Sunday, March 14, 2010
হাইতিতে অপহূত দুই ইউরোপীয়ত্রাণকর্মীমুক্ত
ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার কারণে তাঁদের পরিচয় ও অপহরণের ঘটনার বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান। অপহূত ব্যক্তিদের একজন বেলজিয়ান ও একজন চেক প্রজাতন্ত্রের নাগরিক বলে তিনি জানিয়েছেন। কারা তাঁদের অপহরণ করেছিল, কেন অপহরণ করেছিল এবং মুক্তিপণ দিতে হয়েছে কি না, সে সম্পর্কে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান। পেরেম্যানস বলেন, ‘মুক্তিপণ আমাদের নীতির মধ্যে পড়ে না।’
গত ১২ জানুয়ারি ভয়াবহ ভূমিকম্পে হাইতি লন্ডভন্ড হয়ে যায়। ভূমিকম্পবিধ্বস্ত হাইতিতে আন্তর্জাতিক ত্রাণ তত্পরতায় হাজার হাজার ত্রাণকর্মী, সেনা ও সাংবাদিক কর্মরত। পেরেম্যানস জানিয়েছেন, ডক্টরস উইদাউট বর্ডারসের প্রায় ৪০০ বিশেষজ্ঞ ও তিন হাজার স্থানীয় কর্মী হাইতিতে কাজ করছেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে মালিকি কারচুপির অভিযোগ বিরোধীদের
১৮ প্রদেশের মধ্যে নাজাফ, বাবিল, দিয়ালা ও সালাদেহিন প্রদেশের প্রাথমিক ফলাফলে প্রথম দুটিতে প্রধানমন্ত্রী মালিকির স্টেট অব ল জোট এগিয়ে রয়েছে। পরের দুটিতে এগিয়ে আছে সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির জোট ইরাকিয়া ব্লক। স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানের আরবিল প্রদেশে ২৭ শতাংশ ভোটের ফলাফলে কুর্দিস্তানিয়া জোট এগিয়ে রয়েছে।
ইরাকিয়া ব্লকের জ্যেষ্ঠ প্রার্থী ইনতিসার আলাবি অভিযোগ করেন, নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে। কিছু লোক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির জোটের পক্ষে ভোট বাড়াতে ভোটের সংখ্যা পরিবর্তন করেছে। তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষকেরা উত্তরাঞ্চলের কিরকুক প্রদেশের আবর্জনার স্তূপে ব্যালটপেপার পড়ে থাকতে দেখেছেন।
তবে প্রধানমন্ত্রী মালিকির জোটের প্রার্থী হাসান সিনাইদ এ অভিযোগকে ‘অতিরঞ্জিত’ বলে অভিহিত করেন। সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে এবং এতে ইরাকি জনগণের মতামতের প্রতিফলন ঘটবে বলে তিনি দাবি করেন।
দেশটির নির্বাচন কমিশনের (আইএইচইসি) কর্মকর্তা আয়াদ আল কিনানিও নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বিরোধী দল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ অভিযোগ তুলতে পারে। আবার ভোট গণনার প্রক্রিয়া সম্পর্কে না জানার কারণেও এমনটা হতে পারে। তিনি আরও বলেন, ‘আমরা কোনো অভিযোগ পেলে ব্যালট বাক্স বন্ধ করে দিয়ে ওই বিষয়ে তদন্ত শুরু করি।’
এর আগে কমিশনের অপর কর্মকর্তা হামদিয়াহ আল-হুসেইনি বলেন, ‘আমরা এক হাজারের মতো অভিযোগ পেয়েছি।’ তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
মালিকির স্টেট অব ল জোট নিজেদের হিসাবে ১০০ আসন পাবে বলে দাবি করেছে। ইরাকিয়া ব্লকের দাবি, তারা অন্তত ৯০টি আসন পাবে। সরকার গঠন করতে ৩২৫ আসনের পার্লামেন্টে ১৬৩ আসনের প্রয়োজন হবে। বিশ্লেষকেরাও বলছেন, জোট গঠন ছাড়া কোনো দলই সরকার গঠন করতে পারবে না। ১৮ মার্চ নির্বাচনের পুরো ফলাফল প্রকাশ করা হতে পারে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্ষেপণাস্ত্র ও টর্পেডোর সফল পরীক্ষা চালাল পাকিস্তান
গতকাল নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘অস্ত্রব্যবস্থার কার্যকারিতা ও নৈপুণ্য যাচাইয়ের লক্ষ্যে উত্তর আরব সাগরে ক্ষেপণাস্ত্র ও টর্পেডোর এ পরীক্ষা চালানো হয়।’ তবে বিবৃতিতে এসব অস্ত্র কত দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম এবং এগুলোর কারিগরি দিকের বিস্তারিত তুলে ধরা হয়নি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইউরোপের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ইতালিতে
নির্মাতা প্রতিষ্ঠান সানএডিসন এক বিবৃতিতে নির্মাণকাজ শুরুর ঘোষণা দিয়ে জানায়, ইতালির উত্তর-পূর্বাঞ্চলীয় ভেনিস নগরের কাছে রোভিগো এলাকায় এ সৌরবিদ্যুৎ কেন্দ্রটি সাড়ে ৯১ লাখ বর্গফুট বা সাড়ে আট লাখ বর্গমিটার জায়গার ওপর নির্মিত হচ্ছে। এটি ৭২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।
সানএডিসন জানায়, বর্তমানে ইউরোপের বৃহত্তম সৌরবিদ্যুত্ কেন্দ্রটি স্পেনে অবস্থিত। এটি ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। দ্বিতীয় বৃহত্তম কেন্দ্রটি জার্মানিতে অবস্থিত, যা ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে থাকে। ইতালিতে সানএডিসনের মহাব্যবস্থাপক লিবোরিও ফ্রান্সেস্কো নান্নি এক বিবৃতিতে বলেন, ‘রোভিগোর এ সৌরবিদ্যুৎ পার্কটি ইতালিতে সৌরবিদ্যুৎ উৎপাদন এবং স্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে একটি মাইলফলক।’ কোম্পানি জানায়, এই বিদ্যুৎ কেন্দ্রে ২০-২৫ কোটি ইউরো বিনিয়োগ করা হবে।
সানএডিসন জানায়, ২০১০ সালের দ্বিতীয়ার্ধে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং বছরের শেষ নাগাদ এটি পূর্ণ উৎপাদনে যাবে। উৎপাদনের প্রথম বছর এটি ১৭ হাজার পরিবারে বিদ্যুৎ সরবরাহ করবে এবং ৪১ হাজার মেট্রিক টন কার্বনডাই-অক্সাইড নিঃসরণ রোধ করবে। সানএডিসন যুক্তরাষ্ট্রের এমইএমসি ইলেকট্রনিক মেটেরিয়ালস-এর সহযোগী প্রতিষ্ঠান। এটি যুক্তরাষ্ট্রের শীর্ষ এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরবিদ্যুৎ কোম্পানি। ইউরোপে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইতালির অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছে জার্মানি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
