজে বের করা যায়, সে লক্ষ্যে আয়োজিত একটি ওয়ার্কশপে যোগ দিতে এসেছি সুইডেনের মালমো শহরে। এর আগে ভারতের আহমেদাবাদে একই রকম ওয়ার্কশপ হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি চারটি শহরেও হবে।

সাদাকালো-একজন শহীদ 'বীর-উত্তম'-এর কথা by আহমদ রফিক

পঁচিশে মার্চ, ১৯৭১ আমাদের জাতীয় জীবনে শুধু এক ক্রান্তি সময়ই নয়, পাকিস্তান সামরিক জান্তা দেশপ্রেমিক বাঙালিকে 'সম্মুখ সমরে' এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেছিল, 'যুদ্ধে জয় অথবা মৃত্যু' এমন এক শপথে বলীয়ান হতে সাহায্য করেছিল। ছাত্র-যুবা রাজনীতিকদের হাতে সূচিত 'মুক্তিযুদ্ধ' স্বাধীনতার লক্ষ্যে ক্রমে জনযুদ্ধে পরিণত হয়েছিল। দলীয় চেতনা ও মতাদর্শের ঊধর্ে্ব ভাষিক ভুবনের চেতনা বা আকাঙ্ক্ষা বড় হয়ে উঠেছিল।

করের আওতা ও সম্পদ কর-একটি প্রশংসনীয় উদ্যোগ

সরকার একটি প্রশংসনীয় উদ্যোগ নিতে যাচ্ছে। এবারের বাজেটে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপিদের বেতনের ওপর কর আরোপের প্রস্তাব করা হতে পারে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া কর ফেরত নেওয়ার বিধান বাতিলসহ চালু হতে পারে সম্পদ কর। বর্তমান আইনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা করমুক্ত।

উচ্চ আদালতে জামিন জালিয়াতি-জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

উচ্চ আদালতে একের পর এক জামিন জালিয়াতির ঘটনা ঘটছে। খুন, ডাকাতি, রাহাজানির মামলায় আসামিরা প্রতারণার মাধ্যমে জামিন নিয়ে বেরিয়ে যাচ্ছে। যাবজ্জীবন, এমনকি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরাও অভিনব পন্থায় প্রতারণার মাধ্যমে জামিন নিয়ে লাপাত্তা হয়ে যাচ্ছে।

পবিত্র কোরআনের আলো-যুদ্ধের ময়দানে নামাজ আদায় করার পদ্ধতি

১০২. ওয়া ইযা কুনতা ফীহিম ফাআক্বামতা লাহুমুস্ সালাতা ফালতাক্বুম ত্বা-য়িফাতুম্ মিনহুম্ মাআ'কা ওয়াল্ইয়া'খুযূ আছলিহাতাহুম; ফাইযা ছাজাদূ ফালইয়াকূনূ মিনওয়্যারা-য়িকুম; ওয়ালতা'তি ত্বা-য়িফাতুন উখরা লাম ইউসাল্লূ ফালইউসাল্লূ মাআ'কা ওয়ালইয়া'খুযূ হিয্রাহুম ওয়া আছলিহাতাহুম; ওয়াদ্দাল্লাযীনা কাফারূ লাও তাগফুলূনা আ'ন্ আছ্লিহাতিকুম ওয়া

বাজেট এবং উত্তরাঞ্চলবাসীর প্রত্যাশা by ড. তুহিন ওয়াদুদ

ব্রিটিশদের ২০০ বছরের শোষণ আর পাকিস্তানি শোষকের করাল থাবা থেকে মুক্ত হওয়া বাংলাদেশের উন্নয়ন সব অঞ্চলে সমানভাবে হয়নি। প্রান্তিক অঞ্চল রংপুরের মানুষের ভাগ্যোন্নয়ন না হওয়াটা কার্যকারণ সূত্রে গাঁথা। যমুনা সেতু হওয়ার আগে পর্যন্ত রংপুর অঞ্চলের মানুষ খুব বেশি বিপদে না পড়লে রংপুরের বাইরে যেত না।

বিশেষ সাক্ষাৎকার : ড. সালেহ উদ্দিন আহমেদ-সমন্বয় নেই বলে উন্নয়ন কর্মকাণ্ড এগোচ্ছে না

আগামীকাল জাতীয় সংসদে বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। বাজেটের বিভিন্ন দিক নিয়ে কালের কণ্ঠের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ। সাক্ষাৎকার গ্রহণ করেছেন মহসীন হাবিব
কালের কণ্ঠ : অর্থমন্ত্রী বাজেট পেশ করতে যাচ্ছেন।

চরাচর-পলিথিনের বিষ by আজিজুর রহমান

রাজধানী ঢাকাসহ সারা দেশ আবার নিষিদ্ধ পলিথিনকবলিত হয়ে পড়েছে। বিশেষ করে কাঁচাবাজার ও মুদি দোকানগুলোতে পলিথিন ব্যাগের উপস্থিতি উদ্বেগজনক। পলিথিন শুধু মানব স্বাস্থ্যের জন্যই নয়, পরিবেশের জন্যও মারাত্মক ক্ষতিকর। সরকারিভাবে দেশে পলিথিনের উৎপাদন, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

শেয়ারবাজার : লুটপাটের আখড়া by শাহনেওয়াজ বিপ্লব

বাংলাদেশের শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের কথা ভেবে খুব দুঃখ পাই। আরো বেশি দুঃখ পাই বাংলাদেশের শেয়ারবাজারকে অভিভাবকহীন দেখে। বাংলাদেশের শেয়ারবাজার এতটা এতিম, এতটা অসহায় আর পরিচর্যাহীন যে পৃথিবীর যেকোনো দেশের অর্থনীতিবিদ বা অর্থনীতি বোঝেন এমন কেউ আমাদের দেশে এসে আশ্চর্য হবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্বাধীনতা পদক : তাৎপর্য ও প্রস্তাব by কাজল বন্দ্যোপাধ্যায়

বাংলাদেশে ২০১১ সালের স্বাধীনতা দিবসে যাঁরা স্বাধীনতা পদক পেয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের অন্যতম। পদক প্রদান অনুষ্ঠানে সরকারের এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, 'শিক্ষা আর গবেষণার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন ও স্বাধীনতাসংগ্রামসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে।

সময়ের প্রতিধ্বনি-তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখা প্রয়োজন by মোস্তফা কামাল

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাসদরে আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দিয়েছিলেন। সেখানে তাঁদের বসার ব্যবস্থা এমনভাবে করা হয়েছিল, তাঁরা যেন কথাবার্তা বলার সুযোগ পান।

এশিয়া-প্যাসিফিক শান্তি সম্মেলন-চাই শান্তির সম্মিলিত প্রয়াস

গত ৪ জুন থেকে ঢাকায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক শান্তি সম্মেলন। সম্মেলনে আসা দেশগুলোর প্রতিনিধিরা উন্নয়নের প্রধান শর্ত হিসেবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্যকে শান্তির প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে দারিদ্র্য বিমোচনে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বাজেট ও সরকারের চ্যালেঞ্জ-দূর করতে হবে মূল্যস্ফীতি

বাজেট আসছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে যে বাজেট প্রস্তাব করা হবে, তার আকার বেশ বড় হবে বলেই ধারণা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে পত্রপত্রিকায় প্রকাশিত খবরে তেমনটি বলা হয়েছে। জানা গেছে, এবারের বাজেটের আকার হবে প্রায় এক লাখ ৬৫ হাজার কোটি টাকা।

পবিত্র কোরআনের আলো-আল্লাহর পথে বের হয়ে মৃত্যুবরণ করলে প্রতিদান দেবেন আল্লাহ নিজ হাতে

