Tuesday, May 29, 2012

চরাচর-বিলুপ্তির পথে শকুন by আজিজুর রহমান

দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে শকুন নামের বাংলাদেশের অতি পরিচিত বিশালাকার পাখিটি। বৈদিক মতে, শকুন হচ্ছে শুভফলসূচক পক্ষী। প্রচলিত ভাষায় এদের ঝাড়ুদার বা স্ক্যাভেঞ্জার (ঝপধাবহমবৎ) অর্থাৎ ময়লা-আবর্জনা পরিষ্কারক পাখি বলা হয়। বিভিন্ন প্রাণীর মৃতদেহ শকুনরা দলবেঁধে মুহূর্তেই খেয়ে সাবাড় করে ফেলে।

শেকড়ের ডাক-জাপানে বিস্ফোরণ, আমাদের আতঙ্ক! by ফরহাদ মাহমুদ

জাপানে ভয়াবহতম ভূমিকম্প এবং তৎপরবর্তী সুনামির কারণে জাপানের ফুকুশিমায় অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তিনটি চুলি্লতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পারমাণবিক চুলি্লতে বিস্ফোরণ ঘটলে স্বাভাবিকভাবেই তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে। বাতাস ও বৃষ্টির মাধ্যমে সেগুলো ছড়িয়ে যায় এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে।

চারদিক-অপারেশন খরচাখাতা by এম আর আলম

একরকম উচ্ছ্বাস মনের কোণে উঁকি দেয় রজনী সিংহানিয়ার। আবার তিনি মু্ক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবেন! কিন্তু তা আর হলো না। সবার মতো রজনীও এসেছিলেন সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে। পাকিস্তানি বাহিনী তাঁকে ট্রেনে উঠতে বারণ করে বরং তাঁকে তোলা হয় মিলিটারি জিপে। রজনীর বেঁচে যাওয়া ভাই আজও জানেন না, তাঁর আদরের সেই লক্ষ্মী বোনটি এখন কোথায়।

অরণ্যে রোদন-আমার মতন সুখী কে আছে by আনিসুল হক

সেদিন সকালবেলা বিবিসি বাংলা শুনছিলাম রেডিওতে। সেদিনের পত্রিকা নিয়ে আলোচনা হচ্ছিল। আলোচকেরা কথা বলছিলেন ব্রিটিশ কাউন্সিল পরিচালিত বাংলাদেশের তরুণ প্রজন্ম শীর্ষক জরিপ নিয়ে। ওই জরিপে বলা হয়েছে, ৮৮ ভাগ তরুণ নিজেদের মনে করে সুখী বা খুব সুখী। আবার ৪১ শতাংশ তরুণ বিদেশে যেতে চায়।

বাঘা তেঁতুল-নির্বাচন ও মহত্ত্ব by সৈয়দ আবুল মকসুদ

মানুষের মহত্ত্ব ও সুকুমার বৃত্তির প্রকাশ সব সময় ঘটে না। যখন-তখন তার হূদয় স্নেহ-মায়া-মমতা ও সৌজন্যে উদ্বেলিত হয় না। বিশেষ বিশেষ সময় তার অন্তর স্নেহ-ভালোবাসায় ভরে যায়। যখন কেউ কোনো নির্বাচনে প্রার্থী হন, তখন ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত তাঁর মধ্যে থাকে পূর্ণ মাত্রায় মহত্ত্ব, নম্রতা ও সৌজন্যবোধ।

মধ্যপ্রাচ্য-দাপটের ইসরায়েল, মুক্তির ফিলিস্তিন by ফারুক ওয়াসিফ

এক গ্রাম্য ইহুদি তরুণের যুদ্ধের ডাক এসেছে। বিদায় দেওয়ার সময় মা তাঁকে বলছে, ‘বাবা, বেশি পরিশ্রম করবি না। একটা করে তুর্কি মারবি আর জিরিয়ে নিবি।’ তখন ছেলেটা বলছে, ‘কিন্তু তুর্কিরা যদি আমাকে মারে?’ মা তো অবাক, ‘তোকে মারবে কেন, তুই তাদের কী ক্ষতি করেছিস?’ এই হলো সাধারণ ইসরায়েলি মনস্তত্ত্ব।