থাইল্যান্ডে সরকার পতনের আন্দোলন শুরু
থাইল্যান্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কয়েক হাজার সমর্থক ব্যাংককের গুরুত্বপূর্ণ পাঁচটি এলাকায় জমায়েত হতে শুরু করায় প্রায় ৫০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভার জন্য এটি বড় ধরনের পরীক্ষা।
আন্দোলনকারীরা মাইকে বক্তব্য ও গান শুনছে এবং অপেক্ষা করছে ট্রাকে করে নেতাদের আগমনের। যে ট্রাকগুলো পরে বিক্ষোভের মঞ্চ বানানো হবে। অনেকেই আন্দোলনে যোগ দিতে আসার পরিকল্পনা করেছে সপ্তাহ শেষে। আগামীকাল রোববার কয়েক হাজার বিক্ষোভকারী আন্দোলনে যোগ দিতে আসবে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে থাইল্যান্ডে এত বড় বিক্ষোভ নজিরবিহীন।
বিক্ষোভের মুখে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান এবং স্কুল-কলেজ ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। কিছু কিছু প্রতিষ্ঠান তাদের কর্মীদের ঘরে বসে অফিসের কাজ করার অনুমতি দিয়েছে।
সম্ভাব্য গুলি ও বোমা হামলা রুখতে সরকারি সতর্কতায় সশস্ত্র নিরাপত্তারক্ষীরা অনেক ব্যাংক ও সরকারি ভবনের সামনে কড়া পাহারা দিচ্ছেন। পাশের প্রদেশ থেকে হাজার হাজার বাস-ট্রাক ও অন্যান্য যানবাহনও ব্যাংককে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অর্থনীতিবিদেরা সতর্ক করে দিয়ে বলেছেন, এ গোলমালে কিছু কিছু ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
আন্দোলনকারীদের অভিযোগ, সরকার সম্ভাব্য দমনাভিযানের যৌক্তিকতা তুলে ধরতে গোলযোগের আশঙ্কাকে অযথাই বাড়িয়ে দেখানোর চেষ্টা করছে। তবে সরকারের ভাষ্য, সহিংসতার হুমকি খুবই বাস্তব।
উপপ্রধানমন্ত্রী সুথিপ থগসুবান বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, যেকোনো ধরনের গোলমাল থামানোর যথেষ্ট বাহিনী আমাদের আছে। যদি আমাদের তা না থাকত, তবে দেশে যারা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করতে চাইছে, তাদের হাতেই দেশ ধ্বংস হয়ে যেত।’
অভিজিতের অফিসসহ গভর্নমেন্ট হাউস পুলিশ ঘেরাও করে রেখেছে। কর্তৃপক্ষ বেশ কিছু রাস্তাও বন্ধ করে দিয়েছে, যেসব রাস্তা দিয়ে আন্দোলনকারীদের মিছিল করার কথা রয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুলমাতিনের দাফন সম্পন্ন
রাজধানী জাকার্তা থেকে কড়া নিরাপত্তার মধ্যে অ্যাম্বুলেন্সে করে দুলমাতিনের মরদেহ তাঁর গ্রামে নেওয়া হয়। গ্রামবাসীসহ দুই হাজারেরও বেশি মানুষ ওই দাফনে অংশ নেয়। এ সময় সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
দুলমাতিনের বড় ভাই আজম বা’আফুত বলেন, ‘দাফন প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ হয়েছে। গ্রামের সবাই আমাদের সহায়তা করেছে। এটাই প্রমাণ করে, আমার ভাই খুব ভালো মানুষ ছিলেন।’
গত মঙ্গলবার জাকার্তার পশ্চিমে পামুলাং শহরের একটি দোতলা মার্কেটে বন্দুকযুদ্ধে দুলমাতিন নিহত হন। প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো দুলমাতিনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চীনের চিড়িয়াখানায় অনাহারে ১১টি বাঘের মৃত্যু
লিয়াওনিং প্রদেশের রাজধানী সেনইয়াং নগরের বন্য প্রাণী সংরক্ষণ দপ্তরের উপ-প্রধান লিউ ঝিয়াও কিয়াং বলেন, ওই চিড়িয়াখানায় গত নভেম্বরে ক্ষুধার্ত দুটি বাঘ চিড়িয়াখানার এক কর্মীর ওপর আক্রমণ করে। খাবারের অভাবে বাঘ দুটি তাঁদের ওপর আক্রমণ করে। চিড়িয়াখানার কর্মীর জীবন রক্ষা করতে গিয়ে বাঘ দুটিকে গুলি করে হত্যা করা হয়। চীনে দুই শতাধিক চিড়িয়াখানা রয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নেকাব পরায় ক্লাস থেকে বহিষ্কার
কানাডিয়ান প্রেস সূত্রে জানা গেছে, অভিবাসী নারী নাইমা একটি প্রতিষ্ঠানে ফরাসি ভাষা শিখছিলেন। এ সময় দেশটির ইমিগ্রেশন বিভাগের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা শ্রেণীকক্ষে প্রবেশ করে তাঁকে বহিষ্কার করেন। একই কারণে কয়েক মাস আগে কুইবেক প্রাদেশিক সরকারের পৃষ্ঠপোষকতায় অপর একটি ভাষাশিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ থেকেও নাইমাকে বহিষ্কার করা হয়েছিল। এ বিষয়টি কুইবেকের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়। নাইমা জানান, ফরাসি ভাষা শেখার চেয়ে ইসলামের বিধান মেনে চলাকেই তিনি শ্রেয় মনে করেন।
উল্লেখ্য, কুইবেকে অভিবাসীদের বাধ্যতামূলকভাবে ফরাসি ভাষা শিখতে হয়। কানাডায় নেকাব পরা নিষিদ্ধ নয়। স্থানীয় মুসলিম নেতারা জানান, কুইবেক প্রাদেশিক সরকার ফরাসি সরকারের রীতিনীতিকে প্রাধান্য দেয়। এটা কানাডার ধর্মীয় স্বাধীনতার ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্বাস্থ্যসেবা প্রস্তাব পাসে ডেমোক্র্যাটরা প্রায় একমত
সিনেটের ডেমোক্র্যাট নেতা হ্যারি রেইড বলেন, সংস্কার প্রস্তাবটিতে অনেক বিষয়ই আছে, যেগুলো আরও খতিয়ে দেখা প্রয়োজন। অপরদিকে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, তিনি বিষয়টির ব্যাপারে প্রত্যেক সদস্যের মতামত নেবেন।
প্রেসিডেন্ট ওবামা প্রস্তাবটি অবিলম্বে চূড়ান্ত ভোটে পাস করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রস্তাবটি নিয়ে নয় মাস ধরে বিরোধী রিপাবলিকানদের সঙ্গে তাঁর টানাপোড়েন চলছে।