৯৮. ইল্লাল মুছতাদ্আ'ফীনা মিনার্ রিজালি ওয়ান নিছায়ি ওয়ালবিলদানি লা-ইয়াছতাত্বীঊনা হীলাতান ওয়া লা-ইয়াহ্তাদূনা ছাবীলা। ৯৯. ফাউলা-য়িকা আ'ছা-ল্লাহু আনইয়্যা'ফুওয়া আ'নহুম; ওয়া কানাল্লাহু আ'ফুওয়্যান গাফূরা। ১০০. ওয়া মান ইঁয়্যুহা-জিরু ফী ছাবীলিল্লাহি ইয়াজিদ ফিল আরদ্বি মুরা-গামান কাছীরান ওঁয়্যাছাআ'হ; ওয়া মান ইয়্যাখরুজ মিম্ বাইতিহি

বাজেটে স্বাস্থ্য খাত এবং অন্য বিষয় by ডা. এম এ হাসান

২০১১-১২ সালের বাজেট ঘোষিত হতে যাচ্ছে। এই বাজেট-ভাবনা আজ শুধু সরকারের অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক, দেশের রাজস্ব বিভাগ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের নয়, সচেতন জনগণকেও আচ্ছন্ন করে রেখেছে।
এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সংকট তথা জ্বালানি সংকটকে সামনে রেখে ঘোষিত হতে যাচ্ছে বাজেট। বাণিজ্যমন্ত্রীর অক্ষমতা,

জনসচেতনতা ও আইনের সুষ্ঠু প্রয়োগ চাই-ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনা

ঈদের আগে ও পরে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে বলে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়। তবে সব দুর্ঘটনার খবর যে পত্রিকায় এসেছে, তা বলা যাবে না। বিড়ম্বনার ভয়ে অনেকে থানা-পুলিশকে দুর্ঘটনা সম্পর্কে অবহিত করে না।

এখনো কি ঢাকার দিকে নজর দেওয়ার সময় হয়নি?-বসবাসের অনুপযোগী শহর

১৪০টি শহরের একটি তালিকায় ঢাকার স্থান ১৩৯। দীর্ঘদিন এই স্থানটি ধরে রেখেছে বাংলাদেশের রাজধানী। অর্থাৎ বসবাসের সবচেয়ে অনুপযোগী শহরের খেতাব থেকে মাত্র এক নম্বর পিছিয়ে আমাদের এই ঢাকা। ছয় মাস পর পর মূল্যায়নের ভিত্তিতে এই তালিকা পুনর্বিন্যাস করা হয়। ঢাকা ২০১০ সালের শুরুতে যেখানে ছিল, আজও সেখানেই।

সময়চিত্র-তিস্তা চুক্তি: বাংলাদেশ কী পাচ্ছে? by আসিফ নজরুল

তিস্তা এই অঞ্চলের একটি নয়নাভিরাম নদী। রাষ্ট্রীয় সীমানা এই অসম্ভব সুন্দর নদীকে তিক্ত বিরোধের বিষয় করে তুলেছে। গঙ্গা বা সিন্ধু নদীর পানি ভাগাভাগির জটিলতার জন্য আমরা ব্রিটিশদের ত্রুটিপূর্ণ দেশভাগের সীমানাকে দায়ী করে থাকি। এর কিছুটা সত্যতা রয়েছে। কিন্তু তিস্তার ক্ষেত্রে তা বলার উপায় নেই।

বিশেষ সাক্ষাৎকার : আমীর খসরু মাহমুদ চৌধুরী-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গ্যাস-বিদ্যুৎই মূল সমস্যা

কালের কণ্ঠ : আসন্ন বাজেট সম্পর্কে আপনার মতামত জানতে চাই। আমীর খসরু মাহমুদ চৌধুরী : দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বাজেট বৃদ্ধি হওয়াটা স্বাভাবিক। তবে এই বৃদ্ধির ক্ষেত্রে দেখতে হবে, গুণগত পরিবর্তন আসছে কি না এবং দেশের উন্নয়নে তা সত্যিকারভাবে কোনো অবদান রাখবে কি না।

স্মরণ-সতীশচন্দ্র মিত্র by গৌরাঙ্গ নন্দী

দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করেই তিনি এগিয়েছেন। লেখাপড়া শিখেছেন অনেক কষ্টে। ছাত্র পড়ানো এবং বৃত্তির টাকায় নিজের চলা, লেখাপড়ার খরচ চালানো এবং সংসারের খরচ জোগাতে গিয়ে শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেট হওয়ার পরীক্ষায় অংশ নিতে পারেননি। স্কুলের প্রধান শিক্ষক হিসেবে পেশাগত জীবন শুরু করেন ১৮৯৯ সালে।

সাত জুনের দিকে ফিরে তাকানো by বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর

আমরা এখন পেছন ফিরে তাকাতে ভয় পাই। পাকিস্তানের কলোনিকালে আমরা যেসব বিদ্রোহ করেছি_কৃষক বিদ্রোহ, শ্রমিক বিদ্রোহ, ছাত্র বিদ্রোহ, সেসব বিশ্লেষণ থেকে বিরত থাকতে চাই। আমরা ভদ্রলোক হয়ে গেছি। ভদ্রলোকদের ধরনে ৭ জুন উদ্যাপন করতে চাই।

কল্পকথার গল্প-রেগে গেলেই রাবিশ! by আলী হাবিব

আগে গেলে বাঘে খায়-এমন একটা প্রবাদ আমরা শুনে আসছি। কিন্তু রেগে গেলে কী হয়? রেগে গেলে কী যে হয়, সেটা নিয়ে একটু ভাবতে বসা দরকার। ক্রোধ নিয়ে ভাবতে হবে। আমরা কথায় কথায় রেগে যাচ্ছি। আমাদের ক্রোধের প্রকাশ ঘটছে নানাভাবে। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে, আমরা রেগে যাচ্ছি বা আমরা রেগে আছি।

কালান্তরের কড়চা-হুংকার কখনো আন্দোলনের ভাষা হতে পারে না, তাকে সাফল্যও দেয় না by আবদুল গাফ্‌ফার চৌধুরী

কোনো রাজনৈতিক দলের নেতা বা সরকারপ্রধানের পেছনে যদি জনসমর্থন থাকে এবং তাঁর ভূমিকা গণবিরোধী না হয়, তাহলে তিনি নরম ভাষায়, রাজনীতির সব শিষ্টতা বজায় রেখে কথা বলেন, কিন্তু শক্তভাবে অ্যাকশনে বা আন্দোলনে যান। তাঁদের মুখে হুংকার ও তর্জন-গর্জন তখনই শোনা যায়, যখন তাঁদের বাহুতে শক্তি থাকে না, পেছনে জনসমর্থন থাকে না,

চারদিক-তাঁত কারিগর

গাছপালায় ঘেরা টিলার ওপর মাটির তৈরি ঘরবাড়ি। সবখানেই শান্ত ছায়া। ঠান্ডার ছোঁয়া। কোথাও হই-হুল্লোড় নেই। যন্ত্রযানের উচ্চশব্দ নেই। এ রকম একটি টিলার ওপর একটি ঘরের বারান্দায় বসে অনেক কথাই হলো গ্রামের নারী-পুরুষ অনেকের সঙ্গে; তাঁদের ভালো থাকা, মন্দ থাকার নানা দিক নিয়ে।

আন্তর্জাতিক সিডও দিবস-জাতিসংঘের সুপারিশ বাস্তবায়ন করতে হবে by শাহেদা ফেরদৌস

আজ ৩ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সিডও দিবস। নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ বা সিডও সনদ হচ্ছে, নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি বা সনদ। নারীর প্রতি সব ধরনের অন্যায়-অবিচার দূর করার জন্য ১৯৭৯ সালে জাতিসংঘ এই সনদ প্রণয়ন করে।

