Monday, April 2, 2018
দলিতদের ডাকা ভারত বনধে অশান্তি, মৃত ৪

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নেতানিয়াহু ‘সন্ত্রাসী’, ইসরাইল ‘সন্ত্রাসী রাষ্ট্র’: এরদোগান

এই কথার জবাবে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে শাসক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) কংগ্রেসে দেওয়া বক্তব্যে এরদোগান বলেন, ‘তিনি (নেতানিয়াহু) বললেন, আমাদের সেনারা নাকি আফরিনের জনগণকে নির্যাতন করছে। নেতানিয়াহু, আপনি খুব দুর্বল, খুবই শোচনীয়।’ নেতানিয়াহুকে উদ্দেশ্য করে এরদোগান আরও বলেন, ‘আমরা সন্ত্রাসীদের মোকাবিলা করছি, কিন্তু আপনি তা করছেন না। কারণ, আপনাদের রাষ্ট্র হলো সন্ত্রাসী রাষ্ট্র।’
ইসরাইলি প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনের ‘দখলদার’ আখ্যা দিয়ে এরদোগান আরও বলেন, ‘আপনি নিজেও একজন সন্ত্রাসী। নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি আপনারা যা করেছেন, তা ইতিহাস মনে রাখবে। আমরা দখলদারিত্বের অপরাধে অপরাধী নই।’
শুক্রবার গাজা তীরের নিকটে ‘ভূমি দিবস’ উপলক্ষ্যে ফিলিস্তিনিদের বিক্ষোভ চলাকালে ইসরাইলি বাহিনী গুলিবর্ষণ করে। এতে নিহত হয় ১৭ জন ফিলিস্তিনি। আহত হয় ১৫০০ জনেরও বেশি।
১৯৭৬ সালের ৩০শে মার্চ ইসরাইল সরকারের বিপুল পরিমাণ ফিলিস্তিনি ভূখ- অধিগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ করে ইসরাইলের আরব-ফিলিস্তিনি নাগরিকেরা। এ সময় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয় ৬ জন ফিলিস্তিনি। সেই ঘটনাকে স্মরণ করেই এরপর থেকে পালন করা হয় ‘ভূমি দিবস।’
শনিবার গাজায় ‘অমানবিক হামলা চালানোর’ দায়ে ইসরাইলি সরকারের কড়া নিন্দা জানিয়েছিলেন এরদোগান। এরপর তুরস্কের আফরিন অভিযানের প্রসঙ্গ তুলে নেতানিয়াহু দেশটিকে নৈতিক জ্ঞান না দেওয়ার আহবান জানান। এর জবাবে নেতানিয়াহুকে সন্ত্রাসী আখ্যায়িত করেন এরদোগান।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ শুরু

পশ্চিমা চাপ একাই সামাল দিচ্ছেন পুতিন

রাশিয়া কতটা শক্তিধর?
কফম্যান বলেছেন, রাশিয়া এখন দুর্বল একটি শক্তি। ঐতিহাসিকভাবে পশ্চিমের তুলনায় তারা প্রযুক্তি এবং আধুনিক পরিশীলিত রাজনীতি এবং অর্থনীতিতে পিছিয়ে। কিন্তু অর্থনৈতিক শক্তি তাদের দিন দিন বাড়ছে। রাশিয়ার শক্তি এখন আর কমছে না, উল্টোটা বরঞ্চ সত্যি। কফম্যান মনে করেন, সামরিক খাতে সংস্কার এবং আধুনিকায়নের পথে গেলে এবং অভ্যন্তরীণ ঝামেলা মেটাতে পারলে, নিজের প্রভাব বলয় অক্ষত রাখার ক্ষমতা রাশিয়া অর্জন করতে পারবে। এবং অনেক সময় দূরে গিয়েও শত্রুকে শিক্ষা দিতে হয়তো পারবে। যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটের শক্তি এক করলে তার তুলনায় রাশিয়ার শক্তি অনেক কম। কিন্তু রাশিয়া গত ১৫ বছরে খুব চিন্তা করে সামরিক খাতে বিনিয়োগ করেছে। তাদের ইস্কান্দার পারমাণবিক অস্ত্র-সম্ভার ন্যাটো কম্যান্ডারদের ভাবিয়ে তুলছে। ইলেকট্রনিক যুদ্ধে এবং কামান বা ট্যাংকের শক্তিতেও রাশিয়া খুবই পারদর্শিতা অর্জন করেছে। গোল্ডস্টেইনের মতে পশ্চিমা বিশ্বের অন্য সমস্যাটি হলো - রাশিয়াকে প্রভাবিত করতে উপযুক্ত কৌশল নিতে তারা ব্যর্থ হচ্ছে। পশ্চিমারা বুঝতে পারছে না তারা রাশিয়ার কাছ থেকে ঠিক কী চায়?
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘ওয়েলকাম টু চায়না’

'এক পর্যায়ে মনে হতো, আমি যৌনদাসী'

তারা মনে করেন, যেহেতু তারা বৃটেনে আশ্রয়প্রার্থী, ফলে তারা পুলিশের সাহায্য চাইলে বা তাদের হয়রানির ঘটনা প্রকাশ করলে তাদেরকেই বৃটেন থেকে বের করে দেয়া হতে পারে।
তবে, এই ভয় থেকে এখন অনেকে বেরিয়ে আসছেন। অনেকে মুখ খুলছেন।
৩৭ বছর বয়স্ক গ্রেস বেশ কয়েকবার যৌন হয়রানির শিকার হয়েছেন। তিনি জানান, বৃটেনে তার মতো বহু আশ্রয়প্রার্থী নারী প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হন। এ কারণে তারা চরম ঝুঁকির মধ্যে থাকেন।
তিনি যে আশ্রয়প্রার্থী, এই সুযোগ নিয়ে অনেকে প্রতারণা করেও যৌন হয়রানি করেছে বলে তিনি অভিযোগ করেন।
গ্রেস ১৭ বছর বয়সে লন্ডনে এসেছেন ১৯৯৮ সালে।সেই থেকে দুই দশক লন্ডনে তাঁর আশ্রয়প্রার্থীর জীবন সুখের নয়।
তাঁর জন্ম পশ্চিম আফ্রিকায় এক দরিদ্র পরিবারে। কিন্তু আত্নীয় স্বজনের নির্যাতনের কারণে দেশ ছেড়ে লন্ডনে আসেন।
গ্রেস এর পরিবার এতটাই দরিদ্র ছিল যে, তাঁকে পনেরো বছর বয়সে বিয়ের পিড়িতে বসতে হয়েছিল।
গ্রেস ও তার ই বছরের বড় বোনকে একই ব্যক্তির সাথে বিয়ে দেয়া হয়েছিল।সেই ব্যক্তির বয়স গ্রেসের বাবার বয়সের চাইতেও বেশি।
বিয়ের পর দুই বোনকে তাদের বৃদ্ধ স্বামী যখন তার বাড়িতে নিয়ে গেলো, তখন তারা দেখলেন, লোকটির আরও পাঁচজন স্ত্রী আছে।
তবে ঐ বাড়িতে গিয়ে তাদের দুই বোন প্রথমবারের মতো একটা চিন্তা থেকে মুক্ত হতে পেরেছিলেন।সেটা হলো, একবেলা খাওয়ার পর পরের বেলার খাবারের জন্য চিন্তা করতে হতো না।
দুই বোনই বৃদ্ধ স্বামীর কাছে দিনের পর দিন যৌন হয়রানি শিকার হতে লাগলেন।
সেই ব্যক্তি রাজনৈতিকভাবে বেশ ক্ষমতাধর।হওয়ায় তার বিরুদ্ধে কোন অবস্থান নেয়াও কঠিন ছিল।
তাঁরা লন্ডনে কিভাবে এলেন?
বিয়ের দু'বছর পর গ্রেসের চাচা সহানুভূতির হাত বাড়িয়ে দেন। তিনি দুই বোনকে পালিয়ে পর্যটক ভিসায় লন্ডনে পাঠিয়ে দেন।
তার সেই চাচার এক বন্ধু লন্ডনে হিথরো বিমানবন্দর থেকে তাদের স্বাগত জানান এবং দুই বোনকে একটি গীর্জায় নিয়ে পশ্চিম আফ্রিকা থেকে আসা কয়েকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
তারা দুই বোনই লন্ডনে স্থায়ীভাবে বসবাসকারী একটি পরিবারের সাথে উঠেছিলেন।
লন্ডনে কিভাবে প্রথম যৌন হয়রানি শিকার হন গ্রেস?
গ্রেস তার বোনকে নিয়ে লন্ডনে যে পরিবারটির বাড়িতে উঠেছিলেন। সেই বাড়িতে ড্রয়িংরুমে গ্রেসকে থাকতে হতো।
কয়েকদিন এভাবে থাকার পর গ্রেস ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হন। যখন সবাই ঘুমিয়ে যায়, তখন গভির রাতে বাড়ির কর্তা উপর তলা থেকে নেমে আসেন ড্রয়িংরুমে।
তিনি গ্রেসকে যৌন নির্যাতন শুরু করেন। বাড়ি থেকে বের করে দিলে গ্রেস কোথায় যাবেন, সেই ভয়ে গ্রেস তা প্রকাশ করতে পারেননি।
বিশ বছরে লন্ডনে তিনি আরও অনেক বাড়িতে থেকেছেন এবং প্রায় সব জায়গাতেই তিনি যৌন হয়রানির শিকার হয়েছেন।
তাঁর মতোই লন্ডনে অনেক আশ্রয়প্রার্থী নারীর এমন অনেক গল্প আছে, যা এখন অনেকেই প্রকাশ করছেন।
- বিবিসি বাংলা
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
'গভীর প্রেম থেকে যৌন সম্পর্ক ধর্ষণ নয়'

