Sunday, January 29, 2012

ইসলামোফোবিয়া by ফাহমিদ উর রহমান

পাশ্চাত্যের মিডিয়া, বিদ্বত্সমাজ ও নীতি-নির্ধারকরা এখন নতুন একটি পরিভাষা চালু করেছেন : ইসলামোফোবিয়া (Islamophobia) । বাংলা করলে এর অর্থ দাঁড়ায় ইসলাম আতঙ্ক। কমিউনিজমের পতনের পর থেকে এই পরিভাষাটির ব্যবহার শুরু হয় এবং ৯/১১-এর ঘটনার পর থেকে এর ব্যবহার আরও বৃদ্ধি পায়।

আমরা সবটা দেখি না by আল মাহমুদ

লেখকরা নাকি পালিয়েও বাঁচতে পারে না। পালাবে কোথায়? তাদের আবার বিবেকের তাড়না আছে। আমি মাঝে মধ্যে চেষ্টা করি। গা ঢাকা দিই। কিন্তু কীভাবে যেন আমার নিজের গন্ধে মৌমাচির ঝাঁকের মতো অনুসন্ধানকারীরা আমাকে খুঁজে বের করে ফেলে।

স্মরণ- করিম ভাইঃ একটি রেখাচিত্র by সালেহ চৌধুরী

আজ ২২ ডিসেম্বর ২০০৯। আমাদের সহকর্মী ফজলুল করিম—করিম ভাইয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে দুটি বছর কেটে গেল; অথচ আমাদের মনে এখনও কত উজ্জ্বল তার উপস্থিতি! একটা কিছু উপলক্ষ দাঁড় করিয়ে বন্ধু-সমাবেশ ঘটাতে তার যেন ক্লান্তি ছিল না।

রিমান্ডের কথা by মাহবুব তালুকদার

গুরুদেব ধ্যানস্থ হইয়া যোগাসনে বসিয়া ছিলেন। শিষ্য তাহার পদপ্রান্তে বসিয়া প্রভুর মুখের দিকে তাকাইয়া ছিল। ধীরে ধীরে ওই মুখমণ্ডল হইতে এক ঐশ্বরিক আভা চতুর্দিকে ছড়াইয়া পড়িল। শিষ্য এই অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করিয়া অভিভূত হইয়া রহিল। এক সময়ে গুরুদেব চক্ষুদ্বয় উন্মীলিত করিয়া কহিলেন, বত্স! অবধান কর।
আমি প্রস্তুত প্রভু। শিষ্য বলিল।

বিপর্যস্ত সুন্দরবনঃ কঠোর নজরদারি অপরিহার্য

বহুমুখী আক্রমণে বাংলাদেশের গৌরব ‘বিশ্ব ঐতিহ্য’ সুন্দরবন এখন অস্তিত্ব সঙ্কটে ভুগছে। ক্রমাগত নিঃস্ব-রিক্ত হয়ে পড়ছে পৃথিবীর এ বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল। সুন্দরবনে নিরুপদ্রব পরিবেশ সৃষ্টিতে বন বিভাগ তথা সরকারের কোনো উদ্যোগই সফল হচ্ছে না। ফলে তস্কর ও অসচেতন মানুষের আক্রমণের পাশাপাশি প্রকৃতির বৈরিতার মুখে বদলে যাচ্ছে সুন্দরবনের ছিরিছাদ।

তুষারপাতে স্থবির যুক্তরাষ্ট্র ও ইউরোপঃ জলবায়ু পরিবর্তনের কুফল

টানা ১২ ঘণ্টার তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ ১০টি অঙ্গরাজ্যের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার ‘গরম’ খবর আমাদেরকে গ্রিনহাউস গ্যাসের প্রভাবে জলবায়ুতে চরমভাবাপন্ন প্রবণতা বেড়ে যাওয়ার বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

রংপুর মেডিকেলে সাংসদের তাণ্ডব

কর্মচারী নিয়োগে কোটা বরাদ্দের দাবিতে সাংসদ হোসেন মকবুল শাহরিয়ার (আসিফ শাহরিয়ার) গতকাল শনিবার সাত ট্রাকভর্তি কর্মী-সমর্থক নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর ঘেরাও করতে যান। কর্মী-সমর্থকদের হাতে ছিল কাঁচা বাঁশের লাঠি। এ সময় হাসপাতালের কর্মচারীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেধে যায়। এতে জাতীয় পার্টির ওই সাংসদসহ অর্ধশত ব্যক্তি আহত হন।

যোগাযোগমন্ত্রী বললেন-দ্বিতীয় পদ্মা সেতুর দরপত্র ১১ মার্চ

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বিতীয় পদ্মা সেতুর জন্য দরপত্র আহ্বান করা হবে আগামী ১১ মার্চ। এর ব্যয় হবে ১৩ হাজার কোটি টাকা।  যোগাযোগমন্ত্রী বলেন, ‘আশা করছি, এ সরকারের আমলেই আমরা এ সেতুর মূল নির্মাণকাজ শুরু করতে পারব। এ ছাড়া সেতুর বাইপাস সড়ক চার লেনে উন্নীত করা হবে।’

চার মহানগরেও নিষেধাজ্ঞা

চট্টগ্রামে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের আজ রোববারের গণমিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মহানগর পুলিশ। এদিকে রাজশাহী, খুলনা ও সিলেট মহানগরে আজ সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। পাবনা ও সিরাজগঞ্জে আজ রোববার ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

গণমিছিল পিছিয়ে সোমবারে নিল বিএনপি, আজ কর্মসূচি দিতে পারে আ.লীগ-ঢাকায় মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আজ রোববার রাজধানীতে মিছিল, সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।  ফলে চারদলীয় জোটের গণমিছিল পিছিয়েছে। তারা কাল সোমবার ঢাকায় গণমিছিল করার ঘোষণা দিয়েছে।

সেবা বন্ধ, হাসপাতাল ছেড়ে যায় রোগীরা by আরিফুল হক

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১০টি বহির্বিভাগে গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত চিকিৎসাসেবা নিতে পারেনি রোগীরা। হামলার আশঙ্কায় অনেক রোগী ও তাদের স্বজনেরা প্রাণভয়ে হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, জাতীয় পার্টির সাংসদ আসিফ শাহরিয়ার ও তাঁর সমর্থকেরা বাঁশের লাঠি নিয়ে হাসপাতাল ঘেরাও করতে আসছেন—এ খবরে গতকাল সকাল থেকে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

অ্যাডিলেড টেস্ট-লজ্জাতেই শেষ ভারতের

আনুষ্ঠানিকতা শেষ হতে পঞ্চম দিনে লাগল মাত্র ১৩.৪ ওভার এবং ৫৯ মিনিট। ২৯৮ রানে হেরে অস্ট্রেলিয়ার হাতে ৪-০ ধবলধোলাই সম্পন্ন ভারতের। ইংল্যান্ডের কাছে ৪-০ হারের পর দেশের বাইরে তাদের টানা দ্বিতীয় ধবলধোলাই এবং একইভাবে যা টানা অষ্টম হার। টেস্ট শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় যে ভারত ইংল্যান্ডে গিয়েছিল গত বছর, তারা নামল র‌্যাঙ্কিংয়ের তিনে।

আবুধাবি টেস্ট-স্পিনেই আত্মসমর্পণ ইংল্যান্ডের

২৮ জানুয়ারি ২০১২, এই দিনটাকে এখন চাইলেও ভুলতে পারবেন না ক্রিকেটের মনোযোগী পাঠক। যে দিনে কোনো এক দল অলআউট হয় দুবার, মাত্র ১৪৫ রান তাড়া করতে নেমে ৭২ রানে অলআউট হয় বিশ্বের এক নম্বর দল, পড়ে ৪২টি উইকেট, রেকর্ডের পর রেকর্ড নতুন করে লিখতে হয় পরিসংখ্যানবিদদের—সেই দিনটিকে ভোলা অসম্ভব!
শুরু হয়েছিল নেপিয়ারে জিম্বাবুয়ের লজ্জা দিয়ে। শেষ আবুধাবিতে পাকিস্তানি স্পিনারদের ভেলকিতে।

টেস্ট অধিনায়কত্ব হারাচ্ছেন ধোনি

কদিন আগেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওয়ানডে বিশ্বজয়ের স্বাদ পেয়েছে ভারত। ২০০৭ সালে এই ধোনিই ভারতকে উপহার দিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাঁর নেতৃত্বে টেস্ট ফরম্যাটেও শীর্ষ দলের মর্যাদা ভারতের হাতের মুঠোয় এসেছিল। কিন্তু সেই ধোনিকেই ক্রমাগত ব্যর্থতার রেশ ধরে টেস্ট অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেট থিংক-ট্যাংকের বড্ড অসহ্য ঠেকছে।

‘শেষের শুরু’ দেখছেন রাহুল দ্রাবিড়

আন্তর্জাতিক ক্রিকেটে ষোল বছর পার করে দিয়েছেন রাহুল দ্রাবিড়। ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে অভিষেক টেস্টে ৯৫ রানে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সময়ের বিবর্তনে তিনি নিজেকে তৈরি করেছেন ভারতের অন্যতম নির্ভরতার প্রতীকে। এক এক করে খেলেছেন ১৬৪টি টেস্ট।

‘ব্যর্থ অ্যাশেজ’ শাপে বর অস্ট্রেলিয়ার জন্য

ভারতকে ৪-০তে ধবলধোলাই করে অ্যাশেজ যন্ত্রণা ভুলে গেছে অস্ট্রেলিয়া। গত বছর এই সময়টায় ইংল্যান্ডের হাতে নাকালটা তো কম হতে হয়নি!  ভালো সময়ে দাঁড়িয়ে মাঝেমধ্যে খারাপ সময়ের দিকে ফিরে তাকাতে হয়। অস্ট্রেলিয়া তাই এই মুহূর্তে ফিরে দেখছে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩-১-এ হেরে যাওয়া অসম্মানের সেই সময়টার দিকে।

শেষ ছুটির দিনে উপচে পড়া ভিড়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হতে আর মাত্র তিন দিন বাকি। তাই শেষ মুহূর্তে প্রয়োজনীয় পণ্যটি কিনতে সব বয়সের ক্রেতার পদচারণে মুখর এখন মেলা প্রাঙ্গণ। গতকাল শনিবার মেলা শেষ হওয়ার আগে শেষ ছুটির দিনে ভিড় ছিল কয়েক গুণ বেশি। প্রচুর লোকসমাগম হওয়ায় মেলার আশপাশের সড়কে গতকাল সারা দিনই যানজট লেগে ছিল।

এ সপ্তাহের সাক্ষাৎকার-বেকারত্বের চাপ মোকাবিলায় শিল্প খাতের প্রবৃদ্ধি অপরিহার্য

জাতীয় ও বৈশ্বিক কর্মসংস্থান নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক প্রথম আলো: বাংলাদেশে বেকারত্ব বাড়ছে। এই চাপ মোকাবিলায় বেসরকারি খাতের করণীয় কী?
ফজলুল হক: বেকারত্ব মোকাবিলায় বেসরকারি খাতের যে একটি সর্বাত্মক পরিকল্পনা রয়েছে, তা বলা যাবে না।

কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণে বড় ধরনের অগ্রগতি-কর্মসংস্থান বাড়লেও বেকারত্ব কমেনি by জাহাঙ্গীর শাহ

গত কয়েক বছরে দেশে কর্মসংস্থান বাড়লেও বেকার মানুষের সংখ্যাও বেড়েছে। ফলে বেকারত্বের হার বেড়েছে। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত দেশে ৬৭ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। কিন্তু এ সময়ের শেষে, অর্থাৎ ২০১০ সালে দেশে বেকারত্বের হার বেড়ে সাড়ে ৪ শতাংশে উন্নীত হয়েছে। ২০০৬ সালে এ হার ছিল ৪ দশমিক ৩০ শতাংশ।

সাপ্তাহিক পর্যালোচনা-মূল্য-আয় অনুপাত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন by সুজয় মহাজন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের গড় মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।  গত সপ্তাহ শেষে ডিএসইতে পিই রেশিওর গড় (ভারিত) দাঁড়িয়েছে ১১ দশমিক ৮১-এ। এর আগে ২০০৬ সালের জুলাই মাস শেষে ডিএসইর এই অনুপাত ছিল ১১ দশমিক ৩৭। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারের অল্প স্বল্প গল্প by শওকত হোসেন

দুই ভাইয়ের গল্প দিয়ে লেখাটা শুরু করি। তারা খুবই গরিব। তাদের মা মুড়ি ভেজে মোয়া বানান, সেই মোয়া বাজারে বিক্রি করে সংসার চালান। একদিন মা অসুস্থ হয়ে পড়লেন, দুই ভাইকে ডেকে হাটে গিয়ে মোয়া বিক্রি করতে বললেন।
তারপর মা বলে দিলেন একটা মোয়া দুই টাকা করে বিক্রি করতে হবে। মা মোয়ার ব্যাগ বড় ভাইয়ের হাতে দিয়ে আরও দুই টাকা দিয়ে বললেন, ‘এটা হলো পথখরচ। রাস্তায় ক্ষুধা লাগলে কিছু কিনে খাস।’

পথে আর ভয় নেই নারীদের

ভারতের রাজধানী নয়াদিল্লির এক স্কুলছাত্র দাবি করেছে, সে যে যন্ত্র আবিষ্কার করেছে, তা হামলাকারীদের হাত থেকে নারীদের রক্ষা করতে সহায়তা করবে। যন্ত্রটি হাতঘড়ির মতো ব্যবহার করা যাবে। হামলাকারীর ত্বক স্পর্শ করামাত্র এটি বৈদ্যুতিক শক দেবে। মানু বলেছে, রাস্তায় নারীদের নিরাপদে চলাচলের ক্ষেত্রে এ যন্ত্র কাজে দেবে।

ওবামা পুনর্নির্বাচিত হলে সম্পর্কোন্নয়ন: চাভেজ

যুক্তরাষ্ট্রের কট্টর সমালোচক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ বলেছেন, পুনর্নির্বাচিত হলে বারাক ওবামার সঙ্গে করমর্দন করবেন তিনি। এ ছাড়া ওয়াশিংটনের সঙ্গেও সম্পর্কোন্নয়নের চেষ্টা করবেন। গত শুক্রবার কারাকাসে প্রেসিডেন্ট প্রাসাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চাভেজ এসব কথা বলেন।

গ্রহাণুর আঘাত থেকে অল্পের জন্য রক্ষা পেল পৃথিবী!

একটি গ্রহাণুর আঘাত থেকে গত শুক্রবার অল্পের জন্য রক্ষা পেল পৃথিবী! ২০১২ বিএক্স৩৪ নামের গ্রহাণুটি খুব কাছাকাছি এসেও নিরাপদে পৃথিবীকে অতিক্রম করেছে। গ্রহাণুটি ছুটতে ছুটতে চাঁদের চেয়েও কম দূরত্বে পৃথিবীর কাছাকাছি চলে আসে। মহাকাশ পর্যবেক্ষকেরা এ ঘটনাকে ‘অল্পের জন্য রক্ষা’ হিসেবে বর্ণনা করেছেন।

দক্ষিণ আফ্রিকার বনে নতুন টারজান

প্রিয় সঙ্গী হাতিকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বনবাদাড় চষে বেড়াচ্ছেন নতুন এক টারজান। ঝুলে বেড়াচ্ছেন এক গাছ থেকে আরেক গাছে। খাচ্ছেন ফলমূল আর পোকামাকড়। পরে আছেন সিংহের চামড়ার কৌপিণ। গল্পের চরিত্র নয় বাস্তবের এই টারজান চার বছর আগেও ছিলেন আধুনিক সমাজের একজন মানুষ। তাঁর নাম ডিওয়েট ডু টয়ট। ২৪ বছর বয়সী এই যুবক ছিলেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি সুপার মার্কেটের নিরাপত্তাপ্রহরী।

গাজীপুরে কয়লা ও সেগুনকাঠ উদ্ধার, গ্রেপ্তার ৬

গাজীপুর সদর উপজেলায় চোরাই কয়লা ও সেগুনকাঠসহ দুটি ট্রাক আটক করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা চেকপোস্ট থেকে বন কর্মকর্তারা গত শুক্রবার রাতে ওই কয়লা ও কাঠ উদ্ধার করেন। চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রিকাবীবাজার খাল থেকে ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় চারটি খাল দখল করে তৈরি করা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান গতকাল শনিবার আবারও শুরু হয়েছে। গতকাল ২৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এদিকে দ্রুত খাল খনন করে নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

নওগাঁর শিমুলতলী সেতু আট বছরেও হলো না

নওগাঁর ধামইরহাট উপজেলার শিমুলতলী সেতুর নির্মাণকাজ আট বছরেও শেষ হয়নি। সেতুটির কাজ নির্ধারিত সময় শেষ না হওয়ায় ইতিমধ্যে ব্যয় বেড়েছে প্রায় দুই কোটি টাকা। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নওগাঁ কার্যালয় সূত্রে জানা যায়, এলজিইডি ২০০৪ সালে ধামইরহাটের শিমুলতলী এলাকায় আত্রাই নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রকল্প হাতে নেয়। ব্যয় ধরা হয় প্রায় ছয় কোটি ৩৬ লাখ টাকা।

ঋণ দিয়েছে কৃষি ব্যাংক-রামুর সংরক্ষিত বনে মুরগির খামার! by আব্দুল কুদ্দুস

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সংরক্ষিত বনের গহিন অরণ্যে প্রায় দুই একর জমি দখল করে মুরগির খামার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে কয়েক শ গাছ কেটে দ্বিতল ভবনের কাঠামো দাঁড় করানো হয়েছে।
‘আরিশাহ মিশ্র খামার’ নামের মুরগির খামারটি করছেন বেসরকারি সংস্থা ‘গ্রিন কক্সবাজার’-এর নির্বাহী পরিচালক ও কক্সবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী।