কালের পুরাণ-দেশ উদ্ধার, না দল উদ্ধার? by সোহরাব হাসান

বাংলাদেশের রাজনীতির দুর্ভাগ্য যে তরুণ বয়সে যাঁরা তুখোড় বামপন্থী বলে পরিচিত ছিলেন, তাঁদের বেশির ভাগই পূর্ণ যৌবনে বা প্রৌঢ় বয়সে মধ্য বা চরম ডান পন্থায় দীক্ষা নেন। সাবেক বামপন্থীদের বড় অংশ আওয়ামী লীগ ও বিএনপিতে ভাগ হয়ে কখনো মন্ত্রিত্ব, কখনো নেতৃত্বের আসন অলংকৃত করছেন।

সৌরবিদ্যুৎ-বদলে যাওয়া চরের জীবন by মুশফিকুর রহমান

গাইবান্ধার ফুলছড়ি থেকে ট্রলারে প্রায় এক ঘণ্টা যমুনার উজান বেয়ে নিশ্চিন্তপুর চর। এক পাশে ব্রহ্মপুত্র, অন্য পাশে যমুনা বইছে। পাটের খেত, সবজির মাচা, ধানের বীজতলা, কাদামাটিতে কৃষকের লাঙল চষা জমি পেরিয়ে টিনের ঘরগুলোর এই চরের বাসিন্দাদের জীবনযাপনের ধরন অনেকটাই বলে দেয়।

জনজীবন-সমস্যার সাতকাহন by মোহাম্মদ কায়কোবাদ

আমার এক সজ্জন সমালোচক জুতসই সময়ে আমাকে মনে করিয়ে দেয়, ‘যারা পারে না, তারা শেখায়।’ সাত জনমের ভাগ্যে শিক্ষক হয়েছিলাম। অন্য যেকোনো ক্ষেত্রে কাজ করলে যারপরনাই ব্যর্থ হতাম, সে বিষয়ে আমার আস্থা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যেদিকে তাকাই সমস্যার অন্ত নেই।

অপরাধে জড়িত নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন-রাজনীতি যখন অপরাধের সখা

রাজনীতির সঙ্গে যখন অপরাধ ও অনিয়ম মিশে যায়, তখন সাধারণ মানুষের জীবনে যে অসহায়ত্ব নেমে আসে, তা আঁচ করতে পারছেন যশোরের কেশবপুর, অভয়নগর ও মনিরামপুর উপজেলার জনগণ। সেখানে সরকারদলীয় নেতা-কর্মীরা যেমন চাঁদাবাজিকে ‘প্রাতিষ্ঠানিক’ রূপ দিয়েছেন, তেমনি অপরাধ সংঘটনে হাতুড়ি ও গামছার ‘সৃজনশীল’ ব্যবহার করে

অপরাধী চক্রকে শনাক্ত করা জরুরি-কিডনি কেনাবেচা

সুস্থ-সবল কোনো মানুষ একটা কিডনি স্বেচ্ছায় দান করলে তেমন স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হয় না বলে চিকিৎসকেরা মনে করেন। তবে অতিদরিদ্র মানুষ ‘স্বেচ্ছায়’ কিডনি বেচার মানে কোনোভাবেই এর সঙ্গে মেলানো যায় না। মানুষের অঙ্গপ্রত্যঙ্গের দাম ঠিক করে দেওয়ার অবশ্যম্ভাবী পরিণতি হলো, নিদারুণ অর্থকষ্টে থাকা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। তাই বহু দেশের মতো বাংলাদেশেও মানুষের অঙ্গপ্রত্যঙ্গ কেনাবেচা নিষিদ্ধ।

ঐক্য হোক একুশের চেতনায় by আবুল বাশার

ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাস। ভাষা আন্দোলনের মাধ্যমে অর্জিত বাঙালি জাতীয় চেতনাবোধের ঐক্যের সিঁড়ি বেয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ-পরবর্তী স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা ছিল বাঙালি জাতির হাজার বছরের সাধনার ফসল। পরে স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের রচিত সংবিধানে বাংলা ভাষাকে দেশের রাষ্ট্রভাষারূপে প্রতিষ্ঠা করা হয়েছিল।

ভাষা শহীদদের আত্মত্যাগ by মোঃ ইসমাইল হোসেন

একুশের বইমেলা বাঙালি জাতির অহঙ্কার। বায়ান্নর ভাষা আন্দোলনের ফসল একুশের বইমেলা সাধারণ কোনো বইমেলা নয়; এ মেলা ভাষা শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামকে সমর্থন, ভাষা শহীদদের স্মৃতিচারণ এবং অন্যায়কে পদদলিত করে সত্যতে প্রতিষ্ঠিত করার মেলা। প্রতিবছর একুশের বইমেলা অনুষ্ঠিত হয় কিন্তু অব্যক্ত কিছু কথা অগোচরে রয়ে যায়।

সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন by অ্যাডভোকেট সিরাজ প্রামাণিক

বাংলাদেশের সংবিধানের ৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী 'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংল।' সংবিধানের এ বিধান সঠিকভাবে পালিত হচ্ছে না দেখে বাংলা ভাষা প্রচলন আইন-১৯৮৭ প্রণয়ন করা হয়। ১৯৮৭ সালের আইনের ৩(১) ধারায় বলা হয়েছে, 'এই আইন প্রবর্তনের পর বাংলাদেশের সর্বত্র তথা সরকারি অফিস-আদালত, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত

অনুভবে একুশ ও প্রিয় বাংলা ভাষা by মোঃ ফিরোজ সোহাগ

ভোরে দোয়েলের মনকাড়া শিস শুনে আর হালকা সবুজাভ সোনালি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে যখন তুলতুলে মাটির বুকে চলতে শুরু করি, তখন হৃদয়ের সতেজটা যেন গাঙচিলের সীমাহীন ছুটে চলাকেও হার মানায়। চোখে নীলাভ স্বপ্ন আর মুখের বুলির তুবড়ি যেন চরকায় সুতা বোনার শব্দকেও স্তব্ধ করে দেয়।

পরিবেশ বিপর্যয়-এই স্বেচ্ছাচার অবিলম্বে বন্ধ করতে হবে

প্রতিবছরের মতো এবারও ৫ জুন মোটামুটি সাড়ম্বরে উদ্যাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস। 'বন : প্রকৃতি আপনার সেবায়'_এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বহু বক্তৃতা, বিবৃতি, সেমিনার, সিম্পোজিয়াম হয়েছে। অথচ এই দিনে বিভিন্ন পত্রিকায় যে কয়টি খবর চোখে পড়েছে, তা মোটেও সুখকর নয়।

ইতিহাসের টার্নিং পয়েন্ট by আবু সাইয়িদ

১৯৬৯ সাল। ফেব্রুয়ারি মাস। প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে প্রচণ্ড আন্দোলন। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে ১১ দফার ভিত্তিতে আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে। আন্দোলনে শেখ মুজিবসহ রাজবন্দিদের মুক্তির দাবি মুখ্য হয়ে ওঠে। আগরতলা ষড়যন্ত্র মামলা চলছে।

সর্বস্তরে বাংলা ভাষার বাস্তবায়ন by শামসুল হুদা

মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বীর ভাষা শহীদদের অকাতরে প্রাণ বিসর্জনে, জীবনের ঝুঁকি নিয়ে কঠোর সংগ্রামে নির্যাতিত-আত্মত্যাগী ভাষাসংগ্রামীদের অসাধারণ অবদানে এত বড় বিজয় অর্জনের পরও আমরা দেশে সর্বস্তরে মাতৃভাষার প্রয়োগ ও প্রচলন করতে সক্ষম হইনি। বাংলা ভাষাকে এখনও আমরা কাঙ্ক্ষিত মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারিনি।

