Showing posts with label প্রিয় চট্রগ্রাম. Show all posts
Showing posts with label প্রিয় চট্রগ্রাম. Show all posts

Sunday, December 18, 2011

একাত্তর এবং এখন-বেঁচে থাকার জন্য আগুনের সঙ্গে বন্ধুত্ব করেছেন বাদল by শফিউল আলম

৭ বছরের বাদল নন্দী উত্তাল একাত্তরে দশম শ্রেণীর ছাত্র ছিলেন। সেই বয়সেই তিনি দেশের টানে চলে যান মুক্তিযুদ্ধে। মাতৃভূমি স্বাধীন করে বাড়ি ফিরে ফের পড়ালেখা শুরু করেন। এরপর এসএসসি পাস করে খুঁজতে থাকেন চাকরি। দেশের জন্য এত বড় ত্যাগ স্বীকার করার পরও তার ভাগ্যে জোটেনি একটি ছোট্ট চাকরিও। বেঁচে থাকার জন্য তাই আগুনের সঙ্গে বন্ধুত্ব করেন তিনি। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামের সময় বাদল নন্দী রাউজান আরআরএসসি

ছোট হয়ে যাচ্ছে কোম্পানীগঞ্জ by তবিবুর রহমান টিপু

ফেনী নদীর ক্রমাগত ভাঙনে ছোট হয়ে যাচ্ছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ। ইতিমধ্যে নদীগর্ভে হারিয়ে গেছে সহস্রাধিক ঘরবাড়ি ও পাঁচ হাজার একর ফসলি জমি। ভাঙন অব্যাহত থাকায় গৃহহীন হওয়ার শঙ্কায় রয়েছে আরও অনেক পরিবার। ফেনী নদীর ভাঙনে চরহাজারীর কদমতলা, চরপার্বতী, মুছাপুর, গুচ্ছগ্রাম, চরলেংটা ও চরএলাহী ঘাটের শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীতে হারিয়ে গেছে স্কুল, মাদ্রাসা, মসজিদসহ অসংখ্য স্থাপনা।

শীতে দূরে যেতে-খুশির খাগড়াছড়ি by মোঃ হানিফ

পুরো জেলা পাহাড় ও ঝরনায় ঘেরা। এখানে বাস করে চাকমা, মারমা, ত্রিপুরা, তংচঙ্গ্যা, মুরং, বম, পাংখো, লুসাই, চাক, খ্যাং ও খুমী সম্প্রদায়ের লোকজন। ১১টি ভিন্ন ভাষাভাষী এসব আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশে বাস করে বাঙালিরাও। এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলা...। প্রিয় চট্টগ্রামের ধারাবাহিক আয়োজনের আজকের পর্বটি সাজানো হলো পার্বত্য জেলা খাগড়াছড়ি নিয়ে। চট্টগ্রাম মহানগর থেকে ১০৯ কিলোমিটার দূরে খাগড়াছড়ি।

মেলার দখলে মাঠ by তৌফিকুল ইসলাম বাবর

হানগরে এখন চলছে মেলা আর মেলা। মেলার দখলে রয়েছে নগরীর প্রায় সবক'টি বড় মাঠ। আবার মাঠ না পেয়ে বিজয় উৎসব চলছে সড়ক দখল করেও! বিজয়ের মাস ডিসেম্বর আসার সঙ্গে সঙ্গেই নগরীর বিভিন্ন এলকায় বসতে শুরু করে একের পর এক মেলা। নগর আওয়ামী লীগের দুটি গ্রুপ এবারও পৃথকভাবে আয়োজন করে বিজয় মেলা। ১০ ডিসেম্বর থেকে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে মেলার আয়োজন করে নগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি

Sunday, December 11, 2011

বাম্পার ফলনেও হাসি নেই নাইক্ষ্যংছড়ির কৃষকদের by নুরুল আলম সাঈদ

মন ধানের বাম্পার ফলনেও হাসি নেই পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির কৃৃষকদের মুখে। গত বছর যে ধান তারা বিক্রি করেছেন ১৮ টাকা কেজি দরে, সেই ধান এখন বিক্রি হচ্ছে মাত্র ১৩ টাকায়! এ অবস্থায় লাভ দূরে থাক উৎপাদন খরচটুকু উঠে আসে কি-না তা নিয়ে শঙ্কিত কৃষকরা। সূত্র জানায়, শ্রমিকের মজুরি, কৃষিপণ্যসহ সবকিছুর দাম দিন দিন শুধু বাড়ছেই। এতে ধান উৎপাদন করতে গিয়ে বাড়ছে কৃষকদের ব্যয়।