মুক্তি সংগ্রামের পথিকৃৎ কবি by সুবল চন্দ্র সাহা

আজ ১১ সেপ্টেম্বর। কবি সুফী মোতাহার হোসেনের জন্মদিন। ১৯০৭ সালের এদিনে ফরিদপুর জেলার ভবানন্দপুর গ্রামে কবি জন্মগ্রহণ করেন। কবি সুফী মোতাহার হোসেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। তিনি কোনো আত্মজীবনী লিখে যাননি। তাঁর কোনো স্মৃতিকথাও প্রকাশিত হয়নি। কবির পিতার নাম মৌলভী মোহাম্মদ হাশিম।

দান ও সেবার মহান শিক্ষা-বৌদ্ধ মধু পূর্ণিমা by সুকোমল বড়ূয়া

আজ শুভ মধু পূর্ণিমা। এটি সারাবিশ্বের বৌদ্ধদের জন্য অন্যতম এক শুভ তিথি। বিশেষ করে এই শুভ দিনটি বাংলাদেশ-ভারতসহ থেরবাদী বৌদ্ধ দেশ শ্রীলংকা, থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়ায় বেশ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পালিত হয়। বর্ষাবাসের দ্বিতীয় পূর্ণিমা তিথি ভাদ্র মাসেই এ উৎসব উদযাপন করা হয় বলেই এর অপর নাম ভাদ্র পূর্ণিমা। তবে বিশ্বে এটি মধু পূর্ণিমা নামে অধিক পরিচিত। বুদ্ধ জীবনের নানা ঘটনায় এ পূর্ণিমা তিথিটি ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে বেশ গুরুত্ব বহন করে।

তত্ত্বাবধায়ক সরকার ও সংবিধান সংশোধন-সাম্প্রতিক প্রসঙ্গ by নির্মল সেন

তত্ত্বাবধায়ক সরকারের বিধি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধি সুপ্রিম কোর্ট বাতিল করেছে। তাই সে মতে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বিধি বাদ দেওয়া হয়েছে। আর বিরোধী দলের নেত্রী বেগম জিয়া বলেছেন, তিনি ক্ষমতায় গেলে সংবিধান ছুড়ে ফেলে দেবেন।

নাইন-ইলেভেনের এক দশক by একরামুল হক শামীম

তুমি কোথায় ছিলে যখন পৃথিবী থমকে দাঁড়িয়েছিল, সেপ্টেম্বরের সেই দিনে? বাগানে হাঁটছিলে তোমার স্ত্রী আর ছেলেমেয়েদের সঙ্গে, না লস অ্যাঞ্জেলেসের কোনো মঞ্চে কাজ করেছিলে? তুমি কি সেদিন হতবাক হয়ে দাঁড়িয়েছিলে, নীল আকাশের সেই কালো ধোঁয়ার দিকে তাকিয়ে?' ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ঘটনায় মর্মাহত হয়ে কলম হাতে তুলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের গায়ক অ্যালান জ্যাকসন। তার মর্মব্যথাগুলো কলমের কালি বেয়ে স্থান পায় কাগজের পাতায়।

বীর না দানব!

ইরাকি বিদ্রোহীদের কাছে ‘দানব’ আর নিজ দলের কাছে ‘বীর’। কিন্তু যুক্তরাষ্ট্র নেভি সিলের সদস্য ‘গুপ্তঘাতক’ ক্রিস কাইলি আসলে কী? পেন্টাগনের দাপ্তরিক হিসাব অনুযায়ী, ইরাকে ৬ বছর গুপ্তঘাতক’র (স্নাইপার) দায়িত্ব পালনকালে সে ১৬০ জনকে গুলি করে হত্যা করেছে। আর নিজের হিসাবে তার দূরপাল্লার রাইফেলের গুলিতে নিহত মানুষের সংখ্যা ২৫৫। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর এলিট ফোর্স নেভি সিলে যোগ দেয়ার আগে কাইলি ছিল টেক্সাসের এক তরুণ কাউবয়। পরবর্তীকালে সে পরিণত হয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক গুপ্তঘাতক। যার কাজ- অপেক্ষা করা, পর্যবেক্ষণ করা আর ঠাণ্ডা মাথায় হত্যা করা। ২০০৩ সালে তাকে ইরাকে পাঠানো হয়েছিল। সেখানে তাদের সেনাদল একটি ইরাকি শহরে ঢোকার মুখে তাকে একটি দূরপাল্লার রাইফেল দিয়ে পাহারা দেয়ার আদেশ দিয়েছিল। এ সময় একদল লোক ওই সেনাদলটিকে স্বাগত জানাতে এগিয়ে আসে। হঠাৎ কাইলি দেখে পাশে একটি বালকসহ এক নারী তাদের সেনাদলের দিকে এগিয়ে আসছেন। নারীর হাতে একটি গ্রেনেড। নিজ সেনাদলকে বাঁচাতে মুহূর্তের সিদ্ধান্তে সে ওই নারীকে হত্যা করে। এটি ছিল তার প্রথম শিকার, প্রথম হত্যাকাণ্ড। ২০০৯ সাল পর্যন্ত  সে ইরাকে ছিল। ২০০৩ থেকে ২০০৯, এই ৬ বছরে সে যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে সবচেয়ে বড় ‘গুপ্তঘাতক’ হয়ে ওঠে। তার মাথার দাম হিসেবে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিল ইরাকি বিদ্রোহীরা। সূত্র বিডিনিউজ


ডিজিটাল যুগের রোবট যেন না হই-তরুণ প্রজন্ম by নওশিন ফাহিম

আমার জন্মের পরপরই '৯০-এর গণঅভ্যুত্থান হয়েছিল। কাজেই সে আন্দোলন আমার দেখা হয়নি। একদিন কিছুটা আগ্রহী হয়ে ইন্টারনেটে খোঁজ করে জানলাম এরশাদবিরোধী আন্দোলনের নানা কথা, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা। নেটে লেখাগুলো পড়তে পড়তে মনে হচ্ছিল, সেই সময়ের প্রতিবাদী বাঙালি কি আজ গণতন্ত্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে? তাই প্রতিবাদ করার কিছু নেই? উত্তর পেলাম নিজের আচরণ বিশ্লেষণের মধ্য দিয়ে।

‘ওসামাবিরোধী অভিযানে এক ডাক্তার ছিলেন মূল তথ্যদাতা’

মানবজমিন ডেস্ক: আদালত চাইলে, জেলে যেতেও প্রস্তুত রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। তিনি নিজেই এমন মন্তব্য করেছেন। এর মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে রক্ষায় তার সরকার যে বদ্ধপরিকর সে ব্যাপারেই সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট জারদারিকে সুইস আদালতে বিচার ইস্যু নিয়ে এ কথা বলেন তিনি। এ খবর দিয়ে অনলাইন ডন জানিয়েছে, প্রেসিডেন্টকে সুরক্ষা দেয়ার প্রশ্নে গিলানির সরকার অবিভক্ত। সিএনএন গিলানির কাছে জানতে চায়, তার বিরুদ্ধে আদালত কি ধরনের অভিযোগ এনেছেন। এর জবাবে গিলানি জানান, তার বিরুদ্ধে কোন অভিযোগ আনা হয়নি। তিনি বলেন, এটা সেই পুরনো মামলা, যা বহুদিন ধরে অমীমাংসিত রয়েছে। এ মামলায় এরই মধ্যে প্রেসিডেন্ট জারদারি দীর্ঘ ৮ বছর জেল খেটেছেন। বর্তমানে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে তিনি সাধারণ ক্ষমার আওতায় রয়েছেন। গিলানি আরও বলেন, আদালত চেয়েছিলেন সুইস আদালতে একটি চিঠি পাঠানো হোক। কিন্তু আমরা বলেছি, দেশের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পরিপূর্ণভাবে সাধারণ ক্ষমার আওতায় রয়েছেন। আর তা শুধু পাকিস্তানের অভ্যন্তরে নয়, দেশের বাইরেও এ সুরক্ষার বিধান রয়েছে প্রেসিডেন্টের জন্য। একই বিধান পাকিস্তানের প্রধানমন্ত্রী ও এমনকি দেশটির পররাষ্ট্রমন্ত্রীদের জন্যও রয়েছে বলে মন্তব্য করেন গিলানি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, তিনি জেলে যাওয়ার আশঙ্কা করছেন কিনা। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, আদালত চাইলে আমার কোন আপত্তি নেই। ওদিকে ওই একই সাক্ষাৎকারে তিনি বলেন,  পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ দেশে ফিরলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে। প্রকৃত অর্থে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে। তিনি বলেন, হত্যার অভিযোগ ছাড়াও মোশাররফের বিরুদ্ধে আরও গুরুতর কিছু অভিযোগ রয়েছে। সুপ্রিম কোর্টও এরই মধ্যে তার বিরুদ্ধে রায় দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি যখন দেশে ফিরবেন, অবশ্যই তাকে সে সমস্ত অভিযোগের সম্মুখীন হতে হবে ও তাকে গ্রেপ্তার করা হবে। এ খবর দিয়েছে বার্তা-সংস্থা আইএএনএস। উল্লেখ্য, স্বেচ্ছায় নির্বাসনে থাকা মোশাররফের বিরুদ্ধে ২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার অভিযোগও রয়েছে।
এমন অবস্থায় পাকিস্তানে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মোশাররফ। স্বেচ্ছা নির্বাসনে যাওয়া এ নেতার এক সহযোগীর বরাতে অনলাইন বিবিসি জানিয়েছে, মোশাররফ দেশে ফেরার সিদ্ধান্তটি বাতিল করেছেন। এদিকে এর আগে তিনি স্বেচ্ছায় বেছে নেয়া নির্বাসনের ইতি টেনে পাকিস্তানে ফেরার কথা বলেছিলেন। পুনরায় পাকিস্তানের রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়েছিলেন। এ মাসের শেষেই ফেরার কথা ছিল তার। কিন্তু তার বিরুদ্ধে হত্যা ও বিভিন্ন গুরুতর অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষিতে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করতে ব্যর্থ হন। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নেয়ার অভিযোগেও অভিযুক্ত তিনি। ২০০৭ সালে বেনজির এক হামলায় নিহত হন।

ভারতের সেনাবাহিনীতে ফেসবুক নিষিদ্ধ

মানবজমিন ডেস্ক: ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সকল সদস্যকে সামাজিক যোগাযোগের সব সাইট থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। এতে খুব দ্রুত সামাজিক যোগাযোগের সাইটগুলো থেকে তাদের বেরিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। আর যারা এরকম কোন সাইটে নেই তাদের যোগ না দিতে বলা হয়। এতে ফেসবুক, গুগল প্ল্যানে, ওরকাটসহ সব সাইটের কথা উল্লেখ করা হয়েছে। সেনা সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে এই উদ্যোগ নেয়া হয়। সূত্রগুলো বলছে, গত কয়েক মাস ধরে সেনা কর্তৃপক্ষ থেকে তাদের সদস্যদের সামাজিক যোগাযোগ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা ইউনিফর্মসহ ও ইউনিফর্ম ছাড়া কেমন পোস্টিং দিচ্ছে। অস্ত্রসহ প্রদর্শিত হচ্ছে কিনা? তারপরই তারা সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবহার নিষেধ করার সিদ্ধান্ত নেয়। এতে বলা হয়, সব পদমর্যাদার জন্যই এই নিয়ম অনুসৃত হবে। তবে এটা এখনও স্পষ্ট নয় যে, সেনারা তাদের সেনা পরিচয় না দিয়ে সাইটগুলোতে থাকতে পারবে না কি সম্পূর্ণভাবে সাইটগুলো বর্জন করতে হবে। নির্দেশনাটিতে উল্লেখ করা হয় এর ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রও তাদের সেনাদের এমন পরামর্শ দেয়। তাদেরকে বলা হয় সামাজিক যোগাযোগ সাইটগুলোর ব্যাপারে সতর্ক হতে। যেন তাদের ব্যবহৃত তথ্য সন্ত্রাসীরা না পায়। কেননা, তথ্য পেলে আল কায়েদা ও এর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদেরকে টার্গেট করতে পারে। সেখানে তাদেরকে অনেক বিষয় যেমন পরিবার ও চাকরি তথ্য, ব্যক্তিগত তথ্য, অপরিচিতদের এড়িয়ে চলা ও পোস্ট না দেয়া এবং কোন ট্যাগ না করতে বলা হয়। তবে তাদেরকে একেবারেই ছেড়ে দিতে বলেনি। কেননা, মার্কিন আর্মির নিজস্ব ফেসবুক পেইজ আছে। এ জন্য তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। কিন্তু ভারতের সেনাবাহিনীর সে রকম কোন পেইজ নেই। এ জন্য তাদের একেবারেই সামাজিক যোগাযোগ সাইটগুলো বর্জন করতে বলা হয়।

৭ দিন স্টুডিওবন্দি

স্টাফ রিপোর্টার: গত কয়েক মাস ধরে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার সর্বশেষ আসরের বিজয়ী লিজার প্রথম একক অ্যালবামের কাজ গোছাচ্ছেন জনপ্রিয় গায়ক তৌসিফ। অ্যালবামের নাম ‘তৌসিফ ফিচারিং লিজা পার্ট-১’। এর মাধ্যমে প্রথমবারের মতো কোন শিল্পীর সম্পূর্ণ অ্যালবামের সুর-সংগীতায়োজন করছেন তিনি। অ্যালবাম প্রকাশের ডেডলাইন ভালবাসা দিবস। কিন্তু এর মধ্যে তৌসিফ শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। বিশেষ করে হার্টের সমস্যায়ই পুনরায় দেখা দিয়েছিল তার। সে কারণে লিজার অ্যালবামটির কাজ অর্ধেক করে বন্ধ রাখেন তিনি। কিন্তু সমপ্রতি অসুস্থতা কাটিয়ে ওঠে এই অ্যালবামের কাজ আবারও শুরু করেছেন তৌসিফ। ভালবাসা দিবসের আর বেশি দিন নেই, সব কিছু মিলিয়ে সাত দিনের মধ্যেই লিজার এই অ্যালবামের কাজ শেষ করতে হবে। কারণ তৌসিফ নিজেও অ্যালবামটি প্রকাশের জন্য ভালবাসা দিবসের উৎসবটি হাতছাড়া করতে চাচ্ছেন না। এ কারণেই জানুয়ারির শেষের সপ্তাহটি পুরোপুরি স্টুডিওবন্দি থাকছেন তিনি। প্রতিদিনই সকাল থেকে প্রায় ভোর রাত পর্যন্ত অ্যালবামের কাজ করছেন তৌসিফ। পাশাপাশি প্রতিদিনই লিজার ভয়েসও নিচ্ছেন দীর্ঘ সময় নিয়ে। লিজার এই অ্যালবামের জন্য ৯টি গানের সুর-সংগীতায়োজন করছেন তৌসিফ। এর মধ্যে মেলোডিয়াস, সফট রক, হিপহপসহ সব ধরনের গানই থাকছে। আর গানগুলো করছেন বেশ সময় নিয়ে। লিজার এই অ্যালবামটি ভালবাসা দিবসের অন্যতম অ্যালবাম হিসেবে যে কোন একটি প্রতিষ্ঠিত ব্যানারে আগামী কিছুদিনের মধ্যেই প্রকাশ পাচ্ছে। এ বিষয়ে তৌসিফ বলেন, আসলে লিজার অ্যালবামটি প্রকাশের জন্য সবচেয়ে ভাল অকেশন হলো ভালবাসা দিবস। বেশ কিছু গানই আগে তৈরি করে রেখেছিলাম। ট্র্যাকও তৈরি হয়ে গেছে। এখন একসঙ্গে ভয়েস রেকর্ডিং ও মিক্সিং-মাস্টারিংয়ের কাজ চলছে। যেহেতু সময় খুব বেশি নেই, তাই স্টুডিওবন্দি হওয়া ছাড়া কোন পথও নেই। আর আমি আসলে মানের ক্ষেত্রে আপস করতে চাই না। তাই প্রতিটি গানই সময় নিয়ে করছি। আশা করছি এই অ্যালবামটির মাধ্যমে লিজার নিজস্ব একটি ধারা তৈরি হবে শ্রোতাদের কাছে।

ভালবাসা দিবসে আসছে নতুন জুটি জেফ-শ্রেয়া

স্টাফ রিপোর্টার: বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে পর্দায় আসছে নতুন জুটি জেফ ও শ্রেয়া। এই জুটির প্রথম ছবির নাম ‘জীবনে তুমি মরণে তুমি’। ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব রানা। ছবির গল্পে দেখা যাবে, টাকার নেশায় জীবন জুয়ায় মেতে ওঠে এক যুবক। তার নাম জেফ। টাকা কামানোর জন্য সে বেছে নেয় জুয়া খেলা। জুয়া খেলতে খেলতে পরিচয় হয় অপরাধ জগতের গডফাদার ইরফান চৌধুরীর সঙ্গে। তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। গডফাদার ইরফান চৌধুরীর মেয়ের সঙ্গে এক সময় জেফ প্রেমে জড়িয়ে পড়ে। ইরফান চৌধুরীও জেনে যায় তাদের প্রেম সম্পর্কে। তারপরই গল্প এগিয়ে যায় অন্যদিকে। ‘জীবনে তুমি মরণে তুমি’ ছবিটিতে জেফ ও শ্রেয়া ছাড়াও আরও অভিনয়ে আছেন আমান, সিনথিয়া ও একটি বিশেষ চরিত্রে সোহেল রানা। ছবিটির কাহিনী লিখেছেন কমল সরকার। চিত্রগ্রহণ করেছেন এমএ কাইয়ুম, সংগীত পরিচালনা করেছেন জাভেদ আহমেদ কিসলু এবং মারপিট দৃশ্য পরিচালনা করেছেন সালাম ও মুসলিম। এ ওয়ান প্রোডাকশনের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আইরিন সুলতানা ও গিয়াস উদ্দিন। ‘জীবনে তুমি মরণে তুমি’ ছবিটি মুক্তি পাবে আগামী ১০ই ফেব্রুয়ারি। আসছে ভালবাসা দিবসে প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে বসে ছবি দেখবেন জেফ ও শ্রেয়া।

