Monday, September 5, 2011
ডাচ্-বাংলা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি
চুক্তি স্বাক্ষরের ফলে ডাচ্-বাংলা ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংকের শাখাগুলোতে এটিএম বুথ স্থাপন করবে, যা থেকে উভয় ব্যাংকের গ্রাহকেরাসহ ডাচ্-বাংলা ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরকারী অন্যান্য ব্যাংকের গ্রাহকেরাও সেবা নিতে পারবেন।
আইসিবি ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মামুন মাহমুদ শাহ্ এবং ডাচ্-বাংলা ব্যাংকের এমডি কে এস তাবরেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ডাচ্-বাংলা ব্যাংকের ডিএমডি আবুল কাশেম মো. শিরিন, সাইদুল হাসান ও খান তরিকুল ইসলাম এবং আইসিবি ইসলামী ব্যাংকের আইটি ডিভিশনের প্রধান রফিকুল ইসলাম, কার্ড বিভাগের প্রধান আরিফ আহমেদ উপস্থিত ছিলেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শেয়ারবাজারে লেনদেন আজ আবার শুরু
রমজানের সময় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিবর্তিত সময়সূচি ছিল সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। কিন্তু আজ থেকে ওই সময়সূচি পরিবর্তন হবে। স্বাভাবিক সময়ের মতো চার ঘণ্টা লেনদেন চলবে।
গত ২৫ আগস্ট শেষ কার্যদিবসে ডিএসইর সাধারণ সূচক প্রায় ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ছয় হাজার ২১২-তে। ওই দিন ঢাকার বাজারে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছিল। দিনশেষে ডিএসইর লেনদেন ছাড়িয়ে গিয়েছিল ৫৪৫ কোটি টাকায়।
সিএসইর সার্বিক মূল্যসূচক প্রায় ২২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৭৩-এ। ঢাকার মতো চট্টগ্রামের বাজারেও ওই দিন হাতবদল হওয়া অধিকাংশ শেয়ারের দাম বাড়ে। লেনদেন ছাড়িয়ে যায় ৫৭ কোটি টাকা।
ছুটির আগের শেষ দুই কার্যদিবসে শেয়ারবাজারে মূল্যবৃদ্ধি ঘটে। এর আগে বেশ কিছুদিন ধরে বাজারে দরপতন চলে। এতে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঈদের ছুটির আগের দুই দিনের ঊর্ধ্বগতিতে কিছুটা আশান্বিত হন বিনিয়োগকারীরা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঈদের ছুটির পর সূচক কমেছে পুঁজিবাজারে
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির অভিহিত মূল্য ১০ টাকা করার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সিদ্ধান্তে ঈদের আগের দুই কর্মদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। এরই ধারাবাহিকতায় আজও লেনদেন শুরু হয়। তবে ঈদের ছুটির পর বিনিয়োগকারীদের উপস্থিতি কম থাকায় বাজারে এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৮.৯১ পয়েন্ট কমে ৬১৯৩.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। লেনদেনের ১০ মিনিটে সূচক ৪৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়। আধা ঘণ্টা শেষে সূচক আগের দিনের চেয়ে চার পয়েন্ট কমে যায়। এরপর আবারও ঊর্ধ্বমুখী হয় সূচক। এভাবেই দিনভর সূচক ওঠানামা করে।
আজ লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩০৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৪০ কোটি টাকা কম।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, কেয়া কসমেটিকস, এনবিএল, ইউনাইটেড এয়ার, ওয়ান ব্যাংক ও এমআই সিমেন্ট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮৭.৪৩ পয়েন্ট কমে ১৭৫৮৫.৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৭৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ১৩৯টির ও অপরিবর্তিত আছে পাঁচটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৮ কোটি টাকা কম।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লভ্যাংশ ঘোষণার কারণ ব্যাখ্যা দুটি মিউচুয়াল ফান্ডের
গত ২৫ আগস্ট ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, গ্রামীণ মিউচুয়াল ফান্ড-১-এর ট্রাস্টি কমিটি ২৫ শতাংশ নগদ ও ৫০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। আর গ্রামীণ-১ স্কিম-২ মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে।
এসইসিকে না জানিয়ে লভ্যাংশ ঘোষণা করায় ওই দিন দুটি ফান্ডেরই লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
এ বিষয়ে এইমসের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাঈদ জানান, আমরা এসইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। লভ্যাংশ ঘোষণার পক্ষে আইনি যুক্তি ও ব্যাখ্যা দেওয়া হয়েছে। কমিশন শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ নেবে।