স্বপ্ন না দেখে মানুষ বাঁচতে পারে না -সাক্ষাৎকারে ড. আনিসুজ্জামান by শাকিলা হোসেন

বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামানের জন্মদিন ১৮ ফেব্রুয়ারি। ১৯৩৭ সালের এই দিনে ডা. এটিএম মোয়াজ্জেম হোসেন ও মা সৈয়দা খাতুনের প্রথম সন্তান আনিসুজ্জামান কলকাতায় জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের নানা বিষয়ে ব্যাপক গবেষণায় সমৃদ্ধ করেছেন নিজের মননশীলতা, সমৃদ্ধ করেছেন বাঙালির চিন্তার ক্ষেত্রও। শিক্ষা ও গবেষণাক্ষেত্রে অবদানের জন্য একুশে পদকসহ বহু সম্মাননা ও স্বীকৃতিতে ভূষিত হয়েছেন তিনি...
সমকাল :স্যার, আপনার শৈশবের দিনগুলো কি জন্মদিনে মনে পড়ে?
ড. আনিসুজ্জামান :পাছে দুর্ঘটনার শিকার হই, সেই ভয়ে আমার অভিভাবকরা আমার চলাফেরা-খেলাধুলার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিলেন। সেই ক্ষতি খানিকটা পুষিয়ে নিয়েছিলাম কিশোর সাহিত্য পড়ে। আমি আর আমার এক বন্ধু মিলে একটা পাবলিক লাইব্রেরি গড়ে তুলেছিলাম। মুকুল ফৌজে যোগ দিয়েছিলাম কামরুল হাসানের অধীনে। নানা কারণে অনেক সাহিত্যিকের সংস্পর্শে এসেছিলাম। তার মধ্যে আহসান হাবীবের সাহচর্য আমাকে সাহিত্যমনস্ক হতে সাহায্য করে। ১৯৪৬ সালে রশীদ আলী দিবসে স্কুল থেকে ধর্মঘট করে মিছিলে যোগ দিয়ে জনসভায় আসি। সেই প্রথম রাজনৈতিক কাজে অংশগ্রহণ করি। সে বছরের সাম্প্রদায়িক দাঙ্গা দেখে খুব মর্মাহত হই। ছাত্র হিসেবে আমি ছিলাম সাধারণ।
সমকাল :কোন বয়সে প্রথম উপন্যাস পড়লেন? প্রিয় লেখক এবং প্রিয় বইয়ের কথা বলুন।
আনিসুজ্জামান :বড়দের কথাবার্তা শুনে মনে একটা সংস্কার জন্মেছিল যে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে নাটক-নভেল পড়া উচিত নয়। তাই মনে একটা বাধা অনুভব করেছি অন্তত ক্লাস এইটে পড়া পর্যন্ত। তবে আমার ঠিক ওপরে যে বোন, সে ছিল পাড়ার লাইব্রেরির সদস্য। লাইব্রেরি থেকে তাকে বই এনে দিতে হতো। সেই সুবাদে রহস্য-উপন্যাস অনেক পড়েছিলাম :প্রহেলিকা সিরিজ, কাঞ্চনজঙ্ঘা সিরিজ, মোহন সিরিজ এবং নীহাররঞ্জন গুপ্তের কিরীটী রায়ের কাহিনী। এসব আমার আট থেকে দশ বছরের মধ্যকার কথা। ১২-১৩ বছর বয়স থেকেই উপন্যাস পড়তে থাকি। ম্যাট্রিক পাস করার আগে বঙ্কিমচন্দ্রের সব উপন্যাস পড়ে ফেলি।
সমকাল :শৈশবে সিনেমা দেখার বাধা ছিল? কোন ছবি প্রথম দেখলেন মনে আছে?
আনিসুজ্জামান :আমার আব্বা সপরিবারে সিনেমা ও থিয়েটার দেখতে যেতেন। আমিও যেতাম। 'বাফেলো বিল' নামে একটা ছবি দেখে ভয়ে আমি মূর্ছিত হয়ে গিয়েছিলাম। তবে বাংলা-হিন্দি ছবি উপভোগ করেছি।
সমকাল :সংস্কৃতি চর্চা এবং সঙ্গীদের কথা বলুন।
আনিসুজ্জামান :স্কুলজীবনের শেষদিকে আমার পাড়া থেকে একটা হাতে লেখা পত্রিকা বের করি 'মুকুর' নামে। প্রথমে কাজী নূরুল ইসলাম ও আমি, পরে আব্দার রশীদ ও আমি ছিলাম তার সম্পাদক, গাজী শাহাবুদ্দিন তার প্রকাশক। তাতে খ্যাত-অখ্যাত অনেকে লিখেছেন, আমিনুল ইসলাম ও মুর্তজা বশীর চিত্রাঙ্কন করেছেন। আমরা সবাই তখন নানা পর্যায়ের ছাত্র ছিলাম। কলেজ জীবনে রাষ্ট্রভাষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতা একটা বড় ঘটনা। পাকিস্তান সাহিত্য সংসদে সাহিত্যচর্চার একটা অনুকূল আবহাওয়া পেয়েছিলাম।
সমকাল :বাংলা সাহিত্য পড়ার ব্যাপারে উৎসাহী হলেন কেন?
আনিসুজ্জামান :বাংলা সিনেমা দেখে মনে সংকল্প জাগে, বড় হয়ে আইনজীবী হবো। তবে যখন ক্লাস টেনে পড়ি, তখনই সাহিত্যের দিকে আকর্ষণ জাগে। ম্যাট্রিক পাস করার আগেই তাই ঠিক করেছিলাম, বাংলা সাহিত্য পড়ব।
সমকাল :আপনার ছাত্রজীবন আর একালের ছাত্রদের পার্থক্য কী রকম?
আনিসুজ্জামান :ছাত্রজীবনে পড়াশোনা, সাহিত্যচর্চা এবং রাজনীতির সঙ্গে নিজেকে জড়িত করেছিলাম। পাশাপাশি সাংস্কৃতিক ও রাজনৈতিক কাজ করেছি। কলেজ থেকেই আমি বামপন্থার দিকে ঝুঁকি। আমরা দলীয় লেজুড়বৃত্তি করিনি। বরং রাজনৈতিক নেতাদের কাছে নীতিগত প্রশ্নে অনেক দাবি করেছি। চাঁদাবাজি কিংবা সন্ত্রাস অভাবনীয় ছিল। বিশ্ববিদ্যালয় জীবনে আমরা কঠোর নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে চলেছি। এখন ছাত্র রাজনীতি অনেক দূষিত হয়েছে, সাধারণভাবে শৃঙ্খলাবোধ কমে গেছে এবং পড়াশোনায় ফাঁকি দেওয়া সাধারণ নিয়মে পরিণত হয়েছে।
সমকাল :আমাদের শিক্ষার সঙ্গে কর্মের যোগ খুব কম। আপনার কোনো পরামর্শ আছে?
আনিসুজ্জামান :এ তো খুব বড় প্রশ্ন, অল্প কথায় তার জবাব দেওয়া যাবে না। স্বীকার করতেই হবে যে, শিক্ষাজীবনের সঙ্গে কর্মজীবনের যোগ আমাদের নেই। তবে সে ক্ষেত্রে আমরা একাও নই। শিক্ষার লক্ষ্য সুনাগরিক সৃষ্টি করা এবং কোনো না কোনো ক্ষেত্রে দক্ষতা দান করা। এই কাজ আমরা ভালোমতো করতে পারছি না। নতুন যে জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে, তাতে হয়তো কিছু সুফল পাওয়া যাবে।
সমকাল :জীবনে কী আপনাকে তৃপ্তি দিয়েছে?
আনিসুজ্জামান :শিক্ষকতায় আমি আনন্দ পেয়েছি। জীবন আমাকে অনেক দিয়েছে এবং তাতে আমি তৃপ্ত।
সমকাল :জীবনের স্মরণীয় ঘটনা অনেক। কোনগুলো মনে দাগ কেটে আছে এখনও?
আনিসুজ্জামান :উল্লেখযোগ্য ঘটনা ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন। আমার সৌভাগ্য, এর সবটিতে আমি জড়িত হয়েছিলাম।
সমকাল :একাত্তরে দেশ ছাড়ার অভিজ্ঞতা বলুন।
আনিসুজ্জামান : দেশ ছাড়ার অভিজ্ঞতা খুবই বেদনাদায়ক। শরণার্থী জীবনও কেটেছে অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে। তবে স্বাধীনতা লাভের আনন্দ সব বেদনা মুছিয়ে দিয়েছে। ভারতে আমরা বাংলাদেশ শিক্ষক সমিতি গড়ে তুলি। উত্তর ভারতের বেশ ক'টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বক্তৃতা দিই এবং ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করি। পরে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করি।
সমকাল :বিভেদের রাজনীতি থেকে মুক্তির পথ কী?
আনিসুজ্জামান :বিভেদ অস্বাভাবিক নয়। অস্বাভাবিক, অসহিষ্ণুতা, পারস্পরিক কাদা ছোড়াছুড়ি এবং জাতীয় সংসদকে অকার্যকর করে রাখা। এখনও উন্নয়ন প্রক্রিয়ায় দেশের অনেক মানুষ যুক্ত নয়। তার সুফলও তারা পায় না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এখনও দুর্বল। স্থানীয় স্বায়ত্তশাসন বিকশিত হওয়া খুবই দরকার। অর্থনৈতিক মুক্তি না হলে স্বাধীনতা অসম্পূর্ণ রয়ে যায়। জাতীয় ঐক্যেই আমাদের মুক্তি।
সমকাল :আপনার অতৃপ্তি বা দুঃখ কী?
আনিসুজ্জামান :সমাজ পরিবর্তনের লড়াইয়ে শরিক হতে চেয়েছিলাম_ পারিনি। তবে বাংলাদেশের প্রতিষ্ঠা আমাদের খুব একটা বড় পাওয়া। ব্যক্তিগত জীবনে আমার অপূর্ণতাবোধ নেই। যা পেয়েছি তার তুলনা নেই। কিন্তু সাধারণ মানুষের মুক্তি এখনও ঘটল না। এ দুঃখবোধ রয়ে গেল।
সমকাল :আপনার জীবনে রবীন্দ্রনাথ কতটুকু জুড়ে?
আনিসুজ্জামান :অনেকের মতো আমার জীবনেরও অনেকটা জুড়ে আছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে জানার চেষ্টা করছি গত ৬০ বছর ধরে। এ চেষ্টার শেষ নেই। তাঁর কাছ থেকে সদর্থক এত কিছু পেয়েছি, তার জন্য আমি ঋণী তাঁর কাছে।
সমকাল :ভবিষ্যতের স্বপ্ন দেখেন এখনও? কী সেই স্বপ্ন?
আনিসুজ্জামান :স্বপ্ন না দেখে মানুষ বাঁচতে পারে না। সেসব স্বপ্নের অধিকাংশই পূরণ হয় না। তা দেশকে নিয়ে হোক, ব্যক্তিকে নিয়ে হোক। তারপরও সে স্বপ্ন দেখে। এটাই জীবনের ধর্ম।
সমকাল :জন্মদিনে কি আনন্দের উপলব্ধির বাইরে অন্য কোনো বোধ আপনাকে স্পর্শ করে?
আনিসুজ্জামান :ভাবি, আমি কোথা থেকে এলাম এবং কোথায় যাচ্ছি! এ ভাবনা আদিকাল থেকেই মানুষ করে আসছে। এ বিষয়ে আমার বিশেষ মাথাব্যথা নেই। আমি জানি, মৃত্যু অনিবার্য। যখন তা ঘটবে, তখন ঘটবে। জন্মদিন আনন্দের, কিন্তু দীর্ঘ নয় তা। মৃত্যু নিয়েও আমি ভাবি না।