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রহম ইমানুয়েল বিষয়টি নিয়ে কংগ্রেসের সদস্যদের সঙ্গে পর পর তিন রাত ধরে বৈঠক করেন। বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘অনেক বিষয়েই সিদ্ধান্ত হয়েছে।’
প্রেসিডেন্ট ওবামা বিলটি পাস করার জন্য যে দেনদরবার করছেন, তারই অংশ হিসেবে ইতিমধ্যেই কংগ্রেসের কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক সদস্যদের সঙ্গে তিনি হোয়াইট হাউসে বৈঠক করেন। তিনি তাঁর এই পরিকল্পনার ব্যাপারে আগামী সপ্তাহে আবার বৈঠক করবেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইসরায়েলের সমালোচনায় জাতিসংঘ
ইতিমধ্যে ইসরায়েল তাদের সেনাবাহিনীকে ৪৮ ঘণ্টা বা আজ শনিবার মধ্যরাত পর্যন্ত পশ্চিম তীর অবরুদ্ধ রাখার নির্দেশ দিয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, জেরুজালেমে উত্তেজনা বেড়ে যাওয়ায় ওই নির্দেশ দেওয়া হয়েছে।
প্রায় চার বছর আগে ২০০৬ সালে ফিলিস্তিনের জঙ্গিরা গাজা সীমান্তের কাছ থেকে ইসরায়েলি সেনা জিলাদ শালিতকে আটক করে। এর জের ধরে গাজায় অবরোধ আরোপ করে ইসরায়েল।
জন হোমস বলেন, ‘আমরা অবশ্যই শালিতকে মুক্তির আহ্বান জানিয়েছি। অনুরোধ করেছি, তাঁর সঙ্গে যেন জেনেভা কনভেনশন অনুযায়ী আচরণ করা হয়। কিন্তু এর জের ধরে গাজার ১৫ লাখ ফিলিস্তিনির ভাগ্য নিয়ে খেলা করাটা কোনো যৌক্তিক কারণ হতে পারে না।’
জন হোমস আরও বলেন, গাজার ওপর অবরোধ আরোপ করেও সেখানে নিয়ন্ত্রণ করা ইসলামি জঙ্গিগোষ্ঠী হামাসকে দুর্বল করা যায়নি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইরান ইস্যুতে চীনকে চাপ দিতে প্রস্তুত সৌদি ও ইউএই
ইউএইর আবুধাবিতে গেটস সাংবাদিকদের বলেন, ‘আমি ইঙ্গিত পেয়েছি, তাঁরা চীনকে চাপ দিতে আগ্রহী। পাশাপাশি রাশিয়ার সঙ্গেও এ ব্যাপারে আলোচনা করতে চেয়েছেন তাঁরা। তবে রাশিয়ার বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়। আমাদের মূল লক্ষ্য চীন।’
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে একটি নতুন অর্থনৈতিক অবরোধ আরোপ ও আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য যুক্তরাষ্ট্র এই তত্পরতা চালাচ্ছে। গেটসের গতকালের মন্তব্য থেকে ধারণা করা যাচ্ছে, মার্কিনিরা এ ব্যাপারে কিছুটা অগ্রগতি অর্জন করেছে।
গত বুধবার সৌদি আরবের রিয়াদে এবং গতকাল আবুধাবিতে গেটস ওই সব দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, আলোচনার মূল বিষয়বস্তু ছিল, কীভাবে আমরা ইরানকে পরমাণু কর্মসূচিবিষয়ক নীতি পরিবর্তনে বাধ্য করতে পারি।
সৌদি নেতারা ওয়াশিংটনের প্রস্তাবকে সমর্থন করেন কি না, এমন প্রশ্নের জবাবে গেটস বলেন, ‘আমার ধারণা এ ব্যাপারে আমাদের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে।’ সম্প্রতি বেশ কয়েকজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা ওই অঞ্চলে সফর করেছেন। আবুধাবির যুবরাজ ও সশস্ত্র বাহিনীর উপ-অধিনায়ক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন গেটস। এর আগে সৌদি বাদশাহর সঙ্গে তাঁর বৈঠক হয়।
যুক্তরাষ্ট্র চাচ্ছে সৌদি ও ইউএই নেতারা চীনকে আশ্বস্ত করুক, ইরানের ওপর অবরোধ আরোপ করা হলে অশোধিত তেল সরবরাহে যে ঘাটতি দেখা দেবে, তা পূরণ করতে রাজি তারা। চীনের ক্রমবর্ধমান অর্থনীতি আমদানি করা তেলের ওপর অনেক বেশি নির্ভরশীল। আর ইরান চীনের তৃতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ।
গেটস জানান, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য অবরোধ আরোপের মাধ্যমে ইরানের রেভ্যুলুশনারি গার্ড বাহিনীকে দুর্বল করা। ইরানি জনগণের ক্ষতি করা তাদের উদ্দেশ্য নয়। তিনি আরও জানান, ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জোরদার করার লক্ষ্য নিয়ে ওই অঞ্চলে অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে ওয়াশিংটন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লাহোরে আত্মঘাতী বোমা হামলায় ছয় সেনাসহ নিহত ৪৫
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, লাহোরের ঘনবসতিপূর্ণ আরএ বাজার এলাকায় জুমার নামাজের সময় এ বোমা হামলার ঘটনা ঘটেছে। দুজন আত্মঘাতী হামলাকারী হেঁটে সেনাসদস্যদের বহনকারী গাড়ির কাছে এসে নিজেদের শরীরের সঙ্গে বেঁধে রাখা বিস্ফোরকের বস্ফািরণ ঘটায়।
পাঞ্জাবের প্রাদেশিক পুলিশ-প্রধান তারিক সেলিম দোগার জানান, ১৫ থেকে ২০ সেকেন্ডের মধ্যে পরপর দুটি বিস্ফোরণ ঘটে।
মোহাম্মদ নাদিম নামের এক যুবক জানান, প্রথম বিস্ফোরণটি যখন হয় তখন তিনি মসজিদে নামাজ পড়ছিলেন। বিস্ফোরণের শব্দ শোনার পরই তিনি দৌড়ে বের হয়ে যান। নাদিম বলেন, ‘আমি দেখলাম, মানুষ চিত্কার-চেঁচামেচি করছে এবং দিগ্বিদিক ছুটছে। এর কয়েক সেকেন্ডের মধ্যেই সেনাবাহিনীর একটি গাড়ির কাছে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। দেখলাম, ভয়াবহ বিপদ! কিছু চিন্তা না করেই দৌড়াতে শুরু করলাম।’
নাদিম আরও বলেন, ‘আশপাশের দোকানপাট ও রেস্তোরাঁ পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চেয়ার-টেবিল ও অন্যান্য জিনিস ভেঙেচুরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।’
বেসরকারি টিভি চ্যানেল জিয়ো টিভির ফুটেজে দেখা যায়, ঘটনার পর লোকজন আতঙ্কে চিত্কার করছে ও ছুটছে।