গাফিলতির দায়সরকারের by তানভিরুল হক

ঢাকার আবাসন ও নগরপরিকল্পনা নিয়ে সব সরকারের আমলেই অনেক বৈঠক হয়েছে। কিন্তু পূর্ত মন্ত্রণালয়ে সরকার, নগরবিশেষজ্ঞ ও রিহ্যাবের সদস্যদের সাম্প্রতিক বৈঠকে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তা দুঃখজনক। এমনটি আগে কখনো দেখিনি।

‘তারা’ কি আরেক ‘সরকার’? by ইকবাল হাবিব

গত রোববার আমরা আমন্ত্রিত হিসেবে গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে হাজির হয়েছিলাম। রাজউকের ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত পর্যায়ে আছে বলেই আমাদের ধারণা ছিল। আমন্ত্রিত ব্যক্তিদের তালিকায় রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত দুটি সংস্থা বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন (বিএলডিএ) ও রিহ্যাবের যথাক্রমে মহাসচিব ও সভাপতির নাম দেখে আমরা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে মোটামুটি একটা ধারণা করি।

হুমকির কাছে আপস নয় by সৈয়দা রিজওয়ানা হাসান

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সঙ্গে আবাসন ব্যবসায়ীদের হুমকিমূলক আচরণ অগ্রহণযোগ্য হলেও অপ্রত্যাশিত ছিল না। বছরের পর বছর আইনকানুন অমান্য করে সরকারি কর্মকর্তাদের হাত করে তাঁরা অনেক ছাড় নিয়েছেন। সেই ধারা বজায় রাখতেই এখন তাঁরা মরিয়া।

সুস্থ মা ও শিশুই সুস্থ জাতি গড়ে তুলতে পারে-মাতৃত্বকালীন ছুটির মেয়াদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃত্বকালীন ছুটির মেয়াদ চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার যে ঘোষণা দিয়েছেন, তাকে সবাই স্বাগত জানাবে। এ ঘোষণা নারীসমাজের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ বলেই ধারণা করি। প্রথমে মাতৃত্বকালীন ছুটি ছিল তিন মাস। অনেক দেনদরবারের পর তা চার মাস করা হয়েছিল।

জলাশয় দখল চিরকালের জন্য অবৈধ-সচিবালয় বৈঠকে অপ্রীতিকর ঘটনা

রাজউকের ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়, সে লক্ষ্যে সমাজের সর্বস্তরের নাগরিক ও সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে যাওয়া, জলাবদ্ধতা, অসহনীয় যানজট, সেই সঙ্গে নিমতলী ও বেগুনবাড়ির মতো ভয়াবহ মানবিক বিপর্যয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সবাইকে সংকীর্ণ স্বার্থ পরিহার করতে হবে। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

চারদিক-মাগুরছড়ার আগুনকথা by আকমল হোসেন

প্রায় মধ্যরাত। নিঝুম পাহাড়। ঘুমরাজ্যে মানুষ। হঠাৎ পুরো বন-পাহাড় কাঁপিয়ে বিস্ফোরণের শব্দ। লাল আলোতে ভরে গেল রাতের আকাশ। মুহূর্তেই পাল্টে গেল একটি আরণ্যক বিন্যাস। দিনের মতো পরিষ্কার হয়ে ওঠে ঘন বন। আগুনের শিখা দাও দাও করে আকাশের দিকে লাফিয়ে উঠেছে।

দূরদেশ-একাত্তরের গণহত্যা নিয়ে সংশয় সৃষ্টির চেষ্টা by আলী রিয়াজ

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বিশেষত মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী পরিচালিত গণহত্যার ব্যাপকতা ও ভয়াবহতা নিয়ে সংশয় সৃষ্টির একটা প্রচেষ্টা দেশের বাইরে সম্প্রতি বেশ জোরদার হয়েছে বলে মনে হয়। এই অনুমানের পেছনে ‘ষড়যন্ত্র তত্ত্ব’-এর কোনো ভূমিকা নেই।

সংস্কৃতি-ভারতীয় সিনেমা আমদানি ও প্রধানমন্ত্রীর পদক্ষেপ by মোহাম্মদ এ আরাফাত

সম্প্রতি ভারতীয় সিনেমা বাংলাদেশের হলগুলোতে উন্মুক্তভাবে প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয় সরকারিভাবে। যদিও বিদেশি সিনেমা হিসেবে শুধু ভারতীয় সিনেমা নয়, অন্য দেশের সিনেমাও উন্মুক্ত হতো, তবুও আমাদের ভয়টা বেশি ছিল ভারতীয় হিন্দি সিনেমা নিয়ে।