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিতে ফ্রান্সের ১৫৩ সংসদ সদস্যের খোলাচিঠি

চিঠিতে ফরাসি সংসদের উভয় কক্ষের বেশিরভাগ রাজনৈতিক দলের সংসদ সদস্য সই করেছেন। চিঠিতে ফরাসি প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলা হয়েছে, "কেবলমাত্র দ্বিপাক্ষিক আলোচনাই সফল হতে পারে বলে আপনি মন্তব্য করেছেন। তাই কেবলমাত্র সমান সমান অবস্থানে থেকে অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের আলোচনা চলতে পারে।" এতে আরো বলা হয়, দুই রাষ্ট্র সমাধানের পক্ষে আনুষ্ঠানিকভাবে ফ্রান্স কথা বলবে এবং একটি মাত্র রাষ্ট্র মেনে নেবে তা হতে পারে না। ফ্রান্স যে কথা বলে সে অনুযায়ী কাজ করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
গত মাসে ফিলিস্তিন সংকট সমাধানের লক্ষ্যে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল ফ্রান্স। এতে প্রায় ৭০টি দেশ অংশ নেয়। অবশ্য ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় আমেরিকা এ সম্মেলন বর্জন করে। এছাড়া, ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসও এতে অংশ নেন নি।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘কাশ্মিরি জনগণের স্বার্থের আন্দোলনকে ইরান সমর্থন করে’
![]() |
| রোববার ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় কাশ্মিরের পরিস্থিতি |
আজ (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, “কাশ্মিরি জনগণের স্বার্থের যেকোনো আন্দোলনকে ইরান সমর্থন করবে।” তিনি আরো বলেন, অনুরোধ জানানো হলে কাশ্মিরের উত্তেজনা কমানোর জন্য তেহরান কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।
গতকাল ভারতীয় সেনাদের সঙ্গে কাশ্মিরের স্বাধীনতাকামীদের ভয়াবহ বন্দুকযুদ্ধে অন্তত ২০ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জন স্বাধীনতাকামী, তিনজন পুলিশ ও চারজন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। স্থানীয় সাধারণ মানুষ ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানের বিরুদ্ধে কাশ্মিরে বিক্ষোভ করলে তাদের ওপর গুলি চালায় ভারতীয় সেনারা। তখন মারা গেছে এসব বেসামরিক নাগরিক।
গতকালের এই হত্যাকাণ্ডের পর কাশ্মিরে আজ সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। এতে রাজ্যটি কার্যত অচল হয়ে পড়ে। কাশ্মিরের কয়েকটি জায়গায় ভারত কারফিউ জারি করে রেখেছে।
![]() |
| ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রোহিঙ্গাদের ভূমি দখলে বাংলাদেশী বৌদ্ধদের নাগরিকত্ব দিচ্ছে মিয়ানমার

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কিছু বৌদ্ধ পরিবারকে বিনামূল্যে জমি, নাগরিকত্ব ও খাদ্য দেয়ার প্রলোভন দেখিয়ে এরইমধ্যে মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে নিয়ে গেছে। বাংলাদেশ থেকে যাওয়া পরিবারগুলোকে মিয়ানমার সরকার বিনামূল্যে পাঁচ বছর খাদ্য দেয়ার কথা জানিয়েছে।
স্থানীয় কাউন্সিলর মুইং সুই থুইয়ি জানিয়েছেন, “বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনকে টেনে নিয়ে মিয়ারমার সরকার রোহিঙ্গা মুসলমানদের গ্রামগুলো পূর্ণ করতে চায়। খুবই গরিব বৌদ্ধদেরকে নিচ্ছে মিয়ানমার সরকার।”
তিনি জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশের পার্বত্য এলাকা থেকে ৫০টি পরিবার সীমান্ত পেরিয়ে রাখাইন রাজ্যে চলে গেছে। এর মধ্যে গত মাসে ২২টি পরিবার সাঙ্গু জঙ্গল এলাকা থেকে মিয়ানমার গেছে। ওই এলাকার বাংলাদেশী কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ৫৫টি উপজাতি পরিবার এ পর্যন্ত দেশ ছেড়ে মিয়ানমারে গেছে।
![]() |
| রাখাইন রাজ্য থেকে উদ্বাস্তু হওয়া মুসলামানদের রাখা হয়েছে কাঁটাতারে ঘেরা মংদুর একটি শিবিরে |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘নরকের অস্তিত্ব নেই’: পোপের মন্তব্যের পর বিপাকে ভ্যাটিক্যান

খবরে বলা হয়, বুধবার লা রিপাবলিকা পত্রিকায় ইউজেনিও স্ক্যালফারি নামে ওই পত্রিকার ৯৩ বছর বয়সী প্রতিষ্ঠাতার এক দীর্ঘ প্রবন্ধে পোপকে উদ্ধৃত করা হয়।
স্ক্যালফারি নিজে অবশ্য নাস্তিক। তবে ২০১৩ সালে পোপ ফ্রান্সিসের সঙ্গে তার বন্ধুত্ব হয়। ভ্যাটিক্যান স্বীকার করেছে যে, ইস্টারের সপ্তাহান্তে পোপের সঙ্গে তার একান্ত বৈঠক হয়েছে। তবে পোপের সাক্ষাৎকার নেওয়ার অনুমতি ছিল না তার।
পত্রিকায় প্রকাশিত কথোপকথনের বিবরণ অনুযায়ী, ওই বৈঠকে স্ক্যালফারি পোপ ফ্রান্সিসকে জিজ্ঞেস করেন, ‘খারাপ আত্মা’রা কোথায় যাবে। এ সময় পোপ বলেন, ‘তাদেরকে সাজা দেওয়া হবে না। যারা অনুতপ্ত হন তারা সৃষ্টিকর্তার মার্জনা লাভ করেন। তারা এভাবে নিজেদেরকে সৃষ্টিকর্তার আরাধনাকারীদের কাতারে নিয়ে যান। কিন্তু যারা কৃতকর্মের জন্য অনুতপ্ত হন না ও সৃষ্টিকর্তার মার্জনা লাভ করতে পারেন না, তারা অদৃশ্য হয়ে যান। নরকের অস্তিত্ব নেই। পাপী আত্মারা অদৃশ্য হয়ে যায়।’
এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ভ্যাটিক্যান বলেছে, ‘পোপের বক্তব্য হুবহু উদ্ধৃত করা হয় নি। এই নিবন্ধকে ‘হলি ফাদারে’র বক্তব্যের বিশ্বাসযোগ্য প্রতিলিপি হিসেবে বিবেচনা করা উচিত হবে না।’
সাংবাদিক স্ক্যালফারি অবশ্য হাই প্রোফাইল সাক্ষাৎকার নেওয়ার সময় তা রেকর্ড করেন না ও নোট নেন না বলে কথিত আছে। এর আগেও পোপের বক্তব্য ভুলভাবে উদ্ধৃত করার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। ২০১৪ সালে তিনি এক নিবন্ধে লিখেছেন যে, পোপ ফ্রান্সিস ‘পাপ’ বিলুপ্ত করে দিয়েছেন। তখনও ওই বক্তব্য সঠিক নয় বলে নিন্দা জানিয়েছিল ভ্যাটিক্যান।
স্ক্যালফারি ও পোপের মধ্যকার বন্ধুত্ব নিয়েও সমালোচনা আছে। স্ক্যালফারি একবার বলেছেন, পোপই বৈঠকের জন্য তাকে আমন্ত্রণ জানান। কারণ, তিনি অবিশ্বাসীদের সঙ্গে ধ্যানধারণা ও অনুভূতি আদানপ্রদান করতে চান।
ক্যাথলিক চার্চের দীক্ষায় নরকের অস্তিত্বের বিষয়টি স্বীকৃত। ২০০৭ সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছিলেন, ‘নরকের অস্তিত্ব সত্যিই আছে। এটি চিরস্থায়ী। যদিও কেউই এখন এটা নিয়ে কথা বলে না।’ ১৯৯৯ সালে পোপ দ্বিতীয় জন পল ঘোষণা দেন, ‘পাপের চূড়ান্ত পরিণতি হচ্ছে নরক। এটি কোনো স্থান নয়। নরক হলো একটি অবস্থা, যখন পাপিষ্ঠরা নিজেদেরকে ঈশ্বর থেকে চূড়ান্তভাবে পৃথক করে ফেলে।’
তবে বর্তমান পোপ ফ্রান্সিসকে উদারমনা বলেই ভাবা হয়। রোমের রেজাইনা কোলি কারাকারের ১২ বন্দীর পা পোপ ফ্রান্সিস নিজে পানি দিয়ে ধুয়ে দেন। তখন থেকেই বিতর্কের শুরু। ওই ১২ বন্দীর মধ্যে দুই মুসলিম ছিলেন। ছিলেন একজন রক্ষণশীল খ্রিস্টান, একজন বৌদ্ধ ধর্মাবলম্বীও। তিনি ওই বন্দীদের বলেন, ‘সবারই নিজের জীবন পরিবর্তনের সুযোগ আছে।’
সেবার ছিল পোপ হওয়ার পর ইতালির কোনো কারাগারে তার চতুর্থ প্রার্থণার আয়োজন। তিনি ওই বন্দীদের আরও বলেন, ‘আমিও আপনাদের মতো একজন পাপিষ্ঠ। কিন্তু আজ আমি যিশুর প্রতিনিধিত্ব করি। সৃষ্টিকর্তা কাউকেই পরিত্যাগ করেন না। তিনি আমাদের ক্ষমা করতে কখনও ক্লান্তিবোধ করেন না।’
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুই শিশুর রিকশার প্যাডেলে অসুস্থ মায়ের জীবন by আমিনুল ইসলাম লিটন

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ডাকাতিয়া নদী দখল করে ভবন by কামরুল ইসলাম

দখল হয়ে যাচ্ছে ডাকাতিয়া সংকীর্ণ হচ্ছে নদী। দীর্ঘদিন ডাকাতিয়া নদী খনন না করায় পলি মাটির কারণে ভরাট হয়ে যাচ্ছে। তাই শুষ্ক মৌসুমের শুরুতে ডাকাতিয়া নদী পানিশূন্য। পানিশূন্য হওয়ায় ইরি-বোরোচাষিরা বিপাকে পড়ছেন। ডাকাতিয়া নদীর বিভিন্ন অংশে যে পরিমাণ পানি আছে, তা এক সপ্তাহে শেষ হয়ে যাবে।
এক সময় ডাকাতিয়া নদীতে পাল তুলে নৌকা চলতো। চলতো বড় বড় স্টিমার ও নৌকা। কালের বিবর্তনে পলি মাটি ভরাট হয়ে যাওয়ার কারণে সেই নৌকা ও স্টিমার আর চলে না। ডাকাতিয়া নদীকে কেন্দ্র করে লাকসামের দৌলতগঞ্জ বাজার বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পায়। এ বাজার থেকে ধান-চাল নিয়ে বড় বড় নৌকা দেশের বিভিন্ন স্থানে আসা-যাওয়া করত। বর্তমানে পানি কমে যাওয়ায় ডাকাতিয়া নদীর দুই তীরের বাসিন্দারা দখল করে নিচ্ছে। অপর দিকে ডাকাতিয়া নদীর পাশে অবস্থিত রাইস মিলের মালিকরা ধানের ছাই ফেলার কারণে নদীর অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। এছাড়া ডাকাতিয়া নদীর শাখা খালগুলো দখল করে নিচ্ছে। শাখা খালগুলো উদ্ধার করা না হলে একসময় খালের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
প্রশাসনের নাকের ডোগায় ডাকাতিয়া নদীর শাখা খাল ফতেপুর অংশে এলাহী রাইস মিলের পাশে লাকসাম-মনোহরগঞ্জ সড়কের পাশে টিন দিয়ে ঘেরাও করে রাইস মিলের ছাই ফেলে দিনে দিনে ভরাট করে নিচ্ছে। নদী এলাকা ঘুরে দেখা গেছে, বাগমারা, লালমাই, লাকসাম-মনোহরগঞ্জে ডাকাতিয়া নদী দখল করে মার্কেট নির্মাণ করছে। এতে নদীর অস্তিত্ব হুমকির মুখে।
পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলাপ করলে তিনি জানান, ডাকাতিয়া নদীর কিছু অংশ দখলের অভিযোগ পেয়েছি। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘিনীর মৃত্যু

বঙ্গবন্ধু সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, বাঘিনীকে আমরা বংশবিস্তারের লক্ষ্যে প্রজননের চেষ্টা করেছিলাম। কিন্তু বার্ধক্যজনিত সমস্যা থাকায় সে গর্ভধারণ করেনি। বাঘের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
ময়নাতদন্তকারী দলের সদস্য শ্রীপুর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল জলিল জানান, প্রাথমিক ভাবে বন্যপ্রাণী বাঘের মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। তবে বাঘটির গায়ে বিচ্ছিন্ন কিছু আঘাতের চিহ্ন ছিল। আমরা প্রাথমিক স্যাম্পল সংগ্রহ করে ঢাকার কেন্দ্রীয় পশু রোগ গবেষণা কেন্দ্রে পরীক্ষার জন্য প্রেরণ করেছি। রিপোর্টটি হাতে আসলেই মৃত্যু সঠিক কারণ বলা যাবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মন্ত্রিসভায় আজ উঠছে পাঁচ এজেন্ডা:সীমান্ত সমান্তরালে বসবে বর্ডার লিয়াজোঁ অফিস by দীন ইসলাম

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিলেটে মা-ছেলেকে নির্মমভাবে খুন, ৫ বছরের রাইসা উদ্ধার by ওয়েছ খছরু

মা ও ভাইয়ের লাশের পাশে দুইদিন রাইসা
মা ও ভাইয়ের লাশ পড়ে আছে বিছানায়। একা ঘরের ভেতরে রাইসা। বয়স আর কত হবে তার। সাড়ে ৪ কিংবা ৫। কী বুঝে ফুটফুটে এই মেয়েটি! হয়তো মায়ের মৃতদেহের পাশে বসে মা-মা বলে ডেকেছিল। সাড়া মিলেনি। দুই লাশের পাশে অবুঝ এই শিশুটি টানা দুইদিন কাটালো ঘরের ভেতরে। গতকাল দুপুরে যখন মামা জাকির হোসেন ডাকছিল তখন রাইসা ভেতরে অঝোরে কাঁদছিলো। মামার গলা শুনে আরো জোরে জোরে কাঁদছিলো। মামা জাকির তখন রাইসার কান্না শুনে পাগলপ্রায়। কীভাবে যে দরজা ভেঙে ভেতরে ঢুকেছেন জানেন না। বুকে ঝাপটে ধরেন রাইসাকে। পরক্ষণে চোখ পড়ে বোন রোকেয়া ও ভাগ্নে রূপমের লাশের দিকে। গতকাল দুপুরে সিলেটের মিরাবাজারে ঘটে হৃদয় বিদারক দৃশ্যটি। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ ধারণা করলেন- লাশে কিছুটা দুর্গন্ধ ছড়াচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ঘটতে পারে ঘটনাটি। এ ধারণা গতকাল তিনি জোড়াখুনের বাসা পরিদর্শন করে এসে সাংবাদিকদের জানালেন। তাহলে শুক্রবার রাত থেকে দুই রাত এক দিন মা ও ভাইয়ের লাশের পাশে কেটেছে অবুঝ শিশু রাইসার। কিভাবে কাটলো এই সময় সেটি অবশ্য বলার বয়স হয়নি তার। এখনো ভালোভাবে কথাও বলতে পারছে না। তবে- স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু বললেন- রাইসাও এ ঘটনায় আক্রান্ত হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ধারণা করেন- রাইসাকে খুন করতে গলায় ঝাপটে ধরেছিল খুনিরা। এতে অজ্ঞান হয়ে পড়েছিল রাইসা। কিন্তু মারা যায়নি। পরে রাইসার জ্ঞান ফিরে। রাইসাকে নিয়ে আপসোসের অন্ত ছিল না গতকাল মিরাবাজারে। দুপুরে যখন রাইসাকে কোলে করে বাসার সামনে দিয়ে গাড়িতে তোলা হয় তখন হাজারো চোখ তার দিকে। সাংবাদিকদের ক্যামেরা ঘিরে ধরেছে তাকে। রাইসা নির্বাক। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। কিছু বুঝতে পারছে না। মুখ ফুটেও কিছু বলছে না। যখন তাকে হাসপাতালে নেয়ার জন্য গাড়িতে তোলা হয় তখন সে মা-মা বলে ডাক দেয়। তার মা-যে আর বেঁচে নেই সেটি তাকে কে বোঝাবে। রাইসার মামা জাকির বিকালে জানিয়েছেন- ঘটনাকালীন সময়ের কথা রাইসাকে তিনি জিজ্ঞাসা করেছিলেন। সে বলেছে- এক আন্টি ও আঙ্কেল ছিলেন। তারা মা ও ভাইকে মেরেছে। এর বেশি সে কিছু বলতে পারেনি। পুলিশ হেফাজতে রাইসাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সঙ্গে রয়েছেন আত্মীয়রাও। তবে- হাসপাতালে ভর্তি থাকা রাইসা খুঁজে ফিরছে মাকে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গরমের শুরুতেই ডায়রিয়ার প্রকোপ by ফরিদ উদ্দিন আহমেদ

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আত্মহত্যার নেপথ্যে সরকারি চাকরি না পাওয়ার হতাশা

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারণা এমবিএ ভবনের ১০তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। আর পরিবারের দাবি দীর্ঘদিন ধরে সরকারি চাকরি না পাওয়ার হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ক্যাম্পাস থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা ছিল। গতকাল দুপুরে পরিবার এসে নিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ওই শিক্ষার্থী সম্ভবত আত্মহত্যা করেছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা নিতে বলেছি।
নিহতের স্বজনদের দাবি- তানভীর তিনদিন আগে একটা কোম্পানিতে যোগদান করে। সরকারি চাকরি না পাওয়ায় তার মধ্যে হতাশা ছিল। এ থেকেই আত্মহত্যা করে থাকতে পারে। ঘটনার পর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গের সামনে তানভীরের খালা পরিচয় দেয়া মেহেরুন নেসা নামে একজন বলেন, তানভীর কিছুদিন আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে এবং আমার বাসায় থাকতো। প্রত্যেক দিন ভোরে বের হয়ে রাতে বাসায় ফিরতো। দু’দিন আগে সে আমাকে বলে- ‘খালা, আমি বেসরকারি চাকরি চাইনি, আমি সরকারি চাকরির জীবন চেয়েছি। চাকরির বয়সও প্রায় শেষ। এখন কি করবো?’ তখন আমি তাকে বুঝানোর চেষ্টা করি। এছাড়াও হায়দার আলী পিন্টু নামে তানভীরের মামা পরিচয় দেয়া এক ব্যক্তি বলেন, তানভীর প্রায়ই বলতো, মামা সবখানে এতো ভাল পরীক্ষা দিচ্ছি। কিন্তু, কী কারণে যেন চাকরি পাচ্ছি না। তিনি বলেন, সরকারি চাকরি না পেয়ে তানভীর হতাশ ছিল। আমরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। বলেছি, তোর আব্বুর বাড়ি আছে, ঢাকাতেও বাড়ি আছে। এত চিন্তার কিছু নেই। কিন্তু, কোনো বুঝেই আমাদের শেষরক্ষা হলো না।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি: সারা দেশে লিফলেট বিতরণ