বিস্ফোরণের পরপরই সেনাবাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। আশপাশের বাড়িঘরের ছাদে সেনা মোতায়েন করা হয়। সেনা-হেলিকপ্টার চক্কর দিতে থাকে আকাশে।
পুলিশ-প্রধান সেলিম দোগার জানান, এ ঘটনায় ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৯৫ জন। তিনি বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছি। এর মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হবে।’ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শফিক সাংবাদিকদের জানান, আত্মঘাতী দুই হামলাকারীর মাথা পাওয়া গেছে।
ভারতীয় সীমান্তবর্তী লাহোর শহরে গত এক সপ্তাহে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত সোমবার গোয়েন্দা পুলিশের একটি ভবনে গাড়িবোমা হামলায় নিহত হয় ১৩ জন। এ ছাড়া উত্তর-পশ্চিমাংশে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সাহায্য সংস্থার কার্যালয়ে বোমা হামলা ও গুলিতে ছয়জন নিহত হয়। লাহোর ছাড়াও পেশোয়ার ও রাজধানী ইসলামাবাদে প্রায়ই বোমা হামলার ঘটনা ঘটছে। আর এসব বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে তালেবান ও আল-কায়েদা জঙ্গির। গত তিন বছরে দেশটিতে এ ধরনের বোমা হামলায় তিন হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।
গতকালের হামলার ঘটনায় তাত্ক্ষণিকভাবে কেউ দায়দায়িত্ব স্বীকার করেনি। তবে সোমবারের হামলার দায় স্বীকার করেছে তালেবান।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জাতীয় স্কুল হকি

ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ম্যাচ
About: ATM COX

নাইটের জয় দিয়ে শুরু আইপিএল
আগে ব্যাট করে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বসা নাইট শেষ পর্যন্ত ওই ৪ উইকেটেই করল ১৬১ রান। এরপর ডেকানের ইনিংস তারা থামিয়ে দিল ১৫০/৭ রানে। শেষ ১০ বলে ডেকানের দরকার ছিল ২০ রান, ৬ বলে ১৭। শেষ ওভারটা করলেন ইশান্ত শর্মা। দিলেন মাত্র ৫ রান। নাইটের ‘স্মরণীয় জয়’ ১১ রানে।
মাশরাফি বিন মুর্তজা সুযোগ পাননি প্রথম ম্যাচে। অধিনায়ক সৌরভ ৩ বল খেলে রানই করতে পারলেন না। ৩১ রানে নেই তিওয়ারি (০), হজ (১৩) ও পুজারা (১০)। পঞ্চম উইকেটে শাহ (৫৮) ও ম্যাথুজ (৬৫) অপরাজিত থেকে দলকে থেকে টেনে নেন।
ডেকান অধিনায়ক গিলক্রিস্ট ৫৪ রান করে দলীয় ১০২ রানে আউট হতেই ম্যাচ চলে যেতে থাকল নাইটের হাতে এবং নাইট সেটা আর ফসকে বেরিয়ে যেতে দেয়নি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সোনালি বুটের স্বপ্ন হিগুয়েইনের
এর পরের গল্পটা জানা। আর্জেন্টিনার হয়ে খেলার জন্য অপেক্ষার প্রহর দীর্ঘ হওয়া, কোচ ডিয়েগো ম্যারাডোনার সাড়া না-পাওয়ায় হতাশ হয়ে পড়া, অবশেষে অভিষেক, অভিষেকেই গোল...যেমন দুর্দান্ত খেলছেন, আগামী বিশ্বকাপে হিগুয়েইনের ওপর চোখ রাখতেই হবে। রিয়াল মাদ্রিদের এই এক নম্বর স্ট্রাইকারও জানাচ্ছেন, বিশ্বকাপে শুধু শিরোপায় নয়, তাঁর চোখ গোল্ডেন বুটের ওপরেও।
একের পর এক গোল করে আর্জেন্টিনাকে এনে দিতে চান শিরোপা, আর নিজেও হতে চান সর্বোচ্চ গোলদাতা। আর্জেন্টিনার পক্ষে এর আগে গোল্ডেন বুট জিতেছেন মাত্র দুজন—সেই ১৯৩০-এর প্রথম বিশ্বকাপে গিলের্মো স্ট্যাবিল আর ১৯৭৮ সালে মারিও কেম্পেস।
‘আমার স্বপ্ন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়া। রিয়াল মাদ্রিদের হয়ে আমার সময়টা দারুণ কাটছে। আশা করি, এই ধারা দক্ষিণ আফ্রিকাতেও অব্যাহত থাকবে’—বলেছেন স্প্যানিশ লিগে ১৯ ম্যাচে ১৬ গোল করা হিগুয়েইন।
২২ বছর বয়সী হিগুয়েইন বেশ আত্মবিশ্বাসী। ক্লাবে চিরপ্রতিদ্বন্দ্বী হতে পারেন, কিন্তু জাতীয় দলের হয়ে লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগে প্রতিপক্ষের জন্য ত্রাসের জুটিই গড়ে তুলতে চান, ‘আমি বিশ্বাস করি, আমি আর লিও মেসি দারুণ একটা জুটি হয়ে উঠতে পারব। এখন পর্যন্ত আমরা অবশ্য খুব অল্প কটা ম্যাচে একসঙ্গে খেলেছি। তবে বিশ্বকাপের আগে বেশ সময় পাওয়া যাবে এ নিয়ে কাজ করার।’
বাবার অতৃপ্ত স্বপ্নপূরণের দায়ও যে আছে তাঁর। বিশ্বকাপ তো দূরের কথা, হোর্হে হিগুয়েইনের কখনো জাতীয় দলের পক্ষেই খেলা হয়নি। হিগুয়েইন বাবাকে কথা দিয়েছেন, ২০১০-এর পর কোনো আক্ষেপ তাঁর আর থাকবে না!
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানের হকিতে গণ-অবসর
দেশকে লজ্জায় ডোবানোর দায় নিয়ে পরশুই অবসর নিয়ে ফেললেন পাকিস্তানের ১৮ জন খেলোয়াড়। খেলোয়াড়দের আকস্মিক এই সিদ্ধান্তে বিস্মিত পাকিস্তানের হকি প্রধান কাসিম জিয়া, ‘এটা একটা আবেগপ্রবণ সিদ্ধান্ত। এক দিক দিয়ে অবশ্য এটা ভালো লক্ষণ যে ছেলেরা বিশ্বকাপে খারাপ ফলের দায়দায়িত্ব নিতে প্রস্তুত।’
পাকিস্তানের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় মনে করেন, দলে এখন নতুনদের আসা প্রয়োজন। অভিজ্ঞ স্ট্রাইকার রেহান বাট বলে দিয়েছেন, ‘আমরা সবাই স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছি। আমরা চাই, তরুণেরা আমাদের জায়গা নিক।’ অধিনায়ক জিশান আশরাফও নিশ্চিত করেছেন গণ-অবসরের বিষয়টি।
দলের এই ব্যর্থতায় পাকিস্তানের সাবেক হকি খেলোয়াড়েরা পুরো দোষ চাপাচ্ছেন খেলোয়াড়দের ও টিম ম্যানেজমেন্টকে। তবে এরই মধ্যে পাকিস্তান হকি ফেডারেশন বরখাস্ত করেছে ম্যানেজার, কোচ, সহকারী কোচসহ গোটা নির্বাচক কমিটিকে। এদিকে ভারতকে কাল ৭ম-৮ম স্থান নির্ধারণী খেলায় ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে সপ্তম হয়েছে আর্জেন্টিনা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইউসুফ-ইউনুস ফিরছেন দুই মাসের মধ্যে
হঠাত্ পেয়ে যাওয়া অবসর সময়টা ইউসুফ ধর্মকর্ম করে কাটাচ্ছেন। শহীদ আফ্রিদিও তা-ই। আর ইউনুস ব্যস্ত মাছ শিকারে। পিসিবি শাস্তি ঘোষণার পর সাত ক্রিকেটারের কেউই মিডিয়ার সামনে মুখ খুলছেন না। এর বদলে পিসিবি সভাপতি ইজাজ বাটের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার পরিকল্পনা করছেন অনেকে।
বাকি পাঁচজনের ভাগ্যে শেষ পর্যন্ত কী হবে কে জানে, তবে ইউসুফ-ইউনুসকে টেস্ট দলে ফিরিয়ে আনা হবে বলেই পিসিবি সূত্র জানিয়েছে। আগামী জুলাই-আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটো আর ইংল্যান্ডের বিপক্ষ চারটি টেস্ট খেলবে পাকিস্তান। ওই সফরে দলের সবচেয়ে সিনিয়র দুই ক্রিকেটারকে দেখা যেতে পারে।
ইউসুফ ও ইউনুসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে পিসিবিকে। বাট অবশ্য আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, এই দুজনের ব্যক্তিত্বের সংঘাত পুরো দলেই একটা নেতিবাচক প্রভাব ফেলছিল। পাশাপাশি তিনি এই আভাসও দিয়েছেন, টেস্ট দলে ফিরিয়ে আনা হতে পারে তাঁদের, ‘এই দুই ভদ্রলোককে আমরা কিন্তু কোনো জরিমানা করিনি। তবে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেওয়া হবে না।’ এমন খবরও শোনা যাচ্ছে, রাগে-ক্ষোভে আরও একবার অবসর নিয়ে নিতে পারেন ইউসুফ।
বাট আত্মপক্ষ সমর্থন করলেও ওয়াসিম আকরামের সমালোচনা থেকে রেহাই পাননি। এই কিংবদন্তি বোলার বলেছেন, এমন পদক্ষেপ নিয়ে পুরো ক্রিকেট বিশ্বের কাছে হাস্যাস্পদ হয়ে গেলে পাকিস্তানের ক্রিকেট। ইউসুফ-ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে বলেও মনে করেন তিনি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লিভারপুলের দুর্দিন কাটছেই না
শেষ ষোলোর লড়াইয়ের প্রথম লেগে লিভারপুলের ঘাতক বেলজিয়ান তরুণ এডেন হাজার্ড। ৮৪ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে নেওয়া তাঁর ফ্রি-কিকই কপাল পুড়িয়েছে লিভারপুলের। অল রেডদের কোচ রাফায়েল বেনিতেজ পরাজয়ে ব্যথিত, তবে একেবারে মুষড়ে পড়েননি। চির আশাবাদী এই স্প্যানিশ কোচ পরাজয়ের মধ্যেও দলের উন্নতি খুঁজে পেয়েছেন, ‘দলের প্রতিক্রিয়া ছিল ইতিবাচক। আমার দুশ্চিন্তার কারণ থাকত, যদি না খেলোয়াড়েরা কঠোর পরিশ্রম করত, এ ম্যাচে যেমনটা করেছে।’ আগামী ১৮ মার্চ অ্যানফিল্ডের ফিরতি লেগে ভালো করবে বলে আশাবাদী তিনি, ‘সমর্থকেরাও বড় একটা প্রেরণা হবে। তারা হবে দলের পেছনের শক্তি, যা চাপে ফেলবে ওদের।’ অ্যানফিল্ডে ‘ভালো একটা দিনের’ প্রত্যাশায় রয়েছেন বেনিতেজ, ‘আমার এই বিশ্বাসটা আছে যে, অ্যানফিল্ডে একটা ভালো দিনে আমরা যে কাউকে হারাতে পারি।’
জুভেন্টাসের পক্ষে এদিন গোল তিনটি করেছেন নিকোলা লেগ্রোত্তাগলাই, জোনাথন জেবিনা ও ফ্রান্স স্ট্রাইকার ডেভিড ত্রেজেগে। ফুলহামের ব্যবধান কমানো গোলটি করেছেন ডিকসন এটুুহু।
পরশু ইউরোপা লিগের শেষ ষোলোর অন্য ম্যাচগুলোতে হামবুর্গ ৩-১ গোলে অ্যান্ডারলেখটকে, স্ট্যান্ডার্ড লিয়েগে একই ব্যবধানে প্যানাথিনাইকোসকে হারিয়েছে। ড্র হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ-স্পোর্টিং লিসবন (০-০), রুবিন কাজান-ভলফ্সবুর্গ (১-১), বেনফিকা-মার্শেই (১-১) এবং ভ্যালেন্সিয়া-ওয়ের্ডার ব্রেমেন (১-১) ম্যাচ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফিফা পর্যন্ত যেতে চায় মোহামেডান
কাল বিকেলে ক্লাব চত্বরে কর্মকর্তা মোস্তাকুর রহমান বলছিলেন, ‘প্রয়োজনে ফিফা-এএফসির কাছে যাব আমরা। এ ঘটনাটা আমরা মেনে নিতে পারি না। বাইলজ অনুযায়ী এর বিচার হয়নি, কিন্তু বিচার করতেই হবে।’
পরশু বাংলাদেশ লিগ কমিটির সভায় নিজেদের দাবি অনুযায়ী বিয়ানীবাজারকে বহিষ্কার না করে এক লাখ টাকা জরিমানা করায় মোহামেডান ক্ষুব্ধ। এ নিয়ে কাল বিকেলে মোহামেডান সমর্থক দল বাফুফে ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। মোহামেডান কর্মকর্তারা বলেন, ওই দলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বাইলজের কোন ধারামতে? বাইলজে এক লাখ টাকা জরিমানার বিধান নেই।
ঘটনাটা যেদিকে গড়াচ্ছে, তাতে একটা জটিলতায় পড়ে যেতে পারে বাংলাদেশ লিগ। মোহামেডানের পরের ম্যাচ ১৫ মার্চ চট্টগ্রামে স্থানীয় মোহামেডানের সঙ্গে। ওই ম্যাচ মোহামেডান খেলবে কি না, সেটা কাল পর্যন্ত নিশ্চিত ছিল না। মোহামেডান শিবির থেকে বলাবলি হচ্ছে, ‘খেলে লাভ কী’! আবাহনীকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করার পাঁয়তারার গন্ধ পাচ্ছে তারা।
লিগ কমিটির সিদ্ধান্ত লিখিতভাবে না পেলে এ নিয়ে আনুষ্ঠানিক কিছু বলবে না মোহামেডান। কাল শুক্রবার থাকায় বাফুফের অফিস বন্ধ ছিল। আজ তারা চিঠি পেতে পারে।
এমনিতে হুমকিধমকি দেওয়া বড় দলগুলোর কাছে কোনো ব্যাপার নয়। এটা আকছারই ঘটে। হুমকি দিয়ে শেষ পর্যন্ত খেলতেও রাজি হতে দেখা যায়। ‘খেলার স্বার্থে’ এবারও হয়তো তেমনই হতে পারে আবার নাও হতে পারে।
কিন্তু প্রশ্নটা উঠেছে বাংলাদেশ লিগের ব্যবস্থাপনা নিয়ে। পেশাদার লিগের আয়োজন এই নিয়ে তৃতীয়বার। কিন্তু এখনো খেলার মাঠে চিকিত্সক, অ্যাম্বুলেন্স থাকে না। মাঠ খারাপ, গর্ত। বালু ওড়ে। পেশাদারিত্বের অত্যাবশ্যকীয় উপাদানগুলোই অনুপস্থিত। এসব দেখেও কেউ দেখে না। খোদ বাফুফের অনেকেই বলছেন, ‘আল্লাহর ওয়াস্তে এই লিগ হচ্ছে!’