কল্যাণের ১০

স্টাফ রিপোর্টার: এইতো ক’দিন আগে আলো, ছায়া, ঝড়ের মাঝে একটি মোবাইলের বিজ্ঞাপন প্রচার হয়েছে প্রায় সবক’টি টেলিভিশন চ্যানেলে। এটি ছিল সিম্ফোনি মোবাইলের বিজ্ঞাপন। আর এ বিজ্ঞাপনচিত্রই ছিল মডেল, অভিনেতা কল্যাণের শেষ বিজ্ঞাপনচিত্র। এরপর আর কোন বিজ্ঞাপনে কাজ করেননি তিনি। প্রতিনিয়ত একের পর এক নাটকেই শুধু অভিনয় করে চলছেন কল্যাণ কোরাইয়া। বর্তমানে তার অভিনীত ধারাবাহিক নাটক প্রচার চলছে ১০টি। এগুলো হলো- মাছরাঙ্গা টেলিভিশনে শহিদুজ্জামান সেলিম এবং আলভি আহমেদ পরিচালিত নাসরিন জাহানের উপন্যাস অবলম্বনে ‘সামান্তা’, এনটিভিতে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘আকাশের নীচে মানুষ’, বাংলাভিশনে অম্লান বিশ্বাসের পরিচালনায় ‘নো প্রবলেম’, বৈশাখী টেলিভিশনে ‘ফোর্থ ক্লাস সোসাইটি’, এটিএন বাংলায় আরিফ খানের পরিচালনায় ‘চাঁদ ফুল অমাবস্যা’, রাজিবুল ইসলাম রাজিবের পরিচালনায় ‘নো ম্যানস ল্যান্ড’সহ আরও কয়েকটি ধারাবাহিক। কল্যাণ বলেন, এরমধ্যে প্রায় একডজন একক নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছি। তাই প্রস্তাব আসা সত্ত্বেও প্রতিনিয়ত একের পর এক ধারাবাহিকে অভিনয়ে সময় বের করতে পারছি না। তারপরও প্রচার চলতি ধারাবাহিকগুলোতে প্রতিমাসেই একটি নির্দিষ্ট তারিখ বরাদ্দ থাকে। সবমিলিয়ে বেশ ভাল আছি। এদিকে, কল্যাণ এরইমধ্যে আসছে ভালবাসা দিবসের জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন। অরুণ চৌধুরীর পরিচালনায় নেপালে নাটকটির শুটিং করেছেন তিনি। এতে কল্যাণের সঙ্গে অভিনয়ে আছেন রাখি এবং টয়া। এসব নাটকের ব্যস্ততার মাঝে একটি চলচ্চিত্রের কাজও ইতিমধ্যেই শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। মাসুদ আখন্দের পরিচালনায় ছবির নাম ‘পিতা’।

পরবর্তী শীর্ষ বৈঠকটি কবে?-মনমোহনের সফর by আশফাকুর রহমান

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে অনেকবার খেয়াল করেছি, ঢাকাসহ বাংলাদেশের নানা স্থানে সংঘটিত অনেক ঘটনা বেইজিং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের দূতাবাসেরও আগে পেঁৗছে যেত। চীনের হয়ে ঢাকায় যারা দায়িত্ব পালন করতেন, এটা অবশ্যই তাদের দক্ষতার স্বাক্ষর। ২০০৫ সালের ১৭ আগস্ট বাংলাদেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলার ঘটনার পর তারা প্রকৃত পরিস্থিতি জানতে চেয়ে আমাদের দূতাবাসে যোগাযোগ করে।

সেলিমের নৌকায় আগুন

স্টাফ রিপোর্টার: ধারাবাহিক নাটক ‘কেরা@মতি’তে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক শহিদুজ্জামান সেলিম। নাটকের শুটিং করতে গিয়ে রাতের বেলা নৌকার ওপর একটি দৃশ্যে অভিনয়ের জন্য সবাই প্রস্তুত। দৃশ্যটিতে কেরোসিনের একটি স্টোভে ভাত রান্না করছিলেন তিনি। হঠাৎ স্টোভটি নৌকার দোলে কাত হয়ে পড়ে যায়। এতে নৌকার কাঠের পাটাতনে কেরোসিন গড়িয়ে পরে। সেই সঙ্গে আগুনও লেগে যায়। ক্ষণিকের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে নৌকায়। নৌকাটি পার থেকে একটু দূরে থাকায় সেলিম পানিতে ঝাঁপ দিতে পারছিলেন না। একপর্যায়ে পরিচালক নিজে পানিতে নেমে নৌকা পাড়ে ভিড়ান। পরে সবার প্রচেষ্টায় আগুন নেভানো হয়। জুয়েল মাহমুদের রচনায় নাটকটি পরিচালনা করছেন মেহেদী হাসান টিংকু। নাটকে শহিদুজ্জামান সেলিম চোরের ভূমিকায় অভিনয় করছেন। এ নাটকে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ম আ ছালাম, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, আহমেদ রুবেল, রুনা খান, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু, চঞ্চল খান, ফারহানা মিলি, সবুজ, নাফিজা, হাফিজ, পিয়াল, তন্ময়, রফিক প্রমুখ।

আসছে ‘বালাম ৪’

স্টাফ রিপোর্টার: শেষ পর্যন্ত বালামের নতুন একক অ্যালবামটি বের হতে যাচ্ছে এবারের বিশ্ব ভালবাসা দিবসে। এ অ্যালবামটির নাম দেয়া হয়েছে ‘বালাম ৪’। বালাম জানিয়েছেন, রোমান্টিক, স্যাড মেলোডিয়াস ও সুন্দর কথার গানসমৃদ্ধ এ অ্যালবামটি ভালবাসা দিবসে ভক্তদের শুভেচ্ছা জানাতে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জনপ্রিয় সংগীতশিল্পী বালাম নিজস্ব গানের স্বতন্ত্র আঙ্গিক তৈরির মাধ্যমে সুপরিচিতি পান। তার আগের অ্যালবামগুলোর মধ্যে ‘বালাম’ ও ‘বালাম-২’ পায় ব্যাপক সাফল্য। কিন্তু তৃতীয় অ্যালবাম দুর্ভাগ্যজনকভাবে অডিও বাজারে খুব একটা আলোড়ন তৈরি করতে পারেনি। তাই বালাম চতুর্থ অ্যালবাম বের করার জন্য এতটা সময় নিয়েছেন। দুই বছর আগে প্রকাশিত হয়েছিলো বালামের তৃতীয় একক অ্যালবাম। এরপর থেকে অডিও বাজারে তার দেখা নেই। মাঝে মধ্যে কিছু স্টেজ প্রোগ্রাম ও টিভি শোতে তাকে দেখা গেছে। কিন্তু অডিও বাজারে বালাম ছিলেন একেবারেই অনুপস্থিত। গত রোজার ঈদে বালামের ৪র্থ অ্যালবামটি বের করার কথা ছিল। কিন্তু তা আর হয়নি। পরে বালাম জানিয়েছিলেন, কোরবানি ঈদে অ্যালবামটি রিলিজ দেবেন। রহস্যময় কারণে তখনও তাকে অ্যালবামটি মুক্তি দিতে দেখা যায়নি। যদিও সে সময় বালাম বলেছেন অ্যালবামটির কাজ তিনি শেষ করে এনেছেন।

৪০০ গ্রাম স্বর্ণ দিয়ে কারিনার বিয়ের হার

বিনোদন ডেস্ক: বিয়ের সময় মনে হয় এবার ঘনিয়েই এসেছে। কাপুর আর খান বাড়ির ব্যস্ততা দেখে তো তা-ই বোঝা যাচ্ছে। কারণ, ‘এজেন্ট বিনোদ’ ছবির  প্রমো মুক্তির পর থেকেই কারিনা চুপি চুপি নিতে শুরু করেছেন বিয়ের প্রস্তুতি। তার অংশ হিসেবেই তিনি ৪০০ গ্রাম স্বর্ণ দিয়ে একটি রাজকীয় হার বানানোর অর্ডার দিয়েছেন। দাম ৪০ লাখ রুপি।  ভারতের রাজকোটের একটি গয়নার দোকানে কারিনা তার ওই জড়োয়া হার তৈরির অর্ডার দিয়েছেন। চোখ ধাঁধানো ওই হার তৈরির জন্য ডিজাইনও চূড়ান্ত করেছেন তিনি। ওই গয়নার দোকানের একটি সূত্র জানায়, হবু নবাব বধূ যে হারের অর্ডার দিয়েছেন তা সাধারণ হার থেকে একদমই আলাদা। ওই ধরনের হার শুধু রাজকীয় বিয়েতে কনেকে পরতে দেখা যায়। হারটি গলা থেকে শুরু করে একদম কমর পর্যন্ত লম্বা। হারটিতে থাকবে নানা রকমের দামি এবং দুর্লভ পাথর ও মুক্তা। দোকান সূত্র আরও জানায়, কারিনার জন্য এ হার তৈরিতে সময় লাগবে দু’মাস। এর পরই কাপুর কন্যার হাতে তুলে দেয়া হবে হারটি। অর্থাৎ, সব হিসাব মিলিয়ে মার্চ মাসেই সাইফ-কারিনার বিয়ের বাজনা বাজার সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে, সাইফও প্রস্তুতি নেয়ার দিক থেকে কোন অংশে পিছিয়ে নেই। জানা গেছে, তিনিও নাকি কারিনার জন্য একটি বিশেষ হীরার আংটি কিনেছেন, যা তিনি কারিনার হাতে সময়মতো পরিয়ে দেবেন। তবে, ওই আংটির দাম, ডিজাইন আর বৈশিষ্ট্যর ব্যাপারে খুব বেশি কিছু জানা সম্ভব হয়নি। শুধু এটুকু জানা গেছে, সাইফ নিজে অনেক বাছাই করে ওই আংটির ডিজাইনটি পছন্দ করেছেন এবং তা কারিনার জন্য ‘সারপ্রাইজ’ হিসেবে তিনি তৈরি করেছেন।

যেমন কাটছে সবিতা ব্যানার্জীর দিনকাল

স্টাফ রিপোর্টার: চলচ্চিত্রের যারা পুরনো দর্শক তাদের কাছে সবিতা কিংবা সবিতা ব্যানার্জী নামটি বেশ পরিচিত। চলচ্চিত্রে অভিনয়ে এখন অনিয়মিত হলেও চলচ্চিত্রের একজন নিবেদিত মানুষ তিনি। দেশীয় চলচ্চিত্রকে, এখনও চলচ্চিত্রে কাজ করাকে তিনি অহঙ্কার মনে করেন। মাঝে বিশ বছর বিরতি নিয়ে পাঁচ বছর আগে চাষী নজরুল ইসলামের নির্দেশনায় ‘সুভা’ ছবিতে শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন সবিতা।  বিশ বছর পর এটিই ছিল তার অভিনীত নতুন কোন ছবি। সুভাষ দত্ত পরিচালিত ‘আয়না ও অবশিষ্ট’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে মূলত চলচ্চিত্রে অভিনয়ে সবিতার সম্পৃক্ততা ঘটে। তবে তার অভিনীত প্রথম ছবি ছিল সফদর আলী ভূঁইয়া পরিচালিত ‘কাঞ্চনমালা’। এ ছবিতে তিনি ছোট নায়িকার ভূমিকায় অভিনয় করেন। ঢাকার রাজা বাজারে জন্ম নেয়া সবিতার ছোট বেলা থেকেই নিজেকে মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত করার প্রবল ইচ্ছে ছিল। উত্তম কুমার ও সন্ধ্যা রায় অভিনীত ‘মায়ামৃগ’ ছবিটি দেখার পরই উত্তম কুমারের সঙ্গে দেখা হওয়ার আশায় তার মা বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী অরুণা ব্যনার্জীর কাছে বায়না ধরেন চলচ্চিত্রে অভিনয়ের জন্য। এভাবেই একটু একটু করে সবিতার চলচ্চিত্রে পদার্পণ ঘটে। উদয়ন চৌধুরী পরিচালিত ‘চোরাবালি’ ছবিতে তিনি প্রথমবারের মতো নায়িকা হিসেবে অভিনয় করেন। এ ছবিতে তার বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন জনপ্রিয় নাট্যাভিনেতা সৈয়দ আহসান আলী সিডনী। এরপর অন্তরঙ্গ, দুটি মন দুটি আশা ছবিতেও নায়িকা হিসেবে অভিনয় করেন। সে সময়ের ছবির কথা বলতে গিয়ে সবিতা ব্যানার্জী বলেন,  এখন আসলে চলচ্চিত্রে আর সেই সুদিন নেই। সেদিন এক অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়ের একজনের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমার সঙ্গে কথায় কথায় তিনি বললেন, জানেন, আপনার একটি ছবির শুধু একটি গান দেখার জন্য আমি আশিবার ছবিটি দেখেছি। ভদ্রলোকের একথা শুনে আমি রীতিমতো অবাক না হয়ে পারিনি। অথচ এখনকার সিনেমার গান হল থেকে বের হলেই দর্শক ভুলে যায়। বশীর হোসেন পরিচালিত ‘আপন পর’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক ঘটে প্রয়াত  জাফর ইকবালের। এ ছবিতে বশীর আহমেদের গাওয়া ‘পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যা’ গানটি  সে সময় ব্যাপক আলোড়ন তুলে। এ ছবিতে জাফর ইকবালের বিপরীতে অভিনয় করেছিলেন সবিতা ব্যানার্জী। চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি সবিতা ব্যানার্জী সে সময় মঞ্চ, রেডিও টেলিভিশনেও নিয়মিত নাটকে অভিনয় করতেন। মঞ্চে তিনি সর্বপ্রথম অভিনয় করেন নায়করাজ রাজ্জাকের বিপরীতে ‘কুয়াশার কান্না’ নাটকে। এই নাটকে তিনি মলি চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর ‘মিতা নার্সিং হোম’ নাটকেও অভিনয় করেছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে আনোয়ারা, জুলেখা, ময়ূরপংখী, গাজী কালু চম্পাবতী, দুই ভাই, বাল্যবন্ধু, ছদ্মবেশী, সাধারণ মেয়ে, অবাক পৃথিবী, প্রতিবাদ, সন্তান, পাতালপুরীর রাজকন্যা, স্মাগলার, মনিমুক্তা, উৎসর্গ ইত্যাদি। এই সময়ের শিল্পীদের অভিনয় সম্পর্কে সবিতা বলেন,  আমার মনে আছে ‘অবাক পৃথিবী’ ছবিতে আমি আর কবরী গারো মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলাম। কারও বোঝার উপায় ছিল না যে আমরা গারো নই। চরিত্রের সঙ্গে যতটুকু সম্ভব মিশে যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু এখন আর শিল্পীদের মধ্যে সে চেষ্টাটা একেবারেই নেই। সবিতা ব্যানার্জীর দুই ছেলে অমিত দেওয়ানজী ও রাজেশ দেওয়ানজী। দুই ছেলে নিয়েই তার সুখের সংসার। নাটকে কিংবা চলচ্চিত্রে অভিনয়ের জন্য যদি ভাল চরিত্র পান তবেই এখন অভিনয় করেন। তবে বিভিন্ন পূজাতে বাংলাদেশ টেলিভিশনের জাতীয় অনুষ্ঠানগুলোতে তাকে বিশেষভাবে দেখা যায়।

