Thursday, October 13, 2011

ভিয়েতনামের প্রতি চীন : সংলাপের মাধ্যমে বিরোধ নিরসনের আহ্বান

যৌথভাবে দক্ষিণ চীন সাগর বিরোধ মীমাংসার জন্য ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট হু জিনতাও। তিনি বলেছেন, দক্ষিণ চীন সাগর নিয়ে ভিয়েতনামের সঙ্গে তার দেশের যে মতবিরোধ দেখা দিয়েছে তা নিরসনের জন্য বেইজিং যৌথভাবে কাজ করতে আগ্রহী। তিনি আরও বলেছেন, পরিস্থিতি জটিল হওয়ার আগে দু’দেশের উচিত সংলাপের মাধ্যমে মতবিরোধ দূর করা। বেইজিং সফররত ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান ফু থ্রংয়ের সঙ্গে এক বৈঠকে হু জিনতাও এসব কথা বলেছেন। থ্রং মঙ্গলবার পাঁচদিনের সফরে চীন গেছেন।

কয়েকদিনের মধ্যে স্বদেশে ফিরবেন শালিত : হামাস-ইসরাইল বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষর

হামাসের হাতে আটক ইসরাইলি সেনা গিলাদ শালিতের বিনিময়ে ১ হাজার ২৭ ফিলিস্তিনিকে মুক্তি দিতে রাজি হয়েছে ইসরাইল। হামাস-ইসরাইল এই বন্দি বিনিময় চুক্তির খবরে বুধবার উল্লাস প্রকাশ করেছে ফিলিস্তিনিরা। গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের ইসলামপন্থী দল হামাস শালিতকে ২০০৬ সালে সীমান্ত অঞ্চলে আটক করে। গত মঙ্গলবার এই চুক্তি সইয়ের ঘোষণা আসে। ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, শালিতকে কয়েক দিনের মধ্যেই মুক্তি দেয়া হবে। ইসরাইলের মন্ত্রিসভা শেষ রাতের বৈঠকের পর এই চুক্তির অনুমোদন দিয়েছে। ইসরাইল পার্লামেন্টে ২৬ জন মন্ত্রী এর পক্ষে এবং ৩ জন বিপক্ষে ভোট দিয়েছেন।

ইউরোপে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন : রুশ-মার্কিন আলোচনা আবারও ব্যর্থ

উরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মোতায়েনের বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এবারও কোন সমঝোতা হয়নি। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফ বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সর্বশেষ বৈঠকও ছিলো ফলাফলশূন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যে রাশিয়া কোনোভাবেই একমত নয়, সে বিষয়টি এবারের বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র কয়েক ধাপে ইউরোপের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছে। তবে রাশিয়া প্রথম থেকেই এর বিরোধিতা করছে।

ওয়ালস্ট্রিট আন্দোলন হতে পারে দীর্ঘমেয়াদি : পুলিশি অভিযান জোরদার : এবার শিকাগোতেও বিক্ষোভের ঢেউ

মার্কিন যুক্তরাষ্ট্রে ‘অকুপাই ওয়ালস্ট্রিট’ আন্দোলনে অংশ নেয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। গতকাল ডালাস, আটলান্টা, সিয়াটেল এবং বোস্টন শহরে বিক্ষোভকারীদের ওপর পুলিশ ব্যাপক হামলা চালায়। এছাড়া দেশটিতে নতুন করে আরও অন্তত দু’ডজন ব্যক্তিকে আটক করা হয়েছে। মার্কিন সমাজে মাত্রাতিরিক্ত বেকারত্ব, সম্পদের সুষম বণ্টন, সরকারি কর্মকর্তাদের অর্থলিপ্সা, দুর্নীতি ও বাজেট কাটছাঁটের প্রতিবাদে গত মাস থেকে এ বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা বলছে, ‘শতকরা এক ভাগের হাতে দেশের মোট সম্পদের ৪০ ভাগ রয়েছে অথচ তারা যথাযথ দায়িত্ব পালন করছে না।’

ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূত হত্যাচেষ্টা : যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি অভিযোগ

যুক্তরাষ্ট্রের বিচারমন্ত্রী এরিক হোল্ডার মঙ্গলবার অভিযোগ করেছেন, ইরান কর্তৃক ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদেল আল জুবাইরকে হত্যার পরিকল্পনা নস্যাত্ করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে ইরানের পাসপোর্টধারী মার্কিন নাগরিক মানসুর আরবাব সাইয়্যারকে আটক করা হয়েছে এবং গোলাম শাকুরি নামে অপর এক ইরানির বিরুদ্ধেও অভিযোগপত্র গঠন করা হয়েছে। অন্যদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরান ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূতকে হত্যা প্রচেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

হাক্কানিসহ অন্যদের সঙ্গে শান্তি আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র

হাক্কানি নেটওয়ার্কসহ এ ধরনের সন্ত্রাসী সংগঠনের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনায় ওবামা প্রশাসনের হাক্কানির মতো সন্ত্রাসী গ্রুপের অন্তর্ভুক্তির নীতি গত এক দশক ধরে যুক্তরাষ্ট্রের আফগান নীতির সম্পূর্ণ বিপরীত। অপরদিকে মার্কিন কংগ্রেস হাক্কানি গ্রুপকে কমপক্ষে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া থেকে বিরত থাকার জন্য পররাষ্ট্র দফতরকে সতর্ক করে দিয়েছে। মার্কিন কর্মকর্তারা মনে করেন, হাক্কানি নেটওয়ার্ক পাকিস্তানভিত্তিক একটি সন্ত্রাসী গ্রুপ। মার্কিন কর্মকর্তারা এই গ্রুপটির বিরুদ্ধে উচ্চপর্যায়ের মার্কিন হামলার অভিযোগ এনেছে।

অধিনায়ক মুশফিক এক কমপ্লিট প্যাকেজ

বিশ্বকাপে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিল তাদের বিপক্ষে। প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে একটু বেশি সমীহ না করলে চলবে কী করে! ড্যারেন সামির সেই দলের বিপক্ষে এবার বাংলাদেশ খেলছে নতুন অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বে। শুরুটা হয়েছে দুর্দান্ত। অধিনায়কের ব্যাটিংয়েই টোয়েন্টি-টোয়েন্টিতে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচে অধিনায়ক হিসেবে কেমন করেছেন মুশফিক? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজটা দেশের ক্রিকেটের জন্য কতটা গুরুত্বপূর্ণ? এসব প্রশ্ন নিয়েই জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের মুখোমুখি হয়েছিল কালের কণ্ঠ স্পোর্টস

এবার ক্রিকেটের 'রান্নাঘরে' টমি মিয়া

ক্রীড়া প্রতিবেদক : সবাই তাঁকে চেনে 'বাবুর্চি' হিসেবে। আর এই পরিচয়ে বিন্দুমাত্র কুণ্ঠা নেই তাঁর। থাকবে কেন? তিনি যে টমি মিয়া। বিশ্ব মানচিত্রে ইতিবাচক বাংলাদেশকে উপস্থাপনের এক প্রজ্বলিত মশাল।এখন না হয় বিশ্বখ্যাত, কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে তো আর তা ছিল না। তবু দমে যাননি টমি মিয়া। 'অনেকে হাসি-ঠাট্টা করত। বাবুর্চি বলে ব্যঙ্গ-বিদ্রূপ করত কতজন! কিন্তু আমি ওসব গায়ে মাখিনি। সব সময় ভেতর থেকে একটা তাগিদই ছিল আমার, যে করে হোক এগিয়ে যেতে হবে'_পেছন ফিরে তাকিয়ে স্বপ্নের সিঁড়ি ডিঙানোর শুরুর দিকের কথা বলছিলেন টমি মিয়া।

মাজিদের অভিযোগের পক্ষে প্রমাণ পায়নি আইসিসি

বার আরো ভয়ংকর এক বোমা ফাটিয়েছেন মাজহার মাজিদ। আগের বোমায় ক্ষতবিক্ষত হয়েছিল শুধু পাকিস্তানের ক্রিকেট। তবে এবার গোটা ক্রিকেটাঙ্গন!লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাংবাদিক মাজহার মাহমুদের সঙ্গে কথোপকথনের টেপ রেকর্ডটি বাজানো না হলে জানাই যেত না মাজহার মাজিদের হাতটা কত লম্বা। কার সঙ্গে না সম্পর্ক ছিল তাঁর! এই কথোপকথন সত্য হয়ে থাকলে হয়তো ক্রিকেটের অন্ধকার এক অধ্যায়ই বেরিয়ে আসবে আলোতে। তবে সেটা সত্যি না হওয়ার সম্ভাবনাই বোধহয় বেশি।

পিছিয়ে পড়েও জিতল দশজনের ব্রাজিল

প্রথমে একটি আত্মঘাতী গোল, তারপর বিরতির ঠিক আগে দানি আলভেসের লাল কার্ডের সঙ্গে প্রতিপক্ষের জন্য উপহার পেনাল্টি_কোনো কিছুই ঠিকমতো হচ্ছিল না ব্রাজিলের জন্য। কিন্তু রোনালদিনহোর দুর্দান্ত এক ফ্রি-কিক আর সঙ্গে মার্সেলোর লক্ষ্যভেদে বদলে গেছে সব কিছু। পিছিয়ে পড়ার পর ১০ জনের দল হয়েও ঘুরে দাঁড়িয়ে মঙ্গলবারের প্রীতি ম্যাচে শেষ পর্যন্ত জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।দাঙ্গাবিক্ষুব্ধ মেক্সিকোর উত্তরাঞ্চলের শহর টরেরনে অনুষ্ঠিত এই ম্যাচ আনন্দের হতে হতেও মেক্সিকোর কোচ হোসে ম্যানুয়েল দে লা তোরের জন্য শেষ পর্যন্ত হয়ে গেছে বিষাদের কারণ।

ভেনিজুয়েলাতে ভূপাতিত আর্জেন্টিনা

সিন্দাবাদের ভূতটা যেন শুধু একটা ম্যাচের জন্যই নেমে গিয়েছিল আর্জেন্টিনার কাঁধ থেকে। চিলির বিপক্ষে আগের সেই ম্যাচটার পরে তাই কোচ আলেসান্দ্রো সাবেলাও ফেলেছিলেন স্বস্তির নিঃশ্বাস, 'আহ! মনে হচ্ছে বড় একটা বোঝা নেমে গেল! এবার সামনে এগিয়ে যাওয়ার পালা।'তখন কি আর জানতেন সেই ভূত আবার এসে ভর করবে তাঁর কাঁধে। শিষ্যদের কাঁধে।ঠিকই করল। এমনভাবে জেঁকে বসল যে সেই ভূতের খপ্পরে পড়ে লিওনেল মেসি আর গনজালো হিগুয়াইনরা সাদামাটা ফুটবলার হয়ে গেলেন।

ফ্রান্সের রক্ষা, পর্তুগাল অনিশ্চিত

বাছাই পর্বের শেষ ম্যাচ মানেই আতঙ্ক। ফ্রান্সের জন্য এবার আতঙ্কটা ছিল আরো বেশি, কারণ এবার প্রতিপক্ষ ছিল গ্রুপের দ্বিতীয় সেরা দল, আর লা ব্লুজদের নিজেদের দলটা ইনজুরি জর্জরিত। এদিন জেকোর গোলটা তাই স্টাড ডি ফ্রান্সে নামিয়ে এনেছিল মৃত্যুপুরীর নীরবতা। তবে শেষ পর্যন্ত ভেঙেছে সেই নীরবতা, জেকোর ম্যানচেস্টার সিটি সতীর্থ সামির নাসরির পেনাল্টি গোলে বসনিয়ার বিপক্ষে হার এড়িয়েছে ফ্রান্স, শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে সরাসরি পা রেখেছে ইউরো-২০১২ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে। নাসরি পারলেও কিন্তু পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো, শেষ মিনিটে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের লক্ষ্যভেদের পরও পর্তুগাল ১-২ গোলে হেরে গেছে ডেনমার্কের কাছে।

আরো চার সপ্তাহ নিষিদ্ধ হচ্ছেন তেভেজ

দুই সপ্তাহের নিষেধাজ্ঞার মেয়াদটা শেষ হয়েছে গতকাল। সেই হিসাবে আজই ইংল্যান্ডে ফিরে ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা কার্লোস তেভেজের। কিন্তু ফেরা হয়নি তাঁর, হয়তো হবেও না। কারণ বেশ কিছুদিন আগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন এই তারকার বিতর্কিত আচরণ খুঁটিয়ে দেখতে যে তদন্ত কমিটি গঠন করেছিল সিটি কর্তৃপক্ষ, তারা প্রস্তাব করেছে তেভেজের শাস্তির মেয়াদ আরো ছয় সপ্তাহ বাড়ানোর জন্য। ধারণা করা হচ্ছে, ছয় সপ্তাহ না হলেও অন্তত আরো চার সপ্তাহের নিষেধাজ্ঞা পাবেনই তেভেজ। ইস্ট ল্যান্ড ক্লাবের সঙ্গে সম্পর্কটা চুকে যাওয়ার ঘণ্টাও বুঝি শুনতে পেয়েছেন তেভেজ নিজেও।

ফ্যাশন হাউস, সিনেমা আর ফর্মুলা ওয়ান

তাঁরাও আর দশজন মানুষের মতো। আছে আবেগ, আছে ভালোবাসা। কিন্তু তাঁদের খেলোয়াড়ি জীবনের বাইরের অনেক কিছুই আমাদের অজানা। ক্রীড়াবিদদের অজানা জীবনটা কেমন, সেটা জানতেই নিয়মিত এ আয়োজন। জেনে নিন লুই ফিগোর অন্য ভুবনটা কেমনঅনেক কিছু হতে পারতেন লুই ফিগো। বিশ্ববিদ্যালয়ে অঙ্কের শিক্ষক, মনোবিজ্ঞানী, নামকরা কোনো ফ্যাশন মডেল কিংবা অভিনেতা! কিন্তু ১১ বছর বয়সে সেই যে ফুটবলের প্রেমে পড়লেন, সেটা তাঁকে আর কিছু হতে দিল না। এমন নয় যে ফুটবলার হওয়াটা খুব খারাপ কিছু হয়েছে তাঁর জন্য। কোনো সন্দেহ ছাড়াই তিনি পর্তুগালের ইতিহাসে সেরা ফুটবলারদের একজন।

রাগবি কিন্তু ক্রিকেটের চেয়ে অনেক এগিয়ে! by সামীউর রহমান

তুচ্ছ অনেক ঘটনাও মিডিয়ার কল্যাণে আমরা ঘরে বসে জেনে যাই। আবার উল্টোটাও হয়, পৃথিবীর এক প্রান্তে একটা বিশ্বকাপ হয় অথচ তার খবর আমরা রাখিই না! আসলে ফুটবল, ক্রিকেট, টেনিস, অ্যাথলেটিকস_এমন হাতে গোনা কয়েকটি খেলার মধ্যেই ঘুরপাক খায় এ অঞ্চলের অধিকাংশ ক্রীড়ামোদীর আগ্রহ। এসবের চলই তো এ অঞ্চলে বেশি! তাই বলে রাগবি বিশ্বকাপ শুরু হয়ে শেষও হয়ে যাবে নীরবে? ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয় এমন অনেক দেশেও তো রাগবির জনপ্রিয়তা ক্রিকেটের চেয়ে অনেক বেশি! ব্যাপারটা হয়তো সত্য, হয়তো অন্যান্য জনশ্রুতির মতো সত্য-মিথ্যার মিশেল। সেটা হতে পারে ঐতিহাসিকদের গবেষণার বিষয়।

ঘুরে দাঁড়ানোর স্বপ্নে ওয়েস্ট ইন্ডিজ

টোয়েন্টি-টোয়েন্টি যেকোনো দলের খেলা। এ খেলায় হারলেই সব শেষ হয়ে যাওয়ার মাতম করার কোনো কারণ নেই_মঙ্গলবার বাংলাদেশের কাছে সিরিজ শুরুর টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে তিন উইকেটের হার ভুলে ওয়ানডের আগে নিজেদের তাতিয়ে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। কিয়েরন পোলার্ডের খেলায় আর বাধা নেই। ওয়ানডেতে কেমার রোচকে লেলিয়ে দেওয়া যাবে। আবার মিরপুর উইকেটে বাজিমাত করে দিতে পারেন দেবেন্দ্র বিশুও। গতকাল বিকেলে মিরপুর স্টেডিয়ামের দীর্ঘ অনুশীলন যেন ক্যারিবীয়দের নতুন লড়াইয়ের অঙ্গীকার।

৫৮ উঁকি মারছে কিন্তু প্রতিজ্ঞা বদলা নেওয়ার by নোমান মোহাম্মদ

ভাগ্যিস, টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচটি জিতেছিল বাংলাদেশ। নইলে যে কী হতো আজ! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে নিশ্চয়ই ৫৮-এর প্রেতাত্মায় আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হতো সবার!৪ মার্চ ২০১১। বাংলাদেশ ক্রিকেটের কলঙ্কিত এক দিন। হিমালয়সম স্বপ্ন দুমড়ে-মুচড়ে যাওয়ার ক্ষণ। ক্যারিবীয়দের বিপক্ষে জয়নিনাদ বাজানোর আশা নিয়ে সূর্যোদয় হয়েছিল যে দিনটির, সূর্যাস্তের আগেই শোকের করুণ বিউগলে সমাধিস্থ হয়ে যায়। হারতেই পারে বাংলাদেশ। তাই বলে ৫০ ওভারের ম্যাচে ১৮.৫ ওভারেই অলআউট! মাত্র ৫৮ রানে! রাগে-দুঃখে-ক্ষোভে সে দিন উন্মাদপ্রায় হয়ে গিয়েছিল ক্রিকেটপাগল জাতি।

মুশফিকে মোহিত বাংলাদেশ by মাসুদ পারভেজ

দার্শনিকদের প্রতি ভদ্রলোকের দারুণ অনুরাগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডেপুটি ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিমের কক্ষের দেয়াল বা দরজায় সাঁটা খ্যাতিমান দার্শনিকদের বাণী অন্তত সে ধারণাই দেয়। তবে তাঁর কীর্তিমান এক ছাত্রের প্রসঙ্গ এসে যাওয়াতেই ধারণাটা প্রমাণিত। সেই ছাত্রের গুণগান গাইতে গিয়েই যে তিনি নিয়ে এলেন সক্রেটিসকে, ''সক্রেটিসের একটা কথা আছে, 'হোয়াট ইউ রিপিটেডলি ডু ইজ হোয়াট ইউ আর।' মুশফিককে আমি সেই বিকেএসপি জীবন থেকে 'রিপিটেডলি' ভালো করতে দেখে আসছি।

ব্রিটেনে ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব

গস্ট পর্যন্ত মাত্র তিন মাসে যুক্তরাজ্যে বেকারত্ব বেড়েছে এক লাখ ১৪ হাজার। সব মিলিয়ে বর্তমানে বেকারের সংখ্যা ২৫ লাখ ৭০ হাজার, যা যুক্তরাজ্যের ১৭ বছরের ইতিহাসে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের পর ইউরোপের বৃহৎ অর্থনৈতিক এ দেশটিও বেকারত্বের ভারে নুয়ে পড়েছে। গতকাল বুধবার যুক্তরাজ্যের পরিসংখ্যান দপ্তর (ওএনএস) আরো জনায়, দেশে বেকারত্বের হার বেড়ে ৮.১ শতাংশ হয়েছে। তবে সবচেয়ে বেশি বেকারত্ব ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে। শুধু জুন থেকে আগস্ট পর্যন্ত এ বয়সীদের মধ্যে বেকারত্ব রেকর্ডসংখ্যক বেড়ে হয়েছে ৯ লাখ ৯১ হাজার।

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের বিভ্রান্তি দূর করার পরামর্শ

শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকের সমন্বিত উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এঙ্চেঞ্জ (ডিএসই)। নিয়ন্ত্রক সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টায় বাজারে তারল্য প্রবাহ বাড়বে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়। বাজার পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার বিকেলে সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডিএসই পরিচালনা পর্ষদের বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করা হয়।বৈঠকে পুঁজিবাজারে তারল্য সংকট কাটাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ কার্যকর করার পরামর্শ দেন ডিএসইর আওতাধীন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা।
শেয়ারবাজারে এ

ওবামার কর্মসংস্থান বিল সিনেটে পাস হয়নি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কর্মসংস্থান পরিকল্পনা মঙ্গলবার সিনেটে রিপাবলিকানদের বিরোধিতার মুখে পাস হয়নি। দলীয় কোন্দল নতুন করে মন্দার সৃষ্টি করতে পারে বলে নতুন আতঙ্কের প্রেক্ষাপটে ওবামা বিষয়টি নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। ওবামার নিজ দলের দুই ডেমোক্র্যাট রিপাবলিকানদের সঙ্গে এই বিলের বিপক্ষে ভোট দেন। ৪৪৭ বিলিয়ন ডলারের বিলটি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় পাস হতে ১০০ সদস্যবিশিষ্ট সিনেটের ৬০ ভোট দরকার ছিল; কিন্তু এর পক্ষে তারচেয়ে বেশ কম ভোট পড়েছে।

নানা খবরে চাঙ্গা শেয়ারবাজার

গের তিন দিনের ধারাবাহিকতায় দরপতন দিয়ে শুরু হয়েছিল গতকালের লেনদেন। ৩০ মিনিটেই ঢাকা স্টক এঙ্চেঞ্জের সূচক পড়ে যায় ১৫০ পয়েন্ট। এরপর নাটকীয়ভাবে বাড়তে থাকে বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইর সূচক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৩৫৯.৬২-এ। মঙ্গলবার রাতে অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে এসইসির চেয়ারম্যানের ইতিবাচক বৈঠক, গতকাল জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের বৈঠকেও প্রাপ্তির যোগ থাকবে_এসব খবর প্রভাবক হিসেবে কাজ করেছে বলে বাজার সংশ্লিষ্টদের ধারণা।দিনের শুরুতে বাজার পড়তে শুরু করলে মতিঝিলের রাস্তায় নেমে আসে বিনিয়োগকারীদের একটি অংশ।

শ্রমিক ধর্মঘটে পণ্য ওঠানো-নামানো হয়নি সোনামসজিদ বন্দরে

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিক ধর্মঘটের কারণে গতকাল বুধবার কোনোই পণ্য ওঠানো-নামানো হয়নি। বন্দরের অদূরে কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে মঙ্গলবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় চার বন্দর শ্রমিক আহত হওয়ার ঘটনায় সোনামসজিদ শ্রমিক সমন্বয় কমিটির ব্যানারে শ্রমিক ধর্মঘট ডাকা হলে এ অচল অবস্থার সৃষ্টি হয়। ফলে ভারত থেকে আমদানি হওয়া শত শত পণ্যবাহী ট্রাক আনলোডের অপেক্ষায় আটকে পড়ে আছে বন্দরের পানামা ইয়ার্র্ডে। 'মাদক ব্যবসায়ী' ও স্থানীয় সন্ত্রাসী গ্রুপের হামলায় শ্রমিক আহত হওয়ার ঘটনাকে ঘিরে বন্দরে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দরে ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘোষণার মধ্যেই আটকে আছে চালুর প্রক্রিয়া by কৌশিক দে,

হাজোটের নির্বাচনী প্রতিশ্রুতি, প্রধানমন্ত্রীর ঘোষণা, পাটমন্ত্রীর পরিদর্শন কোনোটিই কাজে আসছে না খুলনার বন্ধ হওয়া দৌলতপুর জুট মিলসটি পুনরায় চালু হতে। আদৌ এ মিলটি চালু হবে কি না বলতে পারছে না খোদ মিল কর্তৃপক্ষই।মিল সূত্রে জানা যায়, ২০০২ সালে ১৩৫ কোটি টাকার দেনার অজুহাত ওই বছরের ৭ ডিসেম্বর চারদলীয় জোট সরকার বাংলাদেশ জুট করপোরেশন (বিজেএমসি) পরিচালিত দৌলতপুর জুট মিলটি লস দেখিয়ে বন্ধ করে দেয়। এতে মিলের প্রায় দুই হাজার শ্রমিক-কর্মচারী বিপুল পরিমাণ বেতন-ভাতা পাওনা রেখে বেকার হয়ে পড়েন। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সদিচ্ছায় বিজেএমসি শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনাদি পরিশোধ করে।

প্রধানমন্ত্রীকে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের স্মারকলিপি

ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে মসলা প্রবেশ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন দেশের অন্যতম ভোগ্যপণ্যের পাইকারি ব্যবসায়ীদের সংগঠন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এবং মসলা আমদানিকারকরা। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তাঁরা এ স্মারকলিপি পাঠান।খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন সভাপতি মাহাবুবুল আলমের নেতৃত্বে ব্যবসায়ীরা স্মারকলিপি দিতে গেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ইসমাইল হোসেন এ স্মারকলিপি গ্রহণ করেন।

ছয় মাস সময় চেয়ে আবার আদালতে আবেদন by ফারজানা লাবনী

জাহাজ ভাঙা শিল্পের জন্য বিধিমালা তৈরিতে আদালতের বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ। শিল্প মন্ত্রণালয় থেকে গত মঙ্গলবার বিধিমালা তৈরিতে আবারও সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র আরো জানায়, পরিবেশবাদী সংগঠন বেলার করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম পর্যায়ে চলতি বছর ৫ মে আদালত থেকে দুই মাসের মধ্যে (৪ জুলাই) বিধিমালা তৈরিতে সময় দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে শিল্প মন্ত্রণালয় থেকে বিধিমালা প্রণয়ণ করতে না পারায় আদালতে শিল্প মন্ত্রণালয় থেকে সময় বাড়ানোর আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফা ১২ অক্টোবর নতুন সময় নির্ধারণ করে।

সকালে আতঙ্ক বিকেলে স্বস্তি by রাশেদুল তুষার,

দ্ভূত বৈপরীত্য দেখা গেছে গতকালের পুঁজিবাজারে। লেনদেনের শুরুটাই হয়েছিল ভয়াবহ দরপতন দিয়ে। এ সময় শুরু, মাত্র আধা ঘণ্টায় সাধারণ সূচক ৩৪৪ পয়েন্ট পড়ে যায়; যা আগের দিনের ধসকেও ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু দিনশেষ করেছে সাধারণ সূচক ১৯৪ পয়েন্ট এবং সার্বিক সূচক ১১০ পয়েন্ট ঊর্ধ্বগতি দিয়ে। ফলে সকালের আতঙ্ক ছাড়িয়ে বিকেলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বিনিয়োগকারীদের মনে।গতকাল দুপুরে বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি থেকে পুঁজিবাজারে বিনিয়োগে আয়কর রেয়াতের সুবিধা ও কালো টাকা বিনিয়োগে উৎস খোঁজা হবে নাসহ বেশ কিছু ঘোষণা আসার পর বাজার ঘুরে দাঁড়ায়।

চিনি আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত!

বশেষে মিলমালিকদের চাপে পরিশোধিত চিনি আমদানির ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নিল বাণিজ্য মন্ত্রণালয়! আন্তর্জাতিক বাজারে হঠাৎ চিনির দাম কমে যাওয়ায় মিলমালিকদের আগে আমদানি করা বেশি দামের চিনির তুলনায় আমদানিকারকরা এখন কম দামে চিনি বিক্রি করছেন। ফলে বাজারে চিনির দাম কিছুটা কমেছিল। বেশি দামে পরিবেশকরা মিলগুলো থেকে চিনি সংগ্রহ করছেন না। এ অবস্থায় মিলমালিকরা পরিশোধিত চিনি আমদানি বন্ধ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে চাপ দিচ্ছিল।

'শান্তি প্রতিষ্ঠায় হাক্কানির সঙ্গে বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র'

ফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কসহ অন্যান্য সংগঠনের সঙ্গে চুক্তি সইয়ের আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত মঙ্গলবার এমন ইঙ্গিত দিয়েছেন। হাক্কানিসহ বিভিন্ন সংগঠনের সন্ত্রাসী তৎপরতার কারণে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হিলারি বলেন, 'হাক্কানি নেটওয়ার্কসহ আফগানিস্তানে তৎপর গোষ্ঠীগুলো আমেরিকা, আফগানিস্তান ও ন্যাটো জোটের সদস্যদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমরা কারো জন্যই আমাদের দরজা বন্ধ করব না। যেখানেই এগোনোর পথ আছে, আমরা চেষ্টা চালিয়ে যাব।

নিউ ইয়র্কে কোটিপতিদের বাড়ির সামনে বিক্ষোভ

য়াল স্ট্রিট দখল আন্দোলনের অংশ হিসেবে কয়েক শ বিক্ষোভকারী গত মঙ্গলবার নিউ ইয়র্কে কোটিপতিদের বাড়ির সামনে অবস্থান নেয়। বোস্টন শহরে শতাধিক বিক্ষোভকারী গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেয় তারা। করপোরেটবিরোধী আন্দোলনের ঢেউ যুক্তরাষ্ট্র থেকে এখন ব্রিটেনেও ছড়াচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে লন্ডন স্টক এঙ্চেঞ্জ ঘেরাওয়ের আহ্বান জানানো হয়েছে সেখানে। যুক্তরাষ্ট্রে গত ১৭ সেপ্টেম্বর ওয়াল স্ট্রিট দখল আন্দোলন শুরু হয়। সামাজিক বৈষম্য ও রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাবের বিরোধীরা নিউ ইয়র্কে স্টক এঙ্চেঞ্জ ঘেরাওয়ের আন্দোলন শুরু করে। ইতিমধ্যে যুক্তরাষ্টের অনেক শহরেই এ আন্দোলন ছড়িয়ে পড়েছে।

৯ মাওবাদীর মাথার দাম সোয়া কোটি রুপি

মাত্র দুই সপ্তাহ আগে মাওবাদীদের তরফ থেকে যৌথবাহিনীর অভিযান বন্ধের শর্তে একমাসের অস্ত্র বিরতির ঘোষণা এসেছিল। তবে এর পরও নতুন করে সংগঠিত হওয়ার পরিকল্পনা করছে তারা। রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এমন খবর থাকার পরিপ্রেক্ষিতে শীর্ষ মাওবাদী নেতাদের জীবিত কিম্বা মৃত ধরে দেওয়া বাবদ নতুন করে পুরস্কারমূল্য ঘোষণা করেছে সরকার।তথ্যাভিজ্ঞরা মনে করছেন, মাওবাদীদের ঘোষণা কার্যত 'মিথ্যা' জেনেও সরকার তাদের অস্ত্র বিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেনি। উল্টো চাল হিসেবে সরকার পুরনো কৌশলে এগিয়েছে।

কম বয়সী অইউরোপীয় সঙ্গীকে ঢুকতে বাধা দেওয়া অবৈধ

উরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশের ২১ বছরের কম বয়সী কেউ ব্রিটিশ নাগরিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলে তাকে ব্রিটেনে ঢুকতে দেওয়া হয় না। ফোর্সড ম্যারিজ বা ব্রিটেনে বসবাসের সুযোগ নিতে জোরপূর্বক সংঘটিত বিয়ের প্রবণতা ঠেকাতে সরকার এ নিষেধাজ্ঞা জারি করেছে। তবে গতকাল বুধবার আদালত ওই নিষেধাজ্ঞাকে অবৈধ বলে রায় দিয়েছেন। সরকারের এ সিদ্ধান্ত মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনযাপনের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন আদালত। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

এনকেফালাইটিসে ভারতে ৪০০ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে এনকেফালাইটিসে ৪০০ জনেরও বেশি লোক মারা গেছে। তাদের বেশির ভাগই শিশু। জুলাই থেকে রাজ্যে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা গোরাখপুর এলাকায়। আক্রান্ত আরো প্রায় আড়াই হাজার মানুষ হাসপাতালে ভর্তি আছে। স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।চিকিৎসকরা জানান, উত্তর প্রদেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এনকেফালাইটিস। ১৯৭৮ সালে ভারতে প্রথম এ রোগ দেখা দেয়। এর পর থেকে এ পর্যন্ত এ রোগে প্রায় ছয় হাজার শিশু মারা গেছে। ২০০৫ সাল পর্যন্ত উত্তর প্রদেশে মশাবাহিত জাপানি এনকেফালাইটিসের প্রাদুর্ভাব বেশি ছিল।

অস্ট্রেলিয়ায় কার্বন কর বিল পাস

স্ট্রেলিয়ায় বিতর্কিত কার্বন কর বিল পাস হয়েছে। গতকাল বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে অত্যন্ত স্বল্প ব্যবধানে পাস হয় বিলটি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রধান উদ্যোগ হিসেবে পার্লামেন্টে এ বিল তুলেছিল সরকার। তবে বিরোধীদের আশঙ্কা, কার্বন কর চালু হলে চাকরি হারানো ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আশঙ্কা সৃষ্টি হতে পারে।গ্রিন হাউস গ্যাস নিঃসরণের মাথাপিছু হারের দিক থেকে অস্ট্রেলিয়া বিশ্বে শীর্ষ অবস্থানে আছে। তবে কার্বন নিঃসরণ বন্ধে কর আরোপের বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক আছে। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড দুইবার এ ধরনের আইন পাসের উদ্যোগ নিয়েও ব্যর্থ হন।

পশ্চিমের তোপের মুখে ইউক্রেন আইন সংশোধনের ইঙ্গিত

উক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেংকোকে কারাদণ্ড দেওয়ায় পশ্চিমাদের তীব্র সমালোচনার মুখে পড়েছে কিয়েভ। ঝুঁকির মুখে পড়েছে তাদের কূটনৈতিক সম্পর্ক। তিমোশেংকোর বিষয়টি নিয়ে রাশিয়াও অসন্তোষ প্রকাশ করেছে। তাদের দৃষ্টিতে তিমোশেংকোর বিরুদ্ধে মামলাটি 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত'। তবে সম্ভাব্য ক্ষতি সামাল দিতে ইতিমধ্যেই চেষ্টা-তদবির শুরু করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ নেতৃত্বাধীন সরকার। আইন পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছে তারা।ইয়ানুকোভিচ বলেছেন, আদালতের রায়ই চূড়ান্ত নয়।

ইসরায়েল ও হামাসের বন্দি-বিনিময় চুক্তি

সরায়েল ও হামাস বন্দি-বিনিময় চুক্তিতে রাজি হয়েছে। এতে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী দল হামাসের হাতে আটক ইসরায়েলি সার্জেন্ট গিলাত শালিত আগামী কয়েক দিনের মধ্যেই মুক্তি পাবেন। বিপরীতে ইসরায়েলে আটক ফিলিস্তিনিদের মধ্যে এক হাজার ২৭ জনকে ছেড়ে দেওয়া হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার রাতে এ চুক্তির কথা ঘোষণা করেন।তবে চুক্তিটি কবে কোথায় সই হয়েছে, কবে থেকে কার্যকর হবে অথবা কোথায় কিভাবে বন্দি-বিনিময় সম্পন্ন হবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

'ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ছক কষেছিল ইরান'

য়াশিংটনে নিয়োজিত সৌদি আরবের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান_যুক্তরাষ্ট্র এ অভিযোগ করেছে। তবে ওই ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে বলেও দাবি করছে তারা। এ ঘটনায় ইরানকে 'অত্যন্ত কঠোর হুঁশিয়ারি' পাঠানোর পাশাপাশি তাদের আরো চাপে রাখতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সৌদি আরবও দাবি করেছে, তাদের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান। এ জন্য ইরানকে 'মূল্যও' দিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে তারা। তবে এসব অভিযোগ যুক্তরাষ্ট্রের 'শয়তানি ষড়যন্ত্র' বলে উল্লেখ করেছে ইরান।

মিয়ানমারে প্রথম দিন মুক্তি পেল ১৮৪

মিয়ানমার কর্তৃপক্ষ রাজনৈতিক বিবেচনায় আটক বন্দিদের সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিতে শুরু করেছে। সাংবাদিক, সরকারের সমালোচক ও বৌদ্ধ ভিক্ষুসহ গতকাল বুধবার ১৮৪ জনকে মুক্তি দেওয়া হয়। এদের মধ্যে ২০০৭ সালে জান্তা সরকারবিরোধী পদযাত্রায় নেতৃত্ব দেওয়া বৌদ্ধ ভিক্ষু শিন গাম্বিরাও রয়েছেন। বৌদ্ধ ভিক্ষুদের সরকারবিরোধী ওই পদযাত্রা সেনাবাহিনী কঠোরভাবে দমন করে।গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মিয়ানমারের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপের অন্যমত কারণ এটি। ধারণা করা হয়, মিয়ানমারে অন্তত দুই হাজার লোককে রাজনৈতিক কারণে বন্দি রাখা হয়েছে।

বিএনপির হুমকি কুঁজোর সোজা হয়ে হাঁটার স্বপ্নের মতো

ওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সরকার পতন ছাড়া বিএনপি ঘরে ফিরবে না_এমন বক্তব্য কুঁজোর সোজা হয়ে হাঁটার স্বপ্নের মতো। খালেদা মধ্যবর্তী নির্বাচনের দাবি করেছেন, বাড়ি রক্ষার জন্য কান্না করেছেন। একটি দাবিও আদায় হয়নি। সরকারের পতন ছাড়া ঘরে ফিরবে না_এ স্বপ্নও পূরণ হবে না। সম্প্রতি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দলের রোডমার্চ কর্মসূচিতে সরকার পতনের যে হুমকি দেন তার জবাবে এসব কথা বলেন সুরঞ্জিত। খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্যকে আস্ফালন ও অসংলগ্ন উচ্চারণ উল্লেখ করে সুরঞ্জিত বলেন, 'আওয়ামী লীগ যখন জনগণের মার্চ করবে তখন কী হবে?

গ্রামীণফোন বিষয়ে বিটিআরসি ও এনবিআরের বৈঠক

গ্রামীণফোনের কাছে পাওনা টাকা আদায়ের বিষয়ে গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবারও এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আবার বৈঠক হবে।বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ গত রাতে কালের কণ্ঠকে বলেন, 'গ্রামীণফোনের আর্থিক কর্মকাণ্ড নিয়ে বিটিআরসির নিয়োগ করা চার্টার্ড অ্যাকাউনট্যান্ট (সিএ) ফার্মের নিরীক্ষা প্রতিবেদনের তথ্যের বিষয়ে এনবিআরের কর্মকর্তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ঢাবিতে 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

গামীকাল শুক্রবার 'ক' ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হচ্ছে ২০১১-১২ সম্মান প্রথম বষের্র ভর্তি পরীক্ষা। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।ভর্তি কমিটি জানায়, এ বছর 'ক' ইউনিটে এক হাজার ৫৫৩ আসনের বিপরীতে ৪১ হাজার ৪৩৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এতে প্রতি আসনের জন্য প্রায় ২৭ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরীক্ষার্থীরা যঃঃঢ়://শধঁহরঃ.ঁহরাফযধশধ.বফঁ ওয়েবসাইটে অথবা মোবাইল ফোন থেকে ১৬৩২১ নম্বরে এসএমএস করে তাঁদের পরীক্ষার আসনবিন্যাস জানতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মৃত্যুবার্ষিকী

বিপ্লবী মুকুন্দলালব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুকুন্দলাল সরকারের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।তিনি ১৯০৯ সালে গোপালগঞ্জের ধর্মরায়ের বাড়ীতে জন্মগ্রহণ করেন। ৭১ বছর বয়সে তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনসহ জমিদারি প্রথা উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে একাধিকবার কারাবরণ করেন।তিনি শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে তিনি গোপালগঞ্জের মুকসুদপুর-কাশিয়ানী আসনে আওয়ামী লীগের নির্বাচনী সমন্বয়ক ছিলেন।

সাংবাদিক ওবায়েদ উল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

রেণ্য সাংবাদিক, সাহিত্যিক, চলচ্চিত্রকার ওবায়েদ উল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ৫০ বছরেরও বেশি সময় তিনি সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত ছিলেন। তিনি ছিলেন দেশের সাংবাদিকতার পথিকৃৎ। তিনি ফেনী জেলায় ১৯১১ সালের ৩১ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং ৯৬ বছর বয়সে ২০০৭ সালের ১৩ অক্টোবর মারা যান।
তিনি ১৯৩৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন ও মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৩৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন কোর্স সম্পন্ন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে হট্টগোল, ছাত্রদের বিক্ষোভ, অনুষ্ঠান বাতিল

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে না করায় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কর্তৃপক্ষ তাৎক্ষণিক অনুষ্ঠান বাতিল করে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পুনরায় করা, অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অনুষ্ঠানের অর্থ খরচের হিসাব শিক্ষার্থীদের সামনে প্রকাশের দাবিতে বিক্ষোভ, ঘেরাও, মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্তৃপক্ষ সকালে একটি শোভাযাত্রা বের করে। এরপর কবি হায়াৎ মামুদ ভবনের ২০১ নম্বর রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

শিরশ্ছেদের প্রতিবাদে সৌদি দূতাবাসের কাছে মানববন্ধন

সৌদি আরবে আট বাংলাদেশির শিরশ্ছেদের প্রতিবাদে গতকাল বুধবার ঢাকার গুলশানে সৌদি দূতাবাসের কাছে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 'ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতা' নামের একটি সংগঠন এ কর্মসূচি পালন করে। বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ এ কর্মসূচিতে ছিলেন। মানববন্ধনকারীরা তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে সৌদি দূতাবাসের কাছে যেতে চাইলে পুলিশি আপত্তির কারণে গুলশান ২ নম্বর গোলচত্বরেই তাঁরা কর্মসূচি শেষ করেন। পথচারীদের অনেকেই এ সময় মানববন্ধনে দাঁড়িয়ে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে।

বাংলাদেশে অন্ধ ব্যক্তির সংখ্যা সাড়ে সাত লাখ by শরীফা বুলবুল

জ বিশ্ব দৃষ্টি দিবস। দিবসটির এবারের স্লোগান 'সবার জন্য দৃষ্টি'। এ অধিকার নিশ্চিত করতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বিশ্বে এ দিবসটি অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার পালন করা হয়। চাইল্ড সাইট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে অন্ধ ব্যক্তির সংখ্যা প্রায় সাড়ে সাত লাখ। এর মধ্যে প্রায় সাড়ে ছয় লাখ ব্যক্তি ছানিজনিত কারণে অন্ধত্ব বরণ করে। দেশে প্রতিবছর ছানি রোগে আক্রান্তের সংখ্যা এক লাখ ৩০ হাজার করে বৃদ্ধি পাচ্ছে। তবে আশার কথা, শতকরা ৮০ ভাগ দৃষ্টিপ্রতিবন্ধিতাই প্রতিরোধ ও নিরাময়যোগ্য।

চট্টগ্রামে ছাত্রাবাসে বিশ্ববিদ্যালয়ছাত্রের ঝুলন্ত লাশ

 ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশের একটি ছাত্রাবাসে এক ছাত্রের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তাঁর নাম আজমির হোসেন (২০)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়তেন। গতকাল বুধবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ একে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে কোনো কারণ জানা যায়নি।২০০৯-১০ শিক্ষাবর্ষে আইন বিভাগে ভর্তি হন আজমির। তবে প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা না দেওয়ায় দ্বিতীয় বর্ষে উঠতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের হলে উঠতে না পারায় তিনি পাশের বায়েজিদ কটেজ ছাত্রাবাসে থাকতেন।

গাড়ি বিজয়ী নম্বর সি-২৮৫৬৪১

দিনটি ছিল তাঁদের জন্য অপেক্ষার, আনন্দেরও। বসুন্ধরা সিটি শপিং মলে গত ঈদুল ফিতর সামনে রেখে যাঁরা কেনাকাটা করেন, দোকানিদের কাছ থেকে তাঁরা পেয়েছিলেন কিছু কুপন। এত দিন তাঁরা ওই কুপনগুলো যত্ন করে রেখেছিলেন। ক্রেতাদের অপেক্ষার পালা শেষ হলো গতকাল বুধবার র‌্যাফল ড্রয়ের মধ্য দিয়ে। এতে প্রথম পুরস্কার (১৫০০ সিসি ব্র্যান্ড নিউ সুবারু ইমপ্রিজা গাড়ি) বিজয়ী কুপন নম্বর সি-২৮৫৬৪১, দ্বিতীয় পুরস্কার (১০৬১ সিসি ব্র্যান্ড নিউ সুজুকি ওয়াগন গাড়ি) বিজয়ী কুপন নম্বর জি-১৭৬০৯৪ এবং তৃতীয় পুরস্কার (১০০ সিসি টিভিএস স্টার স্পোর্টস মোটরবাইক) বিজয়ী কুপন নম্বর এইচ-২৫৭১৯২।

চট্টগ্রামে সম্প্রীতি রক্ষায় সর্বদলীয় সমাবেশ

ট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকায় গত মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরদিন বুধবার সকালে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক নেতা এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সর্বদলীয় সমাবেশ করেছেন। সমাবেশে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়। পাশাপাশি এই ঘটনায় ক্ষতিগ্রস্ততের সরকারিভাবে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়।সংঘর্ষের পর রাতভর থমথমে পরিস্থিতি বিরাজ করলেও বুধবার সকাল থেকেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়।

সুখস্মৃতি নিয়ে ওয়ানডেতেও ভালো করার অপেক্ষায় by সাইদুজ্জামান

টোয়েন্টি-টোয়েন্টি জিতে উঠে ৫৮'র কাণ্ড মনে করতে চান না আবদুর রাজ্জাক। অন্যদিকে সেই বিশ্বকাপ ম্যাচ প্রসঙ্গ উঠতেই কিয়েরন পোলার্ডের আকর্ণ হাসি, যে হাসিতে বিলীন মঙ্গলবারের গ্লানি। তবে ওইটুকু সময়ের জন্যই। বাকি সময়টা ক্যারিবীয় এ বিধ্বংসী ব্যাটসম্যানের হাসির আড়াল থেকেই যেন উঁকি দিচ্ছিল স্পিন-ভীতি। আর এই ভয় ছড়িয়ে দিতে পেরে প্রসন্ন রাজ্জাক। আজ মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে যে প্রশান্তি পুরো বাংলাদেশ দলে।আবদুর রাজ্জাকের অনুযোগ, 'আমাদের জেতা ম্যাচগুলোর কথা কারো মনে থাকে না।

খালেদার আশা সরকার সমঝোতার পথে ফিরবে

সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল বুধবার এক বিবৃতিতে আশা প্রকাশ করে বলেছেন, সরকার ভুল ও বিপর্যয়ের পথ ছেড়ে সমঝোতার পথে ফিরে আসবে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় সরকার বদলের যে পথ তারা রুদ্ধ করেছে, জনগণের দাবি অনুযায়ী সে পথ তারা খুলে দেবে।নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বাধা অপসারণ করে যত দ্রুত সম্ভব বর্তমান সরকার পদত্যাগ করবে বলেও আশা করেন তিনি। ঢাকা থেকে সিলেট অভিমুখে দুই দিনের রোডমার্চ কর্মসূচি সফল করায় ওই অঞ্চলের সাধারণ মানুষকে অভিনন্দন জানান খালেদা জিয়া।

তারেক-কোকোকে প্রতিষ্ঠিত করতে চান খালেদা by পাভেল হায়দার চৌধুরী

বিষ্যতে তরুণ প্রজন্মের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ মহাজোটের নেতারা। তাঁরা বলছেন, খালেদা জিয়া তরুণ প্রজন্মের কথা বলে তারেক-কোকোকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চান। তাঁর এ পরিকল্পনায় দেশের মানুষ আতঙ্কিত। বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে হাওয়া ভবনের লুটপাটের কথা মানুষ এখনো ভুলে যায়নি।
খালেদা জিয়া গত মঙ্গলবার সিলেটের জনসভায় ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে তরুণদের হাতে দেশের নেতৃত্ব তুলে দেওয়া হবে।

বখাটের ছুরিতে প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা by গৌরনদী

রিশালের গৌরনদীতে শিক্ষক ফরিদ হত্যার রেশ কাটতে না কাটতেই আগৈলঝাড়ায় এবার বখাটের হাতে প্রাণ গেল স্কুলশিক্ষিকা শারমিন জাহানের (২৮)। শারমিন আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।অভিযোগে জানা গেছে, স্থানীয় বখাটে ও যুবলীগ ক্যাডার আবুল গোমস্তা (৩২) দীর্ঘদিন ধরে শারমিনকে উত্ত্যক্ত কওে আসছিল। উত্ত্যক্তের ঘটনায় সালিস বৈঠকে আবুল গোমস্তাকে জুতাপেটা করা হয়। এর জের ধরে গতকাল বুধবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শারমিনকে কুপিয়ে হত্যা করে আবুল গোমস্তা।

বিটুমিনের বদলে কংক্রিটের ব্যবহারে টেকসই হবে সড়ক-মহাসড়ক by পার্থ সারথি দাস

পাকিস্তান আমলে ও বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও দেশে রিজিড পেভমেন্ট প্রযুক্তির সড়ক নির্মাণ করা হতো। সিমেন্টের সঙ্গে পাথর বা ইট দিয়ে তৈরি কংক্রিট ব্যবহার করা হয় বলে এ পেভমেন্ট দীর্ঘস্থায়ী হয়। কিন্তু নব্বইয়ের দশকে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই ফ্লেঙ্বিল পেভমেন্ট নির্মাণের দিকে ঝুঁকে পড়ে সড়ক বিভাগ। শুরু হয় বিটুমিনে পেভমেন্ট নির্মাণ। ফলে পাঁচ দিন পানি জমে থাকলেই বেশির ভাগ ক্ষেত্রে পিচ উঠে যায়। সৃষ্টি হয় ছোট-বড় গর্ত। কালের কণ্ঠকে বলছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী সন্তোষ কুমার।

তারেকের নেতৃত্ব নিয়ে সিলেটে কিছু বলেননি খালেদা জিয়া by মোশাররফ বাবলু

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত মঙ্গলবার সিলেটের জনসভায় ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে তরুণদের হাতে দেশের নেতৃত্ব তুলে দেওয়া হবে। তিনিসহ দলের সিনিয়র নেতারা নতুন সরকারকে সহযোগিতা করবেন। নতুনরাই দেশকে এগিয়ে নিতে পারবে। খালেদা জিয়ার এ বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।নতুন প্রজন্মের নেতা হিসেবে খালেদা জিয়া তাঁর বড় ছেলে তারেক রহমানকে ইঙ্গিত করেছেন কি না, তা নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা। তবে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, খালেদা জিয়ার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে বিরোধী নেত্রীর রোডমার্চ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে রোডমার্চ শুরু করেছেন। বিএনপি নেত্রী কিভাবে দুর্নীতি দূর করবেন_প্রশ্ন তুলে তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থেকে জিয়া অরফানেজের টাকা মেরে খেয়েছেন। তাঁর ছেলে মানি লন্ডারিং করে ধরা পড়েছেন। সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করে দুর্নীতির টাকা তাঁরা বিদেশে পাচার করেছেন। গতকাল বুধবার বিকেলে নীলফামারীতে এক জনসভায় তিনি এসব কথা বলেছেন।জেলা আওয়ামী লীগের আয়োজনে সরকারি হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় শেখ হাসিনা বলেন, 'বিরোধীদলীয় নেতা যুদ্ধাপরাধীদের বিচার চান না।

গ্রামীণ ব্যাংক দারিদ্র্য লালন করছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষুদ্রঋণ দারিদ্র্য দূরীকরণে কোনো ভূমিকা রাখছে না, বরং লালন করছে। ক্ষুদ্রঋণ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ব্যাংক সেই কাজটিই করছে। আর ড. ইউনূস ব্যাংকটি পরিচালনার ক্ষেত্রে নিয়মনীতির তোয়াক্কা করেননি। র‌্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, কেউই বিচারের ঊর্ধ্বে নয়।তবে অতীতে র‌্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে।ওয়াশিংটন পোস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের জবাবে শেখ হাসিনা এসব কথা বলেছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানকালে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে নেওয়া তাঁর সাক্ষাৎকারটি প্রকাশিত হয় ১১ অক্টোবর।

একক প্রার্থী দিতে ব্যর্থ আওয়ামী লীগ by পার্থ প্রতীম ভট্টাচার্য্য

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থী দিতে ব্যর্থ হলো আওয়ামী লীগ। শেষ পর্যন্ত শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভী দুজনই প্রার্থী থেকে গেলেন।দফায় দফায় বৈঠক, দুই প্রার্থীকে দলীয় পদ দেওয়া, প্রতিমন্ত্রী কিংবা সংসদ সদস্য বানানোর মতো নানা টোপ ও ফর্মুলায় গিয়েও শেষ পর্যন্ত দুই প্রার্থীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সমঝোতায় পেঁৗছাতে পারেনি আওয়ামী লীগ।গতকাল বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভী কেউই তা প্রত্যাহার করেননি। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর গতকাল বিকেলে দুজনই তাঁদের গণসংযোগ চালিয়েছেন।

এ সরকারের আমলেই কাজ শুরু হবে : যোগাযোগমন্ত্রী

দ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি দাবি করে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, বতর্মান সরকারের আমলেই এই সেতুর নির্মাণকাজ শুরু হবে। গতকাল বুধবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।গত মঙ্গলবার সিলেটে অনুষ্ঠিত জনসভায় বিএনপির চেয়ারপারসন পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতের কথা তুলে ধরে বলেছিলেন, এ সরকারের দুর্নীতির কারণে পদ্মা সেতু হচ্ছে না। তাঁর দল ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত পদ্মা সেতু নির্মাণ করা হবে। বিএনপির চেয়ারপারসনের এমন বক্তব্যের জবাবে যোগাযোগমন্ত্রী গতকাল বলেন, বিএনপি বিষয়টি তদন্ত করে দেখতে পারে।

দেশি উদ্যোগেই সম্ভব পদ্মা সেতু নির্মাণ by টিটু দত্ত গুপ্ত

য় বছরে পদ্মা সেতু নির্মাণের অনুমিত খরচ দ্বিগুণ হয়েছে। অনেক দেনদরবার করে চারটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ২ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরের পরও থমকে আছে এ সেতুর কাজ। কাজে দুর্নীতি হয়ে থাকতে পারে_সবচেয়ে বড় ঋণের প্রতিশ্রুতিদাতা বিশ্বব্যাংকের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে টেন্ডার-প্রক্রিয়াই শুরু করা যাচ্ছে না। এ অভিযোগের নিষ্পত্তি হয়ে কবে নাগাদ কাজ শুরু করা যাবে, তা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও নিশ্চিত করে বলতে পারেননি। তবে নির্মাণ খাতের বিশেষজ্ঞদের মত, সেতু তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ ও দক্ষতা দেশেই আছে।

ভোটের লড়াইয়ে শামীম-আইভী দু'জনেই by নিয়াজ মোর্শেদ, অমরেশ রায় ও এমএ খান মিঠু

নিয়াজ মোর্শেদ/অমরেশ রায়/এমএ খান মিঠুনারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নাটকীয়তাই থেকে গেল। গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী মহলের গত কয়েক দিনের তৎপরতা সত্ত্বেও মেয়র পদে দলীয় সমর্থনপ্রত্যাশী দুই প্রার্থী সাবেক সাংসদ একেএম শামীম ওসমান এবং সাবেক পৌরসভার মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী প্রার্থিতা থেকে সরে দাঁড়াননি। বিশ্লেষকরা বলছেন, দুই হেভিওয়েট প্রার্থীই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায়রয়ে যাওয়ায় দলীয় সমর্থন প্রশ্নে ক্ষমতাসীন দলকে আরও কৌশলী হতে হচ্ছে।

বিরোধীদলীয় নেতার মুখোশ খুলে গেছে by আমিনুল হক/ইসরাত জাহান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দুর্নীতি দমনের কথা বলছেন। অথচ তার শাসনামলে তিনি নিজে ও তার ছেলেরা দুর্নীতির আখড়া গড়ে তুলেছিলেন। জিয়া অরফানেজের এতিমদের টাকা তিনি ভাগ-বাটোয়ারা করেছেন। এতিমদের টাকা মেরে খেতেও ছাড়েননি তারা। তার ছেলেরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। লুটপাট করে সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন তারেক ও কোকো। তার সরকারের আমলেই দেশে জঙ্গিবাদের জন্ম হয়েছে। তার পৃষ্ঠপোষকতায় জঙ্গি ও সন্ত্রাসীরা দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এখনও তিনি রাজাকার ও যুদ্ধাপরাধীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন।
এর মাধ্যমে জনগণের

রোডমার্চ প্রমাণ করেছে সরকারের জনপ্রিয়তা নেই

ভুল ও বিপর্যয়ের পথ ছেড়ে সরকার সমঝোতার পথে ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে সরকারকে জনগণের অভিপ্রায় অনুধাবনের আহ্বান জানান তিনি। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় সরকার বদলের যে পথ সরকার রুদ্ধ করেছে, জনগণের দাবি অনুযায়ী সে পথ খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিরোধীদলীয় নেতা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের বাধা অপসারণ করে যত দ্রুত সম্ভব সরকারের পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি। তার দাবি, রোডমার্চ প্রমাণ করেছে, সরকারের বিন্দুমাত্র জনসমর্থন নেই।

ওয়েস্ট ইন্ডিজের সামনে আজ উজ্জীবিত বাংলাদেশ

কোথায় একটি দিন হাতে থাকবে আনন্দ করার জন্য, তা না সকালে উঠেই ব্যাগ গুছিয়ে ফের মিরপুরের নেটে। আগের রাতে টি২০ ম্যাচটি জিতে যে অমর কাহিনী রচিত হয়েছিল তা যেন গতকাল বেমালুম ভুলে গিয়েছিলেন মুশফিকুর রহিমরা। পরিচিত কয়েকজন মনে করিয়ে দেওয়াতে শুধুই হাসলেন আশরাফুল। 'সেলিব্রেশন করার সময় কোথায়, ঘুম থেকে উঠেই তো ওয়ানডের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি আমরা।' আসলে টি২০ জয়ের রেশ গা থেকে ঝেড়ে ফেলে আজ ফের একদিনের ম্যাচে মাঠে নামতে হচ্ছে মুশফিকুর রহিমদের। জয়ের আনন্দে গা ভাসিয়ে দেওয়ার সময় তাদের হাতে নেই। 'এটা ঠিক সিরিজের প্রথম

অল্পের জন্য ধরা পড়ল না প্রতারক ফারুক

নশ্রীর মহাপ্রতারক ফারুককে গ্রেফতারে রাজধানীর কয়েকটি আস্তানায় অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, যে কোনো উপায়ে ফারুককে গ্রেফতার করা হবে। ইতিমধ্যে ফারুককে গ্রেফতারে বেশ কিছু ফাঁদ পাতা হয়েছে। সূত্র জানায়, ফারুককে গ্রেফতারে গোয়েন্দা জাল পাতা হয়। ওই জালে পা দিয়েছিলেন ফারুক। শেষ মুহূর্তে টের পেয়ে সটকে পড়েন তিনি। ভেস্তে যায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান। ফারুকের প্রতারণার শিকার ভুক্তভোগীরা বলছেন, সদিচ্ছা থাকলে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষে ফারুককে
গ্রেফতার করা সময়ের ব্যাপার মাত্র।

আগৈলঝাড়ায় শিক্ষিকা শারমীন খুন

প্রেমে ব্যর্থ এক বখাটের ছুরিকাঘাতে খুন হয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমীন জাহান (২৪)। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক সিরাজুল ইসলাম ওরফে আবুল গোমস্তাকে গ্রেফতার করেছে। আবুল আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের যুবলীগ কর্মী। এদিকে শারমীন হত্যার প্রতিবাদে উপজেলা সদরে বিক্ষোভ করেছেন প্রাথমিক শিক্ষকরা। আজ বৃহস্পতিবার উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতির ডাক দিয়েছে শিক্ষক সমিতি। জানা গেছে, আগৈলঝাড়ার গৈলা বাজার সংলগ্ন প্রভাতী টাওয়ার এলাকার বাসিন্দা সোনালী ব্যাংকের প্রধান শাখার প্রিন্সিপাল অফিসার

ওয়ালস্ট্রিট আন্দোলন হতে পারে দীর্ঘমেয়াদি : পুলিশি অভিযান জোরদার : এবার শিকাগোতেও বিক্ষোভের ঢেউ

মার্কিন যুক্তরাষ্ট্রে ‘অকুপাই ওয়ালস্ট্রিট’ আন্দোলনে অংশ নেয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। গতকাল ডালাস, আটলান্টা, সিয়াটেল এবং বোস্টন শহরে বিক্ষোভকারীদের ওপর পুলিশ ব্যাপক হামলা চালায়। এছাড়া দেশটিতে নতুন করে আরও অন্তত দু’ডজন ব্যক্তিকে আটক করা হয়েছে। মার্কিন সমাজে মাত্রাতিরিক্ত বেকারত্ব, সম্পদের সুষম বণ্টন, সরকারি কর্মকর্তাদের অর্থলিপ্সা, দুর্নীতি ও বাজেট কাটছাঁটের প্রতিবাদে গত মাস থেকে এ বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা বলছে, ‘শতকরা এক ভাগের হাতে দেশের মোট সম্পদের ৪০ ভাগ রয়েছে অথচ তারা যথাযথ দায়িত্ব পালন করছে না।’

অনার্স কোর্স ও পরীক্ষা কেন্দ্রের দাবি : নাটোরে ট্রেন ও শিক্ষকদের অবরোধ করে ছাত্রছাত্রীরা

নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর সরকারি কলেজে অনার্স কোর্স চালু, এইচএসসি ও ডিগ্রি পরীক্ষা কেন্দ্রের দাবিতে গতকাল ছাত্রছাত্রীরা কলেজের শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে এবং কলেজের সামনের স্টেশনে ৬টি ট্রেন অবরোধ করে রাখে। এতে উত্তরবঙ্গের সঙ্গে দেশের সব অঞ্চলের রেল যোগাযোগ বিকেল পর্যন্ত বন্ধ থাকে। প্রশাসনের সহায়তায় দুপুর ২টা ৪০ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বিকাল ৪টা পর্যন্ত প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে রাখা হয়। ফলে সকল শিক্ষক-কর্মচারী অবরুদ্ধ থাকে। পরে বিকেলে দাবি না মানা পর্যন্ত ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

নারী নির্যাতন : বরিশালে বখাটের ছুরিকাঘাতে শিক্ষিকা গলাচিপায় যৌতুকের বলি গৃহবধূ : কুয়েটে ছাত্রলীগ কর্মীদের উত্ত্যক্তের প্রতিবাদে মানববন্ধন

রিশালের আগৈলঝাড়ায় এবার বখাটের ছুরিকাঘাতে মারা গেলেন স্থানীয় স্কুলের এক শিক্ষিকা। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই বখাটে তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে। এর আগে একই এলাকায় ছাত্রলীগ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মারা গিয়েছিলেন এক শিক্ষক। গতকাল ওই শিক্ষিকা মারা যাওয়ায় এলাকায় নতুন করে শোকের ছায়া নেমে আসে। এদিকে পটুয়াখালীর গলাচিপায় যৌতুক দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। অন্যান্য স্থানে ঘটেছে পৃথক নারী নির্যাতনের ঘটনা।

ব্রিটিশ পার্লামেন্ট স্কয়ারে বিক্ষোভ : জেল-জুলুমের পথ বেছে নিয়েছে আ’লীগ সরকার

ত মঙ্গলবার যুক্তরাজ্যের পার্লামেন্ট স্কয়ারে সেভ বাংলাদেশ আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেছেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। রাজনৈতিক বিরোধীদের মোকাবেলার জন্য আ’লীগ সরকার বেছে নিয়েছে জেল, জুলুম আর অত্যাচারের পথ। একটি গণতান্ত্রিক দেশের সরকারের আচরণ কখনও নিবর্তনমূলক হতে পারে না। বাংলাদেশের ক্ষমতাসীন সরকার প্রমাণ করেছে গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হলেও ফ্যাসিবাদকে তারা ক্ষমতা পরিচালনার মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে।

চট্টগ্রামে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ : পাথরঘাটা থমথমে : সর্বদলীয় সংহতি ও শান্তি সমাবেশ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের সংঘর্ষের পর নগরীর পাথরঘাটা এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। তবে প্রশাসন ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করে তোলার চেষ্টা চালানো হচ্ছে। এ লক্ষ্যে গতকাল দুপুরে ওই এলাকায় সর্বদলীয় সংহতি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মঙ্গলবার রাতের সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে আখ্যায়িত করেন। সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দেন মন্ত্রী ও রাজনৈতিক নেতারা।

ট্রানজিট শীর্ষক সেমিনারে মির্জা ফখরুল : নতজানু সরকার দিল্লির স্বার্থরক্ষায় ব্যস্ত : বাংলাদেশ সিঙ্গাপুর হয়নি, ভারতের করদ রাজ্য হয়েছে : মাহমুদুর রহমান

ট্রানজিটের নামে করিডোর এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক জাতীয় সেমিনারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ রক্ষার শপথ নিয়ে সরকার দেশকে ভারতের হাতে তুলে দিয়েছে। ৪০ বছর ধরে ভারত যেসব অন্যায় আবদার আদায় করে নিতে পারেনি, এবার তাদের অনুগত সরকারকে ক্ষমতায় বসিয়ে তা আদায় করে নিয়েছে। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল নতজানু এ সরকার ক্ষমতায় বসেই দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে দিল্লির স্বার্থ রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে।

শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগে প্রশ্ন করা হবে না : বিনিয়োগকারীদের বিক্ষোভে ঊর্ধ্বমুখী সূচক

শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগ করা হলে উত্স সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না বলে জানিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল এসইসি চেয়ারম্যান ড. খায়রুল হোসেন বলেন, শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগ নিয়ে বিভ্রান্তি রয়েছে। কিন্তু এ ব্যাপারে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, কারও বেনিফিশিয়ারি ওনার্স (বিও) একাউন্টে যদি টাকা থাকে এবং তা শেয়ারবাজারে বিনিয়োগ করা হয় তাহলে সে অর্থের উত্স সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না।

রোডমার্চ সফল করায় অভিনন্দন : বিপর্যয়ের পথ ছেড়ে সমঝোতায় ফিরে আসতে হবে : খালেদা জিয়া

ঢাকা-সিলেট রোডমার্চ সফল করায় জনগণকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা, চারদলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গতকাল গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, রোডমার্চ ও জনসভায় গণজাগরণ প্রমাণ করে, এ সরকারের পায়ের তলায় মাটি সরে গেছে। বর্তমান ব্যর্থ, অত্যাচারী ও দুর্বিনীত শাসকদের বিন্দুমাত্র জনসমর্থন নেই। জনতার কণ্ঠে তূর্যনিনাদ শুনতে পাচ্ছেন উল্লেখ করে খালেদা জিয়া সরকারের উদ্দেশে বলেন, ভুল ও বিপর্যয়ের পথ ছেড়ে অবিলম্বে সমঝোতার পথে ফিরে আসুন। অন্যথায় জনগণই আপনাদের সমঝোতায় বাধ্য করবে।

২০২১ সালে সোনার বাংলা হবে - হাসিনা : খালেদা জিয়া পাগল হয়ে গেছেন : সব ধর্মের অধিকার নিশ্চিত করেছি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালে দেশ সোনার বাংলা হবে। গত আড়াই বছরে ন্যাশনাল সার্ভিস প্রোগ্রামের অধীনে ৪ লাখ তরুণের চাকরি হয়েছে। দেশের প্রতিটি উপজেলাকে এই কর্মসূচির আওতায় আনা হবে। তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে সব ধর্মের নাগরিক অধিকার নিশ্চিত করেছে বর্তমান সরকার। তার অভিযোগ, গত নির্বাচনের অন্তর্জ্বালা মেটাতে দেশে অশান্তি সৃষ্টি করছে বিএনপি। গতকাল নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সরকার-মিডিয়া মুখোমুখি by বশীর আহমেদ

র্তমান সরকার দিন দিন মিডিয়া বা গণমাধ্যমের ব্যাপারে অসহিষ্ণু এবং বৈরী হয়ে উঠছে। ক্ষমতায় আসার পর মিডিয়াকে রীতিমত লক্ষ্যবস্তুতে পরিণত করে সরকার। একের পর এক বিভিন্ন গণমাধ্যম, সম্পাদক এবং সাংবাদিকরা সরকারদলীয় নেতাকর্মী দ্বারা আক্রান্ত হয়েছেন। গত সোমবার প্রধানমন্ত্রী স্বয়ং মিডিয়ার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়ে মিডিয়ার বিরুদ্ধে সরকারের চরম বৈরী মনোভাবের প্রকাশ ঘটিয়েছেন। গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পায়ের নিচে যখন মাটি থাকে না, তখনই তারা মিডিয়ার ওপর আক্রমণ করে।একদিকে নতুন নীতিমালা তৈরি, অন্যদিকে হামলা চালিয়ে বা মামলা দিয়ে মিডিয়া নিয়ন্ত্রণে মরিয়া হয়ে উঠেছে সরকার।

প্রথম প্রান্তিকে আয়কর আদায় বেড়েছে ২৯ শতাংশ

চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয়কর আদায়ে ২৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এটি আলোচ্য সময়কালে বিগত চার বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে (এনবিআর) এসব তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এনবিআর আয়কর বাবদ চার হাজার ৪৮৩ কোটি টাকা আদায় করেছে। এই সময়ে লক্ষ্যমাত্রা ছিল চার হাজার ৩৬৬ কোটি টাকা।
এ বছর আয়কর খাত থেকে মোট ২৭ হাজার ৫৬১ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৯১ হাজার ৮৭০ কোটি টাকা।
সাধারণত আয়কর খাত থেকে ব্যক্তিশ্রেণীর আয়কর ও ভ্রমণকর আদায় করা হয়। এতে ব্যক্তিশ্রেণীর আয়করের পরিমাণই প্রায় শতভাগ।
গতবছর ২০১০-১১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে আয়কর খাতে আদায় হয়েছিল তিন হাজার ৪৬১ কোটি টাকা। সে বছর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আয়কর খাতে প্রবৃদ্ধি ছিল ২৫ দশমিক ৭৬ শতাংশ।
আবার ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে আয়কর খাতে আদায় হয়েছিল দুই হাজার ৭৫২ কোটি টাকা, আর প্রবৃদ্ধি হয়েছিল ২৫ দশমিক ৮৯ শতাংশ। এর আগের বছর এই সময়ে আদায় ছিল দুই হাজার ১৮৬ কোটি টাকা। আর প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৪১ শতাংশ
আবার ২০০৭-০৮ অর্থবছরের প্রথম প্রান্তিকে আয়কর বিভাগ আদায় করেছিল এক হাজার ৯৪৮ কোটি টাকা। তবে এই প্রান্তিকে আয়কর আদায়ে প্রবৃদ্ধি ছিল ৪২ শতাংশের বেশি। সেবার অপ্রদর্শিত আয় ঘোষণায় আনার সুযোগ দেওয়ায় বিপুল পরিমাণ রাজস্ব পেয়েছিল এনবিআর। সংশ্লিষ্ট অর্থবছরের প্রথম তিন মাসেই সেই সুযোগ ছিল।
এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এবার অনেক বেশি করযোগ্য ব্যক্তির বার্ষিক আয়কর বিবরণী জমা পড়েছে। তাই প্রথম তিন মাসে আয়কর খাতে প্রবৃদ্ধি বেশি হয়েছে।
আর এনবিআর এখন পরোক্ষ করের চেয়ে ক্রমশ প্রত্যক্ষ কর তথা আয়কর আদায়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আয়কর কিংবা মূল্য সংযোজন কর (মূসক) আদায় বাড়াতে নানা ধরনের সচেতনতা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করেছে এনবিআর। এতে আগের চেয়ে অনেক বেশি লোককে করজালের আওতায় আনা সম্ভব হয়েছে বলে মনে করেন আয়কর কর্মকর্তারা।

পতনের পর বিক্ষোভ, অতঃপর সূচক ঊর্ধ্বমুখী

পুঁজিবাজারে আজ বুধবার দরপতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। তবে বিনিয়োগকারীদের বিক্ষোভের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক দ্রুত বাড়তে থাকে। এ ধারা শেষ পর্যন্ত টিকে থাকায় দিন শেষে ডিএসইতে সূচক ৬৬ পয়েন্ট বেড়েছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তাঁকে বাজারে স্থিতিশীলতা আনতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। এমন খবর বাজারে ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা অনেকটা আশ্বস্ত হয়েছেন। ফলে শুরুতে দরপতন হলেও একপর্যায়ে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় বাজার।
প্রত্যক্ষদর্শী লোকজন জানান, আজ দুপুর ১২টার দিকে অব্যাহত দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা লেনদেন বন্ধ রাখার দাবি জানান। বিক্ষোভের সময় মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভের সময় সড়কের ওপর বসে বিনিয়োগকারীরা দরপতন ঠেকাতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। পরে বেলা সোয়া চারটার দিকে বিনিয়োগকারীরা কর্মসূচি শেষ করলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬৬.৩০ পয়েন্ট বেড়ে ৫,৩৫৯.৬১ পয়েন্টে দাঁড়ায়। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। লেনদেনের একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে সূচক ১৪৬ পয়েন্ট কমে যায়। তবে সাড়ে ১২টার দিকে সূচক ৩১ পয়েন্ট বাড়ে। এরপর আবার কমলেও বেলা দেড়টার দিকে সূচক দ্রুত বাড়তে থাকে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে মোট ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২১৮টির, কমেছে ২৮টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ডিএসইতে ৩১৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২২ কোটি টাকা কম।
ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, তিতাস গ্যাস, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, সামিট পাওয়ার, এমআই সিমেন্ট, ওয়ান ব্যাংক, ইউসিবিএল ও কেয়া কসমেটিকস।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১১০.৪৬ পয়েন্ট বেড়ে ১৫০৬২.০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ ১৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৩টির দাম বেড়েছে, কমেছে ৩৯টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ৫৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা বেশি।

মুশফিকের প্রশংসায় স্যামি

আগের দিন ট্রফি উন্মোচন অনুষ্ঠানের উচ্ছ্বাসটা আর নেই। বরং অনেক বেশি বিমর্ষ ড্যারেন স্যামি। হার দিয়ে সিরিজ শুরুর পর কাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের কণ্ঠটাও যেন কেউ চেপে ধরেছিল। তার মধ্যে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনের প্রথম প্রশ্নটাই হলো বিব্রতকর, ‘এই পরাজয় বাকি সিরিজের জন্যই একটা সতর্কবার্তা নয় তো?’
মুখে বললেন, ‘না’, কিন্তু কণ্ঠস্বর এতই নিচু যে মনে হলো, স্যামি যেন কথাটা স্বীকারই করে নিচ্ছেন! স্যামি বললেন, ‘আমি মনে করি না যে এই হার আমাদের জন্য সতর্কবার্তা। আমি তো আগেই বলেছি, সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। খুব ভালো একটা ম্যাচ হলো আজ (গতকাল)। তারা তাদের পরিকল্পনা কাজে লাগিয়েছে, যেটা আমরা পারিনি। আমরা কখনোই ভাবিনি বাংলাদেশের বিপক্ষে জয়টা অনায়াস হবে।’
ইনিংসের ১৯তম ওভারে ব্রাফেট দিয়েছেন ১৪ রান। ম্যাচটা যেন ওখানেই শেষ ওয়েস্ট ইন্ডিজের! তবে স্যামি মানলেন না ব্রাফেটকে ওই ওভারটা করতে দেওয়া ভুল ছিল, ‘নির্দিষ্ট কোনো ওভারের কথা আমি বলব না। আরও অনেক জায়গা আছে, যেখানে আমাদের ভালো করা উচিত ছিল। আরও রান করা দরকার ছিল, ক্যাচ নেওয়া উচিত ছিল। আমার মনে হয়, তাদের চেয়ে অনেক বেশি ভুল করেছি আমরা এবং তাতেই ম্যাচ হেরেছি।’
স্যামি এটাও মানছেন, ম্যাচটা একতরফাই হয়ে উঠেছিল বাংলাদেশের পক্ষে। মাঝেমধ্যে তাদের হাতে নিয়ন্ত্রণ এলেও সেটা ছিল খুবই ক্ষণস্থায়ী। আগের দিন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যে মুশফিকের উচ্চতা নিয়ে রসিকতা করেছিলেন, কাল স্যামির মুখে তারই প্রশংসা, ‘ম্যাচ জেতানো ইনিংস খেলেছে মুশফিক। অধিনায়ক শেষ পর্যন্ত লড়াই করে ম্যাচ জিতিয়েছে।’
ক্রিস গেইলের অনুপস্থিতি নিয়ে এই সিরিজে প্রায় প্রতিদিনই প্রশ্ন শুনতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের কোচ-খেলোয়াড়দের। কালও হলো সেটা এবং এবারও স্যামি বললেন আগের কথাই, ‘এই দলটা বিশ্বকাপ থেকেই গেইলকে ছাড়া খেলছে। আজ (গতকাল) সিরিজের প্রথম ম্যাচটাই হলো। এখনো তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট বাকি।’

ইসরায়েলি জেলে আটক স্বজনদের দেখতে যেতে পারেনি ফিলিস্তিনিরা

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি কারাগারে আটক আত্মীয়স্বজনকে দেখতে যেতে চেয়েছিল একদল ফিলিস্তিনি। কিন্তু গতকাল মঙ্গলবার তাদের সেখানে যেতে বাধা দেয় ২০০৬ সাল থেকে ফিলিস্তিনীদের হাতে আটক ইসরায়েলি সেনা গিলাদ শালিতের একদল সমর্থক। শালিতের একজন সমর্থক বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেন।
গিলাদ শালিতের সমর্থক সিমসন লিবম্যান বলেন, শালিতের প্রায় ৫০ জন সমর্থক ফিলিস্তিনিদের বহনকারী একটি বাসকে বেইত শিয়ান উপত্যকার গিলবোয়া জেলে যেতে বাধা দেয়।
লিবম্যান বলেন, ‘এবার আমরা সফল হয়েছি। বাসটি পশ্চিম তীরের দিকে ফিরে গেছে।’
গত আগস্টে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কারাগারে আটক আত্মীয়স্বজনকে দেখতে যাওয়ার সময় ফিলিস্তিনিদের বাধা দেওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। কিন্তু ওই সময় পুলিশ হস্তক্ষেপ করে এবং ফিলিস্তিনিদের বন্দী আত্মীয়স্বজনদের দেখতে যেতে দেওয়া হয়।
২০০৬ সালের ২৫ জুন হামাসসহ তিনটি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে অপহরণ করে। এর পর থেকে তাঁকে গোপন জায়গায় আটকে রাখা হয়েছে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে রাতকো ম্লাদিচ

সাবেক বসনীয়-সার্ব সেনাবাহিনীর প্রধান রাতকো ম্লাদিচ (৬৯) নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাঁকে নেদারল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ম্লাদিচের আইনজীবী এ কথা জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতে বিচার চলছে।
ম্লাদিচের আইনজীবী মিলোস সালজিচ টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘আমাদের জানানো হয়েছে যে ম্লাদিচ নিউমোনিয়ায় আক্রান্ত এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ তিনি জানান, সাবেক যুগোস্লাভিয়ার জন্য স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানাননি কোন হাসপাতালে ম্লাদিচকে নেওয়া হয়েছে।
১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধের সময় গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ম্লাদিচের বিচার চলছে। তাঁর বিরুদ্ধে মোট ১১টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। গত জুনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁকে হাজির করা হলে ওই সময় তিনি তাঁর স্বাস্থ্য সমস্যার কথা বলেন। দীর্ঘ ১৬ বছর পালিয়ে বেড়ানোর পর গত মে মাসে তাঁকে সার্বিয়ায় গ্রেপ্তার করা হয়।
১৯৯৫ সালে সেব্রেনিৎসায় আট হাজার মুসলিম পুরুষ ও শিশুকে হত্যার জন্য ম্লাদিচকে অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বসনিয়া ও হারজেগোভিনার রাজধানী সারায়েভো ৪৩ মাস অবরোধ রাখার জন্যও ম্লাদিচকে অভিযুক্ত করা হয়। অবরোধ চলাকালে ১০ হাজার মানুষকে হত্যা করা হয়।

মাওবাদী মোকাবিলায় ভারতের নয়টি রাজ্যে নিরাপত্তা বাড়ানো হবে

মাওবাদীদের মোকাবিলায় ভারতের নয়টি রাজ্যে আরও ২০ ব্যাটালিয়ন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
রাজ্যগুলো হলো: অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার, পশ্চিমবঙ্গ, ওডিশা, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ। নয়টি রাজ্যের ৬৪টি জেলায় মাওবাদীদের সহিংস কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বৈঠক করে। এতে রাজ্যগুলোয় মাওবাদী তৎপরতা মোকাবিলায় নতুন করে ২০ ব্যাটালিয়ন সিআরপিএফ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ওই নয়টি রাজ্যে মোট নিরাপত্তা বাহিনীর ৫৬ ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে।
পশ্চিমবঙ্গে মাওবাদীদের তৎপরতা বাড়তে থাকায় উদ্বেগের মধ্যে রয়েছে রাজ্য সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের উদ্বেগের কথা জানিয়েছে।
বিধানসভা নির্বাচনে জয়ী হলে মাওবাদী সমস্যা সমাধান করার অঙ্গীকার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী মমতার ডাকে সাড়া দেয়নি মাওবাদীরা। এমনকি রাজ্য সরকারের ঘোষিত আর্থিক সুবিধার প্রস্তাবও তারা প্রত্যাখ্যান করেছে।

দামে ও বাহারে অনন্য পুডিং

বিশ্বের সবচেয়ে দামি পুডিং তৈরির ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের একটি রেস্তোরাঁ। তারা এ পুডিংয়ের দাম হেঁকেছে ২২ হাজার ব্রিটিশ পাউন্ড।
কামব্রিয়ার উইন্ডারমিয়ারে লিন্ডিথ হাউয়ি কান্ট্রি হাউস হোটেলের প্রধান রাঁধুনি মার্ক গিবার্ট এ পুডিং তৈরি করেছেন। তিনি পুডিং তৈরির অন্যান্য উপকরণের পাশাপাশি এতে পিচ, কমলা ও হুইস্কি ব্যবহার করেছেন। স্তরে স্তরে দিয়েছেন শ্যাম্পেন ও ক্যাভিয়ার। আর আছে খাওয়ার উপযোগী সোনার তবক। সবার ওপরে আছে দুই ক্যারেট হীরা।
লিন্ডিথ হাউয়ি কান্ট্রি হাউস হোটেলের ব্যবস্থাপনা পরিচালক স্টিফেন ব্রাউটন বলেন, ‘মার্ক তাঁর রন্ধনবিদ্যার সব মেধা ব্যবহার করে এ পুডিং তৈরি করেছেন। এটি শুধু খেতেই সুস্বাদু নয়, দেখতেও জমকালো। আর দামটাও সামঞ্জস্যপূর্ণ।’
সবচেয়ে দামি পুডিংয়ের আগের রেকর্ডটি আছে নিউইয়র্কের একটি রেস্তোরাঁর। গত বছর তারা তৈরি করেছিল ১৭ হাজার ৭৩০ পাউন্ড দামের পুডিং।

লাইবেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট

লাইবেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল মঙ্গলবার ভোট গ্রহণ করা হয়েছে। ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসানের পর পশ্চিম আফ্রিকার দেশটিতে এটা দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচন।
হালকা বৃষ্টি মাথায় নিয়ে গতকাল বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিয়েছেন লাইবেরিয়ার নাগরিকেরা। ভোটকেন্দ্রগুলোর বাইরে বিপুল পরিমাণ ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে। প্রায় ১৮ লাখ ভোটারকে ভোট দেওয়ার জন্য বৈধ ঘোষণা করা হয়। রাজধানী মনোরোভিয়াসহ বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তার স্বার্থে জাতিসংঘের শান্তিরক্ষী ও পুলিশ মোতায়েন ছিল।
জাতীয় নির্বাচন কমিশনের মুখপাত্র ববি লিভিংস্টোন বলেন, পূর্বনির্ধারিত সময় সকাল আটটায় ভোটকেন্দ্রগুলো খোলা হয় এবং ভোট গ্রহণ চলাকালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এবারের নির্বাচনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এলেন জনসন সারলিফ ও উইনস্টন টাবম্যানের মধ্যে।
বর্তমান প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ দ্বিতীয় মেয়াদের জন্য ইউনিটি পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭২ বছর বয়সী সারলিফ ২০০৫ সালে প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি আফ্রিকার কোনো দেশের নির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট। সামাজিক উন্নয়ন এবং নারীর অধিকার প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ গত সপ্তাহে অন্য দুজন নারীর সঙ্গে যৌথভাবে তাঁকে শান্তি পুরস্কার বিজয়ী ঘোষণা করে সুইডিশ নোবেল কমিটি।
বিরোধী দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি অব লাইবেরিয়ার নেতা ৭০ বয়সী উইনস্টন টাবম্যান জাতিসংঘের সাবেক কূটনীতিক এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম ভি এস টাবম্যানের ভাতিজা।

পাঞ্জাবের গভর্নরের হত্যাকারী পুলিশের মৃত্যুদণ্ড স্থগিত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এক পুলিশ সদস্যের সাজা গতকাল মঙ্গলবার স্থগিত করেছেন দেশটির একটি আদালত।
গত সপ্তাহে মালিক মুমতাজ হুসেইন কাদরি নামে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ওই পুলিশের আইনজীবী সুজা-উর-রেহমান রায়ের বিরুদ্ধে আপিল করেন। ইসলামাবাদ হাইকোর্টে গতকাল ওই আপিলের প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়।
সুজা-উর-রেহমান বলেন, ‘আপিলের শুনানি শেষ হওয়ার আগ পর্যন্ত সন্ত্রাসবিরোধী আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছেন হাইকোর্ট।’
গত জানুয়ারির শুরুর দিকে ইসলামাবাদে নিজ দেহরক্ষী কাদরির গুলিতে নিহত হন পাঞ্জাবের গভর্নর সালমান তাসির। তাসিরকে হত্যা করার বিষয়টি স্বীকারও করেছেন কাদরি। কাদরি জানান, বিতর্কিত ব্লাসফেমি আইন সংস্কারের আহবান জানানোয় তিনি তাসিরকে হত্যা করেন।
গত ১ অক্টোবর পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত তাসির হত্যা মামলায় কাদরিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তবে রায়ের বিরুদ্ধে কাদরির সমর্থকেরা প্রকাশ্যে বিক্ষোভ শুরু করে।

দুর্নীতির বিরুদ্ধে আদভানির ‘জনচেতনা যাত্রা’ শুরু

ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা লালকৃষ্ণ আদভানি ক্ষমতাসীন ইউপিএ সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার থেকে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করেছেন।
বিহার রাজ্যের সারন জেলার সিতাব দিয়ারা গ্রাম থেকে ৩৮ দিনব্যাপী ‘জনচেতনা যাত্রা’ নামের এই কর্মসূচি শুরু করেন তিনি। ৮৪ বছর বয়সী এই নেতা ৩৮ দিনে ২৩টি রাজ্য সফর করবেন। এই সফরকালে তিনি সমর্থকদের সঙ্গে বৈঠক ও বিভিন্ন জনসভায় বক্তব্য দেবেন।
যাত্রা শুরুর আগে আদভানি বলেন, এর মধ্য দিয়ে সরকারের দুর্নীতির প্রতিবাদ জানাবেন তিনি। এ ছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করবেন। গতকাল বিহারের গান্ধী ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পতাকা উড়িয়ে এই যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে বিজেপির জ্যেষ্ঠ নেতা সুষমা স্বরাজ, অরুণ জেটলি প্রমুখ উপস্থিত ছিলেন।
সেখানে জনসমাবেশে আদভানি বলেন, ‘আজ থেকে দুর্নীতিবিরোধী ও বিদেশে পাচার হওয়া কালোটাকা দেশে ফিরিয়ে আনার দাবিতে আমার জনচেতনা যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।’
প্রয়াত সমাজতান্ত্রিক নেতা জয়প্রকাশ নারায়ণের প্রশংসা করে আদভানি বলেন, তিনি (জয়প্রকাশ) ১৯৭০-এর দশকে কংগ্রেস সরকারের ‘দুর্নীতির বিরুদ্ধে সব কটি দলকে ঐক্যবদ্ধ করতে সমর্থ হয়েছিলেন। তাঁর সেই আন্দোলন এখনো আমাদের অনুপ্রেরণা দেয়। সময় অনেক বদলে গেছে। তবুও দেশে দুর্নীতি চলছে। এ দেশ থেকে দুর্নীতির মূল উৎপাটন করতে হবে।
আদভানি বলেন, ‘এ দেশের সুপ্ত শক্তি আছে, কিন্তু দেশের জনগণ আজ সেই শক্তির প্রতি আস্থা হারিয়ে ফেলছে। এই হারানো আস্থা পুনরুজ্জীবিত করাই হবে ‘জনচেতনা যাত্রার’ মূলমত্র। দুর্নীতির বিরুদ্ধে জয়প্রকাশ নারায়ণের আন্দোলন থেকেই আমি এই যাত্রার প্রেরণা পেয়েছি।’ তিনি আরও বলেন, অতীতের সব আন্দোলন থেকে জনগণ শিক্ষা নিয়েছে, সচেতন হয়েছে।
আদভানি বলেন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছ রাজনীতি, লোকপাল ইস্যু ও বিদেশে পাচার করা কালোটাকা দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও এই যাত্রায় জোর দেওয়া হবে।
পাটনা থেকে হেলিকপ্টারে করে সিতাব দিয়ারায় পৌঁছার পর আদভানি প্রয়াত সমাজতান্ত্রিক নেতা জয়প্রকাশ নারায়ণের পূর্বপুরুষদের বাড়ি যান। সেখানে জয়প্রকাশের ভাস্কর্যে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। এ সময় নীতিশ কুমার, এস কে মোদি, সুষমা স্বরাজ, অরুণ জেটলি প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।
জয়প্রকাশ নারায়ণের জন্মদিনে তাঁরই জন্মভূমি থেকে ‘জনচেতনা যাত্রা’ শুরু করায় আদভানিকে অভিনন্দন জানান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এ যাত্রার সাফল্য কামনা করেন তিনি।
এদিকে রাজ্যের প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছানোসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রশংসা করেন আদভানি।
বিশ্লেষকেরা বলছেন, ২০১৪ সালে অনুষ্ঠেয় ভারতের পরবর্তী সাধারণ নির্বাচনে আদভানিকে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী করা হতে পারে। ইউপিএ সরকারের মন্ত্রীসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা সম্প্রতি নানা দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। দুর্নীতিবিরোধী কঠোর আইন প্রণয়নের জন্য মানবাধিকার সংগঠন ও বিরোধী দলের চাপের মুখে রয়েছে কেন্দ্রীয় সরকার।

প্রায় সাড়ে ছয় হাজার বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

মিয়ানমারে ছয় হাজার ৩০০ জন বন্দীকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হচ্ছে। দেশটির সরকারি প্রচারমাধ্যম গতকাল মঙ্গলবার এ কথা জানায়। তবে মুক্তির তালিকায় রাজনৈতিক বন্দীরাও আছেন কি না, তা জানানো হয়নি।
সরকার মনোনীত সদস্যদের নিয়ে গঠিত মানবাধিকার প্যানেল ‘বিবেকের বন্দী’—এমন সব বন্দীদের মুক্তির আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘোষণা এল। মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, দেশটির কারাগারগুলোতে ‘বিবেকের বন্দী’র সংখ্যা প্রায় দুই হাজার।
রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, আজ বুধবার থেকে ছয় হাজার ৩৫৮ জন বন্দীর মুক্তির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। গত সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা জানান, রাজনৈতিক বন্দীদেরও কয়েক দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
মিয়ানমারের জাতীয় মানবাধিকার কমিশনের বরাত দিয়ে ইংরেজি ভাষার একটি সংবাদপত্র জানায়, রাষ্ট্রের জন্য হুমকি নন—এমন ব্যক্তিদের মুক্তি দিয়ে তাঁদের রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার সুযোগ দেওয়া উচিত। মিয়ানমারের কারাগারে এখনো প্রায় দুই হাজারের মতো রাজনৈতিক বন্দী রয়েছেন। তাঁদের মধ্যে কেউ গণতন্ত্রের সমর্থক, কেউ আইনজীবী আবার কেউ সাংবাদিক। তাঁদের মুক্তি দিতে দেশটির ওপর পশ্চিমা বিশ্বের বড় ধরনের চাপ রয়েছে।

যৌনতা থেকে শিশুদের রক্ষায় যুক্তরাজ্যে কড়াকড়ি আরোপ

যৌনতা থেকে শিশুদের নিরাপদ রাখতে বিভিন্ন বিষয়ে কড়াকড়ি আরোপ করছে যুক্তরাজ্যের সরকার। এর মধ্যে রয়েছে ইন্টারনেট-গ্রাহকের সম্মতি না থাকলে পর্নো ওয়েবসাইটগুলো ব্লক করে রাখা, উদ্বিগ্ন মা-বাবার অভিযোগ নিতে ওয়েবসাইট চালু, স্কুলের সামনে অশালীন দৃশ্যের বিলবোর্ড ও পণ্যের বিজ্ঞাপনে শিশুদের অন্তর্ভুক্ত নিষিদ্ধ করা প্রভৃতি।
শিশুদের ওপর যৌনতার ক্ষতিকর প্রভাব নিয়ে খ্রিস্টধর্মভিত্তিক দাতব্য সংস্থা মাদারস ইউনিয়নের একটি প্রতিবেদনের ভিত্তিতে ব্রিটিশ সরকার এসব ব্যবস্থা নিচ্ছে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেবেন।
গতকাল মঙ্গলবার মাদারস ইউনিয়নের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রস্তাবিত উদ্যোগে বলা হয়েছে, এখন থেকে গ্রাহকেরা যতক্ষণ না নিজেরা পর্নো বা অন্য কোনো ধরনের যৌনতার উপাদান থাকা ওয়েবসাইটগুলো দেখার সম্মতি না দেবে, ততক্ষণ পর্যন্ত সেগুলো ব্লক করে রাখবে দেশটির ইন্টারনেট সেবাদানকারী বড় চারটি প্রতিষ্ঠান বিটি, স্কাই, টকটক ও ভার্জিন। গ্রাহকদের কম্পিউটার ও ল্যাপটপের পাশাপাশি স্মার্টফোনগুলোও এই সেবার আওতায় থাকবে। এর ফলে অভিভাবকেরা তাঁদের বাড়ির ইন্টারনেট-সংযোগ নিয়ন্ত্রণ করতে পারবেন।
এ ছাড়া যৌনতা বা অশ্লীলতার ব্যাপারে শিশু-কিশোরদের আগ্রহী করে তুলতে পারে, এমন অনাকাঙ্ক্ষিত উপাদানের ব্যাপারে উদ্বিগ্ন অভিভাবকদের অনলাইন অভিযোগ নিতে একটি ওয়েবসাইট খোলা হচ্ছে। প্যারেন্টপোর্ট নামের নতুন ওই ওয়েবসাইট ব্যবহার করে উদ্বিগ্ন মা-বাবারা কোনো পণ্যের বিজ্ঞাপন, টেলিভিশন অনুষ্ঠান বা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহূত দৃশ্য তাঁদের সন্তানদের মধ্যে যৌনতা বা অশ্লীলতা ছড়িয়ে দিতে পারে বলে মনে করলে অনলাইনে অভিযোগ করতে পারবেন। পরে তাঁদের অভিযোগের ভিত্তিতে দেশটির সম্প্রচারবিষয়ক নিয়ন্ত্রণকারী সংস্থা অফকম তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে।
অফকম বলেছে, প্যারেন্টপোর্ট চালু করার ফলে মা-বাবারা এখন থেকে গণমাধ্যমে প্রচারিত যেসব বিষয় তাঁদের শিশুসন্তানদের জন্য ক্ষতিকর বলে মনে করবেন, সেসব বিষয়ে অতি সহজেই অভিযোগ দায়ের করতে পারবেন।
অফকমের প্রধান নির্বাহী এড রিচার্ডস বলেন, যুক্তরাজ্যের সাতটি গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা একটি একক ওয়েবসাইট তৈরির জন্য এগিয়ে এসেছে। এর উদ্দেশ্য একটাই, অনাকাঙ্ক্ষিত বিষয়বস্তু থেকে শিশুদের রক্ষা করা।
এ ছাড়া স্কুলগুলোর সামনে অশালীন দৃশ্যসংবলিত বিজ্ঞাপনের বিলবোর্ড নিষিদ্ধ করা হবে। পণ্য বাজারজাতকরণে ১৫ বছর বা এর কম বয়সী শিশুদের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ নিয়োগ করতে পারবে না কোম্পানিগুলো।
এ ব্যাপারে মাদারস ইউনিয়নের প্রধান রেগ বেইলি বলেছেন, টিভি বিজ্ঞাপন ও ওয়েবসাইটে শিশুদের বাণিজ্যিকীকরণ এবং যৌনতার দিকে ঠেলে দেওয়ার মাধ্যমে তাদের শৈশব ধ্বংস করে দেওয়া হচ্ছে।
গত জুন মাসে রেগ বেইলিকে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী ক্যামেরন মাদারস ইউনিয়নের সুপারিশগুলোকে স্বাগত জানিয়ে এসব ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী ক্যামেরন আশা প্রকাশ করেছেন, শিশুদের মধ্যে যৌনতা ছড়িয়ে পড়া রোধ করতে এসব পদক্ষেপ সহায়তা করবে

ভুটানের রাজা খেসারের বিয়ে আগামীকাল

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক আগামীকাল বৃহস্পতিবার বিয়ে করতে যাচ্ছেন।
দেশটির প্রাচীন রাজধানী পুনাখায় সপ্তদশ শতাব্দীতে নির্মিত একটি সুরক্ষিত দুর্গে বিয়ের মূল অনুষ্ঠান হবে। রাজার বিয়ে নিয়ে দেশটির জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
৩১ বছর বয়সী রাজা জিগমে খেসার ওয়াংচুক তাঁর চেয়ে ১০ বছরের ছোট জেটসান পেমাকে বিয়ে করছেন। তাঁর বাবা পেশায় বৈমানিক।
রাজার বিয়ে নিয়ে রোমাঞ্চিত ভুটানের জনগণ। বিশেষত, তরুণদের আগ্রহ যেন একটু বেশিই। ২১ বছর বয়সী ছাত্র চেঙ্কো দরজি বলেন, ‘আমার অনুভূতি প্রকাশ করার কোনো ভাষা নেই...দারুণ, এটা দারুণ হবে। তাঁদের দুজনকে চমৎকার মানাবে।’
বিয়ের পর তাঁরা নবদম্পতি হিসেবে জনগণের সামনে আসবেন আগামী শনিবার। ওই দিন রাজধানী থিম্পুর একটি স্টেডিয়ামে উপস্থিত হবেন তাঁরা। সেখানে হাজারো জনতা জাতীয় পোশাক পরে বর্ণাঢ্য সাজে এই নবদম্পতিকে শুভকামনা জানাবেন। শনিবারের জন্য ৪০ জনের একটি দল থিম্পুর সেই স্টেডিয়ামের সাজসজ্জার কাজ করছে।
২০০৬ সালে বাবা জিগমে সিংহে ওয়াংচুকে সরে দাঁড়ালে ভুটানের রাজার দায়িত্ব পান জিগমে খেসার ওয়াংচুক। ১০০ বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করা বর্তমান রাজবংশের পঞ্চম রাজা তিনি।
এদিকে গত সোমবার রাতে ভারত সীমান্তসংলগ্ন ভুটানের একটি শহরে ছোট আকারের বোমা বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছে। সরকারের একজন মুখপাত্র জানান, দেশে তৈরি এই বোমা কেন বা কারা বিস্ফোরণ ঘটায়, পুলিশ তা নিশ্চিত হতে পারেনি।

ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী তিমাশেঙ্কোর সাত বছর কারাদণ্ড

ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমাশেঙ্কোকে সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। ক্ষমতার অপব্যবহার করে রাশিয়ার সঙ্গে গ্যাস আমদানি চুক্তি করার দায়ে গতকাল মঙ্গলবার তাঁকে এই সাজা দেওয়া হয়।
তিমাশেঙ্কো আদালতের এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে ইউক্রেনে গণতন্ত্র প্রতিষ্ঠায় ‘মৃত্যুর আগ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
আদালত সাত বছর কারাদণ্ডের পাশাপাশি তিমাশেঙ্কোকে ২০০৯ সালে করা ওই চুক্তির ফলে রাষ্ট্রের ক্ষতি ১৯ কোটি মার্কিন ডলার ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছেন।
জনাকীর্ণ আদালতে বিচারক রোডিওন কারিয়িয়েভ বলেন, রাশিয়া থেকে গ্যাস আমদানি করতে ১০ বছরের যে চুক্তি করা হয়েছে, তাতে ইউক্রেনের বড় ধরনের লোকসান হয়। তিনি বলেন, ‘এই চুক্তি করতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী তিমাশেঙ্কো সচেতনভাবে অভিনয় করেছেন এবং এমন কিছু কাজ করেছেন, যা অপরাধের পর্যায়ে পৌঁছায়।’ বিচারক বলেন, রাশিয়ার সঙ্গে ওই চুক্তি হওয়ার ফলে ইউক্রেনের ১৯ কোটি মার্কিন ডলার লোকসান হয়। আদালত এই অপরাধের প্রমাণ পেয়ে ইউলিয়া তিমাশেঙ্কোকে সাত বছরের কারাদণ্ডাদেশ দিচ্ছেন।
গত আগস্ট থেকে কারাগারে আছেন তিমাশেঙ্কো। মামলার রায় ঘোষণার সময় আদালতে তাঁর স্বামী ওলেকজান্ডার ও মেয়ে ইয়েভজেনিয়া উপস্থিত ছিলেন।
রায় ঘোষণার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিমাশেঙ্কো। তিনি বলেন, ২০১০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের সঙ্গে তিনি কঠোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন। এখন প্রতিহিংসাপরায়ণ হয়ে তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য এই মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, এটা সাজানো মামলা এবং রায়ও আগে থেকেই ঠিক করে রাখা।
তিমাশেঙ্কো বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার কোনো কিছুই সত্য নয়। আমি নিশ্চিত, এ সবকিছুই মিথ্যা বলে প্রমাণিত হবে। তবে ইউক্রেনের আদালতে এটা সম্ভব নয়।’
এ সময় তিমাশেঙ্কোর সমর্থকেরা ও বিরোধীরা আদালতের বাইরে অবস্থান নেয়। সমর্থকেরা তাঁর সমর্থনে নানা স্লোগান দিতে থাকলে বিরোধীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।