সিনিয়র নেতারা দল ছাড়তে পারেন কিন্তু মাঠের নেতারা দল ছাড়বে না- তার এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, পুরনো কথার জবাব দেয়ার দরকার নেই। আমরা যারা রাজনীতিবিদ তারা রাজনীতির মাঠে অনেক কথা বলি। মূল বিষয়টা আপনারাই (সাংবাদিকরা) বের করে নেন। সুতরাং বাংলাদেশের দুর্ভাগ্যের বিষয় মিডিয়াতে একটা প্রবণতা রয়েছে, মূল জায়গাতে না গিয়ে আমরা ওইসব জায়গা খুঁজে বেড়াই।
ফখরুল বলেন, এটাই সমস্যা, আজকের মূল বিষয়টা কী? দেশে গণতন্ত্র নেই। আমাদের অধিকার নেই। আপনাদের (মিডিয়ার) সবকিছু লেখার এবং বলার অধিকার নেই। সুতরাং সেই জায়গাগুলোয় আমাদের যাওয়া উচিত। আমাদের সেই চেষ্টা করা উচিত। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সরকার হীন প্রচেষ্টা করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আমরা আন্দোলনের মধ্যদিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সক্ষম হব, ইনশাআল্লাহ এবং এই অবৈধ সরকারের যে হীন প্রচেষ্টা ও নীলনকশা গণতন্ত্রকে ধ্বংস করার, তাকেও আমরা পরাস্ত করতে সক্ষম হব। মির্জা ফখরুল বলেন, প্রতিহিংসার কারণে সরকার একদলীয় শাসন পাকাপোক্ত করার জন্য বাংলাদেশের ১৬ কোটি মানুষের নেতা, যাকে মানুষ গণতন্ত্রের মাতা বলে শ্রদ্ধাভরে সম্বোধন করেছে সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে এ অবৈধ সরকার অন্যায়ভাবে, বেআইনিভাবে সম্পূর্ণ মিথ্যা মামলা সাজিয়ে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে কারারুদ্ধ করেছে। তার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী দলসহ ২০ দলীয় জোট ও গণতন্ত্রকামী মানুষ সংগ্রাম করছে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে। বিএনপি মহাসচিব বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছি, কর্মসূচি পালন করছি। তিনি বলেন, বিরোধী দলের মতকে স্তব্ধ করে দেয়ার ও সরকারের একদলীয় শাসন প্রবর্তন করার যে নীল নকশা তা রুখে দেয়ার জন্য এ লিফলেটের মাধ্যমে আমরা জনগণের কাছে আহ্বান জানিয়েছি। আমাদের এ লিফলেট বিতরণ কর্মসূচি সারা দেশে শুরু হয়েছে; যা আগামী কয়েক দিন চলবে। তারপর আমাদের ঘোষিত অন্য কর্মসূচি পালন করা হবে।
সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলনে, রোববার আমাদের সিনিয়র নেতাদের যৌথসভা আছে, সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে আমরা বক্তব্য দিয়েছি। জাতি জেনেছে কী হচ্ছে। এ বিষয়ে মিডিয়ার আরও বেশি জানা দরকার। ‘নৌকায় ভোট চাওয়া রাজনৈতিক অধিকার’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, রাজনৈতিক অধিকার সংবিধান ও নির্বাচন কমিশনের বিভিন্ন আরপিওর মধ্যে সীমাবদ্ধ সব রাজনৈতিক দলের জন্য। কিন্তু বিষয়টা তো হচ্ছে তারা (আওয়ামী লীগ) সরকারি টাকা খরচ করে নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন। আর কেউ করতে পারবে না, কাউকে কোনো সুযোগ দেয়া হবে না এটা কখনও মেনে নেয়া যেতে পারে না।
পরে মির্জা ফখরুল নয়াপল্টনের বিএনপি কার্যালয় থেকে পায়ে হেঁটে ফুটপাতের দোকানদার, রিকশা চালক, পথচারীসহ সাধারণ মানুষের হাতে ‘গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই’ শীর্ষক লিফলেট বিতরণ করেন।
সকাল ১১টার দিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহাখালীতে লিফলেট বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। লিফলেট বিতরণের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে কয়েক দফা বাধা প্রদান করে। এসময়ে সেখান থেকে চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারসহ আরো কয়েকজনকে পুলিশ আটক করে।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, তারা যখন মহাখালীতে লিফলেট বিতরণ শুরু করেন, সেই সময় কয়েক দফা পুলিশ তাদের বাধা দেয়। ওই সময় বেশ কয়েক জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। আর সেখান থেকে চলে আসার পরে ডা. ফরহাদ হালিম ডোনারকে পুলিশ আটক করে।
বিশিষ্ট ক্যানসার চিকিৎসক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে আটক করার ঘটনায় বিস্ময় প্রকাশ করে তীব্র নিন্দা ও অবিলম্বে তার মুক্তি দাবি করেছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব)-এর ৬২৫ জন শিক্ষক। গতকাল এক বিবৃতিতে তারা এ দাবি জানান।
এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান রাজধানীর উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে কল্যাণপুরের মিজান টাওয়ারসহ বিভিন্ন বিপণিবিতান ও দোকানপাটে মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় মিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলু, এসএ সিদ্দিক সাজুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সামনে লিফলেট বিতরণ করেন। এসময়ে সেখানেও পুলিশ বাধা প্রদান করে বলে জানিয়েছেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন মিরপুর কাজীপাড়া এলাকায়, পল্লবী এলাকায় লিফলেট বিতরণ করেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। একইভাবে দলের অন্যান্য সিনিয়র নেতারাও মহানগরের বিভিন্ন জায়গায় পৃথকভাবে লিফলেট বিতরণ করেন।
যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর নেতৃত্বে মহাখালী এলকায় লিফলেট বিতরণ করা হয়। তারা সন্ধ্যার পরও মহাখালী কাঁচাবাজারসহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক রাজনৈতিক দলগুলোও নিজেদের মতো করে এই কর্মসূচি পালন করে। এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম ও বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়ার নেতৃত্বে রাজধানীর তোপখানা রোড, পল্টন এলাকায় এই কর্মসহৃচি পালন করা হয়।
সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলা, মহানগর ও থানাপর্যায়ে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপিবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা ও জামিন এবং আসন্ন সিটি করপোরেশন নির্বাচন ইস্যুতে জরুরি বৈঠক করেছেন দলটির সিনিয়র নেতারা। গতকাল সন্ধ্যার পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টারা বৈঠকে অংশ নেন। যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকরাও বৈঠকে ছিলেন। বৈঠক সূত্র জানায়, শুরুতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাদের উদ্দেশে নির্দেশনামূলক বক্তব্য দেন। বৈঠক চলাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। নির্বাচনের পরিবেশ না থাকলেও আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নেবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারত-চীন আবারো উত্তেজনা

রিজার্ভ সেনা। তিব্বতের দক্ষিণে যে অংশকে চীন তাদের বলে দাবি করছে সেখানকার তেওয়াংয়ে সবচেয়ে বেশি সেনা মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের হুমকি মোকাবিলা করার জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে। কিবিথু-ওয়ালং সেক্টরে তত্ত্বাবধানের দায়িত্বে আছেন এমন একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, আমাদের প্রাথমিক কাজ হলো এলএসি’কে নিরাপদ রাখা। শান্তিপূর্ণ উপায়ে আমরা তা করতে চাই। যদি আমাদের ওপর চাপিয়ে দেয়া হয় তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকবো। এবার আমরা তাদেরকে (চীনা) সামনে এগিয়ে আসতে দেবো না।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইমাম রশিদী আপনাকে স্যালুট

এক টুইটার বার্তায় কংগ্রেস সভাপতি বলেন, বিদ্বেষমূলক সাম্প্রদায়িকতার কারণে পুত্র হারানোর পরও ইমাম রশিদী ও যশপাল সাকসেনা সহিংসতার বিপক্ষে দাঁড়িয়েছেন। তাদের অবস্থানই বুঝিয়ে দেয় যে, ভারতে এভাবেই চিরদিন ভালোবাসার কাছে ঘৃণা পরাজিত হবে। এছাড়া হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও ক্ষমতাসীন বিজেপির বিদ্বেষমূলক আদর্শ বাস্তবায়ন করতে না দেয়ারও ঘোষণা দেন তিনি। রাহুল গান্ধী লেখেন, ‘পারস্পরিক ভ্রাতৃত্ব ও সহানুভূতির ভিত্তিতে কংগ্রেস গড়ে উঠেছে। আমরা ভারতে বিজেপি ও আরএসএসবিদ্বেষী মতাদর্শ বাস্তবায়ন করতে দেব না।’
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের আসানসোলে রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিমদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর মধ্যেই গত মঙ্গলবার আসানসোলের ইমাম মাওলানা ইমদাদুল রশিদীর পুত্র সিবতুল্লা রশিদীকে তুলে নেয়া হয়। একদিন পরে তার মৃতদেহ পাওয়া যায়। এতে হিন্দু-মুসলিম উত্তেজনা নতুন মাত্রা পায়। আসানসোলে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার সম্ভাবনা দেখা দেয়। বিভিন্ন জায়গায় সংঘর্ষে নিহত হয় ৪ জন। কিন্তু ইমাম রশিদীর বিচক্ষণ সিদ্ধান্তের কারণে সে উত্তেজনা অনেকাংশেই প্রশমিত হয়েছে। তিনি ঘোষণা দেন, ‘কোনো প্রতিহিংসা নয়। প্রতিশোধ নিতে গিয়ে আর কারো মৃত্যু হলে আমি শহর ছেড়ে চলে যাব। ৩০ বছর ধরে একসঙ্গে রয়েছি আমরা। আমাকে ভালোবেসে থাকলে আর কাউকে যেন এভাবে না মরতে হয়।’
আর মুসলিম ধর্মাবলম্বী তরুণীকে বিয়ে করার অপরাধে ১লা ফেব্রুয়ারি দিল্লিতে অঙ্কিত সাকসেনা নামে এক হিন্দু যুবককে হত্যা করা হয়। ওই বিয়ে ছেলেপক্ষ মেনে নিলেও বেঁকে বসে মেয়েপক্ষ। তারা এই বিচ্ছেদের নির্দেশ দেয়। পরে এ নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে অঙ্কিতকে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের পেছনে মেয়েপক্ষের হাত রয়েছে। কিন্তু বিষয়টি জানার পরও অঙ্কিতের পিতা যশপাল সাকসেনা পুত্র হত্যার প্রতিশোধ নেয়ার পরিবর্তে শান্তির বার্তা শোনান। মানবতাবাদী এই দুই পিতার মহানুভব সিদ্ধান্তে ভারত ভয়ঙ্কর দাঙ্গার হাত থেকে রক্ষা পায়। রশিদীর আহ্বানে সাড়া দিয়ে শান্তি ফিরেছে বর্ধমানের আসানসোলে। টানা তিন দিন বন্ধ থাকার পর শনিবার থেকে শহরের দোকানগুলো খুলতে শুরু করেছে। তবে শহরে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। কেন্দ্র থেকে আধা সামরিক বাহিনী পাঠানোর প্রস্তাব দেয়া হলেও রাজ্য সরকার সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।
এদিকে, দাঙ্গার শিকার আসানসোল শহর পরিদর্শন করেছেন চার সদস্যের বিজেপি প্রতিনিধি দল। এই দলে রয়েছেন বিজেপি’র কেন্দ্রীয় মুখপাত্র বিহারের শাহনেওয়াজ হোসেন, দলের সহ-সভাপতি ও রাজস্থানের সংসদ সদস্য ওম প্রকাশ মাথুর, ঝাড়খণ্ডের সংসদ সদস্য ভি ডি রাম ও পশ্চিমবঙ্গের বিজেপি নেতা রুপা গঙ্গোপাধ্যায়।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সীমানা পুনর্বিন্যাস: ইসিতে আবেদনের পাহাড় by সিরাজুস সালেকিন