লভ্যাংশ ঘোষণায় কোনো আইনি জটিলতা নেই বলেও দাবি করেন সাঈদ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জারদারির স্বপ্ন
পাকিস্তান বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র ও প্রশিক্ষণের উৎস বলে তাদের নিন্দা করেছে চীনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জিনজিয়াং প্রদেশের কর্মকর্তারা। এর পরই ‘সব সময়ের বন্ধু’ চীনের সঙ্গে সম্পর্ক ঝালাই করতে সেখানে ছুটে যান জারদারি। বেইজিংকে শান্ত করার ইসলামাবাদের প্রচেষ্টার অংশ হিসেবে জারদারি এবারের পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করেন জিনজিয়াংয়ে। তিনি তাঁর ছেলে বিলাওয়াল ও মেয়ে আসিফাকে নিয়ে প্রদেশটির রাজধানী উরুমচির স্থানীয় একটি মসজিদ পরিদর্শন করেন।
চীনের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি বলেন, ‘আমার একটি বড় স্বপ্ন হলো, চীনারা কোনো পাসপোর্ট ছাড়া পাকিস্তানে ভ্রমণ করতে পারবে এবং পাকিস্তানিরা কোনো পাসপোর্ট ছাড়া চীনে ভ্রমণ করতে পারবে।’ তিনি বলেন, বিশ্বের অপরিশোধিত তেল চীনে সরবরাহের জন্য পাকিস্তান সরবরাহপথ হতে চায়। জারদারি বলেন, ‘আমরা চাই, আমাদের দেশের মধ্য দিয়ে চীনে জ্বালানি পাঠানো হোক।’
জারদারির মন্তব্যে বোঝা যাচ্ছে, চীনের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শের পরই তিনি ওই সব কথা বলেছেন এবং জিনজিয়াংয়ে তাঁর সফর সফল হয়েছে।
চীনের গণমাধ্যম জানিয়েছে, উরুমচিতে ইউরো-এশিয়া বাণিজ্য মেলায় দেওয়া জারদারির বক্তব্য সমর্থন করেছে চীনের সরকার।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পূর্ব লন্ডনে ইডিএলের মিছিল নিষিদ্ধ
মাসব্যাপী লিফলেট ও ওয়েবসাইটের মাধ্যমে মিছিলের জন্য সদস্য সংগ্রহ এবং নানা উত্তেজক কথাবার্তায় উদ্বেগে ছিল এলাকার মানুষ। অবশেষে টাওয়ার হ্যামলেট অভিমুখী মিছিল বন্ধে লন্ডন মেট্রোপলিটন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তা নিষিদ্ধ করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাঙালি সদস্য রোশনারা আলী ও টাওয়ার হ্যামলেট কাউন্সিল মেয়র লুৎফুর রহমান।
গত বছরও টাওয়ার হ্যামলেট অভিমুখে মিছিলের ঘোষণা দিয়ে এলাকায় উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করেছিল ইডিএল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিচারপতি সৌমিত্র অভিশংসন এড়াতে পারছেন না
জানা গেছে, কাল সোমবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় অভিশংসনের প্রস্তাবটি আলোচনার জন্য উঠতে পারে। এর আগে এই প্রস্তাবটি পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় উত্থাপিত হলে গত ১৮ আগস্ট সেই প্রস্তাবটি পাস হয়। এবার সেই প্রস্তাবই উঠেছে লোকসভায়।
এদিকে বিচারপতি সৌমিত্র সেন তাঁকে অভিশংসন করার আগে বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন।
সরকারি সূত্রের খবর, ভারতের অ্যাটর্নি জেনারেল জি ই বাহনবতী অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করার পক্ষে মত দিয়েছেন। তাঁর মতে, দুই বছর ধরে যে প্রক্রিয়া চলছে, তা এখন নষ্ট করতে দেওয়া যায় না। ইস্তফা দিতে হলে রাজ্যসভায় এই প্রস্তাব ওঠার আগেই সৌমিত্র সেনের পদত্যাগ করা উচিত ছিল। ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী সালমান খুরশিদও এতে সায় দিয়েছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার হতে পারেন অ্যাসাঞ্জ
ব্রিটিশের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল রবার্ট ম্যাকক্লেলান্ডকে উদ্ধৃত করে জানায়, অবিকৃতভাবে এসব নথি প্রকাশ করায় অস্ট্রেলিয়ার জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এসব নথিতে অস্ট্রেলিয়ার একজন গোয়েন্দা কর্মকর্তার নাম এসেছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, দেশের আইন অনুযায়ী এমন কোনো বিষয় প্রকাশ করা যাবে না, যাতে কোনো গোয়েন্দা কর্মকর্তাকে শনাক্ত করা যায়। এটা ফৌজদারি অপরাধের শামিল। তিনি আরও বলেন, ‘উইকিলিকসের প্রকাশ করা নথিতে অস্ট্রেলিয়া গোয়েন্দা সংস্থা এএসআইওর একজন কর্মকর্তার নাম এসেছে। এ ব্যাপারে আমি সতর্ক আছি।’
ম্যাকক্লেলান্ড বলেন, এএসআইও এবং সরকারের আরও কয়েকটি সংস্থার কর্মকর্তারা উইকিলিকসের প্রকাশিত নথিগুলো খতিয়ে দেখছেন। এসব নথি প্রকাশের কারণে অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থে কোনো প্রভাব পড়তে পারে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সুইডেনে ধর্ষণের অভিযোগে করা মামলায় জামিন নিয়ে বর্তমানে যুক্তরাজ্যে আছেন অ্যাসাঞ্জ। যুক্তরাজ্য তাঁকে যাতে সুইডেনের কাছে হস্তান্তর না করে, সে জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘পশ্চিমবঙ্গ’ নাম বিধানসভার ভোটে অনুমোদিত
পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ওয়েস্ট বেঙ্গল হওয়ায় বর্ণানুক্রম অনুযায়ী ভারতের ২৯টি রাজ্যের তালিকায় রাজ্যটির অবস্থান সবচেয়ে নিচে চলে আসে। এ ক্ষেত্রে স্থানীয় বা আঞ্চলিক ভাষায় নাম বদলানো ছাড়া তালিকার ওপরের দিকে তাদের ওঠার কোন সুযোগ নেই। পশ্চিমবঙ্গ ইংরেজিতে লিখলে বর্ণানুক্রম অনুসারে রাজ্যটির অবস্থান তালিকার বেশ ওপরে চলে আসে। এ কারণে রাজ্যটির ইংরেজি নাম বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে রাজ্যের পার্লামেন্ট-বিষয়ক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ভারতের ২৯টি রাজ্যের তালিকায় বর্ণানুক্রম অনুযায়ী একদম নিচে থাকতে থাকতে আমরা হাঁপিয়ে উঠেছি। তিনি বলেন, ‘কোনো সভায় যখন সব কয়টি রাজ্যের প্রতিনিধিরা যোগ দেন, তখন সেখানে আমাদের বলার পালা আসে শেষে। ততক্ষণে অন্যদের কথা শুনতে শুনতে শ্রোতারা হাঁপিয়ে যায়। বিশিষ্ট বাংলা চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত বলেন, প্রশাসনিক সুযোগ-সুবিধা পেতে আমরা রাজ্যের নামের পরিবর্তন চেয়েছিলাম।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আগামী সপ্তাহেই এনটিসির সদর দপ্তর ত্রিপোলিতে
জাতিসংঘের মহাসচিব বান কি মুন স্থিতিশীল লিবিয়া প্রতিষ্ঠায় সহায়তা করতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
লিবিয়ার ভবিষ্যৎ নিয়ে প্যারিস বৈঠকে যোগদান শেষে গত শুক্রবার বেনগাজিতে ফেরেন এনটিসি প্রধান মুস্তাফা আবদুল জলিল। তিনি বলেন, ‘আগামী সপ্তাহেই আমরা ত্রিপোলি যাব। ত্রিপোলিই আমাদের রাজধানী।’ গাদ্দাফিবিরোধী বিদ্রোহ শুরুর প্রথমদিকেই লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি দখল করে নেয় বিদ্রোহীরা। এই মূল ঘাঁটি থেকেই গাদ্দাফিবিরোধী লড়াই পরিচালনা করে এনটিসি।
এদিকে লিবিয়ার বিভিন্ন শহর থেকে ত্রিপোলিতে যাওয়া বিদ্রোহী যোদ্ধাদের নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে এনটিসি। ত্রিপোলিতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতেই এই আহ্বান জানানো হয়েছে।
গাদ্দাফির অনুগত সেনাদের আত্মসমর্পণের সময়সীমা ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিদ্রোহীরা। এর আগে আত্মসমর্পণের সময়সীমা গতকাল শনিবার শেষ হয়ে যায়। তবে গাদ্দাফির জন্মস্থান সারতে শহরসহ বেশ কয়েকটি এলাকায় দুই পক্ষের লড়াই এখনো চলছে। সারতে শহর অভিমুখে বিদ্রোহীদের অভিযান কিছুটা মন্থর হয়ে পড়েছে।
বিদ্রোহীরা গত ২৫ আগস্ট গাদ্দাফির প্রধান আশ্রয়স্থল বাব আল-আজিজিয়া দখল করে নিলেও তাঁর সন্ধান পায়নি। গোপন আশ্রয় থেকে মাঝেমধ্যে অডিও বার্তায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন গাদ্দাফি। সর্বশেষ গত বৃহস্পতিবার তাঁর একটি অডিও বার্তা প্রচারিত হয়।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন গতকাল অস্ট্রেলিয়ার ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি লিবিয়ার জনগণকে সহায়তার জন্য আবারও বিশ্বের প্রতিটি দেশের প্রতি আহ্বান জানাচ্ছি। তবে লিবিয়ার ভবিষ্যতের সিদ্ধান্ত দেশটির জনগণকেই নিতে হবে।’ তিনি বলেন, ‘লিবীয় কর্তৃপক্ষের অনুরোধ পাওয়ার সঙ্গে সঙ্গে জাতিসংঘ যাতে তাঁদের সহায়তা দিতে পারে, সে জন্য আমরা কাজ করে যাচ্ছি।’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ গতকাল জানান, মস্কো লিবিয়ার এনটিসির নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। তাঁদের সঙ্গে জ্বালানিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এনটিসির অনুরোধের ভিত্তিতেই তাঁদের আমন্ত্রণ জানানো হয় বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী লাভরোভ।
এদিকে ওয়াল স্ট্রিট জার্নালে গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সঙ্গে গাদ্দাফির গোয়েন্দা সংস্থার দৃঢ় সহযোগিতামূলক সম্পর্ক ছিল। লিবিয়ার এক্সটার্নাল সিকিউরিটি এজেন্সির সদর দপ্তর থেকে পাওয়া নথির বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
