Wednesday, October 7, 2026
বিশ্বের অন্যতম নিরাপদ গাড়ি অরাস সেনাটে চড়েন পুতিন, কী আছে এতে
অরাস সেনাটের খুঁটিনাটি
অরাস সেনাট রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিলাসবহুল লিমোজিন। দেশটির প্রেসিডেন্ট ও সরকারি কাজে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি এটি। গাড়িটির ভেতরের অংশ অত্যন্ত বিলাসবহুল ও উচ্চ-প্রযুক্তিতে তৈরি।
রুশ মডেলের এই লিমোজিনের আগে পুতিন মার্সিডিজ-বেঞ্জ এস ৬০০ গার্ড পুলম্যান ব্যবহার করতেন। তবে পরে মস্কো আমদানি করা গাড়ির পরিবর্তে নিজেদের কোর্তেজ প্রকল্পের অধীনে নির্মিত গাড়ি সরকারি কাজে ব্যবহার করতে শুরু করে। সরকারের জন্য অতি বিলাসবহুল ও সম্পূর্ণ সাঁজোয়া যান তৈরির জন্য এ প্রকল্প গ্রহণ করা হয়েছিল।
২০১৮ সালে পুতিনের শপথ অনুষ্ঠানে অরাস সেনাট উন্মোচন করা হয়। রাশিয়ার নামী ইনস্টিটিউট সোলার্স জেএসসি ও সংযুক্ত আরব আমিরাতের তাওয়াজুন হোল্ডিংয়ের যৌথ উদ্যোগে পরিচালিত প্রকল্পের আওতায় অরাস মোটরস গাড়িটি তৈরি করে।
২০২১ সালে এই লিমোজিনের ব্যাপক উৎপাদন শুরু হয়। এর পর থেকে লিমোজিনটি উচ্চপর্যায়ে বিভিন্ন কূটনৈতিক মুহূর্তে দেখা গেছে। ২০২৪ সালে এটি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উপহার দেওয়া হয়।
কেন অরাস সেনাটকে ‘অভেদ্য’ বলা হয়
চরম হুমকির মুখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের সক্ষমতা রয়েছে অরাস সেনাটের। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো—
লিমোজিনটি সম্পূর্ণ বুলেটপ্রুফ। এটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধের সক্ষমতা রয়েছে। গাড়িটি পানিতে পড়ে গেলে ভেসে থাকতে পারে ও নিরাপদ স্থানে পৌঁছানোর আগপর্যন্ত কার্যক্রম চালিয়ে যেতে পারে। সব টায়ার নষ্ট হয়ে গেলেও গাড়িটি উচ্চগতিতে চলতে পারে।
রাসায়নিক হামলা প্রতিরোধে গাড়ির কেবিনে রয়েছে স্বতন্ত্র বায়ু-পরিশোধন ব্যবস্থা, যা ভেতরে বিষাক্ত গ্যাস ঢুকতে দেয় না। গাড়িটির ইঞ্জিন এত বেশি শক্তিশালী যে এটি ঘণ্টায় শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি ওঠাতে মাত্র ৬ থেকে ৯ সেকেন্ড সময় নেয়।
গাড়িটির ভেতরের অংশ অত্যন্ত বিলাসবহুল। চামড়ার আসন, হাতে বানানো কাঠের প্যানেল, জলবায়ু নিয়ন্ত্রণব্যবস্থা ও নিরাপদ যোগাযোগব্যবস্থা রয়েছে।
অরাস সেনাটের দাম
অরাস সেনাটের সাধারণ সংস্করণের দাম প্রায় ১ কোটি ৮০ লাখ রুবল। পুতিনের জন্য তৈরি বিশেষ সাঁজোয়া সংস্করণে গোপন নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করায় এটির দাম সাধারণ মডেলের প্রায় দ্বিগুণ। এ সংস্করণ সাধারণ মানুষের জন্য তৈরি করা হয় না।
![]() |
| রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিলাসবহুল সাঁজোয়া লিমোজিন অরাস সেনাট। ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2134)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