নাটকীয় জয়ে সিরিজ পাকিস্তানের পানেসারের জবাবে রহমান

স্পোর্টস ডেস্ক: টার্গেট ছিল মাত্র ১৪৫। প্রথম ইনিংসে ৩২৭ রান করা ইংল্যান্ড দলের জন্য এটি অর্জনদুরূহ কোন স্কোর হতে পারে না। পাকিস্তানি শিবিরে তাই নেমে আসে কালো ছায়া। সমর্থক মহলে হাহাকার- হার বোধহয় আর এড়ানো গেল না। কিন্তু না, ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা। কালো মেঘ সরিয়ে ফকফকে আলো বেরিয়ে আসতে বেশি সময় লাগেনি। দিনের খেলা শেষ হতে তখনও অনেকটাই বাকি। ঘূর্ণিঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যায়। খেলা ফুরিয়ে যায় একদিন আগেই। অধিনায়ক স্ট্রস কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। কিন্তু সে যেন বালির বাঁধ। দু’ঘণ্টার চেয়ে বেশি সময় লাগেনি, উল্টে গেছে গণেশ। লক্ষ্যের অর্ধেকটা পথ পেরুতেই জ্বালানি শেষ। ইংল্যান্ড অলআউট ৭২ রানে। হারের ব্যবধানও ৭২। টেস্টে পাকিস্তানের বিপক্ষে এত কম রানে আর অলআউট হয়নি ইংল্যান্ড। প্রথম টেস্টে জিতে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। কাল দ্বিতীয় টেস্টের জয়ে নিশ্চিত হয়ে যায় তিন টেস্টের সিরিজ। পর  আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে চারদিনের বেশির ভাগ সময়ে খেলার নিয়ন্ত্রণ ইংলিশদের হাতে থাকলেও রহমান-আজমল জুটির ঘূর্ণি ছিনিয়ে নেয় সব। পাকিস্তান কাল তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ৪ উইকেটে ১২৫ রান নিয়ে। সেই রানের সঙ্গে আর ১০০ রানও যোগ করতে পারেনি তারা। ২১৪ রানে অলআউট। ফলে মাত্র ১৪৪ রানের পুঁজি পায় তাদের বোলাররা। আসাদ শফিকের বিদায়ের পর পাকিস্তানের আর কেউ বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তাদের লেজটা কাটা পড়ে দ্রুত। ১৯৮/৭ লাঞ্চের পরই ২১৪/১০ হয়ে যায়। ইংলিশ স্পিনাররাও যে দুর্বল নন তার প্রমাণ দিয়ে ৮ উইকেট তুলে নেন পানেসার-সোয়ান। অবশ্য এর মধ্যে ৬টিই ভারতীয় বংশোদ্ভূত মন্টি পানেসারের। চা বিরতির আগেই ইংলিশরা বুঝে যায় সামনে কঠিন সময়। ২২ ওভারে বহু কষ্টে ৩৯ রান তুলতে হারায় তার চার উইকেট। চা পান করে নেমে স্ট্রস-প্রায়র প্রতিরোধ গড়ার চেষ্টা করেন কিন্তু আবদুর রহমান তা ব্যর্থ করে দেন। ইংল্যান্ড তাদের শেষ পাঁচ উইকেট হারায় পাঁচ রানে। ১৪ টেস্টের ক্যারিয়ারে ৩১ বছর বয়সী বাঁহাতি রহমানের এটিই সেরা বোলিং নৈপুণ্য। স্পিনার সোয়ানকে লেগবিফোর করে টেস্টে শততম উইকেটটি নেন সাঈদ আজমল। ৩৫ ছুঁই ছুঁই এ বোলারের এটি কেবল ১৯তম টেস্ট। ৩রা ফেব্রুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি শুরু হবে দুবাইতে।
টস: পাকিস্তান (ব্যাটিং)
পাকিস্তান ১ম ইনিংস: ২৫৭/১০, মিসবাহ ৮৪, আসাদ শফিক ৫৮, ব্রড ৪/৪৭ সোয়ান ৩/৫২
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩২৭/১০, কুক ৯৪, ট্রট ৭৪, ব্রড ৫৮, আজমল ৪/১০৮, হাফিজ ৩/৫৪
পাকিস্তান ২য় ইনিংস: ২১৪/১০, আজহার আলী ৬৮, আসাদ শফিক ৪৩, পানেসার ৬/৬২
ইংল্যান্ড ২য় ইনিংস: টার্গেট(১৪৫)    রান    বল    ৪    ৬
স্ট্রস ক এলবি ডব্লিউ ব রহমান    ৩২    ১০০    ৩    ০
কুক ক অ্যান্ড ব হাফিজ    ৭    ৪০       ০     ০
বেল  ব আজমল      ৩    ৩       ০    ০
পিটারসেন এলবি ব রহমান    ১    ৮    ০    ০
মরগান ব রেহমান    ০    ২    ০    ০
প্রায়র ক শফিক ব আজমল    ১৮    ৪৫    ১    ০
ট্রট এলবি ডব্লিউ ব রহমান    ১    ১১    ০    ০
ব্রড ব রহমান    ০    ২    ০    ০
সোয়ান এলবি ডব্লিউ ব আজমল    ০    ৪    ০    ০
অ্যান্ডারসন ক গুল ব রহমান    ১    ২    ০    ০
পানেসার অপরাজিত    ০    ০    ০    ০
অতিরিক্ত(লেগ বাই-৯)    ৯
মোট (অল আউট, ৩৬.১ ওভার)        ৭২
উইকেট পতন: ১-২১ (কুক, ১৪.৬ ওভার), ২-২৬ বেল, ১৭.১ ওভার), ৩-৩৩ (পিটারসন, ২০.৪ ওভার), ৪-৩৭ (মরগান, ২০.৬ ওভার), ৫-৫৬ (স্ট্রস, ২৮.৬ ওভার), ৬-৬৮(ট্রট, ৩৪.৩ ওভার), ৭-৬৮ (ব্রড, ৩৪.৫ ওভার), ৮-৭১  (সোয়ান, ৩৫.৪ ওভার), ৯-৭২ (প্রায়র, ৩৫.৬ ওভার), ১০-৭২ (অ্যান্ডারসন, ৩৬.১ ওভার)।
বোলিং : হাফিজ ৮-৩-১১-১,গুল ৩-০-৫-০, আজমল ১৫-৭-২২-৩, রহমান ১০.১-৪-২৫-৬
ফল: পাকিস্তান ৭২ রানে জয়ী
ম্যাচ সেরা: আবদুর রহমান

মুকুটের সঙ্গে সিংহাসনও আজারেঙ্কার

স্পোর্টস ডেস্ক: আজারেঙ্কার কাছে একের ভেতর সব হয়ে ধরা দিলো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাটি। এর আগে ২৫টি গ্র্যান্ডস্লাম আসরে খেললেও এটাই তার প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা। আবার এ জয়ের সঙ্গে সঙ্গে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর আসনটিও এসে গেছে তার দখলে। বিষয় আরও আছে। অনন্য এক রেকর্ডেরও অংশ হয়েছেন এ সাফল্যে। পারলেন না মারিয়া শারাপোভা। দুই গর্জনকারিণীর লড়াইয়ে শেষ হাসি বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার। গতকাল ২০১২’র অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে শারাপোভাকে ৬-৩ ও ৬-০ গেমে পরাজিত করে জীবনের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপার স্পর্শ পেয়েছেন আজারেঙ্কা। ফাইনালের শুরুর চিত্র ছিল ভিন্ন। নার্ভাস শুরুতে ম্যাচের সূচনায় পিছিয়ে পড়েন ০-২ গেমে। কিন্তু এরপর শুধুই সাফল্যগাঁথা। পরের ১৩ গেমের ১২টি জিতে নিয়ে শিরোপা জেতেন দাপটের সঙ্গেই। আর আজারেঙ্কার গৌরব বাড়িয়েছে অন্য এক পরিসংখ্যান। জীবনের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের সঙ্গে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে পৌঁছানোর কীর্তি মেয়েদের টেনিস ইতিহাসে কেবল দু’জন তারকার। ১৯৭৮ সালে চেকস্লোভাকিয়ার মার্টিনা নাভ্রাতিলোভা ও ২০০০ সালে সার্বিয়ার আনা ইভানোভিচের রয়েছে এমন কৃতিত্ব। এবারের ওপেনের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর র‌্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব হারান ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। এতে তৃতীয় ও চতুর্থ সেরা দুই ফাইনালিস্টের সামনে আসে শ্রেষ্ঠত্ব লাভের সুযোগ। চ্যাম্পিয়নশিপ পয়েন্টটি পাওয়ার আগে জোরদার ফোরহ্যান্ড খেলেছিলেন আজারেঙ্কা। ব্যাকহ্যান্ডে ফেরাতে গিয়ে বল জালে জড়িয়ে দেন শারাপোভা। ততক্ষণে টেনিস বিশ্ব পেয়ে গেছে নতুন সম্রাজ্ঞী।

একদিনে দুইবার অলআউট জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: একদিনেই দু’বার অলআউট। আর এমন ভঙ্গুর ব্যাটিংয়ের কারণে সবচেয়ে বড় হার মানতে হলো জিম্বাবুয়েকে। নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট জিম্বাবুয়ে হেরেছে  ইনিংস ও ৩০১ রানে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচের তৃতীয় দিন জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৫১ রানে। টেস্টে এটা তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে ৫৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। নেপিয়ারে ফলোঅনে পড়ে দ্বিতীয় দফায় সব উইকেট হারিয়ে জিম্বাবুয়ে সংগ্রহ করে ১৪৩ রান। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার করেন কিউই পেসার ক্রিস মার্টিন। প্রথম ইনিংসেও দুই উইকেট পেয়েছিলেন ম্যাচসেরা এ তারকা। তার আগে নিউজিল্যান্ড ৭ উইকেটে ৪৯৫ রান সংগ্রহ নিয়ে ইনিংস ঘোষণা করেছিল। ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার আগে কিউই অধিনায়ক রস টেলর করেন সর্বোচ্চ ১২২ রান। উইকেটরক্ষক ওয়ালটিং করেন ১০২ রান। তবে এদিন হতাশা আরও বড় হতে পারতো জিম্বাবুয়ের। একশ’র নিচে আউট হয়ে যেতে পারতো তাদের দ্বিতীয় ইনিংসেও। ৩৭ রানে ৬ উইকেট হারালে দলের হাল ধরেন ৭ নম্বর ব্যাটসম্যান উইকেটরক্ষক চাকাবা। ১১৯ বল মোকাবিলা করে ৬ বাউন্ডারিতে রেজিস চাকাবার ৬৩ রান করেন। এদিন দুই ইনিংসে মাত্র ৪৩ ওভার খেলতে সক্ষম হয় জিম্বাবুয়ে। এ টেস্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের এনামুল হক মনি। টেস্ট ক্রিকেটে আম্পায়ারিংয়ের কৃতিত্ব বাংলাদেশের এটাই প্রথম।
সংক্ষিপ্ত স্কোর
টস: জিম্বাবুয়ে, ফিল্ডিং
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৪৯৫/৭ ডিক্লে. (টেলর ১২২, ওয়ালটিং ১০২*, ম্যাককুলাম ৮৩, কিমার ২/১১২)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৫১/১০ (ওয়েলার ২৩, মার্টিন ২/৫, সাউদি ২/৮, ব্রেসওয়েল ২/২২)
জিম্বাবুয়ে ২য় ইনিংস: ১৪৩/১০ (চাকাবা ৬৩, ক্রিমার ২৬, মার্টিন ৬/২৬, ব্রেসওয়েল ৩/২৬)
ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ৩৫১ রানে জয়ী
ম্যাচ সেরা: ক্রিস মার্টিন

এই প্রথম...

স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো একসঙ্গে জুটি হয়ে কাজ করলেন সময়ের দুই জনপ্রিয় টিভি মুখ মোশাররফ করিম এবং সারিকা। সাইফ চন্দনের রচনায় জিয়া উদ্দিন আলমের পরিচালনায় নাটকটির নাম ‘পাইরেসি’। নাটকে দেখা যাবে মোশাররফ করিম একজন চিত্রপরিচালক আর তার প্রেমিকা সারিকা হলেন নায়িকা হওয়ার স্বপ্নে বিভোর। নাটকে আরও আভিনয় করেছেন জনপ্রিয় মডেল মুকিত। এই নাটকে প্রথমবারের মতো চট্টগ্রামের ভাষায় অভিনয় করেছেন তিনি। আরও অভিনয় করেছেন রাসেল আহমেদ, হাবিবুর রহমান হাবিব, মাহিন, পলিসহ আরও অনেকে। প্রথমবারের মতো মোশাররফ করিমের বিপরীতে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, সহশিল্পী হিসেবে মোশাররফ ভাই এক কথায় অসাধারণ। যেটা একসঙ্গে কাজ না করলে বুঝতে পারতাম না। আর নাটকের গল্পটাও ছিল অন্য যে কোন নাটকের চেয়ে একেবারে ভিন্ন ধারার। সব মিলিয়ে নাটকটি করে ভালই লাগলো। সমপ্রতি এর শুটিং হয়েছে কাকরাইলে রাজমনি ঈশাখাঁ হলের সামনে, সেগুন বাগিচা বস্তি, ইন্টারএকটিভ ও ধানমন্ডি ৮ নম্বরে। ‘পাইরেসি’র গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, এ নাটকের মধ্য দিয়ে ওঠে এসেছে চলচ্চিত্রাঙ্গনের পাইরেসি হওয়ার নানা অপ্রকাশিত ঘটনা। নাটকটি আরটিভিতে প্রচারের কথা রয়েছে।

ভিত্তিহীন বলেই উড়িয়ে দিলেন

বিনোদন ডেস্ক: ফেব্রুয়ারির ৪ তারিখ অভিনেতা রিতেশ দেশমুখের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা। এর মাধ্যমে দীর্ঘ সাত বছরের প্রেমের পরিণতি ঘটতে যাচ্ছে তাদের। কিন্তু এরই মধ্যে গুঞ্জন উঠেছে বিয়ের পর নাকি অভিনয় ছেড়ে দিচ্ছেন জেনেলিয়া। এ নিয়ে গত কয়েক দিন ধরে ভারতীয় মিডিয়াও বিভিন্ন ধরনের খবর প্রচার করে আসছে। কিন্তু এমনটা ঘটছে না বলেই জানিয়েছেন খোদ জেনেলিয়া। অভিনয় না করার এমন সংবাদকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিলেন তিনি। এ বিষয়ে জেনেলিয়ার সাফ ভাষ্য হচ্ছে, আমি বিয়ের এক মাস আগ থেকে নতুন কোন ছবিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে তা বিয়ের পরের কিছুদিন পর্যন্ত সময়ের জন্যই। আর এ কারণে অনেকেই ভেবে নিয়েছে যে আমি বুঝি অভিনয়ই ছেড়ে দিচ্ছি। এটা একদমই ঠিক নয়। এই বিষয়টি নিয়ে আমি আমার পরিবার ও রিতেশের সঙ্গেও কথা বলেছি। তারা আমাকে অভিনয় না ছাড়ারই পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে আমি আমার আদর্শ অভিনেত্রী কাজলের পথে চলতে চাই। বিয়ের পরও তিনি বেশ কিছু ছবির প্রধান অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন। তবে অভিনয় না ছাড়লেও আমি বিয়ের পর কাজ কমিয়ে দেবো। বেছে বেছে ছবি করবো। আমি মনে করি এর মাধ্যমে অভিনয় জগতে আমার অবস্থানটা আরও উজ্জ্বল হবে। এদিকে বিয়ের আগেই আজ একটি জমকালো পার্টিতে অংশ নিচ্ছেন রিতেশ-জেনেলিয়া। সাজিদ নাদিয়াদওয়ালা ও ফারদিন খান তাদের বন্ধু রিতেশের বিয়ের খুশিতে এই পার্টিটি রেখেছেন। এই পার্টিতে উপস্থিত থাকবেন বলিউডের এ সময়ের জনপ্রিয় অনেক তারকাই। এ বিষয়ে জেনেলিয়া বলেন, ভালই হলো বিয়ের আগে প্রাণভরে এই পার্টিটা উপভোগ করতে পারবো। আর সবার সঙ্গে দেখা হবে। এই পার্টির মাধ্যমে একটু মন খুলে আনন্দ করতে চাই সবার সঙ্গে।

খিলগাঁও ফ্লাইওভার-নির্মাণেই দায়িত্ব শেষ হয় না

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার নিয়ে উদ্বেগের কিছুটা নিরসন হয়েছে। এক দশমিক নয় কিলোমিটার দীর্ঘ সেতুটির স্প্যান আধা ইঞ্চি নেমে যাওয়ার ঘটনাটি নজরে আসার পর কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যা থেকে এর ওপর দিয়ে যান চলাচল অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছিল। এরপর বিশেষজ্ঞরা সেতুটি পর্যবেক্ষণ করে এটি কোনো গুরুতর সমস্যা নয় চিহ্নিত করার পর শনিবার দুপুর ১টা থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

তিন ছবির শুটিং শেষ করলেন সাহারা

স্টাফ রিপোর্টার: তিন ছবির শুটিং শেষ করলেন চিত্রনায়িকা সাহারা। ছবিগুলো হচ্ছে এফ আই মানিকের পরিচালনায় ‘মাই নেম ইজ সুলতান’, বদিউল আলম খোকনের পরিচালনায় ‘ডন নাম্বার ওয়ান’ ও শাহিন-সুমনের পরিচালনায় ‘সন্তানের মতো সন্তান’। সাহারা বলেন, এরই মধ্যে ছবির ডাবিংয়ের কাজও শেষ করেছি আমি। সব ছবির গল্পই একটি থেকে অন্যটি আলাদা। আর আমার চরিত্রেও রয়েছে বেশ বৈচিত্র্য। কোনটিতে সাধারণ সহজ সরল মেয়ে, কোনটিতে একজন প্রেমিকা আবার কোনটিতে খুবই রাগী ধরনের চরিত্র আমার। আর এর মধ্যেও চরিত্র নিয়ে অনেক খেলা তো থাকছেই। সাহারা অভিনীত শুটিং শেষ করা এ তিন ছবিতেই নায়ক হিসেবে অভিনয়ে আছেন সময়ের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। এ যাবত শাকিব খানের সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক ছবিতে অভিনয় করেছেন সাহারা। ধারাবাহিকতায় বর্তমানেও একের পর এক ছবিতে অভিনয় করছেন এ জুটি। এ প্রসঙ্গে সাহারা বলেন, শাকিব খানের সঙ্গে আমার চলচ্চিত্রে আসার আগে থেকেই পরিচয়। এরপর যখন চলচ্চিত্রে আসি, শুরুর দিকেই একসঙ্গে আমরা অনেক ছবিতে জুটি হয়ে অভিনয় করেছি। বলা যায়, ক্যারিয়ারের শুরু থেকে আজও আমরা একের পর এক ছবিতে জুটি হয়ে অভিনয় করছি। দর্শকের ভালবাসায় একসঙ্গে আরও অনেক ছবিতে জুটি হয়ে অভিনয় করতে চাই। উল্লেখ্য, শাকিব খানের সঙ্গে সাহারা জুটি হয়ে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন এফ আই মানিকের পরিচালনায় ‘বিচার আমি করবো’, বদিউল আলম খোকনের ‘সন্তান কেন সন্ত্রাসী’, শাহিন-সুমনের পরিচালনায় ‘খোদার পরে মা’ ছবিগুলোতে। খুব শিগগিরই ছবিগুলোর শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্র জানায়।

কিডনি ব্যবসা-বন্ধ হোক অমানবিকতা

হাসপাতালগুলোতে রক্ত বিক্রেতাদের তৎপরতার কথা সবারই জানা। জরুরি রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীদের নিকটাত্মীয়দের উদ্বেগ-উৎকণ্ঠাকে পুঁজি করে এক সময় রমরমা ব্যবসা গড়ে উঠেছিল রক্ত বিক্রেতাদের। কিন্তু গণমাধ্যমের প্রচারণা, স্বেচ্ছাসেবী রক্ত সংগ্রাহক প্রতিষ্ঠান ও মানুষের সচেতনতার কারণে রক্ত ব্যবসায়ীদের প্রকোপ অনেকটাই কমেছে।

স্থপতি নুসরাত ওয়াহিদ সন্তানকে ফিরে পেতে চান

স্থপতি নুসরাত ওয়াহিদ তাঁর সাত বছর বয়সী সন্তান আনান ইনতেসার বিন ফয়েজকে ফিরে পেতে চান। নুসরাতের অভিযোগ, আদালতের নির্দেশ উপেক্ষা করে তাঁর সাবেক স্বামী এ কে এম নুরুল ফয়েজ গত ২৪ জানুয়ারি আনানকে নিয়ে দেশের বাইরে চলে গেছেন।

ব্যবসায়ী আফতাব হত্যা মামলা-দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর দাবি বাদীর

মিরপুরের ব্যবসায়ী আফতাব উদ্দিন হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর দাবি করেছেন নিহত ব্যক্তির ভাই ও মামলার বাদী আফরোজ উদ্দিন। এ ব্যাপারে তিনি উচ্চ আদালতে আপিল করেছেন। সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে রাষ্ট্রপক্ষের কৌঁসুলির (পিপি) আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ৩ অক্টোবর ব্যবসায়ী আফতাব হত্যা মামলার সব আসামিকে অব্যাহতি দেওয়া হয়।

