Showing posts with label সাময়িকী ফ্যাশন. Show all posts
Showing posts with label সাময়িকী ফ্যাশন. Show all posts

Wednesday, January 10, 2018

লেবুর রস কি ত্বক ফর্সা করে?

আমাদের দেশে ত্বক ফর্সা করার লক্ষ্যে লেবুর ব্যবহার আবহমানকাল থেকে চলে আসছে। গ্রামগঞ্জে, শহরে এমনকি রাজধানীতেও ত্বক ফর্সা করার কাজে লেবুর ব্যবহার কোনো অংশেই কম নয়। বিশেষ করে মেয়েদের কাছে লেবু একটি সৌন্দর্যবর্ধক উপাদান হিসেবে স্থান করে নিয়েছে। যে কারণে সৌন্দর্যচর্চার পর্বটিতে দেখা যায়, কেউ হয়তো গোল চাকতির মতো করে কাটা একখণ্ড লেবু নিয়ে মুখমণ্ডলে ঘষছেন, কেউ কনুইয়ের গাঢ় বর্ণের ত্বকে ঘষছেন, আবার কেউ হয়তো ত্বকে কাটা দাগের ওপর কিংবা তিলের ওপর লেবুর চাকতি দিয়ে রেখেছেন। সৌন্দর্যচর্চায় লেবুর এমন ব্যবহার অনেকেরই চোখে পড়ে থাকবে। অনেকে হয়তো নিজেই এই কাজটি করেছেন। ত্বক ফর্সা করার জন্য সৌন্দর্যচর্চায় যারা লেবু ব্যবহার করছেন, তাদের সবাইকে হতাশ করে দিয়ে বলতে হচ্ছে, লেবুর সেরকম কোনো গুণ নেই। লেবু ত্বক ফর্সা করে না। আমেরিকায় এক গবেষণায় দেখা গেছে, লেবুর মধ্যে এমন কিছু নেই, যা ত্বক ফর্সা করতে পারে। লেবু ত্বকের লোমের রঙ হালকা করতে পারে না। অর্থাৎ লেবু ত্বকের লোমকে ব্লিচ করে চেহারা উজ্জ্বল করতেও সক্ষম নয়। লেবু নিয়ে বিভিন্ন কেমিক্যাল টেস্টে দেখা গেছে- লেবুতে ‘হাইড্রোকুইনন জাতীয় পদার্থ নেই। হাইড্রোকুইনন রাসায়নিক পদার্থ, যা ত্বকে রঞ্জক পদার্থ উৎপাদনে বাধা দেয়।
অনেক ক্রিমেই হাইড্রোকুইনন রয়েছে। কিন্তু লেবুতে হাইড্রোকুইননের ছিটেফোঁটাও নেই। সাধারণভাবে রূপচর্চায় ব্যবহৃত ব্লিচিং এজেন্টে থাকে এক ধরনের পার অক্সিডেজ, যা ত্বক ও লোমের সংস্পর্শে জারিত হয়ে সেখান থেকে একটি ইলেকট্রনের বিচ্যুতি ঘটায়। ইলেকট্রনের এই কমতির ফলে ত্বক ও লোমের রঞ্জক রক্ষাকারী বন্ধন ভেঙে যায়। এভাবেই ব্লিচিং এজেন্টগুলো আপাতভাবে ত্বকের রঙ উজ্জ্বল করে। যদিও এভাবে ত্বক ব্লিচ করা ত্বকের জন্য ভালো নয়, তবু সৌন্দর্যকামীরা এটা করছেন। যাই হোক, লেবু ত্বক ও লোমের সংস্পর্শে কোনো জারণই ঘটাতে সক্ষম নয় বলে সেই গবেষণায় জানা গেছে। কাজেই এই প্রক্রিয়াতেও ত্বক ফর্সা করার ক্ষমতা লেবুর নেই, সেটা বলা যায়। বরং গবেষণায় দেখা গেছে, লেবুর রসে আছে সামান্য পরিমাণ ‘এইট-মেথোক্সিসোরালেন’। এই রাসায়নিক পদার্থটি ত্বককে হালকা বর্ণের না করে আরো গাঢ় বর্ণের করে দেয়। তবে এই ঘটনা খুব সহজে ঘটে না। যদি কেউ লেবুর রস ত্বকে মেখে সূর্যালোকে যায় ও কিছুক্ষণ থাকে, তাহলেই ত্বক গাঢ় হয়ে যাওয়ার ঘটনাটি ঘটে থাকে। তবে লেবু ত্বককে কিছুটা পরিষ্কার করে যা অনেক সাধারণ সাবানই করে থাকে। সুতরাং রূপচর্চায় লেবুর অনর্থক অপচয় না করে সেগুলো রেখে দেন এককাপ ধূমায়িত চা তৈরির জন্য, কিংবা ভোজনের পর্ব আরো সুস্বাদু করার জন্য।