বিচিত্র বান্দরবান by উজ্জ্বল তঞ্চঙ্গ্যা

মেঘ ছোঁয়ার ইচ্ছে কার না হয়! ঘন মেঘের ভেতর হারিয়ে যাওয়ার অনুভূতিটাই তো অন্যরকম। অন্যরকম সেই অনুভূতিটা কতটা আনন্দের হতে পারে তা কেবল বান্দরবান এলেই উপলব্ধি করা যায়। দেশের যে কোনো জেলার চেয়ে বৈচিত্র্যময় বান্দরবান। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে এ জেলাকে। সারি সারি পাহাড়-পর্বত, ছোট-বড় অসংখ্য ঝরনা, দেশের সর্বোচ্চ উঁচু পর্বত তাজিংডং (বিজয়), দ্বিতীয় পর্বত কেওক্রাডং, নীল আকাশ ছুঁয়ে যাওয়া

দুর্গম এলাকা আলোকিত করবে বিদ্যুৎবিহীন বোতল বাল্ব প্রযুক্তি by নজরুল ইসলাম লাভলু

বিদ্যুৎ ছাড়াই দুর্গম এলাকা আলোকিত করবে বোতল বাল্ব প্রযুক্তি। প্রযুক্তিটি উদ্ভাবন করেছে কাপ্তাই সেনা জোন। এতে একদিকে বিদ্যুৎ সাশ্রয় হবে, অন্যদিকে দূর হবে দুর্গম এলাকার অন্ধকার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথমে একটি এক বা দেড় লিটারের প্লাস্টিক কিংবা কাচের বোতল নিতে হবে। যা বাতি হিসেবে কাজ করবে। বোতলটিতে বিশুদ্ধ পানি ভর্তি করে তিন চামচ বি্লচ কিংবা তরল ক্লোরিন মিশিয়ে বোতলের মুখ ভালোভাবে গালা দিয়ে বন্ধ করতে হবে।

মহাসড়কে মৃত্যুফাদ by সারোয়ার সুমন

রণফাঁদে পরিণত হয়েছে মহাসড়ক। দেশের বিভিন্ন মহাসড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় প্রতিদিন সারাদেশে প্রাণ হারাচ্ছে গড়ে ২১ জন। এর মধ্যে শুধু চট্টগ্রামের বিভিন্ন সড়কে মারা যাচ্ছে ৪ জন। 'নিরাপদ সড়ক চাই' সংগঠনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৭ ডিসেম্বর পর্যন্ত ৩৪১ দিনে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪ হাজার ৯৫৩ জন। এর মধ্যে শুধু চট্টগ্রামে নিহতের সংখ্যা ৯১৯। ২০০০ থেকে ২০১১ সালের হিসাব বিবেচনায়

Friday, December 9, 2011

মালয়েশিয়া গেছে চবি ক্রিকেট দল এবার শিরোপা জয়ের স্বপ্ন by ফরহান অভি

প্রথমবার শিরোপার কাছাকাছি গিয়েও এর নাগাল পাওয়া যায়নি। ফাইনালে স্বাগতিকদের কাছে হেরে যাওয়ায় নেওয়া হয়নি শিরোপা জয়ের স্বাদ। শিরোপা জয়ের অধরা সেই স্বপ্ন নিয়েই এবার এশিয়ান ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে মালয়েশিয়ায় গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্রিকেট দল। ১৫ সদস্যের চবি ক্রিকেট দল গত ৩০ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশে দেশ ত্যাগ করে।

মেধস মুনি আশ্রম যেখান থেকে শুরু হয়েছিল দুর্গাপূজা by শাহীনূর কিবরিয়া মাসুদ

দুর্গাপূজা এলেই সর্বাগ্রে এসে যায় মেধস মুনী আশ্রমের কথা। পৌরাণিক মতে, এখান থেকেই প্রথম শুরু হয়েছিল দেবী দুর্গার আরাধনা। প্রতিবছর দুর্গাপূজায় হাজার হাজার পুণ্যার্থীর আগমন ঘটে বোয়ালখালী উপজেলার করলডেঙ্গার পাহাড়চূড়ায় অবস্থিত এ আশ্রমে। পৌরাণিক মতে, হাজার হাজার বছর আগে রাজা সুরথ ও সমাধি বৈশ্য প্রথম দেবী দুর্গার আরাধনা শুরু করেন। বসন্তকালে তারা এ পূজার আয়োজন করায় দেবীর এ পূজা পরিচিত হয়

লোডশেডিং বেড়েছে by রুবেল খান

তীব্র দাবদাহে নগরবাসীর এখন ত্রাহি অবস্থা। দুঃসহ এ গরমের সঙ্গে পাল্লা দিয়েই যেন বাড়ছে লোডশেডিং। প্রচণ্ড গরমের সঙ্গে ঘন ঘন লোডশেডিং বিষিয়ে তুলছে নগরজীবন। বর্তমানে চট্টগ্রামে চাহিদার তুলনায় স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন অনেক কম। চট্টগ্রামের মতো অভিন্ন অবস্থা পুরো দেশের। আশুগঞ্জসহ কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ থাকায় জাতীয় গ্রিড থেকেও পাওয়া যাচ্ছে না আগের মতো বিদ্যুৎ। এসব কারণে চট্টগ্রামে এখন বিদ্যুতের ঘাটতি

বেহাল নগর by কাজী আবুল মনসুর

গরে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে ঘরবাড়ি। প্রতিনিয়ত দখল হচ্ছে সড়ক থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ খাল ও নালা। নগর উন্নয়নে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) কাছে আন্তর্জাতিক মানের প্ল্যান থাকলেও কাজ হচ্ছে না ওই প্ল্যান অনুযায়ী। এসব কারণে নগর এখন বেহাল। এদিকে নগরীর বেহাল অবস্থার জন্য পরস্পরকে দোষারোপ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। চসিক বলছে, চউকের বরাদ্দ বেশি, তাই নগর

Sunday, December 4, 2011

আলোকচিত্রে পাবর্ত্য চট্টগ্রাম-পার্বত্য শান্তিচুক্তির ১৪ বছরপূর্তিতে আলোকচিত্র প্রদর্শনীতে ছবি আহ্বান

লোকচিত্রের মাধ্যমে সৌন্দর্য ও সামাজিক সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই একদল তরুণ আলোকচিত্রী প্রতিষ্ঠিত করে 'ফটোগ্রাফি বাংলাদেশ'। ২০০৮ সালের ১৫ জুলাই জন্মলগ্ন থেকেই সংগঠনটি সক্রিয় ছিল দেশের পেশাদার ও নতুন আলোকচিত্রীদের সংঘবদ্ধ করার। এ জন্য তারা চালু করে িি.িঢ়যড়ঃড়মৎধঢ়ুযনফ.পড়স নামে একটি ওয়েবসাইট। যেখানে আলোকচিত্রীরা নিজেদের তোলা ছবি প্রদর্শন করে প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছেন।

শীতে দূরে যেতে ১-রঙিন রাঙামাটি by সত্রং চাকমা,

ভোরের ঘন কুয়াশা জানান দিচ্ছে, শীতের তীব্রতা বাড়ছে। এ সময় অনেকেরই দূরে কোথাও বেড়ানোর ভাবনা থাকে। হুট করে তো আর দূরে বেড়াতে যাওয়া যায় না। এ জন্য আগেভাগে পরিকল্পনা নেওয়া চাই। আপনার পরিকল্পনা সাজানোয় সাহায্য করতেই প্রিয় চট্টগ্রামের এ বিশেষ আয়োজন। ধারাবাহিক এ আয়োজনের প্রথম পর্ব সাজানো হলো দেশের শীর্ষস্থানীয় পর্যটনকেন্দ্র রাঙামাটি নিয়ে_

ফটিকছড়িতে পাকা আমন কাটতে ব্যস্ত কৃষক ভারতীয় বীজে প্রত্যাশা ছাড়িয়ে গেছে ফলন by ইকবাল হোসেন মঞ্জু,