একুশে বইমেলার আগে সরগরম ছাপাখানা by মোছাব্বের হোসেন

দরজায় কড়া নাড়ছে অমর একুশে বইমেলা। ছাপাখানায় একটানা খটখট আওয়াজ। মুদ্রণযন্ত্রের একদিকে কাগজ ঢুকছে আর অন্যদিকে ছাপা হয়ে বেরিয়ে আসছে। স্তূপ করে সাজিয়ে রাখা হচ্ছে সেগুলো। বাঁধাই হয়ে নতুন বই হয়ে চলে যাবে মেলায়।

৪ মার্চ ফেনী নদী অভিমুখে জাপার লংমার্চ-কারও উপদেশ নিতে ভারতে যাই না: এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, তিনি কারও উপদেশ নিতে ভারতে যান না। তিনি বলেন, ‘বলা হচ্ছে ভারতের অনুমতি নিয়ে লংমার্চ করেছি। আমি ভারতে যাই আজমির শরিফ জিয়ারত করতে, কারও কাছ থেকে উপদেশ নেওয়ার জন্য নয়।’

সরস্বতী পূজা উদ্যাপিত

ভক্ত-পূজারিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গতকাল শনিবার সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। বিদ্যাদেবীর কৃপালাভের আশায় রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঘরে ঘরে এই পূজা উদ্যাপিত হয়েছে। অনেক মহল্লায় পূজামণ্ডপে ভক্তরা সরস্বতী দেবীর উদ্দেশে অঞ্জলি দেবে। এ ছাড়া কিছু মণ্ডপে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।

পাল্টা কর্মসূচি ও নিষেধাজ্ঞার পরিণতি শুভ হবে না

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, পাল্টা কর্মসূচি ও নিষেধাজ্ঞা জারি করে বিরোধী দলের গণমিছিল বন্ধের পরিণতি শুভ হবে না। তিনি অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সেনাবাহিনীকে দিয়ে অঘটন ঘটানোই বিএনপির চিন্তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য আন্দোলন করে। আর বিএনপি সব সময় চিন্তা করে সেনাবাহিনীকে দিয়ে কী করে অঘটন ঘটানো যায়। প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির নেত্রী ডিসেম্বরে সরকার পতনের যে সময় বেঁধে দিয়েছিলেন, তার মাজেজা ধরা পড়েছে। রহস্য জানা গেছে, তাঁদের ষড়যন্ত্র ধরা পড়েছে। এখন তাঁরা সেনা অভ্যুত্থান নয়, গণ-অভ্যুত্থান করে সরকার উৎখাতের কথা বলছেন।’

শিক্ষা পরিবেশের বিপর্যয় by মুহাম্মদ ইদ্রিস আলী

গৃহশিক্ষকের টোল থেকে প্রাইভেট টিউশনির সরু পথ বেয়ে কোচিং ব্যবসা থেকে কোচিং সিন্ডিকেট, অতঃপর তা কোচিং শিল্পের অপ্রতিরোধ্য, অনিরাময়যোগ্য অবয়ব লাভ করেছে। নব্বইয়ের দশকে বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ব্যাপক বিস্তৃতিতে এ ব্যবসায় ঊর্ধ্বমুখী হাওয়া লাগে। এটি কোচিং থেকে কোচিং সিন্ডিকেটে রূপান্তরিত হয়।

তত্ত্বাবধায়ক সরকার ও সংবিধান by মোঃ খলিলুর রহমান

দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে আমি নিচের প্রস্তাবগুলো তুলে ধরতে চাই। ১। (ক) সর্বশেষ সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটসংখ্যার ভিত্তিতে সর্ববৃহৎ দলের তিনজন, দ্বিতীয় বৃহত্তর দলের দু'জন এবং তৃতীয় ও চতুর্থ বৃহত্তর দলের একজন করে মোট সাতজন সদস্য নিজ নিজ দল কর্তৃক মনোনীত হবেন।

তারপরও লোডশেডিং কেন? by সাইফুল সাইফ

সারাদেশে এখন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ছোট-বড় জেনারেটর আর সৌরবিদ্যুৎ উৎপাদন পদ্ধতি। তারপরও সরকার হিমশিম খাচ্ছে লোডশেডিং বন্ধ করতে। চাহিদা বেশি হওয়ায় বিদ্যুৎ নিয়ে চলে টালমাটাল অবস্থা। লোডশেডিংয়ের প্রভাব ওয়াসার ওপরও পড়ে থাকে। ঢাকা ওয়াসা চাহিদামতো পানি সরবরাহ করতে পারে না। পানি এবং বিদ্যুতের স্বল্পতায় মানুষের ভীষণ কষ্ট হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবতে হবে by মোঃ মুজিবুর রহমান

১৯৯২ সালের ৩৭নং অ্যাক্টের ক্ষমতাবলে উচ্চতর শিক্ষায় সেশনজট নিরসনের অন্যতম প্রধান উদ্দেশ্য নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। কিন্তু দীর্ঘ প্রায় দুই দশক পর এসে দেখা যাচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয় ওই উদ্দেশ্য অর্জন করতে পারছে না প্রত্যাশিতভাবে।

কথা বলুন সাবধানে by আনোয়ার হোসেন

দেয়ালেরও কান আছে, কথা বলুন সাবধানে_ এমন সাবধানী বাক্য অনেক স্থানে লেখা থাকে। চায়ের দোকানে বেশি থাকে। দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করলে এমন বাণী বেশি করে প্রচার করা হয়। গোয়েন্দাদের ব্যাপারে এটা বিশেষভাবে প্রয়োগ করা হয়। উইকিলিকস যেসব তথ্য ফাঁস করছে, তাতে অনেক লোক বিব্রত হতেই পারে।

মানসিক স্বাস্থ্যসেবা কর্মসূচি ছড়িয়ে দিতে হবে-বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস by জিল্লুর রহমান রতন

পত্রিকার পাতা খুললে প্রায় প্রতিদিনই আত্মহত্যার খবর চোখে পড়ে। কেউ সামাজিক নিগ্রহের কারণে অপমান সইতে না পেরে, মহিলাদের ক্ষেত্রে যৌতুক, স্বামী কিংবা সঙ্গীর শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের (তথাকথিত ইভটিজিংসহ) কারণে, কারও ক্ষেত্রে ব্যক্তিগত হতাশা, ব্যর্থতা ও বঞ্চনার কারণে আত্মহত্যা সংঘটিত হতে দেখি। কারণ যাই থাক, আত্মহত্যা অমূল্য জীবনের অকাল অপচয়।

কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে-সড়ক নিরাপত্তা by বদিউল আলম মজুমদার

'কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কভু আশীবিষে দংশেনি যারে ...।' এ বিখ্যাত উক্তিটি দ্বারা কবি কৃষ্ণচন্দ্র মজুমদার কোনো ঘটনা বা দুর্ঘটনায় কবলিত ভুক্তভোগীর বেদনার কথা, যা অনেক সময় আড়ালেই থেকে যায়, আমাদের স্মরণ করে দিয়েছেন। কথাটি যেন অক্ষরে অক্ষরে সত্য আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে।

ট্রেন ডাকাতদের নির্মমতা-চাই দ্রুত ও কার্যকর ব্যবস্থা

গত বুধবার রাতে ময়মনসিংহ-জামালপুর রেলপথে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ডাকাতি এবং দুই ছাত্রসহ চারজনের নিহত হওয়ার ঘটনাটি দেশের অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতিকেই আরও একবার বেআব্রু করল। যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে দেওয়ানগঞ্জে যাওয়ার পথে রাত সাড়ে ১১টায় ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ী রেলস্টেশন ছেড়ে যাওয়ার পরপরই ডাকাতি শুরু হয়।

আমিনবাজারে ছাত্র খুন-দোষীদের কঠোর দণ্ড চাই

আমিনবাজারে পবিত্র শবেবরাতের রাতে 'গণপিটুনিতে' নিহত ছয়জন ছাত্র ছিল নির্দোষ_ বিচার বিভাগীয় তদন্ত কমিটির এ অভিমতসহ সংশ্লিষ্ট প্রতিবেদন বৃহস্পতিবার জমা পড়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে। অথচ ঘটনার পরপরই পুলিশের করা মামলায় বলা হয়েছিল, ডাকাত সন্দেহে ওই ছয়জন ছাত্রকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।

অবহেলিত জনপদের জন্য সুদিনের অপেক্ষা by তানজিনা হক বিয়াস

যদি আমি আঁকিয়ে হতাম তাহলে কষ্টের কী রঙ বা কোন রঙে কষ্টকে আঁকা যায় সেই ছবি এঁকে দেখাতাম সবাইকে। কল্পনা করুন, একজন মা কাঁদছেন তার পাঁচ মাসের শিশুকন্যাটি বুকে নিয়ে। শিশুটি শ্বাস নিচ্ছে তো ফেলতে পারছে না বা ফেলছে তো নিতে পারছে না, বুকটা খুব জোরে ওঠানামা করছে, নিউমোনিয়া হয়েছে, ছোট্ট এই মানুষটির বেঁচে থাকার কী সংগ্রাম! আবার কিছুক্ষণ পর শোনা গেল গ্রামের অন্য প্রান্তে আরেক মা সন্তান জন্ম দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন।

অধ্যাপক ইউনূস-পরবর্তী অধ্যায়ে ক্ষুদ্রঋণ খাত-অর্থনীতি by মামুন রশীদ

এটা সবাই স্বীকার করেন যে, ক্ষুদ্রঋণ এবং অধ্যাপক ইউনূস সমার্থক। কিন্তু এখন তিনি স্থানীয় মঞ্চে আর সক্রিয় নেই। কিন্তু আমরা দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতা বাড়ানোর এ কার্যকর উপায়কে খাটো করে দেখতে পারি না। এর প্রতি মনোযোগ কমিয়ে দেওয়ারও অবকাশ নেই। বিশেষ করে আমাদের মনে রাখতে হবে গ্রামীণ বাংলাদেশের কথা।

বইমেলা by ইমরুল কায়েস

শীত বাংলাদেশে উৎসবের ঋতু। আগে উৎসব ছিল প্রধানত গ্রামকেন্দ্রিক। এখন গ্রামের মেলা, পুতুল নাচ, যাত্রার শীতকালীন আয়োজনগুলোয় ভাটা পড়েছে। গ্রামের মানুষ যেমন জীবন ধারণের প্রয়োজনে শহরে স্থানান্তরিত হয়েছে, তেমনি গ্রামের উৎসবগুলোও রূপ ও রঙ পরিবর্তন করে শহরে এসেছে। যেমন পহেলা বৈশাখের ক্ষেত্রে সত্যি, তেমনি সত্যি বাণিজ্যমেলা ও বইমেলার ক্ষেত্রেও।

দ্বিদলীয় রাজনীতির পরীক্ষা-সাম্প্রতিক প্রসঙ্গ by সাবি্বর আহমেদ

রাজনৈতিক সংকট এড়ানোর পথ এখনও খোলা আছে। দুই দলকেই মনে রাখতে হবে, বেশির ভাগ ক্ষেত্রে সংঘাতের পরিণতি হয় সাংবিধানিক সংকট, অন্য কথায় আরেকটি এক-এগারো। সংঘাত এবং আরেকটি এক-এগারো যদি বড় রাজনৈতিক দল দুটি এড়াতে চায় তবে সমঝোতায় আসতে হবে বাংলাদেশের বাই-পার্টিজান রাজনীতি এখন মুখোমুখি।

বদলে যাওয়া গ্রামে তারুণ্যের প্রত্যাশা কে পূরণ করবে?-সময়ের কথা by অজয় দাশগুপ্ত

গ্রামীণ সমাজে পরিবর্তনে নতুন চাহিদা সৃষ্টি করছে। এখানে অর্থের জোন আসছে নানা সূত্রে। গত কয়েক বছর ধরে কৃষিপণ্যের দাম ভালো ছিল। এতে নিত্যদিন যারা চাল-সবজি-ডাল কিনে খায় তাদের ক্ষোভ রয়েছে। কিন্তু কৃষকদের হাতে টাকা আসছে এবং তারা নানা শিল্পপণ্য_ ফ্রিজ, টিভি, খাট-চেয়ার-টেবিল কিনছে।

চরফ্যাশনে গাছ কাটা-নিজের পায়েই কুড়াল মারা হলো

ভোলার চরফ্যাশনে একদিনে ১২ হাজার চারাগাছ কাটা হয়েছে। শনিবার সমকালে প্রকাশিত রিপোর্টে দেখা যায়, কৃষকদের সস্তা সেন্টিমেন্টকে ব্যবহার করে তাদের দিয়েই গাছ কাটানো হয়েছে। আর এ কাজে মুখ্য ভূমিকা পালন করেছেন জাহানপুরের ইউপি চেয়ারম্যান। গাছগুলো উপকূলীয় এলাকায় জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলার উদ্দেশ্য নিয়েই একটি প্রকল্পের আওতায় রোপণ করা হয়েছিল।

প্রশ্নপত্র ফাঁস-নিয়োগ পরীক্ষার অনিয়ম আর কতদিন?

খাদ্য বিভাগের অধীনে প্রায় এক হাজার জনবল নিয়োগে শুক্রবার অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রশ্ন আগের রাতে ফাঁস হয়ে যাওয়ার যে অভিযোগ বিভিন্ন সংবাদমাধ্যমে উঠেছে, তা আমাদের কাছে সত্যি বলে মনে হয়। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে এর সঙ্গে জড়িত বেশ কয়েকজন আটক হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফটোকপির দোকানগুলোতেও প্রশ্নপত্রটি সহজলভ্য ছিল বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। অবশ্য এ ধরনের অঘটন আমাদের দেশে নতুন নয়।

গাড়িবিলাস-যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ প্রয়োজন

প্রয়োজনীয় ক্ষেত্রে সরকারি কাজে ব্যবহারের জন্য কর্মকর্তাদের গাড়ি প্রদান করা হয়। এটা রাষ্ট্রীয় প্রয়োজনে স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে সরকারের অধিকাংশ দপ্তরে এই গাড়ির ব্যবহার নিয়ম-নীতির বাইরে হচ্ছে। দুর্নীতির পর্যায়ে পড়ে এমন গাড়ি ব্যবহারের সংখ্যা এতই বেশি যে তাতে আতঙ্কিত বোধ করাই স্বাভাবিক।

চারদিক-সেপ্টেম্বর হায় একাত্তর

তুই কোথায় যাবি? তোর পেটে বাচ্চা, তুই গর্ভবতী কুকুর। তোর কোনো ভয় নেই। তুই তো মানুষ না যে তুই প্রাণের ভয় করবি। উঁচু জাত, বর্ণের বিভেদ—এসব তো সভ্যতার উপকরণ। এই তলোয়ার বানানো হয়েছে সভ্যতা রক্ষার জন্য। ঈশ্বরকে ধন্যবাদ দে যে এই অস্ত্র দিয়ে তোর গলা কাটা হবে না।

পরিবর্তন-খালেদা জিয়া ও আমাদের বিএনপি-ভাবনা by সৈয়দ বদরুল আহ্সান

এই কিছুদিন আগে ঈদ উপলক্ষে বেগম খালেদা জিয়া আমাদের জানিয়ে দিলেন যে দেশবাসী ভালো অবস্থায় নেই এবং তাদের এ অবস্থার কারণে তিনিও ভালো নেই। এরই মধ্যে আবার তাঁর দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলে দিলেন যে সরকার পরিবর্তন ছাড়া দেশ সংকটমুক্ত হবে না। অবশ্য

পার্বত্য চট্টগ্রাম-সংঘাত বন্ধে সমঝোতাই পথ by হরি কিশোর চাকমা

পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের মধ্যে ভ্রাতৃঘাতী সংঘাত ভয়াবহ রূপ নিচ্ছে। দূরত্ব বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে তিনটি রাজনৈতিক দল সক্রিয় রয়েছে। সেই সুযোগে কিছু সশস্ত্র গ্রুপও নানা অপকর্মে তৎপর বলে শোনা যায়।

অর্থনীতি-সাধ্যাতীত ব্যয় এবং আর্থিক সংকট by এম এ তসলিম

কিছুদিন আগে দেশের অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনার জন্য কয়েকজন অর্থনীতিবিদকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সংকটটি যে ধীরে ধীরে গভীরতর হচ্ছে, বড় আকার ধারণ করছে, বৈঠকে তাঁরা সে আশঙ্কা প্রকাশ করেন।

সিরিয়া-অশনিসংকেত by রবার্ট ফিস্ক

এই সপ্তাহে তাহলে ‘আরব বসন্ত’ আরব লিগকেও আক্রান্ত করল? নাকি তা ব্রিটিশ সাম্রাজ্যের কায়দায় ধনী ও খুদে রাষ্ট্র কাতারের দিকে ঝুঁকে পড়েছে? আরব দুনিয়ার ইতিহাসে আরব লিগের মতো নির্বোধ, অক্ষম ও উদ্ভট সংস্থা আর দেখা যায়নি। হঠাৎ সংস্থাটি ইঁদুর থেকে সিংহ হয়ে সিরিয়াকে আরব লিগ থেকে বহিষ্কারের হুংকার দিচ্ছে। গত বৃহস্পতিবার আরব লিগ সিরিয়ার সদস্যপদ রহিত করার ঘোষণা দেয়।

রাজনীতি-বাংলাদেশে ‘নির্বাচিত একনায়কত্ব’ by মইনুল ইসলাম

২০১১ সালের ৪ নভেম্বর এই নিবন্ধটি লিখতে শুরু করেছি ১৯৭২ সালের ৪ নভেম্বর তারিখকে স্মরণ করে, যেদিন বাংলাদেশের সংবিধানটি সংসদে গৃহীত হয়েছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের ১০ মাস ১৯ দিনের মধ্যেই জাতিকে একটি গণতান্ত্রিক সংবিধান উপহার দিতে পারা বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকারের ঐতিহাসিক সাফল্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

আইনি জটিলতা দূর করার উদ্যোগ নিন-কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

