Tuesday, March 2, 2010
ম্যাচ পাতানোয় আকমলের সঙ্গী নাভেদ
এদিকে পাকিস্তান ক্রিকেটে ম্যাচ পাতানোর এই নতুন অভিযোগ নিয়ে ধোঁয়াশা কাটছে না। দুজন ক্রিকেটারের ম্যাচ পাতানোয় জড়িত থাকার প্রমাণ আইসিসি তাদের দিয়েছে, সংবাদ সম্মেলনে একথা জানানোর পরপরই হঠাত্ করে নিজের অবস্থান বদলে ফেলেন ইজাজ বাট। একটা পর্যায়ে দুজনের নামও প্রায় বলেই ফেলছিলেন, কিন্তু থেমে যান। পরে দাবি করেন, আইসিসি নাকি পুরোনো ইস্যু এবং সাবেক দুজন ক্রিকেটারের কথা জানিয়েছে। সংবাদমাধ্যম তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে, তুলেছেন এই অভিযোগও। বাটকে সমর্থন জানিয়েছেন পিসিবি জেনারেল ম্যানেজার (মিডিয়া) নাদিম সারওয়ারও, ‘চেয়ারম্যান (বাট) পুরোনো ঘটনার কথা বলছিলেন, বলছিলেন যে আইসিসি তাদের জানিয়েছে একসময় ম্যাচ পাতানোয় জড়িত ছিলেন বলে সাবেক দুজন ক্রিকেটারকে সন্দেহ করা হচ্ছে। কিন্তু মিডিয়া বর্তমান ক্রিকেটারদের নাম বলে চালিয়ে দিয়েছে।’
তবে ঘটনা যাই হোক, আপাতত মনে হচ্ছে নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন বাট। ক্রিকেটে অযথা হস্তক্ষেপের জন্য এত দিন যে জামসেদ খান দাস্তিকে তুলোধুনো করেছেন বাটসহ অন্যরা, সেই দাস্তি এবার সরব হয়েছেন মূল ঘটনা প্রকাশের দাবিতে। না হলে বাটের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার হুমকিও দিয়েছেন পাকিস্তানের ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান, ‘সাবেক ক্রিকেটার হোক আর বর্তমান, জাতির অধিকার আছে তাদের নাম জানার। বাট বিতর্ক সৃষ্টি করছেন, পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তিরও ক্ষতি করছেন। যথেষ্ট হয়েছে, হয় তাঁকে দুজনের নাম বলতে হবে, অথবা স্বীকার করতে হবে তিনি চিন্তাভাবনা না করে অযৌক্তিক ও ফালতু দাবি তুলেছেন। বাটসহ পিসিবির শীর্ষ কর্মকর্তাদের শুনানিতে ডেকেছে দাস্তির কমিটি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কালিং কাপের শিরোপা ম্যানইউর
চেলসির সঙ্গে হারলেন টেরিও: জন টেরির ওপর প্রতিশোধ নিলেন ওয়েইন ব্রিজ! না, মারামারি কাটাকাটি কিছু নয়। পরশু চেলসি-ম্যানচেস্টার সিটির লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন এই দুই ইংলিশ ডিফেন্ডার। আর স্ট্যামফোর্ড ব্রিজের সে লড়াইয়ে টেরির চেলসিকে ৪-২ গোলে হারিয়ে প্রতিশোধের আনন্দেই যেন ভাসলেন ম্যান সিটির ব্রিজ।
ভেনেসা পেরনসেল ব্রিজের সাবেক প্রেমিকা। এই পেরনসেলের সঙ্গে টেরির গোপন প্রণয়ের খবর ফাঁস হওয়ার পর থেকেই টেরি-ব্রিজের সম্পর্কের অবনতি ঘটেছে। সেই জের ধরেই পরশুর ম্যাচটিতে ছিল উত্তেজনার বারুদ। ম্যাচ শুরুর আগে ব্রিজ টেরির সঙ্গে হাত না মেলানোয় সেই উত্তেজনা বেড়ে যায় আরও।
চেলসি-ম্যান সিটি লড়াইয়ে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ৪২ মিনিটে এগিয়ে দিয়েছিলেন চেলসিকে। ৪৫ মিনিটে সিটিকে সমতায় ফেরান তেভেজ। বেলামি দলকে এগিয়ে দেন ৫১ মিনিটে। এরপর ব্যবধান বাড়ানো গোল দুটির একটি তেভেজ ৭৬ মিনিটে করেন পেনাল্টি থেকে এবং অন্যটি বেলামি করেন ৮৭ মিনিটে। ৯০ মিনিটে ল্যাম্পার্ড চেলসির পরাজয়ের ব্যবধানটাই শুধু কমাতে পারেন। তবে ৩৮ ম্যাচের মধ্যে এই প্রথম চেলসির নিজেদের মাঠে হেরে যাওয়া ঠেকাতে পারেননি।
২৮ ম্যাচে চেলসির ৬১ পয়েন্ট। সমান ম্যাচ খেলে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানইউ। স্টোক সিটিকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল (৫৮)। আর এক ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ম্যান সিটি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রোনালদো নন মেসি
সংবাদমাধ্যমে কী রকম গুরুত্ব পান সেটির ওপর ভিত্তি করে এই গবেষণা করা হয়েছে। তাতে টানা দ্বিতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে দামি তারকা নির্বাচিত হয়েছেন মেসি। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার রোনালদো হয়েছেন দ্বিতীয়। তৃতীয় হয়েছেন রুনি। সেরা দশে এর পরের জায়গাগুলো কাকা, ফার্নান্দো তোরেস, স্টিভেন জেরার্ড, দিদিয়ের দ্রগবা, রোনালদিনহো, জাভি এবং জ্লাতান ইব্রাহিমোভিচের।