সমুদ্রসীমা-বাংলাদেশ-মিয়ানমার নিজেরা নিষ্পত্তি করতে পারে না? by ইমতিয়াজ আহমেদ

আন্তর্জাতিক সমুদ্র আইনে ফয়সালা হওয়া মোটেই সহজ নয়। এ কারণে উভয় দেশ নিজ নিজ অবস্থান যথাযথভাবে তুলে ধরার জন্য বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে। এর রায় যা-ই হোক না কেন, একটি বিষয় নিশ্চিত যে, অভ্যন্তরীণ শক্তির কারণে নয়, বরং বাইরের কারণেই বিষয়টির নিষ্পত্তি হচ্ছে।

বন্দি শিশু শ্রমিক-চাই সামাজিক ও রাষ্ট্রীয় সুরক্ষা

ইটভাটায় দিনেরবেলায় কঠোর পরিশ্রমের পর রাতেরবেলায় সন্ত্রাসী পাহারাধীনে তালাবদ্ধ ঘরে বন্দি করে রাখা হতো ৩০ শিশু শ্রমিককে। এদের মধ্যে ছয় শিশু পালিয়ে যেতে সক্ষম হয়। বাকি ২৪ শিশুকে র‌্যাব উদ্ধার করে। কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় বিএসসি ব্রিকফিল্ডে এসব শিশুকে কী মানবেতর অবস্থায় রাখা হতো এ সম্পর্কে শুক্রবার সমকালে 'কক্সবাজারে ইটভাটায় বন্দি ২৪ শিশু শ্রমিক' শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে।

অংশগ্রহণমূলক নির্বাচন-সমঝোতার পথেই সমাধান

ক্রমশ ঘনায়মান অস্থিরতার প্রেক্ষাপটে দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিমুখ কী হবে তা নিয়ে নাগরিকরা উদ্বিগ্ন। দিন যতই এগিয়ে আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অস্থিরতা ততই বাড়ছে। গণমাধ্যমগুলোতে যেসব খবর প্রকাশিত হচ্ছে তাতে স্পষ্ট যে, সরকার ও বিরোধী দল এখন মুখোমুখি অবস্থানে।

হরতালে গাড়ি পোড়ানো-রাজনীতি হোক সহিংসতামুক্ত

রাজনীতি আবার সংঘাতপূর্ণ হয়ে উঠছে। এমন চিত্র নিঃসন্দেহে উদ্বেগজনক। বিএনপি-জামায়াতের ডাকা ৫ জুনের হরতালে আবারও ফুটে উঠেছে রাজনীতির সেই পুরনো চেহারা। ৪ জুন রাতে পরের দিনের হরতালকে কেন্দ্র করে রাজধানীতে সহিংসতা ঘটেছে।

শ্রদ্ধাঞ্জলি-‘বাংলা জনম দিলা আমারে...’