Saturday, February 9, 2013

বাংলার রংয়ের ২য় শোরম্নমের উদ্বোধন

বাংলার প্রকৃতিতে ঋতুবৈচিত্র্যের যে রং- রূপ ধরা দেয় তা-ই ফুটিয়ে তোলা হয় বাংলার রংয়ের পোশাকের ডিজাইনে। পাশাপাশি বিভিন্ন উৎসব-পার্বণে এবং বিশেষ দিবসের চেতনাকেও ধারণ করার প্রচেষ্টা লৰণীয় বাংলার রংয়ের বিশেষ দিবসের বিশেষ ডিজাইনের পোশাকে।

জাহের মুরাদ by তৌফিক অপু

বিশ্বের তাবৎ ফ্যাশন ডিজাইনারদের মধ্যে যে কজন তাদের ডিফারেন্ট কাজ দিয়ে পুরো বিশ্বে সমাদৃত জাহের মুরাদ তাদের মধ্যে অন্যতম। ফ্যাশন জগতে নতুন নতুন মাত্রা যোগ করে ফ্যাশনের স্তরকে আরও উঁচুতে নেয়ার ৰেত্রে মুরাদের সমকৰ এখন খুব কম ডিজাইনারই আছে।

অঞ্জন'স কথা

১৯৯৪-৯৫ সালের কথা তখন আমি ঢাকা ইউনিভার্সিটির ১ম বর্ষের ছাত্র। পড়ালেখা ছাড়া অন্য কোন কাজ হাতে নেই। কিন্তু বার বারই চিনত্মা হতো পড়ালেখার পাশাপাশি কিছু করা যায় কি-না।

টাঙ্গাইলের তাঁতের শাড়ি- রেজা ফারম্নক

প্র্রকৃতির রূপ বদলের সঙ্গে সঙ্গে ফ্যাশনের রূপেও যেন সম্প্রতি একটা পরিবর্তন লৰণীয়ভাবে ফুটে উঠেছে। বিশেষ করে পোশাকের মধ্য দিয়ে ফ্যাশনের ছন্দটা, ফ্যাশনের সুরটা ক্রমশ সততই বেজে উঠতে শুরু করেছে প্রাকৃতিক নিয়মে।

Friday, February 8, 2013

ফ্যাশন সংবাদ

ইজি এক্সক্লুসিভ ফ্যাশন ওয়্যারে ভিন্নধর্মী পোশাক। এবারের বিশেষ আয়োজন হিসেবে রয়েছে ক্যাজুয়াল শার্ট। এছাড়া ফরমাল শার্ট, টি-শার্ট, পলো টি-শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি ইত্যাদি।

ভালবাসার এই দিনে by তৌফিক অপু

চিরচেনা এ হৃদয় জাগানিয়া গান আজও যে কারও মনকে দোলা দিয়ে যায়। ভালবাসার শব্দগুলোই যেন এমন। আপন গতিতে সে এঁকে চলে জীবনরেখা। একটা সময় ছিল যখন ভালবাসা প্রকাশে যেমন ইতস্ততা ছিল ঠিক তেমনি সামাজিকভাবে ব্যাপারটি এড়িয়ে চলাই ছিল স্বাভাবিক।

Tuesday, February 5, 2013

ফ্যাশন সংবাদ

বিশেষ দিনে নিজেকে গর্জিয়াস লুকে তুলে ধরতে কে-না চায়। হঁ্যা, এজন্য সবসময় আপনার পাশে আছে দেশের শীর্ষ বিউটি সেলুন পারসোনা। আসছে ভালবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপল েপারসোনা দিচ্ছে স্পেশাল অফার।

সুপার মডেল লিলি ডোনাল্ডসন

এমন অনেক কথা রয়েছে যে সেলিব্রেটিরা সব সময় তাদের ক্রেতাদুরসত্ম ভাব বজায় রাখেন সব সময়। সেলিব্রেটি হওয়া মাত্রই মানুষের নাকি হাল-চাল বদলে যায়।

আহা আজি এ বসন্তে- বসন্ত মুখর আজি- দণি সমিরণে- মর্মর গুঞ্জনে- বনে বনে বিহ্বল- বাণী ওঠে বাজি by তৌফিক অপু

জাতীয় কবির রচিত এ চরণগুলোর মতোই আমাদের ঋতুবৈচিত্র্যের জীবন দরজায় কড়া নাড়ছে বসন্ত। ঋতুরাজ বসন্তকে নিয়ে রচিত হয়েছে কত গান, কবিতা নাটক।