নতুন দোকান

সাতোরি ঘর সাজানোর পণ্য, জুতা, ব্যাগ ইত্যাদি নানা কিছু নিয়ে যাত্রা শুরু করল সাতোরি। কার গুলশান ২ নম্বরে হাওলাদার কমপ্লেক্সে ২৪ মে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এখানে পাবেন ম্যাগাজিন হোল্ডার, ট্রে, রকমারি ফুলদানি, ছবি, অর্কিড, ল্যাম্প, ওয়ালেট ও কার্ড হোল্ডার, ব্যাগ, জুতা ইত্যাদি।

ইয়েস বস! by ফারাহ শাম্মা

‘দূর! এবার চাকরিই ছেড়ে দেব’—দপ্তরে ঊর্ধ্বতনের মেজাজ খারাপ করা বকুনি খেয়ে এ কথা অন্তত একবার ভেবেছেন অনেকেই। আবার উল্টোদিকে তদারককারী কর্মকর্তার ব্যবহার নিয়ে সন্তুষ্ট অনেকেই বেশ দক্ষতার সঙ্গে চাকরি করে চলেছেন।

পথের ক্লান্তি ভুলে... by শারমিন নাহার

সকালে হয়তো সেজেগুজে বেরিয়েছেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই পথের ধুলাবালি আর ঘামে সাজ হয়ে গেছে একাকার। ঘামেভেজা ক্লান্ত চেহারা আর এলোমেলো ভাব নিয়ে নিশ্চয়ই ক্লাসে কিংবা অফিসের কাজে মন সায় দিচ্ছে না। তাই গন্তব্যে পৌঁছে দেরি না করে ঝটপট আবার তৈরি হয়ে নিন। রাস্তার ধকল কাটিয়ে হয়ে উঠুন সতেজ আর সুন্দর।

নানা স্বাদে কাঁচা কাঁঠাল

কদিন পরই বাজারে উঠে যাবে পাকা কাঁঠাল। এ মৌসুমের কাঁচা কাঁঠাল খাওয়ার এই সময়। রেসিপি দিয়েছেন কল্পনা রহমান। কোপ্তা কারি উপকরণ: ক. কাঁঠালবাটা ২ কাপ, পাউরুটি ২ টুকরা, আদা বাটা ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, ডিম ১টা, জিরা গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ।

চারদিক-রসাল ফলের হাট by মুজিবুর রহমান

মৌলভীবাজার জেলা সদর থেকে ২০ কিলোমিটার পূর্বে শ্রীমঙ্গল থেকে ২১ কিলোমিটার উত্তর-পূর্বে কুলাউড়া থেকে ২৭ কিলোমিটার দক্ষিণে ও ভারতের উত্তর ত্রিপুরার জেলা কৈলাসহর থেকে মাত্র ১৩ কিলোমিটার পশ্চিমে শমশেরনগর বাজার। ব্রিটিশ শাসনামলে এটি ছিল, এশিয়ার বৃহত্তর গ্রাম্য বাজার।

বিশ্ব শান্তিরক্ষী দিবস-বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ by ওয়ালিউল্লাহ

বিশ্বব্যাপী শান্তিরক্ষী কার্যক্রমের অভাবনীয় সফলতাকে স্মরণ করিয়ে দিতে প্রতিবছর সাড়ম্বরে উদ্যাপিত হচ্ছে শান্তিরক্ষী দিবস। ২০১২ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৫৭/১২৯ প্রস্তাবনার আলোকে ২৯ মে বিশ্বব্যাপী শান্তিরক্ষী দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

তামাকজাত পণ্য-বিড়ি-সিগারেটের কর বিতর্ক-কৌশল ছাড়া কিছু নয় by ফরিদা আখতার

সেদিন একটি খবর পড়ে খুব অবাক হলাম। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, সিগারেটের ওপর থেকে শুল্ক কমিয়ে বিড়িতে শুল্ক বাড়িয়ে সরকার বৈষম্যমূলক আচরণ করছে, যা মানবাধিকার লঙ্ঘন ও সংবিধান পরিপন্থী।

এত নগ্ন কায়দার লুটপাট চলতে পারছে কাদের প্রশ্রয়ে?-এলপি গ্যাসের বাজার

বিভিন্ন খাতে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল পরিমাণ দুর্নীতির তুলনায় এলপি গ্যাস বিক্রয়ে ১৫০ কোটি টাকা লুটপাট খুব বড় ব্যাপার নয়। টাকার অঙ্কের থেকে এখানে বড় হয়ে ওঠে লুটপাটের কায়দাকানুন। এত খোলামেলা লুটপাট বছরের পর বছর চলে আসতে পারায় বোঝা যায়, এই খাতে লুটপাটই এখন নিয়ম হিসেবে চালু আছে।

দুপক্ষেরই সদিচ্ছা দরকার-এখন সংলাপ সম্ভব

সরকার ও বিরোধী দল—উভয় পক্ষই বরাবর বলে এসেছে, রাজনৈতিক সংলাপে বসতে তাদের আপত্তি নেই। কিন্তু বাস্তবে সংলাপের উদ্যোগ নেওয়া হয়নি; বরং সংলাপ নিয়ে দুই পক্ষের বিক্ষিপ্ত ও পরোক্ষ কথা-চালাচালিকে মনে হয়েছে রাজনৈতিক স্নায়ুযুদ্ধ। রাজপথে বিরোধী দলের আন্দোলন এবং তা দমনের লক্ষ্যে সরকারি তরফ থেকে বল প্রয়োগ ও আইন প্রয়োগ চলেছে সমান্তরালভাবে।

ইতিহাসের বৈধতা by শহিদুল ইসলাম

এক. পার্থে এসে ঢাকার মতোই জীবন যাপন করছি। কাজ একটাই_পড়া, সেই সঙ্গে কিছু লেখা। সপ্তাহের পাঁচ দিন মেয়ের বাসায় একা থাকি। কথা বলার মানুষ নেই। তাই সময় কাটানোর জন্য বইয়ের ওপর নির্ভরতা আরো বেড়েছে। মেয়ে এখানকার আদিবাসীদের ওপর গবেষণা করে। তাই তার বাড়িতে আদিবাসীদের ওপর প্রচুর বই ও জার্নাল।

পুকুর ভরাট করে স্থাপনা গড়বেন এমপি আসলাম-প্রস্তাব পূর্ত মন্ত্রণালয়ে by তোফাজ্জল হোসেন রুবেল

প্রায় অর্ধশত বছরের পুরনো একটি পুকুর ভরাট করে কনভেনশন সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছেন ঢাকা-১৪ আসনের স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক। পুকুরটির আয়তন দুই একরের চেয়ে বেশি। জমিটি বরাদ্দ পেতে গত বছরের ২৪ মে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেন।

বাবার জন্য ভালোবাসা by একরামুল হক শামীম

'কাটে না সময় যখন আর কিছুতে/বন্ধুর টেলিফোনে মন বসে না/জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা/মনে হয় বাবার মতো কেউ বলে না। আয় খুকু আয়, আয় খুকু আয়।' শ্রাবন্তী মজুমদার ও হেমন্ত মুখার্জির গাওয়া এই গানটি প্রায় সবাই শুনেছেন। যাদের বাবা বেঁচে নেই তাদের এই গান নস্টালজিক করে দেয়।

শিক্ষা-কবির ক্ষোভ এবং লন্ডনের প্রাথমিক শিক্ষা by ফারুক যোশী

এলোমেলো অক্ষরগুলো যারা দেখে তাদের জীবনের শুরুতে, সেই শিশুগুলোকেই নিয়ে আসতে হবে স্বচ্ছ সূর্যালোকে। আর এভাবে সবার মিলিত প্রয়াসেই পাল্টে যেতে পারে একটি প্রজন্ম, একটি সমাজ; সর্বোপরি ব্রিটেনের প্রাথমিক শিক্ষাব্যবস্থা এ মাসের প্রথম দিনে একটা রিপোর্ট বেরিয়েছে লন্ডনের প্রাথমিক শিক্ষা নিয়ে।

সময়ের কথা-ফার্স্টটাইম ভোটারদের কি ভুলে গেলেন? by অজয় দাশগুপ্ত

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্রছাত্রীদের দিয়ে কমিটি গঠনের পদক্ষেপ নিয়ে দেখুন_ অনেক বেশি সাড়া পাবেন। এখন সভা-সমাবেশে 'আদুভাই নেতারা' জবরদস্তি করে সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে আসে। প্রকৃত ছাত্রদের মধ্যে সংগঠন ছড়িয়ে পড়লে তারাই প্রয়োজনে রাজপথে আসবে।

বিমানযাত্রীদের মালপত্র চুরি-সরিষার ভূত তাড়াবে কে?

বিমানবন্দরে নিরাপত্তা কর্মীরাই যখন অভিনব পন্থায় যাত্রীদের লাগেজ থেকে মূল্যবান মালপত্র চুরি করছে তখন যাত্রীরা নিরাপত্তার জন্য আর কার কাছে যাবে? চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ থেকে স্বর্ণালঙ্কারসহ মূলবান জিনিসপত্র নিরাপত্তা কর্মীরা যোগসাজশ করে হাতিয়ে নেওয়ার পর দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন দেখা দেওয়াটা স্বাভাবিক।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন-সমঝোতার বিকল্প নেই

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে উচ্চ আদালতের রায়ের পর দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি পয়েন্ট অব নো রিটার্ন অবস্থান গ্রহণ করেছিল বলেই রাজনৈতিক পর্যবেক্ষক মহল ধারণা করছিল। আওয়ামী লীগের তরফে বলা হচ্ছিল, উচ্চ আদালতের রায়ের কারণে এ ব্যবস্থা বহাল রাখার সুযোগ নেই।

খালেদা জিয়ার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ নেই : অর্থমন্ত্রী

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অর্থপাচারের কোনো অভিযোগ নেই। তবে তাঁর ছেলেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।

কার্যালয়ে ঢুকে সাংবাদিকদের কোপাল সন্ত্রাসীরা

রাজধানীর মহাখালী আমতলী এলাকায় অবস্থিত অনলাইন সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমের কার্যালয়ের নিচে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে সশস্ত্র এ হামলায় আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ইংরেজি বিভাগের সহসম্পাদক রিফাত নেওয়াজ,

রেলে ফের নিয়োগ ব্যস্ততা by ভূঁইয়া নজরুল

স্থগিত নিয়োগ কার্যক্রমের বিষয়টি সমাধান না করেই নতুন করে লোকবল নিয়োগ করতে যাচ্ছে রেলওয়ে। এবার ৯১ ক্যাটাগরিতে চার হাজার ৮৯২ জনকে নিয়োগ করা হবে। যদিও অনিয়মের কারণে দুই মাস আগে স্থগিত করে দেওয়া হয়েছে সব ধরনের নিয়োগ কার্যক্রম।

মানবতাবিরোধী অপরাধের বিচার-বিচার শুরু নিজামী ও কাদের মোল্লার

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী ১৬টি অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে।

গোয়েন্দা প্রতিবেদন-পুঁজিবাজার নিয়ে খেলছে শক্তিশালী সিন্ডিকেট by আবুল কাশেম

পুঁজিবাজার নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট খেলছে। তারাই নিয়ন্ত্রণ করে পুরো বাজার। বিষয়টি সরকারের গোচরে থাকলেও এই সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। এ অবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সরকার একের পর এক উদ্যোগ নিলেও তা সফল হয়নি।

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাম প্রতি ইউনিট সাড়ে ১৪ টাকা

শিল্প প্রতিষ্ঠানের আগ্রহীদের জন্য প্রতি ইউনিটের মূল্য গড়ে সাড়ে ১৪ টাকা ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। লোডশেডিংবিহীন এই বিদ্যুতের দাম সাধারণ সরবরাহের দামের আড়াই গুণের বেশি।

পদ্মা সেতু প্রকল্প-প্রস্তাব জমা দিল মালয়েশিয়া-চুক্তি জুলাইয়ের পর, আজ প্রকল্প এলাকা পরিদর্শন

মালয়েশিয়া সরকারের সহযোগিতায় পদ্মা সেতু নির্মাণের জন্য খসড়া চুক্তিপত্র তৈরি হচ্ছে ৩০ জুনের মধ্যে। চুক্তিপত্র স্বাক্ষরিত হবে জুলাইয়ের পর। বাংলাদেশ সেতু বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল সোমবার মালয়েশিয়া সরকারের প্রতিনিধিদল এই সেতু নির্মাণে তাদের প্রস্তাবপত্র আনুষ্ঠানিকভাবে সেতু বিভাগে উপস্থাপন করেছে।

সংলাপের ক্ষেত্র তৈরি হচ্ছে by পার্থ প্রতীম ভট্টাচার্য্য ও শফিক সাফি

একই সঙ্গে বিরোধী দল ও শরিকদের চাপে ক্ষমতাসীন আওয়ামী লীগ কঠোর অবস্থান থেকে দৃশ্যত সরে এসেছে। অবশেষে দলটি নিজ থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা উত্থাপনের জন্য বিরোধী দল বিএনপিকে আহ্বান জানিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, বিরোধী দল প্রস্তাব দিলে আলোচনার জন্য সরকার প্রস্তুত।

বাহরাইনে ১০ বাংলাদেশি অগ্নিদগ্ধ

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে সরকারকে তখনো দিনের আলো ছড়ায়নি। এরই মধ্যে ভয়াবহ দুঃসংবাদ। বাহরাইনের রাজধানী মানামা থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত রিফা এলাকায় একটি বাড়ির এক কক্ষে ১১ বাংলাদেশি শ্রমিক বাস করতেন।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪০৯ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মো. মোজাম্মেল হক, বীর প্রতীক দক্ষ যোদ্ধা সাহসী যোদ্ধা মুক্তিযোদ্ধারা সফলভাবে রেলসেতু ধ্বংস করেছেন। কয়েক দিন পর একদিন খবর এল, পাকিস্তানি সেনারা সেই সেতু মেরামত শুরু করছে।

মোজাফ্ফর আহমদের স্মরণসভায় বক্তারা-হার মেনেছিল ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ

কেউ কি ঘুণাক্ষরেও কখনো জানতে পেরেছিল, মোজাফ্ফর আহমদ গত ১০টি বছর ধরে প্রাণঘাতী এক রোগে ভুগছিলেন? এই এক দশকজুড়ে শারীরিক প্রতিবন্ধকতা বারবার হার মেনেছে মোজাফ্ফর আহমদের কাজের প্রতি অদম্য স্পৃহার কাছে।

মানবতাবিরোধী অপরাধের বিচার-সাকা বিচারকাজ বাধাগ্রস্ত করতে চান: রাষ্ট্রপক্ষ

সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী শুরু থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে হেয়প্রতিপন্ন করে কথা বলছেন এবং তিনি বিচারকাজ বাধাগ্রস্ত করতে চান বলে অভিযোগ করেছে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ এই অভিযোগ করে। তবে তাঁর আইনজীবী বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ছয়বার নির্বাচিত সাংসদ। তিনি এখানেও সংসদের মতো কথা বলেছেন।

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণ-জুলাই থেকে কার্যকর শুরু, খরচ ৪৮২ কোটি টাকা by মোশতাক আহমেদ

আগামী জুলাইয়ে শুরু হওয়া নতুন অর্থবছর থেকেই দেশের নিবন্ধনকৃত (রেজিস্টার্ড) বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হচ্ছে। তবে শিক্ষকেরা আগামী তিন বছরে তিন ভাগে জাতীয়করণের পুরো টাকা পাবেন। আর এ জন্য বছরে অতিরিক্ত লাগবে প্রায় ৪৮২ কোটি টাকা।

সংলাপের পূর্বশর্ত-বিবেচনা করা হোক গণতন্ত্রের স্বার্থ

সরকার ও বিরোধী দলের মধ্যে নতুন করে সংলাপের উদ্যোগ নেওয়া হচ্ছে- গন্তব্য সমঝোতা। কিন্তু সংলাপ নিয়ে শর্তের ঘেরাটোপ। এতে রাজনীতি সংঘাতের দিকেই যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ রাজনীতি থেকে পরমতসহিষ্ণুতার সংস্কৃতি উধাও।

জন্মদিনে শুভেচ্ছা-দ্বিজেন শর্মা-কথা by বদিউর রহমান

দ্বিজেন শর্মা একটি নাম, একটি প্রতিষ্ঠান। এই নাম আর প্রতিষ্ঠানের পেছনে যে মানুষটি, তিনি আজ ৮৪ বছরে পা রাখলেন। দীর্ঘদিন অক্লান্ত পথ হেঁটেছেন তিনি। এখনো হাঁটছেন। বনে-বাদাড়ে, মেঠো পথে, সবুজের পথ চিরে। কারণ বৃক্ষ আর লতা-গুল্মই তো তাঁর পথের সাথি, জীবনসাথি।

কাতারে আগুন লাগার ঘটনায় ১৯ জনের মৃত্যু (ভিডিও)

কাতারের রাজধানী দোহার ভিলাগিও শপিং মল ও বিনোদনকেন্দ্রে গতকাল সোমবার আগুন লাগার ঘটনায় ১৩ শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৭ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।

সাংবাদিক দম্পতি হত্যা-ভিসেরা পরীক্ষায় বিষক্রিয়ার আলামত মেলেনি by কাজী আনিছ

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির রাসায়নিক (ভিসেরা) পরীক্ষায় বিষক্রিয়ার কোনো আলামত পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে। জানতে চাইলে সিআইডির প্রধান রাসায়নিক পরীক্ষক দিলীপ কুমার বলেন, চলতি মাসের মাঝামাঝি রাসায়নিক পরীক্ষাগার থেকে ভিসেরার প্রতিবেদন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে।

আফগান নারী জারিফার অনন্য জয়

দেশের গড়পড়তা অন্য সব নারী প্রতিনিয়ত যেখানে পর্দার ঘেরাটোপে বন্দী, আফগান নারী জারিফা কাজিজাদা (৫০) সেখানে একেবারেই অন্য রকম। গাঁয়ের বাড়ি বাড়ি গিয়ে নিয়মিত সবার খোঁজখবর নেন তিনি। প্রয়োজনে গোঁফ লাগিয়ে পুরুষের বেশে মোটরসাইকেলে চালিয়ে যান বিভিন্ন স্থানে। তাঁর এসব কাজের মূল লক্ষ্য একটাই—আশপাশের মানুষ, এলাকাবাসীর কল্যাণ সাধন।

এক লিটার দুধের দাম কত? by আবুল হাসনাত

মিল্ক ভিটার প্যাকেটজাত তরল দুধের দাম গত শনিবার থেকে বাড়ানো হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটি এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে সারা দেশে তা কার্যকরও করেছে। বেসরকারি একাধিক ডেইরিও একই হারে তাদের সব ধরনের প্যাকেটজাত দুধের দাম বাড়িয়ে দিয়েছে।

নিজামী-কাদের মোল্লার বিচার শুরু

একাত্তরে মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এবং সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার নিজামীর বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অভিযোগসহ মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগ গঠন করে আদেশ দেন।

কথা সামান্যই-আমার আধুনিকতা by ফজলুল আলম

অনেকের কাছে আধুনিকতার প্রশ্নটি পুরনো তো বটেই, দীর্ণজীর্ণও হয়ে গেছে। আমরা এখন প্রাগৈতিহাসিক, বর্বর ইত্যাদি নানা যুগ, এমনকি আধুনিক যুগও পার করে উত্তর-আধুনিক যুগে পৌঁছে গেছি বলে অনেকে দাবি করতে পারেন।

ভাষাসংগ্রামী গোলাম মাওলা by কাজী নজরুল ইসলাম

মহান ভাষা আন্দোলন ও জাতিগত ঐতিহ্যের প্রতীক জাতীয় শহীদ মিনার প্রতিষ্ঠার অন্যতম প্রাণপুরুষ ভাষাসংগ্রামী ডাক্তার গোলাম মাওলা। ১৯২০ সালের ২০ অক্টোবর শরীয়তপুর জেলার নড়িয়া থানার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা গ্রামে জন্মগ্রহণ করেন গোলাম মাওলা।

ডিজিটাল শিক্ষা-ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম by জাকারিয়া স্বপন

এবারের বাজেটে শিক্ষা খাতের বাজেট বাড়িয়ে যেন অন্তত ৪ ভাগ করা হয়। তাহলে তো আর আমাদের অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতে হয় না, কারও কাছে হাত পাততে হয় না। আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া কেন মোবাইল কোম্পানিগুলোর দয়ার ওপর নির্ভরশীল হবে? আমরা চাই, আপনার সেই ক্ষমতা হোক।

দৃশ্যের অন্তরালে by লুৎফুন নাহার

নারীর বিশ্বজনীন যে প্রান্তিক অবস্থান, তার মধ্যে আরেক প্রান্তিকতার নারী কিশোরী এবং নারী যৌনকর্মী। পৃথিবীতে যত পেশা স্বীকৃত কিংবা অস্বীকৃতভাবে চলে এসেছে যুগের পর যুগ ধরে, যৌন পেশা তার একটি। পৃথিবীর অন্যতম আদি পেশা যৌন পেশা এক শ্রেণীর মানুষকে দাঁড় করিয়েছে যৌনকর্মীরূপে।

কূটনীতি-আমরা কি রাশিয়া পুনরাবিষ্কারে প্রস্তুত? by শেখ রোকন

ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রিত্বকালে একবার বলেছিলেন, যারা সোভিয়েত ইউনিয়নকে মিস করে না, তারা হৃদয়হীন। কিন্তু যারা সোভিয়েত আমল ফিরিয়ে আনতে চান, তারা মস্তিষ্কহীন। এই কথা বাংলাদেশের জন্য সত্য। সোভিয়েত ইউনিয়ন আমাদের হৃদয়ে থাকুক। থাকুক দুঃসময়ে হাত বাড়ানো বন্ধুত্বের সুখস্মৃতি হিসেবে।

সমকালীন প্রসঙ্গ-সিরিয়ায় ন্যাটো সাম্রাজ্যবাদীদের চক্রান্ত এগিয়ে চলেছে by বদরুদ্দীন উমর

সিরিয়ায় লিবিয়ার মতো তেল নেই। কিন্তু স্ট্র্যাটেজিক দিক দিয়ে মধ্যপ্রাচ্যে সিরিয়ার গুরুত্ব অনেক। ইসরায়েল সিরিয়ার ঘোরতর শত্রু। কাজেই সিরিয়ার বর্তমান সরকার উচ্ছেদ ইসরায়েলের হাত শক্ত করার জন্য প্রয়োজন। দ্বিতীয়ত, লেবাননের সঙ্গে সিরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক।

সেন্টমার্টিনে জমি দখল-প্রভাবশালী মহলের দৌরাত্ম্য থামুক

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের জমি দখল করে একের পর এক অবৈধ স্থাপনা তৈরি করছে কিছু প্রভাবশালী লোক। আরও বড় শঙ্কার কথা হলো, বাড়ি তৈরি করতে দ্বীপের পাথর উত্তোলন করা হচ্ছে। এভাবে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে অপরূপ সৌন্দর্যমণ্ডিত সেন্টমার্টিন।

সিলিন্ডার গ্যাসে ভর্তুকি-লাভের গুড় পিঁপড়ায় খায়

বাংলাদেশে রান্নার জ্বালানির জন্য প্রাকৃতিক গ্যাসের সুবিধা রাজধানী ঢাকাসহ সীমিত কয়েকটি শহরে সীমাবদ্ধ রয়েছে। যারা গ্যাসের সরবরাহ পেয়েছেন তাদের ঘরে যেন সোনার হরিণ হাজির। এ সুবিধার জন্য ব্যয়ের পরিমাণ সিলিন্ডার কিংবা জ্বালানি কাঠ বা কেরোসিনের তুলনায় নামমাত্র।

ছিটমহলে নানা বিড়ম্বনা by অমিত বসু

ধূসর সংসার সীমান্তে আলোক সংকেত। অনাগত আগন্তুকের পদধ্বনি। দিলরুবা বিবির গর্ভে মুক্তিপ্রবণ ভ্রূণ। কোচবিহারের মশালডাঙা ছিটমহলে হুল্লোড়। বিজলি নেই তো কী, খুশির রশ্মি কম কিসে। দিনহাটা হাসপাতাল ১২ কিলোমিটার। নিয়ে যাওয়ার তোড়জোড়। দিলরুবা কিছুতেই যাবে না। অনমনীয় মন, কারো কথায় কান নেই।

কালান্তরের কড়চা-ব্যারিস্টার হুদার আলটিমেটাম কি বেহুদা হুমকি? by আবদুল গাফ্‌ফার চৌধুরী

সম্প্রতি ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ডেকে বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা তাঁর দলের নেত্রী খালেদা জিয়াকে একটি আলটিমেটাম দিয়েছেন। আলটিমেটামটি হলো, 'আগামী ৫ জুনের মধ্যে খালেদা জিয়া যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক সংলাপে বসার আমন্ত্রণ না জানান, তাহলে ৬ জুন তিনি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দেবেন।

সিলিন্ডার গ্যাসে ভর্তুকি-লাভের গুড় পিঁপড়ায় খায়

বাংলাদেশে রান্নার জ্বালানির জন্য প্রাকৃতিক গ্যাসের সুবিধা রাজধানী ঢাকাসহ সীমিত কয়েকটি শহরে সীমাবদ্ধ রয়েছে। যারা গ্যাসের সরবরাহ পেয়েছেন তাদের ঘরে যেন সোনার হরিণ হাজির। এ সুবিধার জন্য ব্যয়ের পরিমাণ সিলিন্ডার কিংবা জ্বালানি কাঠ বা কেরোসিনের তুলনায় নামমাত্র।