চারদিকে শত শত নারকেলগাছ। বাড়ির পশ্চিম পাশে রক্তজবা ফুলের বাগান। বৈঠকখানার সামনে আম, জাম, মেহগনিসহ নানা প্রজাতির গাছের সমারোহ। বৈঠকখানার কাছেই পুকুর। সেই পুকুরের টলমলে ঢেউ যেন সুর তুলছে। সুরের তালেই যেন ঢেউগুলো মনে করছে তাঁর কথা। এ বাড়ির আলো-বাতাসেই বড় হয়েছেন তিনি। এখানেই বসিয়েছেন গানের আসর।

সরল গরল-প্রশ্নটি আইভীর বিজয়ের চেয়ে বড় by মিজানুর রহমান খান

ক্ষমতাসীনরা হয়তো তত্ত্বাবধায়ক সরকারের ধ্যান-ধারণা মুছে দিতে চাইছে। সেনা-সম্পৃক্ততার বিষয়টি কার্যত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ধারণার সঙ্গে একই সূত্রে গাঁথা। তত্ত্বাবধায়ক সরকারগুলো এ পর্যন্ত সেনাবাহিনীর অংশগ্রহণেই কৃতিত্ব দেখাতে পেরেছে।

কলকাতার চিঠি-মমতার বোধোদয়? by অমর সাহা

বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের সঙ্গে সেপ্টেম্বরে তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদনে বাধা দিয়ে তিনি যে কাজটি ভালো করেননি, সেটি হয়তো এখন উপলব্ধি করতে পারছেন পশ্চিমবঙ্গের ‘জনতার’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তা চুক্তি সম্পাদনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর মমতার বাংলাদেশ সফর বাতিল করার ঘটনা বাংলাদেশে যে তাঁর

আইভীর জয়, মানুষের জয় by আসিফ নজরুল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর বিজয় অস্বাভাবিক নয়। আমি এর আগের লেখায় লিখেছিলাম, নির্বাচন সুষ্ঠু হলে ‘জনগণের প্রার্থী’ জিতবেন। নির্বাচন দৃশ্যত সুষ্ঠুভাবে হওয়ায় তিনিই জিতেছেন। শেষ মুহূর্তে বিএনপির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় তাঁর বিজয় আরও সুনিশ্চিত হয়েছে।

তিনি আমাদের আলোকবর্তিকা by মাহমুদুর রহমান মান্না

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভীর অবিস্মরণীয় বিজয় দলীয় স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে একটি প্রচণ্ড চপেটাঘাত। আমি ব্যক্তিগতভাবে খুবই ব্যথিত যে আওয়ামী লীগের মতো একটি দল, তার দলীয় প্রার্থী সমর্থন দেওয়ার ব্যাপারে, কোনো ছোটখাটো ভুল নয়, এত বড় একটি ভুল করেছিল।

নলকূপের সঙ্গে সঙ্গে কি প্রশাসনও অকেজো?-আমতলীর অকেজো নলকূপ

ঘটনাটি বরগুনার আমতলীর। দীর্ঘদিন ধরে অকেজো হয়ে আছে ৩০০ নলকূপ। যাহা নলকূপ তাহাই টিউবওয়েল এবং গ্রামদেশে এখন এটাই খাবার পানির প্রধান উৎস। এহেন নলকূপগুলো অকেজো হওয়ার পরই বোঝা গেল এলাকার পানি-পরিস্থিতি কতটা নাজুক।

নারায়ণগঞ্জবাসীকে অভিনন্দন-সন্ত্রাসের বিরুদ্ধে গণরায়

সব উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, তা আমাদের গণতন্ত্রের জন্য একটি সুসংবাদ বটে। যেকোনো নির্বাচনের লক্ষ্য ভোটারদের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়া এবং সে জন্য শান্তিপূর্ণ ও অভয় পরিবেশ জরুরি।

পবিত্র কোরআনের আলো-যারা আল্লাহর পথে হিজরত ও জিহাদ করেছে তাদের মর্যাদা অনেক ওপরে

৯৫. লা-ইয়াছ্তাওয়িল ক্বা-য়ি'দূনা মিনাল মু'মিনীনা গাইরা উলিদ্ দ্বারারি ওয়ালমুজা-হিদূনা ফী ছাবীলিল্লাহি বিআমওয়া-লিহিম ওয়া আনফুছিহিম; ফাদ্বালাল্লাহুল মুজা-হিদীনা বিআমওয়া-লিহিম ওয়া আনফুছিহিম আ'লাল ক্বা-য়ি'দীনা দারাজাতান; ওয়া কুল্লান ওয়াআ'দাল্লা-হুল হুছনা; ওয়া ফাদ্দ্বালাল্লাহুল মুজা-হিদীনা আ'লাল ক্বা-য়িদীনা আজরান আ'যীমা।
৯৬. দারাজাতিম্ মিনহু ওয়া মাগফিরাতান ওয়া রাহ্মাতান; ওয়া কা-নাল্লাহু গাফূরার্ রাহীমা।

শ্রদ্ধাঞ্জলি-পিতা, তোমার জন্মদিনে

অনেকভাবেই পিতা কবি মঈনুদ্দীন হোসাইনকে স্মরণ করা যায়। এক সংগ্রামী সাহসী মানুষ, তাঁকে তাঁর আদর্শিক জীবনের জন্য অন্য সবকিছু বাদ দিয়ে আরাধ্য মানুষ হিসেবে বুকের মধ্যে লালন করা যায়। ১৯০১ সালের ৩০ অক্টোবর জন্ম নেওয়া এই মানুষটি খুব ছোটবেলায় হারিয়েছিলেন তাঁর মা-বাবাকে।

দূর দেশ-ফিলিস্তিনের বিরুদ্ধে আবারও মার্কিন ভেটো? by আলী রীয়াজ

স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভের পথে ফিলিস্তিনিদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর পূর্ণ সদস্যপদ পেতে পারে তারা। ৫ অক্টোবর ইউনেসকোর নির্বাহী পরিষদ তাদের সম্মতি দিয়েছে।

নদী-কপোতাক্ষ বাঁচাও, মানুষ বাঁচাও by আমিরুল আলম খান

বাংলাদেশের একদা বৃহত্তম সেচ প্রকল্প ছিল ‘গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প’। পাকিস্তান আমলে শুরু হওয়া এই প্রকল্পের কথা যত কম বলা যায় ততই ভালো। সেচ প্রকল্পে পানির জোগান দেওয়ার মতো পানি নেই খোদ গঙ্গার বাংলাদেশ অংশে, অর্থাৎ পদ্মায়। তাই ‘গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প’ এখন জ্বলন্ত এক সমস্যার নাম। এখানেই শেষ নয়। এখন খোদ কপোতাক্ষই এক মরা নদ।

সরল গরল-চন্দন শীলের খাতাটি উদ্ধার করুন by মিজানুর রহমান খান

আজ তাকাব সংখ্যালঘুদের দিকেও। তাঁরা কীভাবে ভোট দেন সেটা শুধু নয়, তাঁরা কীভাবে সংখ্যালঘুদের নির্বাচিত করেন, সেদিকেও। সাধু পৌলের গির্জায় গিয়েছিলাম। ফাদারকে পাইনি। তবে তত্ত্ব পেলাম, শহরে ১৫-২০টি খ্রিষ্টান পরিবার আছে। কিছুদিন আগে ফাদার দুটো কেক আনিয়েছিলেন। আইভী এলেও শামীম আসেননি।

কে জিতবেন, কে হারবেন? by আসিফ নজরুল

আজ অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জবাসী তো বটেই, সারা দেশের মানুষেরই ব্যাপক আগ্রহ আছে। সরকার রাজি না হওয়ায় নির্বাচন কমিশন সেখানে সেনা মোতায়েন করতে পারেনি। সরকারের এই সিদ্ধান্ত নির্বাচনে কি কোনো প্রভাব ফেলবে? নির্বাচন কি অবাধ ও সুষ্ঠু হবে? এ নিয়ে লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

সরকারের ভেতরে কি আরও সরকার আছে? by আবদুল মান্নান

আজ অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জবাসী তো বটেই, সারা দেশের মানুষেরই ব্যাপক আগ্রহ আছে। সরকার রাজি না হওয়ায় নির্বাচন কমিশন সেখানে সেনা মোতায়েন করতে পারেনি। সরকারের এই সিদ্ধান্ত নির্বাচনে কি কোনো প্রভাব ফেলবে? নির্বাচন কি অবাধ ও সুষ্ঠু হবে?