সামান্য ভুলভ্রান্তির কারণে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা দেখা দিয়েছে। নব গঠিত এই সিটি করপোরেশনের নির্বাচন শুরুতেই বাধাগ্রস্ত হোক তা কাম্য হতে পারে না। সমস্যাটি দ্রুত দূর করার ব্যাপারে সে কারণেই সংশ্লিষ্ট সবার মনোযোগ প্রয়োজন।

প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টি করতে হবে-শ্রমবাজারে সংকট

বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ এক গভীর সংকটের মধ্য দিয়ে চলেছে। গত তিন দশকের মধ্যে এমন সংকট আর কখনো আসেনি। নিম্ন আয়ের বিপুল জনসংখ্যা অধ্যুষিত ছোট্ট এই দেশের জন্য এটি সত্যিই এক বড় উদ্বেগের বিষয়।

সংঘাতের পথে রাজনীতি!-হঠকারিতা নয়, সুবুদ্ধির পরিচয় দিন

ঢাকাসহ অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে আজ বিএনপির পূর্বঘোষিত মিছিল কর্মসূচি ছিল। গত ৯ জানুয়ারি রোডমার্চ শেষে চট্টগ্রামের জনসভায়ই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। বিএনপির কর্মসূচির সঙ্গে জোটবদ্ধ রাজনীতির কারণে জামায়াতও ঘোষণা করেছিল, তারাও মাঠেই থাকবে। এদিকে হঠাৎ করেই গত বৃহস্পতিবার পাল্টা কর্মসূচি হিসেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মহানগর শাখা বঙ্গবন্ধু এভিনিউয়ে জনসভা আহ্বান করে।

পবিত্র কোরআনের আলো-মুনাফিকরাই নানা অজুহাতে তাবুক অভিযানে অংশ নেওয়া থেকে বিরত থেকেছে

৪৫. ইন্নামা ইয়াছ্তা'যিনুকাল্লাযীনা লা ইউ'মিনূনা বিল্লাহি ওয়ালইয়াওমিল্ আ-খিরি ওয়ার্তা-বাত্ ক্বুলূবুহুম ফাহুম্ ফী রাইবিহিম ইয়াতারাদ্দাদূন। ৪৬. ওয়া লাও আরা-দুল খুরূজা লাআআ'দ্দূ লাহূ উ'দ্দাতান ওয়ালাকিন্ কারিহাল্লা-হুম্ বিআ'-ছাহুম ফাছাব্বাত্বাহুম ওয়াক্বীলাক্ব্উ'দূ মাআ'ল ক্বা-য়ি'দীন।

ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পাট যেন চুকে না যায় by ডা. এম এ হাসান

একাত্তরে দেশটাকে স্বাধীন করেছিলাম কেবল ক্ষোভ ও দ্রোহের কারণে নয়, জীবনের মুক্তি, সংস্কৃতির মুক্তি, অর্থনৈতিক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, একটি বিশাল সামাজিক দায়বদ্ধতার কারণে দেশকে মুক্ত করেছিলাম সেদিন। খেটে খাওয়া মানুষসহ সমষ্টির ভাগ্যোন্নয়নের স্বপ্ন নিয়ে একটি সাম্যভিত্তিক সমাজ এবং মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। যুক্তিভিত্তিক প্রেরণা, জাতিগত ঐক্য এবং সমষ্টিগত সহনশীলতা আমাদের পথ বেঁধে দিয়েছিল।

চালচিত্র-পাল্টাপাল্টি শো ডাউন সমস্যার সমাধান নয়, চাই সুস্থ রাজনীতি by শুভ রহমান

আজ ২৯ জানুয়ারি বিএনপি-জামায়াত জোটের ঘোষিত গণমিছিল। এর পাল্টা কর্মসূচি দিয়েছে মহানগর আওয়ামী লীগ। এদিকে সংঘাত এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীতে সভা-সমাবেশ মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে। উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে একটি চরম ঝুঁকিপূর্ণ আন্দোলনের কর্মসূচি নিয়ে বিএনপি-জামায়াত জোট অবশেষে যুদ্ধাপরাধীদের বিচার ও গণতন্ত্রকে নস্যাৎ করতে এক হঠকারী পদক্ষেপ নিতে যাচ্ছে বলেই বিশ্লেষকদের

চরাচর-ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী by বিশ্বজিৎ পাল বাবু

ছানামুখী। দেখতে সাদা, গায়ে চিনি মাখানো। ছানা আর চিনিতে তৈরি হওয়া প্রসিদ্ধ মিষ্টি খাবার। ভোজনরসিক বাঙালির পছন্দের তালিকায় অনেকটা ওপরে থাকা ব্রাহ্মণবাড়িয়ার এই খাবারের সুনাম উপমহাদেশজুড়ে। প্রায় ১০০ বছর আগে প্রথম তৈরি হওয়া ছানামুখীর কদর এখনো এতটুকু কমেনি; বরং বিয়ে-শাদি, অন্য কোনো অনুষ্ঠান, কারো বাড়িতে বেড়ানো ইত্যাদিতে ছানামুখী যেন আলাদা ঐতিহ্য বহন করে।

শ্রদ্ধাঞ্জলি-রণদা প্রসাদ স্মরণ

৬ নভেম্বর রোববার ছিল উত্থান একাদশী তিথি, জ্যাঠামণির (রণদা প্রসাদ সাহার) ১১৫তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও রণদার পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলার মির্জাপুর গ্রামে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গ্রামবাসী আয়োজন করেছিল এক অনুষ্ঠানের। রণদার কথা, ভক্তিমূলক গান, বাহারি রঙের বেলুন আর শত মোমের আলোয় আলোকিত ছিল সেদিনের সেই রণদা নাটমন্দির।

মেট্রোরেল-আশার গুড়ে বালি জমছে by এ কে এম জাকারিয়া

মানববন্ধন হয়েছে, সামনে আসছে অনশন। বিষয় মেট্রোরেল। জরুরি বিষয়গুলো যেন আমাদের দেশে সহজে হওয়ার নয়। পদ্মা সেতু আটকে গেছে। কারণ, এটি তৈরি করতে যারা টাকা-পয়সার মূল অংশটি দেবে, সেই বিশ্বব্যাংক মনে করে, যোগাযোগ মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত। এই দুর্নাম ঘোচাতে সরকারের যেন কিছুই করার নেই।

নগর-কাঁটাবন থেকে ক্যাম্পাস by শান্তনু মজুমদার

বণিকদের দখলে থাকায় ফুটপাতে জায়গা না পেয়ে, পেছনে ধেয়ে আসতে থাকা যন্ত্রদানবের চাকায় পিষ্ট হওয়ার আশঙ্কাকে সঙ্গী করে কাঁটাবন থেকে নীলক্ষেতের রাস্তাটি ধরে হাঁটতে হাঁটতে বন্দী পাখিদের দিকে চোখ যায়, চোখ পড়ে বন্দী মাছের দিকে; বন্দী প্রাণীকুলের দিকে। কাঁটাবনের বিশ্ববিদ্যালয় মার্কেটে বাণিজ্যিক উদ্দেশে বন্দী করে রাখা হয় পাখিদের, পশুদের, নানা প্রাণীর। এখানকার টিয়া পাখিরা ওড়ে না, পায়রারা ওড়ে না। উড়তে পারার কথাও না।

গদ্যকার্টুন-অঘ্রান এসেছে আজ by আনিসুল হক

‘জানি আমি তোমার দু’চোখ আজ আমাকে খোঁজে না আর পৃথিবীর ’পরে— বলে চুপে থামলাম, কেবলি অশত্থ পাতা পড়ে আছে ঘাসের ভিতরে শুকনো মিয়োনো ছেঁড়া;—অঘ্রান এসেছে আজ পৃথিবীর বনে; সে সবের ঢের আগে আমাদের দুজনের মনে হেমন্ত এসেছে তবু; বললে সে, ‘ঘাসের ওপরে সব বিছানো পাতার মুখে এই নিস্তব্ধতা কেমন যে—সন্ধ্যার আবছা অন্ধকার ছড়িয়ে পড়েছে জলে; কিছুক্ষণ অঘ্রাণের অস্পষ্ট জগতে হাঁটলাম,

সহজিয়া কড়চা-অন্তর্দলীয় ও আন্তদলীয় রাজনৈতিক হত্যাকাণ্ড by সৈয়দ আবুল মকসুদ

উপমহাদেশের রাজনীতিতে অন্তর্দলীয় কোন্দল ও শত্রুতা শুরু থেকেই ছিল। কংগ্রেস, হিন্দু মহাসভা, জনসংঘ, মুসলিম লীগের মধ্যে ছিল। প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে বিরোধ থাকা অস্বাভাবিক নয়। কখনো কখনো তা শত্রুতার পর্যায়ে গড়ায়। তবে এই অঞ্চলে আন্তদলীয় কোন্দল ও শত্রুতা সম্ভবত পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বেশি।

সুযোগ কাজে লাগাতে হবে, বাড়াতে হবে সক্ষমতা-ভারতের বাজারে শুল্কমুক্ত সুবিধা

বিশ্বমন্দার কারণে দেশের বহির্বাণিজ্য যখন ভারসাম্য রক্ষায় হিমশিম খাচ্ছে, তখন ২৫টি বাদে বাংলাদেশের সব পণ্য ভারতীয় বাজারে শুল্কমুক্ত প্রবেশসুবিধা পাওয়ার সংবাদটি নিঃসন্দেহে আশা জাগায়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্প্রতি আদ্দুতে ১৭তম সার্ক শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় স্বল্পোন্নত দেশগুলোর জন্য স্পর্শকাতর পণ্য ৪৮০ থেকে ২৫টিতে নামিয়ে আনার ঘোষণা দেন।

বাসমালিকদের দুরভিসন্ধির কাছে নতিস্বীকার নয়-জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের মূল্য আরেক দফা বাড়ানোর ঘটনাটিকে বাসমালিকেরা নিজেদের স্বার্থে কাজে লাগানোর মতলব এঁটেছেন বলে প্রতীয়মান হচ্ছে। শিগগিরই তাঁরা বাসভাড়া বাড়াবেন, কিন্তু কতটা বাড়াবেন সেই হিসাব করতে গিয়ে শুধু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিটাই ধরবেন না, আরও অন্তত ষোলটি বিষয় যোগ করবেন। এবং সোমবারের প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যাচ্ছে, যোগাযোগমন্ত্রী ও নৌপরিবহনমন্ত্রী বাসমালিকদের এই দুরভিসন্ধি পূরণে সায় দিয়েছেন।

রঙ্গব্যঙ্গ-চাপাবাজ by মোস্তফা কামাল

সর্বকালে সর্বযুগে চাপাবাজরাই থাকে সুবিধাজনক অবস্থানে। চাপার জোর থাকলে নাকি কোনো যোগ্যতা-দক্ষতারই দরকার পড়ে না। চাপা দিয়ে বসের নৈকট্য লাভ করা যায়। বেতন বাড়ানো যায়, পদ-পদবিও বাগিয়ে নেওয়া যায়। চাপার সঙ্গে যদি তেল থাকে, তাহলে তো কথাই নেই! চাপা এবং তেলের গুণে সব কিছুই চলে আসে হাতের মুঠোয়!

সব 'স্বপ্নই' 'দিবাস্বপ্ন' নয় by ড. আবু এন এম ওয়াহিদ

নের সঙ্গে ভারতের প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা আজকে নতুন নয়। এর ইতিহাস অনেক দিনের। ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পর দেশ দুটির রেষারেষি তীব্র আকার ধারণ করে এবং তাদের মধ্যকার প্রতিযোগিতা ছড়িয়ে পড়ে সব ক্ষেত্রে। আজ তারা সামরিক, কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক প্রতিযোগিতায় লিপ্ত। ইতিহাস, ঐতিহ্য, জ্ঞান-বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিগত দিক থেকেও তারা কেউ কারো কাছে হার মানতে রাজি নয়।

পরবর্তী নির্বাচন কি অনিশ্চিত by এ এম এম শওকত আলী

রাষ্ট্রপতি সম্প্রতি নির্বাচন কমিশনসহ অন্যান্য বিষয় নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছেন। আলাপ-আলোচনা কতটুকু ফলপ্রসূ হয়েছে তার সঠিক মূল্যায়ন এখনই করা সম্ভব নয়। কারণ অন্যান্য বিষয়ের মধ্যে কেয়ারটেকার সরকার প্রথার পুনঃ প্রবর্তনের বিষয়টিও ছিল মতবিনিময়ের অন্যতম অংশ। এ কথা কারো অজানা নয় যে কেয়ারটেকার সরকার প্রথার বিলুপ্তির পর পরই রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে পড়ে।

ঢাকা সিটি করপোরেশন-নির্বাচনই একমাত্র সমাধান

স্থবির অবস্থা ঢাকা সিটি করপোরেশনে। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় নগরবাসীও সিটি করপোরেশনের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কাঙ্ক্ষিত সেবা যেমন দিতে পারছে না সিটি করপোরেশন, তেমনি অনেকের মধ্যেই এক ধরনের গা-ছাড়া ভাব দেখা দিয়েছে। অনেক ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মারা যাওয়ার পর শূন্যপদে নির্বাচন হয়নি।

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’ অবলম্বনে-পদ্মা নদীর বোটম্যান ২০২১ by নাসিফ চৌধুরী

মাঝি কুবের ও তাহার পরিবার পদ্মাপারের এক অজপাড়াগাঁ কেতুপুর। সেই গ্রামের মাঝি সমিতির নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কুবের। কুবের গরিবের মধ্যে গরিব আর ছোটলোকের মধ্যে ছোটলোক। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড তো দূরের কথা, একখানা ভিজিটিং কার্ডও তাহার নাই।

আমি বনাম আমার প্রেমিকার গরু by আলিম আল রাজি

গরুটা সুন্দর। এত সুন্দর গরু সাধারণত দেখা যায় না। আমি গরুর দিকে হাঁ করে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। কী সুন্দর শিং, কী সুন্দর চোখ! খেয়াল করে দেখলাম, গরুও আমার দিকে তাকিয়ে আছে ঈদের দিনটা আমি একটু আয়েশ করে কাটাতে চাই সব সময়। কিন্তু শেষমেশ দেখা যায়, কোনো একটা প্যাঁচ লেগে যায়। এবারও লেগে গেল। নামাজ পড়ে এসে আয়েশ করে বিছানায় পিঠ লাগালাম। এমন সময় ফোন দিল মিতু।

আট কলা by জসীম উদ্দীন

রহিম শেখ বড়ই রাগী মানুষ। কোনো কাজে একটু এদিক-ওদিক হইলেই সে তার বউকে ধরিয়া বেদম মারে। সেদিন বউ সকালে সকালে উঠিয়া ঘর-দোর ঝাঁট দিতেছে, রহিম ঘুম হইতে উঠিয়া বলিল, ‘আমার হুঁকায় পানি ভরিয়াছ?’ বউ বলিল, ‘তুমি তো ঘুমাইতেছিলে, তাই হুঁকায় পানি ভরি নাই। এই এখনই ভরিয়া দিতেছি।’ রহিম চোখ গরম করিয়া বলিল, ‘এত বেলা হইয়াছে, তবু হুঁকায় পানি ভর নাই! দাঁড়াও, দেখাইতেছি তোমায় মজাটা।

রসকারণ-বক এক পায়ে ঘুমায় কেন? by আব্দুল কাইয়ুম

ওদের পায়ের পাতা এত বেশি ছড়ানো যে তারা সহজেই এক পায়ে দাঁড়িয়ে পুরো শরীরের ভারসাম্য রক্ষা করতে পারে। সুতরাং এক পায়ে যদি আসল কাজটা হয়, তাহলে মিছেমিছি দু পায়ে দাঁড়িয়ে শক্তি ক্ষয় করবে কেন? বক, সারস ও পরিযায়ী পাখি সব সময় খাদ্যের সন্ধানে উড়ে বেড়ায়। এ জন্য তাদের খুব বেশি শক্তি ব্যয় করতে হয়।

অবিক্রীত পশুদের দুর্ভোগ-কর্তৃপক্ষ ভাবছে কি?

সবাইকে শুভেচ্ছা। আশা করি, সবার ঈদ এবং ঈদের পশু উভয়ই ভালোভাবে কেটেছে। আপনারা নিশ্চয়ই জানেন, শেয়ারের দাম নিম্নমুখী হলেও কোরবানির পশুর দাম ছিল আকাশচুম্বী। দামের কারণে অনেকেই পছন্দমতো গরু-ছাগল কিনতে পারেননি। এমনকি এক হাট থেকে কিনে আরেক হাটে বেচতে পারেন এমন মানুষও পছন্দের কোরবানির গরু-ছাগল কিনতে ব্যর্থ হয়েছেন। দাম কমবে ভেবে অনেকেই ঈদের দিন সকালেও গিয়েছিলেন পশুর হাটে।

মানুষের মুখ-নৌকা নিয়েই সারা বেলা

ঈদের পরে ছুটির রেশটা কাটতে চায় না। আর তাই বড় বড় শহরের মতো ছোট শহরের মানুষেরা ভিড় করে বিনোদনকেন্দ্র আর বেড়ানোর জায়গাগুলোতে। ছোট্ট শহর ময়মনসিংহে দর্শনীয় অনেক জায়গা থাকলেও পুরোনো ব্রহ্মপুত্র নদের পাড়ে ভিড়টা বোধ হয় একটু বেশি হয়। মোটকথা, ময়মনসিংহ শহরের পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদের যে সৌন্দর্য তা কেবল এই শহরের মানুষকেই টানে না, বরং বাইরে থেকে বেড়াতে আসা অনেকেই চলে আসে এর পাড়ে।

নির্বাচন-ভোটের রাজনীতিতে আইভী মডেল by মুহাম্মদ জাহাঙ্গীর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর বিশাল বিজয় বাংলাদেশের ভোটের রাজনীতিতে নেতৃত্ব নির্বাচনে একটা নতুন ধারার জন্ম দিয়েছে। সরকারি দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব (আংশিক) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন সত্ত্বেও শামীম ওসমান প্রায় লক্ষাধিক ভোটে পরাজিত হয়েছেন। শামীম ওসমান সম্পর্কে নারায়ণগঞ্জবাসীর বহু অভিযোগ। বিভিন্ন মিডিয়াও এসব অভিযোগ ধারাবাহিকভাবে তুলে ধরেছিল।

অবশেষে এনবিআরের বোধদ্বয়-প্রধানমন্ত্রী কর দিয়েছেন, মন্ত্রী-এমপিরা কেন নয়?

