Wednesday, April 7, 2010

প্রীতি ফুটবল

লন্ডনের প্রবাসী বাঙালিদের নিয়ে গড়া স্পোর্টিং বেঙ্গল লন্ডন কাল প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ঢাকা মেট্রোপলিস একাদশের সঙ্গে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১ মিনিটে অ্যান্টনি লুইসের গোলে এগিয়ে গিয়েছিল স্পোর্টিং বেঙ্গল। ২৬ মিনিটে গোলটি শোধ করে দেন মেট্রোপলিসের আরাফাত।

আম্পায়ারদের ক্রিকেটে বাংলাদেশের জয়

তাঁদের বেশির ভাগই ক্রিকেটার ছিলেন একসময়। খেলার মাঠে সেই ভূমিকা বদলে গেলেও খেলাটা তো আর ভোলা যায় না! ফতুল্লা স্টেডিয়ামে বাংলাদেশ আর পাকিস্তানের আম্পায়ারদের প্রথম প্রীতি টি-টোয়েন্টি ম্যাচে কাল দেখা গেল সেটাই। শেষ বলে নিষ্পত্তি হওয়া ম্যাচে বাংলাদেশের আম্পায়ারদের দলটি পেয়েছে ৭ উইকেটের জয়। পাকিস্তানের আম্পায়াররা করেছিল ৭ উইকেটে ১৭২। স্বাগতিক দলের জয়ে বড় ভূমিকা জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমানে আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার এনামুল হকের মাত্র ৩৮ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংসটির।