Thursday, March 8, 2012

জামায়াতকে নিয়েই ভয়, ঢাকায় জড়ো হচ্ছেন নেতারা-মতিঝিল-পল্টনে আবাসিক হোটেল বন্ধ রাখার নির্দেশ! by ওমর ফারুক

প্রধান বিরোধী দল বিএনপির ডাকা মহাসমাবেশ সামনে রেখে জামায়াত-শিবিরকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। চট্টগ্রাম, রাজশাহী ও কুমিল্লা থেকে জামায়াতের দুই শতাধিক নেতা-কর্মী গতকাল বুধবার পর্যন্ত ঢাকায় পৌঁছেছেন। সমাবেশের আগের কয়েক দিন তাঁরা ঢাকায় সাধারণ কর্মীদের উৎসাহ জোগাবেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

শোভাযাত্রায় যোগ দিলেন সরকারি কর্মচারীরা-এটা রাষ্ট্রীয় বিশৃঙ্খলা : অর্থমন্ত্রী

সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন করে সচিবালয়ের কর্মচারীরা গতকাল বুধবার ক্ষমতাসীন আওয়ামী লীগের শোভাযাত্রায় যোগ দিয়েছেন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদ এবং বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী সমিতির নেতারা ব্যানারসহ এ শোভাযাত্রায় অংশ নেন।

ভোগান্তির এক দিন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে তৈরি করা হয় আওয়ামী লীগের সমাবেশ-মঞ্চ। সমাবেশ শেষে বিশাল শোভাযাত্রা বের করা হয়। এ কারণে মৎস্য ভবন থেকে কোনো গাড়িকে ডানে ঘুরতে দেওয়া হয়নি। অন্যদিকে শাহবাগ থেকে কোনো গাড়িকে বাঁয়ে মোড় নিতে দেওয়া হয়নি।

দুর্নীতি নিয়ে সচিব সভায় তর্ক-বিতর্ক

ভূমি অফিসের দুর্নীতি, রাজউকে পরিকল্পনা পাস করাতে টাকাপয়সার লেনদেন, সরকারি কর্মচারীদের রাজনীতিতে জড়িয়ে পড়া, গণপদোন্নতির ফলে নিচের দিকের পদ খালি হয়ে যাওয়ায় সরকারি কাজ আটকে যাওয়া প্রভৃতি বিষয় নিয়ে সচিব সভায় তর্কে জড়িয়ে পড়েন সচিবরা।

সৌদি দূতাবাসের কর্মকর্তা খুন-দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক

ঢাকার গুলশানে সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর পেছনে কোন্ কারণ কাজ করেছে, সে ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে যে কারণেই তিনি খুন হয়ে থাকুন না কেন, এই মৃত্যু আমাদের দেশের সুনাম ক্ষুণ্ন করেছে নিঃসন্দেহে।

চারদিক-শরফুল আলম অনুজপ্রতিম by দ্বিজেন শর্মা

কাঁঠালতলী বাসস্টপে নামলেই খবরটা কীভাবে যে শরফুর কাছে পৌঁছে যেত, সে এক রহস্য। আধা ঘণ্টার মধ্যেই হাজির। টেলিপ্যাথি? হতেও পারে, বিষয়টিতে তার আগ্রহ ছিল। আমাদের কথোপকথনের কোনো শেষ ছিল না। হাঁটতে হাঁটতে, কোনো গাছতলায় বসে কিংবা চৌমাথার বাজারের চায়ের দোকানে।

পঞ্চদশ সংশোধনী-জনগণের অধিকার ও ক্ষমতা উপেক্ষিত by শাহ্দীন মালিক

সংসদ আবার সংবিধান সংশোধন করেছে এবং ভালো হোক মন্দ হোক, সেটাকে আপাতত আমাদের মেনে চলতে হবে। প্রশ্ন হচ্ছে, খুশি মনে মানব, নাফল বাধ্য হয়ে মানব? এই মুহূর্তে নিতান্ত সরকারদলীয় লোক না হলে অন্য সবাই বাধ্য হয়েই মানবে বলে আমার ধারণা। তবে সত্য যে, সরকার যা করে, সচরাচর আমরা তা ভালো চোখে দেখি না। আবার এটাও সত্য, সমালোচনা ছাড়া কাজ ভালো হয় না।

কলকাতার চিঠি-পশ্চিমবঙ্গে দ্বিকক্ষ আইনসভা হচ্ছে? by অমর সাহা

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে নির্বাচনী প্রচারে ঘোষণা দিয়েছিলেন, তাঁর দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে তিনি সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের ৪০০ একর জমি ফিরিয়ে দেবেন, দার্জিলিং সমস্যার সমাধান করবেন এবং পশ্চিমবঙ্গের আইনসভা বা বিধানসভা দুই কক্ষে গড়বেন।

সংবিধান-সামাজিক শক্তি ও ধর্মনিরপেক্ষতা by শান্তনু মজুমদার

এত দিন কোনো মুখোমুখি পরীক্ষা সে অর্থে হয়নি। কিন্তু এবার যখন ক্ষমতাসীনেরা সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনল, তখন এটা স্পষ্ট হয়ে গেল, সামরিক আমল থেকে রাষ্ট্রীয় আনুকূল্যে ধর্মনিরপেক্ষতা-বিরোধীদের প্রচার-প্রচারণা অত্যন্ত ফলবান হয়েছে।

গতকাল সমকাল-বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও বহির্বিশ্ব by ফারুক চৌধুরী

যুদ্ধের অথবা সশস্ত্র সংগ্রামের প্রতিক্রিয়া, তার সঙ্গে প্রত্যক্ষ, এমনকি পরোক্ষভাবে সংশ্লিষ্ট সমাজেও গভীরভাবে অনুভূত হয়। আমাদের সমসাময়িক ইতিহাসে দুটি মহাযুদ্ধ তার প্রমাণই বহন করে। ক্রমশ ছোট হয়ে আসা বর্তমান পৃথিবীতে মানুষের জীবনযাত্রার পটই পাল্টে দিল এই দুই মহাযুদ্ধ।

ব্যয়ের স্বচ্ছতা ও যৌক্তিকতা থাকতে হবে-জাতীয় বাজেটে প্রতিরক্ষা বরাদ্দ

২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১২ হাজার কোটি টাকা। এটি মোট বাজেটের ৭ দশমিক ৩ শতাংশ। দরিদ্র দেশ হিসেবে এই বরাদ্দ বেশ বড়। এই বরাদ্দের অর্থ আসে গরিব জনগণের কষ্টার্জিত কর থেকে।

নিয়মতান্ত্রিক রাজনীতিতেই সমাধান খুঁজতে হবে-সংবিধানের পঞ্চদশ সংশোধনী

জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ কি সংঘাতের রাজনীতির দ্বারপ্রান্তে? এখন স্বাভাবিকভাবেই সব পক্ষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় সৃষ্টি হবে। ত্রয়োদশ সংশোধনী ত্রুটিমুক্ত ছিল না।

ওষুধের মূল্যবৃদ্ধি-অতি মুনাফার গ্রাসে সেবাবাণিজ্য

কোনো নিয়মনীতির বালাই নেই। নেই আগাম জানিয়ে দেওয়ার তাগিদ। বাজারে সরবরাহ বন্ধ করে দিয়ে সৃষ্টি করা হচ্ছে কৃত্রিম সংকট। এরপর বাড়ানো হচ্ছে দাম। প্রান্তিক ভোক্তাকেই বহন করতে হচ্ছে বাড়তি দামের চাপ। দশটা সাধারণ ব্যবসায়ে একসময় পণ্যের দাম বাড়াতে এই কৌশল নেওয়া হতো।

একাত্তরের এই দিনে

সকাল সাড়ে আটটায় ঢাকা বেতার কেন্দ্র থেকে রেসকোর্স ময়দানে প্রদত্ত বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়ে সম্প্রচার কাজ শুরু হয়। প্রদেশের অন্যান্য বেতার কেন্দ্র থেকেও তা রিলে করা হয়। * ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ এবং ডাকসুর সহ-সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক

পবিত্র কোরআনের আলো-পার্থিব জীবনের দৃষ্টান্ত মূলত অনিশ্চয়তা ও হতাশার

২৩. ফালাম্মা-আনজা-হুম ইযা-হুম ইয়াব্গূনা ফিল আরদ্বি বিগাইরিল হাক্কি; ইয়া-আইয়্যুহান্না-ছু ইন্নামা- বাগইউকুম আ'লা-আনফুছিকুম্ মাতা-আ'ল হাইয়া-তিদ্ দুনইয়া-ছুম্মা ইলাইনা-মারজিউ'কুম ফানুনাবি্বউকুম বিমা-কুনতুম তা'মালূন।

চারদিক-মেঘে ঢাকা তারা by আসিফ সালেহ

গ্রামের পাড়ার মধ্যে একটি ছোট ঘর, সেখানে আছে কিছু বই, কিছু খেলার সরঞ্জাম আর নাচ-গানের কিছু উপকরণ। এই সবকিছুর পাশাপাশি জীবনমুখী শিক্ষার আয়োজন তো আছেই। এটি হচ্ছে কিশোরী ক্লাব। সারা দেশে এমন ক্লাবের সংখ্যা সাড়ে আট হাজারের মতো।

সিঙ্গাপুরের হোটেল কক্ষে বাংলাদেশী যুবক ও ফিলিপিনি গৃহ পরিচারিকার লাশ

সিঙ্গাপুরের হোটেল কক্ষে ২২ বৎসরের বাংলাদেশী যুবক, ৩৩ বৎসরের ফিলিপিনি গৃহ পরিচারিকার লাশ। সিঙ্গাপুরের পতিতা পল্লী খ্যাত গেলান এলাকার লরং ২২ এর বাজেট হোটেলের ২য় তলার একটি কক্ষ থেকে পুলিশ গত ৬ ই ফেব্রুয়ারী সকাল ১১.৫০ মিনিটে বাংলাদেশি যুবক মোঃ সুমন এবং ফিলিপিনি গৃহ পরিচারিকা রেজলিন লদিয়া ভিনিগেস এর গলায় কাটা দাগ সহ লাশ উদ্ধার করে।

পানিসম্পদ-পানি নিয়ে ভাবনা, দুর্ভাবনা by এ কে এম জাকারিয়া

সর্বজনীন যে জিনিসগুলোর ওপর কেউ মালিকানা দাবি করতে পারে না, সেগুলো হচ্ছে—বাতাস, প্রবাহিত পানি, সমুদ্র ও সমুদ্রতীর’ (জাস্টিনিয়ান কোড)। ৫২৭ থেকে ৫৬৫ সাল পর্যন্ত রোমের (বাইজান্টাইন) সম্রাট হিসেবে দেশটি শাসন করেছেন জাস্টিয়ান। পরিচিতি ‘জাস্টিয়ান দ্য গ্রেট’ হিসেবে।

ধর্ম-ইসলাম নারী নির্যাতন সমর্থন করে না by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলামের বিধান অনুযায়ী, স্বামী স্ত্রীকে শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের নির্যাতন বা প্রহার করবে না। স্ত্রীর ওপর যদি স্বামী কোনো কারণে রেগে যায়, তবু তাকে অশ্লীলভাবে গালিগালাজ করবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তুমি (স্ত্রীর) মুখমণ্ডলের ওপর আঘাত করো না, তাকে অশ্লীল গালিগালাজ করো না এবং গৃহ ব্যতীত অন্য কোথাও তাকে পৃথক করে রেখো না।’ (আবু দাউদ)

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-জাতীয় উন্নয়নে উচ্চশিক্ষা ও ঢাকা বিশ্ববিদ্যালয় by হারুন-অর-রশিদ

মানুষে মানুষে ঐক্য, দেশ ও দশের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ সৃষ্টি ইত্যাদির মাধ্যমে উচ্চশিক্ষা খোদ জাতি এবং পরিণতিতে জাতি-রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এর প্রকৃষ্ট উদাহরণ।

অর্থনীতি-‘সিন্দুকতত্ত্ব’ ও কালো টাকার ‘বর্তমান বাস্তবতা’ by জায়েদ বখ্ত

২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার আগে বাংলাদেশ অর্থনীতি সমিতি ৪৮টি বাজেট প্রস্তাব জনসমক্ষে উপস্থাপন করে। এগুলোর একটিতে বাজেটে কালো টাকা সাদা করার বিধান না রাখার প্রস্তাবও ছিল। অতীতেও অর্থনীতি সমিতি কালো টাকা সাদা করার বিধানের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল।

ছবি কথা বলে, বলে কেবলই ব্যর্থতার কথা-শুভাঢ্যা খালের ত্রিকালদর্শন

ছবি যদি সত্যিই কথা বলতে পারত, তাহলে গত বুধবারের প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় শুভাঢ্যা খালের তিনটি ছবি বলত, ধিক! শত ধিক! কোন আমলে বাংলাদেশ কেমন থাকে, তারই প্রতিচ্ছবি যেন এই তিনটি ছবি। নির্বাচিত আমলে দখলজর্জর, তত্ত্বাবধায়ক আমলে কিছুটা মুক্ত এবং আবার নির্বাচিত আমলে দখলাধীন অবস্থার মধ্য দিয়ে গিয়েছে খালটি।

রাজনৈতিক উদ্দেশ্যে অনুমোদন কাম্য নয়-নতুন ব্যাংকের প্রয়োজন আছে কি?

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বুধবার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনাকালে দেশে নতুন ব্যাংক ও বিমা কোম্পানি প্রতিষ্ঠার কথা বলেছেন। আগামী মাস (জুলাই) থেকে নতুন ব্যাংক ও বিমা কোম্পানির জন্য দরখাস্ত নেওয়া হবে বলে তিনি জানিছেন।

স্মরণ-সোমেন চন্দ : তাঁর চেতনার মশাল অনির্বাণ by কাজী জাকির হোসেন

১৯৪২ সালের ৮ মার্চ পুরান ঢাকার লক্ষ্মীবাজার হৃষিকেশ দাস লেন মোড়ে রাজনৈতিক প্রতিপক্ষের ভাড়াটে গুণ্ডাদের হাতে নির্মমভাবে খুন হন সোমেন চন্দ। তাঁর হত্যার বিরুদ্ধে সারা ভারতবর্ষে প্রতিবাদের ঝড় বয়ে যায়। বাংলাদেশ তথা ভারতবর্ষে তিনি প্রগতিশীল সাহিত্য রচনার অন্যতম পথিকৃৎ। শক্তিমান প্রতিশ্রুতিশীল কথাসাহিত্যিক।

নারী দিবসের ভাবনা by প্রফেসর ড. দিলারা হাফিজ

'৮ মার্চ বিশ্ব নারী দিবস'- এই বাক্যটি লিখতে গিয়ে আমার ভেতরে এক ধরনের আনন্দ-বেদনার অনুরণন অনুভব করছি। আনন্দ এ কারণে যে, একজন গর্বিত নারী হিসেবে এই দিবসটি শুধুই আমার এবং আমার মতো অগণিত নারীর জীবনে সদা সঞ্চারমান। বেদনা অনুভব করছি এই ভেবে যে, ৩৬৫ দিনের একটি বছরের মধ্যে শুধু একটি দিবসই নারীর জন্য নিবেদিত, অবশিষ্ট ৩৬৪ দিনই পুরুষের আধিপত্যে বন্দি।

নারী দিবস এবং বাংলাদেশের চিত্র by ড. নিয়াজ আহম্মেদ

আশির দশকের গোড়ার দিকে বাংলাদেশে নারীদের প্রতি নির্যাতন বন্ধের জন্য যৌতুকনিরোধ ও নারী নির্যাতন প্রতিরোধ আইন প্রণয়ন করা হয়। উদ্দেশ্য ছিল, নারী নির্যাতন বন্ধ করা এবং নারীদের উন্নয়ন ও সমাজে স্বাভাবিকভাবে চলাফেরার পথ কণ্টকমুক্ত করা। তখনকার সময়ে নারী নির্যাতন তেমনটি সহিংস ছিল না।

সাদাকালো-জাতিসংঘে ব্যবহারিক ভাষা বাংলার দাবি নিয়ে কথা by আহমদ রফিক

চেষ্টা শুরু আজ থেকে প্রায় এক যুগ আগে। 'বিশ্ব বাংলাভাষা পরিষদ' নামের একটি সংগঠনের উদ্যোগে। এ উদ্যোগের প্রেরণা ২১ ফেব্রুয়ারি শহীদ দিবসকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি ও ঘোষণা। স্বভাবতই কথাটা আমাদের মনে হয়, জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে কেন গ্রহণ করা হবে না।
জাতিসংঘে প্রাথমিক পর্যায়ে চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্পেনীয় ভাষাগুলোকে কাজকর্মের ভাষা হিসেবে গ্রহণ করা হয়। পরে একপর্যায়ে আরবি ভাষাকেও অন্তর্ভুক্ত করা হয়। জাতিসংঘ সনদের একটি ধারায় বলা হয়েছে যে ইংরেজি, ফরাসি, স্পেনীয়, চীনা ও রুশ ভাষায় লিখিত সনদের ভাষ্যগুলো প্রামাণ্য হিসেবে গণ্য হবে। এর অর্থ এই ভাষাগুলোকে জাতিসংঘের ব্যবহারিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া।
জাতিসংঘের সব অঙ্গ সংগঠনের একটি ভাষা ব্যবহৃত হয়ে থাকে; যদিও আন্তর্জাতিক আদালতের ভাষা ইংরেজি ও ফরাসি। আরবিসহ ওই ভাষাগুলো জাতিসংঘের ব্যবহারিক ভাষা হলেও এ সংগঠনের দাপ্তরিক ভাষা অর্থাৎ তাদের হিসাবে 'ওয়ার্কিং ল্যাংগুয়েজ' হিসেবে ইংরেজি ও ফরাসি ভাষারই প্রাধান্য। অর্থাৎ জাতিসংঘের বিভিন্ন দফতরের দলিলপত্র এ দুই ভাষায় প্রকাশ করা হয়। এ সিদ্ধান্তের মধ্যে কি সাম্রাজ্যবাদী মানসিকতা ও ঐতিহ্যের প্রকাশ ঘটেছে? ঘটুক না ঘটুক এটাই বাস্তবতা।
জনসংখ্যার হিসেবে বিশ্বের প্রধান ১০টি ভাষার মধ্যে বাংলা ভাষার অবস্থান ছিল পঞ্চম। বাংলা তৃতীয় বিশ্বের একটি অন্যতম সমৃদ্ধ ভাষা। সমৃদ্ধি সাহিত্য-সংস্কৃতির চর্চায়। বাঙালি কবি রবীন্দ্রনাথ ১৯১৩ সালে মূলত 'গীতাঞ্জলি' কাব্যপুস্তিকার জন্য সাহিত্য শাখায় নোবেল পুরস্কার পান। সেই থেকে উন্নত বিশ্বে বাংলা ভাষার চর্চা শুরু। রবীন্দ্রনাথের কবিতা ও রচনাবলির সুবাদে ইউরোপের একাধিক দেশে রবীন্দ্রচর্চা তথা বাংলাভাষা চর্চা শুরু এবং তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বাদ পড়েনি যুক্তরাষ্ট্রও।
ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, রাশিয়াসহ পূর্ব ইউরোপের একাধিক দেশে রবীন্দ্রসাহিত্যের পাঠ ও বাংলা চর্চা চলছে। চলছে দীর্ঘদিন থেকে চীন ও জাপানে। সেসব দেশে মূল ভাষা থেকেও অনূদিত হচ্ছে রবীন্দ্র রচনাবলি। এখন কোনো কোনো পশ্চিমা দেশে অনুদতি হতে শুরু করেছে নজরুলের কবিতা। সব কিছু মিলে বলা যায়, পশ্চিমা দেশে বাংলা চর্চার বিষয়টি লক্ষ করার মতো। সম্প্রতি একটি সূত্রে দেখা গেছে, বহির্বিশ্বে বাংলাভাষী মানুষের সংখ্যা এক কোটিরও ওপরে।
দুই দশক আগের হিসাবে দেখা গিয়েছিল বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপরা, আসামসহ বিভিন্ন দেশে বসবাসকারী বাংলা ভাষী তথা বাঙালির সংখ্যা ২৫ কোটি। এখন তা বেড়ে ৩০ কোটিতে এসে দাঁড়িয়েছে। এবং বিদেশি পরিসংখ্যান মতে বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের অবস্থান জনসংখ্যা বিচারে এখন চতুর্থ স্থানে। তৃতীয় বিশ্বের আর্থ-সামাজিক গুরুত্ব বিচারে জাতিসংঘের মতো বিশ্বসভায় ব্যবহারিক ভাষার সংখ্যা বাড়ানোর দাবি যুক্তিসঙ্গত বলা চলে।'
এ পরিপ্রেক্ষিতে জাতিসংঘে ব্যবহারিক ভাষা হিসেবে ৩০ কোটি মানুষের ভাষা বাংলাকে অন্তর্ভুক্ত করার দাবি যুক্তিসঙ্গত বলে মনে হয়। প্রায় এক যুগ আগে অর্থাৎ ২০০১ সালের এপ্রিল মাসে বিশ্ব বাংলা ভাষা পরিষদের উদ্যোগে বাংলাকে জাতিসংঘের অন্যতম ব্যবহারিক ভাষা হিসেবে গণ্য করার জন্য তৎকালীন জাতিসংঘ মহাসচিব কফি আনানের কাছে একটি স্মারকলিপি প্রেরণ করা হয় (১১ এপ্রিল) এবং জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়ক তা গ্রহণ করেন ৩০ এপ্রিল (২০০১)।
ওই স্মারকলিপিতে প্রসঙ্গক্রমে বায়ান্নর ভাষা আন্দোলনে বাঙালির আত্মদান, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে ভাষিক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাঙালির ব্যাপক আত্মত্যাগ, বিশ্বে বাঙালি তথা বাংলাভাষী হিসেবে দুই নোবেল-তারকা রবীন্দ্রনাথ ও অমর্ত্য সেন চলচ্চিত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সত্যজিত রায়ের কথা উল্লেখ করা হয়েছিল। এখন এই সঙ্গে যোগ করা যায় আরেক বাঙালি নোবেল পুরস্কারের সম্মানে ভূষিত ড. মুহাম্মদ ইউনূসের নাম।
সত্যি বলতে কি ওই স্মারকলিপিতে উলি্লখিত দাবি নিয়ে আন্তর্জাতিক পরিসরে যোগাযোগ ও তদারকি করার মতো সঙ্গতি বিশ্ববাংলা পরিষদের ছিল না। তবে তৎকালীন বাংলাদেশ সরকার (আওয়ামী লীগ) বিষয়টির গুরুত্ব অনুভব করে এ বিষয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট দফতরে যোগাযোগের চেষ্টা নিয়েছিল। কিন্তু তাদের মেয়াদকাল শেষ হয়ে যাওয়ায় এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি।
বলার অপেক্ষা রাখে না যে বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাকে জাতিসংঘে ব্যবহারিক ভাষা হিসেবে গ্রহণ করার পক্ষে জোরাল যুক্তি রয়েছে। উল্লেখ্য, ওই ২০০১ সালে প্রদত্ত স্মারকলিপির সঙ্গে 'বাংলাকে জাতিসংঘের সরকারি ভাষা করতে হবে' শিরোনামে পৃথক আবেদন জানানো হয় বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে।
আমাদের বিশ্বাস, তৃতীয় বিশ্বের বন্ধুদেশ এবং বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং এ বিষয়ে তাদের সমর্থন আদায় পূর্বোক্ত দাবি আদায়ের পক্ষে উল্লেখযোগ্য অবদান রাখবে। বিষয়টিকে জাতিসংঘের এজেন্ডাভুক্ত করার ক্ষেত্রে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ। এটা ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের তদবিরে হবে না। এ জন্য প্রয়োজন সরকারের কার্যকর ভূমিকা গ্রহণ এবং জাতিসংঘের সদর দফতর ও সংশ্লিষ্ট দফতরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও প্রভাব বিস্তার।
এটা গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়। 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ইউনেস্কো-ঘোষিত শহীদ দিবস ২১ ফেব্রুয়ারির আনুষঙ্গিকতা এ বিষয়ে আমাদের সাহায্যে আসতে পারে। সম্প্রতি 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' অনুষ্ঠানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিষয়ে সদর্থক বক্তব্য আমাদের আশান্বিত করেছে।
প্রধানমন্ত্রী বলেছেন, 'বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার জন্য বাংলাদেশ সরকারের চেষ্টার সঙ্গে জনমতও গড়ে তুলতে হবে। ... আমরা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার চেষ্টা চালাচ্ছি। এ লক্ষ্যে আমি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে একটি প্রস্তাব উত্থাপন করেছি। এ ব্যাপারে বিশ্বজনমত গড়ে তোলার জন্য আমি বিশ্বের প্রতিটি বাঙালির প্রতি আহ্বান জানাই।'
আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত যে ব্যাপক প্রচেষ্টার প্রভাব ব্যতিরেকে বাংলা ভাষার উলি্লখিত আন্তর্জাতিক দাবি পূরণ সহজ নয়, সম্ভব নয়। আমার বিশ্ব্বাস এ বিষয়ে প্রবাসী বাঙালিদের সক্রিয় সমর্থন ও প্রচেষ্টা সহায়ক ভূমিকা পালন করতে পারে। যেমনটা আমরা দেখেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ক্ষেত্রে দুই প্রবাসী বাঙালি সন্তান রফিক উদ্দিন ও আবদুস সালামের তৎপরতা। তারা ওই দিবসটি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
এবারও জাতিসংঘে বাংলাকে ব্যবহারিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আমাদের মেধাবী বাঙালি সদস্য যারা বিদেশে বিশেষ অবস্থানে আছেন তারা গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করতে পারেন। কিন্তু বিষয়টি যেহেতু কার্যকর করার ক্ষেত্রে ব্যক্তিক বা বেসরকারি পর্যায়ের নয়, তাই বাংলাদেশ সরকারকেই এ ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করতে হবে।
আর সরকারি কাজকর্মে বিলম্বিত ধারা একটি বহুকথিত বিষয় বলে আমরা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দফতরের প্রতি অনুরোধ জানাব, তারা যেন বিষয়টিকে অগ্রাধিকার বিবেচনায় তৎপর হন এবং প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতিফলিত ইচ্ছা ও আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে সর্বশক্ত নিয়োগ করেন। এ কাজটি সম্পন্ন হলে বাঙালি জাতির একটি বিশেষ আশা-আকাঙ্ক্ষাই শুধু পূরণ হবে তা-ই নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাত্তি্ব্বক গুরুত্বের চেয়ে এর ব্যবহারিক গুরুত্ব হবে অনেক বেশি।

লেখক : ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক, রবীন্দ্র গবেষক

ফিরিয়ে দিয়েছে দুই হাসপাতাল-সড়ক দুর্ঘটনার পর চিকিৎসা না পেয়ে জাবি ছাত্রীর মৃত্যু

প্রাইভেট পড়ে আর বাসায় ফেরা হলো না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী তানজিলা রহমান তন্নির (২৩)। সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গতকাল বুধবার রাতে প্রাণ হারিয়েছেন তিনি। গুরুতর আহত হওয়ার পর তাঁকে দুটি হাসপাতালে নিয়ে গেলেও সেখানকার চিকিৎসকরা তাঁকে চিকিৎসা দেননি বলে অভিযোগ পাওয়া

দাবি পূরণের আশ্বাস কর্তৃপক্ষের-ইউএসটিসিতে শিক্ষার্থীদের অসন্তোষ

বিভিন্ন দাবি আদায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। গত শনিবার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের একদল প্রতিনিধিকে ছাত্ররা প্রায় এক ঘণ্টা ক্যাম্পাসে আটকে রাখেন। শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তির সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন যেসব প্রতিশ্রুতি দেয় তার সঙ্গে বাস্তবতার মিল নেই। ফলে এখানকার শিক্ষার্থীরা এক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

বীরকন্যা প্রীতিলতার পথ ধরে... by আবুল মোমেন

চট্টগ্রাম রক্ষণশীল এলাকা হিসেবেই পরিচিত। এখানকার সব সম্প্রদায়ের মানুষ সম্পর্কেই এ কথা ভাবা হয়। এমন একটি জনপদে নারীরা সমাজকর্মে বা রাজনীতিতে এগিয়ে আসবেন এমনটা ভাবা যায় না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, নারীরা এসব দায়িত্ব পালনে পিছিয়ে থাকেননি। এ কালের নারীদের কথা এলে প্রথমেই মনে পড়বে বীরকন্যা প্রীতিলতার কথা।

মিরসরাইয়ে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল by শারফুদ্দীন কাশ্মীর

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সমুদ্র উপকূলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (জোন) গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি এই শিল্প এলাকার সম্ভাব্য স্থানও দেখে গেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান। উপজেলার ইছাখালীর চরে ৪৯ হাজার ২০০ একর জমিতে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে।

রাজনীতিতে চট্টগ্রামের নারীরা by একরামুল হক

দেশের দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নগরের কর্মসূচিতে নারীদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে। দেড়-দুই যুগ আগে এই দুটি রাজনৈতিক দলের স্থানীয় কর্মসূচিতে নারীদের উপস্থিতি ছিল হাতেগোনা। এখন অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে পাস করা নারীরা রাজনৈতিক কর্মসূচিতে শামিল হচ্ছেন।
মিছিল-সভার অগ্রভাগে তাঁদের সরব উপস্থিতি এবং ঝাঁজালো স্লোগান নেতা-কর্মীদের নজর কাড়ছে।
রাজনীতিতে সক্রিয় থাকার কারণে চট্টগ্রাম আওয়ামী লীগের দুই নেত্রী দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মান্নান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক চেমন আরা তৈয়ব এবং মহাজোটের অংশীদার জাতীয় পার্টির নেত্রী মাহজাবীন মোর্শেদ সংরক্ষিত আসনে সাংসদ হন। বিগত বিএনপির শাসনামলেও সংরক্ষিত আসনে রোজী কবির ও নূর-ই-আরা সাফা সাংসদ হন। রোজী কবির কেন্দ্রীয় বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য এবং নূর-ই-আরা সাফা কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী।
আওয়ামী লীগের সাংসদ হাসিনা মান্নান বলেন, ‘আমাদের রক্ত আর রাজনীতি যেন একাকার। আমার স্বামী এম এ মান্নান গণপরিষদ এবং সংসদ সদস্য ছিলেন। তেমনি আমার বড় ভাই নুরুল ইসলাম চৌধুরী বঙ্গবন্ধু মন্ত্রিসভার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। ভাই ও স্বামী একই আদর্শে বিশ্বাসী ছিলেন। ওই চেতনাকে আমরা লালন করছি।’
রাজনীতিতে নারীদের ব্যাপক হারে সম্পৃক্ত হওয়া প্রসঙ্গে সাংসদ হাসিনা মান্নান বলেন, ‘এখন অবস্থার অনেক উন্নতি হয়েছে। আমাদের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নারীদের কল্যাণে নারীনীতি প্রণয়ন করেছেন। এই নীতি বাস্তবায়িত হলে সর্বস্তরে নারীদের উপস্থিতি বা ভূমিকা আরও বাড়বে।’
বিএনপির সাবেক সাংসদ রোজী কবির এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। ১৯৯১ সালে তিনি সাংসদ হন। এখনো রাজপথে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে নারীদের ব্যাপক সম্পৃক্ত হওয়ার পেছনে বড় ভূমিকাও রাখেন তিনি।
সাংসদ মাহজাবীন মোরশেদ দেশের বাইরে আছেন। তাঁর স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক পরিবারে আমাদের জন্ম। আমার বাবা সেকান্দর হোসেন মিয়া মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি দুবার সাংসদ নির্বাচিত হন। আসলে আমাদের রক্তের মধ্যে মিশে গেছে রাজনীতি। এর ধারাবাহিকতায় আমার স্ত্রী মাহজাবীন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের সাংসদ হন।’
চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন হাসিনা মহিউদ্দিন। তবে তাঁর স্বামী সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের রাজনীতিতে যতটা অপরিহার্য, নিজেকে সে পর্যায়ে তুলে ধরতে পারেননি হাসিনা মহিউদ্দিন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন রাজনীতিকের মতে, ‘বড় বৃক্ষের ছায়ায় হারিয়ে গেছেন তিনি।’
নারীনেত্রীরা জানান, জাতীয় সংসদ কিংবা সিটি করপোরেশনের নির্বাচনে জয়ী নারী প্রতিনিধিদের দুর্নীতি স্পর্শ করেনি। স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী এবং সালিস-বিচারের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহি বেশি করতে হয় বলে নারীনেত্রীদের জনপ্রিয়তা সেভাবে কমছে না। এ কারণে বিগত কয়েকটি সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত সেই নেত্রীরা ঘুরেফিরে নির্বাচিত হয়ে আসছেন।
খোঁজ নিয়ে জানা যায়, সিটি করপোরেশনের সাধারণ কাউন্সিলরের তুলনায় নারী কাউন্সিলরেরা যেকোনো সামাজিক সমস্যা দ্রুত সমাধান করে দিতে পারেন বলে ভুক্তভোগী নাগরিকদের অভিমত।
নগরের লালখান বাজারের বাসিন্দা আবুল হাসনাত জানান, নারীনেত্রীরা যেকোনো বাড়ির মহিলাদের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করতে পারেন। মানুষের সুখে-দুঃখে মিশে যান তাঁরা। সালিস-বিচারে দ্রুত সমাধান দিতে পারেন। তাই মহিলা জনপ্রতিনিধিদের জনপ্রিয়তা কমছে না।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে ১৪ জন নারী সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচিত হন। তাঁদের মধ্যে রেহেনা বেগম, ফেরদৌস বেগম (মুন্নি), শাহ নূর বেগম, আফরোজা বেগম, শাহেদা কাশেম ও জোবায়দা নার্গিস তিনবার কাউন্সিলর নির্বাচিত হন। পরপর দুবার নির্বাচিত হন মনোয়ারা বেগম, আরজু সাহাবউদ্দিন, রেখা আলম, আঞ্জুমান আরা, বেবি দোভাষ ও ফেরদৌস আরা তাহের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাস করেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেত্রী জান্নাতুল ফেরদাউস। প্রথমবারই প্রতিদ্বন্দ্বিতায় জিতে তাক লাগিয়ে দেন তিনি। সর্বস্তরে নারীদের অংশগ্রহণ বাড়লেও সন্তুষ্ট নয় চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনজন নারী ওয়ার্ড কাউন্সিলর। তাঁরা বলেছেন, পুরুষশাসিত সমাজে নারীদের সমান অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। অধিকার আদায়ের জন্য নারীদের আরও বেশি ত্যাগী হতে হবে। এজন্য শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।
চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের দপ্তরবিষয়ক সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম বলেন, ‘২০ বছর আগের তুলনায় বর্তমানে চট্টগ্রামের রাজনীতিতে নারীদের সম্পৃক্ততা অনেক বেড়েছে। তবে তা সন্তোষজনক নয়। যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদেরকে পেছনে ফেলে রাখা হচ্ছে। শুধু প্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রীকে দিয়ে নারীর ক্ষমতায়ন বোঝায় না। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী বিভিন্ন পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারীকে রাখতে হবে। গঠনতন্ত্র মানা হলে নারীরা আরও বেশি রাজনীতিতে সক্রিয় হবে।’
রেহেনা আরও বলেন, ‘একজন নারীনেত্রীর হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। তখন কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলাম। অধিকার আদায়ের সংগ্রাম কীভাবে করতে হয় সেটা ওই নেত্রী আমাকে শিখিয়েছেন। তাঁর নাম নিলুফার কায়সার। তিনি বেঁচে নেই। তবে আমরা এখনো নিজেদের অধিকারের সিকি ভাগ আদায় করে নিতে পারিনি। এজন্যে আমাদের আরও অনেক সংগ্রাম করতে হবে। ঘাম ঝরাতে হবে। তাই মেয়েদের শিক্ষিত করে তুলতে হবে।’
রেহেনার বক্তব্য সমর্থন করেছেন নগর মহিলা দলের সভানেত্রী ও ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম। তিনি বলেন, ‘আমি কোনো পুরুষের হাত ধরে রাজনীতিতে আসিনি। আমার বড় তিন বোন আমাকে উদ্ধুদ্ধ করেছেন। তাই রাজনীতিতে আসা। এসেই দেখি পুরুষেরা যা বলেন, তা-ই সবকিছু। এই অবস্থার পরিবর্তন দরকার। এজন্যে নারীদের আরও বেশি হারে রাজনীতিতে আসা উচিত। কারণ রাজনীতির মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব।’
আরেক ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘মর্যাদার দিক থেকে যে সমান অধিকারের কথা বলা হচ্ছে তা এখনো প্রতিষ্ঠিত হয়নি। মেয়েরা ছেলেদের তুলনায় পিছিয়ে আছে। বিভিন্ন স্তরে বৈষম্যের শিকার হচ্ছে। সর্বস্তরে নারীদের অংশগ্রহণ বাড়লে বৈষম্য কমে আসবে।’
জান্নাতুল ফেরদৌস আরও বলেন, ‘চট্টগ্রাম কলেজে একাদশ শ্রেণীতে পড়ার সময় বাম ধারার রাজনীতিতে জড়িয়ে পড়ি। সহপাঠীরা আমাকে সমাজতান্ত্রিক রাজনীতিতে আসতে উদ্ধুদ্ধ করেছে। সমাজতান্ত্রিক ধারার রাজনীতির মাধ্যমে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও নারীর অধিকার আদায় সম্ভব।’
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মেয়েরা রাজনীতিতে আসছে। আরও ব্যাপকহারে আসা উচিত। দেশ ও সমাজের নীতিমালা প্রণয়ণ ও বাস্তবায়নে পুরুষের সঙ্গে তাঁদেরও ভূমিকা রাখতে পারে। আর নীতি নির্ধারণে মেয়েদের ভূমিকা খুবই নগণ্য। এজন্যে রাজনীতিতে আসা মেয়েদের শিক্ষা ও জ্ঞান বাড়াতে হবে, যাতে তাঁরা ছেলেদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।’

মুক্তি মিলছে না জলাবদ্ধতা থেকে! by হামিদ উল্লাহ

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দুই মাস ধরে অভ্যন্তরীণ খাল খননের কাজ করেছে সিটি করপোরেশন। এ কাজে অন্তত পাঁচটি খননযন্ত্র লাগানো হয়েছে। মাটি বহন করছে ২০টি ট্রাক। এরপরও বর্ষা মৌসুমে নগর জলাবদ্ধতা মুক্ত হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

‘আ সেপারেশন’-বিচ্ছেদ ভাবিয়া... by ইকবাল হোসাইন চৌধুরী

ইরানি চলচ্চিত্র কি আটকে গেল একটা জায়গায়? এই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। ফিকে হয়ে আসছিল, আব্বাস কিয়ারোস্তামি, মুহসেন মাখমালবাফ, মাজিদ মাজিদি, জাফর পানাহির মতো নির্মাতাদের ছবির স্মৃতি। এমন সময় চোখে পড়ল আ সেপারেশন।

বলিউড-ওজন কমানোর দাওয়াই

উদরপূর্তি আর মনে ফুর্তি—কোনোটাই বলিউড তারকাদের জন্য নয়। কাঁড়ি কাঁড়ি অর্থ আয় করার পাশাপাশি মনের আনন্দে পেট পূজা করার সৌভাগ্য হয় না তাঁদের। তারকা হওয়ার আগে, এমনকি অভিনয়জীবন শুরু করার পরও বেশ কয়েকজনের ওজনের যা বহর ছিল,

মৌ যখন শ্যামা by জাহীদ রেজা নূর

ধানমন্ডিতে মৌ-এর অফিসে এসেছি। কথা হবে নৃত্যশিল্পী মৌকে নিয়ে। এই পরিচয়েই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
ভাবনাটা এসেছিল আন্তর্জাতিক নারী দিবস নিয়ে কী করা যায়, সেটা থেকেই। আমাদের মনে হলো, এমন দিনেই রবীন্দ্রনাথের নারী চরিত্রগুলো নিয়ে কথা বলা যায়।

মৈত্রীবন্ধন-গানে গানে বন্ধন by মেহেদী মাসুদ

আজ আন্তর্জাতিক নারী দিবস। সম্প্রতি রুনা লায়লা, ফরিদা পারভীন, রেজওয়ানা চৌধুরী বন্যা ও ফেরদৌস আরা গান করেছেন মৈত্রীবন্ধন উত্সবে। ভারতের কলকাতায় এই উত্সব আয়োজন করে টাইমস অব ইন্ডিয়া। তাঁদের সঙ্গে ছিল প্রথম আলো। আজ বাংলাদেশের চারজন বরেণ্য শিল্পীর সেই উত্সবের অভিজ্ঞতা তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

আইনে শাস্তি আছে তবু বাল্যবিবাহ থেমে নেই

বিভিন্ন সংগঠনের আন্দোলন সত্ত্বেও মেয়েদের বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে না। ১৮ বছরের আগে দেশের দুই-তৃতীয়াংশ এবং ১৫ বছর পূর্ণ না হতেই এক-চতুর্থাংশ মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয়। বাংলাদেশ ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন (এফপিএবি) সূত্রে এ তথ্য জানা যায়।

নারীবান্ধব স্বাস্থ্যসেবা নেই-* রোগীদের মধ্যে পুরুষের চেয়ে নারী বেশি -* চিকিৎসাকর্মীদের বেশির ভাগই পুরুষ by তৌফিক মারুফ

পরিসংখ্যানে দেশের মোট জনসংখ্যার ভেতর পুরুষের চেয়ে নারী বেশি। দেশের রাজনীতি, অর্থনীতিসহ পেশাগত ক্ষেত্রগুলোতেও পুরুষের সংখ্যাই বেশি। তবে রোগী হিসেবে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নারী রোগীর উপস্থিতি পুরুষের চেয়ে অনেক বেশি।

আন্তর্জাতিক নারী দিবস ২০১২-নারীনীতি বাস্তবায়ন আর কবে by শরীফা বুলবুল

জাতীয় নারী উন্নয়ন নীতিমালা গত বছর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হলেও এর বাস্তবায়ন ঢিলাভাবে চলছে- এমন মন্তব্য করে দেশের নারী নেত্রীরা বলেছেন, নীতি গৃহীত হলেও সঠিকভাবে বাস্তবায়নের জন্য হৃদয়ঙ্গম করা হচ্ছে না। এটা দুঃখজনক। এর বাস্তবায়ন আপাতত হবে বলে মনে হয় না।

এই দিনে-ক্ষমতা ও নারীর ভাষা by গুলশান আরা

আজ আন্তর্জাতিক নারী দিবস। ক্ষমতা ও নারীর ভাষা নিয়েই এখানে কিছু কথা বলা হলো। বিশ্বজুড়ে নারীর সামগ্রিক অবস্থা যে পুরুষের চেয়ে দুর্বল ও নাজুক, তা নিচে তুলে দেওয়া বিষয় থেকেই বুঝে নেওয়া যায়:উন্নত দেশে নারীরা পুরুষের চেয়ে ২৩ শতাংশ কম আয় করে, আর উন্নয়নশীল দেশে তা ২৭ শতাংশ কম।

বদলে দাও বদলে যাও মিছিল-ব্লগ থেকে...

নির্বাচিত প্রস্তাব চুরি-ডাকাতি বা খুনের চেয়ে ইভ টিজিং কোনো দিক দিয়ে কম নয়। এর কারণে দেশের বহু মেয়ে আত্মহত্যা করেছে। তাই কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত, সবাইকে এটা বোঝাতে হবে যে এটি কত জঘন্য অপরাধ। যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তারা ভালো পথে ফিরে আসবে। আর যারা জড়িত নয়, তারাও বাকিদের বোঝাবে।

সেবক বনাম ঘাতক বিতর্ক

বদলে দাও বদলে যাও মিছিল-এ দেশের তিনটি জরুরি সমস্যা নিয়ে অব্যাহত আলোচনা হচ্ছে। সড়ক দুর্ঘটনা কি চলতেই থাকবে, গণমাধ্যমে শিশুদের জন্য বাংলায় বিনোদন চাই, ইভটিজিংমুক্ত বাংলাদেশ চাই। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ আন্দোলনে অন্যতম সক্রিয় ব্যক্তিত্ব তারানা হালিম-এর লেখাটি ছাপা হলো আজ

অর্থনীতি-ক্রমহ্রাসমান বৈদেশিক ঋণ ও খয়রাত-নির্ভরতা by মইনুল ইসলাম

কথিত দুর্নীতির অজুহাতে পদ্মা সেতুর অর্থায়ন বিশ্বব্যাংক কর্তৃক স্থগিত ঘোষণার ছয় মাস অতিবাহিত হতে চলেছে। কানাডার একটি সংস্থা দুর্নীতির অভিযোগটির তদন্ত করছে বলা হয়েছে এবং ওই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে—বিশ্বব্যাংক এই অবস্থানে অনড় রয়েছে।

অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার করুন-সৌদি কর্মকর্তা হত্যা

সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীর হত্যার ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত ও শোকাহত। বন্ধুপ্রতিম সৌদি আরবের একজন কর্মকর্তা সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনাটি খুবই অস্বাভাবিক। বাংলাদেশের ইতিহাসে বৈদেশিক মিশনের সদস্য খুন হওয়ার ঘটনা এই প্রথম।

নারীর টেকসই শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে-আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা

আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপনের ১০০ বছর পেরিয়ে গেল। ১৯০৯ থেকে ১৯১১ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি ও সুইজারল্যান্ডে সূচিত এই দিবস পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়ন, চীনসহ পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদ্যাপিত হয়।

কবি, কিংবদন্তি by পুলক চ্যাটার্জি

আমার মৃত্যু হলে একটাই অনুরোধ জোসনা আমার দেহ যেন ঘিরে থাকে'_ এমনই ব্যাকুল নিবেদন ছিল কিংবদন্তির কবি আবু জাফর ওবায়দুল্লাহর। এ নিবেদন স্রষ্টা, নাকি প্রকৃতির কাছে ছিল তা কবিই জানতেন। তবে আজ প্রকৃতিতে পূর্ণিমা। দোলপূর্ণিমা। পূর্ণ চন্দ্র আজ অকৃপণ হয়ে জোসনা ছড়াবে অবনীতে।

কিডনি সংযোজনে আইনি জটিলতা দূর হোক by এমএ সামাদ

বিশ্বব্যাপী কিডনি রোগ বেড়েই চলেছে। কিডনি রোগের ভয়াবহ পরিণতি ঠেকাতে মানুষকে সচেতন করতে প্রতি বছর ৮ মার্চ বিশ্ব কিডনি দিবস উদযাপন করা হয়। এবার পালিত হচ্ছে সপ্তম বিশ্ব কিডনি দিবস। এবারের প্রতিপাদ্য বিষয়, 'জীবন বাঁচাতে কিডনি দান করুন।

জাতির মনোজগতে ঐকতান দরকার by সেজান মাহমুদ

স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ দক্ষ এবং অদক্ষ জনশক্তি। দেশের মূল অর্থনীতির স্তম্ভ বলা যায় একে। একটি গণতান্ত্রিক সরকারই একমাত্র পারেন সেই জনশক্তিকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে দেশের অর্থনীতির ভিত শক্ত করতে।

নগর পরিকল্পনা-ঢাকাকে বদলে দেওয়া সম্ভব by মাহমুদুর রহমান মান্না

আমাদের সমস্যা নেতৃত্বের। আমি বলব মূলত রাজনৈতিক নেতৃত্বের। সংসদীয় ব্যবস্থা চালু রয়েছে দুই যুগ ধরে। নির্বাচনের ফলে বলা যায়, জনগণ দ্বিদলীয় ব্যবস্থার পক্ষে ভোট দিচ্ছে। কিন্তু বাস্তবে চলছে দ্বিদলীয় লড়াই। ঠেকাও ও ঠকানোর লড়াই। ক্ষমতাসীনরা ক্ষমতা কুক্ষিগত, কেন্দ্রীভূত করে রাখতে চায়। বিকেন্দ্রীকরণে তাদের প্রচণ্ড অনীহা।

সৌদি দূতাবাস কর্মকর্তা খুন-অপরাধীদের কঠোর দণ্ড চাই

সোমবার গভীর রাতে রাজধানীর কূটনীতিকপাড়া গুলশানে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীর গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলি। বাংলাদেশে কোনো বিদেশি কূটনীতিক কিংবা দূতাবাসকর্মীর খুনের ঘটনা এই প্রথম।

আন্তর্জাতিক নারী দিবস-দারিদ্র্য ও ক্ষুধা নিরসনে ক্ষমতায়ন

চিন্তা ও তৎপরতায় তৃতীয় বিশ্বের অপেক্ষাকৃত পিছিয়ে থাকা দেশের নাগরিকরাও যে আন্তর্জাতিক হয়ে উঠছে তার একটি বড় নির্দেশক আন্তর্জাতিক নারী দিবস। আরও অনেক দিবস এখন বিপুল উদ্দীপনায় উদযাপিত হয়। একদিক থেকে এটি দেশ-কাল-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বনাগরিকদের মধ্যে সৌভ্রাতৃত্বের লক্ষণ; অন্যদিক থেকে অতিপ্রয়োজনীয় বিষয়গুলোতে বৈশ্বিক মত সংগঠিত করার একেকটি প্রেক্ষাপটও তা তৈরি করে দেয়।

সৌদি দূতাবাস কর্মকর্তা খুন-গুলিবিদ্ধ অবস্থায় প্রাইভেট কার থেকে ফেলে দেওয়া হয় by রেজোয়ান বিশ্বাস

ঢাকায় সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যার কারণ এখন পর্যন্ত নিশ্চিত না হলেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় খালাফকে একটি প্রাইভেট কার থেকে রাস্তার পাশে ফেলে দেওয়া হয় বলে জানতে পেরেছেন ঘটনার তদন্তে যুক্ত পুলিশসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা।

মহাসমাবেশ থেকে জোট সম্প্রসারণের ঘোষণা দেবেন খালেদা জিয়া

১২ মার্চের মহাসমাবেশ থেকে সরকারের বিরুদ্ধে আলটিমেটাম দেওয়ার পাশাপাশি চারদলীয় জোট সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার রাতে গুলশানের কার্যালয়ে জোটের শরিক, সমমনা দল ও এলডিপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আইএসআইয়ের কাছ থেকে টাকা নিয়েছিলেন কেন?

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৯১ সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) কাছ থেকে খালেদা জিয়া পাঁচ কোটি রুপি নিয়ে নির্বাচন করেছেন। এই টাকা নেওয়ার জন্য তাঁকে জবাব দিতে হবে।

সন্ত্রাসীর গায়ে যখন পুলিশের পোশাক by পারভেজ খান

'আবে তাজ্জব কারবার। ডাকাইত আরমান আর চোরা রাসেইল্যা আবার পুলিশ অইল কবে? কই পাইলেন এই পিকচার? হ্যারা তো নাটক ফিলিম ভি করে না। তয়, হ্যারা পুলিশ অফিসারের পোশাক পাইছে কই? দুনোজনই তো বড় ছনত্রাসী, কিরমিনাল।

হোসনে আরার অব্যাহতি-পরিমল অভিযুক্ত

ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণের মামলায় বরখাস্ত হওয়া শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আরিফুর রহমান অভিযোগ গঠন করে আদেশ দেন। আগামী ২ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

নারী পুলিশ সম্মেলন-নেতৃত্ব চায় নারী পুলিশ

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ বেয়ে ক্রমশ এগিয়ে চলেছেন বাংলাদেশের নারীরা। ঘেরাটোপ থেকে বেরিয়ে সমাজের নানা স্তরে নিজেদের প্রতিষ্ঠিত করছেন তাঁরা। শিক্ষায়, শ্রমে এবং সরকারি-বেসরকারি নানা কাজে নারীদের উপস্থিতি এখন প্রবলভাবেই দৃশ্যমান। পুলিশের মতো চ্যালেঞ্জিং পেশায়ও নারীরা এখন সক্রিয়।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৩৫ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। তারামন বিবি, বীর প্রতীক অনন্য এক নারী যোদ্ধা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর দীর্ঘ ২৫ বছর লোকচক্ষুর অন্তরালে ছিলেন তারামন বিবি। তাঁর নাম ছিল শুধু গেজেটের পাতায়। এখনো কয়েকজন খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম পাওয়া যায় গেজেটে। কিন্তু তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

দুই নেতার স্বপ্ন পূরণে কাজ করব: পঙ্কজ

নিকট-প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পারস্পরিক শ্রদ্ধা ও কল্যাণের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাসিনা-মনমোহনের স্বপ্ন পূরণের প্রত্যয়ের কথা জানালেন ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার পঙ্কজ শরণ।

নকিয়া মুঠোফোনে প্রথম আলো

পত্রিকা ও কম্পিউটারের পাশাপাশি এখন মুঠোফোনেও সহজে পড়া যাবে প্রথম আলো। প্রথম আলোর অ্যাপ্লিকেশন বা অ্যাপ যুক্ত হয়েছে নকিয়া স্টোরে। দেশের প্রথম বাংলা সংবাদপত্রের অ্যাপ্লিকেশন এটি। দামি স্মার্টফোনের পাশাপাশি ইন্টারনেট-সুবিধাযুক্ত কম দামের নকিয়া মুঠোফোনেও এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে পড়া যাবে প্রথম আলোর সব সংবাদ।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের অভিযোগ উপস্থাপন-কাদের মোল্লার নির্দেশে এক পরিবারের ছয়জনকে হত্যা

একাত্তরে মুক্তিযুদ্ধকালে এক পরিবারের ছয়জনকে পাকিস্তানি সেনারা নৃশংসভাবে হত্যা করে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার নির্দেশে ওই হত্যাকাণ্ড ঘটে। এটিসহ আটটি ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে রাষ্ট্রপক্ষ গতকাল বুধবার কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আবেদন জানিয়েছে।

ক্ষমতাসীন দলের শোভাযাত্রায় সচিবালয়ের কর্মচারীরা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সরকারি দল আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত গতকাল বুধবারের শোভাযাত্রায় অংশ নিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তবে এ বিষয়ে আগেই গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় তাঁরা সচিবালয়ের ফটক থেকে মিছিল নিয়ে বের হননি।

‘ব্যক্তিগত নয় এটা পুরো জাতির ব্যাপার’

পদত্যাগের সাহসী সিদ্ধান্ত নিয়ে কাঁপিয়ে দিয়েছেন দেশের ক্রিকেটাঙ্গন। স্বাভাবিকভাবেই কাল ছিলেন আগ্রহের কেন্দ্রে। এমনিতে স্বল্পভাষী আকরাম খান কাল খুলে দিলেন আক্ষেপ, অভিযোগ আর হতাশার ঝাঁপি। জানালেন সিদ্ধান্তের প্রেক্ষাপট, সঙ্গে ভবিষ্যৎ ভাবনাও...

বাউল-সংস্কৃতি-লালন আমাদের কে হন by ফারুক ওয়াসিফ

যেই দুঃখে সক্রেটিস বিষপান করেছিলেন, সে রকম দুঃখে বাংলার এক গ্রামীণ তত্ত্বজ্ঞানী বৃদ্ধ ক্রসফায়ার কামনা করেন। গত বছর রাজবাড়ীতে বাউলসাধকদের আখড়া অনুষ্ঠানে হামলা হয়, মাথা মুড়িয়ে দেওয়া হয় ২৮ জন সাধকের। নিগৃহীতদের একজন, বাউল আজগর আলী শাহ চোখের পানি মুছতে মুছতে বলেন,

কে এফ রুস্তামজির চোখে ১৯৭১-মুজিব ভাই বলেছেন, ‘ভারতকে বিব্রত কোরো না’ by সোহরাব হাসান

কে এফ (খসরু ফারামুজ) রুস্তামজি। ১৯৭১ সালে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নয়াদিল্লির উইজডম ট্রি প্রকাশিত রুস্তামজির আত্মজীবনীমূলক বই দ্য ব্রিটিশ দ্য বেনডিট অ্যান্ড দ্য বর্ডার মেন অবলম্বনে এ লেখাটি তৈরি করা হয়েছে।

পদত্যাগ করে আকরামের প্রতিবাদ

জাতীয় ক্রিকেট দলের অনুশীলন শুরুর দিনটায় বাড়তি আগ্রহ বরাবরই থাকে। ক্রিকেটারদের রিপোর্টিং ছিল সাড়ে আটটায়, যথারীতি কাল সকাল সকালই মিরপুর একাডেমি মাঠে ক্যামেরা আর সংবাদকর্মীদের ভিড়। প্রথম দিনের অনুশীলনে খুব বেশি কিছু কখনোই থাকে না।

শাবাশ আকরাম! by উৎপল শুভ্র

আকরাম খানকে বাংলাদেশের ক্রিকেট কীভাবে মনে রাখবে?এ প্রশ্নের উত্তর অনেক দিন আগেই নির্ধারিত হয়ে আছে। ব্যাট হাতে আকরাম ছিলেন বিনোদনের ফেরিওয়ালা। স্ট্রোকের পসরা সাজানো ব্যাটিং, মুখে অমলিন হাসি, সঙ্গে বাড়তি মাত্রা যোগ করা অমন নাদুসনুদুস শরীর।

আজ আন্তর্জাতিক নারী দিবস-চার বছরে ৪৯ লাখ নারী কর্মক্ষেত্রে যুক্ত by জাহাঙ্গীর শাহ

নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশের মূলধারার কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ছে। চার বছরে প্রায় ৪৯ লাখ নারী নতুন শ্রমশক্তি হিসেবে কর্মক্ষেত্রে যুক্ত হয়েছেন। এতে নারীর বেকারত্বও কমেছে। কৃষি, শিল্প থেকে অফিস আদালতসহ সব ক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি কাজ করছেন। বর্তমানে দেশে এক কোটি ৬২ লাখ নারী কর্মক্ষেত্রে রয়েছেন।

৭ মার্চ উপলক্ষে ঢাকায় বিশাল শোভাযাত্রা-শক্তি দেখাল আওয়ামী লীগ

বিরোধী দলের মহাসমাবেশের আগে রাজনৈতিক শক্তি দেখাল ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল বুধবার রাজধানীতে আয়োজিত গণশোভাযাত্রায় ছিল মানুষের ঢল। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হলেও রাজপথে দলীয় অবস্থান সুসংহত করাই ছিল এর মূল লক্ষ্য।

নারী দিবস এবং মিডিয়ায় নারী by সঞ্জীব রায়

নারী দিবস আসে নারী দিবস যায়। কী বদলায়? নারীর প্রতি সহিংসতার নিত্যনতুন পন্থা ও পদ্ধতি শিখছি আমরা। যে সামন্তবাদী সংস্কৃতিকে শেকড়ে নিয়ে বেড়ে ওঠা এই জাতির, সেই জাতি আজ মেট্রোপলিশ-কর্পোরেট কালচারের সিগ্রেটটা টানতেই পছন্দ করছে।

কৃষিতে নারীর অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নেই by আদিত্য আরাফাত

বাংলাদেশে গত এক দশকে অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণরে নিমিত্তে প্রায় এক কোটি ত্রিশ লক্ষ বাড়তি শ্রম শক্তি যুক্ত হয়েছে, যার মধ্যে প্রায় পঞ্চাশ লক্ষই নারী শ্রমিক। ২০০৫-২০০৬ এর শ্রম শক্তি জরিপ অনুযায়ী বাংলাদেশের এক কোটি বিশ লক্ষ নারী শ্রমিকের প্রায় ৭৭ শতাংশই গ্রামীণ নারী, যারা মূলত কৃষি, পশুপালন, হাঁস-মুরগি পালন, মাছ চাষ ইত্যাদি কৃষি সংক্রান্ত কাজে নিয়োজিত।

প্রযুক্তি দুনিয়ার সেরা ৫ নারী by হাবিবুর রহমান তারেক

প্রযুক্তি দুনিয়ায় সফলতার দৌড়ে পিছিয়ে নেই নারীরা। পুরুষের পাশিপাশি অবদান রাখছেন তারাও। মেধা ও দক্ষতার গুণে লুফে নিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদটি। বিশ্বের এমনসব সেরা ও ক্ষমতাবান নারীর মধ্যে সেরা ১০০ জনের তালিকা করেছে জনপ্রিয় ম্যাগাজিন ‘ফোর্বস’।

নিজেকে সম্মান করা শিখতে হবে by লতিফা নিলুফার পাপড়ি

আজ ৮মার্চ আন্তর্জাতিক নারীদিবস। হাজার বছরের নারী আন্দোলনের একটি মাইলফলক। ১৮৫৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সেলাই কারখানার নারী শ্রমিকরা মজুরি বৃদ্ধি, শ্রমঘন্টা ১৬ ঘন্টা থেকে ১০ ঘন্টায় নামিয়ে আনা এবং কাজের পরিবেশ তার অনুকূলে আনার দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে।