Thursday, September 16, 2010
ভারতে নতুন ভিত্তিবছরে মূল্যস্ফীতির হিসাব প্রকাশ
এতে দেখা যায়, চলতি বছরের আগস্ট মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে সাড়ে আট শতাংশ।
পাইকারী মূল্যস্ফীতি (ডব্লিউপিআই) সূচকের মাধ্যমে দেশটির মূল্যস্ফীতির হারের পরিসংখ্যান প্রকাশ করা হয়ে থাকে। এত দিন ১৯৯৩-৯৪ অর্থবছরকে ভিত্তিবছর ধরে মূল্যস্ফীতির হিসাব করা হতো। সে হিসেবে আগস্ট মাসে মূল্যস্ফীতির হার হয়েছে সাড়ে নয় শতাংশ।
নতুন ভিত্তিবছর ধরা হয়েছে ২০০৪-০৫ অর্থবছরকে। আর এই সূচকে এত দিনের প্রচলিত সূচকের চেয়ে ২৪১টি সামগ্রী বেশি রয়েছে। ফলে নতুন ডব্লিউপিআইতে মোট সামগ্রীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৬টি, যা আগের সূচকে ছিল ৪৩৫টি।
নতুন ভিত্তিবছরের ডব্লিউপিআই প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘এটি সরকার ও জনগণকে মূল্যের গতিপ্রকৃতি সম্পর্কে অধিকতর স্পষ্ট ধারণা ও স্বচ্ছ চিত্র দেবে।
তিনি এ-ও বলেন, খাদ্যের মূল্যস্ফীতি একটি উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে।
নতুন ডব্লিউপিআই অনুসারে, গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি ঘটেছে ১৪ দশমিক ৬৪ শতাংশ হারে।
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জিও স্বীকার করে বলেছেন, মূল্যস্ফীতির চাপ রয়েছে। কেননা, খারাপ মৌসুমের কারণে খাদ্যের দাম বেড়ে গেছে।
তবে নতুন হিসাবে বার্ষিক মূল্যস্ফীতির হার কিছুটা কম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আবারও শেয়ারবাজারে দরপতন: সাধারণ সূচক কমেছে ১২.৮৭ পয়েন্ট
এদিকে আজ শেয়ারবাজারে লেনদেন হয়েছে মোট এক হাজার ৩৩৭ কোটি টাকার। যা আগের দিনের চেয়ে ২০৬ কোটি টাকা বেশি।
আজ লেনদেন হওয়া মোট ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮০টি প্রতিষ্ঠানের, কমেছে ১৬৬টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—লঙ্কাবাংলা ফিন্যান্স, বেক্সিমকো, আফতাব অটোমোবাইলস, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও বিচ হ্যাচারিজ।
আজ সবচেয়ে বেশি বেড়েছে নিলয় সিমেন্টের শেয়ারের দাম। এ ছাড়া মুন্নু জুট স্টাফলারস, সাফকো স্পিনিং, বিচ হ্যাচারিজ ও ঢাকা ডাইয়িং দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচে রয়েছে।
এ ছাড়া দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—দুলামিয়া কটন, সাভার রিফ্রাক্টরিজ, এশিয়া ইনস্যুরেন্স, এইচ আর টেক্সটাইল ও কোহিনূর কেমিক্যাল।
আজ ডিএসইর বাজারমূল্য ৩,০২,৬৪৭ কোটি টাকা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন গিলার্ড
গত মাসের সাধারণ নির্বাচনে সরকার গঠনের মতো আসন পেতে ব্যর্থ হয় প্রধানমন্ত্রী গিলার্ডের লেবার পার্টি ও বিরোধী নেতা টনি অ্যাবটের নেতৃত্বাধীন জোট। এতে তৈরি হয় ঝুলন্ত পার্লামেন্টের। স্বতন্ত্র ও গ্রিন পার্টির আইনপ্রণেতাদের সমর্থনে সরকার গঠন করেন জুলিয়া গিলার্ড।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা পদক পেলেন ব্লেয়ার
গত সোমবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন আনুষ্ঠানিকভাবে তাঁকে এ পদক তুলে দেন। এর আগে ২০০৩ সালে যুক্তরাষ্ট্র সরকারের কংগ্রেশনাল স্বর্ণপদক লাভ করেন ব্লেয়ার।
এর আগে চলচ্চিত্রপরিচালক স্টিভেন স্পিলবার্গ (২০০৯), সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ (২০০৮), সংগীতশিল্পী বোনো (২০০৭), সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন (২০০৬) প্রমুখ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক বেসরকারি এ পদক লাভ করেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দ্বিতীয় দিন বিস্ফোরণ সহিংসতা, নিহত ২
জানা গেছে, পশ্চিমবঙ্গে মাওবাদীদের হাতে একজন নিহত হয়েছে। মাওবাদী অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের দুবরাজপুরে এক ব্যক্তিকে তারা খুন করে। ওড়িশার সুন্দরগড় জেলার বানালাধিপা গ্রামেও মাওবাদীরা একজনকে হত্যা করেছে। বিহারের মুজাফফরপুর জেলার মুজাফফরপুর-সমস্তিপুর শাখায় চৌসিমা গ্রামের কাছে রেললাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ওড়িশার চণ্ডীপোস গ্রামের দুটি ফরেস্ট বিট অফিসের ভবন ও চণ্ডীপোস রেলস্টেশনের কাছে একটি বাড়িতেও তারা বিস্ফোরণ ঘটায়।
মাওবাদী কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা চেরুকুরি রাজকুমার ওরফে আজাদের হত্যার প্রতিবাদে ও ঘটনা তদন্তের দাবিতে সোমবার সকাল থেকে মাওবাদীরা আটটি রাজ্যে বন্ধ্ পালন করছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রধানমন্ত্রী হওয়াই রাজনীতিকের লক্ষ্য হতে পারে না: রাহুল
পশ্চিমবঙ্গে তিন দিনের রাজনৈতিক সফরের প্রথম দিন সকালে রাহুল গান্ধী শান্তিনিকেতনে যান। সেখানে এটাই তাঁর প্রথম সফর। শান্তিনিকেতনে পৌঁছে তিনি রবীন্দ্র ভবনে যান। সেখানে এক হাজার শিক্ষার্থীর সঙ্গে তিনি খোলামেলা আলোচনা করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে ৩০টি প্রশ্ন করা হয়। তাঁদের প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী হলেই দেশের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ জন্য চাই দেশবাসীর সার্বিক সহযোগিতা। তিনি বলেন, ‘আমাদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সমস্যা থেকে উত্তরণের বিকল্প পথ নেই।’ শিক্ষার্থীরা এ সময় দেশের শিক্ষা ও গবেষণা খাতে আরও বেশি অর্থ বরাদ্দের দাবি জানান। রাহুল গান্ধী পরে উৎসব ভবনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তিন সাবেক আচার্য প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরু, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর স্মরণে ‘থ্রি-চ্যান্সেলর’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে তিন নেতার সঙ্গে বিশ্বভারতী-সংশ্লিষ্ট বিভিন্ন নথি, চিঠি, টেলিগ্রাম ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। রাহুল তিন সাবেক প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নথি সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
শান্তিনিকেতনের গীতাঞ্জলিতে কংগ্রেস নেতাদের সঙ্গে রাহুল এক কর্মী-বৈঠক করেন। পরে তিনি বসিরহাটে কংগ্রেসদলীয় এক কর্মিসভায় যোগ দেন। আজ বুধবার ও কাল বৃহস্পতিবার তিনি পশ্চিমবঙ্গে থাকবেন। এ সময় তিনি কংগ্রেস আয়োজিত বিভিন্ন কর্মিসভায় যোগ দেবেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সৌদি আরবের কাছে ছয় হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় এসব বিক্রি করা হচ্ছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। পেন্টাগন এ সপ্তাহেই অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানাবে। কংগ্রেস অনুমোদন করলেই চুক্তিটি চূড়ান্ত হবে। এই বিশাল অঙ্কের চুক্তি কর্মসংস্থান বৃদ্ধিসহ মার্কিন অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের কাছে যেসব অস্ত্র বিক্রি করতে যাচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ৮৪টি নতুন এফ-১৫ জঙ্গি বিমান, ৭০টি এপাচি, ৭২টি ব্লাকহক ও ৩৬টি লিটলবার্ড হেলিকপ্টার। এ ছাড়া রাডার ফাঁকি দিতে সক্ষম ক্ষেপণাস্ত্র, লেজার-নিয়ন্ত্রিত জেডিএএম বোমা এবং আরও কিছু অত্যাধুনিক অস্ত্রশস্ত্রও রয়েছে। এ ছাড়া ৭০টি পুরোনো জঙ্গি বিমানের সংস্কার ও আধুনিকীকরণও থাকছে এর মধ্যে।
সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে ইসরায়েল বরাবর আপত্তি করলেও এবার তা করেনি। ইসরায়েল-সমর্থিত কংগ্রেস সদস্যরাও বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করছেন না। এর মূল কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্র পঞ্চম প্রজন্ম তথা সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটিকে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত সোমবার সাংবাদিকদের জানান, সৌদি আরব প্রতিবেশী ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়নে রীতিমতো শঙ্কিত। এ জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে এসব অস্ত্র কেনার ব্যাপারে একটি চুক্তি করতে সম্মত হয়েছে দেশটি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কিউবায় মার্চের মধ্যেই পাঁচ লাখ কর্মী ছাঁটাই
ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, চূড়ান্ত পর্যায়ে ১০ লাখেরও বেশি সরকারি কর্মী ছাঁটাই করা হবে। সরকারি খাতের দক্ষতা বাড়ানোর চেষ্টায় অল্প কয়েকটি নতুন সরকারি খাত সৃষ্টি করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।
ওয়ার্কার্স ফেডারেশনের বিবৃতিতে আরও বলা হয়, যেসব লোকসানি কোম্পানি, প্রতিষ্ঠান ও খাত দেশের অর্থনীতির ক্ষতি করছে, সেসব প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র চালাতে পারবে না বা চালানো উচিত হবে না।
কিউবার শ্রমশক্তির ৮৫ ভাগেরও বেশি বা ৫০ লাখের বেশি কর্মী সাবেক সোভিয়েত ইউনিয়নের মতো নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থায় কাজ করে থাকেন। তাঁদের অনেকেই কাজ করেন অনুৎপাদনশীল খাতে।
বিবৃতিতে বলা হয়, নতুন ধরনের কর্মসংস্থানের মাধ্যমে চাকরির সুযোগ বৃদ্ধি ও বিস্তৃত করা হবে। ভূমি ইজারা, সমবায় ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে সামনের বছরগুলোয় হাজার হাজার মানুষের কর্মসংস্থান করা হবে।
২০০৮ সালে ভাই ফিদেল কাস্ত্রোর কাছ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার পর এটাই প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার।
গত মাসে রাউল কাস্ত্রো দেশের অর্থনীতির অকার্যকারিতা হ্রাসে সংস্কারের ইঙ্গিত দিয়েছিলেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অবশেষে নতুন বোলিং কোচ
আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি, তবে ১৯৯০ সালে অবসর নেওয়ার আগে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন এসেক্স, নাটাল ও নটিংহামশায়ারের হয়ে। কোচ হিসেবে কাজ করেছেন এসেক্স, উস্টারশায়ার, ওয়ারউইকশায়ার ও কেন্ট কাউন্টি দলে। ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত দুই বছর হল্যান্ড জাতীয় দলের বোলিং কোচও ছিলেন। ফাস্ট বোলিং নিয়ে দ্য ফাস্ট বোলারস বাইবেল নামে একটা কোচিং ম্যানুয়াল আছে তাঁর। তাঁর নিজস্ব উদ্ভাবিত কোচিং পদ্ধতি সংক্ষেপে ABSAT (অ্যাডভান্সড বায়োমেকানিকস স্পিড অ্যান্ড অ্যাকুরেসি টেকনিক) নামে পরিচিত। বাংলাদেশের ফিল্ডিং কোচ জুলিয়েন ফাউন্টেনের মতো ইয়ান পন্টও ক্রিকেটের সঙ্গে বেসবল খেলতেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নেতৃত্বের লড়াইয়েটিকে গেলেন নাওতো কান
দলীয় নেতৃত্বের এই লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু ৭২১-৪৯১ পয়েন্টে সহজেই ওজাওয়াকে হারিয়ে দেন কান। ক্ষমতাসীন দলের নেতা যেহেতু দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে থাকেন, তাই সংসদ ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি দেখা না দিলে অন্তত আগামী দুই বছর দলীয় প্রধান এবং সেই সঙ্গে সরকারপ্রধানের পদে বহাল থাকবেন কান। তবে তাঁর সেই চলার পথ যে মোটেও কণ্টকমুক্ত হবে না, এরই মধ্যে সেই পূর্বাভাস দিতে শুরু করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। সংসদের নিম্নকক্ষে বড় সমর্থক গ্রুপ রয়েছে ইচিরো ওজাওয়ার, বিল পাস করিয়ে নিতে যাঁদের সমর্থন প্রধানমন্ত্রীর জন্য আবশ্যকীয়।
সভাপতি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করে এটাকে নিজের জন্য দেশের সেবা করার শেষ সুযোগ হিসেবে বর্ণনা করেছিলেন ওজাওয়া। কিন্তু নির্বাচনে হেরে যাওয়ার পর ওজাওয়া যে দ্রুতই জাপানের রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন, তা অবশ্য দেশের অনেকেই মনে করেন না।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ছয় সপ্তাহেই ফিরবেন তামিম
কাল মেলবোর্নের হোটেল থেকে ফোনে যেন সবাইকে সেই চিন্তামুক্ত করার চেষ্টা করলেন তামিম ইকবাল, ‘আমাকে নিয়ে চিন্তার কিছু নেই। জ্ঞান ফেরার পরই ডাক্তার বলেছেন, তিনি খুবই খুশি। অস্ত্রোপচার নাকি খুব ভালো হয়েছে। এখন আশা করি, সপ্তাহ ছয়েকের মধ্যেই পুরোপুরি খেলায় ফিরতে পারব।’
হ্যাঁ, এখানেই তামিম একটু এগিয়ে আছেন। তাঁর চিকিৎসক অস্ত্রোপচার শেষে বলেছেন, মাঠে ফিরতে ছয় থেকে আট সপ্তাহ লাগবে। আর ব্যাটিংয়ের মতোই আত্মবিশ্বাসে ভরপুর তামিম বলছেন, ‘আমি চার সপ্তাহ পরই ব্যাটিং শুরু করব। টেনিস বলে শুরু করব। এরপর দেখবেন, ছয় সপ্তাহের মধ্যে পুরোপুরি নেটে নেমে গেছি। ভালোই হবে, কারণ এরপর দুই সপ্তাহ তো আর কোনো খেলা নেই।’
তবে যত ছোটই হোক, অস্ত্রোপচার বলে কথা। বিশ্বকাপ নিয়ে কোনো সংশয় নেই তো? ‘আরে না। পরে কী হবে, তা তো আগে থেকে বলে দিতে পারি না। তবে আমি বিশ্বাস করি, ওসব ভাবার কোনো সুযোগই নেই’—তামিম বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন প্রশ্নটাকে।
অস্ত্রোপচার শেষে কথাবার্তায় পুরোপুরি পরিচিত তামিম ফিরে এসেছেন। এখন আর কণ্ঠে নেই কোনো আশঙ্কাজনিত অস্থিরতা। কিন্তু নিজেই জানালেন অস্ত্রোপচারের আগে কেমন অস্থির হয়ে পড়েছিলেন, ‘আমি ভয় পাইনি। বরং অপারেশন নিয়ে ফোনে সুমন ভাইয়ের (হাবিবুল বাশার) সঙ্গে রসিকতাও করেছি। কিন্তু খুব টেনশনে ছিলাম। এবার ঈদটা পর্যন্ত করতে পারিনি। এখানে আমাকে দেখভাল করছেন যে বাবু ভাই, শুধু ওনার বাসায় বেড়াতে গিয়েছিলাম।’
সে যাই হোক, অস্ত্রোপচার হয়ে গেছে। এখন দেশে ফেরার পালা। কবে ফিরছেন তামিম? ‘এখানে সেলাই খোলার পর একজন ফিজিওর সঙ্গে কাজ করব। তিন-চারটে সেশন কাজ করব। ফলে সপ্তাহখানেক লাগবে দেশে ফিরতে।’
তাহলে আর কী। তামিম দেশে ফিরলেই না হয় খান পরিবারের উৎসবটা হবে!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ধোনির দলেরই চারজন
‘সর্বকালের সেরা’ না বলে ইএসপিএন-ক্রিকইনফোর সেরা বলাই শ্রেয়। পর্যায়ক্রমে তারা যে বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের সর্বকালের সেরা একাদশ নির্বাচন করে আসছে, তারই ধারাবাহিকতায় কাল তারা প্রকাশ করেছে ভারতের সর্বকালের সেরা একাদশ।
এগার সদস্যের জুরি বোর্ডের নির্বাচিত একাদশে সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন চারজন—শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, অলরাউন্ডার কপিল দেব ও ভিনু মানকড়। ওপেনিংয়ে গাভাস্কারের সঙ্গী শেবাগের পক্ষে ভোট পড়েছে ১০টি। ৯ ভোট পেয়ে তিনে রাহুল দ্রাবিড়। চারে দুনিয়ার সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান টেন্ডুলকার। টেস্টে এই চারজনের রান ৪২ হাজারেরও বেশি।
গুন্ডাপ্পা বিশ্বনাথ, মনসুর আলী খান পাতৌদি, দিলীপ ভেংসরকার, মহিন্দর অমরনাথ এবং ভি ভি এস লক্ষ্মণের মতো ব্যাটসম্যানকে পেছনে ফেলে পাঁচ নম্বর ব্যাটসম্যান হিসেবে একাদশে আছেন এই পজিশনে মাত্র ৮ ইনিংস খেলা বিজয় হাজারে।
সত্তরের দশকের ভারতীয় ক্রিকেটের স্পিন চতুষ্টয়ের মাত্র একজন—এরাপল্লি প্রসন্নের ঠাঁই হয়েছে একাদশে। জুরি বোর্ডের পাশাপাশি পাঠকদেরও ভারতের সর্বকালের সেরা একাদশ নির্বাচনের সুযোগ করে দিয়েছিল ইএসপিএন-ক্রিকইনফো। পাঠকদের একাদশে ব্যতিক্রম মাত্র একটি—বিজয় হাজারের জায়গায় ভি ভি এস লক্ষ্মণ। ওয়েবসাইট।
ক্রিকইনফোর একাদশ: সুনীল গাভাস্কার, বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিজয় হাজারে, ভিনু মানকড়, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলে, জাভাগল শ্রীনাথ ও এরাপল্লি প্রসন্ন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আসাম জয়ের অপেক্ষায় আবাহনী
আসামের বরদুলই ফুটবল টুর্নামেন্টটা এখন এমন কিছু বড় টুর্নামেন্ট নয়। সাম্প্রতিক সময়ে স্থানীয় দল নিয়েই মূলত আয়োজিত হচ্ছে এটি। থাকে দু-তিনটি অতিথি দল। বাংলাদেশের আবাহনী আর নেপালের থ্রি স্টার ক্লাব এবার অতিথি হিসেবে খেলছে ঐতিহ্যবাহী টুর্নামেন্টটির ৫৯তম আসরে। দুই অতিথিই খেলছে টুর্নামেন্টের আজকের ফাইনালে।
এই ফাইনাল জিতলে বিদেশের মাটিতে তৃতীয় শিরোপা জিতবে আবাহনী। প্রথমটি ছিল ১৯৮৯-৯০ মৌসুমে, কেরালার নাগজি ট্রফি। দ্বিতীয়টি ১৯৯৪ সালে, কলকাতার চার্মস কাপ। ১৬ বছর পর বিদেশের মাটিতে তৃতীয় শিরোপা জয়ের সুযোগ আজ আবাহনীর সামনে। তবে আবাহনী জিতলে বাংলাদেশি দল হিসেবে তারাই প্রথম বরদুলই ট্রফি জিতবে না। ২০০৪ সালে এই টুর্নামেন্টে ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছিল।
বরদুলই ট্রফিতে ২০০৭ সালে প্রথম খেলেছিল আবাহনী, সেবার বিদায় সেমিফাইনাল থেকে। এবার দ্বিতীয় আসরটা আবাহনী শুরু করে আসাম রেজিমেন্টাল ক্লাবের সঙ্গে ১-১ ড্র দিয়ে। এরপর স্টেট ইলেকট্রিক স্পোর্টসের বিপক্ষে ২-১ জয় দিয়ে সেমিফাইনালে ওঠা। পরশু অতিরিক্ত সময়ে গড়ানো সেমিফাইনালে আই লিগের দল মেঘালয়ের শিলং লাজংকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আবাহনী।
ফাইনাল জিতবেন তো? কোচ অমলেশ সেন আসাম থেকে কাল টেলিফোনে বললেন, ‘সেমিফাইনালে প্রতিপক্ষ খুব মেরে খেলায় আমাদের কয়েকজন খেলোয়াড় আহত। তবে এটা বড় কোনো সমস্যা হবে না মনে হচ্ছে। জেতার ব্যাপারে খুবই আশাবাদী। ফাইনালে উঠে শিরোপা না নিয়ে ফিরতে চাই না।’ টুর্নামেন্টে আবাহনীর অধিনায়ক ঘানাইয়ান আউডু ইব্রাহিমের কথাও অনেকটা সে রকম, ‘শিরোপা জয়ের জন্য আমরা মুখিয়ে আছি।’ দলের অন্যতম ডিফেন্ডার নজরুলের কথা, ‘আমরা ভালোই খেলছি। আশা করি চ্যাম্পিয়ন হব।’
নেপালের দলটি সে দেশের লিগের তৃতীয়। ম্যানেজার সত্যজিৎ দাস তাই ফাইনালটি কঠিনই হবে বলে মনে করছেন, ‘নেপাল থ্রি স্টার দলের দুই মিডফিল্ডার, একজন স্ট্রাইকার, একজন স্টপার এবং গোলরক্ষকের খেলা নজরে পড়েছে আলাদা করে। নেপাল জাতীয় দলের ৪-৫ জন খেলোয়াড় আছে দলটিতে। ওরা আমাদের কঠিন লড়াইয়ে ফেলতে পারে।’
শুধু থ্রি স্টার নয়, আসামের স্থানীয় দলগুলোর লড়াকু ফুটবলও চোখ কেড়েছে আবাহনীর। অমলেশ সেন বলছেন, ‘এখানকার দলগুলো দারুণ লড়াকু। ৯০ মিনিট ফাইট করে। প্রচুর পাহাড়ি ছেলে খেলছে। এদের প্রচণ্ড দম। আমাদের যেকোনো ভালো দলের চেয়ে এরা কোনো অংশে কম নয়। ফিটনেস, স্ট্যামিনা ভালো। ফুটবল সম্পর্কে ভালো জ্ঞান রাখে এখানকার সবাই।’
জওহরলাল নেহরু স্টেডিয়ামে দর্শকও হচ্ছে অনেক। বাংলাদেশ থেকে গিয়ে আসামে স্থায়ীভাবে বসবাস করা বাঙালিরা আবাহনীকে সমর্থন জোগাচ্ছেন। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু ম্যাচে ওই দর্শকেরা আবাহনীর জন্য বাড়তি প্রেরণাই।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘রাজসাক্ষী’ হচ্ছেন আমির!
ব্রিটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফ তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে, আমির নাকি রাজসাক্ষী হতে প্রস্তুতও হয়ে গেছেন। আইসিসির তদন্ত দলের কাছে সবকিছু খুলে বলতে রাজি হয়ে গেছেন এই তরুণ পেসার। বাজিকরের কাছ থেকে অর্থ নিয়ে ইচ্ছাকৃত নো-বল করে স্পট ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগ উঠেছে আমির, সালমান বাট ও মোহাম্মদ আসিফের বিরুদ্ধে। এই অভিযোগে তাঁরা সাময়িকভাবে বহিষ্কৃতও হয়েছেন ক্রিকেট থেকে।
এই বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আবেদন করার জন্য ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ক্রিকেটারদের। তবে পিসিবি নিশ্চিত করেছে, গতকালই আইসিসিকে তিন ক্রিকেটারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। পিসিবির আইন উপদেষ্টা তাফাজ্জুল রিজভী জানিয়েছেন, আইসিসি তিন ক্রিকেটারকে যে নোটিশ দিয়েছিল, গত বৃহস্পতিবার ইজাজ বাটের সঙ্গে আলোচনা করে সেটির জবাব পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এসবের মধ্যেই চলছে আমিরের ‘রাজসাক্ষী’ হওয়া বিষয়ক আলোচনা।
টেলিগ্রাফ বলছে, আজীবন নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্য মরিয়া আমির এখন আইসিসি ও লন্ডন মেট্রোপলিটন পুলিশকে সব সত্য কথা বলে দিতে তৈরি হচ্ছেন। এর আগে অনেকেই সুপারিশ করেছেন, সত্য কথা বললে বয়স বিবেচনা করে আমিরের শাস্তি লঘু করে দেওয়া উচিত।
পত্রিকাটি লিখেছে, ‘যত দূর জানা গেছে ১৮ বছর বয়সী আমির তাঁর নিজের সব কথা এবং বাট, আসিফসহ অন্য পাকিস্তানি ক্রিকেটারদের বিপক্ষে সব তথ্য-উপাত্ত জানিয়ে দিতে রাজি আছেন।’
আমির আসলেই সেটা করবেন কি না, সময়ই বলবে। আপাতত আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের উপদেষ্টা এবং ‘বেটফেয়ার’ নামে পৃথিবীর বৃহত্তম ইন্টারনেট বাজিকর সংস্থার প্রতিষ্ঠাতা মার্ক ডেভিস বলছেন, লর্ডস টেস্টের প্রথম ডেলিভারিতেই আমিরের ওয়াইড বল করাটাও তদন্তের আওতায় নেওয়া উচিত। এই ওয়াইড থেকে ৫ রান হয়েছিল। ডেভিসের মতে, ম্যাচের প্রথম বলেই ৫ রান হবে কি না, এটা স্পট ফিক্সিংয়ের খুব জনপ্রিয় একটা বিষয়।
পাকিস্তানি ক্রিকেটারদের ঘটনা এবং আইপিএলে স্পট ফিক্সিং নিয়ে বাজার যখন গরম, তখনই আইসিসি ক্রিকেট-সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের কাছে ‘সাহায্যে’র আবেদন জানিয়েছে। কেপটাউনে প্রধান নির্বাহীদের বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে হারুন লরগাত বলেছেন, দুর্নীতি দমনে সরকারগুলোর সংশ্লিষ্টতা জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে প্রয়োজন হলে আইসিসি তার দুর্নীতি দমনবিষয়ক আইনগুলো পুনর্বিবেচনা করবে বলেও জানানো হয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
খেলোয়াড়দের স্বপ্নসঙ্গী করলেন রুবচিচ
সকালে প্রথম অনুশীলন সেশনে নামার আগে খেলোয়াড়দের কাছে নিজের চাওয়াটা জানিয়ে দিয়েছেন রুবচিচ। এক বছর পর ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ৩০ ধাপ ওপরে তোলার যে লক্ষ্যের কথা ঢাকায় এসে জানিয়েছেন নিজের প্রথম সংবাদ সম্মেলনে, সেটিই কাল খেলোয়াড়দের কাছে পুনর্ব্যক্ত করেছেন। ‘আমি সবার কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেটা পূরণ করার জন্য তোমাদের সবার সহযোগিতা চাই’, রুবচিচকে উদ্ধৃত করে জানিয়েছেন এক ফুটবলার।
ভিডিওতে বাংলাদেশ ফুটবল দলের সাম্প্রতিক খেলা দেখে ৪৭ ছুঁইছুঁই কোচ ঠিক করেছেন, বাংলাদেশ যে প্রেসিং ফুটবলটা খেলে আসছে, সেটিরই ধারাবাহিকতা রাখবেন তিনি। তাঁর কাছে মনে হয়েছে, বাংলাদেশের ফুটবলারদের শেখার আগ্রহ আছে। নতুন কিছু শেখার ক্ষমতাও তারা রাখে। সবাই ‘মেধাবী’ ফুটবলার।
ফেডারেশন কাপ শুরুর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ প্রাথমিক দলকে ১৬ দিন অনুশীলন মাঠে পাবেন নতুন কোচ। এই সময়ে টেকনিক্যালি আরও উন্নতি করাই হবে তাঁর মূল লক্ষ্য। তবে বাংলাদেশের ফুটবলারদের শারীরিক ঘাটতিটা চোখ এড়ায়নি এক বছরের জন্য নিয়োগ পাওয়া বাফুফের প্রধান কোচের।
নতুন কোচ এলে বরাবর যা হয়, এবারও তার ব্যতিক্রম নয়। রুবচিচের ক্লাসে প্রথম দিন কাটিয়ে ফুটবলাররা বেশ উচ্ছ্বসিত। স্ট্রাইকার এনামুল যেমন বললেন, ‘কোচকে খুবই ভালো মনে হলো। তাঁর কাছ থেকে আমরা কতটা শিখতে পারি, সেটাই হলো কথা।’ এমিলি বললেন, ‘কোচকে খেলোয়াড়দের বন্ধু মনে হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কোচ বলেছেন, সব সময় যেকোনো সমস্যায় খেলোয়াড়দের জন্য তাঁর দরজা খোলা। আশা করছি আমরা এই কোচের অধীনে অনেক দূর যেতে পারব।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মরিনহোর ‘তিন’-এর অভিযান
তবে দৃশ্যপট বদলে গেছে। সেদিন বার্নাব্যু ছিল ইন্টার-বায়ার্ন ফাইনালের নিরাবেগ দর্শক। আর এখন বার্নাব্যুর দর্শকসমুদ্র মরিনহোর ওপর চাপিয়ে দিচ্ছে প্রত্যাশার পাহাড়—নয় বছর পর আরেকবার ইউরোপ-শ্রেষ্ঠ হওয়ার প্রত্যাশা, দুই মৌসুমের শিরোপা-খরা কাটানোর প্রত্যাশা।
এই চাপ নিয়েই আজ চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় দিনে ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডামের মুখোমুখি রিয়াল মাদ্রিদ। রিয়াল চ্যাম্পিয়নস লিগ জিতেছে রেকর্ড নয়বার, আয়াক্স চারবার। তাই বলে দুদলকে এক করে ফেলার কোনো কারণ নেই। সত্তর দশকে টানা তিনবার ইউরোপ-সেরার মুকুট পরা মিশেলস-ক্রুইফ যুগের আয়াক্সের চতুর্থ শিরোপা সেই ১৯৯৫ সালে। মাঝখানে ইউরোপীয় মঞ্চে বলার মতো কিছুই করেনি তারা। এবারও আয়াক্সের পক্ষে বাজি ধরার লোক পাওয়া যাবে না। তবে রিয়ালের পক্ষে বাজি ধরতেই পারেন। রিয়ালের সর্বশেষ ইউরোপ জয়ও ২০০১-০২। এর পর থেকে তারকাখচিত রিয়াল ঘুরে মরছে ব্যর্থতার বৃত্তে।
কাকা, ক্রিস্টিয়ানো রোনালদো, ইকার ক্যাসিয়াসের মতো বড় বড় তারকাও কেন গত মৌসুমে রিয়ালকে কোনো ট্রফি এনে দিতে পারলেন না, এ প্রশ্নের জবাব মিলছে না। রিয়াল সমর্থকদের আশা, সব প্রশ্নের জবাব দিতে পারবেন মরিনহো। তবে মরিনহোর স্বদেশি রোনালদোকে একটু সাবধানীই মনে হচ্ছে, ‘এখনই এত বেশি আশার বেলুন ফুলানো ঠিক হবে না। হ্যাঁ, আমি নিশ্চিত এ মৌসুমে অন্তত একটা ট্রফি আমরা জিততে পারব।’
একটা ট্রফির কথা বললে কি আর রিয়াল-সমর্থকেরা মানবে? তাদের যে তিনটি চাই! মরিনহোর নিজেরও ‘তিন’ জয়ের একটা লক্ষ্য আছে। পোর্তো-ইন্টারের পর রিয়ালের হয়েও চ্যাম্পিয়নস লিগ জিততে পারলে ভিন্ন তিন ক্লাবের হয়ে শিরোপা জয়ের প্রথম কীর্তিটা গড়ে ফেলবেন তিনি। অবশ্য মরিনহো যথারীতি অত দূরে না দেখে আপাতত শুধু আয়াক্স ম্যাচ নিয়েই ভাবছেন, ‘আপাতত বুধবার ভালো একটা শুরু করে, ম্যাচটা জিতে গ্রুপের সেরা হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।’
আয়াক্সের বিপক্ষে সেই জয়টা পেতে রিয়ালের খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়। এমনিতেই তুলনামূলক দুর্বল ডাচ দলটি উরুগুইয়ান স্ট্রাইকার লুই সুয়ারেজের নিষেধাজ্ঞায় আরও খর্বশক্তির হয়ে পড়েছে। ইকার ক্যাসিয়াস যেটিকে দেখছেন ‘আশীর্বাদ’ বলে।
রিয়াল-আয়াক্সের ডামাডোলে আজকের চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচগুলো যেন হারিয়েই যাচ্ছে! অথচ আজ নিজেদের মাঠে ইতালিয়ান দল রোমার মুখোমুখি হচ্ছে গতবারের রানার্সআপ বায়ার্ন মিউনিখও। বায়ার্নেও তারার অভাব নেই, গত বিশ্বকাপেই খেলেছেন এমন ১১ জন আছেন দলে, তার পরও মৌসুমের শুরুটা মোটেই ভালো হয়নি। শনিবার ভেরডার ব্রেমেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বায়ার্ন। ফিলিপ লাম দুষছেন বিশ্বকাপজনিত ক্লান্তিকে।
কারণ যাই হোক, রোমার বিপক্ষে আজ জয়ের কোনো বিকল্প দেখছেন না বিশ্বকাপের আবিষ্কার টমাস মুলার। গত চ্যাম্পিয়নস লিগের মতো গ্রুপ পর্বে খাদের কিনারে গিয়ে লড়তে চান না তিনি। বায়ার্নের বিপক্ষে রোমার বলার মতো সুখবর একটাই, চোট কাটিয়ে এই ম্যাচে ফিরছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার আদ্রিয়ানো।
ওদিকে স্পোর্টিং ব্রাগার বিপক্ষে ম্যাচের আগে নিজের দলকে ‘ফেবারিট’ বলতে রাজি হচ্ছেন না আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। না বলার কারণও আছে। এই ম্যাচে চোটের কারণে মাঠে পাচ্ছেন না তিনি রবিন ফন পার্সি, থিও ওয়ালকট ও নিকোলাস বেন্ডটেন্ডারকে। ফলে লিগে বোল্টনের বিপক্ষে পাওয়া বড় জয়ের (৪-১) আনন্দটাকেও চেপে রাখতে হচ্ছে ওয়েঙ্গারকে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কত দূর আর ফেদেরার?
ঐকিক নিয়মের অঙ্কই বলছে, এই ধারা ধরে রাখতে পারলে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপার রেকর্ডটি একদিন নাদালেরই হবে। গত মাসে ত্রিশে পা রাখা ফেদেরার জিতেছেন ১৬টি। আর কত দিন খেলবেন কে জানে? পিট সাম্প্রাসকে আদর্শ মানলে ৩২-এ অবসর নেওয়ার কথা ফেদেরারের। গত তিন বছরে ১২টি গ্র্যান্ড স্লামের মাত্র তিনটিতে জিতেছেন, এ বছর দুটো গ্র্যান্ড স্লামে সেমিফাইনালেই ওঠা হয়নি, রেকর্ড সপ্তাহ ধরে এক নম্বরে থাকা খেলোয়াড় এখন তিনে—ফেদেরারের পতনের গ্রাফটা স্পষ্ট।
তাই বলে এখনই ফেদেরারকে বাতিলের খাতায় ফেলে দেবেন না। ফেদেরার নিজেই ২০টি গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যের কথা বলেছেন। সেটিকে অসম্ভব বলেও মনে করছেন না কেউ। তবে নাদাল যেভাবে মাটির কোর্টের দোর্দণ্ড প্রতাপ অন্য ধরনের কোর্টেও নিয়ে আসছেন, শ্রেষ্ঠত্বের মুকুটটি না এক সময় তাঁর মস্তকেই সমর্পণ করতে হয় ফেদেরারকে।
নাদালের ‘ক্যারিয়ার স্লাম’ জয় আরও জোরালো করে তুলল এই আলোচনা। কিন্তু এ ধরনের কথাবার্তায় সবচেয়ে বেশি আপত্তি খোদ নাদালেরই, ‘আমি রজারের চেয়ে ভালো নাকি মন্দ, সেই আলোচনা করা বোকামি। ওর শিরোপার সংখ্যাই বলে দেবে ও আমার চেয়ে কত ভালো।’
এখানেও যদি ফেদেরারের প্রতি তাঁর সেই চিরচেনা অনুরাগ পরিষ্কার না হয় আপনার কাছে, বাকি মন্তব্যটুকুও জেনে নিন, ‘আমার কাছে সব সময়, সব সময়ই রজার একটা উদাহরণ। বিশেষ করে ও যেভাবে পুরো ক্যারিয়ারেই খেলায় উন্নতি করে গেছে সেটা। এটা অনুসরণ করা সবার জন্যই মঙ্গলের। আমি তো তা-ই করি।’
টেনিস ইতিহাসের স্মরণীয় দ্বৈরথগুলোর মধ্যে থাকবে তাঁদের লড়াই। কিন্তু কোর্টের বাইরে দুজন ভালো বন্ধু। নাদালের কাছে ফেদেরার সব সময়ই অনুপ্রেরণার উৎস। ফেদেরারও তরুণ প্রতিদ্বন্দ্বীকে অকৃপণ মুগ্ধতায় ভাসিয়ে দেন সব সময়। ইউএস ওপেন থেকে ঘরে ফেরার মুহূর্তেও জানিয়ে গেছেন, ফাইনাল না দেখলেও তাঁর পুরো সমর্থন থাকবে ‘রাফা’র প্রতিই।
নাদাল যা-ই বলুন, টেনিস সার্কিটে, বিশেষ করে স্প্যানিশ সংবাদমাধ্যমে তাঁর শ্রেষ্ঠত্বের জয়গান শুরু হয়ে গেছে। পঁচিশের আগেই টেনিসের কিংবদন্তিদের পাশে নাম লেখানো নাদালও তাঁদের দৃষ্টিতে ‘কিংবদন্তি’। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো সমর্থন মিলছে নোভাক জোকোভিচের কাছ থেকে। নেটের ও প্রান্ত থেকে নাদালের মুখোমুখি হওয়ার টাটকা অভিজ্ঞতা থেকে এই সার্বিয়ান তরুণ বলে দিলেন, ‘এই মুহূর্তে নাদালই সেরা।’
‘এই মুহূর্ত’টাকে ‘সর্বকালের সেরা’ বানিয়ে ফেলতে নাদাল পারবেন কি না, সেই উত্তর তো মহাকালই দেবে এক সময়!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1384)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
September
(567)
-
▼
Sep 16
(17)
- ভারতে নতুন ভিত্তিবছরে মূল্যস্ফীতির হিসাব প্রকাশ
- আবারও শেয়ারবাজারে দরপতন: সাধারণ সূচক কমেছে ১২.৮৭ ...
- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন গিলার্ড
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতা পদক পেলেন ব্লেয়ার
- দ্বিতীয় দিন বিস্ফোরণ সহিংসতা, নিহত ২
- প্রধানমন্ত্রী হওয়াই রাজনীতিকের লক্ষ্য হতে পারে না:...
- সৌদি আরবের কাছে ছয় হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি...
- কিউবায় মার্চের মধ্যেই পাঁচ লাখ কর্মী ছাঁটাই
- অবশেষে নতুন বোলিং কোচ
- নেতৃত্বের লড়াইয়েটিকে গেলেন নাওতো কান
- ছয় সপ্তাহেই ফিরবেন তামিম
- ধোনির দলেরই চারজন
- আসাম জয়ের অপেক্ষায় আবাহনী
- ‘রাজসাক্ষী’ হচ্ছেন আমির!
- খেলোয়াড়দের স্বপ্নসঙ্গী করলেন রুবচিচ
- মরিনহোর ‘তিন’-এর অভিযান
- কত দূর আর ফেদেরার?
-
▼
Sep 16
(17)
-
▼
September
(567)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...