যাঁরা খেলছেন, তাঁদেরই একজন জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ কী বলেছেন শুনুন, ‘নামেই পেশাদার লিগ। খেলা হচ্ছে যেসব মাঠে, এগুলোতে পেশাদার লিগ হয় না। চট্টগ্রামের মাঠ ফুটবলের উপযোগী নয়। সেখানে ফুটবল-ক্রিকেট হয় একই সঙ্গে। মাঠের মাঝখানে বিশাল ক্রিকেট পিচ। বল ধরা মানে যুদ্ধ করা।’
পেশাদার লিগের আরও অনেক সমস্যা তুলে ধরলেন এ বছর আরামবাগের হয়ে খেলা আলফাজ, ‘নারায়ণগঞ্জের মাঠ এত ছোট যে, ওখানে পেশাদার লিগের খেলা কী করে হয়! এখন তো শুনলাম সিলেটের মাঠও বাজে। রেফারিংয়ের মানও খারাপ। তাঁরা ভয়ে ভয়ে বাঁশি বাজান। যাতে কোনো টিম বলতে না পারে, বাজে রেফারিং হয়েছে। এ ছাড়া ক্লাবে ক্লাবে শোনা যায়, খেলোয়াড়েরা টাকা পাচ্ছেন না। অর্থনৈতিক সংকটের কথা বলে টাকা দিতে পারছে না ক্লাবগুলো। পেশাদার লিগের কোনো উন্নতি দেখছি না, বরং অবনতি হচ্ছে।’
বাংলাদেশ লিগ কমিটি ঠিকমতো সবকিছু পর্যবেক্ষণ করছে না অভিযোগ তুলেছে মোহামেডান। ওই কমিটি ‘জেগে ঘুমায়’ এমন কথাও অনেকের মুখে। কমিটির কো-চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ অবশ্য দাবি করছেন, ‘লিগ কমিটি প্রতিনিধি হিসেব সব ভেন্যুতে প্রিন্স যেতেন (আবু হাসান চৌধুরী), তিনি সব ওকে করতেন। আমাদের পর্যবেক্ষণ তো ছিলই, তবে এখন একটা সমস্যা দেখা দেওয়ায় এটা বাড়ানো হবে।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দল
পাকিস্তান দল: সালমান বাট, মোহাম্মদ হাফিজ, খালিদ লতিফ, মিসবাহ-উল হক, ফাওয়াদ আলম, উমর আকমল, শহীদ আফ্রিদি, আবদুল রাজ্জাক, ইয়াসির আরাফাত, হাম্মাদ আজম, কামরান আকমল, উমর গুল, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির ও সাঈদ আজমল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আফ্রিকার বর্ষসেরা দ্রগবা
আফ্রিকার বর্ষসেরা ফুটবলার এর আগেও হয়েছেন দ্রগবা। ২০০৬ সালে ৭৯-৭৪ ভোটে তিনি হারিয়েছিলেন ইতোকে। তবে এবার কে কত ভোট পেয়েছে সেটা তাত্ক্ষণিক প্রকাশ করেনি কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)।
দেশকে বাছাইপর্ব পেরিয়ে ২০১০ বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যেতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন দ্রগবা। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন, নিজে করেছেন পাঁচ গোল। পুরস্কারপ্রাপ্তিতে এটাই রেখেছে বড় ভূমিকা। তবে ক্লাব ফুটবলে গত বছর তেমন উল্লেখযোগ্য অর্জন নেই তাঁর। যেমনটা আছে স্যামুয়েল ইতোর। এ মৌসুমে ইন্টার মিলানে যোগ দেওয়ার আগে বার্সেলোনার হয়ে স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন ইতো। এবার আফ্রিকার বর্ষসেরা হতে না পারলেও এর আগে তিনি হয়েছেন ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালে। কিন্ত গত চার বছর সেরা তিনের মধ্যে থেকেও একবারও ট্রফিটা হাতে তুলতে পারেননি দ্রগবার চেলসি-সতীর্থ মাইকেল এসিয়েন। পারলেন না এবারও।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সম্পর্কে ফাটল ক্লার্ক-লারার!
অবশ্য এ ধরনের খবর কতটুকু সত্য সেটিও বলা মুশকিল। হররোজ নিত্যনতুন গুজব রটে। এরই মধ্যে ছেঁকে নিয়ে সত্যি খবরটা বের করা কঠিন। তবে এই তথ্যে কোনো সন্দেহ নেই: আগামী কয়েক দিনের ঘটনাপ্রবাহই ঠিক করে দেবে, রিকি পন্টিংয়ের উত্তরসূরি হিসেবে ক্লার্কই অধিনায়কত্ব পাবেন কি না অস্ট্রেলিয়া দলের।
বিঙ্গলকে নিয়ে ক্লার্কের সমস্যা এই প্রথম নয়। এর আগেও একবার খবর এসেছিল, অস্ট্রেলিয়া দলের সবাই যখন জয় উদ্যাপন করছিলেন একসঙ্গে মিলে, ক্লার্ক তখন দল ছেড়ে চলে গিয়েছিলেন প্রেমিকাকে সময় দিতে। হবু অধিনায়কের এমন কাণ্ড তখন অনেক সমালোচনার মুখে পড়েছিল। এবারও যেমন ইয়ান চ্যাপেলের মতো ব্যক্তিত্বরা ক্লার্কের অধিনায়ক হওয়ার সামনে এঁকে দিলেন বড় একটা প্রশ্নচিহ্ন।
আবার আরেক সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ পুরোপুরি সমর্থন করছেন ক্লার্ককে। জীবনের জন্য ক্রিকেট, ক্রিকেটের জন্য তো আর জীবন নয়। তাই আগে ব্যক্তিগত জীবন ঠিকঠাক করে ক্রিকেটে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন ক্লার্ককে। ১৯ মার্চ থেকে শুরু প্রথম টেস্টের দলেই ক্লার্ক যোগ দেবেন বলে জানা গেছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দ্রাবিড়ের পরামর্শ আর পরিশ্রম
সর্বশেষ ৬ ইনিংসে ফিফটি নেই, বাঁহাতি স্পিনটাকে মনে হচ্ছে জগতের সবচেয়ে বড় রহস্য, পিটারসেনকেও তাই ফিরতে হয়েছে মূলে। ফোন করেছিলেন তাই ‘ব্যাটিং-শুদ্ধতার প্রতীক’ দ্রাবিড়কে। ফলাফল তো কাল নিজের চোখেই দেখেছেন, পিটারসেনের মুখেও শুনুন, ‘এই সপ্তাহেই আমার বন্ধু রাহুল দ্রাবিড়ের সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা বলেছি, ও আমাকে বেশ কিছু টিপস দিয়েছে। আমি চেষ্টা করেছি সে অনুযায়ী খেলতে, টিপসগুলো কাজে লেগেছে। আমি জানতাম আমাকে কিছু একটা নিয়ে কাজ করতেই হবে এবং আমি করেছি।’
স্পিন-রহস্য যাঁদের কাছে মোটেও দুর্বোধ্য ছিল না, সেই ব্যাটসম্যানদের একজন এখন তাঁর কোচ। অ্যান্ডি ফ্লাওয়ারকেও কৃতজ্ঞতা জানালেন অনেকবার, ‘অ্যান্ডি স্পিনের বিপক্ষে দারুণ ব্যাটসম্যান ছিল। ওর সঙ্গে নেটে কাটানো সময়টা আমার খুব উপকারে এসেছে। গত একটা সপ্তাহ আমি অনেক পরিশ্রম করেছি।’