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সরকারি প্রতিষ্ঠানের আমানতের ৫০ ভাগ বেসরকারি ব্যাংকে দেয়া হচ্ছে: ‘নেতিবাচক’ খবরে নিয়ন্ত্রণ আরোপের আবদার

অর্থমন্ত্রী জানান, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অর্থনীতি স্থিতিশীল থাকবে এবং প্রবৃদ্ধি বাড়তে পারে ২-৩ শতাংশ। মুহিত বলেন, আমরা এ বছর দেখলাম হঠাৎ ব্যাংকগুলোর সুদের হার বাড়তে লাগল। এই সুদের হার বাড়ার কোনো যৌক্তিকতা নেই। কারণ যথেষ্ট লিকুইডিটি রয়েছে। অনেকে বলেছেন, তাদের হাতে লিকুইডিটি রয়েছে, পয়সা রয়েছে তারা সেটা ব্যবহার করে না। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে ব্যাংকের সুদহার দুই অঙ্ক থেকে এক অঙ্কে নামিয়ে আনবেন ব্যাঙ্কাররা। প্রধান অতিথি বলেন, আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো ইনভেস্টমেন্ট ফাইন্যান্স করে। নিয়মানুযায়ী এটা স্বাস্থ্যকর অবস্থা নয়। এর কারণ হলো, আমরা ক্যাপিটাল মার্কেট তৈরি করতে পারিনি। ব্যাংক খাতে বড় চ্যালেঞ্জ হলো ক্যাপিটাল মার্কেট সৃষ্টি করা। এই ক্যাপিটাল মার্কেট সৃষ্টি করতে আগামী দুই মাসের মধ্যে একটা ছোট্ট গ্রুপকে দায়িত্ব দেয়া হবে বলেও জানান তিনি।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চাকরিজীবীদের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, তাদের সরকারি কর্মকর্তার মনোভাব থাকা উচিত নয়। তিনি বলেন, সরকারি চাকরি হুকুম দেয়ার জন্য নয়, এটা জনগণকে সেবা দেয়ার জন্য। সরকারি চাকরিজীবীদের সেবা দেয়ার মানসিকতা তৈরি করতে হবে। অর্থমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানের ২৫ শতাংশ আমানত বেসরকারি ব্যাংকে রাখতে হয় আর ৭৫ শতাংশ আমানত রাখতে হয় সরকারি ব্যাংকে। গতাকাল (শনিবার) একটি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে ৫০ শতাংশ আমানত বেসরকারি ব্যাংকগুলোতে যাবে। এতে করে বেসরকারি ব্যাংকগুলোর লিকুইডিটি বাড়বে। তিনি বলেন, ব্যাংকগুলো স্বল্পমেয়াদে অর্থ নিয়ে দীর্ঘমিয়াদে ঋণ দিচ্ছে, এটা ভালো নয়। এ ব্যাপারে তিনি ক্ষুদ্র ঋণের ওপর জোর দেন। এতে ঝুঁকি কম থাকে বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, শ্রেণিকৃত মূলধন এবং খেলাফি ঋণ জনতা ব্যাংকের চ্যালেঞ্জ। ব্যাংকটির লোকসানি শাখা রয়েছে ৫৭টি। ঋণ জালিয়াতি নিয়েও গণমাধ্যমে নানা খবর বেরিয়েছে। এগুলোও বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, বড় অঙ্কের ঋণ দেয়ার ব্যাপারে আগ্রহী না হলেও চলবে। তাদের কুটির শিল্পের ক্ষেত্রে ঋণ দিতে আগ্রহী হতে হবে। এতে একদিকে যেমন দেশের আর্থ-সামাজিক উন্নয়ন হবে তেমনি কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হবে। রিটেইল ব্যাংকিংয়ের ওপর জোর দিতে হবে। খেলাফি ঋণ আদায় জোরদার করতে হবে। গভর্নর বলেন, খেলাফি ঋণের মামলা করার আগে ঋণদাতার সঙ্গে আলাপ করতে হবে। তাদের কাছ থেকে ঋণ আদায়ের চেষ্টা করতে হবে। কারণ ঋণখেলাফির মামলা একটি দীর্ঘ প্রক্রিয়া। ফজলে কবির বলেন, যেকোনো ব্যাংকের জন্য গভর্ন্যান্স ব্যবস্থা জোরদার করা প্রয়োজন এবং জনতা ব্যাংকের জন্য সেটা অবশ্যই প্রয়োজন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান, অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, ব্যাংকের চেয়ারম্যান লুনা সামসুদ্দোহা, সিইও ও এমডি মো. আবদুছ ছালাম আজাদসহ অন্য কর্মকর্তারা।
বেসরকারি ব্যাংকের সিআরআর কমছে এক শতাংশ: অর্থমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকে জমা রাখা বেসরকারি ব্যাংকগুলোর ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর (নগদ জমা সংরক্ষণ) এক শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। খুব দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে তিনি জানান। এ ব্যাপারে আগামী জুনে এর ফলাফল সম্পর্কে একটি পর্যালোচনা আগামী জুন মাসে দেয়া হবে। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে অর্থমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক মালিকদের সংগঠন (বিএবি) এক যৌথ বৈঠকে এ এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা এস কে সুর চৌধুরী, বিএবি’র সভাপতি নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈঠকে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে। তার মধ্যে একটি সিআরআর কমানো। বর্তমান সিআরআর সাড়ে ৬ শতাংশ। তারা এটা ৩ শতাংশ করার দাবি করেছিলো। আমরা সার্বিক বিবেচনা করে এক শতাংশ কমিয়েছি। অর্থ্যাৎ সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে বেসরকারি ব্যাংকগুলোর জমা রাখা সিআরআর এর ১ শতাংশ টাকা ব্যাংকগুলো ব্যবহার করতে পারবে। এর ফলে ১০ হাজার কোটি টাকা বেসরকারি ব্যাংকগুলোর হাতে চলে আসবে। এতে তারল্য সংকট কমে গেলে সুদের হারও কমে যাবে। এত পরিমাণ টাকা বেসরকারি ব্যাংকগুলোর কাছে দেয়া হলে মূল্যস্ফীতি বাড়বে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বাড়বে না, কোনোভাবেই বাড়বে না। পরে বিএবি’র সভাপতি নজরুল ইসলাম মজুমদারও সিআরআর-এর টাকা পেলে তারল্য সংকট কিছুটা কমে যাবে বলে মন্তব্য করেন। এ সময় অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী এক মাসের মধ্যেই সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে নজরুল ইসলাম মজুমদার বলেন, অতি দ্রুত সুদের হার সিঙ্গেল ডিজিটে নেমে আসবে। আগামী এক মাসের মধ্যে এটা বাস্তবায়ন সম্ভব হবে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এটা বাস্তবসম্মত নয়। তিনি বলেন, বাংলাদেশে টোটাল যে ইনভেস্টমেন্ট তার ৭০ শতাংশ করছে বেসরকারি ব্যাংক। আমরা যদি সবচেয়ে বেশি ইনভেস্ট করি তাহলে সরকারি টাকা কেনো চাইতে পারবো না? তিনি বলেন, দু’একটা ক্ষেত্রে দুর্ঘটনা হতেই পারে, তার মানে এই নয় যে, অর্থনীতির বিপর্যয় ঘটে গেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টাকা বিভিন্ন জায়গায় পড়ে আছে এটা সুষম বণ্টন করতে হবে।
ব্যাংক নিয়ে ‘নেতিবাচক’ খবরে নিয়ন্ত্রণ আরোপের আবদার
ব্যাংক খাত নিয়ে ‘নেতিবাচক’ খবর প্রকাশে নিয়ন্ত্রণ আরোপের আবদার জানিয়েছে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অ্যাক্ট প্রণয়ন করে ব্যাংক সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রচার বন্ধের দাবি করছে সংগঠনটি। ব্যাংকিং খাতের অর্থ সংকট ও উচ্চসুদ সমস্যা সমাধানে করণীয় নিয়ে অর্থমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি জানিয়েছে বিএবি। চিঠিতে ব্যাংকিং খাতের চলমান সংকটের জন্য ৯টি সমস্যার কথা উল্লেখ করে সেগুলো সমাধানের জন্য অর্থমন্ত্রীর সুপারিশ চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে রোববার অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এখন এটি বলার সময় নয়; আগামী বাজেট ঘোষণার সময় বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হবে।
বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে গ্রাহক ও জনসাধারণের মধ্যে ভীতি তৈরি হয়। তারা ব্যাংকের প্রতি আস্থা হারিয়ে ফেলেন। ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধি করতে হলে সরকার এবং বাংলাদেশ ব্যাংককে গ্রাহকদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলার পদক্ষেপ নিতে হবে। ব্যাংক সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রকাশ ঠেকাতে আর্থিক তথ্য আইন (ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অ্যাক্ট) প্রণয়ন করতে হবে। এই আইন প্রয়োগের জন্য অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তুলবে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ব্যাংকিং খাত নিয়ে গণমাধ্যমে নেতিবাচক প্রচারণার কারণে জনজনে শঙ্কা তৈরি হয়েছে। গ্রাহকরা ব্যাংকের প্রতি আস্থা হারাচ্ছেন। ওই উদ্যোগ জনমনে আস্থা বাড়াতে সহায়ক হবে বলে চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে। ওই চিঠিতে বেসরকারি ব্যাংক যাতে সরকারি আমানতের ৫০ শতাংশ পায় তার সুযোগ; বাংলাদেশ ব্যাংকে রক্ষিত নগদ জমা সংরক্ষণ (ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) থেকে ৩ শতাংশ ফেরতসহ সুনির্দিষ্ট ৯টি প্রস্তাব রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের তথ্য গণমাধ্যমের কল্যাণেই জানা গেছে। রিজার্ভের অর্থ চুরি ছাড়াও বেশ কয়েকটি বড় কেলেঙ্কারির ঘটনা প্রথম জানা যায় গণমাধ্যমের কল্যাণে। হল-মার্ক গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ ও বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির তথ্য মিডিয়াই প্রথম প্রকাশ করে। এছাড়া রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকগুলোতে প্রতিনিয়ত ছোট-বড় ঋণে অনিয়ম এবং কেলেঙ্কারির ঘটনাও গণমাধ্যমের কল্যাণে দেশের মানুষ জানতে পারছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যাংক খাতে অনিয়ম বন্ধ না করে গণমাধ্যম বন্ধ করার উদ্যোগ মোটেও ভালো লক্ষণ নয়। তিনি বলেন, ব্যাংকের নেতিবাচক সংবাদ বন্ধে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আইনের আওতায় আলাদা কোনো প্রতিষ্ঠান গঠনের কোনো যৌক্তিকতা নেই। সংবাদমাধ্যমে অপপ্রচার হলে তার জন্য আইন রয়েছে, প্রেস কাউন্সিল অ্যাক্ট রয়েছে এবং প্রতিবাদের ব্যবস্থা রয়েছে।
বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, ব্যাংকিং খাত মূলত টিকে থাকে আস্থার ওপর। এই খাত নিয়ে অব্যাহতভাবে নেতিবাচক সংবাদ প্রচার হলে মানুষের মধ্যে ভয় তৈরি হয়। নেতিবাচক সংবাদ জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করে। ব্যাংক নিয়ে নেতিবাচক সংবাদ বন্ধে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আইনের আওতায় একটি প্রতিষ্ঠান গঠনের লিখিত প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, এটি এখনও প্রাথমিক আলোচনা। আরও আলোচনার পর এটি নিয়ে বলা যাবে।
বেসরকারি ব্যাংকের তারল্য সংকট, ঋণের সুদহার বৃদ্ধির প্রেক্ষাপটে গত শুক্রবার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি ও ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি। বৈঠকে ৩৮টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রায় ২৫টি ব্যাংকের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ওই বৈঠকে অর্থমন্ত্রীর কাছে চিঠির প্রস্তাবগুলো তুলে ধরা হয়।
এদিকে চিঠিতে ব্যাংক মালিকদের প্রধান দাবি ছিল, ব্যাংকগুলোর তারল্য সংকট সমাধানে সরকারি আমানতের ৫০ শতাংশ যাতে বেসরকারি ব্যাংকে আসে। ব্যাংক মালিকদের এই দাবি মেনে নেন অর্থমন্ত্রী। ব্যাংক মালিকদের দাবি মেনে নেয়া হয়েছে বলে রোববার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের অর্থমন্ত্রী নিজেই জানান। বাংলাদেশ ব্যাংকে জমা রাখা বেসরকারি ব্যাংকগুলোর সিআরআর ১ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আগামী জুন পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এছাড়া, বেসরকারি ব্যাংকগুলোয় সরকারি প্রতিষ্ঠানের আমানত ৫০ শতাংশ রাখা হবে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে।
ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যন ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, গণমাধ্যমে যেটি এসেছে সেটি মিস কোট করা হয়েছে। এসব বিষয় আলোচনা করা হয়নি। আমরা আলোচনা করেছি মিডিয়া যেন ইতিবাচক রোল প্লে করে। এগুলো নিয়েই আলোচনা করা হয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিন

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-খালেদা জিয়াকে ধিক্কার জানাই। যুদ্ধাপরাধীরা হিসেবে যারা অভিযুক্ত তাদের হাতে পতাকা তুলে দিয়েছে। ওদের লজ্জা-শরম কম। ওরা তো বাংলাদেশ সৃষ্টিতে বিশ্বাস করে না। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দুস্থ মানুষের সেবা করেছে। আওয়ামী লীগ জনগণের জন্য কল্যাণ করে। এটাই আওয়ামী লীগের জন্য নীতি। এটিই আওয়ামী লীগের আদর্শ। দেশে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট যখনই ক্ষমতা এসেছে তখনই অত্যাচার-নির্যাতন, দেশের সম্পদ পাচার করেছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমা হামলা, গ্রেনেড হামলায় তারা পারদর্শী। এটাই তাদের আন্দোলন। আন্দোলনের নামে তারা মানুষ পুড়িয়ে মেরেছে। বাসে অগ্নিসংযোগ করেছে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য, দারিদ্র্যবিমোচন করা। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা; এমনকি দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়ার ব্যবস্থা করে দিয়েছি। মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়ে, নাতি-পুতিদের চাকরির ব্যবস্থা করে দিয়েছি। মুক্তিযোদ্ধারা এদেশের স্বাধীনতা এনেছেন। অনেকে পঙ্গু হয়েছেন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অ্যাডভোকেট জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. মহীউদ্দীন খান আলমগীর, মেজর (অব.) রফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), সুজিত রায় নন্দী প্রমুখ।
চাঁদপুরবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, চাঁদপুরের উন্নয়নে কোনো দাবি করা লাগবে না। ইনশাআল্লাহ, চাঁদপুরে মেডিকেল কলেজ করে দিবো। স্থানীয় সংসদ সদস্য নিজেই একজন ডাক্তার। তার জন্য মেডিকেল কলেজ করবো। চাঁদপুরের হাইমচরে গিয়েছিলাম। চাঁদপুরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিবো। সেখানে বিনিয়োগ হবে, শিল্পকারখানা গড়ে উঠবে। কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এখানে পর্যটনের ব্যবস্থা করবো। নৌ-ভ্রমণের জন্য এখানকার জায়গা সুন্দর।
তিনি বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো। ২০২০ সালে জাতির পিতার জন্মশতবর্ষ পালন করবো। আমরা চাই, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই।
তিনি আরো বলেন, ইতিহাসকে যারা বিকৃত করেছিল, জাতির পিতার ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল। সেই ভাষণকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। সত্যকে মিথ্যা দিয়ে কখনো চাপা দেয়া যায় না। এটি বিএনপি-জামায়াতকে শিক্ষা নেয়া উচিত। আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ।
এর আগে হাইমচরে ষষ্ঠ জাতীয় স্কাউট সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে স্কাউটদের ভূমিকা রাখতে হবে। স্কাউট সদস্যদের প্রতি সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে উদাত্ত আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ হবে শান্তিপূর্ণ দেশ। আমরা বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। স্কাউট সদস্যদের উদ্দেশে বলেন, আগামী দিনে রোভার স্কাউট সদস্যরা দেশের নেতৃত্ব দিবে। তোমরাই জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে এবং সেই গতিধারা যেন অব্যাহত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখবে। এজন্য তোমাদের দেশের জন্য যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আর্থসামাজিক ক্ষেত্রে দেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন আমাদের অব্যাহত রাখতে হবে। তিনি অভিভাবক ও স্কাউটদের উদ্দেশে বলেন, ছেলেমেয়েরা যাতে সুশিক্ষা পায়, সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাদের মনমানসিকতা যেন আরো উন্নত হয় এবং সেগুলো যেন সৃষ্টিধর্মী হয়, সেদিকে দৃষ্টি রেখেই আমরা শিক্ষা দিতে চাই। চাঁদপুরের হাইমচরে অর্থনৈতিক অঞ্চল ও পর্যটন এলাকা গড়ে তোলার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতে মানুষের কর্মসংস্থান হবে এবং এই অঞ্চলের উন্নতি হতে পারে। তাছাড়া খুব ভালো পর্যটন কেন্দ্র হবে এবং নৌ-ভ্রমণের জন্যও চমৎকার জায়গা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এমপি, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী।
এনবিআরের সাবেক চেয়ারম্যানের গাড়িবহরে হামলা: চাঁদপুরে এনবিআরের সাবেক চেয়ারম্যান, চাঁদপুর-১ কচুয়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মো. গোলাম হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় আহত হয়েছেন ২০ নেতাকর্মী। সকাল সাড়ে ৯টার দিকে গোলাম হোসেন চাঁদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগদানের পথে কচুয়া উপজেলার আশ্রাফপুর কাঁঠাল বাগান, রাজাপুর সকিনার দালান ও রাজাপুর তুলা গাছতলা এলাকায় তার গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত ও ১০টি গাড়ি ভাঙচুর ও কয়েকটি গাড়ি আটকে রাখার অভিযোগ করেছেন গোলাম হোসেন। আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিক হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কচুয়ার হাসিমপুরস্থ ফয়েজুন নেছা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
চাঁদপুর জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা মো. জোবায়ের হোসেন জানান, সকাল সাড়ে ৯টায় সময় আলহাজ মো. গোলাম হোসেনের নেতৃত্বে চাঁদপুরে প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার সময় পথিমধ্যে কাঁঠাল বাগান, সকিনার দালান ও রাজাপুর এলাকায় ক্ষমতাসীন দলের প্রতিপক্ষ নেতাকর্মীরা আমাদের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধর করে। কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এনবিআরের সাবেক চেয়ারম্যানের নেতাকর্মীদের গাড়িবহরে হামলা ও আটকের বিষয়ে শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং তাদের পুলিশি পাহাড়ায় কচুয়ার সীমানা পার করে দিয়েছি।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতের পররাষ্ট্র সচিব আসছেন ৮ই এপ্রিল