নারীর ক্ষমতায়নে আরও এক ধাপ অগ্রগতি-ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার

অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ সম্মেলন চলার সময় গত শুক্রবার ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারসংক্রান্ত বিধানে যে পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে, তা যুগান্তকারী ও তাৎপর্যবহ—শুধু যুক্তরাজ্য বা কমনওয়েলথভুক্ত ১৬টি দেশের (কমনওয়েলথ রেলম) জন্যই নয়, পুরো পৃথিবীর মানুষের জন্য।

আগে মাশুল নির্ধারণ ও অবকাঠামো তৈরি হোক -ট্রানজিট

ভারতকে ট্রানজিট দেওয়া নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। অবকাঠামো গড়ে না ওঠা পর্যন্ত এবং ট্রানজিট ফি বা মাশুল নির্ধারণের আগে এ ধরনের সুবিধা দেওয়ার বিরোধিতা করা হয়েছিল বিভিন্ন মহল থেকে। প্রথম আলো এ নিয়ে বিশেষজ্ঞ অভিমত ছাড়াও সরেজমিন ও বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে।

রবার্ট ব্যারেট-ইয়েমেন কি আরেক আফগানিস্তান হতে যাচ্ছে

সংঘাতময় উপসাগরীয় রাষ্ট্র ইয়েমেনের পরিস্থিতি দিনের পর দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। আল-কায়েদার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা কয়েক শ ইসলামী জঙ্গি এখন সমুদ্র উপকূলবর্তী শহর জিনজিবার দখল করে নিয়েছে। এটা অন্তত আরব-বিশ্বের জন্য অবশ্যই একটি গুরুতর বিষয় বলে গণ্য হতে পারে।

মনের জানালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না।

মুক্তিসংগ্রামের অকুতোভয় শিল্পী লড়াকু আজম খান by কামাল লোহানী

আজম খান আমাদের মাঝে শারীরিকভাবে আর নেই। প্রথমে বর্ধিত জীবন নিয়ে ফিরে এসে বেশ কিছু দিন ভালোই ছিলেন। তারপর আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে যখন মানুষকে লড়তে হয়, তখন অধিকাংশ সংবাদই শোক বহন করে। কিন্তু তার আগ পর্যন্ত মানুষ মাত্রই মানুষকে ছাড়তে চায় না।

চরাচর-জামাইষষ্ঠী by স্বপন কুমার দাস

বারো মাসের তেরো পার্বণে বাঁধা বাঙালি হিন্দুসমাজের জীবনাচার। এর কোনোটি ধর্মীয় প্রথা, কোনোটি লোকায়ত। জামাইষষ্ঠী একটি লোকায়ত প্রথা। ষষ্ঠীদেবীর পার্বণ থেকে এ প্রথার উদ্ভব। বৈদিক সমাজ থেকেই জামাইষষ্ঠী উদ্যাপিত হয়ে আসছে। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে ষষ্ঠীদেবীর পূজার আয়োজন করা হয়।

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

কেবল আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তাঁর সরকারকে দুষলেই তো হবে না, জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে বর্ষীয়ান যাঁরা নেতৃত্ব দিচ্ছেন তাঁরাও কী গত সাড়ে তিন দশকে সৃষ্ট ভয়াবহ ভুলগুলোর দায় এড়াতে পারবেন! মহান মুক্তিযুদ্ধের চেতনাবিনাশী রাষ্ট্রনৈতিক পদক্ষেপ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাঁরাও কী সম্পৃক্ত ছিলেন না! এখনো কী থাকছেন না!

সুতার ঘরে আগুন লেগেছে by মহসীন হাবিব

কম্পিউটার-ইন্টারনেট যুগের কথা জানি না, তবে শ্লেট-পেনসিল যুগের শিশুদের কিছু মজার খেলা ছিল, যা এখনো মনের গভীর কোণে ঘুমিয়ে আছে। কদাচিৎ ঘুম থেকে জেগে যখন মনের পরতে পরতে সেই খেলাগুলো হাঁটাহাঁটি করে, তখন আমাদের ঝলসানো রুটির দেহ-প্রাণ কী এক পুলকে যেন ভরে ওঠে। সে খেলাগুলোর নানা ধরনের স্লোগান ছিল।

ক্ত মানুষ বনাম মুক্তবাজার by শহিদুল ইসলাম

এক. সোভিয়েত ইউনিয়নের শরীরে সমাজতন্ত্র, সাম্যবাদের তকমা এমনভাবে জুড়ে দেওয়া হয়েছিল, সে সোভিয়েত ইউনিয়নের পতনে এমন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে গিয়েছিল যে সমাজতন্ত্র ও সাম্যবাদের পতন হয়েছে। আমরা কেউ ভালোভাবে খতিয়ে দেখিনি, সোভিয়েত ইউনিয়নের পতনের সময় দেশটি সমাজতান্ত্রিক ছিল কি? সোভিয়েত ইউনিয়ন কবে সমাজতান্ত্রের পথ ছেড়ে বিপথগামী হয়েছিল, আমরা আজ আর তা নিয়ে মাথা ঘামাই না।

যে খবর নাড়া দেয়-ভালোবেসে চলে যেতে নেই

ভালোবাসা দিবসের ঠিক পরের দিনে প্রকাশিত খবরটি শরীর অবশ করে দেওয়ার মতো। যদিও আজকাল খুব কম খবরই আমাদের নাড়া দেয়। নিত্যদিনকার অঘটনের ভিড়ে গোপালগঞ্জে প্রেমিক যুগলের আত্মহত্যার খবর বিশেষ দ্রষ্টব্য হয়ে ওঠে সম্ভবত ১৪ ফেব্রুয়ারিতে সংঘটিত হওয়ার কারণে।

মূল রচনা-দ্বিতীয় জীবন by প্রণব বল

দুূর্ঘটনায় মা-বাবাকে হারিয়েছিল ছোট্ট ইয়াসমিন। সেই মর্মন্তুদ ঘটনার পর হয়েছিল স্মৃতিভ্রষ্ট, ঠিকানাবিহীন। এক দিনহীন অটোরিকশা চালকের ঘরে শুরু হয় তার জীবনের দ্বিতীয় অধ্যায়। এর মধ্যেই আচমকা একদিন ইয়াসমিন আবার ফিরে পেল শৈশবের স্মৃতি। ইয়াসমিন খুঁজছে তার আপনজনকে... বিস্তারিত এবারের মূল রচনায়।

একুশের চাওয়া একুশের পাওয়া-আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট by সৌরভ সিকদার

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি বুকের রক্ত ঝরিয়ে মায়ের ভাষার অধিকার পেয়েছিল। আর সেই পথ বেয়ে ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাঙালির ভাষা-সাহিত্য-সংস্কৃতির প্রতীক বাংলা একাডেমী। এর প্রায় ৫০ বছর পর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর বাঙালির ভাষার জন্য ত্যাগ আর অহংকারের বিশ্বস্বীকৃতি মিলল ইউনেসকোর একুশে ফেব্রুয়ারিকে

প্রতিক্রিয়া-ছোট্ট মেঘ, বড় ঝড় by মোহাম্মদ তাজুল ইসলাম

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হওয়ার পর সেই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী তাঁদেরই প্রিয়তম সন্তান মাহিরের (মেঘ) ওপর কী ধরনের নেতিবাচক মনস্তাত্ত্বিক প্রভাব পড়তে পারে, তা নিয়ে অনেক ধরনের বক্তব্যই গণমাধ্যমে এসেছে।

দুই দু’গুণে পাঁচ-কারাগার সমাচার by আতাউর রহমান

গল্প আছে: আদালতে এক ব্যক্তির কারাদণ্ডের আদেশ হয়ে গেল। তো, সে কারাগারে আসতে না আসতেই সেখানকার পুরোনো বাসিন্দারা তাকে ঘিরে নানাবিধ প্রশ্ন ও মন্তব্য করতে লাগলেন। একজন ‘আশা করি তোমার নিকটাত্মীয়রা তোমাকে দেখতে এখানে মাঝেমধ্যে আসবেন’ বলতেই সে বলে উঠল, ‘সেটার দরকার হবে না।