শেন ওয়ার্নের মতো বোলারকে পাত্তা দেননি, মুত্তিয়া মুরালিধরনের দুসরা অবলীলায় রিভার্স সুইপ করে গ্যালারিতে পাঠিয়েছেন। কিন্তু বাঁহাতি স্পিনটা পিটারসেনের জন্য ‘জুজু’ হয়েই ছিল। ভেট্টোরি-হ্যারিস-বেনদের বিপক্ষে তো বটেই, ভারতে গিয়ে ভুগেছেন যুবরাজ সিংয়ের মতো পার্টটাইমারের বোলিংয়েও। বাংলাদেশে আসার পর থেকেও বাঁহাতি স্পিন দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়িয়েছে তাঁকে। সেটি জয় করাই ছিল পিটারসেনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাতে জয়ী হওয়ার মূলে আছে ব্যাটিং নিয়ে অনেক চিন্তাভাবনা, ‘বাঁহাতি স্পিনারের বিপক্ষে টানা ব্যর্থ হয়েছি, ব্যাটিংয়ে একটা কিছু পরিবর্তন আমাকে আনতেই হতো। এই মুহূর্তে (ওয়ানডে) র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা তিনজন বোলারই বাঁহাতি স্পিনার—ভেট্টোরি, সাকিব ও প্রাইস। অনেকবার সামনের পায়ে এলবিডব্লু হয়েছি, এটা নিয়েও ভাবতে হয়েছে। অ্যান্ডির সঙ্গে কঠোর পরিশ্রম করেছি, দ্রাবিড়ের পরামর্শ তো ছিলই।’
দ্রাবিড়-অ্যান্ডির পরামর্শ নিয়েছেন, কিন্তু টিপস পেয়ে বসে থাকলেই তো আর হয় না। সবচেয়ে জরুরি ছিল সেটি নিয়ে কাজ করা। একটুও ফাঁকি দেননি তাতে, ‘সব ক্রিকেটারের জীবনেই ব্যাড প্যাচ আসে। আমি কখনোই চেষ্টার কোনো কমতি রাখিনি, দিনের পর দিন চেষ্টা করেই গিয়েছি। নেটে ঘণ্টার পর ঘণ্টা অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে কাটিয়েছি। আমি বিশ্বাস করি, আপনি যতটা কঠোর পরিশ্রম করবেন, ততটাই সফল হবেন। শুধু এই খারাপ ফর্মের জন্য নয়, পুরো ক্যারিয়ারেই আমি একটা জিনিস মেনে এসেছি—পরিশ্রম না করলে কিছুই পাওয়া যায় না।’
সেঞ্চুরিটা পাওয়া হয়নি, তবে রান তো পেয়েছেন, খেলার ধরনেও ছিল সেরা ফর্ম ফিরে পাওয়ার আভাস। একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে পেয়েছেন দুর্বিষহ দিনগুলোর দিকে ফিরে তাকানোর ফুরসতও, ‘গত ১২টা মাস ছিল ভয়াবহ। ইনজুরি, এর পর দক্ষিণ আফ্রিকায় বাজে ফর্ম, ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল, পা নড়ছিল না। যত ভালো ক্রিকেটারই হন না কেন, একটা ব্যাড প্যাচ আসবেই, মনে হবে পরের রানটা কোত্থেকে আসবে। এই অভিজ্ঞতা আমার হয়েছে, তাই আমি জানি কষ্ট করতেই হবে।’ ১৪তম ইংলিশ হিসেবে নড়বড়ে নিরানব্বইয়ে আউট হয়ে অবশ্য একটু হতাশ, তার চেয়ে বেশি হতাশ আরও বড় স্কোর না পেয়ে।
দিন শেষে দেখা গেল ড্রেসিংরুমের বারান্দায় দাঁড়িয়ে কার সঙ্গে যেন ফোনে কথা বলছেন। হয়তো দ্রাবিড়কেই বলছেন, ‘বন্ধু ধন্যবাদ। সাফল্যের সবচেয়ে বড় রেসিপি ওই একটাই—পরিশ্রম।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যানজট -স্কুলকলেজের ছুটির দিন পরিবর্তন প্রয়োজন by হেলাল উদ্দিন
ঢাকা শহরে যানজটের প্রধান কারণগুলো হলো: ১. অপরিকল্পিত নগরায়ণ ২. ত্রুটিপূর্ণ ট্রাফিক ব্যবস্থা ৩. জনসংখ্যার আধিক্য ৪. যানবাহনের সংখ্যা বৃদ্ধি ও এর বিপরীতে রাস্তাঘাটের স্বল্পতা ৫. রিকশা ও হকার সমস্যা ৬. ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের বন্ধের সময়সূচি।
যানজট সমস্যার সমাধান করতে হলে উপরিউক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে সমন্বিত কর্মসূচি গ্রহণ করতে হবে। রাজধানী ঢাকা শহরের কলেবর বৃদ্ধি পাচ্ছে দিন দিন। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম—সবদিকেই এর বিস্তার ঘটছে। অথচ পরিকল্পিত উপায়ে তা ঘটছে না। অন্যান্য দেশে যেমন আগে নগরায়ণ পরিকল্পনা নিয়ে সে মোতাবেক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনবসতি গড়ে তোলা হয়, আমাদের দেশে কিন্তু তা হচ্ছে না। যা হচ্ছে, তা হলো আগে জনবসতি সৃষ্টি হচ্ছে, যা সম্পূর্ণ অপরিকল্পিত, পরে তার আলোকে নির্মাণ করা হচ্ছে রাস্তাঘাট বা অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধা। এ কারণে সমস্যা সমাধানের বদলে সৃষ্টি হচ্ছে নতুন নতুন সমস্যা। এর প্রতিকার করতে হবে।
যানজটের অন্যতম প্রধান কারণ ত্রুটিপূর্ণ ট্রাফিক-ব্যবস্থা। দুর্বল ট্রাফিক পুলিশ বিভাগের মাধ্যমেই মূলত আমাদের ট্রাফিক-ব্যবস্থার নিয়ন্ত্রণ করা হচ্ছে। কিছুসংখ্যক বৈদ্যুতিক ট্রাফিক সিগনাল-বাতি স্থাপন করা হলেও তা কার্যকর করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে অফিস শুরু ও ছুটির সময়ে এ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়ছে। সেই সঙ্গে ট্রাফিক আইন না-মানার প্রবণতা এ সমস্যা আরও জটিল করে তুলছে।
প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে রাজধানীর লোকসংখ্যা। জরুরি প্রয়োজন মেটাতে প্রতিদিন হাজার হাজার মানুষকে ছুটে আসতে হচ্ছে ঢাকায়। জনসংখ্যার এই চাপ সামলাতে রাজধানী ঢাকা রীতিমতো ব্যর্থ। অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে, গুরুত্বপূর্ণ অনেক সরকারি সিদ্ধান্ত রাজধানীর বাইরে থেকে সম্পন্ন করা হবে। সে কারণে লোকজনকে এখানে ছুটে আসতে হবে না। এটা যে একটা বড় ধরনের কার্যকর ব্যবস্থা হতে পারে, তার প্রমাণ ব্যবসায়ী শ্রেণীর লোকদের এখন রাজধানীতে বিশেষ আসতে হয় না। বিশেষ করে যাঁরা দোকান দিয়ে ব্যবসা করেন, আধুনিক ডিস্ট্রিবিউশন-ব্যবস্থা পণ্যকে তাঁদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। তা ছাড়া টেলিকমিউনিকেশন, বিশেষ করে মোবাইল ফোন-ব্যবস্থার উন্নতির কারণে রাজধানী ও মফস্বলের ব্যবসায়ীরা তথ্যের আদান-প্রদান করতে পারছেন নিমেষেই। এখন সরকারি খাতের অফিস-আদালতগুলোর মাধ্যমে কার্যকর ব্যবস্থা নিতে পারলে সমস্যার অনেকখানি সমাধান হবে—এরূপ ধারণা করা যায়।
সবচেয়ে বড় সমস্যা যানবাহনের সংখ্যা বৃদ্ধি ও এর বিপরীতে রাস্তাঘাটের অপ্রতুলতা। একদিকে যেমন বাড়ছে রিকশার সংখ্যা, অন্যদিকে বাড়ছে ব্যক্তিগত ব্যবহারের গাড়ি। সরকার ইতিমধ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে অবস্থার অনেক উন্নতি লক্ষ করা গেছে। ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের ছুটি বা বন্ধের এলাকাভিত্তিক সময়সূচি একদিকে যেমন যানজট পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটিয়েছে, অন্যদিকে বিদ্যুতের লোড ম্যানেজমেন্ট-সহায়ক ভূমিকা পালন করছে।
আর্থিক ও অন্যান্য অসুবিধার কারণে এ মুহূর্তে প্রয়োজনীয়সংখ্যক ফ্লাইওভার, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বা মনোরেল-ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে না, এটা ধারণা করা যায়। তাই ব্যবস্থাপনার পরিবর্তনের মাধ্যমেই পরিস্থিতির প্রয়োজনীয় উন্নতি ঘটাতে হবে। রাজধানীর স্কুল-কলেজগুলো বিশেষ বিশেষ জায়গায় কেন্দ্রীভূত। এখন জরুরিভিত্তিতে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসতে হবে। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত তত্ত্বাবধানে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটির দিনে পরিবর্তন আনা প্রয়োজন। এক্ষেত্রে টঙ্গী ব্রিজ থেকে উত্তরা, মহাখালী, মগবাজার, মত্স্য ভবন হয়ে হাইকোর্টের সামনে দিয়ে চানখারপুল পর্যন্ত সীমারেখা টেনে এবং পূর্ব দিকের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ছুটি হবে নির্দিষ্ট দুই দিন (ক্ষেত্রবিশেষ)। আর এর বিপরীতে অর্থাত্ পশ্চিম দিকের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির ভিন্ন ভিন্ন দিন নির্ধারণ করতে হবে।
এক সমীক্ষায় দেখা গেছে, শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে নিউমার্কেটের সামনে দিয়ে ধানমন্ডি এলাকার স্কুল-কলেজ চলার সময়ে প্রায় ২০ হাজার অতিরিক্ত যান চলাচল করে। তা ছাড়া এর মধ্যে অনেক যানবাহন জায়গার অভাবে রাস্তার ধারে পার্ক করা থাকে। বাস্তব অবস্থার কারণে এর পরিবর্তন সম্ভব নয়। কিন্তু লক্ষণীয় যে এত যানজটপূর্ণ অবস্থার মধ্যেও শুক্র ও শনিবার পরিস্থিতি যথেষ্ট সহনীয় পর্যায়ে থাকে। কারণ ওই দুই দিন প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে।
মূলত এ ব্যবস্থাটি কার্যকর করার ওপরই এ মুহূর্তে বিশেষ জোর দিতে হবে। এর ফলে একটি লক্ষণীয় পরিবর্তন সাধিত হবে এবং যানজট পরিস্থিতির অনেকখানি উন্নতি সম্ভব হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির দিন নিম্নরূপ হতে পারে: ১. শুক্র-শনিবার: দুই দিন সরকারি ছুটি। এই দুই দিনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে। ২. রোব-সোমবার: এ দুই কার্যদিবসে পশ্চিম অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে (উত্তরা, ধানমন্ডি, লালমাটিয়া, নিউমার্কেট অঞ্চল)। ৩. মঙ্গল-বুধবার: এই দুই কার্যদিবসে পূর্ব অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে (গুলশান, মগবাজার, মতিঝিল অঞ্চল)। ৪. বৃহস্পতিবার: এই দিনে বিশ্ববিদ্যালয় ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
আর্থিক সামর্থ্য যখন সীমাবদ্ধ হয়, তখন ব্যবস্থাপনার উন্নতি ঘটিয়ে পরিস্থিতির উন্নতি ঘটাতে হয়।
হেলাল উদ্দিন: সভাপতি, ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
March
(743)
-
▼
Mar 14
(25)
- হাইতিতে অপহূত দুই ইউরোপীয়ত্রাণকর্মীমুক্ত
- শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে মালিকি কারচুপির অভিযোগ...
- ক্ষেপণাস্ত্র ও টর্পেডোর সফল পরীক্ষা চালাল পাকিস্তান
- ইউরোপের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ইতালিতে
- থাইল্যান্ডে সরকার পতনের আন্দোলন শুরু
- দুলমাতিনের দাফন সম্পন্ন
- চীনের চিড়িয়াখানায় অনাহারে ১১টি বাঘের মৃত্যু
- নেকাব পরায় ক্লাস থেকে বহিষ্কার
- স্বাস্থ্যসেবা প্রস্তাব পাসে ডেমোক্র্যাটরা প্রায় একমত
- ইসরায়েলের সমালোচনায় জাতিসংঘ
- ইরান ইস্যুতে চীনকে চাপ দিতে প্রস্তুত সৌদি ও ইউএই
- লাহোরে আত্মঘাতী বোমা হামলায় ছয় সেনাসহ নিহত ৪৫
- জাতীয় স্কুল হকি
- ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ম্যাচ
- নাইটের জয় দিয়ে শুরু আইপিএল
- সোনালি বুটের স্বপ্ন হিগুয়েইনের
- পাকিস্তানের হকিতে গণ-অবসর
- ইউসুফ-ইউনুস ফিরছেন দুই মাসের মধ্যে
- লিভারপুলের দুর্দিন কাটছেই না
- ফিফা পর্যন্ত যেতে চায় মোহামেডান
- টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দল
- আফ্রিকার বর্ষসেরা দ্রগবা
- সম্পর্কে ফাটল ক্লার্ক-লারার!
- দ্রাবিড়ের পরামর্শ আর পরিশ্রম
- যানজট -স্কুলকলেজের ছুটির দিন পরিবর্তন প্রয়োজন by হ...
-
▼
Mar 14
(25)
-
▼
March
(743)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...