চোখ হারানো ২০ জনকে কেন ক্ষতিপূরণ নয়: হাইকোর্ট

স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, চুয়াডাঙ্গার সিভিল সার্জন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেল্থ সেন্টার, ডা. মোহাম্মদ শাহীনসহ ১০ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৯শে মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘চক্ষু শিবিরে গিয়ে চোখ হারালেন ২০ জন!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাসগুপ্ত এই রিট আবেদন করেন। রিটকারী অমিত আদালতে নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। গত ৪ঠা মার্চ থেকে চুয়াডাঙ্গার ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে তিন দিনের চক্ষু শিবিরের দ্বিতীয় দিনে ২৪ জন নারী-পুরুষের চোখের ছানি (ফ্যাকো) কাটা হয়। ওই অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন চিকিৎসক মোহাম্মদ শাহীন। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পরদিন বাসায় ফেরার পর ওই রোগীদের চোখে সংক্রমণ দেখা দেয়। চোখে জ্বালা-পোড়া নিয়ে তারা যোগাযোগ করেন ইমপ্যাক্ট হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে কয়েকজন রোগীকে স্থানীয় একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরামর্শ দেন। ওই চক্ষু বিশেষজ্ঞ তাদের জরুরি ভিত্তিতে ঢাকায় যাওয়ার পরামর্শ দেন। এদের মধ্যে চারজন রোগী নিজেদের উদ্যোগে স্বজনদের সঙ্গে নিয়ে ঢাকায় আসেন। পরে ইমপ্যাক্ট থেকে ১২ই মার্চ একসঙ্গে ১৬ জনকে ঢাকায় পাঠানো হয়। কিন্তু ততদিনে দেরি হয়ে যাওয়ায় ১৯ জনের একটি করে চোখ তুলে ফেলতে হয়। আরেক নারীর অপারেশন করা বাম চোখের অবস্থাও ভালো নয়। ঢাকায় দ্বিতীয় দফায় অপারেশন করলেও দৃষ্টিশক্তি ফিরে আসেনি তার।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
-
▼
2018
(7025)
-
▼
April
(710)
-
▼
Apr 02
(27)
- দলিতদের ডাকা ভারত বনধে অশান্তি, মৃত ৪
- নেতানিয়াহু ‘সন্ত্রাসী’, ইসরাইল ‘সন্ত্রাসী রাষ্ট্র’...
- যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ শুরু
- পশ্চিমা চাপ একাই সামাল দিচ্ছেন পুতিন
- ‘ওয়েলকাম টু চায়না’
- 'এক পর্যায়ে মনে হতো, আমি যৌনদাসী'
- 'গভীর প্রেম থেকে যৌন সম্পর্ক ধর্ষণ নয়'
- ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিতে ফ্রান...
- ‘কাশ্মিরি জনগণের স্বার্থের আন্দোলনকে ইরান সমর্থন করে’
- রোহিঙ্গাদের ভূমি দখলে বাংলাদেশী বৌদ্ধদের নাগরিকত্ব...
- ‘নরকের অস্তিত্ব নেই’: পোপের মন্তব্যের পর বিপাকে ভ্...
- দুই শিশুর রিকশার প্যাডেলে অসুস্থ মায়ের জীবন by আমি...
- ডাকাতিয়া নদী দখল করে ভবন by কামরুল ইসলাম
- বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘিনীর মৃত্যু
- মন্ত্রিসভায় আজ উঠছে পাঁচ এজেন্ডা:সীমান্ত সমান্তরাল...
- সিলেটে মা-ছেলেকে নির্মমভাবে খুন, ৫ বছরের রাইসা উদ্...
- গরমের শুরুতেই ডায়রিয়ার প্রকোপ by ফরিদ উদ্দিন আহমেদ
- আত্মহত্যার নেপথ্যে সরকারি চাকরি না পাওয়ার হতাশা
- গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি: সা...
- ভারত-চীন আবারো উত্তেজনা
- ইমাম রশিদী আপনাকে স্যালুট
- সীমানা পুনর্বিন্যাস: ইসিতে আবেদনের পাহাড় by সিরাজু...
- সরকারি প্রতিষ্ঠানের আমানতের ৫০ ভাগ বেসরকারি ব্যাংক...
- উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিন
- ভারতের পররাষ্ট্র সচিব আসছেন ৮ই এপ্রিল
- চোখ হারানো ২০ জনকে কেন ক্ষতিপূরণ নয়: হাইকোর্ট
- আজ এইচএসসিতে বসছেন ১৩ লাখ শিক্ষার্থী
-
▼
Apr 02
(27)
-
▼
April
(710)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...