গতকাল সমকাল-অশান্ত মালদ্বীপে ক্ষমতার পালাবদল by ফারুক চৌধুরী

মালদ্বীপের সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটে আজ থেকে সিকি শতাব্দীরও বেশি সময় আগে, ১৯৮৫ সালের ফেব্রুয়ারি মাসে। উদ্যোক্তা-দেশ বাংলাদেশের পররাষ্ট্রসচিব হিসেবে সার্ক গঠন করার প্রচেষ্টাই ছিল আমার ওই সফরের মুখ্য উদ্দেশ্য। ওই সময়ে মালেতে বিমানে অবতরণের সময় দেখেছিলাম সাগরের ফিকে নীল,

অভিযোগ না এড়িয়ে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নিন-শেয়ারবাজার কেলেঙ্কারি

শেয়ারবাজারে কারসাজি হয়েছে, অজস্র মানুষ এর খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে সরকারের তরফে বিশিষ্ট ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদের মাধ্যমে একটি তদন্ত কমিটিও করা হয়েছিল। বিভিন্ন সময়ে এ কমিটির প্রতিবেদন এবং এর সুপারিশগুলো নিয়ে সরকারের বিরূপতাও প্রকাশিত হয়েছে।

আনুষ্ঠানিক আলোচনা শুরু হোক-নির্বাচনকালীন সরকার

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হতে দুই বছর বাকি থাকলেও এ নিয়ে রাজনৈতিক অঙ্গন এখনই উত্তপ্ত। বিরোধী দলের দাবি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তারা এ দাবিতে আগামী ১২ মার্চ ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি দিয়েছে। সরকারি দল বলেছে,

গণমাধ্যমের প্রতি বিশিষ্টজনেরা-গুজবের প্রকাশ বন্ধ করুন

দুষ্কৃতকারীদের হাতে নৃশংসভাবে নিহত সাংবাদিক মেহেরুন রুনির ‘চরিত্র’ হননকারী গুজব প্রকাশ বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট নাগরিকেরা। গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে গণমাধ্যমের প্রতি তাঁরা এ দাবি জানান।

সিরিয়ায় দমন বন্ধে সাধারণ পরিষদে প্রস্তাব পাস

সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন দ্রুত বন্ধ ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পদত্যাগের আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবে বেসামরিক জনগণের ওপর দমন-পীড়নের তীব্র নিন্দা জানানো হয়।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩১৭ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। আবদুস সালেক চৌধুরী, বীর উত্তম অনন্য সাহসী এক মুক্তিযোদ্ধা নিজ দলের মুক্তিযোদ্ধাদের নিয়ে আবদুস সালেক চৌধুরী অবস্থান নিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থানের কাছে।

ঝুঁকিতে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু-ভিত্তিস্তম্ভের সুরক্ষাবেষ্টনী ভেঙে যাচ্ছে, কারও নজর নেই by মোছাব্বের হোসেন

ঢাকার দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর একাধিক ভিত্তিস্তম্ভের (পিলার) সুরক্ষাবেষ্টনী প্রায় পুরোটাই ভেঙে গেছে। কয়েকটিতে ধরেছে বড় বড় ফাটল। এর ফলে ভিত্তিস্তম্ভগুলোতে আঘাত লেগে মূল সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞের বক্তব্য, সঠিক সময়ে বেষ্টনী মেরামত করা না হলে সেতুর ভিত্তিস্তম্ভ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

২৬ দেশকে নতুন শ্রমবাজার মনে করছে বাংলাদেশ by শরিফুল হাসান

প্রচলিত শ্রমবাজারের বাইরে ২৬টি দেশে গত বছর মোট আট হাজার ৫২২ জন বাংলাদেশি কর্মী গেছেন। বাংলাদেশ এসব দেশকেও শ্রমবাজার মনে করছে। সরকার মনে করছে, কূটনৈতিক যোগাযোগ বাড়ানো গেলে ভবিষ্যতে এসব দেশে জনশক্তি রপ্তানি বাড়বে।

বইয়ের মেলা প্রাণের মেলা-উটকো ঝামেলায় দুর্ভোগ by আশীষ-উর-রহমান

রাত আটটা। তখনো লম্বা লাইন মেলার আর্চওয়ের সামনে। শুক্রবার সাধারণত বইমেলায় লোকসমাগম বেশিই হয়। সামনেই অমর একুশে। ভিড়টা সে কারণে আরও বেশি। মেলায় প্রবেশ ও নির্গমনে প্রচণ্ড দুর্ভোগ। তার কারণ অবশ্য যতটা না লোকসংখ্যাধিক্য, তার চেয়ে বেশি পথ ও ফুটপাতজুড়ে বসা দোকানপাট।

সাংবাদিক দম্পতি হত্যা-খুনি শনাক্ত হয়নি, আলামত অস্পষ্ট

এক সপ্তাহেও সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগে আছে নিহত সাংবাদিক দম্পতির পরিবার। গতকালও মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র।গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত

সময়চিত্র-সীমান্তে গুলি, নির্বিকার সরকার by আসিফ নজরুল

নতুন বছরে বাংলাদেশ সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর মন্তব্য হতভম্ব করে দেয় বহু মানুষকে। সীমান্তে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) কর্তৃক নির্বিচার হত্যাকাণ্ড এবং এক যুবককে নগ্ন করে বর্বরোচিত নির্যাতনের ঘটনায় বাংলাদেশের মানুষ তখন প্রচণ্ড ক্ষুব্ধ। মন্ত্রী এমন এক সময় বললেন: রাষ্ট্র এটি নিয়ে চিন্তিত নয়।

শ নি বা রে র বিশেষ প্রতিবেদন-আয়শা এখন ভরসা by রহিদুল মিয়া ও আলতাফ হোসেন

রাবেয়া, জোবেদা, মমতাজ, মজিদা, নাজমাকে এখন আর না খেয়ে থাকতে হয় না। শুনতে হয় না স্বামীর গালমন্দ। কারণ, এখন সংসারে অর্থের জোগান দিচ্ছেন তাঁরা। তাঁদের মতো রংপুরের পীরগঞ্জ উপজেলার পানেয়া গ্রামের অন্তত ৪০০ হতদরিদ্র নারী বাণিজ্যিকভাবে নকশিকাঁথা তৈরি করে দারিদ্র্যকে জয় করেছেন।

১১ হাজার ১০৫ কোটি টাকার ঋণ  ঋণদাতা প্রতিষ্ঠানগুলোই এখন ঝুঁকিতে-শেয়ারবাজার, নাকি ঋণের বাজার by সুজয় মহাজন

দেশের শেয়ারবাজারে আটকে আছে মুদ্রাবাজারের প্রায় ১১ হাজার ১০৫ কোটি টাকা। শেয়ারের বিপরীতে ঋণ হিসেবে বিনিয়োগকারীদের এই অর্থ বিতরণ করেছে ঋণদাতা ৫৩টি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস। বিপুল অঙ্কের এই ঋণের টাকার জোগান দিয়েছে মুদ্রাবাজারের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

বিচার বাধাগ্রস্ত’ বলতে ছয়টি বিষয় উল্লেখ করেছেন আইন প্রতিমন্ত্রী-ট্রাইব্যুনালের বিরুদ্ধে কথা বললেই ব্যবস্থা! by তানভীর সোহেল

আইনমন্ত্রী বলেছেন, ট্রাইব্যুনালের বিরোধিতা করে বক্তব্য দেওয়াও যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করার শামিল। আবার আইন প্রতিমন্ত্রী ‘বিচার বাধাগ্রস্ত’ বলতে ছয়টি বিষয় উল্লেখ করেছেন। যুদ্ধাপরাধের বিচারে বাধাদানকারীদের বিচারের আওতায় আনতে সংসদে একটি সিদ্ধান্ত-প্রস্তাব গৃহীত হওয়ার পরদিন তাঁরা এই অভিমত জানালেন।