ভারতীয় বীজে প্রত্যাশার চেয়েও বেশি ফলন পেয়েছেন ফটিকছড়ির কৃষকরা। পাকা আমন ঘরে তুলতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।কৃষকরা জানান, এবার তারা ভারত থেকে আসা নতুন ধানের বীজ স্থানীয়ভাবে সংগ্রহ করেন। 'দিনাজপুরী পাইজাম' নামে নতুন এ জাতটি তাদের জন্য খুলে দিয়েছে ধান উৎপাদনে উজ্জ্বল সম্ভাবনার দ্বার। এ জাতের ধান দিয়ে তারা প্রতি একরে সাড়ে ৪ টন পর্যন্ত ফলন পেয়েছেন, যা তাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

প্যাকেট পণ্যে প্রতারণার ফাদ by সারোয়ার সুমন

দেশের অভ্যন্তরীণ বাজরে প্রতি কেজি শুকনো মরিচের বিক্রয়মূল্য ১১০ থেকে ১১৫ টাকা। খোলা বাজারে গুঁড়ো হয়ে সেই মরিচ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকায়। কিন্তু প্যাকেট করে বিভিন্ন প্রতিষ্ঠান ওই একই মরিচ বিক্রি করছে ৩শ' থেকে ৩২০ টাকায়। এ হিসাবে কেবল প্যাকেট করে শুকনো মরিচ ব্যবসায়ীরা মুনাফা করছে ১৩০ শতাংশ। অপরদিকে ১৬০ টাকায় কেনা হলুদ প্যাকেটজাত হয়ে বিক্রি হচ্ছে ৫শ' থেকে সাড়ে ৫শ' টাকায়।

Sunday, November 27, 2011

স্বপ্নের পালে হাওয়া by পুলিন চাকমা,

বশেষে রাঙামাটির বরকলবাসীর স্বপ্নের পালে হাওয়া লেগেছে। বরকল সদরের ফাইল্যাতলী এলাকায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কলেজ ও ভোকেশনাল ইনস্টিটিউট। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এর নির্মাণকাজ।১৯২৩ সালে ব্রিটিশ আমলে বরকল থানা স্থাপিত হয়। কিন্তু দীর্ঘ ৮৮ বছরেও উপজেলায় গড়ে ওঠেনি কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ এ সময়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে দু'বার উদ্যোগ নেওয়া হলেও সমন্বয়ের

চুয়েটে অন্যরকম এক দিন by কবির পারভেজ নয়ন,

রা সবাই প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর। সেই স্বপ্ন সত্যি করতেই তারা এসেছে এখানে। এ জন্য এদের অনেকেই পাড়ি দিয়েছেন শত শত মাইল পথ। ভাবী প্রকৌশলীদের পদচারণায় গত ১৯ নভেম্বর অন্যরকম এক দিন ছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)।প্রকৌশলী হওয়ার সোনালি স্বপ্ন নিয়ে চার সহস্রাধিক শিক্ষার্থী ভিড় জমিয়েছিল নগর থেকে ২৫ কিলোমিটার দূরে পাহাড়ঘেরা নয়নাভিরাম চুয়েট ক্যাম্পাসে।

মিরসরাইয়ে বেড়িবাঁধ সংস্কার হচ্ছে না উপকূলীয় জেলেদের দুর্ভোগ কমছে না by বিপুল দাশ,

মিরসাইয়ে বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় দুর্ভোগ কমছে না উপকূলীয় এলাকার জেলেদের। বেড়িবাঁধের দু'পাশ উঁচু হয়ে মাঝে গত সৃষ্টি হওয়ায় আহরিত মাছের বাজারজাতকরণ নিয়ে ভীষণ বেগ পেতে হচ্ছে তাদের। এ কারণে তারা প্রতিদিন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।জানা গেছে, উপজেলার সাহেরখালী থেকে ইছাখালী পর্যন্ত প্রায় ২০টি উপকূলীয় এলাকার লোকজনকে সাগরের লবণাক্ত পানি ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে

নির্বাচনে সরগরম সিজেকেএস by রুবেল খান

দীর্ঘ চার বছর পর আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সরগরম এখন স্টেডিয়ামপাড়া তথা নগরীর ক্রীড়াঙ্গন। ইতিমধ্যে নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।এবারের নির্বাচনে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্যানেল হয়নি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে দু'জন শক্তিশালী প্রার্থী থাকায় এ