মন্ত্রী-এমপিদেরও আয়কর দিতে হবে। এই সিদ্ধান্তে অবশ্যই জনগণ সন্তুষ্ট হবে। তারা বুঝবে আইন সবার জন্যই সমান। বর্তমান বাজেট পেশ করার সময় ঘোষণা করা হয়েছিল, এখন থেকে প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী-এমপিরাও আয়কর দেবেন। সে সময় এই ঘোষণাটি সব মহলেরই প্রশংসা কুড়িয়েছিল।

কন্যা শিশু দিবস-বৈষম্যমুক্ত সমাজ চাই by বনরূপা

বিশ্বজুড়ে শিশুদের কল্যাণে জাতিসংঘ শিশু অধিকার সনদ ঘোষণা করেছে। এই সনদের প্রথম ২২ স্বাক্ষরকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। ইতিহাস সাক্ষ্য দেয়, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে মানবিক বিপর্যয় নেমে এসেছিল, তার প্রধান শিকার ছিল শিশু। ফলে ভবিষ্যৎ বিশ্বের কর্ণধারদের রক্ষায় বিশ্ববিবেক আর মানবতার ধ্বজাধারীরা এগিয়ে আসেন। তবে যুদ্ধবিগ্রহ এবং সমাজ ও রাষ্ট্রের নেতিবাচক পীড়নের প্রধান শিকার নারী সমাজ তথা কন্যা শিশু।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৪৩)-আপনজনের ঋণ অপরিশোধ্য by আলী যাকের

আমি নিশ্চিত যে কারো জীবনই কুসুমাস্তীর্ণ হয় না। জীবনের চলার পথে কোনো না কোনো সময় নানা রকম ধাক্কা আসে। মানুষ সামলে উঠে আবার পথচলা শুরু করে। দিদি চলে যাওয়ার পর আমাদের পরিবারের পরপর এই তিনটি মৃত্যু আমায় বিচলিত করেছিল। কেবল বিচলিত নয়, আমার নিজের মানসিক ভারসাম্যই প্রায় হারিয়ে ফেলেছিলাম_এ কথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই আমার। তবে এই ঘটনাগুলো এক অভাবনীয় শক্তির সঞ্চারও করেছিল আমার মধ্যে।

মমতা : নাম বদলের খেলায় নতুন মোড় আনুন by সুনন্দন রায়চৌধুরী

নাম বদলের রাজনৈতিক সংস্কৃতি বেশ কিছুদিন হলো ভারতের বিভিন্ন প্রান্তে জেঁকে বসেছে। প্রথম যে শহরের নাম পাল্টানো হয়েছিল, সেটা হলো বোম্বে। আজ তা নতুন নব্য ধনতান্ত্রিক ভারতের নতুন প্রজন্মের কাছে মুম্বাই বলে পরিচিত। সেখানকার উগ্র মারাঠি এক নেতা মাঝেমধ্যে হুংকার ছাড়েন,

শিক্ষার মান এবং অন্যান্য by ড. তুলসী কুমার দাস

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত ২৭ জুলাই। পাসের হার গড়ে ৭৫.০৮ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩৯ হাজার ৭৬৯ জন। আর যদি দেশের শুধু আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যায় সেখানে গড় পাসের হার ৭২.৩৬ শতাংশ।

যুগের বাণী-কী আমাদের ব্যর্থতা? by মোহাম্মদ গোলাম রাব্বানী

এই প্রশ্ন আমার মনে বাসা বেঁধেছে গত সোমবারের আচমকা ঘটনার কারণে। পরদিন ২০ সেপ্টেম্বর এর প্রতিবেদন ছাপা হলো দেশের সব কয়টি দৈনিকের প্রথম পাতায় : গতকাল বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের এলাকা রাজধানীর কাকরাইল, বিজয়নগর ও পুরানা পল্টন যেন রণক্ষেত্রে পরিণত হয়। জামায়াত-শিবিরকর্মীদের অনেকের মুখে কাপড় ও মাথায় হেলমেট ছিল।

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা কেন-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান জরুরি

ঘটনার সময় উপস্থিত থাকা প্রক্টরিয়াল বডির সদস্যরা, নাকি পুলিশ_কে সত্য বলছে? এমন প্রশ্ন দেখা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আন্দোলনের সূত্রে দায়ের করা মামলায় ১৫ সাংবাদিককে আসামি করার পর। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর বলছেন, ঘটনার সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

টিআর দুর্নীতি-পুকুরচুরি বন্ধ করতে চাই রাজনৈতিক সদিচ্ছা

প্রক্রিয়া থেমে নেই। থেমে থাকে না। সরকার বদলের সঙ্গে সঙ্গে সময়ে সময়ে শুধু কিছু চরিত্র হয়তো বদলে যায়। কিন্তু গ্রামাঞ্চলে টেস্ট রিলিফ বা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি নিয়ে চুরির যে ঐতিহ্য, সেটা আজও বজায় আছে বলতে হবে। কালের কণ্ঠে প্রকাশিত খবরে তেমন চিত্রই ফুটে উঠেছে।

পবিত্র কোরআনের আলো-কাফেররা বিভ্রান্তি ছড়ায় ছড়াক রাসুল কখনো বিভ্রান্ত হবেন না

১১২. ওয়া কাযালিকা জাআ'লনা- লিকুলি্ল নাবিয়্যিন আ'দুওয়্যান শাইয়াত্বীনাল ইনছি ওয়ালজিনি্ন ইঊহী বা'দ্বুহুম ইলা বা'দ্বিন যুখরুফাল ক্বাওলি গুরূরান ওয়ালাও শা-আ রাব্বুকা মা- ফাআ'লূহু ফাযারহুম ওয়ামা- ইয়াফ্তারূন। ১১৩. ওয়া লিতাস্গা- ইলাইহি আফ্য়িদাতুল্লাযীনা লা-ইউ'মিনূনা বিলআ-খিরাতি ওয়া লিইয়ারদ্বাওহু ওয়া লিইয়াক্বতারিফূ মা- হুম্ মুক্বতারিফুন।

সফল বন্ধুত্ব ও অর্থবহ সুসম্পর্ক দরকার by ডা. এম এ হাসান

সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত ও বহু প্রতীক্ষিত ড. মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর এবং এর সফলতা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক, মিডিয়া এবং বুদ্ধিজীবী মহলে। এই সফরের তাৎপর্য এবং ইতিবাচক অর্জনের চেয়ে অধিকতর মনোযোগ পাচ্ছে এর ব্যর্থতা এবং অপ্রাপ্তির বিষয়গুলো। এক কথায় অনেকে এটাকে 'বহ্বারম্ভে লঘুক্রিয়া' বা 'পর্বতের মুসিক প্রসবের' সঙ্গে তুলনা করছেন। অনেকে বন্ধুত্ব ও অধিকারকে গুলিয়ে একাকার করার অভিযোগ আনছেন।

দুজন বিহনে ফাঁকা রাজনীতির মাঠ by এ কে এম শাহনাওয়াজ

এ প্রশ্নে কারো দ্বিমত নেই যে বাংলাদেশের মানুষের ভাগ্য বাঁধা পড়ে আছে আওয়ামী লীগ আর বিএনপির কাছে। আওয়ামী লীগকে কর্মভূমিকার কারণে আজ যতই ফ্যাকাসে বা পাণ্ডুর দেখাক না কেন, গরিমা করার মতো ঐতিহ্য আছে দলটির। এ কারণে হয়তো টেনেটুনে কাল অতিক্রম করতে পারে। হয়তো সততা ও দৃঢ়চিত্ততায় নতুন প্রত্যয়ী নেতৃত্বের অধিকারী হতে আবার নতুনভাবে ঘুরেও দাঁড়াতে পারে। ঐতিহ্যপ্রিয় দেশপ্রেমিক মানুষের কাছ থেকে নতুন করে বরণমালা পেতেও পারে।

চরাচর-বৃক্ষের শক্তি by আফতাব চৌধুরী

পরিবেশবিদ্যা শিক্ষাদানের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই বিভিন্ন দেশের সঙ্গে আমাদের দেশেও কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে পরিবেশবিদ্যা অন্তর্ভুক্ত করা হচ্ছে। পরিবেশ-সচেতনতা শিক্ষার এক অত্যাবশ্যকীয় অঙ্গ হতে চলেছে। আগামী দিনে শিক্ষার প্রারম্ভিক স্তর থেকেই এ কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য বিঘি্নত করার জন্য মানুষই যে একমাত্র দায়ী, তা বলার অপেক্ষা রাখে না। এই পৃথিবীতে লাখ লাখ প্রাণী ও উদ্ভিদের বসবাস।

চালচিত্র-বিশ্ব গণতন্ত্রে যুগান্তকারী নতুন অধ্যায় by শুভ রহমান

সৌদি আরবে ভোট ও প্রতিদ্বন্দ্বিতার অধিকার পেলেন নারীরা। ভোটাধিকার হচ্ছে নারীর ক্ষমতায়নের নূ্যনতম ও প্রথম ধাপ। এক রকম নীরবেই ঘটে গেল একটা দুনিয়া-কাঁপানো ঘটনা। সভ্যতার ইতিহাসে, আমার মতে, একবিংশ শতাব্দীতে ঘটে যাওয়া এত বড় ঘটনা শুধু সৌদি সমাজকেই নয়, উন্নত ও আধুনিক অনেক সমাজকেও গণতন্ত্র ও উন্নয়নের অনেক বাধা চূর্ণ করার বিরাট শক্তি জোগাবে।

শিক্ষা-প্রশাসন-বৈষম্যের শিকার শিক্ষা ক্যাডার by পুলক চাকমা

স্বাধীনতার চার দশক পরেও হলেও জাতি একটি বাস্তবমুখী, অসাম্প্রদায়িক চেতনাসমৃদ্ধ শিক্ষানীতি পেয়েছে। এই শিক্ষানীতিতে শিক্ষার দিকনির্দেশনার পাশাপাশি শিক্ষকদের মর্যাদা ও অধিকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা বলা হয়েছে। শিক্ষকতা একটি মহান পেশা, যা সব পেশার মূল উৎসও বটে। কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপটে দেখা যায়, সমাজের মূলভিত্তি রচনাকারী শিক্ষক সমাজ উপেক্ষিত রয়ে গেছেন।

সপ্তাহের হালচাল-ভালোর ভালো সর্বকালে মন্দের ভালো আগে by আব্দুল কাইয়ুম

বাংলা প্রবাদে বলে ভালো সরকারের শুরু বা শেষ, সব সময়ই ভালো, কিন্তু মন্দ সরকারের শুরুতে ভালো দেখা গেলেও শেষের দিকে মন্দ দিকগুলোই প্রকট হয়ে ওঠে। এটা যে কত সত্য, আমাদের দেশে একের পর এক সরকারগুলোর কাজকর্ম দেখলেই বোঝা যায়। নারায়ণগঞ্জের শামীম ওসমানকে সরকার যেভাবে মাথায় তুলছে, এরপর খারাপের আর বাকি থাকে কী? অথচ শুরুতে বেশ কিছু ভালো পদক্ষেপ নিয়ে আওয়ামী লীগ সরকার সুনাম পেয়েছিল।

স্থানীয় নেতা ও প্রশাসনের যোগসাজশ!-গৌরনদীতে সরকারি বৃক্ষনিধন

গাছে কেউ দেখে প্রাণ, কেউ দেখে কাষ্ঠ ব্যবসার মুনাফা। যাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সরকারি কর্মকর্তারা চাকরি হারানোর ভয় পান, তাঁরাই কেটে নিয়ে গেছেন সড়কের পাশের আড়াই হাজার গাছ। সরকারি গাছ কাটার এই দক্ষযজ্ঞের স্থান বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন।

পাট বাঁচাও, পাটচাষি বাঁচাও-বিশ্ববাজারে মন্দা

গত কয়েক বছরে বিশ্ববাজারে পাটের দাম বেড়ে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের জন্য সুসংবাদ ছিল। ধারণা করা গিয়েছিল, একদা সোনালি আঁশ খ্যাত এই অর্থকরী ফসলটি তার হারানো গৌরব ফিরে পাবে। সরকারের পক্ষ থেকেও নানা আশার বাণী শোনানো হয়েছিল। কিন্তু তিন বছর না যেতেই সেই সম্ভাবনা দুর্ভাবনায় পরিণত হয়েছে।

ট্রাফিকের ব্যবহার এবং একজন সম্পাদকের ভীতি by জাহিদ হায়দার

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি' (কবি দ্বিজেন্দ্রলাল রায়)। কবিরা সত্যদ্রষ্টা হন। বিখ্যাত কবিতার বিভিন্ন রকম ব্যাখ্যা-বিশ্লেষণ হতে পারে। কবির বিখ্যাত কবিতাটির মূল বক্তব্য মাতৃভূমির সৌন্দর্য বর্ণনা এবং তার প্রতি ভালোবাসা। প্রশ্ন উঠতে পারে, ট্রাফিকদের কথা বলতে গিয়ে ওই গানের লাইনটি এল কেন?

সাদাকালো-ওয়াশিংটন ও তার বেয়াড়া সহযাত্রী by আহমদ রফিক

দীর্ঘ ঘুমের পর জেগে উঠেছেন পিএলও নেতা মাহমুদ আব্বাস। হঠাৎ করেই বারাক ওবামা ও নেতানিয়াহুকে চমকে দিয়ে তিনি ঘোষণা করেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে জাতিসংঘে আবেদন জানাবেন। যুক্তরাষ্ট্র ও তাদের 'নীলমণি সন্তান' ইসরায়েলের মাথায় বাজ পড়ার উপক্রম। প্রথমে অনুরোধ, পরে হুমকি এবং তা দুই তরফ থেকেই। কিন্তু নিজ সিদ্ধান্তে অটল মাহমুদ আব্বাস। নম্র মেরুদণ্ড মাহমুদ আব্বাসের এমন ভূমিকায় সবাই চমকিত।

রশীদপুর ক্ষেত্রে নতুন গ্যাস-দেশি কম্পানিকে শক্তিশালী করতে হবে

সম্ভাবনার আরেকটি দরজা উন্মোচিত হলো। দেশের ভূগর্ভস্থ সম্পদের ব্যাপারে নতুন আশার আলো জ্বালিয়েছে দেশের কম্পানি বাপেঙ্। রশীদপুর গ্যাসক্ষেত্রে বাপেঙ্রে ত্রিমাত্রিক জরিপ থেকে জানা গেছে এই ক্ষেত্রেরগ্যাসেরমজুদ।বাংলাদেশের জন্য এটা সর্বোচ্চ মজুদ। উত্তোলনযোগ্য ও সম্ভাব্য মিলিয়ে এই মজুদের পরিমাণ ৫.২ টিসিএফ।

এমপি বদি সমাচার-অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়া হোক

ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি আবদুর রহমান বদির অপকর্মের যেন শেষ নেই। মাস্তানি, চাঁদাবাজি, চোরাচালান, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ প্রায় সব ধরনের অপকর্মের অভিযোগই রয়েছে তাঁর বিরুদ্ধে। কালের কণ্ঠে প্রকাশিত খবর থেকে জানা যায়, এমপি হওয়ার আগেই তাঁর বিরুদ্ধে ২৩টি মামলা ছিল। আর এমপি হওয়ার পর সন্ত্রাসের দু-তিনটি মামলা ছাড়া বাকি সব মামলা থেকেই তিনি অব্যাহতি পেয়ে গেছেন! গত আড়াই বছরে তিনি সরকারি কর্মকর্তাসহ গণ্যমান্য অনেককেই স্বহস্তে পিটিয়েছেন।

পবিত্র কোরআনের আলো-যারা অবাধ্য তাদের সামনে দলিল প্রমাণ যা-ই তুলে ধরা হোক ইমান আনবে না

১০৮. ওয়া লা তাছুব্বুল্লাযীনা ইয়াদ্ঊ'না মিন্ দূনিল্লা-হি ফাইয়াছুব্বুল্লা-হা আ'দ্ওয়াম্ বিগাইরিল ই'লমি; কাযা-লিকা যাইয়্যান্না লিকুলি্ল উম্মাতিন আ'মালাহুম; ছুম্মা ইলা- রাবি্বহিম্ মারজিউ'হুম ফাইউনাবি্বউহুম বিমা কা-নূ ইয়া'লামূন।
১০৯. ওয়া আক্বছামূ বিল্লা-হি জাহ্দা আইমা-নিহিম্ লায়িন জা-আতহুম আয়াতুল্ লাইউ'মিনুন্না বিহা; ক্বুল ইন্নামাল আয়া-তু ই'নদাল্লা-হি ওয়া মা ইউশয়ি'রুকুম; আন্নাহা ইযা জা-আত লা-ইউ'মিনূন।

ব্রিটেনে মুসলিম ছাত্রছাত্রী ও ইডিএল কিংবা ভিন্ন ধারার জঙ্গি by ফারুক যোশী

ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি ফরমান এসেছে নতুন করে। এই নির্দেশনা এসেছে একটু দৃঢ় করে আবারও। এই নির্দেশের মধ্য দিয়ে নতুন করে নজরদারিতে আসছে মুসলিম ছাত্ররা। কেন সেই নজরদারি? একটি উদ্ভট যুক্তি আছে। উগ্র জঙ্গি খুঁজতে সেই নজরদারি। শুধু জনবিচ্ছিন্ন ও বিষণ্ন মুসলিম ছাত্রছাত্রীদের তারা রাখছে সন্দেহের তালিকায়। তাই এদের ওপর নজর রাখতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

অশ্লীলতাকে ছাড়িয়ে গেলেন মাইলি সাইরাস by প্রীতি ওয়ারেছা

আমেরিকান অভিনেত্রী ও পপ সিঙ্গার মাইলি সাইরাসের প্রেমিক অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হ্যামসওয়ার্থ। গত শনিবার প্রেমিক লিয়ামের ২২ বছর পুতি উপলক্ষে বার্থডে সেলিব্রেট করেন লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে অবস্থিত ক্লাব আইকনে।