Saturday, February 2, 2013

স্বাধীনতার মাসে কে ক্রাফটে মূল্য ছাড়

দীর্ঘ ৯ মাস রক্তৰয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের বুকে স্থান করে নিয়েছে লাল-সবুজের এক পতাকা। স্বাধীনতার মাসে দেশের অন্যতম ফ্যাশন হাউস 'কে ক্রাফট' ক্রেতাদের আগ্রহ-আকাঙ্ৰা ও পরিতৃপ্তির বিষয়টিকে গুরম্নত্বের সঙ্গে বিবেচনা করে তাদের সকল পণ্যের ওপর শতকরা ২০ ভাগ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে।

শীর্ষে আলেসান্দ্রা এ্যামব্রোসিও

সুপার মডেল টায়রা ব্যাংকস তার সম্বন্ধে বলেন 'ফ্যাশন জগতের ভবিষ্যৎ'। আস্কমেন ডট কমের জরিপে বিশ্বের সবচেয়ে আকাঙ্খিত নারীদের মধ্যে তিনি দ্বিতীয়।

শেষ সাক্ষাতকার

বাংলাদেশের ফ্যাশন ডিজাইনিং জগতে যে কজন স্বপ্রতিভ তরম্নণ তাদের স্বীয় কাজে প্রতিষ্ঠিত শাহরম্নখ শহীদ তাদের মধ্যে অন্যতম। ফ্যাশন জগতের নানাবিধ এবং ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে কথা হয় তার সঙ্গে।

Friday, February 1, 2013

ফ্যাশন সংবাদ

ভাষা আন্দোলনের ৬১ বছর পূর্তি উপলক্ষে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স আয়োজন করেছে ‘ পোশাকে বর্ণমালা ’ শীর্ষক পোশাক প্রদর্শনী। বনানী ১১ নম্বর অঞ্জন’স-এর আউটলেটসহ সকল আউটলেটে ১ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পোশাকে ক্যালিগ্রাফি ভিত্তিক এ আয়োজন।

পার্টি ড্রেস by তৌফিক অপু

শীত যেন অনেকটাই জেঁকে বসেছে। তাই বলে থেমে নেই মানুষের জীবন গতি। বরং শীতকাল এলেই সেই গতি যেন আরও বেড়ে যায়। সারা বিশ্বে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে গৌরবান্বিত পরিচয় রয়েছে ঠিক তেমনি রয়েছে উৎসবপ্রিয় জাতি হিসেবে।

ফ্যাশনে ফাগুন হাওয়া by রেজা ফারুক

কুয়াশাধূসর আস্তরণ সরিয়ে নিসর্গের কোলে ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করেছে আলোকোজ্জ্বল রোদেলা প্রহর। শীতের কাতরতাকে পাশে রেখে ফাল্গুনের উষ্ণতা যেন ধীরে ধীরে দৈনন্দিন জীবনধারার অলিন্দে ছায়া ফেলছে নিবিড় আমেজে।

Monday, January 28, 2013

ফ্যাশন সংবাদ- স্বাধীনতার মাসে বাংলার মেলায় ছাড়

২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে মার্চ মাসব্যাপী চলবে বাংলার মেলার পোশাকে ১০% ছাড়। আরও থাকছে ২৬ মার্চের পোশাক। নতুন সংযোজিত হচ্ছে রিক্সা পেইন্ট-এর আদলে মগ। দাম ২২০ টাকা।

টমি হিলফিগার by তৌফিক অপু

বিশ্বের তাবত ফ্যাশন ডিজাইনার থেকে একটু ব্যতিক্রমী বলা যেতে পারে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার টমি হিলফিগার। ছোটবেলা থেকেই বেশ ছটফটে এবং জেদি স্বভাবের ছিলেন হিলফিগার।

ফ্যাশনে তারকা দ্যুতি by রেজা ফারুক

দেশীয় ফ্যাশন ধারা ইতোমধ্যে বিলুপভাবে জনপ্রিয়তা অর্জন করে প্রাতিষ্ঠানিক ভিত্তিলাভে যেমন সম হয়েছে, তেমনি এর আউটলুকিংয়েও এসেছে বর্ণোজ্জ্বল আবহ।

Friday, January 25, 2013

ফ্যাশন সংবাদ- মেনস্ পার্লার

মেনজ্স পার্লার ‘রেজার্স এ্যান্ড সেজার্স’ সৌন্দর্যসচেতন পুরুষকে দিচ্ছে নানা ধরনের সেবা। ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে চালু হওয়া এ পার্লারে সুদক্ষ ও সুপরিচিত বিউটিশিয়ানরা সেবা দিয়ে থাকেন।