লিবিয়ার সঙ্গে যুক্তরাজ্যেরও দৃঢ় সম্পর্কের খবরও প্রকাশিত হয়েছে। তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ গতকাল স্কাই নিউজ টেলিভিশনে বলেন, ‘এটা আগের সরকারের বিষয়। তখন কী ঘটেছে, তা আমি জানি না।’ তিনি বলেন, এখন লিবিয়া প্রসঙ্গে সামনে তাকানোর সময়। অনেক কাজ করতে হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কাশ্মীর নিয়ে প্রায় সমঝোতায় পৌঁছেছিল ভারত ও পাকিস্তান
মার্কিন দূতাবাসের ২০০৯ সালের ২১ এপ্রিলের নথিতে দেখা যায়, মনমোহন সিং ভারত সফররত মার্কিন প্রতিনিধিদলকে এই বিষয়টি নিশ্চিত করেন। মার্কিন ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মার্কিন প্রতিনিধি পরিষদের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির তৎকালীন চেয়ারম্যান হাওয়ার্ড বারম্যান।
প্রধানমন্ত্রী মনমোহন সিং মার্কিন ওই প্রতিনিধিদলকে জানান, ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসের আগে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের দারুণ উন্নতি হয়। তিনি বলেন, ‘আমরা ব্যাক চ্যানেলের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছার ব্যাপারে একমত হয়েছিলাম।’ ভারতের প্রধানমন্ত্রী জানান, পারভেজ মোশাররফ সীমানার বিষয়টি বাদ দিয়ে একটি সমাধানে পৌঁছাতে রাজি হয়েছিলেন। এতে মুক্ত বাণিজ্য ও নিয়ন্ত্রণ রেখার প্রসঙ্গও অন্তর্ভুক্ত ছিল।
মনমোহন সিং বলেন, ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পাকিস্তান রাষ্ট্র চেয়েছিল। পাকিস্তানের এক ইঞ্চি পরিমাণও ভূখণ্ড ভারত দাবি করবে না।
মোশাররফের গত বছরের একটি বক্তব্যে মনমোহনের এমন মন্তব্যের যথার্থতা মিলে যায়। মোশাররফ বলেন, ভারত ও পাকিস্তান এখন এমন এক ধাপে পৌঁছেছে, যেখানে তারা প্রস্তাবের চূড়ান্ত খসড়া তৈরি করতে পারে। ব্যাক চ্যানেলের মাধ্যমে দুই পক্ষের মধ্যে খসড়া প্রস্তাব বিনিময়ের কথাও উল্লেখ করেন তিনি।
কাশ্মীর সমস্যা সমাধানে চারটি পয়েন্ট উল্লেখ করেন মোশাররফ। তা হলো: বেসামরিকীকরণ, সর্বোচ্চ স্বায়ত্তশাসন দেওয়া, সীমানার বিষয়টি এড়িয়ে যাওয়া ও যৌথ ব্যবস্থাপনা। পাকিস্তানের পরবর্তী সরকার অবশ্য মোশাররফের এই ফর্মুলা বাতিল করে দেয়। কারণ হিসেবে উল্লেখ করা হয়, এটা মোশাররফের ব্যক্তিগত চিন্তার ফসল হতে পারে। এসব বিষয় পাকিস্তানের মন্ত্রিপরিষদ বা সংসদে অনুমোদিত হয়নি।
মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার বিষয়টি উল্লেখ করে মনমোহন সিং মার্কিন প্রতিনিধিদলকে জানান, এখন পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু হতে পারে, যদি তারা ‘সভ্য দেশের মতো আচরণ করে এবং মুম্বাই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনে।’
উইকিলিকসের নথিতে বলা হয়, এখন পাকিস্তানি নেতারা ভারতের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে পাকিস্তানের মাটি থেকে ভারতে কোনো সন্ত্রাসী হামলা চালাতে দেওয়া হবে না।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কলকাতার ভুলে সতর্ক ঢাকা
গত পরশু কলকাতায় মেসিদের ম্যাচটা ছিল বিশৃঙ্খলায় ভরা। জাতীয় সংগীত নিয়ে বিভ্রাট ঘটেছে। ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা দলের নাম ঘোষণার পর বেজে ওঠে ভেনেজুয়েলার জাতীয় সংগীত। এ বড় বিব্রতকর। পরশু আরেক দফা বিব্রত হতে হয় আয়োজকদের। ম্যাচ শেষের আধা ঘণ্টা সংবাদ সম্মেলনে দেখা দেয় লোডশেডিং। রেগে-মেগে বেরিয়েই যান ভেনেজুয়েলার কোচ সিজার ফারিয়াস। সংবাদ সম্মেলনে আসার কথা ছিল মেসির। আর্জেন্টিনা কোচ আলেজান্দ্রো সাবেলা এলেও মেসি আর আসেননি।
যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠটা নিয়েও অসন্তুষ্ট ছিল আর্জেন্টিনা দল। কৃত্রিম ঘাসের মাঠটা ম্যাচের আগে পানি দিয়ে ভেজানো হয়নি। হবে কী করে? মাঠকর্মীদের ঢুকতেই দেয়নি পুলিশ। চরম অপেশাদারির পরিচয় দিয়ে পুলিশের সদস্যরা ম্যাচ শেষে ব্যস্ত ছিলেন মুঠোফোনে মেসির ছবি তুলতে। সংবাদমাধ্যমের তথ্য ও নির্ভরযোগ্য সূত্র থেকে আরও জানা গেছে, ম্যাচ শুরুর আগে নিরাপত্তাবেড়া টপকে ডাগ-আউটে চলে আসে দর্শকেরা। ইচ্ছেমতো তারা দাপিয়ে বেড়িয়েছে ডাগ-আউট ও এর আশপাশে। এসব প্রতিরোধে পুলিশের তেমন তৎপরতা ছিল না। কলকাতার এসব বিশৃঙ্খলার কথা সবই জানা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। বিষয়গুলো তাঁর দৃষ্টিগোচর করতেই বললেন, ‘ওরা ভুল করেছে। আমরা এটা নিয়ে আলোচনাও করেছি। আশা করি আমাদের এখানে এমন ভুল হবে না। আমাদের প্রস্তুতি ঠিক আছে। আমরা সবকিছু ঠিকঠাক মতোই করতে পারব।’ কলকাতায় আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচ শেষে খেলোয়াড়দের দেওয়া হয় ক্রেস্ট। এখানে ম্যাচ শেষে সেসব দেওয়ার চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন সালাউদ্দিন, ‘খেলা শেষ হওয়ার পর আর কোনো আনুষ্ঠানিকতা রাখিনি।’
মেসিদের ঢাকা সফরের সর্বশেষ অবস্থা তদারক করতে কাল বিকেলে বাফুফে ভবনে এসেছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। তাঁর সঙ্গে আলোচনা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানালেন, ‘ আমরা এতদিন কী কী করেছি, তা নিয়ে পর্যালোচনা করলাম। দলের নিরাপত্তা, হোটেল-ব্যবস্থাপনা অর্থাৎ আয়োজনের পুরো ছবি সালমান এফ রহমানকে জানিয়েছি। আমাদের কিছু কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন ছিল, সেসব উনি শুধরে দিলেন এবং কিছু উপদেশও দিলেন। সব মিলিয়ে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ আয়োজন নিয়ে স্বস্তিতেই আছি আমরা।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
টিকিটের জন্য ব্যাকুল স্কুল ছাত্ররা
স্কুলের ছাত্ররা পরিচয়পত্র দেখিয়ে টিকিট নিতে পারবে—আয়োজক কমিটি প্রথমে এমনটাই জানিয়েছিল। কিন্তু বাফুফের স্কুল কমিটির চেয়ারম্যান শেখ মোহাম্মদ আসলাম কাল জানিয়েছেন, ‘আমরা সব স্কুলের ছাত্রকে টিকিট দিতে পারছি না। এবারের আশিয়ান সিটি স্কুল ফুটবল টুর্নামেন্টের ৪৬টি স্কুলের ছাত্রদেরই টিকিট দেব। তবে প্রতিটি স্কুলের সর্বোচ্চ ৩০ জন করে ছাত্র এই টিকিট পাবে।’ সারা মহানগরের স্কুলছাত্রদের ভিড় সামলাতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
২০০ মিটারে সেই বোল্ট
কাল জয়ের পরপরই ক্যামেরার সামনে একটা শব্দই বলেছেন ‘বিশ্বাস’। বোল্ট জিতবেন এটা অবিশ্বাস করার মতো কেউই ছিল না। এমনকি ১০০ মিটারে ডিসকোয়ালিফায়েড হওয়ার পরও। নিজেই বলেছিলেন দৌড়টা ঠিকঠাকমতো শেষ করতে পারলে তাঁকে হারায় সাধ্য কার!
কাল যে সময় নিয়েছেন তার থেকে কম সময়ে বোল্ট নিজেই দুবার এবং মার্কিন কিংবদন্তি মাইকেল জনসন একবার দৌড়েছেন। জয়ের পর বলেছেন, ‘দারুণ লাগছে। আমি এখনো সেরা। আমি জেদের বশে দৌড়াইনি। আমি একটু জোরে দৌড়াচ্ছিলাম, সমর্থকদের কাছে ১০০ মিটারের জন্য দুঃখ প্রকাশ করতে।’
১০০ মিটারের বিপর্যয়ের ভূতকে পেছনে ফেলতে পেরে যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন ডাবল বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট, ‘গত রোববারের ফলস স্টার্টের পর আমার মন খুব খারাপ ছিল। কেন ১০০ মিটারের শিরোপা ধরে রাখতে দৌড়াতে পারলাম না? ওই ঘটনাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে ২০০ মিটারটা বিশাল সুযোগ। আর সপ্তাহজুড়ে এটার জন্যই দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম।’
বছরে নিজের সেরা সময় (১৯.৭০) নিয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ওয়াল্টার ডিক্স। ব্রোঞ্জ জেতার পথে ফ্রান্সের জাতীয় রেকর্ড (১৯.৮০) করেছেন ১০ সেকেন্ডের নিচে ১০০ মিটার দৌড়ানো একমাত্র শ্বেতাঙ্গ ক্রিস্তোফ লেমাইত্রে।
মেয়েদের হাইজাম্পে ব্লাঙ্কা ভ্লাসিচের চার বছরের আধিপত্যের অবসান হয়েছে। ক্রোয়েশিয়ার এই অ্যাথলেটকে হ্যাটট্রিক শিরোপা থেকে বঞ্চিত করেছেন রাশিয়ার আনা চিচেরোভা। তবে ৪–৪০০ রিলেতে ঠিকই হ্যাটট্রিক করেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। আর ১৫০০ মিটার দৌড়ে কেনিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন আসবেল কিপরোপ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এবার প্রকৃতির বাগড়া ভারতকে
ভারত ঝলমলিয়ে উঠলেও কাল চেস্টার-লি-স্ট্রিটের আকাশের মুখ ছিল গোমড়া। বৃষ্টি বাগড়া দিয়েছে ভারত-ইংল্যান্ডের প্রথম ওয়ানডেতে। ভারতের ইনিংস শেষ হয়ে ইংল্যান্ডের ইনিংসের মাত্র ৭.২ ওভার পর্যন্তই খেলা হয়েছে। অমনি বৃষ্টির হানা। স্থানীয় সময় তিনটায় বৃষ্টি শুরু হয়ে পরের সোয়া এক ঘণ্টা খেলা বন্ধ ছিল। বৃষ্টি থামার পর যখন খেলা শুরু হতে যাবে, আবার এল বৃষ্টি। এরপর আর খেলাই হতে পারেনি।
তবে বৃষ্টি শুরুর আগে যতটুকু খেলা হয়েছে, তাতে নিরঙ্কুশভাবে ভারতই জয়ী। টসে হেরে পেস-সহায়ক কন্ডিশনে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে তুলেছে ২৭৪ রান। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন পার্থিব প্যাটেল। প্রাভিন কুমার ২১ রানের মধ্যেই ইংল্যান্ডের দুই ওপেনারকে তুলে নেন।
ইংল্যান্ডে আসার পর থেকেই তো পড়ে পড়ে মার খেতে হচ্ছে। সফরে তিনটি প্রস্তুতি ম্যাচ ছাড়া কিছুই জেতেনি। সিরিজের প্রথম ওয়ানডে জিততে মরিয়া ভারত ভালোও করেছে। ভারতকে জয়ের আশার আলো এনে দিয়েছেন প্যাটেল। কিন্তু প্রকৃতির যেন তা সহ্য হয়নি!
ধোনি-যুগে বেচারা প্যাটেল এমনিতেই ব্রাত্য হয়ে পড়েছেন। দলে চোটের প্রকোপ না থাকলে এই সিরিজে সুযোগ পেতেন কি না, কে জানে। ছোটখাটো গড়নের মানুষটা কাল দুর্দান্ত সব শট খেলে জানিয়ে দিলেন, ভারত চাইলে তাঁকে শুধু স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবেও খেলাতে পারে। ম্যাচ শুরুর আগেভাগে চোটের কারণে টেন্ডুলকারকে হারিয়ে ফেলার ধাক্কাটি বুঝতেই দেননি। অভিষিক্ত ওপেনার অজিঙ্কা রাহানেকে নিয়ে সূচনায় এনে দিয়েছেন ৮২ রানের জুটি। ১০ বলের মধ্যে রাহানে আর দ্রাবিড়কে হারিয়ে ফেললেও তৃতীয় উইকেটে ১০৩ রানের জুটি গড়েছেন কোহলিকে নিয়ে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা পেয়ে যাবেন মনে হচ্ছিল যখন, অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।
সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ পুড়ছেন। পরে পুড়তে হয়েছে জয় না পাওয়ার আক্ষেপেও।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ২৭৪/৭ (পার্থিব ৯৫, কোহলি ৫৫, রাহানে ৪০, রায়না ৩৮, ধোনি ৩৩; ব্রেসনান ২/৫৪, ব্রড ২/৫৬)।
ইংল্যান্ড: ৭.২ ওভারে ২৭/২ (কুক ৪, কিসওয়েটার ৬, ট্রট অপরাজিত ১৪, বেল অপরাজিত ২; প্রাভিন ২/১১)।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
খুশি মনেই আসছেন সাবেলা
উরুগুয়ের কাছে হেরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর সার্জিও বাতিস্তাকে বরখাস্ত করে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের দায়িত্ব তুলে দেওয়া হয় ৫৬ বছর বয়সী সাবেলার হাতে। কোচ হয়ে সাবেলা বলেন, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপই তাঁর আসল লক্ষ্য।
সেই লক্ষ্য অর্জনের প্রস্তুতি পরশু ভেনেজুয়েলা ম্যাচ দিয়েই শুরু করে দিয়েছেন। আর সেই শুরুতেই জয়, মেসি ভালো খেলেছেন, দল ভালো খেলেছে; এটাই আনন্দ সাবেলার, ‘জয় দিয়ে শুরু করতে পেরে আমি সত্যিই খুব খুশি।’ এই জয়টার মাহাত্ম্য এত বেশি কেন সেটা বোঝাতে সাবেলা বলেছেন, ‘আমরা মাত্র তিন দিনের জন্য একসঙ্গে হয়েছি। নিজেদের ভালো করে বুঝতে অনুশীলন মাঠে আমাদের আরও সময় তো লাগবে।’
কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে দলের কিছু দুর্বলতা চোখে পড়েছে আর্জেন্টিনা কোচের। বিশ্বকাপ বাছাইপর্বের আগে সেগুলো কাটিয়ে উঠতে চান। তবে ধীরে ধীরে এটা কেটে যাবে বলেই বিশ্বাস সাবেলার, ‘প্রতি-আক্রমণে একটু ধীর ছিলাম আমরা। এর উন্নতি করার পথ খুঁজতে হবে আমাদের।’
সবকিছুর পর দলের পারফরম্যান্স বিশ্লেষণ করে অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন সাবেলা, ‘এই ম্যাচে ইতিবাচক অনেক কিছুই ছিল। আমি প্রচুর মিডফিল্ডার নিয়ে খেলতে পছন্দ করি। চাই বল পজেশনটা বেশি থাকুক। নিজেদের মধ্যে প্রচুর পাস আদান-প্রদান হওয়াও আমার পছন্দ এবং সে বিবেচনায় আমরা এখানে ভালোই করেছি। আমি আমার দলকে দশের মধ্যে ছয় দেব।’
ম্যারাডোনা, বাতিস্তার মতো সাবেলারও মূল ভরসা মেসি। কলকাতায় আর্জেন্টিনার অধিনায়কের বাহুবন্ধনীই দিয়েছেন মেসিকে। পুরো দলকে ছয় দিয়েছেন, তবে মেসিকে মনে হয় পুরো নম্বরই দিতে চান আর্জেন্টিনা কোচ, ‘আমার কাছে মেসি শুধু দলের নয়, গোটা বিশ্বেরই সেরা খেলোয়াড়। আজ (শুক্রবার) তা আবার দেখাল সে। আমাদের ইতিহাসে প্রতিটি প্রজন্মেই একজন সেরা খেলোয়াড় পায় আর্জেন্টিনা। মেসি সে রকম এক অসাধারণ খেলোয়াড়।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রচারের অভাবই তাহলে দায়ী
কাল বাফুফের সঙ্গে বৈঠক শেষে বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্রচারটা যেভাবে হওয়া উচিত ছিল, সেভাবে হয়নি। গাফিলতি ছিল, আমি রোজায় বিদেশে ছিলাম। কথা ছিল, ঈদের আগেই টিকিট বিক্রির ব্যাপারটা শেষ করতে হবে। কিন্তু তা হয়নি। এ জন্য বাফুফে এবং সংশ্লিষ্টদের কিছু দুর্বলতা ছিল বলে মনে হচ্ছে।’
পত্রপত্রিকা এবং টিভিতে অবশ্য বিরামহীন প্রচার চলছে। আসল ব্যাপারটা হলো টিকিটের উচ্চ মূল্য। যদিও সেটিকে ধর্তব্যে আনছেন না সালমান, ‘সমস্যাটা হয়েছে ঈদের জন্য।’ কারণ যা-ই হোক, বিশ্বকাপের সময় আর্জেন্টিনার পতাকায় গোটা দেশ যারা সয়লাব করে ফেলে, সেই ফুটবলপ্রেমীদের অনেকেই এখন নীরব।
বাফুফে ভবনে দুই ঘণ্টা স্থায়ী বৈঠকে প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে দুই পক্ষে কথা হয়েছে। সবচেয়ে বড় যে উদ্বেগ, সেই টিকিট বিক্রির ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে বেক্সিমকো। বৈঠকে জানানো হয়েছে, গত পরশু পর্যন্ত বাফুফে ভবন থেকে সাড়ে ৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। ব্যাংক বিক্রি করতে পেরেছে হাজার দেড়েক। সব মিলিয়ে ৭ হাজারের মতো। তবে বাফুফে কর্মকর্তারা বলেছেন, ২৪ হাজার টিকিটের মধ্যে অর্ধেক বিক্রি হয়েছে।
হাতে সময় আছে কার্যত দুই দিন। এই দুই দিনে সব টিকিট বিক্রি হয়ে যাবে বলে নিশ্চয়তাই দিয়েছেন সালমান এফ রহমান, ‘টিকিট থাকবে না। আগামী দুই দিন দেখুন, কী হয়। টিকিটের জন্য কাড়াকাড়ি পড়বে। কাজেই আমরা এটা নিয়ে চিন্তিত নই। টিকিট বিক্রি নিয়ে আদৌ কোনো সমস্যা হবে না।’
পৃষ্ঠপোষক কিসের ভিত্তিতে এই নিশ্চয়তা দিচ্ছে, সেই অঙ্ক অনেকেই মেলাতে পারছে না। তবে পৃষ্ঠপোষকের কথায় আস্থা রাখছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, ‘আমার মনে হয়, টিকিট থাকবে না। বিক্রি হয়ে যাবে।’
প্রসঙ্গক্রমে ওঠে বড় অঙ্কের লোকসানের শঙ্কাও। এই লোকসান দিয়ে পরবর্তী সময়ে ফুটবলের সঙ্গে বেক্সিমকো থাকবে কি না, সেই প্রশ্নও এসেছে সংবাদ সম্মেলনে। সালমান এফ রহমানের উত্তর, ‘এটা নিয়ে আমরা চিন্তিত নই। ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখতেই আমরা এই আয়োজনে সম্পৃক্ত হয়েছি, এটাই আমাদের মূল লক্ষ্য। তা ছাড়া আমাদের সঙ্গে বাফুফের চুক্তিতেই আছে—লোকসান আমাদের, লাভ বাফুফের।’
বেক্সিমকোর সঙ্গে এই বৈঠকের পর বাফুফের কিছুটা হাঁফ ছেড়ে বাঁচার কথা। কারণ, বেশ কিছু বিষয় ঝুলে ছিল। টিকিট বিক্রির ব্যাপারটা তো ছিলই, সেই সঙ্গে সামগ্রিক প্রস্তুতি নিয়ে পৃষ্ঠপোষক খুশি না অখুশি, এটা জানতে পারছিল না বাফুফে। যেহেতু ৩০ কোটি টাকার এই মেগা ইভেন্ট আয়োজনের অর্থনৈতিক দায়টা নিয়েছে বেক্সিমকো, তাই তাদের সন্তুষ্টির ওপর নির্ভর করছিল অনেক কিছু।
সালমান এফ রহমান বললেন, ‘সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা খুশি। এই ইভেন্টটি শেষ হওয়ার পর আমরা সিলেটে ফুটবল একাডেমি করার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব। এটা নিয়ে আমরা কাজ করছি।’ বৈঠক সূত্রের খবর, ৫ সেপ্টেম্বর রাত ৯টায় মেসিদের আবাসস্থল হোটেল রূপসী বাংলায় নৈশভোজেরও আয়োজন করছে বেক্সিমকো।
সংবাদ সম্মেলনে টিভি সাংবাদিকদের একটা দাবি মেনে নিয়েছেন বেক্সিমকো গ্রুপের অন্যতম কর্ণধার। ম্যাচের প্রচারস্বত্ব বেক্সিমকোর মালিকানাধীন ইনডিপেনডেন্ট টিভির, অন্য টিভিগুলো কি তাহলে ম্যাচের কোনো ফুটেজ পাবে না? এই প্রশ্ন নিয়ে অনেকটা সময় ব্যয় হয়েছে এবং শেষে সিদ্ধান্ত, উদ্বোধনীর আনুষ্ঠানিকতা অন্য টিভি কাভার করতে পারবে এবং পরে ইনডিপেনডেন্টের সরবরাহ করা ম্যাচের ফুটেজ ইনডিপেনডেন্টের সৌজন্যে প্রচার করা যাবে।
জানানো হয়েছে, ঢাকায় ঐতিহাসিক ম্যাচটা উদ্বোধন করবেন সালমান এফ রহমান। তিনিই প্রধান অতিথি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে শোনা গিয়েছিল, এ ব্যাপারে কাজী সালাউদ্দিন কিছু বলতে রাজি হননি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গোল না পাওয়ার আক্ষেপ মেসির
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি আর্জেন্টিনার হয়ে অনেক গোল করতে চাই। কিন্তু এটা হয়ে উঠছে না। যদিও দলের পারফরমেন্স নিয়ে আমি খুবই খুশি। দলকে জয় এনে দিতে পারাটা সব সময়ই আনন্দের ব্যাপার।’ নতুন কোচ আলেসান্দ্রো সাবেলা খুব দ্রুতই আর্জেন্টিনার কোপা আমেরিকা ব্যর্থতা ভুলিয়ে দিতে পারবেন বলেও মনে করছেন মেসি। নতুন কোচের অধীনে অনেক স্বাধীনভাবে খেলতে দেখা যাচ্ছে এই আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে। অধিনায়কত্বের বাহুবন্ধনীও তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। নতুন এই ভূমিকা বেশ ভালোই উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘আমি এই নতুন ভূমিকাটা খুব উপভোগ করছি। এখন আগামী বিশ্বকাপটা জয়ই আমাদের লক্ষ্য। বিশ্বকাপের ফাইনালে যাওয়া আর শিরোপাটা হাতে নেওয়া প্রতিটা খেলোয়াড়েরই স্বপ্ন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গল্প- মামা চে by মশিউল আলম

গ্রিনরোড-পান্থপথের মোড়ে চঞ্চল ও ছেলেটির মধ্যে প্রথম সংলাপ। রিকশা ধানমন্ডির দিকে যেতে যেতে তাদের মধ্যে আরও অনেক কথা হয়। অফিসের সামনে রিকশা থেকে নেমে চঞ্চল ভাড়া মেটায়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সার্ধশতবর্ষে নবরূপে মেঘনাদ by গোলাম মুরশিদ
আগে অথবা পরে এর কোনো জুড়ি নেই—না, বিষয়বস্তুর দিক দিয়ে; না আঙ্গিকের মাপে; না রসের বিচারে। ব্যতিক্রমধর্মী এই কাব্য প্রচলিত মূল্যবোধে প্রচণ্ড একটা আঘাত দিয়েছিল। তার ওপর এর ভাষা এবং ছন্দ এমন অভিনব ছিল যে তা বোঝার ক্ষমতা অনেকেরই ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো পণ্ডিতও প্রথমে এর রস গ্রহণ করতে সমর্থ হননি অথবা পারেননি এর প্রশংসায় পঞ্চমুখ হতে। এমনকি দুই দশক পর তরুণ রবীন্দ্রনাথওAbout: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুই মাস পরই শতবর্ষী হতেন by রফিক-উন-মুনীর চৌধুরী
গত ৩০ এপ্রিল শনিবার ভোরবেলা বুয়েনেস এইরেসের উপকণ্ঠের সান্তোস লুগারেস এলাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন সাবাতো। বয়স হয়েছিল, শরীর ভেঙে পড়েছিল, বহুদিন হয় আর লিখতে পারেননি, এ রকম অবস্থায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পরপারে চলে গেলেন।About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিভাস বিস্মৃতির মেট্রো পরাশর by সিলভিয়া নাজনীন
বাংলার প্রথিতযশা লেখক-সাহিত্যিক-কবি-শিল্পীর মুখর আড্ডার প্রধানতম কেন্দ্রস্থল ছিল বিউটি বোর্ডিং। ১৯৪৭-এ দেশভাগের পরবর্তী সময়ে এই বিউটি বোর্ডিং থেকে সাপ্তাহিক সোনার বাংলা নামের একটি পত্রিকা প্রকাশিত হতো। উল্লেখ্য, কবি শামসুর রাহমানের প্রথম কবিতা প্রকাশিত হয় এই পত্রিকাতেই। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে এই বোর্ডিংয়ের মালিক ওAbout: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
September
(685)
-
▼
Sep 05
(22)
- ডাচ্-বাংলা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের মধ্যে চ...
- শেয়ারবাজারে লেনদেন আজ আবার শুরু
- ঈদের ছুটির পর সূচক কমেছে পুঁজিবাজারে
- লভ্যাংশ ঘোষণার কারণ ব্যাখ্যা দুটি মিউচুয়াল ফান্ডের
- জারদারির স্বপ্ন
- পূর্ব লন্ডনে ইডিএলের মিছিল নিষিদ্ধ
- বিচারপতি সৌমিত্র অভিশংসন এড়াতে পারছেন না
- অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার হতে পারেন অ্যাসাঞ্জ
- ‘পশ্চিমবঙ্গ’ নাম বিধানসভার ভোটে অনুমোদিত
- আগামী সপ্তাহেই এনটিসির সদর দপ্তর ত্রিপোলিতে
- কাশ্মীর নিয়ে প্রায় সমঝোতায় পৌঁছেছিল ভারত ও পাকিস্তান
- কলকাতার ভুলে সতর্ক ঢাকা
- টিকিটের জন্য ব্যাকুল স্কুল ছাত্ররা
- ২০০ মিটারে সেই বোল্ট
- এবার প্রকৃতির বাগড়া ভারতকে
- খুশি মনেই আসছেন সাবেলা
- প্রচারের অভাবই তাহলে দায়ী
- গোল না পাওয়ার আক্ষেপ মেসির
- গল্প- মামা চে by মশিউল আলম
- সার্ধশতবর্ষে নবরূপে মেঘনাদ by গোলাম মুরশিদ
- দুই মাস পরই শতবর্ষী হতেন by রফিক-উন-মুনীর চৌধুরী
- বিভাস বিস্মৃতির মেট্রো পরাশর by সিলভিয়া নাজনীন
-
▼
Sep 05
(22)
-
▼
September
(685)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...