ছেলেবেলায় তিনি

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিক যাকে বলে ফুটবল-পাগল, ছোটবেলায় ছেলেটি ছিল তা-ই। বাড়ির পাশের ছোট মাঠে সারা দিন ধরে চলত ফুটবল খেলা। স্কুল ছুটি হতো দুপুর ১২টায়। সোয়া ১২টায় সে হাজির হয়ে যেত ওই মাঠে। খেলা শুরুর পর ফুটবলে এতটাই বুঁদ হয়ে যেত যে আর কোনো কিছুই মনে থাকত না তার।

বিয়ের জন্য ৪০ লাখ রুপির রাজকীয় নেকলেস কিনলেন কারিনা by অনন্যা আশরাফ

কাপুর পরিবারের লাডলি বেভো কারিনা কাপুর ও সাইফ আলী খানের রাজকীয় বিয়ে হতে যাচ্ছে এ বছর । রাজকীয় বিয়ের প্রস্তুতিটাও তাই রাজকীয় হওয়া চাই। শুরুতেই মিডিয়ার আলোচনায় উঠে আসে নিজের বিয়ে উপলক্ষে কারিনার ৪০ লাখ রুপির রাজকীয় নেকলেস কেনার খবরটি।

ফুটবলার বনাম বাবা বেকহাম

সময় কত দ্রুতই না বয়ে যায়! দেখলে মনে হয়, এই তো সেদিন ওর জন্ম হলো, এই তো সেদিন হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শিখল; সেই ব্রুকলিনের বয়স এখন ১২ বছর! কথাবার্তায় কেমন জানি একটা ভারিক্কিও এসেছে! রোমিও আর কদিন বাদে দশে পা দেবে। আমেরিকায় যখন সপরিবারে চলে এলেন, ক্রুজের নাম তখনো রাখাই হয়নি; সেই গ্যাদা বাচ্চা ক্রুজ পর্যন্ত ছয় বছরের বালক। পরিবারের আয়তন এরই মধ্যে বেড়েছে।

এখনো যেখানে শীর্ষে ওজনিয়াকি

‘মুক্তি’ মিলেছে ক্যারোলিন ওজনিয়াকির! এক নম্বর হওয়ার যন্ত্রণা থেকে মুক্তি! অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে ওজনিয়াকির বিদায়ই নিশ্চিত করেছিল মহিলা টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে তাঁর ছিটকে পড়া। তবে র‌্যাঙ্কিং-শ্রেষ্ঠত্ব হারানোর আগে দুই দফায় ৬৭ সপ্তাহ শীর্ষে থেকে ওজনিয়াকি জন্ম দিয়েছেন নতুন এক রেকর্ডের। গ্র্যান্ড স্লাম না জিতেই সবচেয়ে বেশি সময় র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার রেকর্ড।

টেস্টে ডাবল সেঞ্চুরি

 টেস্টে ডাবল সেঞ্চুরির সংখ্যা ৩১৩। করেছেন ১৬৭ জন ব্যাটসম্যান।  অভিষেকেই ডাবল সেঞ্চুরি করেছেন পাঁচ জন—‘টিপ’ ফস্টার, লরেন্স রো, ব্রেন্ডন কুরুপ্পু, ম্যাথু সিনক্লেয়ার ও জ্যাক রুডলফ।  সবচেয়ে বেশি, ৬৫টি ডাবল সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।

সেই আগুনের আকাঙ্ক্ষা

খেলার মাঠে আবাহনী-মোহামেডান প্রতিদ্বন্দ্বিতা উঠে গিয়েছিল ধ্রুপদি উচ্চতায়। কোথায়, কীভাবে হারিয়ে গেল সেই আগুন? লিখেছেন পবিত্র কুন্ডু আতাউর রহমানের চোখগুলো আগে জ্বলজ্বল করত। এখন ধূসর। আগে তারস্বরে চিৎকার করতেন। পুলিশ থাকত তটস্থ। এই বুঝি কোনো গালির গোলা এসে পড়ল।

এই দিনে-কুষ্ঠজনে পর ভেবো না

আজ বিশ্ব কুষ্ঠ দিবস। প্রতিবছর জানুয়ারি মাসের শেষ রোববার বিভিন্ন দেশে বিশ্ব কুষ্ঠ দিবস হিসেবে পালিত হয়। এবারে বাংলাদেশে এই দিবসটি পালনের বাড়তি তাৎপর্য হলো আমাদের সংসদ গত নভেম্বর মাসে কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিদের বিষয়ে ‘দ্য লেপার্স অ্যাক্ট ১৮৯৮’ নামে পুরোনো আইনটি বাতিল করেছে। ফলে আইনগতভাবে কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিদের মানবাধিকার প্রতিষ্ঠার সোপান উন্মোচিত হয়েছে।

শিক্ষাঙ্গন-ছাত্রসন্ত্রাস: ‘জায়গার’ দ্বান্দ্বিক চরিত্র by মোহীত উল আলম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছবিটি দেখে আবার মুষড়ে পড়েছে সচেতন সমাজ। ছাত্রলীগের এক দল তাড়া করছে ছাত্রলীগের অন্য একটি দলকে। তাদের হাতে, পত্রিকার ভাষায়, দেশীয় অস্ত্র দা, কুড়াল, বল্লম ও লাঠি। অংশগ্রহণকারী ছাত্রদের চেহারা স্পষ্ট। তাদের বাবা-মা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং পরিচিতজন ছবিগুলো দেখছে।

রঘু দয়াল-বাংলাদেশের চিত্র

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে দৃশ্যত তিস্তার পানি বণ্টন প্রশ্নে বাংলাদেশ সফর বাতিল করায় বাংলাদেশের সঙ্গে চিরাচরিত সম্পর্ক পরিবর্তনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তাতে ভাটা পড়েছে। এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের চেহারা পাল্টে যাচ্ছে। চীন অত্যন্ত অনুকূল পরিবেশে জ্বালানি, খাদ্য, পানি, খনিজ পদার্থ বিষয়ে সহযোগিতা দিয়ে যাচ্ছে। আজ চীন ইউনানের মধ্য দিয়ে মিয়ানমারে তাঁর একটি ব্যাপক প্রভাব গড়ে তুলেছে।

সংগীত সুশীল চ্যানেল আই by সৈয়দ আবদুল হাদী

সম্রাট আকবর আজ বেশ খোশমেজাজে আছেন। নবরত্নসভার সব গুণী, আমির-ওমরাহ, সভাসদ পরিবেষ্টিত হয়ে রাজকীয় আসনে সমাসীন। নবরত্নের অন্যতম গুণী, সংগীত সুধাকার মিঞা তানসেনের গান শুনবেন তিনি আজ। অনুমতি নিয়ে গান শুরু করলেন মিঞা তানসেন। সংগীতের সুধারসে আপ্লুত, অর্ধনিমীলিত নেত্রে সম্রাট উপভোগ করছেন শিল্পীর জাদুকরী পরিবেশনা। মাঝেমধ্যে 'বাহবা' ধ্বনি উচ্চারণ করছেন, অনুসরণ করছেন সভাসদরাও। গান শেষ হলো।

তথ্য অধিকার দিবস-আমাদের জানার অধিকার স্বীকৃত by জাহাঙ্গীর হোসেন অরুণ

'আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে/নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি স্বত্বে?'_কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাণী বাংলাদেশে বাস্তবায়ন হলো ২০০৯ সালের ২৯ মার্চ তথ্য অধিকার আইন প্রণয়নের মধ্য দিয়ে। ব্যাপারটা সহজ করে বলি_আমাদের ভোটে সরকার গঠিত হয়। এমনকি আমাদের টাকা দিয়েই সরকার দেশ চালায়। গণতন্ত্রে সরকার মানে কিন্তু গাড়ির চালকের মতো। গাড়ি চালানোর দায়িত্ব তার, তাই বলে তারা গাড়ির মালিক নন।

বিচার-ব্যবস্থা-আইন বাতিল তবে ট্রাইব্যুনাল আছে by সা কা ম আনিছুর রহমান খান

জনজীবনে নিরাপত্তা প্রতিনিয়ত বিঘ্নিত হতে শুরু করলে তা দমনের উদ্দেশ্যে বিশেষ বিধান-সংবলিত আইন প্রণয়নের জন্য ২০০০ সালের ১৪ ফেব্রুয়ারি ‘জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন আইন, ২০০০’ প্রবর্তন করা হয়। ছিনতাই, চাঁদাবাজি, দরপত্র ইত্যাদিতে হস্তক্ষেপ, গাড়ি ভাঙচুর ও সম্পদের ক্ষতিসাধন, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মুক্তিপণ দাবি ও আদায়, ত্রাস সৃষ্টিসংক্রান্ত অপরাধগুলোকে এ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে নির্দিষ্ট করা হয়।

মূল্যস্ফীতি-অর্থনৈতিক সংকটের গতিপ্রকৃতি by মো. শাহাদাৎ হোসেন

অনেকের মতে, দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা নাজুক; যার মূলে রয়েছে ব্যাপক মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক মুদ্রাবাজারের ভঙ্গুর অবস্থা। এর কারণ বৈদেশিক মুদ্রার জোগান ও চাহিদার মধ্যে ব্যাপক ব্যবধান। বৈদেশিক মুদ্রার জোগানের উৎসগুলো হচ্ছে বৈদেশিক রেমিট্যান্স, রপ্তানি আয়, প্রত্যেক্ষ বিদেশি বিনিয়োগ, বৈদেশিক ঋণ ও সাহায্য।

সরকার-প্রশাসনের কি কিছু করার ছিল না?-এবার ঘাঘট নদে বাঁধ

কুমিল্লার তিতাস নদীর দশা হয়েছে রংপুরের ঘাঘট নদের। বালু ব্যবসায়ীরা কেবল নদী থেকে লাগাতার বালু তুলেই থামেনি, নদীর মাঝবরাবর বাঁধ দিয়ে সেই বালু পরিবহনের জন্য ট্রাক চলাচলের রাস্তাও বানিয়েছে। দেশের অনেক নদী-খাল-জলাশয়ের ওপর এ রকম বাঁধ দেওয়ার যে খবর পাওয়া যাচ্ছে, তার চলতি শিকার হলো ঘাঘট নদ।

শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালিত হোক-অপ্রয়োজনীয় নিষেধাজ্ঞা

সরকারের নিষেধাজ্ঞা জারির পর বিএনপি তাদের গণমিছিল কর্মসূচি এক দিন পিছিয়ে নিয়ে রাজনৈতিক বিচক্ষণতারই পরিচয় দিয়েছে। পূর্বনির্ধারিত ২৯ জানুয়ারির পরিবর্তে এখন কাল ৩০ জানুয়ারি গণমিছিল করার সিদ্ধান্ত নিয়েছে। এতে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচিকে সামনে রেখে মহানগরবাসীর মধ্যে যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছিল, তার অবসান হবে আশা করি।

জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি-নন্দিত একজন নেত্রী by আনোয়ারুল আজিম আরিফ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বজুড়ে নন্দিত নেত্রী। মানবসম্পদ উন্নয়ন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিরলস সংগ্রামী এক মানুষ। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টার মানুষও। এই শুদ্ধতম নির্ভীক আদর্শ বাঙালি মানুষটির ওপর হত্যার ষড়যন্ত্র হয়েছে বহুবার। আপসহীন থেকে তিনি ব্যর্থ করে দিয়েছেন সব ষড়যন্ত্র। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন।

মানসিকতা বদলানো প্রয়োজন by ডা. ওয়াহিদ নবি

অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে বাংলার মানুষ গোপালকে নির্বাচিত করেছিল দেশ শাসন করার জন্য। বাংলায় এই গণতন্ত্র চর্চার কথা ঐতিহাসিকরা লিপিবদ্ধ করেছেন গণতন্ত্রের ইতিহাসে। এই নির্বাচনের কারণ ছিল, দেশে অরাজকতা। মানুষ স্থিতিশীলতা চেয়েছিল। গণতন্ত্র প্রতিষ্ঠার প্রাক্কালে দেশের অবস্থা ও পরিবেশ ওই দেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

সময়ের প্রতিধ্বনি-কষ্টের দিন শেষ হয় না by মোস্তফা কামাল

ছোট একটি খবর। অথচ খবরটি কাঁদিয়েছে আমাদের সবাইকে। আমি নিশ্চিত, একজন কঠিন হৃদয়ের মানুষও খবরটি পড়ে আবেগাপ্লুত হয়েছেন। আর যাঁরা পড়েননি, তাঁরা পড়ুন। খবরটি ২৫ সেপ্টেম্বর কালের কণ্ঠের প্রথম পাতায় সিঙ্গেল কলামে ছাপা হয়। খবরের শিরোনাম ছিল 'কাঁদছে সোনাবরুর গ্রাম'।

যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি-বিন লাদেনের অবস্থান সম্পর্কে খোঁজ দেন পাকিস্তানি চিকিৎসক

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা প্রথমবারের মতো স্বীকার করেছেন, অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে সিআইএকে সহায়তা করেছিলেন একজন পাকিস্তানি চিকিৎসক। ওই চিকিৎসকের সঙ্গে পাকিস্তান যে আচরণ করছে, তাতে উদ্বেগ প্রকাশ করেন প্যানেট্টা।

বরগুনায় ভুয়া চিকিৎসকের ছড়াছড়ি, মামলা by এম জসীম উদ্দীন

বরগুনায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ভুয়া চিকিৎসকের ছড়াছড়ি রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রথম আলোর অনুসন্ধানে সাতজন ভুয়া চিকিৎসকের ব্যাপারে তথ্য পাওয়া গেছে। এসব চিকিৎসক ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার (রোগনির্ণয় কেন্দ্র), ব্যক্তিগত চেম্বার বা ফার্মেসিতে বসে রোগী দেখেন।

শাহজালাল কর্তৃপক্ষকে শিবিরের হুমকি-পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে

মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি না দিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির ধর্মঘট অব্যাহত রাখবে। গতকাল শনিবার বিকেলে নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

২৯৮ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। এম মিজানুর রহমান, বীর প্রতীক সাহসী এক দলনায়ক এম মিজানুর রহমান সহযোদ্ধাদের নিয়ে দ্রুত এগিয়ে যেতে থাকলেন শত্রুসেনা পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থানের দিকে। তুমুল গোলাগুলিতে গোটা এলাকা মুখরিত। শব্দে কান পাতা দায়। মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ল পাকিস্তানি সেনারা। তাদের প্রতিরক্ষা অবস্থান ভেঙে পড়ার উপক্রম।

চট্টগ্রাম বন্দর-চালু টার্মিনাল যাচ্ছে বেসরকারি হাতে! by মাসুদ মিলাদ

কনটেইনার ওঠানো-নামানোর জেটি, যন্ত্রপাতি—সব অবকাঠামোই আছে বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনালে (সিসিটি)। টার্মিনাল পরিচালনায় নতুন কোনো বিনিয়োগের প্রয়োজন নেই। তার পরও এই টার্মিনালে বিনিয়োগ করে পরিচালনার জন্য সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে অপারেটর নিয়োগ করতে বন্দরকে নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

লাল-সবুজের পাশে-‘ইউ মোনামি আই মোনামি পাদো প্রবলেম’ by আনিসুল হক

দালোয়া সত্যি অনেক বিস্ময়ই দেখাচ্ছে। কালো তরুণটিকে বলি, ‘তোমার নাম কী?’‘রোনালদো।’ ‘তুমি বাংলাদেশে যাবে?’ ‘যাব।’ ‘কোথায় যাবে?’ ‘রাজশাহী।’ ‘কেন, রাজশাহী কেন?’ ‘আমের জন্য। আমি আম পছন্দ করি।’ ‘দ্রগবার বাড়ি কোথায়?’ ‘এয়ারপোর্টের পেছনে।’

নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ-সুপার হিরো by হুমায়ূন আহমেদ

হিরো একটি পশ্চিমা কনসেপ্ট। এদের কমিক বইয়ে হিরো আছে (ব্যাটম্যান, স্পাইডারম্যান, সুপারম্যান), বাস্তবেও আছে।
আমাদের তেমন কিছু নেই। মাঝেমধ্যে এক-আধজনকে পাওয়া যায়— ভাঙা রেললাইনের সামনে গামছা নিয়ে দাঁড়িয়ে ট্রেন থামায়। অনেকের জীবন রক্ষা করে। আমরা কিছুদিন তাকে নিয়ে হইচই করে ব্যাক টু দ্যা প্যাভিলিয়ন। উল্টো ব্যাপারও আছে, পুরো ট্রেন জ্বালিয়ে দেওয়া।

প্রস্তাবিত উড়ালসড়ক-সরকার জমি দিতে পারেনি, বিনিয়োগকারীর টাকা নেই by আনোয়ার হোসেন

প্রস্তাবিত ঢাকা উড়ালসড়ক নির্মাণে জট খুলছে না। প্রকল্পের জন্য সরকার এখনো সব জমি অধিগ্রহণ করতে পারেনি। বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানিও প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পারেনি। ফলে এই সড়ক নির্মাণের কাজ আরও ছয় মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

হাসপাতালে কর্মচারী নিয়োগে কোটা দাবি  সাত ট্রাকভর্তি লোক নিয়ে হাসপাতালে চড়াও  সংঘর্ষ, অর্ধশত আহত-রংপুর মেডিকেলে সাংসদের তাণ্ডব

কর্মচারী নিয়োগে কোটা বরাদ্দের দাবিতে সাংসদ হোসেন মকবুল শাহরিয়ার (আসিফ শাহরিয়ার) গতকাল শনিবার সাত ট্রাকভর্তি কর্মী-সমর্থক নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর ঘেরাও করতে যান। কর্মী-সমর্থকদের হাতে ছিল কাঁচা বাঁশের লাঠি। এ সময় হাসপাতালের কর্মচারীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেধে যায়। এতে জাতীয় পার্টির ওই সাংসদসহ অর্ধশত ব্যক্তি আহত হন।