ক্লাব হিসেবে মেসির বার্সেলোনাই মিডিয়ার কাছে সবচেয়ে গুরুত্ব পায় বলে জানিয়েছে এই গবেষণা। বার্সেলোনার পর আছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, এসি মিলান এবং লিভারপুল। সংবাদমাধ্যমে সবচেয়ে আকর্ষক কোচ হিসেবে রাফায়েল বেনিতেজ আর হোসে মরিনহোকে পেছনে ফেলে সেরা হয়েছেন অ্যালেক্স ফার্গুসন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানকে হারাল স্বাগতিক ভারত

পারা না পারাতেই ব্যবধান -আরিফুল ইসলাম
তামিমরা পারেননি না বলে বলা ভালো তামিম ছাড়া বাকিরা পারেননি। আউটটা দৃষ্টিকটুভাবেই হয়েছেন, আরও কয়েকটা ওভার থাকলে হয়তো দলের রানটাও আড়াই শর আশপাশে থাকত, কিন্তু যে ব্যাটসম্যান দলের একাই বাকি সবার মোট রানের চেয়ে ৩২ রান বেশি করেছেন, তাঁর কাছে আর কিইবা চাওয়ার থাকতে পারে! এমন একটা ইনিংস খেলার পরও তামিমের মুখে হাসি নেই, কারণ ওভাবে আউট হওয়া আর দলের হার, ‘আসলে ওই সময় টেলএন্ডার ছাড়া আর কেউ নেই, রান করলে আমাকেই করতে হতো। কিন্তু যে শটটা খেললাম আমি, সাধারণত এই শট খেলি না, তাই হয়তো পারিনি। আরও কিছুক্ষণ থাকতে পারলে তো ভালোই হতো। সেঞ্চুরি পেলাম কিন্তু দল তো পারেনি।’
একজন ব্যাটসম্যান ১২৫ করার পরও দল কেন ২৫০ পেরোতে পারল না, কেন অলআউট ২৬ বল আগেই? ‘আমাদের ৬০ রানের মতো দুটো জুটি হয়েছে, কিন্তু দরকার ছিল একটা বড় জুটির, দেড় শ রানের মতো। শুরুতে ভালোভাবেই সবকিছু হচ্ছিল, কিন্তু দ্রুত উইকেট হারিয়ে ফেললাম। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ), সাকিব, মুশফিকরা যারা ফর্মে আছে, ওরা যদি এভাবে আউট না হতো তাহলে হয়তো হয়ে যেত’—তামিমের উত্তরটা সবার জানাই, যা হয়েছে সবাই দেখেছেন। কিন্তু তাঁরা কেন পারলেন না, প্রশ্ন সেখানেই। এ বছর আটটা ওয়ানডে খেলা হয়ে গেল, পারফরম্যান্স খারাপও নয়, কিন্তু জয়ের দেখা পাওয়া গেল না। প্রতিটি ম্যাচ শেষেই ‘অল্পের জন্য হলো না’ এই আফসোস আর কত দিন? দল হারার পরও ম্যাচ সেরার পুরস্কার পাওয়া এই বাঁহাতির কাছে সাফল্য মানে শুধু জয় নয়, ‘হার গণনার সময় আসেনি। আমরা এখনো শিখছি। দেখুন, আমাদের দলে এক শ ম্যাচ খেলছে এমন কয়জন আছে? এসব নিয়ে আমরা ভাবছি না। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, এখন থেকে এক-দু বছর পর আমরা অন্য ধরনের দল হয়ে উঠব। পাঁচ বছর আগের কথা চিন্তা করেন, পার্থক্যটা ধরতে পারবেন। আগে হয়তো পাঁচ-ছয় সিরিজ পরপর একটা সেঞ্চুরি দেখা যেত, এখন প্রতি সিরিজেই একজন-দুজন সেঞ্চুরি করছে। ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ, কিন্তু উন্নতি করাটাও গুরুত্বপূর্ণ।’
আগে কালে-ভদ্রে দেখা যেত, এখন নিয়মিতই সেঞ্চুরি হচ্ছে, তামিমের দাবি সত্য। কিন্তু নতুন এই ধারাই আবার নতুন যন্ত্রণার কারণ হয়ে উঠছে। বাংলাদেশের নতুন উপসর্গ—ইনিংসটা হয়ে থাকছে একজনের গল্প। এই ধারাও তাহলে চলতেই থাকবে? ‘তাই তো মনে হচ্ছে!’...একটু দীর্ঘশ্বাস ফেলে এটা বলার পরই অবশ্য তামিম হয়ে উঠলেন অদৃষ্টবাদী, ‘সবাই ভালো খেলতে চায়, রুবেল ১১ নম্বরে ব্যাটিং করেও ৫০ করতে চায়। কিন্তু সব সময় তো আর হয় না।’
দল এগিয়ে যাচ্ছে, সঙ্গে তিনি নিজেও। এর প্রমাণ এই প্রথম বড় দলের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরি করার পরও তামিম বললেন, ‘এটি সেরা ইনিংসগুলোর একটি, কিন্তু সেরা নয়। সেরা এখনো আসেনি!’ তবে ইংলিশরাও কিন্তু বসে নেই, কুক জানিয়ে দিলেন, ‘তামিমকে এই প্রথম দেখলাম। খুব জোরে আর খুব ক্লিন হিট করে। ওকে আটকানোর একটা উপায় বের করে ফেলব!’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ▼ 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...